বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

মোট প্রশ্ন২,৩০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

PrepBank · পাতা ১৩ / ২৩ · ১,২০১১,৩০০ / ২,৩০১

১,২০১.
দেশের কোন জেলায় প্রথম আর্সেনিক দূষণ শনাক্ত হয়?
  1. চাঁদপুর
  2. গোপালগঞ্জ
  3. চাপাইনবাবগঞ্জ
  4. মেহেরপুর
ব্যাখ্যা
বাংলাদেশে ১৯৯৩ সালে সর্বপ্রথম চাপাইনবাবগঞ্জ জেলার চামা গ্রামের একটি নলকূপে স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি শনাক্ত হয়।
পরবর্তীতে দেশের ৬১টি জেলায় আর্সেনিকের দূষণ চিহ্নিত হয়। এর মধ্যে দূষণের মাত্রা সর্বাধিক হলো চাঁদপুর জেলায় (৯০%)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম। তবে বাংলাদেশে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম।
(সূত্র: সায়েন্স ডিরেক্ট জার্নাল এবং দুর্যোগকোষ)
১,২০২.
IUCN এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. গ্লান্ড, সুইজারল্যান্ড
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা

IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

১,২০৩.
রামসার কনভেনশন কার্যকর হয় কবে?
  1. ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর
  2. ১৯৭৯ সালের ১১ জানুয়ারি
  3. ১৯৭১ সালের ১২ ফেব্রুয়ারি
  4. ১৯৭২ সালের ৫ জুন
ব্যাখ্যা
• ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 172. 

বাংলাদেশ ও রামসার: 
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে - সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর।

উৎস: রামসার ওয়েবসাইট।
১,২০৪.
'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের সাথে জড়িত কে?
  1. ওয়াংগেরি মাথাই
  2. হিলডা হাইন
  3. দিলমা রউসেফ
  4. গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা
• Fridays for future 
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের একটি বৈশ্বিক মুভমেন্ট।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং শুক্রবার স্কুল ধর্মঘট করে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করতে শুরু করে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

উৎস: Fridays For Future এর ওয়েবসাইট।
১,২০৫.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের প্রধান লক্ষ্য কী?
  1. শিক্ষার প্রসার
  2. জলবায়ু পরিবর্তন মোকাবিলা
  3. স্বাস্থ্য সচেতনতা
  4. নারী শিক্ষা
ব্যাখ্যা

ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future):
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- এই আন্দোলনটি সংঘটিত হয় ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

১,২০৬.
Where will Cop-28 be held?
  1. Qatar
  2. Australia
  3. Mexico
  4. UAE
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
- সংযুক্ত আরব আমিরাত ২০২৩ সালের নভেম্বরে এক্সপো সিটি দুবাইতে ২০২৩ সালের UN ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (COP28) এর পক্ষগুলির ২৮তম সম্মেলনের আয়োজন করবে যা আমাদের সময়ের সবচেয়ে চাপযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জের জন্য সাহসী, ব্যবহারিক এবং উচ্চাকাঙ্ক্ষী সমাধানের বিষয়ে বিশ্বকে একত্রিত করতে। 

অন্যদিকে -
- কপ - ২৯ আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- কপ -১৬ মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল।
- কপ - ১৮ কাতারে অনুষ্ঠিত হয়েছিল।

 উৎস: UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,২০৭.
মন্ট্রিল প্রটোকলের সর্বশেষ সংশোধনী কোনটি?
  1. কিগালি সংশোধনী
  2. ভিয়েনা সংশোধনী
  3. বেইজিং সংশোধনী
  4. কোপেনহেগেন সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়। এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উল্লেখ্য,
• কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রোটোকলের কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- সংশোধনীটি বাস্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে।

উৎস: i) UNEP ওয়েবসাইট। [link]
ii) Ozone Secretariat। [link]
১,২০৮.
বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠ ফুলে উঠলে কোনটি ঘটবে?
  1. বনাঞ্চল ধ্বংস হবে
  2. বন্য জীবজন্তু হ্রাস পাবে
  3. লোনা পানি প্রবেশের ঝুঁকি বাড়বে
  4. সবগুলো 
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব: 
- বৈশ্বিক উষ্ণায়নের ফলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় বিশ্বের মোট জনসমষ্টির প্রায় ২০ শতাংশ অধিবাসীর সরাসরি ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে।
- এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ ফুলে উঠলে আবহাওয়ার প্রকৃতিই বদলে যাবে।
- সময়ে অসময়ে জলোচ্ছ্বাসের শিকার হয়ে ফসল ডুবে যাবে, দূষিত হবে সুপেয় পানি ও লোনা পানি প্রবেশের ঝুঁকি বাড়বে, বনাঞ্চল ধ্বংস হবে, বন্য জীবজন্তুর সংখ্যা হ্রাস পাবে এবং একই দেশের মানুষ অন্য অঞ্চলে হবে জলবায়ু শরণার্থী (Climate refugee)।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
১,২০৯.
বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমানা চলাচল নিয়ন্ত্রণ করার জন্য কোন চুক্তিটি স্বাক্ষরিত হয়?
  1. বাসেল কনভেনশন
  2. ভিয়েনা কনভেনশন
  3. স্টকহোম কনভেনশন
  4. রামসার কনভেনশন
ব্যাখ্যা

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য আন্তঃরাষ্ট্রীয় চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন: ১৯৮৫ সালে স্বাক্ষরিত, অজোন লেয়ার ধ্বংসকারী পদার্থ (যেমন CFC) নিয়ন্ত্রণের জন্য।
- স্টকহোম কনভেনশন: ২০০১ সালে স্বাক্ষরিত, স্থায়ী জৈব দূষণকারী পদার্থ (POPs যেমন DDT) উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করার জন্য।
- রামসার কনভেনশন: ১৯৭১ সালে স্বাক্ষরিত, জলাভূমি (ওয়েটল্যান্ডস) সংরক্ষণ ও বৈচিত্র্য রক্ষার জন্য।

উৎস: বাসেল কনভেনশন ওয়েবসাইট।

১,২১০.
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি নিচের কোনটি?
  1. জেনেভা চুক্তি
  2. কিয়োটো চুক্তি
  3. কার্টাগেনা প্রটোকল
  4. শেনজেন চুক্তি
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।
১,২১১.
নিচের কোন সংস্থাটি ভাল স্বাস্থ্যবিধি ও শালীন টয়লেট সরবরাহ করার জন্য কাজ করে?
  1. UNWTO
  2. Wateraid
  3. UNFCCC
  4. WWF
ব্যাখ্যা
ওয়াটারএইড:
- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে।
- বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করার জন্য কাজ করে উক্ত প্রতিষ্ঠান।
- ওয়াটারএইড ২১ জুলাই ১৯৮১ সালে যাত্রা শুরু করে।
- সংস্থাটির প্রথম প্রজেক্ট ছিল জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে।

উল্লেখ্য,
- UNWTO জাতিসংঘের পর্যটন সংস্থা.
- UNFCCC জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন.
- WWF প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।

তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,২১২.
মন্ট্রিয়াল প্রটোকল কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিলো?
  1. বৈশ্বিক উষ্ণায়ন রোধ
  2. ওজোস্তরের ক্ষয় সাধন রোধ করা
  3. জীবাণুঘটিত অস্ত্র নিষিদ্ধ করা
  4. ক্ষতিকর বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ
ব্যাখ্যা
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক মন্ট্রিয়াল প্রটোকল গৃহীত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে এই প্রটোকল গৃহীত হয়।

চুক্তিটি কার্যকর হয় ১৯৮৯ সালে। এতে মোট ১৯৭ টি দেশ স্বাক্ষর করেছে এবং স্বাক্ষরকারী সবগুলো দেশই চুক্তিটি অনুমোদন করেছে।

