বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা ১০ / ২১ · ৯০১১,০০০ / ২,০২৯

৯০১.
রাজিব একসময় স্বাধীনচেতা ছিল, কিন্তু এখন অঞ্চলপ্রভাবেই যেন চলতে হয়।
এখানে,"অঞ্চলপ্রভাব" - বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শহরে প্রভাব
  2. প্রতিপত্তি
  3. স্ত্রীর প্রভাব
  4. এলাকায় দাপট দেখানো
ব্যাখ্যা
প্রশ্ন: রাজিব একসময় স্বাধীনচেতা ছিল, কিন্তু এখন অঞ্চলপ্রভাবেই যেন চলতে হয়। "অঞ্চলপ্রভাব" - বাগ্‌ধারাটির অর্থ কী?

সমাধান:
• "অঞ্চলপ্রভাব" বাগ্‌ধারাটির অর্থ — স্ত্রীর প্রভাব।
বাক্য গঠন: রাজিব একসময় স্বাধীনচেতা ছিল, কিন্তু এখন অঞ্চলপ্রভাবেই যেন চলতে হয়।

• বাগ্‌ধারাটির ব্যাখ্যা:
অঞ্চল বলতে শাড়ির অঞ্চল বা পাড়কে বোঝানো হয়েছে। স্বামী যখন স্ত্রীর কথামতো বা স্ত্রীর দেখানো পথে চলে তখন তাকে অঞ্চলপ্রভাব বলে।

অন্যদিকে,
'অজপাড়াগাঁ' বাগ্‌ধারাটির অর্থ - একেবারে গ্রাম।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯০২.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) Sparrow
  2. খ) Swan
  3. গ) Parrot
  4. ঘ) Koel
ব্যাখ্যা
Swan is the only water bird in the group.
৯০৩.
নিচের কোন বর্ণগুলোকে সাজালে একটি নদীর নাম পাওয়া যায়?
  1. ক) হা বা গে র ট
  2. খ) পু ট জ য় র হা
  3. গ) লে রী ধ শ্ব
  4. ঘ) ল নি লা ম র হা ট
ব্যাখ্যা
• লে রী ধ শ্ব- বর্ণগুলোকে সাজালে 'ধলেশ্বরী' নদীর নাম পাওয়া যায়।
• হা বা গে র ট- বর্ণগুলোকে সাজালে বাগেরহাট,
পু ট জ য় র হা- বর্ণগুলোকে সাজালে জয়পুরহাট এবং
ল নি লা ম র হা ট- বর্ণগুলোকে সাজালে লালমনিরহাট জেলার নাম পাওয়া যায়।
৯০৪.
"পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?
  1. পুস্কর
  2. রাজীব
  3. অরবিন্দ
  4. অদ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: "পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?

সমাধান:
"অদ্রি" শব্দটি "পদ্ম" শব্দের সমার্থক নয়।
 
"পদ্ম" শব্দের সমার্থক  শব্দগুলো হলো - কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, নলিন, রাজীব, পুস্কর ইত্যাদি। 

অন্যদিকে,
"অদ্রি" শব্দটি পর্বত শব্দের সমার্থক।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৯০৫.
সঠিক বানান কোনটি?
  1. Newmonia
  2. Pneumonia
  3. Pnewmonia
  4. Neumunia
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?

সমাধান:
সঠিক বানান pneumonia.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Acknowledgement
Abhorrence 
Affidavit
Bureaucracy 
Committee
Consensus
Vacuum
Reverberation
Lieutenant
৯০৬.
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তুরগ
  2. ঘোটকী
  3. তুরঙ্গম
  4. বিভাবরী
ব্যাখ্যা
রাত্রি - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।
অশ্ব - তুরগ, তুরঙ্গম, ঘোটকী, ঘোড়া।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৯০৭.
Find out that word, which spelling is wrong?
  1. ক) Bourgeoisie
  2. খ) Beverage
  3. গ) Blithsome
  4. ঘ) Behaviour
ব্যাখ্যা
Blithsome will be Blithesome
৯০৮.
নিচের কোন বানানটি ভুল?
  1. মরূদ্যান
  2. অটোবি
  3. অঞ্জলি
  4. কটূক্তি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি ভুল?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভুল বানানটি হলো- অটোবি

এর সঠিক বানান হলো- অটবি
অটবি অর্থ - বন, অরণ্য, বৃক্ষ, বিটপী

উৎস: 
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯০৯.
Which spelling is correct?
  1. Secretariat
  2. Secretarieat
  3. Secretariete
  4. Secretariet
ব্যাখ্যা
Question: Which spelling is correct?

Solution:
The correct spelling is Secretariat.

Secretariat (Noun):
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one.
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।

Example Sentence: The Council formed a permanent secretariat in Brussels to assist its work.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৯১০.
Synonym of ‘Primeval’ is
  1. Modern
  2. Restore
  3. Antique
  4. Destroy
ব্যাখ্যা
Primeval (adjective)
English Meaning: Ancient; existing at or from a very early time.
বাংলা অর্থ: পৃথিবীর ইতিহাসের আদিতমকাল সম্বন্ধীয়, সনাতন, আদ্যকালীন।

• অপশনগুলোর মধ্যে ‘Primeval’ এর Synonym হচ্ছে Antique (প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্ট)।

অন্যদিকে,
→ Modern এর Synonyms: Contemporary, Current, Designer, Hot, Modernistic, New, mod.
→ Restore এর Synonyms: Freshen, Recharge, Recreate, Refresh, Refreshen, Regenerate.
→ Destroy এর Synonyms: Annihilate, Decimate, Demolish, Desolate, Devastate, Extinguish.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary
৯১১.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. Accelerate
  2. Tsunami
  3. Supersede
  4. Mispell
ব্যাখ্যা
Mispell এর সঠিক বানান Misspell যার অর্থ বানান ভুল করা বা ভুল বানান করা।

[ Topic - বানান ও ভাষা ( শুদ্ধ বানান ও বাক্য গঠন) ]
৯১২.
নিম্নের কোন শব্দটির অর্থ বন্ধনীর বাহিরের দু'টি শব্দের অর্থের সাথে মিলে যায়?
CROWD (.........) NEWSPAPER
  1. BILL
  2. CORN
  3. PRESS
  4. EDITOR
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটির অর্থ বন্ধনীর বাহিরের দু'টি শব্দের অর্থের সাথে মিলে যায়?
CROWD (...........) NEWSPAPER

