বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৪৯ / ৭৬ · ৪,৮০১৪,৯০০ / ৭,৫৯৯

৪,৮০১.
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
  1. ব্যাংকক
  2. সিঙ্গাপুর
  3. টোকিও
  4. ম্যানিলা
ব্যাখ্যা
ADB:
- ADB-এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- বর্তমান সদস্য: ৬৯টি।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং বাকিগুলো অন্যান্য অঞ্চলের।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতসুগু আসাকাওয়া।

উল্লেখ্য,
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
৪,৮০২.
বিশ্বব্যাংক মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে যে পদ্ধতিতে -
  1. এভারেজ মেথড
  2. সাসটেইন মেথড
  3. ইনকাম মেথড
  4. এটলাস মেথড
ব্যাখ্যা
মাথাপিছু জাতীয় আয় পরিমাপ:
- বিশ্বব্যাংক যে পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় (Gross National Income, GNI) পরিমাপ করে, তাকে বলা হয় এটলাস মেথড।
- একটি দেশের স্থানীয় মুদ্রার মোট জাতীয় আয়কে (জিএনআই) মার্কিন ডলারে রূপান্তর করা হয়।
- এটি একটি বিশেষ পদ্ধতি যা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা তুলনা করার জন্য ব্যবহৃত হয়।
- এটলাস মেথডে, দেশগুলোর মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করতে মুদ্রা বিনিময় হার এবং মৌলিক মূল্য ব্যবহার করা হয়, যাতে আন্তর্জাতিক তুলনা করা সহজ হয়।

⇒ মধ্যম আয়ের দেশ শ্রেণীকরণটি মূলত বিশ্বব্যাংকের।
- বিশ্বব্যাংক সাহায্য দেওয়ার সুবিধার জন্য এই শ্রেণীকরণটি করেছে।

উৎস: i) বিশ্বব্যাংক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৪,৮০৩.
WTO-এর বর্তমান সদস্য -
  1. ১৬৩টি
  2. ১৬৪টি
  3. ১৬৫টি
  4. ১৬৬টি
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে। 

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৪,৮০৪.
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (OPEC) এর বর্তমান মহাসচিবের নাম কী? (জানুয়ারি, ২০২৫)
  1. হাইথাম আল গাইস
  2. আব্দুল্লাহ সালেম
  3. আবদুল রহমান আল-বাজ্জাজ
  4. মোহাম্মদ সালেহ জোখদার
ব্যাখ্যা
OPEC:
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে OPEC প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সাল।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাসচিব: হাইথাম আল গাইস। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান সদস্য: ১২টি। (জানুয়ারি, ২০২৫)
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮০৫.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? [ জানুয়ারি,২০২৬]
  1. ১৯৪টি
  2. ১৯৬টি
  3. ১৯৩টি
  4. ১৯১টি
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। [জানুয়ারি,২০২৬]

এছাড়াও,
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।

৪,৮০৬.
WTO এর সর্বশেষ রাউন্ড কোনটি? [জানুয়ারি - ২০২৫]
  1. নাইরোবি রাউন্ড
  2. টোকিও রাউন্ড
  3. দোহা রাউন্ড
  4. উরুগুয়ে রাউন্ড
ব্যাখ্যা
• WTO:
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা World Trade Organization (WTO) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- WTO প্রতিষ্ঠার আগে এর পূর্বনাম ছিল General Agreement on Tariffs and Trade (GATT),
- এটি ১৯৪৮ সালে কার্যকর হয় এবং ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO-তে রূপান্তরিত হয়।
- WTO-এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৬টি।  

উল্লেখ্য, 
- WTO-এর চলমান বা সর্বশেষ রাউন্ড হচ্ছে দোহা রাউন্ড, এটি ২০০১ সালে শুরু হয়।  

সূত্র: WTO ওয়েবসাইট ও Britannica.
৪,৮০৭.
ইকো (ECO) -এর সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ৮টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
ব্যাখ্যা

ইকো (ECO):
- ECO এর পূর্ণরুপ- Economic Cooperation Organization.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। 
- এর সদর দপ্তর তেহরান, ইরান।
- ECO এর পূর্ব নাম Regional Co-operation for Development (RCD)
- এই সংস্থার মৌলিক লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলির যৌথ কল্যাণ।
- ECO এর অন্যতম লক্ষ্য টেকসই অর্থনৈতিক উন্নয়নের অব্যাহত প্রচারের জন্য উপযুক্ত এবং অনুকূল পরিস্থিতি তৈরি করা।
- ECO এর সদস্য দেশ ১০টি। যথা-
- ইরান,
- পাকিস্তান,
- তুরস্ক,
- আফগানিস্তান,
- কিরঘিজস্তান,
- তুর্কেমেনিস্তান,
- উজবেকিস্তান,
- কাজাখস্তান,
- আজারবাইজান এবং
- তাজিকিস্তান। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ইকো ওয়েবসাইট।

৪,৮০৮.
অরবিস কী?
  1. উড়ন্ত দন্ত হসপিটাল
  2. মানবাধিকার সংঘ
  3. উড়ন্ত চক্ষু হসপিটাল
  4. যাত্রীবাহী বিমান
ব্যাখ্যা
Orbis: 
- Orbis একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা বিশ্বব্যাপী টেকসই চক্ষু চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে, যাতে চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা সবার নাগালের মধ্যে থাকে।
- ১৯৮২ সালে অরবিস তথা উড়ন্ত চক্ষু হসপিটালের যাত্রা শুরু হয়। 
- মিশন: বিশ্বজুড়ে মানুষের জন্য মানসম্মত ও সুলভ চক্ষু সেবা নিশ্চিত করা। 
- স্লোগান: Changing the Way the World Sees®
- Orbis দৃষ্টিশক্তি সংরক্ষণের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে।

সমস্যার পরিসংখ্যান:
- ৯০% দৃষ্টিহীনতা প্রতিরোধ বা চিকিৎসাযোগ্য
- ১ বিলিয়ন মানুষ প্রতিরোধযোগ্য কারণে দৃষ্টিহীন
- ৯০% দৃষ্টিহীন ব্যক্তি নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করে
- ৫৫% ক্ষতিগ্রস্ত নারী ও কন্যাশিশু

উৎস: Orbis ওয়েবসাইট। 
৪,৮০৯.
'মানব উন্নয়ন সূচক' প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) MIGA
  2. খ) UNICEF
  3. গ) UNDP
  4. ঘ) IDA
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
▪ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
▪ উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
▪ UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
▪ কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
▪ সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
▪ বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। 
▪ প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

তথ্যসূত্র: ইউএনডিপি ওয়েবসাইট।
৪,৮১০.
১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?
  1. ক) ১৭-২২ ডিসেম্বর ২০২০
  2. খ) ১২-১৮ ফেব্রুয়ারি ২০২১
  3. গ) ২৫-৩০ এপ্রিল ২০২১
  4. ঘ) ১-৫ জানুয়ারি ২০২২
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চার বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৫ থেকে ৩০ এপ্রিল বার্বাডোসের ব্রিজটাউনে। সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ আঙ্কটাড ওয়েবসাইট)
৪,৮১১.
আসিয়ান এর বর্তমান সদস্য দেশ -
  1. ক) ৩৫টি
  2. খ) ১৩টি
  3. গ) ১০টি
  4. ঘ) ৪৫টি
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN)
▪ আসিয়ান এর পূর্ণরূপ - ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ব্যাংকক, থাইল্যান্ড। 
সদস্য সংখ্যা :- ১০টি দেশ
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
▪ সদরদপ্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া।    

তথ্যসূত্র:- আসিয়ান ওয়েবসাইট। 
৪,৮১২.
Sustainable Development Goals (SDGs) এর ৫নং লক্ষ্যমাত্রায় কিসের কথা বলা হয়েছে?
  1. বৈষম্য হ্রাস
  2. ক্ষুধামুক্তি
  3. লিঙ্গ সমতা
  4. দারিদ্র্য নির্মূল
ব্যাখ্যা
◉ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG এর ৫নং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল,
- ক্ষুধামুক্তি,
- সুস্বাস্থ্য,
- মানসম্মত শিক্ষা,
- লিঙ্গ সমতা,
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
- বৈষম্য হ্রাস,
- টেকসই শহর ও জনগণ,
- পরিমিত ভোগ ও উৎপাদন,
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
- সামুদ্রিক বাস্তুসংস্থান,
- স্থলভাগের জীবন,
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৮১৩.
ECO কী ধরনের সংস্থা?
  1. অর্থনৈতিক
  2. মানবাধিকার
  3. সামরিক
  4. পরিবেশ
ব্যাখ্যা
ECO:

- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।
৪,৮১৪.
জাতিসংঘের কোন সংস্থা একাধিক বার নোবেল পুরস্কার লাভ করে?
  1. খাদ্য ও কৃষি সংস্থা
  2. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  3. শরণার্থী বিষয়ক সংস্থা
  4. বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক সংস্থা
ব্যাখ্যা
UNHCR
- এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- বিশ্ব শরণার্থী দিবস - 20 জুন।
- পূর্ণরূপ - United Nations High Commissioner for Refugees।
- সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড। 
- প্রতিষ্ঠা - ১৪ ডিসেম্বর, ১৯৫০ সাল।
- UNHCR প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার - ফিলিপ্পো গ্রান্ডি(ইতালি)।
- এটি দুইবার, ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- কার্যক্ষেত্র - ১৩৭ টি দেশ।

তথ্যসূত্র - UNHCR ওয়েবসাইট।
৪,৮১৫.
'ডাম্বারটন ওকস' সম্মেলনে কোন প্রস্তাব গৃহীত হয়েছিল?
  1. ক) জাতিসংঘ নামকরণ
  2. খ) সাধারণ পরিষদ গঠন
  3. গ) ভেটো ক্ষমতা নির্ধারন
  4. ঘ) নিরাপত্তা পরিষদ গঠন
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন
▪ ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- 
▪ জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ   

ইয়াল্টা সম্মেলন
▪ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference”  নামে পরিচিত।
▪ এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়।
▪ এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৪,৮১৬.
UNIDO-এর মূল কাজ কী?
  1. শিল্প উন্নয়নকে প্রচার ও ত্বরান্বিত করা
  2. পরিবেশ সংরক্ষণ
  3. শিক্ষা উন্নয়ন
  4. স্বাস্থ্য সেবা প্রদান
ব্যাখ্যা

• United Nations Industrial Development Organization (UNIDO):
- UNIDO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এটি শিল্প উন্নয়নের প্রচার, গতিশীলতা এবং ত্বরান্বিত করার জন্য কাজ আছে।  
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
-  এর সদরদপ্তর অস্ট্রিয়ার: রাজধানী ভিয়েনাতে অবস্থিত।

তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট।

৪,৮১৭.
Which is not the main organ of the United Nations?
  1. Trusteeship Council
  2. Economic and Social Council
  3. International Court of Justice
  4. UNESCO
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

জাতিসংঘের কার্যকরি দাপ্তরিক ভাষা দুইটি:
• ইংরেজি
• ফ্রেঞ্চ/ফরাসি

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
- FAO,
- ILO,
- IOM,
- UNWOMEN,
- UNAIDS,
- UNESCO,
- UNDP,
- UNICEF,
- UNCDF,
- UNFPA,
- UNHCR,
- UNIDO,
- WHO,
- WFP,
- UNOPS.

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৮১৮.
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য কয়টি?
  1. ক) ৫১
  2. খ) ৫৭
  3. গ) ৬৮
  4. ঘ) ৭৭
ব্যাখ্যা

ADB- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এটি প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান সদস্য ৬৮টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৩১টি) সদস্য দেশগুলোর মধ্যে - এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশ ৪৯টি এবং এশিয়ার বাইরের দেশ ১৯টি।
সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট - মাসাতসুগু আসাকাওয়া।

উৎসঃ এডিবি ওয়েবসাইট

৪,৮১৯.
'বিমসটেক' কী ধরনের সংগঠন?
  1. ক) সামাজিক
  2. খ) রাজনৈতিক
  3. গ) বাণিজ্যিক
  4. ঘ) অর্থনৈতিক
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
BIMSTEC এর বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল। তিনি ৬ নভেম্বর, ২০২০ সালে যোগদান করেন।
এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। এর স্থায়ী সদরদপ্তর অবস্থিত ঢাকায়।
এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান ২০০৩ সালে যুক্ত হয়। এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।
উৎসঃ বিমসটেক ওয়েবসাইট।
৪,৮২০.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. জুরিখ, সুইজারল্যান্ড
  3. বার্ন, সুইজারল্যান্ড
  4. বাসেল, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি। (জুন, ২০২৫)
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (জুন, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮২১.
নিচের কোন দেশটি D-8 এর সদস্য নয়?
  1. ইরান
  2. মালয়েশিয়া
  3. নাইজেরিয়া
  4. ইথিওপিয়া
ব্যাখ্যা
Developing 8 (D-8):

• ডি - ৮ এর পূর্ণনাম - The D-8 Organization for Economic Cooperation যা Developing - 8 নামেও পরিচিত। 
• প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল।
• সদস্য সংখ্যা: ৮টি দেশ। D-8 এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক;
- পাকিস্তান;
- বাংলাদেশ;
- ইরান;
- মিশর;
- নাইজেরিয়া;
- মালয়েশিয়া;
- ইন্দোনেশিয়া।

• প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration.
• সদরদপ্তর: ইস্তাম্বুল, তুর্কিয়ে।

উৎস: ডি - ৮ এর ওয়েবসাইট।
৪,৮২২.
আসিয়ান কোন অঞ্চলের জোট?
  1. ক) এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
  2. খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
  3. গ) মধ্য আমেরিকা
  4. ঘ) ককেশাস অঞ্চল
ব্যাখ্যা
ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।

আসিয়ানের সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। সংস্থাটির বর্তমান চেয়ারপার্সন কম্বোডিয়া।

আসিয়ান জোটের বর্তমান সদস্য সংখ্যা দশটি
এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস
- ভিয়েতনাম
- ব্রুনেই ও
- মিয়ানমার।

সর্বশেষ ৩৮তম ও ৩৯তম আসিয়ান সামিট ব্রুনাইয়ের বন্দর সেরি বেগওয়ানে ২০২১ সালের ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রথম আসিয়ান সামিট ১৯৭৬ সালের ২৩-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
৪,৮২৩.
UNDP কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা

UNDP:
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক অসিম স্টেইনার।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

[অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং  ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।]



তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

৪,৮২৪.
APEC এর উদ্যোক্তা ছিলেন-
  1. ক) ফিদেল কাস্ত্রো
  2. খ) বব হক
  3. গ) হুগু চাভেজ
  4. ঘ) গাদ্দাফি
ব্যাখ্যা
APEC এর পূর্ণরূপ- Asia Pacific Economic Co-operation। এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
এটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে। এর সদরদপ্তর সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। এর সদস্য দেশ- ২১টি।
APEC এর ওয়েবসাইট।
৪,৮২৫.
নিচের কোনটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution'?
  1. ক) UN Resolution (1948)
  2. খ) UN Peacekeeping Resolution (1948)
  3. গ) Security Council Resolution 50 (1948)
  4. ঘ) General Assembly Resolution 50 (1948)
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
▪ প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল।
▪ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)।
▪ জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations)।
▪ এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয় যা এখনো চলমান রয়েছে।                    

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৮২৬.
OPEC কী?
  1. ওশেনিয়া অঞ্চলের বাণিজ্য জোট
  2. বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
  3. মধ্য এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
  4. অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
ব্যাখ্যা
OPEC:
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- এর বর্তমান মহাসচিব হাইথাম আল গাইস। (জুলাই, ২০২৪)
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি। (জুলাই, ২০২৪)
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮২৭.
জাতিসংঘের উদ্যোগে প্রথম বিশ্ব পরিবেশ সন্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ক) রিও ডি জেনিরোতে
  2. খ) স্টকহোমে
  3. গ) নিউইয়র্ক 
  4. ঘ) বেইজিং
ব্যাখ্যা
• পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে  জাতিসংঘ:
- ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে ষ্টকহোমে পরিবেশগত প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৯৯২ সালের জুন মাসে ব্রাজিলের রিওডি জেনিরোতে অনুষ্ঠিত হয় প্রথম ধরিত্রী সম্মেলন।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
- ১৯৮৮ সালে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে নোবেল শান্তিপুরস্কারে ভূষিত করা হয়।
- ১৯৬৮ সালে প্রথম বারের মত স্বাক্ষরিত হয় পারস্পরিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি।
- ১৯৭১ সালে সমুদ্র তলদেশে, সমুদ্র পৃষ্টে পারমানবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রবসানো চুক্তি 
- ১৯৭২ সালে জীবানু ও রাসায়নিক অস্ত্রউন্নয়ন, উৎপাদন, মজুত নিষিদ্ধ সংক্রান্তচুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার সম্পার্কিত সর্বজনীন মানবাধিকার ঘোষণা স্বাক্ষরিত হয়। 
 
