বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা ১১ / ২১ · ১,০০১১,১০০ / ২,০২৯

১,০০১.
What is the synonym of "EFFIGY"?
  1. DEVIATION
  2. DUMMY
  3. TRITE
  4. GRUESOME
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of "EFFIGY"?

সমাধান:
EFFIGY শব্দটির অর্থ হলো- প্রতিমূর্তি, পুত্তলিকা। 

DUMMY শব্দটির অর্থ হলো- প্রতিমূর্তি, নকল কাঠামো, কুশপুত্তলিকা। 

অর্থাৎ EFFIGY ও DUMMY শব্দদ্বয় পরস্পর সমার্থক। 

অন্যদিকে,
• DEVIATION শব্দটির অর্থ হলো- বিচ্যুতি। 
• TRITE শব্দটির অর্থ হলো- মামুলি, গতানুগতিক। 
• GRUESOME শব্দটির অর্থ হলো- বিভীষিকাময়, বিতৃষ্ণাকর, ভয়াবহ।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
১,০০২.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের অঙ্গ হয়?
  1. SONPE
  2. TOXCRE
  3. NARBE
  4. DULAMEK
ব্যাখ্যা
TOXCRE কে সাজালে CORTEX হয়। যা সেরেব্রামের পাতলা আবরণ (Cerebral CORTEX) বা মস্তিষ্কের আবরণ।
১,০০৩.
"ঝানু, ঝুনা"- শব্দ দুইটির বিপরীতার্থক শব্দ যথাক্রমে - 
  1. পটু, কাঁচা
  2. পাকা, কাঁচা
  3. কাঁচা, পটু
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: "ঝানু, ঝুনা"- শব্দ দুইটির বিপরীতার্থক শব্দ যথাক্রমে - 

সমাধান: 
• ঝানু শব্দের অর্থ - নিপুণ বা দক্ষ (বুদ্ধিতে পাকা)।
• ঝুনা শব্দের অর্থ - অভিজ্ঞ; বিচক্ষণ।

সুতরাং, "ঝানু, ঝুনা"- শব্দ দুইটির বিপরীতার্থক শব্দ যথাক্রমে - অপটু, কাঁচা।
১,০০৪.
নিচের কোন এলোমেলো বর্ণগুলোকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
  1. ক) LDSRHOEU
  2. খ) EYWVEBR
  3. গ) FIGNERL
  4. ঘ) SHMOACTI
ব্যাখ্যা
মানবদেহের অঙ্গগুলোর নাম - SHOULDER, EYEBROW, FINGER, STOMACH. অপশন খ, গ এবং ঘ এর মূল শব্দের সাথে অতিরিক্ত V, L, I যুক্ত আছে৷
১,০০৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. পসারিনি
  2. পসারীনী
  3. পসারিণী
  4. পসারিনী
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পসারি' শব্দের অর্থ- 'পণ্যবিক্রেতা'।

• 'পসারি' এর স্ত্রীলিঙ্গ- 'পসারিণী'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০০৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. এতে আশ্চর্য হলাম।
  2. রাফিয়া বুদ্ধিমান মেয়ে।
  3. তিনি সাক্ষ্য দিয়েছেন।
  4. সময় বড় সংক্ষেপ।
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ?

সমাধান:
• শুদ্ধ বাক্যটি হলো: তিনি সাক্ষ্য দিয়েছেন।

- অশুদ্ধ বাক্য: এতে আশ্চর্য হলাম।
- শুদ্ধ বাক্য: এতে আশ্চর্যান্বিত হলাম।

- অশুদ্ধ বাক্য: রাফিয়া বুদ্ধিমান মেয়ে।
- শুদ্ধ বাক্য: রাফিয়া বুদ্ধিমতী মেয়ে।

- অশুদ্ধ বাক্য: সময় বড় সংক্ষেপ।
- অশুদ্ধ বাক্য: সময় বড় সংক্ষিপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০০৭.
সঠিক বানান কোনটি?
  1. ক) Optimistic
  2. খ) Optemistic
  3. গ) Optamistic
  4. ঘ) Optimastic
ব্যাখ্যা
সঠিক বানান হল Optimistic যার অর্থ আশাবাদী। অন্য শব্দের কোনো সঠিক অর্থ নেই।
১,০০৮.
‘কষ্ট’ শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মেহনত
  2. আয়াস
  3. অন্তরীক্ষ
  4. ক্লেশ
ব্যাখ্যা
• কষ্ট এর সমর্থক শব্দ: ক্লেশ, মেহনত, যন্ত্রণা, দুঃখ, আয়াস, পরিশ্রম।


• আকাশ এর সমর্থক শব্দ: ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ, অম্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০০৯.
Choose the correctly spelt word.
  1. Soverignty
  2. Sovereignty
  3. Sovereigninty
  4. Soverianty
ব্যাখ্যা
প্রশ্ন: Choose the correctly spelt word.

সমাধান:
• The correctly spelt word is Sovereignty.
• Sovereignty (noun) সার্বভৌম ক্ষমতা।
১,০১০.
Choose the synonym of 'Fragrance'.
  1. Dull
  2. Freshness
  3. Aroma
  4. Beauty
ব্যাখ্যা

Fragrance অর্থ - সুগন্ধ; সুরভি; সুবাস।
এর Synonym হচ্ছে - Aroma; যার অর্থ সুগন্ধ; সৌরভ।

অন্যান্য অপশনগুলোর অর্থ:
• Dull -  নিষ্প্রভ; অনুজ্জ্বল।
• Freshness - সজীবতা।
• Beauty - রূপ; লাবণ্য।

Source: Accessible Dictionary.

১,০১১.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) ক্ষীণ-ক্ষয়
  2. খ) চয়-সঞ্চয়
  3. গ) উহ্য-স্পষ্ট
  4. ঘ) ঢেংগা-ঢোসা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল-
উহ্য-স্পষ্ট 
ক্ষীণ-পুষ্ট
ঢেংগা-খাটো
ঢোসা-হালকা
চয়-অপচয় 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,০১২.
'পৌষ মাসে উৎপন্ন ফসলকে' বলে______?
  1. স্য, র, বি, শ
  2. রি, প, খ
  3. লি, চৈ, তা
  4. লি, পৌ, ষা
ব্যাখ্যা

প্রশ্ন: 'পৌষ মাসে উৎপন্ন ফসলকে' বলে______?

সমাধান:
'পৌষ মাসে উৎপন্ন ফসলকে' বলা হয় - পৌষালি 

অন্য অপশন গুলো হলো- 
শীতকালীন ফসল - রবিশস্য 
গ্রীষ্মকালীন ফসল - খরিপ 
চৈত্র মাসে উৎপন্ন ফসল - চৈতালি 


উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,০১৩.
শত্রু : অরাতি : : যুদ্ধ : ?
  1. ক) দ্রুম
  2. খ) ভাস্কর
  3. গ) আহব
  4. ঘ) অর্ক
ব্যাখ্যা

প্রশ্ন: শত্রু : অরাতি : : যুদ্ধ : ?

সমাধান:
'শত্রু' শব্দের সমার্থক শব্দ: অরাতি, অরি, বৈরি, অরুর, রিপু, প্রতিপক্ষ।
'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ: সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।
'আফতাব' শব্দের সমার্থক: অর্ক, রবি, ভানু, ভাস্কর, আদিত্য।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ ]

 
 
১,০১৪.
'যে নারী নিজে বর বরণ করে' এক কথায় কী হবে?
  1. স্বয়ংক্রিয়
  2. স্বয়ংবরা
  3. স্বয়ংসম্পূর্ণ
  4. স্বয়ম্ভূ
ব্যাখ্যা

প্রশ্ন: 'যে নারী নিজে বর বরণ করে' এক কথায় কী হবে?

সমাধান: 
যে নারী নিজে বর বরণ করে - স্বয়ংবরা

অন্য অপশন গুলো- 
- যা নিজে থেকে কাজ করে - স্বয়ংক্রিয়'
- যার মধ্যে সবকিছু বিদ্যমান - স্বয়ংসম্পূর্ণ
- যে নিজে সৃষ্টি হয়েছে - স্বয়ম্ভূ

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

১,০১৫.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শ্রদ্ধাঞ্জলি
  2. পটিয়সী
  3. ইতঃপূর্বে
  4. প্রতিযোগিতা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
পটিয়সী বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- পটীয়সী

অন্যদিকে,
প্রতিযোগিতা
শ্রদ্ধাঞ্জলি
ইতঃপূর্বে
বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,০১৬.
‘কাঁঠালের আমসত্ত্ব’ বাগধারার অর্থ কী?
  1. অপদার্থ
  2. অযাচিত
  3. অসম্ভব বস্তু
  4. অহংকার
ব্যাখ্যা
প্রশ্ন: ‘কাঁঠালের আমসত্ত্ব’ বাগধারার অর্থ কী?
 
সমাধান:
'কাঁঠালের আমসত্ত্ব' বাগধারাটির অর্থ - অসম্ভব বস্তু

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ
- গায়ে পড়া -  অযাচিত।
- পায়াভারি - অহংকার
- গাঁয়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা।
- বিসমিল্লায় গলদ- শুরুতেই ভুল।
- কালেভদ্রে- কদাচিৎ
- কূপমণ্ডূক - সীমাবদ্ধ জ্ঞান।
- আঁতে ঘা - দুর্বল জায়গায় খোঁচা

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ
১,০১৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. প্রতিযোগিতা
  2. পরিশিষ্ঠ
  3. শ্রদ্ধাঞ্জলি
  4. আকস্মিক
ব্যাখ্যা
 প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
পরিশিষ্ঠ বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- পরিশিষ্ট

অন্যদিকে,
• প্রতিযোগিতা
• শ্রদ্ধাঞ্জলি
• আকস্মিক
বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০১৮.
Choose the correct spelling-
  1. Conscientious
  2. Consciencious
  3. Conscientiouse
  4. Conscientios
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the correct spelling-

সমাধান:
Conscientious অর্থ - সতর্ক, দায়িত্বশীল, সততা এবং মনোযোগ দিয়ে কাজ করা।

উদাহরণ- He is a conscientious student who always completes his assignments on time.
অন্য বানান গুলো ভুল। 

সঠিক উত্তর ক) Conscientious

১,০১৯.
'S U O O R U H M' by arranging the jumble letters make a meaningful word and the word is-
  1. Humouros
  2. Humorious
  3. Humoruous
  4. Humorous
ব্যাখ্যা
প্রশ্ন: 'S U O O R U H M' by arranging the jumble letters make a meaningful word and the word is-

সমাধান:
HUMOROUS এর অর্থ - হাস্যকর, রসিক।
১,০২০.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. শ্রদ্ধাঞ্জলী
  2. স্বতঃস্ফূর্ত
  3. আদ্যক্ষর
  4. উজ্জ্বীবিত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'স্বতঃস্ফূর্ত'।

অন্যদিকে,
• 'শ্রদ্ধাঞ্জলী' এর শুদ্ধ বানান - 'শ্রদ্ধাঞ্জলি'।
• 'আদ্যক্ষর' এর শুদ্ধ বানান - 'আদ্যাক্ষর'।
• 'উজ্জ্বীবিত' এর শুদ্ধ বানান - 'উজ্জীবিত'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,০২১.
কোন বানানটি শুদ্ধ?
  1. Achievment
  2. Achievement
  3. Acheivement
  4. Achievment
ব্যাখ্যা
Achievement বানানটি সঠিক। যার অর্থ কৃতিত্ব বা অর্জন।
১,০২২.
কোন বানানগুচ্ছ শুদ্ধ?
  1. বৈরি, কর্মজীবী, মার্তণ্ড
  2. স্তূপ, দেশসুদ্ধ, কূটনৈতিক
  3. গুঞ্জরন, খ্রিস্টান, আদ্যোপান্ত
  4. পুর্নবাসন, জলোচ্ছ্বাস, দীর্ঘমেয়াদি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানগুচ্ছ শুদ্ধ?
 
সমাধান:
শুদ্ধ বানানগুচ্ছ হলো- স্তূপ, দেশসুদ্ধ, কূটনৈতিক ।

অন্য অপশন,
ক) বৈরি, কর্মজীবী, মার্তণ্ড

"বৈরি" - অশুদ্ধ; এর শুদ্ধ বানান - বৈরী।
"কর্মজীবী" - শুদ্ধ
"মার্তণ্ড" - শুদ্ধ বানান "মার্তণ্ড" (সূর্য অর্থে)।

খ) স্তূপ, দেশসুদ্ধ, কূটনৈতিক

"স্তূপ" - শুদ্ধ;
"দেশসুদ্ধ" - শুদ্ধ;
"কূটনৈতিক" - শুদ্ধ।

গ) গুঞ্জরন, খ্রিস্টান, আদ্যোপান্ত

"গুঞ্জরন" - অশুদ্ধ (শুদ্ধ বানান: "গুঞ্জরণ")
"খ্রিস্টান" - শুদ্ধ।
"আদ্যোপান্ত" - শুদ্ধ।

ঘ) পুনর্বাসন, জলোচ্ছ্বাস, দীর্ঘমেয়াদি

"পুর্নবাসন" - অশুদ্ধ; এর শুদ্ধ বানান- পুনর্বাসন।
"জলোচ্ছ্বাস" - শুদ্ধ;
"দীর্ঘমেয়াদি" - শুদ্ধ।

উপরোক্ত বিশ্লেষণ অনুযায়ী, কেবল খ) বিকল্পের সকল শব্দের বানান শুদ্ধ। অন্যান্য অপশনে অন্তত একটি করে অশুদ্ধ বানান আছে।

অতএব, খ) স্তূপ, দেশসুদ্ধ, কূটনৈতিক বানানগুচ্ছটি শুদ্ধ।
১,০২৩.
সঠিক বানান কোনটি?
  1. Hypocrasy
  2. Hipocrisy
  3. Hypocrisy
  4. Hyppocrisy
ব্যাখ্যা
সঠিক বানান হলো - Hypocrisy
অর্থ হলো: ভণ্ডামি; কুহনা; কুহনিকা; কপটধর্ম; মোনাফেকি।

Source: Accessible Dictionary.
১,০২৪.
কোন শব্দটি ভিন্ন?
  1. কেশরী
  2. মৃগেন্দ্র
  3. শিখণ্ডী
  4. হর্ষক্ষ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

সমাধান:
• ময়ূরের সমার্থক শব্দ:
- বর্হী
- কলাপী
- কেকী
- শিখী
- শিখণ্ডী
- বর্হিণ।

