বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৬৪ / ৭৬ · ৬,৩০১৬,৪০০ / ৭,৫৯৯

৬,৩০১.
'হিউম্যান রাইটস ওয়াচ' নামকরণ করা হয় কত সালে?
  1. ১৯৮০ সাল
  2. ১৯৮২ সাল
  3. ১৯৮৫ সাল
  4. ১৯৮৮ সাল
ব্যাখ্যা
♦ Human Rights Watch
- আন্তর্জাতিক অঙ্গনে বেসরকারী ও অ-লাভজনক সংস্থা হিসেবে মানবাধিকার বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
- সংস্থাটির প্রধান কাজ হচ্ছে - মানব অধিকার বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান করা।
- এর প্রধান কার্যালয় বা সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- শুরুতে এর নাম ছিল হেলসিংকী ওয়াচ। 
আমেরিকাস ওয়াচ মধ্য আমেরিকায় রক্তাক্ত গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮১ সালে গঠন করা হয়েছিল। মাঠ পর্যায়ে ব্যাপক অনুসন্ধান ও কাজ করতে গিয়ে দেখতে পায় 
- এশিয়া ওয়াচ (১৯৮৫), আফ্রিকা ওয়াচ (১৯৮৮) এবং মিডিল ইষ্ট ওয়াচ (১৯৮৯) একীভূত হয়ে 'দি ওয়াচ কমিটি' নামে পরিচিত।
- ১৯৮৮ সালে সকল কমিটি একত্রিত হয়ে পরবর্তীকালে 'হিউম্যান রাইটস্‌ ওয়াচ' নামে পরিচিতি পেয়েছে।

উৎস: ব্রিটানিকা।
৬,৩০২.
'UNAIDS' কার্যক্রম শুরু করে -
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা
UNAIDS:
- এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সমর্থন দেখানোর জন্য এবং এইডস-সম্পর্কিত অসুস্থতায় যারা মারা গেছে তাদের স্মরণে সারা বিশ্বের ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- UNAIDS- কার্যক্রম শুরু- ১৯৯৬ সালে।
- সদর দপ্তর- জেনেভা।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে। 
- বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল-  লাল ফিতা।
- প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।

উৎস: Britannica.com
৬,৩০৩.
ASEAN-এর বর্তমান সদস্য -
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৬,৩০৪.
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. ফ্রাঙ্কফুর্ট
  4. ব্রাসেলস
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক (ECB):
 - এটি ইউরোজোনের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে এবং ইউরো অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব পালন করে।
- এর সদর দপ্তর ফ্রাঙ্কফুর্ট, জার্মানিতে  অবস্থিত।

ইউরোপীয় ইউনিয়ন:
- ইউরোপীয় ইউনিয়ন (EU) একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা।
- এটি ২৭টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত।
- লক্ষ্য: সদস্য দেশগুলির মধ্যে শান্তি, স্থিতিশীলতা, এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ব্রাসেলস।

উৎস : ই ইউ এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩০৫.
কোন আঞ্চলিক সংস্থা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে?
  1. ASEAN
  2. BIMSTEC
  3. TPP
  4. সবগুলো
ব্যাখ্যা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (BIMSTEC):
- প্রতিষ্ঠা: ৬ জুন, ১৯৯৭ | ব্যাংকক ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে
- প্রাথমিক নাম: BIST-EC (বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা-থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন)
- সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার (২২ ডিসেম্বর, ১৯৯৭), নেপাল (ফেব্রুয়ারি, ২০০৪) ও ভুটান (ফেব্রুয়ারি, ২০০৪)। 
- সচিবালয়: ঢাকা, বাংলাদেশ (প্রতিষ্ঠিত ২০১৪)
- প্রথম শীর্ষ সম্মেলন: ৩১ জুলাই, ২০০৪ | ব্যাংকক, থাইল্যান্ড
- ১৯৯৭ সালে ৬টি খাত নিয়ে যাত্রা শুরু করে। 
- ২০০৮ সালে ১৪টি খাতে সম্প্রসারিত হয়। 
- BIMSTEC একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা, যা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট। 
৬,৩০৬.
EFTA ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) আইসল্যান্ড
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
EFTA (European Free Trade Association) ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা চারটি। যথা: সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন। এটির প্রধান কার্যালয় জেনেভায় ও সেক্রেটারিয়েট ব্রাসেলসে অবস্থিত। বর্তমান জেনারেল সেক্রেটারি হেনরি গেজ। বৈশ্বিক সেবা ও পণ্য বাণিজ্যে EFTA অঞ্চলের অবস্থান যথাক্রমে পঞ্চম ও নবম।
(সূত্রঃ EFTA ওয়েবসাইট)
৬,৩০৭.
নিচের কোনটি নিয়ে IFC কাজ করে?
  1. উন্নত দেশকে ঋণ প্রদান
  2. উন্নয়নশীল দেশকে ঋণ প্রদান
  3. উন্নয়নশীল দেশগুলোর সরকারি খাতে বিনিয়োগ
  4. উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ
ব্যাখ্যা
International Finance Corporation (IFC):
- IFC হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। 
- এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দফতর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IFC মূলত উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের জন্য অর্থায়ন, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

মূল লক্ষ্য:
- উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
- কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন।

কাজের ক্ষেত্র:
- বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থায়ন।
- টেকসই উন্নয়নে সহায়তা।
- ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) উন্নয়নে ভূমিকা।

উৎস: IFC Official Website
৬,৩০৮.
ANZUS কোথায় স্বাক্ষরিত হয়?
  1. সান ফ্রান্সিসকো
  2. ক্যানবেরা
  3. মন্ট্রিল
  4. প্যারিস
ব্যাখ্যা
ANZUS:
- এটি একটি সামরিক জোট।
- ANZUS চুক্তি স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা।
- সদরদপ্তর: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
 
উল্লেখ্য,
- ANZUS চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করতে স্বাক্ষরিত হয়েছিল।
- ১৯৮০ এর দশকে নিউজিল্যান্ডের পরমাণু বিরোধী নীতি চালুর কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে।
- এর ফলে ANZUS চুক্তি বাস্তবে অকার্যকর হয়ে পড়ে।
- যদিও চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি, কিন্তু নিষ্ক্রিয় রয়েছে।

উৎস: Britannica.
৬,৩০৯.
AIIB এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
AIIB:

- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর চীনের বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৯টি।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩১০.
IMF-এর সর্বশেষ ১৯১তম দেশ কোনটি?
  1. দক্ষিণ সুদান
  2. পূর্ব তিমুর
  3. লাউস
  4. লিচেনস্টাইন
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- IMF-এর সর্বশেষ ১৯১তম দেশ লিচেনস্টাইন।
- ২১ অক্টোবর, ২০২৪-এ লিচেনস্টাইন IMF-এ সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৬,৩১১.
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন সংস্থা ঘোষণা করে?
  1. USAID
  2. UNDP
  3. UNESCO
  4. UNFPA
ব্যাখ্যা
UNESCO:
– পূর্ণরূপ United Nations Educational Scientific and Cultural Organization.
– ইউনেস্কো সংবিধান গৃহীত হয় ১৯৪৫ সালে।
– কার্যকর: ১৯৪৬ সাল।
– সদস্য: ১৯৪টি
– সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
– যুক্তরাষ্ট্র ১৯৮৪ সালে ইউনেস্কো ত্যাগ করে এবং ২০০৩ সালে ফিরে আসে।
– যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইউনেস্কো ত্যাগ করে ২০১৮ সালে।
– যুক্তরাষ্ট্র পুনরায় ২০২৩ সালে যোগদান করে।
– UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে।
– ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট: ১১৫৪টি। [নভেম্বর, ২০২৪] 

উৎস: UNESCO Website.
৬,৩১২.
Islamic Development Bank এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫ সাল।
- বর্তমান সদস্য: ৫৭টি। (জুন, ২০২৫)
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- বর্তমান প্রেসিডেন্ট: মুহাম্মদ সুলাইমান আল জাসের। (জুন, ২০২৫)
- তিনি সৌদি আরবের নাগরিক।

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩১৩.
ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়?
  1. ম্যাসট্রিচট, নেদারল্যান্ড
  2. ফ্রাংকফুট, জার্মানি
  3. শেনজেন, লুক্সেমবার্গ
  4. ব্রাসেলস, বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। 
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- সদস্য সংখ্যা: ২৭টি। [জুন, ২০২৫]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। [জুন, ২০২৫]
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
৬,৩১৪.
CARE সর্বপ্রথম কার্যক্রম শুরু করে -
  1. ইতালিতে
  2. জার্মানিতে
  3. মিশরে
  4. ফ্রান্সে
ব্যাখ্যা
• CARE International:
- প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- CARE সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে।
- CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe.
- ১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
- এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।
- CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি।

উৎস: কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৬,৩১৫.
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
  1. ট্রিগভেলি
  2. উ থান্ট
  3. কফি আনান
  4. দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা
প্রথম মহাসচিব (Secretary-General):
- জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলি।
- তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে,
- ২য় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
- সপ্তম মহাসচিব ছিলেন কফি আনান (ঘানা)।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)। [ফেব্রুয়ারি, ২০২৫]

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৩১৬.
GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তির স্থলাভিষিক্ত সংস্থা কোনটি?
  1. WTO
  2. IMF
  3. World Bank
  4. ADB
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO): 
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বৈশ্বিক বাণিজ্য তদারকি ও মুক্ত বাণিজ্য প্রচারের জন্য ১৯৯৫ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- এটি ১৯৪৭ সালে গঠিত জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (GATT) চুক্তির স্থলাভিষিক্ত সংস্থা।
- GATT সফলভাবে পাঁচ দশক ধরে বৈশ্বিক বাণিজ্য উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৮০-এর দশকে একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তা অনুভূত হয়, যা বাণিজ্য পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হবে।
- ১৯৮৬-১৯৯৪ সালের উরুগুয়ে রাউন্ড আলোচনার সফল সমাপ্তির পর WTO গঠিত হয়।
- বর্তমানে এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নীতিনির্ধারক সংস্থা হিসেবে কাজ করছে।
- WTO আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: Britannica.
৬,৩১৭.
(যদিও এটি পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন, তবে সাল উল্লেখ না থাকায় সর্বশেষ সম্মেলনকেই উত্তর হিসাবে নেওয়া হবে)
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
  1. ক) রাশিয়া
  2. খ) ব্রাজিল
  3. গ) ভারত
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংক- নিউ ডেভেলমেন্ট ব্যাংক (NDB)।
ব্রিকস সম্মেলনঃ
- সর্বশেষ ১৩-তম সম্মেলন ২০২১ সালের ৯ সেপ্টেম্বর, ভারতের নয়া দিল্লীতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
- ১৪-তম ব্রিকস সম্মেলন ২০২২ সালের দ্বিতীয়ার্ধে চীনে অনুষ্ঠিত হবে।

উৎসঃ ব্রিকস এবং চীন এর সরকারি ওয়েবসাইট।
৬,৩১৮.
কত সালে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
  1. ১৯৪৪ সালে 
  2. ১৯৪৫ সালে 
  3. ১৯৪৬ সালে 
  4. ১৯৪৭ সালে
ব্যাখ্যা

সানফ্রান্সিসকো সম্মেলন:
- সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল - ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হয়।
- এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তির মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

⇒ এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে। সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করে এবং তারা জাতিসংঘের সংবিধান বা চার্টার অনুমোদন করে।
- এই সম্মেলনে প্রধানভাবে মিত্র শক্তি বা Allied Powers-এর ৫০টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে এবং একে স্বীকৃতি প্রদান করে।
- আনুষ্ঠানিকভাবে জন্ম হয় জাতিসংঘের।

উৎস: UN ওয়েবসাইট।

৬,৩১৯.
কোন সম্মেলনের মাধ্যমে IMF গঠিত হয়?
  1. টোকিও সম্মেলন
  2. প্যারিস সম্মেলন
  3. জেনেভা সম্মেলন
  4. ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালে Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।

উল্লেখ্য,
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট। [Link]
৬,৩২০.
সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে?
  1. ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
  2. খ) নভেম্ভর মাসের তৃতীয় মঙ্গলবার
  3. গ) অক্টোবর মাসের তৃতীয় মঙ্গলবার
  4. ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
ব্যাখ্যা
সাধারণ পরিষদ/United Nations General Assembly 
▪ সাধারণ পরিষদ জাতিসংঘের আলোচনা/বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মূখপাত্র, নীতি নির্ধারণী অঙ্গ হিসাবে কাজ করে।
▪ প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সমাবেশ/সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সম্মেলনে প্রতিটি সদস্য দেশ সর্বোচ্চ ৫জন প্রতিনিধি পাঠাতে পারে। সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি ভোট প্রদানের ক্ষমতা রয়েছে।
▪ সভার শুরুতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে একজন সভাপতি নির্বাচিত হয়। সাধারণ পরিষদের সভাপতি ১ বছরের জন্য দায়িত্ব পালন করেন। সাধারণ পরিষদের সকল সিদ্ধান্ত সদস্যদের সংখ্যাগরিষ্ট মতামতের মাধ্যমে গৃহীত হয়।
▪ জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ এর সদস্য। জাতিসংঘের সকল সদস্যই মূলত সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা। 
৬,৩২১.
২০২৪ সালে ৫০তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্র
  3. ইতালি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
G-7:

- ২০২৪ সালে ৫০তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালিতে।
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।
 
তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
৬,৩২২.
ইউরোপীয়ান ইউনিয়নে চালু অভিন্ন মুদ্রা কোনটি?
  1. ক) ডলার
  2. খ) ফ্রাঙ্ক
  3. গ) ইউরো
  4. ঘ) পাউন্ড
ব্যাখ্যা
ইউরোপীয়ান ইউনিয়নে চালুকৃত অভিন্ন মুদ্রা হলো ইউরো। ম্যাস্ট্রিক্ট চুক্তির অধীনে ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হলেও ২০০২ সালের জানুয়ারি থেকে এটি অভিন্ন মুদ্রা হিসেবে চালু হয়। এই মুদ্রার জনক রবার্ট ‍মুন্ডেল। ইইউভুক্ত ২৭টি দেশের মধ্যে ১৯টি দেশ বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণ করেছে। এছাড়া ইইউভুক্ত নয় এমন কসোভো, মন্টিনিগ্রো, মোনাকো, ভ্যাটিকান সিটি সহ আরও কয়েকটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
(সূত্র: ইইউ ওয়েবসাইট)
৬,৩২৩.
WIPO -এর বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) পেটেরি টালাশ
  2. খ) ডেরেন ট্যাং
  3. গ) ওয়ানি বায়ানিমা
  4. ঘ) ফিলিপ্পো গ্রান্ডি
ব্যাখ্যা

- WIPO -এর বর্তমান মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাং(১ অক্টোঃ, ২০২০)।
- WIPO (World Intellectual Property Organization) হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) মহাসচিব পেটেরি টালাশ (Petteri Taalas)
- ওয়ানি বায়ানিমা UNAIDS এর নির্বাহী পরিচালক।
- UNHCR এর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

