- সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে ‘রেডক্রস’ প্রতিষ্ঠা করেন।
- এটি মুসলিম বিশ্বে ‘রেডক্রিসেন্ট’ নামে পরিচিত।
- এটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে ‘বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
রেডক্রসের প্রতীক ৩টি। যথা -
রেড ক্রস - মুসলিম বিশ্ব ব্যতীত অন্যান্য দেশের জন্য। (সুইজারল্যান্ডের পতাকা থেকে নেওয়া)
রেড ক্রিসেন্ট - মুসলিম বিশ্বের জন্য। (১৯২৯ সালে গৃহীত এবং অটোমান পতাকা থেকে নেওয়া) ও
রেড ক্রিস্টাল - যুদ্ধাবস্থায় প্রযোজ্য যার অর্থ - Don’t Shoot বা Don’t Attack।
(তথ্যসূত্রঃ রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট)