বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৫৩ / ৭৬ · ৫,২০১৫,৩০০ / ৭,৫৯৯

৫,২০১.
IOM এর সদস্য দেশ কতটি?
  1. ক) ১৮৫টি
  2. খ) ১৭৫টি
  3. গ) ১৫৫টি
  4. ঘ) ১৬৫টি
ব্যাখ্যা
IOM:

- আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM.
- IOM: জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM) ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি ।
- মহাপরিচালক - এন্টনিও ভিটোরিনো।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২০২.
UNIDO এর বর্তমান মহাপরিচালক কে? (জানুয়ারি, ২০২৫)
  1. রবার্ট বিডফোর্ড
  2. গার্ড মুলার
  3. বিশপস ক্যাসেল
  4. লুইস হেনরি
ব্যাখ্যা
UNIDO:
- UNIDO এর পূর্ণরূপ - United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি। (জানুয়ারি, ২০২৫)
- UNIDO এর বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - UNIDO অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২০৩.
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর 'সুইজারল্যান্ডের জেনেভায়' অবস্থিত?
  1. UNDP
  2. UNFPA
  3. UNEP
  4. UNAIDS
ব্যাখ্যা

• UNAIDS:
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে। 
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। 

• অপরদিকে: 
- UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- UNFPA এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উৎস: UNAIDS ওয়েবসাইট।

৫,২০৪.
ASEAN Free Trade Area এর সদস্য দেশ কয়টি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৮টি
  2. ৭টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা

AFTA:
- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১০টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- এগুলো হলো:মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

উৎস- আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।

৫,২০৫.
আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কত শতাংশ হবে? [সেপ্টেম্বর,২০২৫]
  1. ২ শতাংশ
  2. ৩ শতাংশ
  3. ২.৫ শতাংশ
  4. ৪ শতাংশ
ব্যাখ্যা

বিশ্ব অর্থনীতি:
- চলতি বছরের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
- আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ শতাংশ হবে,
- যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল।
- অর্থাৎ প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে।
- এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- তবে আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে। 

উৎস: দৈনিক প্রথম আলো।[লিঙ্ক]

৫,২০৬.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ১ মাস
ব্যাখ্যা
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদ:
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৫,২০৭.
OPCW কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯৭ সাল
  2. খ) ১৯৮৫ সাল
  3. গ) ১৯৮৯ সাল
  4. ঘ) ১৯৯৩ সাল
ব্যাখ্যা

OPCW (Organizations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।

সূত্র: OPCW ওয়েবসাইট।

৫,২০৮.
BRICS জোটের বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ৯টি
  2. ১২টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BRICS:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রিকস উদীয়মান অর্থনীতির একটি গোষ্ঠী, যা আনুষ্ঠানিকভাবে ২০০৯ সালে চালু হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার ৪৬ শতাংশ এ জোটের প্রতিনিধিত্ব করে, তারা বৈশ্বিক বিষয়ে পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যকে নিস্তেজ করতে চাইছে।
- জোটটি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী যুগে গঠিত সংস্থাগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার লক্ষ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক ভারসাম্যসহ একটি বহুমুখী বৈশ্বিক ব্যবস্থার স্বীকৃতির প্রচার করে।

উল্লেখ্য,
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ২০২৪ সালের শুরুতে ব্রিকস জোটে যোগ দেয়।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
         ii) Investopedia.
৫,২০৯.
IMO এর প্রতিষ্ঠাকালীন সময়ে নাম কী ছিল?
  1. International Maritime Consultative Organisation
  2. Inter-governmental Maritime Organisation
  3. Governmental Maritime Consultative Organization
  4. Inter-Governmental Maritime Consultative Organization
ব্যাখ্যা
• International Maritime Organization (IMO )
- IMO - আন্তর্জাতিক সমুদ্র সংস্থা - হল জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- এ সংস্থা যা জাহাজ চলাচলের নিরাপত্তা এবং জাহাজ দ্বারা সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় দূষণ প্রতিরোধের দায়িত্বে নিয়োজিত।
- IMO-এর কাজ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলিকে সমর্থন করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ। (জুন-২০২৫)
-  প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল Inter-Governmental Maritime Consultative Organization.
- ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- IMO-এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৪৮ এর জেনেভা সম্মেলনে।
- IMO-এর ১৭০ টিরও বেশি সদস্য রয়েছে এবং একজন সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে রয়েছেন।
- বাংলাদেশ ১৯৭৬ সালে।MO এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMO ওয়েবসাইট।
৫,২১০.
UNCTAD এর পূর্ণরূপ -
  1. United Nations Conference on Trade and Development
  2. United Nations Conference on Trading Development
  3. United Nations Complies on Trade and Development
  4. United Nations Conversion on European Development
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয়  ৩০ ই ডিসেম্বর  ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
৫,২১১.
আফ্রিকান ইউনিয়নের পূর্বের নাম কী ছিল?
  1. Organization of African States
  2. Organization of African Unity
  3. African Economic Community
  4. African Development Union
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি। (নভেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (নভেম্বর, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

৫,২১২.
The United Nations Office for Project Services- UNOPS এর হেডকোয়াটার কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) বার্ন
  3. গ) কোপেনহেগেন
  4. ঘ) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা

The United Nations Office for Project Services- UNOPS এর হেডকোয়াটার ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত।
- প্রতিষ্ঠা ১৯৭৩ সালে।
- UNOPS provides infrastructure, procurement and project management services for a more sustainable world.
- Grete Faremo - UNOPS Executive Director.

তথ্যসূত্র- UNOPS এর অফিসিয়াল ওয়েবসাইট।

৫,২১৩.
How many countries are the current full members of the New Development Bank (NDB)?
  1. ক) 10
  2. খ) 9
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
- New Development Bank (NDB) এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ - ৭টি;
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- সর্বশেষ ও ৭ম সদস্য - সংযুক্ত আরব আমিরাত (৪ অক্টোবর ২০২১);
- অন্যদিকে উরুগুয়ে প্রস্তাবিত সদস্য দেশ। পূর্ণাঙ্গ সদস্য পদ এখনো লাভ করেনি।

উৎস: ndb.int
৫,২১৪.
নিচের কোন সংস্থাটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সনদ প্রদান করে থাকে?
  1. ক) UNIDO
  2. খ) UNESCO
  3. গ) WIPO
  4. ঘ) FAO
ব্যাখ্যা
- World Intellectual Property Organization (WIPO) বিভিন্ন পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সনদ প্রদান করে থাকে। তবে এই সনদ সরাসরি WIPO প্রদান করে না।
- WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে।
- ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ উৎপাদকদের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়। এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়।

- জামদানি (২০১৬-বিসিক)
- ইলিশ (২০১৭-মৎস্য অধিদপ্তর)
- ক্ষীরশাপাতি আম (২০১৯-কৃষি গবেষণা ইনস্টিটিউট)
- ঢাকাই মসলিন (২০২০-তাঁত বোর্ড)
- রাজশাহীর সিল্ক (২০২১-রেশম বোর্ড)
- রংপুরের শতরঞ্জি (২০২১-বিসিক)
- নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি (২০২১- নেত্রকোনা জেলা প্রশাসন)
- দিনাজপুরের কাটারিভোগ (২০২১-BRRI) এবং
- বাংলাদেশি কালিজিরা (২০২১-BRRI)।

তথ্যসূত্র:- বিবিসি বাংলা এবং WIPO ওয়েবসাইট।
৫,২১৫.
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন কোনটি?
  1. ক) UNTSO
  2. খ) UNIIMOG
  3. গ) UNMOGIP
  4. ঘ) UNIKOM
ব্যাখ্যা
১৯৪৮ সালে প্যালেস্টাইনে প্রেরিত United Nations Truce Supervision Organisations মিশন জাতিসংঘের প্রথম ও সবচেয়ে দীর্ঘমেয়াদি শান্তিরক্ষা মিশন। এটি বর্তমানেও চালু রয়েছে। বর্তমান পর্যন্ত জাতিসংঘের মোট মিশন সংখ্যা ৭১ টি যার মধ্যে বর্তমানে চালু ১৩ টি। বর্তমানে প্রায় ৯৫,০০০ শান্তিরক্ষী ১৩ টি মিশনে নিয়োজিত আছে৷ এদের মধ্যে সবচেয়ে বেশি শান্তিরক্ষী ইথিওপিয়ার (৬৬৩৯ জন)। দ্বিতীয় বাংলাদেশ (৬৪১৩ জন)। বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরষ্কার পায়। (সূত্রঃ ইউএনও পিসকিপিং সংস্থা ওয়েবসাইট)
৫,২১৬.
ICSID প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৫৫টি।
- এটির সদরদপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
(তথ্যসূত্রঃ বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
৫,২১৭.
BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় কোনটি?
  1. ভুটান
  2. বাংলাদেশ
  3. থাইল্যান্ড
  4. ভারত
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- ১৯৯৭ সালের ৬ জুন বিমসটেক প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।

