বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন১,৭৫৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ১৪ / ১৮ · ১,৩০১১,৪০০ / ১,৭৫৪

১,৩০১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভুমি 16 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য -
  1. ক) 8√2
  2. খ) 4√৪
  3. গ) 2√8
  4. ঘ) 8√4
ব্যাখ্যা
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                    = 16 × 4 = 64 বর্গ মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ মি.
= 64
ক = √64 = 8

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 ক
                                    = 8√2
১,৩০২.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ২২৫
  2. ৪০০
  3. ৩১৯
  4. ২৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
রাহলে, আয়তক্ষেত্রের দর্ঘ্য = 3x মিটার
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = x × 3x = 3x2

প্রশ্নমতে,
3x2 = 300
⇒ x= 100
⇒ x = 10 মিটার

এখন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 3 × 10 = 30 মিটার
∴আয়তক্ষেত্রের পরিসীমা = 2(30 + 10) মিটার = 80 মিটার

আবার, বর্গক্ষেত্রের পরিসীমা = আয়তক্ষেত্রের পরিসীমা
অতএব, বর্গক্ষেত্রটির পরিসীমা = 80 মিটার।
∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = 80/4 = 20 মিটার
ক্ষেত্রফল = (20)2
= 400 বর্গমিটার
১,৩০৩.
দুইটি সরলরেখাংশ পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করলে উহার প্রান্ত বিন্দুগুলো যোগ করলে কী পাওয়া যাবে?
  1. আয়তক্ষেত্র
  2. রম্বস
  3. বর্গ
  4. সামান্তরিক
ব্যাখ্যা
দুইটি সরলরেখাংশ পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করলে উহার প্রান্ত বিন্দুগুলো যোগ করলে রম্বস পাওয়া যাবে।


দুইটি সরল রেখাংশ AD ও BC পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখন্ডিত করে। 
A, B, C, D প্রান্ত বিন্দুগুলো যোগ করলে যে ক্ষেত্র পাওয়া যাবে তা ABDC। এটি একটি রম্বস।
১,৩০৪.
যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তীর্যক তাকে বলে-
  1. রম্বস
  2. ট্রাপিজিয়াম
  3. চতুর্ভুজ
  4. আয়তক্ষেত্র
ব্যাখ্যা
ট্রাপিজিয়াম:
যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তীর্যক তাকে ট্রাপিজিয়াম বলে।

ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তর।
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে।
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে।
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে।
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
১,৩০৫.
একটি রম্বসের কর্ণ দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 18 সে.মি. এবং 24 সে.মি. হলে, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. 15 সে.মি.
  2. 21 সে.মি.
  3. 13 সে.মি.
  4. 17 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 18 সে.মি. এবং 24 সে.মি. হলে, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত?
 
সমাধান: 

এখানে, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে (৯০° কোণে)।
প্রথম কর্ণের অর্ধেক = 18/2 = 9
এবং দ্বিতীয় কর্ণের অর্ধেক = 24/2 = 12 
এই অর্ধেক অংশ দুটি একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব গঠন করে এবং রম্বসের বাহুটি হয় ত্রিভুজের অতিভুজ।

এখন, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, 
অতিভুজ2 = ভূমি2 + লম্ব2
অতিভুজ = √(ভূমি2 + লম্ব2)
= √(92 + 122)
= √(81 + 144)
= √(225)
∴ অতিভুজ = 15

সুতরাং, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সে.মি.।

১,৩০৬.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ঃ৩ হলে, এর পরিসীমা ও কর্ণের অনুপাত কত?
  1. ক) ৭ঃ৫
  2. খ) ১৪ঃ১০
  3. গ) ১৪ঃ৫
  4. ঘ) ১৬ঃ৯
ব্যাখ্যা

ধরি,
দৈর্ঘ্য = ৪x, প্রস্থ = ৩x
∴ পরিসীমা = ২(৪x+৩x) = ১৪x

এবং কর্ণ = √{(৪x) + (৩x)}
= √(২৫x)
= ৫x

∴ পরিসীমাঃকর্ণ = ১৪x:৫x = ১৪ঃ৫

১,৩০৭.
আয়তাকার একটি জমির দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে-
  1. ১৫%
  2. ১৮%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি জমির দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে-

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ১০০ মিটার
প্রস্থ = ১০০ মিটার
তাহলে, ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গমিটার

২৫% বৃদ্ধিতে, নতুন দৈর্ঘ্য = ১০০ + ২৫ = ১২৫ মিটার
আবার ধরি, নতুন প্রস্থ = ক মিটার

প্রশ্নমতে,
১২৫ক = ১০০০০
⇒ ক = ১০০০০/১২৫
∴ ক = ৮০ মিটার

∴ প্রস্থ হ্রাস করতে হবে = ১০০ - ৮০ = ২০ মিটার বা ২০%
১,৩০৮.
ABCD সামান্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত?
  1. ক) ১০০° 
  2. খ) ৯০° 
  3. গ) ৮০° 
  4. ঘ) ৬৫° 
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD = ১০০° হলে, ∠BCE = কত?

সমাধান: 
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান 
 ∠BAD = ∠ BCD = 100° 


∠BCD + ∠BCE = 180°
100° + ∠BCE = 180°
∠BCE = 180° - 100°
∠BCE = 80°

১,৩০৯.
একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ১৯ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল কত?
  1. ২০১ বর্গ সে.মি.
  2. ৯১ বর্গ সে.মি.
  3. ১৫১ বর্গ সে.মি.
  4. ১৭১ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ১৯ সে.মি. এবং উচ্চতা ৯ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = ১৯ সে.মি.
এবং উচ্চতা = ৯ সে.মি.

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (১৯ × ৯)
= ১৭১ বর্গ সে.মি.

∴ সামান্তরিকের ক্ষেত্রফল ১৭১ বর্গ সে.মি.
১,৩১০.
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত? 
  1. ক) ১২০ বর্গমিটার
  2. খ) ১৩০ বর্গমিটার
  3. গ) ১৪০ বর্গমিটার
  4. ঘ) ১৬০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত? 

সমাধান :
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ মি. + (২ + ২) মি. = ২৫ মিটার
প্রস্থ = ১৫ মি. + (২ + ২) মি. = ১৯ মিটার

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল (২৫ × ১৯) বর্গমিটার
= ৪৭৫ বর্গমিটার

রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার
= ৩১৫ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার
= ১৬০ বর্গমিটার
১,৩১১.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৮০ মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৩গুণ হলে ক্ষেত্রফল কত?
  1. ক) ৩০০ বর্গমিটার
  2. খ) ২৪০ বর্গমিটার
  3. গ) ১৫০ বর্গমিটার
  4. ঘ) ৬০০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৮০ মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৩গুণ হলে ক্ষেত্রফল কত?

সমাধান:

ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ x মি.
তাহলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩x মি.
পরিসীমা = ২( ৩x + x) মি.

