বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৬৬ / ৭৬ · ৬,৫০১৬,৬০০ / ৭,৫৯৯

৬,৫০১.
AIIB ব্যাংকে চীনের ভোটাধিকারের পরিমাণ-
  1. ক) ৫৬.৬৪ শতাংশ
  2. খ) ৪৬.৬৪ শতাংশ
  3. গ) ৩৬.৬৪ শতাংশ
  4. ঘ) ২৬.৫৬ শতাংশ
ব্যাখ্যা
• The Asian Infrastructure Investment Bank:
- The Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি গত ১৬ জানুয়ারি ২০২১ তিনি দ্বিতীয়বারের মতো ব্যাংকটির প্রেসিডেন্ট হিসেবে পাঁচবছরের জন্যে দায়িত্বগ্রহণ করেন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদরদপ্তর বেইজিংয়ে অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- ব্যাংকটিতে চীনের ভোটাধিকারের পরিমাণ ২৬.৫৬৯৭শতাংশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি।

উৎস:- AIIB ওয়েবসাইট।
৬,৫০২.
নিম্নের কোনটি জাতিসংঘ ব্যবস্থার মধ্যে সমস্ত নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু?
  1. UNITAR
  2. UN-Habitat
  3. UNIDO
  4. UNOPS
ব্যাখ্যা

UN-HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: অ্যানাক্লাউডিয়া রসবাচ।
- UN-HABITAT নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো সারা বিশ্বে শহুরে উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা, এবং বাসযোগ্য শহর ও মানব বসতির উন্নয়ন নিশ্চিত করা।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।

উল্লেখ্য,
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।

৬,৫০৩.
'Soft Loan Window' নামে পরিচিত কোনটি?
  1. MIGA
  2. IBRD
  3. IMF
  4. IDA
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫০৪.
উরুগুয়ে রাউন্ডের সময়কাল -
  1. ১৯৮৫- ১৯৯৫
  2. ১৯৮৬- ১৯৯৪
  3. ১৯৮৬- ১৯৯৫
  4. ১৯৮৫- ১৯৯৪
ব্যাখ্যা
GATT চুক্তির রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উরুগুয়ে রাউন্ড:
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।

উৎস: WTO ওয়েবসাইট।
৬,৫০৫.
রোটারি ইন্টারন্যাশনালের সদরদপ্তর-
  1. ক) ইভানস্টোন
  2. খ) শিকাগো
  3. গ) জেনেভা
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা

রোটারি ইন্টারন্যাশনালঃ
রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন। এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
প্রতিষ্ঠার স্থান - শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র
সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)
রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।

উৎসঃ রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট ও Live MCQ content (upcoming)।

৬,৫০৬.
‘রোম চুক্তি- ১৯৯৮’ দ্বারা কোন আদালত প্রতিষ্ঠিত হয়?
  1. ক) The International Court of Justice
  2. খ) The Permanent Court of Arbitation
  3. গ) The International Criminal Court
  4. ঘ) The Permanent Court of International Justice
ব্যাখ্যা
১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়ঃ ১ জুলাই, ২০০২ সাল।
- বর্তমান সদস্য সংখ্যাঃ ১২৩টি।
- আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
উৎসঃ আন্তর্জাতিক অপরাধ আদালত ওয়েবসাইট।
৬,৫০৭.
নিম্নের কোন স্থানে UNEP এর সদরদপ্তর অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. মাদ্রিদ, স্পেন
  3. রোম, ইতালি
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
UNEP:
- UNEP - এর পূর্ণরূপ - United Nations Environment Programme।
- এটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি।
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক। 
- প্রতিষ্ঠিত হয় - ১৯৭২ সালে্র ৫ জুন।
- প্রতিষ্ঠার তারিখ ধরে ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
- সদরদপ্তর - নাইরোবি, কেনিয়া।
- এর সদস্য দেশ - ১৯৩টি।

উৎস: UNEP এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫০৮.
বাংলাদেশ ওআইসির কোন সম্মেলনে সর্বপ্রথম যোগদান করে?
  1. ক) লাহোর
  2. খ) রাবাত
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
১৯৭৪ সালের ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইসলামী সম্মেলন সংস্থার (OIC) দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্যপদ (৩২-তম) লাভ করে।

ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধুঃ
- ১৯৭৪ সালের একুশে ফেব্রুয়ারি ওআইসি মহাসচিবের কাছ থেকে একটি বার্তা এলো বঙ্গবন্ধুর জন্য। আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন তাঁর বিশেষ বিমান পাঠিয়েছেন বঙ্গবন্ধুকে লাহোরে নিয়ে যাওয়ার জন্য।
- বিমানে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুতেফলিকার নেতৃত্বে আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি দল রয়েছে। দলে কুয়েতের আমিরের বিশেষ দূত হিসেবে আছেন কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী। তাঁরা বঙ্গবন্ধুকে সঙ্গে করে নিয়ে যেতে চান।

- ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিদল ঢাকা এলো ২২ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু আলোচনায় জানালেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া বাংলাদেশের পক্ষে লাহোর সম্মেলনে যোগদান সম্ভব নয়। আলাপ-আলোচনার পর প্রতিনিধিদলটি বাংলাদেশের সঙ্গে ঐকমত্যে উপনীত হলো যে বাংলাদেশ ও পাকিস্তান একই সময়ে একযোগে পারস্পরিক স্বীকৃতি দেবে এবং লাহোর ও ঢাকা থেকে এ ঘোষণা একসঙ্গে প্রচার করা হবে—এটাও সিদ্ধান্ত হলো। ২৩ ফেব্রুয়ারি ওআইসি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল লাহোর যাবে।

- পরবর্তীতে, ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ তারিখেই পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করে এবং বঙ্গবন্ধু ২৩ ফেব্রুয়ারি সম্মেলনে যোগ দিতে লাহোর যান।
- ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে ভাষণ প্রদান করেন।

উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগ ও ওআইসি ওয়েবসাইট।
৬,৫০৯.
দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি?
  1. ক) ১৩তম
  2. খ) ১৪তম
  3. গ) ১৫তম
  4. ঘ) ১৬ তম
ব্যাখ্যা

- ১৮ জুলাই, ২০২২ তারিখে ভারতে অনুষ্ঠিত হয় ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন।
- উক্ত নির্বাচনে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু জয়লাভ করেন।
- তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি (ভি.ভি. গিরি ২ বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন)
- তিনি ২৫ জুলাই দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি ভারতের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ আদিবাসী গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে।
- তিনি ভারতের দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও ভারতীয় ওয়েবসাইট।

৬,৫১০.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. লাওস
  2. সিঙ্গাপুর
  3. ভিয়েতনাম
  4. নেপাল
ব্যাখ্যা
- নেপাল ASEAN ভুক্ত দেশ নয়। 

• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৬,৫১১.
'গুলট্রাম' কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) নেপাল
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- ভিয়েতনামের মুদ্রার নাম 'ডং'। 
- চীন মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম নেপালিজ রুপি।

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৬,৫১২.
বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থা কোনটি?
  1. রয়টার্স 
  2. AFP
  3. CNN
  4. আল জাজিরা 
ব্যাখ্যা

• রয়টার্স:
রয়টার্স লন্ডন ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থা
- পল জুলিয়াস রয়টার ১৮৫১ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে।
- রয়টার্সের পূর্ব সদর দপ্তর লন্ডনে অবস্থিত ছিল।