⇒ সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো-
• ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।

প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো-
• বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

৫,২১৮.
'Crisis Response Window' চালু করে -
  1. IDA
  2. IIC
  3. IMF
  4. IDB
ব্যাখ্যা
IDA:
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই এটি 'International Soft Loan Window' নামে পরিচিত।
- IDA-এর মূল উদ্দেশ্য - দারিদ্র্য নিয়ন্ত্রণ এবং বিকাশে সাহায্য করা।
- এটি উন্নত দেশগুলির জন্য অনুকূল শর্তে ঋণ প্রদান করে, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক উন্নতি অর্জন করতে সক্ষম হতে পারে।
- IDA জরুরি সহায়তা প্রদানের জন্য ২০০৭ সালে 'Crisis Response Window' চালু করে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৪টি।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: আইডিএ ওয়েবসাইট ও বিশ্বব্যাংক।
৫,২১৯.
OIC কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. বৈরুত, লেবানন
  2. তিরানা, আলবেনিয়া
  3. জেদ্দা, সৌদি আরব
  4. রাবাত, মরক্কো
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
৫,২২০.
World Economic Outlook-এর প্রাক্কলন অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ৩.১%
  2. ৩.২%
  3. ৩.৩%
  4. ৩.৫%
ব্যাখ্যা

২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি:
- IMF-এর সর্বশেষ তথ্যমতে, ২০২৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৩%।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১৯ জানুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশিত সর্বশেষ ‘World Economic Outlook’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৩%।

• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বর্তমান ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে।
- ২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ৩.৩%, যা ২০২৭ সালে কমে ৩.২% হবে।

উল্লেখ্য,
- ২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি কমে ৩.৮ শতাংশে নেমে আসতে পারে, যা ২০২৭ সালে আরও কমে ৩.৪ শতাংশে নামবে।
- ২০২৫ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল ৪.১ শতাংশ।

উৎস: IMF ওয়েবসাইট।

৫,২২১.
কোন দেশটি BENELUX এর সদস্য নয়?
  1. লুক্সেমবার্গ
  2. নেদারল্যান্ডস
  3. বেলজিয়াম
  4. সুইডেন
ব্যাখ্যা
• BENELUX: 

- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
 - BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উৎস: Benelux Union এবং ব্রিটানিকা।
৫,২২২.
AIIB কোন আন্তর্জাতিক সংস্থার সহায়ক হিসেবে ভূমিকা রাখতে চায়?
  1. ক) WB
  2. খ) IMF
  3. গ) UNDP
  4. ঘ) NATO
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫,২২৩.
GATT চুক্তির প্রথম রাউন্ড কোনটি?
  1. টোকিও রাউন্ড
  2. জেনেভা রাউন্ড
  3. কেনেডি রাউন্ড
  4. উরুগুয়ে রাউন্ড
ব্যাখ্যা

জেনেভা রাউন্ড (Geneva Round):
- GATT চুক্তির প্রথম রাউন্ড হলো জেনেভা রাউন্ড।
- ২৩টি দেশের উপস্থিতিতে প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায়। এই উদ্বোধনী সম্মেলনের মুল আলোচ্য বিষয় ছিল শুল্ক হ্রাস করা। সম্মেলনের ফলস্বরূপ সদস্য দেশগুলো ট্যাক্স বিরতিতে সম্মত হন এবং তারা বিশ্বব্যাপী প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের ট্যাক্স মওকুফ করে দেয়।

উলেখ্য,
- ২য় রাউন্ড অ্যানেসি রাউন্ড (Annecy  Round): বিশ্ব বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তির দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় ফ্রান্সের অ্যানেসিতে ১৯৪৯ সালের এপ্রিল মাসে। 

- ৩য় রাউন্ড টরকুয়ে রাউন্ড (Torquay Round): ১৯৫০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের টরকুয়েতে GATT-এর তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

- ৪র্থ রাউন্ড জেনেভা রাউন্ড II (Geneva II Round): শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি বা GATT-এর চতুর্থ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল জেনেভা, সুইজারল্যান্ডে। ১৯৫৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত এই সম্মেলনে ২৬টি দেশ অংশগ্রহণ করে।

- ৫ম রাউন্ড ডিলন রাউন্ড (Dillon Round): ১৯৬০ সালের সেপ্টেম্বর, মার্কিন ট্রেজারী সেক্রেটারি, ডগলাস ডিলনের নাম অনুসারে ডিলন রাউন্ড অনুষ্ঠিত হয়।

- ৬ষ্ঠ রাউন্ড কেনেডি রাউন্ড (Kennedy Round): মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামে নামকরণ করা, শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি, GATT-এর ষষ্ঠ সম্মেলন, কেনেডি রাউন্ড অনুষ্ঠিত হয় ১৯৬৪ সালের মে মাসে।

- ৭ম রাউন্ড টোকিও রাউন্ড (Tokyo Round): শুল্ক ব্যতীত অন্যান্য বাণিজ্য বাধা যেমন আমদানি কোটা, ভর্তুকি ও প্রযুক্তিগত বাধা দূর করা ও কমানোর লক্ষ্যে ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে টোকিওতে অনুষ্ঠিত হয় , GATT-এর টোকিও রাউন্ড। বহুপাক্ষিক এই বাণিজ্য সম্মেলনে বিশ্বের ১০২টি দেশ অংশগ্রহণ করে। 

- ৮ম রাউন্ড উরুগুয়ে রাউন্ড (Uruguay Round): GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড। ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।

উৎস: WTO ওয়েবসাইট।

৫,২২৪.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNMISS কোথায় কার্যরত?
  1. দক্ষিণ সুদান
  2. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
  3. সাইপ্রাস
  4. লেবানন
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
- এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে। 
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়। এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"। এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

উৎস: United Nations Peacekeeping

৫,২২৫.
BRICS এর বর্তমান চেয়ার‌ম্যান কোন দেশ?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) রাশিয়া
  3. গ) ব্রাজিল
  4. ঘ) চীন
ব্যাখ্যা
২০২০ সালে BRICS এর চেয়ারম্যান রাশিয়া। ২০২০ সালের জুলাইয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ১২তম ব্রিকস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে করোনা মহামারির কারণে তা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ এখনো ঘোষিত হয়নি। ২০১৯ সালের নভেম্বরে ১১তম ব্রিকস সামিট অনুষ্ঠিত হয় ব্রাজিলের ব্রাসিলিয়ায়।
(সূত্র: BRICS Information Portal)
৫,২২৬.
নিচের কোন দেশ AFTA-এর সদস্য নয়?
  1. মালয়েশিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. মায়ানমার
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
AFTA:
- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area.
- AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১০টি।
- এগুলো হলো: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমার।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫,২২৭.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
  1. ৫০টি
  2. ৫১টি
  3. ৪৮টি
  4. ৫৩টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি, এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।এর বর্তমান সদস্য ১৯৩টি।  [এপ্রিল - ২০২৫] 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।[এপ্রিল - ২০২৫] 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

সূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫,২২৮.
UNESCO কবে 'World Heritage Sites' তালিকা শুরু করে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৮ সালে
ব্যাখ্যা
UNESCO:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।

উল্লেখ্য,
- বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ বিশেষ ধরনের (বন, পাহাড়, হ্রদ, মরুভূমি, স্মৃতিস্তম্ভ, দালান, প্রাসাদ বা শহর) একটি স্থান যা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লিপিবদ্ধ হয়েছে।
- UNESCO ১৯৭৮ সালে World Heritage Sites তালিকা শুরু করে।
- UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।
- সবচেয়ে বেশি ইউনেস্কো সাইট রয়েছে ইতালিতে।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৫,২২৯.
The first meeting of the UN General Assembly was held in which of the following city?
  1. New York
  2. Teheran
  3. San Francisco
  4. London
ব্যাখ্যা
জাতিসংঘ: 

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম সভা ১০ জানুয়ারি ১৯৪৬ সালে লন্ডনে অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে। 

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৫,২৩০.
G-77 গঠনের উদ্দেশ্য কী ?
  1. উন্নত দেশ দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়
  2. উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়
  3. অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়
  4. মুসলিম বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়
ব্যাখ্যা
G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়। 
- এই জোটের ২০২৪ সালের চেয়ারম্যান উগান্ডা।

⇒ ২০২৪ সালে উগান্ডা নিউইয়র্কে G-77 এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে।

উল্লেখ্য,
- ১৯৬৪ সালে জেনেভাতে অনুষ্ঠিত UNCTAD এর প্রথম সম্মেলনে G-77এর আত্নপ্রকাশ ঘটে।
- UNCTAD এবং G-77 শুধু একই বছর প্রতিষ্ঠিত হয় নি, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করাও ছিল উভয় সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।
- মূলত G-77 প্রতিষ্ঠার ক্ষেত্রে UNCTAD এর ভূমিকা অগ্রগণ্য।

উৎস: G-77 ওয়েবসাইট। 
৫,২৩১.
ESCAP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. সিঙ্গাপুর সিটি
  2. জাকার্তা
  3. ব্যাংকক
  4. কুয়ালালামপুর
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
- এদের মধ্যে অন্যতম হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ বা ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).
- এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৫,২৩২.
A.C.U-এর পূর্ণরূপ কী?
  1. ক) American Cluster Union
  2. খ) Asian Clearing Union
  3. গ) Asian Cluster Union
  4. ঘ) American Clearing Union
ব্যাখ্যা
• Asian Clearing Union (ACU) হলো- কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা।
- এশিয়ার ৯ দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি হয়।
- বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।
- ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর।
- ১৯৭৪ সালে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র: Asian Clearing Union (ACU)
৫,২৩৩.
UNDP এর বর্তমান প্রশাসকের দায়িত্ব পালন করছেন-
  1. হাউলিন ঝাও
  2. কু ডংগিউ
  3. আসিম স্টেইনার
  4. কার্লোস স্লিম
ব্যাখ্যা
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা। 
- এটি ১৯৬৫ সালে চালু হয়।
- এর সদরদপ্তর নিউইয়র্কে।
- এর প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক আসিম স্টেইনার।
- তিনি ১৯ জুন ২০১৭ থেকে চারবছর মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং ২০২১ সালের জুনে দ্বিতীয় মেয়াদে আরও ৪ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।
- এটি বিশ্বের ১৭০টি দেশে কাজ করছে।
- ১৯৯০ সাল থেকে UNDP ‘মানব উন্নয়ন রিপোর্ট’ প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র:- UNDP এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২৩৪.
মানব-ক্লোনিং নিষিদ্ধ করেছে কোন সংস্থা?
  1. ILO
  2. EU
  3. IMF
  4. OECD
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
ক্লোনিং:
- প্রাকৃতিক ক্লোন হলো একটি জীব অথবা একদল জীব যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ জননের দ্বারা।
- এদের ধরন হয় মাতৃ জীবের ন্যায়।
- একটি কোষ বা কোষগুচ্ছ যখন একটিমাত্র কোষ থেকে উৎপন্ন হয় এবং তাদের প্রকৃতি মাতৃকোষের ন্যায় হয়, তাকেও ক্লোন বলে।
- প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, বেশিরভাগ প্রোটোজোয়া এবং ঈস্ট, ছত্রাক ক্লোনিং এর মাধ্যমে বংশবৃদ্ধি করে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রয়োজনবোধে কোনো বিশেষ জিনের সংখ্যাবৃদ্ধি করে তার প্রতিলিপি তৈরি করা হয়।
- কোনো কোনো কোষকে বিশেষ প্রক্রিয়ায় আবাদ মাধ্যমে রেখে বিভাজন ঘটিয়ে এতে উৎপন্ন করা হয় একগুচ্ছ একই ধরনের কোষ।
- আবার কোনো অণুজীব উদ্ভিদ কিংবা প্রাণীর অনুরূপ অনেক জীব উৎপাদন করাকে ক্লোনিং বলে।

⇒ ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোনিং পদ্ধতিতে ডলি নামের এক ভেড়ার জন্ম হয় গবেষণাগারে।
- তবে ১৯৯৬ সালে সফলভাবে প্রথম ক্লোন করা প্রাণীর জন্ম দেওয়া গেলেও ক্লোনিং নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছিলেন সেই ১৯৫০-এর দশক থেকে।

⇒ পৃথিবীর প্রথম ক্লোন মানব শিশুর জন্ম হয় ২০০২ সালের ২৬ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে।
- প্রথম ক্লোন মানব শিশুটির নাম দেয়া হয় ইভ।

উল্লেখ্য,
⇒ ক্লোনিং এর মাধ্যমে মানব শিশু জন্মদানের নৈতিক দিক বিবেচনা করে জাতিসংঘ ১২ ডিসেম্বর, ২০০১ সালে সাধারন পরিষদের বৈঠকে একটি বিল উত্থাপন করে।
- সেখানে মানব ক্লোন গবেষণা নিষিদ্ধ করার পক্ষে ৮৪টি দেশ, বিপক্ষে ৩৪টি দেশ এবং ৩৭টি দেশ নিরপেক্ষ ভোট দেয়।
- এভাবে ক্লোনিং নিষিদ্ধ আইন পাশ করা হয়।
- এভাবে ৮ মার্চ, ২০০৫ সালে জাতিসংঘ মানব ক্লোনিং নিষিদ্ধ ঘোষণা করে।

এছাড়াও,
ইউরোপীয় ইউনিয়ন (EU) স্পষ্টভাবে মানব ক্লোনিংকে নিষিদ্ধ করে।
- ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকারের সনদের অনুচ্ছেদ ৩-এ ইউরোপীয় কাউন্সিলের দ্বারা গৃহীত মানবাধিকার ও বায়োমেডিসিন কনভেনশনে অন্তর্ভুক্ত করা হয়েছে যে, মানুষের প্রজনন ক্লোনিং নিষিদ্ধ।
- যদিও এই সনদ মানব ব্যতীত অন্য ক্লোনিংকে নিষিদ্ধ করে না।

উৎস: i) European Union Agency for Fundamental Rights. [link]
ii) UN ওয়েবসাইট। [link]
৫,২৩৫.
'OIC'-এর বর্তমান মহাসচিবের নাম কী? [মার্চ, ২০২৫]
  1. গোলাম সারওয়ার
  2. ইউসুফ আল-ওসাইমিন
  3. ইয়াদ বিন আমিন মাদানী
  4. ইব্রাহিম তাহা
ব্যাখ্যা
OIC:
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

উল্লেখ্য,
- মহাসচিব ওআইসি'র নির্বাহী ক্ষমতার অধিকারী।
- ওআইসি'র ১২তম এবং বর্তমান মহাসচিব আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।
- তিনি ২০১৭ সালে পররাষ্ট্র মন্ত্রী হিসাবে চাদ সরকারে সংক্ষিপ্তভাবে দায়িত্ব পালন করেন।

উৎস: OIC ওয়েবসাইট।
৫,২৩৬.
কোন সম্মেলনের মাধ্যমে NAM (Non Aligned Movement) এর সূচনা হয়?
  1. নয়াদিল্লি, ভারত
  2. বান্দুং, ইন্দোনেশিয়া 
  3. কায়রো, মিশর
  4. মস্কো, রাশিয়া
ব্যাখ্যা

⇒ ন্যাম বা জোট-নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনে।
- এই সম্মেলনে গৃহীত নীতিগুলির উপর ভিত্তি করেই ১৯৬১ সালে বেলগ্রেডে জোট-নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

