বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

মোট প্রশ্ন২,৩০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

PrepBank · পাতা ১৮ / ২৩ · ১,৭০১১,৮০০ / ২,৩০১

১,৭০১.
European Environment Agency এর সদরদপ্তর কোথায়?
  1. ডেনমার্ক
  2. ফ্রান্স
  3. পর্তুগাল
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- গঠন - ১৯৯৪ সালে।
- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য সংখ্যা -৩২টি।
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।

উৎস: EEA ওয়েবসাইট।
১,৭০২.
'আব্রাহাম অ্যাকর্ড' এ স্বাক্ষরকারী দেশগুলো কারা?
  1. ক) ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, লিবিয়া
  2. খ) ইসরায়েল, সৌদিআরব, মিসর, জর্ডান
  3. গ) ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন
  4. ঘ) ইসরাইল, সুদান, আফগানিস্তান, পাকিস্তান
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সাথে আবর দেশগুলো শান্তি স্থাপনের অংশ হিসেবে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও যুক্তরাষ্ট্র আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে।
- আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি ও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়।

(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
১,৭০৩.
বাসেল কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়? 
  1. ডেনমার্ক 
  2. সুইজারল্যান্ড
  3. নেদারল্যান্ডস
  4. জাপান 
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন: 
- বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি ।
- যা বিপজ্জনক বর্জ্য এবং অন্যান্য ধরনের বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে, বিশেষ করে উন্নত দেশ থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে, স্থানান্তর ও ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে।
- সম্পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
- চুক্তি তারিখ: ২২ মার্চ ১৯৮৯ সালে।
- কার্যকর হয়: ৫ মে ১৯৯২ সালে।
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড ।

• উদ্দেশ্য:
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।

তথ্যসূত্র: Basel Convention ওয়েবসাইট। 

১,৭০৪.
মন্ট্রিল প্রটোকল কত সালে গৃহীত হয়?
  1. ২৭ এপ্রিল, ১৯৯৮
  2. ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
  3. ২৫ আগস্ট, ১৯৮৯
  4. ২৭ মে,  ১৯৯৮
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
 ধরিত্রীকে রক্ষার লক্ষ্যে ওজোনস্তর রক্ষায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৮৫ সালে 'ভিয়েনা কনভেনশন' গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে "মন্ট্রিল প্রটোকল" নামে এক যুগান্তকারী চুক্তি গৃহীত হয়।
- এটি ওজনস্তর ক্ষয়কারী বস্তু সামগ্রী উৎপাদন, বিপণন এবং ব্যবহার বন্ধ বিষয়ক প্রটোকল।
- প্রটকলটি- কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয়।
- গৃহীত হয় - ১৬ সেপ্টেম্বর ১৯৮৭।
- কার্যকর -  ০১ জানুয়ারি ১৯৮৯।
- জনগণের মধ্যে ওজোনস্তর রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৯৪ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালিত হচ্ছে।
- এ পর্যন্ত প্রটোকলে ১৯৯০ হতে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৬ বার  সংশোধনীর মাধ্যমে সমন্বয় করা হয়।

উৎস:
1. Britannica
2. তথ্য অধিদফতর [ লিংক]
১,৭০৫.
'Green Climate fund' গঠনের মূল উদ্যোক্তা নিচের কোনটি?
  1. USA
  2. UNEP
  3. UNFCCC
  4. UNHCR
ব্যাখ্যা
- UNFCCC -এর পূর্ণরূপ United Nations Framework Convention on Climate Change।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC)।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- (UNFCC) এর মোট সদস্য সংখ্যা ১৯৮টি।
- The general concept for GCF is first proposed at the Conference of the Parties (COP) to the UNFCCC in Copenhagen, Denmark (COP 15).

উৎস : (UNFCCC) ওয়েবসাইট।
১,৭০৬.
’কিয়োটো প্রটোকল’ এর সাথে সম্পর্কিত বিষয় কী? 
  1. ওজোন স্তর সুরক্ষা
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. বানিজ্য চুক্তি
  4. গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস 
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- স্বাক্ষরিত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা।
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

অপরদিকে,
• কার্টাগেনা প্রটোকল:
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,৭০৭.
কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
  1. ক) লিবিয়া ও ওমান
  2. খ) কুয়েত ও বাহরাইন
  3. গ) জর্ডান ও মিশর
  4. ঘ) তিউনিসিয়া ও আলজেরিয়া
ব্যাখ্যা
• ক্যাম্প ডেভিড চুক্তি:
- ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ও ইসরায়েলের মধ্যে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৮ সালে। 
- দ্বিতীয় রাষ্ট্র হিসেবে জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
- ক্যাম্প ডেভিড চুক্তি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী Menachem দ্বারা ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিডে প্রায় ১২ দিনের গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়। 
- চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউসে এবং এতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। 
- এই চুক্তির জন্যে সাদাত ও Menachem ১৯৭৮ সালে যৌথ ভাবে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন।

উৎস:  লাইভ এমসিকিউ লেকচার।
১,৭০৮.
জলবায়ু পরিবর্তন বিষয়ক ২৭তম কপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) দুবাই, ইউএই
  2. খ) ওসাকা, জাপান
  3. গ) মারাক্কেশ, মরক্কো
  4. ঘ) শারম আল শেখ, মিশর
ব্যাখ্যা
- ২০২২ সালের ৮-১৮ নভেম্বর জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ২৭তম কপ সম্মেলন লোহিত সাগর তীরবর্তী মিশরের অবকাশ যাপন কেন্দ্র শারম আল শেখে অনুষ্ঠিত হবে।
- ২০২৩ সালের ৬-১৭ নভেম্বর ২৮তম কপ সম্মেলন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
- ২০২১ সালের ৩১ অক্টোবর-১৩ নভেম্বর ২৬তম কপ সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।
(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
১,৭০৯.
কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
  1. COP-21
  2. COP-25
  3. COP-27
  4. COP-29
ব্যাখ্যা
Loss and Damage Fund:
- 'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27)।
- Loss and Damage Fund-এর লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

⇒ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৭১০.
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
  1. ক) প্রাকৃতিক পরিবেশ
  2. খ) সামাজিক পরিবেশ
  3. গ) বায়বীয় পরিবেশ
  4. ঘ) সাংস্কৃতিক পরিবেশ
ব্যাখ্যা
প্রাকৃতিক (ভৌগোলিক) পরিবেশ - প্রকৃতিগত অবস্থাই প্রাকৃতিক পরিবেশের অংশ, যেমন ভুমিবন্ধুরতা, উদ্ভিদ, প্রাণী, মৃত্তিকা, নদ-নদী ইত্যাদি।
- জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ
১,৭১১.
প্যারিস জলবায়ু চুক্তিতে মূল বিষয়বস্তু ছিল-
  1. 'লস অ্যান্ড ড্যামেজ' তহবিল গঠন
  2. উষ্ণতা বৃদ্ধি ১ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা
  3. উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা
  4. 'গ্রিন ক্লাইমেট ফান্ড' তহবিল গঠন
ব্যাখ্যা
→ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম করা।

• প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:

- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- স্বাক্ষরিত হয়: (৩০ নভেম্বর -১২ ডিসেম্বর) ২০১৫ সালে, ফ্রান্সে।
- কপ-২১ তম সম্মেলনে।
- কার্যকর : ৪ নভেম্বর ২০১৬। 

→ চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম করা।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে,।
- ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা। 
- ধনী দেশগুলোর 'জলবায়ু তহবিল' দিয়ে সাহায্য করা।

উল্লেখ্য,
• কপ-২৯ সম্মেলন:
- ২০২৪ সালের ১১-২২ নভেম্বর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশগ্রহণ করেন।
- এবং জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন আলোচনা করেন ।​

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৭১২.
COP সম্মেলন কোন সংস্থার অধীনে আয়োজিত হয়?
  1. IPCC
  2. UNESCO
  3. UNFCCC
  4. UNEP
ব্যাখ্যা
- COP সম্মেলন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর অধীনে অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP), এর পূর্ণরূপ Conference of the Parties,
- ১৯৯২ সালে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষরিত হয়।
- এই সম্মেলনের উদ্দেশ্য হলো জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা।
- COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবং এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে।

উল্লেখ্য, 
- কপ-২৯ আজারবাইজানে হয়েছে, এবং ২০২৫ সালের কপ-৩০ সম্মেলনটি আয়োজন করবে ব্রাজিল।

সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
১,৭১৩.
গ্রিন ক্রস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
  1. রবার্ট এ সাইট্রন
  2. লেস্টার ব্রাউন
  3. বব হান্টার
  4. মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা

Green Cross International:
- গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ১৮ এপ্রিল, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে ৩০টি দেশে সদস্য সংস্থা রয়েছে।

⇒ এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের আর্থ সামিটের মাধ্যমে শুরু করা কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
- ৬ জুন, ১৯৯২ তারিখে, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
- একই সময়ে সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'ওয়ার্ল্ড গ্রিন ক্রস' প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে ১৯৯৩ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠিত হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে জাপানের কিয়োটোতে চালু হয়।

অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।

উৎস: Green Cross International ওয়েবসাইট।

১,৭১৪.
রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. কেনিয়া
  2. ইরাক
  3. সুদান
  4. কোনটি নয়
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
- ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- রামসার কনভেনশন ইরানের রামসারে অনুষ্ঠিত হয়। [এখানে উত্তর 'কোনটি নয়'] 
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
১,৭১৫.
“বৈশ্বিক অভিযোজন কেন্দ্র (GCA) গবেষণা করে-
  1.  জলবায়ু পরিবর্তনের প্রভাব
  2. বন্য প্রাণি 
  3. বৈশ্বিক উষ্ণতা
  4. আবহাওয়া
ব্যাখ্যা
বৈশ্বিক অভিযোজন কেন্দ্র (GCA):
-বৈশ্বিক অভিযোজন কেন্দ্র (GCA) একটি আন্তর্জাতিক সংস্থা যা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা করে। বিভিন্ন দেশকে জলবায়ু অভিযোজন কৌশল গ্রহণ ও বাস্তবায়নে সহায়তা করে।
- GCA- Global Center On Adaptation.
- প্রতিষ্ঠিত-২০১৮
- সদর দপ্তর- হেগ নেদারল্যান্ড।
- প্রথম আঞ্চলিক কেন্দ্র-বেইজিং, চীন।
- দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- ঢাকার আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তর ভবনে অবস্থিত।
- আGCA চেয়ারম্যান- বান কি মুন ( ৯ এপ্রিল২০২৫)

