বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা ১৩ / ২১ · ১,২০১১,৩০০ / ২,০২৯

১,২০১.
'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বিবাদী
  2. আন্দোলনকারী
  3. হামলাকারী
  4. মীমাংসা
ব্যাখ্যা

প্রশ্ন: 'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
• 'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ - আন্দোলনকারী।

অন্যদিকে,
- বিবাদী (Disputant)
- হামলাকারী (Attacker)। 
- মীমাংসা (Settlement/Resolution)।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১,২০২.
'R U S N U A' অক্ষরগুলোকে সাজালে পাওয়া যাবে -
  1. ক) একটি শহর
  2. খ) একটি পাখি
  3. গ) একটি খেলা
  4. ঘ) একটি গ্রহ
ব্যাখ্যা
URANUS আমাদের সৌরজগতের একটি গ্রহ।
১,২০৩.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালার ‘ন’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
ব্যাখ্যা
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন।
ন এর পূর্বের পঞ্চম অক্ষরটি ণ।
১,২০৪.
'সৌম্য' শব্দের বিপরীতার্থক -
  1. শান্ত
  2. ভদ্র
  3. উগ্র
  4. মৃদু
ব্যাখ্যা
- সৌম্য/ মৃদু শব্দের বিপরীতার্থক শব্দ করাল/ উগ্র।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২০৫.
নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?
  1. Echt
  2. Fictitious
  3. Bogus
  4. Feigned
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?

সমাধান:
Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।
Bogus - মিথ্যা, বাজে, জাল।
Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
Feigned - বাস্তব নয়, কাল্পনিক।

∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
১,২০৬.
'LNGEDNA' শব্দটি সাজালে পাওয়া যাবে একটি ____ নাম।
  1. ক) প্রাণীর
  2. খ) সমুদ্রের
  3. গ) দেশের
  4. ঘ) শহরের
ব্যাখ্যা

- 'LNGEDNA' শব্দটি সাজালে পাওয়া যাবে একটি দেশের নাম।
- শব্দটি সাজালে হয় England.
- যা একটি দেশের নাম।

১,২০৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্যূন
  2. অপকর্শ
  3. অন্যমনষ্ক
  4. অন্যপুর্বা
ব্যাখ্যা
‘অন্যূন’ শুদ্ধ বানান।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
‘অন্যূন’ অর্থ- অন্তত; কমপক্ষে। 

অন্যদিকে অপশনের বাকি বানান গুলো অশুদ্ধ।
এগুলোর শুদ্ধ বানান - 
• অপকর্শ এর শুদ্ধ বানান - অপকর্ষ।
• অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
• অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।

উৎস : বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।
১,২০৮.
কোনটি অশুদ্ধ বানানগুচ্ছ?
  1. ক) সাক্ষর, স্বাক্ষর, পাণি
  2. খ) শরণ, স্মরণ, শুচি
  3. গ) চূত, চ্যূত, যশোপ্রভা
  4. ঘ) পরিষেবা, সম্ভবপর, স্বাচ্ছন্দ্য
ব্যাখ্যা
এখানে, সাক্ষর অর্থ শিক্ষিত বা অক্ষর জ্ঞানসম্পন্ন, স্বাক্ষর অর্থ দস্তখত, পাণি- হাত, শরণ- আশ্রয়, স্মরণ- স্মৃতি, শুচি- পবিত্র, চূত- আম, চ্যূত- স্খলিত। পরিষেবা, সম্ভবপর (সম্ভব- অশুদ্ধ), স্বাচ্ছন্দ্য শুদ্ধ বানান। অশুদ্ধ বানান হচ্ছে ‘যশোপ্রভা’। শুদ্ধ বানান যশঃপ্রভা।
১,২০৯.
কোন বানানটি সঠিক?
  1. Gynoecology
  2. Guynacology
  3. Gynaecology
  4. Gynecology
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান:
ঠিক বানান হলো Gynaecology

এটি হলো চিকিৎসাবিজ্ঞানের স্ত্রীরোগ সম্পর্কিত শাখা।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১,২১০.
যুদ্ধ শব্দের সমার্থক শব্দ -
  1. ক) অরবিন্দ
  2. খ) কোটাল
  3. গ) আহব
  4. ঘ) কুবলয়
ব্যাখ্যা

যুদ্ধ [যুদ্‌ধো] (বিশেষ্য) 

এর অর্থ -  লড়াই; সংগ্রাম; সমর; রণ; বিগ্রহ; আহব।

কোটাল = জোয়ার

অরবিন্দ, কুবলয় = পদ্ম


সোর্সঃ বাংলা একাডেমি

 

১,২১১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Secretariet
  2. Secretareit
  3. Secretariete
  4. Secretariat
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
The correct spelling is Secretariat.
Secretariat (Noun):
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one.
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
১,২১২.
'কপাল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কিরণ
  2. গাল
  3. বিধিলিপি
  4. উদক
ব্যাখ্যা
কপাল এর সমার্থক শব্দ বিধিলিপি, দৈব, ভাগ্য, ললাট, অলীক, অদৃষ্ট, নিয়তি, ভাল।

কিরণ এর সমার্থক শব্দ আলো।
কপোল শব্দের সমার্থক শব্দ গাল।
উদক এর সমার্থক শব্দ পানি।

উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
১,২১৩.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Reminiscence
  2. Legitemate
  3. Plagiaerize
  4. Enthousiastic
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান: Reminiscence.
বাংলা অর্থ: স্মৃতিচারণ; অনুস্মরণ।

• অন্যান্য অপশনের সঠিক বানান:
Legitemate =  Legitimate.
Plagiaerize = Plagiarize.
Enthousiastic = Enthusiastic
১,২১৪.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  2. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
  3. অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
  4. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?

সমাধান:
অপশন ‘গ’ এর সবগুলো বানানই (অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ) শুদ্ধ।

- অপশন ক এর ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী।

 - অপশনে খ এর ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল

- অপশন ঘ এর একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা।
১,২১৫.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. লবণ
  2. রামায়ণ
  3. পরায়ণ
  4. পলায়ণ
ব্যাখ্যা
‘পলায়ণ’- বানানটি অশুদ্ধ।

• লবণ, রামায়ণ, পরায়ণ ণ হলেও ণত্ব বিধি অনুযায়ী পলায়ন বানানে ‘ন’ হবে ।

উৎস : প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি ।
১,২১৬.
'Foremost' এর বিপরীত শব্দ কোনটি? 
  1. Important
  2. Hindmost
  3. Disposed
  4. Premature
ব্যাখ্যা

প্রশ্ন: 'Foremost' এর বিপরীত শব্দ কোনটি? 

