বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন১,৭৫৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ১৫ / ১৮ · ১,৪০১১,৫০০ / ১,৭৫৪

১,৪০১.
একটি চর্তুভুজের চারটি কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে ‍বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. ক) 100°
  2. খ) 115°
  3. গ) 135°
  4. ঘ) 225°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চর্তুভুজের চারটি কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে ‍বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান: 
আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 3
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 3 = 8
সুতরাং বৃহত্তম কোণ = 3/8 × 360°
= 135°
১,৪০২.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ২৭৮ মিটার
  2. ২৮০ মিটার
  3. ৩০০ মিটার
  4. ৩২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৪৯০০ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৪৯০০ মিটার
= ৭০ মিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
= (৭০ × ৪) মিটার
= ২৮০ মিটার

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ২৮০ মিটার।
১,৪০৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 10 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 8 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 12.5 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 32 সে.মি.
  4. 25 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 10 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 8 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি.

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = 10 সে.মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 102 = 100 বর্গ সে.মি.

প্রশ্নমতে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = রম্বসের ক্ষেত্রফল
∴ রম্বসের ক্ষেত্রফল= 100 বর্গ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
⇒ 100 = (1/2)(x × 8)
⇒ 4x = 100
⇒ x = 100/4
∴ x = 25

∴ রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য 25 সে.মি.
১,৪০৪.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ২৫ বর্গ সে.মি এবং ভূমি ৫ সে.মি হলে এর উচ্চতা কত? 
  1. ৪ সে.মি
  2. ৫ সে.মি
  3. ৬ সে.মি
  4. ১০ সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ২৫ বর্গ সে.মি এবং ভূমি ৫ সে.মি হলে এর উচ্চতা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সামান্তরিকের ভূমি = ৫ সে.মি
সামান্তরিকের ক্ষেত্রফল = ২৫ বর্গ সে.মি 

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা 
বা, উচ্চতা = ক্ষেত্রফল/ভূমি 
বা, উচ্চতা = ২৫/৫ 
∴ উচ্চতা = ৫ সে.মি ।

১,৪০৫.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. 16 বর্গ একক
  2. 24 বর্গ একক
  3. 30 বর্গ একক
  4. 36 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গের বাহু a হলে,
কর্ণের দৈর্ঘ্য হবে = a√2 

প্রশ্নমতে, 
a√2 = 6√2
⇒ a = 6

∴ বর্গের ক্ষেত্রফল = (a)2
= (6)2
= 36 বর্গ একক । 
১,৪০৬.
নিচের কোনটি সামান্তরিক নয়?
  1. আয়তক্ষেত্র
  2. বর্গক্ষেত্র
  3. রম্বস
  4. ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সামান্তরিক নয়?

সমাধান: 
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।

সামন্তরিকের সংজ্ঞা অনুসারে,
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে তাই ট্রাপিজিয়াম সামান্তরিক নয়।
১,৪০৭.
একটি সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৪ মিটার
  4. ৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৯৮ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?

সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা = ক মিটার
ভূমি = ২ক মিটার
তাহলে, সামন্তরিকের ক্ষেত্রফল = ক × ২ক = ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ৯৮
⇒ ক = ৪৯
∴ ক = ৭ মিটার

সামন্তরিকের উচ্চতা = ৭ মিটার
ভূমি = ২ক
= (২ × ৭) মিটার
= ১৪ মিটার
১,৪০৮.
একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল ২৪০ বর্গ সে.মি. এবং একটি কর্ণ ৪০ সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৪ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ১০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল ২৪০ বর্গ সে.মি. এবং একটি কর্ণ ৪০ সে.মি.। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
সামান্তরিকক্ষেত্রের একটি কর্ণ = ৪০ সে. মি.
এবং এর বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = h সে.মি.
∴ সামান্তরিকক্ষেত্রটির ক্ষেত্রফল = (কর্ণ × h) বর্গ সে.মি

প্রশ্নমতে,
৪০ × h = ২৪০
⇒ h = ২৪০/৪০
⇒ h = ৬

∴ নির্ণেয় লম্বের দৈর্ঘ্য ৬ সে.মি.
১,৪০৯.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 10%
  2. 20%
  3. 19%
  4. 21%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বাহুর দৈর্ঘ্য = 100 একক
তাহলে ক্ষেত্রফল = (100)2 = 10000 বর্গ একক

10% বৃদ্ধি করা হলে বাহুর দৈর্ঘ্য = 100 + 10 = 110 একক
নতুন ক্ষেত্রফল = (110)2 = 12100 বর্গ একক 

ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = 12100 - 10000 = 2100 বর্গ একক
∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে = (2100 × 100)/10000
= 21%
১,৪১০.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ১৯৬ বর্গমিটার
  2. ২০৮ বর্গমিটার
  3. ২৫৬ বর্গমিটার
  4. ২৮৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৩২ মিটার 
আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার 
= ৭৬৮ বর্গমিটার 

আবার, 
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২ × ২)} মিটার  = ২৮ মিটার 
রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২ × ২)} মিটার  = ২০ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার 
= ৫৬০ বর্গমিটার 

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫৬০) বর্গমিটার 
= ২০৮ বর্গমিটার। 
১,৪১১.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 সে.মি. ও 40 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 1200 বর্গ সে.মি.
  2. 800 বর্গ সে.মি.
  3. 600 বর্গ সে.মি.
  4. 400 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 সে.মি. ও 40 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 সে.মি. ও 40 সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (30 × 40) বর্গমিটার
= 600 বর্গ সে.মি.

∴ রম্বসের ক্ষেত্রফল= 600 বর্গ সে.মি.
১,৪১২.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৮ বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ৪ মিটার
  2. ৬√২ মিটার
  3. ৮ মিটার
  4. ৪√২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৮ বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 8 বর্গমিটার

প্রশ্নমতে,
(বাহু) = ৮
⇒ বাহু = √৮
∴ বাহু = ২√২

আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × বাহু
= √২ × ২√২
= ৪ মিটার
১,৪১৩.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার । বাগানটির দৈর্ঘ্য ২০ % এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
  1. ক) ১৮৫০০
  2. খ) ১৫৫০০
  3. গ) ২০৫০০
  4. ঘ) ১৯৮০০
ব্যাখ্যা
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য - ১৫০ + ১৫০ এর ২০% = ১৮০ মিটার
১০% বৃদ্ধিতে প্রস্থ - ১০০ + ১০০ এর ১০% = ১১০ মিটার
∴ নতুন বাগানের ক্ষেত্রফল = ১৮০ × ১১০ = ১৯৮০০ বর্গমিটার
১,৪১৪.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?
  1. (১/২)দৈর্ঘ্য × উচ্চতা
  2. দৈর্ঘ্য × প্রস্থ
  3. ২দৈর্ঘ্য × প্রস্থ
  4. ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?

সমাধান:
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামন্তরিকের ক্ষেত্রফল  = (ভূমি × উচ্চতা)
১,৪১৫.
একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৬ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?
  1. ৪৮
  2. ৬০
  3. ১২
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৬ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?

