বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা৪৮প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৭৬ / ৭৬ · ৭,৫০১৭,৫৪৮ / ৭,৫৯৯

৭,৫০১.
১৪তম জি-২০ সম্মেলনের আয়োজক ছিল-
  1. ক) জাপান
  2. খ) ইতালি
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

- ২০২০ সালের ২১ ও ২২ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে ১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিলো সৌদি আরব।
প্রথম আরব দেশ হিসেবে সৌদি আরব জি-২০ সম্মেলনের আয়োজন করে।
- ২০২১ সালের ১৬তম সম্মেলন ইতালিতে
- ২০২২ সালের ১৭তম সম্মেলন ইন্দোনেশিয়ায় এবং
- ২০২৩ সালের ১৮তম জি-২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।

(সূত্র: জি-২০ ওয়েবসাইট)

৭,৫০২.
কোনটির মূলনীতি ‘Leaving No One Behind’?
  1. SDG
  2. MDG
  3. Delta Plan
  4. Zero Pollution Action
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

উৎস: United Nations Sustainable Development Group ওয়েবসাইট।
৭,৫০৩.
ASEAN-এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ব্রুনাই
  2. লাওস
  3. কম্বোডিয়া
  4. পূর্ব তিমুর
ব্যাখ্যা

• ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ মে, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- অক্টোবর, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যোগদান করেছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৭,৫০৪.
আন্তর্জাতিক মাতৃভাষা কোন সালে স্বীকৃতি লাভ করে?
  1. ক) ১৯৯৮
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০০
  4. ঘ) ২০০১
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
৭,৫০৫.
International Monetary Fund (IMF) -এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?[জানুয়ারি, ২০২৬]
  1. নাউরু
  2. লিচেনস্টাইন
  3. পালাও 
  4. তুরস্ক 
ব্যাখ্যা

• IMF:
- IMF- এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

৭,৫০৬.
জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের বিচারক ও মহাসচিব নিয়ােগ করা হয় কোন পরিষদের সুপারিশক্রমে?
  1. নিরাপত্তা পরিষদ
  2. সামাজিক পরিষদ
  3. অর্থনৈতিক পরিষদ
  4. অছি পরিষদ
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়ােগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- জাতিসংঘ সনদের ৯৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদ মহাসচিব নিয়ােগ দিবেন।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভােটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৭,৫০৭.
BIMSTEC-এর সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর,২০২৫)
  1. ৪টি
  2. ৭টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা

• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (ডিসেম্বর,২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।

৭,৫০৮.
নিচের কোনটিকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়?
  1. ক) WEF
  2. খ) IBRD
  3. গ) IDB
  4. ঘ) AIIB
ব্যাখ্যা

- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference যা ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(তথ্যসূত্রঃ WB ওয়েবসাইট)

৭,৫০৯.
ILO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কোনটি?
  1. আন্তর্জাতিক শ্রম সম্মেলন
  2. নির্বাহী কমিটি
  3. সাধারণ পরিষদ
  4. গভর্নিং বডি
ব্যাখ্যা

ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে (ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে)।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।
- উদ্দেশ্য: শ্রমিক অধিকার রক্ষা, ন্যায্য শ্রম ও শান্তি প্রচার।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

⇒ ILO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো  আন্তর্জাতিক শ্রম সম্মেলন (The International Labour Conference)। 
- এটি ILO-এর সর্বোচ্চ নীতি-নির্ধারক সংস্থা।
- প্রতিবছর ILO-এর 'International Labour Conference' জেনেভায় অনুষ্ঠিত হয়। এখানে ১৮৭টি সদস্য দেশের সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিক প্রতিনিধিরা ত্রৈপক্ষিকভাবে সিদ্ধান্ত নেয়

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২-১৩ জুন ১১৩ তম 'International Labour Conference' জেনেভায় অনুষ্ঠিত হবে।

উৎস: ILO ওয়েবসাইট। [link]

৭,৫১০.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে 'Special Drawing Rights' সিস্টেম প্রবর্তন করে?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭১সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৬৯ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। 
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

উৎস: IMF ওয়েবসাইট।
৭,৫১১.
'ICAO' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. নাইরোবি
  3. বার্ন
  4. মন্ট্রিল
ব্যাখ্যা

• আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (ICAO- International Civil Aviation Organization) সদরদপ্তর কানাডার মন্ট্রিলে অবস্থিত।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে।
উৎসঃ ICAO এর ওয়েবসাইট।

৭,৫১২.
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার কত?
  1. ১০ শতাংশ
  2. ১ শতাংশ
  3. ০.১ শতাংশ
  4. ০.০১ শতাংশ
ব্যাখ্যা
জাতিসংঘের বাজেট:
- জাতিসংঘ সনদের ১৭ ধারা মতে সাধারণ পরিষদ বাজেট বিবেচনা ও অনুমোদনের জন্য দায়ী।
- এ পরিষদ কর্তৃক স্থিরকৃত হারে সদস্যরাষ্ট্রগুলো সংগঠনটির ব্যয়ভার বহন করবে।
- সাধারণ পরিষদের একটি সহকারী সংস্থা চাঁদা সংক্রান্ত কমিটি-চাঁদার হার নির্ধারণ করার জন্য ম্যান্ডেটপ্রাপ্ত।
- সদস্যরাষ্ট্রগুলোর চাঁদা প্রদানের ক্ষমতা অনুযায়ী তাদের দেয় চাঁদার পরিমাণ ধার্য করা হয়।
- চাঁদা প্রদানের ক্ষমতা নিরূপণে দেশগুলোর জাতীয় আয় সংক্রান্ত পরিসংখ্যান ও জনসংখ্যা বিবেচনা করা হয়।
- ১৯৭২ সালে গৃহীত সাধারণ পরিষদের একটি সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের সর্বোচ্চ দেয় চাঁদার পরিমাণ সংস্থাটির নিয়মিত বাজেটের ২৫ শতাংশ ও সর্বনিম্ন দেয় চাঁদা ১ শতাংশের ১শ' ভাগের ১।

⇒ জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ:
- জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার ০.০১ শতাংশ।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [link] [link]
৭,৫১৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কয়টি?(সেপ্টেম্বর, ২০২৫)
  1. ১৯৪টি
  2. ১৯৫টি
  3. ১৯৬টি
  4. ১৯৭টি
ব্যাখ্যা

WHO
- WHO এর পূর্ণরূপ- World Health Organization.
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠা লাভ করে-৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বর্তমান সদস্য - ১৯৪টি।
- বর্তমান মহাপরিচালক - টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

উৎস: WHO ওয়েবসাইট।

৭,৫১৪.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (UNU) মূল ক্যাম্পাস কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে, তিনি একটি "জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
- UNU- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
- (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে - ১২ টি দেশে।

তথ্যসূত্র - UNUঅফিসিয়াল ওয়েবসাইট।
৭,৫১৫.
‘The Corruption Perceptions Index’ রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
  1. IBRD
  2. IMF
  3. WIPO
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International):
- বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী সমাজ গঠন এই মূলমন্ত্র নিয়ে গঠিত বৈশ্বিক চাপসৃষ্ঠীকারী বেসরকারী সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ (TI)।
- এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত দুর্নীতির চিত্র তুলে ধরে এবং দুর্নীতির ফলে সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড প্রতিহতে সহায়তা প্রদান করে থাকে।
- সংস্থাটির মূল লক্ষ্য সরকার, রাজনীতি, বেসরকারি সংস্থা ও মানুষের দৈনন্দিন কার্যক্রমকে দুর্নীতিমুক্তকরণের মাধ্যমে স্বচ্ছতা, দ্বায়িত্বশীলতা ও সততা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকাল - মে, ১৯৯৩ সাল।
- সদরদপ্তর - বার্লিন, জার্মানি।
- TI - ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশের পাবলিক সেক্টরে সংগঠিত দুর্নীতির চিত্র নিয়ে দূর্নীতিতে ওই সকল দেশের অবস্থানসহ ‘The Corruption Perceptions Index’ (CPI) প্রকাশ করে। (এখানে উত্তর "কোনটি নয়")
- ১৯৯৯ সাল থেকে প্রতিবছর TI বিভিন্ন দেশের ঘুষ আদান-প্রদানের চিত্র নিয়ে এবং ঘুষ আদান-প্রদানে ওই সকল দেশের অবস্থান নিয়ে ‘The Bribe Payers Index’ (BPI) প্রকাশ করে আসছে।

সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট ।
৭,৫১৬.
আরব লীগের বর্তমান মহাসচিব কে?
  1. ক) আবু ইউসুফ আল ওথাইমিন
  2. খ) আহমেদ আবুল ঘেইত
  3. গ) নাবিল আল আরাবি
  4. ঘ) আমর মুসা
ব্যাখ্যা
আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। তিনি মিশরের নাগরিক। আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়।
এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
এটির মোট সদস্য ২২টি। এর মধ্যে সিরিয়ার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে।
(সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট)
৭,৫১৭.
EFTA কোন মহাদেশের বাণিজ্য জোট?
  1. আফ্রিকা
  2. উত্তর আমেরিকা
  3. ইউরোপ
  4. এশিয়া
ব্যাখ্যা
EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association. 
- EFTA ইউরোপ মহাদেশের বাণিজ্য জোট।
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল। 
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্যা সংখ্যা ৪টি।
- সদস্য দেশসমূহ, 
• আইসল্যান্ড। 
• লিচেস্টেন। 
• নরওয়ে। 
• সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৫১৮.
NAM এর প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন কে?
  1. জওহরলাল নেহরু
  2. উইনস্টন চার্চিল
  3. ফিদেল কাস্ত্রো
  4. জন এফ কেনেডি
ব্যাখ্যা
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু NAM-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

NAM:
- জোট নিরপেক্ষ দেশসমূহের (Non-Aligned Movement - NAM) প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ প্যাক্টের বাইরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত "বান্দুং সম্মেলনের" প্রেক্ষাপটে এই আন্দোলন গঠিত হয়।
- বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা ১২১টি।

NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচজন বিশ্বনেতা—
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ,
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু,
- যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো,
- মিশরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের এবং
- ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।

সূত্র: ন্যামের ওয়েবসাইট।
৭,৫১৯.
সার্কের সদর দপ্তর অবস্থিত -
  1. ভুটান
  2. নেপাল
  3. ভারত
  4. পাকিস্তান
ব্যাখ্যা
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা।
- এর সদস্য দেশগুলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান।
- গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
- সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল।
- সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্ককের সদস্য পদ লাভ করে।
- নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
৭,৫২০.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি?
  1. ক) তিনটি
  2. খ) পাঁচটি
  3. গ) ছয়টি
  4. ঘ) সাতটি
ব্যাখ্যা
জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি।
এগুলো হলো:

- ইংরেজি
- ফ্রেঞ্চ/ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।
- এদের মধ্যে ইংরেজি ও ফরাসি হলো ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৭,৫২১.
WEF এর বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়?
  1. প্যারিস, ফ্রান্স
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. রোম, ইতালি
  4. ডাভোস, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
WEF:
- WEF Stands for World Economic Forum.
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৯ জানুয়ারি।

সূত্র - WEF এর ওয়েবসাইট।
৭,৫২২.
SDG 14 is related to -
  1. Peace and Justice
  2. Reducing inequality
  3. Industry, Innovation and Infrastructure
  4. Climate action
  5. Marine ecology
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৭,৫২৩.
SAARC কৃষিতথ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. আফগানিস্তান 
  3. নেপাল 
  4. ভারত 
ব্যাখ্যা