• 'সিংহ' এর সমার্থক শব্দ:
- পশুরাজ,
- কেশরী,
- মৃগেন্দ্র,
- মৃগরাজ,
- হরি,
- হর্ষক্ষ।
১,০২৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) আগমনি
  2. খ) আগমণি
  3. গ) আগমনী
  4. ঘ) আগমণী
ব্যাখ্যা
শুদ্ধ বানান-
আগমনি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আগমন+ই 
অর্থ: আগমন সংগীত, আহ্বানগীতি 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,০২৬.
'Acquisition' এর বাংলা পরিভাষা শব্দ-
  1. পুনর্বিবেচনা
  2. অধিগ্রহণ
  3. পর্যাপ্ত
  4. গ্রহন
ব্যাখ্যা

প্রশ্ন: 'Acquisition' এর বাংলা পরিভাষা শব্দ-

সমাধান: 
'Acquisition' এর বাংলা পরিভাষা শব্দ - অধিগ্রহণ 

অন্যদিকে, 
Acquit এর বাংলা পরিভাষা শব্দ - বেকসুর খালাস দেওয়া বা খালাস দেওয়া। 
Reconsideration এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্বিবেচনা।
Adequate এর বাংলা পরিভাষা শব্দ- পর্যাপ্ত 
Adoption এর বাংলা পরিভাষা শব্দ- পোষ্যগ্রহন, গ্রহন


উৎস: বাংলা একাডেমি- প্রশাসনিক পরিভাষা।

১,০২৭.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) Diminish
  2. খ) Daminish
  3. গ) Dimnish
  4. ঘ) Diminesh
ব্যাখ্যা

Diminish শব্দের অর্থ হ্রাস করা [Live_MCQ_Vocabulary_320_]
অপশনের অন্য কোনো বানান সঠিক নয় এবং এদের কোনো সঠিক অর্থ নেই।

১,০২৮.
'কৃশ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) স্থুল
  2. খ) শুভ্র
  3. গ) শান্ত
  4. ঘ) ঋজু
ব্যাখ্যা
কৃশ  - স্থুল
শুভ্র  - কৃষ্ণ 
শান্ত -  ক্ষিপ্ত 
ঋজু  - বঙ্কিম, কুটিল।

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
১,০২৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) উচ্ছ্বাস
  2. খ) বুৎপত্তি
  3. গ) মণোমোহন
  4. ঘ) মৃনাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
উচ্ছ্বাস- বানানটি শুদ্ধ। 

 • 'উচ্ছ্বাস' শব্দটির অর্থ- উল্লাস। 

তাছাড়া,
 • 'বুৎপত্তি' এর শুদ্ধরূপ: ''ব্যুৎপত্তি',
 • 'মণোমোহন' এর শুদ্ধরূপ: 'মনোমোহন', 
 • 'মৃনাল' এর শুদ্ধরূপ: 'মৃণাল'।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৩০.
সঠিক বানানটি চিহ্নিত করুন।
  1. স্বতঃস্ফুর্ত
  2. স্বতস্ফূর্ত
  3. সতঃস্ফূর্ত
  4. স্বতঃস্ফূর্ত
ব্যাখ্যা
স্বতঃ : স্বতঃস্ফূর্ত (বিশেষণ) স্বয়ং প্রকাশিত; নিজে নিজেই প্রকাশিত।
১,০৩১.
'Eloquent' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
  1. Silent
  2. Articulate
  3. Confused
  4. Hesitant
ব্যাখ্যা

প্রশ্ন: 'Eloquent' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।

সমাধান:
Eloquent (adjective): সুবক্তা; প্রাঞ্জলভাবে ও প্রভাবশালীভাবে কথা বলতে বা লিখতে সক্ষম; বাগ্মী।

- Silent: নীরব; নিশ্চুপ; কথাহীন।
- Articulate: স্পষ্টভাষী; প্রাঞ্জলভাবে মনোভাব প্রকাশে সক্ষম।
- Confused: বিভ্রান্ত; অস্পষ্ট; হতবুদ্ধি।
- Hesitant: দ্বিধাগ্রস্ত; ইতস্তত করে এমন।

অপশন বিবেচনায় — 'Eloquent' অর্থ সুন্দর ও প্রাঞ্জলভাবে কথা বলা, যা Articulate শব্দটির অর্থের সাথে সবচেয়ে মিল।
∴ সঠিক উত্তর: খ) Articulate

১,০৩২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অধগতি
  2. খ) অধঃগতি
  3. গ) অধোগতি
  4. ঘ) অধোঃগতি
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১,০৩৩.
কাঁঠালের আমসত্ব : অসম্ভব ব্যাপার :: কুমিরের সন্নিপাত : ?
  1. আজগুবি কাহিনি
  2. অসম্ভব ব্যাপার
  3. কঠিন পরীক্ষা
  4. ভাগ্যের নিষ্ঠুরতা
ব্যাখ্যা
প্রশ্ন: কাঁঠালের আমসত্ব : অসম্ভব ব্যাপার :: কুমিরের সন্নিপাত : ?

সমাধান:
- 'কাঁঠালের আমসত্ব' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।
- 'কুমিরের সন্নিপাত' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

অন্যদিকে, 
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ - আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারার অর্থ - কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারার অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
১,০৩৪.
"SENILE" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
  1. Senate
  2. Old Age 
  3. Incorrigible
  4. Naiad
ব্যাখ্যা

প্রশ্ন: "SENILE" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

সমাধান:
 "SENILE" শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ  শব্দ হলো- Old Age.

SENILE শব্দটির অর্থ হলো- বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক দুর্বলতায় আক্রান্ত; বার্ধক্যজনিত।

অন্যদিকে,
Senate শব্দটির অর্থ হলো- উচ্চতম রাষ্ট্রীয় পরিষদ; গরিষ্ঠসভা।
Incorrigible শব্দটির অর্থ হলো- (ব্যক্তি, তার দোষত্রুটি ইত্যাদি) অশোধনীয়; অশোধ্য; অপ্রতিকার্য। 
Naiad শব্দটির অর্থ হলো- (গ্রিকপুরাণ) জলপরী।

১,০৩৫.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) বাঁধন-হারা 
  2. খ) শিউলিমালা
  3. গ) মৃত্যু-ক্ষুধা 
  4. ঘ) কুহেলিকা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো হলো:
- বাঁধন-হারা 
- মৃত্যু-ক্ষুধা 
- কুহেলিকা 

কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ:
শিউলিমালা 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর 
১,০৩৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) যন্ত্রণা
  2. খ) আমন্ত্রন
  3. গ) নিমন্ত্রন
  4. ঘ) নিয়ন্ত্রন
ব্যাখ্যা
সঠিক বানান - যন্ত্রণা।
এর অর্থ - ক্লেশ (শারিরীক ক্লেশ)।

অন্যদিকে,
• 'আমন্ত্রন' এর সঠিক বানান 'আমন্ত্রণ' যার অর্থ আহ্বান।
• 'নিমন্ত্রন' এর সঠিক বানান 'নিমন্ত্রণ' যার অর্থ দাওয়াত বা ভোজনে আহ্বান।
• 'নিয়ন্ত্রন' এর সঠিক বানান 'নিয়ন্ত্রণ' যার অর্থ পরিচালক, সংযমন, শাসন।

উৎস: Accessible Dictionary.
১,০৩৭.
কোনটি শুদ্ধ রূপে লেখা বানান? 
  1. বিমূঢ়
  2. বিমূর
  3. বিমুঢ়
  4. বিমূড়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ রূপে লেখা বানান? 