সমাধান:
রম্বসটির ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ৬
= ২৪ সেন্টিমিটার
১,৪১৬.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ ৯ মিটার এবং দৈর্ঘ্য ৪০ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে?
  1. ৩৬ মিটার 
  2. ৪১ মিটার
  3. ৪৩ মিটার
  4. ৪৯ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ ৯ মিটার এবং দৈর্ঘ্য ৪০ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
দেয়া আছে,
আয়তক্ষেত্রের প্রস্থ ৯ মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার
আমরা জানি,
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{(দৈর্ঘ্য) + (প্রস্থ)}
সুতরাং, কর্ণের দৈর্ঘ্য = √{(৪০) + (৯)}
= √(১৬০০ + ৮১)
= √১৬৮১
= ৪১ মিটার
সুতরাং, কর্ণের দৈর্ঘ্য হবে ৪১ মিটার।

১,৪১৭.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক। ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে পরিসীমা কত? 
  1. ৭২ মিটার
  2. ৮০ মিটার
  3. ১২০ মিটার
  4. ৬০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক। ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে পরিসীমা কত? 

সমাধান:
ধরি, 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক  মিটার ।
∴ প্রস্থ = ক/২ মিটার   ; [প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক]

আমরা জানি, 
ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার
ক × (ক/২) = ২০০
⇒ ক = ২০০ × ২ 
⇒ ক = ৪০০ = ২০ 
∴ ক = ২০ 

∴ দৈর্ঘ্য = ২০ মিটার 
এবং প্রস্থ = ২০/২ = ১০ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(২০ + ১০) = ২ × ৩০ = ৬০ মিটার।

১,৪১৮.
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি.। তাদের মধ্যবর্তী দূরত্ব h সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) (a + b)× h
  2. খ) {2(a + b)× h}
  3. গ) {(1/2) × (a - b) × h}
  4. ঘ) {(1/2) × (a + b) × h}
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি.। তাদের মধ্যবর্তী দূরত্ব h সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত? 

সমাধান
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি. এবং মধ্যবর্তী দূরত্ব h সে.মি.
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = {(1/2) × (a + b) × h}
১,৪১৯.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দেড়গুণ। ক্ষেত্রফল 96 বর্গ সে.মি. হলে উচ্চতা কত?
  1. ক) 4 সে.মি.
  2. খ) 2 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 6 সে.মি.
ব্যাখ্যা
ভূমিঃউচ্চতা = 3ঃ2
মনে করি, সামান্তরিকের ভূমি, 3ক এবং উচ্চতা, 2ক।
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
শর্তমতে, 3ক × 2ক = 96
বা, 6ক2 = 96
বা, ক2 = 16
বা, ক = 4
সুতরাং উচ্চতা = 2 × 4
= 8 সে.মি.
১,৪২০.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 1 এবং উহার পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) 1575 ব. মি
  2. খ) 1775 ব. মি
  3. গ) 1675 ব. মি
  4. ঘ) 1875 ব. মি
ব্যাখ্যা

দৈর্ঘ্য 3x এবং প্রস্থ x হলে,
2(3x + x) = 200
4x = 100
∴ x = 25
∴ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল = 75 X 25 = 1875.

১,৪২১.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১৪ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩২ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ৪০ মিটার, ২৬ মিটার
  2. ৩৯ মিটার, ২৫ মিটার
  3. ৪১ মিটার, ২৭ মিটার
  4. ৪৬ মিটার, ৩২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১৪ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩২ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = x মিটার 
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য =  (x + 14) মিটার 

প্রশ্নমতে,
2(x + x + 14) = 132
⇒ 2(2x + 14) = 132
⇒ 2x + 14 = 66
⇒ 2x = 66 - 14
⇒ 2x = 52
⇒ x = 52/2
∴ x = 26 

আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = 26 মিটার 
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য = (26 + 14) মিটার = 40 মিটার
১,৪২২.
কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩৬ সে.মি.
  2. খ) ৩৬√২ সে.মি.
  3. গ) ৬√২ সে.মি.
  4. ঘ) ৯.৪৮৫ সে.মি.
ব্যাখ্যা
কোনো বর্গেক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√২ = ৬√২ সেমি।
১,৪২৩.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১৩ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫৬ বর্গফুট
  2. খ) ১৬৯ বর্গফুট
  3. গ) ৩৩৮ বর্গফুট
  4. ঘ) ২১৮ বর্গফুট
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের কর্ণ = √(১৩²+১৩²) = √৩৩৮ ফুট
∴ কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (√৩৩৮)² = ৩৩৮ বর্গফুট।

১,৪২৪.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২৮ মিটার এবং প্রস্থ ২০ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ১৭৬ বর্গমিটার
  2. ১৮০ বর্গমিটার
  3. ২২০ বর্গমিটার
  4. ২৪৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২৮ মিটার এবং প্রস্থ ২০ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ২৮ মিটার
∴ আয়তাকার বাগানের প্রস্থ = ২০ মিটার
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার
= ৫৬০ বর্গমিটার 

আবার,
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {২৮ - (২ × ২)} মিটার
= ২৪ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২০ - (২ × ২)} মিটার
= ১৬ মিটার
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৪ × ১৬) বর্গমিটার
= ৩৮৪ বর্গমিটার

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৫৬০ - ৩৮৪) বর্গমিটার 
= ১৭৬ বর্গমিটার। 
১,৪২৫.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?
  1. ক) ৬০°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১০০°
ব্যাখ্যা
আমরা জানি,
চতুর্ভুজের চারকোণের সমষ্টি ৩৬০°
চতুর্থ কোণের সমষ্টি = ৩৬০° - ২৮০° = ৮০°
১,৪২৬.
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৩২০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ২০ মিটার। বাগানের পরিসীমা কত?
  1. ৬৪ মিটার
  2. ৭২ মিটার
  3. ৮০ মিটার
  4. ৯৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৩২০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ২০ মিটার। বাগানের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
বা, ৩২০ = ২০ × প্রস্থ
বা, প্রস্থ = ৩২০/২০
∴ প্রস্থ = ১৬ মিটার

এখন,
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(২০ + ১৬)
= ৭২ মিটার
১,৪২৭.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং আয়তক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ২৮ মিটার
  2. ৩৬ মিটার
  3. ৪০ মিটার
  4. ৪২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং আয়তক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান: 
ধরি, 
আয়তক্ষেত্রটির প্রস্থ = x মিটার 
∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (x + ১২) মিটার 

শর্তমতে, 
২(x + ১২ + x) = ১৩৬ 
বা, ২x + ১২ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ১২ 
বা, ২x = ৫৬ 
বা, x = ৫৬/২ 
∴ x = ২৮ 
অর্থাৎ, প্রস্থ = ২৮ মিটার 

∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (২৮ + ১২) মিটার 
= ৪০ মিটার।
১,৪২৮.
একটি সামান্তরিকের ভূমির পরিমাণ ১২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল কত? 
  1. ৪৮ বর্গ সে.মি.
  2. ৭২ বর্গ সে.মি.
  3. ৬০ বর্গ সে.মি.
  4. ৮৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমির পরিমাণ ১২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক 
= (১২ × ৬) বর্গ সে.মি.
= ৭২ বর্গ সে.মি.।

১,৪২৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ সে.মি. এবং প্রস্থ ১২ সে.মি. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ৩০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৬ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ সে.মি. এবং প্রস্থ ১২ সে.মি. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ৩০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ২০ × ১২ = ২৪০ বর্গ সে.মি.
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ ক সে.মি. হলে,
ক্ষেত্রফল = ৩০ক বর্গ সে.মি.