NAM:
- এর পূর্ণরূপ:Non-Aligned Movement.
- জোট নিরপেক্ষ আন্দোলন।
- NAM- এর উৎপত্তি ঘটে ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ অনুষ্ঠিত প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন থেকে।
- এই সম্মেলনটি বান্দুং, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়।
- এটি 'Bandung Conference' নামে পরিচিত।
- ২৯টি দেশের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করে।
- অধিকাংশ ছিল এশীয়, কারণ অনেক আফ্রিকান দেশ তখনও উপনিবেশ ছিল।
- প্রথম শীর্ষ সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি।
- বর্তমান সদস্য: ১২১ টি সদস্য দেশ। (অক্টোবর, ২০২৫)

তথ্যসূত্র - ন্যাম ওয়েবসাইট।

৫,২৩৭.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ’’জলবায়ু কার্যক্রম’’ কততম লক্ষ্যমাত্রা?
  1. ৯ম
  2. ১৭ তম
  3. ১৩ তম
  4. ১০ম
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা “ জলবায়ু কার্যক্রম” ১৩ তম  লক্ষ্যমাত্রা।
- ২০১৫ সালের সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘে টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল গ্রহণ করে। 
- ১৭ টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯ টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

টেকসই উন্নয়ন ১৭টি  লক্ষ্যমাত্রা:
১.দারিদ্র্য বিলোপ; ২.ক্ষুধা মুক্তি ; ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ; ৪.গুণগত শিক্ষা ; ৫.জেন্ডার সমতা ; ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭.সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮.শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০.অসমতার হ্রাস, ১১.টেকসই নগর ও জনপদ; ১২.পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন;
১৩.জলবায়ু কার্যক্রম; ১৪. জলজ জীবন; ১৫.স্থল জীবন; ১৬.শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান; ১৭.অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

উৎস: UNDP ওয়েবসাইট।
৫,২৩৮.
বর্তমানে ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)-এর মোট সদস্য দেশ কয়টি? [জানুয়ারি, ২০২৬]
  1. ২২টি
  2. ২৭টি
  3. ৫২টি
  4. ৫৭টি
ব্যাখ্যা

Islamic Development Bank (IsDB):
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের সৌদি আরবের জেদ্দায় IDB গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- ৫৭তম দেশ: গায়ানা।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব) (২০২১-২৬)।

⇒ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে। IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-এর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথম বারের মত আলোচনা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর সম্মেলনে 'আইডিবি' (ইসলামি উন্নয়ন ব্যাংক) চার্টার গৃহীত হয়।
- এরই ফলশ্রুতিতে ১৯৭৫ সালে সৌদী আরবে 'ইসলামি উন্নয়ন ব্যাংক' (আইডিবি) প্রতিষ্ঠা লাভ করে।

উৎস: IDB ওয়েবসাইট।

৫,২৩৯.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক্রিস্টিন ল্যাগার্ড
  2. ডমিনিক স্ট্রাউস-কান
  3. মিশেল ক্যামডেসাস
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। 
- বর্তমানে IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- ক্রিস্টালিনা জর্জিভা ১ অক্টোবর, ২০১৯ সাল থেকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৫,২৪০.
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. খ) জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)
▪ UNESCO এর পূর্ণরূপ ‘United Nations Educational, Scientific and Cultural Organization’ বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এর অন্যতম কাজ হল বিশ্ব ঐতিহ্য (World Heritage) সংরক্ষণ করা।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ECOSOC - এর তত্ত্বাবধানে গঠিত হয়।
▪ প্রতিষ্ঠাকাল - ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর।
▪ প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য। 
▪ চুক্তি কার্যকর - ৪ নভেম্বর, ১৯৪৬ সালে UNESCO চুক্তি কার্যকর। কার্যকরের সময় থেকেই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
সদরদপ্তর - প্যারিস, ফ্রান্স
▪ সদস্য সংখ্যা - ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং ১২টি সহযোগী সদস্য দেশ।
▪ ফিলিস্তিনের ইউনেস্কোর পূর্ণাঙ্গ সদস্য হওয়াকে কেন্দ্র করে ২০১৯ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইউনেস্কো ত্যাগ করে।
▪ যুক্তরাষ্ট্র এর আগে ১৯৮৪ সালে ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে ২০০৩ সালে পুনরায় সদস্যপদ গ্রহণ করে।
▪ আর্জেন্টিনা ১৯৪৮ সালে UNESCO - এর সদস্যপদ লাভ করে।  

তথ্যসূত্র: UNESCO ওয়েবসাইট।
৫,২৪১.
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র?
  1. ৩৪ তম
  2. ৩১ তম
  3. ৩৬ তম
  4. ৩২ তম
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।[এপ্রিল, ২০২৫]
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

(তবে বাংলাদেশ কমনওয়েলথে ৩৪তম দেশ হিসেবে যোগ দেয়। বাংলাদেশ যোগদানের পূর্বে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সদস্যপদ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ ৩২-তম সদস্যপদ লাভ করে।)

- ব্রিটেনের রাজা:
- রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই সিংহাসনের অধিকারী হয়েছেন রাজা চার্লস।
- তিনি পরিচিত রাজা তৃতীয় চার্লস নামে।
- চার্লস ৫৬টি স্বাধীন রাষ্ট্র ও ২৫০ কোটি মানুষের সংগঠন কমনওয়েলথের প্রধান।
- এর মধ্যে যুক্তরাজ্যসহ মোট ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হলেন রাজা।
- এসব দেশগুলো হলো:
- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অ্যান্টিগা ও বারবুডা, বাহামা, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউ গিনি, সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, নিউজিল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালু।

উৎস: i) Commonwealth ওয়েবসাইট।
ii) The Royal Family.
৫,২৪২.
GCC কোন অঞ্চলের জোট?
  1. কৃষ্ণসাগর
  2. পারস্য উপসাগর
  3. লোহিত সাগর
  4. উত্তর আফ্রিকা
ব্যাখ্যা
GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।
৫,২৪৩.
'ICSID'- এর বর্তমান সদস্য সংখ্যা-
  1. ক) ১৫৫
  2. খ) ১৫৪
  3. গ) ১৭৩
  4. ঘ) ১৮১
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম সদস্য International Centre for Settlement of Investment Disputes (ICSID) এর প্রতিষ্ঠাকাল - ১৪ অক্টোবর, ১৯৬৬ সাল। এর পূর্ণ সদস্য সংখ্যা - ১৫৫টি।
বিশ্বব্যাংক কর্তৃক প্রণীত ICSID Convention - মোট ১৬৩টি দেশ স্বাক্ষর করেছে, তবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ৮টি দেশ এখনো তা অনুমোদন করে নি।
ICSID এর সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
উৎসঃ বিশ্বব্যাংক (ICSID) এর ওয়েবসাইট ও Live MCQ Content (Upcoming)

৫,২৪৪.
World Scout Bureau কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯১৮ সালে
  2. ১৯১৯ সালে
  3. ১৯২০ সালে
  4. ১৯২১ সালে
ব্যাখ্যা
বয়েজ স্কাউট এবং গার্লস স্কাউট:

- বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন ব্যাডেন পাওয়েল।
- তিনি ১৯০৮ সালে ইংল্যান্ডে প্রথম বয়েজ স্কাউট প্রতিষ্ঠা করেন।
- World Scout Bureau ১৯২০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব স্কাউট সংস্থা সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- ব্যাডেন পাওয়েল এবং তার বোন এগনেসের ব্যাডেন পাওয়েলের মাধ্যমে ১৯১০ সালে গার্লস গাইড প্রোগ্রাম শুরু হয়।
- ১৯২৮ সালে World Association of Girl Guides and Girl Scouts হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - World Association of Girl Guides and Girl Scouts এবং স্কাউটের অফিশিয়াল ওয়েবসাইট।
৫,২৪৫.
বাংলাদেশ কত সালে এশীয় উন্নয়ন ব্যাংক-এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank):
- এশীয় উন্নয়ন ব্যাংক একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, যা ১৯৬৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে: ১৪ মার্চ ১৯৭৩ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কে উৎসাহিত করা।
- ভারত এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা ৬৮টি দেশ।