উৎস: GCA. Web site
১,৭১৬.
মন্ট্রিল প্রটোকলের প্রধান লক্ষ্য ছিল কোনটি?
  1. গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ
  2. ওজোন স্তরের ক্ষয় রোধ
  3. পানি দূষণ প্রতিরোধ
  4. বন উজাড় নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১,৭১৭.
বিশ্বে পারমাণবিক অস্ত্র নিরোধ সংক্রান্ত সংগঠন ICAN কোথায় প্রতিষ্ঠিত হয়েছিলো?
  1. নিউইয়র্ক
  2. মেলবোর্ন
  3. জেনেভা
  4. অটোয়া
ব্যাখ্যা
• ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- এটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।
 
উৎস: ICAN এর ওয়েবসাইট।
১,৭১৮.
IUCN মূলত কোন বিষয়ে কাজ করে?
  1. বিশ্ব শান্তি রক্ষা
  2. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
  3. স্বাস্থ্য খাত উন্নয়ন
  4. শিক্ষা উন্নয়ন
ব্যাখ্যা

IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

১,৭১৯.
প্যারিস জলবায়ু চুক্তির মূল উদ্দেশ্য কোনটি?
  1. জলবায়ু পরিবর্তনকে সম্পূর্ণভাবে বন্ধ করা
  2. গ্রিনহাউস গ্যাস নির্গমন সম্পূর্ণভাবে বন্ধ করা
  3. উন্নত দেশগুলোর গ্রীনহাউস গ্যাস নির্গমন কমানো
  4. বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধিকে ১.৫°C এর নিচে সীমাবদ্ধ রাখা
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ২০১৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।

⇒ বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস চুক্তি (Paris Agreement) কাজ করে।
- এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশ তাদের নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য অঙ্গীকার করে।

⇒ চুক্তির মূল লক্ষ্য:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।
১,৭২০.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কবে?
  1. ০৭ই ফেব্রুয়ারি, ২০০৫
  2. ১১ই ফেব্রুয়ারি, ২০০৫
  3. ১৬ই ফেব্রুয়ারি, ২০০৫
  4. ২৩ই ফেব্রুয়ারি, ২০০৫
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- কিয়োটো প্রটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ‘কার্বন ক্রেডিট’ এর ধারণা দেয় কিয়োটা প্রোটোকল।
- চুক্তির স্থান: কিয়োটো, জাপান।
- চুক্তি গৃহীত হয়: ১১ই ডিসেম্বর, ১৯৯৭ সাল।
- কার্যকর হয়: ১৬ই ফেব্রুয়ারি, ২০০৫ সাল।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৭২১.
সম্প্রতি বেলেমে অনুষ্ঠিত হওয়া জলবায়ু সম্মেলন কোনটি? [নভেম্বর, ২০২৫]
  1. COP-30
  2. UNFCCC Climate Summit
  3. Earth Summit (Rio de Janeiro)
  4. UNEP Global Environment Assembly
ব্যাখ্যা

• আমাজনের বুকে কপ-৩০ সম্মেলন:
- এশিয়ার জীবাশ্ম জ্বালানি সমৃদ্ধ দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে গত বছর অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে তেল ও জ্বালানির গন্ধ ছিল।

- এবার ব্রাজিলের বেলেম এলাকার আমাজন বনে ৫০ হাজার অংশগ্রহণকারীকে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র বাতাসের মুখোমুখি হতে হবে। 
- যেখানে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিশ্বজুড়ে জলবায়ু সহযোগিতাকে টিকিয়ে রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো।
- ৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ ৩০) বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট ব্রাজিলের আমাজনের একটি শহর বেলেমে ১০-২১ নভেম্বর, ২০২৫ সালে অনুষ্ঠিত হচ্ছে। 
- এটি আমাজন রেইনফরেস্টে প্রথম জলবায়ু সম্মেলন।

- আমাজন রেইনফরেস্টের প্রাণকেন্দ্র বেলেমে আয়োজিত এই সম্মেলনকে বলা হচ্ছে “COP of Truth” বা সত্যের সম্মেলন।
- প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা হোটেল কক্ষের সংকট সত্ত্বেও এই সম্মেলন বেলেম এলাকায় আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ।
- তার লক্ষ্য আমাজন বনই যাতে সম্মেলনে যোগ দেওয়া আলোচক, পর্যবেক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের চোখ খুলে দেয়।
 - এটি এমন এক শহর, যেখানে স্থানীয়রা সকালে রোদ ও বিকেলে বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা বহন করে।
- গত আগস্টে লুলা বলেন, কপ-সম্মেলন ধনী দেশে আয়োজন করা সহজ হত।
 - কিন্তু আমরা চাই মানুষ বন, নদী এবং সেখানে বসবাসরত মানুষের বাস্তব অবস্থা দেখুক।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা। 

১,৭২২.
CVF-এর বর্তমান সভাপতি কোন দেশ?
  1. মালদ্বীপ
  2. ঘানা
  3. বাংলাদেশ
  4. বাহামা
ব্যাখ্যা

CVF:
- CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum.
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত এবং ক্ষতিগ্রস্থ দেশসমূহের একটি সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- সদস্য: ৭০টি।
- বর্তমান সভাপতি: ঘানা।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

১,৭২৩.
জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আটলান্টিক সনদ কবে সাক্ষরিত হয়?
  1. ক) ১২ জুন ১৯৪১
  2. খ) ১ জুলাই ১৯৪১
  3. গ) ১৪ আগস্ট ১৯৪১
  4. ঘ) ১ সেপ্টেম্বরব ১৯৪৩
ব্যাখ্যা
জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪১ সালের ১৪ আগস্ট আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলসে বসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটি চুক্তি স্বাক্ষর করেন যা আটলান্টিক সনদ নামে পরিচিত। এই চুক্তির লক্ষ্য ছিল বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্যে কাজ করা। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১,৭২৪.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে কোন সংস্থা গঠিত হয়?
  1. WTO
  2. WHO
  3. IPCC
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- IPCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা,
- যা ১৯৮৮ সালে জাতিসংঘের দুটি সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে গঠিত হয়।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে, যা তার বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি।

সূত্র: IPCC ওয়েবসাইট।
১,৭২৫.
কোন দেশটি ই - ৮ এর অন্তর্ভুক্ত নয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. ব্রাজিল
  4. কিরিবাতি
ব্যাখ্যা
ই- ৮ :
- ই-৮ হচ্ছে ৮টি পরিবেশ দুষণকারী দেশের সংস্থা।
- ই-৮ ভুক্ত দেশ সমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন জারি করে।
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা জীববৈচিত্র সংরক্ষণ ই-৮ অন্তর্ভুক্ত আটটি দেশের মূল লক্ষ্য। 
- এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
-  ই-৮, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার নেতাদের দ্বারা গঠিত একটি সংস্থা।

উৎস:- ব্রিটানিকা।
১,৭২৬.
‘আর্থ আওয়ার’ কর্মসূচির আয়োজন করে কোন সংস্থা?
  1. IPCC
  2. Greenpeace
  3. WWF
  4. কোনটি নয়
ব্যাখ্যা
আর্থ আওয়ার:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF এর আয়োজক।
- এর পূর্ণরূপ - World Wide Fund for Nature
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।
- ২০২৩ সালের মার্চ মাসের ২৫ তারিখ আর্থ আওয়ার পালন করা হয়।

সূত্র: Earth Hour এর ওয়েবসাইট।
১,৭২৭.
Green Belt Movement (GBM) তাদের কার্যক্রম শুরু করে কত সালে?
  1. ১৯৭৬ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৭৯ সালে
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement):

- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন। এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
- শুরুর সময় ১৯৭৭ সাল।
- শুরুর স্থান নাইরোবি, কেনিয়া।
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
- তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র - গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
১,৭২৮.
কোন দেশ প্রথম জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (BCCTF- Bangladesh Climate Change Trust Fund) একটি স্বতন্ত্র তহবিল এবং স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশেই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ ধরনের একটি তহবিল গঠন করেছে। ফান্ডটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 'জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন-২০১০' প্রণয়ন করা হয়েছে। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
১,৭২৯.
ওয়াটারএইড কোন ধরনের সংস্থা?
  1. সুবিধাবঞ্চিত শিশুদের
  2. বিশুদ্ধ পানি, শালীন টয়লেট ও ভাল স্বাস্থ্যবিধি
  3. প্রাণী সংরক্ষণ
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
ওয়াটারএইড:
- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে।
- বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করার জন্য কাজ করে উক্ত প্রতিষ্ঠান।
- ওয়াটারএইড ২১ জুলাই ১৯৮১ সালে যাত্রা শুরু করে।
- সংস্থাটির প্রথম প্রজেক্ট ছিল জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে।

তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৭৩০.
নাগোয়া প্রটোকল কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. জেনেটিক সম্পদ
  2. হাইড্রোকার্বন
  3. বৈশ্বিক উষ্ণায়ন
  4. দুর্যোগের ঝুঁকিহ্রাস
ব্যাখ্যা
◉ নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- এটি ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয় এবং ২০১৪ সালের ১২ এপ্রিল থেকে কার্যকর হয়।
- ১৪০টি দেশ নাগোয়া প্রটোকলের অংশীদার।

সূত্র: নাগোয়া ওয়েবসাইট।
১,৭৩১.
'High Seas Treaty' কবে স্বাক্ষরিত হয়?
  1. ১ মার্চ, ২০২২
  2. ২ জুন, ২০২৩
  3. ২০ জুন, ২০২৩
  4. ১৮ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাখ্যা
High Seas Treaty:
- High Seas Treaty বা UN Treaty on the High Seas হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পৃথিবীর সমুদ্রের ৬০% অংশকে সুরক্ষা দেয় এবং সেখানে জীববৈচিত্র্য রক্ষার জন্য নতুন নীতি ও কৌশল প্রবর্তন করে।
- ‘High Seas Treaty’ চুক্তি স্বাক্ষরিত হয়: ২০ জুন, ২০২৩, জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে।
- চুক্তিটির লক্ষ্য হলো বিশ্বব্যাপী "হাই সিজ" (High Seas) বা আন্তর্জাতিক জলসীমায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সেখানে মানুষের কার্যক্রমের প্রভাব কমানো।

