বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৩৪ / ৭৬ · ৩,৩০১৩,৪০০ / ৭,৫৯৯

৩,৩০১.
WTO-এর 'Ministerial Conference' কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
  1. প্রতি বছর
  2. প্রতি দুই বছর
  3. প্রতি তিন বছর
  4. প্রতি চার বছর
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- WTO প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি।

উল্লেখ্য,
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৩,৩০২.
বিমসটেক এর বর্তমান মহাসচিব -
  1. ইন্দ্রমণি পান্ডে
  2. রাফাল মার্সিন ওয়াসিক
  3. রেবেকা গ্রিন্সপান
  4. ঝাং মিং
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বিমসটেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৩,৩০৩.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য-
  1. জাপান , জার্মানি, ফ্রান্স , ব্রিটেন, কানাডা
  2. ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
  3. যুক্তরাজ্য, জার্মানি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, চীন
  4. কানাডা, জার্মানি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, চীন
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৩০৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্সফাম কোন দেশের ক্ষুধার্ত নারী ও শিশুদের জন্য প্রচারণা চালায়?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. গ্রীস
  4. ইতালি
ব্যাখ্যা
Oxfam International:
- Oxfam International যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এটি বেসরকারিভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪২ সালে।
- আন্তর্জাতিক সংস্থা হিসেবে গঠন: ১৯৯৫ সালে।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী দারিদ্র্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই।
- সদস্য সংস্থা: ২২টি স্বাধীন সংগঠনের জোট।
- কর্মক্ষেত্র: ৭৭+ দেশ।

⇒ 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফেমিন রিলিফ থেকে এসেছে ।
- Oxford Committee for Famine Relief সংগঠনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিসে ক্ষুধার্ত নারী ও শিশুদের জন্য খাদ্য সরবরাহের প্রচারণা চালিয়েছিল।
- Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।

উৎস: Oxfam International ওয়েবসাইট।
৩,৩০৫.
বায়ুরমান বিশ্লেষণকারী ‘IQAir’ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
  1. কানাডা
  2. সুইজারল্যান্ড
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা

• বায়ুরমান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান IQAir একটি সুইস (Switzerland) দেশভিত্তিক প্রতিষ্ঠান। 
- এটি ১৯৬৩ সালে জার্মানির একটি ছোট কর্মশালায় অভ্যন্তরীণ বায়ুর মান উন্নত করার লক্ষ্যে শুরু হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: মানফ্রেড হেসেলম্যান (Manfred Hasselmann)।
- IQAir উন্নত মানের এয়ার পিউরিফায়ার এবং এয়ার কোয়ালিটি মনিটর তৈরি করে।
- কোম্পানির মূল লক্ষ্য মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং দূষিত বায়ু থেকে রক্ষা করা।
- IQAir বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বায়ু দূষণ কমাতে কার্যকর সমাধান প্রদান করে।
- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য এয়ার কুয়ালিটি সমাধান সরবরাহ করে।
- কোম্পানির পণ্য ও প্রযুক্তি এয়ার পিউরিফিকেশনে নতুন মান স্থাপন করেছে।
- উন্নত ফিল্টারিং প্রযুক্তি ব্যবহার করে পরিষ্কার ও স্বাস্থ্যকর বায়ু নিশ্চিত করা হয়।

উৎস: IQAir Website.

৩,৩০৬.
বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. রোম
  3. নিউইয়র্ক
  4. ওয়াশিংটন
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হ ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- প্রেসিডেন্ট নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র থেকে।
-প্রধান অঙ্গসংস্থা ৫টি।

উৎস: World Bank ওয়েবসাইট।
৩,৩০৭.
UNHCR কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৮১ সালে
  4. ১৯৯১ সালে
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০। 
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৩,৩০৮.
২০২৫ সালে 'আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০' এর আয়োজন করবে -
  1. কানাডা
  2. আজারবাইজান
  3. ব্রাজিল
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP): 
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
৩,৩০৯.
CIRDAP এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (মার্চ, ২০২৫)
  1. ১০টি
  2. ১১টি
  3. ১৪টি
  4. ১৫টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি। (মার্চ, ২০২৫)
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র - CIRDAP ওয়েবসাইট।
৩,৩১০.
ইউরোপীয় ইউনিয়ন কোন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়?
  1. লিসবন চুক্তি
  2. মাসট্রিচট চুক্তি
  3. ভিয়েনা চুক্তি
  4. জেনেভা চুক্তি
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন।
- ইউরোপীয় ইউনিয়ন মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বরে, ১৯৯৩ সালে।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি দেশ।
• বেলজিয়াম,
• ফ্রান্স,
• জার্মানি,
• ইতালি,
• লুক্সেমবার্গ,
• নেদারল্যান্ডস।