সমাধান: 
বিমূঢ় সংস্কৃত ভাষার শব্দ। 
এর শব্দের অর্থ- 
১.হিতাহিত জ্ঞানশূন্য 
২.অজ্ঞান 
৩.হতবুদ্ধি, বিহ্বল 
৪.মোহাচ্ছন্ন 
১,০৩৮.
যদি ছ × H = ৫৬ হয়, তবে Z × গ =?
  1. ক) ৫৬
  2. খ) ৭৮
  3. গ) ৭৫
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ছ × H = ৫৬ হয় তবে, Z × গ =?

সমাধান:
বর্ণমালার অবস্থান অনুসারে,
ছ = ৭
H = ৮
ছ × H = ৭ × ৮ = ৫৬

অতএব,
গ = ৩
Z = ২৬
Z × গ = ৩ × ২৬ = ৭৮
১,০৩৯.
নিচের কোন যতিচিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে? 
  1. কমা
  2. দাঁড়ি
  3. কোলন
  4. হাইফেন
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন যতিচিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে? 

সমাধান:
• দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। যেমন-
প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।
যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কী ঘটেছিল।

• দাঁড়ি:
- দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। বাংলা রচনায় দাঁড়ি চিহ্নের ব্যবহার অন্যান্য যতির তুলনায় বেশি।
- বিবৃতিমূলক সরল বাক্যে শুধু একটি দাঁড়ি দিয়ে শেষ হয়।
- এর বিরতিকাল এক সেকেন্ড।
- অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝায় এমন বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়।
- যেমন:
তোমার লেখা হলে কলমটা দিয়ো তো।
প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।

• অন্যদিকে,
• কমা (,)
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। যেমন-
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।

• কোলন (:)
- বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়। যেমন-
ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।

• হাইফেন (-)
- বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন-
মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,০৪০.
গায়ে পড়া : অযাচিত :: কেবলা হাকিম : ?
  1. অপব্যয়ী
  2. অনভিজ্ঞ
  3. দুর্বল ছেলে
  4. সম্পূর্ণ মূর্খ
ব্যাখ্যা
প্রশ্ন:গায়ে পড়া : অযাচিত :: কেবলা হাকিম : ?

সমাধান:
‘গায়ে পড়া’ বাগধারাটির অর্থ - অযাচিত।
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ = অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ = অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগধারাটির অর্থ = সম্পূর্ণ মূর্খ।
১,০৪১.
‘চাঁদ’ - এর সমার্থক শব্দ চিহ্নিত করুন।
  1. ইন্দু
  2. ধর
  3. নিগার
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
চাঁদ - চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু।
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
১,০৪২.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
  1. ক) 'ধ'
  2. খ) ন'
  3. গ) 'প'
  4. ঘ) 'ল'
ব্যাখ্যা
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটি ২৫তম বর্ণ। তার পূর্বের পঞ্চম অক্ষরটি হবে ২০তম বর্ণ ‘ন’।
১,০৪৩.
As the vessel’s hull groaned under abyssal pressure, the captain’s __________ demeanor anchored the crew, preventing total bedlam.
  1. Effusive
  2. Mercurial
  3. Sangfroid
  4. Puerile
ব্যাখ্যা

• সঠিক উত্তর: (গ) Sangfroid

- এখানে বাক্যের প্রেক্ষাপট অনুযায়ী চরম বিপদের মুহূর্তে (abyssal pressure) ক্যাপ্টেনের এমন একটি গুণের কথা বলা হয়েছে যা ক্রুদের শান্ত রাখতে সাহায্য করেছে এবং বিশৃঙ্খলা (bedlam) রোধ করেছে। Sangfroid শব্দটির অর্থ হলো কঠিন বা বিপজ্জনক পরিস্থিতিতে শান্ত ও স্থির থাকা।

অন্যান্য অপশন:
ক) Effusive → অত্যধিক আবেগপ্রবণ, উচ্ছ্বাসপূর্ণ 
খ) Mercurial → চঞ্চল, অস্থির, মেজাজ খুব দ্রুত বদলায় 
ঘ) Puerile → শিশুসুলভ, বোকামিপূর্ণ, অপরিণত

১,০৪৪.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Bureacracy
  2. Mileninium
  3. Reverberation
  4. Sacriligious
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
Reverberation বানানটি সঠিক।
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।

অন্যান্য অপশনের সঠিক বানান:
Bureacracy ⇒ Bureaucracy
Milennium ⇒ Millennium
Sacriligious ⇒ Sacrilegious
১,০৪৫.
‘কিরণ' শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
  1. ক) শম্পা
  2. খ) কলাপী
  3. গ) বিভা
  4. ঘ) শিখী
ব্যাখ্যা
প্রশ্ন: ‘কিরণ' শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?

সমাধান:
'কিরণ' শব্দের সমার্থক শব্দ - প্রভা, আলো, বিভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক,, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস, ইত্যাদি।

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ- কলাপী, কেকী, শিখী শিখন্ডী, বহী, বৰ্হিণ, ইত্যাদি।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ - তড়িৎ, চপলা, অশনি, শম্পা, ইত্যাদি।
১,০৪৬.
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ কি?
  1. নির্জীব
  2. সুসময়ের বন্ধু 
  3. শ্রমবিমুখ
  4. নিতান্ত অলস
ব্যাখ্যা

প্রশ্ন: 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ কি?

সমাধান:
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - নির্জীব বা অসার।

অন্যদিকে:
- 'দুধের মাছি' বাগধারার অর্থ - সুসময়ের বন্ধু।
- 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,০৪৭.
নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
  1. সা ব ব অ ধ্যা
  2. র বা ধী প নি
  3. কা ম চি রী
  4. দ্র তা রি দা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?

সমাধান: 
কা ম  চি  রী দিয়ে গঠিত শব্দ মরীচিকা। 

বাকি অপশনগুলোর শুদ্ধ রূপ- 
অধ্যবসায়,
দরিদ্রতা। 
১,০৪৮.
'Widespread' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
  1. Limited
  2. Scarce
  3. Abundant
  4. Ubiquitous
ব্যাখ্যা

প্রশ্ন: 'Widespread' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।

সমাধান:
Widespread (adjective) - একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।

Limited - নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।
Scarce - অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ; দুষ্প্রাপণীয়।
Abundant - প্রচুর; অঢেল।
Ubiquitous - বহুবিস্তৃত।

অপশন বিবেচনায় 'Widespread' শব্দটির সমার্থক শব্দ Ubiquitous.

সঠিক উত্তর ঘ) Ubiquitous

১,০৪৯.
'বারিদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বিভাবরী
  2. অম্বুবাহ
  3. তম
  4. পয়ঃ
ব্যাখ্যা
প্রশ্ন: 'বারিদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'বারিদ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, মেঘ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

অন্যদিকে,
• 'বিভাবরী' শব্দের সমার্থক শব্দ:
- রাত, রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামী, যামিনী, শর্বরী।

• ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ:
- তিমির, তম, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

• 'পানি' সমার্থক শব্দ হলো:
- জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,০৫০.
নিচের কোন শব্দটি অন্যদের থেকে ভিন্ন? 
  1. Eloquent
  2. Fluent
  3. Articulate
  4. Taciturn
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যদের থেকে ভিন্ন?