উৎস: বিএ/বিএসএস প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮২৮.
GCCভুক্ত দেশ কতটি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৯টি
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।

এটি ১৯৮১ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
বর্তমান মহাসচিব নায়েফ আল হাজরাফ।

জিসিসি এর বর্তমান সদস্য ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন
- ওমান।

(তথ্যসূত্র: GCC ওয়েবসাইট)
৪,৮২৯.
International Fund for Agricultural Development এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৭৪টি
  2. খ) ১৭৫টি
  3. গ) ১৭৬টি
  4. ঘ) ১৭৭টি
ব্যাখ্যা
IFAD:

- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর সদর দপ্তর রোমে। 
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)।
- IFAD এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি - বিশেষায়িত সংস্থা।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
- সদস্য সংখ্যা- ১৭৭টি দেশ।

তথ্যসূত্র - IFAD অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮৩০.
প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘Military Direct’ এর সমীক্ষানুসারে, বর্তমানে সামরিক শক্তিতে শীর্ষ দেশ-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

বৈশ্বিক সামরিক প্রতিবেদন:
২১ মার্চ ২০২১ প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘Military Direct’ প্রকাশ করে বৈশ্বিক সামরিক প্রতিবেদন।
প্রতিবেদন অনুযায়ী-
    সামরিক শক্তিতে শীর্ষ ৫ দেশ:
১. চীন, ২. যুক্তরাষ্ট্র, ৩. রাশিয়া, ৪. ভারত ও ৫. ফ্রান্স।
    সামরিক ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. ভারত, ৪. রাশিয়া ও ৫. সৌদি আরব।
    সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশ – ৪৫-তম।
আবার,
জানুয়ারি ২০২১ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর ‘2021 Military Strength Ranking’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের সূচক অনুযায়ী- 
    শীর্ষ ৫ দেশ: ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান
    সর্বনিম্ন ৫ দেশ: ১৩৮. ভুটান, ১৩৭. লাইবেরিয়া, ১৩৬. সোমালিয়া, ১৩৫. সিয়েরা লিওন, ১৩৪. সুরিনাম
    সার্কভুক্ত দেশের অবস্থান: ৪. ভারত, ১০. পাকিস্তান, ৪৫. বাংলাদেশ, ৭৫. আফগানিস্তান, ৭৯. শ্রীলংকা, ১১৮. নেপাল ও ১৩৮. ভুটান।

৪,৮৩১.
আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
  1. কুয়েত
  2. ইরাক
  3. ইরান
  4. সিরিয়া
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুন, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৪,৮৩২.
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) ইলামাবাদ
  4. ঘ) কাঠমান্ডু
ব্যাখ্যা
- পূর্ণরুপ- South Asian Associatiion for Regional Co-operation (SAARC)
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ঢাকায় সার্ক সনদে স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সার্ক ৮ টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়-- কাঠমুন্ড
- সচিবালয়--১৭ জানুয়ারী ১৯৮৭ সালে কাঠমুন্ডতে সমিতির সচিবালয় স্থাপিত হয়।
- সবর্শেষ সদস্য-- আফগানিস্তান।

তথসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (SAARC)
৪,৮৩৩.
বিমসটেক-এর বর্তমান সভাপতি দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. মিয়ানমার
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- বর্তমান সদস্য: ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ‘BIMSTEC’ এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।
- এপ্রিল, ২০২৫-এ বাংলাদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
- বাংলাদেশ এর আগে ১৯৯-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতির দায়িত্ব পালন করে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৪,৮৩৪.
'Rotary International'-এর প্রতিষ্ঠাতা কে?
  1. রবার্ট ব্যাডেন পাওয়েল
  2. পল পি. হ্যারিস
  3. ফ্রেডরিক উইলসন
  4. ডেরেক হডকি
ব্যাখ্যা

Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সালে।
- প্রতিষ্ঠাতা: শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস (Paul Harris)।
- নীতিবাক্য: "Service Above Self" (নিজের উপরে সেবা)।
- সদরদপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র।
- বর্তমান সভাপতি: Stephanie Urchick.
- সদস্য সংখ্যা: ১.৪ মিলিয়ন (রোটারিয়ান)।

⇒ উল্লেখযোগ্য কার্যক্রম: শান্তি প্রচার, রোগের বিরুদ্ধে লড়াই, পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান, , মা ও শিশুদের বাঁচান,  শিক্ষা সহায়তা, স্থানীয় অর্থনীতির বিকাশ, পরিবেশ রক্ষা।
- বাংলাদেশে রোটারি প্রথম ক্লাব: ঢাকা রোটারি ক্লাব।

উৎস: i) Rotary International ওয়েবসাইট।
 ii) বাংলাপিডিয়া।

৪,৮৩৫.
জাতিসংঘ সনদ কার্যকর হয় -
  1. ২৬ জুন, ১৯৪৫
  2. ২৩ আগস্ট, ১৯৪৫
  3. ২৪ অক্টোবর, ১৯৪৫
  4. ২৮ অক্টোবর, ১৯৪৫
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় - ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।

- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
– অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি।
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮৩৬.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ -
  1. ৫০টি
  2. ৫১টি
  3. ৫২টি
  4. ৫৩টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৮৩৭.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- পূর্ণরূপ: United Nations University.
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- সংগঠন ধরন: জাতিসংঘের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান।
- অধিভুক্ত সংস্থা: জাতিসংঘ (UN) ও UNESCO (সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা)।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস টোকিও, জাপানে।

উল্লেখ্য,
- UNU-এর ১২টির বেশি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
- UNU-WIDER- ফিনল্যান্ডে (উন্নয়ন অর্থনীতি),
- UNU-EHS- জার্মানিতে (পরিবেশ ও মানব নিরাপত্তা),
- UNU-INWEH- কানাডায় (জলসম্পদ ও স্বাস্থ্য),
- UNU-CRIS- বেলজিয়ামে (আঞ্চলিক একীকরণ)।

উৎস: UNU ওয়েবসাইট।
৪,৮৩৮.
Which is the largest trading bloc in the World?
  1. ক) NAFTA
  2. খ) ASEAN
  3. গ) EU
  4. ঘ) MERCOSUR
  5. ঙ) None of these
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:

- বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লক ইউরোপীয় ইউনিয়ন।
- ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৭।
- ২০২০ সালে ইংল্যান্ড  ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
- ইইউ মাস্ট্রিচ চুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল।
- চুক্তিটি একটি একক মুদ্রা (ইউরো), একটি ঐক্যবদ্ধ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি এবং সাধারণ নাগরিকত্ব তৈরি করে ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিক একীকরণকে উন্নত করার জন্য তৈরী করা হয়েছিল।
- ইউরোপে শান্তি ও গণতন্ত্রের প্রচারে সংস্থাটির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইইউকে ২০১২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।
- ফ্রান্স হল আয়তনের দিক থেকে বৃহত্তম ইইউ দেশ।
- ইইউর জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ খ্রিস্টান, মোট ৭১%।
- অফিসিয়াল ভাষার তালিকায় ২৪টি ভাষা রয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি যেমন আইন প্রণয়ন সমস্ত সরকারী ভাষায় উপলব্ধ করা হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
৪,৮৩৯.
AIIB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. মার্কোস পিনো
  2. জিন পিয়াঙ্কো
  3. মার্কোস ট্রয়েজ
  4. জিন লিকুয়ান
ব্যাখ্যা
AIIB:
- The Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান
- তিনি গত ১৬ জানুয়ারি ২০২১ তিনি দ্বিতীয়বারের মতো ব্যাংকটির প্রেসিডেন্ট হিসেবে পাঁচবছরের জন্যে দায়িত্বগ্রহণ করেন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- ব্যাংকটিতে চীনের ভোটাধিকারের পরিমাণ ৩০.৬৯৬০শতাংশ।