সমাধান: 
Foremost অর্থ  সবচেয়ে সামনে, প্রথম স্থানে, সর্বপ্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Hindmost মানে: সবচেয়ে পিছনে, শেষ স্থানে অর্থাৎ Foremost-এর সরাসরি বিপরীত।

অন্যদিকে, 
ক) Unimportant অর্থ গুরুত্বহীন (অর্থের দিক থেকে কাছাকাছি মনে হতে পারে, কিন্তু Foremost-এর সরাসরি বিপরীত নয়)
গ) Disposed অর্থ প্রস্তুত/ঝোঁক থাকা (কোনো সম্পর্ক নেই)
ঘ) Premature অর্থ অকাল/অসময়ে 

সুতরাং সঠিক বিপরীত শব্দ খ) Hindmost1.4sFast

১,২১৭.
"গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রতিপাল্য
  2. খোঁজ
  3. আয়ত্তাধীন
  4. চঞ্চল
ব্যাখ্যা
প্রশ্ন: "গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ কী?

সমাধা:
"গলগ্রহ" শব্দের বিপরীত শব্দ হলো - প্রতিপাল্য
১,২১৮.
BEGK : ADFJ :: PSVY : ?
  1. ক) ROUX
  2. খ) ORUX
  3. গ) LQUT
  4. ঘ) LOQT
ব্যাখ্যা

B E G K
-1 -1 -1 -1
A D F J
∴ PSVY = ORUX

১,২১৯.
নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে?
  1. IPNSREI
  2. MNABZ
  3. RJBQLO
  4. CYLMPZ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে?

সমাধান:
IPNSREI কে সাজিয়ে পাওয়া যায় INSPIRE.
INSPIRE এর অর্থ: উদ্দীপ্ত/উদ্বুদ্ধ/প্রবুদ্ধ করা; জন্মানো; অনুপ্রাণিত করা; প্রেরণা/ অনুপ্রেরণা দান করা।
১,২২০.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Rectangular
  2. Predicatively
  3. Alphabetically
  4. Substence
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
Substence বানানটি ভুল।
সঠিক বানান Substance.
১,২২১.
'Census' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. সুশাসন
  2. তিরস্কার
  3. আদমশুমারি
  4. উপভাষা
ব্যাখ্যা
প্রশ্ন: 'Census' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Census' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ আদমশুমারি।
১,২২২.
Creation : Destruction :: Peace : ?
  1. Hunger
  2. Construction
  3. Build
  4. Chaos
ব্যাখ্যা

প্রশ্ন: Creation : Destruction :: Peace : ?

সমাধান:
Creation অর্থ সৃষ্টি
Destruction অর্থ বিনাশ।
⇒ Creation & Destruction দুটি বিপরীত শব্দ।

Peace অর্থ শান্তি।
Chaos নৈরাজ্য; বিশৃঙ্খলা; বিভ্রান্তি।
⇒ Peace এর বিপরীত শব্দ।

অন্যদিকে,
• Build- নির্মাণ; গঠন। 
• Hunger- ক্ষুধা; খিদা; বুভুক্ষা।
• Construction- নির্মাণ; গঠন।

অতএব, Chaos সঠিক উত্তর।

উৎস: Accessible Dictionary.

১,২২৩.
কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন সম্ভব?
  1. রকাপ্তিপ্রাস্বী
  2. রযোসহাতাগী
  3. পুরীথ্যনির
  4. রণীস্মআবাম
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?

সমাধান:
‘রকাপ্তিপ্রাস্বী’ গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে 'প্রাপ্তিস্বীকার' শব্দ গঠন করা যায়। অন্যগুলো দ্বারা অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব নয়।
১,২২৪.
নিম্নের কোনটি ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকার প্রস্তাবনার অন্তর্ভুক্ত ছিল না? 
  1. পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হবে বাংলা
  2. কেন্দ্রীয় সরকারের ভাষা হবে শুধু উর্দু 
  3. বাংলা হবে পূর্ব পাকিস্তানের আদালতের ভাষা
  4. পূর্ব পাকিস্তানের অফিসের ভাষা হবে বাংলা
ব্যাখ্যা

→ ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকার প্রস্তাবনার অন্তর্ভুক্ত ছিল না- কেন্দ্রীয় সরকারের ভাষা হবে শুধু উর্দু ।

• ভাষা আন্দোলনের প্রথম পর্বে তমদ্দুন মজলিশের ভূমিকা :
→ ভাষা আন্দোলনের প্রথম পর্বে তমদ্দুন মজলিশ অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তান রাষ্ট্র গঠনের পর উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগের বিরুদ্ধে সর্বপ্রথম সংগঠিত প্রতিবাদ জানায় তমদ্দুন মজলিশ। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে এই সংগঠন পথিকৃতের ভূমিকা পালন করে।

• ঐতিহাসিক পুস্তিকা প্রকাশ:
→ ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর তমদ্দুন মজলিশ ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে একটি ঐতিহাসিক পুস্তিকা প্রকাশ করে।
- এই পুস্তিকার সম্পাদক ছিলেন অধ্যাপক আবুল কাশেম।
- এ ঐতিহাসিক পুস্তিকায় সন্নিবেশিত নিবন্ধগুলোতে এদের লেখক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ ও অধ্যাপক আবুল কাশেম বাংলাকে পূর্ব বাংলায় শিক্ষার একমাত্র মাধ্যম, অফিস ও আদালতের ভাষা হিসেবে প্রতিষ্ঠার পক্ষে জোরালো বক্তব্য রাখেন।
- তাঁরা দ্ব্যর্থহীন ভাষায় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিও তুলে ধরেন।
- এই মূল পুস্তিকার মুখবন্ধে, পুস্তিকার সম্পাদক আবুল কাশেম কর্তৃক প্রণীত একটি সংক্ষিপ্ত প্রস্তাবনাও ছিল বাংলা ভাষার অনুকূলে। বাংলাকে স্বীকৃতি দানের দাবির এই ঐতিহাসিক প্রস্তাবনার সারসংক্ষেপ ছিল নিম্নরূপঃ

১. বাংলা ভাষাই হবে:
(ক) পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন।
(খ) পূর্ব পাকিস্তানের আদালতের ভাষা এবং।
(গ) পূর্ব পাকিস্তানের অফিসের ভাষা; 

২. পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হবে দুটি- বাংলা ও উর্দু;
৩.
(ক) বাংলাই হবে পূর্ব পাকিস্তানের শিক্ষা বিভাগের প্রথম ভাষা। পূর্ব পাকিস্তানের শতকরা একশ’  জনই এ ভাষা শিক্ষা করবেন।
(খ) পূর্ব পাকিস্তানে উর্দু হবে দ্বিতীয় ভাষা বা আন্তঃপ্রাদেশিক ভাষা। যারা পাকিস্তানের অন্যান্য অংশে চাকরি ইত্যাদি কাজে নিযুক্ত হবেন শুধু তারাই এ ভাষা শিক্ষা করবেন। এই ভাষা পূর্ব পাকিস্তানের শতকরা ৫ হতে ১০ জন শিক্ষা করলেও চলবে। মাধ্যমিক স্কুলের উচ্চতর শ্রেণিতে এই ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে শিক্ষা দেয়া হবে।
(গ) ইংরেজি হবে পাকিস্তানের তৃতীয় ভাষা বা আন্তর্জাতিক ভাষা। পাকিস্তানের কর্মচারী হিসেবে যারা পৃথিবীর অন্যান্য দেশে চাকরি করবেন বা যারা উচ্চতর বিজ্ঞান শিক্ষায় নিয়োজিত হবেন তারাই শুধু ইংরেজি শিক্ষা করবেন। তাদের সংখ্যা পূর্ব পাকিস্তানে হাজার, করা একজনের চেয়ে কখনও বেশি হবে না। ঠিক এই নীতি হিসেবে পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোতে (স্থানীয় ভাষার দাবি না উঠলে) উর্দু প্রথম ভাষা, বাংলা দ্বিতীয় ভাষা আর ইংরেজি তৃতীয় ভাষার স্থান অধিকার করবে।
৪. শাসন কাজ ও বিজ্ঞান শিক্ষার সুবিধার জন্য আপাতত কয়েক বছরের জন্য ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই পূর্ব পাকিস্তানের শাসন কাজ চলবে। ইতিমধ্যে প্রয়োজনানুযায়ী বাংলা ভাষায় সংস্কার করতে হবে।

উৎস: বাংলাপিডিয়া।

১,২২৫.
ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১৪তম বর্ণের ডানদিকের পঞ্চম বর্ণ কোনটি? 
  1. ক) Q
  2. খ) S
  3. গ) R
  4. ঘ) T
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১৪তম বর্ণের ডানদিকের পঞ্চম বর্ণ কোনটি? 


ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১৪তম বর্ণ = M
 M  বর্ণের ডানদিকের পঞ্চম বর্ণ = R
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
১,২২৬.
Find the correctly spelt word.
  1. ক) Kalidoscope
  2. খ) Kalaidoscope
  3. গ) Kaleidoscope
  4. ঘ) Kaliedoscope
ব্যাখ্যা
An instrument containing loose bits of colored material (such as glass or plastic) between two flat plates and two plane mirrors so placed that changes of position of the bits of material are reflected in an endless variety of patterns.
১,২২৭.
'GNUECARI' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি মহাদেশ
  2. একটি প্রণালি
  3. একটি পাখি
  4. একটি চিত্রকর্ম
ব্যাখ্যা
প্রশ্ন: 'GNUECARI' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'GNUECARI' বর্ণগুলোকে নতুন করে সাজালে হয় 'GUERNICA'. যা একটি বিখ্যাত চিত্রকর্ম।
১,২২৮.
'ERIGT' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি পশু
  2. একটি সংখ্যা
  3. একটি দেশ
  4. একটি পাখি
ব্যাখ্যা
প্রশ্ন: 'ERIGT' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
ERIGT কে সাজালে হয় TIGER.
TIGER অর্থ হলো বাঘ। যা একটি পশু। 
১,২২৯.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) শিরশ্ছেদ
  2. খ) অগ্ন্যুৎপাত
  3. গ) আকাক্ষা
  4. ঘ) নিষুতি
ব্যাখ্যা
'শিরশ্ছেদ' বানানটি শুদ্ধ। এর অর্থ: গর্দান যাওয়া, মাথা কাটা যাওয়া।
'অগ্ন্যুৎপাত' বানানটি শুদ্ধ। এর অর্থ: আগ্নেয় পর্বত থেকে আগুন ইত্যাদি বের হওয়া।
'আকাক্ষা' বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ 'আকাঙ্ক্ষা'। এর অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ।
'নিষুতি' বানানটি শুদ্ধ। এর অর্থ: নিদ্রায় মগ্ন, গাঢ়নিদ্রা।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
১,২৩০.
কোন শব্দযুগলটি সমার্থক?
  1. ক) মৃগ, মৃগেন্দ্র
  2. খ) পয়োধি, তোয়ধি
  3. গ) দারিকা, দয়িতা
  4. ঘ) অচল, পাদপ
ব্যাখ্যা
'পয়োধি', 'তোয়ধি' = 'সমুদ্র' এর সমার্থক। 
অন্যদিকে, 
'দারিকা' = 'কন্যা' এর সমার্থক ; 'দয়িতা' = 'স্ত্রী/পত্নী' এর সমার্থক।
'অচল' = 'পর্বত' এর সমার্থক ; 'পাদপ' = 'বৃক্ষ' এর সমার্থক।
'মৃগ' = 'হরিণ' এর সমার্থক, 'মৃগেন্দ্র' = 'সিংহ' এর সমার্থক। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,২৩১.
সঠিক বানান কোনটি?
  1. Neumunia
  2. Newmonia
  3. pneumonia
  4. pnewmonia
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?

সমাধান:
সঠিক বানান pneumonia.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-

Acknowledgement
Abhorrence 
Affidavit
Bureaucracy 
Committee
Consensus
Vacuum
Reverberation
Lieutenant
১,২৩২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Colaboretion
  2. খ) Colaboration
  3. গ) Collaboration
  4. ঘ) Collaboretion
ব্যাখ্যা

Collaborate (verb intransitive):
(১) Collaborate (on something) (with somebody) সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)।
(২) Collaborate with (দখলদার শত্রুবাহিনীর সঙ্গে) রাষ্ট্রদ্রোহমূলক সহযোগিতা করা।
Collaborator (noun) সহযোগী; রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগী।
Collaboration (noun) [uncountable noun] সহযোগিতা।
Collaborationist (noun) যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগিতা করে।

১,২৩৩.
Select the correctly spelt word-
  1. haterogeneous
  2. heterogeneous
  3. hatroganeous
  4. hetroganeous
ব্যাখ্যা
প্রশ্ন: Select the correctly spelt word- 

সমাধান:
সঠিক শব্দটি হলো heterogeneous, যার অর্থ ভিন্নধর্মী বা বিভিন্ন প্রকৃতির।
১,২৩৪.
'পঙ্কিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নির্মল
  2. কদাচিৎ
  3. অধীর
  4. দুর্লভ
ব্যাখ্যা

প্রশ্ন: 'পঙ্কিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?