উল্লেখ্য,
- ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর বর্তমানে এটি থমসন রয়টার্সের একটি বিভাগ হিসেবে বিবেচিত হয়। 
- বর্তমানে রয়টার্স সংবাদ সংস্থার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত।
- ১৬টি ভাষায় সংবাদ পরিবেশনের জন্য বিশ্বজুড়ে ২০০টি স্থানে প্রায় ২,৫০০ সাংবাদিক এবং ৬০০ ফটোসাংবাদিক নিয়ে রয়টার্স বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থা হিসেবে পরিচিত।

উৎস: রয়টার্স অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৫১৩.
অক্সফাম ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. নাইরোবি, কেনিয়া
  3. লন্ডন, যুক্তরাজ্য
  4. শিকাগো, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
 অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। 
-“অক্সফাম” নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি  ফর ফামিন রিলিফ থেকে এসেছে। 
- ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারি সংস্থা হিসেবে গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল বেসরকারিভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপি দরিদ্র বা দুর্যোগ -পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন কার্যক্রম সহায়তা করে।
- বর্তমানে ৭৯ টি দেশে এর কার্যক্রম চলমান রয়েছে। ( মার্চ২০২৫)।

উল্লেখ্য,
- রোটারি ইন্টারন্যাশনাল সদরদপ্তর :শিকাগো, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব স্কাউট আন্দোলনের সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
 
উৎস: Oxfam International ওয়েবসাইট।
৬,৫১৪.
প্রথম NAM শীর্ষ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
  1. ২৫টি
  2. ২২টি
  3. ২৪টি
  4. ৩০টি
ব্যাখ্যা

ন্যাম(NAM): 
- এর পূর্ণরূপ:Non-Aligned Movement.
- জোট নিরপেক্ষ আন্দোলন।
- প্রথম শীর্ষ সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি।

উল্লেখ্য,
- NAM- এর উৎপত্তি ঘটে ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ অনুষ্ঠিত প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন থেকে।
- এই সম্মেলনটি বান্দুং, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়।
- এটি “Bandung Conference” নামে পরিচিত।
- ২৯টি দেশের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করে।
- অধিকাংশ ছিল এশীয়, কারণ অনেক আফ্রিকান দেশ তখনও উপনিবেশ ছিল।
- বর্তমান সদস্য: ১২১ টি সদস্য দেশ। [আগস্ট, ২০২৫]
- পর্যবেক্ষক দেশ: ১৮ টি।
- পর্যবেক্ষক সংগঠন: ১০ টি।

উৎস: NAM ওয়েবসাইট।

৬,৫১৫.
International Court of Justice (ICJ) কোন সংস্থার প্রধান বিচারিক সংস্থা?
  1. ন্যাটো
  2. জাতিসংঘ
  3. আইএমএফ
  4. ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা

International Court of Justice (ICJ):
​- জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
​- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
​- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
​- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
​- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
​- আদালতের অফিসিয়াল ভাষা: ইংরেজি ও ফরাসি।

​উল্লেখ্য,
​- আদালত ১৫ জন বিচারক নিয়ে গঠিত।
​- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য
- কেবলমাত্র রাষ্ট্রই ICJ-এর কাছে মামলা দাখিল করতে পারে।রাষ্ট্রগুলোর মধ্যে বিতর্কে ICJ-এর রায় বাধ্যতামূলক।
- জাতিসংঘ চার্টারের আর্টিকেল ৯৪ অনুযায়ী, প্রতিটি সদস্য রাষ্ট্র রায় মেনে চলতে বাধ্য।
- এর রায় চূড়ান্ত এবং আপিলযোগ্য নয়।

​উৎস: International Court of Justice ওয়েবসাইট।

৬,৫১৬.
জাতিসংঘ কর্তৃক পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার কোনটি?
  1. Champions of the Globe
  2. Champions of the World
  3. Champions of the Earth
  4. Champions of the UN
ব্যাখ্যা
• জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP):
- UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNEP থেকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক- 'Champions of the Earth' প্রদান করা হয়।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- নীতি নির্ধারণ, বিজ্ঞান, ব্যবসা ও সুশীল সমাজ এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। 

উৎস: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
৬,৫১৭.
১৯৪৮ সালের সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় কতটি ধারা রয়েছে?  
  1. ২৫টি
  2. ২৮টি
  3. ৩০টি
  4. ৩৫টি
ব্যাখ্যা

• জাতিসংঘ  মানবাধিকার/International Bill of Human Rights:
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবিক অধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয়। 
- এটি  জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি ঘোষণা।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয় ১৯৪৮ সালে
- ১০ ডিসেম্বর, ১৯৪৮ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত।
- তারপর থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতিবছর ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করে থাকে। 
- জাতিসংঘের মানবাধিকার ধারা ৩০ টি। 

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও বিবিসি বাংলা। 

৬,৫১৮.
কোন প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে?
  1. ক) ইয়েমেন সংকট
  2. খ) সিরিয়া সংকট
  3. গ) কোরীয় সংকট
  4. ঘ) লিবিয়া সংকট
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। 
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। 
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে।
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরীয় সংকটকে কেন্দ্র করে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে।
- এটি সাধারণ পরিষদের 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত।
- এ প্রস্তাবের মূল বিষয় হলো বিশ্ব শান্তিরক্ষায় নিরাপত্তা পরিষদে সদস্যরা ব্যর্থ বা পদক্ষেপ গ্রহণে তাদের মধ্যে মতানৈক্য হলে সেক্ষেত্রে সাধারণ পরিষদ ২৪ ঘণ্টার মধ্যে জুরুরি সভা আহবান করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৫১৯.
'Alliance of Sahel States' কোন তিনটি দেশের জোট?
  1. বুর্কিনা ফাসো, নাইজার ও শাদ
  2. মালি, শাদ ও সুদান
  3. মালি, ঘানা ও নাইজেরিয়া
  4. মালি, বুর্কিনা ফাসো ও নাইজার
ব্যাখ্যা

• Alliance of Sahel States (AES): 
- ফ্রান্সের উপনিবেশিত প্রভাবমুক্ত তিনটি পশ্চিম আফ্রিকান দেশের জোট।
- সদস্য দেশ: ৩টি। বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার।
- তিন দেশই সেনা অভ্যুত্থান দ্বারা শাসন করা হচ্ছে। 
- লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা।

প্রসঙ্গত,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি, বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ECOWAS’ থেকে বেরিয়ে আসে।

তথ্যসূত্র: Observer Research Foundation ওয়েবসাইট ও আলজাজিরা। (Link) 

৬,৫২০.
'স্মাইল ট্রেন' সংস্থা মূলত কোন ক্ষেত্রে কাজ করে?
  1. শিশু শিক্ষা 
  2. শিশু চিকিৎসা
  3. শিশু শ্রম
  4. শিশু খাদ্য ও পুষ্টি সহায়তা
ব্যাখ্যা

• স্মাইল ট্রেন:
- আন্তর্জাতিক দাতব্য সংস্থ।
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- স্মাইল ট্রেন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।

তথ্যসূত্র: স্মাইল ট্রেন-এর ওয়েবসাইট।

৬,৫২১.
কোয়াড এর সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া
  3. যুক্তরাজ্য
  4. জাপান
ব্যাখ্যা
- যুক্তরাজ্য কোয়াড এর সদস্য রাষ্ট্র নয়। 

কোয়াড (The Quad): 

- ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির পর যৌথ সহযোগিতার ভিত্তিতে কোয়াডের উৎপত্তি।
- এটি আনুষ্ঠানিকভাবে 'কোয়াড' নামে পরিচিত, Quadrilateral Security Dialogue নয়।
- সদস্য রাষ্ট্র: অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র। 
- কোয়াড সদস্যরা যৌথভাবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার জন্য কাজ করে। 