উৎস: AIIB ওয়েবসাইট।
৪,৮৪০.
ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ -
  1. মালয়েশিয়া
  2. সিঙ্গাপুর
  3. লাওস
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৪,৮৪১.
CEDAW সনদে কয়টি অনুচ্ছেদ আছে?
  1. ২২টি
  2. ৩০টি
  3. ৪৮টি
  4. ৫০টি
ব্যাখ্যা

CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of All Forms of Discrimination Against Women বা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন।
- গৃহীত হয়: ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে।
- সনদ স্বাক্ষর শুরু হয়: ১ মার্চ, ১৯৮০।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- বর্তমান চেয়ারপারসন: আনা পেলেজ নারভেজ।
- এই সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদগুলোর মধ্যে ৩-১৬ পর্যন্ত মোট ১৪টি নারীর অধিকার সংক্রান্ত এবং বাকীগুলো এব কর্মপন্থা ও দায়িত্ব সংক্রান্ত।

⇒ CEDAW সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ ৩ ভাগে বিভক্ত। যথা:
- প্রথম ভাগ (১-১৬): নারী পুরুষের সমতা সর্ম্পকিত,
- দ্বিতীয় ভাগ (১৭-২২): এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক,
- তৃতীয় ভাগ (২৩-৩০): প্রশাসনিক বিষয়।

⇒ CEDAW কমিটিতে সারা বিশ্ব থেকে নারী অধিকার সংক্রান্ত ২৩ জন বিশেষজ্ঞ রয়েছে। কমিটি সদস্যগণ ৪ বছরের জন্য নির্বাচিত হন। 
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কনভেনশনের শর্তানুযায়ী রাষ্ট্রপক্ষসমূহের প্রতি নারীর মৌলিক মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা; নারী পাচার ও পতিতাবৃত্তিতে নারীর শোষণ রোধ নিশ্চিত করা; রাজনৈতিক ও লোকজীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান; জাতীয়তা অর্জন, পরিবর্তন বা বহাল রাখার সমান অধিকার নিশ্চিত করা; শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর জন্যে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য ধারায় গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান সংক্রান্ত বিষয়গুলো রয়েছে।
- কনভেনশনে নারীর নিজ নিজ দেশে রাজনৈতিক ও লোকজীবনে অংশগ্রহণ এবং সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারও নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও,
- ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক CEDAW দিবস।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) CEDAW South Asia ওয়েবসাইট।

৪,৮৪২.
SDG-এর ৬নং অভীষ্ট লক্ষ্যমাত্রার বিষয়বস্তু কোনটি?
  1. মানসম্মত শিক্ষা
  2. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
  3. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
  4. পরিমিত ভোগ ও উৎপান
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮৪৩.
লন্ডনের জেমস প্রাসাদে কতটি দেশ লন্ডন ঘোষণায় স্বাক্ষর করে?
  1. ৯টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি
ব্যাখ্যা
লন্ডন ঘোষণা:

• জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো লন্ডন ঘোষণা।
• ১৯৪১ সালের ১২ জুন লন্ডনের জেমস প্রাসাদে ১৪টি দেশ লন্ডন ঘোষণায় স্বাক্ষর করে।
• দেশগুলো হলো:
- গ্রেট ব্রিটেন
- ফ্রান্স
- কানাডা
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা
- বেলজিয়াম
- নেদারল্যান্ডস
- যুগোশ্লাভিয়া
- চেকোশ্লাভিয়া
- নরওয়ে
- গ্রিস
- লুক্সেমবার্গ
- পোল্যান্ড।



উৎস: জাতিসংঘের ওয়েবসাইট। 
৪,৮৪৪.
'APEC' গঠনে উদ্যোক্তা দেশ-
  1. ক) ফিলিপাইন
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট APEC (Asia Pacific Economic Co-operation) প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
- এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
- এটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট।
- এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত।
- এই সংস্থার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য। 
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ ২১টি। 

উৎসঃ APEC এর ওয়েবসাইট।
৪,৮৪৫.
OPEC Plus কবে গঠিত হয়েছিল?
  1. ২০১০ সালে
  2. ২০১৪ সালে
  3. ২০১৫ সালে
  4. ২০১৬ সালে
ব্যাখ্যা

• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)। 
- OPEC+ দেশ: ৮টি (সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান)। 
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।

• OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট।

৪,৮৪৬.
ASEAN প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯৪৫
  2. ১৯৬০
  3. ১৯৬৭
  4. ১৯৭২
ব্যাখ্যা
ASEAN প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।

ASEAN:
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- ASEAN এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।[জুলাই - ২০২৫]

সূত্র: ASEAN ওয়েবসাইট।
৪,৮৪৭.
জাতিসংঘের নবম মহাসচিব কে?
  1. বান কি মুন
  2. অ্যান্তোনিও গুতেরেস
  3. কফি আনান
  4. উ থান্ট
ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিববৃন্দ:
- প্রথম: ট্রিগভেলী (নরওয়ে)।
- দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)।
- তৃতীয়: উ থান্ট (মিয়ানমার)।
- চতুর্থ: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)।
- পঞ্চম: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)।
- ষষ্ঠ: ড. বুট্রোস ঘালি (মিশর)।
- সপ্তম: কফি আনান (ঘানা)।
- অষ্টম: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।
- নবম ও বর্তমান: অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,৮৪৮.
World Economic Forum (WEF)-এর বার্ষিক অধিবেশন সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. দাভোস, সুইজারল্যান্ড
  4. বার্লিন, জার্মানি
ব্যাখ্যা

- World Economic Forum (WEF)-এর বার্ষিক অধিবেশন সাধারণত সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়। 

World Economic Forum (WEF): 
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম একটি আন্তর্জাতিক সংস্থা, এটি বিশ্বব্যাপী অর্থনীতি, ব্যবসা ও রাজনৈতিক নেতাদের একত্রিত করে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে।
- এর পূর্ণরূপ World Economic Forum (WEF)।
- সংস্থাটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- ফোরামের সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

উল্লেখ্য, 
- শুরুতে এই সংস্থার নাম ছিল European Management Forum, তবে ১৯৮৭ সালে এটি World Economic Forum নামধারণ করে।
- প্রতিবছর জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। 

সূত্র: WEF ওয়েবসাইট। 

৪,৮৪৯.
মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করার পর কোথায় সদর দপ্তর স্থানান্তর করা হয়?
  1. ক) রিয়াদ
  2. খ) তিউনিস
  3. গ) রাবাত
  4. ঘ) বৈরুত
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন/জোট হলো “আরব লীগ”। 

প্রতিষ্ঠাকাল: ২২ মার্চ, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান: কায়রো, মিশর
সদস্য সংখ্যা: ২২টি দেশ
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭টি দেশ
(মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব ও ইয়েমেন)
সদরদপ্তর: কায়রো, মিশর

- ১৯৭৯ সালে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তির (ক্যাম্প ডেভিড চুক্তি) জের ধরে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। 
- এই সময় এর সদরদপ্তর কায়রো থেকে তিউনিসে (তিউনিসিয়া) স্থানান্তর করা হয়। 
- পরে ১৯৮৯ সালে মিশর পুনরায় সদস্যপদ ফিরে পায় এবং ১৯৯০ সাল থেকে সদরদপ্তর পুনরায় কায়রোতে পুনঃস্থাপন করা হয়।
 