সমাধান: 
'পঙ্কিল' শব্দের বিপরীত শব্দ: 'নির্মল'। 
--------------------------
অন্যদিকে,
- 'কদাচিৎ' এর বিপরীত শব্দ- 'হরদম'। 
- 'অধীর' শব্দের বিপরীত শব্দ: 'ধীর'।
- 'দুর্লভ' শব্দের বিপরীত শব্দ হলো- 'সুলভ'।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৩৫.
সূর্য এর সমার্থক শব্দ কোনটি?
  1. দার
  2. বারণ
  3. পুলিন
  4. বালার্ক
ব্যাখ্যা
বালার্ক - নবোদিত সূর্য; অরুণ
দার -  পত্নী; ভার্যা
বারণ - হস্তী; হাতি।
পুলিন - নদী; সাগর।

[ বানান ও ভাষা - সমার্থক ও বিপরীতার্থক শব্দ ]
১,২৩৬.
”সলিল” কোন শব্দের প্রতিশব্দ?
  1. আকাশ
  2. মেঘ
  3. জল
  4. পৃথিবী
ব্যাখ্যা
প্রশ্ন: ”সলিল” কোন শব্দের প্রতিশব্দ?

সমাধান:
• 'জল' এর প্রতিশব্দ- 'সলিল'।

’আকাশ’ এর কিছু সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, ইত্যাদি।

'মেঘ' এর সমার্থক শব্দ:
বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর।

'জল' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ:
বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র
১,২৩৭.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) লবণ
  2. খ) রামায়ণ
  3. গ) পরায়ণ
  4. ঘ) পলায়ণ
ব্যাখ্যা
‘পলায়ণ’- বানানটি অশুদ্ধ।

•রামায়ণ, পরায়ণ ণ হলেও ণত্ব বিধি অনুযায়ী পলায়ন বানানে ‘ন’ হবে ।

উৎস : প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি ।
১,২৩৮.
'ত্ন, ত্য, হি, সা' এর সাথে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
  1. ক) র
  2. খ) ব
  3. গ) ল
  4. ঘ) শ
ব্যাখ্যা
'ত্ন, ত্য, হি , সা' এর সাথে 'র' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ 'সাহিত্যরত্ন' গঠিত হয়। 
১,২৩৯.
'মৃদু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উগ্র
  2. খ) তীব্র
  3. গ) শবল
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
'মৃদু' শব্দের বিপরীত শব্দ = উগ্র/তীব্র/শবল 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
১,২৪০.
কোনটি শুদ্ধ বানান?
  1. Committee
  2. Comittee
  3. Committe
  4. Commitee
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
প্রদত্ত চারটি শব্দের মধ্যে 'Committee' শব্দটিই সঠিক বানানে লেখা হয়েছে। অন্যান্য তিনটি ভুল বানানে লেখা হয়েছে। 

∴  'Committee' শুদ্ধ বানান।
 
১,২৪১.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. তুমি নির্দোষ নও।
  2. অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
  3. আমি সন্তোষ হলাম।
  4. আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাক্যটি অশুদ্ধ?

সমাধান: 
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

বাকি তিনটা শুদ্ধ বাক্য-
- অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
- আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
- তুমি নির্দোষ নও। 

১,২৪২.
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নলিন
  2. খ) সলিল 
  3. গ) নিদ
  4. ঘ) নিলয় 
ব্যাখ্যা
প্রশ্ন: 'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ : 
গহ, আলয়, ভবন, নিলয়, সদন, আগার, বাড়ি, আবাস, বাটি, বটিকা, ইত্যাদি।   

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ - নলিন 
'পানি' শব্দের সমার্থক শব্দ - সলিল
'নিদ্রা' শব্দের সমার্থক শব্দ - নিদ
 
[উৎস: ভাষা -শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
১,২৪৩.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের ৬ষ্ঠ অক্ষরটি কী?
  1. ক) 'ধ'
  2. খ) 'ন'
  3. গ) 'ল'
  4. ঘ) 'দ'
ব্যাখ্যা
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটি ২৫তম বর্ণ। 
তার পূর্বের ৬ষ্ঠ অক্ষরটি হবে ১৯তম বর্ণ ‘ধ’।
 
ক-ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বর্গীয় বর্ণ বলে।
যথাঃ ক বর্গীয় বর্ণঃ ক, খ, গ, ঘ, ঙ।
চ বর্গীয় বর্ণঃ চ, ছ, জ, ঝ, ঞ।
ট বর্গীয় বর্ণঃ ট, ঠ, ড, ঢ, ণ।
ত বর্গীয় বর্ণঃ ত, থ, দ, ধ, ন।
প বর্গীয় বর্ণঃ প, ফ, ব, ভ, ম।

[উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি ]
১,২৪৪.
কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?
  1. বিদুষি
  2. ভূবন
  3. নৈপূন্য
  4. উপযাচিত
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?

সমাধান:
উপযাচিত বানানটি শুদ্ধ রূপে লেখা।

অন্যান্য শব্দগুলোর শুদ্ধ বানান:
বিদুষি = বিদুষী,
নৈপূন্য = নৈপুণ্য,
ভূবন = ভুবন।
১,২৪৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) Teneuous
  2. খ) Tiniouse
  3. গ) Teneuouse
  4. ঘ) Tenuous
ব্যাখ্যা
Tenuous (adjective)
Synonyms: Insubstantial (অমূলক; অসত্য; ভিত্তিহীন), Fragile (ভঙ্গুর), Questionable (প্রশ্নের উদ্রেককারী), Doubtful (সন্দেহজনক), Unreal (অবাস্তব)।
Antonyms: Substantial (মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত),Significant (পুরু; মোটা), Strong (শক্ত;মজবুত), Firm (দৃঢ়), Meaningful (অর্থপূর্ণ)।
English Meaning: Weak, unimportant, or in doubt.
Bangla Meaning: ক্ষীণ; সরু।
Other Forms: Tenuity (noun) পাতলা অবস্থা।
Example Sentence:
1. The police have only found a tenuous connection between the two robberies.
2. It is not wise to get involved in a tenuous argument
Source : Live MCQ Lecture
১,২৪৬.
সঠিক বানান কোনটি?
  1. Liesure
  2. Leisiure
  3. Leasure
  4. Leisure
ব্যাখ্যা
• The correct spelling is Leisure.
• শব্দটির বাংলা অর্থ হলো অবসর সময়।
১,২৪৭.
Choose the correct spelling -
  1. ক) Archeaology
  2. খ) Archaeology
  3. গ) Acrchelogy
  4. ঘ) Arckeology
ব্যাখ্যা
Archaeology = The study of human history and prehistory through the excavation of sites and the analysis of artefacts and other physical remains.
১,২৪৮.
মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বারিধি
  2. খ) জলদ
  3. গ) জলধি
  4. ঘ) তোয়
ব্যাখ্যা

মেঘ শব্দের সমার্থক শব্দ হলো বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
অন্যদিকে, বারিধি ও জলধি হলো সমুদ্রের সমার্থক শব্দ এবং তোয় হল পানি শব্দের সমার্থক শব্দ।
(সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)

১,২৪৯.
‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি? 
  1.  দ্যুতি
  2. আভা
  3.  দীপ্ত 
  4. ময়ূখ
ব্যাখ্যা

প্রশ্ন: ‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি? 

