বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

মোট প্রশ্ন২,৩০১এই পাতা৯২প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

PrepBank · পাতা ২৩ / ২৩ · ২,২০১২,২৯২ / ২,৩০১

২,২০১.
প্যারিস জলবায়ু চুক্তি কত তম COP সম্মেলনে গৃহীত হয়?
  1. ১৯তম
  2. ২০তম
  3. ২১তম
  4. ২৫তম
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:
• গৃহীত: ২০১৫ সালের ১২ ডিসেম্বর।
• স্থান: ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (COP-21) সম্মেলন।
• সদস্য: ১৯৬টি দেশের প্রতিনিধির দ্বারা প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়।
• কার্যকর: ৪ নভেম্বর ২০১৬ থেকে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয়।

• চুক্তির মূল লক্ষ্য-
- একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।
- এই লক্ষ্য অর্জন করতে হলে, ২০২৫ সালের মধ্যে গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ কমানো শুরু করতে হবে এবং ২০৩০ সালের মধ্যে তা ৪৩% কমাতে হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,২০২.
IPCC কোন দুটি সংস্থা নিয়ে গঠিত হয়?
  1. WHO এবং UNESCO
  2. WMO এবং UNEP
  3. IMO এবং IUCN
  4. UNDP এবং UNICEF
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (নভেম্বরর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

২,২০৩.
'কপ-২৫' সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) ফ্রান্স
  2. খ) রোম
  3. গ) স্পেন
  4. ঘ) চিলি
ব্যাখ্যা
২০১৯ সালে স্পেনের মাদ্রিদে 'কপ-২৫' সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
প্রথমে এই সম্মেলনটি চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চিলি অপরাগতা প্রকাশ করলে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়।
কপ-২৬ সম্মেলন ২০২০ সালে স্কটল্যান্ডে হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে ২০২১ সালের ১-১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
উৎসঃ UNFCCC এর ওয়েবসাইট।
২,২০৪.
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর সমুদ্রতলীয় টানেল তৈরি করছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. কানাডা
  3. নরওয়ে
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

দীর্ঘ ও গভীর সমুদ্রতলীয় টানেল:
- বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর সমুদ্রতলীয় টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে।
- দেশটির পশ্চিম উপকূলের বড় শহরগুলোর মধ্যে যাতায়াত সহজ করতে এবং ফেরিনির্ভরতা কমাতে এটি নির্মাণ করা হচ্ছে।
- প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'রগফাস্ট'।
- ২৭ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ ৩৯২ মিটার (১ হাজার ২৮৬ ফুট) গভীর দিয়ে যাবে।
- এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার)।
- ২০৩৩ সাল নাগাদ টানেলটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

২,২০৫.
সর্বশেষ জলবায়ু সম্মেলনে উন্নত বিশ্ব দরিদ্র দেশগুলোকে প্রতিবছর কী পরিমাণ সহায়তার অঙ্গীকার করেছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১০০ বিলিয়ন ডলার
  2. ২০০ বিলিয়ন ডলার
  3. ২৮০ বিলিয়ন ডলার
  4. ৩০০ বিলিয়ন ডলার
ব্যাখ্যা

২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব একটি বৈশ্বিক সমস্যা।
- তাই জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাঠামো কনভেনশনের (UNFCCC) আওতায় ১৯৯৫ সাল থেকে প্রতিবছর Conference of Parties (COP) অনুষ্ঠিত হয়ে থাকে।

⇒ ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

⇒ এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে
- পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।

উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২,২০৬.
যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়?
  1. Red Cross
  2. Orbis International
  3. Greenpeace
  4. Mercosur
ব্যাখ্যা
Red Cross:
- ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস, সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- ১৮৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় রেডক্রস প্রতিষ্ঠা করেন দেশটির কয়েকজন নাগরিক।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- মানবিক কাজের জন্য ব্যাপক সমাদৃত হয়।

অন্যদিকে -
- Orbis International হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি দাতব্য চিকিৎসা আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্‌ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
-Mercosur (Mercado Comun Del Sur) বা The Southern Common Market হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।

উৎস: Red Cross ওয়েবসাইট।
২,২০৭.
সবুজ জলবায়ু তহবিল গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. ১৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন
  2. ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলন
  3. ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন
  4. ২৯তম বিশ্ব জলবায়ু সম্মেলন
ব্যাখ্যা
Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- No. of projects: ২৫৩টি।

⇒ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
২,২০৮.
Greenpeace International কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৭১ সালে
ব্যাখ্যা
Greenpeace International:
- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।

⇒ পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট। 
২,২০৯.
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র সাক্ষরিত হয় কবে?
  1. ক) ১৯২০ সালে
  2. খ) ১৯৪৫ সালে
  3. গ) ১৯৪৮ সালে
  4. ঘ) ১৯৬৮ সালে
ব্যাখ্যা
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণাপত্র সাক্ষরিত হয়। এই চুক্তিতে সর্বমোট ৩০ টি ধারা ছিলো। চুক্তি স্বাক্ষরের দিনটিকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
২,২১০.
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?
  1. Green Peace
  2. GCF
  3. WMO
  4. IPCC
ব্যাখ্যা
IPCC:
- এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- WMO ও UNEF এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়: IPCC.
- গঠিত হয়: ১৯৮৮ সালে।
- এটি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা।
- জলবায়ু সংক্রান্ত অন্ত:সরকার প্যানেলের নাম।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- শান্তিতে নোবেল পায়: ২০০৭ সালে।

⇒ অপরদিকে,
• Green Peace:
- গ্রিন পীস টেকসই পরিবেশ বাদী উন্নয়নকল্পে কাজ করে যাচ্ছে।
- এটি ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভারে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড।

GCF
- এর পূর্ণরূপ: Green Climate Fund.
- Cop-15 সম্মেলনের প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- উদ্দেশ্য: জলবায়ু তহবিল সংগ্রহ করা।

WMO:
- এর পূর্ণরূপ: World Meteorological Organization.
- বিশ্ব আবহাওয়া সংস্থা।
- প্রতিষ্ঠিত:  ১৯৫০ সালের ২৩ মার্চ।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- উদ্দেশ্য: যা আবহাওয়া, জলবায়ু, জলসম্পদ ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা।

উৎস: ¡) IPCC ওয়েবসাইট।
          ¡¡) WMO ওয়েবসাইট।
২,২১১.
কোন শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি সাক্ষরিত হয়?
  1. ক) দোহা
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) ইসলামাবাদ
ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠী ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করে। দীর্ঘ ১৯ বছর ধরে চলা আফগান যুদ্ধ অবসানকল্পে এই চুক্তি সাক্ষরিত হয়। এতে আমেরিকার পক্ষে জালমি খলিলজাদ এবং তালেবানের পক্ষে সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গানি স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী আগামী ১৪ মাসে আফগানিস্তান থেকে আমেরিকা তার সৈন্য প্রত্যাহার করবে। (সূত্রঃ সিএনএন)
২,২১২.
বন্য প্রাণী সংরক্ষণের জন্য কোন প্রটোকল স্বাক্ষরিত হয়?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কিয়েটো প্রটোকল
  3. নাগোয়া প্রটোকল
  4. কার্টাগোনা প্রটোকল
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- নাগোয়া প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করার জন্য প্রণীত।
- এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের প্রবাহ (Convention on Biological Diversity - CBD) এর আওতায় ২০০০ সালে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয়।
- নাগোয়া প্রটোকল মূলত জীববৈচিত্র্যের সম্পদ ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত উপকারিতা, বিশেষ করে জেনেটিক রিসোর্সের ব্যবহার সম্পর্কিত।

⇒ স্বাক্ষরিত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সালে।
- চুক্তি কার্যকর হয়: ১২ অক্টোবর, ২০১৪ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ৯২টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৪১টি।
- উদ্দেশ্য: বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ১০ জানুয়ারি, ২০২৩ সাল। 

অন্যদিকে -
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- কিয়েটো প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: বিশ্বের উষ্ণতা হ্রাস।
- কার্টাগোনা প্রটোকল হলো জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।

উৎস: United Nations Treaty Collection ওয়েবসাইট।
২,২১৩.
বর্তমানে Climate Vulnerable Forum (CVF)-এর সভাপতির দায়িত্বে রয়েছে -
  1. বাংলাদেশ
  2. মালদ্বীপ
  3. ঘানা
  4. বার্বাডোস
ব্যাখ্যা

বর্তমানে Climate Vulnerable Forum (CVF)-এর সভাপতির দায়িত্বে রয়েছে বার্বাডোস যার নেতৃত্বে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিয়া অ্যামোর।