সহযোগিতা ও কৌশল:
- আসিয়ান (ASEAN) কেন্দ্রিক আঞ্চলিক কাঠামোকে সমর্থন করা।
- ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন (IORA) এর সাথে যৌথভাবে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করা।
- প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ফোরাম (PIF) এবং ব্লু প্যাসিফিক কৌশলের (2050 Strategy for the Blue Pacific Continent) সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা।

উৎস: Australia Government Department of Foreign Affairs and Trade. 
৬,৫২২.
ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) গঠনের প্রধান কারণ কী ছিল?
  1. তেল সংকট
  2. ইরান-ইরাক যুদ্ধ
  3. প্যালেস্টাইন যুদ্ধ
  4. আল-আকসা মসজিদে অগ্নিসংযোগ
ব্যাখ্যা

ইসলামি সহযোগিতা সংস্থা (OIC):
- ইসলামি সহযোগিতা সংস্থা মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- বর্তমান সদস্য: ৫৭টি।

উল্লেখ্য,
- ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির ২য় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে বাংলাদেশ। বাংলাদেশ OIC-এর ৩২তম সদস্য।

উৎস: OIC ওয়েবসাইট।

৬,৫২৩.
ICAO এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) মন্ট্রিয়াল
  3. গ) লন্ডন
  4. ঘ) মাদ্রিদ
ব্যাখ্যা
ICAO (International Civil Aviation Organization) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
এটির সদরদপ্তর কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
ICAO ১৯৪৭ সালের ৪ এপ্রিল ICAO নামে কার্যক্রম শুরু করে।
বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
(সূত্রঃ ICAO ওয়েবসাইট)
৬,৫২৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) তেদ্রোস আধানম গেব্রিয়েসাস
  2. খ) আন্দ্রেস ইনিয়েস্তা
  3. গ) দেবী শেঠী
  4. ঘ) কার্লোস তেদ্রোস
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:

- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫২৫.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
  1. হারুনুর রশীদ খান
  2. হুমায়ুন রশীদ চৌধুরী
  3. রুহুল আমিন
  4. আনোয়ারুল করিম চৌধুরী
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫২৬.
UNCTAD-এর পূর্ণরূপ কী?
  1. United Nations Commission on Trade and Diplomacy
  2. United Nations Committee for Technical Assistance and Development
  3. United Nations Conference on Trade and Development
  4. United Nations Council for Trade and Development
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD-এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।

⇒ UNCTAD জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- যাত্রা শুরু করে: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

• UNCTAD বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল:
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
৬,৫২৭.
WIPO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৬১ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৭ সালে
ব্যাখ্যা
WIPO:

- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় ।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫২৮.
নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?
  1. রুশ
  2. ফরাসি
  3. জার্মান
  4. মান্দারিন
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা মান্দারিন, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।

অন্যদিকে,
- জার্মান ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৫২৯.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মন্ট্রিল
  2. রোম
  3. ওয়াশিংটন ডিসি
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
• ICAO:
- জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা।
- পূর্ণরূপ– International Civil Aviation Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
-  বতর্মানে পরিচিত- 'শিকাগো কনভেনশন' নামে।
- প্রতিষ্ঠাকাল- ৭ ডিসেম্বর, ১৯৪৪,
- প্রতিষ্ঠার স্থান- শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদস্য দেশ- ১৯৩ টি।
- সদর দপ্তর- মন্ট্রিল, কানাডা।
- International Civil Aviation Day -৭ ডিসেম্বর।

উৎস: Official website (ICAO).
৬,৫৩০.
UNDP কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৬৯ সালে
ব্যাখ্যা
UNDP:

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক অসিম স্টেইনার।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫৩১.
জাতিসংঘের কোন সংস্থা এইচআইভি নিয়ে কাজ করে?
  1. UNAIDS
  2. WHO
  3. UNFPA
  4. UNWTO
ব্যাখ্যা
UNAIDS:
- এটি এইচআইভি নিয়ে কাজ করে।

- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- বর্তমান নির্বাহী প্রধানের নাম Winnie Byanyim. (আগস্ট, ২০২৪)

অন্যদিকে: 
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- UNFPA হল জাতিসংঘের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.

সূত্র - UNAIDS অফিশিয়াল ওয়েবসাইট।
৬,৫৩২.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) সিরিল রামাফোসা
  2. খ) আবদেল ফাত্তাহ সিসি
  3. গ) ফেলিক্স টিশেকেদি
  4. ঘ) পল কাগামে
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন হলেন গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স অ্যান্তোনিও টিশেকেদি। তিনি ফেব্রুয়ারি ২০২১-ফেব্রুয়ারি ২০২২ মেয়াদে সংস্থাটির চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন।
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামগ্রহণ করে।
- আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
(তথ্যসূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
৬,৫৩৩.
জাতিসংঘের কোন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন?
  1. কফি আনান
  2. বান কি মুন
  3. আন্তোনিও গুতেরেস
  4. উথান্ট
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:

- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫৩৪.
'Agenda 2063' কোন সংস্থার সাথে সম্পর্কিত?
  1. বিমসটেক
  2. সার্ক
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন হলো আফ্রিকা মহাদেশের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যার লক্ষ্য হলো আফ্রিকার ঐক্য, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- পূর্বসূরি: Organisation of African Unity (OAU), গঠিত হয়েছিল ১৯৬৩ সালে।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: জোয়াও গনকালভেস লরেঙ্কো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।

⇒ এজেন্ডা ২০৬৩:
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
- মূল প্রতিপাদ্য: “The Africa We Want”।
- ২০১৩ সালে আফ্রিকান ইউনিয়নের ৫০তম বার্ষিকীতে এজেন্ডাটি গৃহীত হয।
- এজেন্ডা ২০৬৩-এর ৭টি মূল লক্ষ্য রয়েছে।
- এর মূল উদ্দেশ্য হলো আফ্রিকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে ২০৬৩ সালের মধ্যে আফ্রিকা একটি উন্নত, স্থিতিশীল এবং সমৃদ্ধ মহাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

⇒ উল্লেখযোগ্য প্রকল্প (Flagship Projects):
- আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA), আফ্রিকান হাই-স্পিড ট্রেন নেটওয়ার্ক, একক আফ্রিকান পাসপোর্ট, আফ্রিকান স্যাটেলাইট ও স্পেস প্রোগ্রাম, গ্রেট আফ্রিকান মিউজিয়াম, সাইবার নিরাপত্তা, এনসাইক্লোপিডিয়া আফ্রিকানা, একটি বার্ষিক আফ্রিকান অর্থনৈতিক ফোরাম প্রতিষ্ঠা, গ্র্যান্ড ইঙ্গা বাঁধ প্রকল্পের বাস্তবায়, প্যান-আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়।

উৎস: African Union ওয়েবসাইট।
৬,৫৩৫.
IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৯টি
  2. খ) ১৮৫টি
  3. গ) ১৭৯টি
  4. ঘ) ১৮৩টি
ব্যাখ্যা
▪ IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
▪ IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
▪ ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর — ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
▪ IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। 

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক ওয়েবসাইট এবং US department of State।
৬,৫৩৬.
আইএমএফ-এর বর্তমান সভাপতির নাম কী?
  1. ইয়াং কিং
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. ডেভিড ম্যালপা
  4. ডেভিড উড
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (জুলাই, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫৩৭.
United Nations Environment Programme এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কেনিয়া
  2. সুইজারল্যান্ড
  3. অস্ট্রিয়া
  4. কানাডা
ব্যাখ্যা
UNEP: 
- এর পূর্ণরূপ United Nations Environment Programme।
- UNEP হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা একটি বৈশ্বিক সংস্থা।
- এটি ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে UNEP-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩
- UNEP-এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। 
- পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য UNEP প্রতি বছর "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে।