সমাধান:
CROWD হলে PRESS আসে তারপর নিউজ হয়ে NEWSPAPER আসে।
৯১৩.
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
  1. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
  2. যশবতী, সদ্যোজাত, সম্বর্ধনা
  3. বিভীষিকা, মুহুর্মুহু, কুসংস্কার
  4. ঐক্যতান, কেবলমাত্র, আকাংখা
ব্যাখ্যা
• শুদ্ধ বানানের শব্দগুচ্ছ- বিভীষিকা, মুহুর্মুহু, কুসংস্কার।
অর্থ: বিভীষিকা- আতঙ্ক, ভীতিকর ঘটনা।
মুহুর্মুহু- বারবার, ঘনঘন।
কুসংস্কার- যুক্তিহীন ও অনৈতিক সামাজিক আচার-আচরণ।

• অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
- ভবিষ্যত→ভবিষ্যৎ, ভৌগলিক→ভৌগোলিক
- যশবতী→যশোবতী, সম্বর্ধনা→সংবর্ধনা
- ঐক্যতান→ঐকতান, কেবলমাত্র→কেবল, আকাংখা→আকাঙ্ক্ষা 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯১৪.
অভিধানে কোন শব্দটি আগে বসবে?
  1. Commission
  2. Commerce
  3. Common
  4. Committee
ব্যাখ্যা
এখানে প্রতিটি শব্দের শুরুতে Comm আছে। কিন্তু তার পরের বর্ণগুলো যথাক্রমে i, e, o, i. যাদের মধ্যে প্রথমে e আসে। তাই অভিধানে Commerce শব্দটি আগে আসবে। 
৯১৫.
‘ঘ, ঝ, ঢ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
  1. ক) ন
  2. খ) ঞ
  3. গ) ধ
  4. ঘ) ড
ব্যাখ্যা
ক খ গ ঘ ঙ ⇒ ঘ হচ্ছে ক বর্গীয় ধ্বনির ৪র্থ ধ্বনি। 
চ ছ জ ঝ ঞ ⇒ ঝ হচ্ছে চ বর্গীয় ধ্বনির ৪র্থ ধ্বনি। 
ট ঠ ড ঢ ণ ⇒ ঢ হচ্ছে ট বর্গীয় ধ্বনির ৪র্থ ধ্বনি। 
ত থ দ ধ ন ⇒ ধ  হচ্ছে ত বর্গীয় ধ্বনির ৪র্থ ধ্বনি।
৯১৬.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Lieutenant
  2. Farewell
  3. Affectionate
  4. Revenous
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
• Lieutenant, Farewell এবং Affectionate বানান তিনটি শুদ্ধ।
• Revenous বানানটি ভুল।
• সঠিক বানান: Ravenous.
• বাংলা অর্থ - লোলুপ, লোভী, রাক্ষুসে।
৯১৭.
নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
  1. obscure
  2. obsess
  3. obsolete
  4. obsequeous
ব্যাখ্যা
obsequeous বানানটি ভুল।
সঠিক বানান হবে obsequious
obsequious (adjective) আজ্ঞাবহ (বিশেষত সুবিধাদির প্রত্যাশায়) মাত্রাতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনকারী।

[ Topic - বানান ও ভাষা (শুদ্ধ বানান ও বাক্য গঠন) ]
৯১৮.
কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) দয়া
  2. খ) দয়াবান
  3. গ) অসি
  4. ঘ) সাগর
ব্যাখ্যা
কৃপাণ শব্দের সমার্থক শব্দ - তলোয়ার, অসি, তরবারি। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৯১৯.
Choose the wrong sentence:
  1. ক) We discussed about the problem thoroughly.
  2. খ) I had looked for a good doctor before I met you.
  3. গ) When will you write to him about your problem?
  4. ঘ) Neither you nor I am in a sound position.
ব্যাখ্যা
The correct form of the wrong sentence is - “We discussed the problem thoroughly”.
৯২০.
সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
  1. Catastrophy
  2. Catastrophe
  3. Katastrophe
  4. Catastrofie
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।

সমাধান:
সটিক বানান Catastrophe.
Catastrophe (noun)
অর্থ: মহাবিপর্যয়, ভয়াবহ ধ্বংস বা দুর্ঘটনা।
৯২১.
কোন বানানটি শুদ্ধ?
  1. অপ্রয়োজনিয়
  2. অন্থবিহিন
  3. অনুবর্তিতা
  4. প্রতীরূপিকরন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
সঠিক বানানটি হলো অনুবর্তিতা।

অন্যান্য অপশন সমূহের সঠিক বানান:
অপ্রয়োজনিয় ⇒ অপ্রয়োজনীয়
অন্থবিহিন ⇒ অন্তবিহীন
প্রতীরূপিকরন ⇒ প্রতিরূপীকরণ

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৯২২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) গীতাঞ্জলী
  2. খ) গীতাঞ্জলি
  3. গ) গিতাঞ্জলি
  4. ঘ) গিতাঞ্জলী
ব্যাখ্যা

শুদ্ধ বানানটি গীতাঞ্জলি।
সূত্র: বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান

৯২৩.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তুরঙ্গ
  2. সরিৎ
  3. তরঙ্গিণী
  4. স্রোতস্বিনী
ব্যাখ্যা
প্রশ্ন: 'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
'নদী' শব্দের সমার্থক শব্দঃ
- সরিৎ
- প্রবাহিণী,
- মন্দাকিনী
- কল্লোলিনী
- তরঙ্গিণী
- নদ
- নদনদী
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী ইত্যাদি।

- 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
৯২৪.
অনগ্রসর ব্যক্তিকে কী বলা হয়?
  1. র দা আ পা রী ব্যা 
  2. ড় উ ন্ডী চ ন
  3. গ লু উ খা ড়া
  4. ক কূ ণ্ডূ ম প
ব্যাখ্যা

প্রশ্ন: অনগ্রসর ব্যক্তিকে কী বলা হয়?

সমাধান:
সঠিক উত্তর - গ) গ লু উ খা ড়া

"গ লু উ খা ড়া" বর্ণগুলোকে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় তা হলো→ উলুখাগড়া 

উলুখাগড়া শব্দটির অর্থ হলো- অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা।

অন্যদিকে,
র দা আ পা রী ব্যা → আদার ব্যাপারী = নগণ্য ব্যক্তি
ড় উ ন্ডী চ ন → উড়নচণ্ডী = অমিতব্যয়ী
ক কূ ণ্ডূ ম প → কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তি

উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯২৫.
‘উর্বীরূহ ‘এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মহীরুহ
  2. পয়োধর
  3. পাদপ
  4. অটবি
ব্যাখ্যা
প্রশ্ন: ‘উর্বীরূহ ‘এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
উর্বীরূহ এর সমার্থক শব্দ ⇒ বৃক্ষ, পাদপ, মহীরুহ, ক্ষিতিজ, উদ্ভিদ, অটবি, বিটপী, পল্লবী ইত্যাদি।
পয়োধর সমার্থক শব্দ ⇒ মেঘ, জলদ, বারিদ, নীরদ, জীমূত, কাদম্বিনী ইত্যাদি।
৯২৬.
‘গা সো য় হা না সো’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?
  1. ক) সোহানা সোনাগা
  2. খ) সোহাগা সোনায়
  3. গ) সোনায় সোহাগা
  4. ঘ) সোবায় গোহানা
ব্যাখ্যা
এখানে ‘সোনায় সোহাগা’ ছাড়া অন্য কোনো শব্দের পূর্ণ অর্থ নেই।তাই ‘গা সো য় হা না সো’ এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে ‘সোনায় সোহাগা’ শব্দ পাওয়া যায়।
৯২৭.
Of the five words below, four are alike in a certain way. Which is the one not like these four?
  1. Bend
  2. Shave
  3. Chop
  4. Whittle
  5. Shear
ব্যাখ্যা
প্রশ্ন: Of the five words below, four are alike in a certain way. Which is the one not like these four?

সমাধান:
Bend - বাঁকানো; বাঁকা করা।
Shave - চাঁছা, কামানো; মুণ্ডন করা।
Chop - টুকরা টুকরা করে কাটা; কুচিয়ে কাটা; কোপানো।
Whittle - চেঁছে ফেলা।

অপশনগুলো হতে দেখা যায় যে Bend বাকিগুলো থেকে ব্যতিক্রম। কারণ বাকিগুলোতে ধারালো কিছু দিয়ে চাঁছা, কাটা এগুলো আছে।
৯২৮.
‘মেঘ ‘এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পয়োধর
  2. অটবি
  3. বারিদ
  4. কাদম্বিনী
ব্যাখ্যা
প্রশ্ন: ‘মেঘ ‘এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
মেঘ সমার্থক শব্দ ⇒ পয়োধর, জলদ, বারিদ, নীরদ, জীমূত, কাদম্বিনী ইত্যাদি।

অটবি এর সমার্থক শব্দ ⇒ বৃক্ষ, পাদপ, মহীরুহ, ক্ষিতিজ, উদ্ভিদ, উর্বীরূহ, বিটপী, পল্লবী ইত্যাদি।
৯২৯.
নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজালে একটি বিখ্যাত চিত্রকর্মের নাম পাওয়া যাবে?
  1. র্ট বা আ ল
  2. র্য়ে কা নি গু
  3. সা লি মো কা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজালে একটি বিখ্যাত চিত্রকর্মের নাম পাওয়া যাবে?

সমাধান:
গুয়ের্নিকা বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা বিখ্যাত চিত্রকর্ম।
অপশন অনুযায়ী কোনোটিই সঠিক উত্তর নয়। 
৯৩০.
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান কি?
  1. Lieaftenant General
  2. Leiftenant General
  3. Leaftenant General
  4. Lieutenant General
ব্যাখ্যা
প্রশ্ন: লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান কি?

সমাধান:
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান Lieutenant General.

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Pneumonia
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
৯৩১.
‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি? 
  1. দীপ্ত 
  2. দ্যুতি
  3. প্রভা
  4. আভা
ব্যাখ্যা

প্রশ্ন: ‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি? 

সমাধান:
- দীপ্ত অর্থ প্রজ্বলিত; জ্বলছে এমন।
- দীপ্ত শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়। 

• 'আলো' এর সমার্থক শব্দ:
- আলোক, প্রভা, অংশু, দ্যুতি, ঔজ্জ্বল্য, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও অভিগম্য অভিধান।

৯৩২.
Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. Unskilled
  2. Resentful
  3. Money
  4. Improper
ব্যাখ্যা

প্রশ্ন: Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
Indignant এবং Resentful শব্দ দুইটি সমার্থক।

Indignant অর্থ হলো রুষ্ট বা ক্ষুদ্ধ ।
Resentful এর অর্থ হলো রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট।

অর্থাৎ শব্দ দুইটি একই অর্থ প্রকাশ করে।

অন্যদিকে,
Unskilled অর্থ অদক্ষ।
Improper অর্থ অনুচিত।
Money অর্থ টাকা ।

উৎস: 
- Accessible Dictionary by Bangla Academy.

৯৩৩.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. দৌরাত্ম্য
  2. অগ্ন্যুৎপাত
  3. অপরাহ্ন
  4. স্মরণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অপরাহ্ন'- বানানটি সঠিক নয়। 
এর শুদ্ধ বানান- 'অপরাহ্ণ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৩৪.
AFFECTION, LOVE এই শব্দগুলো কী?
  1. ক) একই অর্থ
  2. খ) বিপরীত ধর্মী অর্থ
  3. গ) না এক না ভিন্ন অর্থ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: AFFECTION, LOVE এই শব্দগুলো কী?
ক) একই অর্থ
খ) বিপরীত ধর্মী অর্থ
গ) না এক না ভিন্ন অর্থ
ঘ) কোনটিই নয়

সমাধান: 
ভালোবাসা, ভালবাসা ⇒ (noun): love,
liking,
attachment,
passion,
affection,
yearning,
tender feelings,
fancy,
devotion,
fondness,
friendliness,
reverence,
amity.

উৎস:  Oxford Languages.
৯৩৫.
Choose the correct spelling.
  1. Extravagant
  2. Extravegent
  3. Extravagunt
  4. Extrevegent
ব্যাখ্যা
Extravagant: 
English meaning: spending too much money, or using too much of something.
Bangla meaning: অপচয়কর; অপব্যয়ী।
৯৩৬.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন৷
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) সায়ত্তশাসন
  3. গ) স্বায়ত্ত্বশাসন
  4. ঘ) সায়ত্ত্বশাসন
ব্যাখ্যা
স্বায়ত্তশাসন (বিশেষ্য) - স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
৯৩৭.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) প্রতুয়ষ
  2. খ) প্রত্যুস
  3. গ) প্রতূষ
  4. ঘ) প্রত্যূষ
ব্যাখ্যা
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)। ১ম অধ্যায় ৪র্থ পরিচ্ছেদ।
৯৩৮.
"আমি চির-বিদ্রোহী বীর— আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!" — কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত পঙক্তিতে কবির মধ্যে যে বিজয় লাভের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, সেই ইচ্ছাকে এক কথায় কী বলে?
  1. বিবক্ষা
  2. জিঘাংসা
  3. বিজিগীষা
  4. লিপ্সা
ব্যাখ্যা

প্রশ্ন: "আমি চির-বিদ্রোহী বীর— আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!" — কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত পঙক্তিতে কবির মধ্যে যে বিজয় লাভের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, সেই ইচ্ছাকে এক কথায় কী বলে?

