বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৪৪ / ৭৬ · ৪,৩০১৪,৪০০ / ৭,৫৯৯

৪,৩০১.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
  1. কলম্বিয়া
  2. বলিভিয়া
  3. গায়ানা
  4. ইকুয়েডর
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

সূত্র: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩০২.
জাতিসংঘের কোন সংস্থা মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে?
  1. UNEP
  2. UNFPA
  3. UNESCO
  4. UNDP
ব্যাখ্যা
- UNDP মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে।

• জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP):
- UNDP (United Nations Development Programme) প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে, জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে।
- এটি গঠিত হয় ১৯৪৯ সালের "Expanded Programme of Technical Assistance" এবং ১৯৫৮ সালের "United Nations Special Fund" একত্র করে।
- UNDP প্রায় ১৭০টি দেশ ও অঞ্চলে কাজ করে।
- এর কাজ হলো দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য ও বঞ্চনা হ্রাস, দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য সহনশীলতা গড়ে তোলা।
- Achim Steiner ১৯ জুন ২০১৭ সালে UNDP-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ সালে UNDP প্রথম Human Development Report প্রকাশ করে, যা মানুষের কল্যাণ উন্নয়নের একটি নতুন ধারণা তুলে ধরে।
- ২০২৫ সালে প্রকাশিত Human Development Report এর শীর্ষ দেশ আইসল্যান্ড।
- বাংলাদেশ এর অবস্থান ১৩০তম।

উৎস: UNDP ওয়েবসাইট।
৪,৩০৩.
কমনওয়েলথ অব নেশনস এর চেয়ারপার্সন কে?
  1. ক) থেরেসা মে
  2. খ) বরিস জনসন
  3. গ) দ্বিতীয় এলিজাবেথ
  4. ঘ) প্যাট্রিসিয়া
ব্যাখ্যা

সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
- কমনওয়েলথের বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বর্তমান চেয়ারপার্সন বরিস জনসন।
এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি।
স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।

উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট

৪,৩০৪.
IMF গঠিত হয়-
  1. Bretton Woods Conference এর মাধ্যমে
  2. Rome statue এর মাধ্যমে
  3. Maastricht Treaty এর মাধ্যমে
  4. কোনোটিই নয়।
ব্যাখ্যা
• IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল।
- সদর দপ্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি।(জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিনচেইনস্টাইন।(জুন, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।(জুন, ২০২৫)

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩০৫.
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর প্রথম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৫৯ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬৩ সালে
ব্যাখ্যা

NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রতিষ্ঠাতা-
- যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো, ঘানার রাষ্ট্রপতি কোয়ামে নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ড. সুকর্ণ।

⇒ NAM-এর মূল উদ্দেশ্য ছিল:
- বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
- আন্তর্জাতিক শক্তির সমতা প্রতিষ্ঠা করা।
- কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং মানবাধিকার রক্ষা করা।
- আগ্রাসী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা।
- উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

উল্লেখ্য,
- প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে।

উৎস: NAM ওয়েবসাইট।

৪,৩০৬.
বর্তমানে 'সেইভ দ্যা চিলড্রেন' এর মূল কার্যক্রম কোন অঞ্চল কেন্দ্রিক?
  1. ক) আফ্রিকা
  2. খ) এশিয়া
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children)
সেইভ দ্যা চিলড্রেন - হচ্ছে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সংঘাতের কারনে যাতে শিশুরা শিকার না হয় তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের কারনে ইউরোপের বহু দেশের শিশুরা স্বাভাবিক শৈশবকাল পায়নি। তাদের অবস্থা দেখে ব্রিটিশ নারী নাগরিক ‘Eglantyne Jebb’ এই ধরনের একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীতা অনুভব করেন। সেইভ দ্যা চিলড্রেন বর্তমানে শিশুদের জন্য জরুরি সহায়তার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য কাজ করে থাকে।

এক নজরে সেইভ দ্যা চিলড্রেন 
প্রতিষ্ঠাকাল - ১৫ এপ্রিল, ১৯১৯ সাল।
প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।
কার্যক্রম পরিচালনা - বিশ্বের প্রায় ১১8টি দেশ।
প্রতিষ্ঠাতা - Eglantyne Jebb

⤇ প্রতিষ্ঠাকালীন কার্যক্ষেত্র ইউরোপ হলেও পরে তা বিশ্বের অন্যান্য অঞ্চলে কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থার মূল কার্যক্ষেত্র - আফ্রিকা ও এশিয়া।
⤇ Save the Children এর বর্তমান প্রধান নির্বাহী Inger Ashing।

সূত্র: 'সেইভ দ্যা চিলড্রেন' এর ওয়েবসাইট।
৪,৩০৭.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের পদবি -
  1. ক) মহাসচিব
  2. খ) মহাপরিচালক
  3. গ) ব্যবস্থাপক
  4. ঘ) প্রশাসক
ব্যাখ্যা
WTO - এর মহাপরিচালক ৪ বছর সময়ের জন্য নির্বাচিত হন এবং একজন সর্বোচ্চ ২ বার নির্বাচিত হতে পারে। 
▪ বর্তমান মহাপরিচালক - Ngozi Okonjo-Iweala (নাইজেরিয়া); ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন ৩১ আগস্ট, ২০২৫ সালে তার মেয়াদ শেষ হবে। মহাপরিচালক হিসেবে কাজ করা প্রথম নারী এবং প্রথম আফ্রিকান।

তথ্যসূত্র:- WTO ওয়েবসাইট।
৪,৩০৮.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (IMO)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. প্যারিস
  3. লন্ডন
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা

• IMO:
- সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IMO.
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- এর ধারনা গ্রহণ করা হয় ১৯১২ সালে টাইটানিক দুর্ঘটনার পর।
- গৃহিত হয়: ১৯৪৮ সালের ৬ মার্চ।
- কার্যকর হয়: ১৭ মার্চ ১৯৫৮ সাল।
- শুরুতে এই সংস্থার নাম ছিল Inter-governmental Maritime Consultative Organization।
- ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৫৯ সালে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য। 
- বর্তমান সদস্য: ১৭৬টি।    [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৬ সালে।

তথ্যসূত্র: IMO অফিসিয়াল ওয়েবসাইট। 

৪,৩০৯.
International Telecommunication Union এর বর্তমান সদস্য দেশ - (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা

ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

তথ্যসূত্র - ITU ওয়েবসাইট।

৪,৩১০.
When did the New Development Bank (NDB) commence its operations?
  1. 10th July 2014
  2. 12th July 2015
  3. 15th July 2014
  4. 21st July 2015
  5. 25th July 2015
ব্যাখ্যা

NDB:
- NDB এর পূর্ণরূপ- New Development Bank।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুলাই, ২০১৪।
- NDB এর কার্যক্রম শুরু হয় ২১ জুলাই, ২০১৫।
- এর প্রতিষ্ঠাতা দেশ-  BRICS (Brazil, Russia, India, China, South Africa)।
- এর সদর দপ্তর- শাংহাই, চীন।
- প্রথম প্রেসিডেন্ট: কে. ভি. কামাথ (K. V. Kamath), ভারত।
- বর্তমান সভাপতি - দিলমা রুসেফ (Dilma Rousseff), ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। [ব্যাখ্যা আপডেট - ডিসেম্বর, ২০২৫]

উৎস:  NDB অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৩১১.
বর্তমান জি-সেভেনের চেয়ারম্যান কোন দেশের নাগরিক?
  1. ক) ফ্রান্স
  2. খ) ব্রিটেন
  3. গ) জাপান
  4. ঘ) কোস্টারিকা
ব্যাখ্যা
জি-সেভেনঃ
 ⇒ জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান- জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। (দায়িত্ব গ্রহন ১ জানুয়ারি, ২০২৩)।
⇒ জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন।
⇒ সাতটি দেশের দল জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
⇒ এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
⇒ ১৯৭৫ সালের ১৫ই নভেম্বর, জি ৭ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
⇒ রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং জি-৭  অফিশিয়াল ওয়েবসাইট
৪,৩১২.
সম্প্রতি কোন দেশটি OIC-এর সদস্যপদ পুনরায় লাভ করে? [মার্চ, ২০২৫]
  1. ফিলিস্তিনি
  2. উগান্ডা
  3. নাইজেরিয়া
  4. সিরিয়া
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।

উল্লেখ্য,
- সম্প্রতি সিরিয়া OIC-এর সদস্যপদ পুনরায় লাভ করে। 
- ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
- ২০১২ সালের ১৪-১৫ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ওআইসির চতুর্থ অসাধারণ ইসলামিক শীর্ষ সম্মেলনে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
- বিক্ষোভকারীদের ওপর তৎকালীন আসাদ বাহিনীর নৃশংস দমন-পীড়ন, বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল।