সূত্র: UNEP ওয়েবসাইট।
৬,৫৩৮.
কোন ঘোষণার মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
  1. বেলফোর ঘোষণা
  2. প্যারিস ঘোষণা
  3. লন্ডন ঘোষণা
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা। 

⇒ ১৯ নভেম্বর, ১৯২৬ সালে 'বেলফোর ঘোষণার' (Balfour Declaration) মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস (British Cmmonwealth of Nations) ধারণার গোড়াপত্তন হয়।
- ১১ ডিসেম্বর, ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 'স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার' (Statute of Westminster) আইন অনুমোদিত হয়।
- এ আইনের মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
- ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে 'লন্ডন ঘোষণা'র (Landon Declaration) মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- তবে এ সময় সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে 'কমনওয়েলথ অব নেশনস' (Commonwealth of Nations) করা হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

এছাড়াও,
- ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০২৪ সালের অক্টোবরে সামোয়াতে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Commonwealth ওয়েবসাইট।
ii) পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬,৫৩৯.
বিশ্ব ব্যাংক গ্রুপ কয়টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট: আজয় বাঙ্গা। (ডিসেম্বর, ২০২৫)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬,৫৪০.
নিম্নের কোন সংস্থাটি তিন বার নোবেল পুরস্কার লাভ করে? [মে, ২০২৫]
  1. Amnesty International
  2. Oxfam International
  3. ICRC
  4. Orbis International
ব্যাখ্যা
International Committee of the Red Cross:
- ICRC-এর পূর্ণরূপ: International Committee of the Red Cross সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

এছাড়াও,
- Red Cross সাতটি মৌলিক নীতি (মানবতা, নিরপেক্ষতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য, এবং সর্বজনীনতা) অনুসরণ করে।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।

অন্যদিকে,
- Amnesty International একবার ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- Orbis International ও Oxfam International নোবেল পুরস্কার লাভ করেনি।

উৎস: Red Cross ওয়েবসাইট।
৬,৫৪১.
D-8 (Developing Eight) কী ধরনের জোট?
  1. সামরিক
  2. সংস্কৃতিক
  3. অর্থনৈতিক
  4. দ্বিপাক্ষিক
ব্যাখ্যা

• D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব-ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

৬,৫৪২.
বাংলাদেশ কত সালে WHO এর সদস্যপদ পায়?
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
• বাংলাদেশ ১৯৭২ সালে WHO এর সদস্যপদ পায়।  

• WHO:
-
৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। 
- বাংলাদেশ ১৯৭২ সালে WHO এর সদস্যপদ পায়।  
- সদস্য ১৯৪টি। 
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। 
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- মহাপরিচালক: টেডরস আধানম গ্রেব্রিয়াসুস। 

সূত্র: WHO ওয়েব সাইট। 
৬,৫৪৩.
কলিঙ্গ পুরস্কার প্রদান করে সংস্থা?
  1. ক) FAO
  2. খ) UNESCO
  3. গ) IPCC
  4. ঘ) UNEP
ব্যাখ্যা
শিল্প-সাহিত্য, চলচ্চিত্র প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞানের প্রসারে ভূমিকা পালনকারীদের জন্যে ১৯৫২ সালে UNESCO কর্তৃক কলিঙ্গ পুরস্কার প্রবর্তন করা হয়৷ পুরস্কারটির মূল নাম 'কলিঙ্গ প্রাইজ ফর পপুলারাইজেশন অব সায়েন্স'। ১৯৮৩ সালে বাংলাদেশের আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন কলিঙ্গ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে কলিঙ্গ পুরস্কার লাভ করে অস্ট্রেলিয়ার কার্ল ক্রুসলেনিকি। (সূত্রঃ UNESCO ওয়েবসাইট)
৬,৫৪৪.
UNAIDS কার্যক্রম শুরু করে কবে?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৮ সালে
ব্যাখ্যা
UNAIDS:
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বর্তমান নির্বাহী প্রধানের নাম Winnie Byanyim. (জুন, ২০২৫)

তথ্যসূত্র - UNAIDS অফিশিয়াল ওয়েবসাইট।
৬,৫৪৫.
IMF-এর Executive Board-এ কতজন নির্বাহী পরিচালক রয়েছেন?
  1. ২২ জন 
  2. ২৫ জন 
  3. ২৮ জন
  4. ৩৩ জন 
ব্যাখ্যা

IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

⇒ আইএমএফ-এর সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি হলো ‘বোর্ড অব গভর্নরস’।
- একজন মূল গভর্নর এবং প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য একজন করে পর্যায়ক্রমিক গভর্নর নিয়ে এই বোর্ড অব গভর্নরস গঠিত।
- আইএমএফ-এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন ২৫ জন নির্বাহী পরিচালকের আরেকটি বোর্ড।

উৎস: IMF ওয়েবসাইট।

৬,৫৪৬.
বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. মেক্সিকো
  2. চীন
  3. ফ্রান্স
  4. ভারত
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।

⇒ বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ - ভারত।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
- ফ্রান্স ১৯৪৭ সালে এই লোন নিয়েছিল।

উৎস: i) World Bank ওয়েবসাইট।
ii) FDI Intelligence. [link]
৬,৫৪৭.
World Trade Organization কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১ জানুয়ারি, ১৯৯৩
  2.  ১ জানুয়ারি, ১৯৯৪
  3.  ১ জানুয়ারি, ১৯৯৫
  4.  ১ জানুয়ারি, ১৯৯৬
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা (Ngozi Okonjo-Iweala)।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৬,৫৪৮.
কোন পদ্ধতিতে বিশ্বব্যাংক 'মাথাপিছু জাতীয় আয়' পরিমাপ করে?
  1. লুইসি মেথড
  2. হারম্যান
  3. এটলাস মেথড
  4. নেইম্যান মেথড
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- এটি সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত- ওয়াশিংটন, ডি.সি.-তে।
- ১৯৭২ সালের আগস্টে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।
- বিশ্বব্যাংক 'এটলাস মেথড’ বিশেষ পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে থাকে।

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
• IBRD,
• IDA,
• IFC,
• ICSID,
• MIGA.

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।[link]
৬,৫৪৯.
কমনওয়েলথ-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ৫৫
  2. ৫৬
  3. ৫৭
  4. ৫৮
ব্যাখ্যা