সমাধান:
• 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৩৯.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) অঘ্রান
  2. খ) ঝরনা
  3. গ) কল্যাণ
  4. ঘ) গভর্ণর
ব্যাখ্যা
প্রমিত বাংলা বানানের নিয়ম:
অতৎসম শব্দের বানানে 'ণ' ব্যবহার করা হবে না।
যেমন- অঘ্রান, ঝরনা, গভর্নর, হর্ন। 

এখানে 'গভর্ণর' বিদেশি শব্দ। তাই এর শুদ্ধ বানান হবে- 'গভর্নর'। 

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৪০.
বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া _______?
  1. ক) মারিয়াছে
  2. খ) রাধিয়াছে
  3. গ) ঘিরিয়াছে
  4. ঘ) বাঁধিয়াছে
ব্যাখ্যা
বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে।
[লাইব্রেরী; রবীন্দ্রনাথ ঠাকুর; বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি]
৯৪১.
ময়ূর : শিখণ্ডী :: ____ : খগান্তক
  1. ক) খরগোশ
  2. খ) কবুতর
  3. গ) বাজপাখি
  4. ঘ) উটপাখি
ব্যাখ্যা
মূয়র এর সমার্থক শব্দ শিখণ্ডী। 
বাজপাখি এর সমার্থক শব্দ খগান্তক। 
৯৪২.
'আলো' শব্দের সমার্থক শব্দ -
  1. ক) ময়ূখ
  2. খ) শিখী
  3. গ) তড়িৎ
  4. ঘ) চপলা
ব্যাখ্যা
'আলো' শব্দের সমার্থক শব্দ - প্রভা, কিরণ, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ- কলাপী, কেকী, শিখী শিখন্ডী, বর্হী, বর্হিণ   
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ - তড়িৎ, চপলা, অশনি , শম্পা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৯৪৩.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Elite, Elephant, Eligible, Elevator
  1. Elite
  2. Elephant
  3. Eligible
  4. Elevator
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Elite, Elephant, Eligible, Elevator

সমাধান:
এখানে,
প্রথম অক্ষর ও দ্বিতীয় অক্ষর: সবগুলোরই "El"
তৃতীয় অক্ষর: e এবং i যার মধ্যে e আগে আসবে।

∴ অভিধান অনুসারে ক্রমানুসারে শব্দগুলোর অবস্থান হবে:
• Elephant → Ele-p
• Elevator → Ele-v
• Eligible → Eli-g
• Elite → Eli-t

Elephant → Elevator → Eligible → Elite

∴ সবার পরে আসবে Elite
৯৪৪.
'হরিণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কুরঙ্গ
  2. ভুজঙ্গ
  3. দ্রুমারি
  4. কেশরী
ব্যাখ্যা
প্রশ্ন: 'হরিণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'হরিণ' শব্দের সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন ইত্যাদি।

অপরদিকে:
• 'ফণী' শব্দের সমার্থক শব্দ: সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।
• 'সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি, হর্ষক্ষ ইত্যাদি।

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
৯৪৫.
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. Unbiased
  2. Fair
  3. Prejudiced
  4. Neutral
ব্যাখ্যা

প্রশ্ন: Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান: 
Impartial মানে হলো পক্ষপাতহীন বা নিরপেক্ষ।
এর বিপরীতার্থক শব্দ হবে পক্ষপাতদুষ্ট, অর্থাৎ Prejudiced। 
অন্য বিকল্পগুলোর অর্থ:
Unbiased = পক্ষপাতহীন 
Fair = ন্যায়সঙ্গত 
Neutral = নিরপেক্ষ 
তাই এরা সব Impartial-এর সমার্থক, বিপরীত নয়।

৯৪৬.
Parts : Strap :: Wolf : ?
  1. ক) Animal
  2. খ) Fox
  3. গ) Wood
  4. ঘ) Flow
ব্যাখ্যা
এখানে,
বর্ণগুলো বিপরীতক্রমে বসেছে। 
৯৪৭.
নিচের কোন বাক্যটি ভুল?
  1. There is nobody but loves him.
  2. There is nobody who loves him.
  3. Nothing seems difficult.
  4. I am not a employee.
ব্যাখ্যা

There is nobody but loves him. There is nobody who loves him. Nothing seems difficult. এই তিনটি বাক্যই সঠিক। 
I am not a employee. বাক্যটি সঠিক নয়। employee শব্দটির আগে vowel হিসেবে an ব্যবহৃত হয়। 

৯৪৮.
বাদী : বিবাদী :: মান :?
  1. ক) সম্মান
  2. খ) অপমান
  3. গ) মুখ্য
  4. ঘ) প্রজা
ব্যাখ্যা
প্রশ্ন: বাদী : বিবাদী :: মান :?

সমাধান:
বাদী শব্দটির বিপরীত শব্দ বিবাদী।

মান এর বিপরীতার্থক শব্দ অপমান।

মুখ্য শব্দের বিপরীতার্থক শব্দ গৌণ।
রাজা শব্দের বিপরীতার্থক শব্দ প্রজা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি 
৯৪৯.
নিচের কোন শব্দটির অক্ষরগুলো আয়নাতে একইরকম দেখা যাবে?
  1. tpoln
  2. voixw
  3. kuiyto
  4. fsqxy
ব্যাখ্যা
i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
৯৫০.
Choose the correct spelling.
  1. ক) Superstitius
  2. খ) Superstitious
  3. গ) Superstious
  4. ঘ) Superstiotius
ব্যাখ্যা
Superstitious - having or showing a belief in superstitions.
৯৫১.
The antonym of the word 'Gluttony' is-
  1. Voracity
  2. Dieting
  3. Gullible
  4. Overeat
ব্যাখ্যা
- The word 'Gluttony' means habitual greed or excess in eating.
- Synonyms: Voracity, overeat, Glut.
- Antonyms: Dieting, Reduce, Starve, Fasting.

উৎসঃ Merriam Webster Dictionary.
৯৫২.
NATURE = MASUQE হলে, FAMINE =?
  1. FALIME
  2. GANIEO
  3. EANIOE
  4. EALIME
ব্যাখ্যা
NATUREথেকে MASUQE পেতে হলে বিজোড় অবস্থানের বর্ণ একটি করে বিয়োগ এবং জোড় অবস্থানের বর্ণ অপরিবর্তিত রাখতে হবে।
একইভাবে FAMINE থেকে EALIME পাওয়া যায়।
৯৫৩.
'হাতের চতুর্থ আঙুল' কে এক কথায় নিচের কোনটি কে বলা হয়?
  1. মা ধ্য ম
  2. নি ক ষ্ঠা
  3. না মি অ কা
  4. ঙ্গু ষ্ঠ অ
ব্যাখ্যা
প্রশ্ন: 'হাতের চতুর্থ আঙুল' কে এক কথায় নিচের কোনটি কে বলা হয়?