উৎস: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.
৪,৩১৩.
UNICEF সম্পর্কে কোন তথ্যটি ভুল?
  1. বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
  2. এর সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  3. এর পূর্ণরূপ: United Nations Children's Fund
  4. শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে।
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• প্রথম চারটি অপশন সঠিক তাই উত্তর হবে কোনোটিই নয়।

• UNICEF:

- UNICEF-এর পূর্ণরূপ: United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল।
- এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।
- UNICEF শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ১৯৬৫ সালে।
- UNICEF শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা বিষয়ে কাজ করে।
- তাদের মূল লক্ষ্য হল প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ এবং সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা।

উৎস: UNICEF ওয়েবসাইট।
৪,৩১৪.
বিশ্বব্যাংকের কাছ থেকে সাহায্য পাওয়া প্রথম দেশ কোনটি?
  1. চিলি
  2. ফ্রান্স
  3. ইন্দোনেশিয়া
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।

⇒ বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
- ফ্রান্স ১৯৪৭ সালে এই লোন নিয়েছিল।
- দেশটি বিশ্বব্যাংকের কাছ থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ পায়।

এছাড়াও,
- বর্তমানে বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।

উৎস: World Bank ওয়েবসাইট। [link]
৪,৩১৫.
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে?
  1. IDA
  2. IFC
  3. MIGA 
  4. ICSID
ব্যাখ্যা

বিশ্বব্যাংক (World Bank) :
- ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা লাভ করে।
- বিশ্বব্যাংকের কার্যক্রম শুরু হয় জুন, ১৯৪৬ সালে।
​- বিশ্বব্যাংক- এর দাপ্তরিক নাম: IBRD (International Bank for Reconstruction and Development)।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি যথা IBRD, IDA, IFC, MIGA ও  ICSID।
- বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত (IBRD) ও (IDA)।
- বিশ্বব্যাংক গ্রুপের যে সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে তার নাম বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা MIGA।

অন্যদিকে,
- IDA হলো বিশ্বব্যাংকের "Soft Loan Window" যা দরিদ্র দেশগুলোর জন্য স্বল্প বা সুদবিহীন ঋণ এবং অনুদানের মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করে।
- ICSID হলো একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়।
- (IFC) এর কাজ হলো উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করা। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৪,৩১৬.
প্রথম Global Refugee Forum কোথায় অনুষ্ঠিত হয়?
  1. সুইজারল্যান্ডে
  2. জার্মানিতে
  3. কিউবায়
  4. জাম্বিয়ায়
ব্যাখ্যা
• UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এটি শরণার্থীদের নিয়ে কাজ করে। 
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ২ বার (১৯৫৪ এবং ১৯৮১ সালে) নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ২০১৯ সালে প্রথম গ্লোবাল রিফিউজি ফোরাম অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় । 

উৎস: UNHCR ওয়েবসাইট।[লিঙ্ক]
৪,৩১৭.
অছি পরিষদের কার্যক্রম স্থগিত আছে কোন সাল থেকে?
  1. ১৯৯৩ সাল
  2. ১৯৯৪ সাল
  3. ১৯৯৫ সাল
  4. ১৯৯৬ সাল
ব্যাখ্যা
অছি পরিষদ/Trusteeship Council-
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসকল ট্রাস্ট অঞ্চল স্বাধীনতা পাওয়ার যোগ্য সেসকল অঞ্চলসমূহকে স্বাধীন বা স্বায়ত্তশাসন লাভ করার উপযোগী করার উদ্দেশ্যে অছি পরিষদ কাজ করেছে।
- ১ নভেম্বর, ১৯৯৪ সালে এই পরিষদের কার্যক্রম স্থগিত হয়। তবে প্রয়োজন মনে হলে জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে এটি আবার কার্যক্রম শুরু করতে পারবে।
- জাতিসংঘ সনদের ত্রয়োদশ অধ্যায়ে (৮৬ - ৯১নং অনুচ্ছেদ) অছি পরিষদ সম্পর্কে বলা হয়েছে।
- অছি পরিষদের অধীনে ১১টি ট্রাস্ট অঞ্চল যা জাতিসংঘের ৭টি সদস্য রাষ্ট্রের অধীনস্ত ছিলো, সেগুলো স্বাধীনতা বা স্বায়ত্বশাসন লাভ করে। এই পরিষদের অধীনে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ “পালাউ” যা যুক্তরাষ্ট্রের অধীনস্ত ছিলো।
- ১৯৯৪ সালে পালাউয়ের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে সকল অছি অঞ্চলই স্বাধীন দেশে পরিণত হয়।
- ১৯৯৪ সাল থেকে অছি পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৩১৮.
G-20 এর সদস্যের মধ্যে কতটি সংগঠন রয়েছে?
  1. ৪টি
  2. ৩টি
  3. ২টি
  4. ১টি
ব্যাখ্যা
G-20:
- G-20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G-20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়। 
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G-20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G-20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।
- দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন G-20 এর সদস্য।
- G-20 এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- G-20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: G20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
৪,৩১৯.
Doha Development Agenda কোন সংস্থার প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) UNGA
  4. ঘ) IBRD
ব্যাখ্যা
Doha Development Agenda (Doha Round) হলো WTO কর্তৃক গৃহীত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।

২০০১ সালে কাতারের দোহায় WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয়
Doha Development Agenda এখনো চলমান রয়েছে।

(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৪,৩২০.
কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
  1. ক) টোকিও
  2. খ) ম্যানিলা
  3. গ) ভারত
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট:
- আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ সংস্থা।
- প্রতিষ্ঠাকাল - ১৯৬০ সাল।
- কার্যক্রম পরিচালনা করে - এশিয়া ও আফ্রিকার ১৭টি দেশে।
- আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত - ম্যানিলা, ফিলিপাইন
From the IRRI ওয়েবসাইট:
"IRRI is dedicated to abolishing poverty and hunger among people and populations that depend on rice-based agri-food systems. Through our work and partnerships, we aim to improve the health and welfare of rice farmers and consumers; promote environmental sustainability in a world challenged by climate change; and support the empowerment of women and the youth in the rice industry."

তথ্যসূত্র: IRRI ওয়েবসাইট।
৪,৩২১.
ICAO-এর পূর্ণরুপ কী?
  1. International Civil Aviation Organization
  2. International Civil Agency Organization
  3. International Civil Astronomy Organization
  4. International Civil Astronaut Organization
ব্যাখ্যা
ICAO:
- ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- বর্তমান প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো (১ জানুয়ারি, ২০২৩-৩১ ডিসেম্বর, ২০২৫)।

⇒ সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

⇒ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় ৭ ডিসেম্বর।

উৎস: ICAO ওয়েবসাইট।
৪,৩২২.
The African Continental Free Trade Area (AfCFTA) এ স্বাক্ষরকারী দেশ- (সেপ্টেম্বর-২০২৫)
  1. ৫১টি
  2. ৫৫টি
  3. ৫৩টি
  4. ৫৪টি
ব্যাখ্যা

- The African Continental Free Trade Area (AfCFTA) হলো এজেন্ডা ২০৬৩ আফ্রিকার উন্নয়ন কাঠামোর অন্যতম প্রধান প্রকল্প।
- ২০১২ সালের জানুয়ারিতে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত রাষ্ট্র ও সরকার প্রধানদের ১৮তম সাধারণ অধিবেশনে AfCFTA অনুমোদিত হয়।
- এই অধিবেশনে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
- The African Continental Free Trade Area (AfCFTA) এ স্বাক্ষরকারী দেশ-৫৫ টি (সেপ্টেম্বর-২০২৫)।
- আন্তঃআফ্রিকান বাণিজ্য বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়।
- এর বাস্তবায়ন আফ্রিকার আর্থ-সামাজিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করবে।
- AfCFTA-এর মূল লক্ষ্য হলো আন্তঃআফ্রিকান বাণিজ্য ত্বরান্বিত করা।
- বিশ্ব বাজারে আফ্রিকার বাণিজ্য অবস্থানকে জোরদার করা এর অন্যতম উদ্দেশ্য।
- বিশ্ব বাণিজ্য আলোচনায় আফ্রিকার সাধারণ কণ্ঠস্বর ও নীতিগত অবস্থানকে শক্তিশালী করা AfCFTA-এর আরেকটি লক্ষ্য।

উৎস: African Union এবং AfCFTA।

৪,৩২৩.
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৬ সালে
  2. খ) ১৯৬৫ সালে
  3. গ) ১৯৬৪ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংক (ADB- Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- এর বর্তমান সদস্য ৬৮টি।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (জাপান,১৭ জানুয়ারি, ২০২০ – ৫ বছর মেয়াদে)।

তথ্যসূত্র:- এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৪,৩২৪.
কোনটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা?
  1. ক) ITU
  2. খ) WHO
  3. গ) ILO
  4. ঘ) FAO
ব্যাখ্যা
ILO:

- International Labour Organization ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO সহ বর্তমানে জাতিসংঘের মোট বিশেষায়িত সংস্থা ১৫টি।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩২৫.
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) গঠনের প্রস্তাবক কে ছিলেন?
  1. মহাত্মা গান্ধী
  2. শহীদ জিয়াউর রহমান
  3. জওহরলাল নেহেরু
  4. জুলফিকার আলী ভুট্টো
  5. সিরিমাভো বন্দরনায়েকে 
ব্যাখ্যা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) গঠনের প্রস্তাবক ছিলেন শহীদ জিয়াউর রহমান। 

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

উল্লেখ্য,
- সার্ক (SAARC) প্রতিষ্ঠার মূল উদ্যোগটি নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- ১৯৮০ সালের ২ মে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে এই সংস্থা গঠনের প্রস্তাব করেছিলেন। 

উৎস: SAARC ওয়েবসাইট।

৪,৩২৬.
জাতিসংঘের কোন মূলসংস্থার তত্ত্বাবধানে 'খাদ্য ও কৃষি সংস্থা' (FAO) প্রতিষ্ঠিত হয়?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  4. অছি পরিষদ
ব্যাখ্যা
FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ।

⇒ জাতিসংঘের অন্যতম মূলসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)-এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

⇒ FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।

উৎস: FAO ওয়েবসাইট।
৪,৩২৭.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন-
  1. ক) মোহাম্মদ আব্দেল আজিজ
  2. খ) থমাস ইয়াইয়ি বনি
  3. গ) সিরিল রামাফোসা
  4. ঘ) বিঙ্গো ওয়া মুতারিকা
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়নের বর্তমান ১৮তম চেয়ারপার্সন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
তিনি ফেব্রুয়ারি ২০২০ থেকে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০১৯-২০২০ মেয়াদে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন মিশরের আব্দেল ফাত্তাহ আল সিসি।
আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকান ঐক্য সংস্থা নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন নামধারণ করে।
এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত।
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি। সর্বশেষ ২০১৭ সালে মরক্কো পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগ দেয়।
(সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
৪,৩২৮.
ডাম্বারটন ওকস সম্মেলন হয় কত সালে?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৩ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৫ সালে
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন:
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট- ৭ অক্টোবর, ১৯৪৪ জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি 'Dumbarton Oaks Conference' নামে পরিচিত।
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘের রূপরেখা, নিরাপত্তা পরিষদ গঠন ও স্থায়ী সদস্য নির্বাচন এবং সংগঠনের (জাতিসংঘ) নামকরণের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন সম্মেলন মিলিত হয়।

⇒ এ সম্মেলনে জাতিসংঘের প্রস্তাব প্রথম প্রণীত ও গৃহীত হয়। প্রস্তাবগুলো হলো:
- জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ,
- সমস্ত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সাধারণ পরিষদ,
- এগারো সদস্যের একটি নিরাপত্তা পরিষদ (যার মধ্যে পাঁচটি স্থায়ী হবে এবং বাকি ছয়টি সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবে),
- একটি আন্তর্জাতিক বিচার আদালত,
- একটি সচিবালয়।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Britannica.
৪,৩২৯.
আন্তর্জাতিক বিচার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
  1. ক) ৩টি
  2. খ) ২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে ২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের প্রতি চারদফা অন্তর্বর্তী নির্দেশনা জারি করে।
- এই মামলায় মিয়ানমার ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার বক্তব্য পেশ করবে।

চারটি নির্দেশনা হলঃ
১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
২. মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে।
৪. রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চারমাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জমা দিতে হবে। এরপর প্রতি ছয়মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে। এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হবে।

সূত্র: আইসিজে ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট।

৪,৩৩০.
নিম্নের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
  1. চীন
  2. জাপান
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা

উত্তর: খ) জাপান- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।

​নিরাপত্তা পরিষদ:

- নিরাপত্তা পরিষদ জাতিসংঘের শাসনবিভাগ স্বরূপ। 
​- নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 
​- এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য। বাকি ১০টি অস্থায়ী সদস্য। 
​- স্থায়ী সদস্য রাষ্ট্র হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। 
​- এরা বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত। 
​- অস্থায়ী সদস্যরা প্রতি দুবছরের জন্য নির্বাচিত হয়।

​কার্যাবলি:
- জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। 
​- বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। 
​- এ পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। 
​- আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে পারে। 
- তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। 
​- মোটকথা, আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এ সংস্থাটি করে থাকে।

তথ্যসূত্র- ​পৌরনীতি ও নাগরিকতা, ৯ম-১০ম শ্রেণি।

৪,৩৩১.
পিএলও-এর সদর দপ্তর-
  1. তিউনিস
  2. ফিলিস্তিন
  3. বেনগাজি
  4. মরক্কো
ব্যাখ্যা
• পিএলও (PLO):
- PLO-এর পূর্ণরূপ— Palestine Liberation Organization.
- প্রতিষ্ঠিত হয় — ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: রামাল্লাহ — ফিলিস্তিন।
- PLO-এর প্রথম চেয়ারম্যান — আহমদ শুকিরি ।
- PLO-এর তৃতীয় চেয়ারম্যান — ইয়াসির আরাফাত।
- সংগঠনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।

• 'Orient House':
- জেরুজালেমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর সদর দপ্তর।
- ওরিয়েন্ট হাউস হল ইসরায়েলি অধিকৃত জেরুজালেমে স্বায়ত্তশাসন এবং সংহতির জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষার প্রতীক এবং এটিই আজ ফিলিস্তিনি জাতীয় পতাকা নেড়েছে।

তথ্যসূত্র: orienthouse.org, Encyclopaedia Britannica, Britannica. 
৪,৩৩২.
'রোম সংবিধি (১৯৯৮)' দ্বারা প্রতিষ্ঠিত স্থায়ী বিচার বিভাগীয় সংস্থা কোনটি?
  1. ICJ
  2. ICC
  3. PCA
  4. ITLOS
ব্যাখ্যা
International Criminal Court:

- International Criminal Court (ICC) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- ১ জুলাই ২০০২ সালে রোম চুক্তি (১৭ জুলাই ১৯৯৮ স্বাক্ষরিত) কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য ১২৩টি।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে।
- গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে দণ্ড কার্যকর করতে পারে না।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ১৯৯৯ এটিতে স্বাক্ষর করে এবং ২৩ মার্চ ২০১০ এটি অনুমোদন করে।

তথ্যসূত্র - ICC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩৩৩.
বাংলাদেশ কোন সংস্থা থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) MIGA
ব্যাখ্যা
বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩ টি। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে বিনা সুদে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। দেশ হিসেবে বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি সহায়তা পায়। (সূত্রঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট)
৪,৩৩৪.
IMO-এর 'MARPOL Convention'-এর বিষয়বস্তু কী?
  1. সামুদ্রিক দূষণ প্রতিরোধ
  2. জাহাজ নির্মাণ মানদণ্ড
  3. সামুদ্রিক ডাকাতি দমন
  4. মাছ ধরা নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

IMO:
- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৬ মার্চ, ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৭ মার্চ, ১৯৫৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

⇒ IMO বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন তৈরি করেছে, যেমন:
- SOLAS (Safety of Life at Sea),
- MARPOL (Marine Pollution), এবং
- STCW (Standards of Training, Certification, and Watchkeeping for Seafarers)।

উল্লেখ্য,
• MARPOL:
- International Convention for the Prevention of Pollution from Ships (MARPOL) হলো আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (IMO)-এর প্রধান চুক্তি যা জাহাজ থেকে অপারেশনাল বা দুর্ঘটনাজনিত কারণে সমুদ্র পরিবেশের দূষণ প্রতিরোধ করে।
- ১৯৭৩ সালে এটি গৃহীত হয়, ১৯৭৮ সালে প্রোটোকল যুক্ত হয়েছে এবং পরবর্তীকালে ১৯৯৭ সালে সংশোধনী হয়েছে (১৯৯৭-এ Annex VI)।
- কার্যকর হয়েছে: ২ অক্টোবর, ১৯৮৩।
- মূল উদ্দেশ্য: জাহাজ থেকে তেল, রাসায়নিক, বর্জ্য, নর্দমা এবং বায়ু দূষণ কমানোর জন্য কঠোর নিয়মাবলী এবং অপারেশনাল ব্যবস্থা।

উৎস: IMO ওয়েবসাইট। [link]

৪,৩৩৫.
Rotary International-এর সবচেয়ে পরিচিত বৈশ্বিক প্রকল্প কোনটি?
  1. পাবলিক টয়লেট পরিষেবা
  2. পানি বিশুদ্ধকরণ
  3. পোলিও নির্মূল প্রচেষ্টা
  4. বৈশ্বিক উষ্ণতা রোধ
ব্যাখ্যা
• Rotary International.
- রোটারি প্রতিষ্ঠাতা - পল হ্যারিস।
 - শিকাগোর এই আইনজীবী ২৩শে ফেব্রুয়ারি ১৯০৫ সালে রোটারি ক্লাব অফ শিকাগো গঠন করেন।
-  ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary Internationalকার্যক্রম শুরু হয়। 
- এটি ছিল Rotary International-এর সবচেয়ে পরিচিত বৈশ্বিক প্রকল্প।