Climate Vulnerable Forum (CVF):
- Climate Vulnerable Forum হলো জলবায়ু জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক  সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- বর্তমান সদস্য: ৭৪টি।
- বর্তমান সভাপতি: বার্বাডোস।

⇒ ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

২,২১৪.
রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৮ মে
  3. গ) ৮ সেপ্টেম্বর
  4. ঘ) ৮ নভেম্বর
ব্যাখ্যা
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয় ৮ মে। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে জন্মগ্রহণ করেন। তার প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর তার জন্মদিন ৮ মে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। তিনি ১৮৬৩ সালে বিশ্বের সর্ববৃহৎ মানবকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস প্রতিষ্ঠা করেন। রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। (সূত্রঃ রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট)
২,২১৫.
পরিবেশ বিষয়ক সংস্থা 'গ্রিনপিস' কোথায় প্রতিষ্ঠিত হয়? 
  1. প্যারিস
  2. আমস্টারডাম
  3. জেনেভা
  4. ভ্যাঙ্কুভার
ব্যাখ্যা

• Green Peace: 
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, কানাডা।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড। 
- প্রতিষ্ঠাতারা: একদল পরিবেশবাদী ও শান্তিকামী কর্মী।

• প্রাথমিক ও প্রধান লক্ষ্য:
- পারমাণবিক পরীক্ষা বন্ধ,
- বন ধ্বংস ও দূষণ রোধ,
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই,
- বন্যপ্রাণী ও সাগর সংরক্ষণ,
- প্লাস্টিক দূষণ ও রাসায়নিক দূষণ মোকাবিলা।

তথ্যসূত্র: Green Peace ওয়েবসাইট। 

২,২১৬.
সম্প্রতি এশিয়ার কোন দেশে ব্যাপক কৃষক আন্দোলন অনুষ্ঠিত হয়?
  1. ক) চীন
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ভারত
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবীতে পাঞ্জাব, দিল্লি সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে গত বছরের সেপ্টেম্বর থেকে কৃষক আন্দোলনের সূত্রপাত হয়।
পরবর্তীতে তা অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। ভারতের সুপ্রিমকোর্ট চলতি বছরের জানুয়ারিতে কৃষি আইন গুলো স্থগিত করলেও কৃষকরা এখনো এগুলো বাতিলের দাবীতে রাজপথে রয়েছে।
(সূত্র: বিবিসি বাংলা)
২,২১৭.
বিশ্বে কার্বন নিঃসরণের দিক থেকে শীর্ষে কোন দেশ রয়েছে? 
  1. জাপান
  2. রাশিয়া
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• সর্বোচ্চ পরিমাণ কার্বন নিঃসরণকারী দেশ:
- জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ।
- বিশ্বের শিল্পোন্নত দেশগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে।
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ ২০২৩ সালের তথ্য বিশ্লেষণ করে দেশভিত্তিক কার্বন নিঃসরণের একটি তালিকা তৈরি করেছে।
- সর্বশেষ প্রকাশ: জুলাই, ২০২৫। 
- প্রতিবেদন অনুযায়ী কার্বন নিঃসরণে শীর্ষ দেশ চীন।

» তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ:
১. চীন, 
২. যুক্তরাষ্ট্র, 
৩. ভারত, 
৪. রাশিয়া, 
৫. জাপান।

তথ্যসূত্র: i) World Population Review.
ii) IEA - International Energy Agency. 

২,২১৮.
জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. জেনেভা
  2. নাইরোবি
  3. স্টকহোম 
  4. মন্ট্রিল
ব্যাখ্যা

• জাতিসংঘ পরিবেশ কর্মসূচী:
- UNEP (United Nations Environment Programme).
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' – জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,

• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
- বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা – প্রতি বছর ৫ জুন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

২,২১৯.
বৈশ্বিক উষ্ণতা রোধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. ক) বাসেল কনভেনশন
  2. খ) মন্ট্রিল প্রটোকল
  3. গ) কিয়েটো প্রটোকল
  4. ঘ) ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা
Kyoto Protocol, in full Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change, international treaty, named for the Japanese city in which it was adopted in December 1997, that aimed to reduce the emission of gases that contribute to global warming. In force since 2005, the protocol called for reducing the emission of six greenhouse gases in 41 countries plus the European Union to 5.2 percent below 1990 levels during the “commitment period” 2008–12. Source: britannica.com
২,২২০.
এনপিটি চুক্তি একটি -
  1. অর্থনীতি সংক্রান্ত একটি চুক্তি
  2. বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
  3. পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
  4. কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি
ব্যাখ্যা
• এনপিটি চুক্তি:
- NPT বা Nuclear Non-Proliferation Treaty হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।
- ১৯৬৫ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এই চুক্তি নিয়ে আলোচনা হয়।
- জাতিসংঘের উদ্যোগে ও ১৮ দেশের সমন্বয়ে গঠিত Committee on Disarmament এ ধরনের চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৬৮ সালের ১ জুলাই এবং কার্যকরী হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।
- চুক্তিটি ২৫ বছর মেয়াদি ছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
২,২২১.
'V-20' কিসের সাথে সম্পর্কিত?
  1. কৃষি উন্নয়ন
  2. জলবায়ু পরিবর্তন
  3. বাণিজ্য সম্প্রসারণ
  4. উন্নয়নশীল দেশ
ব্যাখ্যা
• V- 20:
- এর পূর্ণরূপ: Vulnerable Twenty Group.
- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)।
- প্রথম সদস্য ২০টি দেশ:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম।

- বর্তমান সদস্য দেশ: ৭০ টি। [জুন, ২০২৫]

উৎস: V-20 ওয়েবসাইট।
২,২২২.
পরিবেশকর্মী 'গ্রেটা থুনবার্গ' কোন দেশের নাগরিক?
  1. সুইডেন 
  2. ফিনল্যান্ড 
  3. সুইজারল্যান্ড 
  4. নরওয়ে
ব্যাখ্যা

• গ্রেটা থুনবার্গ:
- গ্রেটা থুনবার্গ ছিলেন সুইডেনের একজন পরিবেশবাদী আন্দোলনকর্মী।
- তার জন্মস্থান: স্টকহোম, সুইডেন।
- গ্রেটা থুনবার্গের বাবা স্ভান্তে থুনবার্গ একজন অভিনেতা এবং রসায়নে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী স্ভান্তে আরহেনিয়াসের উত্তরসূরি।
- ২০১৮ সালের মে মাসে গ্রেটার বয়স যখন ১৫, সেসময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান।
- অগাস্ট, ২০১৮-এ সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি।
- সুইডেন সরকার যেন ২০১৫ সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেলক্ষ্যে বিক্ষোভ করে গ্রেটা।
- 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি লেখা সম্বলিত ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান।
- সে শুক্রবার স্কুল ফাঁকি দেয়া শুরু করে। 
- সোশ্যাল মিডিয়ায় তার বিক্ষোভ ভাইরাল হয় এবং তার প্রতিবাদের কারণ দিনদিন জনপ্রিয়তা পায়।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দেশে বিক্ষোভ প্রকাশ করেন।

উৎস: Fridays For Future ওয়েবসাইট।

২,২২৩.
'কিয়েটো প্রটোকল' কোথায় সংশোধিত হয়?
  1. ক) আবুধাবি
  2. খ) রিওডি জেনেরিও
  3. গ) দোহা
  4. ঘ) টোকিও
ব্যাখ্যা
- ২০১২ সালের ৮ ডিসেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত COP এর ১৮-তম সম্মেলনে (COP-18) কিয়েটো প্রটোকল সংশোধিত হয়।
- কিয়েটো প্রটোকল - এর সংশোধনী কার্যকরের জন্য এর অনুমোদনকারী পক্ষ সমূহের তিন - চতুর্থাংশ অর্থ্যাৎ ১৪৪টি দেশের অনুসমর্থনের প্রয়োজন ছিল।
- ২০২২ সালের ১৫ জুন পর্যন্ত ১৪৮টি দেশ তা অনুসমর্থন করায় দোহা সংশোধনীর শর্ত পূরণ হয়েছে। সংশোধনীটি ৩১ ডিসেম্বর ২০২০ এ কার্যকর হয়।    

কিয়ােটো প্রটোকলঃ
-বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়ােটো শহরে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও তা এখনাে কার্যকর হয়নি।
 
উৎসঃ UNFCCC ওয়েবসাইট 
২,২২৪.
WWF (World Wide Fund for Nature) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৫৭ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬৯ সালে
ব্যাখ্যা
World Wide Fund for Nature:
- পূর্বনাম: World Wildlife Fund for Nature।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে
- এর সদরদপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- ১০০টির অধিক দেশে কাজ করে। 
- উদ্দেশ্য: পরিবেশ রক্ষায় কাজ করে এমন ব্যক্তি/সংস্থাকে সহযোগিতা করা।

উৎস: World Wide Fund for Nature ওয়েবসাইট।
২,২২৫.
রামসার কনভেনশনের উদ্দেশ্য-
  1. সমুদ্রে বর্জ্য নিক্ষেপের প্রবণতা কমানো
  2. উষ্ণতা হ্রাস
  3. কার্বন নি:সরণ
  4. জলাশয় ও জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
-রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষা এবং জলাভূমি সংরক্ষণ, ও ব্যাবহারের জন্যে একটি সম্মিলিত প্রয়াস। 
 -ইরানের রামসার শহরের 1971 সালে   কনভেনশন টি স্বাক্ষরিত হয়েছিল।
- রামসার কনভেনশন ১৯৭১ সালে স্বাক্ষরিত হয়।
- মূল লক্ষ- জলাশয় ও জলাভূমি সংরক্ষণ।
- বাংলাদেশের রামসার সাইট ২ টি- সুন্দরবন (১৯৯২) এবং টাঙ্গুয়ার হাওর (২০০০)

উৎস : britannica
২,২২৬.
কার্বন সনদ ধারণাটি পরিবেশ বিষয়ক কোন প্রটোকলের সাথে সম্পর্কিত?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

⇒ কার্বন সনদ:
- কার্বন সনদ (Carbon Credit) ধারণাটি মূলত কিয়োটো প্রোটোকল -এর সাথে সম্পর্কিত। 
- এই প্রটোকলের প্রধান লক্ষ্য ছিল গ্রীনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড (CO2) নির্গমন কমানো।
- কারণ, কার্বন ডাই অক্সাইড প্রধান গ্রীনহাউস গ্যাস এবং এটি বিশ্ব উষ্ণতা বৃদ্ধির (গ্লোবাল ওয়ার্মিং) জন্য দায়ী প্রধান উপাদান।

⇒ কার্বন সনদের ধারণাটি আসে বিশেষত কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমানোর উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং দেশগুলোর জন্য নির্দিষ্ট সীমা আরোপ করা।
- কিয়োটো প্রটোকল কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন কমানোর জন্য 'কার্বন ক্রেডিট' ব্যবস্থাও চালু করেছিল, যার মাধ্যমে এক দেশ অন্য দেশের নির্গমন কমানোর প্রচেষ্টা কিনতে পারে বা বিক্রি করতে পারে।
- এর মাধ্যমে একটি বৈশ্বিক বাজার তৈরি হয়েছিল, যা 'কার্বন সনদ' বা 'কার্বন ক্রেডিট' নামে পরিচিত।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকলের অংশ হিসেবে অনেক উন্নত দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের জন্য নৈতিকভাবে দুটি পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
- প্রথম প্রতিশ্রুতির সময় ২০০৮-২০১২ এবং দ্বিতীয়টি ২০১৩-২০২০ সাল পর্যন্ত।
- প্রথম চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হলে দ্বিতীয় দফায় সেই চুক্তি সংশোধন করে ২০২০ সাল নাগাদ বর্ধিত করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন কাজ শুরু হয়নি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২,২২৭.
নিচের কোন দেশটি NPT চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) ইসরাইল
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
- Non-Proliferation of Nuclear Weapons (NPT) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।
- ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া (প্রত্যাহারকারী) NPT চুক্তিতে স্বাক্ষর বা অনুমোদন করেনি।

- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, ইরানসহ চুক্তিটির মোট অংশীদার ১৯১টি দেশ।
- বাংলাদেশ ৩১ আগস্ট ১৯৭৯ চুক্তিটি অনুমোদন করে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
২,২২৮.
নাগোয়া প্রোটোকল কী উদ্দেশ্যে গৃহীত হয়? 
  1. জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার
  2. ওজোনস্তর সংরক্ষণ
  3. পারমাণবিক বর্জ্য সংরক্ষণ
  4. ভূগর্ভস্থ পানি সংরক্ষণ
ব্যাখ্যা
নাগোয়া প্রোটোকল (২০১০):
- পূর্ণনাম: Nagoya Protocol on Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits Arising from their Utilization.
- চুক্তির স্থান: নাগোয়া, জাপান।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর হওয়ার তারিখ: ১২ অক্টোবর, ২০১৪।
- এর উদ্দেশ্য: জৈবসম্পদ ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধা ন্যায্যভাবে ভাগ করে নেওয়া এবং এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
- বর্তমান সদস্য দেশ: ১৩৮টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের ক্ষমতায়নে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রটোকল।

উৎস: CBD (Convention on Biological Diversity) Official Website.
২,২২৯.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. পোল্যান্ড
  2. জার্মানী
  3. ডেনমার্ক
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):

- গঠন - ১৯৯৪ সালে।
- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য দেশ -৩২ টি।
- সহযোগী দেশ - ০৬টি।
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।

তথ্যসূত্র - EEA ওয়েবসাইট।
২,২৩০.
Conference of Parties (CoP) - এর প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. রিও ডি জেনেরিও, ব্রাজিল
  2. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রকা
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. বার্লিন, জার্মানি
ব্যাখ্যা
১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহিত হয়।
একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
UNFCC এর বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC তার উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করে আসছে।
১৯৯৫ সালের মার্চ মাসে জার্মানির বার্লিনে প্রথম Conference of Parties (CoP) এর আয়োজন করা হয়। এতে UNFCCC তে স্বাক্ষরকারী পক্ষসমূহ অংশ নেয়।
UNFCCC এর সদরদপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।

সূত্রঃ UNFCCC ওয়েবসাইট
২,২৩১.
সর্বোচ্চ গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশ?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা
গ্রীণ হাউস গ্যাস:
- গ্রীন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউস গ্যাস।
- গ্রীন হাউস গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি শোষণ করে এবং আবার মহাশুন্যে ফিরিয়ে দেয়, ফলে আমাদের দেহ বেগুনি রশ্মি গুলি থেকে রক্ষা পায়।
- গ্রীন হাউস গ্যাস পৃথিবীর তাপমাত্রা ধরে রাখে ফলে পৃথিবিতে সবসময় প্রায় একই তাপমাত্রা বিরাজ করে। 
- গ্রীণ হাউস গ্যাস গুলি হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন ইত্যাদি।

গ্রীন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। চীন।
২। যুক্তরাষ্ট্র।
৩। ভারত।
৪। রাশিয়া।
৫। জাপান।

উৎস: Investopedia ওয়েবসাইট।
২,২৩২.
কার্বন ডাই অক্সাইড গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) জার্মানি
  4. ঘ) চীন
ব্যাখ্যা

 কার্বন ডাই অক্সাইড গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ চীন |
- চীন হচ্ছে সবচেয়ে বড় কার্বন ডাইঅক্সাইড নির্গমনকারী, পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে। প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে।
- পৃথিবীর বাতাসে যত কার্বন ডাই অক্সাইড মিশছে, তার অধিকাংশই আসছে মাত্র চারটি দেশ থেকে - চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া। সাথে আছে ইউরোপিয়ান ইউনিয়ন।
- মাথাপিছু কার্বন নির্গমনে সবচেয়ে বেশি দায়ী যুক্তরাষ্ট্রের ।

সূত্র: iaea.org

২,২৩৩.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে-
  1. বৃষ্টিপাত বৃদ্ধি পাবে
  2. সমুদ্র স্তরের উচ্চতা হ্রাস পাবে
  3. মেরু অঞ্চলের বরফ গলে যাবে
  4. নদীর নাব্যতা হ্রাস পাবে
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে।
ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,২৩৪.
Who will serve as the chair of the 'climate vulnerable forum' until 2022?
  1. Sheikh Hasina
  2. Md. Nasheed
  3. Abdul Zaher
  4. Abu Naser
  5. None of these
ব্যাখ্যা
Climate Vulnerable Forum (CVF):

- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত বৈশ্বিক অংশীদারিত্বমূলক সংগঠন হচ্ছে - Climate Vulnerable Forum। এর সদস্য দেশসমূহ জলবায়ুর পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় আলোচনার মাধ্যমে পন্থা বের করার ফোরাম হিসাবে কাজ করে সংস্থাটি।
- প্রতিষ্ঠাকাল - নভেম্বর, ২০০৯ সাল।
- প্রতিষ্ঠার স্থান - মালে, মালদ্বীপ।
- সদর দপ্তর - মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ।
- সদস্য সংখ্যা - ৪৮টি দেশ।
- ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - CVF ওয়েবসাইট।
২,২৩৫.
গ্রিনপিস প্রতিষ্ঠিত হয় কোথায়?
  1. ক) আমস্টারডাম
  2. খ) ভ্যাঙ্কুভার
  3. গ) প্যারিস
  4. ঘ) মাদ্রিদ
ব্যাখ্যা
গ্রিন পিস (Greenpeace)
গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্‌ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন। ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা (Amchitka) দ্বীপে আমেরিকার ভূগর্ভস্থ পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের বিরুদ্ধে প্রচারণা ও লং-মার্চ পরিচালনার মাধ্যমে এর যাত্রা শুরু।
⤇ বর্তমানে এটি বৈশ্বিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রচারনা সহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রচারনা ও সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য কাজ কর যাচ্ছে।
⤇ ১৯৭১ সালে গ্রীণপিস নামে আত্মপ্রকাশের আগে এটি ১৯৬৯ সাল থেকে "Don't Make A Wave: It's Your Fault If Our Fault Goes" ব্যানারে কার্যক্রম পরিচালনা করেছে। গ্রিনপিস পরিবেশ বিপর্যযের বিপক্ষে গবেষণা, সচেতনতা, প্রচারণা এবং ক্ষেত্রবিশেষে সরাসরি কার্যক্রম পরিচালনা করে থাকে। 

➧ এক নজরে গ্রিনপিস 

প্রতিষ্ঠাকাল : ১৫ সেপ্টেম্বর, ১৯৭১ সাল
প্রতিষ্ঠার স্থান : ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা
সদস্য : ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন
কার্যক্রমের ক্ষেত্র : ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে
সদরদপ্তর :  আমস্টারডাম, নেদারল্যান্ড

⤇ ১৯৭১ সালে যুদ্ধবিধবস্ত বাংলাদেশে যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়নকল্পে এই সংস্থা কাজ করেছে । যুদ্ধোত্তর যোগাযোগ ব্যবস্থা পূনর্গঠনে এর ভূমিকা উল্লেখ্যযোগ্য।
⤇ ১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর, আলাস্কার আমচিটকা দ্বীপে আমেরিকার পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধ করার উদ্দেশ্যে কানাডার ভ্যাঙ্কুবার থেকে আমচিটকা অভিমুখী - Don’t Make Wave Comittee - এর একটি দল নৌ-যাত্রা শুরু করে। গ্রিনপিস প্রতিষ্ঠার ক্ষেত্রে এটিকে Amchitka: the founding voyage বলা হয়। “A trip for life, and for peace” শিরোনাম ছিলো এই নৌযাত্রার। এছাড়া এই পরীক্ষা বন্ধ করার উদ্দেশ্য কনসার্ট সহ নানা প্রচারণার কারণে আমেরিকা আমচিটকা দ্বীপে পারমাণবিক পরীক্ষা বন্ধ করে।
⤇ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য সমুদ্রেও গ্রিণপিস কার্যক্রম চালায়। এই উদ্দেশ্যে তাদের একটি জাহাজ রয়েছে - যার নামও Greenpeace.

(তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট)
২,২৩৬.
'Green peace' কী?
  1. ক) মানবতাবাদী সংগঠন
  2. খ) রাজনৈতিক সংগঠন
  3. গ) পরিবেশবাদী সংগঠন
  4. ঘ) অর্থনৈতিক সংগঠন
ব্যাখ্যা
- 'Green peace' নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা।
- নেদারল্যান্ডের আমস্টারডামে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত।
- 'Green peace' প্রতিষ্ঠা লাভ করে ১৯৭১ সালে।
- 'Green peace International' ২৭ টি সংস্থার একটি কাঠামো।
 
উৎস :  Green peace ওয়েবসাইট।
২,২৩৭.
'Friday For Future' কোন ধরনের আন্দোলন?
  1. ধর্মীয় আন্দোলন
  2. পরিবেশবাদী আন্দোলন
  3. শান্তিবাদী আন্দোলন
  4. গণতান্ত্রিক আন্দোলন
ব্যাখ্যা
'Friday For Future' একটি পরিবেশবাদী আন্দোলন। 
- গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে এই আন্দোলনের সূত্রপাত করে। 

Fridays for future:
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো একটি পরিবেশবাদী আন্দোলন।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের এটি একটি বৈশ্বিক মুভমেন্ট।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

উৎস: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
২,২৩৮.
IUCN হলো -
  1. পর্যটন সংস্থা
  2. নদী রক্ষা বিষয়ক সংস্থা
  3. আবহাওয়া সংস্থা
  4. জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা
ব্যাখ্যা
IUCN:
- IUCN-এর পূর্ণরূপ: International Union for Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা
- IUCN একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক এবং টেকসই ব্যবহারের ক্ষেত্রে কাজ করে। 
- এটি প্রতিষ্ঠিত হয় ৫ অক্টোবর, ১৯৪৮ সালে।
- IUCN এর সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে।
- এটি নিয়ে বিশ্বের ১৬০টির অধিক দেশ কাজ করছে।

অন্যদিকে -
- World Meteorological Organization (WMO) হলো বিশ্ব আবহাওয়া সংস্থা।
- World Wide Fund for Nature (WWF) হলো প্রাকৃতিক পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা।
- United Nations World Tourism Organization হলো বিশ্ব পর্যটন সংস্থা।

উৎস: IUCN এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,২৩৯.
কোন দেশে ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত হয়?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. জার্মানি
ব্যাখ্যা

- ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত হয় সুইডেনে।

Fridays for future:
- ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত করেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।
- তিনি মাত্র ১৫ বছর বয়সে ২০১৮ সালে স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন।
- তার এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অনুপ্রাণিত হয়ে অংশ নেয়।
- ফলে এটি একটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপ নেয়।
- আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
- এভাবেই ‘Fridays for Future’ আন্দোলনের সূচনা ঘটে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

সূত্র: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।

২,২৪০.
জাতিসংঘের ISAF সামরিক মিশন কোন দেশে নিয়োজিত ছিলো?
  1. ক) ইরাক
  2. খ) আফগানিস্তান
  3. গ) সিরিয়া
  4. ঘ) কসোভো
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে ২০০১ সালের ২০ ডিসেম্বর আফগানিস্তানে International Security Assistance Force (ISAF) মোতায়েন করা হয়। এই মিশন ন্যাটোর অধীনে আফগানিস্তানে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সক্রিয় ছিলো। এর সদরদপ্তর ছিলো কাবুলে। এই মিশনে প্রায় ১,১৮,০০০ সেনা ছিলো। এর উদ্দেশ্য ছিলো যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনা। (সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
২,২৪১.
সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে?
  1. ক) পল ক্রুজেন
  2. খ) আর্নেস্ট হেকেল
  3. গ) নোরম্যান বোরলগ
  4. ঘ) গ্রাউন্ট পাউলি
ব্যাখ্যা
মার্কিন কৃষিবিদ অধ্যাপক নরম্যান আর্নেস্ট বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়।
তিনি ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
বিংশ শতাব্দীতে নরম্যান বোরলগ কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের গমের ব্যাপক ফলনের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়। পরবর্তীতে এতে আরও নানা অনুষঙ্গ যুক্ত হয় যার ফলে কয়েক দশকের মধ্যেই বিশ্বে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়।
অন্যদিকে, পল ক্রুজেন প্রথম ওজনস্তরের ক্ষয়সাধন সম্পর্কে ধারণা দেন।
আর্নেস্ট হেকেল প্রথম ‘ইকোলজি’ শব্দ ব্যবহার করেন।
(সূত্রঃ ব্রিটানিকা)
২,২৪২.
Green Climate Fund কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৮ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১০ সালে
  4. ২০১৫ সালে
ব্যাখ্যা

• Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- প্রতিষ্ঠাকালীন সম্মেল: COP-16. 
- সদরদপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।

২,২৪৩.
'Fridays for future' আন্দোলনটি কোথায় সংঘটিত হয়?
  1. সুইডেন
  2. কানাডা
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
'Fridays for future': 

• Fridays for future আন্দোলন হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্কুল শিক্ষার্থীদের একটি বৈশ্বিক মুভমেন্ট।
২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
• তাঁর উপাধি: পরিবেশ কন্যা। 
• থুনবার্গ স্কুল বর্জন করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
• তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং শুক্রবার স্কুল ধর্মঘট করে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করতে শুরু করে।
• ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

উৎস: Fridays For Future এর ওয়েবসাইট।
২,২৪৪.
কপ-৩০ কবে অনুষ্ঠিত হবে? [মে, ২০২৫]
  1. ২০২৬ সালের ১০-২১ নভেম্বর
  2. ২০২৫ সালের ১০-২১ নভেম্বর
  3. ২০২৫ সালের ১-১১ নভেম্বর
  4. ২০২৫ সালের ১-১১ অক্টোবর
ব্যাখ্যা
COP30:
- COP30 হল জাতিসংঘের ৩০তম Conference of the Parties (COP), একটি বার্ষিক বৈশ্বিক সভা যেখানে বিশ্ব নেতা, বিজ্ঞানী, বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য একত্রিত হন।
- COP30 অনুষ্ঠিত হবে ১০-২১ নভেম্বর, ২০২৫, বেলেম, ব্রাজিল-এ।
- COP21-এ স্বাক্ষরিত প্যারিস চুক্তি এবং পূর্ববর্তী COP-এর আলোচনা COP30 অব্যাহত রেখেছে।
- COP29-এর পর থেকে অগ্রগতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের পদক্ষেপ ত্বরান্বিত করার জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫°C-তে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এবং জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলি মূল বিষয়বস্তু হবে।