সমাধান: 
অঙ্গুষ্ঠ- হাতের প্রথম আঙুল।
তর্জনী- হাতের দ্বিতীয় আঙুল।
মধ্যমা- হাতের তৃতীয় আঙুল।
অনামিকা- হাতের চতুর্থ আঙুল।
কনিষ্ঠা- হাতের পঞ্চম আঙুল।
৯৫৪.
'ময়ূরের' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সায়র
  2. বর্হী
  3. কলাপী
  4. শিখী
ব্যাখ্যা
প্রশ্ন: 'ময়ূরের' এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
'ময়ূরের' এর সমার্থক শব্দ নয়: সায়র।
- 'ময়ূরের' সমার্থক শব্দ: কলাপী, শিখী, বর্হী।
৯৫৫.
'বায়ু' শব্দের প্রতিশব্দ নয় কোনটি? 
  1. অনিল
  2. পবন
  3. অগ্নিসখ
  4. কৃশানু
ব্যাখ্যা
- অনিল, অগ্নিসখ, পবন 'বায়ু' শব্দের প্রতিশব্দ।
- 'কৃশানু' বায়ু শব্দের প্রতিশব্দ নয়।

'বায়ু' শব্দের সমার্থক শব্দসমূহ:

বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, বায়, বাত, মলয়, মরুৎ, প্রভঞ্জন, মারুত, অগ্নিসখ, বহ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, জগদ্বল, গন্ধবহ, গন্ধবাহ, প্রভঞ্জন, শব্দবহ, সদাগতি, প্রবমান, নভঃশ্বাস, বাভাস ইত্যাদি।

'অগ্নি' শব্দের সমার্থক শব্দসমূহ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৯৫৬.
কোন বানানটি শুদ্ধরূপে লেখা হয়েছে?
  1. ক) অনুসঙ্গিক
  2. খ) আনুশাঙ্গিক
  3. গ) আনুষঙ্গিক
  4. ঘ) আনুষাঙ্গিক
ব্যাখ্যা
আনুষঙ্গিক (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আনুষঙ্গ + ইক 
অর্থ:
১) সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক।
২) গৌণ; অপ্রধান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৯৫৭.
Which spelling is incorrect?
  1. ক) Overwhelm
  2. খ) Omlette
  3. গ) Offence
  4. ঘ) Opponent
ব্যাখ্যা
Omlette will be Omelette
৯৫৮.
ক্ষিতি : পৃথিবী :: খড়গ : ?
  1. ঝড়
  2. লোটন
  3. তরবারি
  4. পানি
ব্যাখ্যা
প্রশ্ন: ক্ষিতি : পৃথিবী :: খড়গ : ?

সমাধান:
খড়গ’ এর সমার্থক শব্দ - তরবারি।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'ঝটিকা' হচ্ছে ঝড় শব্দের সমার্থক শব্দ।
- 'লোটন' হচ্ছে কবুতর শব্দের সমার্থক শব্দ।
- 'পানি' হচ্ছে নীড় শব্দের সমার্থক শব্দ।
৯৫৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পসারিনী
  2. খ) পসারীণী
  3. গ) পসারিণি
  4. ঘ) পসারিণী
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো- পসারিণী।
৯৬০.
সঠিক বানান কোনটি? 
  1. Indwelling
  2. Indwling
  3. Indweling
  4. Indeulling
ব্যাখ্যা
প্রশ্ন: Indwelling 

সমাধান:
Indwelling বানানটি সঠিক। এর অর্থ ⇒ নিবাস
৯৬১.
পাখি : চিড়িয়া : : হরিণ : ?
  1. বন
  2. মৃগ
  3. সায়র
  4. দ্বিজ
ব্যাখ্যা
প্রশ্ন: পাখি : চিড়িয়া : : হরিণ : ?

সমাধান:
• পাখি এর সমার্থক শব্দ চিড়িয়া এবং হরিণের সমার্থক শব্দ মৃগ।

'পাখি' এর অন্যান্য সমার্থক শব্দ: বিহগ, খগ, দ্বিজ।
'হরিণ' এর অন্যান্য সমার্থক শব্দ: কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন।
৯৬২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পুরষ্কার
  2. খ) বহিষ্কার
  3. গ) রেজিষ্ট্রেশন
  4. ঘ) লজ্জাস্কর
ব্যাখ্যা
• পুরষ্কার, রেজিষ্ট্রেশন, লজ্জাস্কর  বানান গুলো সঠিক নয়। 
- এর সঠিক বানানগুলো হলো যথাক্রমে- পুরস্কার, রেজিস্ট্রেশন, লজ্জাকর। 

• 'বহিষ্কার ' বানানটি শুদ্ধ।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন। 
৯৬৩.
নিচের কোন সমার্থক শব্দগুচ্ছ ভুল?
  1. ক), করী, কুঞ্জর, দ্বিপ
  2. খ) অরবিন্দ, কোকনদ, সরোজ
  3. গ) কুরঙ্গ, মৃগ, হরি
  4. ঘ) সিংহ, মৃগেন্দ্র, হর্ষক্ষ
ব্যাখ্যা
কুরঙ্গ, মৃগ হলো ‘হরিণ’ - এর সমার্থক শব্দ। ‘হরি’ সিংহের সমার্থক শব্দ।

হাতি এর সমার্থক শব্দ - করী, কুঞ্জর, দ্বিপ
পদ্ম এর সমার্থক শব্দ - অরবিন্দ, কোকনদ, সরোজ
সিংহ এর এর সমার্থক শব্দ - মৃগেন্দ্র, হর্ষক্ষ, হরি

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৯৬৪.
'Jettison' এর বিপরীত শব্দ কোনটি?
  1. Salvage
  2. Submerge
  3. Repent
  4. Descend
ব্যাখ্যা
প্রশ্ন: 'Jettison' এর বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
Jettison ⇒ ভার কমাতে জাহাজ থেকে মালপত্র পানিতে ফেলে দেওয়া (বিশেষত ঝড়ের সময়); পরিত্যাগ করা; পরিহার করা
Salvage ⇒ (অগ্নিকাণ্ড, জাহাজডুবি ইত্যাদি বিপর্যয়জনিত ক্ষতি থেকে) সম্পত্তি রক্ষা; উদ্ধারকার্য
Submerge ⇒ ডোবানো; মজ্জিত/নিমজ্জিত করা; প্লাবিত করা; মজ্জিত/নিমজ্জিত হওয়া; ডোবা; ডুব দেওয়া।
Repent ⇒ অনুশোচনা হওয়া/করা; অনুতপ্ত হওয়া
Descend ⇒ অবতরণ/অবরোহণ করা; নামা