⇒ ২০১৭ সালের ২৪ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে রেজোলিউশন ৭২/২৪৯ গৃহীত হয়, যা একটি সম্মেলন আহ্বান করে সমুদ্রের বাইরের অঞ্চলে (High Seas) জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি (ILBI) তৈরির প্রক্রিয়া শুরু করে। এই চুক্তি সমুদ্রের বাইরের অঞ্চলে পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করবে। রেজোলিউশনটি ১৪১টি দেশ সমর্থন করে, যা পৃথিবীর সমুদ্রের এই অবহেলিত অর্ধেকের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছে।

⇒ ২০১৮ থেকে, রাষ্ট্রগুলি High Seas Treaty-এর জন্য জাতিসংঘে তিনটি আলোচনায় অংশ নিয়েছে। চতুর্থ অধিবেশন ২০২০ সালে হওয়ার কথা থাকলেও কোভিড-১৯-এর কারণে তা স্থগিত হয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হয়। পঞ্চম অধিবেশনও ২০২২ সালে নিউ ইয়র্কে হয়। যদিও চুক্তি গৃহীত হয়নি, তবুও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

⇒ ৫ মার্চ, ২০২৩-এ, বিশ্বের বিভিন্ন দেশ High Seas Treaty-এর মূল বিষয়গুলিতে চুক্তিতে পৌঁছায়।
- নতুন চুক্তিটি উচ্চ সমুদ্রে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য স্পষ্ট উপায় নির্ধারণ করে এবং গভর্ন্যান্স ফাঁকগুলো সমাধান করে।

⇒ "High Seas" বলতে পৃথিবীর জলসীমার সেই সব অংশকে বোঝায়, যেগুলো কোনো একক দেশের সার্বভৌমত্বের আওতায় নেই এবং এ অঞ্চলে প্রাকৃতিক সম্পদের নিঃসরণ বা শিকার কার্যক্রম পরিচালিত হয়।
- চুক্তির প্রধান দিকগুলো: জীববৈচিত্র্য সংরক্ষণ, এডুকেশন এবং গবেষণা, সমুদ্রের সম্পদের টেকসই ব্যবহার, সতর্কতা এবং প্রভাব মূল্যায়ন, নিরাপত্তা এবং নজরদারি।
- এই চুক্তিতে সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০৩০ সালের মধ্যে সাগর-মহাসাগরের ৩০ শতাংশ এলাকা সংরক্ষিত ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
- ২০২৫ সালের জুনে পরবর্তী জাতিসংঘ মহাসাগর সম্মেলনের মাধ্যমে High Seas Treaty কার্যকর করার লক্ষ্য নিয়ে বিশ্বের নজর এখন সরকারের দিকে, যাতে এটি দ্রুত অনুমোদিত হয়।

উৎস: i) High Seas Alliance. [link]
ii) chathamhouse.org.
১,৭৩২.
আলাস্কায় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের জন্য কোন পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠিত হয়?
  1. Worldwatch Institute
  2. WWF
  3. Greenpeace International
  4. Friends of the Earth
ব্যাখ্যা

আলাস্কায় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ Greenpeace International সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল যা মূলত  Don't Make a Wave Committee নামে শুরু হয়েছিল যা ১৯৬৯-১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার আমচিটকা দ্বীপে পারমাণবিক পরীক্ষা বন্ধের দাবিতে গঠিত হয়েছিল এবং পরে বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনে পরিণত হয়।

Greenpeace International: 

- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। 
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়
- এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।

⇒ পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।

১,৭৩৩.
'Green Peace' কোন ধরনের সংস্থা?
  1. রাজনৈতিক
  2. অর্থনৈতিক
  3. পরিবেশবাদী
  4. সামরিক
ব্যাখ্যা
• 'Green Peace': 
- প্রতিষ্ঠা সাল: ১৯৭১.
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, কানাডা।
- প্রতিষ্ঠাতারা: একদল পরিবেশবাদী ও শান্তিকামী কর্মী।
- প্রথম অভিযান: একটি ছোট নৌকা (Phyllis Cormack) নিয়ে যাত্রা শুরু।
- উদ্দেশ্য ছিল: আলাস্কা উপকূলে মার্কিন পারমাণবিক পরীক্ষা বন্ধ করা।
- গ্রীনপিসের নামেই প্রকাশ পায় সংগঠনটির মূল উদ্দেশ্য "পরিবেশ ও শান্তির জন্য সংগ্রাম"।

• প্রাথমিক ও প্রধান লক্ষ্য:
- পারমাণবিক পরীক্ষা বন্ধ,
- বন ধ্বংস ও দূষণ রোধ,
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই,
- বন্যপ্রাণী ও সাগর সংরক্ষণ,
- প্লাস্টিক দূষণ ও রাসায়নিক দূষণ মোকাবিলা।

উৎস: • Green Peace ওয়েবসাইট।
১,৭৩৪.
'লস অ্যান্ড ড্যামেজ' তহবিলের জন্য অন্তর্বর্তীকালীন সচিবালয় হিসেবে কাজ করছে কোন প্রতিষ্ঠান?
  1. আইএমএফ
  2. এশীয় উন্নয়ন ব্যাংক
  3. বিশ্বব্যাংক
  4. জাতিসংঘ
ব্যাখ্যা

Loss and Damage Fund:
- লস অ্যান্ড ড্যামেজ তহবিল (Loss and Damage Fund) হলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য উন্নত দেশগুলোর উদ্যোগে গঠিত একটি তহবিল।
- মিশর-এ অনুষ্ঠিত কপ-২৭ -এ এই তহবিল গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া।
- বিশ্বব্যাংক প্রাথমিকভাবে ৪ বছরের জন্য একটি ‘ইন্টারিম সেক্রেটারিয়েট’ বা অন্তর্বর্তীকালীন সচিবালয় হিসেবে কাজ করছে।
- উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও স্বেচ্ছাসেবী অনুদানের মাধ্যমে এই তহবিল গঠিত হচ্ছে।

• জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- লস অ্যান্ড ড্যামেজ তহবিল (Loss and Damage Fund) ২০২৫-২০২৬ সালের মধ্যে পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে, যা মূলত জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা করবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,৭৩৫.
কোন সংস্থা 'বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক' প্রকাশ করে?
  1. Earthwatch
  2. Worldwatch
  3. Germanwatch
  4. Greenpeace
ব্যাখ্যা

• Germanwatch 'বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক' প্রকাশ করে।

• Germanwatch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর “বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক” প্রকাশ করে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।

উৎস: Germanwatch এর ওয়েবসাইট।

১,৭৩৬.
WWF এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) World Wide Fund for Nature
  2. খ) World Wide Fund
  3. গ) World Wide Fund for Forest
  4. ঘ) World Wildlife Fund
ব্যাখ্যা
WWF (World Wide Fund for Nature) ১৯৬১ সালে প্রতিষ্ঠিত প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন। শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund. ১৯৮৫ সালের এর নামকরণ করা হয় World Wide Fund for Nature। সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত। (সূত্রঃ WWF ওয়েবসাইট)
১,৭৩৭.
ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন কে?
  1. ক) লেস্টার ব্রাউন
  2. খ) গুন্টার পাউলি
  3. গ) পল রোমার
  4. ঘ) ডেভিড বিসলি
ব্যাখ্যা
ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি হলো অর্থনৈতিক উন্নয়নের জন্যে সামুদ্রিক সম্পদের যথাযথ ও টেকসই ব্যবহার।
ব্ল ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি। তিনি ১৯৯৪ সালে প্রথম ব্লু ইকোনমি প্রত্যয়টি ব্যবহার করেন। ২০১০ সালে তিনি তার দ্য ব্লু ইকোনমি বইয়ে সমুদ্র অর্থনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরবর্তীতে, ২০১২ সালের রিও ডি জেনিরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি বৈশ্বিক প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
(তথ্যসূত্র: এসডিজি এবং এলটি-ইকোনমি ওয়েবসাইট)
১,৭৩৮.
Green Cross International কোন ধরণের সংস্থা?
  1. সামরিক
  2. পরিবেশবাদী
  3. অর্থনৈতিক
  4. মানবাধিকার
ব্যাখ্যা
Green Cross International:
- Green Cross International একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- আনুষ্ঠানিক কারযক্রম শুরু করে: ১৮ এপ্রিল, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে ৩০টি দেশে সদস্য সংস্থা রয়েছে।

উল্লেখ্য,
⇒ এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের আর্থ সামিটের মাধ্যমে শুরু করা কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
- ৬ জুন, ১৯৯২ তারিখে, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
- একই সময়ে সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'ওয়ার্ল্ড গ্রিন ক্রস' প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে ১৯৯৩ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠিত হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে জাপানের কিয়োটোতে চালু হয়।

উৎস: Green Cross International ওয়েবসাইট।
১,৭৩৯.
কোনগুলি জলবায়ুর নিয়ামক?
  1. ক) আহ্নিক গতি, বার্ষিক গতি
  2. খ) বায়ুর মৃদুভাবাপন
  3. গ) বায়ুপ্রবাহ, অক্ষাংশ
  4. ঘ) বায়ুর ঘনত্ব
ব্যাখ্যা
- আবহাওয়া হলো কোনো স্থানের দৈনন্দিন বায়ুর গড় তাপ, চাপ, বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য।
- জলবায়ু হলো কোনো স্থানের ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থা।
- আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, চাপ, বারিপাত, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহ।
- জলবায়ুর প্রধান নিয়ামকগুলো হলো- অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, বনভূমি, সমুদ্রসস্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল ও মৃত্তিকা প্রভৃতি।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৭৪০.
বিশ্বে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. রাশিয়া
ব্যাখ্যা
- বিশ্বে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন।
UNEP এর Emissions Gap Report-2020 অনুসারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : চীন
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র
- তৃতীয় : ইইউ+যুক্তরাজ্য
- চতুর্থ : ভারত
- পঞ্চম : রাশিয়া।
(তথ্যসূত্রঃ UNEP এর Emissions Gap Report-2020)
১,৭৪১.
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
  1. প্যারিস সম্মেলন
  2. জেনেভা সম্মেলন
  3. কোপেনহেগেন সম্মেলন
  4. বার্লিন সম্মেলন
ব্যাখ্যা
গ্রিন ক্লাইমেট ফান্ড:
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় COP-15 সম্মেলন।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- কোপেনহেগেন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
- এর সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট। 
১,৭৪২.
জাতিসংঘের 'খাদ্য ও কৃষি সংস্থা (FAO)' এর সর্বশেষ সদস্য দেশ-
  1. ক) ব্রুনেই
  2. খ) সুদান
  3. গ) ওমান
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
• জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- (FAO)-এর পূর্ণরুপ– Foad and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য–  ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- প্রতিষ্ঠা লাভ করে– ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর।
- সদর দপ্তর– রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা–১৯৪টি দেশ (সর্বশেষ সদস্য - ব্রুনেই) ২টি সহযোগী দেশ + ১টি সংস্থা (EU))।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।
- বর্তমান মহাপরিচালক– QU Dongyu ( চীনা নাগরিক)।
- ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাংলাদেশ এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে সংস্থাটির সদস্যের দায়িত্ব পালন করবে।
- বর্তমানে কাউন্সিলের সদস্য বাংলাদেশ।