⇔SAARC:
- SAARC -এর পূর্ণরূপ হল: South Asian Association for Regional Cooperation. 
- বাংলায় এর অর্থ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- SAARC ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সচিবালয় কাঠমুন্ডুতে অবস্থিত।
- SAARC এর প্রতিষ্ঠাকালীন দেশ ছিল ৭টি। 
- SAARC কৃষিতথ্য কেন্দ্র ঢাকায় অবস্থিত।
   
উল্লেখ্য, 
- সার্কভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।
- সর্বশেষ যোগ দিয়েছে আফগানিস্তান, ২০০৭ সালে।
- SAARC এর প্রথম চেয়ারম্যান ছিল বাংলাদেশ এর মোঃ এরশাদ।
- প্রথম মহাসচিব ছিল বাংলাদেশ এর আবুল হাসান।
- বাংলাদেশের গোলাম সারওয়ার সার্কের বর্তমান মহাসচিব (১৫তম)।
- SAARC দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতে অবস্থিত।

উৎস: Britannica.

৭,৫২৪.
Which of the following is the result of the Maastricht Treaty?
  1. ক) NATO
  2. খ) EU
  3. গ) G-7
  4. ঘ) COP- 26
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:

- ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৭।
- ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন।
- ২০২০ সালে ইংল্যান্ড  ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
- ইইউ মাস্ট্রিচ চুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল।
- চুক্তিটি একটি একক মুদ্রা (ইউরো), একটি ঐক্যবদ্ধ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি এবং সাধারণ নাগরিকত্ব তৈরি করে ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিক একীকরণকে উন্নত করার জন্য তৈরী করা হয়েছিল।
- ইউরোপে শান্তি ও গণতন্ত্রের প্রচারে সংস্থাটির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইইউকে ২০১২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।
- ইইউর জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ খ্রিস্টান, মোট ৭১%।
- অফিসিয়াল ভাষার তালিকায় ২৪টি ভাষা রয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি যেমন আইন প্রণয়ন সমস্ত সরকারী ভাষায় উপলব্ধ করা হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com & সময় নিউজ অনলাইন, ২ জানুয়ারি ২০২৩।
৭,৫২৫.
IMF -এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?[ জানুয়ারি, ২০২৬] 
  1. ডেভিড মালপাস
  2. ক্রিস্টালিনা জর্জিভা
  3. ইয়ং কিম
  4. ক্রিস্টিন ল্যাগার্ডজিম
ব্যাখ্যা

• IMF:
- IMF - এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিভা
- জর্জিভা ২০১৯ সালের ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন এবং এই পদে উনি প্রথম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- তার দ্বিতীয় মেয়াদ শুরু হয় ২০২৪ সালের অক্টোবর মাসে।

উল্লেখ্য,
- বাংলাদেশ IMF-এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৭,৫২৬.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) প্রথমে কোন নামে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. Provisional Intergovernmental Committee for European Migration (PICEM)
  2. International Refugee Council
  3. International Migration Relief Agency
  4. Provisional Intergovernmental Committee for the Movement of Migrants from Europe (PICMME)
ব্যাখ্যা

IOM:
- IOM-এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ৬ ডিসেম্বর, ১৯৫১ সাল।
- বর্তমান সদস্য: ১৭৫টি।
- পর্যবেক্ষক সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক (Director General): অ্যামি ই. পোপ (Amy E. Pope)।