এখানে,
Jettison এবং Salvage পরস্পর বিপরীত অর্থ বুঝায়।
৯৬৫.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. নীশিথীনি
  2. শরস্বতী
  3. পীপিলীকা
  4. অভ্যুত্থান
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে,
- শুদ্ধ বানান- অভ্যুত্থান। যার অর্থ  উত্থান, উদয়, ওঠা,  উন্নতি, সমৃদ্ধি,  বিদ্রোহ।

- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। যার অর্থ গভীর রাত।
- 'শরস্বতী' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
- 'পীপিলীকা' এর শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
৯৬৬.
"স্নুষা" শব্দটির সমার্থক কোনটি?
  1. স্থিতিশীল
  2. শ্লেষ
  3. পুত্রবধূ
  4. মেড়া
ব্যাখ্যা

প্রশ্ন: "স্নুষা" শব্দটির সমার্থক কোনটি?

সমাধান:
 "স্নুষা" শব্দটির সমার্থক শব্দ হলো- পুত্রবধূ। 

অন্যদিকে,
"স্থায়ী" শব্দটির সমার্থক শব্দ হলো- স্থির, স্থিতিশীল, টেকসই, শক্ত, মজবুত, পাকাপোক্ত।
"শ্লেষ" শব্দটির সমার্থক শব্দ হলো- বিদ্রূপ।
"মেড়া" শব্দটির সমার্থক শব্দ হলো- ভেড়া, মেষ, মূর্খ ও নির্বোধ ব্যক্তি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৯৬৭.
কোন বানানটি সঠিক?
  1. প্রতিতি
  2. প্রতীতী
  3. প্রতিতী
  4. প্রতীতি
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান: 
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
প্রতীতি (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- উপলব্ধ, জ্ঞান
- বিশ্বাস, প্রত্যয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৯৬৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শ্রদ্ধাঞ্জলি
  2. অদ্ভূত
  3. আকস্মিক
  4. প্রতিযোগিতা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
অদ্ভূত বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- অদ্ভুত

অন্যদিকে,
প্রতিযোগিতা
শ্রদ্ধাঞ্জলি
আকস্মিক
বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৬৯.
লন রোলারের ক্ষেত্রে নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ক) টেনে নিতে কম কষ্ট হয়
  2. খ) ঠেলে নিতে কম কষ্ট হয়
  3. গ) টেনা নেয়া ও ঠেলে নেয়া উভয় ক্ষেত্রে সমান কষ্ট হয়
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।
৯৭০.
Terrible- এর সমার্থক শব্দ কোনটি?
  1. Frightening
  2. Comforting
  3. Calming
  4. Soothing
ব্যাখ্যা
• Terrible- এর সমার্থক শব্দ হচ্ছে - Frightening.

• Terrible (adjective)
English Meaning: causing fear.
Bangla Meaning: ভয়ংকর; ভীষণ; ভয়াবহ।

অপশন আলোচনা:
- Frightening - আতঙ্কজনক; ভীতিপ্রদ।
- Comforting -  আরাম; স্বস্তি; আয়েশ; তৃপ্তি।
- Calming - অনুত্তেজিত; প্রশান্ত।
- Soothing - শান্ত বা প্রশমিত করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৯৭১.
কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে _____,
শূন্য স্থানে নিচের কোন শব্দটি হবে?
  1. ক) কবি
  2. খ) ঘাট
  3. গ) মাঠ
  4. ঘ) উদ্যান
ব্যাখ্যা

কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে মাঠ,
লাইন দুটি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতা থেকে নেওয়া হয়েছে।
[বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি]

৯৭২.
FAA, GAE, HAI, IAO, ____.
  1. HAJ
  2. JAU
  3. HAK
  4. UAJ
ব্যাখ্যা
এখানে তিনটি ভিন্ন ধারা আছে।
প্রতি ত্রয়ীর প্রথম অক্ষর গুলোর ধারাঃ F G H I J
প্রতি ত্রয়ীর ২য় অক্ষর গুলো সবসময়ই একই থাকে।
এবং, প্রতি ত্রয়ীর তৃতীয় অক্ষর গুলোর ধারা ইংরেজি স্বরবর্ণঃ A E I O U
৯৭৩.
'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ডুব মারা
  2. তালকানা
  3. অক্কা পাওয়া
  4. ভরাডুবি
ব্যাখ্যা
- 'পটল তোলা' বাগধারার অর্থ মারা যাওয়া। এর সমার্থক বাগধারাটি হচ্ছে অক্কা পাওয়া (মারা যাওয়া)।

- 'ডুব মারা' বাগধারার অর্থ পালিয়ে যাওয়া।
- 'ভরাডুবি' বাগধারার অর্থ সর্বনাশ।
- 'তালকানা' বাগধারার অর্থ কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৯৭৪.
উলুখাগড়া : গুরুত্বহীন লোক :: অকাল বোধন : ?
  1. ভূমিকা
  2. ভন্ডসাধু
  3. নিষ্কর্মা ও নির্বোধ লোক
  4. অসময়ে আবির্ভাব
ব্যাখ্যা
প্রশ্ন: উলুখাগড়া : গুরুত্বহীন লোক :: অকাল বোধন : ?

সমাধান:
‘উলুখাগড়া’ বাগধারাটির অর্থ = গুরুত্বহীন লোক।
‘অকাল বোধন’ বাগধারাটির অর্থ = অসময়ে আবির্ভাব।

অন্যদিকে,
'বকধার্মিক' বাগধারাটির অর্থ - ভন্ডসাধু।
'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা। 
'ঢেঁকি অবতার' বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৯৭৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ষাণ্মাসিক
  2. ভীস্ম
  3. হিরন্ময়
  4. নিস্ক্রিয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ষাণ্মাসিক'- বানানটি শুদ্ধ। 

• 'ষাণ্মাসিক' শব্দের অর্থ:
- ছয় মাস পর পর ঘটে বা প্রকাশিত হয় এমন।

অন্যান্য অপশনের অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ বানান:
অশুদ্ধ বানান- শুদ্ধ বানান- 
ভীস্ম- ভীষ্ম, 
হিরন্ময় - হিরণ্ময়, 
নিস্ক্রিয় - নিষ্ক্রিয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৭৬.
কোনটি শুদ্ধ রূপে লেখা বানান? 
  1. ক) বিমুঢ়
  2. খ) বিমূড়
  3. গ) বিমূঢ়
  4. ঘ) বিমূর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ রূপে লেখা বানান? 