উৎস: COP30 Brasil ওয়েবসাইট।
২,২৪৫.
সর্বপ্রথম কোন দেশে আর্থ আওয়ার পালিত হয়?
  1. জাপান
  2. অস্ট্রেলিয়া
  3. কেনিয়া
  4. সুইডেন
ব্যাখ্যা
আর্থ আওয়ার:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে শুরু করা এই আর্থ আওয়ার এখন দুনিয়ার বৃহত্তম পরিবেশ সচেতনতামূলক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে বলে দাবি করেছেন এর উদ্যোক্তারা।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালের মার্চ মাসের ২৩ তারিখ আর্থ আওয়ার পালন করা হয়।
- এই সালে আর্থ আওয়ার পালন অষ্টম বছরে পা দিয়েছে।

উৎস: Earth Hou ওয়েবসাইট।
২,২৪৬.
সর্বপ্রথম কোন চুক্তি কার্যকরের ফলে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত হয়?
  1. ক) CPTPP
  2. খ) TPNW
  3. গ) NPT
  4. ঘ) CTBT
ব্যাখ্যা
- Non-Proliferation of Nuclear Weapons (NPT) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।

- বর্তমানে এনপিটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৯০টি।
- ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া (প্রত্যাহারকারী) NPT চুক্তিতে স্বাক্ষর বা অনুমোদন করেনি।
- বাংলাদেশ ৩১ আগস্ট ১৯৭৯ সালে চুক্তিটি অনুমোদন করে।
- ১৯৮৫ সালে উত্তর কোরিয়া ওই চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে ২০০৩ সালে সেখান থেকে সরে যায় তারা।
- এর তিন বছর পর দেশটির তত্কালীন সর্বোচ্চ নেতা কিম জং–ইলের আমলে প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া।
 
চুক্তিটির লক্ষ্য ছিল বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।

ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স ছাড়া স্বাক্ষরকারী দেশগুলোর নিজেদের কাছে পারমাণবিক বোমা রাখা নিষিদ্ধ করা হয়। এর বিনিময়ে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অনুমতি পায় তারা। চুক্তিতে বলা হয়, এ প্রক্রিয়ার পুরোটাই দেখভাল করবে জাতিসংঘ।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, প্রথম আলো।
২,২৪৭.
২৯তম জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে -
  1. ২০২৫ সালে ব্রাজিলে
  2. ২০২৫ সালে আজারবাইজানে
  3. ২০২৪ সালে ব্রাজিলে
  4. ২০২৪ সালে আজারবাইজানে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২৯তম জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৪ সালে আজারবাইজানে।

কপ সম্মেলন (Cop Conference):

- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
- কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
- কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।

অন্যদিকে -
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,২৪৮.
COP - 26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
  1. রিও ডি জেনেরিও
  2. গ্লাসগো
  3. লন্ডন
  4. প্যারিস
ব্যাখ্যা
Cop-26:

- স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে Cop-26 এ ২০০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
- ২০২১ সালের নভেম্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে।
- যেখানে মূলত ১৯৯২ সালে কিয়োটো প্রোটোকলে সই করা দেশগুলো অংশ নিয়েছিল।

তথ্যসূত্র - কালের কন্ঠ, ১ নভেম্বর ২০২১।
২,২৪৯.
কিয়োটো প্রটোকলে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা হয়?
ব্যাখ্যা

 -কিয়োটো প্রটোকল গ্রিন হাউজ গ্যাস নি:সরণের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
- যথা:
১- Annex-I ( শিল্পপ্রধান-৪২টি দেশ ) এরা বেশি কার্বন নি:সরণ করে।
২- Annex-II ( উন্নয়নশীল ২৪ টি দেশকে বুঝায়) এরা অপেক্ষাকৃত কম কার্বন নি:সরণ করে।
৩- Non-Annex Countries ( বৈশ্বিক উষ্ণতার জন্যে দায়ী নয় এমন দেশ) ।
- UNFCCC এর মতে. Annex-I দেশগুলো কার্বন নি:সরণ করে পরিবেশের বিপর্যয় ঘটায়।
-COP- 15  সম্মেলনে বলা হয়,  Annex-I দেশগুলো কার্বন নি:সরণ করার ফলে পরিবেশ বিপর্যয়ের দেশগুলোকে তাদের জিডিপির ০.৭% ক্ষতিপূরণ দিব। 

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২,২৫০.
Current members of IPCC -
  1. ক) 191
  2. খ) 193
  3. গ) 195
  4. ঘ) 197
ব্যাখ্যা
IPCC:
- IPCC (Intergovernmental Panel on Climate Change) হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।
- বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ১৯৮৮ সালে IPCC প্রতিষ্ঠা করে।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- আইপিসিসি জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।

উৎস: IPCC এর ওয়েবসাইট।
২,২৫১.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বালি, ইন্দোনেশিয়া
  2. লিসবন, পর্তুগাল
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
⇒ বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO): 
- (WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা। 
- (WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের  জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট  ১৯৩টি। 
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য -১৮৭টি  দেশ এবং ৬টি টেরিটরি নিয়ে গঠিত। 

উৎস : (WMO) ওয়েবসাইট।
২,২৫২.
পরিবেশবাদী সংগঠন 'Worldwatch Institute' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ডরোথি স্টো
  2. জন বারথি
  3. জ্যাক ডরসি
  4. লেস্টার রাসেল ব্রাউন
ব্যাখ্যা
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট (Worldwatch Institute):

- ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠাকাল ১৯৭৪ সাল।
- প্রতিষ্ঠাতা লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)।
- সদরদপ্তর- ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউ ওয়েবসাইট।
২,২৫৩.
জাতিসংঘের কোন সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি দেশের ভেটো প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়?
  1. ক) ইয়াল্টা কনফারেন্স
  2. খ) জেদ্দা সম্মেলন
  3. গ) রুশ কনফারেন্স
  4. ঘ) সানফ্রান্সিসকো সম্মেলন
ব্যাখ্যা
- ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি রাশিয়ার অধীন ক্রিমিয়া উপদ্বীপের ইয়াল্টা শহরে জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়।

- এই সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অংশগ্রহণ করেন।

-এই সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৫৪.
পৃথিবীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
  1. ক) চেরাপুঞ্জি
  2. খ) সান অ্যান্তোনিও
  3. গ) মৌসিনরাম
  4. ঘ) ইমেইশান
ব্যাখ্যা
• পৃথিবীর সর্বোচ্চ বার্ষিক গড় বৃষ্টিপাতসম্পন্ন স্থানসমূহ:
- প্রথম : মৌসিনরাম, মেঘালয় (ভারত) : ১১,৮৭১ মি.মি.
- দ্বিতীয় : চেরাপুঞ্জি, মেঘালয় (ভারত) : ১১,৭৭৭ মি.মি.
- তৃতীয় : তুতুনেন্দু (কলম্বিয়া) : ১১,৭৭০ মি.মি.