(তথ্যসূত্র: জাতিসংঘ এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ওয়েবসাইট)
১,২১৩.
বাংলাদেশের রামসার সাইট কোনটি?
  1. ক) সোমপুর বিহার
  2. খ) নিঝুম দ্বীপ
  3. গ) টাঙ্গুয়ার হাওর
  4. ঘ) রাতারগুল
ব্যাখ্যা
- বাংলাদেশের রামসার সাইট হলো- টাঙ্গুয়ার হাওর

- ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।

বাংলাদেশ ও রামসার
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এই চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে- 
যথা- 
• সুন্দরবন (২১ মে ১৯৯২) ও
• টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০)।

উৎস: রামসার ওয়েবসাইট। 
১,২১৪.
কার্টাগেনা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. জলবায়ু পরিবর্তন
  2. ওজোন স্তর সুরক্ষা
  3. জৈব-নিরাপত্তা
  4. মরুকরণ প্রতিরোধ
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- এর পূর্ণনাম The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity,
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা জৈব-নিরাপত্তা সম্পর্কিত।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- সম্পর্কিত কনভেনশন: Convention on Biological Diversity (CBD)।
- আলোচনার স্থান: কার্টাগেনা, কলম্বিয়া।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি ২০০০।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর ২০০৩।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে।
- ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।
 
উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

১,২১৫.
‘ওয়াটার এইড’ কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) ব্রিটেন
  2. খ) নরওয়ে
  3. গ) ইতালি
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
১৯৮১ সালের ২১ জুলাই ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে বেসরকারি জনস্বাস্থ্য ও পরিবেশবাদী সংস্থা ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়। নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশে ওয়াটার এইড কাজ করছে। এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।(সূত্র: ওয়াটারএইড ওয়েবসাইট)
১,২১৬.
গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত প্রটোকল কোনটি?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. কার্টাগোনা প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা

• গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত প্রটোকল হলো- কিয়োটো প্রটোকল।

• কিয়ােটো প্রটোকল:
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে জাপানের কিয়ােটো শহরে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠেয় ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (CoP)-3 এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ক কিয়োটো প্রটোকল গৃহীত হয়।
- ‘কার্বন ক্রেডিট’ কিয়ােটো প্রটোকলের সাথে সম্পর্কিত। 
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- প্রথম স্তরের মেয়াদ শেষ হয় ২০১২ সালে।
- মেয়াদ বাড়ানোর পরে সর্বশেষ এটির মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর ২০২০ সালে।
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং
- ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুমোদন দেয়।  
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ - কানাডা।
 
অন্যদিকে,
- 'মন্ট্রিল প্রটোকল' ওজোনস্তর ক্ষয়কারী বস্তু-সামগ্রীর উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ করার লক্ষ্যে স্বাক্ষরিত প্রটোকল।
- 'কার্টাগেনা প্রটোকল' জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- 'নাগোয়া প্রটোকল' বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্বাক্ষরিত প্রটোকল।

সূত্র: UNFCCC ওয়েবসাইট, ব্রিটানিকা এবং রয়টার্স।

১,২১৭.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) -এর সদস্য সংখ্যা কয়টি?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৫
  3. গ) ১৯০
  4. ঘ) ১৯৩
ব্যাখ্যা
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা। 
- (WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- (WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের  জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট  ১৯৩টি। 
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য -১৮৭টি  দেশ এবং ৬টি টেরিটরি নিয়ে গঠিত। 

উৎস : (WMO) ওয়েবসাইট।
১,২১৮.
ভিয়েনা কনভেনশনের মূল লক্ষ্য কী?
  1. ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ
  2. গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
  3. ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
  4. জীববৈচিত্র্য সুরক্ষা নিশ্চিতকরণ
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী পক্ষ - ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

১,২১৯.
গ্রিনপিস কোন ঘটনার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. পরমাণু পরীক্ষা
  2. চেরনোবিল দুর্ঘটনা
  3. জলবায়ু পরিবর্তন
  4. ফুকুশিমা দুর্ঘটনা
ব্যাখ্যা

- গ্রিনপিস মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতায় ব্রিটিশ কলাম্বিয়াতে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।

গ্রিনপিস:
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিসের উদ্যোক্তাদের মধ্যে বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ উল্লেখযোগ্য।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট।

১,২২০.
UNFCCC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. বন, জার্মানি
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা

United Nations Framework Convention on Climate Change:
- UNFCCC এর পূর্ণনাম: United Nations Framework Convention on Climate Change
- প্রতিষ্ঠা: ১৯৯২ সালে (রিও আর্থ সামিটে গৃহীত)।
- কার্যকর: ২১ মার্চ ১৯৯৪।
- ধরন: জাতিসংঘের আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- বর্তমান সদস্য: ১৯৮টি  (১৯৭ দেশ + ইইউ)।
- বাংলাদেশ UNFCCC-এর সদস্য রাষ্ট্র এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,২২১.
UNEP-এর প্রধানের পদবী কী?
  1. সেক্রেটারি জেনারেল
  2. নির্বাহী পরিচালক
  3. প্রেসিডেন্ট
  4. কমিশনার
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (ডিসেম্বর, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (নভেম্বর, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

১,২২২.
কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটি?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ভুটান
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ ভুটান।
- দেশটির বার্ষিক কার্বন নিঃসরণের পরিমাণ ২০ লক্ষ টন এবং বিপরীতে কার্বন শোষণের ক্ষমতা ৬০ লক্ষ টন।
- তাই ভুটানকে কার্বন প্রভাবমুক্ত দেশ বলা হয়।
- দেশটির মোট আয়তনের প্রায় ৭০ ভাগই বনভূমি।
(সূত্র: গ্রোবাল ভিশন ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১,২২৩.
'ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ' কোন প্রটোকলের বিষয়বস্তু ছিল? 
  1. কার্টাগেনা প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কিয়েটো প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা
পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তু:

• মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে।
• ১ জানুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
• বিষয়বস্তু: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ।
• বাংলাদেশ সমর্থন করে: ২ আগস্ট, ১৯৯০ 
- অপরদিকে, 
• কার্টাগেনা প্রটোকলের বিষয়বস্তু ছিল- জৈব জ্বালানি সংরক্ষণ।
• কিয়েটো প্রটোকলের বিষয়বস্তু ছিল- গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
• নাগোয়া প্রটোকলের বিষয়বস্তু ছিল- বন্যপ্রাণী সংরক্ষণ। 

উৎস: UNEP ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১,২২৪.
পরিবেশ সংরক্ষণের জন্য ‘রিও ডিক্লারেশন’ কবে গৃহীত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৯২ সালে
  3. ২০০০ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের রিও সম্মেলন: 
- ১৯৯২ সালে পরিবেশ সংরক্ষণের জন্য ‘রিও ডিক্লারেশন’ গৃহীত হয়। 

- জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন (UNCED), যা ‘Earth Summit’ নামে পরিচিত, ৩-১৪ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত প্রথম মানব পরিবেশ সম্মেলনের ২০তম বার্ষিকী উপলক্ষে এটি আয়োজন করা হয়।
- এই সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও অংশগ্রহণ করে।
- এজেন্ডা ২১: ২১তম শতাব্দীতে টেকসই উন্নয়নের জন্য একটি কর্মপরিকল্পনা।
- রিও ডিক্লারেশন (১৯৯২ সাল): ২৭টি সার্বজনীন নীতি, যা টেকসই উন্নয়নের ভিত্তি গঠন করে।
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC): বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রথম উদ্যোগ।
- জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন: বৈশ্বিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- রিও সম্মেলন টেকসই উন্নয়নের ধারণাকে বৈশ্বিক পরিসরে প্রতিষ্ঠিত করে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

উৎস: United Nations ওয়েবসাইট।
১,২২৫.
UNFCCC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৮ সাল
  2. ১৯৯২ সাল
  3. ১৯৯৪ সাল
  4. ২০০২ সাল
ব্যাখ্যা

UNFCCC:
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৯২ সাল। 
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি আন্তর্জাতিক কাঠামো প্রদান।
- গুরুত্বপূর্ণ চুক্তি: কিয়োটো প্রটোকল (১৯৯৭), প্যারিস চুক্তি (২০১৫)।
- বর্তমান ফোকাস: কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন বৃদ্ধি, এবং আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা।