Commonwealth:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা। 

⇒ ১৯ নভেম্বর, ১৯২৬ সালে 'বেলফোর ঘোষণার' (Balfour Declaration) মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস (British Cmmonwealth of Nations) ধারণার গোড়াপত্তন হয়।
- ১১ ডিসেম্বর, ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 'স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার' (Statute of Westminster) আইন অনুমোদিত হয়।
- এ আইনের মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
- ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে 'লন্ডন ঘোষণা'র (Landon Declaration) মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- তবে এ সময় সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে 'কমনওয়েলথ অব নেশনস' (Commonwealth of Nations) করা হয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৬,৫৫০.
ইন্টারপোল এর সদস্য সংখ্যা কতটি??
  1. ক) ১৮৫
  2. খ) ১৯০
  3. গ) ১৯৪
  4. ঘ) ১৯৬
ব্যাখ্যা
Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organisations। এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়। প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। এর অফিসিয়াল ভাষা- চারটি। যথা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি। (সূত্রঃ ইন্টারপোল ওয়েবসাইট)
৬,৫৫১.
বিশ্ব বসতি দিবস পালন করা হয় কবে?
  1. জুলাই মাসের প্রথম সোমবার
  2. জানুয়ারি মাসের দ্বিতীয় সোমবার
  3. অক্টোবর মাসের প্রথম সোমবার
  4. জুন মাসের প্রথম সোমবার
ব্যাখ্যা
বিশ্ব বসতি দিবস:
- ১৯৮৫ সালে জাতিসংঘ (UN) অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস (World Habitat Day) হিসেবে ঘোষণা করে।
- এরপর ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হচ্ছে।
- প্রতিবছরই বিশ্ব বসতি দিবস ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হয়ে আসছে।
- এর প্রথম প্রতিপাদ্য ছিল: "বাসস্থান আমার অধিকার"।
- মানব বসতির উন্নয়নের স্বীকৃতি হিসেবে ১৯৮৯ সালে ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম (UN-Habitat) দ্বারা UN-Habitat Scroll of Honour Award চালু করা হয়।
- এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানব বসতি পুরস্কার হিসেবে গণ্য করা হয়।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৫৫২.
জাতিসংঘের পতাকার রং কোনটি?
  1. সাদা ও নীল
  2. কমলা ও সবুজ
  3. হলুদ ও সাদা
  4. কালো ও নীল
ব্যাখ্যা
জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের প্রতীক এবং পতাকা বিশ্বজুড়ে মানুষের শান্তি ও ঐক্যের আশা ও স্বপ্নের কথা বলে।
- জাতিসংঘের পতাকায় দেখা যায় একজোড়া জলপাই গাছের ডাল এবং বিশ্বের একটি মানচিত্র।
- উক্ত পতাকার জলপাই গাছের পাতা আন্তর্জাতিক শান্তির আহবান জানায়।
- জাতিসংঘের পতাকায় দুইটি রং রয়েছে। এগুলো হলো:
• সাদা ও
• নীল।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
৬,৫৫৩.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কততম? [জানুয়ারি,২০২৬]
  1. ৮ম
  2. ৯ম
  3. ১০ম
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস, (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ থেকে বর্তমান দ্বিতীয় মেয়াদে রয়েছে। 

জাতিসংঘের মহাসচিববৃন্দ:

- প্রথম মহাসচিব: ট্রিগভে লি (নরওয়ে)।
- দ্বিতীয় মহাসচিব: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয় মহাসচিব: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ মহাসচিব: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম মহাসচিব: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ মহাসচিব: ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম মহাসচিব: কফি আনান (ঘানা),
- অষ্টম মহাসচিব: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।
- নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬,৫৫৪.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) কত সালে নোবেল শান্তি পুরস্কার পায়?
  1. ক) ১৯৫৪ সাল ও ১৯৭১ সাল
  2. খ) ১৯৭৮ সাল ও ১৯৪৬ সাল
  3. গ) ১৯৫৪ সাল ও ১৯৮১ সাল
  4. ঘ) ১৯৭৮ সাল ও ১৯৬১ সাল
ব্যাখ্যা
 • UNHCR:
- পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees. 
- UNHCR হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে।
- প্রতিষ্ঠা লাভ করে-১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- নোবেল শান্তি পুরস্কার পায়- ১৯৫৪ সালে ও ১৯৮১ সালে। 
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার- ফিলিপ্পো গ্র্যান্ডি (১১ তম)।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNHCR)। 
৬,৫৫৫.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের মোট বিচারক সংখ্যা কত?
  1. ১০ জন 
  2. ৯ জন 
  3. ১৫ জন 
  4. ১৭ জন 
ব্যাখ্যা

international Court of Justice (ICJ):
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।

৬,৫৫৬.
বর্তমানে SAARC এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন কে? [ এপ্রিল, ২০২৫]
  1. এসেলা ওয়ারাকুন 
  2. আমজাদ হোসেন
  3. আর্জুন বাহাদুর থাপা 
  4. মো: গোলাম সারোয়ার 
ব্যাখ্যা
• সার্ক (SAARC):
- পূর্ণরূপ 'South Asian Association for Regional Cooperation'।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা।
- মূল উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি। 
- প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা:- ৮টি দেশ।[ এপ্রিল, ২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭- ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
- সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
- বর্তমান মহাসচিব- গোলাম সারোয়ার (বাংলাদেশ)। [ এপ্রিল, ২০২৫]

উৎস: সার্ক ওয়েবসাইট।
৬,৫৫৭.
AIIB এর পূর্ণরূপ-
  1. Advance Infrastructure Investment Bank
  2. Asian Infrastructure Investment Bank
  3. Asian International Investment Bank
  4. Asian Infrastructure and Investment Bank
ব্যাখ্যা
• (AIIB):
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা প্রদান করা।
- প্রতিষ্ঠাকাল: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন। 
- AIIB এর বর্তমান সদস্য: ১১০টি দেশ(জানুয়ারি,২০২৫)।
- বাংলাদেশ  প্রতিষ্টাকালীন সদস্য।

উৎস: AIIB ওয়েবসাইট।
৬,৫৫৮.
WHO-এর মহাপরিচালক কে? [এপ্রিল - ২০২৫]  
  1. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. টেড্রোস আধানম গেব্রেইসাস
  4.  ইনগার অ্যান্ডারসন
ব্যাখ্যা
WHO:
-  WHO-এর পূর্ণরূপ: World Health Organization. 
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।[এপ্রিল - ২০২৫] 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।[এপ্রিল - ২০২৫] 

উল্লেখ্য, 
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

সূত্র: WHO ওয়েবসাইট। 
৬,৫৫৯.
UNDP-এর স্লোগান কী?
  1. Peace, Prosperity, People
  2. Human Rights and Democracy
  3. Development of Global People
  4. Empowered lives. Resilient nations
ব্যাখ্যা

UNDP:
- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়।
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি)।  [জানুয়ারি, ২০২৬]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

​গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Sustainable Development Goals (SDGs): ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য বাস্তবায়ন।
- Human Development Index (HDI): মানব উন্নয়ন পরিমাপ।
- Global Environment Facility (GEF): পরিবেশ প্রকল্পে অর্থায়ন।

উৎস: UNDP ওয়েবসাইট

৬,৫৬০.
World Bank এর বর্তমান সদস্যসংখ্যা কত? ( মার্চ, ২০২৫)
  1. ১৮৯
  2. ১৯০
  3. ১৯১
  4. ১৯২
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক (World Bank):
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ।( মার্চ, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ নাউরু: ১২ এপ্রিল, ২০১৬ সাল।( মার্চ, ২০২৫)
- বিশ্বব্যাংকের বর্তমান ও ১৪তম প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- World Bank গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ৫ টি।
• IFC, • IDA, • ICSID, • MIGA, • IBRD.

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬,৫৬১.
সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ-
  1. ক) ৪৯টি
  2. খ) ৫০টি
  3. গ) ৫১টি
  4. ঘ) ৫২টি
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ ৫০টি‌।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- এ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৬,৫৬২.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর ঢাকায় অবস্থিত?
  1. ক) ইকো
  2. খ) সিরডাপ
  3. গ) সার্ক
  4. ঘ) এডিবি
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট।
৬,৫৬৩.
নিম্নের কোন দেশটি "MINT" উদীয়মান অর্থনৈতিক শক্তিশালী দেশের অন্তর্ভুক্ত নয়?
  1. মেক্সিকো
  2. নাইজেরিয়া
  3. ব্রাজিল
  4. তুরস্ক
ব্যাখ্যা

"MINT" উদীয়মান অর্থনৈতিক শক্তিশালী দেশের অন্তর্ভুক্ত নয়- ব্রাজিল।

MINT (মিন্ট):
- MINT-এর পূর্ণরূপ: Mexico, Indonesia, Nigeria, Turkey.
- MINT (মিন্ট) হলো চারটি দ্রুত বর্ধনশীল উদীয়মান অর্থনীতির দেশ।
- এই চারটি দেশকে BRICS-এর পরবর্তী সম্ভাব্য বড় অর্থনৈতিক শক্তি হিসেবে দেখা হয়।
- MINT (মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক) শব্দটি ২০১১ সালে Fidelity Investments-এর বিনিয়োগ প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে গোল্ডম্যান স্যাক্স-এর অর্থনীতিবিদ জিম ও'নিল একে জনপ্রিয় করেন, যিনি এর আগে BRIC (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন) শব্দটি তৈরি করেছিলেন।
- বিশ্লেষকরা মনে করেন, ২০৫০ সালের মধ্যে এই দেশগুলো বিশ্বের শীর্ষ অর্থনীতির মধ্যে স্থান করে নিতে পারে। এগুলো BRICS-এর পরবর্তী বিনিয়োগের হটস্পট হিসেবে দেখা হয়।

উৎস: i) Investopedia.
ii) The Library of Congress (.gov).