উৎস: Official website (FAO) এবং Live Mcq ডায়নামিক প্যানেল।
১,৭৪৩.
জাতিসংঘ সমুদ্র আইন(UN Convention on the Law of the sea) স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৯৭
  2. খ) ১৯৯৪
  3. গ) ১৯৮২
  4. ঘ) ১৯৮৪
ব্যাখ্যা
- জাতিসংঘ সমুদ্র আইন(UN Convention on the Law of the sea)  সমুদ্রে জনসাধারণের শৃঙ্খলা সম্পর্কিত আন্তর্জাতিক আইনের শাখা।
- যা ১০ ​​ডিসেম্বর, ১৯৮২ সালে স্বাক্ষরিত হয়েছে।
- এই কনভেনশনটিকে "মহাসাগরের জন্য সংবিধান" হিসেবেই বর্ণনা করা হয়েছে, যা আঞ্চলিক জল, সমুদ্র সংক্রান্ত আন্তর্জাতিক আইনকে সংগঠিত করে।
- জাতিসংঘ সমুদ্র আইন ৬০টি দেশ দ্বারা অনুমোদিত হওয়ার পরে ১৯৯৪ সালে কার্যকর হয়।
- ২১ শতকের গোড়ার দিকে কনভেনশনটি ১৫০ টিরও বেশি দেশ দ্বারা অনুমোদিত হয়েছিল।
- জাতিসংঘ সমুদ্র আইন(UN Convention on the Law of the sea)  অনুসারে প্রতিটি দেশের সার্বভৌম আঞ্চলিক জল তার উপকূলের বাহিরে সর্বাধিক ১২ নটিক্যাল মাইল (২২ কিমি) পর্যন্ত প্রসারিত হবে। 

উৎস:- ব্রিটানিকা।
১,৭৪৪.
কার্টাগোনা প্রোটোকল হলো-
  1. শিশু অধিকার চুক্তি
  2. ইরাক পুনর্গঠন চুক্তি
  3. যুক্তরাষ্ট্র ম্যাক্সিকো চুক্তি
  4. জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।
১,৭৪৫.
১৯৭১ সালে কোন দ্বীপের পরমাণু পরীক্ষার বিরোধিতা করার মাধ্যমে 'গ্রিনপিস' প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. আমচিটকা দ্বীপে
  2. মার্শাল দ্বীপ
  3. গুয়াম দ্বীপ
  4. ক্রিসমাস দ্বীপ
ব্যাখ্যা
- ১৯৭১ সালে কানাডাভিত্তিক একদল পরিবেশবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের আমচিটকা দ্বীপে পরমাণু বোমা পরীক্ষার বিরোধিতা করে প্রতিবাদ জানায়। এই প্রতিবাদের মাধ্যমেই গ্রিনপিস (Greenpeace) নামক বিশ্ববিখ্যাত পরিবেশ সংরক্ষণ সংগঠনের যাত্রা শুরু হয়।

গ্রিনপিস:

- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিসের উদ্যোক্তাদের মধ্যে বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ উল্লেখযোগ্য।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট।
১,৭৪৬.
রামসার কনভেনশন স্বাক্ষরকারী দেশ কতটি? [জানুয়ারি,২০২৬]
  1. ১৭৫টি
  2. ১৭২টি
  3. ১৭১টি
  4. ১৮০টি
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি,
- এটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
-  এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ করা।
- এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

১,৭৪৭.
২৬তম জলবায়ু সম্মেলনে কয়টি দেশ 'বন উজাড় রোধ' চুক্তিতে স্বাক্ষর করেছে?
  1. ক) ১১০
  2. খ) ১১৫
  3. গ) ১১৪
  4. ঘ) ১১৬
ব্যাখ্যা
স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২৬) চলতি দশকের মধ্যে বিশ্বে বন উজাড়করণ বন্ধের বিষয়ে এক সমঝোতার কথা ঘোষণা করা হয়। কপ ২৬ প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, যে ১১৪টি দেশের নেতারা বন উজাড় রোধে চুক্তিতে সই করেছেন, সেই তালিকায় নেই বাংলাদেশ।
উৎস : প্রথম আলো
১,৭৪৮.
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশসমূহের জোট 'V20' এর পূর্ণরূপ কী?
  1. Vertical Twenty
  2. Vulnerable Twenty
  3. Valuable Twenty
  4. Victory Twenty
ব্যাখ্যা

V20:
- V20 এর পূর্ণরূপ - The Vulnerable Twenty.
- এটি হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- এটি গঠিত হয়: ৮ অক্টোবর, ২০১৫।
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- প্রতিষ্ঠাতা সভাপতি: ফিলিপাইন।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭০টি।
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।

১,৭৪৯.
EEA-এর পূর্ণরূপ কী?
  1. European Energy Agency
  2. European Environmental Authority
  3. European Environment Agency
  4. Environmental Evaluation Association
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা: 
- EEA এর পূর্ণরূপ European Environment Agency.
- EEA-এর প্রধান কাজ হলো ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহ করা এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
- এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোপেনহেগেন, ডেনমার্ক-এ অবস্থিত।
- সংস্থাটি ৩২টি সদস্যদেশ নিয়ে গঠিত।    
 
সূত্র: EEA ওয়েবসাইট।
১,৭৫০.
'Red Data Book' বা বিপন্ন প্রজাতির তালিকা প্রকাশ করে কোন সংস্থা?
  1. Greenpeace
  2. WWF
  3. UNEP
  4. IUCN
ব্যাখ্যা

- পরিবেশের জন্য 'রেড ডাটা বুক' (Red Data Book) প্রকাশকারী সংস্থা IUCN.
- 'রেড ডাটা বুক' (Red Data Book) বিশ্বের হুমকিপূর্ণ, বিপন্ন এবং বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর (প্রাণী, উদ্ভিদ, ফাঙ্গাস) তালিকা, স্থিতি এবং সংরক্ষণের সুপারিশ রয়েছে।

• IUCN: 
- IUCN এর পূর্ণরূপ হলো:
- International Union for Conservation of Nature.
- প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা।
- IUCN হলো একটি আন্তর্জাতিক সংগঠন,
- যা প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।
- এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়।
• IUCN এর প্রধান কাজ:
- প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ দেওয়া,
- বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা,
- বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করা,
- জলবায়ু পরিবর্তন, বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

১,৭৫১.
বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. প্যারিস
  3. লন্ডন
  4. মাদ্রিদ
ব্যাখ্যা
- বিশ্ব পর্যটন সংস্থা United Nations World Tourism Organization (UNWTO) প্রতিষ্ঠা লাভ করে ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- সংস্থাটি জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে ২০০৩ সালে।
- বিশ্ব পর্যটন সংস্থার  সদর দপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থিত।
- বাংলাদেশ UNWTO এর সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।

উৎস:- ব্রিটানিকা।
১,৭৫২.
কাসাব্লাংকা সম্মেলন (Casablanca Conference) কোনটির সাথে সম্পর্কিত?
  1. প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি, জাপান ও ইতালিকে বিনা শর্তে আত্মসমর্পনের প্রস্তাব
  2. আণবিক অস্ত্র মজুদ ধ্বংসের প্রক্রিয়া
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, জাপান ও ইতালিকে বিনা শর্তে আত্মসমর্পনের প্রস্তাব
  4. কোনটি নয়
ব্যাখ্যা
কাসাব্লাংকা সম্মেলন (Casablanca Conference):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মরোক্কোর কাসাব্লাংকায় একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে অংশগ্রহন করেন - যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
- সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত অনুপস্থিত ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত শেষ করে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ হিসাবে সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-  দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্মেলনে জার্মানি, জাপান ও ইতালিকে বিনা শর্তে আত্মসমর্পনের প্রস্তাব করা হয়।
- পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়।
 
উৎস: ব্রিটানিকা.কম[লিঙ্ক]
১,৭৫৩.
কার্টাগেনা প্রটোকল এর চূড়ান্ত অনুমোদন হয় কোথায়?
  1. ক) কানাডা
  2. খ) কলম্বিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol)
কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
- জীববৈচিত্র্য সংক্রান্ত এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- ১৩৫টি দেশ কর্তৃক চূড়ান্ত চুক্তি অনুমোদন হয় কানাডার মন্ট্রিলে।

এক নজরে কার্টাগেনা প্রটোকল:
চুক্তি অনুমোদন -- ২৯ জানুয়ারি, ২০০০ সাল
চুক্তি কার্যকর -- ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল
চুক্তির পক্ষ -- স্বাক্ষরকারী - ১০৩টি
অনুমোদনকারী -- ১৭৩টি

বাংলাদেশ ও কার্টাগেনা প্রটোকল:
চুক্তি স্বাক্ষর -- ২৪ মে, ২০০০ সাল
চুক্তি অনুমোদন -- ৫ ফেব্রুয়ারি, ২০০৪ সাল
চুক্তি কার্যকর -- ৫ মে, ২০০৪ সাল

উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট
১,৭৫৪.
ICAN-এর পূর্ণরূপ কী?
  1. International Campaign Against Nuclear
  2. International Campaign to Abolish Nuclear Weapons
  3. International Council for Atomic Nations
  4. International Committee for Arms Negotiation
ব্যাখ্যা

ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ: International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- প্রতিষ্ঠিত হয়: এপ্রিল, ২০০৭ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।
- ICAN মূলত ৬৫০ টি সংগঠনের সমন্বয়ে গঠিত।
- বর্তমানে ১১০ টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

⇒ সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।

উৎস: ICAN এর ওয়েবসাইট।

১,৭৫৫.
নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কোন কনভেনশন স্বাক্ষরিত হয়?
  1. কাতার কনভেনশন
  2. রটারড্যাম কনভেনশন
  3.  বাসেল কনভেনশন
  4. স্টকহোম কনভেনশন
ব্যাখ্যা

• রটারড্যাম কনভেনশন:
- রটারড্যাম কনভেনশন (Rotterdam Convention) হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা কিছু বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশকের বাণিজ্য নিয়ন্ত্রণ করে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোকে এসব পদার্থ আমদানির পূর্বে প্রয়োজনীয় তথ্য ও সম্মতি দেওয়ার সুযোগ করে দেয়। এটি PIC (Prior Informed Consent) পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে।

- গৃহীত হয়: ১০ সেপ্টেম্বর ১৯৯৮, রটারড্যাম, নেদারল্যান্ডসে।
- কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি ২০০৪।

• মূল উদ্দেশ্য:
- নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা।
- দেশগুলিকে আগাম অবগতির ভিত্তিতে সিদ্ধান্ত (Prior Informed Consent - PIC) গ্রহণের সুযোগ করে দেওয়া।

• FAO এবং UNEP যৌথভাবে এর সচিবালয় পরিচালনা করে।

অন্যদিকে,
• বাসেল কনভেনশনের মূল উদ্দেশ্য- বিপজ্জনক বর্জ্যের পরিবহন নিয়ন্ত্রন।
• স্টকহোম কনভেনশন-২০০১ এর মূল উদ্দেশ্য- পরিবেশকে স্থায়ী জৈব দূষণকারী পদার্থ থেকে রক্ষা করা

উৎস: UNEP - UN Environment Programme.

১,৭৫৬.
কত সালে, কোথায় পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭০ সালে, লন্ডন
  2. ১৯৭২ সালে, স্টকহাম
  3. ১৯৭২ সালে, জেনেভা
  4. ১৯৬৬ সালে, ব্রাজিল
ব্যাখ্যা
প্রথম পরিবেশ সম্মেলন:
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।

⇒ স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।
- এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে।

উৎস: UNEP ওয়েবসাইট।
১,৭৫৭.
'কিগালি সংশোধনী' নিম্নের কোন প্রটোকলের সাথে সম্পর্কিত?
  1. কার্টাগেনা প্রোটোকল
  2. কিয়োটো প্রোটোকল
  3. নাগোয়া প্রোটোকলে
  4. মন্ট্রিল প্রোটোকল
ব্যাখ্যা
কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী হলো কিগালি সংশোধনী।
- কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- সংশোধনীটি বাস্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।
১,৭৫৮.
নিচের কোন তারিখে 'International Mother Earth Day' পালিত হয়?
  1. ২২ মার্চ
  2. ২২ এপ্রিল
  3. ৪ অক্টোবর
  4. ২৩ অক্টোবর
ব্যাখ্যা
• ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উৎযাপন করা হয়।
- এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস।
- ১৯৭০ সালে প্রথম “Earth Day” হিসেবে যুক্তরাষ্ট্রে এটি পালিত হয়।
- পরে ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২২ এপ্রিলকে "International Mother Earth Day" হিসেবে ঘোষণা করে।
- বর্তমানে 'আর্থ ডে' নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে দিবসটি পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।

• গুরুত্বপূর্ণ দিবস:
- ২২ এপ্রিল: বিশ্ব ধরিত্রী দিবস,
- ৭ জুন: বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস,
- ১১ জুলাই: বিশ্ব জনসংখ্যা দিবস,
- ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস,
- ১৬ অক্টোবর: বিশ্ব খাদ্য দিবস,
- ১০ ডিসেম্বর: মানবাধিকার দিবস।

উৎস: UN ওয়েবসাইট।
১,৭৫৯.
টেকসই উন্নয়ন লক্ষ্যের ১৭টি গোলের মধ্যে কয়টি লক্ষ্য সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
SDG - এর ১৭টি লক্ষ্যের মধ্যে ৩টি লক্ষ্য সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। এই গোলের ১৩, ১৪ ও ১৫ তম লক্ষ্য যথাক্রমে, Climate Action, Life Below Water, Life On Land যা সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ ও sdg.gov.bd
১,৭৬০.
পরিবেশবান্ধব ফ্রিজ তৈরি করতে কম্প্রেসরে ফ্রেয়নের পরিবর্তে কী ব্যবহার করা হয়?
  1. ক) টেট্রাফ্লোরো ইথেন
  2. খ) টেট্রাফ্লোরো বিউটেন
  3. গ) মিথেন
  4. ঘ) আইসো পেন্টেন
ব্যাখ্যা
পরিবেশবান্ধব ফ্রিজ
- ঐতিহ্যবাহী এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেন্টগুলিতে ফ্লোরিনযুক্ত গ্যাস থাকে যা ওজোন স্তরকে ছিদ্র করতে পারে, হ্রাস করতে পারে এবং পরিবেশের ক্ষতি করতে পারে। 
- টেকসই শীতলীকরণ এই গ্যাসগুলিকে জলবায়ু-বান্ধব বিকল্পগুলির সাথে প্রতিস্থাপন করে।
- সেগুলো যখন উন্নত শক্তি-দক্ষতা ব্যবস্থার সাথে মিলিত হয় তখন রেফ্রিজারেন্ট লিকেজ থেকে শক্তি নির্গমন হ্রাস করে।
- একটি রেফ্রিজারেন্টের পরিবেশ-বান্ধবতা তার ওজোন হ্রাস সম্ভাবনা এবং গ্লোবাল ওয়ার্মিং সম্ভাব্য দ্বারা পরিমাপ করা যেতে পারে।
- সবচেয়ে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট হল হাইড্রোফ্লোরোকার্বন (HFC) এবং হাইড্রোফ্লোরো-ওলেফিনস (HFO)।
- বর্তমানে রেফ্রিজারেটরের কম্প্রেসারে হিমায়ক হিসেবে ফ্রেয়নের পরিবর্তে পরিবেশবান্ধব গ্যাস R-134A (টেট্রাফ্লোরো ইথেন), R-290 (আইসোপ্রোপেন), R-600A (আইসোবিউটেন) এর ব্যবহার হচ্ছে।

উৎস: Environmentally Friendly Refrigerants, American Biotech Supply.
১,৭৬১.
ভিয়েনা কনভেনশন সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
  1. চুক্তি স্বাক্ষরের স্থান ভিয়েনা, অস্ট্রিয়া
  2. চুক্তি স্বাক্ষরকারী দেশ ২৮টি
  3. চুক্তি গৃহীত ১৯৮৮ সালে
  4. ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention-এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- জাতিসংঘ কর্তৃক চুক্তি গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
- বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯ সাল।
- চুক্তি সংশ্লিষ্ট পক্ষ সমূহ ৩ বছর পর পর চুক্তির অগ্রগতি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ২ আগস্ট, ১৯৯০ সাল।

উৎস: UN ওয়েবসাইট। [link]
১,৭৬২.
ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করে নিচের কোন সংস্থা?
  1. ICAN
  2. EEA
  3. IPCC
  4. UNEP
ব্যাখ্যা
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- গঠন - ১৯৯৪ সালে।
- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য সংখ্যা -৩৮ টি। 
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।
 
উৎস: EEA ওয়েবসাইট।
১,৭৬৩.
যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকরণ - বিষয়ক চুক্তি কোনটি?
  1. ক) Paris Peace Accords
  2. খ) Pact of Paris
  3. গ) Vienna Accord
  4. ঘ) Treaty of Paris
ব্যাখ্যা

প্যারিস প্যাক্ট - ১৯২৮ (Pact of Paris)
প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার থেকে মানুষ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ সম্পর্কে সচেতন হয়। শান্তিরক্ষার অংশ হিসাবে প্যারিস প্যাক্ট - ১৯২৮ স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যনাম - Kellogg-Briand Pact।
⤇ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Frank B. Kellogg ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী - Aristide Briand আলোচনার মাধ্যমে এই চুক্তির খসড়া তৈরি করেন।
- চুক্তিটি স্বাক্ষর হয় - ২৭ আগস্ট, ১৯২৮ সালে ও কার্যকর হয় - ২৪ জুলাই, ১৯২৯ সালে।
এই চুক্তির ফলে যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা হয়।
অন্যদিকে,
প্যারিস শান্তি চুক্তি (Paris Peace Accords) - যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে ১৯৭৩ সালে স্বাক্ষরিত হয়।
প্যারিস চুক্তি - ১৭৮৩ (Treaty of Paris - 1783) - ১৭৮৩ সালে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস্‌ - এর মধ্যে স্বাক্ষরিত হয়।
উৎসঃ History.com ও Live MCQ Content (Upcoming)

১,৭৬৪.
মন্ট্রিল প্রোটোকল কত সালে গৃহীত হয়?
  1. ১৯৮৫  সালে
  2. ১৯৮৭  সালে
  3. ১৯৮৯  সালে
  4. ১৯৯২  সালে
ব্যাখ্যা

• মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

• চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উৎস: UNEP ওয়েবসাইট।

১,৭৬৫.
সম্প্রতি 'IUCN' এর শীর্ষ নেতারা কোথায় বৈঠকে মিলিত হয়?
  1. ক) বার্লিন, জার্মানি
  2. খ) জেজু, দক্ষিণ কোরিয়া
  3. গ) জেনেভা, সুইজারল্যান্ড
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
▪ IUCN (The International Union for Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা যেটি প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ে কাজ করে।
▪ IUCN ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
▪ বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৫,০০০। এটি বিশ্বের ১৬০টির অধিক দেশে কাজ করছে।
▪ ১৩-১৫ অক্টোবর IUCN এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় জেজু, দক্ষিণ কোরিয়ায়