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।
২,২৫৫.
'মন্ট্রিল প্রটোকল' নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. ভূমিক্ষয়
  2. পানি দূষণ
  3. ক্লোরোফ্লোরো কার্বন
  4. নিচের কোনটিই নয়
ব্যাখ্যা
- 'মন্ট্রিল প্রটোকল' নিচের কোনটির সাথে সম্পর্কিত।

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে এই প্রটোকল গৃহীত হয়।
- কানাডার মন্ট্রিল শহরে প্রটোকলটি গৃহীত হয়।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সাল।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৫৬.
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ- ২৭ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) গ্লাসগো, স্কটল্যান্ড
  2. খ) শারম আল শেখ, মিসর
  3. গ) লিমা, পেরু
  4. ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties।
- প্রথম সম্মেলন কপ-১ অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরেত ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- কপ ২৭ অনুষ্ঠিত হয় মিসরের শারম আল শেখ শহরে ৬- ১৮ নভেম্বর ২০২২ সালে।
- কপ ২৮ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর- ৩০ ডিসেম্বর ২০২৩ সালে আরব আমিরাত, দুবাই। 

উৎস : জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৫৭.
কিয়োটো প্রটোকল কখন কার্যকর হয়?
  1. ১৯৯৭ সালে
  2. ২০০৫ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ২০১৫ সালে
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- প্রথম স্বাক্ষরিত হয় ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয় ২০০৫ সালে।
- লক্ষ্য ১৯৯০ সালের তুলনায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন অন্তত ৫% হ্রাস করা।
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ছিল কিয়োটো প্রটোকলের মূল বিষয়বস্তু।

কিয়োটো প্রটোকলের মূল পদ্ধতিসমূহ:
- গাছপালা লাগিয়ে CO2 শোষণ করা।
- উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশে প্রযুক্তি সহায়তা দেওয়ার মাধ্যমে নির্গমন কমানো।
- নির্গমন ট্রেডিং, যেখানে দেশগুলো তাদের নির্গমন অধিকার কেনা-বেচা করতে পারে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও ব্রিটানিকা ওয়েবসাইট।
২,২৫৮.
গ্রিন বেল্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. ওয়াঙ্গেরি মাথাই
  2. কফি আনান
  3. এল গোর
  4. র‍্যাচেল কারসন
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট:
- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
- শুরুর সময় - ১৯৭৭ সাল।
- সদর দপ্তর - নাইরোবি, কেনিয়া।

উল্লেখ্য, 
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
- তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

সূত্র: গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
২,২৫৯.
কিয়োটো প্রটোকল অনুমোদনকারী পক্ষ কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৬] 
  1. ১৯০টি 
  2. ১৯২টি 
  3. ১৯৩টি 
  4. ১৯৪টি 
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী পক্ষ: ১৯২টি (১৯১টি দেশ ও EU)   [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

• কার্বন ট্রেড:
- কার্বন ট্রেড-এর ধারণা দেয় কিয়োটো প্রটোকল।
- বায়ুবায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড কম নিঃসরণের জন্য জন্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ক্রেডিট বিনিময়ের নাম কার্বন বাণিজ্য।
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।

তথ্যসূত্র: United Nations Framework Convention on Climate Change ওয়েবসাইট।

২,২৬০.
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা? 
  1. UNEP
  2. IPCC
  3. IUCN
  4. WWF
ব্যাখ্যা
UNEP:
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (আগস্ট, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
২,২৬১.
কোন সংস্থাটি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি নির্ধারণে কাজ করে?
  1. WMO
  2. UNEP
  3. IPCC
  4. UNFCCC
ব্যাখ্যা
IPCC:
- পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা ও নীতি নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে IPCC।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর মিলিত উদ্যোগে IPCC প্রতিষ্ঠিত হয়।
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

⇒ IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

অন্যদিকে,
- UNFCCC-এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change. এটি জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি।

উৎস: IPCC ওয়েবসাইট।
২,২৬২.
'নাগোয়া প্রটোকল' কী সংক্রান্ত?
  1. জীববৈচিত্র্য সংরক্ষণ
  2. ওজোনস্তরের ক্ষয় রোধ
  3. জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক 
  4. গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ হ্রাস
ব্যাখ্যা

 • নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি। 
- ABS সংক্রান্ত নাগোয়া প্রোটোকলটি ২৯ অক্টোবর ২০১০ তারিখে জাপানের নাগোয়ায় গৃহীত হয়।
- প্রটোকলটি ১২ অক্টোবর ২০১৪ তারিখে কার্যকর হয়।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট।

২,২৬৩.
বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক 'নাগোয়া প্রটোকল' স্বাক্ষরিত হয় কোথায়?
  1. জাপান
  2. সুইডেন
  3. সুইজারল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা
• নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর: ১২ অক্টোবর, ২০১৪ সাল।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- উদ্দেশ্য: জৈবসম্পদ ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধা ন্যায্যভাবে ভাগ করে নেওয়া এবং এর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট।
২,২৬৪.
ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) আফ্রিকার জোহানেসবার্গে
  2. খ) ব্রাজিলের রিও-ডিজেনিরোতে
  3. গ) ইতালির রোমে
  4. ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
ব্যাখ্যা
- ১৯৯২ সালে ৩ - ১৪ জুন পৃথিবীর জলবায়ু রক্ষার্থে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে ধরিত্রী সম্মেলন অনুষ্টিত হয়। এটি প্রথম ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ৫’ অনুষ্টিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে। এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ১০’ অনুষ্টিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে। এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ২০’ অনুষ্টিত হয় ব্রাজিলের রিও-ডিজেনিরোও-তে ২০১২ সালে। এটি তৃতীয় সম্মেলন নামে পরিচিত।

সুতরাং, অপশনে উল্লিখিত ৪টি শহরেই ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
যেহেতু কোন ধরিত্রী সম্মেলন তা নির্দিষ্টভাবে বলা নেই, তাই আমরা ১ম সম্মেলন ধরে ব্রাজিলের রিও-ডিজেনেরোকে সঠিক উত্তর ধরে নিচ্ছি।
২,২৬৫.
ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ বিষয়ক প্রটোকল কোনটি?
  1. কার্টাগেনাল প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কিয়েটো প্রটোকল
  4. বাসেল কনভেনশন
ব্যাখ্যা

• মন্ট্রিল প্রটোকল:
- প্রটোকলটি গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
-  এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে।

অন্যদিকে,
- কিয়েটো প্রটোকল - গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
- জৈব নিরাপত্তা সংক্রান্ত প্রোটকল- কার্টেজেনা প্রোটোকল
 
উৎস: UNEP ওয়েবসাইট এবং Britannica.

২,২৬৬.
UNFCCC কর্তৃক গৃহীত ও অনুমোদিত চুক্তি কোনটি?
  1. ক) ভিয়েনা কনভেনশন
  2. খ) কিয়েটো প্রটোকল
  3. গ) প্যারিস চুক্তি
  4. ঘ) খ + গ
ব্যাখ্যা
UNFCCC কর্তৃক গৃহীত ও অনুমোদিত দুটো উল্লেখযোগ্য পরিবেশ বিষয়ক চুক্তি হলো-
১. কিয়োটো প্রটোকল -১৯৯৭।
২.প্যারিস চুক্তি - ২০১৫
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
অন্যদিকে, ভিয়েনা কনভেনশনটি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত ও অনুমোদিত।
২,২৬৭.
কোন আন্তর্জাতিক চুক্তি বিপজ্জনক রাসায়নিকের বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য গৃহীত হয়?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. রটারডাম কনভেনশন
  3. অটোয়া প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা

- বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে 'রটারডাম কনভেনশন'  গৃহীত হয়।

• রটারডাম কনভেনশন:

- রটারডাম কনভেনশন হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি।
- এটি বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল।
- কনভেনশনটি গৃহীত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে।

- চুক্তিটি গৃহীত হয়েছিল: ১০ ​​সেপ্টেম্বর, ১৯৯৮।
- স্থান: নেদারল্যান্ডের রটারডামে।
- কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি, ২০০৪।
- কনভেনশনের উদ্দেশ্য হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিছু বিপজ্জনক রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে পক্ষগুলির মধ্যে ভাগ করা দায়িত্ব এবং সহযোগিতামূলক প্রচেষ্টার প্রচার করা।
- এটি ২৪ ফেব্রুয়ারি ২০০৬-এ বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র: Rotterdam Convention ওয়েবসাইট।

২,২৬৮.
এজেন্ডা-২১ কোন সম্মেলনে গ্রহণ করা হয়?
  1. কোপেন হেগেন সম্মেলন-২০০৯
  2. ব্রাজিলের রিও ডি সম্মেলন- ১৯৯২
  3. ব্রাজিলের রিও ডি সম্মেলন - ২০০২
  4. স্টকহোম সম্মেলন-১৯৭২
ব্যাখ্যা
প্রথম ধরিত্রী সম্মেলন :
- ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নের জরুরি সমস্যাগুলি সমাধানের জন্য আয়োজিত প্রথম আন্তর্জাতিক আর্থ শীর্ষ সম্মেলনে সম্মেলন ।
- সম্মেলনে, ১১৭ জন রাষ্ট্রপ্রধান সহ ১৭৮টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- সমবেত নেতারা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনভেনশন এবং জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেন, 
- অংশগ্রহণকারী দেশগুলি স্থায়িত্বকে উৎসাহিত করে এমন তিনটি প্রধান চুক্তি গ্রহণ করে। 
-  এ শীর্ষ সম্মেলনে, বিশ্ব উষ্ণায়ন এবং জীববৈচিত্র্যের উপর জোর দেয়
-  একবিংশ শতাব্দীতে টেকসই উন্নয়ন অর্জনের জন্য ৩০০ পৃষ্ঠার পরিকল্পনা, এজেন্ডা ২১ গ্রহণ করেন।

