বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৫৬ / ৭৬ · ৫,৫০১৫,৬০০ / ৭,৫৯৯

৫,৫০১.
IBRD কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৫৫ সালে
  4. ১৯৬০ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD): 
- IBRD হলো বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক।
- এটি ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন একটি বৈশ্বিক সহযোগী প্রতিষ্ঠান।
- এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়া।
- IBRD ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং পরামর্শ সেবা প্রদান করে।
- এটি মধ্যম আয়ের দেশ এবং আর্থিকভাবে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোর পাশে দাঁড়ায়।
- ব্যাংকটি ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- IBRD এবং IDA (সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল) মিলে গঠন করে বিশ্ব ব্যাংক।
- তারা সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে দারিদ্র্য কমাতে এবং যৌথ সমৃদ্ধি গড়তে।
- IBRD আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবেলায়ও সমন্বিত পদক্ষেপ নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫,৫০২.
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)-এর সদস্য সংখ্যা কত? 
  1. ২১
  2. ২২
  3. ২৭
  4. ২৬
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৪৩তম ASEAN শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হবে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫,৫০৩.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? (নভেম্বর, ২০২৫)
  1. ১৮৫টি
  2. ১৮৭টি
  3. ১৮৯টি
  4. ১৯১টি
ব্যাখ্যা

বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO.
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (নভেম্বর, ২০২৫)
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (নভেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৫০৪.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
  1. কম্বোডিয়া
  2. হংকং
  3. মালয়েশিয়া
  4. ব্রুনাই
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।
 
উৎস: ASEAN ওয়েবসাইট।
৫,৫০৫.
'গ্লোবাল জিরো' কী নিয়ে কাজ করে?
  1. ক) অস্ত্রধারীদের নিয়ে গঠিত একটি জোট
  2. খ) কার্বনের পরিমাণ শূন্যে নামিয়ে আনার কর্মসূচি
  3. গ) অস্ত্রবিরোধীদের নিয়ে গঠিত একটি জোট
  4. ঘ) পরমাণু অস্ত্রকে শূন্যে নামিয়ে আনার কর্মসূচি
ব্যাখ্যা
গ্লোবাল জিরো হলো ২৫ বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৫,৫০৬.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? 
  1. গ্রেটা থুনবার্গ
  2. জুলস ভার্ন
  3. বিল গেটস 
  4. রবার্ট ব্যাডেন-পাওয়েল 
ব্যাখ্যা

স্কাউট আন্দোলন:
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উল্লেখ্য,
- ১৯০৮ সালে : "Scouting for Boys" বই প্রকাশের মাধ্যমে আন্দোলনের বিস্তার শুরু হয়।
- ১৯১০ সালে: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য) হয়।
- ১৯২০ সালে: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় (লন্ডন) হয়।
- ১৯২২ সালে: World Organization of the Scout Movement (WOSM) গঠিত ।
- বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৫,৫০৭.
নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়?
  1. স্টেট ব্যাংক অব পাকিস্তান
  2. সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা
  3. ব্যাংক অব ইংল্যান্ড
  4. সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া
ব্যাখ্যা
ভারতের কেন্দ্রীয় ব্যাংক:
- 'রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া' হল ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
- হিলটন ইয়াং কমিশনের সুপারিশের ভিত্তিতে রিজার্ভ ব্যাংক অন ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১ এপ্রিল ১৯৩৫ সালে এর কার্যক্রম শুরু হয়।

বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক:
- 'স্টেট ব্যাংক অব পাকিস্তান' পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।
- 'সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা' শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক।
- 'ব্যাংক অব ইংল্যান্ড' যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫০৮.
Select the wrong statements about African Union -
  1. The Organisation of African Unity was established on 25 May 1963 in Addis Ababa.
  2. Current members of African Union is 55
  3. Last member: Morocco
  4. The African Union was officially launched in July 2002 in Durban, South Africa
  5. Headquarters: Durban, South Africa
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন-এর সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে অবস্থিত।

আফ্রিকান ইউনিয়ন (African Union):

- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- পূর্বের আফ্রিকান অর্থনৈতিক সমাজ এবং আফ্রিকান জোট সংস্থা মিলিত হয়ে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠিত হয়: ২৫ মে, ১৯৬৩।
- প্রতিষ্ঠার স্থান: আদ্দিস আবাবা।
- আফ্রিকান ইউনিয়ন (AU) আনুষ্ঠানিকভাবে জুলাই ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে চালু হয়েছিল।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।

উল্লেখ্য,
- ১৯৬৩ সালের মে মাসে, ৩২টি স্বাধীন আফ্রিকান রাষ্ট্রের প্রধানরা আদ্দিস আবাবা ইথিওপিয়াতে মিলিত হন আফ্রিকার প্রথম স্বাধীনতা-পরবর্তী মহাদেশীয় প্রতিষ্ঠান, দ্য অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি (OAU) তৈরির সনদে স্বাক্ষর করার জন্য।

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।
৫,৫০৯.
IMF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. লন্ডন
  3. ওয়াশিংটন, ডি.সি.
  4. জেনেভা
ব্যাখ্যা
- IMF-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।

IMF:
- এর পূর্ণরূপ: International Monetary Fund.
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি। [জুলাই - ২০২৫]
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির সর্বশেষ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IMF ওয়েবসাইট।
৫,৫১০.
জাতিসংঘ ও কফি আনান কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০০৮ সালে
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- জাতিসংঘের ইতিহাসে দুইজন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন।
- তারা হলেন দ্যাগ হ্যামারশোল্ড ও কফি আনান।
- দ্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে জাতিসংঘের মহাসচিব হিসেবে থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক সংস্থা হিসাবে প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার পান।

এছাড়াও, 
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৫১১.
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সমন্বয়ে গঠিত ফোরাম কোনটি?
  1. ইউরোপিয়ান কমিশন
  2. ইউরোপিয়ান কংগ্রেস
  3. কাউন্সিল অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন
  4. ইউরোপিয়ান কাউন্সিল
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধানদের সমন্বয়ে গঠিত ফোরাম হলো ইউরোপিয়ান কাউন্সিল। এটি ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ রাজনৈতিক নীতি-নির্ধারণী ফোরাম।

ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট বেলজিয়ামের চার্লস মিশেল। ইইউভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধান, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সমন্বয়ে ইউরোপিয়ান কাউন্সিল গঠিত।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৫,৫১২.
স্মাইল ট্রেন কোন সমস্যার জন্য বিশ্বব্যাপী বিনামূল্যে অস্ত্রোপচার করে?
  1. হার্টের সমস্যা
  2. ঠোঁট কাটা
  3. চোখের ছানি
  4. ক্যান্সার চিকিৎসা
ব্যাখ্যা

স্মাইল ট্রেন:
- আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে।
- প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং ও ব্রায়ান মুলান ।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: বিনামূল্যে cleft lip এবং cleft palate সার্জারি প্রদান ।
- কর্মক্ষেত্র: ৯৫+ উন্নয়নশীল দেশ।
- অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+ ।

তথ্যসূত্র - স্মাইল ট্রেন-এর ওয়েবসাইট।

৫,৫১৩.
জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়?
  1. ৩১ জানুয়ারি ২০০৩
  2. ৩১ অক্টোবর ২০০৬
  3. ৩১ অক্টোবর ২০০৩
  4. ২১ ফেব্রুয়ারি ২০০৮
ব্যাখ্যা

◉ ৩১ অক্টোবর ২০০৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়।
- উপরের অন্যান্য অপশন গুলো যুক্তিযুক্ত নয়।
- সুতরাং সঠিক ‍ উত্তর: ৩১ অক্টোবর ২০০৩ সালে।

UNCAC:

- জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (UNCAC):
- UNCAC এর পূর্ণরূপ: United Nations Convention Against Corruption.
- জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি।
- জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়: ৩১ অক্টোবর, ২০০৩ সালে।
- কার্যকর হয়: ১৪ ডিসেম্বর, ২০০৫।
- স্বাক্ষরস্থল: মেরিডা, মেক্সিকো।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০৭ সালে।

উৎস: UN ওয়েবসাইট।

৫,৫১৪.
কোন বাংলাদেশি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) সাবের হোসেন চৌধূরী
  2. খ) হুমায়ুন রশীদ চৌধুরী
  3. গ) ইসমাত জাহান
  4. ঘ) শিরীন শারমিন
ব্যাখ্যা
বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ২০১৪-২০১৭ মেয়াদে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এটি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী সংসদীয় কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনের উদ্দেশ্যে আইপিইউ এর আত্মপ্রকাশ ঘটে। এর সদস্য সংখ্যা ১৭৯। বর্তমান সভাপতি মেক্সিকান সাংসদ গ্যাব্রিয়েল ক্যুভাস ব্যারন। (সূত্র: আইপিইউ ওয়েবসাইট)
৫,৫১৫.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে মোট কয়টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন?
  1. ক) ২৩৮টি
  2. খ) ২৭৫টি
  3. গ) ২৮০টি
  4. ঘ) ২৭০টি
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেকট্রোরাল কলেজ ৫১টি।
- আর ইলেকট্রোরাল ভোটার ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেকট্রোরাল ভোটার প্রয়োজন ২৭০ টি।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।

৫,৫১৬.
গ্রিনপিস (Greenpeace) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে, কানাডায়।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডের আমস্টারডামে।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রীনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো। 

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।
 
৫,৫১৭.
কত সালে গ্যাবন ও টোগো কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
  1. ক) ২০২০
  2. খ) ২০২১
  3. গ) ২০২২
  4. ঘ) ২০২৩
ব্যাখ্যা
- গ্যাবন ও টোগো কমনওয়েলথের সদস্যপদ লাভ করে ২০২২ সালে।

• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান- রাজা তৃতীয় চার্লস।
- এর সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো। ২০২২ সালে সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- ১৮ এপ্রিল, ১৯৭২ সালে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫১৮.
'COMESA'র সদরদপ্তর অবস্থিত-
  1. ক) কারাকাসে
  2. খ) জোহানেসবার্গে
  3. গ) লুসাকায়
  4. ঘ) কাসাব্লাঙ্কায়
ব্যাখ্যা

• COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২১ টি দেশের বাণিজ্যিক ব্লক।
• এটি ১৯৯৩ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত হয়।
• কার্যকর হয় ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর।
• এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।
উৎসঃ কমেসার ওয়েবসাইট।

৫,৫১৯.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল - এর ২০২১ সালে প্রকাশিত "দুর্নীতি সূচক - ২০২১" এ সবচেয়ে কম দূর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
- বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়।
--------------
২৫ জানুয়ারি, ২০২২ তারিখে প্রকাশিত TI - এর "দুর্নীতি সূচক - ২০২১" রিপোর্ট অনুসারে -
কম দূর্নীতির দেশ -
১. ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড -- স্কোর - ৮৮; [ক্রমানুসারে প্রথম]
২. নরওয়ে, সিঙ্গাপুর, সুইডেন -- স্কোর - ৮৫; [ক্রমানুসারে চুর্তুর্থ]
৩. সুইজারল্যান্ড -- স্কোর - ৮৪ [ক্রমানুসারে - সপ্তম]

সবচেয়ে বেশি দূর্নীতিগ্রস্থ দেশ -
১. দক্ষিণ সুদান -- স্কোর - ১১ [১৮০তম]
২. সিরিয়া ও সোমালিয়া -- স্কোর - ১৩ [ক্রমানুসারে ১৭৮তম]
৩. ভেনেজুয়েলা -- স্কোর - ১৪ [১৭৭তম]

তালিকায় বাংলাদেশের অবস্থান - ১৪৭তম। স্কোর - ২৬।

তথ্যসূত্র;- টিআই ওয়েবসাইট।
৫,৫২০.
ICSID এর কাজ কোনটি?
  1. বৈদেশিক বিনিয়োগে রাজনৈতিক ঝুঁকির গ্যারান্টি প্রদান
  2. পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করা
  3. উন্নয়নশীল দেশে ঋণ প্রদান
  4. বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা রক্ষা
ব্যাখ্যা

ICSID:
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ১৯৬৬ সালের ১৪ অক্টোবর ICSID প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- ICSID এর বর্তমান সদস্য দেশ ১৫৮টি দেশ।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৫,৫২১.
ICAO এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) রাশিয়া
  2. খ) ইংল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
ICAO:

- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO।
- ICAO পূর্ন রূপ - International Civil Aviation Organization. 
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়। 
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি। 
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে। 

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
৫,৫২২.
Bretton Woods Conference-এর প্রধান উদ্যোক্তা ছিলেন -
  1. লর্ড রবিনস
  2. জন মেনার্ড কেইনস
  3. এডাম স্মিথ
  4. জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে IBRD, IMF গঠিত হয়।

উৎস: i) World Bank Group.
         ii) U.S. Department of State (.gov).
৫,৫২৩.
WEF-এর বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) রোম, ইতালি
  2. খ) ডাভোস, সুইজারল্যান্ড
  3. গ) প্যারিস, ফ্রান্স
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
WEF:
- WEF Stands for World Economic Forum. 
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা। 
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর কলগনিতে।
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত। 

উৎস: WEF এর ওয়েবসাইট।
৫,৫২৪.
SDR কোন প্রতিষ্ঠানের দ্বারা ব্যবহৃত হয়?
  1. IMF
  2. IDA
  3. UN
  4. NATO
ব্যাখ্যা

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights বা বিশেষ উত্তোলন অধিকার।
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- এটা এমনভাবে তৈরি হয়েছে যেন বিশ্বের দেশগুলো একে ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে।

উল্লেখ্য,
⇒ বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর Special Drawing Rights (SDR)-কে 'পেপার গোল্ড' (Paper Gold) বোঝানো হয়।
- ১৯৬৯ সালে IMF SDR প্রবর্তন করে।
- এটি একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে কাজ করে।
- এটি কোনো বাস্তব মুদ্রা বা সোনা নয় বরং একটি কাগজের (paper-based) সম্পদ যা সোনার মতো রিজার্ভের ভূমিকা পালন করে বলে এর নামকরণ করা হয় "Paper Gold"।

উৎস: IMF ওয়েবসাইট।

৫,৫২৫.
২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত অস্থায়ী সদস্যসংখ্যা-
  1. ৫টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১৫টি
ব্যাখ্যা

• বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া- এই ৫টি দেশকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করেছে।

উল্লেখ্য,
- 'প্রতিবছর' ৫টি করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ১ বছর পর পর হয়।কিন্তু নির্বাচিত সদস্যরা  ২বছরের জন্য দায়িত্ব পালন করে।

নিরাপত্তা পরিষদ:
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
১০টি অস্থায়ী সদস্য: ডেনমার্ক, গ্রীস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

উৎস:  জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।

৫,৫২৬.
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করেন?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলী (Trygve Lie)।
- জাতিসংঘের তৃতীয় মহাসচিব মিয়ানমারের উথান্ট (U Thant) বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন। 
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (Kurt Waldheim) এর সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস (António Guterres)।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৫২৭.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর বর্তমান নির্বাহী পরিচালক -
  1. ক) ডেভিড এম. বিসলে
  2. খ) হুয়ান কার্লোস সালাজার
  3. গ) গিলবার্ট এফ. হাউংবো
  4. ঘ) সিমা সামি বাহাউস
ব্যাখ্যা

- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড এম. বিসলে।
- দায়িত্ব গ্রহণ করেন ৪ এপ্রিল, ২০১৭।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO) মহাসচিব হুয়ান কার্লোস সালাজার (কলম্বিয়া)।
- IFAD এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ. হাউংবো।
- UN Women এর বর্তমান নির্বাহী পরিচালক সিমা সামি বাহাউস।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৫২৮.
জাতিসংঘের সাথে সম্পর্কিত কোন সংস্থাটি প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
  1. ক) জাতিসংঘ শিশু তহবিল
  2. খ) আন্তর্জাতিক শ্রম সংস্থা
  3. গ) জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
  4. ঘ) আন্তর্জাতিক আণবিক সংস্থা
ব্যাখ্যা
জাতিসংঘের সংস্থা সমূহের নোবেল শান্তি পুরস্কার:
জাতিসংঘের সাথে সম্পর্কিত ৯টি সংস্থা মোট ১০ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
১. জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাইকমিশনার (United Nations High Commissioner for Refugees - UNHCR) --- ১৯৫৪ ও ১৯৮১ সালে
২. জাতিসংঘ শিশু তহবিল (United Nations Children's Fund - UNICEF) --- ১৯৬৫ সাল
৩. আন্তর্জাতিক শ্রম সংস্থা (The International Labor Organization - ILO) --- ১৯৬৯ সাল
৪. জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (United Nations Peacekeeping Forces) --- ১৯৮৮ সাল
৫. জাতিসংঘ সংস্থা (UNO) --- ২০০১
৬. আন্তর্জাতিক আণবিক সংস্থা ((International Atomic Energy Agency-IAEA) --- ২০০৫ সাল
৭. Intergovernmental Panel on Climate Change (IPCC) --- ২০০৭ সাল
৮. রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (Organisation for the Prohibition of Chemical Weapons - OPCW) --- ২০১৩ সাল
৯. বিশ্ব খাদ্য কর্মসূচী (World Food Programme - WFP) --- ২০২০ সাল

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৫২৯.
CSTO ভুক্ত দেশের সংখ্যা কতটি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
The Collective Security Treaty Organization (CSTO) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ৬টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি।