সমাধান: 
Eloquent এর অর্থ - বাকপটু, সুন্দর ও প্রভাবশালীভাবে কথা বলতে পারে।
Articulate এর অর্থ - স্পষ্টভাবে ও সুন্দর করে কথা প্রকাশ করতে সক্ষম।
Fluent এর অর্থ - সাবলীল, অনর্গলভাবে (বিশেষ করে ভাষায়) কথা বলা।

আন্যদিকে, 
Taciturn এর অর্থ - মিতভাষী, কম কথা বলে, নীরব প্রকৃতির।
এটি বাকিগুলোর শব্দগুলোর ঠিক উল্টো অর্থ বহন করে।

সঠিক উত্তর ঘ) Taciturn

১,০৫১.
'অজ্ঞ' শব্দের বিপরীত শব্দ নয় কোনটি?
  1. ক) বিজ্ঞ
  2. খ) প্রাজ্ঞ
  3. গ) জ্ঞানী
  4. ঘ) যজ্ঞ
ব্যাখ্যা

অজ্ঞ [অগগোঁ] (বিশেষণ)

এর অর্থ মূর্খ; অজ্ঞান; নির্বোধ।

অজ্ঞ শব্দের বিপরীতার্থক শব্দ - বিজ্ঞ, প্রাজ্ঞ, জ্ঞানী
যজ্ঞ - দেবতার অনুগ্রহ লাভের জন্য হিন্দুদের বেদবিহিত অনুষ্ঠান; ক্রতু; যাগ; হোম।

উৎসঃ বাংলা একাডেমি

 

১,০৫২.
MEDIOCRE ::
  1. average
  2. bitter
  3. medieval
  4. industrial
  5. agricultural
ব্যাখ্যা
Mediocre - খুব ভালো নয়, মাঝারি মানের; সাধারণ।
average - গড়।
bitter - তিক্ত; কটু; তিতা।
medieval - মধ্যযুগীয় (খ্রি: ১১০০-১৫০০ অব্দ; উপমহাদেশে ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দে)।
industrial - শিল্পসংক্রান্ত
agricultural - কৃষিবিষয়ক; কৃষি।

Mediocre : Average
১,০৫৩.
বাংলা বর্ণবিন্যাসে ‘ধ’ ব্যঞ্জন বর্ণের অবস্থান কোথায়?
  1. ট বর্গে চতুর্থ
  2. প বর্গে তৃতীয়
  3. ত বর্গে চতুর্থ
  4. চ বর্গে তৃতীয়
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে ‘ধ’ ব্যঞ্জন বর্ণের অবস্থান কোথায়?

সমাধান:
বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি।
- এগুলো হলো - ক, চ, ট, ত, প।

প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে। যথা-
- ক, খ, গ, ঘ, ঙ
- চ, ছ, জ, ঝ, ঞ
- ট, ঠ, ড, ঢ, ণ
- ত, থ, দ, , ন
- প, ফ, ব, ভ, ম

- বাংলা বর্ণবিন্যাসে ‘ধ’ ব্যঞ্জন বর্ণের অবস্থান ত বর্গে চতুর্থ স্থানে।

১,০৫৪.
নিচের কোন এলোমেলো অক্ষরগুলো দিয়ে মানবদেহের অঙ্গের নাম হবে না?
  1. R Y A N P H X
  2. D R A G I A O H M
  3. O S C M R T U
  4. E A N P R C A S
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো অক্ষরগুলো দিয়ে মানবদেহের অঙ্গের নাম হবে না?

সমাধান:
মানবদেহের অঙ্গ:
Pharynx - অন্ননালির উপরে অবস্থিত গহ্বর।
Diaphragm - বক্ষ ও উদরের মধ্যবর্তী ঝিল্লির পরদা; মধ্যচ্ছদা।
Scrotum - অণ্ডকোষের থলে; মুষ্ক।
Pancreas - পাকস্থলীর নিকটবর্তী পরিপাকরস নিঃসরণকারী গ্ল্যান্ড; অগ্ন্যাশয়।

অপশন 'খ' এ (D R A G I A O H M) P অনুপস্থিত।
১,০৫৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শ্রাবন
  2. খ) শ্রাবণ
  3. গ) শ্রাবোণ
  4. ঘ) স্রাবন
ব্যাখ্যা
অপশনের খ) শ্রাবণ বানানটি শুদ্ধ।
১,০৫৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. তিরষ্কার
  2. আয়ুস্কাল
  3. নিষ্প্রাণ
  4. নমষ্কার
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'নিষ্প্রাণ' বানানটি শুদ্ধ।

অন্যদিকে,
- তিরষ্কার এর শুদ্ধ বানান হবে তিরস্কার।
- আয়ুস্কাল এর শুদ্ধ বানান হবে আয়ুষ্কাল।
- নমষ্কার এর শুদ্ধ বানান হবে নমস্কার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ।
১,০৫৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. Accessible
  2. Acelerate
  3. Practical
  4. Lieutenant
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
Acelerate বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান: Accelerate.
১,০৫৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
  2. দীনোতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়। 
  3. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
  4. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়।
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ?

সমাধান:
বিশেষ্য পদের সঙ্গে পুনরায় বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত করলে শব্দটি অশুদ্ধ হয়ে যায়। যেমন— সৌজন্য, দৈন্য, দারিদ্র্য, আলস্য ইত্যাদি বিশেষ্য পদ। এগুলোর সাথে পুনরায় বিশেষ্যবাচক ‘তা’ যুক্ত করে সৌজন্যতা, দৈন্যতা, দারিদ্রতা, আলস্যতা তৈরি করলে তা অপপ্রয়োগজনিত অশুদ্ধ হবে।

এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হলো:
ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।

১,০৫৯.
'অম্বুবাহ' শব্দের সমার্থক শব্দ কোনটি? 
  1. জলধর
  2. যামী
  3. শর্বর
  4. অম্বু
ব্যাখ্যা

প্রশ্ন: 'অম্বুবাহ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'অম্বুবাহ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, মেঘ, ঘন, জীমূত, অভ্র, বারিদ।

অন্যদিকে,
• 'বিভাবরী' শব্দের সমার্থক শব্দ:
- রাত, রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামী, যামিনী, শর্বরী।

• ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ:
- তিমির, তম, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

• 'পানি' সমার্থক শব্দ হলো:
- জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,০৬০.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. অর্চ্চনা, বরেন্য, পৈশাচি
  2. মোহিনী, লভনীয়, সৌকর্য্য
  3. সৌপ্তিক, হারিত, প্রকম্পিত
  4. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
ব্যাখ্যা
″লাইভ পরীক্ষা চলাকালে টাইপিং মিসটেক এর কারণে 'মুহুর্মুহ' লিখা ছিলো, কিন্তু মূল পরীক্ষায় বানানটি ছিলো- 'মুহুর্মুহু'।  
মূল প্রশ্ন অনুসারে দুইটি অপশনই  (ক, খ)সঠিক হওয়ায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অপশন (গ)- 
সৌপ্তিক, প্রকম্পিত, হারিত - শুদ্ধ বানান,

• অপশন (ঘ)- 
মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ- শুদ্ধ বানান। 
-------------------------

• অপশন (ক)- 
'অর্চ্চনা' এর শুদ্ধ বানান- 'অর্চনা',
'বরেন্য' এর শুদ্ধ বানান- 'বরেণ্য',
'পৈশাচি' এর শুদ্ধ বানান- 'পৈশাচ'। 

• অপশন (খ)-
'মোহিনী'- শুদ্ধ বানান,
'লভনীয়' এর শুদ্ধ বানান- 'লোভনীয়',
'সৌকর্য্য' এর শুদ্ধ বানান- 'সৌকর্য'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৬১.
কোন শব্দগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. ক) নিক্বন, নিপুণ, পিণাক
  2. খ) বিপণিবিতান, গণিকা, বীণা
  3. গ) শোণিত, ভণীতা, কফণি
  4. ঘ) চিক্বণ, আপণ, লাবণ্য
ব্যাখ্যা
কতকগুলো শব্দে স্বভাবতই ণ হয়।
- ক-ভণীতা নয় ভণিতা, খ-নিক্বন নয় নিক্বণ/ গ-চিক্বণ নয় চিক্কণ হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বিপণিবিতান' অর্থ - রকমারি পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের স্থান।
১,০৬২.
নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
শা, খু, ড়, ড়ি, শু
  1. শুখুড়শাড়ি
  2. খুড়শাশুড়ি
  3. শাশুড়িখুড়
  4. শাড়িশুখুড়
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
খুড়শাশুড়ি এর অর্থ শ্বশুরের ছোট ভাইয়ের পত্নী।
১,০৬৩.
What is the correct spelling?
  1. Flourescent
  2. Fluorescent
  3. Fluoroscent
  4. Fluroscent
ব্যাখ্যা

প্রশ্ন: What is the correct spelling?

