বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৪৩ / ৭৬ · ৪,২০১৪,৩০০ / ৭,৫৯৯

৪,২০১.
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
  1. নিউ ইয়র্ক 
  2. রোম
  3. লিও
  4. ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা

ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৬৫টি দেশ।
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

সূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৪,২০২.
নিচের কোনটির মাধ্যমে IMF গঠিত হয়-
  1. London Conference
  2. Rome Conference
  3. Brettonwood Conference
  4. Geneva Conference
ব্যাখ্যা

• IMF গঠিত হয়- Brettonwood Conference -এর মাধ্যমে।

• IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

• Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
- ব্রেটন উডস সম্মেলনে জন্ম হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ আরও কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো সম্মিলিতভাবে ব্রেটন উডস ইনস্টিটিউশনস নামে পরিচিত।

উৎস:
i) World Bank Group.
ii) U.S. Department of State (gov).

৪,২০৩.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ সদস্য দেশ কোনটি? (জানুয়ারি, ২০২৫)
  1. সোমালিয়া
  2. সিয়েরা লিওন
  3. উগান্ডা
  4. নামিবিয়া
ব্যাখ্যা
IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৮০ টি। (জানুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য কুক দ্বীপপুঞ্জ ও সোমালিয়া। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি। জানুয়ারি, ২০২৫)
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
৪,২০৪.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা-
  1. রবার্ট ব্রাউন
  2. রবার্ট ব্যাডেন-পাওয়েল
  3. মেলভিন জোন্স
  4. জিয়ানো ইন্তিফস্ত
ব্যাখ্যা
• বয় স্কাউটস :
- বয় স্কাউটস , মূলত ১১ থেকে ১৪ বা ১৫ বছর বয়সী ছেলেদের জন্য একটি সংগঠন।
- যার লক্ষ্য ছিল তাদের মধ্যে ভালো নাগরিকত্ব, সাহসী আচরণ এবং বিভিন্ন বহিরঙ্গণ কার্যকলাপে দক্ষতা বিকাশ করা।
- বয় স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা-  রবার্ট ব্যাডেন-পাওয়েল।
- ১৯০৭ সালে গ্রীষ্মকালে ব্রাউনসী দ্বীপে পৃথিবীর প্রথম স্কাউট শিবির অনুষ্ঠিত হয়।
- স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য - তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়ন।
- বিশ্ব স্কাউটের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: scout.
৪,২০৫.
Which one of the following is not an official language of the United Nations?
  1. Arabic
  2. Chinese
  3. Portuguese
  4. Spanish
ব্যাখ্যা
• জাতিসংঘ:
 -জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় - পর্তুগীজ।
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
-১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়। সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
- জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৪,২০৬.
উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৯০
  2. খ) ১৯৯২
  3. গ) ১৯৯৪
  4. ঘ) ১৯৯৭
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA (North American Free Trade Agreement) চুক্তি স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি। কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প নাফটা চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে নাফটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ২০১৮ সালের ৩০ নভেম্বর (১০ ডিসেম্বর ২০১৯ সংশোধিত) USMCA (United States-Mexico-Canada Agreement) স্বাক্ষর করে। তবে চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
সূত্রঃ ustr.gov ওয়েবসাইট এবং নিউইয়র্ক টাইমস।
৪,২০৭.
GCC কোন সাগর তীরবর্তী দেশগুলোর জোট?
  1. পারস্য উপসাগর
  2. লোহিত সাগর
  3. ভূমধ্যসাগর
  4. জাভা সাগর
ব্যাখ্যা
 Gulf Cooperation Council (GCC):
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
• সৌদি আরব,
• সংযুক্ত আরব আমিরাত,
• কাতার,
• কুয়েত,
• বাহরাইন এবং
• ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
৪,২০৮.
Alliance of Sahel States (AES) জোটের সদস্যরা হচ্ছেন-
  1. বুর্কিনা ফাসো, নাইজার ও চাদ
  2. মালি, চাদ ও সুদান
  3. মালি, সোমালিয়া ও নাইজেরিয়া
  4. মালি, বুর্কিনা ফাসো ও নাইজার
ব্যাখ্যা

• Alliance of Sahel States (AES):
- মালি, বুরকিনা ফাসো আর নাইজার সাহেল অঞ্চল নিয়ে নতুন একটি জোট করেছে যার নাম Alliance of Sahel States (AES) ।

- বুরকিনা ফাসো ও নাইজারের সঙ্গে মিলে মালি ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ (এইএস) গঠন করে।
- এই তিন দেশই এখন রুশ ভাড়াটে যোদ্ধাদের সমর্থনপুষ্ট সামরিক সরকারের মাধ্যম শাসিত।
- এই আঞ্চলিক গোষ্ঠীটি বৃহত্তর পশ্চিম আফ্রিকান দেশগুলোর জোট ‘ইকোওয়াস’ (ইসিওডব্লিউএএস) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

উৎস: প্রথম আলো।

৪,২০৯.
বাংলাদেশ নিচের কোন বাণিজ্যিক জোটের সদস্য?
  1. ক) NAFTA
  2. খ) AFTA
  3. গ) EFTA
  4. ঘ) APTA
ব্যাখ্যা

APTA- Asia-Pacific Trade Agreement
প্রতিষ্ঠাকালঃ ১৯৭৫
অন্য নামঃ ব্যাংক এগ্রিমেন্ট
সদস্যপদঃ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, চীন, লাওস এবং মঙ্গোলিয়া।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৪,২১০.
AIIB এর বর্তমান সদস্য দেশ -
  1. ১০৭টি
  2. ১০৮টি
  3. ১০৯টি
  4. ১১০টি
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। 
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- AIIB এর বর্তমান সদস্য: ১০৯টি দেশ।
- সদর দপ্তর: বেইজিং, চীন। 

উৎস: AIIB ওয়েবসাইট।[লিঙ্ক]
৪,২১১.
IMF-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? [নভেম্বর, ২০২৫]
  1. ডমিনিক স্ট্রস-কান
  2. ক্রিস্টিন লাগার্ড
  3. রদ্রিগো রাটো
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

⇒ IMF-এর কাজ:
- অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা: IMF এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
- যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন IMF সেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঋণ প্রদান করে। 
- IMF সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে তাদের উন্নয়নের জন্য পরামর্শ দেয়। 
- IMF বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অন্যান্য আর্থিক বিষয়ে গবেষণা করে। তারা এসব তথ্য দেশগুলোকে প্রদান করে, যাতে দেশগুলি তাদের অর্থনৈতিক নীতিমালা সঠিকভাবে তৈরি করতে পারে।
- IMF সদস্য দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময়ের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। তারা মুদ্রার মানের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হয়।
- IMF সদস্য দেশগুলোকে সংকটকালীন সময়ে অর্থনৈতিক সহায়তা দিতে স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) প্রদান করে, যা আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত হতে পারে।
- প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধি: IMF সদস্য দেশগুলোর সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক নীতিমালা এবং অর্থনৈতিক পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

উৎস: IMF ওয়েবসাইট।

৪,২১২.
কতটি দেশ USMCA চুক্তির অংশীদার?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
USMCA (The United States-Mexico-Canada Agreement) হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত নতুন মুক্ত বাণিজ্য চুক্তি।
এটি পূ্র্বেকার NAFTA চুক্তির স্থলে ৩০ নভেম্বর ২০১৮ সালে স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট)
৪,২১৩.
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. প্যারিস
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা
WEF:
- WEF Stands for World Economic Forum.
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। 
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ - ১৯ জানুয়ারি। 