এটি প্রথমে ১৯৯২ সালের ১৫ মে স্বাক্ষরিত হয় এবং ১৯৯৪ সালের ২০ এপ্রিল কার্যকর হয়। ১৯৯৭ সালে পাঁচবছর মেয়াদী চুক্তিটির মেয়াদ শেষ হলে তিনটি দেশ (আজারবাইজান, উজবেকিস্তান ও জর্জিয়া) এটি থেকে বেরিয়ে যায় এবং অন্য ছয়টি দেশ চুক্তিটি নবায়ন করে।

পরবর্তীতে ২০০২ সালের ৭ অক্টোবর ৬টি দেশ The Collective Security Treaty Organization নামে চুক্তিটিকে সংস্থায় রূপান্তরিত করে।
চুক্তিটির বর্তমান সদস্য সংখ্যা ৬টি
দেশগুলো হলো:
- রাশিয়া
- বেলারুশ
- আর্মেনিয়া
- কিরগিজস্তান
- কাজাকিস্তান ও
- তাজিকিস্তান।
এটির সদরদপ্তর অবস্থিত মস্কোতে।
এই চুক্তির অংশ হিসেবেই সম্প্রতি রাশিয়া কাজাকিস্তানে সহিংসতা নিয়ন্ত্রণে সেনা পাঠিয়েছে।

(তথ্যসূত্র: CSTO ওয়েবসাইট)
৫,৫৩০.
Asian Development Bank-এর সদরদপ্তর অবস্থিত -
  1. টোকিও, জাপান
  2. জাকার্তা, ইন্দোনেশিয়া
  3. ম্যানিলা, ফিলিপাইন
  4. নয়াদিল্লি, ভারত
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank):
- এশীয় উন্নয়ন ব্যাংক একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, যা ১৯৬৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে: ১৪ মার্চ ১৯৭৩ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কে উৎসাহিত করা।
- ভারত এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা ৬৮টি দেশ।

উৎস: Asian Development Bank ওয়েবসাইট।
৫,৫৩১.
কেয়ার (CARE) কোন দেশ ভিত্তিক সাহায্য সংস্থা?
  1. ক) কানাডা
  2. খ) ব্রিটেন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
CARE (Co-operation for Assistance and Relief Everywhere) যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত। (সূত্রঃ কেয়ার ওয়েবসাইট)
৫,৫৩২.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ৭ এপ্রিল ১৯৪৬ সালে
  2. খ) ১১ ডিসেম্বর ১৯৪৬ সালে
  3. গ) ৭ এপ্রিল ১৯৪৮ সালে
  4. ঘ) ১১ ডিসেম্বর ১৯৪৭ সালে
ব্যাখ্যা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ইথিওপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইসাস।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। 
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে
সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।

(সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
৫,৫৩৩.
আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
  1. ১৯৪৫ সাল হতে
  2. ১৯৪৬ সাল হতে
  3. ১৯৪৭ সাল হতে
  4. ১৯৪৮ সাল হতে
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর ২৯টি রাষ্ট্র আন্তর্জাতিক লেন-দেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে।
- এর ভিত্তিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

⇒ IMF-এর কাজ:
- IMF-এর প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময়ব্যবস্থাটি পরিচালনা করা।
- এটি অবশেষে সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে।
- আইএমএফ বহু উন্নয়নশীল দেশকে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে ও স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৫,৫৩৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৩ জুন, ১৯৪৭
  2. ১ জানুয়ারি, ১৯৪৮
  3. ৭ এপ্রিল, ১৯৪৮
  4. ৪ ডিসেম্বর, ১৯৪৮
  5. ২ ফেব্রুয়ারি, ১৯৪৮
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি। (মার্চ, ২০২৫)
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (মার্চ, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫৩৫.
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. সৌদি আরব
  2. মিশর
  3. মরক্কো
  4. সিরিয়া
ব্যাখ্যা

• ইসলামিক সহযোগিতা সংস্থা OIC:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উৎস: OIC ওয়েবসাইট।

৫,৫৩৬.
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কবে ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ শুরু করে?
  1. ক) ১৯৯২
  2. খ) ২০১২
  3. গ) ২০১৮
  4. ঘ) ২০২০
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
2018 Joint Response Plan for Rohingya Humanitarian Crisis - March-December 2018
- ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে ব্যাপক দমন-পীড়নের মধ্যে রোহিঙ্গারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে।

- ২০১৮ সাল থেকে জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) নামে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজটি করে আসছে জাতিসংঘের নেতৃত্বাধীন স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ গ্রুপ।

Source: UNHCR
৫,৫৩৭.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৩২তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় কখন?
  1. ক) ২-৩ ডিসেম্বর ২০২০
  2. খ) ৩-৪ জানুয়ারি ২০২১
  3. গ) ৭-৯ এপ্রিল ২০২১
  4. ঘ) ২-৪ জুন ২০২১
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৩২তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ২-৪ জুন ২০২১।
- এই অধিবেশনে বিশ্বব্যাপী দুর্নীতির প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৫,৫৩৮.
ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো
  2. জেদ্দা
  3. তেহরান
  4. ইসলামাবাদ
ব্যাখ্যা

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি):
- বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ওআইসি। 
​- OIC এর পূর্ণরূপ হল - Organization of Islamic Cooperation.
- ২০১১ সালে Organization of Islamic Conference পরিবর্তন করে Organization of Islamic Cooperation রাখা হয়।
​- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে OIC প্রতিষ্ঠিত হয়। 
​- বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা ৫৭।
- ইসলামি সহযোগিতা সংস্থার সদরদপ্তর জেদ্দা, সৌদি আরব। 
- অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ। 
- একমাত্র ইউরোপীয় সদস্য দেশ- আলবেনিয়া এবং দক্ষিণ আমেরিকার ২টি সদস্য দেশ - গায়ানা ও সুরিনাম।
​- বর্তমানে সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন হুসেইন ইব্রাহিম তাহা (১২তম)।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ৩২-তম সদস্য হিসেবে যোগদান করে।
- প্রথম মহাসচিব ছিলেন টেংকু আবদুর রহমান (মালয়শিয়া)। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ​ওআইসি ওয়েবসাইট।

৫,৫৩৯.
SDR মুদ্রা কয়টি?
  1. ৪ টি
  2. ৫ টি
  3. ৬ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
• SDR:
- পূর্ণরূপ: Special Drawing Rights।
- একটি সংগৃহীত ও পরিপূরক বৈদেশিক বিনিময় মুদ্রা ব্যবস্থা যা IMF কর্তৃক প্রবর্তিত ও নিয়ন্ত্রিত।
- আইএমএফ ১৯৬৯ সালে SDR প্রবর্তন করে।
- বর্তমানে ৫টি SDR হচ্ছে - মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড (স্টারলিং), চীনা ইউয়ান ও জাপানি ইয়েন।
- বর্তমানে ১SDR = ১.৩০ ডলার (জানুয়ারি, ২০২৫)।

উৎস: IMF ওয়েবসাইট।
৫,৫৪০.
'World Trade Organisation' এর সর্বশেষ সদস্য - 
  1. ক) ইতালি
  2. খ) তুরস্ক
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
- WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি (সর্বশেষ সদস্য-  আফগানিস্তান) ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT).

উৎস: WTO ওয়েবসাইট ও Britannica.
৫,৫৪১.
'______' ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
  1. NDB
  2. ADB
  3. AIIB
  4. IMF
ব্যাখ্যা

● NDB ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

New Development Bank:
- New Development Bank (NDB) প্রথমে BRICS Development Bank নামে পরিচিত ছিল।
- এটি ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উজবেকিস্তান (জুলাই ২০২৫) এবং কলম্বিয়া (জুলাই ২০২৫)। [উরুগুয়ে এখনও সম্ভাব্য সদস্য হিসেবে রয়েছে]
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- উদ্দেশ্য: BRICS সদস্য দেশসহ অন্যান্য উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়ন সংগ্রহ ও প্রদান করা। এটি বিশ্বব্যাংক ও IMF-এর মতো পশ্চিমা-নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে গড়ে উঠেছে, যাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানো যায় এবং ডলার-নির্ভরতা কমানো যায়।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য,
- BRICS দেশগুলো (Brazil, Russia, India, China, South Africa) দ্বারা ২০১৪ সালে Fortaleza-এর BRICS সম্মেলনে এর চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে NDB প্রতিষ্ঠিত হয়।

• ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয়। আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।

অন্যদিকে -
- ADB (Asian Development Bank): এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক যার মূল লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।
- AIIB (Asian Infrastructure Investment Bank): এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) হলো বেইজিং-ভিত্তিক একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যা এশিয়া ও এর বাইরে টেকসই অবকাঠামো ও উৎপাদনশীল খাতে অর্থায়ন করে।
- IMF (International Monetary Fund): আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি প্রধান আন্তর্জাতিক আর্থিক সংস্থা, যা বিশ্বব্যাপী মুদ্রানীতি পর্যবেক্ষণ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং সদস্য দেশগুলোর লেনদেনের ভারসাম্য সংকটে ঋণ সহায়তা প্রদান করে।

