বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা ১২ / ২১ · ১,১০১১,২০০ / ২,০২৯

১,১০১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Enterpreneur
  2. Entreprener
  3. Entrepreneur
  4. Entropreneur
ব্যাখ্যা
প্রশ্ন:  নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানানটি হলো- Entrepreneur.

• এর অর্থ হলো- 
- উদ্যোক্তা,
- শিল্প/বাণিজ্য সংগঠক।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১,১০২.
Choose the correct spelling.
  1. Pharmaciutacal
  2. Pharmaceutacal
  3. Pharmaciutecal
  4. Pharmaceutical
ব্যাখ্যা
Pharmaceutical - relating to medicinal drugs, or their preparation, use, or sale.
১,১০৩.
নিচের কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) প্রমিতিকরন
  2. খ) প্রমিতীকরণ
  3. গ) প্রমিতিকরণ
  4. ঘ) প্রমিতীকরন
ব্যাখ্যা
প্রমিতীকরণ:
এটি সংস্কৃত ভাষার শব্দ। 
এর অর্থ-মানসম্মতকরণ, সমতাবিধান 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
১,১০৪.
কোন বানানটি সঠিক?
  1. disemble 
  2. disamble
  3. dissamble
  4. dissemble
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান:
dissemble বানানটি সঠিক।
dissemble ⇒ ছদ্মবেশ ধারণ করা; আসল মনোভাব গোপন করা।
১,১০৫.
নিচের কোন বাক্য শুদ্ধ নয়?
  1. ক) খোকা এখন বই পড়ছে।
  2. খ) পুকুরে পদ্মফুল জন্মে।
  3. গ) দেশর সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
  4. ঘ) সে যে অপরাধ করেছে, তা তার মুখ দেখেই বুঝেছি।
ব্যাখ্যা
দেশর সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। এই বাক্যটি শুদ্ধ নয় কারণ এখানে বাহুল্য দোষ আছে। আলেমগণ বহুবচন শব্দ। এর সঙ্গে ‘সব’ শব্দটি যোগ করে বাহুল্য দোষ তৈরি করেছে।
১,১০৬.
শ বাংলা ব্যঞ্জন বর্ণের কত তম বর্ণ?
  1. ক) ৩০
  2. খ) ২৯
  3. গ) ৩১
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
শ বাংলা ব্যঞ্জন বর্ণের ২৯ তম বর্ণ।
১,১০৭.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. অঘ্রান
  2. ঝরনা
  3. কল্যাণ
  4. গভর্ণর
ব্যাখ্যা
প্রমিত বাংলা বানানের নিয়ম:
অতৎসম শব্দের বানানে 'ণ' ব্যবহার করা হবে না।
যেমন- অঘ্রান, ঝরনা, গভর্নর, হর্ন। 

এখানে 'গভর্ণর' বিদেশি শব্দ। তাই এর শুদ্ধ বানান হবে- 'গভর্নর'। 

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,১০৮.
নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. কৌতূহল, খ্যাতনামা, ক্ষীয়মাণ, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
  2. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিঞ্জির, জিজ্ঞাসা
  3. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির
  4. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিজ্ঞাসা, জিগমিষা, জিঞ্জির
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান:
উল্লিখিত অপশনের যুক্তবর্ণ গুলো গঠিত হয়েছে-
ক্ষ = ক্‌ + ষ; ঞ্জ = ঞ্‌ + জ; জ্ঞ = জ্‌ + ঞ

বর্ণমালায় ক্রমানুয়ায়ী,
ক, খ, গ, জ, ঞ
সুতরাং বর্ণনাক্রমানুসারে সাজালে,
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাসা, জিঞ্জির

১,১০৯.
'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
  1. Drone
  2. Foal
  3. Mare
  4. Colt
ব্যাখ্যা

প্রশ্ন: 'R S O E H' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-

সমাধান:
The word is 'HORSE' and feminine gender is 'MARE'.

১,১১০.
নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?
অ, ই, উ, ঋ ?
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে?
অ, ই, উ, ঋ ?

সমাধান:
ধারাটি স্বরবর্নের এবং একটি অক্ষর বাদে পরের অক্ষরটি বসবে, সুতরাং ধারার পরের অক্ষর -
১,১১১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) The rich is not always happy
  2. খ) Rich is not always happy
  3. গ) The rich are not always happy
  4. ঘ) The rich is happy always
ব্যাখ্যা
সমাধান: 
The rich শব্দটি দ্বারা ধনীদের কে বোঝানো হয়। ফলে The rich শব্দটি বহুবচন অর্থে ব্যবহৃত হয়। তাই The rich এর পরে is না বসে are বসবে।
১,১১২.
কোন শব্দটি সূর্য শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) আদিত্য
  2. খ) ভানু
  3. গ) অদ্রি
  4. ঘ) সবিতা
ব্যাখ্যা
• সূর্য শব্দের সমার্থক শব্দ- অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি। 
• অদ্রি শব্দের অর্থ পাহাড়, যার সমার্থক শব্দ হলো - নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী ইত্যাদি।

------------------------------
আরো কিছু শব্দের সমার্থক শব্দ:
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
• 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
• 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,১১৩.
কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়?
  1. ক) মিত্র
  2. খ) তপন
  3. গ) মিহির
  4. ঘ) কোরক
ব্যাখ্যা
মিত্র, তপন ও মিহির হচ্ছে সূর্য এর সমার্থক শব্দ কিন্তু কোরক হচ্ছে মুকুল এর সমার্থক শব্দ।
১,১১৪.
'ভ, তো, কু, অ, য়' অক্ষরসমূহ দিয়ে গঠিত শব্দ কোনটি?
  1. অতোকুভয়
  2. অকুতোভয়
  3. অয়কুতোভ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 'ভ, তো, কু, অ, য়' অক্ষরসমূহ দিয়ে গঠিত শব্দ কোনটি?