⇒ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের বিশৃঙ্খলা ও স্থানচ্যুতির মধ্য দিয়ে ১৯৫১ সালে ইউরোপ থেকে অভিবাসীদের আন্দোলনের জন্য Provisional Intergovernmental Committee for the Movement of Migrants from Europe (PICMME) নামে প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। এই সংকট মোকাবিলায় ১৯৫১ সালে এই অস্থায়ী কমিটি গঠিত হয় যার মূল কাজ ছিল ইউরোপীয় সরকারগুলোকে সাহায্য করে অভিবাসীদের নতুন দেশ চিহ্নিত করা এবং তাদের পরিবহনের ব্যবস্থা করা।
- PICMME-এর সাফল্যের পর ১৯৫২ সালে এটি স্থায়ী কমিটিতে রূপান্তরিত হয় এবং Intergovernmental Committee for European Migration (ICEM) নামধারণ করে।
- ১৯৮০ সালে ICEM-এর কাউন্সিল নাম পরিবর্তন করে এবং Intergovernmental Committee for Migration নামধারণ করে।
- ১৯৮৯ সালে ICM থেকে IOM (International Organization for Migration)-এ পরিবর্তন হয় যা সংস্থার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিস্তৃত ভূমিকার প্রতীক।

উৎস: IOM ওয়েবসাইট।

৭,৫২৭.
সার্ক( SAARC)-এর বর্তমান সদস্য দেশ কতটি? [ নভেম্বর,২০২৫]
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৫টি
ব্যাখ্যা

• সার্ক( SAARC):
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র ৮টি।[ নভেম্বর,২০২৫]
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৭,৫২৮.
জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন?
  1. Kofi Annan
  2. Kurt Waldheim
  3. Boutros Boutros-Ghali
  4. Dag Hammarskjold
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
- ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

এছাড়াও,
- জাতিসংঘের ২জন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করে।
- এরা হলেন: দ্যাগ হ্যামারশোল্ড ও কফি আনান।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: UN ওয়েবসাইট।
৭,৫২৯.
জাতিসংঘের ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন কোনটি?
  1. ECA
  2. ESCAP
  3. ECLAC
  4. ESCWA
ব্যাখ্যা
ECLAC:
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ECLAC.
- ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: সান্তিয়াগো, চিলি।
- নির্বাহী সচিব: হোসে ম্যানুয়েল সালাজার-সিরিনাচস।

উল্লেখ্য:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
৭,৫৩০.
বিশ্বব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠান বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে?
  1. MIGA
  2. ICSID
  3. IDA
  4. IBRD
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুন, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৭,৫৩১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে পূর্ব ইউরোপীয় কম্যুনিস্ট দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সৃষ্ট অর্থনৈতিক জোটটির নাম কী ছিল?
  1. কমিন্টার্ন
  2. কমেকন
  3. কমিনফর্ম
  4. কলিম্পোন
ব্যাখ্যা
COMECON:

• COMECON এর পূর্ণরূপ Council for Mutual Economic Assistance.
• এটি একটি অর্থনৈতিক জোট।
• প্রতিষ্ঠা: ৫ জানুয়ারি, ১৯৪৯।
• সদর দপ্তর: মস্কো।
• উদ্যোক্তা: জোসেফ স্টালিন।
উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব- পশ্চিম দ্বন্দ্বের ফলে পূর্ব ইউরোপীয় কম্যুনিস্ট দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন।
• সদস্য দেশ: সোভিয়েত রাশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরী, চোকোস্লাভিয়া, পোল্যান্ড, পূর্ব জার্মানি, রোমানিয়া, কিউবা, মঙ্গোলিয়া ও ভিয়েতনাম। 
• বিলুপ্ত: ১৯৯১ সালের ২৮ জুন।

উৎস: ব্রিটানিকা ও Live Mcq লেকচার।
৭,৫৩২.
কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. ক) আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
  2. খ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
  3. গ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
  4. ঘ) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
ব্যাখ্যা
• দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- এটি একটি আঞ্চলিক সংস্থা এবং জাতিসংঘের অন্তর্ভূক্ত নয়।

• অন্যদিকে: 
- আঞ্চলিক শ্রম সংস্থা (ILO), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ও খাদ্য ও কৃষি সংস্থা (FAO) - জাতিসংঘের অন্তর্ভূক্ত সংস্থা।

উৎস: জাতিসংঘ ও আসিয়ান ওয়েবসাইট।
৭,৫৩৩.
UNIDIR এর পূর্ণরুপ কী?
  1. ক) United Nations University Disarmament Research
  2. খ) United Nations Institute for Disastrous Research
  3. গ) United Nations Institute for Disarmament Report
  4. ঘ) United Nations Institute for Disarmament Research
ব্যাখ্যা

UNIDIR এর পূর্ণরুপ হলো United Nations Institute for Disarmament Research.
- UNIDIR is an autonomous institution within the United Nations that conducts independent research on disarmament and related problems; particularly international security issues.
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদরদপ্তর জেনেভা , সুইজারল্যান্ড।
- বর্তমান DIRECTOR Dr. Robin Geiss.