তথ্যসূত্র:  UN, Britannica. Web site.
২,২৬৯.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় -
  1. ১৬ ফেব্রুয়ারি, ২০০২
  2. ১১ ডিসেম্বর, ২০০২
  3. ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
  4. ১১ ডিসেম্বর, ২০০৫
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি। 

⇒ কিয়োটো প্রটোকলের অংশ হিসেবে অনেক উন্নত দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের জন্য নৈতিকভাবে দুটি পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
- প্রথম প্রতিশ্রুতির সময় ২০০৮-২০১২ এবং দ্বিতীয়টি ২০১৩-২০২০ সাল পর্যন্ত।
- প্রথম চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হলে দ্বিতীয় দফায় সেই চুক্তি সংশোধন করে ২০২০ সাল নাগাদ বর্ধিত করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন কাজ শুরু হয়নি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,২৭০.
Which country bans on the oldest and most polluting diesel cars to protect climate?
  1. ক) France
  2. খ) Germany
  3. গ) China
  4. ঘ) None
ব্যাখ্যা
•২০১৮ সালে ইউরোপের উন্নত দেশ জার্মানিতে পরিবেশ দূষণ প্রতিরোধে পুরানো ও পরিবেশ দূষণকারী ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করা হয়।
• ওজন দূষণের কারণে ২০০০ সালে ইউরোপে ২ কোটি ৭০ লাখ টন ফসল নষ্ট হয়েছে৷

উৎস: ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি।
২,২৭১.
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন কে?
  1. জন ফ্রান্সিস
  2. মুখতার বাবায়েভ
  3. সিমন স্টিয়েল
  4. আন্দ্রিয়া বোসেক
ব্যাখ্যা
• কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ২৯) ২৯তম আসর।
- COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন মুখতার বাবায়েভ। 

এছাড়াও,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।
২,২৭২.
'GCA' এর সদর দপ্তর কোথায়? 
  1. রটারডাম
  2. জেনেভা 
  3. বন
  4. বেইজিং 
ব্যাখ্যা
• GCA:
- জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা করে Global Center on Adaptation (GCA) I
- GCA প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের রটারডাম শহরে অবস্থিত।
- বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের দক্ষিণ এশীয় কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- উদ্বোধন: ৮ সেপ্টেম্বর, ২০২০।

উৎস: GCA ওয়েবসাইট।
২,২৭৩.
ওজন দিবস কবে পালিত হয়?
  1. ক) ১২ অক্টোবর
  2. খ) ১৬ সেপ্টেম্বর
  3. গ) ১৯ জুলাই
  4. ঘ) ১৫ নভেম্বর
ব্যাখ্যা
ওজন স্তরের সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ১৬ সেপ্টেম্বরকে বিশ্বব্যাপী ওজন দিবস হিসাবে পালন করা হয়। ২০১৯ সালে দিবসটির প্রতিপাদ্য ছিলো - 32 Years and Healing। Source: .unep.org
২,২৭৪.
ICAN- এর পূর্ণরূপ কোনটি?  
  1. International Coalition Against Nuclear Arms
  2. International Committee for Atomic Neutralization
  3. International Campaign to Abolish Nuclear Weapons
  4. International Consortium for Anti-Nuclear Action
ব্যাখ্যা

• ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- সংস্থাটির সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ২০১৭ সালে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

তথ্যসূত্র: ICAN এর ওয়েবসাইট। 

২,২৭৫.
মন্ট্রিল প্রটোকল কোন আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে গৃহীত হয়েছিল?
  1. ভিয়েনা কনভেনশন
  2. বাসেল কনভেনশন
  3. রটারডাম কনভেনশন
  4. মেরিডা কনভেনশন
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল ভিয়েনা কনভেনশনের ভিত্তিতে গৃহীত হয়েছিল।

মন্ট্রিল প্রটোকল:

- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাসের প্রভাবে দিন দিন ক্ষয়ে যাচ্ছে এই ওজোন স্তর। যার ফলে তৈরি হচ্ছে ওজোন হোল বা গর্ত। প্রায় সকল ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (ওডিএস) ই অধিক ক্ষমতাসম্পন্ন গ্রিন হাউস গ্যাস হিসেবে চিহ্নিত। ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য ও এর বিকল্পসমূহ অধিকাংশ ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক। এ গ্যাসগুলো সাধারণতঃ রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং সিস্টেমে, এ্যাজমা চিকিৎসায় উৎপাদিত ইনহেলারে, ফ্যান, প্লাস্টিক ফোম তৈরি ও মাইক্রোইলেকট্রিক সার্কিট পরিস্কার করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোনস্তর রক্ষায় কাজ করা একান্ত প্রয়োজন। তাই ওজোনস্তরের ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার কমাতে বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- ধরিত্রীকে রক্ষার লক্ষ্যে ওজোনস্তর রক্ষায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৮৫ সালে 'ভিয়েনা কনভেনশন' গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে "মন্ট্রিল প্রটোকল" নামে এক যুগান্তকারী চুক্তি গৃহীত হয়।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) তথ্য অধিদফতর (পিআইডি)।
২,২৭৬.
কোন সম্মেলনে 'জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন  (UNFCCC)' গৃহীত হয়?
  1. জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
  2. বিশ্ব জলবায়ু সম্মেলন
  3. স্টকহোম সামিট
  4. বিশ্ব ধরিত্রী সম্মেলনে
ব্যাখ্যা
♣ UNFCCC: 
• ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত 'বিশ্ব ধরিত্রী সম্মেলনে' 'জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন  (UNFCCC)' গৃহীত হয়। 
 • UNFCCC means United Nations Framework Convention on Climate Change.  
• এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে মোট ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে। 
 
 - এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। 

♣ বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন (স্টকহোম সামিট) ১৯৭২ সালে স্টকহোম, সুইডেনে অনুষ্ঠিত হয়।  

উৎস:
UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট।
২,২৭৭.
মন্ট্রিল প্রটোকল কোন পরিবেশগত ইস্যুর সঙ্গে সম্পর্কিত?
  1. ওজোন স্তরের সুরক্ষা
  2. বন উজাড় রোধ
  3. প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।

উৎস: UNEP ওয়েবসাইট। 
২,২৭৮.
'গ্রিনহাউজ ইফেক্ট' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  1. জ্যাকস চার্লস ফুরিয়ে
  2. সোভানটে আরহেনিয়াস
  3. আলবার্ট আইনস্টাইন
  4. জন টিন্ডেল
ব্যাখ্যা

গ্রিন হাউস:
- এটি হচ্ছে এক ধরনের কাচের ঘর।
- নির্দিষ্ট মাত্রায় তাপ ধরে রেখে বা সৃষ্টি করে বিভিন্ন উদ্ভিদ ও শাকসবজি জন্মাবার জন্যেই এটা তৈরি করা হয়।
- প্রধানত শীতপ্রধান দেশে এবং ইদানিং মরুময় তেল প্রধান দেশে এ ধরনের ঘর তৈরি করা হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন।
- ‘গ্রিন হাউস ইফেক্ট' কথাটি প্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভানটে আরহেনিয়াস।

উৎস: সাধারণ বিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,২৭৯.
IPCC গঠিত হয় কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে?
  1. UNDP ও WHO
  2. UNEP ও WMO
  3. UNESCO ও FAO
  4. IMF ও World Bank
ব্যাখ্যা

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- IPCC গঠিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৫টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: IPCC ওয়েবসাইট। 

২,২৮০.
GCF - এর পূর্ণরূপ কি?
  1. ক) Green Climate Foundation
  2. খ) Global Climate Fund
  3. গ) Global Climate Foundation
  4. ঘ) Green Climate Fund
ব্যাখ্যা
GCF - এর পূর্ণরূপ Green Climate Fund। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এর একটি অন্যতম প্রধান উৎস হতে যাচ্ছে এটি। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ ফান্ডে প্রতিনিধিত্ব করছে। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
২,২৮১.
জৈব নিরাপত্তা বিষয়ক কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় -
  1. ২০০৩ সালে
  2. ২০০৫ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০০৯ সালে
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। 
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তিটি অনুমোদিত হয় ২৯ জানুয়ারি, ২০০০ সালে। 
- চুক্তি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে। 

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

২,২৮২.
WWF সংস্থা কী নিয়ে কাজ করে?
  1. মানবাধিকার
  2. পরিবেশ
  3. অর্থনীতি
  4. কোনটি নয়
ব্যাখ্যা
WWF:
- এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে।
- WWF এর পূর্ণরূপ হলো World Wide Fund for Nature.
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। 
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund.
- ১৯৮৫ সালে এর নাম পরিবর্তন করে World Wide Fund for Nature রাখা হয়।
- WWF প্রায় ১০০টি দেশে পরিবেশ সংরক্ষণের জন্য কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: WWF ওয়েবসাইট। 
২,২৮৩.
'Fridays for Future' আন্দোলন কবে শুরু হয়?
  1. ২০১৭ সালে
  2. ২০১৮ সালে
  3. ২০১৯ সালে
  4. ২০২০ সালে
ব্যাখ্যা
Fridays for Future:
- শুরু: ২০১৮ সালের আগস্ট মাসে।
- প্রতিষ্ঠাতা: গ্রেটা থানবার্গ (Greta Thunberg), সুইডিশ জলবায়ু কর্মী।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি এবং সরকার ও নীতিনির্ধারকদের কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ নিতে বাধ্য করা।
- গ্রেটা থানবার্গ ও অন্যান্য তরুণ জলবায়ু কর্মী প্রতি শুক্রবার সুইডিশ সংসদের সামনে স্কুল বাদ দিয়ে বিক্ষোভ শুরু করেন।
- শতাধিক দেশে লক্ষাধিক শিক্ষার্থী ও যুবকের অংশগ্রহণে এই আন্দোলন পরবর্তীতে বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়।

উল্লেখযোগ্য কার্যক্রম:
Global Climate Strikes: পরিবেশগত নীতিতে পরিবর্তন আনার জন্য বৈশ্বিক প্রতিবাদ (September 15 & 17)।
অনলাইন ক্যাম্পেইন: #FridaysForFuture হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক মাধ্যমে সচেতনতা।

উৎস: i) Fridays for Future অফিসিয়াল ওয়েবসাইট।
ii) The Guardian.
২,২৮৪.
নিচের কোন দেশটিতে কপ-২৯ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে?
  1. আজারবাইজান
  2. যুক্তরাজ্য
  3. ব্রাজিল
  4. ভারত
  5. কাতার
ব্যাখ্যা
কপ-২৯ ক্লাইমেট সামিট:
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে কপ-২৯ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে। 
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

⇒ এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।
- পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।

উল্লেখ্য,
- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব একটি বৈশ্বিক সমস্যা।
- তাই জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাঠামো কনভেনশনের (ইউনএফসিসিসি) আওতায় ১৯৯৫ সাল থেকে প্রতিবছর Conference of Parties (COP) অনুষ্ঠিত হয়ে থাকে।
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- পরবর্তী কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
২,২৮৫.
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) দ্বারা কোন সংস্থার গঠিত হয়?
  1. Green Peace
  2. COP-18
  3. IUCN
  4. IPCC
ব্যাখ্যা
• IPCC (Intergovernmental Panel on Climate Change):

- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকারি প্যানেল (IPCC) হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞান মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি সংস্থা।
- এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে।
- IPCC নিয়মিতভাবে "Assessment Reports" প্রকাশ করে, যা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামাজিক-অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে।
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) দ্বারা তৈরি IPCC (Intergovernmental Panel on Climate Change।
- আইপিসিসির ১৯৫টি সদস্য দেশ রয়েছে। 

• মূল কাজ ও লক্ষ্য:
- বৈজ্ঞানিক মূল্যায়ন: জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পূর্বাভাস এবং প্রভাব নিয়ে গবেষণা।
- নীতিনির্ধারণ: বিশ্বব্যাপী নীতি ও পদক্ষেপ গ্রহণে তথ্যভিত্তিক সহায়তা প্রদান।
- বিশ্বব্যাপী সহযোগিতা: বিভিন্ন দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একত্রিত করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা।

 উৎস: IPCC Official Website.
২,২৮৬.
ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম কোনটি?
  1. এম-জিরো
  2. এন-জিরো
  3. জি-জিরো
  4. এল-জিরো
ব্যাখ্যা
‘জি-জিরো’ ফোরাম:
- ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম 'জি জিরো'।
- চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে এই ফোরাম গঠন করে।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- ঐতিহাসিক এই ঘোষণা সাক্ষরকালে সেখানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশিস গুপ্ত, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহসহ সাংবাদিক সংগঠনটির ৬ সদস্য।

উল্লেখ্য,
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- এ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

উৎস: Carbon Pulse.
২,২৮৭.
কোন পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য মিনামাটা কনভেনশন গৃহীত হয়েছে?
  1. সীসা (Lead)
  2. পারদ (Mercury)
  3. ক্যাডমিয়াম (Cadmium)
  4. আর্সেনিক (Arsenic)
ব্যাখ্যা
মিনামাটা কনভেনশন (Minamata Convention on Mercury):
- পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি মিনামাটা কনভেনশন।
- চুক্তিটি মানব স্বাস্থ্য ও পরিবেশকে পারদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এই চুক্তির নামকরণ করা হয়েছে জাপানের মিনামাটা শহরের নামে, যেখানে ২০শ শতকের মাঝামাঝি সময়ে পারদ-দূষিত শিল্প বর্জ্য পানিতে মিশে হাজার হাজার মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, যা 'মিনামাটা রোগ' নামে পরিচিত।

⇒ গৃহীত হয়: ১৯ জানুয়ারি ২০১৩ সালে (জেনেভা, সুইজারল্যান্ড)।
- স্বাক্ষরিত হয়: ১০ অক্টোবর, ২০১৩, কুমামোটো, জাপান।
- কার্যকর হয়: ১৬ আগস্ট, ২০১৭।
- সদস্য দেশ: ১৫২টি।

উৎস: UNEP ওয়েবসাইট।
২,২৮৮.
The World Meteorological Organization (WMO) - কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) 1873
  2. খ) 1923
  3. গ) 1950
  4. ঘ) 1954
ব্যাখ্যা
The World Meteorological Organization (WMO) is an intergovernmental organization with a membership of 193 Member States and Territories. It originated from the International Meteorological Organization (IMO), the roots of which were planted at the 1873 Vienna International Meteorological Congress. Established by the ratification of the WMO Convention on 23 March 1950, WMO became the specialised agency of the United Nations for meteorology (weather and climate), operational hydrology and related geophysical sciences a year later. The Secretariat, headquartered in Geneva, is headed by the Secretary-General. Its supreme body is the World Meteorological Congress. Source: public.wmo.int/
২,২৮৯.
COP -এর পূর্ণরূপ কী?
  1. Committee of Protocol
  2. Conference of the Parties
  3. Convention of Pollution
  4. Congress of Parties
ব্যাখ্যা

কপ:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- কপ-২৮ অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- কপ-২৯ অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪। 
- সর্বশেষ COP-30 অনুষ্ঠিত হয় বেলেম, ব্রাজিল(১০-২১ নভেম্বর, ২০২৫ সাল)।
- পরবর্তী COP-31 ২০২৬ সালে তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২,২৯০.
IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. বার্ন, সুইজারল্যান্ড
  3. গ্লান্ড, সুইজারল্যান্ড
  4. জুরিখ, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

২,২৯১.
নিচের কোনটি 'গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ হ্রাস' বিষয়ক চুক্তি? 
  1. ক) মন্ট্রিল প্রটোকল
  2. খ) ভিয়েনা কনভেনশন
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) কিয়ােটো প্রটোকল
ব্যাখ্যা
• কিয়ােটো প্রটোকল:
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ওই সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নসহ ১৯২টি দেশের মধ্যে কানাডা, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯১টি দেশ উপস্থিত ছিল।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি।
- স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি - আমেরিকা।
- কিয়োটো প্রত্যাহার কারী একমাত্র দেশ - কানাডা।

অন্যদিকে,
- মন্ট্রিল প্রটোকল - ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- ভিয়েনা কনভেনশন - ওজোন স্তরের সুরক্ষা।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট এবং ব্রিটানিকা ও কালের কন্ঠ।
২,২৯২.
জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল কত সালে গৃহীত হয়?
  1. ২০০৩ সাল
  2. ২০০২ সাল
  3. ২০০০ সাল
  4. ২০০৫ সাল
ব্যাখ্যা

জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টাজেনা প্রোটোকল:
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি, যা জৈবিক বৈচিত্র্য রক্ষা এবং মানব স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি।
- লক্ষ্য: আধুনিক জৈবপ্রযুক্তি থেকে উদ্ভূত জীবন্ত পরিবর্তিত জীব (LMOs)–এর নিরাপদ পরিচালনা, পরিবহন ও ব্যবহার নিশ্চিত করা, যাতে এগুলো জৈবিক বৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব না ফেলে।
- গৃহীত: ২৯ জানুয়ারি ২০০০।
- কার্যকর: ১১ সেপ্টেম্বর ২০০৩।
- প্রোটকলটি অনুমোদনকারী দেশে- ১৭৩টি।
- সর্বশেষ অনুমোদন: সিয়েরা লিওন (১৫ জুন ২০২০)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।