তথ্যসূত্র:- IUCN ওয়েবসাইট।
১,৭৬৬.
'গ্রীনহাউজ' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে?
  1. ক) নরম্যান বোরল্যাগ
  2. খ) আর্নেস্ট হেইকেল
  3. গ) সোভনর্টে আরহেনিয়াস
  4. ঘ) জুলিয়ানো ফামেন
ব্যাখ্যা

সোভনর্টে আরহেনিয়াস ১৮৯৬ সালে গ্রীনহাউজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন।
- গ্রিন হাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রীন হাউজ গ্যাস সমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়।
- আর্নেস্ট হেইকেল ১৮৬৯ সালে সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন ।
- সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত নরম্যান বরল্যাগ ।

সূত্র: Live MCQ Lecture Pdf

১,৭৬৭.
জেনেভা কনভেনশনে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন - ১৯৪৯ (Geneva Convention):

১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল (যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি রক্ষাকবচ/চুক্তি থাকায় এই চুক্তিকে “চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।)

স্বাক্ষরিত চারটি চুক্তি হচ্ছে-
১. প্রথম জেনেভা কনভেনশন চুক্তি - জেনেভা কনভেনশনের প্রথম চুক্তিটি যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
২. দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি - দ্বিতীয় চুক্তিটি সমুদ্রে বা জলের যুদ্ধে আহত, অসুস্থ ও জাহাজডুবির স্বীকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশােধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি – জেনেভা কনভেনশনের তৃতীয় চুক্তিটি হচ্ছে যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
৪. চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি - চতুর্থ চুক্তিটি যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত চুক্তি।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং history.com।
১,৭৬৮.
গ্রিন ক্লাইমেট ফান্ড কোন সংস্থার অধীনে গঠিত?
  1. UNESCO
  2. UNFCCC
  3. UNEP
  4. UNDP
ব্যাখ্যা

Green Climate Fund:
-গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল।
-এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত হয় কপ-১৬তম সম্মেলন।
--কপ-১৬তম সম্মেলনে এই তহবিল প্রতিষ্ঠিত হয়।
-এর সদরদপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়নে অবস্থিত।
উল্লেখ্য
-কপ-১৫ তে Green Climate Fund গঠনের সিদ্ধান্ত হয়।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তার জন্য এই তহবিল গঠিত হয়েছে।
এর লক্ষ্যমাত্রা বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।

উৎস: UN Environment Programme.

১,৭৬৯.
'লস অ্যান্ড ড্যামেজ ফান্ড' নীতিগতভাবে অনুমোদন পায় কততম জলবায়ু সম্মেলনে?
  1. কপ-২১
  2. কপ-২৫
  3. কপ-২৭
  4. কপ-২৮
ব্যাখ্যা
লস অ্যান্ড ড্যামেজ ফান্ড:
- জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলো দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তার দাবি জানিয়ে আসছে।
- উন্নত দেশগুলো এতদিন ধরে এ বিষয়ে টালবাহানা করলেও ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য শেষ পর্যন্ত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
- তবে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করে আসছে ধনী দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষায় তারা ব্যর্থ হয়।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- এটিই হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ তহবিল।
- চুক্তি অনুযায়ী, ধনী দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

উল্লেখ্য,
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৭৭০.
নিম্নলিখিত কোনটি International Mother Earth Day?
  1. ক) ১৮ এপ্রিল
  2. খ) ২০ এপ্রিল
  3. গ) ২২ এপ্রিল
  4. ঘ) ২৪ এপ্রিল
ব্যাখ্যা

International Mother Earth Day হল ২২ এপ্রিল ।
- জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৯ সালে গৃহীত একটি রেজুলিউশনের মাধ্যমে ২২ এপ্রিলকে International Mother Earth Day হিসেবে মনোনীত করে।
-প্রস্তাবটি বলিভিয়ার প্লুরিনেশনাল স্টেট এর মাধ্যমে প্রদান করা হয়েছিল এবং ৫০টিরও বেশি সদস্য রাষ্ট্রের দ্বারা এটি অনুমোদিত হয়েছিল।

সূত্র: Un.org

১,৭৭১.
জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্দেশ্যে স্বাক্ষরিত চুক্তি কোনটি?
  1. নাগোয়া প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. প্যারিস চুক্তি
  4. কিয়োটো প্রোটোকল
ব্যাখ্যা

• নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি। 
- ABS সংক্রান্ত নাগোয়া প্রোটোকলটি ২৯ অক্টোবর ২০১০ তারিখে জাপানের নাগোয়ায় গৃহীত হয়।
- প্রটোকলটি ১২ অক্টোবর ২০১৪ তারিখে কার্যকর হয়।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।

অন্যদিকে,
- কিয়োটো প্রোটোকল হলো ১৯৯৭ সালে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা আরোপ করে।​
​- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কার্টাগেনা প্রটোকল।
​- প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি।
- ​মন্ট্রিল প্রটোকল: ওজোন স্তর সুরক্ষা বিষয়ক প্রোটোকল।

উৎস: UNEP ওয়েবসাইট এবং Britannica. Convention on Biological Diversity ওয়েবসাইট।

১,৭৭২.
 ’Fridays for Future’ কীসের সাথে সম্পৃক্ত?
  1. অর্থনীতি
  2. জলবায়ু
  3. রাজনীতি
  4. সংস্কৃতি
ব্যাখ্যা

• Fridays for Future:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক আন্দোলন।
- স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নেয়।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

১,৭৭৩.
Water Aid কোন দেশভিত্তিক সংস্থা?
  1. পর্তুগাল
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Water Aid:
- Water Aid হল একটি যুক্তরাজ্যের দাতব্য সংস্থা।
- ১৯৮১ সালের ২১ জুলাই ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে বেসরকারি জনস্বাস্থ্য ও পরিবেশবাদী সংস্থা ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়।
- নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে ওয়াটার এইড কাজ করছে।
- প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে।

উৎস: ওয়াটার এইড ওয়েবসাইট ও ব্রিটানিকা.কম। 
১,৭৭৪.
'V-20' জোটটি গঠিত হয়েছে -
  1. ক) চরম দরিদ্র ২০টি দেশকে নিয়ে।
  2. খ) মধ্যম আয়ের ২০টি দেশকে নিয়ে।
  3. গ) জলবায়ু ঝুঁকিতে থাকা ২০টি দেশকে নিয়ে।
  4. ঘ) দুর্যোগপ্রবণ ২০টি দেশকে নিয়ে
ব্যাখ্যা
Vulnerable Twenty:
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু ঝুঁকিতে থাকা ২০টি দেশকে নিয়ে ৮ অক্টোবর ২০১৫ সালে পেরুর লিমায় 'The Vulnerable Twenty বা V20' জোট গঠিত হয়।
- বর্তমানে এই সংস্থার সদস্য দেশের সংখ্যা ৫৮টি।
- Africa and the Middle East এর সদস্য দেশ- ২৭ টি। 
- Asia- Pacific অঞ্চলের সদস্য দেশ- ২০ টি।
- Latin America and the Caribbean অঞ্চলের সদস্য দেশ- ১১ টি।
- এটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এর climate Vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।
- ২০২২-২০২৪ মেয়াদে এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা। 

উৎস: V-20.org ওয়েবসাইট।
১,৭৭৫.
বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল এবং তাদের নিষ্পত্তি নিয়ন্ত্রণ সংক্রান্ত কনভেনশন কোনটি?
  1. দোহা কনভেনশন
  2. অটোয়া কনভেনশন
  3. রটারডাম কনভেনশন
  4.  বাসেল কনভেনশন
ব্যাখ্যা

• বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল এবং তাদের নিষ্পত্তি নিয়ন্ত্রণ সংক্রান্ত বাসেল কনভেনশন।

• বাসেল কনভেনশন :
⇒ ১৯৮০-এর দশকে আফ্রিকা এবং উন্নয়নশীল বিশ্বের অন্যান্য অংশে বিদেশ থেকে আমদানি করা বিষাক্ত বর্জ্যের মজুদ আবিষ্কারের পর জনসাধারণের প্রতিবাদের প্রতিক্রিয়ায়, সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত প্লেনিপোটেনশিয়ারিদের সম্মেলন।
- ২২ মার্চ ১৯৮৯ সালে বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল এবং তাদের নিষ্কাশন নিয়ন্ত্রণ সংক্রান্ত বাসেল কনভেনশন গৃহীত হয়।
- কনভেনশনটি ১৯৯২ সালে কার্যকর হয়।

• মূল উদ্দেশ্য:
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ।
- বর্জ্যের পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অবৈধ বর্জ্য রপ্তানি প্রতিরোধ।

• বাংলাদেশের প্রেক্ষাপট:
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।
- দেশে বিপজ্জনক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণের জন্য কনভেনশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অন্যদিকে,
- আন্তর্জাতিক বাণিজ্যে কিছু বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশকের জন্য পূর্ব-জ্ঞাত সম্মতি পদ্ধতি সম্পর্কিত রটারডাম কনভেনশন।
- অটোয়া কনভনশন হলো-  স্থলমাইন নিষিদ্ধ করার জন্য চুক্তি।


উৎস: Basel Convention Official Website.