উৎস: New Development Bank ওয়েবসাইট।

৫,৫৪২.
জাতিসংঘের মূলমন্ত্র (Motto) কি?
  1. ক) Ensure safety and security
  2. খ) Eradicating Poverty
  3. গ) Shaping Our Future Together
  4. ঘ) We keep peace and prosper
ব্যাখ্যা
The United Nations (UN), is an intergovernmental organization responsible for maintaining international peace and security, developing friendly relations among nations, achieving international cooperation, and being a center for harmonizing the actions of nations. It is the largest, most familiar, most internationally represented and most powerful intergovernmental organization in the world. Motto: Shaping Our Future Together. Source: UN website ও britannica.com
৫,৫৪৩.
জাতিসংঘ 'আদিবাসী বর্ষ' হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
  1. ১৯৯১ সাল
  2. ১৯৯২ সাল
  3. ১৯৯৩ সাল
  4. ১৯৯৪ সাল
ব্যাখ্যা
আন্তর্জাতিক আদিবাসী বর্ষ:
- জাতিসংঘ ১৯৯৩ সালকে আদিবাসী বর্ষ ঘোষণা করে।

উল্লেখ্য,
- ১৯৮২ সালের ৯ আগস্ট জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- এই দিনকে স্মরণ করার জন্য জাতিসংঘ ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০১৯ সালে জাতিসংঘ ২০২২ থেকে ২০৩২ সময়কালকে ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক' ঘোষণা করে।
- ১৩ সেপ্টেম্বর, ২০০৭ জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে ১৪৪টি রাষ্ট্রের সমর্থন, ৪টি রাষ্ট্রের বিরোধিতা ও ১১টি রাষ্ট্রের ভোট প্রদানে অনুপস্থিতিতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আদিবাসীদের কল্যাণার্থে ও অধিকার প্রতিষ্ঠিত করার নিমিত্তে The Declaration on the Rights of Indigenous Peoples (UNDRIP) অনুমোদন করে।

⇒ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

উৎস: UN ওয়েবসাইট।
৫,৫৪৪.
বাংলাদেশ কততম দেশ হিসেবে কমনওয়েলথে যোগ দিয়েছিলো?
  1. ক) ২৯তম
  2. খ) ৩২তম
  3. গ) ৩৪তম
  4. ঘ) ৩৬তম
ব্যাখ্যা

- ১৯৭২ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ ৩৪তম দেশ হিসে্বে কমনওয়েলথে যোগ দিয়েছিলো।
- বাংলাদেশ সর্বপ্রথম কোন বৈশ্বিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিলো।
- বাংলাদেশ কনওয়েলথে যোগদানের পূর্বে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ ত্যাগ করেছিলো। এতে বাংলাদেশ কনওয়েলথের ৩২তম সদস্যপদ লাভ করে।
(তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)

৫,৫৪৫.
ESCAP এর পূর্ণরূপ কোনটি?
  1. Economic and Social Center for Asia and the Pacific
  2. Economic and Social Comisions for Asia and the Pacific
  3. Economic and Social Commission for Asia and the Pacific
  4. Economic and Social Conference for Asia and the Pacific
ব্যাখ্যা

ESCAP:
- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- ESCAP এর পূর্ণরূপ- Economic and Social Commission for Asia and the Pacific.
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালে এই চুক্তি গ্রহণ করা হয়।
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৫৪৬.
UNOPS কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
UNOPS:

- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS).
- UNOPS এর পূর্ণরূপ United Nations office for Project Services.
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- সদর দপ্তর- কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক- জেন্স ওয়ান্ডেল।

তথ্যসূত্র - UNOPS অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫৪৭.
'COMESA' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লুফথানাসা
  2. খ) লুসাকা
  3. গ) লিমা
  4. ঘ) লস এঞ্জেলস
ব্যাখ্যা

COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২১টি দেশের বাণিজ্যিক ব্লক। এটি ১৯৯৩ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর। এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।
উৎসঃ কমেসা ওয়েবসাইট।

৫,৫৪৮.
আফ্রিকান নেশন্স কাপ-২০২১ এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. আইভরি কোস্ট
  2. সেনেগাল
  3. মিশর
  4. আলজেরিয়া
ব্যাখ্যা
২০২২ সালের ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২৪টি দেশের অংশগ্রহণে ক্যামেরুনে ৩৩তম আফ্রিকান নেশন্স কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে সেনেগাল মিশরকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে প্রথমবারের মতো আফ্রিকান নেশন্স কাপের চ্যাম্পিয়ন হয়।

আফ্রিকান নেশন্স কাপ আফ্রিকা মহাদেশের প্রধান ক্রীড়া প্রতিযোগিতা যা ১৯৫৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

(তথ্যসূত্র: আফ্রিকান ফুটবল ফেডারেশন ওয়েবসাইট ও ব্রিটানিকা)
৫,৫৪৯.
বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশনে প্রথমবারের দুইটি যুদ্ধজাহাজ মোতায়েন করে?
  1. UNIFIL
  2. UNMIL
  3. UNOCI
  4. MINUSMA
ব্যাখ্যা
UNIFIL:
- UNIFIL-এর পূর্ণরূপ:(United Nations Interim Force in Lebanon.
- এই মিশন লেবাননে পরিচালিত।
- UNIFIL ১৯৭৮ সালের ১৯ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ৪২৫ ও ৪২৬ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এটি দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের (১৯৭৮) পর শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়।
- ২০০৬ সালে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের পর রেজোলিউশন ১৭০১ এর মাধ্যমে UNIFIL-এর ম্যান্ডেট সম্প্রসারিত হয়, যার মধ্যে সাগরে নৌ-পর্যবেক্ষণও অন্তর্ভুক্ত হয়।

⇒ বাংলাদেশ নৌবাহিনী ১৯৯৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। 
- বাংলাদেশ নৌবাহিনী সর্বপ্রথম ১৫ সদস্যে একটি সামরিক পর্যবেক্ষণ প্রেরণ করে জাতিসংঘ মিশন মোজাম্বিকে ১৯৯৩ সালে। 
- বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আন্তরিকতা, দক্ষতা, উন্নত শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
- বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ মিশন লেবাননে প্রথমবারের মতো ২০১০ সালে দুইটি যুদ্ধজাহাজ বিএনএস ওসমান ও বিএনএস মধুমতি মোতায়েন করে।  
- নিজস্ব সমুদ্রবন্দর থেকে প্রায় ১২০০০ কিলোমিটার দূরত্বে ভূমধ্যসাগরে এ ধরনের যুদ্ধজাহাজ মোতায়েন নিঃসন্দেহে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা ও বিশ্বমানের দক্ষতারই প্রমাণ বহন করে। 

উৎস: i) United Nations Peacekeeping ওয়েবসাইট।
ii) সশস্ত্র বাহিনী বিভাগ।
৫,৫৫০.
UN HABITAT-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. সুইডেন
  2. কানাডা
  3. ডেনমার্ক
  4. এস্তোনিয়া
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: Anacláudia Rossbach. 
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।

১৯৭৬ সালের ৩১ মে-১১ জুন কানাডার ভ্যাঙ্কুভারে নগরায়নের চ্যালেঞ্জকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার জন্য UN HABITAT-এর মানব বসতিতে জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য,
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
৫,৫৫১.
জি-২০ জোটের সদস্য দেশ কয়টি?
  1. ক) ২০টি
  2. খ) ১৯টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৭টি
ব্যাখ্যা
১৯৯৯ সালে বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট হচ্ছে জি-২০। এতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ টি সদস্য নিয়ে জি-২০ জোট গঠিত হয়েছে।
১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে (ভার্চুয়াল সম্মেলন)। মুসলিম কোনো দেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২১ সালে ইতালিতে এবং ২০২২ সালে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উৎসঃ জি-২০ এর ওয়েবসাইট।
৫,৫৫২.
TVEL Fuel Company কোন দেশের?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
  5. ঙ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
TVEL Fuel Company রাশিয়ার একটি পরমাণু জ্বালানী কোম্পানি। এটির সদর দপ্তর রাশিয়ার মস্কোতে অবস্থিত। এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম সরবরাহ করবে। এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও কারিগরি সহায়তা প্রদান করে। (সূত্রঃTVEL Fuel Company ওয়েবসাইট)
৫,৫৫৩.
ব্রেটন উডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ১-১২ জুন ১৯৪৪
  2. ১-৫ জুলাই ১৯৪৪
  3. ১-২২ জুলাই ১৯৪৪
  4. ২-১৮ জুলাই ১৯৪৪
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে। তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(তথ্যসূত্রঃ WB ওয়েবসাইট)
৫,৫৫৪.
বিমসটেক জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছয়টি
ব্যাখ্যা
- BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) হলো বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক ব্লক।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশনের’ প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য চারটি।
দেশগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা এবং
- থাইল্যান্ড।
- শুরুতে জোটটির নাম ছিলো: BIST-EC (Bangladesh, India, Sri Lanka and Thailand Economic Cooperation).
- ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর মিয়ানমার যোগ দিলে এটির নামকরণ করা হয়: BIMST-EC (Bangladesh, India, Myanmar, Sri Lanka and Thailand Economic Cooperation)।
- ২০০৪ সালে নেপাল ও ভুটান যোগ দিলে এটির নামকরণ করা হয়: BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)।