উৎস: আরব লীগ ওয়েবসাইট


৪,৮৫০.
বিশেষত ঠোঁট ও তালুকাটা শিশুদের নিয়ে কাজ করে কোনটি?
  1. অক্সফাম
  2. কেয়ার
  3. সেভ দ্য চিলড্রেন
  4. স্মাইল ট্রেন
ব্যাখ্যা
স্মাইল ট্রেন:
- একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। 
- প্রায় দুই দশকের বেশি সময় ধরে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
- ১৯৯৯ সালে ব্রিয়েন মুলেনি এবং চার্লস ওয়াংয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 
- সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্ক সিটিতে।
এছাড়া,
- অক্সফাম আর্ত মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা।
- কেয়ার দরিদ্র মানুষের মধ্যে দারিদ্র্য হ্রাসের জন্য কাজ করা একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
- সেভ দ্য চিলড্রেন যুক্তরাজ্যভিত্তিক শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে কাজ করা সংস্থা। 

উৎস: স্মাইল ট্রেন এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
৪,৮৫১.
বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
  1. ক) ১৮ ডিসেম্বর
  2. খ) ১৬ অক্টোবর
  3. গ) ২৭ সেপ্টেম্বর
  4. ঘ) ২৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা

- ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
- ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
- ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ এর অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৮৫২.
বাংলাদেশ কত সালে ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) -এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭১ সালে
ব্যাখ্যা

ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- OIC এর পূর্ণরূপ হল - Organization of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ৩২-তম সদস্য হিসেবে যোগদান করে।
- প্রতিষ্ঠাকাল - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল 
- প্রতিষ্ঠার স্থান - রাবাত, মরক্কো।
- বর্তমান সদস্য - ৫৭টি দেশ।
- সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব। 
- অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ। 
- একমাত্র ইউরোপীয় সদস্য দেশ - আলবেনিয়া।
- দক্ষিণ আমেরিকার ২টি সদস্য দেশ - গায়ানা ও সুরিনাম।
- প্রথম মহাসচিব ছিলেন টেংকু আবদুর রহমান (মালয়শিয়া)।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- ২০১১ সালে OIC এর আগের নাম - Organization of Islamic Conference পরিবর্তন করে Organization of Islamic Cooperation রাখা হয়।

উৎস: OIC এর ওয়েবসাইট।

৪,৮৫৩.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কাঠমান্ডু
  2. ঢাকা
  3. গুজরাট
  4. কলম্বো
ব্যাখ্যা

• সার্ক( SAARC):
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র ৮টি।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: SAARC ওয়েবসাইট।

৪,৮৫৪.
বিশ্ব স্কাউট আন্দোলন (WOSM) -এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) নিউইয়র্ক
  3. গ) সিকাগো
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
বিশ্ব স্কাউট আন্দোলন (WOSM):
- বিশ্ব স্কাউট আন্দোলনের পূর্ণনাম - 'World Organization of the Scout Movement' (WOSM)।
- এটি বিশ্বের সবচেয়ে বড় স্কাউট বিষয়ক সংগঠন।
- স্কাউট আন্দলনের প্রতিষ্ঠাতা – ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য - রবার্ট স্টিফেনসন ব্যাডন পাওয়েল।
- ১৯২০ সালে লন্ডনে প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় এবং Boy Scouts International Bureau (বর্তমান নাম - World Scout  Bureau) প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল - ১৯২০ সাল (প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠানের উদ্যোগ)
- প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
- সদস্য সংখ্যা - ১৭০টি সংগঠন ও প্রায় ৫০০ মিলিয়ন অংশগ্রহনকারী।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র: বিশ্ব স্কাউট আন্দোলন ওয়েবসাইট।
৪,৮৫৫.
জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
  1. ডব্লিউ রুজভেল্ট
  2. কিম উইলসন
  3. উড্রো উইলসন
  4. ডব্লিউ হ্যারিসন
ব্যাখ্যা
◉ জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
- জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি - ডব্লিউ হ্যারিসন।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৪,৮৫৬.
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের কত নং ধারা প্রয়োগ করেন?
  1. ৯৬ ধারা
  2. ৯৮ ধারা
  3. ৯৯ ধারা
  4. ৯৭ ধারা
ব্যাখ্যা
• গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের ৯৯ ধারা:
- নির্বিচার বোমাবর্ষণ, নিরীহ মানুষকে বাস্তুচ্যুত হওয়া, খাবার ও চিকিৎসার জন্য হাহাকার-সব মিলিয়ে উপত্যকাটির পরিস্থিতিকে ‘কেয়ামতের মতো’ বলেছে জাতিসংঘ।
- এ সংঘাত অবসানে নিরাপত্তা পরিষদকে সক্রিয় হতে জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।
- গত ৩৪ বছরে (১৯৮৯ সালের পর) ধারাটি ব্যবহারের প্রয়োজন মনে করেননি জাতিসংঘের কোনো মহাসচিব।
- গাজা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং এ নিয়ে নিরাপত্তা পরিষদের পদক্ষেপের ঘাটতির কারণেই তিনি ৯৯ ধারা প্রয়োগ করেছেন বলে জানান গুতেরেস।

উৎস: ৭ ডিসেম্বর , ২০২৩, প্রথম আলো।
৪,৮৫৭.
APEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জাপান
  2. সিঙ্গাপুর
  3. দক্ষিণ কোরিয়া
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
• APEC:

- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হাউক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১ টি দেশ। (পরিবর্তনশীল) 

উৎস: APEC -এর ওয়েবসাইট।
৪,৮৫৮.
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) বার্ন, সুইজারল্যান্ড
  3. গ) ভিয়েনা, অস্ট্রিয়া
  4. ঘ) মাদ্রিদ, স্পেন
ব্যাখ্যা

UPU - চুক্তি স্বাক্ষর -- ৯ অক্টোবর, ১৮৭৪ সাল, চুক্তি কার্যকর -- ৫ জুলাই ১৮৭৫ সাল।
প্রতিষ্ঠার স্থান - বার্ন, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা - ১৯২টি দেশ
প্রতিষ্ঠাকালীন চুক্তি - The Treaty of Bern
সদরদপ্তর - বার্ন, সুইজারল্যান্ড
সূত্রঃ UPU এর অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৮৫৯.
ওপেকের সদস্য না কোন দেশ?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) ভেনেজুয়েলা
ব্যাখ্যা


বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ওপেকের বর্তমান সদস্য দেশ ১২টি।

• এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।

ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা ও কাতার আগে ওপেকের সদস্য ছিলো, এখন তাদের সদস্যপদ নেই। মালয়েশিয়াও ওপেকের সদস্য না।

উৎসঃ ওপেকের ওয়েবসাইট।

৪,৮৬০.
নিচের কোনটি রাশিয়া নেতৃত্বাধীন নিরাপত্তা সহযোগীতা বিষয়ক জোট?
  1. ক) CSTO
  2. খ) CIS
  3. গ) OSCE
  4. ঘ) Warsaw-Pact
ব্যাখ্যা
- CSTO (The Collective Security Treaty Organization) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি নিরাপত্তা সহযোগিতা বিষয়ক জোট।
- ইহা রাশিয়া নেতৃতাধীন নিরাপত্তা সহযোগিতা বিষয়ক ব্লক। 
- ১৯৯২ সালের ১৫ মে রাশিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান নিজেদের মধ্যে The Collective Security Treaty চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৯৩ সালে এটিতে আজারবাইজান, বেলারুশ ও জর্জিয়া যোগ দেয়। ১৯৯৪ সালের ২০ এপ্রিল পাঁচ বছর মেয়াদি চুক্তিটি কার্যকর হয়।
- ২০০২ সালের ৭ অক্টোবর ৬টি দেশ চুক্তিকে সংস্থায় রূপদান করে।
- এর সদরদপ্তর স্থাপন করা হয় রাশিয়ার মস্কোতে।
CSTO এর বর্তমান সদস্য ৬টি।
এগুলো হলো:
- রাশিয়া
- আর্মেনিয়া
- বেলারুশ
- কিরগিজস্তান
- তাজিকিস্তান এবং
- কাজাখস্তান।


অন্যদিকে,
- Commonwealth of Independent States (CIS) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট যা ১৯৯১ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়।

- ওয়ারশ প্যাক্ট হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত সমাজতান্ত্রিক দেশগুলোর একটি সামরিক জোট।
- সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের জুলাই এ ওয়ারশ প্যাক্টের বিলুপ্ত ঘটে।

OSCE (The Organisation for Security and Co-Operation of Europe) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন। উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৫৭টি দেশ এটির সদস্য।
 
উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট। 
৪,৮৬১.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা -
  1. ০৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৮৬২.
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয় -
  1. ক) ফেডারেল রিজার্ভ সিস্টেম
  2. খ) ব্যাংক অব ভেনিস
  3. গ) ব্যাংক অব সুইডেন
  4. ঘ) ব্যাংক অব ইংল্যান্ড
ব্যাখ্যা
• ব্যাংক ব্যবস্থা:
- বিশ্বের প্রথম কেন্দ্রীয়ব্যাংক 'স্ভেরিজেস রিকস ব্যাংক' হলেও প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ১৬৯৪ সালের ২৭ জুলাই স্থাপিত হয়  ‘ব্যাংক অব ইংল্যান্ড’।
- ‘ব্যাংক অব ইংল্যান্ড’কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।
- ব্যাংকিং কার্যক্রমের ধারণা প্রাচীন আমলেও বিদ্যমান ছিল।
- ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় - মুদ্রাকে।
- তবে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক ধরা হয় ১১৫৭ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব ভেনিসকে।
- ১৪০১ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব বার্সিলোনা ছিল প্রথম আধুনিক ব্যাংক।
- ১৬৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব সুইডেন ছিল সনদপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক ব্যাংক।
 
উৎস: সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেনি।
৪,৮৬৩.
অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ার পূর্বে কোন সংস্থায় কর্মরত ছিলেন?
  1. ক) UNDP
  2. খ) UNICEF
  3. গ) UNHCR
  4. ঘ) UNIDO
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মহাসচিব নির্বাচিত হওয়ার পূর্বে UNHCR এ কর্মরত ছিলেন। ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরনার্থী বিষয়ক ১০ম হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)
৪,৮৬৪.
কী উন্নয়নের লক্ষ্যে IFAD তৈরি হয়েছে?
  1. খাদ্য সংকট মোকাবেলা
  2. বাণিজ্য সম্প্রসারণ
  3. দারিদ্র্য দূরীকরণ
  4. কৃষি উন্নয়ন
ব্যাখ্যা
• ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD):
- IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development.
- ৯৭০-এর দশকের গোড়ার দিকে, বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির কারণে ব্যাপক দুর্ভিক্ষ, অপুষ্টি এবং মৃত্যু ঘটে, বিশেষ করে আফ্রিকার সাহেল অঞ্চলে।
- দারিদ্র্য এবং খাদ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়ানো কাঠামোগত সমস্যার জন্য বিশ্বের দীর্ঘমেয়াদী, পদ্ধতিগত সমাধানের প্রয়োজন ছিল।
-  ১৯৭৪ সালে, জাতিসংঘের বিশ্ব খাদ্য সম্মেলন এই সমস্যাগুলি সমাধানের দিকে নজর দেয় এবং দরিদ্র গ্রামীণ সম্প্রদায়ের কৃষি উন্নয়নের জন্য অর্থায়নের জন্য একটি সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
- সেই লক্ষ্যে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD)।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা এবং একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৭ সাল থেকে IFAD-এর প্রকল্পের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে।
- ১৯৮০ সালে রোমে সদর দফতর স্থাপন করা হয়।

উৎস: IFAD ওয়েবসাইট।
৪,৮৬৫.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্য:
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (মে, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৮৬৬.
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
  1. কুর্ট ওয়াল্ডহেইম
  2. উ থান্ট
  3. ড. বুট্রোস বুট্রোস ঘালি
  4. ট্রিগভেলী
ব্যাখ্যা

বাংলাদেশ ও জাতিসংঘ:
- বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের সূত্রপাত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়েই। 
- বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কুর্ট ওয়াল্ডহেইম।

⇒ ১৯৭১ সালের এপ্রিলে ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা দিতে অনুরোধ জানায়। এই অনুরোধে তৎকালীন জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম উদ্যোগী হন। জাতিসংঘ মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন পাঠিয়েছিল, তবে ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়। ২৩ আগস্ট বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া সমর্থিত একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়। কিন্তু ২৫ আগস্ট চীন ওই প্রস্তাবে ভেটো প্রয়োগ করার ফলে ওই সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘের সদস্য পদ লাভ করা সম্ভব হয়নি।

⇒ ১৯৭৪ সালের জুন মাসে বাংলাদেশ পুনরায় আবেদন করে। ১৯৭৪ সালের ১০ জুন নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্য পদ লাভের প্রস্তাবটি উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। চীন বাংলাদেশের বিপক্ষে না গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থাকে। অতঃপর প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সুপারিশসহ সাধারণ পরিষদে পাঠানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওই দিনই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।

উল্লেখ্য,
- উ থান্ট (১৯৬১-৭১): জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
- কুর্ট ওয়াল্ডহেইম (১৯৭২-৮১): চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়াল্ডহেইম। তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।
iii) তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইট।
iv) কালের কন্ঠ পত্রিকা।

৪,৮৬৭.
'Club of Vienna' কী?
  1. অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
  2. পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
  3. একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
  4. পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
ব্যাখ্যা
Club of Vienna:
'Club of Vienna' মূলত একটি গবেষণা প্রতিষ্ঠান যা বিশ্ব উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কাজ করে। এর লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের উন্নয়ন নীতি ও কৌশল নিয়ে আলোচনা এবং গবেষণা করা।

মূল উদ্দেশ্য:
১. সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা এবং আলোচনা করা।
২. উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর নীতির উন্নয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।
৩. আন্তর্জাতিক সংস্থা, সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক স্থাপন ও সহযোগিতা।

কার্যক্রম:
১. উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সেমিনার ও কনফারেন্স আয়োজন করে।
২. উন্নয়ন গবেষণা, নীতি এবং কৌশল সম্পর্কে প্রতিবেদন ও বই প্রকাশ করে।
৩. সদস্য দেশগুলোর মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে।

উৎস: Club of Vienna ওয়েবসাইট।
৪,৮৬৮.
'রিক্সড্যাগ' কোন দেশের আইনসভা?
  1. ক) সুইডেন
  2. খ) নেপাল
  3. গ) ইরান
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
- মজলিস : ইরানের আইনসভা
- রাষ্টীয় সভা : নেপালের আইনসভা
- লয়াজিরগা : আফগানিস্তানের আইনসভা
- কংগ্রেস : যুক্তরাষ্ট্রের আইনসভা
- রিক্সড্যাগ : সুইডেনের আইনসভা
- ফোকেটিং : ডেনমার্কের আইনসভা
- আলথিং : আইসল্যান্ডের আইনসভা
- এডুসকুন্ডা : ফিনল্যান্ডের আইনসভা

উৎস: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা
৪,৮৬৯.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. ভারত
ব্যাখ্যা
⇒ সংযুক্ত আরব আমিরাত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়।

NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া ও মিশর। (মে, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (মে, ২০২৫)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮৭০.
নিচের কোনটি 'বিশ্বব্যাংক' গ্রুপের সদস্য?
  1. IMF
  2. NDB
  3. WTO
  4. IBRD
ব্যাখ্যা

​বিশ্বব্যাংক গ্রুপ:
- আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
প্রতিষ্ঠানগুলো হলো:
- International Development Association (IDA).
- International Bank for Reconstruction and Development (IBRD).
- International Finance Corporation (IFC).
- Multilateral Investment Guarantee Agency (MIGA).
- International Center for Settlement of Investment Disputes (ICSID).