৬,৫৬৪.
কত সালে ICSID প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৯ সালে
  2. খ) ১৯৬২ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৬৮ সালে
ব্যাখ্যা
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর বর্তমান সদস্য সংখ্যা ১৫৮টি।
- অ্যাঙ্গোলা সর্বশেষ সদস্যদেশ।
 -সদরদপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি তে
- ICSID তার সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।

উৎস: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৬,৫৬৫.
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা কোনটি?
  1. PICAO
  2. UNESCO
  3. UNICEF
  4. WIPO
ব্যাখ্যা

UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। (সেপ্টেম্বর, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৫৬৬.
প্রথম 'World Scout Jamboree' অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) লন্ডনে
  3. গ) শিকাগো
  4. ঘ) ভেনাস
ব্যাখ্যা
▪ বিশ্ব স্কাউট আন্দোলন (WOSM):
বিশ্ব স্কাউট আন্দোলনের পূর্ণনাম - ‘World Organization of the Scout Movement’ (WOSM)। এটি বিশ্বের সবচেয়ে বড় স্কাউট বিষয়ক সংগঠন।
- স্কাউট আন্দলনের প্রতিষ্ঠাতা - ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য - রবার্ট স্টিফেনসন ব্যাডন পাওয়েল। 
- প্রথম ক্যাম্পেইন শুরু ১৯০৭ সালে ২০ জন ছেলে নিয়ে। মেয়েদের স্কাউট অভিযান শুরু হয় - ১৯১০ সালে এবং এর দায়িত্ব লর্ড ব্যাডন পাওয়েল তার ছোট বোন অ্যাগনেস ব্যাডন পাওয়েল কে প্রদান করেন।
- ১৯২০ সালে লন্ডনে প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় এবং Boy Scouts International Bureau (বর্তমান নাম - World Scout Bureau) প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠাকাল - ১৯২০ সাল (প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠানের উদ্যোগ)
- প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য
- সদস্য সংখ্যা - ১৭০টি সংগঠন ও প্রায় ৫০০ মিলিয়ন অংশগ্রহনকারী
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড

তথ্যসূত্র: বিশ্ব স্কাউট আন্দোলন ওয়েবসাইট।
৬,৫৬৭.
নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

উল্লেখ্য,
- ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি, ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী।
- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়।
- ফলে ১৯৬৬ সাল থেকে নিরাপত্তা পরিষদের মোট সদস্য দাড়ায় ১৫টিতে।

⇒ নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে ৯টি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়।
- কোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ীসহ মোট ৭টি সদস্য থেকে ৯টি সদস্যের বিধান গৃহিত হয়।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৬,৫৬৮.
‘এসডিজি’-এর Goal কয়টি?
  1. ১৪টি
  2. ১২টি
  3. ১৮টি
  4. ১৭টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫৬৯.
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কোন দেশের ভিত্তিক একটি সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র 
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• হিউম্যান রাইটস্‌ ওয়াচ:
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর হেডকোয়ার্টার্স নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।

৬,৫৭০.
নিচের কোন সংস্থা সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে?
  1. IBRD 
  2. MIGA
  3. IMF
  4. IDA
ব্যাখ্যা

• IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।

উৎস: World Bank ওয়েবসাইট।

৬,৫৭১.
নিচের কোন দেশটির মুদ্রা ইউরো?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ডেনমার্ক
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
অপশনসমূহের মধ্যে সাইপ্রাসের ‍মুদ্রা ইউরো।
অন্যদিকে,
- যুক্তরাজ্যের মুদ্রা : পাউন্ড স্টার্লিং
- ডেনমার্কের মুদ্রা : ডেনিশ ক্রোনা
- নরওয়ের ‍মুদ্রা : নরওয়েজিয়ান ক্রোনা।
বর্তমানে ইইউভুক্ত ১৯টি দেশ এবং কসোভো, মন্টিনিগ্রো, মোনাকো, ভ্যাটিকান সিটি, সানমারিনো এবং অ্যান্ডোরায় ইউরো মুদ্রা চালু আছে।
(সূত্র: ইইউ ওয়েবসাইট)
৬,৫৭২.
SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?
  1. ৫৫ তম
  2. ৭০ তম
  3. ৭২ তম
  4. ৭৩ তম
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- SDG জাতিসংঘের ৭০ তম সাধারণ পরিষদে গৃহীত হয়।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল।
• ক্ষুধামুক্তি।
• সুস্বাস্থ।
• মানসম্মত শিক্ষা।
• লিঙ্গ সমতা।
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
• বৈষম্য হ্রাস।
• টেকসই শহর ও জনগণ।
• পরিমিত ভোগ ও উৎপান।
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
• সামুদ্রিক বাস্তুসংস্থান।
• স্থলভাগের জীবন।
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: জাতিসংঘ ও SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫৭৩.
BENELUX এর সদস্য দেশ নয় কোনটি?
  1. বেলজিয়াম
  2. নিউজিল্যান্ড
  3. লুক্সেমবুর্গ
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX হল পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতামূলক সংগঠন।
- এর পূর্ণনাম ‘Benelux Economic Union’। ১৯৪৪ সালে এটি একটি কাস্টমস ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে এবং ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, 
- BENELUX গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak.
- এর সদরদপ্তর ব্রাসেলস, বেলজিয়াম-এ অবস্থিত।
- বর্তমানে, BENELUX-এর সদস্য দেশগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, এবং লুক্সেমবুর্গ।
- নিউজিল্যান্ড এই জোটের সদস্য নয়।

সূত্র: BENELUX ওয়েবসাইট।
৬,৫৭৪.
কোন সংস্থা Global Innovation Index প্রকাশ করে?
  1. IBRD
  2. UNDP
  3. UNESCO
  4. WIPO
ব্যাখ্যা
• WIPO:
- WIPO এর পূর্ণরূপ - World Intellectual Property Organization.
- কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুলের সাথে যৌথভাবে WIPO এ রিপোর্ট প্রকাশ করে।
- WIPO জাতিসংঘের বিশেষ সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৭ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
- WIPO সনদ ২৮ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে সংশোধিত হয়।
- ১৯৮৫ সালে বাংলাদেশ WIPO এর সদস্যপদ লাভ করে।
- Global Innovation Index প্রকাশ করে -  WIPO।

এছাড়াও,
- প্রকাশ - ২৭ সেপ্টেম্বর, ২০২৩।
- প্রকাশক - বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)।
- সূচকের শিরোনাম - Global Innovation Index 2023
- অন্তর্ভুক্ত দেশ - ১৩২ টি।
- শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ অ্যাঙ্গোলা।
- Global Innovation Index ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৫তম।
 
সূত্র:  WIPO ওয়েবসাইট এবং  বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩।
৬,৫৭৫.
কোন দেশটি আসিয়ান (ASEAN) জোট ভুক্ত নয়?
  1. লাওস
  2. ভুটান
  3. সিঙ্গাপুর
  4. কম্বোডিয়া
ব্যাখ্যা
→ 'ভুটান' দেশটি আসিয়ান (ASEAN) জোট ভুক্ত নয়।