সুতরাং,
২(৩x + x) = ৮০
বা, ২ × ৪x = ৮০
বা, ৮x = ৮০
বা, x = ১০

আয়তক্ষেত্রের প্রস্থ ১০ মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩০ মি.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৩০ × ১০ বর্গমিটার 
= ৩০০ বর্গমিটার

১,৩১২.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ৩০ মিটার
  2. ৬০ মিটার
  3. ৯০ মিটার
  4. ১২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৯০০ বর্গমিটার 
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ মিটার
= ৩০ মিটার 

আমরা জানি, 
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য 
= (৩০ × ৪) মিটার 
= ১২০ মিটার 

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১২০ মিটার।
১,৩১৩.
একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৫ সেমি এবং ৮ সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?
  1. ৪৫ বর্গসেমি
  2. ৫০ বর্গসেমি
  3. ৫৫ বর্গসেমি
  4. ৬০ বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৫ সেমি এবং ৮ সেমি হলে, এর ক্ষেত্রফল কত ?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণের দৈর্ঘ্য d1 = ১৫ সেমি এবং d2 = ৮ সেমি
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = ১/২ × (d1× d2)
= ১/২ × (১৫ × ৮)
= ১২০/২
= ৬০ বর্গসেমি
১,৩১৪.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 
  1. ২(দৈর্ঘ্য + প্রস্থ)
  2. দৈর্ঘ্য × প্রস্থ
  3. (১/২)(উচ্চতা × ভূমি)
  4. উচ্চতা × ভূমি
ব্যাখ্যা

প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র =  (ভূমি × উচ্চতা)। 

অন্যদিকে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু  । 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ  । 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল । 

১,৩১৫.
ABCD সামান্তরিকের বাহুগুলো চিহ্নিত করা আছে। AD বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।
  1. 15 একক
  2. 17 একক
  3. 20 একক
  4. 23 একক
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের বাহুগুলো চিহ্নিত করা আছে। AD বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।

সমাধান:
সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
∴ AB = BC
⇒ 6x - 10 = 3x + 5
⇒ 3x = 15
∴ x = 5

AD = 4x - 5 = 4 × 5 - 5 = 20 - 5 = 15
১,৩১৬.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 64 বর্গ সে.মি
  2. 72 বর্গ সে.মি
  3. 81 বর্গ সে.মি
  4. 96 বর্গ সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, a = 6 সে.মি.

আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, d = a√2
∴ কর্ণের দৈর্ঘ্য = 6√2 সে.মি.

ঐ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = 6√2 সে.মি.

আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)2
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (6√2)2 বর্গ সে.মি.
= (36 × 2) বর্গ সে.মি.
= 72 বর্গ সে.মি.

অতএব, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 72 বর্গ সে.মি.

১,৩১৭.
একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করলে কিরুপ ক্ষেত্র পাওয়া যাবে?
  1. ক) সামন্তরিক
  2. খ) রম্বস
  3. গ) ঘুড়ি
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করলে আরেকটা নতুন চতুর্ভুজ পাওয়া যাবে। নতুন চতুর্ভুজটি অপশনগুলোর সবগুলোই হতে পারে যেহেতু প্রথম চতুর্ভুজটি কিরকম সেটা বলা নেই।
১,৩১৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5 : 3 এবং ক্ষেত্রফল 1500 হলে, দৈর্ঘ্য কত? 
  1. 10 একক
  2. 20 একক
  3. 40 একক
  4. 50 একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5 : 3 এবং ক্ষেত্রফল 1500 হলে, দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = 5x একক
প্রস্থ = 3x একক
ক্ষেত্রফল = 1500 বর্গএকক

প্রশ্নমতে,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ 5x × 3x = 1500 
⇒ 15x2 = 1500
⇒ x2 = 100
⇒ x = 10 একক

দৈর্ঘ্য:
5x = 5 × 10 = 50 একক
 
∴ দৈর্ঘ্য = 50 একক

১,৩১৯.
রম্বসের কর্ণদ্বয় রম্বসটিকে কি ধরনের ত্রিভুজে বিভক্ত করে?
  1. বিষমবাহু ত্রিভুজে
  2. সমকোণী ত্রিভুজে
  3. সমবাহু ত্রিভুজে
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় রম্বসটিকে কি ধরনের ত্রিভুজে বিভক্ত করে?

সমাধান:
রম্বসের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো:
- রম্বসের চারটি বাহু পরস্পর সমান।
- রম্বসের বিপরীত কোণগুলি পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে।
- রম্বসের কর্ণদ্বয় রম্বসটিকে চারটি সমবাহু ত্রিভুজে বিভক্ত করে।

∴ রম্বসের কর্ণদ্বয় রম্বসটিকে সমকোণী ত্রিভুজে বিভক্ত করে।

১,৩২০.
ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ∠A = 105° হলে ∠C = ?
  1. ক) 105°
  2. খ) 75°
  3. গ) 90°
  4. ঘ) 45°
ব্যাখ্যা

বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে,
∠A + ∠C = ∠B + ∠D = 180°
∴ ∠A + ∠C = 180°
∴ ∠C = 180° - ∠A
বা, ∠C = 180° - 105°
বা, ∠C = 75°

১,৩২১.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের পরিসীমা কত একক? 
  1. ক) 16 মিটার
  2. খ) 8 মিটার
  3. গ) 24 মিটার
  4. ঘ) 32 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের পরিসীমা কত একক? 

সমাধান:
মনেকরি  
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক 
 কর্ণের দৈর্ঘ্য = √2ক একক

শর্তমতে,
√2ক = 8√2
বা, ক = 8√2/√2
 ক = 8

বর্গক্ষেত্রের পরিসীমা = 4ক
= 4 × 8
=32 মিটার
১,৩২২.
চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে x এর মান কত?
  1. ক) 90°
  2. খ) 45°
  3. গ) 135°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x°, (2x)°, (3x)°, (2x)° হলে x এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি দুই সমকোণ বা 360°।

ধরি,
চতুর্ভুজের ১ম কোণ x°
চতুর্ভুজের ২য় কোণ 2x°
চতুর্ভুজের ৩য় কোণ 3x°
চতুর্ভুজের ৪র্থ কোণ 2x°

শর্তমতে,
x° + 2x° + 3x° + 2x° = 360°
8x° = 360°
x° = 360°/8
x = 45°
১,৩২৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 23 মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত?
  1. ক) 1520m2
  2. খ) 2520m2
  3. গ) 2420m2
  4. ঘ) 2480m2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 23 মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত?

সমাধান
মনে করি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার 
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = (x - 23) মিটার। 

এখন, 
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 {x + (x - 23)} মিটার
=  2 × (2x - 23) মিটার
= (4x - 46) মিটার 

শর্তমতে, 
4x - 46 = 206 
বা, 4x = 206 + 46 
বা, 4x = 252 
বা, x = 252/4 
∴ x = 63
অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 63 মিটার 
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = (63 - 23) মিটার
= 40 মিটার। 

আমরা জানি, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (63 × 40) বর্গমিটার 
= 2520 বর্গমিটার।
১,৩২৪.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 75 বর্গ সে.মি.
  2. 25 বর্গ সে.মি.
  3. 50 বর্গ সে.মি.
  4. 100 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, a = 5 সে.মি.

আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, d = a√2
∴ কর্ণের দৈর্ঘ্য = 5√2 সে.মি.

ঐ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = 5√2 সে.মি.

আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)2
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (5√2)2 বর্গ সে.মি.
= (25 × 2) বর্গ সে.মি.
= 50 বর্গ সে.মি.

অতএব, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 50 বর্গ সে.মি.

১,৩২৫.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। কর্ণ ১০√১০ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ক) ৬৪ মিটার
  2. খ) ৫০√২ মিটার
  3. গ) ১২০ মিটার
  4. ঘ) ৮০ মিটার
ব্যাখ্যা
যুক্তিঃ বিস্তার a হলে দৈর্ঘ্য ৩a মিটার
∴ a+৯a = (১০√১০)বা, ১০a = ১০০০
বা, a = ১০০
বা, a = ১০
∴ পরিসীমা = ২(১০ + ৩০) মিটার
= ৮০ মিটার।
১,৩২৬.
বর্গের এক বাহুর দৈর্ঘ্য √3 সে.মি. হলে, বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত ?
  1. ক) 2√3 সে.মি.
  2. খ) √6 সে. মি.
  3. গ) 4√3 সে. মি.
  4. ঘ) 2√2 সে.মি..
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গের এক বাহুর দৈর্ঘ্য √3 সে.মি. হলে, বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = √3 
বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a = √2 ×  √3  = √6 সে.মি.
১,৩২৭.
১২ একক প্রস্থবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৯২ একক হলে দৈর্ঘ্য কতটুকু কমালে আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্রে পরিণত হবে?
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ একক প্রস্থবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৯২ একক হলে দৈর্ঘ্য কতটুকু কমালে আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্রে পরিণত হবে?

সমাধান: 
প্রস্থ = ১২ একক
ক্ষেত্রফল = ১৯২ বর্গএকক
তাহলে দৈর্ঘ্য = ১৯২ / ১২ = ১৬ একক

বর্গক্ষেত্রে পরিণত করতে দৈর্ঘ্য = ১২ একক
কমাতে হবে = ১৬ - ১২ = ৪ একক

∴ দৈর্ঘ্য কমাতে হবে = ৪ একক

১,৩২৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৫০ সে. মি হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৮√২ সে. মি.
  2. ১০ সে. মি.
  3. ১৪ সে. মি.
  4. ১০√২ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৫০ সে. মি হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a
⇒ a = ৫০
⇒ a = √৫০
⇒ a = ৫√২

∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = √২ × a
= √২ × ৫√২
= ৫ × ২
= ১০

∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = ১০ সে. মি.।
১,৩২৯.
একটি জমির দৈর্ঘ্য ১০৮০ ইঞ্চি এবং ক্ষেত্রফল ১০ কাঠা হলে ঐ জমির প্রস্থ কত?
  1. ক) ৯৬০ ইঞ্চি
  2. খ) ৯৫০ ইঞ্চি
  3. গ) ১০০০ ইঞ্চি
  4. ঘ) ৯০০ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য ১০৮০ ইঞ্চি এবং ক্ষেত্রফল ১০ কাঠা হলে ঐ জমির প্রস্থ কত?

সমাধান: 
ধরি,
জমিটির প্রস্থ = ক ইঞ্চি = (ক ÷ ১২) ফুট = ক/১২ ফুট 
জমিটির দৈর্ঘ্য = ১০৮০ ইঞ্চি = (১০৮০ ÷ ১২) ফুট = ৯০ ফুট  
 

∴ জমিটির ক্ষেত্রফল = ৯০ ফুট × ক/১২ ফুট
= ১৫ক/২ বর্গ ফুট
= ১৫ক/২(৩ × ৩) বর্গ গজ
= ১৫ক/১৮ বর্গ গজ

আমরা জানি,
১ কাঠা = ৮০ বর্গ গজ
১০ কাঠা = (৮০ × ১০) বর্গ গজ
= ৮০০ বর্গ গজ

শর্তমতে,
১৫ক/১৮  = ৮০০
বা, ১৫ক = ৮০০ × ১৮
বা, ক = (৮০০ × ১৮)/১৫
∴ ক = ৯৬০

∴  জমির প্রস্থ ৯৬০ ইঞ্চি
১,৩৩০.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 75 মিটার এবং উচ্চতা 6 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 15
  2. 20
  3. 25
  4. 30
ব্যাখ্যা

আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 75 × 6
= 450
শর্তমতে,
a2 = 450 (যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = √450
বা, a = 15√2
সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
= √2 × 15√2
= 15 × 2
= 30

১,৩৩১.
ABCD চতুর্ভুজে AB ∥ CD, AC = BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
  1. আয়তক্ষেত্র
  2. ট্রাপিজিয়াম
  3. সামান্তরিক
  4. রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD চতুর্ভুজে AB ∥ CD, AC = BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?

সমাধান:

আমরা জানি,
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কর্ণদ্বয় সমান ও একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

যেহেতু, ABCD চতুর্ভুজে AB ∥ CD, AC = BD এবং ∠A = 90° সুতরাং চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র হবে।
১,৩৩২.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার হলে, মাঠটির পরিসীমা কত?
  1. ৩২০ মিটার
  2. ২৮০ মিটার
  3. ৩৪০ মিটার
  4. ৪২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার হলে, মাঠটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৮০ + ৬০)
= ২ × ১৪০
= ২৮০ মিটার
১,৩৩৩.
একটি রম্বসের কর্ণদ্বয়ের গুণফল ৭৬ বর্গ মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ২৬ বর্গ মি.
  2. ৩৬ বর্গ মি.
  3. ৩৮ বর্গ মি.
  4. ১৫২ বর্গ মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের গুণফল ৭৬ বর্গ মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৭৬ বর্গ মি.
= ৩৮ বর্গ মি.

১,৩৩৪.
একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৪০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ২৮ সে.মি.
  2. ৩২ সে.মি.
  3. ২৪ সে.মি.
  4. ২৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৪০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ × অপর কর্ণ
⇒ ৪৮০ = (১/২) × ৪০ × অপর কর্ণ
⇒ অপর কর্ণ = ৪৮০/২০
∴ অপর কর্ণ = ২৪ সে.মি.
১,৩৩৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল বৃদ্ধি/হ্রাসের হার কত?
  1. 19% হ্রাস
  2. 8% হ্রাস
  3. 8% বৃদ্ধি
  4. 10% বৃদ্ধি
ব্যাখ্যা

ধরি,
আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = x
আয়তকার ক্ষেত্রের প্রস্থ = y
∴ ক্ষেত্রফল = xy বর্গএকক

10% হ্রাসে নতুন দৈর্ঘ্য = x -  x এর 10%
                                       = (100x - 10x)/100
                                       = 90x / 100
10% হ্রাসে নতুন প্রস্থ = y - y এর  10%
                               = (100y - 10y) / 100
                               = 90y / 100
∴ নতুন ক্ষেত্রফল = (90x /100) ×  (90y/100)বর্গএকক
                           = 81xy / 100 বর্গএকক

ক্ষেত্রফল হ্রাস  = xy - 81xy/100 বর্গএকক
                       = 19xy/100
∴ ক্ষেত্রফল হ্রাসের হার = {19xy/100)/xy} ×100%
                                   = 19 %

উত্তর = 19% হ্রাস পেয়েছে।

১,৩৩৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 1 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 3 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 33 বর্গ মিটার হলে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 11.5 মিটার
  2. খ) 12.5 মিটার
  3. গ) 10.5 মিটার
  4. ঘ) 14.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 1 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 3 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 33 বর্গ মিটার হলে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান : 
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x+1) মিটার
লম্ব দূরত্ব 3 মিটার
 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =(3/2)(x + x+ 1) বর্গ মিটার
প্রশমতে,
বা, (3/2)(2x+1) = 33
বা, 2x + 1 = 33 × 2/3
বা, 2x + 1 = 22
বা, 2x = 21
বা, x = 10.5
∴ ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য = 10.5 মিটার।
১,৩৩৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত? 
  1. ৬০ মিটার
  2. ৪০ মিটার
  3. ২৩ মিটার
  4. ৩৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?

সমাধান:
প্রস্থ = x মিটার, দৈর্ঘ্য = 2x মিটার
ক্ষেত্রফল = 2x × x = 2x2
2x2 = 200
⇒ x2 = 100
⇒ x = 10 মিটার

দৈর্ঘ্য = 2 × 10 = 20 মিটার
পরিসীমা = 2 × (20 + 10) = 2 × 30 = 60 মিটার

∴ পরিসীমা: 60 মিটার

১,৩৩৮.
২৬০০ সে.মি. দীর্ঘ এবং ৫০০ সে.মি. প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জমিকে বেড়া দিতে প্রতি মিটারে ১০০ টাকা লাগলে মোট কত টাকা খরচ হবে?
  1. ৩১০০ টাকা
  2. ৬৫০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৬২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬০০ সে.মি. দীর্ঘ এবং ৫০০ সে.মি. প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জমিকে বেড়া দিতে প্রতি মিটারে ১০০ টাকা লাগলে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
জমিটির পরিসীমার সমান বেড়া লাগবে।

জমিটির পরিসীমা = ২(৫০০ + ২৬০০) সে.মি.
= ৬২০০ সে.মি.
= ৬২ মিটার

মোট খরচ হবে = (৬২ × ১০০) টাকা
= ৬২০০ টাকা
১,৩৩৯.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
ব্যাখ্যা

৯ এর বর্গ = ৯ = ৮১
৯ এর বর্গমূল = √৯ = ৩
সুতরাং বর্গ তার বর্গমূলের চেয়ে (৮১-৩) = ৭৮ বেশি। তাই সঠিক উত্তর হবে ৯।

১,৩৪০.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি সামন্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান। আয়তক্ষেত্রের বাহুগুলোর পরিমাপ ১০ মিটার  ও ১২ মিটার এবং সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ২০ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত? 
  1. ১০ মিটার 
  2. ৮ মিটার 
  3. ৬ মিটার 
  4. ৮ মিটার 
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের বাহুগুলোর পরিমাপ ১০ মিটার  ও ১২ মিটার
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১২) ব. মিটার 
                                      = ১২০ বর্গ মিটার 


সামান্তরিকের ক্ষেত্রফল =১২০ বর্গ মিটার 

আমরা জানি 
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                 ১২০ = ২০ × উচ্চতা
                               ২০ × উচ্চতা = ১২০
                             উচ্চতা =১২০/২০
                             উচ্চতা =৬ 
১,৩৪১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 50 মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 100 বর্গমিটার
  2. 144 বর্গমিটার
  3. 150 বর্গমিটার
  4. 180 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 50 মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = x মিটার ∴ দৈর্ঘ্য = x + 5 মিটার

আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)

প্রশ্নমতে,
2{(x + 5) + x} = 50
⇒ 2(2x + 5) = 50
⇒ 4x + 10 = 50
⇒ 4x = 40
⇒ x = 10

∴ প্রস্থ = 10 মিটার, দৈর্ঘ্য = 10 + 5 = 15 মিটার

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 15 × 10
= 150 বর্গমিটার

১,৩৪২.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 8
  2. 24
  3. 32
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
মনেকরি  
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = x 
 কর্ণের দৈর্ঘ্য = √2x একক

শর্তমতে,
√2x = 4√2
বা, x = 4√2/√2
 x = 4

বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = x2
= 42
= 16 বর্গমিটার
১,৩৪৩.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 24 বর্গ একক
  2. খ) ৪ বর্গ একক
  3. গ) 16 বর্গ একক
  4. ঘ) 32 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? 

সমাধান:
মনেকরি  
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক 
 কর্ণের দৈর্ঘ্য = √2ক একক

শর্তমতে,
√2ক = 4√2
বা, ক = 4√2/√2
 ক = 4

বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ক2
= 42
= 16 বর্গমিটার
১,৩৪৪.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 92 বর্গমিটার
  2. 80 বর্গমিটার
  3. 72 বর্গমিটার
  4. 60 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:

চিত্র অনুসারে,
আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য BD = 13 মি.
আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য AD = 5 মি.

ΔABD এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AB2 = BD2 - AD2
⇒ AB2 = 132 - 52
⇒ AB2 =169 - 25
⇒ AB = √144
∴ AB = 12

ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল  = (AD × AB) বর্গমিটার 
= (5 × 12) বর্গমিটার 
= 60 বর্গমিটার
১,৩৪৫.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং প্রস্থ, দৈর্ঘ্য অপেক্ষা ১০ সে.মি. কম। বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৬০ সে.মি.
  2. ৪৪ সে.মি.
  3. ৮০ সে.মি.
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং প্রস্থ, দৈর্ঘ্য অপেক্ষা ১০ সে.মি. কম। বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২৫ সে.মি.
প্রস্থ = (২৫ - ১০) সে.মি. = ১৫ সে.মি.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (২৫ × ১৫) বর্গসে.মি. = ৩৭৫ বর্গসে.মি.

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩/৫) × ৩৭৫ বর্গসে.মি.
= ২২৫ বর্গসে.মি.

বর্গক্ষেত্রের বাহু = √২২৫ সে.মি. = ১৫ সে.মি.

বর্গক্ষেত্রের পরিসীমা = (৪ × ১৫) সে.মি. = ৬০ সে.মি.
১,৩৪৬.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত?
  1. ক) ৭√২ সে.মি.
  2. খ) ৮√২ সে.মি.
  3. গ) ৯√২ সে.মি.
  4. ঘ) ৬√২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত?

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ৯ = ৩৬বর্গ সে.মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের কর্ণ = ক√২ = ৬√২ সে.মি.
১,৩৪৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১২০ বর্গমিটার
  2. ১৩২ বর্গমিটার
  3. ১৪০ বর্গমিটার
  4. ১৬০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = (২ক - ৬) মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)

প্রশ্নমতে,
২{(২ক - ৬) + ক} = ৪৮
বা, ২(৩ক - ৬) = ৪৮
বা, ৬ক - ১২ = ৪৮
বা, ৬ক = ৪৮ + ১২
বা, ৬ক = ৬০
বা, ক = ৬০/৬
∴ ক = ১০

∴ প্রস্থ = ১০ মিটার
দৈর্ঘ্য = ২(১০) - ৬ = ২০ - ৬ = ১৪ মিটার

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ১৪ × ১০
∴ ক্ষেত্রফল = ১৪০ বর্গমিটার

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো ১৪০ বর্গমিটার।

১,৩৪৮.
একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ৫০ শতাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ২ গুণ
  2. ৪ গুণ
  3. ৮ গুণ
  4. ১৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ৫০ শতাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = ক
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = ক
সরলরেখাটির ৫০ শতাংশ = ৫০ক/১০০ = ক/২
সরলরেখাটির ৫০ শতাংশের উপর অঙ্কিত বর্গ = (ক/২)
= ক/৪