• Rotary International এর কার্যক্রম :
- শান্তি প্রচার করুন,
- রোগের বিরুদ্ধে লড়াই করুন,
- পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করুন,
- মা ও শিশুদের বাঁচান,
- শিক্ষা সহায়তা,
- স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটান,
- পরিবেশ রক্ষা করুন।

উৎস: rotary website.
৪,৩৩৬.
IMO কোন ধরনের সংস্থা?
  1. আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
  2. সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
  3. বিশ্ব আবহাওয়া সংস্থা
  4. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
ব্যাখ্যা
IMO:
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- তবে কার্যকর হয় ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।

সূত্র: IMO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩৩৭.
নিচের কোন সংস্থাটি সবচেয়ে পুরনো?
  1. ক) ILO
  2. খ) FAO
  3. গ) UPU
  4. ঘ) ITU
ব্যাখ্যা
ITU (International Telecommunicaion Union) বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন। এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
অন্যদিকে,
FAO (Food and Agricultural Organization) ১৯৪৫ সালে,
UPU (Universal Postal Union) ১৮৭৪ সালে এবং
ILO (International Labour Union) ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ ITU ওয়েবসাইট)
৪,৩৩৮.
রেড ক্রস সংস্থা এ পর্যন্ত কতবার নোবেল পুরস্কার অর্জন করেছে?
  1. ২ বার
  2. ৩ বার
  3. ৪ বার
  4. ৫ বার
ব্যাখ্যা

• রেডক্রস (Red Cross):
- ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধকালে আহত সৈন্যদের সহায়তায় এগিয়ে আসেন সুইস ব্যবসায়ী হেনরি ডুনান্ট।
- এর মাধ্যমেই মানবিক সহায়তামূলক সংগঠনের সূচনা ঘটে।
- বতাঁর উদ্যোগে ১৮৬৩ সালে জেনেভায় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেডক্রস কমিটি (ICRC)।
- ICRC একমাত্র সংস্থা, যা তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে – ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে।
- প্রতি বছর ৮ মে পালিত হয় বিশ্ব রেডক্রস দিবস, যা প্রতিষ্ঠাতা ডুনান্টের জন্মদিন।
- প্রতীক: সাদা পটভূমিতে লাল ক্রস (Geneva Convention-এ স্বীকৃত নিরপেক্ষ চিহ্ন)।
- প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট ব্যক্তিগতভাবে ১৯০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান। 

তথ্যসূত্র: ICRC ওয়েবসাইট।

৪,৩৩৯.
International Union for Conservation of Nature (IUCN) কোন শহরে প্রতিষ্ঠিত হয়?
  1. ফন্টেইনব্লিউ, ফ্রান্স
  2. বন, জার্মানি
  3. রোম, ইতালি
  4. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN  এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে। 
- এটি নিয়ে  বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: IUCN ওয়েবসাইট।
৪,৩৪০.
আল-আকসা মসজিদে অগ্নিসংযোগকে কেন্দ্র করে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
  1. D-8
  2. OIC
  3. Arab League
  4. OPEC
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Co-operation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

⇒ Organization of Islamic Conference বা ইসলামী সম্মেলন সংস্থা ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের আল-আকসা মসজিদে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে।
- এপরিস্তিতিতে ইসলামী বিশ্ব নেতৃবৃন্দরা ইসলামের সম্মান, মর্যাদা ও বিশ্বাস রক্ষা করার জন্য এক আলোচনা সভায় বসেন।
- ঐ বৈঠকে সৌদি আরব প্রস্তাব করে যে, বিষয়টি যেহেতু গোটা মুসলিম বিশ্বের জন্য স্পর্শকাতর তাই এটি নিয়ে আলোচনার জন্য সকল মুসলিম দেশের রাষ্ট্র প্রধানদের নিয়ে একটি জরুরি বৈঠক করা আবশ্যক।
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে প্রায় সকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সম্মেলনে উপস্থিত হয়।
- এ সম্মেলনের মাধ্যমে ওআইসি প্রতিষ্ঠা পায়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
৪,৩৪১.
'Transparency International' কোন দেশ ভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
ব্যাখ্যা
Transparency International:
- TI এর পূর্ণরূপ Transparency International.
- এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
৪,৩৪২.
জাতিসংঘ সনদ এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?
  1. ক) ৫ বার
  2. খ) ৪ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ২ বার
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter)
▪ জাতিসংঘ সনদের রচয়িতা - আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish)।
▪ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
▪ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে। যথা:-     

প্রথম সংশোধন
১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সনদের ২৩, ২৭ ও ৬১ নং অনুচ্ছেদগুলো (যথাক্রমে - নিরাপত্তা পরিষদ গঠন, নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি ও ECOSOC - এর গঠন) সংশোধন করা হয়। এই সংশোধন কার্যকর করা হয় ৩১ আগস্ট, ১৯৬৫ সাল থেকে। সংশোধন সমূহ নিচে দেওয়া হল -
▪ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যার মধ্যে ৫টি স্থায়ী ও ১০টি ২ বছর মেয়াদে নির্বাচিত সদস্য।
▪ নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সংশোধিত করে, কোন প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ভোট সাত থেকে বাড়িয়ে নয় ভোট করা হয়।
▪ ECOSOC - এর সদস্য সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ২৭ করা হয়। 

দ্বিতীয় সংশোধন
জাতিসংঘ সনদের দ্বিতীয়বার সংশোধন করা হয় - ২০ ডিসেম্বর, ১৯৬৫ এবং এই সংশোধন কার্যকর হয় - ১২ জুন, ১৯৬৮ সাল থেকে। এই সময় সনদের ১০৯ নং অনুচ্ছেদ যা - সাধারণ পরিষদে প্রস্তাব পাশ, ভোটিং ও সাধারণ পরিষদের রিভিও সেশন সম্পর্কিত।

তৃতীয় সংশোধন
জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনী আনা হয় ২০ ডিসেম্বর, ১৯৭১ সালে এবং তা কার্যকর হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩ সাল থেকে।
▪ এই সময় আবার ৬১ নং অনুচ্ছেদ সংশোধিত করা হয় এবং ECOSOC - সদস্য সংখ্যা বাড়িয়ে ২৭ থেকে ৫৪ করা হয়। বর্তমানে এই কাউন্সিলের সদস্য সংখ্যা ৫৪ এবং মেয়াদ ৩ বছর।  

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৩৪৩.
UNEP-এর বর্তমান নির্বাহী পরিচালক কে? [নভেম্বর, ২০২৫]
  1. রাফায়েল গ্রসি
  2. ইনগার অ্যান্ডারসেন
  3. ফিলিপ্পো গ্রান্ডি
  4. অ্যানাক্লুডিয়া রোসিনি
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক (Executive Director): ইনগার অ্যান্ডারসেন (Inger Andersen)।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।

৪,৩৪৪.
প্রতিবছর জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন কোন মাসে শুরু হয়? 
  1. সেপ্টেম্বর
  2. অক্টোবর
  3. নভেম্বর
  4. ডিসেম্বর
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ: 

• জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশ সাধারণ পরিষদের সদস্য। 
• সাধারণ পরিষদে মূলত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে শান্তি ও নিরাপত্তার প্রশ্নে, নতুন সদস্য অর্ন্তভুক্তির প্রশ্নে, বাজেট সংক্রান্ত অন্যান্য প্রশ্নে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিবছরের সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়। 
• প্রতিটি নিয়মিত অধিবেশনের আগে একজন সভাপতি, ২১ জন সহ-সভাপতি ও পরিষদের ছয়টি প্রধান কমিটির চেয়ারম্যানরা নির্বাচিত হন। 
• সাধারণ পরিষদের সভাপতি সাধারণত প্রতিবছর আফ্রিকা, এশিয়া, মধ্য ইউরোপ, লাতিন আমেরিকা, পশ্চিম ইউরোপ - এই পাঁচটি গ্রুপের মধ্যে থেকে পালাক্রমে নির্বাচিত হয়ে থাকেন।

• জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান কমিটিগুলো হলো: 
- নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক কমিটি (প্রথম কমিটি);
- অর্থনীতি ও আর্থিক বিষয় সম্পর্কে কমিটি (দ্বিতীয় কমিটি);
- সামাজিক, মানবকল্যাণ ও সংস্কৃতি বিষয়ক কমিটি (তৃতীয় কমিটি);
- বিশেষ রাজনৈতিক ও উপনিবেশ বিলোপ কমিটি (চতুর্থ কমিটি);
- প্রশাসনিক ও বাজেট বিষয়ক কমিটি (পঞ্চম কমিটি);
- আইন বিষয়ক কমিটি (ষষ্ঠ কমিটি)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৪৫.
ইউরোপ মহাদেশের কোন দেশটি OIC এর সদস্য?
  1. লুক্সেমবার্গ
  2. মোনাকো
  3. লিশটেনস্টাইন
  4. আলবেনিয়া
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩৪৬.
‘World Development Report’ (WDR) প্রকাশ করে কোন সংস্থা?
  1. IBRD
  2. ICSID
  3. UNDP
  4. UNFPA
ব্যাখ্যা
• IBRD:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
- IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে।

সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৪,৩৪৭.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
  1. ২০১৮ সালে
  2. ২০১৯ সালে
  3. ২০২০ সালে
  4. ২০২১ সালে
ব্যাখ্যা

WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৩৪৮.
১৫ অক্টোবর ১৯৪৫ সালে জাতিসংঘ সনদপত্রে স্বাক্ষরকারী দেশ কোনটি?
  1. ফ্রান্স
  2. পোল্যান্ড
  3. ইতালি
  4. জাপান
ব্যাখ্যা

জাতিসংঘের ইতিহাস: 
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে জাতিসংঘ সনদ রচনা এবং স্বাক্ষরিত হয়।
- যদিও পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল না, তবে পরে এটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে স্বীকৃতি পায়।
- ১৯৪৫ সালের ১৫ অক্টোবর পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সনদপত্রে স্বাক্ষর করে। 
- জাতিসংঘের সনদ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশ অনুমোদন দেয়, ফলে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। সেই দিনটি পরবর্তীতে "জাতিসংঘ দিবস" হিসেবে পালিত হয়। 

উল্লেখ্য,  
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- "জাতিসংঘ" নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- সংস্থাটি প্রতিষ্ঠার সময় এর সদস্য সংখ্যা ছিল ৫১টি, বর্তমানে সদস্য ১৯৩টি।
- দক্ষিণ সুদান সর্বশেষ ১৯৩তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগ দেয়।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 

৪,৩৪৯.
জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কয়টি?
  1. ৫টি
  2. ৭টি
  3. ৯টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
জাতিসংঘের মূল সংস্থা:

– জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে ৬ টি।
– জাতিসংঘের মূল অঙ্গ সংগঠগুলো হলো:
১. সাধারণ পরিষদ
২. নিরাপত্তা পরিষদ
৩. অছি পরিষদ
৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৫. আন্তর্জাতিক আদালত ও 
৬. সচিবালয়


উৎস: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।  
৪,৩৫০.
ডেভিড রবার্ট ম্যালপাস বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস যুক্তরাষ্ট্রের নাগরিক।
- তিনি বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৪,৩৫১.
'অজয় বাঙ্গা' বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট? (মে, ২০২৫)
  1. ১২ তম
  2. ১৩ তম
  3. ১৪ তম
  4. ১৫ তম
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা। (মে, ২০২৫)
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৪,৩৫২.
১৫তম আঙ্কটাড শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
  1. ক) ২-৫ সেপ্টেম্বর ২০২১
  2. খ) ৩-৭ অক্টোবর ২০২১
  3. গ) ১-৪ নভেম্বর ২০২১
  4. ঘ) ৬-৯ ডিসেম্বর ২০২১
ব্যাখ্যা
UNCTAD (United Nations Conference on Trade and Development) এর ১৫তম মিনিস্টেরিয়াল সম্মেলন ২০২১ সালের ৩-৭ অক্টোবর ভার্চুয়াল পদ্ধতিতে বার্বাডোসের রাজধানী ব্রিজটাউন ও জেনেভায় অনুষ্ঠিত হয়।

UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন বার্বাডোসে অনুষ্ঠিত হয়।
আঙ্কটাডের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রী পর্যায়ের সম্মেলন। সাধারণত প্রতি চার বছর পর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: UNCTAD ওয়েবসাইট)
৪,৩৫৩.
‘Armed Conflict Location & Event Data (ACLED)’ কোন দেশভিত্তিক গবেষণা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ইসরায়েল
  4. রাশিয়া
ব্যাখ্যা
Armed Conflict Location & Event Data (ACLED):
- ACLED হলো একটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও তথ্য সংস্থা।
- এটি রাজনৈতিক সহিংসতা, সশস্ত্র সংঘাত এবং বিক্ষোভ সম্পর্কিত তথ্য রিয়েল‑টাইমে বিশ্বব্যাপী সংগ্রহ, বিশ্লেষণ ও ম্যাপিং করে।
- ২০০৫ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লায়োনাড র‍্যালি তার পিএইচডি গবেষণার অংশ হিসেবে ACLED‑এর যাত্রা শুরু করেন।
- ২০১৪ সালে সংস্থাটি উইসকনসিনে নিবন্ধিত হয়ে অলাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় ।

উল্লেখ্য,
- ACLED এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল মোট ৩৫ হাজারেরও বেশি সামরিক হামলা চালিয়েছে।
- এর মধ্যে শুধু ফিলিস্তিনেই হামলা হয়েছে ১৮ হাজার ২৩৫ বার।
- লেবাননে ১৫ হাজার ৫২০ বার, সিরিয়ায় ৬১৬ বার, ইরানে ৫৮ বার এবং ইয়েমেনে ৩৯ বার হামলা চালিয়েছে দেশটি।

তথ্যসূত্র- ACLED ওয়েবসাইট এবং পত্রিকা রিপোর্ট।
৪,৩৫৪.
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) জাতিসংঘ সনদের কত নং আর্টিকেলে বর্নিত? 
  1. আর্টিকেল-৫
  2. আর্টিকেল-১২
  3. আর্টিকেল-২৭
  4. আর্টিকেল-৩০
ব্যাখ্যা

​- জাতিসংঘ সনদের (UN Charter) অনুচ্ছেদ ২৭ -এ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের  "ভেটো ক্ষমতা" (Veto Power) বর্ণিত হয়েছে। 
-  "ভেটো ক্ষমতা" ভূক্ত দেশ:  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।

জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। 
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,৩৫৫.
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী, একটি উপকূলীয় রাষ্ট্রের সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চলের সীমা কত?
  1. ২০০ নটিক্যাল মাইল
  2. ২২০ নটিক্যাল মাইল
  3. ৩০০ নটিক্যাল মাইল
  4. ৩৫০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী, একটি উপকূলীয় রাষ্ট্রের সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চলের সীমা ২০০ নটিক্যাল মাইল।

UNCLOS:

- UNCLOS-এর পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea.
- UNCLOS জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন।
- স্বাক্ষরিত হয়: ১৯৮২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।

⇒ আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial sea):
- তটরেখা হতে একটি নির্দিষ্ট দ রত্বে সমুদ্রের উপর উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকে।
- এ সমুদ্র অঞ্চলকেই আঞ্চলিক সমুদ্র অঞ্চল বলে।
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে এ দ রত্ব ১২ নটিক্যাল মাইল নির্ধারণ করা হয়।

⇒ সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive economic zone):
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে উপকূলীয় রাষ্ট্র সমুহকে সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অধিকার প্রদান করা হয়।
- এখানে উপকূলীয় রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক অধিকার থাকে।
- এটি তটরেখা হতে সমুদ্রে সর্বোচ ২০০ নটিক্যাল মাইল বিস্তৃত হবে।

⇒ মহীসোপান (Continental shelf):
- মহাদেশের কিছু অংশে সমুদ্রের পানির মধ্যে বিস্তৃত থাকে।
- এখানে সমুদ্রের গভীরতা কম থাকে।
- মহাদেশের এ স্বল্প গভীর নিমজ্জিত অংশকে মহীসোপান বলে।
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে সাধারণভাবে কোন কোন দেশ তটরেখা হতে সমুদ্র বক্ষে ২০০ নটিক্যাল মাইল বা ২৫০০ মিটার গভীর সমুদ্র তলদেশ হতে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত তার মহীসোপান কি বিস্তৃত করতে পারবে।

উৎস: UNCLOS ওয়েবসাইট।
৪,৩৫৬.
জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত কোন সংস্থা?
  1. WIPO
  2. UNFPA
  3. UNKPA
  4. UNDP
ব্যাখ্যা
UNFPA:
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- এটি জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত। 
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA 
- UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।

উৎস: UNFPA অফিসিয়াল ওয়েবসাইট। [LINK]
৪,৩৫৭.
নিম্নের কোন সংস্থা থেকে UN Women গঠিত হয়েছে?
  1. UNICEF
  2. UNDP
  3. UNIFEM
  4. UNESCO
ব্যাখ্যা

UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women।
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।
- কার্যক্রম শুরু করে: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।

⇒ UN Women গঠিত হয় বিভিন্ন জাতিসংঘের সংস্থা থেকে, যেমন:
- Division for the Advancement of Women (DAW),
- International Research and Training Institute for the Advancement of Women (INSTRAW),
- Office of the Special Adviser on Gender Issues and Advancement of Women (OSAGI),
- United Nations Development Fund for Women (UNIFEM).