উৎস: UNFCCC ওয়েবসাইট

১,২২৬.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়?
  1. ক) সৌরতাপ
  2. খ) কয়লা
  3. গ) বায়ু
  4. ঘ) জিওথার্মাল
ব্যাখ্যা
যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে সৌরতাপ, বায়ু, জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ইত্যাদি। অন্যদিকে কয়লা, খনিজ তেল কিংবা প্রাকৃতিক গ্যাস হলো অনবায়নযোগ্য জ্বালানি।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,২২৭.
Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
  1. ক) রাজনীতিবিদ
  2. খ) ক্রীড়াবিদ
  3. গ) ব্যবসায়ী
  4. ঘ) কূটনীবিদ
ব্যাখ্যা
- Persona-non-grata একটি Latin শব্দ।
- এর অর্থ -  unacceptable person/person not welcome.
- বিভিন্নদেশে প্রেরিত ব্যাক্তি বা কুটনীতিবিদ যখন আস্থাবান না হয়, তখন তাকে অবাঞ্চিত হিসেবে ঘোষণা করতে এই শব্দটি ব্যবহার হয়।

Source: Merriam-webster Dictionary.
১,২২৮.
WWF এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাজ্যে
  2. সুইজারল্যান্ডে
  3. যুক্তরাষ্ট্রে
  4. কানাডাতে
ব্যাখ্যা
WWF:
- WWF এর পূর্ণরূপ World Wildlife Fund.
- সংস্থাটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
- WWF প্রায় ১০০টি দেশে কাজ করে।

তথ্যসূত্র - WWF অফিসিয়াল ওয়েবসাইট।
১,২২৯.
Climate Vulnerable Forum - কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ২০০৬
  2. খ) ২০০৯
  3. গ) ২০১০
  4. ঘ) ২০১২
ব্যাখ্যা

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত বৈশ্বিক অংশীদারিত্বমূলক সংগঠন হচ্ছে - Climate Vulnerable Forum। এর সদস্য দেশসমূহ জলবায়ুর পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় আলোচনার মাধ্যমে পন্থা বের করার ফোরাম হিসাবে কাজ করে সংস্থাটি।
⤇ প্রতিষ্ঠাকাল - নভেম্বর, ২০০৯ সাল।
⤇ প্রতিষ্ঠার স্থান - মালে, মালদ্বীপ।
⤇ সদরদপ্তর - মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ।
⤇ সদস্য সংখ্যা - ৪৮টি দেশ (প্রতিষ্ঠাকালীন সদস্য - বাংলাদেশ সহ ১১টি দেশ)
⤇ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৯ সালে মালদ্বীপ সমুদ্রের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করে।
উৎসঃ Climate Vulnerable Forum - ওয়েবসাইট।

১,২৩০.
দোহা সংশোধনী কোন প্রটোকলের সাথে সম্পর্কিত?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা

দোহা সংশোধনী:
- ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় কপ - ১৮ সম্মেলন।
- এই সংশোধনীর মূল লক্ষ্য ছিল কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্ব (২০১৩-২০২০) এবং কিছু নতুন পদক্ষেপ নেওয়া যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য গৃহীত হয়েছিল।
- একে বলা হয় দোহা সংশোধনী।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল হল United Nations Framworks Convention on Climate Change (UNFCCC) একটি আন্তর্জাতিক চুক্তি যার আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দেয়। কার্বনের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গিয়ে পৃথিবীকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া থেকে উদ্ধার করার জন্যেই মূলত এই চুক্তি স্বাক্ষর করা হয়।‍
- প্রথম পর্বের পর কিয়োটো প্রটোকলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দ্বিতীয় পর্বের জন্য নতুন কিছু পদক্ষেপ প্রয়োজন ছিল, এবং সেগুলোই দোহা সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,২৩১.
ঘূর্ণীঝড় ফণী বাংলাদেশে আঘাত হানে কবে?
  1. ক) ৮ মার্চ ২০১৯
  2. খ) ১১ এপ্রিল ২০১৯
  3. গ) ৩ মে ২০১৯
  4. ঘ) ২৭ অক্টোবর ২০১৯
  5. ঙ) ৯ নভেম্বর ২০১৯
ব্যাখ্যা
২০১৯ সালের ২ মে ভারতে আঘাত হানার পর ৩ মে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণীঝড় ফণী। এতে বাংলাদেশে ১৬ জন ও ভারতে ৩৩ জন মারা যায়। ঘূর্ণীঝড়টির নামকরণ ফণী করে বাংলাদেশ। (সূত্রঃ বিবিসি)
১,২৩২.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত - 
  1. ক) ফ্রাঙ্কফুর্ট
  2. খ) স্ট্রাসবার্গ
  3. গ) জেনেভা
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
• ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB):
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে।
- ECB গঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয় ১৯৮৮ সালে Economic and Monetary Union গঠনের মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ে ১৯৯৪ সালে European Monetary Institute (EMI) গঠিত হয়।
- আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুন, ১৯৯৮ সালে ECB প্রতিষ্ঠিত হয়। এটি মূলত European Monetary Institute (EMI) এর উত্তরসূরী।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলের একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত

• ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী:
- EU অঞ্চলে ECB একটি স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করে।
- EU অঞ্চলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে।
- নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করে।
- ইউরো নোট ইস্যু ও সরবরাহ করে
- ইউরো মুদ্রার বিনিময় হার নির্ধারণ ইত্যাদি।

এছাড়াও,
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর - স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
- ইইউর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে EU - এর সদস্য দেশ ২৭টি।

উৎস: ECB ও EU ওয়েবসাইট।
১,২৩৩.
সম্প্রতি 'IUCN' এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) জেজু, দক্ষিণ কোরিয়া
  2. খ) বালি, ইন্দোনেশিয়া
  3. গ) বার্লিন, জার্মানি
  4. ঘ) গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
▪ IUCN (The International Union for Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা যেটি প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ে কাজ করে।
▪ IUCN ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
▪ বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৫,০০০। এটি বিশ্বের ১৬০টির অধিক দেশে কাজ করছে।
▪ ১৩-১৫ অক্টোবর IUCN এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় জেজু, দক্ষিণ কোরিয়ায়

তথ্যসূত্র:- IUCN ওয়েবসাইট
১,২৩৪.
রোম চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৫৮ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
১৯৫৭ সালের ২৫শে মার্চ রোম চুক্তি স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৫৮ সালের ১ জানুয়ারি। এই ‍চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়।
এতে বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও জার্মানি স্বাক্ষর করে। পরবর্তীতে ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকরের মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়।
(সূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১,২৩৫.
ইউরোপিয়ান ইউনিয়ন কত সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার টার্গেট স্থির করেছে?
  1. ২০৩০ সাল
  2. ২০৪১ সাল
  3. ২০৫০ সাল
  4. ২১০০ সাল
ব্যাখ্যা
দ্য গ্রিন নিউ ডিল ফর ইউরোপ: 

• বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন কার্বন প্রভাবমুক্ত ইউরোপ গড়ে তোলার লক্ষ্যে 'দ্য গ্রিন নিউ ডিল ফর ইউরোপ' গ্রহণ করেছে।
• এর অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন ২০৫০ সালের মধ্যে তার অঞ্চলে ১৯৯০ সালের তুলনায় কার্বন নিঃসরণ বৃদ্ধি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যস্থির করেছে।
• ২০৩০ সালের অন্তত ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে।

উৎস: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট। 
১,২৩৬.
বর্তমানে UNEP-এর সদস্য দেশের সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা

UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২ সালে।
- সদস্য দেশ: ১৯৩টি।
- প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন।
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