সমাধান:
'ভতোকুঅয়' অক্ষরসমূহ দিয়ে গঠিত শব্দ - অকুতোভয়।
অকুতোভয় ⇒ কোথাও ভয় নেই এমন; নির্ভীক; অসমসাহসিক।

উৎস: Accessible Dictionary.
১,১১৫.
নিচের কোন বানানটি সঠিক?
  1. রাজসি
  2. রাজর্ষি
  3. রাজষি
  4. রাজশি
ব্যাখ্যা
অ- কার কিংবা আ- কারের পর ঋ- কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয় - এই নিয়ম অনুসারে রাজ + ঋষি = রাজর্ষি।
১,১১৬.
'ভণ্ড' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. নির্বোধ
  2. বর্ণচোরা
  3. ননীর পুতুল
  4. কড়ায় গন্ডায়
ব্যাখ্যা
প্রশ্ন: 'ভণ্ড' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?

সমাধান:
- 'বর্ণচোরা' বাগধারাটি 'ভণ্ড' অর্থে ব্যবহৃত হয়েছে।
• বাক্যগঠন: বর্ণচোরা লোকেরা খুব সহজেই অন্যদের বিপদে ফেলে।

• অন্যান্য অপশনগুলো:
- ননীর পুতুল ⇒ শ্রমবিমুখ
- নির্বোধ ⇒ বুদ্ধির ঢেঁকি
- কড়ায় গন্ডায় ⇒ চুলচেরা হিসাব
১,১১৭.
'Ombudsman' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. ন্যায়পাল
  2. ভূতাপেক্ষ
  3. অধ্যাদেশ
  4. স্বদেশি
ব্যাখ্যা

প্রশ্ন: 'Ombudsman' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

সমাধান: 
"Ombudsman" শব্দটির বাংলা পরিভাষা হলো ন্যায়পাল। 

অন্য অপশন গুলো-
Indigenous - স্বদেশি
Retrospective - ভূতাপেক্ষ
Ordinance - অধ্যাদেশ

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.

১,১১৮.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1.  তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
  2. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
  3. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন। কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
  4. তিনি শুধু তামাশা দেখিতেছিলেন! কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাক্যটি সঠিক?

সমাধান:
বাংলা ব্যাকরণে, একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখলে সেগুলোর মধ্যে সাধারণত সেমিকোলন (;) ব্যবহৃত হয়, যা বাক্যের অর্থকে স্পষ্ট এবং সংযুক্ত রাখে।

এখানে খ নং অপশনে:
"তিনি শুধু তামাশা দেখিতেছিলেন" এবং "কোথাকার জল কোথায় গিয়ে পড়ে"
দুটি পৃথক বাক্যাংশ, তাই সেমিকোলন ব্যবহার সঠিক।

ক) বিকল্পে দাড়িঁ (।) ব্যবহৃত হয়েছে, যা বাক্যটিকে দুটি পৃথক বাক্যে বিভক্ত করে, কিন্তু প্রসঙ্গে এটি একটি যুক্ত বাক্য হিসেবে বেশি উপযুক্ত।

খ) বিকল্পে কমা (,) ব্যবহৃত হয়েছে, যা এই ক্ষেত্রে দুর্বল সংযোজন এবং অস্পষ্ট।

গ) বিকল্পে বিস্ময়সূচক চিহ্ন (!) ব্যবহৃত হয়েছে, যা বাক্যের স্বাভাবিক অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এটি কোনো বিস্ময় বা উচ্চারণের তীব্রতা প্রকাশ করছে না।

উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,১১৯.
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
  1. সৌদামিনী
  2. প্রভা
  3. বালার্ক
  4. সবিতা
ব্যাখ্যা

প্রশ্ন: 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
• ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১,১২০.
কোন বানানটি শুদ্ধ?
  1. Pnom phen
  2. Phnom phen
  3. Phnom pen
  4. Phnom penh
ব্যাখ্যা
সঠিক বানানটি হচ্ছে Phnom penh। এটি কম্বোডিয়ার রাজধানী।
১,১২১.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
  2. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  3. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
  4. অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
ব্যাখ্যা
অপশন ‘ঘ’ এর সবগুলো বানানই (অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ) শুদ্ধ।

- প্রথম অপশনের ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলিপ্রোজ্জ্বল

- দ্বিতীয় অপশনের ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী

- তৃতীয় অপশনে একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা। 
১,১২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অদ্যপি
  2. খ) অদ্যাপি
  3. গ) অদ্যপি
  4. ঘ) অদ্যাপী
ব্যাখ্যা
শুদ্ধ বানান অদ্যাপি। [সূত্র: বাংলা একাডেমি ডিকশনারি]
১,১২৩.
নিচের কোনটি কোকিলের সমার্থক নয়?
  1. পরপুষ্ট
  2. পরভূৎ
  3. মধুস্বর
  4. পরভৃত
ব্যাখ্যা
কোকিলের সমার্থক শব্দ = অন্যপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকন্ঠ, পরভৃত, বসন্তদূত, পিক, মধুস্বর, মধুসখ ইত্যাদি। অন্যদিকে পরভূৎ হচ্ছে কাক।
১,১২৪.
'নিগদ' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) শৃঙ্খল
  2. খ) উক্তি 
  3. গ) ছিন্ন
  4. ঘ) অপমান
ব্যাখ্যা
নিগদ সংস্কৃত ভাষার শব্দ। 
নিগদ শব্দের অর্থ ভাষণ, উক্তি 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,১২৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. শশাঙ্ক
  2. বিধু
  3. সুধাংশু
  4. সবিতা
ব্যাখ্যা
চাঁদ শব্দের সমার্থক শব্দ: চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।

সূর্য শব্দের সমার্থক শব্দ: আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা

সুতরাং, সবিতা ভিন্ন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।
১,১২৬.
Select the option with the correct spelling
  1. Hiaroglyphic
  2. Heiaroglyphic
  3. Hieroglyphic
  4. Hierogliphic
ব্যাখ্যা

Hieroglyphic - writing consisting of hieroglyphs; enigmatic or incomprehensible symbols or writing.