উৎস- WEF এর ওয়েবসাইট।
৪,২১৪.
OIC এর পরবর্তী সম্মেলন (২০২৬) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. আজারবাইজান
  2. মিশর
  3. আরব আমিরাত
  4. ইরাক
ব্যাখ্যা
OIC:
- অর্গানাইজেশন অব ইসলামিক কো -অপারেশন (OIC) হল মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংস্থা গঠিত হয়।
- OIC-এর প্রতিষ্ঠাকালে ২৪টি সদস্য দেশ ছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৭টি। সংস্থার সদরদপ্তর সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। - OIC-এর তিনটি অফিসিয়াল ভাষা হল আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৪ সালে OIC-এর সদস্যপদ লাভ করে।
- ও.আই.সি ১৫-তম সম্মেলন ৪-৫ মে, ২০২৪ গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।
- পরবর্তী সম্মেলন (২০২৬) আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উৎস: OIC ওয়েবসাইট।
৪,২১৫.
আরব লীগের সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. সৌদি আরব
  3. ইরান
  4. ইরাক
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।
- অফিসিয়াল ভাষা: আরবি।

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।

৪,২১৬.
রোটারি ইন্টারন্যাশনাল এর মূল উদ্দেশ্য কী?
  1. রাজনীতি
  2. ব্যবসা সম্প্রসারণ
  3. মানবিক সহায়তা
  4. ক্রীড়া উন্নয়ন
ব্যাখ্যা
Rotary International:
- বিশ্বব্যাপী মানবসেবায় এক অগ্রগামী সংগঠন।
- প্রতিষ্ঠার সাল: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
- প্রতিষ্ঠাতা: Paul P. Harris.
- প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA.
- প্রধান কার্যালয় Evanston, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (কিন্তু বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)।
• লক্ষ্য ও উদ্দেশ্য:
- পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা।
- Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)।
- আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৪,২১৭.
United Nations University প্রতিষ্ঠিত হয় -
  1. ক) টোকিও, জাপান
  2. খ) হিরোশিমা, জাপান
  3. গ) ওকানিয়া, জাপান
  4. ঘ) নাগাসাকি, জাপান
ব্যাখ্যা
• ১৯৭২ সালের ডিসেম্বর মাসে United Nations University প্রতিষ্ঠিত হয়।
- অবস্থান: টোকিও, জাপান। 
- বর্তমানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা এবং গবেষণা কর্মকান্ড পরিচালিত হয়।
- ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চলমান আছে।

তথ্যসূত্র: UNU এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,২১৮.
উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১০৫
  2. ১১৫
  3. ১২৫
  4. ১৩৫
ব্যাখ্যা
G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৫টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।
- উদ্যোক্তা: The United Nations Conference on Trade and Investment (UNCTAD).

উল্লেখ্য,
- ১৯৬৪ সালে UNCTAD এর প্রথম সম্মেলনে G-77এর আত্নপ্রকাশ ঘটে।
- UNCTAD এবং G-77 শুধু একই বছর প্রতিষ্ঠিত হয় নি, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করাও ছিল উভয় সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।
- মূলত G-77 প্রতিষ্ঠার ক্ষেত্রে UNCTAD এর ভূমিকা অগ্রগণ্য।

⇒ [অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য আপডেট হয় নি, তবে জাতিসংঘ ও বিভিন্ন নিউজপোর্টালে ১৩৫টি রাষ্ট্রের কথা উল্লেখ রয়েছে।]

উৎস: i) G-77 ওয়েবসাইট।
ii) UNCTAD ওয়েবসাইট। [link]
৪,২১৯.
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. মেক্সিকো
  2. কেনিয়া
  3. চীন
  4. সুইডেন
  5. ডেনমার্ক
ব্যাখ্যা
নারী সম্মেলন:
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলন আয়োজন করেছে, যথা-
- প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে।
- ১৯ জুন - ২ জুলাই , ১৯৭৫ সালে প্রথম জাতিসংঘ নারী সম্মেলন আয়োজন করে।
- ২য় নারী সম্মেলন- ১৯৮০ সালে কোপেন হেগেন, ডেনমার্ক।
- ৩য় নারী সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি, কেনিয়া।
- ৪র্থ নারী সম্মেলন ১৯৯৫ সালে বেইজিং, চীন।

উল্লেখ্য,
- বেইজিং সম্মেলনে নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা বৈশ্বিক নীতি গৃহীত হয়।
- লিঙ্গ সমতার জন্য নারীর কর্ম নির্ধারণ করা হয়।

উৎস: Britannica. [Link]
৪,২২০.
European Free Trade Association (EFTA)-এর সদস্য দেশ কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৪টি
  2. ৩টি
  3. ৭টি
  4. ৫টি
ব্যাখ্যা
EFTA:
- EFTA-এর পূর্ণরূপ: European Free Trade Association.
- এটি ইউরোপের একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ৪ জানুয়ারি, ১৯৬০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য দেশ: ৪টি (আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ড)।
- এর মূল লক্ষ্য হল ইউরোপীয় দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা স্থাপন করা।

উৎস: EFTA ওয়েবসাইট।
৪,২২১.
নিচের কোন দেশটি জি-৭ ভুক্ত নয়?
  1. জাপান
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. সুইডেন
ব্যাখ্যা
জি-৭ ভুক্ত নয় সুইডেন।

• G-7:

- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে।

তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট।
৪,২২২.
AOSIS মূলত কোন দেশগুলোর একটি জোট?
  1. তেল উৎপাদনকারী দেশ
  2. ক্ষুদ্র শিল্পোন্নত দেশ
  3. তেল আমদানিকারক দেশ
  4. ক্ষুদ্র দ্বীপ ও নিচু উপকূলীয় দেশ
ব্যাখ্যা

AOSIS:
- AOSIS-এর পূর্ণরূপ: Alliance of Small Island States.
- এটি মূলত ক্ষুদ্র দ্বীপ ও নিচু উপকূলীয় উন্নয়নশীল রাষ্ট্রগুলির একটি জোট।
- এটি ক্যারিবিয়ান, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আফ্রিকান, ভূমধ্যসাগর এবং দক্ষিণ চীন সাগরের মতো বিভিন্ন অঞ্চল থেকে আসা দেশগুলোকে একত্রিত করে।
- গঠিত হয়: ১৯৯০ সালে।
- সদস্য রাষ্ট্র: ৩৯টি।
- পর্যবেক্ষক রাষ্ট্র: ৫টি।
- বর্তমান চেয়ারম্যান: এইচ. ইলানা ভি. সেইদ (HE Ilana V. Seid)।
- মূল লক্ষ্য: জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলিতে জাতিসংঘ ব্যবস্থার মধ্যে তাদের সাধারণ স্বার্থ রক্ষা করা এবং একটি সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করা। 

উল্লেখ্য,
- ক্যারিবিয়ান: অ্যান্টিগুয়া ও বারবুডা, বাহামা, বার্বাডোস, ডোমিনিকা, জ্যামাইকা, হাইতি।
- প্রশান্ত মহাসাগর: ফিজি, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, সামোয়া, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু।
- ভারত মহাসাগর: মালদ্বীপ, মরিশাস, সেশেলস।
- আফ্রিকা: কেপ ভার্দে, কোমোরোস, গিনি-বিসাউ, সাও টোমে ও প্রিন্সিপে। 

⇒ AOSIS-এর মূল কাজ:
- জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলির পক্ষে বৈশ্বিক আলোচনায় নেতৃত্ব দেওয়া।
- টেকসই উন্নয়ন এবং মহাসাগর সংক্রান্ত বিষয়গুলিতে তাদের দাবি তুলে ধরা।
- ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলির দুর্বলতাগুলিকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করা।

উৎস: AOSIS ওয়েবসাইট।

৪,২২৩.
WTO Stands for : 
  1. World Trade Organization
  2. Women Trade organization
  3. Weather Tower Observatory
  4. World tower One
  5. None of these
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ WTO-এর সর্বশেষ ১৬৫তম দেশ কমোরোস এবং ১৬৬তম দেশ পূর্ব তিমুর।

উল্লেখ্য,
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) হলো একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম নিয়ে কাজ করে।
- এর কেন্দ্রস্থলে WTO চুক্তি রয়েছে।
- এই চুক্তিটি আলোচনার মাধ্যমে বিশ্বের বেশির ভাগ ব্যবসায়ী দেশগুলোর দ্বারা স্বাক্ষরিত হয় এবং তাদের সংসদে অনুমোদিত হয়।
- এর মূল লক্ষ্য হলো বৈদেশিক বাণিজ্য যতটা সম্ভব সাবলীল ও অবাধে করা যায়।