সমাধান: 
বিমূঢ় সংস্কৃত ভাষার শব্দ। 
এর শব্দের অর্থ- 
১.হিতাহিত জ্ঞানশূন্য 
২.অজ্ঞান 
৩.হতবুদ্ধি, বিহ্বল 
৪.মোহাচ্ছন্ন 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৯৭৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. অনূসূয়া
  2. অনুসুয়
  3. অনসূয়া
  4. অনুসূয়া
  5. অনুসুয়া
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'অনসূয়' শব্দটি শুদ্ধ।  
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'। 

• অনসূয় (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া। 
শব্দের অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন। 
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৭৮.
Silence implies _______.
  1. denial
  2. consent
  3. confusion
  4. protest
ব্যাখ্যা
প্রশ্ন: Silence implies _______.

সমাধান:
Silence implies consent.
এটি একটি প্রবাদ বাক্য, যার বাংলা অর্থ -
''মৌনতা / নীরবতা সম্মতির লক্ষণ।''
৯৭৯.
If DEER is spelt as ABHU, what will be the spelling of LOOK?
  1. ক) NRLI
  2. খ) ILRN
  3. গ) INLR
  4. ঘ) INRL
ব্যাখ্যা
এখানে DEER=ABHU লক্ষ করলে দেখা যাবে যে প্রথম জোরের বর্ণ তাদের পূর্ববর্তী তৃতীয় বর্ণের রুপ এবং পরের জোরের বর্ণ তাদের পরবর্তি তৃতীয় বর্ণের রুপ ধারণ করেছে৷
৯৮০.
An inscription on a tomb or monument is called:
  1. Epitome
  2. Epithet
  3. Epilogue
  4. Epitaph
ব্যাখ্যা

প্রশ্ন: An inscription on a tomb or monument is called:

সমাধান:
• "An inscription on a tomb or a monument" is called an epitaph.

• Epitaph (Noun): সমাধিস্তম্ভলিপি; মৃত ব্যক্তির স্মরণে তাঁর কবরের পাথরে বা স্মৃতিস্তম্ভে খোদাই করা ছোট কোনো লেখা বা কবিতা।

• অন্যান্য অপশন:
- Epitome: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক।
- Epithet: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা (যেমন: আকবর 'দ্য গ্রেট')।
- Epilogue: কোনো সাহিত্যকর্ম বা নাটকের শেষে যুক্ত উপসংহারমূলক অংশ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৯৮১.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি পর্তুগীজ শব্দ নয় সেটি খুঁজে বের করুন।
  1. স না আ র
  2. দ হ বা শা
  3. ল রি আ মা
  4. রু পা টি উ
ব্যাখ্যা

প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি পর্তুগীজ শব্দ নয় সেটি খুঁজে বের করুন।

সমাধান:
• 'বাদশাহ' একটি ফারসি শব্দ, তাই এটি পর্তুগীজ শব্দ নয়।
অন্যদিকে,
আনারস, পাউরুটি, আলমারি পর্তুগীজ শব্দ।

• পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
আনারস, কামরা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।

অন্যদিকে,
ফারসি ভাষার কিছু শব্দ:
দরবার, বাজার, বাদশাহ, দরজা, জামা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৮২.
পুরুষের কর্ণভূষণকে বলা হয়-
  1. ক) ন রা স স
  2. খ) না র শ
  3. গ) বৌ বী লি র
  4. ঘ) লা মে খ
ব্যাখ্যা

• উপর্যুক্ত শব্দগুলো যথাক্রমেঃ
- বীরবৌলি - পুরুষের কর্ণভূষণ
- রশনা- নারীর কটিভূষণ।
- মেখলা- নারীর কোমর বেষ্টনী ভূষণ।
- সরাসন- পুরুষের কটিবন্ধ।

৯৮৩.
যদি RECOMMENDATION = 53214437869017 হয়, তাহলে ROTATE = কত হবে?
  1. ক) 518683
  2. খ) 519693
  3. গ) 519694
  4. ঘ) 529693
ব্যাখ্যা
এখানে, RECOMMENDATION = 53214437869017 
R→5, E→3, C→2, O→1, M→4, E→3, N→7, D→8, A→6, T→9, I→0
তাহলে, ROTATE = 519693 হবে।
৯৮৪.
'দিক' শব্দের অর্থ হলো- 
  1. ক) হইচই
  2. খ) ভয়
  3. গ) বিরক্ত 
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
দিক শব্দের অর্থ হলো-
১.বিরক্ত 
২.জ্বালাতন 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৯৮৫.
নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বেজোড় অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন একাদশ বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বেজোড় অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন একাদশ বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
ক খ ভ ম য র ল শ

ক থেকে ধারাবাহিকভাবে তৃতীয় বর্ণ থেকে বেজোড় অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন একাদশ বর্ণটি হবে ন।
৯৮৬.
'Amended' এর বাংলা পরিভাষা -
  1. উপনাম
  2. সংশোধিত
  3. বিনোদন
  4. বরাদ্দ
ব্যাখ্যা
প্রশ্ন: 'Amended' এর বাংলা পরিভাষা -

সমাধান:
• 'Amended' এর বাংলা পরিভাষা - সংশোধিত।

অন্যদিকে,
Allotment - বরাদ্দ
Alias - ওরফে / উপনাম।
Amusement - বিনোদন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯৮৭.
"খাদাড়ি" শব্দের অর্থ কী?
  1. কর আদায় করা যার পেশা
  2. পুরুষ পাচক
  3. লবণ তৈরির কারখানা
  4. নকশাকরা রেশমি ফিতেওয়ালা
ব্যাখ্যা

প্রশ্ন: "খাদাড়ি" শব্দের অর্থ কী?

সমাধান:
"খাদাড়ি" শব্দের অর্থ  হলো- লবণ তৈরির কারখানা।

অন্যদিকে,
"চৌকিদার" শব্দের অর্থ হলো- কর আদায় করা যার পেশা, প্রহরী।
"বাবুর্চি" শব্দের অর্থ হলো- পুরুষ পাচক। 
"বেলদার" শব্দের অর্থ হলো- নকশাকরা রেশমি ফিতেওয়ালা।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৮৮.
নিচের কোনটি ’নদী’ শব্দের সমার্থক শব্দ নয়?
  1. তটিনী
  2. বনিতা
  3. কল্লোলিনী
  4. নির্ঝরিণী
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ’নদী’ শব্দের সমার্থক শব্দ নয়?