তথ্যসূত্র-WIPO এর অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৩২৪.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (AIIB) বাংলাদেশের চাঁদার পরিমাণ প্রায় -
  1. ক) ৪৬৮ মিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ৩৫৯ মিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৬৬০ মিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
- The Asian Infrastructure Investment Bank (AIIB) কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর AIIB প্রতিষ্ঠিত হয় যা ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- ১০ হাজার কোটি ডলারের অনুমোদিত মূলধন নিয়ে চীনের উদ্যোগে ও নেতৃত্বে এআইআইবি গঠিত হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অবকাঠামো উন্নয়ন এবং সংযোগ স্থাপনে ঋণ ও অর্থ সহায়তা দেওয়াই এ সংস্থা গঠনের উদ্দেশ্য।
- চীনের পাশাপাশি ভারত, রাশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়াও এটির অন্যতম শেয়ারহোল্ডার।
- এআইআইবির ৩০টি সদস্য দেশের মধ্যেই রয়েছে মোট মূলধনের ৯৩ দশমিক ৯৯ শতাংশ। সবচেয়ে বেশি চীনের ২৯ দশমিক ৮ শতাংশ মূলধন। এ ছাড়া ভারতের ৮ দশমিক ৪, পাকিস্তানের ১ দশমিক ২, বাংলাদেশের শূন্য দশমিক ৭ শতাংশ।
- ব্যাংকে বাংলাদেশের মোট শেয়ারের পরিমাণ ৬ হাজার ৬০৫টি (প্রতিটি এক লাখ মার্কিন ডলার মূল্যমান) এবং চাঁদার পরিমাণ ৬৬০ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার যার ২০ শতাংশ পেইড-ইন হিসাবে বাংলাদেশের প্রদেয় চাঁদার পরিমাণ ১৩২ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার (এক হাজার ৫৬ কোটি ৮০ লাখ টাকা)। যা ১০ কিস্তিতে পরিশোধযোগ্য। প্রতি কিস্তিতে বাংলাদেশকে প্রায় ১০৫ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করতে হবে। 
- ২২ মার্চ, ২০১৬ সালে বাংলাদেশ এই প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করে।

উৎসঃ AIIB ওয়েবসাইট, প্রথম আলো।
৬,৩২৫.
European Union এর সর্বশেষ সদস্য দেশ -
  1. ডেনমার্ক
  2. ক্রোয়েশিয়া
  3. নরওয়ে
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।

উৎস: EU-এর ওয়েবসাইট।
৬,৩২৬.
স্মাইল ট্রেন কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১৯ সালে
ব্যাখ্যা
Smile Train: 
- স্মাইল ট্রেন হলো বিশ্বের বৃহত্তম ক্লেফট ঠোঁট ও তালুর চিকিৎসা সংস্থা।
- এটি টেকসই ও স্থানীয় মডেলের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা শিশুদের সার্জারি এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৯ সাল। 
- ২৫ বছরেরও বেশি সময় ধরে এটি ২০ লক্ষেরও বেশি শিশুদের বিনামূল্যে নিরাপদ ও মানসম্মত ক্লেফট চিকিৎসা প্রদান করেছে।
- Smile Train যতদিন পর্যন্ত প্রতিটি ক্লেফট আক্রান্ত শিশু প্রয়োজনীয় চিকিৎসা পাবে না, ততদিন এ কার্যক্রম চালিয়ে যাবে।

উৎস: Smile Train ওয়েবসাইট।
৬,৩২৭.
FAO-এর পূর্ণরূপ কী?
  1. Food and Aid Organization
  2. Food and Agriculture Organization
  3. Fund for Agricultural Operation
  4. Federation of Agricultural Organization
ব্যাখ্যা
FAO:
- FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization.
- এটি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং কৃষি উন্নয়নে কাজ করে।
- FAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ১৬ অক্টোবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্য সংকট মোকাবেলায় প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৫টি, যার মধ্যে ১৯৪টি দেশ ও ১টি সংস্থা (ইউরোপীয় ইউনিয়ন)।
- FAO-এর বর্তমান মহাপরিচালক হলেন চীনের কু ডংগিউ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO-এর সদস্যপদ লাভ করে।
- প্রতিবছর ১৬ অক্টোবর FAO-এর প্রতিষ্ঠা দিবসকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়।

সূত্র - FAO ওয়েবসাইট।
৬,৩২৮.
নিচের কোনটি APTA চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়? [নভেম্বর, ২০২৪]
  1. বাংলাদেশ
  2. মঙ্গোলিয়া
  3. জাপান
  4. লাওস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APTA:

- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ২ নভেম্বর, ২০০৫।
- চুক্তিটি কার্যকর হয়: ১ সেপ্টেম্বর, ২০০৬। 
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, লাওস, মঙ্গোলিয়া এবং শ্রীলঙ্কা।

উল্লেখ্য,
- এর পূর্বনাম ছিল ব্যাংকক চুক্তি।
- ব্যাংকক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৭৫ সালে।
- এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (UN-ESCAP) উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- শ্রীলঙ্কা ব্যাংকক চুক্তি এবং APTA এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধন হয়ে APTA নামধারণ করে।

অন্যদিকে,
- জাপান APTA চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয়।

উৎস: ESCAP ওয়েবসাইট।
৬,৩২৯.
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
  1. কুয়েত
  2. নাইজেরিয়া
  3. সৌদি আরব
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা
OPEC:
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনিজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: OPEC ওয়েবসাইট।
৬,৩৩০.
বাংলাদেশ কততম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে?
  1. ৯ম
  2. ৮ম
  3. ৭ম
  4. ৬ষ্ঠ
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিকস দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- এনডিবি চুক্তি অনুযায়ী 'ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।'
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।

উৎস: New Development Bank ওয়েবসাইট।[লিঙ্ক]
৬,৩৩১.
IFAD এর পূর্ণরূপ কোনটি?
  1. International Finnance for Agricultural Division
  2. Internal Finnance for Agricultural Development
  3. International Finnance for Agricultural Development
  4. International Fund for Agricultural Development
ব্যাখ্যা
IFAD:
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD.
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
- সদর দপ্তর রোম, ইতালি।
- সদস্য সংখ্যা - ১৮০টি দেশ। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - IFAD অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩৩২.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করে?
  1. ৪১তম
  2. ৪২তম
  3. ৪৩তম
  4. ৪৪তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:

-  বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩৩৩.
International Court of Justice এর সদরদপ্তরকে কি বলা হয়?
  1. ক) কিউ প্যালেস
  2. খ) পিস প্যালেস
  3. গ) প্যালেস অফ পিস
  4. ঘ) অ্যাপল অফ ডিসকর্ড
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ। এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত। এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র।
৬,৩৩৪.
বিশ্ব ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? 
  1. জন জে. ম্যাককোয়
  2.  ডেভিড ম্যালপাস
  3. ইগুনে মেয়ার
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয় - ৫ বছরের জন্য।
- বিশ্বব্যাংক গ্রুপের ১৪তম ও বর্তমান প্রেসিডেন্ট - অজয় বাঙ্গা।
- অজয় বাঙ্গা ২ জুন, ২০২৩-এ তার পাঁচ বছরের মেয়াদ শুরু করেন।
- সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংক গোষ্ঠীর দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন জন জে. ম্যাককোয়।

উৎস: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৬,৩৩৫.
জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত সম্মেলন(২০১৫) কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ক) জোহানেসবার্গ
  2. খ) বার্লিন
  3. গ) রিওডি জেনিরো
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
২০১৫-পরবর্তী উন্নয়নের এজেন্ডা গ্রহণের জন্য জাতিসংঘের শীর্ষ সম্মেলন নিউইয়র্কে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং সাধারণ পরিষদের একটি উচ্চ-স্তরের পূর্ণাঙ্গ সভা হিসাবে ডাকা হয়েছিল। রেফারেন্সঃ sustainabledevelopment.un.org
৬,৩৩৬.
বর্তমান প্রেসিডেন্ট 'অজয় বঙ্গ' বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ৮ম 
  2. ১২তম
  3. ১৪তম 
  4. ১৬তম
ব্যাখ্যা

অজয় বঙ্গ:
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- তিনি বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট
- তিনি ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন।
- এর আগে, অজয় বঙ্গা ভিসা, মাস্টারকার্ডের CEO হিসেবে কাজ করেছিলেন।
- তিনি দ্য সাইবার রেডিনেস ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা এবং নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবের ভাইস চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য,
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৬,৩৩৭.
'হিউম্যান রাইটস ওয়াচ' কোন দেশভিত্তিক সংগঠন?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) কানাডা
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
•হিউম্যান রাইটস্‌ ওয়াচ:
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর হেডকোয়ার্টার্স নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।
৬,৩৩৮.
নিচের কোন দেশটি SAFTA- চুক্তির সদস্যভুক্ত নয়? [জুলাই,২০২৫]
  1. ভারত
  2. ভুটান
  3. পাকিস্তান
  4. চীন
ব্যাখ্যা
•SAFTA চুক্তিটি:
- পূর্ণ নাম: South Asian Free Trade Area Agreement -SAFTA.
- দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি (
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গঠিত।
- ২০০৬ সালে কার্যকর হয়।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি করা।
- সদস্য দেশসমূহ, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত,মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। [জুলাই,২০২৫]
- চীন SAFTA চুক্তিটির সদস্য দেশ নয়।