উৎস: Asian Development Bank ওয়েবসাইট।
৫,২৪৬.
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠালাভ করে?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪৩ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৫ সালে
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য - ১৯৩টি। [জুন, ২০২৫]
- সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,২৪৭.
আমেরিকার সবচেয়ে বড় সংবাদ পত্র কোনটি?
  1. ক) ডেইলি সান
  2. খ) ইউএসএ টুডে
  3. গ) নিউইয়র্ক টাইমস
  4. ঘ) ওয়াল স্ট্রিট জার্নাল
ব্যাখ্যা
আমেরিকার বৃহত্তম সংবাদ পত্র হচ্ছে ইউ এস এ টুডে, দ্বিতীয় বৃহত্তম হলো নিউ ইয়র্ক টাইমস৷
Source: World Atlas
৫,২৪৮.
আন্তর্জাতিক পর্যটন সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মাদ্রিদ
  2. খ) জেনেভা
  3. গ) অটোয়া
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা

- UNWTO ১৯৩৪ সালে প্রথম International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে আত্মপ্রকাশ করে।
- পরবর্তীতে ১৯৪৬ সালে লন্ডনে International Congress of National Tourism Bodies এর প্রথম সম্মেলনে পূর্ববর্তী সংগঠনের নাম পরিবর্তন করে United Nations World Tourism Organization (UNWTO) যাত্রা শুরু হয়।
- United Nations World Tourism Organization (UNWTO) এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ১৯৪৬ সালে।
- সংস্থাটির সদরদপ্তর স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৫৯টি দেশ। এছাড়াও ৬টি সহযোগী সদস্য দেশ রয়েছে।
- বাংলাদেশ UNWTO এর সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।
- বর্তমান প্রধান (মহাসচিব) - Zurab Pololikashvili (জর্জিয়া)। তিনি ২০১৮ সালে মহাসচিব পদে যোগদান করেন।

(তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট)

৫,২৪৯.
OECD-এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৫)
  1. ৩৬টি
  2. ৩৭টি
  3. ৩৮টি
  4. ৩৯টি
ব্যাখ্যা

OECD:
- 'OECD' এর পূর্ণরূপ - Organisation for Economic Co-operation and Development.
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD প্রতিষ্ঠিত হয়।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা।
- দেশটি ২০২১ সালে যোগদান করে।

তথ্যসূত্র - OECD ওয়েবসাইট।

৫,২৫০.
ওআইসি মহাসচিবের মেয়াদ -
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসি সদস্য ৫৭ টি।
বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে। ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায় ২০১৯ সালে।
ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন। ওআইসি মহাসচিবের মেয়াদ ৫ বছর।
উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
৫,২৫১.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন -
  1. আন্তোনিও গুতেরেস
  2. ফিলেমন ইয়াং
  3. ডেনিস ফ্রান্সিস
  4. ভলকান বোজকির
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন: 
- জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
- বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ১৯৩টি।
- সাধারণ পরিষদের সভাপতি সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হন এবং তার মেয়াদ এক বছর।

উল্লেখ্য,
- ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- এ অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও প্রথম আলো।
৫,২৫২.
IFC এর প্রধান কার্যালয় কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. সুইজারল্যান্ড
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২৫৩.
Which of the following countries is a G4 country?
  1. ক) China
  2. খ) France
  3. গ) Germany
  4. ঘ) Russia
ব্যাখ্যা
জি-৪ (G4):

- জি-৪ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পুর্নগঠনের পক্ষে থাকা দেশগুলোর জোট।
- জাপান, ভারত, জার্মানি ও ব্রাজিল এই জোটের সদস্য।
- ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইট।
৫,২৫৪.
ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে কোন দেশ?
  1. লাটভিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. সার্ভিয়া
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। [ জানুয়ারি, ২০২৬]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ১ জানুয়ারি ,২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে- বুলগেরিয়া।

উৎস: EU ওয়েবসাইট।

৫,২৫৫.
জাতিসংঘ সনদে মোট কতটি অনুচ্ছেদ (Article) রয়েছে?
  1. ১০৮টি
  2. ১০৭টি
  3. ১১১টি
  4. ১২৩টি
ব্যাখ্যা

জাতিসংঘের সনদ: 
- জাতিসংঘ সনদ (UN Charter) জাতিসংঘ গঠনের মূল দলিল হিসেবে বিবেচিত।
- এই সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে, এর মাধ্যমে জাতিসংঘের কাঠামো, কার্যপ্রণালী এবং সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হয়েছে।
- জাতিসংঘ সনদের রচয়িতা ছিলেন মার্কিন সাহিত্যিক আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)। সনদের ১০৮ নং অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধনের বিধান রয়েছে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে এবং পরবর্তীতে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রে সংশোধনীটি অনুমোদন করতে হয়।

উল্লেখ্য, 
- ১৯৪৫ সালের ইয়াল্টা শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ৫০টি দেশের প্রতিনিধি জাতিসংঘ গঠনের লক্ষ্যে সম্মেলনে অংশ নেন।
- ২৬ জুন সর্বসম্মতভাবে ১১১টি ধারা সংবলিত জাতিসংঘ সনদটি অনুমোদিত হয় এবং পরবর্তীতে ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। মূল সনদে সর্বমোট ৫১টি দেশ স্বাক্ষর করেছিল।

এছাড়াও, 
- জাতিসংঘ বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা।
- এটি পূর্বতন জাতিপুঞ্জ (League of Nations)-এর উত্তরসূরী।
- বর্তমানে জাতিসংঘের মোট সদস্য সংখ্যা ১৯৩টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস, তিনি পর্তুগালের নাগরিক।
- এর সদর দপ্তর অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে।
- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।  

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 

৫,২৫৬.
বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
  1. অস্ত্র নিয়ন্ত্রণ
  2. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
  3. আন্তর্জাতিক অভিবাসন নীতি
  4. নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
ব্যাখ্যা
ওয়াশিংটন কনসেনসাস:
- ওয়াশিংটন কনসেনসাস নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত।

উল্লেখ্য,
- ওয়াশিংটন কনসেনসাস মুক্ত-বাজার অর্থনৈতিক নীতির একটি গুচ্ছ বোঝায়।
- এই নীতিগুলি বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান যেমন IMF, বিশ্বব্যাংক এবং মার্কিন ট্রেজারি বিভাগ দ্বারা সমর্থিত।
- জন উইলিয়ামসন নামে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ১৯৮৯ সালে ওয়াশিংটন কনসেনসাস শব্দটি ব্যবহার করেছিলেন।
- অর্থনৈতিক সংকটের সম্মুখীন উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার উদ্দেশ্যে এই ধারণাগুলো তৈরি করা হয়েছিল।

⇒ নীতিগুলো হচ্ছে:
- বাণিজ্য উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক-শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফিন্যানশিয়াল উদারীকরণ, প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা।

উৎস: Britannica.
৫,২৫৭.
Food and Agriculture Organization (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. রোম
  3. জেনেভা
  4. লন্ডন
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২৫৮.
IUCN কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২৬ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৫১ সালে
  4. ঘ) ১৯৫৭ সালে
ব্যাখ্যা
- IUCN (The International Union for Conservation of Nature) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৮,০০০।
- এটি বিশ্বের ১৬০টির অধিক দেশে কাজ করছে।
(তথ্যসূত্রঃ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট)
৫,২৫৯.
“লিগ অফ নেশন্স” কবে বিলুপ্ত হয়?
  1. ক) April 18, 1919
  2. খ) April 18, 1939
  3. গ) April 18, 1945
  4. ঘ) April 18, 1946
ব্যাখ্যা
League of Nations was replaced by the UN at the end of the Second World War. On April 18, 1946, the League transferred all of its assets to the UN.
Source: worldatlas.com
৫,২৬০.
২০২০ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৩২তম
  2. খ) ১৩৩তম
  3. গ) ১৩৬তম
  4. ঘ) ১৪৫তম
ব্যাখ্যা
- UNDP গত ১৫ ডিসেম্বর ২০২০ ‘মানব উন্নয়ন সূচক-২০২০’ রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে মোট ১৮৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্ট অনুসারে,
- বাংলাদেশের অবস্থান : ১৩৩তম (স্কোর-০.৬৩২)।
- শীর্ষদেশ : নরওয়ে
- সর্বনিম্ন বা ১৮৯তম : নাইজার।
(তথ্যসূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
৫,২৬১.
বিশ্বব্যাংক গ্রুপে যুক্ত হওয়া সর্বশেষ সংস্থা কোনটি?
  1. ক) IDA
  2. খ) IFC
  3. গ) MIGA
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।