উল্লেখ্য:
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

১,২৩৭.
জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি কত সালে গৃহীত হয়?
  1. ২০১৩ সালে
  2. ২০১৫ সালে
  3. ২০১৭ সালে
  4. ২০১৯ সালে
ব্যাখ্যা
ICAN: 
- পূর্ণরূপ International Campaign to Abolish Nuclear Weapons. 
- ICAN একটি বিস্তৃত এবং অন্তর্ভুক্তিমূলক প্রচারণা, যা সারা বিশ্বে নাগরিক সমাজকে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির লক্ষ্য অর্জনে সক্রিয় করতে কাজ করে।
- এটি একশটিরও বেশি দেশের বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত একটি জোট।
- ICAN -এর প্রধান কার্যালয় জেনেভা, সুইজারল্যান্ডে।
- ICAN ২০০৭ সালে অস্ট্রেলিয়ায় শুরু হয় এবং আনুষ্ঠানিকভাবে এপ্রিল ২০০৭-এ অস্ট্রিয়ায় উদ্বোধন করা হয়।
- এর প্রেরণা আসে আন্তর্জাতিক ল্যান্ডমাইন নিষিদ্ধ প্রচারণার সাফল্য থেকে, যা অটোয়া চুক্তি বাস্তবায়নে ভূমিকা রেখেছিল।
- ২০১৭ সালের ৭ জুলাই, নিউইয়র্কে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি গৃহীত হয়।
- ২০১৭ সালে নরওয়ের অসলোতে এক অনুষ্ঠানে ICAN-কে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
- এটি পারমাণবিক অস্ত্রের মানবিক বিপর্যয়ের দিকে দৃষ্টি আকর্ষণ এবং চুক্তি-ভিত্তিক নিষেধাজ্ঞা প্রতিষ্ঠার জন্য অগ্রণী প্রচেষ্টা স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
- বর্তমানে ১১০টি দেশে আইসিএএন-এর সক্রিয় অংশীদার রয়েছে।

উৎস: ICAN ওয়েবসাইট।
১,২৩৮.
প্যারিস জলবায়ু চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলো বৈশ্বিক উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছিলো?
  1. ০.৫ ডিগ্রি সেলসিয়াস
  2. ১.০ ডিগ্রি সেলসিয়াস
  3. ১.৫ ডিগ্রি সেলসিয়াস
  4. ২.০ ডিগ্রি সেলসিয়াস
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ–২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।

⇒ চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম করা।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,২৩৯.
মন্ট্রিল প্রটোকল গৃহীত হয় কবে?
  1. ১০ জুন, ১৯৮৬
  2. ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
  3. ২২ অক্টোবর, ১৯৮৭
  4. ২৮ ডিসেম্বর, ১৯৮৭
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- উদ্দেশ্য: পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণ।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সাল।
- গৃহীত হওয়ার স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯ সাল।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১,২৪০.
গ্রিন ক্লাইমেট ফান্ড কোথায় গঠিত হয়েছিল?
  1. প্যারিস, ফ্রান্স
  2. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  3. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. কানকুন, মেক্সিকো
ব্যাখ্যা
Green Climate Fund:
- Green Climate Fund জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
১,২৪১.
কত তম কপ সম্মেলনে 'Loss and Damage Fund' গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়?
  1. ১৫তম
  2. ১৭তম
  3. ২১তম
  4. ২৭তম
ব্যাখ্যা

• Loss and Damage Fund:
- ২০২২ সালে মিশরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে 'Loss and Damage Fund গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
- পরবর্তীতে ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে এই তহবিলের কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই তহবিলের মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি এবং ক্ষতি হয়, তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

⇒ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।
- Loss and Damage Fund-এর লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,২৪২.
গ্রিনপিস-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ভ্যানকুভার, কানাডা
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. আমস্টারডাম, নেদারল্যান্ডস
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

গ্রিনপিস:
 - গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
- কার্যক্রম: ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

⇒ গ্রিনপিস যেসব বিষয় নিয়ে কাজ করে-
• জলবায়ু এবং শক্তি,
• জীববৈচিত্র্য,
• সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা।

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।

১,২৪৩.
কোন সম্মেলনের মাধ্যমে পরিবেশ ইস্যু প্রথম বৈশ্বিক গুরুত্ব লাভ করে?
  1. ক) স্টকহোম সম্মেলন
  2. খ) জেনেভা সম্মেলন
  3. গ) নাইরোবি সম্মেলন
  4. ঘ) নিউইয়র্ক সম্মেলন
ব্যাখ্যা
১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত United Nations Conference on the Environment এর মাধ্যমে পরিবেশ ইস্যু প্রথম বৈশ্বিক গুরুত্ব লাভ করে।
এটি ছিলো জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
এই সম্মেলনের ফলশ্রুতিতে United Nations Environment Programme (UNEP) প্রতিষ্ঠিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,২৪৪.
আইপিসিসি প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৯৪ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ২০০৭ সালে
  4. ঘ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
IPCC বা Inter-governmental Panel on Climate Change নামক জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগ গঠিত হয়। প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ২৫০০ বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক, যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে। আইপিসিসি ২০০৭ সালে নোবেল পুরস্কার পায়। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১,২৪৫.
প্যারিস চুক্তি কার্যকর হয় কত সালে?
  1. ২০১৫
  2. ২০১৬ 
  3. ২০১৭
  4. ২০১৮
ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তি (Paris Agreement):
- এর পূর্ণরূপ: Paris Agreement under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC).
- গৃহীত তারিখ: ১২ ডিসেম্বর, ২০১৫।
- স্থান: প্যারিস, ফ্রান্স।
- এই চুক্তি কার্যকরের তারিখ: ৪ নভেম্বর, ২০১৬।
- অংশগ্রহণকারী দেশ: ১৯৫ দেশ।
- UNFCCC -এর অধীনে আন্তর্জাতিক জলবায়ু চুক্তি।

• এই চুক্তি উদ্দেশ্য: 
- বৈশ্বিক উষ্ণায়ন ২°C এর নিচে সীমাবদ্ধ করা, এবং
- ১.৫°C লক্ষ্য অর্জনে প্রচেষ্টা করা।

উৎস:
ব্রিটানিকা।

১,২৪৬.
জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি গৃহীত হয় কবে?
  1. ক) কপ-১৯ সম্মেলনে
  2. খ) কপ-২০ সম্মেলনে
  3. গ) কপ-২২ সম্মেলনে
  4. ঘ) কপ-২১ সম্মেলনে
ব্যাখ্যা
২০১৫ সালে প্যারিসে ২১ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২১) ১৯৫ টি দেশের ঐক্যমতের ভিত্তিতে প্যারিস চুক্তি শীর্ষক একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি গৃহীত হয়।
উৎসঃ UNFCCC ওয়েবসাইট।
১,২৪৭.
The Intergovernmental Panel on Climate Change (IPCC) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ২০০৭ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৯ সালে
ব্যাখ্যা
• IPCC:
- IPCC এর পূর্ণরূপ হলো- The Intergovernmental Panel on Climate Change.
- এই সংস্থা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে। 
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়।
- IPCC এর বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৫টি।
- IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

উৎস: IPCC ওয়েবসাইট।
১,২৪৮.
'Greenpeace' কী?
  1. রাজনৈতিক সংগঠন
  2. পরিবেশবাদী সংস্থা
  3. মানবিক সংস্থা
  4. অর্থনৈতিক সংগঠন
ব্যাখ্যা
• গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে বব হান্টার প্রথম গ্রিনপিস সমুদ্রযাত্রায় আলেউটিয়ান দ্বীপপুঞ্জের আমচিটকা গিয়েছিলেন মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার চেষ্টা করার জন্য। 
- কার্যক্রম: ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

• গ্রিনপিস যেসব বিষয় নিয়ে কাজ করে,
- জলবায়ু এবং শক্তি
- জীববৈচিত্র্য
- সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
১,২৪৯.
পরিবেশ বিষয়ক সংস্থা বেলা (BELA) এর বর্তমান নির্বাহী পরিচালক -
  1. ক) ড. তাহমিদ আহমেদ
  2. খ) সৈয়দা রিজওয়ানা হাসান
  3. গ) ড. রেবেকা ফাতিমা
  4. ঘ) সৈয়দা সায়রা মহসীন
ব্যাখ্যা
- BELA (The Bangladesh Environmental Lawyers Association) বাংলাদেশের পরিবেশ বিষয়ক একটি এনজিও যা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ফারুক। 
- বর্তমান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।
- উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ আইনের বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে BELA প্রতিষ্ঠিত হয়।
 