∴ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের = ক ÷ (ক/৪)
= ক × (৪/ক)
= ৪ গুণ
১,৩৪৯.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দু'টির দৈর্ঘ্য ৯ সে. মি. এবং ১১ সে. মি. এবং ক্ষেত্রফল ৭০ বর্গ সে. মি. হলে বাহু দু'টির মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৫ সে. মি.
  2. ৬ সে. মি.
  3. ৭ সে. মি.
  4. ৮ সে. মি.
ব্যাখ্যা

মধ্যবর্তী দূরত্ব h হলে,
৭০ = ১/২ × h × (৯+১১)
বা, ৭০ = h/২ × ২০
∴ h = ৭

১,৩৫০.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ১৯৪ বর্গমিটার 
  2. ২০৪ বর্গমিটার 
  3. ২০৮ বর্গমিটার 
  4. ২২৮ বর্গমিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৩২ মিটার 
∴ আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার 
= ৭৬৮ বর্গমিটার 

আবার, 
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২ × ২)} মিটার = ২৮ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২ × ২)} মিটার = ২০ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার 
= ৫৬০ বর্গমিটার

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫৬০) বর্গমিটার
= ২০৮ বর্গমিটার।

১,৩৫১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হল এবং প্রস্থ ২০% কমানো হল। ক্ষেত্রফল-
  1. ক) ৪% কমবে
  2. খ) ৪% বাড়বে
  3. গ) ২% কমবে
  4. ঘ) অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১২০
ও প্রস্থ ২০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৮০
নতুন ক্ষেত্রফল = ৯৬০০
ক্ষেত্রফল হ্রাস = ১০০০০ – ৯৬০০ = ৪০০
শতকরা ক্ষেত্রফল হ্রাস= (৪০০ x ১০০)/১০০০০ = ৪

শর্টকাট নিয়মঃ
ক + খ + কখ/১০০
= ২০-২০+ [২০ X (-২০)]/১০০
= -৪

১,৩৫২.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে, পরিসীমা কত?
  1. 32√2 একক
  2. 8√2 একক
  3. 40 একক
  4. 32 একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে, পরিসীমা কত?
 
সমাধান:
দেওয়া আছে,
কর্ণের দৈর্ঘ্য = 8√2 একক

যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক হয়
তাহলে কর্ণের দৈর্ঘ্য = a√2 একক

প্রশ্নমতে,
a√2 = 8√2
∴ a = 8 একক

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য
= 4 × 8
= 32 একক

১,৩৫৩.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? 
  1. ৪২ ও ৩০
  2. ৩৮ ও ২৬
  3. ৪০ ও ২৮
  4. ৪০ ও ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? 

সমাধান: 
ধরি, 
প্রস্থ = x মিটার এবং 
দৈর্ঘ্য = (x + ১২) মিটার 

শর্তমতে, 
২(x + ১২ + x) = ১৩৬ 
বা, ২x + ১২ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ১২ 
বা, ২x = ৫৬ 
বা, x = ৫৬/২ 
∴ x = ২৮ 
অর্থাৎ প্রস্থ = ২৮ মিটার 
এবং দৈর্ঘ্য = (২৮ + ১২) মিটার = ৪০ মিটার।
১,৩৫৪.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১১ সে. মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ২৪২ বর্গ সে. মি.
  2. ১২১ বর্গ সে. মি.
  3. ২৮৮ বর্গ সে. মি.
  4. ১৪২ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১১ সে. মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গের বাহু, x = ১১ সে. মি.
সুতরাং, কর্ণের দৈর্ঘ্য, a = x√(২)= ১১√২ সে. মি.
 
এখন, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
= a = (১১√২) = ১২১ × ২ = ২৪২ বর্গ সে. মি.
১,৩৫৫.
নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?
  1. ক) বর্গ
  2. খ) আয়ত
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) রম্বস
ব্যাখ্যা
বৃত্তস্থ চতুর্ভুজের যে কোন দুইটি বিপরীত কোনের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম - এই তিন চতুর্ভুজের দুইটি বিপরীত কোনের সমষ্টি সর্বদা দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
কিন্তু রম্বসের দুইটি বিপরীত কোনের  সমষ্টি কখনো দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয় না।
সুতরাং, রম্বস বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। 
১,৩৫৬.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৯৭২ বর্গ মিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৩২
  2. খ) ৩৩
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৮
ব্যাখ্যা

ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক মিটার, তাহলে, প্রস্থ = ক মিটার
∴ ৩ক × ক = ৯৭২ 
বা, ক = ৯৭২/৩ = ৩২৪
বা, ক = ১৮ মিটার
সুতরাং, পরিসীমা = ২(৫৪ + ১৮) = ১৪৪ মিটার
তাহলে বর্গক্ষেত্রের এক বাহু = ১৪৪/৪ = ৩৬ মিটার

১,৩৫৭.
রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য অপেক্ষা দ্বিগুণ। রম্বসের ক্ষেত্রফল 36 বর্গ সে.মি. হলে কর্ণদ্বয়ের সমষ্টি কত? 
  1. 6 সে. মি.
  2. 12 সে. মি.
  3. 18 সে. মি.
  4. 16 সে. মি.
ব্যাখ্যা
মনেকরি,
রম্বসের একটি কর্ণ d 
অপর কর্ণ 2d 

আমরা জানি 
রম্বসের ক্ষেত্রফল =(1/2) ( কর্ণদ্বয়ের গুণফল )
    (1/2) × d × 2d = 36 
     d2 = 36 
     d = 6
রম্বসের একটি কর্ণ 6
অপর কর্ণ 12
কর্ণদ্বয়ের সমষ্টি = 12+ 6 = 18 সে.মি.
১,৩৫৮.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হিসেব করার সময় ৪ % অতিরিক্ত হিসেব করা হয় । বর্গের ক্ষেত্রফল শতকরা কত বেশী হবে? 
  1. ক) ৪.১৫%
  2. খ) ৫%
  3. গ) ৮.১৬%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হিসেব করার সময় ৪ % অতিরিক্ত হিসেব করা হয় । বর্গের ক্ষেত্রফল শতকরা কত বেশী হবে? 

সমাধান:
ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্য ২৫ মিটার।

ক্ষেত্রফল = ২৫ বর্গমিটার 
= ৬২৫ বর্গমিটার

৪% বেশীতে  বর্গের বাহুর দৈর্ঘ্য = ২৫ + ২৫ এর ৪% মিটার
= ২৫ + ২৫ × ৪/১০০  মিটার 
= ২৫ + ১ মিটার
= ২৬ মিটার

 পরিবর্তিত ক্ষেত্রফল = ২৬ বর্গমিটার
= ৬৭৬ বর্গমিটার


∴ বর্গের ক্ষেত্রফল শতকরা বেশী হবে = (৬৭৬-৬২৫)/৬২৫ × ১০০ %
= (৫১/৬২৫) × ১০০ %
= ৮.১৬ %
১,৩৫৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২। আয়তক্ষেত্রটির পরিসীমা ৩০ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ৫৪ বর্গমিটার
  2. ৬০ বর্গমিটার
  3. ৪৪ বর্গমিটার
  4. ৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২। আয়তক্ষেত্রটির পরিসীমা ৩০ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ৩ক মিটার
প্রস্থ = ২ক মিটার

∴ পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ৩০
⇒ ২ × (৩ক + ২ক) = ৩০
⇒ ২ × ৫ক = ৩০
⇒ ১০ক = ৩০
⇒ ক = ৩০/১০
∴ ক = ৩