প্রশ্নমতে,
৩০ক = ২৪০
⇒ ক = ২৪০/৩০
∴ ক = ৮ সে.মি.

অতএব, আয়তক্ষেত্রটির প্রস্থ ৮ সে.মি. হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।
১,৪৩০.
একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ১৮ মিটার এবং প্রস্থ ১২ মিটার। এর চারদিকে বেড়া দিতে মোট খরচ হয় ১৮০০ টাকা। তাহলে প্রতি মিটারে খরচ কত? 
  1. ৪৫ টাকা
  2. ২৫ টাকা
  3. ৩০ টাকা
  4. ৩৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ১৮ মিটার এবং প্রস্থ ১২ মিটার। এর চারদিকে বেড়া দিতে মোট খরচ হয় ১৮০০ টাকা। তাহলে প্রতি মিটারে খরচ কত?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ১৮ মিটার
প্রস্থ = ১২ মিটার
মোট খরচ = ১৮০০ টাকা

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ পরিসীমা = ২ × (১৮ + ১২)
⇒ পরিসীমা = ২ × ৩০
⇒ পরিসীমা = ৬০ মিটার

এখন,
প্রতি মিটারে খরচ = মোট খরচ ÷ মোট দৈর্ঘ্য
= ১৮০০ ÷ ৬০
= ৩০ টাকা

সুতরাং, প্রতি মিটারে বেড়া দেওয়ার খরচ ৩০ টাকা।

১,৪৩১.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ক) 100%
  2. খ) 200%
  3. গ) 300%
  4. ঘ) 400%
ব্যাখ্যা
প্রশ্ন- একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান-
মনে করি,
১ম বর্গের বাহু = x একক
২য় বর্গের বাহু = 2x একক

১ম বর্গের ক্ষেত্রফল = x2 বর্গ একক
২য় বর্গের ক্ষেত্রফল = (2x)2 = 4x2 বর্গ একক

ক্ষেত্রফল বৃদ্ধি = 4x2 - x2 = 3x2

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = (3x2/x2) × 100 = 300%
১,৪৩২.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 968 বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 
  1. 30 মিটার
  2. 33 মিটার
  3. 66 মিটার
  4. 78 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 968 বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
প্রস্থ = x মিটার 
∴ দৈর্ঘ্য = 2x মিটার
∴ ক্ষেত্রফল = 2x2 বর্গমিটার

প্রশ্নমতে, 
2x2 = 968 
বা, x2 = 968/2 
বা, x2 = 484 
বা, x2 = (22)2
∴ x = 22

∴ দৈর্ঘ্য = (2 × 22) মিটার 
= 44 মিটার 

দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের পরিসীমা = আয়তক্ষেত্রের পরিসীমা
= 2 (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার 
= 2 (44 + 22) মিটার
= 132 মিটার 

∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য = 132/4 মিটার 
= 33 মিটার।
১,৪৩৩.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ সে.মি. এর চারদিকে বেড়া আছে। বেড়ার দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২০ সে.মি.
  2. খ) ১৪০ সে.মি.
  3. গ) ১৬০ সে.মি.
  4. ঘ) ১৮০ সে.মি.
ব্যাখ্যা
বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১২২৫ বর্গ সে.মি. 
বর্গাকার বাগানের একবাহুর দৈর্ঘ্য = √১২২৫ সে.মি. 
                                                   = ৩৫ সে.মি.

বর্গাকার বাগানের পরিসীমা = (৩৫ × ৪) সে.মি. 
                                          = ১৪০ সে.মি.

 বেড়ার দৈর্ঘ্য = ১৪০ সে.মি.
১,৪৩৪.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 
  1. ক) ১৬০°
  2. খ) ১৮০°
  3. গ) ২০০°
  4. ঘ) ২১০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
১,৪৩৫.
একটি চতুর্ভুজ আকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ক) তিনটি বাহু ও একটি কোণ
  2. খ) দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ
  3. গ) দুটি বাহু ও দুটি কর্ণ
  4. ঘ) দুটি বাহু ও তিনটি কোণ
ব্যাখ্যা
চতুর্ভুজ আকতে হলে -
(i) চারটি বাহু ও একটি কোণ
(ii) চারটি বাহু ও একটি কর্ণ
(iii) তিনটি বাহু ও দুটি কর্ণ
(iv) তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
(v) দুইটি বাহু ও তিনটি কোণ
১,৪৩৬.
একটি সামন্তরিকের ভূমির পরিমাণ ২৩ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. ২০৭ বর্গ সে.মি.
  2. ১০৩.৫ বর্গ সে.মি.
  3. ৬৪ বর্গ সে.মি.
  4. ১২৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের ভূমির পরিমাণ ২৩ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ২৩ × ৯
= ২০৭ বর্গ সে.মি.
১,৪৩৭.
একটি বর্গাকৃতির পুকুরের চারপাশে ১ মিটার চওড়া পাড় আছে। পুকুরটির ক্ষেত্রফল ১০০ বর্গমিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬ বর্গমিটার
  2. খ) ২১ বর্গমিটার
  3. গ) ৬৯ বর্গমিটার
  4. ঘ) ৪৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতির পুকুরের চারপাশে ১ মিটার চওড়া পাড় আছে। পুকুরটির ক্ষেত্রফল ১০০ বর্গমিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত?

সমাধান:


দেওয়া আছে,
বর্গাকার পুকুরের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার
পুকুরের এক বাহুর দৈর্ঘ্য ১০ মিটার।

পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = ১০ + ১ + ১ মিটার = ১২ মিটার
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = ১২ বর্গমিটার = ১৪৪ বর্গমিটার

পাড়ের ক্ষেত্রফল = ১৪৪ - ১০০ মিটার = ৪৪ মিটার
১,৪৩৮.
ABCD ট্রাপিজিয়ামে AB||CD নিচের কোনটি কখনও সম্ভব নয়?
  1. ক) AB > CD
  2. খ) AB < CD
  3. গ) AD||BC
  4. ঘ) AC, BD পরস্পরকে ছেদ করে।
ব্যাখ্যা
ABCD ট্রাপিজিয়ামে AB||CD হলে AD||BC হওয়া কখনও সম্ভব নয়।
১,৪৩৯.
একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
  1. ১২০°
  2. ১৮০°
  3. ২৭০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
১,৪৪০.
একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ৫০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার। পার্কের ভিতরে চারপাশে ১০ মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত?
  1. ১,৫০,০০০ বর্গমিটার
  2. ১,১৫,০০০ বর্গমিটার
  3. ১,৩৪,৪০০ বর্গমিটার
  4. ১,৩০,০০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ৫০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার। পার্কের ভিতরে চারপাশে ১০ মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত?

সমাধান:
মাঠের ক্ষেত্রফল = (৫০০ × ৩০০) = ১৫০০০০ বর্গমিটার
রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য = ৫০০ - (২ × ১০) = ৪৮০ মিটার
রাস্তা বাদে পার্কের প্রস্থ = ৩০০ - (২ × ১০) = ২৮০ মিটার

রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল = (৪৮০ × ২৮০) বর্গমিটার
= ১,৩৪,৪০০ বর্গমিটার
১,৪৪১.
একটি বর্গের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? 
  1. ক) √2
  2. খ) 2√2
  3. গ) 4√2
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? 

সমাধান: 
ধরি 
বর্গক্ষেত্রের একবাহু = a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a

এখন 
পরিসীমা/কর্ণ =  4a/√2a
পরিসীমা/কর্ণ = 4/√2
 পরিসীমা/কর্ণ = 2√2.√2/√2
পরিসীমা/কর্ণ = 2√2
পরিসীমা = 2√2 × কর্ণ

একটি বর্গের পরিসীমা এর কর্ণের 2√2 গুণ
১,৪৪২.
একটি সামন্তরিকের ভূমি উচ্চতার দেড়গুণ। ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিঃ হলে ভূমির দৈর্ঘ্য = ?
  1. ২০ মিঃ
  2. ২১ মিঃ
  3. ২৩ মিঃ
  4. ২৪ মিঃ
ব্যাখ্যা

উচ্চতা = ২a মিঃ
∴ ভূমি = ৩a মিঃ
∴ ২a × ৩a
= ৩৮৪
বা, ৬a2 = ৩৮৪
বা, a2 = ৬৪
∴ a = ৮
∴ ভূমি = ৩a
= ৩ × ৮
= ২৪ মিঃ

১,৪৪৩.
একটি আয়তক্ষেত্র ও একটি সামন্তরিকের ক্ষেত্রফল পরস্পর সমান। আয়তক্ষেত্রের বাহুগুলোর পরিমাপ ১০ মিটার ও ১২ মিটার এবং সামন্তরিকের ভূমির দৈর্ঘ্য ২০ মিটার হলে সামান্তরিকের উচ্চতা কত? 
  1. ৭ মিটার 
  2. ৫ মিটার 
  3. ৮ মিটার 
  4. ৬ মিটার 
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল= ১০ × ১২= ১২০ বর্গ মিটার 
ধরি,
সামান্তরিকের উচ্চতা h  

প্রশ্নমতে,
h × ২০ = ১২০ 
h  =১২০/২০ 
    =৬ মিটার
১,৪৪৪.
রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ৫০ বর্গ একক
  2. খ) ২০ বর্গ একক
  3. গ) ১৫ বর্গ একক
  4. ঘ) ২৫ বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 

প্রদত্ত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১০ × ৫ বর্গ একক = ৫০ বর্গ একক

ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × ১০ × ৫ বর্গ একক = ২৫ বর্গ একক

রঙিন অংশের ক্ষেত্রফল (৫০ - ২৫) বর্গ একক = ২৫ বর্গ একক
১,৪৪৫.
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 25। তাদের পরিসীমার অনুপাত কত? 
  1. 1 : 5 
  2. 6 : 1 
  3. 6 : 4 
  4. 6 : 5 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 25। তাদের পরিসীমার অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
ক্ষেত্রফল 36x, 25x 

বাহুর দৈর্ঘ্য √(36x) বা 6√x, √(25x) বা 5√x 

পরিসীমা 24√x,  20√x 

পরিসীমার অনুপাত = 24√x : 20√x 
= 6 : 5 
১,৪৪৬.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৭ সেমি এবং একটি বাহু ৮ সেমি। অপর বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ৯ সেমি
  2. ১২ সেমি
  3. ১৩ সেমি
  4. ১৫ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৭ সেমি এবং একটি বাহু ৮ সেমি। অপর বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:
আয়তক্ষেত্রে কর্ণ দুটি সমান হয় এবং একে অপরকে ছেদ করে। কর্ণ, দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে সম্পর্ক হলো পাইথাগোরাস সূত্র দ্বারা প্রকাশিত।

কর্ণ = দৈর্ঘ্য + প্রস্থ
এখানে,
কর্ণ = ১৭ সেমি
একটি বাহু (প্রস্থ) = ৮ সেমি

সুতরাং,
⇒ ১৭ = ৮+ অপরবাহু
⇒ ২৮৯ = ৬৪ + অপরবাহু
⇒ অপরবাহু = ২৮৯ - ৬৪
⇒ অপরবাহু = ২২৫ 
⇒ অপরবাহু =√২২৫
অপর বাহু = ১৫

∴ অপর বাহু = ১৫ সেমি

১,৪৪৭.
একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত?
  1. ক) ৮ : ৫
  2. খ) ৪ : ১
  3. গ) ৫ : ২
  4. ঘ) ৬ : ২
ব্যাখ্যা

ধরা যাক , একটি বর্গক্ষেত্রের এক বাহু = ৪ক
অপর বর্গের পরিসীমা = ৪ক
সুতরাং , অপর বর্গের বাহু = ক
বর্গের বাহু ক হলে কর্ণ =√২ ক
কর্ণ দ্বয়ের অনুপাত = (√২ x ৪ক):(√২ x ক) = ৪:১

১,৪৪৮.
একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কীরূপ ক্ষেত্র পাওয়া যাবে?
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা


- একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে সামান্তরিক পাওয়া যাবে।
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, তা আয়ত।
১,৪৪৯.
একটি মাঠের প্রস্থ আরও ১৫ মিটার বেশি হলে একটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত?
  1. ৮৫ মিটার
  2. ৯০ মিটার
  3. ৭৫ মিটার
  4. ১০৫ মিটার
ব্যাখ্যা
একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ১০০০০ বর্গমিটার
সুতরাং,   ''        ''    একবাহু = √১০০০০ = ১০০ মিটার
অর্থাৎ, পরিবর্তিত ক্ষেত্রের প্রস্থ = ১০০মিটার
∴ মাঠটির প্রকৃত প্রস্থ = (১০০ - ১৫) = ৮৫ মিটার
১,৪৫০.
চতুর্ভুজের চার কোণের অণুপাত ১ : ২ : ২ : ৩ হলে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ হবে-
  1. ক) ৭৫°
  2. খ) ৬৫°
  3. গ) ৫৫°
  4. ঘ) ৪৫°
ব্যাখ্যা
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
 চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮

ক্ষুদ্রতম কোণ = (৩৬০ এর ১/৮)°
                    =৪৫°
১,৪৫১.
বর্গক্ষেত্রের এক বাহু √2 মিটার হলে কর্ণ কত মিটার?
  1. √2 মিটার
  2. 4 মিটার
  3. 2√2 মিটার
  4. 2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের এক বাহু √2 মিটার হলে কর্ণ কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের এক বাহু = √2 মিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণ = √2 × একবাহুর দৈর্ঘ্য

∴ বর্গক্ষেত্রের কর্ণ = (√2 × √2) মিটার
= 2 মিটার
১,৪৫২.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ১০ সেন্টিমিটার ও ২০ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 
  1. ১০০ বর্গ সেন্টিমিটার
  2. ১৫০ বর্গ সেন্টিমিটার
  3. ১৮০ বর্গ সেন্টিমিটার
  4. ২০০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ১০ সেন্টিমিটার ও ২০ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ১০ সেন্টিমিটার 
এবং অপর কর্ণটি = ২০ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ১০ × ২০
= ১০০ বর্গ সেন্টিমিটার।

১,৪৫৩.
রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি-
  1. ৯০°
  2. ১২০°
  3. ১৮০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি-

সমাধান:
• রম্বসের বৈশিষ্ট্য:
- রম্বসের প্রত্যেকটি বাহুই সমান।
- রম্বসের কর্ণদ্বয় অসমান।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০°।
১,৪৫৪.
ABCD সামান্তরিকের ∠A = 65° হলে, ∠B = কত? 


  1. ক) 100°
  2. খ) 105°
  3. গ) 115°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠A = 65° হলে, ∠B = কত?

সমাধান: 


AB কে E পর্যন্ত বর্ধিত করি।
AD BC, AE ছেদক 
∠CBE = A = 65°
∠B = 180° - 65° = 115°
১,৪৫৫.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি., ১৮ সে.মি. এবং ক্ষেত্রফল ৩০০ বর্গ সে.মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ২০ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ৩০ সে.মি.
  4. ৩৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি., ১৮ সে.মি. এবং ক্ষেত্রফল ৩০০ বর্গ সে.মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ ৩০০ = (১/২) × (১২ + ১৮) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (৩০০ × ২)/৩০
⇒  সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২০

∴ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২০ সে.মি.
১,৪৫৬.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের ৩/৪ অংশের সমান। কর্ণের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২১ সে.মি.
  2. খ) ২২ সে.মি.
  3. গ) ১৮ সে.মি.
  4. ঘ) ২০ সে.মি.
ব্যাখ্যা
ধরি,
দৈর্ঘ্য = ৪x সে.মি.
∴ প্রস্থ = ৪x এর ৩/৪ সে.মি.
          = ৩x সে.মি.
ΔBCD সমকোণী ত্রিভুজে,
(৩x) + (৪x) = (২৫)
বা, ২৫(x) = ৬২৫
বা, x= ২৫
বা, x = ৫
∴ x = ৫
∴ দৈর্ঘ্য = ৪x সে.মি.
= (৪×৫) সে.মি.
= ২০ সে.মি.
১,৪৫৭.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. এবং ১৮ সে.মি. এবং এর ক্ষেত্রফল ১৫০ বর্গসে.মি. হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ২০ সে.মি.
  2. ১৫ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. এবং ১৮ সে.মি. এবং এর ক্ষেত্রফল ১৫০ বর্গসে.মি. হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি × লম্ব দূরত্ব
⇒ লম্ব দূরত্ব = (২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি  
= (২ × ১৫০)/(১২ + ১৮)
= ৩০০/৩০
= ১০ সে.মি.
১,৪৫৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 12 মিটার
  2. 6√2 মিটার
  3. 8 মিটার
  4. 8√3 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 72 বর্গমিটার 
বর্গক্ষেত্রের বাহু = √72 মিটার 
= √(36 × 2) মিটার
= 6√2 মিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 6√2 মিটার
= 12 মিটার

১,৪৫৯.
ABCD সামন্তরিকে ∠A = 75° হলে, ∠B = ?
  1. ক) 75°
  2. খ) 80°
  3. গ) 100°
  4. ঘ) 105°
ব্যাখ্যা

AB কে E পর্যন্ত বর্ধিত করে।
AD || BC, AE ছেদক
∴ ∠CBF = ∠A = 75°
∴ B = 180° - 75° = 105°

১,৪৬০.
একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল ৪ হেক্টর। মাঠটির পরিসীমা কত মিটার?
  1. ১২০০ মিটার
  2. ১০০০ মিটার
  3. ৯০০ মিটার
  4. ৮০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল ৪ হেক্টর। মাঠটির পরিসীমা কত মিটার?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
∴ ৪ হেক্টর = ৪০০০০ বর্গমিটার

∴ মাঠটির এক পাশের দৈর্ঘ্য = √(৪০০০০) মিটার
= ২০০ মিটার

∴ মাঠটির পরিসীমা = ৪ × এক পাশের দৈর্ঘ্য
= (৪ × ২০০) মিটার
= ৮০০ মিটার

১,৪৬১.
40a পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8a + 6 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. 10a - 6
  2. 12a + 6
  3. 8a - 6
  4. 12a - 6
ব্যাখ্যা
প্রশ্ন: 40a পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8a + 6 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য = b

প্রশ্নমতে,
2(8a + 6 + b) = 40a
⇒ 8a + 6 + b = 20a
⇒ b = 20a - 8a - 6
⇒ b = 12a - 6
∴ b =  12a - 6
১,৪৬২.
যে চতুর্ভুজের প্রত্যেক কোণ সমকোণ এবং প্রত্যেক বাহু সমান তাকে কী বলে?
  1. ক) রম্বস
  2. খ) আয়ত
  3. গ) বর্গ
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা
যে চতুর্ভুজের প্রত্যেক কোণ সমকোণ এবং প্রত্যেক বাহু সমান তাকে বর্গ বলে। 
১,৪৬৩.
একটি আয়তাকার মাঠের পরিসীমা ৬০ মিটার এবং দৈর্ঘ্য ২০ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ২০০ বর্গমিটার
  2. ১৭৫ বর্গমিটার
  3. ১২০ বর্গমিটার
  4. ১৬০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মাঠের পরিসীমা ৬০ মিটার এবং দৈর্ঘ্য ২০ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
পরিসীমা = ৬০ মিটার
এবং দৈর্ঘ্য = ২০ মিটার

আমরা জানি, 
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
⇒ ২(২০ + প্রস্থ) = ৬০
⇒ ২০ + প্রস্থ = ৬০ ÷ ২ 
⇒ ২০ + প্রস্থ = ৩০
⇒ প্রস্থ = ৩০ - ২০
∴ প্রস্থ = ১০ মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ২০ × ১০ = ২০০ বর্গমিটার

১,৪৬৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং রম্বসের ক্ষেত্রফল 384 বর্গ সে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 15 সে.মি. ও 20 সে.মি.
  2. 24 সে.মি. ও 32 সে.মি.
  3. 16 সে.মি. ও 30 সে.মি.
  4. 12 সে.মি. ও 24 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 এবং রম্বসের ক্ষেত্রফল 384 বর্গ সে.মি. হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
কর্ণদ্বয় যথাক্রমে 3a এবং 4a

প্রশ্নমতে,
(1/2) × 3a × 4a = 384
⇒ 12a2/2 = 384
⇒ 6a2 = 384
⇒ a2 = 64
∴ a = 8

∴ রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে যথাক্রমে = (3 × 8) = 24 সে.মি. এবং (4 × 8) = 32 সে.মি.