সমাধান:
Fluorescent শব্দের অর্থ হলো -ফ্লুরোসেন্ট, আলো বিকিরণকারী বা জ্বলজ্বলে।
→ এটি এমন একধরনের পদার্থ বা আলোক-প্রক্রিয়া বোঝায়, যেখানে কোনো বস্তু আলোর (সাধারণত অতিবেগুনি আলো) প্রভাবে উজ্জ্বল আলো বিকিরণ করে।
যেমন,
Fluorescent lamp = ফ্লুরোসেন্ট বাতি (যা সাধারণত সাদা টিউব লাইট হয়)।
Fluorescent color = উজ্জ্বল/জ্বলজ্বলে রঙ।

সঠিক উত্তর: খ) Fluorescent

১,০৬৪.
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) তরু
  2. খ) পাদপ
  3. গ) বিটপী
  4. ঘ) পল্লব
ব্যাখ্যা
প্রশ্ন: 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
তরু 
পাদপ
বিটপী 
পল্লব 

সঠিক উত্তর: পল্লব 

বৃক্ষ: গাছ, শাখী, বিটপী, দ্রুম, মহীরুহ, তরু, পাদপ।

আর পল্লব মানে পাতা।

উৎস: Accessible Dictionary
১,০৬৫.
What is the antonym of 'Approached'?
  1. Disapproached
  2. Antiapproached
  3. Misapproached
  4. Departed
ব্যাখ্যা
Approach (verb): 
Meaning - নিকটবর্তী হওয়া। 
- এর বিপরীত শব্দ হচ্ছে Depart (চলে যাওয়া)। 

তাই, সঠিক উত্তর - Departed. 
১,০৬৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) রৌদ্রকরোজ্জল
  2. খ) রৌদ্রকরজ্জ্বল
  3. গ) রৌদ্রকরজ্জল
  4. ঘ) রৌদ্রকরোজ্জ্বল
১,০৬৭.
CRUX -
  1. Affliction
  2. Spark
  3. Events
  4. Trivial point
  5. .
ব্যাখ্যা
Crux - অত্যন্ত জটিল।
Affliction - পীড়া; ক্লেশ; দুর্ভোগ; যন্ত্রণা।
Spark - বৈদ্যুতিক স্ফুলিঙ্গ; জীবন।
Events - গুরুত্বপূর্ণ ঘটনা
Trivial point - মামুলি; গতানুগতিক।

Crux
(অত্যন্ত জটিল) ও Trivial point (মামুলি; গতানুগতিক) পরস্পর বিপরীতার্থক।
১,০৬৮.
“AI slop” শব্দের অর্থ কী? 
  1. AI সফটওয়্যার আপডেট
  2. AI-তে অতিরিক্ত ডেটা যোগ করা
  3. নিম্নমানের AI কনটেন্ট
  4. কৃত্রিম বুদ্ধিমত্তার ত্রুটি
ব্যাখ্যা

প্রশ্ন: “AI slop” শব্দের অর্থ কী? 

সমাধান:

- “AI slop” শব্দের অর্থ হলো নিম্নমানের AI কনটেন্ট। 
- এটি এমন কনটেন্টকে বোঝায় যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হলেও মান বা গুণগত দিক থেকে খারাপ, অসঙ্গতিপূর্ণ বা অপ্রয়োজনীয় হতে পারে।
- উদাহরণস্বরূপ, একটি AI লেখা আর্টিকেল বা ছবি যা তথ্যগতভাবে ভুল বা অসম্পূর্ণ, বা ভাষাগতভাবে অস্বাভাবিক হয়, সেটি “AI slop” হিসেবে বিবেচিত হয়।
- এটি সাধারণত তখন ঘটে যখন AI মডেল যথাযথভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয়, বা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ডেটা মানসম্মত নয়।
- তাই “AI slop” মানে কেবল AI-তে ত্রুটি নয়, বরং মানহীন বা নিম্নমানের আউটপুট নির্দেশ করে।

- সঠিক উত্তর: গ) নিম্নমানের AI কনটেন্ট।

১,০৬৯.
‘তুরগ’ - এর সমার্থক শব্দ চিহ্নিত করুন।
  1. হয়
  2. ধারা
  3. ইরা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
অশ্ব - ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, হয়, তুরগ
আইন - ধারা
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
১,০৭০.
'শিখণ্ডী' শব্দের সমার্থক কী?
  1. কোকিল
  2. কোন্দা
  3. বাহক
  4. ময়ূর
ব্যাখ্যা
প্রশ্ন: 'শিখণ্ডী' শব্দের সমার্থক কী?

সমাধান:
 'শিখণ্ডী' শব্দের সমার্থক - ময়ূর, পিক, শিখণ্ডী, বাজী, মকর।

 'কোকিল' শব্দের সমার্থক - অন্যপুষ্ট, পরপুষ্ট, কাকপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত, পিক, পরভৃত।
'কোন্দা'
শব্দের সমার্থক - তালগাছের নৌকা।
১,০৭১.
Sculptor : Stone :: Essayist : ?
  1. ক) Books
  2. খ) Pens
  3. গ) Papers
  4. ঘ) Words
ব্যাখ্যা
Sculptor (ভাস্কর) এর কাজে Stone প্রয়োজন, তেমনি Essayist (যে রচনা করেন) এর কাজে Words প্রয়োজন।
১,০৭২.
বাংলা ব্যঞ্জনবর্গ মালায় 'ণ' অক্ষরটির পূর্বের সপ্তম অক্ষরটি কী?
১,০৭৩.
শুদ্ধ বাক্য নির্ণয় করুন
  1. মেয়েটি সুকেশী ও সুহাসিনী।
  2. পূর্বদিকে সূর্য উদয় হয়।
  3. অনাবশ্যক ব্যাপারে কৌতুহল ভালো নয়।
  4. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বাক্য নির্ণয় করুন

সমাধান: 
- শুদ্ধ বাক্য: মেয়েটি সুকেশী ও সুহাসিনী।

অন্যদিকে,

- ভুল বাক্য: পূর্বদিকে সূর্য উদয় হয়।
- শুদ্ধ বাক্য: পূর্বদিকে সূর্য উদিত হয়।

- ভুল বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতুহল ভালো নয়।
- শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