তথ্যসূত্র- UNIDIR এর অফিসিয়াল ওয়েবসাইট।

৭,৫৩৪.
United Nations Conference on Trade and Development প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৪
  2. খ) ১৯৪৯
  3. গ) ১৯৬৫
  4. ঘ) ১৯৬৮
ব্যাখ্যা
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।    

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট। 
৭,৫৩৫.
নিচের কোন সংস্থাটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য?
  1. ক) ASEAN
  2. খ) UNESCO
  3. গ) EU
  4. ঘ) NATO
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি সংস্থা, যা ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টা‍য় নেতৃত্ব দেয়।
- খাদ্য ও কৃষি সংস্থা ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ২টি। 
- খাদ্য ও কৃষি সংস্থা এর বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ।
- এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন (EU) খাদ্য ও কৃষি সংস্থা- এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট।
৭,৫৩৬.
‘International Association of Police Academies’ (INTERPA) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আঙ্কারা, তুর্কিয়ে
  2. খ) লিও, ফ্রান্স
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• ১২-১৪ সেপ্টেম্বর ‘International Association of Police Academies’ (INTERPA) এর ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয় – ঢাকা, বাংলাদেশ।
• এই সম্মেলনে বাংলাদেশ ও কাতার INTERPA এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
• প্রতিপাদ্য ছিল – Digitalization of Policing.
• INTERPA বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমি নিয়ে গঠিত।
• এর সদস্য সংখ্যা – ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি।
সদরদপ্তর – আঙ্কারা, তুর্কিয়ে।  

তথ্যসূত্র:- INTERPA এর ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৭,৫৩৭.
'এজেন্ডা ২০৬৩' নিম্নের কোন সংস্থার দীর্ঘমেয়াদী পরিকল্পনা?
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. আসিয়ান
  3. সার্ক
  4. ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা

এজেন্ডা ২০৬৩:
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
- ২০১৩ সালে আফ্রিকান ইউনিয়নের ৫০তম বার্ষিকীতে এজেন্ডাটি গৃহীত হয।
- এর মূল উদ্দেশ্য হলো আফ্রিকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে ২০৬৩ সালের মধ্যে আফ্রিকা একটি উন্নত, স্থিতিশীল এবং সমৃদ্ধ মহাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

⇒ এজেন্ডা ২০৬৩-এর ৭টি মূল লক্ষ্য রয়েছে:
১. আফ্রিকার সমস্ত জনগণের জন্য সমান সুযোগ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।
২. আফ্রিকার রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে একটি রাজনৈতিকভাবে সমন্বিত এবং শক্তিশালী মহাদেশ গঠন।
৩. সুশাসন, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
৪. আফ্রিকার সকল অঞ্চলে শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সংঘাতের উত্থান রোধ করা যায়।
৫. আফ্রিকার জনগণের সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধের সম্মান এবং প্রচার।
৬. জনগণের ক্ষমতায়ন এবং তাদের উন্নয়নকে উৎসাহিত করে একটি শক্তিশালী এবং স্বনির্ভর আফ্রিকা গঠন।
৭. আন্তর্জাতিক পর্যায়ে আফ্রিকার প্রভাব এবং অংশীদারিত্ব শক্তিশালী করা, যাতে আফ্রিকা বিশ্বের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