• চুক্তির মূল বিষয়বস্তু:
- ধাপে ধাপে ১০ বছরের মধ্যে সকল সদস্য দেশের মধ্যে শুল্ক শূন্য করার পরিকল্পনা।
- চুক্তির আওতায় বেশিরভাগ শিল্পজাত পণ্য ও কৃষিপণ্য অন্তর্ভুক্ত।
- অপ্রয়োজনীয় কাস্টমস এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্যোগ। -
- বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানো।

উৎস: SAFTA ওয়েবসাইট।
৬,৩৩৯.
UNOPS সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) কোপেনহেগেন
  3. গ) অসলো
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
UNOPS:

- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS).
- UNOPS এর পূর্ণরূপ United Nations office for Project Services.
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এর সদর দপ্তর- কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক- জেন্স ওয়ান্ডেল।

তথ্যসূত্র - UNOPS অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩৪০.
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  1. EU
  2. WTO
  3. IMF
  4. RCEP
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

অন্যদিকে -
- WTO বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- NATO একটি সামরিক সহযোগিতার জোট।
- APEC এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।

উৎস: EU ওয়েবসাইট।
৬,৩৪১.
উরুগুয়ে রাউন্ড ছিল GATT-এর কততম রাউন্ড?
  1. ৬ষ্ঠ
  2. ৮ম
  3. ৫ম
  4. ৭ম
ব্যাখ্যা

উরুগুয়ে রাউন্ড: 
- উরুগুয়ে রাউন্ড ছিল GATT-এর অষ্টম ও শেষ বাণিজ্য আলোচনার রাউন্ড।
-  যা ১৯৮৬ থেকে ১৯৯৪ সালের মধ্যে অনুষ্ঠিত হয়।
- উরুগুয়ে রাউন্ডের আলোচনা শেষে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে GATT ( General Agreement on Tariffs and Trade) চুক্তি সংশোধন করা হয়।
- GATT ১ জানুয়ারি, ১৯৯৫ সালে WTO তে রূপান্তরিত হয়।
-  এই রাউন্ড বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনে - শুল্ক কমানো, সেবা খাত ও মেধাস্বত্ব (TRIPS) অন্তর্ভুক্ত করে বাণিজ্য বিধি সম্প্রসারণ, এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠা করে।

তথ্যসূত্র: WTO এর ওয়েবসাইট। (Link)

৬,৩৪২.
ইসলামি উন্নয়ন ব্যাংক কবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
১৯৭৫ সালের ২০ অক্টোবর ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তবে এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালের জানুয়ারি মাসে। এটি ওআইসি'র একটি বিশেশায়িত ইনস্টিটিউট। এর সদস্য সংখ্যা ৫৭ টি। বাংলাদেশে ওআইসি কার্যক্রম শুরু করে ১৯৭৭ সালে। ২০১৮ সালে বাংলাদেশে আইডিবি'র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয় যার মাধ্যমে ব্যাংকের সদস্য বাংলাদেশ ও মালদ্বীপ এবং অসদস্য রাষ্ট্র ভারত, চীন, মিয়ানমার প্রভৃতি দেশে কার্যক্রম পরিচালনা করা হয়। এ ব্যাংকে সবচেয়ে বেশি শেয়ার সৌদি আরবের। আইডিবি'র সভাপতি অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে। বর্তমান প্রেসিডেন্ট বন্দর বিন হাজ্জাজ।(সূত্রঃ আইডিবি ওয়েবসাইট এবং ডেইলি স্টার)
৬,৩৪৩.
ILO-এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৮৫টি
  2. ১৮৭টি
  3. ১৮৯টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ: International Labour Organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক গিলবার্ট হোংবো।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO ওয়েবসাইট।
৬,৩৪৪.
SDG-এর কত নং লক্ষ্যমাত্রা জলবায়ু পরিবর্তন মোকাবিলার সাথে সরাসরি সম্পর্কিত?
  1. SDG 11
  2. SDG 12
  3. SDG 13
  4. SDG 14
ব্যাখ্যা

SDG:
- SDGs-এর পূর্ণরূপ: Sustainable Development Goals.
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

• এসডিজি ১৩: জলবায়ু পরিবর্তন মোকাবিলা (Climate Action)।
- উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন ও প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ।
- লক্ষ্য: সহনশীলতা বৃদ্ধি, জাতীয় পরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ, সচেতনতা বৃদ্ধি, উন্নয়নশীল দেশকে সহায়তা।

উৎস: UNDP ওয়েবসাইট।

৬,৩৪৫.
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর শীর্ষ পদ কোনটি?
  1. মহাপরিচালক
  2. প্রশাসক
  3. সভাপতি
  4. মহাসচিব
ব্যাখ্যা

UNDP:
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার। (সেপ্টেম্বর, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৩৪৬.
ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত বাহিনীর নাম কী?
  1. EU Guard
  2. EuroPatrol
  3. FRONTEX
  4. BorderSafe
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ বাহিনীর নাম FRONTEX।

ইউরোপিয়ান ইউনিয়ন:
- ইউরোপিয়ান ইউনিয়ন (EU) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট,
- ১ নভেম্বর ১৯৯৩ সালে মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা ২৭টি।[জুলাই - ২০২৫]
- ইইউভুক্ত দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

এছাড়াও,
- ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ইউরো মুদ্রার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্ত বাহিনীর নাম FRONTEX।

সূত্র: ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট।
৬,৩৪৭.
ACU এর সদর দপ্তর কোন দেশে?
  1. ইরান
  2. ভারত
  3. নেপাল
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
• ACU:
- ACU এর পূর্নরূপ: Asian Clearing Union.
- ACU হলো একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা।
- এটি এর সদস্য কেন্দ্রীয় ব্যাংকসমুহ এবং উক্ত অঞ্চলের আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে থাকে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
- সদর দপ্তর: তেহরান, ইরান।
- জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশন (ইসক্যাপ)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য: ১০ টি। (জুন, ২০২৫)
- সদস্যদেশ গুলো: বাংলাদেশ, বেলারুশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক।(জুন, ২০২৫)

উৎস: ACU ওয়েবসাইট।
৬,৩৪৮.
UNHCR এর মতে বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ-
  1. তুরস্ক
  2. বাংলাদেশ
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

শরনার্থী বিষয়ক তথ্যঃ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) ২০ জুন, ২০২০ ‘Global Trends’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে-
বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ- সিরিয়া এবং বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ - তুরস্ক।

৬,৩৪৯.
UNIDIR এর পূর্ণরূপ কী?
  1. United Nations Institute for Disarment Research
  2. United National Institute for Disarmament Research
  3. United Nations Institate for Disarmament Research
  4. United Nations Institute for Disarmament Research
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss.