- অশুদ্ধ বাক্য: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
- শুদ্ধ বাক্য: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১,০৭৪.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ -
  1. মৃগরাজ
  2. কেশরী
  3. কলাপী
  4. আশীবিষ
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে:
'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,০৭৫.
Find the odd one out
  1. Futile:Fruitful
  2. Useless:Useful
  3. Presumptuous:Egotistical
  4. Arrogant:Unassuming
ব্যাখ্যা
অপশন গ এর শব্দ জোড়া সমার্থক এবং ক, খ, ও ঘ এর শব্দ জোড়া বিপরীতার্থক।
Futile
(adjective)
Synonyms: Failed (ব্যর্থ হয়েছে), Useless (অকাজের; মূল্যহীন), Worthless (অর্থহীন; মূল্যহীন).
Antonyms: Useful (দরকারি; কাজের), Fruitful (ফলপ্রসূ; ফলবান; সুফলদায়ক).
Presumptuous
(adjective) Synonyms: Overconfident (অতিরিক্ত আত্মবিশ্বাসী), Arrogant (উদ্ধত), Egotistical (আত্মম্ভরি).
Antonyms: Timid (ভীরু; লাজুক), Unassuming (বিনয়ী; অমায়িক).
১,০৭৬.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Book, Bird, Boat, Beach
  1. Boat
  2. Bird
  3. Beach
  4. Book
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Book, Bird, Boat, Beach

সমাধান:
অভিধান অনুসারে ক্রমানুসারে শব্দগুলোর অবস্থান হবে:
Beach
Bird
Boat
Book
সবার পরে আসবে Book
১,০৭৭.
'Criminology' এর বাংলা পরিভাষা -
  1. দুষ্ক্রিয়াবিদ্যা
  2. ফৌজদারি মামলা
  3. দণ্ডপ্রণালী
  4. বিচারসহায়ক বিজ্ঞান
ব্যাখ্যা

প্রশ্ন: 'Criminology' এর বাংলা পরিভাষা -

সমাধান:

• Criminology - দুষ্ক্রিয়াবিদ্যা

অন্যদিকে,
• Criminal procedure- দণ্ডপ্রণালী;
• Criminal prosecution - ফৌজদারি মামলা ;
• 'Forensic Science' এর বাংলা পরিভাষা - 'আদালতি বিজ্ঞান/ বিচারসহায়ক বিজ্ঞান'। 

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

১,০৭৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. Phlagmatic
  2. Phlegmatice
  3. Phlegmatic
  4. Phlegmetic
ব্যাখ্যা
Phlegmatic (adjective)
English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।
Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ).
Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী).
Other Forms: - Phlegm [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)
Example Sentence: ‘As a football player, his great asset was his calm, phlegmatic manner.’

Source: Live MCQ Lecture
১,০৭৯.
'Entomology' হচ্ছে -
  1. ক) কীটপতঙ্গ বিষয়ক বিদ্যা
  2. খ) ক্যান্সার বিষয়ক বিদ্যা
  3. গ) প্রাচ্য সম্পর্কিত বিদ্যা
  4. ঘ) ভূতত্ত্ববিদ্যা
ব্যাখ্যা
Entomology
- পতঙ্গতত্ত্ব; কীটতত্ত্ব।
- the scientific study of insects

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. Cambridge Dictionary
১,০৮০.
'মৌজ' শব্দের অর্থ হলো- 
  1. ক) গ্রাম
  2. খ) মধু
  3. গ) তরঙ্গ
  4. ঘ) পাহাড়
ব্যাখ্যা
'মৌজ' আরবি শব্দ। 
'মৌজ' শব্দের অর্থ হলো- 
১.  নেশার ঘোর 
২. আনন্দ, উল্লাস 
৩. তরঙ্গ, ঢেউ 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ]
১,০৮১.
Choose the correct spelling:
  1. ক) acessible
  2. খ) accesible
  3. গ) accessibble
  4. ঘ) accessible
ব্যাখ্যা

Accessible (ADJECTIVE):
Meaning - (of a place) able to be reached or entered.
Example: The town is accessible by bus

Source: Oxford Dictionary

 

১,০৮২.
Cyclone : Anticyclone :: Flood : ___
  1. ক) Devastation
  2. খ) Havoc
  3. গ) River
  4. ঘ) Drought
ব্যাখ্যা
Cyclone এর বিপরীত হলো Anticyclone. তদ্রুপ Flood এর বিপরীত হলো Drought.
১,০৮৩.
কোনটি ভিন্ন ধরনের?
  1. prologue
  2. appendix
  3. addendum
  4. postscript
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভিন্ন ধরনের?

সমাধান:
prologue - কাব্যের প্রস্তাবনামূলক অংশ, নাটকের শুরুতে পঠিত কবিতা, প্রস্তাবনা।
appendix - বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ, পরিশিষ্ট।
addendum - সংযোজন।
postscript - চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি, পুনশ্চ।


appendix, addendum, postscript সবগুলো শব্দ যোগ বা সংযোজন সংক্রান্ত অর্থ প্রকাশ করে।
অপরদিকে, prologue দ্বারা নাটকের শুরুতে পঠিত কবিতা বা প্রস্তাবনা অর্থ প্রকাশ করে।

∴ prologue ভিন্ন ধরনের।
১,০৮৪.
'ঢেউ' এর সমর্থক শব্দ নিচের কোনটি?
  1. ঝঞ্ঝা
  2. প্রগাঢ়
  3. ঊর্মি
  4. কুন্তল
ব্যাখ্যা
‘ঢেউ’ এর সমর্থক শব্দ: তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী।

অন্যান্য শব্দগুলোর সমার্থক শব্দ হচ্ছে:
‘গভীর’ এর সমর্থক শব্দ: অগাধ, অতল, গহন, প্রগাঢ়, ‍নিবিড়।
‘ঝড়’ এর সমর্থক শব্দ: ঝাঞ্ঝা, তুফান, সাউক্লোন, ঝটিকা, টর্নেডো, ঘূর্ণিঝড়।
‘চুল’ এর সমর্থক শব্দ: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,০৮৫.
Identify the correct spelt word.
  1. ক) Aberant
  2. খ) Abbarant
  3. গ) Aberrant
  4. ঘ) Abberant
ব্যাখ্যা

Aberrant means departing from the right, normal, or usual course.
deviating from the ordinary, usual, or normal type; exceptional; abnormal.

১,০৮৬.
কোনটি অশুদ্ধ বানান?
  1. Pneumonia
  2. Dyspepsia
  3. Gastitris
  4. Diarrhoea
ব্যাখ্যা
অশুদ্ধ বানান হলো: গ) Gastitris.

এর সঠিক বানান - Gastritis.

• Gastritis:
English meaning: an illness in which the stomach walls become swollen and painful.
Bangla meaning: পাকাশয়প্রদাহ।
 
অন্য শুদ্ধ বানান গুলোর অর্থ -

ক) Pneumonia:
English meaning: a serious illness in which one or both lungs become red and swollen and filled with liquid.
Bangla meaning: একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।

খ) Dyspepsia:
English meaning: any symptom, such as discomfort or pain, coming from the upper digestive tract.
Bangla meaning: অজীর্ণ রোগ; পেটের অসুখ; বদহজম। 

ঘ) Diarrhoea [UK]: [US diarrhea]
English meaning: an illness in which the body's solid waste is more liquid than usual and comes out of the body more often.
Bangla meaning: উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।

Source: Cambridge & Accessible Dictionary.
১,০৮৭.
নিচের কোন বানান টি সঠিক?
  1. ক) Foreign
  2. খ) Foreine
  3. গ) Farieng
  4. ঘ) Folt
ব্যাখ্যা
Foreign শব্দের অর্থ বৈদেশিক।Foreign শব্দটির বানান সঠিক। অন্য অপশন গুলোর সঠিক অর্থ নেই এবং বানান ভুল।
১,০৮৮.
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. স্রোতস্বিনী
  2. তরঙ্গ
  3. অরবিন্দ
  4. তুরঙ্গ
ব্যাখ্যা
প্রশ্ন: 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
• ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ - তরঙ্গ।
• ‘ঊর্মি’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, লহর, লহরী, উল্লোল, হিল্লোল, মহোর্মি।