সমাধান:
- দীপ্ত
অর্থ প্রজ্বলিত; জ্বলছে এমন।
- দীপ্ত শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়। 

• 'আলো' এর সমার্থক শব্দ:
- আলোক, প্রভা, অংশু, দ্যুতি, ঔজ্জ্বল্য, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও অভিগম্য অভিধান।

১,২৫০.
নিচের কোনটি শুদ্ধ বানানে লেখা?
  1. ক) দিধিতি
  2. খ) দিধীতি
  3. গ) দীধিতি
  4. ঘ) দীধিতী
ব্যাখ্যা
দীধিতি সংস্কৃত ভাষার শব্দ 
শব্দের অর্থ হলো- 
১. কিরণ 
২. প্রভা 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
১,২৫১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কনীয়সী
  2. নুরানি
  3. নৈঋত
  4. প্রবহণ
  5. অন্তরিন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নৈঋত' - অশুদ্ধ বানান।
  
• 'নৈঋত' এর শুদ্ধ বানান - নৈর্ঋত।

• 'নৈর্ঋত' শব্দের অর্থ: 
- দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ,
- রাক্ষস।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,২৫২.
What is the antonym of 'conceal'?
  1. ক) Hide
  2. খ) Divulge
  3. গ) Keep from sight
  4. ঘ) Ravine
ব্যাখ্যা
Conceal - keep from sight, hide, cover up
Divulge - make known, uncover
১,২৫৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বীনাপাণি
  2. খ) বীণাপানি
  3. গ) বীণাপাণি
  4. ঘ) বিণাপাণি
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো- বীণাপাণি।
১,২৫৪.
Which of the following words is spelled correctly?
  1. Deteoriorate
  2. Deteriorate
  3. Deteraorate
  4. Detteriorate
ব্যাখ্যা

Correct answer: খ) Deteriorate.

• Deteriorate (verb):
- Bangla Meaning: অবনতি ঘটা বা ঘটানো।
- English Meaning: To become progressively worse; to decline in quality or condition over time. to make inferior in quality or value.

Synonyms:
Worsen - খারাপ হওয়া; দুর্বল হওয়া।
Decline - ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া।
Degenerate - পর্যবসিত/অধপতিত/পরিভ্রষ্ট হওয়া।

Antonyms:
Improve - উন্নতিসাধন/উন্নতি বিধান/শ্রীবৃদ্ধি/উৎকর্ষবিধান করা; উন্নতি বা উৎকর্ষ লাভ করা।
Enhance - বাড়ানো; বৃদ্ধি করা (যেমন মূল্য, আকর্ষণ, শক্তি ইত্যাদি)।
Strengthen - শক্তিশালী হওয়া বা করে তোলা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ lecture.

১,২৫৫.
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে? 
1. Expense 2. Expensive 3. Expand 4. Expanded 5. Extra
  1. ক) 3, 2, 5, 4, 1
  2. খ) 3, 4, 5, 1, 2
  3. গ) 3, 5, 4, 1, 2
  4. ঘ) 3, 4, 1, 2, 5
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে? 
1. Expense 2. Expensive 3. Expand 4. Expanded 5. Extra

প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে পাওয়া যাবে
3) Expand
4) Expanded
1) Expense
2) Expensive
5) Extra

 ক্রমটি হলো=3,4,1,2,5
১,২৫৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) কেবলমাত্র তুমি যাবে
  2. খ) বিবিধ জিনিস কিনলাম
  3. গ) এতে আশ্চর্য হলাম
  4. ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
ব্যাখ্যা
কেবলমাত্র তুমি যাবে বাক্যটির শুদ্ধরূপ কেবল তুমি যাবে।
- এতে আশ্চর্য হলাম বাক্যটির শুদ্ধরূপ এতে আশ্চর্যান্বিত হলাম।
- এ সংবাদে সন্তোষ হলাম বাক্যটির শুদ্ধ রূপ এ সংবাদে সন্তুষ্ট হলাম।
১,২৫৭.
প, ন্যা, ক, সি এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: প, ন্যা, ক, সি এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?

সমাধান:
প, ন্যা, ক, সি এর সাথে ঔ বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে। 
শব্দটি হবে 'ঔপন্যাসিক'।
১,২৫৮.
কোনগুলো সমার্থক শব্দ নয়?
  1. পাথার, সায়র, লহরী
  2. কলাপী, শিখী, বর্হী
  3. বিধিলিপি, ভাগ্য, ললাট
  4. কেশরী, মৃগেন্দ্ৰ, দ্বিরদান্তক
ব্যাখ্যা
প্রশ্ন: কোনগুলো সমার্থক শব্দ নয়?

সমাধান:
'সমুদ্র' এর সমার্থক শব্দ: পাথার, সায়র, লহরী সমার্থক শব্দ নয়।
- 'ঢেউ' এর সমার্থক: লহরী।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'ময়ূরের' সমার্থক শব্দ: কলাপী, শিখী, বর্হী।
- 'কপাল' এর সমার্থক শব্দ: বিধিলিপি, ভাগ্য, ললাট।
- 'সিংহ' এর সমার্থক শব্দ: কেশরী, মৃগেন্দ্ৰ, দ্বিরদান্তক ইত্যাদি।
১,২৫৯.
Milk is a __ food for the children.
  1. adequate
  2. some
  3. whole
  4. wholesome
ব্যাখ্যা
wholesome অর্থ উপকারী, স্বাস্থ্যকর
Adequate অর্থ পর্যাপ্ত
some অর্থ কিছু
Whole অর্থ সম্পূর্ণ
১,২৬০.
আলো শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) আভা
  2. খ) শর্বর
  3. গ) ভাতি
  4. ঘ) প্রভা
ব্যাখ্যা
আলো শব্দের সমার্থক শব্দ - আভা, ভাতি, প্রভা, জ্যোতি
শর্বর অন্ধকার শব্দের সমার্থক শব্দ।
১,২৬১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সায়ত্ত্ব
  2. খ) স্বায়ত্ত
  3. গ) স্বায়ত্ত্ব
  4. ঘ) স্বায়ত্ব
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো স্বায়ত্ত বা স্বায়ত্তশাসন।
১,২৬২.
অত্যাচার এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দেদার
  2. উপদ্রব
  3. পীড়ন
  4. নিগ্রহ
ব্যাখ্যা
প্রশ্ন: অত্যাচার এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
• অত্যাচার এর সমার্থক শব্দ: নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা, পীড়ন, উৎপীড়ন, নিপীড়ন, নিগ্রহ, জুলুম, জবরদস্তি, উৎপাত, উপদ্রব

• দেদার হলো 'অতিরিক্ত' এর সমার্থক শব্দ।
১,২৬৩.
Sword : Warrior : : Pen : ?
  1. Painter
  2. Poet
  3. Writer
  4. Singer
ব্যাখ্যা

প্রশ্ন: Sword : Warrior : : Pen : ?