১,১২৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. Grievance
  2. Grivance
  3. Greviance
  4. Greivance
ব্যাখ্যা
Grievance বানানটি শুদ্ধ।
Grievance অর্থ দুঃখদুর্দশার কারণ; দুঃখদুর্দশা।

উৎস: Accessible Dictionary.
১,১২৮.
'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অপদার্থ
  2. স্বেচ্ছাচারী
  3. দুর্বল
  4. দুর্লভ বস্তু
ব্যাখ্যা
• 'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ - স্বেচ্ছাচারী
 
অন্য অপশন গুলো:
- 'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
- 'অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের' ঢেঁকি বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
- 'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১২৯.
সঠিক সমার্থক শব্দজোড় নয় -
  1. হাতি – মাতঙ্গ
  2. স্বর্ণ – কনক
  3. তুরগ – পন্নগ
  4. নন্দিনী – দুহিতা
ব্যাখ্যা
উল্লিখিত অপশন সমূহের মধ্যে তুরগ ও পন্নগ সমার্থক শব্দ নয়।
তুরগ অর্থ ঘোড়া। অন্যদিকে পন্নগ অর্থ সাপ।
(সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
১,১৩০.
নিচের কোন জোড়াটি ভিন্ন? 
  1. পাবক, হুতাশন
  2. নগ, পর্বত
  3. আদিত্য, মহীধর
  4. নাগ, সর্প
ব্যাখ্যা
- এখানে অপশন (গ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
- অপশন (গ) 'আদিত্য' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'মহীধর' পাহাড় এর সমার্থক শব্দ।
_______________________
• আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
• সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
• পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
• সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,১৩১.
Choose the correct spelling -
  1. ক) Secretariate
  2. খ) Secretariat
  3. গ) Secretariete
  4. ঘ) Secretariet
ব্যাখ্যা
Secretariat (noun) কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
১,১৩২.
"A, A, A, P, N, E, C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ কী?
  1. Maritime vessel
  2. A universal medicine
  3. Sweet food
  4. A way of approach or of exit
ব্যাখ্যা
প্রশ্ন: "A, A, A, P, N, E, C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ কী?

সমাধান:
"A, A, A, P, N, E, C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ হলো - A universal medicine।

• অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটি হলো PANACEA.

PANACEA শব্দটির অর্থ হলো - A remedy for all diseases, a universal medicine; a cure-all; catholicon; hence, a relief or solace for affliction
- শব্দটির বাংলা অর্থ হলো- সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
১,১৩৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. তরণী
  2. কাণ্ডারি
  3. পুষ্করণী
  4. মহীরুহ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পুষ্করণী'- বানানটি শুদ্ধ। 

• 'পুষ্করণী' শব্দের অর্থ:
- মাটি খুঁড়ে তৈরি উন্মুক্ত জলাধার,পুকুর।

অন্য অপশনের বানানগুলোর শুদ্ধরূপ:
তরণী- তরণি, 
কাণ্ডারি- কান্ডারি,
মহীরুহ- মহিরুহ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,১৩৪.
নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি অর্থবোধক শব্দ গঠন করা যায়?
  1. চো বা খে লি ম
  2. অ তী রা ব ম
  3. হ সো য় গা নো না
  4. মি কি চি র চি ম
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি অর্থবোধক শব্দ গঠন করা যায়?

সমাধান:
অপশন খ এর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থবোধক শব্দ 'অমরাবতী' গঠন করা যায়।
১,১৩৫.
PURIFY : IMPERFECTION : :
  1. align : adjustment
  2. weary : boredom
  3. disagree : controversy
  4. verify : doubtfulness
ব্যাখ্যা
Meaning:
Imperfection - ত্রুটিবিচ্যুতি,
Align - লাইনে দাড়ানো / সারিবদ্ধ করা,
Weary ক্লান্ত,
Boredom - বিরক্তি / - ক্লান্তি,
Controversy - বিতর্ক,
Doubtfulness- সন্দেহযুক্ত, অনিশ্চয়তা

Ans: Purify (বিশুদ্ধকরণ) এর মাধ্যমে Imperfection (ত্রুটিবিচ্যুতি) দূর করা হয়; আর Verify (যাচাই) এর মাধ্যমে Doubtfulness (অনিশ্চয়তা) দূর করা হয়।
১,১৩৬.
'খগ' শব্দটির অর্থ কী?
  1. ঘোড়া
  2. বাঘ
  3. পাখি
  4. কোন অর্থ নেই
ব্যাখ্যা
'খগ' শব্দের অর্থ - পাখি
খগ - আকাশে গমনকারী; শূন্যে বিচরণকারী।

উৎস: Accessible Dictionary.
১,১৩৭.
নিচের কোন শব্দটি 'CONSTITUTIONAL' শব্দটিতে ব্যবহৃত বর্ণ দ্বারা গঠন করা যায় না?
  1. SOLUTION
  2. ACTION
  3. COTTON
  4. TALENT
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি 'CONSTITUTIONAL' শব্দটিতে ব্যবহৃত বর্ণ দ্বারা গঠন করা যায় না?

সমাধান:
'CONSTITUTIONAL' শব্দটিতে E বর্ণটি নেই। তাই TALENT শব্দটি তৈরি করা যাবে না।
এখানে একই বর্ণ একাধিকবার ব্যবহার করা যাবেনা এমন শর্ত দেয়া হয়নি। 

১,১৩৮.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE
  1. TENT
  2. PERT
  3. TRACT
  4. CHANGE
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE

সমাধান:
TENT শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় Extent এবং দ্বিতীয় শব্দটি শুরু Tentacle হয়।
Extent - সীমা; আয়তন।
Tentacle - দীর্ঘ, সরু, নরম।
১,১৩৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. asignment
  2. asignement
  3. assignment
  4. assignement
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
শুদ্ধ বানান - assignment
assignment - নির্দেশ; নিয়োগ; স্বত্বনিয়োগ।
He took kindly to his new assignment.
১,১৪০.
GLOBE এর সাথে সর্বদা সম্পর্কিত নিচের কোনটি?
  1. Circle
  2. Map
  3. Planet
  4. Earth
ব্যাখ্যা
প্রশ্ন: GLOBE এর সাথে সর্বদা সম্পর্কিত নিচের কোনটি?

সমাধান:
GLOBE মানে হলো একটি পৃথিবীর মডেল বা প্রতীক।

Map - মানচিত্র
Earth - পৃথিবী
Planet - গ্রহ
Circle - বৃত্ত

∴ GLOBE এর সাথে সর্বদা সম্পর্কিত Earth।
১,১৪১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) সূর্য উদয় হয়েছে
  2. খ) অশ্রুতে বুক ভেসে গেল
  3. গ) আমি সন্তোষ হলাম
  4. ঘ) ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: অশ্রুতে বুক ভেসে গেল।
• অশুদ্ধ বাক্য: সূর্য উদয় হয়েছে।
- শুদ্ধ বাক্য: সূর্য উদিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য: ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর।
- শুদ্ধ বাক্য: ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।
• অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
- শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৪২.
U, T, E, D, B অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে সেটি নিচের কোনটির সাথে মানানসই হবে?
  1. Conclusion
  2. Contradiction
  3. First appearance
  4. Description
ব্যাখ্যা
প্রশ্ন: U, T, E, D, B অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে সেটি নিচের কোনটির সাথে মানানসই হবে?