- 'নদী' শব্দের সমার্থক শব্দ - স্রোতস্বিনী।
- 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -অরবিন্দ।
- 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।
১,০৮৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Colleag
  2. খ) Colleage
  3. গ) Colleague
  4. ঘ) Coleague
ব্যাখ্যা
সমাধান: Colleague শুদ্ধ বানান।
১,০৯০.
কোন শব্দটি ভিন্ন?
  1. পারাবার
  2. তটিনী
  3. বারিধি
  4. অর্ণব
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

সমাধান:
‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী ইত্যাদি।

অপরদিকে,
সমুদ্রের সমার্থক শব্দ: সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার ইত্যাদি।

তাই, তটিনী শব্দটি ভিন্ন।
১,০৯১.
"Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-
  1. গণভোট
  2. জনমত
  3. ভোটপত্র
  4. অধিকার
ব্যাখ্যা
প্রশ্ন: "Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-

সমাধান:
"Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো "গনভোট"।
১,০৯২.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  2. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
  3. কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
  4. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?

সমাধান:
তৃতীয় অপশনের সব শব্দের বানান সঠিক।

- প্রথম অপশনের ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল। 

- দ্বিতীয় অপশনের ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী।

- তৃতীয় অপশনে একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
 
১,০৯৩.
'Policy' এর বিপরীত শব্দ কোনটি?
  1. Approach
  2. Arrangement
  3. Lawless
  4. Principle
ব্যাখ্যা
Policy - নীতি; কর্মপন্থা; কর্মসূচি।
Approach - নিকটবর্তী হওয়া।
Arrangement - সুবিন্যস্তকরণ; সজ্জিতকরণ; সাজানোর রীতি।
Lawless - আইনবর্জিত; অরাজক।
Principle - মূলতত্ত্ব; মূলসূত্র।

'Policy' এর বিপরীত শব্দ ‘Lawless’.
১,০৯৪.
Choose the synonym of 'PIOUS'
  1. Sympathetic
  2. Religious
  3. Afraid
  4. Faithful
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the synonym of 'PIOUS'

সমাধান:
PIOUS শব্দের অর্থ হলো ধার্মিক, ধর্মভীরু, বা অত্যন্ত ধর্মনিষ্ঠ
এজন্য এর সবচেয়ে কাছের সমার্থক শব্দ হলো Religious।

অন্য অপশনগুলো বিশ্লেষণ করি-
A. Sympathetic → সহানুভূতিশীল।  (ধর্মের সাথে সম্পর্ক নেই)
C. Afraid → ভীত। 
D. Faithful → বিশ্বস্ত।  (বিশ্বস্ততা ধর্মীয় অর্থ বহন করে না)

সঠিক উত্তর: A. Religious

১,০৯৫.
EXTRACT : QUOTATION-
  1. radius : diameter
  2. forecast : prediction
  3. exile : solitude
  4. tropics : tundra
  5. logitude : latitude
ব্যাখ্যা
Extract - গ্রন্থাদি থেকে উদ্ধৃত অংশ।
Quotation - উদ্ধৃতকরণ।
Forecast - পূর্বাভাস দেওয়া; ভবিষ্যদ্বাণী করা।
Prediction - ভবিষ্যদ্বাণী

Extract (গ্রন্থাদি থেকে উদ্ধৃত অংশ) ও Quotation (উদ্ধৃতকরণ) পরস্পর সমার্থক শব্দ।
Forecast (পূর্বাভাস দেওয়া; ভবিষ্যদ্বাণী করা) ও Prediction (ভবিষ্যদ্বাণী) পরস্পর সমার্থক শব্দ।
Extract : Quotation - Forecast : Prediction
১,০৯৬.
'পরিমল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মৌমাছি
  2. মধু
  3. সৌরভ
  4. খ ও গ
ব্যাখ্যা

পরিমল (বিশেষ্য)
অর্থ:
১ কুঙ্কুম, চন্দন ইত্যাদির মর্দনজাত সুগন্ধ।
২ পুষ্প চন্দন প্রভৃতির সৌরভ। 
৩ মধু।

অপশন অনুসারে খ) মধু ও গ) সৌরভ দুটিই সঠিক। তাই সঠিক উত্তর হবে ঘ) খ ও গ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।

১,০৯৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না
  2. খ) ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল
  3. গ) নীরোগী লোকেরাই প্রকৃত সুখী
  4. ঘ) আপনি আগামীকল্য আসিবেন
ব্যাখ্যা
“আপনি আগামীকল্য আসিবেন” - বাক্যটি শুদ্ধ বাক্য।

অন্যান্য বাক্যগুলো অশুদ্ধ,কারন এদের বাক্য গঠনের ক্ষেত্রে ভুল রয়েছে। 

⇒ কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না - বাক্যটি বাগ্‌ধারা শব্দের পরিবর্তনজনিত ভুল। 
এর শুদ্ধ রূপ - কাঁচা পয়সা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না।

⇒ ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল - বাক্যে অর্থ সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহারজনিত ভুল রয়েছে।
এর শুদ্ধ রূপ - ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

⇒ নীরোগী লোকেরাই প্রকৃত সুখী - বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে।
এর শুদ্ধ রূপ - নীরোগ লোকেরাই প্রকৃত সুখী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,০৯৮.
"জঙ্গম" শব্দের অর্থ কী?
  1. অরণ্য
  2. সচল
  3. জঙ্গল
  4. নির্জনস্থান
ব্যাখ্যা
প্রশ্ন: "জঙ্গম" শব্দের অর্থ কী?

সমাধান:
জঙ্গম শব্দটির অর্থ হলো- গতিশীল, চলমান, সচল, প্রাণবিশিষ্ট।

অন্যদিকে,
জঙ্গল শব্দের অর্থ হলো- অরণ্য, নির্জনস্থান, ঝোপঝাড়পূর্ণ স্থান। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,০৯৯.
নিচের কোন এলোমেলো শব্দটিকে সাজালে 'রাজীব' শব্দের সমার্থক শব্দ পাওয়া যাবে?
  1. ক্ষ তি তি না
  2. র ন্দ অ বি 
  3. ক প দ্ম র
  4. ভ প আ জা
ব্যাখ্যা

'রাজীব' শব্দের অর্থ - পদ্ম; কমল।
এর সমার্থক শব্দ অরবিন্দ; যা খ) অপশনের "র ন্দ অ বি" কে সাজালে পাওয়া যায়।

অন্যদিকে,
গ) অপশনকে সাজালে পাওয়া যায় পদ্মকর; যার অর্থ সূর্য।
বাকি দুইটি অপশন দ্বারা কোন অর্থবোধক শব্দ তৈরি করা যায় না।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,১০০.
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্‌ধারাটির কী অর্থ প্রকাশ করে?
  1. অপচয়
  2. সৌভাগ্য
  3. কৃতজ্ঞ
  4. অহংকার
ব্যাখ্যা

প্রশ্ন: 'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্‌ধারাটির কী অর্থ প্রকাশ করে?

সমাধান:
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - পোয়াবারো।

পোয়াবারো (বিশেষ্য)
- সৌভাগ্য

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।