সমাধান:
Sword : Warrior : : Pen : Writer
অর্থাৎ,
তলোয়ার : যোদ্ধা : : কলম : লেখক

কারণ,
যোদ্ধার হাতিয়ার হলো তলোয়ার,
তেমনি লেখকের হাতিয়ার হলো কলম।

অর্থ,
Sword = তলোয়ার
Warrior = যোদ্ধা
Pen = কলম
Writer = লেখক

১,২৬৪.
নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
হা সা র ম গ
  1. গরমহাসা
  2. মহাসাগর
  3. সারগহাম
  4. হামরসাগ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
হা সা র ম গ

সমাধান:
হা সা র ম গ অক্ষরগুলো সাজালে হয়: মহাসাগর
১,২৬৫.
কোন বানানটি সঠিক?
  1. ক) প্রতিযোগীতা
  2. খ) নিশিথিনী
  3. গ) শ্রদ্ধাঞ্জলী
  4. ঘ) সমীচীন
ব্যাখ্যা
ভুল বানানগুলোর শুদ্ধরূপ - প্রতিযোগিতা, শ্রদ্ধাঞ্জলি, নিশীথিনী।
১,২৬৬.
নিচের কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) সর্মিষ্টা
  2. খ) শর্মিষ্টা
  3. গ) শর্মিষ্ঠা
  4. ঘ) সর্মিষ্ঠা
ব্যাখ্যা
শুদ্ধ বানান- শর্মিষ্ঠা
শর্মিষ্ঠা - পৌরাণিক রাজা যযাতির দ্বিতীয়া মহিষী 

উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা আভিধান 
১,২৬৭.
কোনটি 'শর্বরী' শব্দের বিপরীতার্থক শব্দ?
  1. শীতল
  2. শোভা
  3. দিবস
  4. সুন্দর
ব্যাখ্যা
‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ- 'দিবস'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো - বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,২৬৮.
‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ কী?
  1. স্নিগ্ধতা
  2. শ্লথ
  3. বিভক্ত
  4. নম্র
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ কী?

সমাধান:
‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ = শ্লথ।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'ধৃষ্ট’ এর বিপরীতার্থক শব্দ = নম্র।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- ‘প্রখরতা’ এর বিপরীতার্থক শব্দ = স্নিগ্ধতা।
১,২৬৯.
নিচের এলোমেলো অক্ষরগুলো দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ
  1. বে
  2. নি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের এলোমেলো অক্ষরগুলো দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
প নি শ বে উ

সমাধান: 
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো সাজালে শব্দটি হবে 'উপনিবেশ'। শব্দটির শেষ অক্ষর হবে 'শ'। 

১,২৭০.
তেজস্বী শব্দের বিপরীত শব্দ হলো-
  1. ক) শ্লথ
  2. খ) ত্রুটিহীন
  3. গ) তেজোহীন
  4. ঘ) বিলম্বিত
ব্যাখ্যা
• তেজস্বী শব্দের বিপরীত শব্দ হলো- তেজোহীন
ত্রুটি শব্দের বিপরীত শব্দ হলো- ত্রুটিহীন।
ত্বরিত শব্দের বিপরীত শব্দ হলো- শ্লথ।
ত্বরান্বিত শব্দের বিপরীত শব্দ হলো- বিলম্বিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৭১.
'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
  1. Scarce
  2. Abundant
  3. Widespread
  4. Limited
ব্যাখ্যা
প্রশ্ন: 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।

সমাধান:
Ubiquitous (adjective) - একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।

Scarce - অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ; দুষ্প্রাপণীয়।
Abundant - প্রচুর; অঢেল।
Widespread - বহুবিস্তৃত।
Limited - নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।

অপশন বিবেচনায় 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ Widespread.
১,২৭২.
Cattle is to Fodder as Fish is to _______?
  1. hay
  2. tube
  3. insect
  4. plankton
ব্যাখ্যা

প্রশ্ন: Cattle is to Fodder as Fish is to _______?

সমাধান:
fodder বা গবাদি পশুর শুকনা খাদ্য যেমন Cattle বা গবাদি পশুর খাবার।
তেমন plankton বা সাগর, নদী, হ্রদ ইত্যাদিতে ভাসমান (প্রধানত আণুবীক্ষণিক) জীবাণুবিশেষ; প্ল্যাংকটন হলো fish বা মাছের খাবার।

অন্যদিকে,
hay - খড়।
insect - এক শ্রেণির অমেরুদণ্ডী প্রাণী, যাদের দুটি পা থাকে এবং শরীর তিন ভাগে বিভক্ত হয়ে থাকে,যেমন পিপড়া, মাছি।
tube - নল, চোঙা

১,২৭৩.
নিচের কোনটি শুদ্ধরূপে লেখা 
  1. দৌরাত্ম্য 
  2. দৌরাত্ম
  3. দোরাত্ম্য 
  4. দৌরাত্ন
ব্যাখ্যা
শুদ্ধরূপে লেখা বানান : দৌরাত্ম্য 
দৌরাত্ম্য অর্থ : ১. দুরাত্মার কাজ, উৎপীড়ন 
                      ২. পাপাচার 
                     ৩. দুরন্তপনা 
                      ৪. কুস্বভাব 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১,২৭৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ভদ্রতাচিত
  2. ভদ্রাচিত
  3. ভদ্রোচিত
  4. ভদ্রোতাচিত
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানানটি হচ্ছে- ভদ্রোচিত।
অর্থ - অভিজাত, শিষ্ট।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,২৭৫.
'ব প হ রি'  শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
  1. ক) ক
  2. খ) জ
  3. গ) ৎ
  4. ঘ) ণ
ব্যাখ্যা
'ব প হ রি'  শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে - পরিবহণ।

পরিবহণ, পরিবহন
- স্থান থেকে স্থানান্তরে প্রাণী ও বস্তু বহন।
- (বিজ্ঞান.) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন।

উৎস:
১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
২. Accessible Dictionary by Bangla Academy
১,২৭৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. Gazatte
  2. Gazete
  3. Gazette
  4. Gaezette
ব্যাখ্যা
- The correct spelling is Gazette.
- Gazette means 'to announce the appointment or status of in an official gazette.'।
- Gazette শব্দটির বাংলা অর্থ সরকার ইশতেহার।
১,২৭৭.
Find out that word, which spelling is wrong?
  1. ক) Harmony
  2. খ) Harmonius
  3. গ) Harmful
  4. ঘ) Harmonium
ব্যাখ্যা
Harmonius will be Harmonious
১,২৭৮.
What is the antonym of 'Abundant'?
  1. Scarce
  2. Rape
  3. Disabundant
  4. Old
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of 'Abundant'?