সমাধান:
”নদী” শব্দের সমার্থক শব্দ : নদ, গাঙ, প্রবাহিনী, স্রোতস্বিনী, তটিনী, নির্ঝরিণী, কল্লোলিনী

অপরদিকে, ’বনিতা’ হলো ’নারী’ শব্দের সমার্থক শব্দ।

’নারী’ শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ হলো: মানবী, মহিলা, স্ত্রী, স্ত্রীলোক, মেয়ে, ললনা, অঙ্গনা, বনিতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকারণ ও নির্মিতি নবম ও দশম শ্রেণি।
৯৮৯.
Tenure শব্দটির পারিভাষিক শব্দ কী?
  1. তাবু
  2. ধারণকাল
  3. কৌশলগত অসুবিধা
  4. করনীতি
ব্যাখ্যা
প্রশ্ন: "Tenure" শব্দটির বাংলা পরিভাষা কী?

সমাধান:
"Tenure" শব্দটির বাংলা পরিভাষা হলো- ধারণকাল , মধ্যস্বত্ব। 

অন্যদিকে,
• Tent শব্দটির বাংলা পরিভাষা হলো- তাবু। 
• Technical Difficulties শব্দটির বাংলা পরিভাষা হলো- কৌশলগত অসুবিধা । 
• Tax policy শব্দটির বাংলা পরিভাষা হলো- করনীতি। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৯৯০.
প্রদত্ত শব্দগুলোর মাঝে ইংরেজি অভিধানে সবার পরে কোনটি আসবে?
Nomenclature, Normal, Nobble, Nostril, Nocent
  1. Nomenclature
  2. Normal
  3. Nostril
  4. Nobble
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর মাঝে ইংরেজি অভিধানে সবার পরে কোনটি আসবে?
Nomenclature, Normal, Nobble, Nostril, Nocent

সমাধান:
ইংরেজি অভিধান অনুযায়ী সাজিয়ে পাই,
Nobble
Nocent
Nomenclature
Normal
Nostril
৯৯১.
'ইষ্ট' এর বিপরীত শব্দ অনিষ্ট হলে 'আদিষ্ট' এর বিপরীত শব্দ হবে-
  1. ক) নিষিদ্ধ 
  2. খ) ফরিয়াদি 
  3. গ) প্রসারণ
  4. ঘ) স্থূল 
ব্যাখ্যা
'আদিষ্ট' এর বিপরীত শব্দ - নিষিদ্ধ 
'আসামি' এর বিপরীত শব্দ- ফরিয়াদি 
'ইষ্ট' এর বিপরীত শব্দ- অনিষ্ট 
'কুঞ্চন' এর বিপরীত শব্দ- প্রসারণ 
'কৃশ' এর বিপরীত শব্দ- - স্থূল 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
৯৯২.
‘Officialese’ means -
  1. Plural number of office
  2. Style of writing of official documents
  3. Plural number of official
  4. Formality of a office
ব্যাখ্যা
Officialese - the formal and typically verbose style of writing considered to be characteristic of official documents, especially when it is difficult to understand.
৯৯৩.
Give the serial order in which the following word will come first in the dictionary.
  1. Carry
  2. Cartoon
  3. Care
  4. Car
ব্যাখ্যা
প্রশ্ন: Give the serial order in which the following word will come first in the dictionary.

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Car, তারপর Care, এরপর Carry, এবং সর্বশেষে Cartoon।

শব্দার্থ:
Car: গাড়ি।
Care: যত্ন, দেখাশোনা।
Carry: বহন করা।
Cartoon: কার্টুন, ব্যঙ্গচিত্র।
৯৯৪.
What is the synonym of 'LUMINARY'?
  1. Celebrity
  2. Novice
  3. Obscurity
  4. Shadow
ব্যাখ্যা

প্রশ্ন: What is the synonym of 'LUMINARY'?

সমাধান:
Luminary শব্দের অর্থ হচ্ছে - একজন প্রখ্যাত ব্যক্তি, বিশেষত যিনি কোনো ক্ষেত্রে অনেক পরিচিত বা অনুপ্রেরণাদায়ক।

প্রতিটি অপশন বিশ্লেষণ করি:
Novice – শিক্ষানবিশ বা নতুন ব্যক্তি = সমার্থক নয়।
Celebrity – বিখ্যাত ব্যক্তি = Luminary এর সমার্থক।
Shadow – ছায়া = সম্পর্ক নেই।
Obscurity – অজ্ঞাত বা অখ্যাত = উল্টো অর্থ।

∴ সঠিক উত্তর: ক) Celebrity 

৯৯৫.
What is the antonym of TALKATIVE?
  1. ক) Reluctant
  2. খ) Taciturn
  3. গ) Logician
  4. ঘ) Energetic
ব্যাখ্যা
TALKATIVE means like talking a lot. And Taciturn means ​tending not to say very much, in a way that seems unfriendly. [source: oxfordlearnersdictionaries.com]
৯৯৬.
STATIONARY এবং STATIONERY এই শব্দগুলো কী?
  1. একই অর্থে
  2. না এক না ভিন্ন অর্থ
  3. বিপরীত অর্থ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: STATIONARY এবং STATIONERY এই শব্দগুলো কী?

সমাধান: 
Stationary (adjective): স্থির, নড়াচড়া না করা, এক জায়গায় থাকা।
উদাহরণ: The car remained stationary at the red light.(গাড়িটি লাল আলোয় স্থির হয়ে ছিল।)

এবং 
Stationery (noun): লেখার সামগ্রী, যেমন কাগজ, খাম, কলম, নোটবুক ইত্যাদি।
উদাহরণ: I need to buy some stationery for school. (স্কুলের জন্য কিছু স্টেশনারি কিনতে হবে।)

দুটি শব্দ দেখতে প্রায় একই রকম, কিন্তু অর্থ সম্পূর্ণ ভিন্ন। 

সুতরাং, সঠিক উত্তর খ) না এক না ভিন্ন অর্থ। 

উৎস: অভিগম্য অভিধান (Accessibledictionary.gov.bd) এবং Cambridge Dictionary.

৯৯৭.
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নির্ভীক
  2. বিরত
  3. বিনীত
  4. স্থাবর 
ব্যাখ্যা
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর 
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান 
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৯৯৮.
সঠিক বানান কোনটি?
  1. Indwelling
  2. Indwling
  3. Indweling
  4. Indulling
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?

সমাধান:
Indwell: To dwell in; to abide within; to remain in possession.

Source: Bangla Academy Dictionary
৯৯৯.
ক, চ, ট ………… ধারার পরবর্তী অক্ষরটি কি?
ব্যাখ্যা
ক এর চারটি বর্ণ পরে হল চ
চ এর চারটি বর্ণ পরে হল ট
ট এর চারটি বর্ণ পরে হল ত
১,০০০.
Choose the correct spelling.
  1. Comitment
  2. Commitment
  3. Commitmant
  4. Commitmment
ব্যাখ্যা
Commitment - the state or quality of being dedicated to a cause, activity, etc.