অতএব,
দৈর্ঘ্য = ৩ × ৩ = ৯ মিটার
প্রস্থ = ২ × ৩ = ৬ মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৯ × ৬ = ৫৪ বর্গমিটার।
১,৩৬০.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি এবং এর ক্ষেত্রফল ৪০ বর্গ সে.মি হলে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি কত?
  1. ক) ১০ সে.মি
  2. খ) ১২ সে.মি
  3. গ) ২৮ সে.মি
  4. ঘ) ২০ সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি এবং এর ক্ষেত্রফল ৪০ বর্গ সে.মি হলে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব

তাহলে,
সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি = (২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (২ × ৪০)/৪
= ৮০/৪
= ২০

১,৩৬১.
কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নিদিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?
  1. 2 টি
  2. 3 টি
  3. 4 টি
  4. 5 টি
ব্যাখ্যা
প্রশ্ন: কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নিদিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ।
১,৩৬২.
একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 5 মিটার বেশি। পরিসীমা 160 মিটার। দৈর্ঘ্য কত মিটার? 
  1. 55 মিটার
  2. 35 মিটার
  3. 45 মিটার
  4. 65 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 5 মিটার বেশি। পরিসীমা 160 মিটার। দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
ধরি, 
প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = 2x + 5 মিটার

আমরা জানি, 
পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
⇒ 2 × (2x + 5 + x) = 160
⇒ 2 × (3x + 5) = 160
⇒ 6x + 10 = 160 
⇒ 6x = 160 - 10 = 150 
⇒ x = 150/6
∴ x = 25

∴ প্রস্থ = 5 মিটার
∴ দৈর্ঘ্য = 2x + 5 = 2 × 25 + 5 = 50 + 5 = 55 মিটার

অতএব, পুকুরটির দৈর্ঘ্য 55 মিটার। 

১,৩৬৩.
৪০ মিটার দৈর্ঘ্য ও ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির ক্ষেত্রফল কত?
  1. ১১০.২৫ বর্গ মিটার
  2. ১০২.৭৫ বর্গ মিটার
  3. ১০৫.৭৫ বর্গ মিটার
  4. ১১০.৭৫ বর্গ মিটার
১,৩৬৪.
42 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে? 
  1. 2√155 ফুট
  2. 3√154 ফুট
  3. 2√28 ফুট
  4. 4√110 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: 42 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে? 

সমাধান: 
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, r = 42/2 ফুট = 21 ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = πr2
= π × 21 × 21
= 22/7 × (21 × 21)
= 1386 বর্গফুট 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 1386 বর্গফুট 

∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √1386 = 3√154 ফুট
১,৩৬৫.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 23 মিটার ও 17 মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
  1. 160 বর্গমিটার
  2. 148 বর্গমিটার
  3. 145 বর্গমিটার
  4. 135 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 23 মিটার ও 17 মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 23 মিটার ও 17 মিটার
উচ্চতা = 8 মিটার

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল) × উচ্চতা
= (1/2) × (23 + 17) × 8
=  (1/2) × 40 × 8
= 160 বর্গমিটার
১,৩৬৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার এবং তাদের উচ্চতা 5 মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
  1. 75 বর্গমিটার
  2. 50 বর্গমিটার
  3. 80 বর্গমিটার
  4. 124 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার এবং তাদের উচ্চতা 5 মিটার। ঐ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল) × উচ্চতা
= (1/2) × (12 + 8) × 5
= (1/2) × 20 × 5
= 50 বর্গমিটার

১,৩৬৭.
জহির একটি বর্গাকার জায়গার বাহু বরাবর না হেঁটে কর্ণ বরাবর হেঁটে একটি স্থানে পৌঁছালে, সে শতকরা কত শতাংশ পথ কম হাঁটল?
  1. ক) 20.50% (প্রায়)
  2. খ) 25.50% (প্রায়)
  3. গ) 29.50% (প্রায়)
  4. ঘ) 35.50% (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্নঃ জহির একটি বর্গাকার জায়গার বাহু বরাবর না হেঁটে কর্ণ বরাবর হেঁটে একটি স্থানে পৌঁছালে, সে শতকরা কত শতাংশ পথ কম হাঁটল?

সমাধানঃ

ধরি, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = x
∴ বাহু বরাবর হাটলে দূরত্ব = 2x
এবং কর্ণ বরাবর হাটলে দূরত্ব = √2x

∴ কম হেটেছে = 2x - √2x 
= 2x - 1.41x 
= 0.59x

∴শতকরা কম হেটেছে = (0.59x × 100) / 2x
= 29.5 (প্রায়)
১,৩৬৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ৪ মিটার 
  2. ৮ মিটার 
  3. ১০ মিটার 
  4. ১৬ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার
তাহলে, দৈর্ঘ্য = ২ক মিটার
∴ ক্ষেত্রফল = ক × ২ক = ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক= ৫০
বা, ক = ৫০/২
বা, ক = ২৫
বা, ক = ৫
∴ ক = ৫

∴ বড় বাহুটির দৈর্ঘ্য = ২ × ৫ = ১০ মিটার
১,৩৬৯.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ৯০ মিটার
  2. খ) ১৯০ মিটার
  3. গ) ১২০ মিটার
  4. ঘ) ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ = ৩০ মিটার 

বর্গক্ষেত্রের পরিসীমা = (৩০ × ৪) = ১২০ মিটার
১,৩৭০.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৬√২ মিটার হলে, ঐ বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ক) ১৬ মিটার
  2. খ) ৪৮ মিটার
  3. গ) ৩২ মিটার
  4. ঘ) ৬৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৬√২ মিটার হলে, ঐ বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান:
মনেকরি  
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক 
 কর্ণের দৈর্ঘ্য = √২ক একক

শর্তমতে,
√২ক = ১৬√২
বা, ক = ১৬√২/√২
 ক =১৬

বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক 
= ১৬ × ৪ 
= ৬৪ মিটার
১,৩৭১.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানটির চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৩০০ বর্গমিটার
  2. ৪০০ বর্গমিটার
  3. ৫০০ বর্গমিটার
  4. ৬০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানটির চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল = ৩০ × ২০ = ৬০০ বর্গমিটার

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + (৫ + ৫) = ৪০ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + (৫ + ৫) = ৩০ মিটার
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৪০ × ৩০ = ১২০০ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল =  ১২০০ - ৬০০ = ৬০০ বর্গমিটার
১,৩৭২.
সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সে.মি.। কয়টি ক্ষেত্রে চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সে.মি.। কয়টি ক্ষেত্রে চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়?