সমাধান:
The word 'Abundant' (প্রচুর; অঢেল) means existing or available in large quantities.
Scarce - অপ্রতুল, দুষ্প্রাপ্য, দুর্লভ; দুষ্প্রাপণীয়।

অপরদিকে,
Rape - ধর্ষণ করা, বলাৎকার করা।
Old - বয়স্ক, বৃদ্ধ।
১,২৭৯.
'হয়' শব্দের সমার্থক শব্দ-
  1. ক) ঘোটক
  2. খ) ভালুক
  3. গ) হরিণ
  4. ঘ) হাতি
ব্যাখ্যা
'হয়' শব্দের সমার্থক শব্দ-
- অশ্ব
- ঘোড়া,
- ঘোটক,
- বাহ,
- বাজী,
- তুরঙ্গ,
- মতুরগ,
- সৈন্ধব,
- বাহনশ্রেষ্ঠ,
- হ্রেষী,
- মরুদ্রথ,
- ঘোটকী,
- তুরঙ্গ,
- বামী,
- টাঙ্গন,
- বড়বা ইত্যাদি


[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
১,২৮০.
নিচের কোন বানানটি ভুল?
  1. Lieutenant
  2. Acheivement
  3. Diarrhoea
  4. Diarrhoeal
ব্যাখ্যা
Lieutenant, Diarrhoea, Diarrhoeal বানান তিনটি সঠিক কিন্তু Acheivement বানানটি ভুল।
এর সঠিক বানান Achievement হবে।
'Diarrhoea' is British spelling of 'DIARRHEA'
'Diarrhoeal' means 'like diarrhea'. [ diarrheal disease ]
১,২৮১.
নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কী?
Too the cooks spoil many broth.
  1. y
  2. h
  3. l
  4. s
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কী?
Too the cooks spoil many broth.

সমাধান:
সঠিকভাবে সাজালে অর্থপূর্ণ বাক্য হবে:
Too many cooks spoil the broth.
বাংলা অর্থ - 'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।'

উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি হলো h
১,২৮২.
Which one is the correct sentence?
  1. We have breakfast at eight.
  2. There were little time for consultation.
  3. One day a telegram arrives
  4. He took of his coat.
ব্যাখ্যা
Correct sentence: We have breakfast at eight.

Correct form of other sentences:
There was little time for consultation.
One day a telegram arrived.
He took off his coat.

Source: A Practical English Grammar- Oxford University Press.
১,২৮৩.
কোনটি অশুদ্ধ বানান?
  1. মরীচিকা
  2. দধিচী
  3. বাল্মীকি
  4. সমীচীন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান, 'দধীচি'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: √দধ্‌+ইচি।
- অর্থ:
- পুরাণোক্ত মুনিবিশেষ যাঁর অস্থি দ্বারা বজ্র নির্মাণ করা হয়েছিল।
- বিশ্বের কল্যাণে দেহদানকারী মহাপুরুষ।
 
অন্যদিকে: 
- সমীচীন,
- বাল্মীকি,
- মরীচিকা।
শব্দ গুলোর বানান শুদ্ধ। 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,২৮৪.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. নিশীথিনী
  2. আকাঙ্ক্ষা
  3. প্রতিযোগিতা
  4. বীভিষিকা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
বীভিষিকা বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান - বিভীষিকা
১,২৮৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Bureaucracy
  2. Ascertain
  3. Sovereignty
  4. Parlament
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
Parlament বানানটি অশুদ্ধ.
শুদ্ধ বানান - Parliament.
বাংলা অর্থ: সংসদ।
১,২৮৬.
RESENT, RESERVE এই শব্দগুলো কী?
  1. ক) একই অর্থে
  2. খ) বিপরীত ধর্মী অর্থ
  3. গ) না এক না ভিন্ন অর্থ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
• RESENT:
English Meaning: to feel angry because you have been forced to accept someone or something that you do not like.
বাংলা অর্থ: তিক্ততা অনুভব করা; রাগান্বিত হওয়া; অসন্তুষ্ট হওয়া।

• RESERVE:
English Meaning: the habit of not showing your feelings or thoughts.
বাংলা অর্থ: সংযম; মনোভাব সংবরণ।

• অর্থাৎ RESENT, RESERVE এই শব্দগুলো বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করে। 

উৎস: অভিগম্য অভিধান (Accessibledictionary.gov.bd) এবং Cambridge Dictionary.
১,২৮৭.
'BOINS' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. সাগর
  2. মহাসাগর
  3. দেশ
  4. প্রাণী
ব্যাখ্যা
প্রশ্ন: 'BOINS' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান: 
• 'BOINS' অক্ষরগুলোকে নতুন করে সাজালে BISON শব্দটি পাওয়া যাবে।
• BISON = ইউরোপ বা আমেরিকায় দেখতে পাওয়া যায় এমন এক ধরনের বন্য ষাঁড় বা মহিষ।

→ সুতরাং, 'BOINS' অক্ষরগুলোকে নতুন করে সাজালে প্রাণী পাওয়া যাবে।
১,২৮৮.
'তপোবন' শব্দের অর্থ কী?
  1. ক) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ
  2. খ) ঘন সবুজ বন
  3. গ) যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন
  4. ঘ) যে বনে ভিন্ন উপজাতিদের বসবাস
ব্যাখ্যা
তপোবন (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন। 
- মুনি ঋষিদের আশ্রম। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,২৮৯.
নিচের কোনটি ব্যাতিক্রম?
Heptagon, Triangle, Hexagon, Cube, Pentagon
  1. ক) Pentagon
  2. খ) Cube
  3. গ) Triangle
  4. ঘ) Heptagon
ব্যাখ্যা
Cube ত্রিমাত্রিক আকার। বাকীগুলো দ্বিমাত্রিক।
১,২৯০.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. অধঃগতি
  2. অধোঃগতি
  3. অধগতি
  4. অধোগতি
ব্যাখ্যা
• শুদ্ধবানান - অধোগতি  । 
- অধোগতি, অধোগমন একটি বিশেষ্য শব্দ। 
- অধোগতি শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। 
যেমন - 
১. নিম্নগতি; নিচের দিকে যাওয়া। 
২. অবনতি; দুর্দশা; অধঃপতন (আকস্মিক অধোগতির খবরতার কানে আসে-অচিন্তকুমার সেনগুপ্ত)।
৩. নরকবাস; দোজখে যাওয়া। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,২৯১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Acessory
  2. Accommodation
  3. Conspicous
  4. Accurecy
ব্যাখ্যা
• সঠিক বানান- Accommodation. 