উৎস: WTO ওয়েবসাইট।
৪,২২৪.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কোন সংস্থা? 
  1. ILO
  2. WHO
  3. FAO
  4. UNDP
ব্যাখ্যা

- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।

​​ILO:

- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। (আগস্ট ২০২৫).
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
​- Global Wage Report: বৈশ্বিক মজুরি প্রবণতা পর্যালোচনা করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

৪,২২৫.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর ৫ম অভিষ্ট কোনটি?
  1. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
  2. লিঙ্গ সমতা
  3. মানসম্মত শিক্ষা
  4. সুস্বাস্থ্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- এর পূর্ণরূপ Sustainable Development Goals.
- এর মেয়াদ: ২০১৬ থেকে ২০৩০ সাল।
- মোট লক্ষ্য: ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল;
২. ক্ষুধামুক্তি;
৩. সুস্বাস্থ্য।
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন;
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১..টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

উৎস: SDG ওয়েবসাইট।
৪,২২৬.
নিচের কোনটি গ্রীন ব্যাক হিসেবে পরিচিত?
  1. ইউরো
  2. পাউন্ড
  3. ডলার
  4. লিরা
ব্যাখ্যা
গ্রীন ব্যাক:
- মার্কিন ডলারকে অতীতে গ্রিনব্যাক বলা হতো।
- আমেরিকার গৃহযুদ্ধের সময় ১৮৬১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত এ কাগজি মুদ্রার প্রচলন ছিলো।
- মুদ্রায় সবুজ রঙের ছাপা থাকার কারণে এ রকম নামে জনপ্রিয় হয়েছিলো।

তথ্যসূত্র - The U.S. Currency Education Program (.gov) ওয়েবসাইট।
৪,২২৭.
কোনটি Multinational Company?
  1. ইউনিলিভার
  2. Walton
  3. এমজিআই
  4. এসিআই
ব্যাখ্যা
ইউনিলিভার:

- ইউনিলিভার একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি। 
- এই প্রতিষ্ঠানের পণ্যগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয় (প্রায় কোম্পানীর রেভিনিউর ৪০%),পরিষ্কারক পণ্য ও প্রসধনী সামগ্রী।
- এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
- এটি ইউরোপের সবচেয়ে পুরনো দামী কোম্পানিগুলোর মধ্যে একটি।
- ইউনিলিভার সবচেয়ে পুরনো কোম্পানীগুলোর মধ্যে অন্যতম।

তথ্যসূত্র - ইউনিলিভার ওয়েবসাইট।
৪,২২৮.
নিম্নের কোনটি ASEAN-এর সদস্য দেশ নয়?
  1. ব্রুনাই
  2. মালয়েশিয়া
  3. কম্বোডিয়া
  4. পূর্ব তিমুর
ব্যাখ্যা
পূর্ব তিমুর ASEAN-এর সদস্য দেশ নয়।

ASEAN:

- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৪,২২৯.
ইউরো মুদ্রা ব্যবহারকারী সর্বশেষ দেশ- [জানুয়ারি, ২০২৬]
  1. গ্রিস
  2. সুইডেন
  3. বুলগেরিয়া
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ ২১তম দেশ হলো বুলগেরিয়া। 

•European Union (EU):

- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন ,৩১ জানুয়ারি, ২০২০।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি ইউরোকে তাদের অফিসিয়াল মুদ্রা হিসেবে ব্যবহার করে।
- এই দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন, বুলগেরিয়া ।

উৎস: European Union ওয়েবসাইট।

৪,২৩০.
World Environment Day is on -
  1. ক) 2nd June
  2. খ) 2nd May
  3. গ) 5th May
  4. ঘ) 5th June
ব্যাখ্যা
World Environment Day is celebrated on 5 June every year, and is the United Nation's principal vehicle for encouraging awareness and action for the protection of our environment.

Source: un.org
৪,২৩১.
IPCC সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত?
  1. ক) ইনচন
  2. খ) মাদ্রিদ
  3. গ) কোপেনহেগেন
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্র্রতিষ্ঠিত হয়। এটির সেক্রেটারিয়েট সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি। IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্র: IPCC ওয়েবসাইট)
৪,২৩২.
WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. রোম
  4. প্যারিস
ব্যাখ্যা

WTO:
- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- WTO বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৬৬টি।
- সর্বশেষ সদস্য দেশ: আফগানিস্তান।
- দেশটি ২০১৬ সালের ২৯ জুলাই সংস্থাটির সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে: ১৯৯৫ সালে।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।

৪,২৩৩.
জাতিসংঘের মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?
  1. শান্তি
  2. অর্থনীতি
  3. চিকিৎসা
  4. সাহিত্য
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৪,২৩৪.
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. জার্মানি
ব্যাখ্যা
• স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- স্কাউট আন্দোলনের সূচনা হয় যুক্তরাজ্যে।
- একটি পরীক্ষামূলক ক্যাম্পের আয়োজন করেন। 
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
- এই আন্দোলনটি ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল কর্তৃক শুরু হয়েছিল, যিনি ব্রাউনসি দ্বীপে 

উল্লেখ্য,
- ১৯০৮ সালে : "Scouting for Boys" বই প্রকাশের মাধ্যমে আন্দোলনের বিস্তার শুরু হয়।
- ১৯১০ সালে: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য) হয়।
- ১৯২০ সালে: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় (লন্ডন) হয়।
- ১৯২২ সালে: World Organization of the Scout Movement (WOSM) গঠিত ।
- বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৪,২৩৫.
ICAO কী ধরনের সংস্থা?
  1. আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা
  2. আন্তর্জাতিক ডাক যোগাযোগ সংস্থা
  3. আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা
  4. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
ব্যাখ্যা
ICAO:
- ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।
- প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো (১ জানুয়ারি, ২০২৩-৩১ ডিসেম্বর, ২০২৫)।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।

উল্লেখ্য,
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।

উৎস: ICAO ওয়েবসাইট।
৪,২৩৬.
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) এর সদস্যরা কত বছরের জন্যে নির্বাচিত হয়?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- এই সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাজকর্মের সমন্বয় করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- পরিষদের সদস্য সংখ্যা ৫৪টি।
- প্রথম দিকে এই সদস্য সংখ্যা ছিল ১৮টি।
- সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে।
- প্রতিবছর ১৮টি সদস্য রাষ্ট্র তিন বছরের জন্য নির্বাচিত হয় এবং যে ১৮টি রাষ্ট্রের তিন বছরের মেয়াদ শেষ হয়, তাদের স্থান পুরণ করে নতুন ১৮টি রাষ্ট্র।
- সংখ্যাগরিষ্ট ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।
- ECOSOC-এর বর্তমান (৮০ তম) প্রেসিডেন্ট বব রে।

তথ্যসূত্র - ECOSOC এর অফিশিয়াল সাইট।
৪,২৩৭.
Human Rights Watch এর বার্ষিক রিপোর্ট কোনটি?
  1. World Human Rights Report
  2. Human Rights Annual
  3. World Report
  4. World Human Rights Outlook
ব্যাখ্যা

• Human Rights Watch (HRW):
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৭৮, প্রাথমিক নাম Helsinki Watch
- নাম পরিবর্তন: ১৯৮৮ সালে Human Rights Watch
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, গবেষণা ও প্রতিবাদ করা। 
- প্রতিবেদন: প্রতি বছর বিশ্ব মানবাধিকার প্রতিবেদন (World Report) প্রকাশ করে। 