আসিয়ান (ASEAN):
▪ পূর্ণরূপ: ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
▪ প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
▪ সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।    
▪ প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
▪ বর্তমান সদস্য সংখ্যা: ১০টি দেশ। সদস্য দেশগুলো হলো - মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।
৬,৫৭৬.
কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয়?
  1. ICSID
  2. MIGA
  3. IFC
  4. ADB
ব্যাখ্যা
• ADB বা Asian Development Bank বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয়।

• বিশ্বব্যাংক:

- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।(জানুয়ারি, ২০২৫)
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।
- বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA).
4 International Center for settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬,৫৭৭.
আরব লীগের বর্তমান মহাসচিব কে? (ডিসেম্বর, ২০২৪)
  1. আহমেদ আবুল ঘেইত
  2. আহমেদ আসমত আবদেল
  3. মুহাম্মদ মুসা
  4. নাবিল ইলারাবি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (ডিসেম্বর, ২০২৪)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৬,৫৭৮.
আরব লীগের প্রতিষ্ঠাকালীন মোট কতটি দেশ সদস্য ছিল?
  1. ৭টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৮টি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন হলো আরব লীগ।
- এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় এবং দেশগুলোর মধ্যকার বন্ধনকে শক্তিশালী করা।
- আরব লীগের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয় আলেকজান্দ্রিয়া প্রটোকল, এটি ৭ অক্টোবর, ১৯৪৪ তারিখে স্বাক্ষরিত হয়।
- এরপর আনুষ্ঠানিকভাবে আরব লীগ গঠিত হয় ২২ মার্চ, ১৯৪৫ সালে।

উল্লেখ্য, 
- আরব লীগের সদর দপ্তর অবস্থিত কায়রো, মিশরে এবং এর অফিসিয়াল ভাষা হলো আরবি।
- প্রতিষ্ঠাকালীন সময় আরব লীগের সদস্য দেশ সংখ্যা ছিল ৭টি।
- এই প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন।

সূত্র: Arab League ওয়েবসাইট।
৬,৫৭৯.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কয়টি দেশ ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (মে, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (মে, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫৮০.
'উরুগুয়ে রাউন্ড' এর সময়কাল-
  1. ১৯৮৫-১৯৯০
  2. ১৯৮৬-১৯৯৪
  3. ১৯৮৮-১৯৯৪
  4. ১৯৯৪-১৯৯৬
ব্যাখ্যা
GATT চুক্তির রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উরুগুয়ে রাউন্ড:
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- Uruguay Round (১৯৮৬ - ৯৪)। 
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে World Trade Organization (WTO) -এর জন্ম হয়।

উৎস: WTO ওয়েবসাইট।
৬,৫৮১.
APEC-এর উদ্যোক্তা কে ছিলেন?
  1. কেভিন রাড
  2. জন হাওয়ার্ড
  3. বব হক
  4. পল কিটিং
ব্যাখ্যা

APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- গঠিত হয়: ১৯৮৯ সালে।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য: ২১টি।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।

৬,৫৮২.
স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
  1. লন্ডনে
  2. জেনেভায়
  3. হেগে
  4. প্যারিসে
ব্যাখ্যা

স্থায়ী সালিশি আদালত-এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত।

Permanent Court of Arbitration (PCA):
- স্থায়ী সালিশি আদালত একটি আন্তঃসরকারী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৮৯৯ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- আদালতের সদস্যরা ছয় বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন।
- কাজ: আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

৬,৫৮৩.
নিচের কোনটির ভিত্তিতে ICAO গঠিত হয়েছিল?
  1. Chicago Treaty
  2. Chicago Convention
  3. Montreal Agreement
  4. Paris Accord
ব্যাখ্যা
ICAO:
- ICAO-এর পূর্ণরূপ: International Civil Aviation Organization.
- ICAO একটি বিশ্বব্যাপী বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) নামে যাত্রা শুরু করে এবং
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO নামে কার্যক্রম শুরু করে।
- ICAO Chicago Convention এর ভিত্তিতে গঠিত হয়েছিল। 
- পরবর্তীতে, ৩ অক্টোবর, ১৯৪৭ সালে সংস্থাটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ICAO-এর সদর দপ্তর কানাডার মন্ট্রিল শহরে অবস্থিত এবং বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি।[এপ্রিল - ২০২৫] 
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO-এর সদস্যপদ লাভ করে। 

সূত্র: ICAO ওয়েবসাইট।
৬,৫৮৪.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা রয়েছে?
  1. স্পেন
  2. জাপান
  3. রাশিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি।
এগুলো হলোঃ
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের এসব স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। অপর দশটি সদস্য দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৫৮৫.
জাতিসংঘ ব্যবস্থার মধ্যে সমস্ত নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু হলো -
  1. UNIDO
  2. UNOPS
  3. UNAIDS
  4. UN-HABITAT
ব্যাখ্যা
UN-HABITAT:
- UN-HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: অ্যানাক্লাউডিয়া রসবাচ।
- UN-HABITAT নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো সারা বিশ্বে শহুরে উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা, এবং বাসযোগ্য শহর ও মানব বসতির উন্নয়ন নিশ্চিত করা।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
৬,৫৮৬.
BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য নয় কোনটি?
  1. ভারত
  2. শ্রীলঙ্কা
  3. নেপাল
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ  Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫৮৭.
IMF তার কার্যক্রম শুরু করে কত সালে?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৩ সালে
  4. ১৯৪৪ সালে
ব্যাখ্যা

International Monetary Fund (IMF)
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উৎস: IMF ওয়েবসাইট।

৬,৫৮৮.
‘রোম সংবিধি (১৯৯৮)’ দ্বারা প্রতিষ্ঠিত স্থায়ী বিচার বিভাগীয় সংস্থা কোনটি?
  1. ক) International Court of Justice(ICJ)
  2. খ) International Criminal Court (ICC)
  3. গ) Permanent Court of Arbitration(PCA)
  4. ঘ) International Tribunal for the Law of the Sea(ITLOS)
ব্যাখ্যা
গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য রোম সংবিধি (১৯৯৮) দ্বারা প্রতিষ্ঠিত স্থায়ী বিচার বিভাগীয় সংস্থা হল আন্তর্জাতিক অপরাধ আদালত বা International Criminal Court (ICC)। সংবিধিটি ১ জুলাই, ২০০২ সালে প্রয়োজনীয় সংখ্যক দেশের (৬০) অনুমোদনের পরে আদালতের কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত।
[সূত্রঃ UN ওয়েবসাইট এবং ব্রিটানিকা]
৬,৫৮৯.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর রোম শহরে অবস্থিত?
  1. ক) ITU
  2. খ) IMO
  3. গ) IFAD
  4. ঘ) UPU
ব্যাখ্যা
- IFAD (International Fund for Agricultural Development) এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- IFAD ব্যতীত FAO এবং WFP এর সদরদপ্তর রোমে অবস্থিত।
অন্যদিকে,
- ITU সদরদপ্তর : জেনেভা
- UPU সদরদপ্তর : বার্ন
- IMO সদরদপ্তর : লন্ডন।
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৬,৫৯০.
ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী সংস্থা কোনটি?
  1. ইউরোপীয় কাউন্সিল
  2. ইউরোপীয় সংসদ
  3. ইউরোপীয় কমিশন
  4. ইউরোপীয় আদালত
ব্যাখ্যা

ইউরোপীয় কমিশন (European Commission):
​- ইউরোপীয় কমিশন হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রধান নির্বাহী সংস্থা।
​- বর্তমান প্রেসিডেন্ট: উরসুলা ভন ডের লেইন।
​- এর প্রধান কাজগুলো হলো:
• নতুন আইন ও নীতিমালা প্রস্তাব করা;
​• এসব আইন ও নীতিমালার বাস্তবায়ন তদারকি করা; 
​• ইউরোপীয় ইউনিয়নের বাজেট পরিচালনা করা।