সূত্র: UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩৫০.
বাংলাদেশ কবে New Development Bank এর সদস্য পদ লাভ করে? 
  1. ২০২১ সালে
  2. ২০২২ সালে
  3. ২০২৩ সালে
  4. ২০২৪ সালে
ব্যাখ্যা

NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া ও মিশর। (অক্টোবর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (অক্টোবর, ২০২৫)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৩৫১.
'UNEP' কী ধরনের সংগঠন?
  1. ক) রাজনৈতিক
  2. খ) মানবাধিকার
  3. গ) অর্থনৈতিক
  4. ঘ) পরিবেশ
ব্যাখ্যা

- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি হচ্ছে- UNEP (United Nations Environment Programme)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে স্টকহোম সামিটের মাধ্যমে।
- এর সদরদপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে।

উৎসঃ UNEP এর ওয়েবসাইট।

৬,৩৫২.
UNESCO-এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৬,৩৫৩.
বাংলাদেশ কততম দেশ হিসেবে ওআইসির সদস্যপদ লাভ করে?
  1. ক) ৩২ তম
  2. খ) ৩৩ তম
  3. গ) ৩৪ তম
  4. ঘ) ৩৬ তম
ব্যাখ্যা
ইসলামিক সহযোগিতা সংস্থা- OIC'র পূর্ণরূপ- Organization of Islamic Co-operation।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসির বর্তমান সদস্য দেশ ৫৭ টি।
বাংলাদেশ ১৯৭৪ সালে ৩২ তম দেশ হিসেবে লাহোর সম্মেলনে ওআইসির সদস্যপদ লাভ করে। ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।
ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন তবে ৭ ডিসেম্বর ২০২০ সালে হিসেইন ব্রাহিম তাহা ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হন। তিনি দায়িত্ব গ্রহণ করবেন ২০২১ সালের নভেম্বর মাসে।
উৎসঃ ওআইসির ওয়েবসাইট।
৬,৩৫৪.
'ভেটো ক্ষমতা' প্রদান করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. ক) ডাম্বারটন ওকস সম্মেলন
  2. খ) সানফ্রান্সিসকো সম্মেলন
  3. গ) ইয়াল্টা সম্মেলন
  4. ঘ) আটলান্টিক সম্মেলন
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন
 ▪ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference”  নামে পরিচিত।
 ▪ এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়।
 ▪ এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত। 

ডাম্বারটন ওকস সম্মেলন   
এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- 
▪ জাতিসংঘের গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
▪ নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ   

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৬,৩৫৫.
Where is the headquarters of IDB?
  1. ক) Abu Dhabi
  2. খ) Manila
  3. গ) Jeddah
  4. ঘ) Geneva
ব্যাখ্যা
- (IDB) Islamic Development Bank -এর সদর দফতর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ২০ অক্টোবার ১৯৭৫ IDB - এর কার্যক্রম শুরু হয় এবং লেনদেন শুরু হয় ১ জানুয়ারি ১৯৭৬ সালে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ২২।

উৎস: IDB এর ওয়েবসাইট।
৬,৩৫৬.
২০২৫ সালে জি২০-র সভাপতির দায়িত্ব কোন দেশের? [জানুয়ারি, ২০২৫]
  1. রাশিয়া
  2. সাউথ আফ্রিকা
  3. যুক্তরাজ্য
  4. চীন
ব্যাখ্যা
জি২০-এর পরিচিতি:
- জি২০ হলো একটি আন্তঃসরকার অর্থনৈতিক ফোরাম, যা ১৯টি দেশ ও দুটি আঞ্চলিক সংস্থা—ইউরোপিয়ান ইউনিয়ন (EU) এবং সম্প্রতি অন্তর্ভুক্ত আফ্রিকান ইউনিয়ন (AU) নিয়ে গঠিত।
- বিশ্ব অর্থনীতির ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্ব জনসংখ্যার ৬৭% প্রতিনিধিত্ব করে।
- সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং EU ও AU।
- ২০২৫ সালে জি২০-র সভাপতির দায়িত্ব সাউথ আফ্রিকার। 
- আফ্রিকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে যা আফ্রিকান ইউনিয়নের "Agenda 2063" এর লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
- সাউথ আফ্রিকা আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA) এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায়গুলোর (RECs) উন্নয়নে কাজ করবে।
- আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলো যেগুলো আফ্রিকার একীকরণে প্রতিবন্ধক, সেগুলো সমাধান করার চেষ্টা।
- AU-র অন্তর্ভুক্তি জি২০-তে আফ্রিকার অগ্রাধিকারের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।
- সাউথ আফ্রিকার জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ যা আন্তর্জাতিক শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উৎস: United Nations ওয়েবসাইট।
৬,৩৫৭.
আইএমএফের বর্তমান প্রধান অর্থনীতিবিদ-
  1. ক) অমর্ত্য সেন
  2. খ) গীতা গোপিনাথ
  3. গ) গাই রাইডার
  4. ঘ) ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ এবং আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
৬,৩৫৮.
স্বাধীন বাংলাদেশে প্রথম সফরে আসেন জাতিসংঘের কোন মহাসচিব?
  1. কফি আনান
  2. কুর্ট ওয়াল্ডহেইম
  3. বান কি মুন
  4. পেরেজ দ্য কুয়েলার
ব্যাখ্যা

• কুর্ট ওয়ার্ল্ডহেইম:
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম।
- তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 
- ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন 
- এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। 

• পেরেজ ডি কুয়েলার:

- পেরেজ ডি কুয়েলার ছিলেন জাতিসংঘের ৫ম মহাসচিব।
- তিনি ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

• বান কি-মুন (কোরিয়া প্রজাতন্ত্র)-   ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন;
• কফি আনান (ঘানা)-   জানুয়ারি ১৯৯৭ থেকে ডিসেম্বর ২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন;

উৎস: UN ওয়েবসাইট।

৬,৩৫৯.
জাতিসংঘের কোন মহাসচিব 'Preventive Diplomacy' ধারণাটি প্রবর্তন করেন?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. কুর্ট ওয়াল্ডহাইম
  3. বান কি মুন
  4. অ্যান্তোনিও গুতেরেস
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- তিনি ১৯৫৩- ১৯৬১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
- ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।

⇒ দ্যাগ হ্যামারশোল্ড 'Preventive Diplomacy' ধারণাটি প্রবর্তন করেন।
- দ্যাগ হ্যামারশোল্ড শান্তিরক্ষা কূটনীতিতে বিপ্লব আনেন।
- তাঁর "Preventive Diplomacy" ধারণাটি সংঘাত প্রতিরোধে জাতিসংঘের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করে।

উৎস: UN ওয়েবসাইট। [link]
৬,৩৬০.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. সুইডেন
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
ব্যাখ্যা

Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

উৎস: Transparency International ওয়েবসাইট।

৬,৩৬১.
জাতিসংঘ কোন সময়কালকে ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক' ঘোষণা করে?
  1. ক) ২০১৮ - ২০২৮
  2. খ) ২০১৯ - ২০২৮
  3. গ) ২০২১ - ২০৩০
  4. ঘ) ২০২২ - ২০৩২
ব্যাখ্যা
- ২৩ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়' প্রজ্ঞাপন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ অনুযায়ী ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নাম উল্লেখ করা হয়েছে।
- জাতিসংঘ ১৯৯৩ সালকে আদিবাসী বর্ষ ঘোষণা করে।
- ১৯৮২ সালের ৯ আগস্ট জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- এই দিনকে স্মরণ করার জন্য জাতিসংঘ ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০১৯ সালে জাতিসংঘ ২০২২ থেকে ২০৩২ সময়কালকে ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক' ঘোষণা করে।
- ১৩ সেপ্টেম্বর ২০০৭ জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে ১৪৪টি রাষ্ট্রের সমর্থন, ৪টি রাষ্ট্রের বিরোধিতা ও ১১টি রাষ্ট্রের ভোট প্রদানে অনুপস্থিতিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আদিবাসীদের কল্যাণার্থে অধিকার প্রতিষ্ঠিত করার নিমিত্তে The Declaration on the Rights of Indigenous Peoples (UNDRIP) অনুমোদন করে।


উৎস:- বাংলাপিডিয়া।
৬,৩৬২.
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. কাতার
  3. সৌদি আরব
  4. কুয়েত
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):

- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IsDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IsDB এর বর্তমান সদস্য ৫৭টি।
- Islamic Development Bank (IsDB) এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IsDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের Dr. Muhammad Sulaiman Al Jasser.