সমাধান:
U, T, E, D, B অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে প্রাপ্ত শব্দটি হবে DEBUT 

DEBUT শব্দটির অর্থ হলো First appearance বা প্রথম আবির্ভাব।

অন্যদিকে,
conclusion শব্দটির অর্থ হলো-  উপসংহার। 
Contradiction শব্দটির অর্থ হলো-  দ্বন্দ্ব বা অসঙ্গতি। 
Description শব্দটির অর্থ হলো- বর্ণনা বা বিবরণ।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১,১৪৩.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) মুমূর্ষূ রোগীর সেবা কর
  2. খ) মুমূর্ষ রোগীর সেবা কর
  3. গ) মূমুর্ষূ রোগীর সেবা কর
  4. ঘ) মুমূর্ষু রোগীর সেবা কর
ব্যাখ্যা

- মুমূর্ষু শব্দের সঠিক বানানটি অপশন ঘ তে আছে।
- তাই প্রদত্ত অপশনগুলোতে সঠিক উত্তর অপশন ঘ।

১,১৪৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. Committee
  2. Comittee
  3. Committe
  4. Commitee
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
প্রদত্ত চারটি শব্দের মধ্যে 'Committee' শব্দটিই সঠিক বানানে লেখা হয়েছে। অন্যান্য তিনটি ভুল বানানে লেখা হয়েছে।

∴ 'Committee' শুদ্ধ বানান।
১,১৪৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Blasphemy
  2. Blashpemi
  3. Blasphemi
  4. Blashpemmi
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Blasphemy বানানটি শুদ্ধ। 
Blasphemy - অধার্মিক কথাবার্তা, ধর্মনিন্দা, ঈশ্বর বা ধর্মের মহত্ত্ব বা পবিত্রতা বিষয়ে ঠাট্টা করা; অশালীন ভাষায় ঈশ্বর বা ধর্মকে আক্রমণ করা।
১,১৪৬.
What is the correct spelling?
  1. Onomatopoeia
  2. Onomatopeia
  3. Onomotopeia
  4. Onomotopoea
ব্যাখ্যা
প্রশ্ন: What is the correct spelling?

সমাধান:
Onomatopoeia মানে এমন শব্দ যা কোনো ধ্বনি বা শব্দের অনুকরণ করে তৈরি হয়েছে।
১,১৪৭.
Love for the whole world is called-
  1. Philosophy
  2. Philately
  3. Misanthropy
  4. Philanthropy
ব্যাখ্যা

প্রশ্ন: Love for the whole world is called-

সমাধান:
Philanthropy এর অর্থ -  মানবপ্রেম / মানবকল্যাণ
কারণ Philanthropy মানে হলো মানবপ্রেম, মানুষের কল্যাণের জন্য ভালোবাসা ও দানশীলতা।

অন্য অপশন গুলো -
ক) Philosophy এর অর্থ - দর্শন
খ) Philately এর অর্থ - ডাকটিকিট সংগ্রহ ও অধ্যয়ন
গ) Misanthropy এর অর্থ -  মানুষবিদ্বেষ

সঠিক উত্তর হবে: ঘ) Philanthropy

১,১৪৮.
অতিরিক্ত চালবাজ যিনি তাকে এক কথায় কী বলা হয়-
  1. ম ফোঁ সা ন স
  2. গ শ গো র ব ণে
  3. বা ফ ব তো ন
  4. র লা দা প ফ ল
ব্যাখ্যা
প্রশ্ন: অতিরিক্ত চালবাজ যিনি তাকে এক কথায় কী বলা হয়-

সমাধান:
উপর্যুক্ত শব্দগুলোর একথায় প্রকাশ-
ক. ফোঁস মনসা- ক্রোধী লোক
খ. গোবর গণেশ- মূর্খ
গ. ফতো নবাব- সম্বলহীনের বড়লোকি স্বভাব
ঘ. ফপরদালাল- অতিরিক্ত চালবাজ
১,১৪৯.
নিচের কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. মৃগ
  2. কুরঙ্গ
  3. করেণু
  4. সুনয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে?

সমাধান:
'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।
'হাতি' এর সমার্থক শব্দ: গজ, করেণু, কুনকি।

অর্থাৎ, করেণু ভিন্ন অর্থ প্রকাশ করে।
১,১৫০.
Calm শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?
  1. Condemn
  2. Plane
  3. Tranquil
  4. Recover
ব্যাখ্যা
প্রশ্ন: Calm শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
Calm শব্দটির সঠিক সমার্থক শব্দ হলো Tranquil

Calm শব্দটির অর্থ হলো শান্ত বা অনুত্তেজিত। 
Tranquil শব্দটির অর্থ হলো শান্ত, চুপচাপ।

অন্যদিকে,
Condemn শব্দটির অর্থ হলো নিন্দা করা। 
Plane শব্দটির অর্থ হলো সমতল। 
Recover শব্দটির অর্থ হলো পুনরুদ্ধার বা আরোগ্যলাভ করা।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১,১৫১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পীপিলীকা
  2. খ) নিরীক্ষণ
  3. গ) বুদ্ধীজীবি
  4. ঘ) অন্তঃস্বত্তা
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে,
- শুদ্ধ বানান- নিরীক্ষণ। 
- 'পীপিলীকা' শব্দের শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।
- 'বুদ্ধীজীবি' শব্দের শুদ্ধ বানান বুদ্ধিজীবী।
- 'অন্তঃস্বত্তা' শব্দের শুদ্ধ বানান অন্তঃসত্ত্বা।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
১,১৫২.
বিশুদ্ধ বানান কোনটি?
  1. ক) Veraciously
  2. খ) Vareciously
  3. গ) Vereciously
  4. ঘ) Veracously
ব্যাখ্যা
Veraciously(সত্যনিষ্ঠভাবে) হল বিশুদ্ধ বানান [Live MCQ pdf]। অন্য অপসন গুলোর বানান ঠিক নেই তাই পূর্ণ অর্থ নেই।
১,১৫৩.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ঘূর্ণায়মাণ
  2. বিভীষিকা
  3. অমাবস্যা
  4. মুমূর্ষু
ব্যাখ্যা
ঘূর্ণায়মাণ শব্দটি শুদ্ধ বানান ঘূর্ণায়মান
১,১৫৪.
Vaunt : Flaunt : : Disparate :?
  1. Similar
  2. Homogenous
  3. Contrast
  4. Alike
ব্যাখ্যা

প্রশ্ন: Vaunt : Flaunt : : Disparate :?