তথ্যসূত্র: Human Rights Watch ওয়েবসাইট।

৪,২৩৮.
APEC কোন অঞ্চলের বাণিজ্য জোট?
  1. ক) দক্ষিণ-পূর্ব এশিয়া
  2. খ) এশীয়-প্রশান্ত মহাসাগরীয়
  3. গ) আফ্রো-এশিয়ান
  4. ঘ) ইউরেশিয়ান
ব্যাখ্যা
APEC (The Asia-Pacific Economic Cooperation) হলো এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি বাণিজ্য জোট।
এটি ১৯৮৯ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। সদস্য সংখ্যা ২১টি।
APEC ভুক্ত ১১টি দেশের মধ্যে ২০১৮ সালের ৮ মার্চ চিলির সান্টিয়াগো শহরে “The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership (CPTPP)” চুক্তি স্বাক্ষরিত হয়।
(সূত্রঃ APEC ওয়েবসাইট)
৪,২৩৯.
অরবিস ইন্টারন্যাশনাল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. কানাডা
  2. যুক্তরাজ্য
  3. অস্ট্রেলিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালের মে মাসে তারবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
- বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।
- বর্তমানে অরবিস বিশ্বের ৯০টি দেশে কাজ করছে।

তথ্যসূত্র: অরবিস ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

৪,২৪০.
কত সালে UNU প্রতিষ্ঠিত হয়?
  1. ক) 1945
  2. খ) 1972
  3. গ) 1973
  4. ঘ) 1975
ব্যাখ্যা

- ১৯৭২ সালের ডিসেম্বর মাসে United Nations University প্রতিষ্ঠিত হয়।
- অবস্থান: টোকিও, জাপান।
- বর্তমানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা এবং গবেষণা কর্মকান্ড পরিচালিত হয়।
- ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চলমান আছে।

সূত্রঃ UNU ওয়েবসাইট।

৪,২৪১.
Headquarters of UNO are situated at
  1. Geneva
  2. New York, USA
  3. Paris
  4. None
ব্যাখ্যা
জাতিসংঘ: 

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে। 

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৪,২৪২.
WTO-এর সর্বশেষ বাণিজ্য আলোচনা রাউন্ড কোনটি?
  1. উরুগুয়ে রাউন্ড
  2. কেনেডি রাউন্ড
  3. টোকিও রাউন্ড
  4. দোহা রাউন্ড
ব্যাখ্যা

WTO:
- পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- WTO-এর পূর্বনাম ছিল GATT.
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ১৬৬ টি।
- WTO প্রতিষ্ঠা লাভ করে- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- WTO-এর সর্বশেষ রাউন্ড হল দোহা রাউন্ড (২০০১ সাল)।

​উৎস:  WTO ওয়েবসাইট।

৪,২৪৩.
UNDP সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) প্যারিস
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
UNDP:

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে।
- এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য ও দূরীকরণে কাজ করছে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
৪,২৪৪.
BIMSTEC ভুক্ত সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) নেপাল
  2. খ) থাইল্যান্ড
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
• BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC - এর পূর্ণরূপ — Bay of Bengal Initiative for Multi- Sectoral Technical and Economic Cooperation'।
- এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka,  Thailand Economic Cooperation)। 
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে।

• এক নজরে বিমসটেক:
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড 
সদস্য সংখ্যা: ৭টি দেশ
এগুলো হলো:
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মিয়ানমার,
- থাইল্যান্ড।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড) 
সদরদপ্তর : ঢাকা, বাংলাদেশ

সূত্র: BIMSTEC ওয়েবসাইট
৪,২৪৫.
BIMSTEC এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? (জানুয়ারি-২০২৬)
  1. ৪টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ (২০১৪ সালে প্রতিষ্ঠিত)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৪,২৪৬.
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি লক্ষ্য (Goal) নিয়ে গঠিত?
  1. ১৪ টি
  2. ১৫ টি
  3. ১৭ টি
  4. ১৯ টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি মূল লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প-উদ্ভাবন ও অবকাঠামো উন্নয়ন, বৈষম্য হ্রাস, টেকসই শহর ও জনগোষ্ঠী, পরিমিত ভোগ ও উৎপাদন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামুদ্রিক বাস্তুসংস্থান সংরক্ষণ, স্থলভাগের জীবন সুরক্ষা, শান্তি-ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং অভিষ্ট অর্জনের জন্য অংশীদারিত্ব। এসব লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সামাজিক সাম্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৪,২৪৭.
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪৩ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সাধারণ পরিষদের সভাপতি সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হয়।
- সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯-২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে (সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টার)।
- সময়কাল: ১৯৪৬ সালে।
- এই অধিবেশনে ৫১টি দেশ অংশগ্রহণ করেছিল।
- এটি ছিল জাতিসংঘের প্রতিষ্ঠার পর প্রথম বৈঠক। 

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৪,২৪৮.
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (UNCTAD) এর প্রকাশিত ই-কমার্স সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) নরওয়ে
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ই-কমার্স সূচক:
১৭ ফেব্রুয়ারি ২০২১ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (UNCTAD) প্রকাশ করে ‘The UNCTAD B2C E-commerce Index 2020’ শিরোনামের সূচক।
সূচক অনুযায়ী-
- শীর্ষ দেশ - সুইজারল্যান্ড
- সর্বনিম্ন দেশ - নাইজার
- বাংলাদেশের অবস্থান – ১১৫-তম।
৪,২৪৯.
‘ফ্রিডম হাউজ' কোন ধরনের কাজ করে?
  1. অর্থনৈতিক এবং রাজনৈতিক
  2. মানবাধিকার এবং রাজনৈতিক
  3. উন্নয়নমূলক এবং রাজনৈতিক
  4. সামাজিক এবং রাজনৈতিক
ব্যাখ্যা
• ফ্রিডম হাউজ: 
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে।
- গঠিত - অক্টোবর ৩১, ১৯৪১ ।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
- সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।

উৎস: সংস্থাটির ওয়েবসাইট।
৪,২৫০.
কমনওয়েলথের সদস্য রাষ্ট্র হিসেবে কোন দেশ ব্রিটিশ উপনিবেশের অংশ ছিল না?
  1. ভারত
  2. মোজাম্বিক
  3.  কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [আগস্ট, ২০২৫]।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।

তথ্যসূত্র: Commonwealth ওয়েবসাইট।

৪,২৫১.
'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) আফগানিস্তান
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা

- 'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী ফিলিপাইনে তৎপর।
- ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপরতা চালাচ্ছে।
- তারা দীর্ঘদিন ধরে মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
উৎসঃ বিবিসি নিউজ।

৪,২৫২.
জাতিসংঘ সনদের সংশোধন করে Uniting for peace প্রস্তাব গৃহীত হয় কখন?
  1. ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
  2. ১৯৫০ সালে কোরিয়া যুদ্ধের সময়
  3. ছয় দিনের যুদ্ধের সময়
  4. ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধের সময়
ব্যাখ্যা
Uniting for peace:
- ১৯৫০ সালে কোরিয়া যুদ্ধের সময় জাতিসংঘ সনদের সংশোধন করে Uniting for peace প্রস্তাব গৃহীত হয়।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়। শুরু থেকেই দুটি রাষ্ট্রের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করে। এই যুদ্ধকে 'the Forgotten War' বলে অভিহিত করেছেন।

যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
- যুদ্ধ সংঘটনকাল: ১৯৫০-১৯৫৩ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ: সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ যুদ্ধের ফলাফল: কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'Uniting for peace resolution' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: UN ওয়েবসাইট।
৪,২৫৩.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের সদস্য?
  1. IMF
  2. IBRD
  3. GATT
  4. WTO
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
• IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।

- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
• প্রতিষ্ঠানগুলো হলো:
- International Development Association (IDA).
- International Bank for Reconstruction and Development (IBRD).
- International Finance Corporation (IFC).
- Multilateral Investment Guarantee Agency (MIGA).
- International Center for Settlement of Investment Disputes (ICSID).