উল্লেখ্য 
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড) পান আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান

তথ্যসূত্র: বেলা ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট 
১,২৫০.
হুদাইবিয়া সন্ধি সাক্ষরিত হয় কবে?
  1. ক) ৬১০ সালে
  2. খ) ৬২২ সালে
  3. গ) ৬২৪ সালে
  4. ঘ) ৬২৮ সালে
ব্যাখ্যা
খ্রিস্টীয় ৬২৮ সালের মার্চ মাসে আরবি ষষ্ঠ হিজরির জিলকদ মাসে মুসলমান তথা হযরত মুহম্মদ (স.) এবং মক্কার কুরাইশদের মধ্যে সৌদি আরবের মক্কার নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধি সাক্ষরিত হয়। ১০ বছর মেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাক্ষরিত এই সন্ধি কুরাইশদের অসযোগিতার কারণে দুই বছর কার্যকর ছিল। (সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,২৫১.
Climate Vulnerable Forum জোটের বর্তমান [সেপ্টেম্বর, ২০২৪] সভাপতি দেশ -
  1. বাংলাদেশ
  2. মালদ্বীপ
  3. মার্শাল দ্বীপপুঞ্জ
  4. ঘানা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Climate Vulnerable Forum জোটের বর্তমান [সেপ্টেম্বর, ২০২৪] সভাপতি দেশ ঘানা।

CVF:

- CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum.
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত এবং ক্ষতিগ্রস্থ দেশসমূহের একটি সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- মালদ্বীপের উদ্যোগে ২০০৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- সদরদপ্তর: মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ১১টি।
- বর্তমান সদস্য দেশ: ৭০টি।
- বর্তমান সভাপতি: ঘানা (২০২২-২০২৪)।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।
১,২৫২.
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) পাকিস্তান
  3. গ) মঙ্গোলিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
২০২০ সালে প্রকাশিত IQAir World Air Quality Report - 2019 অনুসারে শীর্ষ দূষিত বায়ুর দেশের মধ্যে,
প্রথম - বাংলাদেশ
দ্বিতীয় - পাকিস্তান
তৃতীয় - মঙ্গোলিয়া
চতুর্থ - আফগানিস্তান
পঞ্চম – ভারত।
(সূত্রঃ IQAir World Air Quality Report -2019)
১,২৫৩.
জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO) এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৬০টি
  2. ১৬৭টি
  3. ১৭৩টি
  4. ১৭৯টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

UNWTO:

- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করেছে UNWTO।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে - ২০০৩ সালে।
- বর্তমান সদস্য - ১৬০টি। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৫৪.
জার্মানওয়াচ প্রকাশিত Global Climate Risk Index-2020 রিপোর্টে জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) মালদ্বীপ
  3. গ) পুয়ের্টোরিকো
  4. ঘ) নাউরু
ব্যাখ্যা
- জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ ২০১৯ সালের ৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ২০১৮ সালের ডাটা পর্যালোচনা করে Global Climate Risk Index-2020 প্রকাশ করে৷
- এই রিপোর্টে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশসমূহের অবস্থান তুলে ধরা হয়।
রিপোর্ট অনুসারে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশসমূহ:
- প্রথম : পুয়ের্টোরিকো
- দ্বিতীয় : মিয়ানমার
- তৃতীয় : হাইতি
- চতুর্থ : ফিলিপাইন
- পঞ্চম : পাকিস্তান
- ষষ্ঠ : ভিয়েতনাম
- সপ্তম : বাংলাদেশ।
(সূত্রঃ Global Climate Risk Index-2020)
১,২৫৫.
শীর্ষ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
বিশ্বে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন।
UNEP এর Emissions Gap Report-2020 অনুসারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে:
১ম - চীন
২য় - যুক্তরাষ্ট্র
৩য় – ইইউ+যুক্তরাজ্য
৪র্থ - ভারত
৫ম – রাশিয়া।
(সূত্রঃ UNEP এর Emissions Gap Report-2020)
১,২৫৬.
Biosafety Clearing-House (BCH) প্রতিষ্ঠা হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. নাগোয়া প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
Biosafety Clearing-House (BCH):
- Biosafety Clearing-House (BCH) প্রতিষ্ঠিত হয় কার্টাগেনা প্রটোকলের অধীনে।
- Biosafety Clearing-House (BCH) হলো একটি অনলাইন তথ্য কেন্দ্র, যার মাধ্যমে জীবিত পরিবর্তিত জীব (LMOs) সংক্রান্ত তথ্য আদান-প্রদান করা যায়, দেশগুলো তাদের বায়োসেফটি আইন-কানুন, নীতিমালা, সিদ্ধান্ত ও অভিজ্ঞতা শেয়ার করতে পারে,
- এটি Cartagena Protocol বাস্তবায়নে সহযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে।

⇒ কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity। এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল। এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রটোকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
১,২৫৭.
কিয়োটো প্রটোকল কী উদ্দেশ্যে গৃহিত হয়?
  1. ক) পৃথিবীর উষ্ণায়ন রোধ
  2. খ) প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ
  3. গ) ওজোনস্তরের সুরক্ষা
  4. ঘ) মহাশূন্যে শান্তিপূর্ণ সহাবস্থান
ব্যাখ্যা
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে কিয়োটো প্রটোকল গৃহিত হয়।
- এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১,২৫৮.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. কোপেনহেগেন, ডেনমার্ক
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. গ্ল্যান্ড, ফ্রান্স
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
- গঠন: ১৯৯৪ সাল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য: ৩২টি। [জানুয়ারি, ২০২৫]
- সহযোগী দেশ: ৬টি।
- ইউরোপীয় পরিবেশ সংস্থা (EEA) ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা।
- এর মূল কাজ হলো পরিবেশ এবং জলবায়ু সম্পর্কিত নির্ভরযোগ্য, সঠিক এবং স্বাধীন তথ্য সরবরাহ করা।
- EEA প্রতিষ্ঠার নিয়ম ১৯৯০ সালে ইউরোপীয় ইউনিয়ন দ্বারা গৃহীত হয়।
- সংস্থাটি ১৯৯৪ সালে কোপেনহেগেনে কার্যক্রম শুরু করে।
- EEA ইউরোপীয় কমিশন, ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন জাতীয় ও ইউরোপীয় প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।
- এর লক্ষ্য ইউরোপের পরিবেশ নীতিনির্ধারণে সহায়তা করা।

উৎস: European Environment Agency
১,২৫৯.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর বর্তমান চেয়ারম্যান-
  1. ক) ডেভিড ক্যাপেল
  2. খ) নারায়ণস্বামী শ্রীনিবাসন
  3. গ) শশাঙ্ক মনোহর
  4. ঘ) গ্রেগ বারক্লে
ব্যাখ্যা
- বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা International Cricket Council (ICC)।

- আইসিসির বর্তমান চেয়ারম্যান - গ্রেগ বারক্লে (Greg Barclay)।

- তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট এবং তিনি নভেম্বর, ২০২০ - এ আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হন।

- ১২ নভেম্বর ২০২২ তারিখে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। 

- তিনি ভারতের শশাঙ্ক মনোহর এর স্থলাভিষিক্ত হয়েছেন।


তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং আইসিসি ওয়েবসাইট।
১,২৬০.
World Resources Institute-এর প্রতিষ্ঠাতা কে?
  1. জেমস গুস্তাভ
  2. ওয়াঙ্গেরি মাথাই
  3. লেস্টার ব্রাউন
  4. রবার্ট এ সাইট্রন
ব্যাখ্যা
World Resources Institute:
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সংগঠন। 
- প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।
- ডব্লিউআরআই- এর কার্যক্রম: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা ।

অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- ওয়াঙ্গেরি মাথাই Greenbelt Movement এর প্রতিষ্ঠাতা।

উৎস: World Resources Institute ওয়েবসাইট।
১,২৬১.
কোনটি যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
  1. ক) Green Peace
  2. খ) IUCN
  3. গ) World Watch
  4. ঘ) WWF
ব্যাখ্যা
- World Watch যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- সংস্থাটির সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে। 

উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১,২৬২.
আন্তর্জাতিক নদী কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯৫ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ২০০১ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘ আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশন UN Convention on Non-Navigation Uses of International WaterCourses গৃহীত হয় ২১ মে, ১৯৯৭ সালে।
- এ চুক্তির উদ্দেশ্য হলো একটি দেশ যাতে অন্যায়ভাবে অন্য দেশের অংশে পানি প্রবাহে কোনো বিঘ্ন ঘটাতে না পারে।
- নৌচলাচল ছাড়া পানিপ্রবাহ ব্যবহারের জন্য আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন কার্যকর হয়।
- এই আইন ২০১৪ কার্যকর হয়।

উৎস: UNWC এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৬৩.
IUCN-এর পূর্ণরূপ কী?
  1. International Union for Climate Nature
  2. International Union for Environmental Nature
  3. International Union for Natural Conservation
  4. International Union for Conservation of Nature
ব্যাখ্যা

IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

১,২৬৪.
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল (IPCC) এর বর্তমান চেয়ারম্যান কে? (মে, ২০২৫)
  1. ইউবা সোকোনা
  2. জিম স্কিয়া
  3. হোসুং লি
  4. কো ব্যারেট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (মে, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান চেয়ারম্যান: জিম স্কিয়া। (মে, ২০২৫)

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।
১,২৬৫.
আবহাওয়া বিষয়ক জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কোনটি?
  1. IOM
  2. ICAO
  3. WMO
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO।
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (এপ্রিল, ২০২৫)

উল্লেখ্য,
- IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৬৬.
ইউরোপীয় পরিবেশ সংস্থা (EEA)-এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?  
  1. জার্মানি
  2. বেলজিয়াম
  3. নেদারল্যান্ডস
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
- গঠন: ১৯৯৪ সাল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য: ৩২টি।   [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬] 
- সহযোগী দেশ: ৬টি।

তথ্যসূত্র: European Environment Agency. 

১,২৬৭.
European Green Deal অনুযায়ী কত সালের মধ্যে ইউরোপকে বিশ্বের প্রথম জলবায়ু-নিরপেক্ষ মহাদেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
  1. ২০৩০ সাল
  2. ২০৪০ সাল
  3. ২০৪৫ সাল
  4. ২০৫০ সাল
ব্যাখ্যা

The European Green Deal:
- European Green Deal হলো ইউরোপীয় ইউনিয়ন (EU) কর্তৃক গৃহীত একটি সমন্বিত জলবায়ু ও পরিবেশগত কর্মপরিকল্পনা।
- এর মূল লক্ষ্য ২০৫০ সালের মধ্যে ইউরোপকে বিশ্বের প্রথম জলবায়ু-নিরপেক্ষ (Climate Neutral) মহাদেশে পরিণত করা।
- এটি ২০১৯ সালে ইউরোপীয় কমিশনের রাষ্ট্রপতি ভন ডের লেইন-এর উদ্যোগে চালু হয়।

⇒ মূল লক্ষ্য:
- ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামানো (Net Zero Emission),
- ২০৩০ সালের মধ্যে ১৯৯০ সালের তুলনায় ৫৫% কার্বন নির্গমন হ্রাস,
- ২০৩০ সালের মধ্যে ৩ বিলিয়ন নতুন গাছ রোপণ,
- টেকসই, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা,
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি।

উৎস: European Commission ওয়েবসাইট।

১,২৬৮.
গ্লোবাল জিরো কি?
  1. ক) বিশ্বের তাপমাত্রা হ্রাসকরণ কর্মসূচি
  2. খ) বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি
  3. গ) বিশ্বের উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তন চুক্তি
  4. ঘ) জাতিসংঘভুক্ত দেশগুলোর নিরস্ত্রীকরণ চুক্তি
ব্যাখ্যা
'গ্লোবাল জিরো' হলো ২৫ বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১,২৬৯.
International Union for the Conservation of Nature এর সদর দপ্তর কোথায়?
  1. সুইজারল্যান্ড
  2. ভিয়েনা
  3. কেনিয়া
  4. ইতালি
ব্যাখ্যা
• IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে।
- এটি নিয়ে বিশ্বের ১৬০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: IUCN ওয়েবসাইট।
১,২৭০.
রামসার কনভেনশন কোন বিষয়ক চুক্তি?
  1. পরিবেশ দূষণ রোধ
  2. জলাভূমি সংরক্ষণ
  3. অস্ত্র বিস্তার রোধ
  4. ওজোন স্তর সংরক্ষণ
ব্যাখ্যা
রামসার কনভেনশন: 
- রামসার কনভেনশন বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ চুক্তি হলো একটি আন্তঃসরকারি চুক্তি, যা জলাভূমির সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য বৈশ্বিক কাঠামো প্রদান করে।
- প্রতিষ্ঠিত: ১৯৭১ সালে ইরানের রামসার শহরে।
- কার্যকর: ১৯৭৫ সালে।
- সদস্য দেশ: ১৭২টি।
- বর্তমানে ২,৫০০+ রামসার সাইট রয়েছে।
- মোট এলাকা: ২৫ লাখ বর্গকিলোমিটারের বেশি।
- এটি বিশ্বের সবচেয়ে বড় সংরক্ষিত জলাভূমি নেটওয়ার্ক।
- বিশ্ব জলাভূমি দিবস: প্রতি বছর ২ ফেব্রুয়ারি পালিত হয়।
- রামসার কনভেনশন বিশ্বব্যাপী জলাভূমির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

উৎস: রামসার ওয়েবসাইট। 
১,২৭১.
গ্রিনপিস (Greenpeace) কখন প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৯
  2. ১৯৭১
  3. ১৯৭৫
  4. ১৯৮০
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে বব হান্টার প্রথম গ্রিনপিস সমুদ্রযাত্রায় আলেউটিয়ান দ্বীপপুঞ্জের আমচিটকা গিয়েছিলেন মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার চেষ্টা করার জন্য। 
- কার্যক্রম: ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

• গ্রিনপিস যেসব বিষয় নিয়ে কাজ করে,
- জলবায়ু এবং শক্তি
- জীববৈচিত্র্য
- সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা

উৎস: Greenpeace International ওয়েবসাইট।

১,২৭২.
'Loss and Damage' তহবিল গঠনের সিদ্ধান্ত কোন সম্মেলনে (COP) চূড়ান্তভাবে গৃহীত হয়?
  1. COP27
  2. COP26
  3. COP21
  4. COP28 
ব্যাখ্যা

Loss and Damage Fund:
- 'Loss and Damage Fund' প্রস্তাব গৃহীত হয় ২৭তম কপ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে।
- এর মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি এবং ক্ষতি হয়, তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

• জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।

• Loss and Damage Fund-এর লক্ষ্য: 
- উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,২৭৩.
নিচের কোনটি সংঘর্ষ নিবারক রাষ্ট্র?
  1. ভুটান
  2. মঙ্গোলিয়া
  3. বেলজিয়াম
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
বাফার স্টেট বা (সংঘর্ষ নিবারক রাষ্ট্র):
- ১৭ শতকে বাফার রাষ্ট্রের ধারণা প্রকাশ পায়।
- বিবদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র।
- যেমন: বেলজিয়াম (ইংল্যান্ড ও ফ্রান্স): নেপাল, ভুটান (ভারত ও চীন); মঙ্গোলিয়া (চীন ও রাশিয়া)।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,২৭৪.
IPCC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৮ সালে
  2. ১৯৯২সালে
  3. ১৯৯৬ সালে
  4. ২০০২ সালে
ব্যাখ্যা

IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর মিলিত উদ্যোগে IPCC প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