এগুলো হলো:
- IBRD (২৭ ডিসেম্বর ১৯৪৫ আর্টিকেল অব এগ্রিমেন্টস কার্যকর)
- IDA (২৪ সেপ্টেম্বর ১৯৬০)
- IFC (২০ জুলাই ১৯৫৬)
- ICSID (১৪ অক্টোবর ১৯৬৬)
- MIGA (১২ এপ্রিল ১৯৮৮)

Multilateral Investment Guarantee Agency (MIGA) বিশ্বব্যাংক গ্রুপের সর্বশেষ সংস্থা। বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদানের লক্ষ্য নিয়ে ১৯৮৮ সালের ১২ এপ্রিল MIGA প্রতিষ্ঠিত হয়।

১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে বিশ্বব্যাংক ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
৫,২৬২.
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কোন দেশ ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• হিউম্যান রাইটস্‌ ওয়াচ:
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর হেডকোয়ার্টার্স নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।

৫,২৬৩.
NATO গঠনের সময় কোন দেশগুলো প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত ছিল?
  1. লুক্সেমবার্গ
  2. পর্তুগাল
  3. কানাডা
  4. উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা

•NATO:
- পূর্ণরূপ: The North Atlantic Treaty Organization
- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল ১৯৪৯
- গঠিত: উত্তর আটলান্টিক চুক্তির (North Atlantic Treaty) মাধ্যমে।
- উদ্দেশ্য: রাজনৈতিক ও সামরিক উপায়ে এর সদস্য রাষ্ট্রগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
- প্রাথমিক সদস্য: ১২টি দেশ।
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য সংখ্যা: ৩২
- সর্বশেষ যোগদানকারী: সুইডেন।
- মুসলিম সদস্য রাষ্ট্র: ২টি (তুরস্ক ও আলবেনিয়া)

তথ্যসূত্র: NATO ওয়েবসাইট।

৫,২৬৪.
নিচের কোন দেশটি আসিয়ানের সদস্য? [জুলাই - ২০২৫]
  1. ভারত
  2. চীন
  3. ফিলিপাইন
  4. জাপান
ব্যাখ্যা
- ফিলিপাইন আসিয়ানের সদস্য। 

ASEAN:
- ASEAN - Association of Southeast Asian Nations.
- আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট।
- এটি ৮ আগস্ট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- বর্তমানে আসিয়ানের সদস্য দেশ সংখ্যা ১০টি,
- এর সদস্যগুলো হলো—মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

সূত্র: ASEAN এর ওয়েবসাইট।
৫,২৬৫.
নিচের কোনটি জাতিসংঘের প্রশাসনিক কাজ করে?
  1. আর্ন্তজাতিক আদালত
  2. নিরাপত্তা পরিষদ
  3. জাতিসংঘ সচিবালয়
  4. সাধারণ পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন ১৯৪৫ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- সচিবালয় বা সেক্রেটারিয়েট জাতিসংঘের প্রধান প্রশাসনিক বিভাগ।
- মহাসচিব জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।
- মহাসচিবের অধীনে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচিত কর্মচারীদের নিয়ে সচিবালয় পরিচালিত হয়ে থাকে।
- জাতিসঘের সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নিউ ইয়র্কে সদরদপ্তরের বাইরে জাতিসংঘের আঞ্চলিক অফিস রয়েছে — জেনেভা, নাইরোবি ও ভিয়েনাতে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,২৬৬.
পল হ্যারিস নিচের কোনটি সংস্থাটির প্রতিষ্ঠাতা?
  1. রেডক্রস
  2. অক্সফাম
  3. সেভ দ্য চিলড্রেন
  4. রোটারি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল:
⇒ রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন। এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
⇒ প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
⇒ প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র
⇒ সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
⇒ প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)
⇒ রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৫,২৬৭.
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ECOWAS কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? 
  1. লাগোস চুক্তি 
  2. আবুজা চুক্তি 
  3. সাহেল চুক্তি 
  4. আলজিয়ার্স চুক্তি 
ব্যাখ্যা

• ECOWAS:
- এটি ECOWAS-এর পূর্ণরূপ: Economic Community of West African States.
- পশ্চিম আফ্রিকার দেশগুলোয় আর্থসামাজিক উন্নয়নে এই জোট কাজ করে।
- ২৮ মে, ১৯৭৫ সালে লাগোস চুক্তির মাধ্যমে (নাইজেরিয়ার লাগোসে) প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর: আবুজা, নাইজেরিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ১৫ টি।
- বেনিন, বুর্কিনা ফাসো, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মালি, মরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, সিয়েরা লিওনে, সেনেগাল এবং টোগো। 
- এর বর্তমান সদস্য সংখ্যা: ১২টি।
- বেনিন, কাবো ভার্দে, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওনে, সেনেগাল এবং টোগো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি, বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে ECOWAS থেকে বেরিয়ে আসে।

তথ্যসূত্র: ECOWAS ওয়েবসাইট ও ব্রিটানিকা। 

৫,২৬৮.
GATT কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: World Trade Organization ওয়েবসাইট। [link]
৫,২৬৯.
কোন দেশটি D-8 ভুক্ত নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) মিশর
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে D-8 সংস্থা প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশগুলো হলোঃ তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী। ডি-৮ এর ২০২০ সালের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।
(সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৫,২৭০.
'UN Peacekeeping'-এর 'Capstone Doctrine' প্রথম কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে।
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

⇒ ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষার "Capstone Doctrine" প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালে।
- ‘Capstone Doctrine’ হলো United Nations Peacekeeping Operations: Principles and Guidelines নামক একটি নথি, যা ২০০৮ সালের ১৮ জানুয়ারি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের জন্য প্রকাশিত হয়। এটি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের (UN Peacekeeping) মূল নীতি, নির্দেশিকা এবং কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে। এই নথি শান্তিরক্ষা মিশনের পরিকল্পনাকারী ও প্রতিনিধিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক দলিল হিসেবে কাজ করে।

উৎস: United Nations Peacekeeping. [link]
৫,২৭১.
'SAARC Agreement on Rapid Response to Natural Disasters' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) নেপাল
  2. খ) বাংলাদেশ
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
দুর্যোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা:
প্রাকৃতিক দুর্যোগে আঞ্চলিক সহযোগীতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলো SAARC Agreement on Rapid Response to Natural Disasters চুক্তি স্বাক্ষর করে।
- ২০১১ সালের ১০-১১ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত সার্কের ১৭তম সম্মেলনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটির উদ্দেশ্য হলো - দুর্যোগ সংঘটিত হওয়ার ফলে সৃষ্ট ক্ষতি ও জীবনহানি কমিয়ে দ্রুত সাড়াদান নিশ্চিতকরণ ও আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনাকে কার্যকরীরূপে গড়ে তোলা।
এই চুক্তির আওতায় সার্কভূক্ত দেশসমূহ দুর্যোগে জরুরি সাড়াদানে দ্রুত এগিয়ে আসতে পারবে। SAARC Disaster Management Centre (SDMC) এর গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ এর কার্যক্রমে বিভিন্ন Roadmap তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে।
---------
SDMC’র সহায়তায় -
- Earth Observation Satellite for Disaster Risk Reduction in South Asia,
- Digital Vulnerability in Asia,
- South Asia Disaster Knowledge Network (SADKN),
- Seismic Hazard Assessment,
- Implementation of Roadmap on landslide Risk Management in South Aisa,
- Implementation of Risk Management on Urban Risk Management,
- Implementation on Roadmap on drought Risk Management প্রভৃতি বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
---------
এছাড়াও -
- United Nations International Strategy for Disaster Reduction (UNISDR) এর সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ এর সভাসমূহে যোগদান করে আসছে।
- UNISDR-এর উদ্যোগে “Revealing Risk, Redefining Development” শীর্ষক Global Assessment Report on Disaster Risk Reduction-2011 প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ এর অগ্রগতি প্রতিবেদন প্রতিফলিত হয়েছে।
- Asian Ministerial Conference on Disaster Reduction (AMCDRR) এর মন্ত্রী পর্যায়ের সভাতে বাংলাদেশ অংশগ্রহণ করে আসছে।