১,৭৭৬.
Green Climate Fund এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার কোন শহরে অবস্থিত?
  1. ইয়েনচিয়ন
  2. সিউল
  3. বুসান
  4. উলসান
ব্যাখ্যা

Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল।
- এটি ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে প্রতিষ্ঠিত হয়।
- এই তহবিলের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তা করা।
- এর লক্ষ্য প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।
- গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়ন শহরে অবস্থিত।

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ও UNFCCC ওয়েবসাইট।

১,৭৭৭.
IPCC-এর রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে গ্রীন হাউজ গ্যাসের নি:সরণ ২০১৯ সালের তুলনায় কত শতাংশ হ্রাস করতে হবে?
  1. প্রায় ২০%
  2. প্রায় ৩৫%
  3. প্রায় ৪৩%
  4. প্রায় ৫০%
ব্যাখ্যা

IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

⇒ IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

উল্লেখ্য,
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে গ্রীন হাউজ গ্যাসের নি:সরণ ২০২৫ সালের মধ্যে হ্রাস করা শুরু করতে হবে।
- এতে আরও বলা হয়, ২০১৯ সালের সাপেক্ষে এই নি:সরণ ২০৩০ সালের মধ্যে ৪৩ শতাংশ ও ২০৫০ সালের মধ্যে ৮৪ শতাংশে নামিয়ে আনতে হবে।
- এই প্যানেল বিশেষত জ্বালানি খাতে বড় ধরনের রূপান্তরের আহ্বান জানিয়েছে, কারণ সর্বমোট নি:সরণের এক-তৃতীয়াংশ উৎপন্ন হয় এই খাত থেকে।
- তারা তেল ও কয়লা জাতীয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিপুল পরিমাণ হ্রাস করার এবং সৌর ও বায়ুশক্তি জাতীয় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে।

উৎস: IPCC ওয়েবসাইট।

১,৭৭৮.
‘Warsaw Pact‘ চুক্তির বিলুপ্তি ঘটে -
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা
Warsaw Pact:
- ন্যাটো জোটের বিপরীত জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে।
- এই জোটের উদ্দেশ্য ছিলো পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা।
- সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের ১ জুলাই ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত ঘটে।

উৎস:- ব্রিটানিকা।
১,৭৭৯.
সর্বশেষ UNEP প্রকাশিত প্রতিবেদন অনুসারে শব্দ দূষণে শীর্ষ শহর কোনটি?
  1. ক) করাচি
  2. খ) ম্যানিলা
  3. গ) ঢাকা
  4. ঘ) নয়াদিল্লি
ব্যাখ্যা
বৈশ্বিক শব্দদূষণ:
২৭ মার্চ ২০২২ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ৬১টি শহরকে অন্তর্ভুক্ত করে “Frontiers 2022 : Noise, Blazes and Mismatches!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ১৯৯৯ সালের গাইডলাইন অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫৫ ডেসিবল এবং বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবল নির্ধারিত ছিল। ২০১৮ সালের হালনাগাদকৃত গাইডলাইনে সড়কে শব্দের তীব্রতা ৫৩ ডেসিবলের মধ্যে সীমিত রাখার সুপারিশ করা হয়।
প্রতিবেদন অনুসারে –
সবচেয়ে কম শব্দদূষণ হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে, শব্দের তীব্রতা - ২০ ডেসিবল; দ্বিতীয় স্পেনের বার্সেলোনা - ২২ ডেসিবল।
সবচেয়ে বেশি শব্দদূষণ হয় ঢাকায় (১১৯ ডেসিবেল)। 
 
উৎস: পত্রিকা রিপোর্ট
১,৭৮০.
ই-৮ ভুক্ত দেশসমূহ কোন ধরনের নির্গমন জন্য সবচেয়ে দায়ী?
  1. প্লাস্টিক দূষণ
  2. কার্বন ও গ্রিনহাউস গ্যাস 
  3. শব্দ দূষণ
  4. রেডিওধর্মী তেজস্ক্রিয় পদার্থ
ব্যাখ্যা
• ই- ৮:
- পরিবেশ দূষণকারী ৮টি দেশকে একত্রে বলা হয় ই-৮ ।
- ই-৮ ভুক্ত দেশ সমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন জারি করে।
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ ই-৮ অন্তর্ভুক্ত আটটি দেশের মূল লক্ষ্য। 
- এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
-  ই-৮ ভুক্ত দেশসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
 
উৎস: Britannica. Brookings.
১,৭৮১.
WMO গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
  1. গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস
  2. ওজোনস্তর সুরক্ষা
  3. উষ্ণতা হ্রাস
  4. আবহাওয়া পূর্বাভাস প্রদান
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়।
- এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।

⇒ WMO গঠনের প্রেক্ষাপট ছিল আবহাওয়া, জলবায়ু, পরিবেশ এবং জলসম্পদের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা।

⇒ WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।

উৎস: WMO ওয়েবসাইট।
১,৭৮২.
কোন সম্মেলনের ফলস্বরূপ UNEP গঠিত হয়?
  1. রিও+১০ সম্মেলন
  2. কিয়োটো সম্মেলন
  3. গ্লাসগো জলবায়ু সম্মেলন
  4. স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা

- জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনের স্টকহোম শহরে। এই সম্মেলনের মধ্য দিয়ে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় UNEP.

UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- এটি ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।
- UNEP-এর প্রধানের পদবী হলো ‘নির্বাহী পরিচালক’।

উল্লেখ্য, 
- UNEP প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ১৯৭২ সালের ৫-১৬ জুন অনুষ্ঠিত United Nations Conference on the Environment, এটি সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। এই সম্মেলনের ফলস্বরূপই UNEP গঠিত হয়।

এছাড়াও, 
- পরবর্তীতে, ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়, এবং ১৯৭৪ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হচ্ছে। 

সূত্র: UNEP ওয়েবসাইট।

১,৭৮৩.
সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রির মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন?
  1. ৩.১° সেলসিয়াস
  2. ৩.১° ফারেনহাইট
  3. ১.৫° সেলসিয়াস
  4. ৫.১° ফারেনহাইট
ব্যাখ্যা
প্যারিস চুক্তি:

- বিশ্বের তাপমাত্রা কমাতে উদ্যোগী হতে প্রথমবারের মত সব দেশ একমত হয়ে প্যারিস চুক্তি করেছিল।
- আন্ত:দেশীয় এই বিশেষজ্ঞ প্যানেল জলবায়ু পরিবর্তন বিষয়ে সর্বশেষ সমস্ত গবেষণা পরীক্ষা-নিরীক্ষা করে।
- বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রির মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন।
- বিজ্ঞানীরা বলেন শিল্প-বিপ্লব পূর্ববর্তী বিশ্বের তাপমাত্রার তুলনায় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারলে জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাব থেকে বাঁচা যাবে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ৯ অক্টোবর, ২০২১।
১,৭৮৪.
জি-জিরো গঠনের উদ্যোক্তা হলো -
  1. থাইল্যান্ড
  2. মায়ানমার
  3. ভুটান
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
‘জি-জিরো’:
- জি-জিরো গঠনের উদ্যোক্তা হলো ভুটান।

⇒ গ্রিনহাউস গ্যাসের মাত্রা ও প্রকোপ কমাতে পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যখন হিমশিম অবস্থা, ঠিক সেই সময় ভুটানের নেতৃত্বে চার কার্বন নিরপেক্ষ দেশ নতুন এক গোষ্ঠী তৈরি করল।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- এই চার দেশে যতটুকু কার্বন নিঃসরণ হয়, তা হয় দূষণমাত্রার চেয়ে কম নতুবা সেই দূষণ শুষে নেওয়ার মতো পরিবেশব্যবস্থা তারা তৈরি করতে পেরেছে। কাজেই এসব দেশ থেকে নিঃসরিত কার্বন উষ্ণায়নের কারণ হয় না।

উল্লেখ্য,
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- এ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।

উৎস: Carbon Pulse.
১,৭৮৫.
ব্যারেন কী?
  1. ক) সামুদ্রিক মাছ
  2. খ) আগ্নেয়গিরি
  3. গ) ক্ষেপনাস্ত্র
  4. ঘ) পর্বত শৃঙ্গ
  5. ঙ) জলপ্রপাত
ব্যাখ্যা
ব্যারেন হলো দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। এর অবস্থান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে । এটিতে ২০১৭ সাল থেকে অগ্ন্যূৎপাত শুরু হয়। (সূত্রঃ ব্রিটানিকা ডটকম)
১,৭৮৬.
IUCN কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. ফন্টেইনব্লিউ, ফ্রান্স
  4. ব্রাসেলস, বেলজিয়াম
ব্যাখ্যা
IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: IUCN ওয়েবসাইট।
১,৭৮৭.
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ২৬তম Conference of Parties এর সভাপতি কে?
  1. মুনীর আকরাম
  2. জন কেরি
  3. মায়া গুইতো
  4. অলক শর্মা
ব্যাখ্যা
- ২০২১ সালে ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ২৬তম UNFCCC Conference of Parties (CoP-26)।
- যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে সম্মেলনেটি অনুষ্ঠিত হবে।
- CoP-26 সম্মেলনে ব্রিটিশ এমপি অলক শর্মা সভাপতির দায়িত্ব পালন করছে। সম্প্রতি সম্প্রতি তিনি বাংলাদেশ সফর করেন।
(তথ্যসূত্র: ukcop26.org ওয়েবসাইট)
১,৭৮৮.
পরিবেশ দূষণের জন্যে মুখ্যত দায়ী কোনটি?
  1. ক) যানবাহন থেকে নির্গত ধোঁয়া
  2. খ) বনভূমি উজারকরণ
  3. গ) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার
  4. ঘ) কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার
ব্যাখ্যা
পরিবেশ দূষণের জন্যে মুখ্যত দায়ী হলো বনভূমি উজারকরণ।
জনসংখ্যার আধিক্য, শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে বনভূমি ধ্বংস হচ্ছে। যার কারণে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে।
জাতিসংঘের মতে বিগত এক দশক ধরে প্রতি মিনিটে প্রায় ৮ হেক্টর করে বনভূমি ধ্বংস হয়েছে। পরিবেশ দূষণের অন্যান্য কারণের মধ্যে রয়েছে:
- যানবাহন ও কল-কারখানার নির্গত ধোঁয়া
জীবাশ্ম জ্বালানীর ব্যবহার
- রাসায়নিক পদার্থের ব্যবহার
- কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার প্রভৃতি।
(সূত্র: মাধ্যমিক বিজ্ঞান এবং FAO ওয়েবসাইট)
১,৭৮৯.
কোন দেশ চেকবুক ডিপ্লোমেসি’ প্রবর্তন করে?
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. চীন
ব্যাখ্যা

চেকবুক কূটনীতি:
- অর্থনৈতিক সাহায্য ও বিনিয়োগ করে সমর্থন পাওয়ার জন্য শক্তিশালী রাষ্ট্রসমূহ যে কূটনীতি প্রয়োগ করে তাকেই চেকবই কূটনীতি বলা হয়।
- বর্তমানে চেকবই কূটনীতির মাধ্যমে চীন কৌশলগত ও সামরিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে
- অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করে চীন বাংলাদেশকে কাছে টানতে চায়, বিশেষজ্ঞরা একে 'চেকবুক কূটনীতি' আখ্যা দিয়েছেন।

অন্যদিকে,
- বর্তমানে আলোচিত ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’– চীনের সাথে সম্পর্কিত।

উৎস: বিবিসি নিউজ।

১,৭৯০.
বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা ‍সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) নরওয়ে
  3. গ) কানাডা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ প্রথমবারের মতো যৌথভাবে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাসূচক-২০১৯ প্রকাশ করে।
এতে মোট ১৯৫টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। সূচকে শীর্ষ দেশগুলো হলো:
প্রথম - যুক্তরাষ্ট্র
দ্বিতীয় - যুক্তরাজ্য
তৃতীয় – নেদারল্যান্ড
চতুর্থ - অস্ট্রেলিয়া
পঞ্চম - কানাডা
সর্বনিম্ন পাঁচটি দেশ হলো:
১৯৫তম – নিরক্ষীয় গিনি
১৯৪তম - সোমালিয়া
১৯৩তম – উত্তর কোরিয়া
১৯২তম – সাওটোমে এন্ড প্রিন্সিপে
১৯১তম – মার্শাল দ্বীপপুঞ্জ
নরওয়ে – ১৬তম
সিঙ্গাপুর – ২৪তম
বাংলাদেশ – ১১৬তম।
(সূত্র: Global Health Security Index ওয়েবসাইট)
১,৭৯১.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. কোপেনহেগেন, ডেনমার্ক
  3. ভিয়েনা, অস্ট্রিয়া
  4. অ্যামস্টারডাম, নেদারল্যান্ডস
ব্যাখ্যা
- ইউরোপীয় পরিবেশ সংস্থার (EEA) সদর দপ্তর ডেনমার্কের কোপেনহেগেন শহরে অবস্থিত।

ইউরোপীয় পরিবেশ সংস্থা:
- ইউরোপীয় পরিবেশ সংস্থা ১৯৯৪ সালে গঠিত হয় এবং
- এর সদরদপ্তর ডেনমার্কের কোপেনহেগেন শহরে অবস্থিত।
- সংস্থাটির ৩৩টি সদস্য রাষ্ট্র রয়েছে (২৮টি EU সদস্য দেশ এবং নরওয়ে, আইসল্যান্ড, লিচটেনস্টাইন, সুইজারল্যান্ড ও তুরস্ক)।
- বালকান অঞ্চলের ছয়টি দেশ সংস্থার সাথে সহযোগী দেশ হিসেবে কাজ করে।
- এর প্রধান কাজ হলো ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করা।

সূত্র: EEA ওয়েবসাইট।
১,৭৯২.
ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
  1. ক) লন্ডন
  2. খ) কোপেনহেগেন
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) রোম
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

উৎস:- ইইউ ওয়েবসাইট।
১,৭৯৩.
গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
  1. ক) হল্যান্ড
  2. খ) পোল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) নিউজল্যান্ড
ব্যাখ্যা
- গ্রিনপিস হল্যান্ডে বা নেদারল্যান্ডসভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা। ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে সমুদ্রে গ্রিন পিস্ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। সংস্থাটি পারমাণিবক পরীক্ষা এবং তেজস্ক্রিয় ও রাসায়নিক বর্জ্য নিক্ষেপের বিরুদ্ধে সফল আন্দোলন চালিয়ে আসছে।
- “ডোন্ট মেইক অ্যা ওয়েইভ” গ্রুপ তাদের নাম পরিবর্তন  করে নতুন দেয় ‘গ্রিন পিস’।
- গ্রিন পিসের জন্ম ক্যানাডার ভ্যানকুভারে এর সদর দপ্তর নেদারল্যান্ডস এর আমস্টারডাম শহরে। 

(উৎস:গ্রিনপিস ওয়েব সাইট)
১,৭৯৪.
United Nations Environment Programme (UNEP) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৯
  2. ১৯৭২
  3. ১৯৭৫
  4. ১৯৮০
ব্যাখ্যা

United Nations Environment Programme:
- UNEP -এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রধান জাতিসংঘ সংস্থা
- এটি প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

• মূল লক্ষ্য:
- পৃথিবীর পরিবেশ সংরক্ষণ।
- টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- পরিবেশ নীতি ও আইন প্রণয়নে দেশগুলিকে সহায়তা করা।
- বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি।

উৎস: UNEP ওয়েবসাইট।

১,৭৯৫.
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় প্রত্যাবর্তন করে -
  1. ক) ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  2. খ) ২১ জানুয়ারি, ২০২১
  3. গ) ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  4. ঘ) ২০ জানুয়ারি, ২০২১`
ব্যাখ্যা
- ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে COP-21 নামের সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির গৃহীত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- যুক্তরাষ্ট্রসহ ১৯৫টি দেশ ও সংস্থা এতে স্বাক্ষর করে।
- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন ১ জুন, ২০১৭; যা ৪ নভেম্বর ২০২০ কার্যকর হয়।
- কিন্তু ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন ২০ জানুয়ারি, ২০২১।
- ১৯ ফেব্রুয়ারি, ২০২১ আনুষ্ঠানিকভাবে ঐ চুক্তিতে প্রত্যাবর্তন করে যুক্তরাষ্ট্র।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।
১,৭৯৬.
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে অতি সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) এডিনবার্গ
  2. খ) গ্লাসগো
  3. গ) লন্ডন
  4. ঘ) ভ্যান্ডি
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বপূণ নয়।]

কপ-২৬ সম্মেলন:

- সম্প্রতি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে হয়েছে - স্কটল্যান্ডের গ্লাসগো শহরে।
- বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা, ফসিল ফুয়েল বিশেষ করে কয়লা থেকে সরে আসা আর ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ক্ষতিপূরণ আর অর্থায়নের মতো ইস্যুতে কপ-২৬ সম্মেলনকে আলোচনা করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ (১৯ নভেম্বর, ২০২১)।
১,৭৯৭.
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির বিষয়বস্তু কোনটি?
  1. ২০৪০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন শূন্যে আনা
  2. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করা
  3. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।

⇒ চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম অর্থাৎ ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৭৯৮.
ওজোনস্তর সংরক্ষণ সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. ভিয়েনা কনভেনশন
  3. বাসেল কনভেনশন
  4. কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- 'মন্ট্রিল প্রটোকল’ হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি
- চুক্তিটির উদ্দেশ্য হলো পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজনস্তরকে সংরক্ষণ করা।
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকলটি কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয় এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি এটি কার্যকর হয়।
- ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- চুক্তি গৃহিত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর ‘আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস’ হিসেবে পালিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৭৯৯.
কোন আন্তর্জাতিক সম্মেলনে 'বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান' অনুমোদন দেয়া হয়?
  1. কপ-৩০ সম্মেলন, ২০২৫
  2. জি- ২০ সম্মেলন, ২০২৫
  3. ৪৭তম আসিয়ান সম্মেলন, ২০২৫
  4. বিশ্ব সামাজিক শীর্ষ সম্মেলন ২০২৫
ব্যাখ্যা

বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি-গ্যাপ):
- ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো নতুন বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি-গ্যাপ) অনুমোদন করেছে।
- এই পরিকল্পনা ২০২৬ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ন্যূনতম লক্ষ্য নির্ধারণ করেছে।
- নতুন পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো জলবায়ু নীতি, পরিকল্পনা, প্রকল্প ও অর্থায়নের প্রতিটি স্তরে লিঙ্গভিত্তিক সমতা এবং অংশগ্রহণ নিশ্চিত করা।
- এখানে ‘নারী’ বলতে কেবল সাধারণ নারী নয়; আদিবাসী, গ্রামীণ, কৃষিজীবী, প্রতিবন্ধী এবং অন্যান্য প্রান্তিক ও উপেক্ষিত গোষ্ঠীর নারীর অংশগ্রহণ ও প্রাপ্যতা নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
- এ ছাড়া নারীমুখী ও কমিউনিটিভিত্তিক প্রকল্প এবং জেন্ডার সংবেদনশীল জলবায়ু অর্থায়ন (জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট ফিন্যান্স) ব্যবস্থার প্রতিশ্রুতিও এসেছে।

উল্লেখ্য,
- জলবায়ু আলোচনায় লিঙ্গসমতা অন্তর্ভুক্তির যাত্রা শুরু হয় ২০১৪ সালে কপ২০-এ ‘লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার’ গ্রহণের মাধ্যমে।
- ২০১৭ সালে কপ২৩-এ প্রথম জেন্ডার অ্যাকশন প্ল্যান-গ্যাপ গৃহীত হয়, যা জলবায়ু নীতি ও কর্মসূচিতে নারীর অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
- ২০১৯ সালের কপ২৫-এ এটি  ‘এনহান্সড লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার’ হিসেবে আরও শক্তিশালী হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৮০০.
'ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম' কোন প্রোটোকলের অংশ?
  1. মন্ট্রিল প্রোটোকল
  2. কিয়োটো প্রোটোকল
  3. কার্টাগেনা প্রোটোকল
  4. নাগোয়া প্রোটোকল
ব্যাখ্যা

ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM):
- ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বা Clean Development Mechanism কিয়োটো প্রটোকল-এর অংশ।
- প্রোটোকলের ১২ অনুচ্ছেদে অনুসারে, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম) এর আওতায় কোন উন্নত দেশ অন্য উন্নয়নশীলদেশে  গ্রীনহাউস গ্যাসের নি:সরণ কমানোর জন্য কোন প্রকল্প নির্মানের  প্রতিশ্রুতি দিয়ে বা বিনিয়োগের মাধ্যমে  চুক্তি  খেলাপের হাত থেকে বাঁচতে পারে।

⇒ কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।
- কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের তালিকা (Annex) ভিত্তিক কাঠামো অনুসরণ করে গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা ঠিক করা।
- এই প্রোটোকল শুধুমাত্র উন্নত দেশগুলিকে উদ্দেশ্য করে গ্রহন করা হয়েছে যা “common but differentiated responsibility and respective capabilities” নীতির অধীনে পরিচালিত।
- এখানে শিল্পোন্নোত দেশগুলিকে উপর অধিক দায়িত্ব আরোপ হয়েছে, কারণ এই দেশগুলি বায়ুমণ্ডলে উচ্চ মাত্রায় GHG নির্গমনের জন্য দায়ী।
- UNFCCC তার কনভেনশানে সারা বিশ্বের সব দেশগুলিকে ৩টি তালিকা বা Annex এ বিভক্ত করেছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।