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা
৬,৩৬৩.
APEC-এর উদ্যোক্তা কে ছিলেন?
  1. মাহাথির মোহাম্মদ
  2. কিম ইয়ং-সাম
  3. বব হক
  4. জন হক
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

⇒ ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময় APEC-এর প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
- ১৯৮৯ সালের নভেম্বরে, ১২টি দেশ মিলে এপেক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করে।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিল: অস্ট্রেলিয়া; ব্রুনাই দারুসসালাম; কানাডা; ইন্দোনেশিয়া; জাপান; দক্ষিণ কোরিয়া; মালয়েশিয়া; নিউজিল্যান্ড; ফিলিপাইন; সিঙ্গাপুর; থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র।
- এপেকের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
- এই অঞ্চলটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি দেশের মধ্যে বিস্তৃত হয়েছে।

উৎস: APEC ওয়েবসাইট।
৬,৩৬৪.
নিচের কোনটি প্লেটোর মতে সদগুণ নয়?
  1. উদারতা
  2. সাহস
  3. বিনয়
  4. প্রজ্ঞা
ব্যাখ্যা

প্লেটো:

- ইংরেজিতে যাকে Virtue বলা হয়, সেটাকে বাংলায় বলে - সদগুণ।
- Virtue শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে Excellence বা উৎকর্ষতা। 
- এই হিসেবে মানুষের চরিত্রের যে সব লক্ষণগুলো তার চরিত্রের উৎকর্ষতা প্রমাণ করে তাদেরকেই সদগুণ বলা হয়।

- প্লেটো ৪টি প্রধান সদগুণের (Cardinal Virtues) কথা উল্লেখ করেছেন।  
এগুলো হচ্ছে : 
- প্রজ্ঞা,
- সাহস, 
- বিনয় ও 
- ন্যায়। 

[উদারতা প্লেটোর মতে সদগুণ নয়]
- এদের মধ্যে ন্যায়কেই তিনি রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের ক্ষেত্রেই সর্বোচ্চ অত্যাবশ্যকীয় সদগুণরূপে অভিহিত করেন। তবে ব্যক্তি বা রাষ্ট্রের মধ্যে যখন অন্য তিনটি সদগুণের অস্তিত্ব থাকে তখনই ন্যায়রূপ সদগুণের অভ্যুদয় ঘটে।

উৎস: নীতিবিদ্যা, SSHL, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৩৬৫.
ওপেকের প্রাথমিক সদস্য রাষ্ট্র কয়টি ছিল?
  1. ৬টি
  2. ৫টি
  3. ৪টি
  4. ৭টি
ব্যাখ্যা
• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [জুলাই, ২০২৫]

•মূল লক্ষ্য: 
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।
৬,৩৬৬.
বিশ্ব ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. জর্জ উডস
  2. বার্বার কনেবল
  3. রবার্ট জোলিক
  4. ইউজিন মেয়ার
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।
- বিশ্ব ব্যাংক ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- গঠিত হয়: ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা। (ফেব্রুয়ারি, ২০২৫)
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হল:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬,৩৬৭.
BIMSTEC কোন ধরণের জোট?
  1. রাজনৈতিক
  2. অর্থনৈতিক
  3. সাংস্কৃতিক
  4. সামরিক
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরুপ - The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- এটি হচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে নাম ছিল- BIST-EC (Bangladesh-India-Sri Lanka-Thailand Economic Cooperation)
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদর দপ্তর অবস্থিত - ঢাকায়।

তথ্যসূত্র: বিমসটেক ওয়েবসাইট
৬,৩৬৮.
গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED) কত সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়?
  1. ২০০৪ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা

গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED):
- ICPPED-এর পূর্ণরূপ: International Convention for the Protection of All Persons from Enforced Disappearance.
- গৃহীত হয়: ২০ ডিসেম্বর, ২০০৬। 
- কার্যকর হয়: ২৩ ডিসেম্বর, ২০১০। 
- ICPPED জাতিসংঘের আওতাধীন একমাত্র আন্তর্জাতিক কনভেনশন যা এনফোর্স ডিসএপিয়ান্সকে কেন্দ্র করে গৃহীত হয়েছে, যার লক্ষ্য হলো গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া।
- সনদে মোট ৪৫টি অনুচ্ছেদ আছে। 

⇒ আগস্ট ২৯, ২০২৪ তারিখে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে।

উল্লেখ্য,
- ৩০ আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবস। 

উৎস: i) OHCHR ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

৬,৩৬৯.
সিনোভ্যাক কোম্পানি উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকা কোনটি?
  1. চায়নাভ্যাক
  2. সিভি-৫
  3. করোনাভ্যাক
  4. কভশিল্ড
ব্যাখ্যা
- চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেড উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকা হলো করোনাভ্যাক।
- গত ৬ ফেব্রুয়ারি ২০২১ চীনা সরকার শর্তসাপেক্ষে এটির অনুমোদন প্রদান করে।
- চীন ব্যতীত ব্রাজিল, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ আরো বেশকিছু দেশ নিজ নিজ দেশে সিনোভ্যাকের টিকার ট্রায়াল ও জরুরি ব্যবহার করছে।
(তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস ওয়েবসাইট)
৬,৩৭০.
জাতিসংঘ (United Nations) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪২
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৬
  4. ঘ) ১৯৪৪
ব্যাখ্যা
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি।
- জাতিসংঘের বর্তমান মোট সদস্য সংখ্যা ১৯৩টি। দক্ষিণ সুদান ২০১১ সালের ১৪ জুলাই জাতিসংঘের ১৯৩তম সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৩৭১.
BIMSTEC এর সদস্য দেশ কয়টি? (জানুয়ারি, ২০২৫)
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (জানুয়ারি, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩৭২.
ACLED কোন দেশভিত্তিক তথ্য ও গবেষণা সংস্থা ?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. কানাডা 
ব্যাখ্যা

• Armed Conflict Location & Event Data (ACLED):
- ACLED হলো একটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও তথ্য সংস্থা।
- এটি রাজনৈতিক সহিংসতা, সশস্ত্র সংঘাত এবং বিক্ষোভ সম্পর্কিত তথ্য রিয়েল‑টাইমে বিশ্বব্যাপী সংগ্রহ, বিশ্লেষণ ও ম্যাপিং করে।
- ২০০৫ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লায়োনাড র‍্যালি তার পিএইচডি গবেষণার অংশ হিসেবে ACLED‑এর যাত্রা শুরু করেন। 
- ২০১৪ সালে সংস্থাটি উইসকনসিনে নিবন্ধিত হয়ে অলাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় ।

উল্লেখ্য,
- ACLED এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল মোট ৩৫ হাজারেরও বেশি সামরিক হামলা চালিয়েছে। 
- এর মধ্যে শুধু ফিলিস্তিনেই হামলা হয়েছে ১৮ হাজার ২৩৫ বার। 
- লেবাননে ১৫ হাজার ৫২০ বার, সিরিয়ায় ৬১৬ বার, ইরানে ৫৮ বার এবং ইয়েমেনে ৩৯ বার হামলা চালিয়েছে দেশটি।

তথ্যসূত্র: ACLED ওয়েবসাইট এবং পত্রিকা রিপোর্ট।

৬,৩৭৩.
সাংহাই কোঅপারেশন সংস্থা (SCO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৬ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা

Shanghai Cooperation Organisation:
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev।
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।

৬,৩৭৪.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা কয়টি?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (আগস্ট, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (আগস্ট, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৩৭৫.
অস্ট্রেলিয়ার কোন প্রধানমন্ত্রী APEC -এর উদ্যোক্তা ছিলেন?
  1. টনি অ্যাবট
  2. অ্যান্থনি আলবানিজ
  3. বব হক
  4. জন কার্টিন
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

⇒ ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময়  APEC-এর প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
- ১৯৮৯ সালের নভেম্বরে, ১২টি দেশ মিলে এপেক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করে।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিল: অস্ট্রেলিয়া; ব্রুনাই দারুসসালাম; কানাডা; ইন্দোনেশিয়া; জাপান; দক্ষিণ কোরিয়া; মালয়েশিয়া; নিউজিল্যান্ড; ফিলিপাইন; সিঙ্গাপুর; থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র।
- এপেকের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
- এই অঞ্চলটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি দেশের মধ্যে বিস্তৃত হয়েছে। 