উৎস: সার্ক ওয়েবসাইট ও বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
৫,২৭২.
বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) জেনেভা
  4. ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত।
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এটির ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।
- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
- সদস্য সংখ্যা (IBRD) ১৮৯টি।
- বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
৫,২৭৩.
BRICS এর বর্তমান সভাপতি দেশ কোনটি? (জানুয়ারি, ২০২৫)
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. চীন
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- পূর্বনাম: ব্রিক (BRIC)।
- ২০১১ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- প্রতিবছর ব্রিকসের সদস্যদেশ গুলোর মধ্য থেকে একটি সভাপতি দেশ নির্বাচিত হয়।
- ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ব্রিকসের সভাপতি দেশ হিসেবে দায়িত্বগ্রহণ করেছে ব্রাজিল।

উৎস: ব্রিকস ওয়েবসাইট ও ব্রাজিলের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট
৫,২৭৪.
কোন সংস্থাটি ‘গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস’ রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. ক) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  2. খ) বিশ্বব্যাংক গ্রুপ
  3. গ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. ঘ) ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম
ব্যাখ্যা
- ‘গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস’ বিশ্বব্যাংক গ্রুপ প্রকাশিত একটি ফ্ল্যাগশিপ রিপোর্ট।
- এই রিপোর্টে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনা বিশ্লেষণ করা হয়। বছরে দুবার জানুয়ারি ও জুন মাসে রিপোর্টটি প্রকাশ করা হয়।
বিশ্বব্যাংক গ্রুপ প্রকাশিত অন্যান্য রিপোর্টসমূহ:
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
- সহজে ব্যবসা রিপোর্ট প্রভৃতি।
UNCTAD প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
WTO প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান
IMF প্রকাশিত রিপোর্ট:
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক।
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৫,২৭৫.
'World Trade Organization' এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. General Assessment on Tariffs and Trade
  2. General Agreement on Tarifics and Trading
  3. General Agreement on Tariffs
  4. General Agreement on Tariffs and Trade
ব্যাখ্যা

WTO:
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT).
- WTO (World Trade Organization) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৬টি ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ড।

উৎস: WTO ওয়েবসাইট ও Britannica.

৫,২৭৬.
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO) সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৯টি
  2. খ) ১৮৫টি
  3. গ) ১৭৫টি
  4. ঘ) ১৭২টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।
▪ সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।
৫,২৭৭.
২০২১ সালে কোন দেশটি WHO এর সদস্যপদ ত্যাগ করবে?
  1. ক) চীন
  2. খ) ইসরাইল
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভেনেজুয়েলা
ব্যাখ্যা
২০২১ সালের ৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র WHO (World Health Organization) এর সদস্যপদ ত্যাগ করবে। এ লক্ষ্যে ২০২০ সালের ৭ জুলাই যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিবকে আনুষ্ঠানিক চিঠি প্রদান করে।
এর আগে করোনা মহামারি মোকাবেলায় ব্যর্থতা এবং চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প WHO তে অর্থায়ন বন্ধ ও সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্র WHO তে প্রতিবছর প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করে থাকে যা সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ।
তবে নবনির্বাচিত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের পর পুনরায় WHO তে যোগদানের ঘোষণা দিয়েছেন।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড নিউজ রিপোর্ট।)
৫,২৭৮.
আফ্রিকান ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত হয় কোন সনে?
  1. ১৯৬১
  2. ১৯৬২
  3. ১৯৬৩
  4. ১৯৬৪
ব্যাখ্যা
এক নজরে আফ্রিকান ইউনিয়ন বা আফ্রিকান ঐক্য সংস্থা

• প্রতিষ্ঠাকাল - ২৫ মে, ১৯৬৩ সাল।
• প্রথম নাম - আফ্রিকান ঐক্য সংস্থা; যা পরবর্তীতে, Sirte Declaration অনুযায়ী ৯ জুলাই, ২০০২ সালে দক্ষিন আফ্রিকার ডারবানে আফ্রিকান ইউনিয়ন (African Union - AU) নামকরণ করা হয়।
• প্রতিষ্ঠার স্থান - আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩২টি দেশ।
• সদর দপ্তর - আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

সূত্র: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
৫,২৭৯.
বর্তমানে WTO এর সদস্য সংখ্যা কত? (আগস্ট, ২০২৪)
  1. ১৬১টি
  2. ১৬২টি
  3. ১৬৩টি
  4. ১৬৬টি
ব্যাখ্যা
WTO:
- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- সংস্থাটি ১ জানুয়ারি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৬৬টি।
- বাংলাদেশ ১৯৯৫ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করে।
- সংস্থাটির সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
- দেশটি ২০১৬ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২৮০.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় কত সালে?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৬৩
  3. গ) ১৯৬২
  4. ঘ) ১৯৬৭
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ/United Nations Security Council
▪ জাতিসংঘ সনদ অনুসারে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালন করে থাকে। জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায় (২৩ — ৩২ নং অনুচ্ছেদ) — এ নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়।
▪ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছর মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
▪ সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ সদস্যের রয়েছে ভেটো (Veto— আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
▪ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।   
৫,২৮১.
BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কী?
  1. New Development Bank (NDB)
  2. Newly Development Bank (NDB)
  3. BRICS Development Bank (BDB)
  4. Developing Bank (DB)
ব্যাখ্যা
BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্ভেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০১৫ সালের ৭ জুলাই NDB এর বোর্ড অব গভর্নরদের প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 

• NDB:
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন   • ভারত • ব্রাজিল • রাশিয়া  • দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট (লিংক)।
৫,২৮২.
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি -
  1. ক) বাংলাদেশ
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভারত
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা
• জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 'World Population Prospects 2022' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
- জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন ২. ভারত ও ৩. যযুক্তরাষ্ট্র।
- জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
- জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো।
- জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ।
- সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ।
- ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
- ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।

তথ্যসূত্র:- UNFPA ওয়েবসাইট।
৫,২৮৩.
বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭১ সালে
ব্যাখ্যা

ILO (International Labour Organization):
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গিলবার্ট এফ হাউংবো।
- তিনি ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা আইএলও সদস্য রাষ্ট্রের সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিকদের একত্রিত করে , শ্রম মান নির্ধারণ, নীতিমালা তৈরি এবং সকল নারী ও পুরুষের জন্য উপযুক্ত কাজের প্রচারের জন্য কর্মসূচি প্রণয়ন করে।

উৎস: ILO ওয়েবসাইট।

৫,২৮৪.
World Resources Institute-এর প্রতিষ্ঠাতা -
  1. লেস্টার ব্রাউন
  2. রবার্ট এ সাইট্রন
  3. ওয়াঙ্গেরি মাথাই
  4. জেমস গুস্তাভ
ব্যাখ্যা
World Resources Institute:
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি জেমস গুস্তাভ স্পেথের নেতৃত্বে ম্যাকআর্থার ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- ডব্লিউআরআই- এর কার্যক্রম সাতটি ক্ষেত্রে কেন্দ্রীভূত: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- তাদের লক্ষ্য মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা ।
- এর সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- এর বর্তমান প্রেসিডেন্ট অনি দাসগুপ্ত।

অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- ওয়াঙ্গেরি মাথাই Greenbelt Movement এর প্রতিষ্ঠাতা।

উৎস: World Resources Institute এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২৮৫.
বিশ্বব্যাংক থেকে প্রথম কোন দেশ ঋণ নেয়?
  1. জাপান
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা
- ১৯৪৭ সালের ৯ মে বিশ্বব্যাংক প্রথম ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।

◉ বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক  ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।

- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD, 
- IDA, 
- IFC, 
- ICSID, 
- MIGA.