​সংগঠন কাঠামো:
- কমিশনের কাজ পরিচালনা করে একটি কলেজ অব কমিশনার্স, যেখানে মোট ২৭ জন কমিশনার থাকেন। 
​- এ কলেজের নেতৃত্ব দেন কমিশনের প্রেসিডেন্ট।
​- প্রেসিডেন্ট নির্ধারণ করেন কোন নীতি অগ্রাধিকার পাবে, আর কমিশনাররা নির্দিষ্ট সেই নীতি ক্ষেত্রগুলোতে কাজ করেন।

বিভাগ ও নির্বাহী সংস্থা:
ইউরোপীয় কমিশন মূলত তিনভাবে সংগঠিত-

নীতি বিভাগ:
প্রতিটি নীতি বিভাগ নির্দিষ্ট কোনো ক্ষেত্রের দায়িত্বে থাকে। তারা নীতি প্রণয়ন, আইন বাস্তবায়ন এবং EU-এর বিভিন্ন তহবিল কর্মসূচি পরিচালনা করে।

সার্ভিস বিভাগ:
এসব বিভাগ মূলত প্রশাসনিক ও কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করে।

নির্বাহী সংস্থা:
কমিশনের অধীনে বিভিন্ন নির্বাহী সংস্থা গঠিত হয়েছে, যারা কমিশনের স্থাপিত বিশেষ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে।

​উৎস: europa.eu ওয়েবসাইট।

৬,৫৯১.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ডিসেম্বর,২০২৫]
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯১টি
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। [ডিসেম্বর,২০২৫]
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

​•বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রকাশনা:
- World Health Report.
- International Classification of Diseases (ICD).
- Essential Medicines List.
- Global Health Estimates.

উৎস: WHO ওয়েবসাইট।

৬,৫৯২.
দাতব্য সংস্থা কেয়ার ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৫ সাল
  2. ১৯৪৭ সাল
  3. ১৯৫১ সাল
  4. ১৯৫৫ সাল
ব্যাখ্যা
• CARE International:
→ CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
→ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।

• এক নজরে কেয়ার ইন্টারন্যাশনাল:
→ প্রতিষ্ঠাকাল - ১৯৪৫ সাল।
→ প্রতিষ্ঠাতা - আর্থার কামিং রিংল্যান্ড, ওয়ালেস ক্যাম্পবেল ও লিঙ্কন ক্লার্ক।
→ প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা।
→ সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
→ কার্যক্রম চালু আছে - ১১১টিরও বেশি দেশে।
→ মহাসচিব - সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো (Sofía Sprechmann Sineiro)।

• কেয়ার ইন্টারন্যাশানাল সম্পর্কিত অন্যান্য তথ্য:
→ CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe।
১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
→ CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে। 

তথ্যসূত্র: কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৬,৫৯৩.
How many countries of the European Union are included in the Schengen Agreement?
  1. ক) 22
  2. খ) 23
  3. গ) 26
  4. ঘ) 27
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen Agreement):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোকে তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তির উদ্দেশ্য ছিল সীমানাবিহীন একটি ইউরোপ তৈরি করা যা 'শেনজেন এলাকা' নামে পরিচিত হবে।
- স্বাক্ষরিত হয়: ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ১৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- প্রায় ৪২০ মিলিয়ন লোকের জনসংখ্যা সহ শেনজেন এলাকা ৪ মিলিয়ন বর্গকিলোমিটার।
- শেনজেন ভুক্ত দেশ ২৭টি।
- যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এর দেশ ২৩টি।
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেন ভুক্ত দেশের তালিকায় রয়েছে।
- শেনজেন ভুক্ত ২৭তম দেশ হলো ক্রোয়েশিয়া।

উৎস: Europa.eu
৬,৫৯৪.
জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ পতিষ্ঠা লাভ করে- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
– অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।
- ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা, সুইজার‌ল্যান্ড।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব- আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- অফিসিয়াল ভাষা - ৬ টি (ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা, আরবি)।
- কার্যকরী দাপ্তরিক ভাষা - ২ টি (ইংরেজী ও ফ্রেঞ্চ)।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৫৯৫.
UN Peacebuilding Commission প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ২০০৮ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘের Peacebuilding Commission প্রতিষ্ঠিত হয় ২০ ডিসেম্বর ২০০৫ সালে।  

Peacebuilding Commission: 
- জাতিসংঘের Peacebuilding Commission (PBC) জাতিসংঘের একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা,
- ২০০৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ যৌথভাবে প্রতিষ্ঠা করে।
- যার প্রধান লক্ষ্য সংঘাত-পরবর্তী দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা।
- এর লক্ষ্য হল সংঘাত-পরবর্তী শান্তি বিনির্মাণ এবং পুনরুদ্ধারের জন্য সমন্বিত কৌশল প্রস্তাব করা। 

সূত্র: United Nations ওয়েবসাইট।
৬,৫৯৬.
কোনটি জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন নয় ?
  1. নিরাপত্তা পরিষদ
  2. আন্তর্জাতিক আদালত
  3. বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা
⇒ জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।

→ জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন ৬ টি তা হলো:
i. সাধারণ পরিষদ, 
ii. নিরাপত্তা পরিষদ, 
iii. অছি পরিষদ, 
iv. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 
v. আন্তর্জাতিক আদালত ও 
vi. সচিবালয়। 

অন্যদিকে,
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট ও বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়েবসাইট।
৬,৫৯৭.
টোগো কমনওয়েলথ এর কততম সদস্য দেশ?
  1. ক) ৫১
  2. খ) ৫৩
  3. গ) ৫৫
  4. ঘ) ৫৬
ব্যাখ্যা
টোগো কমনওয়েলথ এর ৫৬ তম সদস্য দেশ হয় ২৫ জুন ২০২২ সালে।

গ্যাবন কমনওয়েলথ এর ৫৫ তম সদস্য দেশ হয় ২৫ জুন ২০২২ সালে। 


তথ্যসূত্র: কমনওয়েলথ এর অফিশিয়াল সাইট।
৬,৫৯৮.
UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ক) IMO
  2. খ) IPCC
  3. গ) WIPO
  4. ঘ) IFAD
ব্যাখ্যা
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) উদ্যোগে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়I
- সংস্থাটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন দেশের সরকার ও নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করা।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- সদরদপ্তর অবস্থিত জেনেভায়।
(তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট)
৬,৫৯৯.
নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী সদস্য?
  1. জাপান
  2. মাল্টা
  3. সুইজারল্যান্ড
  4. ক, খ ও গ
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)। 

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৬,৬০০.
GAVI কোন ধরনের জোট?
  1. ক) জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  2. খ) ভ্যাকসিন কর্মসূচি
  3. গ) শুল্কমুক্ত বাণিজ্য সম্প্রসারণ
  4. ঘ) সাংস্কৃতিক বিনিময়
ব্যাখ্যা
GAVI (Global Alliance for Vaccines and Immunizasion) বৈশ্বিক টিকা বা ভ্যাকসিন বিষয়ক জোট। এটি ২০০০ সালে যাত্রা শুরু করে।
GAVI বিশ্বব্যাপী বিশেষত অনুন্নত বিশ্বে মরণব্যাধি ও সংক্রামক রোগের ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ইউনিসেফ, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রভৃতির সহায়তার মাধ্যমে GAVI তার কর্মকাণ্ড বাস্তবায়ন করে।
GAVI এর পক্ষ থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে 'ভ্যাকসিন হিরো' অ্যাওয়ার্ড দেওয়া হয়।
(সূত্রঃ GAVI ওয়েবসাইট)