সমাধান:
Vaunt : জাঁক/দম্ভ/বড়াই/আস্ফালন (করা)।
Flaunt : (আত্মতৃপ্তির সঙ্গে) জাহির করা, জাঁক/ভড়ং করা। সগর্বে/সদর্পে আন্দোলিত হওয়া বা করা
দুটি শব্দ পরস্পর সমার্থক


Disparate : অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; (দুটি বস্তু সম্বন্ধে) পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।
Similar : সদৃশ, একই ধরণের।
Homogenous : সমজাতীয়
Constrast : তুলনা করা; তুলনামূলক বৈষম্য প্রদর্শনের জন্য বিরুদ্ধে স্থাপন করা। (তুলনা করার ফলে) বিপরীত বা বিরুদ্ধ বলে প্রতীয়মান হওয়া
Alike : একই রকম; সদৃশ।

সুতরাং, Disparate এবং Constrast দুটি শব্দ পরস্পর সমার্থক।

১,১৫৫.
আয় : সঞ্চয় :: ব্যয় : ?
  1. ক) অপচয়
  2. খ) বিলাসিতা
  3. গ) ঋণ
  4. ঘ) উন্নতি
ব্যাখ্যা
আয় করলে সঞ্চয় বাড়ে। 
ব্যয় করলে ঋণ বাড়ে। 
১,১৫৬.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয় না?
  1. TOXCRE
  2. DULAMEK
  3. ALTOHYPSHUMA
  4. ALTHAMUS
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয় না?

সমাধান: 
• TOXCRE কে সাজালে CORTEX হয়। 
• ALTOHYPSHUMA কে সাজালে HYPOTHALAMUS হয়।
• ALTHAMUS কে সাজালে THALAMUS হয়।

→ CORTEX, HYPOTHALAMUS, THALAMUS- এগুলো মানবমস্তিষ্কের অঙ্গ।

সুতরাং, DULAMEK - এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয় না।
১,১৫৭.
জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
  1. কোলন-ড্যাশ
  2. হাইফেন
  3. কমা
  4. সেমিকোলন
ব্যাখ্যা
প্রশ্ন: জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

সমাধান:
জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে "কমা" ব্যবহৃত হয়। 

• কমা (,)
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে, বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডকে আলাদা করতে কমার ব্যবহার হয়।

উদাহরন- 
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ।"

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম ও ১০ম শ্রেণি।
১,১৫৮.
ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি সঠিক?
  1. ক) May 15, 2021
  2. খ) 15 May, 2021
  3. গ) দুটিই সঠিক
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
May 15, 2021 এবং 15 May, 2021 দুটিই সঠিক।
১,১৫৯.
‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ-
  1. বিজিগীষা
  2. জিগমিষা
  3. জিজীবিষা
  4. জিগীষা
ব্যাখ্যা
• ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৬০.
Which word is correctly spelt?
  1. Reverbaration
  2. Ractengular
  3. Catterpillar
  4. Ascertain
ব্যাখ্যা
প্রশ্ন: Which word is correctly spelt?

সমাধান: 
The correctly spelt word is -
Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

Correct Spelling of the other words:
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।
Rectangular = আয়তক্ষেত্রাকার।
Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।
১,১৬১.
নিচের কোন বানান গুচ্ছ অশুদ্ধ?
  1. ক) কৌতূহল, কৃচ্ছসাধন, ক্বচিৎ
  2. খ) সৌপ্তিক, হারীত, প্রকুপিত
  3. গ) জন্মবার্ষিক, পরিষ্কার, পুরস্কার
  4. ঘ) স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
ব্যাখ্যা
স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা শব্দগুলোর শুদ্ধবানান যথাক্রমে স্বাচ্ছন্দ্য, একত্র, সখ্য।
১,১৬২.
কোনটি শুদ্ধ বানান?
  1. Perspicacious
  2. Purspicacious
  3. Perspecacious
  4. Perspicasious
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
সঠিক উত্তর: ক) Perspicacious
Perspicacious (Adjective): তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন, গভীরভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম।

Synonyms: Insightful, Perceptive, Discerning, Astute.
Antonyms: Ignorant, Dull, Oblivious, Unobservant.

Source: Merriam Webster Dictionary & Oxford Learner’s Dictionary.
১,১৬৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মনঃকষ্ট
  2. স্বত্ব
  3. স্রোতঃস্বিনী
  4. তরুনাস্থি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তরুনাস্থি'- বানানটি অশুদ্ধ। 
এর শুদ্ধ বানান: তরুণাস্থি। 

• 'তরুণাস্থি' (বিশেষ্য):
- প্রকৃত- প্রত্যয়: তরুণ + √ অস্‌ + ত'। 
- শব্দের অর্থ: 'দেহের নরম ও কোমল হাড়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,১৬৪.
কোনটি ‘অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ?
  1. বীরাগ
  2. নম্র
  3. প্রতিরাগ
  4. বিরাগ
ব্যাখ্যা
→ ‘অনুরাগ’ শব্দের বিপরীত শব্দ - বিরাগ।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।
১,১৬৫.
অম্বর এর প্রতিশব্দ কোনটি?
  1. পৃথিবী
  2. জল
  3. সমুদ্র
  4. আকাশ
ব্যাখ্যা
প্রশ্ন: অম্বর এর প্রতিশব্দ কোনটি?

সমাধান:
• 'অম্বর' এর প্রতিশব্দ- 'আকাশ'। 

• আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• ‘জল’ শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

• 'মেঘ' এর  সমার্থক শব্দ: 
বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 

• পৃথিবী শব্দের সমার্থক শব্দ: 
বসুন্ধরা। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।


উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৬৬.
তাপ শব্দের বিপরীত শব্দ?
  1. ক) শৈত্য
  2. খ) শীতল
  3. গ) হিম
  4. ঘ) উত্তাপ
ব্যাখ্যা
তাপ শব্দটি বিশেষ্য, সে হিসেবে এর বিপরীত শব্দও একটি বিশেষ্য পদ হবে। শৈত্য শব্দটি বিশেষ্য, অন্যদিকে শীতল শব্দটি বিশেষণ এবং হিম (বিশেষ্য) শব্দের অর্থ তুষার বা বরফ। [সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমী]
১,১৬৭.
They gave me a/an --- and told me to fill in.
  1. application
  2. letter
  3. form
  4. CV
ব্যাখ্যা

fill in = পুরণ করা।

Form তথ্য দ্বারা পূর্ণ করতে হয়। কিন্তু letter, application বা CV পূর্ণ করা যায় না।
তাই এখানে সঠিক উত্তর - গ) form

১,১৬৮.
'Effects' এর বাংলা পারিভাষিক শব্দ- 
  1. ক) ফল
  2. খ) দ্রব্যাদি 
  3. গ) উপাদান
  4. ঘ) প্রভাব
ব্যাখ্যা
'Effects' এর বাংলা পারিভাষিক শব্দ- দ্রব্যাদি 
'Effect' এর বাংলা পারিভাষিক শব্দ- ফল, প্রভাব, সম্পন্ন করা, কার্যকর করা 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা
১,১৬৯.
কোন শব্দটি ভিন্ন?
  1. বারিধি
  2. তটিনী
  3. পারাবার
  4. অর্ণব
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

সমাধান:
‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী ইত্যাদি।

অপরদিকে,
সমুদ্রের সমার্থক শব্দ: সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার ইত্যাদি।

তাই, তটিনী শব্দটি ভিন্ন।
১,১৭০.
'নির্বন্ধ' শব্দের অর্থ- 
  1. ক) বিধান
  2. খ) অবসান
  3. গ) বিসর্জন
  4. ঘ) অবাধ
ব্যাখ্যা
'নির্বন্ধ' শব্দের অর্থ-
১.বিধান
২. আগ্রহ, পীড়াপীড়ি 
৩. অভিনিবেশ 
৪. যোগাযোগ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,১৭১.
'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 
  1. ক) PYROGRAPHY
  2. খ) PHOTOGRAPHY
  3. গ) GEOGRAPHY
  4. ঘ) OROGRAPHY
ব্যাখ্যা
'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 

সমাধান: 
'CHOREOGRAPHY' শব্দটি বাবহার করে নিচের PHOTOGRAPHY শব্দটি গঠন করা যাবে না। 
কারণ  PHOTOGRAPHY শব্দের T বর্ণটি  'CHOREOGRAPHY' শব্দটিতে অনুপস্থিত।
১,১৭২.
The antonym of VIM is-
  1. Hardness
  2. Cossioned
  3. Theme
  4. Softness
ব্যাখ্যা
প্রশ্ন: The antonym of VIM is-

সমাধান:
VIM শব্দের অর্থ হলো-
উৎসাহ, শক্তি, বা জীবনীশক্তি

এই শব্দের বিপরীত অর্থ হবে-
দুর্বলতা, বা শক্তির অভাব

এখানে দেওয়া অপশনগুলোর মধ্যে:
Hardness = কঠোরতা
Cossioned = ভুল বানান। 
Theme = বিষয়বস্তু
Softness = কোমলতা বা নরমভাব, যা তুলনামূলকভাবে দুর্বলতার প্রতীক।

তাই সবচেয়ে উপযুক্ত বিপরীত শব্দ হলো: Softness
১,১৭৩.
নিচের শব্দগুলোর মধ্যে অভিধানে কোনটি প্রথমে আসবে?
  1. Nature
  2. Nation
  3. Natural
  4. Native
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি প্রথমে আসবে অভিধানে?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Nation, তারপর Native, তারপর Natural, এবং সর্বশেষে Nature।

Nation - দেশ, জাতি।
Native - দেশীয়, স্থানীয়।
Natural - প্রাকৃতিক, স্বাভাবিক।
Nature - প্রকৃতি, স্বভাব।
১,১৭৪.
'আকুল'-এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অস্থির
  2. কাতর
  3. হালত
  4. ব্যাকুল
ব্যাখ্যা
প্রশ্ন: 'আকুল'-এর সমার্থক শব্দ নয় কোনটি?

 আকুল
'আকুল'-এর সমার্থক শব্দ - ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলী, অস্থির।
অন্যদিকে, হালত হলো অবস্থা এর সমার্থক শব্দ।
১,১৭৫.
Identify the correct spelling.
  1. Reciepent
  2. Recepent
  3. Recipient
  4. Riciepent
ব্যাখ্যা

- The correct spelling is Recipient.
- শব্দটির বাংলা অর্থ গ্রহিতা, প্রাপক।

১,১৭৬.
What is the synonym of 'Synonym'?
  1. Dissimilar
  2. Divergent
  3. Corresponding
  4. Varied
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of 'Synonym'?

সমাধান:
• The synonym of 'Synonym' is - Corresponding.

• Synonym (noun)
English Meaning: one of two or more words or expressions of the same language that have the same or nearly the same meaning in some or all senses.
Bangla Meaning: সমার্থক শব্দ; প্রতিশব্দ; সমনাম।

অন্যদিকে,
→ Varied - বিভিন্ন; বিবিধ।
→ Dissimilar - অসদৃশ; বিসদৃশ; ভিন্ন।
→ Divergent - বিপদগামী; বিচ্যুত; অপসরণশীল।
→ Corresponding - প্রাতিষঙ্গিক; অনুরূপ।

Example Sentence:
1. In the thesaurus, you can find a synonym for the word "happy," such as "joyful" or "content."
2. The teacher asked the students to provide a synonym for each word in their vocabulary list.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,১৭৭.
নিচের কোন জোড়াটি ভিন্ন? 
  1. নগ, গিরি
  2. বৈশ্বানর, হুতাশন
  3. নাগ, সর্প
  4. ভাস্কর, শৃঙ্গী
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন জোড়াটি ভিন্ন? 