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫,২৮৬.
IFC-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. ডেভিড মালপাস
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. ফিলিপে লে হুলু
  4. মাখতার ডিওপ
ব্যাখ্যা

IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (ডিসেম্বর, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (ডিসেম্বর, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।

৫,২৮৭.
আসিয়ান জোটের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. মিয়ানমার
  2. লাওস
  3. ব্রুনাই
  4. কম্বোডিয়া
ব্যাখ্যা

• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ -Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।

উৎস: ASEAN ওয়েবসাইট।[লিঙ্ক]

৫,২৮৮.
NDB কোন সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
  1. SAARC
  2. BRICS
  3. G7
  4. ASEAN
ব্যাখ্যা

NDB প্রতিষ্ঠিত হয় BRICS (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) দেশগুলোর যৌথ উদ্যোগে।

NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি।

এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।

- নতুন সদস্য বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া ও মিশর। (জুলাই - ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (জুলাই - ২০২৫)

সূত্র: NDB ওয়েবসাইট। 

৫,২৮৯.
'Most Favored Nation (MFN)' কী?
  1. WTO-এর বাণিজ্য নীতি
  2. IMF-এর বাণিজ্য নীতি
  3. World Bank-এর বাণিজ্য নীতি
  4. UNCTAD-এর বাণিজ্য নীতি
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ WTO-এর সর্বশেষ ১৬৫তম দেশ কমোরোস এবং ১৬৬তম দেশ পূর্ব তিমুর।

উল্লেখ্য,
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) হলো একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম নিয়ে কাজ করে।
- এর কেন্দ্রস্থলে WTO চুক্তি রয়েছে।
- এই চুক্তিটি আলোচনার মাধ্যমে বিশ্বের বেশির ভাগ ব্যবসায়ী দেশগুলোর দ্বারা স্বাক্ষরিত হয় এবং তাদের সংসদে অনুমোদিত হয়।
- এর মূল লক্ষ্য হলো বৈদেশিক বাণিজ্য যতটা সম্ভব সাবলীল ও অবাধে করা যায়।

⇒ WTO-এর 'Most Favored Nation (MFN)' নীতি হল একটি বাণিজ্য নীতি যার মাধ্যমে এক দেশ অন্য একটি দেশকে যে বাণিজ্য সুবিধা বা শুল্ক হার দেবে, তা অন্যান্য সব সদস্য দেশকেও একইভাবে প্রদান করতে হবে।
- এটি বৈষম্যহীন বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করে এবং সব সদস্য দেশকে সমান সুবিধা প্রদান করে।
- এর ফলে, বিশ্বব্যাপী বাণিজ্য সহজ, ন্যায্য এবং আরও প্রসারিত হয়।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৫,২৯০.
বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা (ICAO) জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৫৩ সালে
ব্যাখ্যা
ICAO:
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO.
- ICAO পূর্ন রূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি। (জানুয়ারি, ২০২৫)
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
৫,২৯১.
অসলো চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১২ সেপ্টেম্বর ১৯৯৩
  2. খ) ১১ সেপ্টেম্বর ১৯৯৩
  3. গ) ১৫ সেপ্টেম্বর ১৯৯৩
  4. ঘ) ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
ব্যাখ্যা

অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ।
-এর আওতায় ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয় মধ্যস্থতাকারী ছিলেন বিল ক্লিনটন এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে স্থির হয়, পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে। পাঁচ বছরের জন্য ''অন্তর্বর্তী স্বশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ'' গঠিত হবে।

উৎস: Live MCQ Lecture

৫,২৯২.
কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
  1. ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
  2. তেল উৎপাদনকারী দেশসমূহ
  3. এশিয়া ও ইউরোপের দেশসমূহ
  4. স্বল্প উন্নত দেশসমূহ
ব্যাখ্যা

- কমনওয়েলথ গঠিত হয়েছে প্রধানত ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর সমন্বয়ে।
 
কমনওয়েলথ (Commonwealth):

- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।[জুলাই - ২০২৫]
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

উল্লেখ্য, 
- ১৯ নভেম্বর, ১৯২৬ সালে 'বেলফোর ঘোষণার' (Balfour Declaration) মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস (British Cmmonwealth of Nations) ধারণার গোড়াপত্তন হয়।
- ১১ ডিসেম্বর, ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 'স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার' (Statute of Westminster) আইন অনুমোদিত হয়।
- এ আইনের মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
- ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে 'লন্ডন ঘোষণা'র (Landon Declaration) মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- তবে এ সময় সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে 'কমনওয়েলথ অব নেশনস' (Commonwealth of Nations) করা হয়।

সূত্র: Commonwealth ওয়েবসাইট।

৫,২৯৩.
জাতিসংঘের অভিবাসি বিষয়ক সংস্থা (IOM) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫০ সাল
  2. ১৯৫১ সাল
  3. ১৯৫২ সাল
  4. ১৯৫৩ সাল
ব্যাখ্যা
IOM:
- জাতিসংঘের অভিবাসি বিষয়ক সংস্থা IOM.
- IOM-এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- প্রতিষ্ঠিত হয়: ৬ ডিসেম্বর, ১৯৫১ সাল।
- বর্তমান সদস্য: ১৭৫টি।
- পর্যবেক্ষক সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- এর সদর দপ্তর: গ্র্যান্ড-স্যাকনেক্স, জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: অ্যামি ই. পোপ।

উৎস: IOM ওয়েবসাইট।
৫,২৯৪.
Group of Twenty (G-20) মূলত কোন ধরনের সংগঠন?
  1. সামরিক জোট
  2. রাজনৈতিক দল
  3. অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
  4. মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা

Group of Twenty (G-20):
- জি-২০ বা Group of Twenty একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
 - বিশ্বের প্রধান অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন দেশগুলো এবং বড় আঞ্চলিক সংগঠনগুলো মিলিত হয়ে বৈশ্বিক অর্থনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- বর্তমানে জি-২০তে ১৯টি দেশ এবং ২টি আঞ্চলিক সংস্থা (European Union ও African Union) সদস্য হিসেবে আছে। 
- জি-২০ সর্বশেষ সদস্য- আফ্রিকান ইউনিয়ন।
- এর সদস্য দেশগুলো বিশ্ব GDP-এর প্রায় ৮৫%, বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৭৫% এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: ব্রিটানিকা ও জি-২০ জোট ওয়েবসাইট।

৫,২৯৫.
UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. প্যারিস
  3. রোম
  4. জেনেভা
ব্যাখ্যা
UNICEF:

- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫,২৯৬.
ইন্টারপোল (Interpol) এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. The International Criminal Police Organization
  2. The International Criminal Police Commission
  3. The International Criminal Police
  4. The International Police
ব্যাখ্যা
ইন্টারপোল: 
- পূর্ণরূপ: The International Criminal Police Organization. 
- প্রতিষ্ঠাকালীন নাম: The International Criminal Police Commission (ICPC).  
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।

উৎস: ইন্টারপোল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৫,২৯৭.
জাতিসংঘের মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৫৮ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬৩ সালে
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- ১৯৬১ সালে তিনি আফ্রিকার উত্তর রোডেশিয়ায় (জাম্বিয়া) বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।
৫,২৯৮.
ECOSOC প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
  1. ১৮টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৯টি
ব্যাখ্যা

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)। 
- টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা (Innovative idea) নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ)- এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।

⇒ ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

⇒ জাতিসংঘের অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে বাংলাদেশ ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৫,২৯৯.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করে?
  1. ক) ৪০তম
  2. খ) ৪১তম
  3. গ) ৩৬তম
  4. ঘ) ৪২তম
ব্যাখ্যা
• বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
• বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
• আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫,৩০০.
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর প্যারিসে?
  1. OECD
  2. ECO
  3. G-7
  4. Red Cross
ব্যাখ্যা
• OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development I
- এটি একটি অর্থনৈতিক জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যানের অধীনে আমেরিকান এবং কানাডিয়ান সাহায্য পরিচালনার জন্য ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- এটি অর্থনৈতিক ও সামাজিক নীতিমালা উন্নয়ন এবং সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৬১।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।[ এপ্রিল, ২০২৫]

অন্যদিকে,
- ECO - তেহরান।
- G-7 - নাই।
- Red Cross - জেনেভা।

উৎস: OECD ওয়েবসাইট।