⇒ উল্লেখযোগ্য প্রকল্প (Flagship Projects):
- আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA), আফ্রিকান হাই-স্পিড ট্রেন নেটওয়ার্ক, একক আফ্রিকান পাসপোর্ট, আফ্রিকান স্যাটেলাইট ও স্পেস প্রোগ্রাম, গ্রেট আফ্রিকান মিউজিয়াম, সাইবার নিরাপত্তা, এনসাইক্লোপিডিয়া আফ্রিকানা, একটি বার্ষিক আফ্রিকান অর্থনৈতিক ফোরাম প্রতিষ্ঠা, গ্র্যান্ড ইঙ্গা বাঁধ প্রকল্পের বাস্তবায়, প্যান-আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়।

উৎস: African Union ওয়েবসাইট।

৭,৫৩৮.
​​FAO-এর বর্তমান মহাপরিচালক কে? [ডিসেম্বর,২০২৫]
  1. Dr. Tedros Adhanom Ghebreyesus
  2. Qu Dongyu
  3. Dr. Pamela Sing
  4. Hiroki Takahashi 
ব্যাখ্যা

​​FAO:
- পূর্ণ নাম: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। [ ডিসেম্বর, ২০২৫]
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

​লক্ষ্য ও উদ্দেশ্য:
- FAO-এর মূল লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- এবং টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের জনগণের জীবনমান উন্নয়ন করা।

উৎস: FAO ওয়েবসাইট।

৭,৫৩৯.
দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট 'MERCOSUR'-এর সদস্য দেশ নয় কোনটি?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. উরুগুয়ে
  4. চিলি
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট 'MERCOSUR'-এর সদস্য দেশ নয়- চিলি। 
উল্লেখ্য যে, এখানে প্রশ্নে সদস্য বলতে পূর্ণ সদস্য বোঝানো হয়েছে। চিলি পূর্ণ সদস্য দেশ নয়, এটি সহযোগী সদস্য দেশ।

MERCOSUR:
- MERCOSUR বা The Southern Common Market দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion.
- প্রতিষ্ঠিত হয়: ২৬ মার্চ, ১৯৯১।
- চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া)।  
- সহযোগী সদস্য: ৭টি (বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, পানামা, সুরিনাম)।

- সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।

উল্লেখ্য,
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, মার্কোসুর রাষ্ট্রীয় পক্ষ হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।

উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।

৭,৫৪০.
‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদানকারী সংস্থার নাম-
  1. GAVI
  2. PACC
  3. UNICEF
  4. REAP
ব্যাখ্যা
GAVI:

- GAVI (Gavi, the Vaccine Alliance) স্বাস্থ্য বিয়য়ক একটি বৈশ্বিক সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
- এটি ২০০০ সালে জানুয়ারিতে যাত্রা শুরু করে।
- এটির উদ্দেশ্য হলো অনুন্নত দেশগুলোতে বিভিন্ন ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি করা।
- এই সংস্থা ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদান করে।
- ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করে।

তথ্যসূত্র - GAVI ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ৯ অক্টোবর, ২০১৯।
৭,৫৪১.
সিরডাপ এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) করাচি
  3. গ) কলম্বো
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট।
৭,৫৪২.
কোনটি 'ওআইসি’ -এর অঙ্গসংস্থা নয়?
  1. ক) আর্ন্তজাতিক ইসলামী আদালত
  2. খ) সাধারণ সচিবালয়
  3. গ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
  4. ঘ) ইসলামী উন্নয়ন ব্যাংক
ব্যাখ্যা
'ওআইসি’ -এর অঙ্গসংস্থা হচ্ছে -
- আর্ন্তজাতিক ইসলামী আদালত
- সাধারণ সচিবালয়
- ইসলামী উন্নয়ন ব্যাংক

অপরদিকে -
- ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র 'ওআইসি’ -এর অঙ্গসংস্থা নয়।

উৎস: OIC -এর ওয়েবসাইট।
৭,৫৪৩.
‘ESCAP’ জাতিসংঘের কোন ধরনের সংস্থা?
  1. নিরাপত্তা পরিষদের অঙ্গ
  2. আঞ্চলিক কমিশন
  3. বিশেষায়িত সংস্থা
  4. সামরিক জোট
ব্যাখ্যা

জাতিসংঘের সংস্থা:
- ESCAP হলো জাতিসংঘের একটি আঞ্চলিক সংস্থা।
-
ESCAP এর পূর্ণরূপ: United Nations Economic and Social Commission for Asia and the Pacific.
- এটি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসংক্রান্ত কাজের জন্য গঠিত একটি প্রতিষ্ঠান।
- ESCAP প্রতিষ্ঠিত হয় ২৮ মার্চ ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ডে অবস্থিত।
- ESCAP জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)–এর অধীনে কাজ করে।
- বর্তমানে এর ৫৩টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- ESCAP সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে:
• সহযোগিতা বৃদ্ধি করে।
• নীতিগত আলোচনা আয়োজন করে।
• এবং দেশগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়তা প্রদান করে।

উল্লেখ্য,
• ESCAP এর কাজ হচ্ছে:
- দারিদ্র্য হ্রাস করা।
- জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা।
- পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
- তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।
- সামাজিক বৈষম্য কমানো। 

উৎস: পৌরনিতি ও নাগরিকতা, এসএসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭,৫৪৪.
Conference of the Parties (COP)-28 অনুষ্ঠিত হবে কোথায়?
  1. ক) মিশর
  2. খ) ভারত
  3. গ) স্কটল্যান্ড
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
• ৬ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হয় শারম আল শেখ, মিশর।
• ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট।
৭,৫৪৫.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯২৩
  2. খ) ১৯৪৭
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৪৯
ব্যাখ্যা

- আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা International Criminal Police Organisation (Interpol) ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৪টি দেশ।
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- বর্তমান সেক্রেটারি জেনারেল জর্জেন স্টক।
- সদরদপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত।
(তথ্যসূত্রঃ Interpol ওয়েবসাইট)

৭,৫৪৬.
UNDP-এর "Human Development Report" কী বিষয় নিয়ে আলোচনা করে?
  1. আয়, শিক্ষা, এবং গড় আয়ু
  2. খাদ্য নিরাপত্তা, শিক্ষা, এবং শান্তি
  3. আয়, স্বাস্থ্য, এবং শান্তি
  4. শান্তি, নিরাপত্তা, এবং বৈদেশিক সম্পর্ক
ব্যাখ্যা
UNDP (United Nations Development Programme):
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

⇒ Human Development Report (HDI) রিপোর্ট প্রকাশ করে UNDP।
- HDI হলো একটি পরিমাপের সূচক, যা একটি দেশের মানব উন্নয়নের বিভিন্ন মাত্রার মূল্যায়ন করে।
- এটি মূলত তিনটি প্রধান দিক নিয়ে গঠিত:
• জীবনকাল: এটি একটি দেশের নাগরিকদের গড় আয়ু মূল্যায়ন করে।
• শিক্ষা: এটি সাক্ষরতার হার এবং শিক্ষার স্তর বিবেচনা করে।
• জীবনযাত্রার মান: এটি মাথাপিছু আয় (GNI per capita) এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

উৎস: UNDP ওয়েবসাইট।
৭,৫৪৭.
ওআইসি সনদ কোন সনে গৃহীত হয়?
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৫৮ সালে
ব্যাখ্যা
The first OIC Charter was adopted by the 3rd ICFM Session held in 1972. The Charter laid down the objectives and principles of the organization and fundamental purposes to strengthen the solidarity and cooperation among the Member States. [source: oic-oic.org]
৭,৫৪৮.
টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?
  1. ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
  2. ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
  3. ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
  4. ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- ২০১৫ সনের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভীষ্ট ‘২০৩০ এজেন্ডা’ গৃহীত হয়।
-টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) এ ১৭টি অভীষ্ট এবং এর ১৬৯টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: জাতিসংঘ