সমাধান: 
এখানে অপশন (ঘ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
অপশন (ঘ) 'ভাস্কর' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'শৃঙ্গী' পাহাড় এর সমার্থক শব্দ।

অন্য দিকে, 
• আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
• সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
• পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
• সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,১৭৮.
Nuance : Distinction : : ?
  1. Hint : Suggestion
  2. Shade : Spectrum
  3. Trace : Existence
  4. Remnant : Preservation
ব্যাখ্যা
• Nuance - (noun) - মতামত বা বর্ণ ইত্যাদির সূক্ষ্ম তারতম্য; সূক্ষ্ম দ্যোতনা।
• Distinction - (noun) - পার্থক্য; স্বাতন্ত্র্য; পৃথককরণ।
• শব্দ দুটি সমার্থক বা একই অর্থ প্রকাশ করছে। 

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর মধ্যে -
• Hint - (noun) - ইঙ্গিত; আভাস।
• Suggestion - (noun ) - ক্ষীণ আভাস।
- উপরোক্ত শব্দ দুটিও একই জাতীয় অর্থ প্রকাশ করছে। 

• Remnant - (noun) - অবশেষ; ছিটেফোঁটা; যৎকিঞ্চিৎ; অবশিষ্টাংশ।
• Preservation - (noun) - রক্ষা; রক্ষণ; সংরক্ষণ।
• Shade - (noun) - প্রত্যক্ষ আলোকরশ্মি বাধাগ্রস্ত হওয়ার দরুন অপেক্ষাকৃত অন্ধকার; ছায়া।
• Spectrum - (noun) - বর্ণচ্ছটা; বর্ণালি।
• Trace - (noun) - কেউ আছে, ছিল অথবা কোনো ঘটনা ঘটেছে এ ধরনের আলামত, চিহ্ন ইত্যাদি।
• Existence - (verb transitive) - অস্তিমান বা বিদ্যমান থাকা; অস্তিত্ব থাকা।

• সুতরাং Nuance : Distinction শব্দ দুটির analogy হচ্ছে যথাক্রমে Hint : Suggestion.

Source: GRE Big Book, Accessible Dictionary.
১,১৭৯.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Lisence
  2. Lisense
  3. License
  4. Liscence
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানানটি হলো- License

License শব্দটির অর্থ হলো- কোনো কাজ করার অনুমতিপত্র। 

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

১,১৮০.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
  1. N O S P E
  2. T O X C R E
  3. D U L A M E K
  4. N A R B E
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?

সমাধান:
TOXCRE কে সাজালে CORTEX হয়। যা সেরেব্রামের পাতলা আবরণ (Cerebral CORTEX)।
১,১৮১.
তাম্বূলিক শব্দের সমার্থক নয় কোনটি?
  1. পান ব্যবসায়ী
  2. পান
  3. পর্ণকার
  4. বারুই
ব্যাখ্যা
তাম্বূলিক অর্থ    ১) পান - ব্যবসায়ী,
                        ২)পর্ণকার 
                        ৩) বারুই
তাম্বূল = পান

[ বানান ও ভাষা - সমার্থক ও বিপরীতার্থক শব্দ ]
১,১৮২.
নিচের কোনটি বেমানান?
শেষ লেখা, সঞ্চিতা, মানসী, শ্যামলী
  1. ক) শেষ লেখা
  2. খ) সঞ্চিতা
  3. গ) মানসী
  4. ঘ) শ্যামলী
ব্যাখ্যা
শেষ লেখা, মানসী এবং শ্যামলী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। তবে ‘সঞ্চিতা’ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
১,১৮৩.
'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি ফল
  2. একটি শহর
  3. একটি দেশ
  4. একটি মহাসাগর
ব্যাখ্যা
প্রশ্ন: 'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে একটি দেশের নাম 'FRANCE' পাওয়া যায়।

→ FRANCE হলো ইউরোপের একটি বিখ্যাত দেশ, যা তার সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটনের জন্য বিখ্যাত।
১,১৮৪.
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করলে নিচের কোনটি সঠিক?
a d a e s u g f r   
  1. grandson
  2. stagnation
  3. significant
  4. safeguard 
ব্যাখ্যা
প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করলে হবে = safeguard.
১,১৮৫.
নিচের অক্ষরগুলো দিয়ে গঠিত সঠিক শব্দ কোনটি?
মা জ, না, রি
  1. নামজারি
  2. জরিনামা
  3. জার্মানি
  4. জরিমানা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের অক্ষরগুলো দিয়ে গঠিত সঠিক শব্দ কোনটি?
মা জ, না, রি

সমাধান:
মা জ, না, রি 
অক্ষরগুলো দিয়ে গঠিত শব্দ ⇒ জরিমানা
১,১৮৬.
অভিধানে কোন শব্দটি সবার শেষে হবে?
1. Abandon  2. Actuate  3. Accumulate  4. Acquit  5. Achieve
  1. Acquit
  2. Achieve
  3. Actuate
  4. Accumulate
ব্যাখ্যা
প্রশ্ন: অভিধানে কোন শব্দটি সবার শেষে হবে?
1. Abandon  2. Actuate  3. Accumulate  4. Acquit  5. Achieve

সমাধান:
শব্দগুলো বর্ণানুক্রম অনুযায়ী সাজালে পাই-
Abandon
Accumulate
Achieve
Acquit
Actuate

এখানে, Actuate শব্দটি সবচেয়ে পরে আসে কারণ:
'A' দিয়ে শুরু হলেও, দ্বিতীয় অক্ষরগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়:
Abandon→ 'b'
Accumulate → 'c'
Achieve → 'c'
Acquit → 'c'
Actuate → 'c'

এবার 'c' যুক্ত চারটি শব্দের তৃতীয় বর্ণ পর্যবেক্ষণ করলে দেখা যায়:
't' বর্ণটি 'c', 'h'এবং 'q' বর্ণগুলোর চেয়ে পরে আসে,
তাই Actuate অভিধানের তালিকায় সবার শেষে থাকবে।
১,১৮৭.
নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?
  1. ইলেক
  2. হাইফেন
  3. কোলন ড্যাস
  4. বন্ধনি চিহ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?

যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১,১৮৮.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) সূচ্যগ্র
  2. খ) সঙ্ঘ
  3. গ) বাল্মীকি
  4. ঘ) স্বত্ত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
সূচ্যগ্র, বাল্মীকি, সঙ্ঘ এগুলো হচ্ছে শুদ্ধ বানান।
স্বত্ত্ব বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হবে - স্বত্ব 
তবে আমসত্ত্ব বানানে স্বত্ত্ব ব্যবহৃত হবে।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,১৮৯.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) সত্তা
  2. খ) স্বত্ব
  3. গ) সত্ত্বা
  4. ঘ) স্বত্ত্ব
ব্যাখ্যা
⇒ অশুদ্ধ বানান: স্বত্ত্ব

======================
সত্তা:
- অস্তিত্ব; স্থিতি; বিদ্যমানতা।
- সাধুতা; শ্রেষ্ঠত্ব। 
- আমত্ব বা স্বামীত্ব।

স্বত্ব:
- ধনাদিতে অধিকার; মালিকানা।

সত্ত্বা:
‘সত্ত্বা’ শব্দটির স্বাধীন ব্যবহার নেই। তবে এটি অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে।
যেমন: অন্তঃসত্ত্বা অবস্থা (গর্ভ-লক্ষণ)

উৎস: Accessible Dictionary by Bangla Academy
১,১৯০.
What is the meaning of the word DEFLATION?
  1. Increase in production
  2. Inflation
  3. Fall in prices
  4. Increase in demand
ব্যাখ্যা

প্রশ্ন:  What is the meaning of the word DEFLATION?

সমাধান:
Deflation অর্থ মুদ্রাস্ফীতির বিপরীত। এটি সাধারণত বাজারে মূল্যের হ্রাস বা পতন বোঝায়।

সঠিক উত্তর - Fall in prices

অন্যান্য অপশনগুলোর অর্থ:
Increase in production → উৎপাদনের বৃদ্ধি
Inflation → মূল্যস্ফীতি
Increase in demand → চাহিদার বৃদ্ধি

১,১৯১.
কোনটি শুদ্ধ বানান?
  1. Conscientious
  2. Consientious
  3. Consciencious
  4. Conscentious
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
সঠিক উত্তর: ক) Conscientious

Conscientious (Adjective): বিবেকবান, কর্তব্যপরায়ণ, সতর্ক ও দায়িত্বশীল।

Synonyms: Diligent, Meticulous, Careful, Thorough, Scrupulous.
Antonyms: Careless, Negligent, Irresponsible, Thoughtless.

Source: Merriam Webster Dictionary & Oxford Learner's Dictionary.

১,১৯২.
নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
  1. গীতাঞ্জলি
  2. অতিথি
  3. কৌতূহল
  4. সমীচীণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সমীচীণ'- অশুদ্ধ বানান। 
- শব্দটির শুদ্ধরূপ: 'সমীচীন'।

• 'সমীচীন':
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম।

• আরো কিছু শুদ্ধ বানান:
ধরনি, পিওন, প্রণামি, ধরন,স্বতঃপ্রণোদিত, ঐকমত্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,১৯৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. অভ্যন্তরীন
  2. আভ্যন্তরীন
  3. অভ্যন্তরীণ
  4. অভ্যন্ত্রী‌ণ
ব্যাখ্যা
অপশনের গ) অভ্যন্তরীণ বানানটি সঠিক। 
বাকি অপশনের বানানসমূহ সঠিক নয়।
১,১৯৪.
সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
  1. হাইফেন
  2. ড্যাস
  3. কোলন
  4. সেমিকোলন
ব্যাখ্যা
প্রশ্ন: বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?

সমাধান:
হাইফেন (-): দুটি শব্দকে এক করতে কিংবা সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়।
উদাহরণ:
"রাজ-পুত" (সমাসবদ্ধ পদ) → "রাজার পুত্র"
"বিদ্যুৎ-চমক" (সমাসবদ্ধ পদ) → "বিদ্যুতের চমক"।
১,১৯৫.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. নীশিথীনি
  2. শরস্বতী
  3. পীপিলীকা
  4. অভ্যুত্থান
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে,
- শুদ্ধ বানান- অভ্যুত্থান। যার অর্থ  উত্থান, উদয়, ওঠা,  উন্নতি, সমৃদ্ধি,  বিদ্রোহ।

- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। যার অর্থ গভীর রাত।
- 'শরস্বতী' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
- 'পীপিলীকা' এর শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
১,১৯৬.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ঢেংগা-খাটো
  2. চয়-সঞ্চয়
  3. ক্ষীণ-ক্ষয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?

সমাধান:
সঠিক বিপরীতার্থক শব্দযুগল-
ক্ষীণ-পুষ্ট
ঢেংগা-খাটো
চয়-অপচয়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৯৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সারথী
  2. খ) সাড়থী
  3. গ) সাড়থি
  4. ঘ) সারথি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সঠিক উত্তর:
সারথি 

সারথি (বিশেষ্য) অর্থ 

১) রথ চালায় যে; রথচালক।
২) নেতা (সাহিত্য-সারথি)।

উৎস: Accessible Dictionary.
১,১৯৮.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. মরুৎ, মারুত
  2. কুমুদ, কৌমুদী
  3. মৃ্গ, মৃগাঙ্ক
  4. নগ, নাগ
ব্যাখ্যা
মরুৎ, মারুত = বায়ু এর সমার্থক 

কিন্তু, 
'কুমুদ' = 'পদ্ম' এর সমার্থক শব্দ।
'কৌমুদী' = 'জ্যোৎস্না' এর সমার্থক শব্দ।

'মৃগ' = 'হরিণ' এর সমর্থক
'মৃগাঙ্ক' = 'চাঁদ' এর সমর্থক

'নগ' = 'গাছ' এর সমার্থক শব্দ।
'নাগ' = 'সাপ, হাতি' এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৯৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. প্রজ্বলিত
  2. প্রোজ্জ্বলিত
  3. প্রজ্জ্বলিত
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
এখানে শুদ্ধ বানান হলো- 'প্রজ্বলিত'
আর অন্য গুলো ভুল।
১,২০০.
Choose the correctly spelt word.
  1. Sovereigninty
  2. Apropriate
  3. Ascertain
  4. Parliemant
ব্যাখ্যা
প্রশ্ন: Choose the correctly spelt word.

সমাধান:
The correctly spelt word is -
Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

Others correctly spelt:
Sovereignty
Appropriate
Parliament