উৎস: IPCC ওয়েবসাইট।

১,২৭৫.
বাসেল কনভেনশন (Basel Convention) কিসের সাথে সম্পর্কিত?
  1. ওজোন স্তরের সুরক্ষা
  2. বৈষ্ণিক তাপমাত্রা বৃদ্ধি রোধ
  3. বিপজ্জনক বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ
  4. জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য আন্তঃরাষ্ট্রীয় চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

উৎস: বাসেল কনভেনশন ওয়েবসাইট।

১,২৭৬.
'বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন ও নিষ্পত্তি' কোন কনভেনশন-এর আলোচ্য বিষয়?
  1. ভিয়েনা কনভেনশন
  2. বাসেল কনভেনশন
  3. স্টকহোম কনভেনশন
  4. জেনেভা কনভেনশন
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
- এর পূর্ণরূপ: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal.
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।

অন্যদিকে -
- ভিয়েনা কনভেনশন -এর আলোচ্য বিষয় ওজোন স্তরের সুরক্ষা।
- জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।

উৎস: Rotterdam Convention ওয়েবসাইট।
১,২৭৭.
Climate Vulnerable Forum কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ডেনমার্ক
  2. মালদ্বীপ
  3. সুইডেন
  4. ব্রাজিল
ব্যাখ্যা

CVF:
- Climate Vulnerable Forum হলো জলবায়ু জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক  সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- বর্তমান সদস্য: ৭৪টি।
- বর্তমান সভাপতি: বার্বাডোস।

⇒ ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।

⇒ Climate Vulnerable Forum (CVF)-এর উদ্দেশ্য:
- আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি সদস্য দেশগুলির অভ্যন্তরীণভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উচ্চাভিলাষী পদক্ষেপ গ্রহণের প্রচার করা
- গবেষণা ও তথ্য প্রদান → জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া ও নীতি নির্ধারণে সহায়তা করা।
- সচেতনতা ও সমর্থন বৃদ্ধি → বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার জন্য বৈশ্বিক জনমত ও সহায়তা আদায়।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

১,২৭৮.
পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ১৯৯২ সালে, রিও ডি জেনেইরো
  2. ১৯৭২ সালে, স্টকহোম
  3. ১৯৯৭ সালে, কিয়োটো
  4. ১৯৭২ সালে, জোহানেসবার্গ
ব্যাখ্যা

পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন:
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।

⇒  স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।
- এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে।

উৎস: UNEP ওয়েবসাইট।

১,২৭৯.
বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা IUCN কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৫ সাল
  2. ১৯৪৮ সাল
  3.  ১৯৪১ সাল
  4. ১৯৪৩ সাল
ব্যাখ্যা

IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা IUCN।
- IUCN এর পূর্ণরূপ International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৪৮ সাল।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

সূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

১,২৮০.
'বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক' প্রতিবেদনটি প্রকাশ করে কোন সংস্থা? 
  1. World Economic Forum
  2. Germanwatch
  3. UNEP
  4. IPCC
ব্যাখ্যা

• German watch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক" প্রকাশ করে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।

তথ্যসূত্র: German watch এর ওয়েবসাইট। 

১,২৮১.
কোন সম্মেলনের ফলে UNEP প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. রিও আর্থ সম্মেলন
  2. কিয়োটো সম্মেলন
  3. স্টকহোম সম্মেলন
  4. কোপেনহেগেন সম্মেলন
ব্যাখ্যা

- জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনের স্টকহোম শহরে। এই সম্মেলনের মধ্য দিয়ে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় UNEP.

UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- এটি ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।
- UNEP-এর প্রধানের পদবী হলো ‘নির্বাহী পরিচালক’।

উল্লেখ্য,
- UNEP প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ১৯৭২ সালের ৫-১৬ জুন অনুষ্ঠিত United Nations Conference on the Environment, এটি সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। এই সম্মেলনের ফলস্বরূপই UNEP গঠিত হয়।

এছাড়াও,
- পরবর্তীতে, ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়, এবং ১৯৭৪ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হচ্ছে।

সূত্র: UNEP ওয়েবসাইট।

১,২৮২.
যুক্তরাষ্ট্র কিয়ােটো প্রটোকল থেকে নিজেদের প্রত্যাহার করে-
  1. ক) ২০০০ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০১৭ সালে
ব্যাখ্যা
কিয়ােটো প্রটোকল ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর স্বাক্ষর হয়। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি কার্যকর হয়। ২০১২ সালে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে বর্তমানে ২০২০ সাল পর্যন্ত বাড়ানাে হয়। যুক্তরাষ্ট্র ২০০১ সালে প্রত্যাহার করে যদিও ১৯৮৯ সালে স্বাক্ষর করেছিল। বাংলাদেশ অনুমােদন করে ২০০১ সালে । বিষয়বস্তু : বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড/ গ্রীনহাউস গ্যাসের নিঃস্বরণ, হ্রাস করা অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ণ হ্রাস করা। পুরাে নাম : Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change. উৎস: ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া।
১,২৮৩.
জি ৭ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে? [সেপ্টম্বর,২০২৫]
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা

- জি ৭ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে।

• জি-৭:
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G7-এর পূর্ববর্তী নাম ছিল G-8।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক বছর পর কানাডা সদস্য পদ হয়। 
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি:
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- জি ৭ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে।
- এটি ৫২তম সম্মেলন। যা ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।


• সম্মেলন:
- G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: আলবার্টা , কানাডায়। 
- সময়: 16 থেকে 17 জুন 2025.

উৎস: G7 এর ওয়েবসাইট।

১,২৮৪.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
  1. ১৯৯৭ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা

◉ কিয়োটো প্রটোকল কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি। এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।

কিয়োটো প্রটোকল: 
- কিয়োটো প্রটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত হয়।
- এটি ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP-3 এ গৃহীত হয়। 
- প্রথম দেশ হিসেবে কিয়োটো প্রটোকল প্রত্যাহার করে কানাডা। 
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি কার্যকর হয়।
- বাংলাদেশ ২০০১ সালের ২২ অক্টোবর কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় এবং
- ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে চুক্তিটি অনুমোদন দেয়।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং রয়টার্স।

১,২৮৫.
নোবেল বিজয়ী ওরেন কেসিন নিম্নের কোন চুক্তি প্রস্তুত করেন?
  1. ক) জাতিসংঘ সনদ
  2. খ) মানবাধিকার চুক্তি
  3. গ) আইএলও চুক্তি
  4. ঘ) সমুদ্রবিরোধ চুক্তি
ব্যাখ্যা
মানবাধিকার চুক্তি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন কেসিন।
- মানবাধিকার চুক্তি ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার সার্বজনীন এর ঘোষণা প্রদান করা হয়।
- এরপর থেকেই ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়। - প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সনদ ঘোষিত হয়।

সূত্র: হিস্টরি.কম ও জাতিসংঘ ওয়েবসাইট।
১,২৮৬.
Environmental Performance Index-2020 রিপোর্টে শীর্ষদেশ কোনটি?
  1. ক) লুক্সেমবার্গ
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত Environmental Performance Index-2020 রিপোর্টে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্টে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক
- দ্বিতীয় : লুক্সেমবার্গ
- তৃতীয় : সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৬২তম।
- সর্বনিম্ন দেশ (১৮০তম): লাইবেরিয়া।
(সূত্র: Environmental Performance Index-2020)
১,২৮৭.
কোনটি গণবিধ্বংসী অস্ত্র?
  1. ক) MAD
  2. খ) WMD
  3. গ) INF
  4. ঘ) ABM
ব্যাখ্যা
- Intermediate-Range Nuclear Force (INF) হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। 
- WMD (Weapons of Mass Destruction) হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র। 
- ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় ইঙ্গ-মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল। 
- Anti-Ballistic Missile (ABM) হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। 
- MAD (Mutually Assured Destruction) হচ্ছে পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ ক্ষেপণাস্ত্র।
১,২৮৮.
কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
১,২৮৯.
বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?
  1. ক) ৬ জুন
  2. খ) ১৯ এপ্রিল
  3. গ) ১১ জুলাই
  4. ঘ) ২৫ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- জাতিসংঘের জনসংখ্যা তহবিল- UNFPA 
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA 
- বিশ্ব জনসংখ্যা দিবস-১১ জুলাই।
- UNFPA এর পূর্ণরুপ- United Nations Population Fund
- UNFPA এর লক্ষ্য হল এমন একটি বিশ্ব সরবরাহ করা যেখানে প্রতিটি গর্ভাবস্থা কাঙ্ক্ষিত, প্রতিটি সন্তানের জন্ম নিরাপদ এবং প্রতিটি যুবকের সম্ভাবনা পূর্ণ হয়।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।
- UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।