১,৪৬৫.
কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ৯ সে. মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে?
  1. ক) ৭০ বর্গ সেমি
  2. খ) ৬৫ বর্গ সেমি
  3. গ) ৫৪ বর্গ সেমি
  4. ঘ) ৬০ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন : কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ৯ সে. মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে?
সমাধান :
দেয়া আছে,
সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = ১০ সে. মি. ও b = ৮ সে. মি
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = ৩০

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = a × b × sinθ
                                      = ১২ × ৯ × sin৩০°
                                       =১২ × ৯ × (১/২)
                                       = ৫৪ বর্গ সেমি 
১,৪৬৬.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। মাঠের বাহিরের চতুর্দিকে 2 ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. 344 বর্গফুট
  2. 364 বর্গফুট
  3. 396 বর্গফুট
  4. 376 বর্গফুট 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। মাঠের বাহিরের চতুর্দিকে 2 ফুট চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
শুধুমাত্র খেলার মাঠের ক্ষেত্রফল = 50 × 40 = 2000 বর্গফুট 
রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য = 50 + (2 × 2) = 54 ফুট 
রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ = 40 + (2 × 2) = 44 ফুট 

∴ রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল = (54  × 44) বর্গফুট 
= 2376 বর্গফুট 

∴ রাস্তার ক্ষেত্রফল = (2376 - 2000) বর্গফুট 
= 376 বর্গফুট 
১,৪৬৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৮ সে.মি. এবং প্রস্থ ১৬ সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ৩২ সে.মি. বৃদ্ধি করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৮ সে.মি.
  2. ১৪ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ১২.৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৮ সে.মি. এবং প্রস্থ ১৬ সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ৩২ সে.মি. বৃদ্ধি করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফল সমান হওয়ায়, 
নতুন আয়তক্ষেত্রটির প্রস্থ
= ক্ষেত্রফল / নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 
= (২৮ × ১৬)/৩২
= ১৪ সে.মি.
১,৪৬৮.
একটি বর্গক্ষেত্রের বর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 24
  2. খ) 8
  3. গ) 16
  4. ঘ) 32
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x হলে, কর্ণের দৈর্ঘ্য x√2
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x = 4
ক্ষেত্রফল x2 = 42
১,৪৬৯.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ। বাগানটির ক্ষেত্রফল ৫০ বর্গ মিটার হলে বাগানের পরিসীমা কত?
  1. ১০ মিটার
  2. ২০ মিটার
  3. ৩০ মিটার
  4. ৪৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ। বাগানটির ক্ষেত্রফল ৫০ বর্গ মিটার হলে বাগানের পরিসীমা কত?

সমাধান:
ধরি, বাগানের প্রস্থ = ক মিটার 
∴ দৈর্ঘ্য = ২ক মিটার 

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ 

প্রশ্নমতে,
২ক × ক = ৫০
⇒ ২ক = ৫০
⇒ ক = ৫০/২
⇒ ক = ২৫
⇒ ক = ৫ 

∴ বাগানের প্রস্থ = ৫ মিটার 
এবং দৈর্ঘ্য = (২ × ৫) = ১০ মিটার 

∴ বাগানের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(১০ + ৫) = ২ × ১৫ = ৩০ মিটার 
১,৪৭০.
বৃত্তস্থ সামান্তরিক একটি -
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) রম্বস
  4. ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা

বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হয়ে যায়।

১,৪৭১.
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার হলে বাগানটির দৈর্ঘ্য কত? 
  1. ৬৫ মিটার
  2. ৭৫ মিটার
  3. ৮৫ মিটার
  4. ৯৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার হলে বাগানটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে,
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = ৪২৫০ বর্গমিটার 
এবং 
আয়তাকার বাগানের  প্রস্থ = ৫০ মিটার 
∴ আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৪২৫০/৫০ মিটার
= ৮৫ মিটার।
১,৪৭২.
ABCD সামান্তরিকের AD = 12 m, A থেকে BC এর লম্ব দূরত্ব AE = 6 m সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গ সেঃমিঃ?
  1. ক) 36 বর্গ মিঃ
  2. খ) 72 বর্গ মিঃ
  3. গ) 144 বর্গ মিঃ
  4. ঘ) 18 বর্গ মিঃ
ব্যাখ্যা

ক্ষেত্রফল = AE × BC = 6 × 12 = 72 বর্গ মিঃ
১,৪৭৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত? 
  1. ক) 5 সে.মি.
  2. খ) 6 সে.মি.
  3. গ) 4 সে.মি.
  4. ঘ) 8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 হলে, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি = x সে.মি. 
সমান সমান বাহুর দৈর্ঘ্য = 5x/6

প্রশ্নমতে,
x + (5x/6) + (5x/6) = 16
(6x + 5x + 5x)/6 = 16
16x/6 = 16
x/6 = 1
x = 6 সে.মি.
১,৪৭৪.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. 40 বর্গমিটার
  2. 50 বর্গমিটার
  3. 60 বর্গমিটার
  4. 100 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বর্গক্ষেত্রের এক বাহু = a
তাহলে কর্ণ = a√2
প্রশ্নমতে,
a√2 = 10
⇒ a = 10/√2

এখন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
= (10/√2)2
= (100/2)
= 50 বর্গমিটার

অতএব, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 50 বর্গমিটার।

১,৪৭৫.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ২৪ সে.মি., ৪০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ২০ সে.মি. হলে এর ক্ষেত্রফল-
  1. ৩২০ বর্গ সে.মি.
  2. ৬৪০ বর্গ সে.মি.
  3. ২২০ বর্গ সে.মি.
  4. ৪৪০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ২৪ সে.মি., ৪০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ২০ সে.মি. হলে এর ক্ষেত্রফল-

সমাধান:
য়ামরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= (১/২) × (২৪ + ৪০) × ২০
= (১/২) × ৬৪ × ২০
= ৬৪০ বর্গ সে.মি.
১,৪৭৬.
ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হলো। যদি ∠BAD = 100° হলে, ∠BCE = ?
  1. ক) 60°
  2. খ) 80°
  3. গ) 100°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন- ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হলো। যদি ∠BAD = 100° হলে, ∠BCE = ?