উৎস: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৪,৮৭১.
খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয় কোথায়?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইতালি
  4. ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা
- FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা। 
- জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে। 
- নবগঠিত জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা। বর্তমানে সংস্থাটি ১৩০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা
সদস্য সংখ্যা: ১৯৪টি দেশ, ১টি সংস্থা (ইইউ), সহযোগী রাষ্ট্র ২টি (Faroe Islands, Tokelau)
সদরদপ্তর: রোম, ইতালি


⤇ প্রথম বিশ্ব খাদ্য জরিপ অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালে।
⤇ ওয়াশিংটন ডিসি FAO এর অস্থায়ী সদর দফতর হিসাবে মনোনীত হয়েছিল।
⤇ ১৯৪৬ সালে FAO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
⤇ বাংলাদেশ FAO এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।
⤇ “Conference” হচ্ছে এই সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহনকারী অঙ্গ এবং “Council” হচ্ছে প্রধান পরিচলন অঙ্গ।
⤇ বর্তমান প্রধান (মহাপরিচালক) - QU Dongyu, (১ আগস্ট, ২০১৯ - বর্তমান)। তিনি চীনের নাগরিক।
 
উৎস: বিশ্ব খাদ্য সংস্থার ওয়েবসাইট। 
৪,৮৭২.
OXFAM কোন দেশভিত্তিক এনজিও? 
  1. যুক্তরাজ্য 
  2. যুক্তরাষ্ট্র
  3. কেনিয়া 
  4. কানাডা
ব্যাখ্যা
Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত 'অক্সফোর্ড কমিটি ফর ফ্যামিন রিলিফ' থেকে এসেছে।
-  ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থা হিসেবে গঠিত হয়েছিল।
- সদর দপ্তর: কেনিয়ার নাইরোবি।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
৪,৮৭৩.
BIMSTEC এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।(জুন, ২০২৫)

• বর্তমান সদস্য:
- বাংলাদেশ,
- ভারত,
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল ও
- ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৪,৮৭৪.
কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
  1. ভিয়েতনাম সংকট
  2. সাইপ্রাস সংকটন
  3. কোরিয়া সংকট
  4. প্যালেস্টাইন সংকট
ব্যাখ্যা
কোরিয়া সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়।

কোরীয় যুদ্ধ:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ভাগ করে।
- সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘উত্তর কোরিয়া’ গঠিত হয়।
- যুক্তরাষ্ট্র কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘দক্ষিণ কোরিয়া’ গঠিত হয়।
- ৩৮° সমান্তরাল রেখা বরাবর দুটি দেশের সীমান্ত নির্ধারিত হয়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
- শুরু থেকেই দুটি রাষ্ট্রের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করে।
- এই যুদ্ধকে 'the Forgotten War' বলে অভিহিত করেছেন।

⇒ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
- যুদ্ধ সংঘটনকাল: ১৯৫০-১৯৫৩ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ: সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ যুদ্ধের ফলাফল: কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'Uniting for peace resolution' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: UN ওয়েবসাইট।
৪,৮৭৫.
ব্রেটন উডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. মে, ১৯৪৬ 
  2. আগস্ট, ১৯৪৩
  3. জুলাই, ১৯৪৪ 
  4. জুন, ১৯৪৫
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন:
- ১৯৪৪ সালের ১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ৪৪টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে  যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এর উদ্দেশ্য ছিল জার্মানি ও জাপানের সম্ভাব্য পরাজয়ের পরবর্তী বিশ্বে আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।
- ১৯৪৪ সালে ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে IMF ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Britannica ও IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৪,৮৭৬.
নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
  1. ক) কানাডা
  2. খ) ইতালি
  3. গ) সুইডেন
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
- G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- কানাডা
- জাপান
- ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8।
- এটি ১৯৭৫ সালে গঠিত হয়।

তথ্যসূত্র:- ইউকে জি-৭ ওয়েবসাইট।
৪,৮৭৭.
বিশ্বব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে? 
  1. ১৯৪৬ সালে 
  2. ১৯৪৫ সালে 
  3. ১৯৪৮ সালে 
  4. ১৯৪৯ সালে 
ব্যাখ্যা

- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।

বিশ্বব্যাংক :

- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, ডি.সি. তে।

এছাড়াও,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD, IDA, IFC, ICSID, MIGA.

উৎস:  বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৪,৮৭৮.
UNEP কোন ক্ষেত্রে কাজ করে?
  1. পরিবেশ সংরক্ষণ 
  2. জনসংখ্যা নিয়ন্ত্রণ
  3. শিশু কল্যাণ 
  4. খাদ্য সহায়তা
ব্যাখ্যা

- UNEP  বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করে।

UNEP:

- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
- বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট।

৪,৮৭৯.
বিশ্বব্যাংক গ্রুপ -এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- এর কার্যক্রম শুরু হয় জুন, ১৯৪৬ সালে।
​- বিশ্বব্যাংক- এর দাপ্তরিক নাম: IBRD (International Bank for Reconstruction and Development)।
- বর্তমান সদস্য দেশ ১৮৯টি।
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি যথা- IBRD, IDA, IFC, MIGA ও  ICSID।
- বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত (IBRD) ও (IDA)। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৪,৮৮০.
নিম্নের কোন চুক্তির স্থলে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. EFTA
  2. AFTA
  3. NAFTA
  4. APTA
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- সদস্য: ৩টি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪।

উল্লেখ্য,
- USMCA (United States-Mexico-Canada Agreement) চুক্তি NAFTA (North American Free Trade Agreement) চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।
- USMCA চুক্তিটি কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

⇒ USMCA চুক্তির বৈশিষ্ট্য:
- বাণিজ্য সম্পর্ক আধুনিকীকরণ,
- কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন,
- শ্রমিক অধিকার,
- বুদ্ধিজীবী সম্পত্তি।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
৪,৮৮১.
UNESCO গঠনের জন্য কোন শহরে সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক
  2. লন্ডন
  3. প্যারিস
  4. জেনেভা
ব্যাখ্যা
• UNESCO: 
-  এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
-  জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং তথ্যের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- স্থাপিত: ১৬ নভেম্বর ১৯৪৫।
- কার্যক্রম শুরু: ৪ নভেম্বর ১৯৪৬।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৩টি সদস্য রাষ্ট্র।

• সম্মেলনের বিবরণ:

- স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- তারিখ: ১ - ১৬ নভেম্বর, ১৯৪৫।
- অংশগ্রহণকারী দেশ: ৪৪টি দেশ।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা

• UNESCO-র প্রধান লক্ষ্যগুলো হলো:
- শিক্ষা ও সাক্ষরতা উন্নয়ন
- বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
- সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ
- তথ্যের স্বাধীনতা ও মিডিয়া উন্নয়ন
- টেকসই উন্নয়ন ও শান্তির সংস্কৃতি গড়ে তোলা

উৎস:  UNESCO ওয়েবসাইট।
৪,৮৮২.
নিম্নলিখিত কোন দেশ NDB-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়?
  1. ব্রাজিল
  2. রাশিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
সংযুক্ত আরব আমিরাত NDB-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়।

New Development Bank:

- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- New Development Bank (NDB) ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১০টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উরুগুয়ে)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank-এর সদস্য পদ লাভ করে।
 
উৎস: New Development Bank ওয়েবসাইট।
৪,৮৮৩.
বর্তমানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে?
  1. মাসুদ বিন মোমেন
  2. মোহাম্মদ আব্দুল মুহিত
  3. রাবাব ফাতেমা
  4. আনোয়ারুল করিম চৌধুরী
ব্যাখ্যা
মোহাম্মদ আব্দুল মুহিত 
- মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘে বাংলাদেশের ১৬তম স্থায়ী প্রতিনিধি।
- বর্তমান কর্মস্থলে যোগদানের আগে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
- পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত মুহিত ১৯৯৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
- দীর্ঘ চাকরি জীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসি, কোপেনহেগেন ও ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেছেন।
- অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে ডেপুটি চিফ অব মিশন হিসেবেও দায়িত্ব পালন করেন।

সূত্র- ডেইলি স্টার। 
৪,৮৮৪.
'আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল' এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৫টি দেশ
  2. খ) ১৭৫টি দেশ
  3. গ) ১৭৭টি দেশ
  4. ঘ) ১৮৭টি দেশ
ব্যাখ্যা
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
▪ IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development বা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
▪ প্রতিষ্ঠাকাল - ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - রোম, ইতালি।
সদস্য সংখ্যা - ১৭৭টি দেশ।
▪ সদরদপ্তর - রোম, ইতালি।
▪ জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল বা IFAD এর বর্তমান প্রেসিডেন্ট Alvaro Lario/আলভারো লারিও (স্পেন)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ বছরের জন্য।

তথ্যসূত্র: IFAD ওয়েবসাইট।
৪,৮৮৫.
জাতিসংঘের পতাকার রং কী?
  1. সবুজ ও সাদা
  2. নীল ও সাদা
  3. লাল ও সাদা
  4. নীল ও সবুজ
ব্যাখ্যা

জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের পতাকা সারা বিশ্বের মানুষের জন্য উচ্চাকাঙ্ক্ষার প্রতীক।
- জাতিসংঘ পতাকা গৃহীত হয়: ৭ ডিসেম্বর ১৯৪৬। 
- জাতিসংঘের পতাকার রং নীল ও সাদা। 
- পতাকার জমিন নীল এবং মাঝখানে পৃথিবীর মানচিত্র।
- মানচিত্রের ২ পাশে সাদা রং-এর জলপাই গাছের দু'টি ডাল। 
- জলপাই পাতাকে শান্তির প্রতীক বলা হয়। 
- নীল ঢ়ং যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তির প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করে।
- জাতিসংঘের পতাকার ডিজাইন দলের নেতৃত্বে ছিলেন অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট। 

উৎস: UN ওয়েবসাইট।

৪,৮৮৬.
জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. উত্তর সুদান
  2. পূর্ব তিমুর
  3. দক্ষিণ সুদান
  4. ফিলিস্তিন
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৮৮৭.
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর প্রধানের পদবি কী?
  1. ক) প্রশাসক
  2. খ) পরিচালক
  3. গ) মহাপরিচালক
  4. ঘ) ব্যবস্থাপক
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO
▪ WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক। তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন। তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে। তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৪,৮৮৮.
ইরাক-ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ কবে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে?
  1. ১৯৮৫ সালে 
  2. ১৯৮৬ সালে 
  3. ১৯৮৭ সালে 
  4. ১৯৮৮ সালে 
ব্যাখ্যা

• UNIIMOG:
- UNIIMOG-এর পূর্ণরূপ: UNITED NATIONS IRAN-IRAQ MILITARY OBSERVER GROUP.
- জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG)।
- ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) প্রেরণ করে।

উল্লেখ্য,
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

তথ্যসূত্র: UN Peacekeeping ওয়েবসাইট।

৪,৮৮৯.
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNWTO
  3. UNFCC
  4. UNFPA
ব্যাখ্যা

- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।

• UNFPA:

- UNFPA এর পূর্ণরুপ: United Nations Population Fund.
- এটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নামকরণ করা হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নির্বাহী পরিচালক: নাতালিয়া কানেম।
- বিশ্ব জনসংখ্যা দিবস:  ১১ জুলাই। 

• UNFPA কাজ:
- প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যু কমানো, পরিবার পরিকল্পনা,
- যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান,
- এবং জনগণের প্রজনন অধিকার রক্ষা করার ক্ষেত্রে কাজ করে।

উল্লেখ্য,
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।
- UNFPA সেবা দিয়ে যাচ্ছে ১৫০টিরও বেশি দেশে।

উৎস: UNFPA ওয়েবসাইট।

৪,৮৯০.
Bretton Woods সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
  1. যুক্তরাজ্যে
  2. ফ্রান্সে
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক  বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে।
- সময়: ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes |
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF এর Founding Fathers বলা হয়।

উৎস: World Bank Group.
৪,৮৯১.
MERCOSUR জোটের সদস্য বহির্ভূত দেশ কোনটি?
  1. উরুগুয়ে
  2. প্যারাগুয়ে
  3. বলভিয়া
  4. পেরু
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে।
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলভিয়া)। [ডিসেম্বর, ২০২৫]
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, MERCOSUR এর রাষ্ট্রীয় পক্ষ (State Parties) হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।
- সহযোগী সদস্য: ৭টি। [ডিসেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪,৮৯২.
ICSID এর কাজ কোনটি?
  1. বেসরকারি খাতের উন্নয়ন সাধন
  2. বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
  3. পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি
  4. স্বল্পোন্নত দেশগুলোকে ঋণ দান
ব্যাখ্যা
ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,৮৯৩.
নিম্নের সংস্থা সমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
  1. ক) BIMSTEC
  2. খ) OIC
  3. গ) D-8
  4. ঘ) ASEAN
ব্যাখ্যা
- বাংলাদেশ ASEAN এর সদস্য দেশ নয়।
- দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির জোট (ASEAN)।
-প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট ১৯৬৭ সালে।
- সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।
- এর সদস্য দেশ মোট ১০টি : ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস এবং ব্রুনাই।

উৎস:  (ASEAN) -এর ওয়েবসাইট।
৪,৮৯৪.
WEF-এর বার্ষিক সভা কোন শহরে অনুষ্ঠিত হয়? 
  1. দাভোস
  2. নিউ ইয়র্ক
  3. সিডনি
  4. প্যারিস
ব্যাখ্যা

- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা প্রতি বছর জানুয়ারিতে দাভোস, সুইজারল্যান্ডে এ বৈঠক হয়।

• WEF: 
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটি "European Management Forum" নামে পরিচিত ছিল, তবে ১৯৮৭ সালে "World Economic Forum" নামে পুনর্নামকরণ করা হয়।

উল্লেখ্য, 
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এটি বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে বাৎসরিক অধিবেশন আয়োজন করে এবং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

তথ্যসূত্র: WEF ওয়েবসাইট।

৪,৮৯৫.
২০২৩ সালে অনুষ্ঠিতব্য কপ-২৮ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) গ্লাসগো, স্কটল্যান্ড
  2. খ) শারম আল শেখ, মিশর
  3. গ) আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) দোহা, কাতার
ব্যাখ্যা
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর। ( এখন পর্যন্ত এটিই সর্বশেষ সম্মেলন )
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।

উল্লেখ্য যে, 
- প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে।
- ২০১৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কপ-২১ সম্মেলনে সদস্য দেশগুলো প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়। 
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪,৮৯৬.
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন -
  1. জন টাইলার
  2. টমাস জেফারসন
  3. জর্জ ওয়াশিংটন
  4. উড্রো উইলসন
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
৪,৮৯৭.
বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি?
  1. ক) Euro
  2. খ) Yen
  3. গ) Dollar
  4. ঘ) Pound
ব্যাখ্যা

- The U.S. Dollar Is the Strongest World Currency
The relative strength of the U.S. economy supports the value of the dollar. It's the reason the dollar is the most powerful currency.
In the foreign exchange market, the dollar rules. Around 90% of forex trading involves the U.S. dollar.
Almost 40% of the world's debt is issued in dollars. As a result, foreign banks need a lot of dollars to conduct business.
The 1944 Bretton Woods agreement kickstarted the dollar into its current position.

৪,৮৯৮.
'International Soft Loan Window' নামে পরিচিত-
  1. ক) MIGA
  2. খ) IFC
  3. গ) WTO
  4. ঘ) IDA
ব্যাখ্যা

- IDA (International Development Association) প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই 'International Soft Loan Window' নামে পরিচিত।
- এটি দারিদ্র্য বিমোচনে কর্মসূচি বাস্তবায়ন করে।
- জরুরি সহায়তা প্রদানের জন্য IDA ২০০৭ সালে Crisis Response Window চালু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৭৩টি।
উৎসঃ আইডিএ এর ওয়েবসাইট।

৪,৮৯৯.
IBRD এর বর্তমান (২০২৪) সদস্য দেশ কয়টি?
  1. ১৮৭টি
  2. ১৮৮টি
  3. ১৮৯টি
  4. ১৯০টি
ব্যাখ্যা
IBRD:
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- এটি হল একটি বিশ্বব্যাপী উন্নয়ন সমবায় যা ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন। (জুলাই, ২০২৪)
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,৯০০.
ইউরোপীয় ইউনিয়নের 'ইউরো ব্যাংক নোট' চালু হয় -
  1. ১ জানুয়ারি, ১৯৯৯
  2. ১ জানুয়ারী, ১৯৯১
  3. ১ জানুয়ারী, ২০০২
  4. ১ জানুয়ারী, ১৯৯২
ব্যাখ্যা
• European Union: 
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
-  ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন চুক্তি হয় - ১৯৯১ সালে।

- ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত ১২ টি দেশ নিয়ে কয়েন এবং ব্যাংক নোট চালু হয় - ১ জানুয়ারী ২০০২ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম - FRONTEX।

উৎস: EU-এর ওয়েবসাইট।[লিঙ্ক]