• Accommodation অর্থ- বাসস্থান,

অন্য অপশনের শুদ্ধ বানান,
• Conspicuous - দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়
• Accuracy - নির্ভুলতা,
• Accessory - আনুষঙ্গিক।

Source: Bangla Academy Dictionary, Accessible Dictionary. ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
১,২৯২.
Different religions follow different _______.
  1. Ambiguity
  2. Chaos
  3. Doctrine
  4. Stories
ব্যাখ্যা
প্রশ্ন: Different religions follow different _______.

সমাধান:
Different religions follow different doctrine.
(বিভিন্ন ধর্ম বিভিন্ন মতবাদ অনুসরণ করে।)

অর্থ:
• Doctrine- অর্থ আদর্শ বা মতবাদ।
• Ambiguity- অর্থ অস্পষ্টতা বা অনিশ্চয়তা
• Chaos- অর্থ নৈরাজ্যিক; বিশৃঙ্খল; বিভ্রান্তিকর
• Stories- অর্থ গল্প

Source: accessibledictionary
১,২৯৩.
Note of Dissent বলতে কী বোঝায়?
  1. সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেওয়া কার্যনির্দেশনা
  2. কমিটির সিদ্ধান্তের পক্ষে দেওয়া সমর্থনসূচক নোট
  3. আলোচনার সংক্ষিপ্ত কার্যবিবরণী
  4. সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের বিরুদ্ধে অনুষ্ঠানিক ভিন্নমত
ব্যাখ্যা

বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা অনুসারে Note of Dissent অর্থ - দ্বিমত বা ভিন্নমত। 
সুতরাং, সঠিক উত্তর হবে - ঘ) সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের বিরুদ্ধে অনুষ্ঠানিক ভিন্নমত।

অন্যান্য অপশনগুলো:
• সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেওয়া কার্যনির্দেশনা - Office Order.
• কমিটির সিদ্ধান্তের পক্ষে দেওয়া সমর্থনসূচক নোট - Note of Approval.
• সভার আলোচনার সংক্ষিপ্ত কার্যবিবরণী - Minutes of Meeting.

১,২৯৪.
বাক্যে 'সেমিকোলন' থাকলে বিরতির সময়কাল কত?
  1. ১ বলার দ্বিগুণ সময়
  2. ১ সেকেন্ড
  3. ১ বলতে যে সময় প্রয়োজন
  4. থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
প্রশ্ন: বাক্যে 'সেমিকোলন' থাকলে বিরতির সময়কাল কত?

সমাধান:
• বিরাম চিহ্ন:
- মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

• যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন এক সেকেন্ড।
৬. কোলন এক সেকেন্ড।
৭. ড্যাস এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস এক সেকেন্ড।
১,২৯৫.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মধ্যাহ্ণ
  2. প্রাহ্ণ
  3. অপরাহ্ণ
  4. পূর্বাহ্ণ
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বানানের নিয়ম:
তৎসম শব্দে 'অপর, পরা, পূর্ব, প্রা' ইত্যাদি উপসর্গের সঙ্গে 'অহ্ন' প্রত্যয় যুক্ত হলে 'অহ্ন' শব্দের 'দন্ত- ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ হয়।
যেমন,
- অপরাহ্ণ, পরাহ্ণ, প্রাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি।

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
- 'মধ্যাহ্ণ' অশুদ্ধ বানান, এর শুদ্ধ বানান- 'মধ্যাহ্ন'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন। 
১,২৯৬.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Revenous
  2. Jamboree
  3. Achievement
  4. Lieutenant
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
Jamboree, Achievement এবং Lieutenant, বানান তিনটি শুদ্ধ।

Revenous বানানটি ভুল।
সঠিক বানান: Ravenous.
বাংলা অর্থ - লোলুপ, লোভী, রাক্ষুসে।
১,২৯৭.
'Export promotion' এর পরিভাষা কোনটি?
  1. রপ্তানি বাণিজ্য
  2. রপ্তানিযোগ্য
  3. রপ্তানিকারক
  4. রপ্তানি উন্নয়ন
ব্যাখ্যা

প্রশ্ন: 'Export promotion' এর পরিভাষা কোনটি?

সমাধান: 
'Export promotion' এর পরিভাষা - রপ্তানি উন্নয়ন

অন্য অপশন গুলো-
'Export trading' এর পরিভাষা - রপ্তানি বাণিজ্য 
'Exportable' এর পরিভাষা - রপ্তানিযোগ্য 
'Exporter' এর পরিভাষা - রপ্তানিকারক

উৎস: প্রশাসনিক পরিভাষা

১,২৯৮.
কোন শব্দটি ভুল-
  1. মরূদ্যান
  2. কটূক্তি
  3. পরিপক্ক
  4. অঞ্জলি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শব্দটি ভুল-
 
সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভুল বানানযুক্ত শব্দটি হলো- পরিপক্ক

এর সঠিক বানান হলো- পরিপক্ব
পরিপক্ব শব্দের অর্থ হলো - পূর্ণবয়স্ক, পরিণত, পাকা, দক্ষ, বিচক্ষণ, বা কোনো কিছু সম্পূর্ণভাবে বিকশিত ও ব্যবহারের উপযোগী হওয়া, যা ফল বা বুদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,২৯৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. পল্যল
  2. পল্বল
  3. পল্লল
  4. পল্লোল
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'পল্বল'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √পল্‌ + বল।
অর্থ:
- বিল ডোবা প্রভৃতি ছোটো জলাশয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৩০০.
দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
  1. কোলন
  2. কমা
  3. দাঁড়ি
  4. ড্যাশ
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

সমাধান:
ড্যাশ (-):
- সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাশ ব্যবহৃত হয়। 

যেমন: 
বাংলাদেশ দল জয়লাভ করেছে – বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। 
ঐ লোকটি – যিনি গতকাল এসেছিলেন – তিনি আমার মামা।

অন্যদিকে,
কোলন (:) - বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়।কমা: - কমা: সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
দাঁড়ি - দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।