উৎস: UN Women ওয়েবসাইট।

৪,৩৫৮.
Global Risk Report 2025 প্রকাশকারী সংস্থা কোনটি?
  1. United Nations
  2. World Bank
  3. World Economic Forum
  4. IMF
ব্যাখ্যা

• Global Risk Report 2025 প্রকাশ করেছে World Economic Forum (WEF)।
- প্রতিবেদনটি প্রতি বছর জানুয়ারিতে প্রকাশিত হয়।

• World Economic Forum (WEF):
- World Economic Forum (WEF) হলো একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা,
- যার লক্ষ্য হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন, সহযোগিতা ও নেতৃত্বকে উৎসাহিত করা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে।
- সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এই সংস্থার নাম ছিল European Management Forum, পরে ১৯৮৭ সালে এটি World Economic Forum নাম গ্রহণ করে।
- সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে WEF-এর বার্ষিক বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- Global Risk Report বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) কর্তৃক জানুয়ারি মাসে প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন।

উৎস: World Economic Forum ওয়েবসাইট।

৪,৩৫৯.
উন্নয়নশীল দেশসমূহের প্রাইভেট সেক্টরকে বিকশিত করার জন্য কাজ করে বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা?
  1. ICSID
  2. MIGA
  3. IDA
  4. IFC
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC):
IFC - এর পূর্ণরূপ - International Finance Corporation।
- এটি বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভূক্ত একটি আর্থিক প্রতিষ্ঠান এবং এটি উন্নয়নশীল দেশসমূহের প্রাইভেট সেক্টরকে বিকশিত করার জন্য কাজ করে
- এটি কাজ শুরু করে "Encouraging the growth of productive private enterprise" - এই মূলমন্ত্রকে সামনে রেখে।

- IFC - তার গ্রাহক ও অংশীদারদের আর্থিক, পরিচালন ও অন্যান্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য নিজের আর্থিক উৎস, ট্যাকনিক্যাল দক্ষতা, বৈশ্বিক অভিজ্ঞতা ও উদ্ভাবনমূলক চিন্তাভাবনা ইত্যাদি প্রয়োগ করে থাকে।
- ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ ও যৌথ উন্নয়ন (shared prosperity) - এর লক্ষ্য নিয়ে এটি বর্তমানে কাজ করছে।
- একটি দেশের সার্বিক উন্নতির জন্য প্রাইভেট সেক্টরের উন্নতি আবশ্যক। এই সেক্টরের উন্নতির কথা উপলব্ধি থেকেই এই প্রতিষ্ঠানের জন্ম।
- বর্তমানে এটি ১০০ এর বেশি দেশে নতুন নতুন চাকুরি সৃষ্টি, জীবন মানের উন্নয়ন ও উন্নত ভবিষ্যৎ - তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে।

এক নজরে IFC:
- প্রতিষ্ঠাকাল -- ২০ জুলাই, ১৯৫৬ সাল
- প্রতিষ্ঠাকালীন চুক্তি -- IFC Articles of Agreement
(২৭ জুন, ২০১২ সালে এটি সংশোধিত হয় এবং বর্তমানে সংশোধিত চুক্তিটি কার্যকর রয়েছে)
- সদরদপ্তর -- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র

উৎস: IFC ওয়েবসাইট।
৪,৩৬০.
বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNICEF
  2. UNFPA
  3. UNDP
  4. UNEP
ব্যাখ্যা
• UNFPA:
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA এর লক্ষ্য হল এমন একটি বিশ্ব সরবরাহ করা যেখানে প্রতিটি গর্ভাবস্থা কাঙ্ক্ষিত, প্রতিটি সন্তানের জন্ম নিরাপদ এবং প্রতিটি যুবকের সম্ভাবনা পূর্ণ হয়।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।

সূত্র: UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩৬১.
সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দিল্লি
  2. কলম্বো
  3. থিম্পু
  4. ঢাকা
ব্যাখ্যা

 সার্ক (SAARC): 
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্ক এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- সার্ক সংগঠনটি প্রতিষ্ঠা হয় ঢাকায়।
- সার্কের প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়।
- আফগানিস্তান SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: সার্ক ওয়েবসাইট।

৪,৩৬২.
বিশ্বব্যাংক কবে থেকে দারিদ্র্য নিরসনের উপর গুরুত্ব দিতে শুরু করে?
  1. ক) পঞ্চাশের দশক
  2. খ) ষাটের দশক
  3. গ) সত্তরের দশক
  4. ঘ) নব্বইয়ের দশক
ব্যাখ্যা
১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর প্রারম্ভিক উদ্দেশ্য ছিলো যুদ্ধবিধ্বস্ত ইউরোপ পুনর্গঠন। এই পুনর্গঠন কার্যক্রম পরবর্তীতে এশিয়া ও লাতিন আমেরিকাতেও বিস্তৃত হয়।
১৯৭০ এর দশকে বিশ্বব্যাংক দারিদ্র্য নিরসনের উপর গুরুত্ব দিতে শুরু করে। ফলে তখন থেকে বিশ্বব্যাংক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অপেক্ষা মানুষের জীবনমানের উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পে গুরুত্ব দিতে ‍শুরু করে।
বিশ্বব্যাংক ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক দারিদ্র্য হার ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যস্থির করেছে।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৪,৩৬৩.
২০১৯ সালে IDA থেকে ঋণ প্রাপ্তিতে শীর্ষদেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) নাইজেরিয়া
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
২০১৯ সালে IDA থেকে ঋণ প্রাপ্তিতে শীর্ষদেশ ইথিওপিয়া। দেশটি মোট ২৬১ কোটি মার্কিন ডলার ঋণ পায়।
ঋণ প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে ছিলো বাংলাদেশ। বাংলাদেশ ২০১৯ সালে IDA থেকে মোট ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ লাভ করে। বহুপাক্ষিক উৎস হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি অর্থসহায়তা পেয়ে আসছে IDA থেকে।
(সূত্রঃ বিশ্বব্যাংক বার্ষিক প্রতিবেদন-২০১৯)
৪,৩৬৪.
CIRDAP-এর মূল লক্ষ্য কোনটি?
  1. সামরিক সহায়তা
  2. শহরের অবকাঠামো উন্নয়ন
  3. শিল্প উন্নয়ন
  4. গ্রামীণ দারিদ্র্য কমানো
ব্যাখ্যা

• CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

তথ্যসূত্র: CIRDAP ওয়েবসাইট।

৪,৩৬৫.
ডি-৮ ভুক্ত নয় কোন দেশটি?
  1. ক) ইরান
  2. খ) মালয়েশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ডি-৮ সংস্থা প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশগুলো হলোঃ তুরস্ক, ইরান, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। (সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৪,৩৬৬.
OPEC হচ্ছে -
  1. এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট
  2. পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন
  3. দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট
  4. উত্তর আমেরিকার বাণিজ্যিক জোট
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি। 
- বর্তমান সদস্য: ১২টি।[জুন- ২০২৫] 
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

সূত্র: OPEC ওয়েবসাইট।
৪,৩৬৭.
জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদের আওতায় 'কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে আত্মরক্ষার স্বার্থে সে রাষ্ট্রর এককভাবে বা যৌথভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার আছে'?
  1. অনুচ্ছেদ ৩৯
  2. অনুচ্ছেদ ৪৯
  3. অনুচ্ছেদ ৫১
  4. অনুচ্ছেদ ৫৪
ব্যাখ্যা

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে আত্মরক্ষার স্বার্থে সে রাষ্ট্রর এককভাবে বা যৌথভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকবে।

জাতিসংঘ সনদ (UN Charter):

- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।

⇒ অনুচ্ছেদ ৫১: জাতিসংঘের কোনো সদস্যের ওপর কোনো আক্রমণ ঘটলে যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি নিরাপত্তা পরিষদ গ্রহণ করছে ততক্ষণ সেই রাষ্ট্রের একক সহজাত অধিকার বা যৌথ আত্মরক্ষার অধিকার সম্বন্ধে বর্তমান সনদের কোনো অংশই অন্তরায় হবে না।
- আত্মরক্ষার এই অধিকার কার্যকর করার জন্য সদস্যগণ কর্তৃক অবলম্বিত ব্যবস্থাদি সঙ্গে সঙ্গেই নিরাপত্তা পরিষদের কাছে পেশ করতে হবে এবং এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ বা পুনরুদ্ধারের জন্য এই সনদ অনুযায়ী প্রয়োজনীয় বিধিব্যবস্থা গ্রহণে নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও দায়িত্ব কোনো মতেই বাধাগ্রস্ত হবে না।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ৩৯: শান্তির প্রতি কোনো হুমকি রয়েছে কি না, শান্তিভঙ্গ হয়েছে কি না, অথবা কোনো আক্রমণাত্মক কার্য ঘটেছে কি না, নিরাপত্তা পরিষদ তা নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা বা পুনরুদ্ধার করার জন্য সুপারিশাদি করবে, অথবা ধারা ৪১ ও ৪২ অনুযায়ী প্রয়োজনীয় কর্মপন্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
- অনুচ্ছেদ ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- অনুচ্ছেদ ৫৪: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে আঞ্চলিক ব্যবস্থা বা সংস্থা কর্তৃক গৃহীত অথবা অভিপ্রেত কার্যকলাপ সম্বন্ধে নিরাপত্তা পরিষদকে সব সময় সম্পূর্ণ অবহিত রাখতে হবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,৩৬৮.
SAARC-এর প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. আবুল আহসান
  2. এসালা রোয়ান ওয়েরাকুন
  3. গোলাম সারওয়ার
  4. ইব্রাহিম হুসেন জাকি
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার (১৫তম ও ৩য় বাংলাদেশি সভাপতি)।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ SAARC-এর প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- এছাড়াও, Q. A. M. A. Rahim সার্কের ৭ম মহাসচিব ও বাংলাদেশ থেকে ২য় মহাসচিব।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
৪,৩৬৯.
কোন দেশটি ASEAN-এর সদস্য নয়?
  1. মালয়েশিয়া
  2. বাংলাদেশ
  3. মিয়ানমার
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ASEAN:

- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ASEAN-এর সদস্য নয়।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৪,৩৭০.
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি কোন দেশের নাগরিক?
  1. ক) ঘানা
  2. খ) নরওয়ে
  3. গ) তুরস্ক
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তুরস্কের ভলকান বজকির। প্রথম তুর্কি হিসেবে তিনি এ পদে নির্বাচিত হলেন। তিনি সাধারণ পরিষদের বর্তমান সভাপতি নাইজেরিয়ার তিজওয়ানি মুহাম্মদ বান্দে এর নিকট থেকে সেপ্টেম্বরে ৭৫তম অধিবেশনের সূচনাতে দায়িত্বগ্রহণ করবেন।
[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]
৪,৩৭১.
কতটি দেশের সমন্বয়ে BRICS গঠিত?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
BRICS হলো ৫টি দেশের সমন্বয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক ফোরাম। দেশসমূহ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। দেশগুলোর আদ্যাক্ষর দ্বারা BRICS শব্দটি গঠিত। ২০০১ সালে BRICS সম্পর্কে অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ধারনা দেন। ২০০৬ সালে ব্রিকস গঠনের প্রচেষ্টা শুরু হয় এবং ২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবার্গে প্রথম BRICS Summit অনুষ্ঠিত হয়। প্রথমে এ্রর নাম ছিলো BRIC. ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS. সর্বশেষ ২০১৯ সালে ব্রাসিলিয়ায় BRICS Summit অনুষ্ঠিত হয়।
(সূত্র: BRICS Information Portal)
৪,৩৭২.
UNITAR কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬৩ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭১ সালে
ব্যাখ্যা
UNITAR:

- এর পূর্ণরূপ United Nations Institute for Training and Research বা জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- এর প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৬৩ সালে।
- সংস্থাটির সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থাটির মূল কাজ – প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র - UNITAR অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩৭৩.
বাংলাদেশ FAO এর সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৭ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ FAO এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।

• FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি  ১৬ অক্টোবর,১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর : রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা : ১৯৫টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।

উৎস: FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩৭৪.
UNAIDS কত সালে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা
UNAIDS:
- এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সমর্থন দেখানোর জন্য এবং এইডস-সম্পর্কিত অসুস্থতায় যারা মারা গেছে তাদের স্মরণে সারা বিশ্বের ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- UNAIDS- কার্যক্রম শুরু- ১৯৯৬ সালে।
- সদর দপ্তর- জেনেভা।
- বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল-  লাল ফিতা।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে। 
 
উৎস: Britannica.com [লিঙ্ক]
৪,৩৭৫.
'রোটারি ইন্টারন্যাশনাল' প্রতিষ্ঠিত হয় কোন সালে?
  1. ১৯০৪
  2. ১৯০৫
  3. ১৯১২
  4. ১৯১৪
ব্যাখ্যা

• Rotary International: 
- রোটারি ইন্টারন্যাশনাল একটি সেবামূলক সংগঠন, 
- এটা ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠিত। 
- এটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস।
- সংস্থাটির নীতিবাক্য হলো "নিজের উপরে সেবা"। 
- বর্তমানে রোটারি ইন্টারন্যাশনালের সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ইভানস্টন, ইলিনয় শহরে অবস্থিত।

তথ্যসূত্র: Rotary International ওয়েবসাইট। 

৪,৩৭৬.
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর অস্থায়ী সদস্য নির্বাচিত হয়-
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
ব্যাখ্যা
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- ২ বার।

- ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়।
- ১৯৭৬ ও ১৯৮১ সালে দুই মেয়াদে চার বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। 
- ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী।
- ১৯৭৯-১৯৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩৭৭.
'MERCOSUR' প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)। (সেপ্টেম্বর, ২০২৫) 
- সহযোগী সদস্য: ৭টি। (সেপ্টেম্বর, ২০২৫) 

সূত্র - Britannic.com

৪,৩৭৮.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য-
  1. ক) ১৮৮টি
  2. খ) ১৮৯টি
  3. গ) ১৯০টি
  4. ঘ) ১৯১টি
ব্যাখ্যা

- আইএমএফ জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান।
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান সদস্যদেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ- অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।

৪,৩৭৯.
২০২৬ সালের G‑20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? [জানুয়ারি, ২০২৬]
  1. রিও ডি জেনেইরো
  2. টোকিও
  3. লন্ডন
  4. মায়ামি
ব্যাখ্যা

• জি-২০:
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।

অন্যদিকে,
- জি-২০ জোটের সম্মেলন ২০২৬ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামির ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ট্রাম্প পরিবারের মালিকানাধীন।

তথ্যসূত্র: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC ও বাসস

৪,৩৮০.
OPEC-ভুক্ত দেশগুলো পশ্চিমা বিশ্বের উপর তেল অবরোধ করে কবে?
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উল্লেখ্য,
- OPEC-ভুক্ত দেশগুলো পশ্চিমা বিশ্বের উপর তেল অবরোধ করে ১৯৭৩ সালে।
- ১৯৭৩ সালে ইয়োম কিপুর যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে OPEC-এর আরব সদস্যরা তেল অবরোধ আরম্ভ করে।
- তেল অবরোধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা ইউরোপে জ্বালানি সংকট দেখা দেয়, যার মধ্যে গ্যাসোলিনের ঘাটতি ও দাম বৃদ্ধি অন্যতম।
- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সামরিক বিচ্ছিন্নকরণ চুক্তির পর ১৯৭৪ সালের মার্চে তেল অবরোধ উঠে যায়।

উৎস: i) OPEC ওয়েবসাইট।
ii) History.com
৪,৩৮১.
OIC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭৪ সালে
ব্যাখ্যা

- ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার পর মুসলিম বিশ্বের নেতারা একত্রিত হন এবং ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।

ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট,
- এটি ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC গঠনের মূল কারণ ছিল ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে।
- OIC-এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

সূত্র: OIC ওয়েবসাইট।

৪,৩৮২.
NDB এর প্রতিষ্ঠাতা সদস্য কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া ও মিশর। (জুন, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (জুন, ২০২৫)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৩৮৩.
 IMF এর পূর্ণ রূপ কী?
  1. International Money Fund
  2. International Monetary Fund
  3. International Management Forum
  4. International Monetary Federation
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund.
- প্রতিষ্ঠাকাল: ১৯৩০-এর দশকের মহামন্দার পরবর্তী সময়ে, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ: ১৯১টি ( আগস্ট, ২০২৫)।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।
- আইএমএফ বিশ্বব্যাপী মুদ্রানীতি সহযোগিতা জোরদার করা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, উচ্চমাত্রার কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নীত করা এবং সারা বিশ্বে দারিদ্র্য হ্রাস করার জন্য কাজ করছে।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।