উৎস: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
৪,২৫৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাকালীন সম্মেলন কোনটি?
  1. International Health Conference
  2. International Health Council
  3. UN Health Conference
  4. UN Health Council
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, উক্ত আলোচনা মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন ছিল অন্যতম।
- জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন ব্রাজিল ও চীন।
- ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়।
- একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ - ৫ এপ্রিল, ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন - ২২ জুলাই, ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল।
- এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।

⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত International Health Conference -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে।
- এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।

⤇ বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের জন্য সংস্থাটি সদস্য দেশ সমূহের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিষয়ক সরকারি অন্যান্য সংস্থা ও বিভাগ, এনজিও এবং জনসাধারনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
- যে কোন রোগ-বালাই, নতুন রোগের সংক্রমণ বা জরুরি স্বাস্থ্যগত যেকোন ইস্যুকে কেন্দ্র করে উদ্ভাবিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় এই সংস্থা সর্বদা নেতৃত্ব দিয়ে যাচ্ছে

⇒ প্রতিবছর ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।
৪,২৫৫.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কোনটি?
  1. জার্মান
  2. ল্যাটিন
  3. উর্দু
  4. ফ্রেঞ্চ
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
▪ ১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়।
▪ কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
▪ জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
▪ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।    

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৪,২৫৬.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) স্পেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া। 
৪,২৫৭.
২০২০ সালে কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ ত্যাগ করে?
  1. গ্রিস
  2. আয়ারল্যান্ড
  3. যুক্তরাজ্য
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।
ইইউ’র বর্তমান সদস্য সংখ্যা ২৭টি।
(সূত্রঃ ইইউ ওয়েবসাইট)
৪,২৫৮.
WTO-এর পূর্বসূরি সংস্থার নাম কী ছিল?
  1. IMF
  2. GATT
  3. UNCTAD
  4. ECOSOC
ব্যাখ্যা

- WTO-এর পূর্বসূরী হলো General Agreement on Tariffs and Trade (GATT).

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):

- পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- WTO-এর পূর্বসূরী হলো General Agreement on Tariffs and Trade (GATT).
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- WTO-তে রূপান্তর: ১ জানুয়ারি, ১৯৯৫ সালে GATT-এর বিকল্প হিসেবে WTO প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

• বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ছয়টি প্রধান লক্ষ্য হলো:
- বাণিজ্য বিরোধ সমাধান করা।
- সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি করা।
- বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অন্যান্য প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা করা।

উৎস: WTO ওয়েবসাইট।

৪,২৫৯.
Which countries are NOT included in D-8 countries?
  1. India, Nepal, Sri Lanka
  2. Egypt, Indonesia, Iran
  3. Iran, Malaysia, Pakistan
  4. Bangladesh, Pakistan, Turkey
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৪,২৬০.
UNICEF কতটি দেশে কাজ করছে?
  1. ক) ১৯০টি
  2. খ) ১৯৩টি
  3. গ) ১৭৬টি
  4. ঘ) ১৮৯টি
ব্যাখ্যা
UNICEF:

- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে। 
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund. 
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে। 
- UNICEF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। 
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে। 

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট ।
৪,২৬১.
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য (goals) রয়েছে? 
  1. ১৫
  2. ১৭
  3. ২১
  4. ২৭
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।

⇒ মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. গুণগত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।
৪,২৬২.
'আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত' নিম্নের কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
  2. সুইজারল্যান্ডের জেনেভা
  3. সুইজারল্যান্ডের জুরিখ
  4. নেদারল্যান্ডের হেগ
ব্যাখ্যা

আন্তর্জাতিক আদালত (International Court of Justice - ICJ):
- International Court of Justice (ICJ) বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ও বলা হয়।
- এটি জাতিসংঘের বিচারিক অঙ্গ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে।
- ICJ শুধুমাত্র সেই বিরোধগুলি শুনানি করে, যা রাষ্ট্রগুলি স্বেচ্ছায় আদালতে নিয়ে আসে।
- ICJ আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিরোধ যেমন সীমান্তের সমস্যা, সমুদ্রসীমা, এবং চুক্তির ব্যাখ্যা সমাধান করে।
- এটি নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
- বিচারক সংখ্যা ১৫ জন।
- বিচারকরা নয় বছরের জন্য নির্বাচিত হন।
- প্রতি বছর এক তৃতীয়াংশ বিচারক অবসর গ্রহণ করেন।

উৎস: ICJ ওয়েবসাইট।

৪,২৬৩.
সম্প্রতি IMF বাংলাদেশকে কত ডলার ঋণ দেয়?
  1. ক) ৪.২ বিলিয়ন
  2. খ) ৪.৭ বিলিয়ন
  3. গ) ৪.১ বিলিয়ন
  4. ঘ) ৪.৬ বিলিয়ন
ব্যাখ্যা
বাংলাদেশ ও IMF: 

- ২০২২ সালে বাংলাদেশ IMF থেকে ১১তম বার ঋণ প্রস্তাব করেন।
- তার পূর্বে ২০১২ সালে বাংলাদেশ ১০তম ঋণ নেয়।
- ঋণ এর পরিমান- ৪.৭ বিলিয়ন ডলার।
- ঋণ আসবে ৭ টি কিস্তিতে।
- সুদের পরিমান ২.২%।
- সর্বশেষ কিস্তি আসবে ২০২৬ সালে।

তথ্যসূত্র: IMF এর ওয়েবসাইট।
৪,২৬৪.
ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?
  1. ক) সুইজারল্যান্ডের জেনেভায়
  2. খ) ফ্রান্সের লিওতে
  3. গ) থাইল্যান্ডের ব্যাংককে
  4. ঘ) জার্মানির বার্লিনে
ব্যাখ্যা
ইন্টারপোল:
- ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিঁও শহরে
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালের ১৪ অক্টোবর মাসে।

সূত্র:- ইন্টারপোল ওয়েবসাইট।
৪,২৬৫.
UN Convention on the Rights of Children কত সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়?
  1. ১৯৮৯ সালে 
  2. ১৯৯১ সালে 
  3. ১৯৯৩ সালে 
  4. ১৯৯৯ সালে 
ব্যাখ্যা

UN Convention on the Rights of Children:
- UN Convention on the Rights of Children (জাতিসংঘের শিশু অধিকার সনদ) ১৯৮৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়।

⇒ গৃহীত হয়: ২০ নভেম্বর, ১৯৮৯ (জাতিসংঘ সাধারণ পরিষদে)।
- কার্যকর হয়: ২ সেপ্টেম্বর, ১৯৯০।
- এটি মানব ইতিহাসের মানবাধিকার সুরক্ষায় সবচেয়ে বিস্তৃত ও বাস্তবসম্মত সনদ।
- ১৯৯০ সালের আগস্টে এ সনদকে স্বীকৃতি দেওয়া হয়।
- শিশু অধিকার রক্ষায় গঠিত কমিটি (সিআরসি) এ সনদ বাস্তবায়নের বিষয়টি তদারকি করে। 

উৎস: UN ওয়েবসাইট।

৪,২৬৬.
G-7 জোটের বর্তমান চেয়ারপার্সন কে?
  1. ক) জো বাইডেন
  2. খ) ওলাফ শলৎজ
  3. গ) জাস্টিন ট্রুডো
  4. ঘ) বরিস জনসন
ব্যাখ্যা
G-7 (Group of Seven) জোটের বর্তমান চেয়ারপার্সন হলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। গত ১ জানুয়ারি জার্মানি ২০২২ সাল মেয়াদে যুক্তরাজ্যের নিকট থেকে G-7 জোটের প্রেসিডেন্সির দায়িত্বভার গ্রহণ করে। ২৬-২৮ জুন ২০২২ জার্মানি শলৎজ এলমাও সিটিতে ৪৮তম G-7 সামিট অনুষ্ঠিত হবে।

১৯৭৫ সালে ওয়ার্ল্ড ইকোনমিক সামিট নামে এই ফোরামের যাত্রা শুরু হয়। শুরুতে এতে বিশ্বের শিল্পোন্নত ছয়টি দেশ অন্তর্ভুক্ত ছিলো। ১৯৭৬ সালে কানাডা এবং ১৯৯৮ সালে রাশিয়া এটিতে যোগ দেয়। পরবর্তীতে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়াকে G-7 ফোরাম থেকে বাদ দেওয়া হয়।

(তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট)
৪,২৬৭.
International Labour Organization (ILO) কতসালে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ১৯৫৯ সালে
  2. খ) ১৯৬০সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭০ সালে
ব্যাখ্যা
International Labour Organization (ILO) ১৯৬৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

- ILO প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসাবে মর্যাদা লাভ করে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭ টি
- ১৯৭২ সালে বাংলাদেশ ILO এর সদস্যপদ লাভ করে।
- এর বর্তমান মহাপরিচালক এর নাম - Guy Ryder (গাই রাইডার)