- বর্তমানে বিমসটেকের মোট সদস্য সংখ্যা ৭টি।
এগুলো হলোঃ
- ভারত
- বাংলাদেশ
- শ্রীলংকা
- নেপাল
- ভুটান
- মিয়ানমার
- থাইল্যান্ড।
- BIMSTEC জোটের সদরদপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- বর্তমান চেয়ারম্যান দেশ শ্রীলংকা
- সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।

(তথ্যসূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)
৫,৫৫৫.
'ব্রেটন উডস ইনস্টিটিউট'- কোন সংস্থাকে বোঝায়?
  1. ক) WB
  2. খ) IMF
  3. গ) WTO
  4. ঘ) ক ও খ উভয়
ব্যাখ্যা
১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক। তাই আইএমএফ ও বিশ্বব্যাংককে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।
উৎসঃ বিশ্বব্যাংক ও আইএমএফের ওয়েবসাইট।
৫,৫৫৬.
Special Drawing Rights (SDR)-এর গঠনতন্ত্র কবে সংশোধন করা হয়েছে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬৭ সালে 
  4. ১৯৬৯ সালে
ব্যাখ্যা

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- অর্থাৎ, SDR হল IMF এর তৈরি একটি আন্তর্জাতিক মুদ্রা যা দেশের জন্য সাহায্য বা সংকট কাটাতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়। নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়। SDR-এর মান প্রতিদিন লন্ডনের সময় দুপুরের দিকে পর্যবেক্ষণ করা স্পট এক্সচেঞ্জ হারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

⇒ SDR-এর মূল্য কয়েকটি প্রধান মুদ্রা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP) ওপর নির্ভর করে।
- এটা সরাসরি কোনো দেশের মুদ্রার মতো ব্যবহার হয় না, কিন্তু আন্তর্জাতিক লেনদেন বা দেশগুলোর মধ্যে অর্থ সাহায্য দেওয়ার জন্য কাজ করে।

উৎস: IMF ওয়েবসাইট।

৫,৫৫৭.
The Economic Cooperation Organization এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি?
  1. তুরস্ক
  2. পাকিস্তান
  3. আজারবাইজান
  4. ইরান
ব্যাখ্যা
⇒ আজারবাইজান The Economic Cooperation Organization এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়।

ECO:
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- প্রতিষ্ঠাতা সদস্য: তুরস্ক, পাকিস্তান এবং ইরান।
- সদস্য দেশ: আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।
৫,৫৫৮.
নিচের কোনটি BRICS ভুক্ত জোটের ব্যাংক?
  1. International Commercial Bank
  2. New Industrial Development Bank
  3. New Commercial Bank
  4. New Development Bank
ব্যাখ্যা
BRICS:
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদর দপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)
- ব্যাংকটির সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
৫,৫৫৯.
বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাদার নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত সংস্থা কোনটি?
  1. ক) অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. খ) স্মাইল ট্রেন
  3. গ) রোটারি ইন্টারন্যাশনাল
  4. ঘ) অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
» রোটারি ইন্টারন্যাশনাল হচ্ছে বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাদার (Professionals) নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি পরহিতব্রতী (Humanitarian) সংগঠন। রোটারি ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বব্যাপী পোলিও নির্মুল, শান্তি রক্ষা, বিভিন্ন রোগ বালাইয়ের বিরুদ্ধে যুদ্ধ, শিক্ষা সহোযোগিতা, পরিষ্কার পানি সরবরাহ, মা ও শিশু রক্ষা, দুর্যোগ মোকাবেলা ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।

এক নজরে রোটারি ইন্টারন্যাশনাল:
• প্রতিষ্ঠাকাল - ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সাল
• প্রতিষ্ঠার স্থান - শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র
• সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র
• Motto/স্লোগান - “Service Above Self” এবং “One Profits Most Who Serves Best”
• বর্তমানে এটি বিশ্বের ২০০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.

--------------------------
» অক্সফাম ইন্টারন্যাশনাল হচ্ছে ২০টি স্বাধীন ধাতব্য সংস্থার একটি সম্মিলিত সংঘ (confederation) যা সারা বিশ্বের প্রায় ৭০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে। 

» অরবিস ইন্টারন্যাশনাল হচ্ছে একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান যা অন্ধত্ব বিমোচনে কাজ করে যাচ্ছে। 

» স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক ধাতব্য সংস্থা যা বিনামূল্যে শিশুদের কাঁটা ঠোট ও চোয়ালের অস্ত্রপ্রচারের জন্য বিখ্যাত।


সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট
৫,৫৬০.
ADB(Asian Development Bank) এর এশিয়া-প্যাসিফিকের বাইরের অঞ্চলের সদস্য দেশ-
  1. ক) ১৯টি
  2. খ) ২৭টি
  3. গ) ৩১টি
  4. ঘ) ৪৯টি
ব্যাখ্যা
১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে ADB(Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৩১টি। বর্তমানে এর সদস্য দেশ ৬৮টি যার মধ্যে ৪৯টি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ও বাকি ১৯টি দেশ এশিয়া-প্যাসিফিকের বাইরের অঞ্চলের। বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্য হয়। ADB এর সদর দপ্তর ম্যানিলা (ফিলিপাইন)। সূত্রঃ adb.org ওয়েবসাইট।
৫,৫৬১.
What is the primary purpose of the TRIPS agreement?
  1. ক) To promote free trade and economic growth
  2. খ) To protect the intellectual property rights of member countries
  3. গ) To establish minimum standards for labor conditions
  4. ঘ) To regulate international financial markets
ব্যাখ্যা
- TRIPS এর পূর্ণরূপ Trade-Related Aspects of Intellectual Property Rights)
- এটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কো মারাক্কাশে এটি গৃহিত হয়।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
- তবে উন্নযনশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।
- স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৫,৫৬২.
নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়?
  1. ক) নরওয়ে
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) বুলগেরিয়া
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য ২৭টি
এগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- জার্মানি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- ইতালি
- ডেনমার্ক
- আয়ারল্যান্ড
- গ্রিস
- পর্তুগাল
- স্পেন
- অস্ট্রিয়া
- ফিনল্যান্ড
- সুইডেন
- সাইপ্রাস
- চেকিয়া (চেক প্রজাতন্ত্র)
- এস্তোনিয়া
- হাঙ্গেরি
- লাটভিয়া
- লিথুয়ানিয়া
- মাল্টা
- পোল্যান্ড
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- ‍বুলগেরিয়া
- রোমানিয়া এবং
- ক্রোয়েশিয়া।

নরওয়ে, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, লিচেনস্টাইন প্রভৃতি ইউরোপিয়ান দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৫,৫৬৩.
বিশ্ব বাণিজ্য সংস্থার সদরদপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা

- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization)
১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম মহিলা প্রধান হলেন নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।
- সংস্থাটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।
- বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান।

উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।

৫,৫৬৪.
IFAD এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. প্যারিস, ফ্রান্স
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
IFAD: 
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- IFAD আন্তর্জাতিক কৃষি উন্নয়নের জন্য অর্থায়ন ও সহায়তা প্রদান করে।
- এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- IFAD বিশ্বের দরিদ্র ও কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে থাকে।
- বর্তমানে সংস্থাটির সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৮০টি। [এপ্রিল - ২০২৫] 

সূত্র: IFAD ওয়েবসাইট। 
৫,৫৬৫.
IMF কত সালে Special Drawing Rights (SDR) চালু করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭১ সালে
ব্যাখ্যা

SDR:
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) নামক একটি বিশেষ রিজার্ভ সম্পদের ব্যবস্থা প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- SDR-এর মূল্য নির্ধারিত হয় IMF স্বীকৃত পাঁচটি প্রধান আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের ভিত্তিতে।
- এই পাঁচটি মুদ্রা হলো—মার্কিন ডলার, ইউরো, চীনা ইউয়ান, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।