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
৬,৩৭৬.
নিচের কোন দেশটি GCC জোটের সদস্য নয়?
  1. ওমান
  2. লেবানন
  3. সৌদি আরব
  4. কাতার
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরুপ-Gulf Cooperation Council.  
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের মে মাসে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং
→ ওমান।

সূত্র: ব্রিটানিকা।
৬,৩৭৭.
বেনেলাক্স ইউনিয়ন এর সদস্য রাষ্ট্র কোনটি?
  1. বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ
  3. নেদারল্যান্ডস
  4. সবগুলো
ব্যাখ্যা
বেনেলাক্স ইউনিয়ন (Benelux Union): 
- সদস্য রাষ্ট্র: বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। 
- ১৯৪৪ সালে এটি একটি কাস্টমস ইউনিয়ন (Customs Union) হিসেবে যাত্রা শুরু করে।
- ১৯৫৮ সালে এটি বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন (Benelux Economic Union)-এ রূপান্তরিত হয়।
- ৫০ বছরের সাফল্যের পর, তিন দেশের রাজনৈতিক নেতারা আন্তঃসরকার সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনে একটি নতুন বেনেলাক্স চুক্তি স্বাক্ষর করেন, যা বর্তমানে কার্যকর রয়েছে।
- আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সমন্বয় এবং রাজনৈতিক সংহতি বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা।
- বেনেলাক্স ইউনিয়ন বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গের মধ্যে দীর্ঘমেয়াদি আঞ্চলিক সহযোগিতার প্রতীক — যা ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উৎস: বেনেলাক্স ওয়েবসাইট। 
৬,৩৭৮.
veto শব্দের অর্থ কী?
  1. এটা আমি জানি না
  2. আমি মতামত দিব না
  3. আমি সমর্থন করি
  4. এটা আমি মানি না
ব্যাখ্যা
ভেটো:

- জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে ক্রিমিয়ারে ইয়ান্টাতে।
- এই সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হন।
- জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদেশকে এই সম্মেলনে ভেটো প্রদান ক্ষমতা প্রদান করা হয়।
- ভেটো একটি ল্যাটিন শব্দ।
- ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
৬,৩৭৯.
Islamic Development Bank-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [মে, ২০২৫]
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
ব্যাখ্যা
IsDB:
- IDB-এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের সৌদি আরবের জেদ্দায় IDB গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সর্বশেষ দেশ: গায়ানা।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব) (২০২১-২৬)।

⇒ ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-এর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথম বারের মত আলোচনা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর সম্মেলনে 'আইডিবি' (ইসলামি উন্নয়ন ব্যাংক) চার্টার গৃহীত হয়।
- এরই ফলশ্রুতিতে ১৯৭৫ সালে সৌদী আরবে 'ইসলামি উন্নয়ন ব্যাংক' (আইডিবি) প্রতিষ্ঠা লাভ করে।

উৎস: IDB ওয়েবসাইট।
৬,৩৮০.
জাতিসংঘের ভেটো ক্ষমতাসম্পন্ন কতটি দেশের মধ্যে শতবর্ষ যুদ্ধ হয়েছিল?
  1. ৪টি
  2. ৩টি
  3. ২টি
  4. ১টি
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।

• পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স। এর মধ্যে একমাত্র এশীয় দেশ হচ্ছে চীন।
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল।
- এখানে ইংল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ তাই যুক্তরাজ্য ও ফ্রান্সকে উত্তর নেওয়া হয়েছে
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে।
- ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ী সদস্য ও চারটি অস্থায়ী সদস্যসহ কমপক্ষে ৯টি সদস্যের সম্মতির প্রয়োজন হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৬,৩৮১.
দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
  1. ক) EU
  2. খ) IDB
  3. গ) ADB
  4. ঘ) IFRC
ব্যাখ্যা
আইএফআরসি (IFRC) দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য শেখ হাসিনাকে পুরস্কৃত করে।
২০১৬ সালে শেখ হাসিনার হাতে  ক্রেস্ট ও সনদ তুলে দেন আইএফআরসি-এর মহাসচিব আলহাজআস সাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআরসি এর এশিয়া প্যাসেফিক অঞ্চলেরপরিচালক জেভিয়ার ক্যাসেলানোস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজআহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান সাংসদ হাবিবে মিল্লাত।

অনুষ্ঠানে ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১০০ কোটি দুর্যোগ পীড়িত জনগোষ্ঠীকে অধিক দুর্যোগ-সহনশীল করে গড়ে তোলার বৈশ্বিক প্রচেষ্টায় শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন আলহাজ আস সাই।
 
উৎস: বিডিনিউজ২৪
৬,৩৮২.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা কত?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (আগস্ট, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (আগস্ট, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৩৮৩.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 
  1. ১৩২ তম
  2. ১৩৪ তম
  3. ১৩৬ তম
  4. ১২৯ তম
ব্যাখ্যা

জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- সদস্য পদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- চীন বাংলাদেশের সদস্য পদ লাভের বিরুদ্ধে ভেটো দেয়।
- ১৯৭৯-৮০ ও ২০০০-০১ সালে মোট ২বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে।
- ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
- বাংলাদেশ ১৯৮৮ সালে সর্বপ্রথম ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬,৩৮৪.
যুক্তরাষ্ট্র কত তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেছে?
  1. ১৮ জানুয়ারি, ২০২৬
  2. ২০ জানুয়ারি, ২০২৬
  3. ২১ জানুয়ারি, ২০২৬
  4. ২২ জানুয়ারি, ২০২৬
  5. ২৪ জানুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ২২ জানুয়ারি, ২০২৬ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে বেরিয়ে গেছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি এই প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন যা এক বছর পর কার্যকর হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, চীন ও অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওতে বেশি অনুদান দিয়েছে। 
- কোভিড-১৯ মহামারী মোকাবিলায় ব্যর্থতা ও সংস্কারের অভাবের অভিযোগে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) Euronews ওয়েবসাইট।

৬,৩৮৫.
বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাকালীন সম্মেলন কোনটি?
  1. স্টকহোম সম্মেলন
  2. ব্রেটন উডস সম্মেলন
  3. ভিয়েনা সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাকালীন সম্মেলন ব্রেটন উডস সম্মেলন।

বিশ্বব্যাংক:

- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

উল্লেখ্য,
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি সংস্থা প্রতিষ্ঠিত হয়।

⇒ Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
- ব্রেটন উডস সম্মেলনে জন্ম হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ আরও কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো সম্মিলিতভাবে ব্রেটন উডস ইনস্টিটিউশনস নামে পরিচিত।

অন্যদিকে,
- স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- ১৮১৫ সালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের নেতৃবৃন্দ ইউরোপের পুনর্গঠন এর উদ্দেশ্যে যে নীতি গ্রহণ করেছিলেন তা ভিয়েনা সম্মেলনের মূলনীতি নামে পরিচিত।
- জেনেভা সম্মেলন বিভিন্ন সময়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য জেনেভা, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলনের সমষ্টি, যেমন ১৯৫৪ সালের ভিয়েতনাম যুদ্ধ ও ১৯৭৩ সালের আরব-ইসরায়েল সংঘাত সম্পর্কিত আলোচনা।

উৎস: World Bank ওয়েবসাইট।
৬,৩৮৬.
কতটি দেশ নিয়ে ডি-৮ জোট গঠিত?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
- ডি-৮ হলো আটটি উন্নয়নশীল মুসলিম দেশের একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
- এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(সূত্র: ডি-৮ ওয়েবসাইট)
৬,৩৮৭.
IMF-এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনাকারী নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা কত জন?
  1. ৬ জন
  2. ১৩ জন
  3. ২১ জন
  4. ২৪ জন
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর প্রধান কাজ হলো বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করে বাজার-স্থিতিশীলতা বজায় রাখা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর ২৯টি রাষ্ট্র আন্তর্জাতিক লেন-দেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে।
- এর ভিত্তিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়। 