তথ্যসূত্র: (UNFPA) ওয়েবসাইট
১,২৯০.
শব্দ দূষণ পরিমাপের এককের নাম কী? 
  1. হার্জ
  2. সেন্টিবল
  3. ডেসিবল
  4. ন্যানোমিটার
ব্যাখ্যা
শব্দদূষণ: 
- মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতার উর্ধ্বে সৃষ্ট যে কোনো শব্দ যা স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটায় তাই হলো শব্দ দূষণ। 
- শব্দের তীব্রতা পরিমাপক একক হচ্ছে ডেসিবল। 
- শব্দের মাত্রা ৪৫ ডেসিবল হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না। 
- ৮৫ ডেসিবল শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুর করে এবং মাত্রা ১২০ ডেসিবল হলে কানে ব্যথা শুরু হয়। 
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর মতে, সাধারণত ৬০ ডেসিবেল শব্দ একজন মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডেসিবেল শব্দ পুরোপুরি বধির করে ফেলে। 
সুতরাং, ৬০ ডেসিবলের চেয়ে বেশি মাত্রার শব্দ শব্দদূষণ ঘটায়। 

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট এবং পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৯১.
ওয়াটারএইড কত সালে যাত্রা শুরু করে?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৪ সালে
ব্যাখ্যা
ওয়াটারএইড:
- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে।
- বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করার জন্য কাজ করে উক্ত প্রতিষ্ঠান।
- ওয়াটারএইড ২১ জুলাই ১৯৮১ সালে যাত্রা শুরু করে।
- সংস্থাটির প্রথম প্রজেক্ট ছিল জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে।

তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৯২.
আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ২২ এপ্রিল
  2. খ) ৩১ মে
  3. গ) ৪ অক্টোবর
  4. ঘ) ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল।
- আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস পালিত হয় ৩১ মে।
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর। 
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর।

উৎস:- ব্রিটানিকা, দৈনিক ইত্তেফাক ও বিজনেস স্ট্যান্ডার্ড। 
১,২৯৩.
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠন হয় কত সালে?
  1. ক) ২০০৬ সালে
  2. খ) ২০০৮ সালে
  3. গ) ২০১০ সালে
  4. ঘ) ২০১২ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট 

- জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কর্তৃক ২০০৯ সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা ২০০৯ চুড়ান্ত করা হয়।

- বিসিসিএসপি ২০০৯ এ বর্ণিত কর্মসূচী বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ২০০৯-১০ অর্থবছরে সরকারের নিজস্ব অর্থায়নে ২০১০ সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) গঠন করা হয়। 

- এই ট্রাস্টের আওতায় অন্যতম বিবেচ্য বিষয় হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ প্রশমন এবং স্থানচ্যুত মানুষের পুর্নবাসন কার্যক্রম।

- উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম এই ধরণের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে।

- জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বলবৎ করা হয় জলবায়ু ট্রাস্ট আইন- ২০১০। 


উৎস: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৯৪.
বাসেল কনভেনশন পরিবেশ বিষয়ক কোন সংস্থার অধীনে গৃহীত হয়?
  1. UNEP
  2. WMO
  3. IPCC
  4. UNFCCC
ব্যাখ্যা

বাসেল কনভেনশন:
- এর পূর্ণরূপ: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal.
- বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।

উল্লেখ্য,
- বাসেল কনভেনশন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (United Nations Environment Programme - UNEP)-এর অধীনে গৃহীত ও পরিচালিত হয়।
- উদ্দেশ্য: বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ করা এবং নিশ্চিত করা যে সেগুলি পরিবেশের জন্য নিরাপদ উপায়ে নিষ্পত্তি করা হয়।

উৎস: UN Basel Convention  ওয়েবসাইট।

১,২৯৫.
জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল কোনটি?
  1. কিয়োটো প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. বর্ণিত কোনটিই নয় 
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে,
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল: এটি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি চুক্তি, জৈব নিরাপত্তার সাথে সম্পর্কিত নয়. 
- মন্ট্রিল প্রটোকল: এটি ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত. 
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে।
- অনুমোদন হয় ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।

১,২৯৬.
কোন সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন গৃহীত হয়?
  1. রিও ডি জেনেরিও সম্মেলন
  2. জোহানেসবার্গ সম্মেলন
  3. প্যারিস জলবায়ু সম্মেলন
  4. কোপেনহেগেন সম্মেলন
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।
- ১৯৯৫ সালের মার্চে জার্মানির বার্লিনে প্রথম UNFCCC (CoP) সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২৫তম CoP অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদ শহরে।
- পরবর্তী ২৬তম CoP অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১-১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১,২৯৭.
IPCC নোবেল পুরস্কার লাভ করে কবে?
  1. ২০০৮ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা
IPCC: 
- এর পূর্ণরূপ: The Intergovernmental Panel on Climate Change. 
- জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল।
- প্রতিষ্ঠিত: ১৯৮৮ সালে।
- ২০০৭ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- IPCC ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট আল গোর একত্রে নোবেল পায়।
-  পুরস্কারের কারন: "মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন সম্পর্কে অধিকতর জ্ঞান গড়ে তোলা এবং তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস, এবং এই পরিবর্তনের প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপের ভিত্তি স্থাপনের জন্য।"
- প্রতিষ্ঠান: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ও বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)। 
- সমর্থন দেয়: জাতিসংঘ সাধারণ পরিষদ ৬ ডিসেম্বর ১৯৮৮-এর রেজোলিউশন।

• প্রাথমিক দায়িত্ব ছিল:
- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞান। 
- এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। 
- ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক জলবায়ু চুক্তির উপাদান সম্পর্কে। 

উৎস: IPCC ওয়েবসাইট।
১,২৯৮.
সর্বশেষ জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) স্কটল্যান্ড
  2. খ) ইংল্যান্ড
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
১,২৯৯.
'V-20' গ্রুপ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. কৃষি উন্নয়ন
  2. অর্থনৈতিক সম্মেলন
  3. বাণিজ্য চুক্তি
  4. জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
• V- 20 বা Vulnerable Twenty Group:
- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল (climate-vulnerable) দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)।
- প্রথম সদস্য দেশ ২০টি।
- প্রথম সদস্য দেশ:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভ্যালু, তানজানিয়া, ভিয়েতনাম।
- বর্তমান সদস্য দেশ: ৭০টি। [আগস্ট, ২০২৫]

উৎস: V- 20 ওয়েবসাইট।
১,৩০০.
কোনটির সাথে "Kigali Amendment" এর সম্পর্ক রয়েছে?
  1. মন্ট্রিল প্রোটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. নাগোয়া প্রোটোকল
  4. মাদ্রিদ চুক্তি
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকলের সাথে "Kigali Amendment" এর সম্পর্ক রয়েছে। 

• মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয় এবং
- ১ জানুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা এবং ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ।
- মন্ট্রিল প্রটোকলের "Kigali Amendment" ২০১৯ সালে কার্যকর হয়। 

অন্যদিকে,
- কিয়েটো প্রটোকল - গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- কার্টাগেনা প্রটোকল - জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক।
- নাগোয়া প্রোটোকল কী উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।

সূত্র: UNEP ওয়েবসাইট ও Britannica.com