তথ্যসূত্রঃ ILO অফিশিয়াল ওয়েবসাইট।
৪,২৬৮.
'লেসেজ ফেয়ার (Laissez-faire)' নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
  1. খেলাধুলা
  2. কূটনীতি
  3. পররাষ্ট্রনীতি
  4. মুক্তবাজার অর্থনীতি
ব্যাখ্যা
লেসেজ-ফেয়ার (Laissez-faire):
- লেসেজ-ফেয়ার (Laissez-faire) একটি ফরাসি শব্দ, যার অর্থ “অবাধ রাখতে দেওয়া“।
- অর্থনীতিতে, লেসেজ-ফেয়ার নীতি বলতে বোঝায় সরকারের ন্যূনতম হস্তক্ষেপের মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতা ও মুক্ত বাজারের উপর জোর দেওয়া।
- এটি অর্থনৈতিক উদারবাদ (economic liberalism) বা মুক্ত বাজার অর্থনীতি (free market economy)-এর সাথে সম্পর্কিত।

⇒ এই নীতির মূল ধারণা হলো, ব্যবসা ও বাজার স্বাভাবিকভাবে নিজস্ব নিয়মে চলবে এবং সরকার কোনও ধরনের নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ না করলে তা সঠিকভাবে কাজ করবে।
- সরকারের কর্তব্য হলো আইন ও শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু অর্থনৈতিক কার্যকলাপে তেমন হস্তক্ষেপ না করা।
- অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ "The Wealth of Nations" এ এই ধারণার পক্ষে আলোচনা করেন।
- এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করে।
- এটি দক্ষতা বৃদ্ধি করে।

⇒ এই নীতির মূল ধারণাগুলো হল:
- ব্যক্তিগত স্বাধীনতা: ব্যক্তিদের তাদের নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
- মুক্ত বাজার: সরকারের বাজারে হস্তক্ষেপ করা উচিত নয়, বরং বাজারকে নিজেরাই নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত।
- সীমিত সরকার: সরকারের ভূমিকা শুধুমাত্র আইন প্রণয়ন ও প্রয়োগ করা এবং ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা প্রদান করা।

উল্লেখ্য,
- সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে লেসেজ-ফেয়ার (Laissez-faire) নীতি অনুসরণ করেন।
- অর্থনীতির ক্ষেত্রে তারা ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক বিষয়ে ন্যূনতম সরকারি হস্তক্ষেপের পক্ষপাতী।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।
৪,২৬৯.
Lions Club-এর প্রধান কার্যক্রম কোনটি?
  1. চক্ষু সেবা
  2. শিক্ষা সহায়তা
  3. বাণিজ্য নিয়ন্ত্রণ 
  4. মানবাধিকার রক্ষা
ব্যাখ্যা

Lions Club International:
- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৭ সালে।
- প্রতিষ্ঠাতা: মেলভিন জন্স।
- সদরদপ্তর: ইলিয়ন্স, মার্কিন যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য সংখ্যা: ১.৪ মিলিয়ন (বিশ্বের ২০০+ দেশ ও অঞ্চলে)।
- মূলমন্ত্র: "We Serve" (আমরা সেবা করি)।
- লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য হলো সমাজসেবা, চক্ষু সেবা, যুব উন্নয়ন ও দুর্যোগ ত্রাণ কার্যক্রম।

উৎস: Lions Club International ওয়েবসাইট।

৪,২৭০.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিষ্ঠাতা সদস্য -
  1. ৩২টি
  2. ৩৬টি
  3. ৪৪টি
  4. ৪৮টি
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (জুন, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (জুন, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৪,২৭১.
জাতিসংঘ সনদ কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত?
  1. ১০৮টি
  2. ১২০টি
  3. ১১১টি
  4. ১০০টি
ব্যাখ্যা
- জাতিসংঘ সনদ মোট ১১১টি অনুচ্ছেদ (Article) নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক মৌলিক দলিল।

জাতিসংঘ সনদ:
- জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা উন্নীত করার জন্য প্রণীত একটি মৌলিক দলিল।
- সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
- এতে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে, জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংশোধনী গৃহীত হতে হবে, এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সংশোধনী অনুমোদন করলে তা কার্যকর হয়।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ৫০টি দেশের প্রতিনিধিরা একত্রিত হন এবং ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত সনদটি অনুমোদিত হয়। এরপর, ২৪ অক্টোবর এটি সর্বসম্মতভাবে স্বাক্ষরিত হয়।

এছাড়াও,
- জাতিসংঘ জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি, এবং
- এর বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত।
- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,২৭২.
OIC প্রতিষ্ঠিত হয় কোন প্রেক্ষাপটে?
  1. ক) ইরাক-ইরান যুদ্ধ
  2. খ) প্রথম উপসাগরীয় যুদ্ধ
  3. গ) জোরপূর্বক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা
  4. ঘ) ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ওআইসির দাপ্তরিক ভাষা তিনটি। যথা - আরবি, ইংরেজি, ফরাসি।
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) ওআইসির একটি বিশেষায়িত ব্যাংক।
- ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) নতুন ১২তম মহাসচিব নির্বাচিত হয়েছেন শাদের নাগরিক হুসাইন ইব্রাহিম তাহা।
৪,২৭৩.
Which of the following is not a central bank?
  1. ক) Bank of England
  2. খ) Federal Reserve System
  3. গ) State Bank of India
  4. ঘ) State Bank of Pakistan
  5. ঙ) Bangladesh Bank
ব্যাখ্যা
কেন্দ্রীয় ব্যাংক:
- 'স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া' ভারতের একটি বাণিজ্যিক ব্যাংক।

অন্যদিকে,
- 'ব্যাংক অফ ইংল্যান্ড' ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।
- এই ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয়।
- 'স্টেট ব্যাংক অফ পাকিস্তান' পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।
- 'বাংলাদেশ ব্যাংক' বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৭৪.
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন দেওয়ার প্রেক্ষাপটে কোন সংস্থার সৃষ্টি হয়?
  1. Arab League
  2. UNRWA
  3. OIC
  4. OPEC
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC): 
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট,
- এটি ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC গঠনের মূল কারণ ছিল ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ। 
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। - OIC-এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

সূত্র: OIC ওয়েবসাইট।
৪,২৭৫.
আনজুস(ANZUS) এর সদস্য দেশ নয়-
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
ANZUS এর পূর্ণরূপ- Australia, New Zealand and United States. এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্ব্‌ ১৯৫১ সালে। এটি একটি ৩ সদস্য বিশিষ্ট সামরিক জোট। এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
[সূত্র: ANZUS ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা]
৪,২৭৬.
IMF এর রিজার্ভ মুদ্রা নয় কোনটি?
  1. ডলার
  2. ইয়েন
  3. রুবল
  4. ইউয়ান
ব্যাখ্যা
IMF:
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- মার্চ ১৯৪৭ IMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- আইএমএফের তিনটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে: আন্তর্জাতিক আর্থিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উত্সাহিত করা এবং সমৃদ্ধির ক্ষতি করতে পারে এমন নীতি নিরুৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF website.
৪,২৭৭.
UNESCO-এর প্রধান লক্ষ্য কী?
  1. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন
  2. পরিবেশ সংরক্ষণ
  3. আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন
  4. শিশুদের সুরক্ষা
ব্যাখ্যা

UNESCO: 
​- এর পূর্ণরূপ:  United Nations Educational, Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রধান উদ্দেশ্য: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে শান্তি ও টেকসই উন্নয়ন প্রচার
- সদস্য সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য ।( আগস্ট, ২০২৫)

​• প্রধান কার্যক্রম: 
- শিক্ষা: সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সংস্কৃতি: বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ।
- বিজ্ঞান: টেকসই উন্নয়নের জন্য গবেষণা।
- যোগাযোগ: তথ্যের মুক্ত প্রবাহ এবং সাংবাদিকদের সুরক্ষা।

​• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম: 
- World Heritage Convention: সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ (১৯৭২)।
-. Education for All (EFA): সকলের জন্য শিক্ষা।
- Man and the Biosphere (MAB): জীবমণ্ডল সংরক্ষণ।
- Global Geoparks Network: ভূ-পার্ক সংরক্ষণ।

​• গুরুত্বপূর্ণ প্রতিবেদন
- Global Education Monitoring Report: শিক্ষার অগ্রগতি পর্যালোচনা।
- State of the World’s Heritage: ঐতিহ্য সংরক্ষণের অবস্থা।

​উৎস: UNESCO ওয়েবসাইট।

৪,২৭৮.
UPU (Universal Postal Union) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৮৪৮
  2. ১৮৬৩
  3. ১৮৬৪
  4. ১৮৭৪
ব্যাখ্যা
• বিশ্ব ডাক ইউনিয়ন (UPU):
• পূর্ণরূপ: Universal Postal Union.
• প্রতিষ্ঠাকাল: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
• বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
• সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
• বর্তমান সদস্য: ১৯২টি।

উৎস: UPU ওয়েবসাইট।
৪,২৭৯.
IMF এর ব্যবস্থাপনা পরিচালক কে? [জুন, ২০২৫]
  1. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. গোয়েন লুইস
  3. ইনগার অ্যান্ডারসেন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
IMF:
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- মার্চ ১৯৪৭ IMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- মোট বৈশ্বিক বরাদ্দ বর্তমানে প্রায় ২০৪.২ বিলিয়ন SDR, প্রায় $২৯৩ বিলিয়ন।
- এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- আইএমএফের তিনটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে: আন্তর্জাতিক আর্থিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উত্সাহিত করা এবং সমৃদ্ধির ক্ষতি করতে পারে এমন নীতি নিরুৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF website.
৪,২৮০.
‘শাসন : বিশ্বব্যাংকের অভিজ্ঞতা’ শীর্ষক রির্পোট প্রকাশিত হয় কত সালে?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৪ সালে
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক (১৯৯৪) ‘শাসন: বিশ্বব্যাংকের অভিজ্ঞতা’ শীর্ষক এক রিপোর্টে সুশাসনকে সরকারি খাতের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের জন্য আইনী কাঠামো, স্বচ্ছতা ও তথ্য এ চারটি কার্যক্রম দ্বারা ব্যাখ্যা করা হয়।
- বিশ্বব্যাংক ১৯৮৯ সালে তাদের এক সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন’ প্রত্যয়টি ব্যবহার করে।
- পরবর্তীতে ১৯৯২ সালে বিশ্বব্যাংক ‘শাসন প্রক্রিয়া ও উন্নয়ন’ নামে একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসন ধারণাটি সুম্পষ্টভাবে ব্যাখ্যা করে।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন , এইচএসসি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৮১.
বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে-
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
ব্যাখ্যা

- জাতিসংঘে বাংলাদেশের ৪৬ বছরে‌ নিরাপত্তা পরিষদে ২ বার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।
- প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে)।
- দ্বিতীয়বার ১৪ অক্টোবর ১৯৯৯ সালে (২০০০-০১ মেয়াদে)।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৪,২৮২.
বিশ্বব্যাংকের মতে দৈনিক আয় কত মার্কিন ডলারের নিচে হলে তা চরম দারিদ্র্য ‍হিসেবে চিহ্নিত?
  1. ক) ১.২০ ডলার
  2. খ) ১.৫০ ডলার
  3. গ) ১.৭০ ডলার
  4. ঘ) ১.৯০ ডলার
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের মতে ক্রয় ক্ষমতার সমতা অনুসারে যাদের দৈনিক আয় ১.৯০ মার্কিন ডলারের নিচে তারা চরম দারিদ্র্য শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি আন্তর্জাতিক পোভার্টি লাইন নামে পরিচিত।
সংস্থাটির মতে বর্তমানে বিশ্বের ৮ ভাগ মানুষ চরম দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করে। বিশ্বব্যাংক ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছে।
(সূত্রঃ বিশ্বব্যাংক)
৪,২৮৩.
GATT এর উত্তরসূরি সংস্থা কোনটি?
  1. World Bank
  2. IMF
  3. UN
  4. WTO
ব্যাখ্যা

 WTO:
- পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
-  GATT এর উত্তরসূরি WTO.
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ১৬৬ টি। (নভেম্বর, ২০২৫)
- WTO প্রতিষ্ঠা লাভ করে- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- WTO-এর সর্বশেষ রাউন্ড হল দোহা রাউন্ড (২০০১ সাল থেকে)।

উৎস: WTO ওয়েবসাইট।

৪,২৮৪.
'ফোর্টিফাই রাইটস' একটি __________ সংগঠন।
  1. পরিবেশবাদী
  2. গেরিলা
  3. মানবাধিকার
  4. রাজনৈতিক
ব্যাখ্যা
Fortify Rights:
- ফোর্টিফাই রাইটস (Fortify Rights) থাইল্যান্ডভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে। 
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।
- এটি বিশেষভাবে মিয়ানমার, থাইল্যান্ড, এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

⇒ সম্প্রতি (মার্চ, ২০২৫] মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।

উৎস: i) সমকাল। 
ii) Fortify Rights ওয়েবসাইট। 
৪,২৮৫.
জাতিসংঘ গৃহীত এসডিজি বাস্তবায়নের প্রান্তিক বছর কোনটি?
  1. ২০৩০ সাল
  2. ২০৩৫ সাল
  3. ২০৪০ সাল
  4. ২০৪৫ সাল
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪,২৮৬.
‘ব্রেটন উডস সম্মেলন’ অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ক্যালিফোর্নিয়া
  2. খ) নিউ হ্যাম্পশায়ার
  3. গ) ফ্লোরিডা
  4. ঘ) অটোয়া
ব্যাখ্যা
‘ব্রেটন উডস সম্মেলন’ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলো।
ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(সূত্রঃ WB ওয়েবসাইট)
৪,২৮৭.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. ICEM
  2. PICMME
  3. ICM
  4. UNHCR
ব্যাখ্যা
IOM: 
- International Organization for Migration. 
-  আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৫১ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপে ব্যাপক অভিবাসন সংকট মোকাবিলার উদ্দেশ্যে।

• ইতিহাস ও নাম পরিবর্তন: 
- 1951:PICMME (Provisional Intergovernmental Committee for the Movement of Migrants from Europe).
- 1952: ICEM (Intergovernmental Committee for European Migration).
- 1980: ICM (Intergovernmental Committee for Migration).
- 1989: IOM ( International Organization for Migration).

- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- মেম্বার রাষ্ট্র: ১৭৫ টি। [ জুলাই, ২০২৫]
- পর্যবেক্ষক রাষ্ট্র: ৮ টি। 
- কার্যক্রম পরিচালনা: ১৭২টি দেশে।
- মূলমন্ত্র:“Migration for the benefit of all”
- ২০১৬ সালে IOM জাতিসংঘের একটি “related organization” হিসেবে স্বীকৃতি পায়।

উৎস: IOM ওয়েবসাইট।
৪,২৮৮.
'পল হ্যারিস' নামটি কোন সংগঠনের সাথে জড়িত?
  1. লায়ন্স ক্লাব
  2. অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল
  3. বিশ্ব স্কাউট আন্দোলন
  4. রোটারি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল:
▪ রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
▪ এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
▪ প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
▪ প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)
▪ প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
▪ সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
▪ রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।

উল্লেখ্য,
- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা হলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল।
- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- মেলভিন জোন্স লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৪,২৮৯.
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. জুরিখ
  3. লন্ডন
  4. প্যারিস
ব্যাখ্যা
International Human Rights Commission:
- আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বা International Human Rights Commission (IHRC)।
- IHRC একটি আন্তর্জাতিক, অলাভজনক সংস্থা যা আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বাস্তবায়নে নিবেদিত।
- এর সদস্যপদ সমগ্র বিশ্ব জুড়ে ব্যক্তি, শিক্ষাবিদ এবং গোষ্ঠীর সমন্বয়ে গঠিত যারা সক্রিয়ভাবে মানবাধিকারের জ্ঞান এবং সুরক্ষা সমগ্র মানবজাতির জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে।
- এর উদ্দেশ্য হল মানবাধিকার শিক্ষার সংস্থান এবং ক্রিয়াকলাপগুলি প্রদান করা যা সমাজের প্রতিটি স্তরে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের প্রচার এবং গ্রহণে ব্যক্তি, শিক্ষাবিদ, সংস্থা এবং সরকারী সংস্থাগুলিকে অবহিত, সহায়তা এবং একত্রিত করে।
- প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- মহাসচিবঃ অধ্যাপক রাফাল মার্সিন ওয়াসিক।