⇒ IMF-এর দুই ধরনের সদস্য দেশ রয়েছে।
- মূল সদস্য (Original Members): ব্রেটন উডস সম্মেলনে যেসব দেশ অংশগ্রহণ করেছিল এবং ১৯৪৫ সালের ৩১ ডিসেম্বরের আগে যেসব দেশ সদস্য হতে রাজি হয়েছিল।
- সাধারণ সদস্য (Ordinary Members): মূল সদস্যবাদে, বাকি সদস্য রাষ্ট্রগুলো হলো সাধারণ সদস্য (Ordinary Members)।

⇒ আইএমএফ-এর সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি হলো ‘বোর্ড অব গভর্নরস’।
- একজন মূল গভর্নর এবং প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য একজন করে পর্যায়ক্রমিক গভর্নর নিয়ে এই বোর্ড অব গভর্নরস গঠিত।
- আইএমএফ-এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন ২৪ জন নির্বাহী পরিচালকের আরেকটি বোর্ড।

⇒ IMF-এর কাজ:
- IMF-এর প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময়ব্যবস্থাটি পরিচালনা করা।
- এটি অবশেষে সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে।
- আইএমএফ বহু উন্নয়নশীল দেশকে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে ও স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৬,৩৮৮.
বাংলাদেমে আশ্রিত রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার সুবিধা দেয়ার জন্য জাতিসংঘের একটি শাখাকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । শাখাটির নাম কি?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) সার্ক
  4. ঘ) ইউএনডিপি
ব্যাখ্যা
বাংলাদেমে আশ্রিত রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার সুবিধা দিচ্ছে ইউনিসেফ। এতে শিশুদেরকে পড়ানো হচ্ছে ইংরেজি, বার্মিজ এবং রোহিঙ্গাদের স্থানীয় ভাষায়। উৎসঃ ইউনিসেফ।
৬,৩৮৯.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. ভিয়েনা
  4. প্যারিস
ব্যাখ্যা

• UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি। [ডিসেম্বর, ২০২৫]
- কার্যক্ষেত্র: ১৩৭টি দেশ।

তথ্যসূত্র: UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৩৯০.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রধানের পদবি-
  1. মহাসচিব
  2. প্রেসিডেন্ট
  3. প্রশাসক
  4. মহাপরিচালক
ব্যাখ্যা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর প্রধানের পদবি মহাপরিচালক (Director General)।
- বর্তমান মহাপরিচালক ড. টেদ্রস আদানম গেব্রেয়েসুস। তিনি ১ জুলাই ২০১৭ তারিখে ৫ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন।

- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
-  ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

তথ্যসূত্র:- WHO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৩৯১.
কোন সংস্থা ’বিশ্ব উদ্ভাবনী ক্ষমতার সূচক’ প্রকাশ করে?
  1. WIPO
  2. UNEP
  3. WHO
  4. UNESCO
ব্যাখ্যা
WIPO:
- পূর্ণরূপ: World Intellectual Property Organization. 
- বিশ্ব মেধাস্বত্ব সংস্থা।
- প্রতিষ্ঠা সাল: ১৯৬৭ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭০ সালে। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থার ধরন: জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- সদস্য দেশ সংখ্যা: ১৯৩টি। [ জুলাই, ২০২৫]
-  Director General: Daren Tang
- প্রতিবছর প্রকাশ করে Global Innovation Index (GII).
- বিশ্বের উদ্ভাবনী ক্ষমতার সূচক প্রকাশ করে।

• WIPO-এর প্রধান উদ্দেশ্য: 
- বিশ্বব্যাপী মেধাস্বত্ব অধিকার (Intellectual Property - IP) সংরক্ষণ ও উন্নয়ন।
- সদস্য রাষ্ট্রদের মধ্যে আইনি সহযোগিতা ও মানদণ্ড তৈরি করা।
- উদ্ভাবন, শিল্প, সাহিত্য ও প্রযুক্তিকে উৎসাহ দেওয়া।
- পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইন সম্পর্কিত আইনগত সুরক্ষা প্রদান।

উৎস: WIPO ওয়েবসাইট।
৬,৩৯২.
বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন সমিতির কত তম সদস্য?
  1. ১০৯ তম
  2. ১৩৬ তম
  3. ১১৮ তম
  4. ১১১ তম
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA এর ১০৯তম সদস্য রাষ্ট্র। 

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট। 
৬,৩৯৩.
জাতিসংঘের কোন সংস্থাটি টেকসই উন্নয়ন ধারণার প্রবর্তক?
  1. সাধারণ পরিষদ
  2. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  3. নিরাপত্তা পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council),
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):

- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
- টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা (Innovative idea) নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।
- জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

⇒ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।
- এগুলো হলো:
১) United Nations Economic Commission for Europe (ECE);
২) United Nations Economic Commission for Africa (ECA);
৩) United Nations Economic Commission for Latin America and the Caribbean (ECLAC);
8) Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP);
৫) Economic and Social Commission for Western Asia (ESCWA);

উৎস: UN ওয়েবসাইট।
৬,৩৯৪.
করোনা মহামারি ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ২৭-২৯ অক্টোবর ২০২০
  2. খ) ১১-১২ নভেম্বর ২০২০
  3. গ) ২৪-২৫ নভেম্বর ২০২০
  4. ঘ) ৩-৪ ডিসেম্বর ২০২০
ব্যাখ্যা
২০২০ সালের ৩-৪ ডিসেম্বর নিউইয়র্কে করোনা মহামারি ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই অধিবেশনে করোনা মহামারি সংকট মোকাবেলায় সবাইকে অভিন্ন প্লাটফর্মে কাজ করার আহবান জানানো হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোতে করোনা ভ্যাকসিন প্রযুক্তি হস্তান্তরের আহবান জানান।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং বিবিসি নিউজ রিপোর্ট।)
৬,৩৯৫.
UNEP কোন আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের ফলে প্রতিষ্ঠিত হয়?
  1. কিয়োটো প্রটোকল
  2. রিও সামিট
  3. স্টকহোম সম্মেলন
  4. প্যারিস চুক্তি
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচী:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

• UNEP-এর কাজ:

- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৩৯৬.
১৫তম আঙ্কটাড শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
  1. ক) ২-৫ সেপ্টেম্বর ২০২১
  2. খ) ৩-৭ অক্টোবর ২০২১
  3. গ) ১-৪ নভেম্বর ২০২১
  4. ঘ) ৬-৯ ডিসেম্বর ২০২১
ব্যাখ্যা
- UNCTAD (United Nations Conference on Trade and Development) এর ১৫তম মিনিস্টেরিয়াল সম্মেলন ২০২১ সালের ৩-৭ অক্টোবর ভার্চুয়াল পদ্ধতিতে বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।
- আঙ্কটাডের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন। সাধারণত প্রতি চার বছর পর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
(তথ্যসূত্রঃ UNCTAD ওয়েবসাইট)
৬,৩৯৭.
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. নাইরোবি
  4. রোম
ব্যাখ্যা
FAO: 
- পূর্ণ নাম: Food and Agriculture Organization of the United Nations.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। [ জুলাই, ২০২৫]
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- FAO-এর মূল লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- এবং টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের জনগণের জীবনমান উন্নয়ন করা।

উৎস: FAO ওয়েবসাইট।
৬,৩৯৮.
Which one is not the part of 'World Bank' group?
  1. IFC
  2. IMF
  3. ICSID
  4. IBRD
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- IMF বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান নয়।
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

অন্যদিকে,
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬,৩৯৯.
Where is the headquarters of the international civil aviation Organization?
  1. Toronto
  2. Quebec
  3. Montreal
  4. Ottawa
  5. Calgary
ব্যাখ্যা
ICAO:
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO.
- ICAO পূর্নরূপ International Civil Aviation Organization.
- এটি Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সালে।
- ICAO হিসাবে যাত্রা শুরু করে: ১৯৪৭ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
৬,৪০০.
বিশ্বব্যাংক কতটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৩টি
  4. ৬টি
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক গ্রুপ:
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডি,সি. তে।

- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5. International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।