সমাধান-

সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।
∴ ∠BAD = ∠BCD = 100°

আবার, 
∠BCD + ∠BCE = 180°
⇒ 100° + ∠BCE = 180°
⇒ ∠BCE = 80°
১,৪৭৭.
16m2 একটি বর্গের কর্ণের সমান বাহু নিয়ে নতুন বর্গ আঁকলে তা শতকরা কতটুকু বড় বা ছোট হবে?
  1. 50%
  2. 75%
  3. 100%
  4. 150%
ব্যাখ্যা

প্রশ্ন: 16m2 একটি বর্গের কর্ণের সমান বাহু নিয়ে নতুন বর্গ আঁকলে তা শতকরা কতটুকু বড় বা ছোট হবে?

সমাধান:
বর্গের ক্ষেত্রফল = 16 m2
⇒ a2 = 16m2
a = 4m

বর্গের কর্ণ = a√2 = 4√2m
নতুন বর্গের ক্ষেত্রফল = (4√2)2 = 42 × √22 = 16 × 2 = 32 m2

ক্ষেত্রফল বৃদ্ধি = [(32 - 16)/16 ] × 100
= [16/16] × 100
= 100%

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = 100% 

১,৪৭৮.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি. হলে আয়তক্ষেত্রের অর্ধ-পরিসীমা কত ডেসিমিটার? 
  1. 170 ডেসিমিটার
  2. 1700 ডেসিমিটার
  3. 17 ডেসিমিটার
  4. 17000 ডেসিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি. হলে আয়তক্ষেত্রের অর্ধ-পরিসীমা কত ডেসিমিটার? 

সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি.
∴ দৈর্ঘ্য, BC = √(132 - 52) মি.
=√144 মি.
= 12 মি 

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(12 + 5) মিটার 
= 34 মিটার

আয়তক্ষেত্রের অর্ধ-পরিসীমা =34/2 মিটার 
= 17 মিটার
= (17 × 10)ডেসিমিটার
= 170 ডেসিমিটার
১,৪৭৯.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১৮ মিঃ এবং ১৬ মিঃ হলে ক্ষেত্রফল কত?
  1. ক) ১৩৬ বর্গ মিঃ
  2. খ) ১৪০ বর্গ মিঃ
  3. গ) ১৪৪ বর্গ মিঃ
  4. ঘ) ২৮৮ বর্গ মিঃ
ব্যাখ্যা
ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ১৮ × ১৬
= ১৪৪ বর্গ মিঃ
১,৪৮০.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৫০ বর্গমিটার এবং ভূমি ১০ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত?
  1. ৫ মিটার
  2. ১৫ মিটার
  3. ২০ মিটার
  4. ২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৫০ বর্গমিটার এবং ভূমি ১০ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ৫০ বর্গমিটার
সামান্তরিকের ভূমি = ১০ মিটার
সামান্তরিকের উচ্চতা = ক্ষেত্রফল / ভূমি
= ৫০ / ১০
= ৫ মিটার

অতএব, সামান্তরিকের উচ্চতা ৫ মিটার।
১,৪৮১.
10 একক বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক বাহুর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল-
  1. 50 বর্গ একক
  2. 100 বর্গ একক
  3. 150 বর্গ একক
  4. 200 বর্গ একক
ব্যাখ্যা

বর্গের, বাহুর দৈর্ঘ্য = 10
∴ কর্ণের দৈর্ঘ্য = 10√2
∴ কর্ণের অর্ধেক দৈর্ঘ্য = 10√2/2 = 10/√2
∴ কর্ণের অর্ধেক বাহুর উপর অংকিত বর্গের ক্ষেত্রফল = (10/√2)2 = 100/2 = 50

১,৪৮২.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ বর্গসেমি। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৮ সেমি ও ৪ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) ১২ সেমি
  2. খ) ৮ সেমি
  3. গ) ৬ সেমি
  4. ঘ) ১০ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ বর্গসেমি। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৮ সেমি ও ৪ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান : 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল/ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
= ২ × ৬০/(৮+৪)
= ২ × ৬০/১২
= ১০ সেমি
১,৪৮৩.
একটি সামন্তরিক ABCD এর ∠B ও ∠D পরস্পর বিপরীত এবং ∠B এর মান 68° হলে, ∠A + ∠C এর মান কত ?
  1. 228°
  2. 224°
  3. 240°
  4. 220°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিক ABCD এর ∠B ও ∠D পরস্পর বিপরীত এবং ∠B এর মান 68° হলে, ∠A + ∠C এর মান কত ?

সমাধান:


আমরা জানি,
সামন্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180° হয়
∠A + ∠B = 180°
⇒ ∠A = 180°- ∠B
⇒ ∠A = 180°- 68°
∴ ∠A = 112°

যেহেতু সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান
∴ ∠A = ∠C
∴ ∠C = 112°

∴ ∠A + ∠C = 112° + 112°
= 224°
১,৪৮৪.
চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. ১৪০°
  2. ১৩৫°
  3. ১১৫°
  4. ১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান:
চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩

ধরি,
চতুর্ভুজের চারটি কোণ  x°, ২x°, ২x°, ৩x°

আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°

শর্তমতে,
x° + ২x° + ২x° + ৩x° = ৩৬০°
বা, ৮x° = ৩৬০°
বা, x° = ৪৫°

∴ বৃহত্তম কোণের পরিমাণ = ৩ × ৪৫° = ১৩৫°
১,৪৮৫.

ADF সমবাহু ত্রিভুজের AE মধ্যমা হলে, ABCD বর্গের কর্ণ AC = ?
  1. ৫√৬ সে.মি.
  2. ৪√৬ সে.মি.
  3. ৩√৬ সে.মি.
  4. ৪√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 

ADF সমবাহু ত্রিভুজের AE মধ্যমা হলে, ABCD বর্গের কর্ণ AC = ?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের বাহু = বর্গের বাহু = a
∴ √3a/2 = 6
a = 4√3 cm

∴ AC = √2a 
= √2(4√3)
= 4√6 cm
১,৪৮৬.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩৬ বর্গফুট। যদি উচ্চতা ৪ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ৮ ফুট
  2. ৬ ফুট
  3. ৫ ফুট
  4. ১০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৩৬ বর্গফুট। যদি উচ্চতা ৪ ফুট এবং সমান্তরাল বাহু দুটি একটি অপরটি থেকে ২ ফুট বেশি হয় তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বড় বাহুটি = ক ফুট
ছোট বাহুটি = (ক - ২) ফুট

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
⇒ ৩৬ = (১/২) × {ক + (ক - ২)} × ৪
⇒ ৩৬ = (১/২) × (২ক - ২) × ৪
⇒ ৩৬ = (১/২) × (৮ক - ৮)
⇒ ৮ক - ৮ = ৭২
⇒ ৮ক = ৭২ + ৮
⇒ ৮ক = ৮০
⇒ ক = ১০

∴ ছোট বাহুটি = (১০ - ২) ফুট
= ৮ ফুট
১,৪৮৭.
10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত?
  1. 100 বর্গএকক
  2. 200 বর্গএকক
  3. 240 বর্গএকক
  4. 256 বর্গএকক
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r =10 একক 
বৃত্তের ক্ষেত্রফল:
A = πr2 = 100π = 314.16 বর্গএকক  

বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = 2r = 20 একক
বর্গক্ষেত্রের একটি বাহু: 
a = কর্ণ/√2
= 10√2 একক 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল:
A = a2 = (10√2) = 100 × 2 = 200 বর্গএকক


১,৪৮৮.
ABCD সামান্তরিকের দুটি কোণের মান দেয়া আছে। x এর মান কত?
  1. 10
  2. 20
  3. 22
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের দুটি কোণের মান দেয়া আছে। x এর মান কত?