সমাধান:
সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সে.মি.
আমরা জানি 
চতুর্ভুজের যেকোনো তিন বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তর হবে।

এখানে,
1 + 2 + 3 = 6 = 6 
1 + 2 + 3 = 6 < 7
1 + 2 + 4 = 7 = 7

এই তিনটি ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়।
১,৩৭৩.
একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?
  1. ক) 24
  2. খ) 48
  3. গ) 60
  4. ঘ) 14
ব্যাখ্যা
আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ১/২ x কর্ণদ্বয়ের ক্ষেত্রফল = ১/২(৮X৬) = ২৪।
১,৩৭৪.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? 
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৬ মিটার
  4. ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
ঘরটির প্রস্থ = ক মিটার
∴ ঘরটির দৈর্ঘ্য = (ক + ৪) মিটার 
∴ ঘরটির পরিসীমা = ২ {(ক + ৪) + ক} মিটার 
= ২ (ক + ৪ + ক) মিটার 
= ২ (২ক + ৪) মিটার 

প্রশ্নমতে, 
২ (২ক + ৪) = ৩২ 
বা, ৪ক + ৮ = ৩২ 
বা, ৪ক = ৩২ - ৮ 
বা, ৪ক = ২৪ 
∴ ক = ৬ 
অর্থাৎ, ঘরটির প্রস্থ = ৬ মিটার 

∴ ঘরটির দৈর্ঘ্য = (ক + ৪) মিটার 
= (৬ + ৪) মিটার 
= ১০ মিটার।
১,৩৭৫.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও পরিসীমার অনুপাত ১ : ৫ হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 
  1. ৫ : ১
  2. ৫ : ৩  
  3. ৪ : ৩ 
  4. ৩ : ২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও পরিসীমার অনুপাত ১ : ৫ হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 
 
সমাধান:
ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = খ 
এবং পরিসীমা = ৫খ 

আমরা জানি, 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
৫খ = ২(ক + খ)  ; [দৈর্ঘ্য = ক] 
⇒ ৫খ = ২ক + ২খ
⇒ ২ক = ৫খ - ২খ 
⇒ ২ক = ৩খ
⇒ ক/খ = ৩/২ 
⇒ ক : খ = ৩ : ২ 
∴ দৈর্ঘ্য : প্রস্থ = ৩ : ২ 

 অতএব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২। 

১,৩৭৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ১২ মিটার এবং ক্ষেত্রফল ১০০ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৫ মিটার
  2. ১০ মিটার
  3. ১৫ মিটার
  4. ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ১২ মিটার এবং ক্ষেত্রফল ১০০ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
ধরি,
সমান্তরাল বাহু দুটি a = ৮ ও b = ১২ এবং উচ্চতা (দূরত্ব) h।

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × h × (a + b)
১০০ = (১/২) × h × (৮ + ১২)
⇒ ১০০ = (১/২) × h × ২০
⇒ ১০০ = ১০h
⇒ h = ১০০/১০
⇒ h = ১০
সুতরাং, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ১০ মিটার।
১,৩৭৭.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। এর পরিসীমা কত?
  1. ক) ৩০ মি.
  2. খ) ৬০ মি.
  3. গ) ১২০ মি.
  4. ঘ) ৯০ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক = √৯০০ মিটার
= ৩০ মিটার 

 বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক মিটার 
= (৪ × ৩০) মিটার 
= ১২০ মিটার 
১,৩৭৮.
একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি। এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?
  1. ক) 2400 বর্গ সে.মি.
  2. খ) 1200 বর্গ সে.মি.
  3. গ) 144 বর্গ সে.মি.
  4. ঘ) 3600 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি। এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 40 × 60
= 1200 বর্গ সে.মি.
১,৩৭৯.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত মি. হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মি. হবে?
  1. ৪√২ মি.
  2. ৮ মি.
  3. ৬ মি.
  4. ৩√২ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত মি. হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মি. হবে?

সমাধান:
ধরি,
সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য = a
∴ অতিভুজ = √2a

বর্গের ক্ষেত্রফল = 72 বর্গ মি.
∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য = √72 মি. = 6√2 মি.

প্রশ্নমতে,
√2a = 6√2 
∴ a = 6 মি.
১,৩৮০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার হলে, প্রস্থ কত?
  1. ৩৬ মিটার
  2. ২৪ মিটার
  3. ১২ মিটার
  4. ৬ মিটার
ব্যাখ্যা
প্রস্থ ক মিটার হলে, দৈর্ঘ্য ৩ক মিটার
প্রশ্নানুসারে, 
ক × ৩ক = ৪৩২
⇒ ৩ক = ৪৩২
⇒ ক = ৪৩২/৩
⇒ ক= ১৪৪
⇒ ক = ১২
অতএব, প্রস্থ ১২ মিটার
১,৩৮১.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 16 সে.মি. এবং 12 সে.মি. হলে, রম্বসটির এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. 18 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 13 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 16 সে.মি. এবং 12 সে.মি. হলে, রম্বসটির এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:

ABCD একটি রম্বস।
উহার AC = 16 cm, BD= 12 cm
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
AO = CO = 8 cm, BO = OD = 6 cm

ΔAOB এ
OA2 + OB2 = AB2
⇒ 82 + 62 = AB2
⇒ 64 + 36 = AB2
⇒ 100 = AB2
⇒ AB2 = 102
∴ AB = 10
১,৩৮২.
একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
  1.  ৫টি 
  2. ৪টি
  3. ৩টি 
  4. ৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?

সমাধান:
নিম্নোক্ত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজটি আঁকা যায়।
(ক) চারটি বাহু ও একটি কোণ
(খ) চারটি বাহু ও একটি কর্ণ
(গ) তিনটি বাহু ও দুইটি কর্ণ
(ঘ) তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
(ঙ) দুইটি বাহু ও তিনটি কোণ।

উৎস: গণিত, অষ্টম শ্রেণি

১,৩৮৩.
৬০ মিটার দৈর্ঘ্য ও ৫০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে আড়াআড়ি ৪ মিটার চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
  1. ৩৪৮ বর্গমিটার
  2. ৩৯৪ বর্গমিটার
  3. ৪২৪ বর্গমিটার
  4. ৪৩৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দৈর্ঘ্য ও ৫০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে আড়াআড়ি ৪ মিটার চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?

সমাধান:
দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৬০ × ৪) বর্গমিটার
= ২৪০ বর্গমিটার

প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৫০ - ৪) × ৪ বর্গমিটার
= ৪৬ × ৪ বর্গমিটার
= ১৮৪ বর্গমিটার

রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল = (২৪০ + ১৮৪) বর্গমিটার
= ৪২৪ বর্গমিটার
১,৩৮৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের কতগুণ?
  1. √2
  2. √2/2
  3. 2√2
  4. 4√2
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের একবাহু= a
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
পরিসীমা/কর্ণ = 4a/√2a
           = 4/√2
            = 2√2
বর্গক্ষেত্রের পরিসীমা = 2√2×বর্গক্ষেত্রের কর্ণ
১,৩৮৫.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) 16 বর্গ একক
  2. খ) 32 বর্গ একক
  3. গ) 8 বর্গ একক
  4. ঘ) 16√2 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গের বাহু a হলে,
কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে, 
a√2 = 4√2
বা, a = 4
∴ বর্গের ক্ষেত্রফল = 42 = 16 বর্গ একক
১,৩৮৬.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 24
  2. খ) 8
  3. গ) 16
  4. ঘ) 32
ব্যাখ্যা

আমরা জানি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক হলে কর্ণ x√2.
∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x = 4 বর্গ একক
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² = 4² = 16

১,৩৮৭.
৭ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৪৯ বর্গসে.মি. 
  2. ৮৪ বর্গসে.মি. 
  3. ৯৮ বর্গসে.মি. 
  4. ১০৫ বর্গসে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ = ৭ সে.মি.
∴ ব্যাস = (৭ × ২) সে.মি. = ১৪ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহু = ক সে.মি.
∴ বর্গক্ষেত্রের কর্ণ = ক√২ 