সূত্র: IMF ওয়েবসাইট 

৫,৫৬৬.
"রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ" নিম্নের কোন জোটকে প্রতিনিধিত্ব করে?
  1. ক) SCO
  2. খ) ANZUS
  3. গ) ASEAN
  4. ঘ) USMCA
ব্যাখ্যা
- The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। 
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- - RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি।
- অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) ভুক্ত ১০টি দেশের পাশাপাশি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও অন্তর্ভুক্ত করেছে 'রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ' বা আরসিইপি নামের এই মুক্তবাণিজ্য চুক্তি।
-  বিশ্বের মোট জনসংখ্যা ও দেশীয় উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশই এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
 
তথ্যসূত্র:  আসিয়ান ওয়েবসাইট, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড 


৫,৫৬৭.
Transparency International কোন সূচক তৈরি করে?
  1. বৈশ্বিক শান্তি সূচক
  2. দূর্নীতি ধারণা সূচক
  3. বৈশ্বিক মানবাধিকার সূচক
  4. দূর্নীতি প্রতিরোধ সূচক
ব্যাখ্যা

• Transparency International
প্রকৃতি: জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা
প্রতিষ্ঠিত: ১৯৯৩
প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
সদর দপ্তর: বার্লিন, জার্মানি
মূল কার্যক্রম: প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করা

অন্যদিকে,
বৈশ্বিক শান্তি সূচক প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP)
“দূর্নীতি প্রতিরোধ সূচক” এবং “বৈশ্বিক মানবাধিকার সূচক” নামে কোনো সূচক নেই

তথ্যসূত্র: Transparency International ওয়েবসাইট

৫,৫৬৮.
বেনেলাক্স (BENELUX) এর সদরদপ্তর কোথায়?
  1. ব্রুগস
  2. ব্রাসেলস
  3. এন্টওয়ার্প
  4. আরডেনেস
ব্যাখ্যা
₻ BENELUX হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ হলো- Belgium, Netherland and Luxembourg Economic Cooperation।
- এই জোটের সদস্য দেশ ৩টি।
- এর সদস্য দেশগুলো হলোঃ বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

উৎস: বেনেলাক্স ওয়েবসাইট।
৫,৫৬৯.
দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশন (UNCAC) কবে গৃহীত হয়?
  1. ৩১ অক্টোবর, ২০০৩
  2. ৯ ডিসেম্বর, ২০০৩
  3. ৯ অক্টোবর, ২০০৩
  4. ৩১ ডিসেম্বর, ২০০৩
ব্যাখ্যা

জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ’ United Nations Convention Against Corruption (UNCAC) গৃহীত হয়।

জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (UNCAC):
- UNCAC-এর পূর্ণরূপ: United Nations Convention Against Corruption.
- এটি হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বহুপাক্ষিক চুক্তি।
- এজেন্ডার নাম: মেরিডা কনভেনশন (Merida Convention)।
- জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়: ৩১ অক্টোবর, ২০০৩।
- কার্যকর হয়: ১৪ ডিসেম্বর, ২০০৫।
- স্বাক্ষরস্থল: মেরিডা, মেক্সিকো।
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০৭ সালে।

⇒ প্রধান পাঁচ কার্যক্রম:
- অপরাধ প্রতিরোধ,
- আইন প্রয়োগমূলক পদক্ষে্‌
- আন্তর্জাতিক সহযোগিতা,
- সম্পত্তি উদ্ধা্‌
- কারিগরি সহায়তা ও তথ্য বিনিময়।

উল্লেখ্য,
- দুর্নীতি বিরোধী জনসচেতনতা বৃদ্ধির জন্য ৩১ অক্টোবর ২০০৩ তারিখে জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন পাস হওয়ার পর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

৫,৫৭০.
নিচের কোন প্রতিষ্ঠান সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে?
  1. ICSID
  2. MIGA
  3. IDA
  4. IFC
ব্যাখ্যা

ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ।  (সেপ্টেম্বর, ২০২৫) 
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

সূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৫,৫৭১.
২৫ আগস্ট, ২০২৪ তারিখে কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) ত্যাগ করবে?
  1. মোজাম্বিক
  2. মালি
  3. হন্ডুরাস
  4. কেনিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।

⇒ বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. IBRD.
2. IFC.
3. MIGA.
4. ICSID.
5. IDA.

ICSID:
- ICSID-এর পূর্ণরূপ: International Center for Settlement of Investment Disputes.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সংস্থাটি পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উল্লেখ্য,
- ২৫ আগস্ট, ২০২৪ তারিখে হন্ডুরাস ICSID ত্যাগ করবে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫,৫৭২.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে-
  1. ক) UNDP
  2. খ) UNCTAD
  3. গ) WTO
  4. ঘ) WB
ব্যাখ্যা
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে থাকে UNCTAD (United Nations Conference on Trade and Development)। ১৯৯১ সাল থেকে UNCTAD প্রতিবছর ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন’ প্রকাশ করে আসছে।
UNCTAD প্রকাশিত অন্যান্য প্রতিবেদনসমূহ হলো:
- বাণিজ ও উন্নয়ন রিপোর্ট
- এলডিসি রিপোর্ট
- মেরিটাইম ট্রান্সপোর্ট রিভিউ
- ডিজিটাল ইকোনমি রিপোর্ট
- টেকনোলজি এন্ড ইনোভেশন রিপোর্ট।

[উৎস: UNCTAD ওয়েবসাইট]
৫,৫৭৩.
১৬তম G-20 সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ৩০-৩১ অক্টোবর ২০২১
  2. খ) ১৮-১৯ নভেম্বর ২০২১
  3. গ) ২৫-২৬ নভেম্বর ২০২১
  4. ঘ) ১২-১৩ ডিসেম্বর ২০২১
ব্যাখ্যা
১৬তম G-20 (Group of Twenty) ২০২১ সালের ৩০-৩১ অক্টোবর ইতালির রাজধানী রোম শহরে অনুষ্ঠিত হয়।

- ১৭তম জি-২০ সম্মেলন : ২০২২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে
- ১৮তম জি-২০ সম্মেলন : ২০২৩ সালে ভারতের নয়াদিল্লিতে
- ১৯তম জি-২০ সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম যা ১৯৯৯ সালে গঠিত হয়।

জি-২০ভুক্ত দেশগুলো হলো:
- আর্জেন্টিনা
- অস্ট্রেলিয়া
- ব্রাজিল
- কানাডা
- চীন
- ফ্রান্স
- জার্মানি
- জাপান
- ভারত
- ইন্দোনেশিয়া
- ইতালি
- মেক্সিকো
- রাশিয়া
- দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরব
- দক্ষিণ কোরিয়া
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- তুরস্ক এবং
- ইউরোপিয়ান ইউনিয়ন।

(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)
৫,৫৭৪.
কোন প্রতিষ্ঠানটি পেগাসাস স্পাইওয়্যারের উদ্ভাবক?
  1. এক্সানেট টেকনোলজিস
  2. এনএসও গ্রুপ
  3. গোলান টেলিকম
  4. ইনসাইট টেক
ব্যাখ্যা
- পেগাসাস হলো একটি স্পাইওয়্যার সফটওয়্যার। ইসরাইলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ (Niv, Shalev and Omri Group) এটি তৈরি করে।
- পেগাসাস ব্যবহার করে আইফোন ও অ্যানড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ই-মেইল, কল রেকর্ড বের করা যায়।
- পেগাসাস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক, রাষ্ট্র ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা সম্প্রতি ফাঁস হয়েছে।
- প্যারিস ভিত্তিক মিডিয়া ও সাংবাদিকদের অনুসন্ধানী গ্রুপ ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যৌথভাবে পেগাসস স্পাইওয়্যার দিয়ে গোয়েন্দা নজরদারির বিষয়টি সামনে আনে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৫,৫৭৫.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. বাংলাদেশ
  2. নেপাল
  3. ভারত
  4. ভুটান
ব্যাখ্যা
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।
সার্ক:
- গঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়: কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা: ৮ টি।
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়। বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

সার্কের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট।
৫,৫৭৬.
এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব কে? 
  1. বান কি মুন
  2. দ্যাগ হ্যামারশোল্ড
  3. আন্তোনিও গুতেরেস
  4. উ-থান্ট
ব্যাখ্যা

জাতিসংঘ ও মহাসচিব :
- সাধারণ পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে।
- মহাসচিবের মেয়াদ – ৫ বছর।
- মহাসচিবের বাসভবন Sutton Place।
​​- মিয়ানমারের উ-থান্ট জাতিসংঘের তৃতীয় মহাসচিব। 
- এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব উ-থান্ট।
​- তার সময়কাল: ১৯৬১-৭১ সাল পর্যন্ত।
​- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন। 

অন্যদিকে,
​- জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন । আর এশিয়া থেকে নির্বাচিত ২য় মহাসচিব।
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন সুইডেনের দ্যাগ হ্যামারশোল্ড। তিনি বিমান দুর্ঘটনায় মারা যান ১৯৬১ সালে।
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম। তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেস।
- মেয়াদকাল: জানুয়ারি, ২০১৭ - বর্তমান।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫,৫৭৭.
Gulf Cooperation Council-এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ইরান
  2. কাতার
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

ইরান Gulf Cooperation Council-এর সদস্য দেশ নয়।

GCC:

- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.

৫,৫৭৮.
WTO-এর হেড অফিস কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) জেনেভা
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) বার্লিন
ব্যাখ্যা

- ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়। ১৯৪৭ সালের ৩০ অক্টোবর GATT স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ WTO এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- WTO বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।
- সংস্থাটির প্রথম নারী/আফ্রিকান ও বর্তমান মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলা (নাইজেরিয়া)।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)

৫,৫৭৯.
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. গোলাম সারওয়ার
  2. আবুল আহসান
  3. হুমায়ুন রশীদ চৌধুরী
  4. এন. এম. হামিদুল্লাহ্‌
ব্যাখ্যা
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মোঃ গোলাম সারোয়ার। (অক্টোবর, ২০২৪)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
৫,৫৮০.
COMESA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বুরুন্ডি
  2. জাম্বিয়া
  3. মিশর
  4. কেনিয়া
ব্যাখ্যা
COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫৮১.
'বিশ্ব পর্যটন সংস্থা' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৮২
  2. খ) ১৯৭৪
  3. গ) ১৯৪৬
  4. ঘ) ১৯৫৮
ব্যাখ্যা
UNWTO - এর পূর্ণরূপ The World Tourism Organization বা বিশ্ব পর্যটন সংস্থা। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা দ্বায়িত্বশীল, টেকসই ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি পর্যটন ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কাজ করে থাকে।

এই সংস্থাটি ১৯৩৪ সালে  International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৪৬ সালে লন্ডনে ‘The First International Congress of National Tourism Bodies’ এর সভায় এর নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO) রাখা হয়। 
সদরদপ্তর : মাদ্রিদ, স্পেন

⤇ বাংলাদেশ ১৯৭৫ সালে বিশ্ব পর্যটন সংস্থার সদস্য পদ লাভ করে।
⤇ The General Assembly - হচ্ছে এই সংস্থার প্রধান ও সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহনকারী অঙ্গ।
⤇ বর্তমান প্রধান (মহাসচিব): Zurab Pololikashvili (১ জানুয়ারি, ২০১৮ - বর্তমান); তিনি জর্জিয়ার নাগরিক।
⤇ ২৭ সেপ্টেম্বর - কে বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালন করা হয়।
 
(তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট)
৫,৫৮২.
The Uruguay Round negotiations led to the creation of -
  1. ক) IMF
  2. খ) BRICS
  3. গ) WTO
  4. ঘ) APEC
ব্যাখ্যা
 WTO (World Trade Organization):
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)- এর।

উৎস: i) WTO ওয়েবসাইট।
        ii) Britannica.
৫,৫৮৩.
বহুপাক্ষিক বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা (MIGA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৮৮
ব্যাখ্যা
▪ MIGA এর পূর্ণরূপ — ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA — এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৭টি ও শিল্পোন্নত দেশ - ২৫টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৫,৫৮৪.
Bangladesh is not a member of which of the following association?
  1. ক) IMF
  2. খ) ILO
  3. গ) OIC
  4. ঘ) OPEC
  5. ঙ) None of these
ব্যাখ্যা
OPEC:

- বাংলাদেশ OPEC এর সদস্য নয়।
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রূপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। OPEC এর বর্তমান সদস্য দেশ ১৩ টি।
- আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, - ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৫৮৫.
জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর ১৯ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) মিশর
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ভারত
  4. ঘ) উগান্ডা
ব্যাখ্যা
NAM:
- NAM এর পূর্ণরুপ- Non-Aligned Movement
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা ছিলেন- মার্শাল টিটো, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের, সুকর্ণ ও নক্রমা।
- বতর্মান সদস্য- ১২০ টি।
- যে সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়-১৯৫৫ সালের সম্মেলনে অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বেলগ্রেড, যুগোশ্লাভিয়া।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর ১৯ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- উগান্ডায়।
-  পর্যবেক্ষক রাষ্ট্র- ২০ টি।
- পর্যবেক্ষক সংস্থা ১০ টি। যথা: 
African Union, Afro-Asian People’s Solidarity Organization, Common-wealth Secretariat, Hostosian National Independence Movement, Kanak Socialist National Liberation Front, League of Arab States, Organization of Islamic Cooperation, South Center, United Nations, Secretariat of the Commonwealth Nations, World Peace Council.
৫,৫৮৬.
আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. প্যারিস
  3. দ্য হেগ
  4. জেনেভা
ব্যাখ্যা

International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া।
- এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

⇒ বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।

৫,৫৮৭.
World Trade Organization (WTO) এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. General Agreement on Tarifics and Trading
  2. General Assessment on Tariffs and Trade
  3. General Agreement on Tariffs
  4. General Agreement on Tariffs and Trade
ব্যাখ্যা
WTO:
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT).
- WTO (World Trade Organization) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ড।

উৎস: WTO ওয়েবসাইট ও Britannica.
৫,৫৮৮.
What kind of alliance is OPEC?
  1. ক) Asian Free Trade Association
  2. খ) Regional Security Alliance
  3. গ) Mediterranean Commercial Alliance
  4. ঘ) Alliance of Oil Exporting Countries
ব্যাখ্যা
OPEC:
-  OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- বর্তমান সদস্য ১৩টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা ।

উৎস: OPEC এর ওয়েবসাইট।
৫,৫৮৯.
পৃথিবীর বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট -
  1. Regional Cooperation and Economic Partnership (RCEP)
  2. Regional Commercial and Economic Partnership (RCEP)
  3. Regional Comprehensive Economic Partnership (RCEP)
  4. Regional Comprehensive Economic Proposal (RCEP)
ব্যাখ্যা

বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট ‘RCEP’:
গত ১৫ নভেম্বর ২০২০ গঠিত হয় পৃথিবীর বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট ‘Regional Comprehensive Economic Partnership (RCEP)। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের সমন্বয়ে গঠিত হয় এ অর্থনৈতিক জোট যার নেতৃত্বে রয়েছে চীন।
চীনের উদ্যোগ ও প্রচেষ্টাতে গঠিত ‘Regional Comprehensive Economic Partnership’ বা ‘আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারী' শীর্ষক এ জোটে রয়েছে ASEAN-এর ১০টি সদস্য দেশ ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং অন্য পাঁচ দেশ অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন।
দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের এতে অংশগ্রহণের কথা থাকলেও সম্প্রতি চীন-ভারত সীমান্ত উত্তেজনা এবং ভারতে চীনের পণ্য বর্জনের আহ্বানের প্রেক্ষিতে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। তবে ভারত চাইলে আগামীতে এতে অংশগ্রহণ করতে পারবে।

RCEP জোটের অর্থনীতি ও বাণিজ্যের আয়তন বিশাল। এটা বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য এলাকা তৈরি করবে। RCEP'র মূল লক্ষ্য হলো নিজেদের মধ্যে বাণিজ্যে শুল্ক কমানো, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা ও ই-কমার্সের জন্য নতুন বিধি-বিধান চালু করা। RCEP জোট গঠনে স্বাক্ষরিত চুক্তির ফলে আগামী ২০ বছরের মধ্যে জোট এলাকায় অধিকাংশ আমদানি পণ্যের ওপর শুল্ক উঠে যাবে।
আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব খর্ব করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ৪ ফেব্রুয়ারি ২০১৬ গঠিত হয় ১২টি দেশের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (TP) জোট। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ২৩ জানুয়ারি ২০১৭ তিনি এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর চীনের বিরুদ্ধে কর আরোপসহ জারি করেন বাণিজ্য নিষেধাজ্ঞা। মূলত সেই শূন্যতা পূরণের সুযোগ নিতে চাইছে চীন। RCEP যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য এলাকা বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বড় মুক্ত বাণিজ্য এলাকায় পরিণত হবে।

উৎসঃ Live MCQ সালতামামি, ২০২০।

৫,৫৯০.
উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে নিম্নের কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
  1. WTO
  2. IMF
  3. IBRD
  4. IDA
ব্যাখ্যা
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।
- GATT মূলত একটা বাণিজ্যিক চুক্তি।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন কর্মসূচী প্রণয়ন করা এবং মুক্তবাজার অর্থনীতিকে গতিশীল করা।

উল্লেখ্য,
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর, ২৩টি দেশ GATT স্বাক্ষর করেছে।
- এই চুক্তির পিছনে উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিশ্ব বাণিজ্যকে পুনর্গঠন।
- এই চুক্তি কার্যকর হয়েছিল ১৯৪৮ সালের ১ জানুয়ারী।

⇒ GATT প্রতিষ্ঠার পর বিভিন্ন বাণিজ্য আলোচনা "রাউন্ড" আকারে অনুষ্ঠিত হয়েছিল।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড ছিল কেটো রাউন্ড, টোকিও রাউন্ড এবং উরুগুয়ে রাউন্ড।
- GATT এর সবচেয়ে বৃহত্তম ও প্রভাবশালী রাউন্ড ছিল উরুগুয়ে রাউন্ড। এই রাউন্ডের মাধ্যমে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে উরুগুয়ে রাউন্ডের সমাপ্ত হয়।

⇒ GATT থেকে WTO-তে পরিবর্তন:
- ১৯৯৫ সালে WTO (World Trade Organization) প্রতিষ্ঠিত হওয়ার পর, GATT এর কার্যক্রম WTO এর মধ্যে চলে যায়।
- WTO আরও ব্যাপক এবং শক্তিশালী বাণিজ্য কাঠামো তৈরি করেছে।
- GATT ছিল এক ধরনের চুক্তি, কিন্তু WTO একটি আন্তর্জাতিক সংস্থা যা বাণিজ্য সম্পর্কিত সকল চুক্তি এবং নিয়মাবলী বাস্তবায়ন ও সমাধান নিশ্চিত করে।

অন্যদিকে,
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF ও IBRD গঠিত হয়।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৫,৫৯১.
When was the OIC established?
  1. ক) 27 September, 1969
  2. খ) 25 September, 1969
  3. গ) 22 September, 1969
  4. ঘ) 30 September,1969 
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা OIC:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ.ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: OIC ওয়েবসাইট
৫,৫৯২.
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) এর সদরদপ্তর কোথায়?
  1. ক) ব্যাংকক, থাইল্যান্ড
  2. খ) কাঠমুন্ডু, নেপাল
  3. গ) নয়া দিল্লী, ভারত
  4. ঘ) জার্কাতা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
⤇ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে যা তাদের নিজ নিজ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং সহযোগিতার প্রচার করে থাকে। এগুলো হলো:- 
১। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড
২। পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
৩। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
৪। ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
৫। আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।  

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট। 
৫,৫৯৩.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের কত সংখ্যক বিচারক প্রতি ৩ বছর পর পর নির্বাচিত হয়?
  1. ক) দুই-তৃতীয়াংশ
  2. খ) এক-চর্তুথাংশ
  3. গ) এক-তৃতীয়াংশ
  4. ঘ) দুই-চর্তুথাংশ
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
⤇ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
⤇ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
⤇ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
⤇ বিচারকদের মেয়াদ ৯ বছর।
⤇ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
⤇ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর। 

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
৫,৫৯৪.
জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশন সুয়েজ সংকট সমাধানের জন্য গঠিত হয়েছিল?
  1. MINURSO
  2. UNOCI
  3. UNIFIL
  4. UNEF
ব্যাখ্যা
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন UNEF:
- UNEF-এর পূর্ণরূপ: United Nations Emergency Force.
- এটি সুয়েজ সংকট সমাধানের জন্য গঠিত হয়েছিল।
- UNEF-I ছিল জাতিসংঘের প্রথম সশস্ত্র শান্তিরক্ষা মিশন। 
- সময়কাল: নভেম্বর ১৯৫৬ – জুন ১৯৬৭।

উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট।
৫,৫৯৫.
জাতিসংঘের পতাকায় কোন দুটি রং প্রত্যক্ষ করা যায়?
  1. ক) নীল ও সবুজ
  2. খ) নীল ও কালো
  3. গ) নীল ও সাদা
  4. ঘ) নীল ও বেগুনী
ব্যাখ্যা
• জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের পতাকায় দুটি রঙ রয়েছে।
- এগুলো হলো - নীল ও সাদা
- জাতিসংঘের পতাকা হলো হালকা নীলের রঙের পটভূমির মাঝে সাদা রঙের জাতিসংঘ প্রতীক।
- পতাকায় নীল রঙ দ্বারা শান্তিকে নির্দেশ করা হয়েছে।
- জাতিসংঘের পতাকা, সাধারণ পরিষদের ১৬৭ নং(২) রেজ্যুলেশন দ্বারা অনুমোদন লাভ করে ২০ অক্টোবর, ১৯৪৭ সালে।
- এতে বলা আছে, ১৯৪৬ সালের ৭ ডিসেম্বর এ  গৃহীত জাতিসংঘের সাধারণ পরিষদের ৯১(১) রেজ্যুলেশন অনুযায়ী এই পতাকা , জাতিসংঘের অফিসিয়াল প্রতিক হিসেবে বিবেচ্য হবে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
 
৫,৫৯৬.
সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদে ভেটো দিয়েছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. রাশিয়া
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
জাতিসংঘ ও ফিলিস্তিন

- একটি খসড়া প্রস্তাবে ১৯৩ সদ্যসদের জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া’র সুপারিশ করা হয়েছে।
- খসড়া রেজোল্যুশনটি উপস্থাপন করেছিল কাউন্সিলের সদস্য দেশ আলজেরিয়া।

- ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবের ওপর ভোটে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছিল।
- প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের ১২টি সদস্য দেশ।
- যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত ছিল।
- ভেটো প্রদান করে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।
- ভেটো না পড়লে প্রস্তাবটি পাস হতে ৯ ভোটের প্রয়োজন ছিল।
- কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন— এ স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটি দেশ বিপক্ষে ভোট দিলে ওই প্রস্তাব আর গৃহীত হয় না।
- ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে।
- ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন।
- তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন।
- অবশ্য সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র- কালেরকণ্ঠ।  
৫,৫৯৭.
জাতিসংঘ সনদের ধারা কতটি?
  1. ৫০টি
  2. ৫১টি
  3. ১১০টি
  4. ১১১টি
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ:
– ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
– ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।
– তবে সনদটি কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
– মোট ৫১টি দেশ মূল সনদে স্বাক্ষর করেছিল।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৫৯৮.
Lions Club মূলত কোন পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত?
  1. শিক্ষক 
  2. ব্যবসায়ী 
  3. কৃষক 
  4. ডাক্তার
ব্যাখ্যা

- Lions Club ব্যবসায়ী ব্যক্তিদের নিয়ে গঠিত।

• Lions Clubs International :
- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- ১৯১৭ সালে  প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্রুত শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যার প্রতিক্রিয়ায় মোকাবেলায় মেলভিন জোন্স নামে একজন শিকাগোর ব্যবসায়ী আমেরিকার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িক ক্লাবগুলিকে একটি সভায় আমন্ত্রণ জানান যেখানে অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব গঠিত হয়।
- ১৯৬৮ সালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন তৈরি করা হয়।
- সদর দপ্তর : ইলিনয়, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: Lions Clubs International website.

৫,৫৯৯.
UNICEF-এর নামকরণ United Nations Children's Fund করা হয় -
  1. ১৯৪৬ সালে 
  2. ১৯৪৮ সালে 
  3. ১৯৫০ সালে 
  4. ১৯৫৩ সালে
ব্যাখ্যা

UNICEF: 
- UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund.
- UNICEF বা জাতিসংঘ শিশু তহবিল।
- এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।
- ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।

⇒ UNICEF হল জাতিসংঘের একটি বিশেষ কর্মসূচি যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের উন্নতির জন্য জাতীয় প্রচেষ্টাকে সহায়তা করার জন্য নিবেদিত।
- ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলিতে শিশুদের ত্রাণ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো The United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
- ১৯৫০ সালে উন্নয়নশীল দেশগুলির সর্বত্র শিশু এবং মহিলাদের দীর্ঘমেয়াদী চাহিদা পূরণের জন্য ইউনিসেফের কার্যভার সম্প্রসারিত করা হয়।
- ১৯৫৩ সালে এটি জাতিসংঘ ব্যবস্থার স্থায়ী অংশ হয়ে ওঠে এবং সংস্থার নাম থেকে "International" এবং "Emergency" শব্দগুলি বাদ দেওয়া হয় এবং নামকরণ করা হয় United Nations Children's Fund। যদিও এর মূল সংক্ষিপ্ত রূপ "UNICEF" বজায় রাখা হয়।

উৎস: UNICEF ওয়েবসাইট।

৫,৬০০.
বাংলাদেশ কোন সংস্থার সদস্য দেশ নয়? [অক্টোবর,২০২৫]
  1. আইএমএফ
  2. ন্যাম
  3. ওআইসি
  4. আসিয়ান
ব্যাখ্যা

- বাংলাদেশ IMF, NAM, OIC সদস্য দেশ  কিন্তু আসিয়ানে সদস্য দেশ নয়।

ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- আসিয়ানের ১১তম সম্ভাব্য দেশ পূর্ব তিমুর।

উল্লেখ্য,
- বাংলাদেশ IMF এর সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট ১৯৭২ সালে।
- বাংলাদেশ NAM সদস্য পদ লাভ করে ১৯৭৩ সালে।
- বাংলাদেশ OIC সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: ASEAN ওয়েবসাইট।