সমাধান:
ABCD সামান্তরিকের ∠A = ∠C এবং ∠B = ∠D
এখানে,
∠D + ∠C = 180°
⇒ ∠B + ∠C = 180°
⇒ 4x + 12° + 3x + 14° = 180°
⇒ 7x + 26° = 180°
⇒ 7x = 154°
∴ x = 22°
১,৪৮৯.
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
  1. (১/২) × ভূমি × উচ্চতা
  2. কর্ণদ্বয়ের গুণফল
  3. (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
  4. দৈর্ঘ্য × প্রস্থ
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
১,৪৯০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ৪ মিটার এবং ক্ষেত্রফল ৪২ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৮ মিটার
  2. ৭ মিটার
  3. ১৪ মিটার
  4. ২১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ৪ মিটার এবং ক্ষেত্রফল ৪২ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
বা, ৪২ = (১/২) (৮ + ৪) × উচ্চতা
বা, ৬ × উচ্চতা = ৪২
∴ উচ্চতা = ৭ মিটার
১,৪৯১.
একটি ট্রাপিজিয়ামের উচ্চতা ৪ সেঃমিঃ এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেঃমিঃ এবং 7 সেঃমিঃ এর ক্ষেত্রফল কত বর্গ সেঃমিঃ?
  1. ক) 24
  2. খ) 64
  3. গ) 96
  4. ঘ) 100
ব্যাখ্যা
ক্ষেত্রফল = 1/2 × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= 1/2 × (9+7) × 8
= 64 বর্গ সেঃমিঃ।
১,৪৯২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ হলে এর দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কত?
  1. ক) 1:5
  2. খ) 5:1
  3. গ) 3:10
  4. ঘ) 10:3
ব্যাখ্যা

মনেকরি,
প্রস্থ = 2a মিঃ
∴ দৈর্ঘ্য = 2a এর 3/2 = 3a মিঃ

∴ পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)
= 2(2a + 3a) = 10a মিঃ

∴ দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত = 3a : 10a
= 3 : 10

১,৪৯৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে পরিসীমা কত? 
  1. ৬৬ মিটার
  2. ৭২ মিটার
  3. ৮৪ মিটার
  4. ৮৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে পরিসীমা কত? 

সমাধান: 
ধরি, 
ঘরের প্রস্থ = ক মিটার 
∴ ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার 
∴ ঘরের ক্ষেত্রফল = (ক × ২ক) বর্গমিটার 
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে, 
২ক = ২৮৮
বা, ক = ২৮৮/২
বা, ক= ১৪৪
বা, ক = √১৪৪
∴ ক = ১২ মিটার 

∴ পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২ক + ক)
= ২ × ৩ক
= (২ × ৩ × ১২)
= ৭২ মিটার । 

১,৪৯৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 2 : 3 এবং ক্ষেত্রফল 75 বর্গসেমি হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?
  1. 6, 9
  2. 8, 12
  3. 10, 15
  4. 12, 18
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 2 : 3 এবং ক্ষেত্রফল 75 বর্গসেমি হলে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত = 2 : 3
ধরি, কর্ণদ্বয় যথাক্রমে 2a এবং 3a

প্রশ্নমতে,
(1/2) × 2a × 3a = 75
⇒ 6a2/2 = 75
⇒ 3a2 = 75
⇒ a2 = 75/3
⇒ a2 = 25
∴ a = 5

∴ রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য  (2 × 5) = 10 সেমি এবং (3 × 5) = 15 সেমি।
১,৪৯৫.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? 
  1. 50√2 বর্গএকক
  2. 96√2 বর্গএকক
  3. 100 বর্গএকক
  4. 150 বর্গএকক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
মনে করি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক
∴ কর্ণের দৈর্ঘ্য = a√2 একক

শর্তমতে,
a√2 = 10√2
⇒ a = 10√2/√2
∴ a = 10

বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = a2
= 102 = 100 বর্গএকক

অতএব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গএকক।

১,৪৯৬.
কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত ২ : ৩ এবং এর পরিসীমা ৪০ সে.মি. হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ সে.মি.
  2. খ) ৮ সে.মি.
  3. গ) ১২ সে.মি.
  4. ঘ) ২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত ২ : ৩ এবং এর পরিসীমা ৪০ সে.মি. হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:


ধরি,
সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 2x ও 3x .

প্রশ্নমতে,
2 (2x + 3x) = 40
⇒ 2(5x) = 40
⇒ 10x = 40
⇒ x = 40/10
⇒ x = 4

বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে 3 × 4 = 12 সে.মি.
১,৪৯৭.
ABCD সামান্তরিকের ∠C= 100° হলে, ∠B = কত? 
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 60°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠C= 100° হলে, ∠B = কত? 


সমাধান: 
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। 
 ∠C = 100° হলে ∠A = 100°
∠B = ∠D 

এখন,
 ∠A + ∠B + ∠C + ∠D = 360°
100° + 100° +  ∠B +  ∠D = 360°
∠B +  ∠D = 360° - 200
∠B + ∠B = 160°
2∠B = 160°
∠B = 160°/2
∠B = 80°

১,৪৯৮.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৩৯ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১২৮ মিটার
  2. ৯৬ মিটার
  3. ১০৪ মিটার
  4. ১৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৩৯ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
ধরি, প্রস্থ = ক মিটার
তাহলে, দৈর্ঘ্য = ৩ক মিটার

প্রশ্নমতে, ৩ক = ৩৯ মিটার
⇒ ক = ৩৯/৩
⇒ ক = ১৩ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(৩৯ + ১৩)
= ২ × ৫২
= ১০৪ মিটার
১,৪৯৯.
একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?
  1. ২৪ মিটার
  2. ২৭ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের উচ্চতা ভূমির তিনগুণ এবং ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার। ক্ষেত্রটির উচ্চতা কত?

সমাধান:
ধরি,
সামন্তরিকের ভূমি = ক মিটার
সামন্তরিকের উচ্চতা = ৩ক মিটার
তাহলে, সামন্তরিকের ক্ষেত্রফল = ক × ৩ক = ৩ক বর্গমিটার

শর্তমতে,
৩ক = ২৪৩
⇒ ক = ২৪৩/৩
⇒ ক = ৮১
∴ ক = ৯

∴ উচ্চতা = ৩ × ৯ = ২৭ মিটার
১,৫০০.
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ১/২ (ভূমি × উচ্চতা)
  2. ভূমি × উচ্চতা
  3. ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
  4. দৈর্ঘ্য × প্রস্থ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।