উৎস: International Human Rights Commission ওয়েবসাইট।
৪,২৯০.
দক্ষিণ আমেরিকার কোন দেশটি OIC এর সদস্য?
  1. ক) ত্রিনিদাদ এন্ড টোবাগো
  2. খ) গায়ানা
  3. গ) ডোমিনিকান রিপাবলিক
  4. ঘ) ভেনেজুয়েলা
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য। ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
(তথ্যসূত্রঃ ওআইসি ওয়েবসাইট)
৪,২৯১.
World Economic Forum (WEF) এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জেনেভায়
  2. দাভোসে
  3. নিউইয়র্কে
  4. বাকুতে
ব্যাখ্যা
WEF
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটি "European Management Forum" নামে পরিচিত ছিল, তবে ১৯৮৭ সালে "World Economic Forum" নামে পুনর্নামকরণ করা হয়।

উল্লেখ্য, 
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এটি বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে বাৎসরিক অধিবেশন আয়োজন করে এবং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
 
 সূত্র: WEF ওয়েবসাইট।
৪,২৯২.
বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল -
  1. UNRWA
  2. WFP
  3. UNHCR
  4. UNFPA
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য,
- UNRWA হল জাতিসংঘের ফিলিস্তিনের শরণার্থী সহায়তা বিষয়ক কর্মসূচী।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা ।

তথ্যসূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
৪,২৯৩.
আরবলীগের প্রতিষ্ঠাকালীন ভিত্তি-
  1. কায়রো চুক্তি
  2. দোহা প্রোটোকল
  3. আলেকজান্দ্রিয়া প্রোটোকল
  4. আরব ইউনিটি এক্ট
ব্যাখ্যা
• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র। (জুলাই, ২০২৫)।
- Secretary-General: Mr. Ahmed Aboul Gheit. (জুলাই, ২০২৫)।

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুলাই, ২০২৫)।

উৎস: Arab League ওয়েবসাইট।
৪,২৯৪.
ম্যাসট্রিচট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. নেদারল্যান্ড
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. বেলজিয়াম
ব্যাখ্যা

• ম্যাসট্রিচট চুক্তি: 
- ম্যাসট্রিচট চুক্তি ইউরোপীয় সম্প্রদায়ের (EC) সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের দ্বারা ডিসেম্বর ১৯৯১ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিচট শহরে অনুমোদিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- স্বাক্ষর: ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সাল। 
- কার্যকর: ১ নভেম্বর, ১৯৯৩ সাল। 
- মূল লক্ষ্য: ইউরোপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠা করা।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- EU নাগরিকত্ব চালু হয়, যা সদস্য রাষ্ট্রের নাগরিকদের স্থানীয় ও ইউরোপীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া ও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার প্রদান করে।
- ইউরোপের জন্য একটি সাধারণ মুদ্রা (ইউরো) চালুর প্রস্তাব করা হয়।
- পররাষ্ট্র, নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক নীতিতে সমন্বয় সাধনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
- এই চুক্তি ইউরোপীয় একীকরণে এক ঐতিহাসিক মাইলফলক এবং আধুনিক ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি স্থাপন করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৪,২৯৫.
জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের নাগরিক?
  1. ক) ইতালি
  2. খ) রাশিয়া
  3. গ) পর্তুগাল
  4. ঘ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি জাতিসংঘে মহাসচিবের পদে আছেন। এর আগে ২০০৫ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সুপারিশ করে। তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন।
সূত্র-জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
৪,২৯৬.
মারাকেশ চুক্তি কোন সংস্থার প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?
  1. IMF
  2. WTO
  3. IDA
  4. MIGA
ব্যাখ্যা
মারাকেশ চুক্তি:
- ১৯৯৪ সালে স্বাক্ষরিত মারাকেশ চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠা করেন।
- এটি ছিল উরুগুয়ে বাণিজ্য আলোচনার চূড়ান্ত পরিণতি। 
- মারাকেশ চুক্তি ১৫ এপ্রিল ১৯৯৪ সালে মারাকেশে স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারী ১৯৯৫ সালে কার্যকর হয়।
- মারাকেশ চুক্তি ১ জানুয়ারী, ১৯৯৫ তারিখে কার্যকর হয়, যা শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি (GATT) প্রতিস্থাপন করে।
- এই চুক্তিটি WTO-এর কাঠামো, কার্যাবলী এবং সুযোগকে সংজ্ঞায়িত করে এবং পূর্ববর্তী বাণিজ্য চুক্তিগুলিকে অন্তর্ভুক্ত করে।
- ১৯৮৬-৯৪ সালের উরুগুয়ে রাউন্ডের বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার ফলে প্রায় দুই ডজন চুক্তি স্বাক্ষরিত হয়, যা ১৯৯৪ সালের এপ্রিল মাসে স্বাক্ষরিত "বিশ্ব বাণিজ্য সংস্থা - প্রতিষ্ঠার জন্য মারাকেশ চুক্তি" -এর চারটি সংযুক্তিতে অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯৫ সালের জানুয়ারিতে কার্যকর হওয়ার পর থেকে, এই চুক্তির কিছু অংশ বেশ কয়েকবার সংশোধন ও সংশোধন করা হয়েছে এবং কিছু বাতিল করা হয়েছে।

উৎস: WTO ওয়েবসাইট।
৪,২৯৭.
'রোটারি ইন্টারন্যাশনাল' কোন দেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে পরিচিত?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা। 

• Rotary International:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- এটি প্রতিষ্ঠিত হয়  ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠা করেন - পল হ্যারিস।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৪,২৯৮.
BRICS এর পূর্বনাম কি ছিলো?
  1. ক) BRIC
  2. খ) BRI
  3. গ) CIBR
  4. ঘ) IBRCS
ব্যাখ্যা
BRICS:

- ব্রিকস (BRICS) হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই ৫ টি দেশ নিয়ে গঠিত জোট।
- ১৬ মে ২০০৮ সালে গঠিত হয়।
- পূর্বনাম- ব্রিক (BRIC).
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয়।
- BRICS এর উদ্দোগে ২০১৪ সালে New Development Bank গঠন করা হয় যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।

তথ্যসূত্র: ওয়েবসাইট।
৪,২৯৯.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) বর্তমান সদস্য দেশ কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১৮০ টি
  2. ১৮৬ টি
  3. ১৮৯ টি
  4. ১৯২ টি
ব্যাখ্যা
IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমানে সদস্য: ১৮০ টি। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ সদস্য কুক দ্বীপপুঞ্জ ও সোমালিয়া। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি। (মার্চ, ২০২৫)
- তিনি আর্জেন্টিনার নাগরিক।
- শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে: ২০০৫ সালে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
৪,৩০০.
১৫ তম জি-২০ সম্মেলন হয়-
  1. ক) জাপানে
  2. খ) ইতালিতে
  3. গ) যুক্তরাষ্ট্রে
  4. ঘ) সৌদি আরবে
ব্যাখ্যা
১৯৯৯ সালে বিশ্বের ধনী দেশ গুলোর সমন্বয়ে জি-২০ গঠিত হয়। এতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ টি সদস্য নিয়ে এই জোট গঠিত হয়েছে।
১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে (ভার্চুয়াল সম্মেলন)। মুসলিম কোনো দেশে প্রথমবারের মতো ২১-২২ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২১ সালে ইতালিতে এবং ২০২২ সালে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উৎসঃ জি-২০ এর ওয়েবসাইট।