৪,৩৮৪.
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৩ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা
UNITAR:
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র - UNITAR ওয়েবসাইট।
৪,৩৮৫.
WTO এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কোনটি?
  1. ক) মন্ত্রিপর্যায়ের সম্মেলন
  2. খ) সাধারণ পরিষদ
  3. গ) সরকারপ্রধান সম্মেলন
  4. ঘ) লিডারস সামিট
ব্যাখ্যা
- WTO (World Trade Organization) এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রিপর্যায়ের সম্মেলন।
- সাধারণত প্রতি দুই বছর পরপর WTO মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- WTO এর পরবর্তী ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে।
- সম্মেলনটি ২০২০ সালের ৮-১১ জুন মাসে কাজাখস্তানের রাজধানী নুর-সুলতান শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে এর ভেন্যু ও সময় পরিবর্তন করা হয়।
- সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৪,৩৮৬.
The foundation of the Arab League -
  1. Alexandria Protocol
  2. Tripoli Protocol
  3. Cairo Protocol
  4. Baghdad Protocol
  5. None
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (নভেম্বর, ২০২৪)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৪,৩৮৭.
Five Eyes গোয়েন্দা জোট অন্য কী নামে পরিচিত?
  1. FVQAY
  2. FVAY
  3. FVREY
  4. FVEY
ব্যাখ্যা
Five Eyes:
- বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত গোয়েন্দা জোট।
- ‘ফাইভ আইস’ নেটওয়ার্ক হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- ফাইভ আইজ ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ভাগ করে নেওয়ার জন্য একসাথে কাজ করে।
- তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একসাথে কাজ করছে।
- তারা সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা উদ্বেগের মতো বিষয়গুলি সম্পর্কে তথ্য শেয়ার করে।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা সিগন্যাল ইন্টেলিজেন্সে যৌথ সহযোগিতার জন্য একটি চুক্তি।

উৎস: Five Eyes ওয়েবসাইট & ukdefencejournal.org.uk।
৪,৩৮৮.
BIMSTEC-এর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ঢাকা
  2. নয়াদিল্লি
  3. ব্যাংকক
  4. কলম্বো
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ (ব্যাংকক ঘোষণাপত্র)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (BISTEC- Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- বর্তমান সদস্য: ৭টি। (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ (২০১৪ সালে ঢাকায় সচিবালয় চালু হয়)।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।
- বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০২৫ সালের ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৪,৩৮৯.
জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান চেয়ারপার্সন কে?
  1. ক) নিকোলাস মাদুরো
  2. খ) ইলিহান আলিয়েভ
  3. গ) নরেন্দ্র মোদী
  4. ঘ) ইউয়েরি মুসেভিনি
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) বর্তমান চেয়ারপার্সন হলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহান আলিয়েভ। তিনি ২০১৯-২০২২ মেয়াদে ন্যামের সভাপতির দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর ১৮তম ন্যাম সম্মেলন আজারবাইজানে অনুষ্ঠিত হয়। পরবর্তী ১৯তম সম্মেলন উগান্ডায় অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: ন্যাম আজারবাইজান ওয়েবসাইট এবং আনাদুলু এজেন্সি)
৪,৩৯০.
G-7 ভুক্ত দেশ কোনটি? 
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. ফিনল্যান্ড
  4. চীন
ব্যাখ্যা

» G-7:
• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
• তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

তথ্যসূত্র: জি- ৭ -এর ওয়েবসাইট।

৪,৩৯১.
নিচের কোন সংস্থার সদরদপ্তর জেনেভায় নয়?
  1. ক) ITU
  2. খ) UNHCR
  3. গ) FAO
  4. ঘ) ILO
ব্যাখ্যা

খাদ্য ও কৃষি সংস্থা (FAO) - এর সদরদপ্তর - ইতালির রোমে।
অপশনের অন্যান্য সংস্থাগুলোর সদরদপ্তর - সুজারল্যান্ডের জেনেভায়।

৪,৩৯২.
প্রথম ন্যাম (NAM) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বেলগ্রেড
  2. তেহরান
  3. কায়রো
  4. জাগ্রেব
ব্যাখ্যা

• Non-Aligned Movement (NAM):
- Non-Aligned Movement এর সূচনা হয় ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে (ইন্দোনেশিয়ার বান্দুং শহরে)।
- ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম NAM সম্মেলন অনুষ্ঠিত হয়।
-NAM-এর নিজস্ব চার্টার, চুক্তি বা স্থায়ী সদর দপ্তর নেই।
সভাপতিত্বকারী দেশই সংগঠনের কাজ সমন্বয় করে।
-NAM একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ বিশ্ব আন্দোলন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করে।
-সদস্য: ১২১টি দেশ।

তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট।

৪,৩৯৩.
নিম্নের কোন প্রতিষ্ঠানের সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত?
  1. ASEAN
  2. CIRDAP
  3. SAARC
  4. NDB
ব্যাখ্যা

CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

অন্যদিকে,
- ASEAN-এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- SAARC-এর সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- NDB-এর সদরদপ্তর: সাংহাই, চীন।

উৎস: CIRDAP ওয়েবসাইট।

৪,৩৯৪.
FRONTEX কী?
  1. ক) EU-এর সীমান্ত বাহিনী
  2. খ) EU-এর পুলিশ সংস্থা
  3. গ) EU-এর গোয়েন্দা সংস্থা
  4. ঘ) রাশিয়ার গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
• FRONTEX হচ্ছে  - EU-এর সীমান্ত বাহিনী।

• European Union: 
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউয়নিয়ভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম - FRONTEX।

উৎস: EU-এর ওয়েবসাইট
৪,৩৯৫.
OIC-এর বর্তমান সদস্য -
  1. ৫৭টি
  2. ৬৬টি
  3. ৭৮টি
  4. ৮৭টি
ব্যাখ্যা
 OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
৪,৩৯৬.
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. নয়াদিল্লি, ভারত
  2. ঢাকা, বাংলাদেশ
  3. কাঠমান্ডু, নেপাল
  4. থিম্পু, ভুটান
ব্যাখ্যা

সার্ক (SAARC): 
- SAARC এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation।
- সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্ক এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি।
- সার্কের প্রথম সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।
- সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র ও সার্ক কৃষি কেন্দ্র অবস্থিত ঢাকা, বাংলাদেশে।

উল্লেখ্য,
- সার্ক তথ্য কেন্দ্র অবস্থিত কাঠমান্ডু, নেপালে।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।
- সার্ক বন কেন্দ্র অবস্থিত থিম্পু, ভুটান।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত কলম্বো, শ্রীলঙ্কায়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: সার্ক ওয়েবসাইট।

৪,৩৯৭.
RCEP বাণিজ্য চুক্তিতে অন্তর্ভূক্ত আসিয়ানভুক্ত দেশ-
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ৮টি
ব্যাখ্যা

- বিশ্বের বৃহৎ Regional Comprehensive Economic partnership (RCEP) বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ১৫টি।
- অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১ জানুয়ারি ২০২২ 'Regional Comprehensive Economic Partnership (RCEP)' নামে বিশ্বের বৃহৎ বাণিজ্য চুক্তি কার্যকর হয়।
- ১৫ নভেম্বর ২০২০ ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল ASEAN সম্মেলনের মাধ্যমে RCEP শীর্ষক বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ, যথা: ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৪,৩৯৮.
মিয়ানমারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো প্রস্তাব গৃহীত হয় -
  1. ক) ২১ ডিসেম্বর, ২০২২
  2. খ) ২৩ ডিসেম্বর, ২০২২
  3. গ) ২৫ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ২৭ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব:
- ২১ ডিসেম্বর, ২০২২ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো মিয়ানমার নিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- প্রস্তাবটিতে অবিলম্বে সহিংসতা বন্ধের পাশাপাশি দেশটির রাজনৈতিক নেত্রী অং সান সুচিসহ সব রাজবন্দীর মুক্তির আহ্বান জানানো হয়েছে।
- যুক্তরাজ্যের উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ১২টি দেশ ভোট দিলে বিপক্ষে কোনো দেশ ভোট দেয়নি। 
- সবশেষ ভোটাভুটিতে বিরত থেকেছে রাশিয়া ও চীন।
- এবার তাদের সঙ্গে ভোটদানে বিরত থেকেছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত।
- ডিসেম্বর, ২০২২ সালে  ভারত নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪,৩৯৯.
নিচের কোন দেশটি 'MERCOSUR' জোটের অন্তর্ভুক্ত নয়?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. প্যারাগুয়ে 
  4. চিলি
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে।
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)। [নভেম্বর, ২০২৫]
- ২০১৬ সাল থেকে সদস্য হিসেবে ভেনেজুয়েলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, তবে, সদস্যপদ বহাল আছে।
- সহযোগী সদস্য: ৭টি। [ডিসেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪,৪০০.
আঙ্কটাড (UNCTAD) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. নিউইয়র্ক
  4. প্যারিস
ব্যাখ্যা
আঙ্কটাড (UNCTAD-United Nations Conference on Trade and Development) হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন।
এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর অবস্থিত জেনেভায়।
আঙ্কটাডের মন্ত্রীপর্যায়ের সম্মেলন সাধারণত প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। সর্বশেষ সম্মেলন ২০২১ সালের ৩-৭ অক্টোবর বার্বাডোজের ব্রিজটাউন ও জেনেভায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্র: আঙ্কটাড ওয়েবসাইট)