প্রশ্নমতে,
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
⇒ ক√২ = ১৪
⇒ ক = ১৪/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক
= (১৪/√২) বর্গসে.মি.
= (১৪ × ১৪)/২ বর্গসে.মি.
= ৯৮ বর্গসে.মি. 
১,৩৮৮.
সেঃমিঃ এককে প্রদত্ত নিচের কোন রেখাংশ দ্বারা চতুর্ভুজ অংকন কর সম্ভব?
  1. ক) ১, ২, ৩, ৬
  2. খ) ১, ২, ৩, ৭
  3. গ) ২, ৩, ৩, ৮
  4. ঘ) ২, ৩, ৪, ৬
ব্যাখ্যা
তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হলে চতুর্ভুজ আঁকা যায়।
১,৩৮৯.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √30 সেমি হলে, বর্গক্ষেত্রটির  ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 10 বর্গ সে.মি
  2. খ) 15 বর্গ সে.মি
  3. গ) 18 বর্গ সে.মি
  4. ঘ) 20 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √30 সেমি হলে, বর্গক্ষেত্রটির  ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান : 
আমরা জানি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a সেমি হলে 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 সেমি

 বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √30 হলে,
 বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √30/√2 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√30/√2)2 = 30/2 = 15 বর্গ সে.মি.
১,৩৯০.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 cm হলে, এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 105 cm2
  2. 150 cm2
  3. 175 cm2
  4. 205 cm2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 cm হলে, এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
ঘনকের এক বাহু = a
∴ ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3a

প্রশ্নমতে, 
√3a = 5√3 
∴ a = 5

আবার,
আমরা জানি,
ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2
= ( 6 × 52) cm2
= 150 cm2
১,৩৯১.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. √2/2
  2. √2
  3. 2√2
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

সমাধান:
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

বর্গক্ষেত্রের পরিসীমা/ কর্ণের দৈর্ঘ্য= 4/√2
বর্গক্ষেত্রের পরিসীমা/ কর্ণের দৈর্ঘ্য= (√2 × 2√2)/√2

বর্গক্ষেত্রের পরিসীমা=2√2(কর্ণের দৈর্ঘ্য)
১,৩৯২.
চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
  1. ক) ৩৬০°
  2. খ) ২৭০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ৪২০°
ব্যাখ্যা
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
ত্রিজের তিন কোণের সমষ্টি ১৮০°
১,৩৯৩.
নিচের কোনটি সামান্তরিক হতে পারে না?
  1. বর্গক্ষেত্র
  2. আয়তক্ষেত্র
  3. রম্বস
  4. ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সামান্তরিক হতে পারে না?

সমাধান:
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে।
যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
অতএব ট্রাপিজিয়াম, সামন্তরিক নয়।

- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
১,৩৯৪.
কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৮৫°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? 

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ২ + ৩ = ৮

আমরা জানি,
চতুর্ভুজের চারকোণের সমষ্টি = ৩৬০°

∴ ক্ষুদ্রতম কোণ = ৩৬০° × (১/৮)
= ৪৫°
১,৩৯৫.
ABCD সামান্তরিকের AB = 12 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্বদূরত্ব 6 সে.মি.। সামান্তরিকটির ক্ষেত্রফল কত? 
  1. 18 বর্গ সে.মি.
  2. 36 বর্গ সে.মি.
  3. 144 বর্গ সে.মি.
  4. 72 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ABCD সামান্তরিকের AB = 12 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্বদূরত্ব 6 সে.মি.। সামান্তরিকটির ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে, 
সামান্তরিকের ভূমি, AB = 12 সে.মি.
D বিন্দু থেকে AB এর লম্বদূরত্ব, DE = 6 সে.মি.
∴ সামান্তরিকের লম্ব, DE = 6 সে.মি. 

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা 
= (12 × 6) বর্গ সে.মি.
= 72 বর্গ সে.মি. । 

১,৩৯৬.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৪ : ৩ এবং ক্ষেত্রফল ২১৬ বর্গ সে. মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের পার্থক্য কত হবে?
  1. ১২ সে. মি.
  2. ১০ সে. মি.
  3. ৮ সে. মি.
  4. ৬ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৪ : ৩ এবং ক্ষেত্রফল ২১৬ বর্গ সে. মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের পার্থক্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৪ : ৩ 

মনে করি,
কর্ণদ্বয় যথাক্রমে ৪ক ও ৩ক
প্রশ্নমতে,
(১/২) × ৪ক × ৩ক = ২১৬
বা, (১/২) × ১২ক= ২১৬
বা, ৬ক= ২১৬
বা, ক= ২১৬/৬
বা, ক = ৩৬
বা, ক = √৩৬
∴ ক = ৬

রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে (৪ × ৬) বা ২৪ সে. মি. এবং (৩ × ৬) বা ১৮ সে. মি.

∴ রম্বসের কর্ণদ্বয়ের পার্থক্য = (২৪ - ১৮) = ৬ সে. মি.

১,৩৯৭.
একটি রম্বসের কর্ণদ্বয় ৩৫ সে.মি. এবং ৪০ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ১৫০ বর্গ সে.মি.
  2. ৩০০ বর্গ সে.মি.
  3. ৭০০ বর্গ সে.মি.
  4. ১৪০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় ৩৫ সে.মি. এবং ৪০ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৩৫ × ৪০
= ৭০০ বর্গ সে.মি.
১,৩৯৮.
চিত্রে AB সমান্তরাল CD হলে, নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) ∠a + ∠b = 180°
  2. খ) ∠d = ∠g
  3. গ) ∠b = ∠e
  4. ঘ) ∠b + ∠c = 180°
ব্যাখ্যা

∠a + ∠b = 180°
∠d = ∠g [পরস্পর একান্তর কোণ] 
∠b = ∠e [পরস্পর অনুরূপ কোণ] 
∠b + ∠c = 180° [চিত্র অনুসারে সম্ভব নয়]

১,৩৯৯.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার। এর চারদিকে বেড়া দিতে ৮৯৬ টাকা খরচ হলে, প্রতি মিটার বেড়া বাবদ কত টাকা খরচ হবে?
  1. ৪ টাকা
  2. ৫ টাকা
  3. ৬ টাকা
  4. ৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার। এর চারদিকে বেড়া দিতে ৮৯৬ টাকা খরচ হলে, প্রতি মিটার বেড়া বাবদ কত টাকা খরচ হবে? 

সমাধান:
দেওয়া আছে, 
বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ১০২৪ বর্গমিটার 
বর্গাকার বাগানের দৈর্ঘ্য = √১০২৪ মিটার = ৩২ মিটার 

বাগানের পরিসীমা = ৩২ × ৪ মিটার = ১২৮ মিটার 

∴ প্রতি মিটারে খরচ হয় = (৮৯৬/১২৮) টাকা 
= ৭ টাকা 
১,৪০০.
2a বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 
  1. 4a2
  2. 8a2
  3. 16a2
  4. 32a2
ব্যাখ্যা
প্রশ্ন: 2a বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 

সমাধান:
 2a বাহুবিশিষ্ট বর্গের কর্ণ = √2 (2a)= 2√2a
তাহলে কর্ণের উপর অংকিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (2√2a)2 = 8a2