- বর্তমান সদস্য: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

৩,৩১১.
GATT এর উত্তরসূরি প্রতিষ্ঠান কোনটি?
  1. WTO
  2. ITO
  3. ITI
  4. UPU
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO): 
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী বাণিজ্যের তত্ত্বাবধান ও উদারীকরণে কাজ করে।
- এটি GATT (General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- GATT গঠিত হয় ১৯৪৭ সালে, জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (ITO) গঠনের প্রত্যাশায়।
- ITO প্রতিষ্ঠিত না হলেও GATT পরবর্তী পাঁচ দশক ধরে বিশ্ব বাণিজ্যের উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- WTO বর্তমানে বিশ্ব বাণিজ্যের নিয়ম-কানুন তত্ত্বাবধান এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: Britannica.
৩,৩১২.
IUCN কোন বিষয়ে কাজ করে?
  1. দারিদ্র্য দূরীকরণ
  2. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
  3. বুদ্ধিবৃত্তিক মেধা সম্পদ সংরক্ষণ
  4. সাংস্কৃতিক ঐহিত্য সংরক্ষণ
ব্যাখ্যা
IUCN:
- বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- (IUCN) -এর পূর্ণরূপ (The International Union for Conservation of Nature)।
- The International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে অবস্থিত।
- বিশ্বব্যাপী প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কাজ করে থাকে 'বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা' (IUCN)।

তথ্যসূত্র - IUCN এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩১৩.
দুর্নীতি ধারণা সূচক-২০১৯ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) ইয়েমেন
  2. খ) নাইজার
  3. গ) সিরিয়া
  4. ঘ) সোমালিয়া
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে আসছে। দুর্নীতি ধারণা সূচক - ২০১৯ এ শীর্ষদেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড এবং সর্বনিম্ন দেশ সোমালিয়া। বাংলাদেশ ১৪৬তম। (সূত্রঃ টিআই ওয়েবসাইট)
৩,৩১৪.
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়? (নভেম্বর, ২০২৪)
  1. ৭৮ তম
  2. ৭৯ তম
  3. ৮০ তম
  4. ৮১ তম
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯ তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং।
- ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।

তথ্যসূত্র - UN General Assembly ওয়েবসাইট।
৩,৩১৫.
আরব লীগ প্রতিষ্ঠিত হয়-
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৪৮ সালে
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ। এটি প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৪৫ সালে। এর বর্তমান সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
এই জোটের বর্তমান সদস্য ২২ টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি। যথা- সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর। ২০১১ সাল থেকেই সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে।
বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।
উৎসঃ আরব লীগ ওয়েবসাইট।
৩,৩১৬.
World Trade Organization (WTO) এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. IBRD
  2. IMF
  3. GATT
  4. MIGA
ব্যাখ্যা
• WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য: ১৬৬ টি দেশ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সর্বশেষ সদস্য: পূর্ব তিমুর। 
- পূর্ব তিমুর ৩০ আগস্ট, ২০২৪ তারিখে সদস্য হয়। 
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

অন্যদিকে: 
- IBRD কে বিশ্বব্যাংক হিসেবে অভিহিত করা হয়।
- International Monetary Fund (IMF) ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

উৎস: WTO ওয়েবসাইট।
৩,৩১৭.
International Court of Justice এর বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হয়?
  1. ৫ বছর
  2. ৮ বছর
  3. ৯ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা
আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice, ICJ):
- জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকের সংখ্যা ১৫ জন। 
- ৪ জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হতে,
- ৪ জন এশিয়া হতে,
- ৩ জন ইউরোপ হতে,
- ২ জন লাতিন আমেরিকা থেকে এবং,
- ২ জন আফ্রিকা থেকে নির্বাচিত হন। 

- প্রতিষ্ঠা: ১৯৪৫ সাল।
- সভাপতির মেয়াদ: ৩ বছর।
- বিচারকের মেয়াদ ৯ বছর। 
-  সদর দপ্তর: নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
- সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ পৃথক পৃথক ভাবে ভোটে এদের নির্বাচিত করে।
- প্রতি বছর এক তৃতীয়াংশ বিচারক অবসর গ্রহণ করেন এবং তাঁদের স্থানে নতুন বিচারক নির্বাচিত হন। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৩১৮.
UNESCO-এর সহযোগী সদস্য দেশ কয়টি?
  1. ক) ৯ টি
  2. খ) ৮ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১১ টি
ব্যাখ্যা
• UNESCO:
– যেসব অঞ্চল বা অঞ্চলের গোষ্ঠী তাদের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য দায়ী নয় তারা সহযোগী সদস্য হিসেবে থাকতে হতে পারে। তাদের থাকা এবং তাদের অধিকার এবং বাধ্যবাধকতা সাধারণ সম্মেলন দ্বারা নির্ধারিত হয়।
– সহযোগী সদস্য রয়েছে– ১১ টি
সহযোগী সদস্যগুলো হল– 
-আফগানিস্তান
-আলবেনিয়া
-আলজেরিয়া
-এন্ডোরা
-অ্যাঙ্গোলা
-অ্যান্টিগুয়া ও বার্বুডা
-আর্জেন্টিনা
-আর্মেনিয়া
-অস্ট্রেলিয়া
-অস্ট্রিয়া
-আজারবাইজান

অন্যদিকে -
– সংস্থার সদস্য– ১৯৩ টি।
– প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
– চুক্তি কার্যকর হয়– ৪ নভেম্বর, ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।

তথ্যসূত্র:  Official website (UNESCO)
৩,৩১৯.
জাতিসংঘের কোন পরিষদের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে?
  1. ক) International Court of Justice
  2. খ) General Assembly
  3. গ) Economic and Social Council
  4. ঘ) Trusteeship Council
ব্যাখ্যা
অছি পরিষদ/Trusteeship Council
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসকল ট্রাস্ট অঞ্চল স্বাধীনতা পাওয়ার যোগ্য সেসকল অঞ্চলসমূহকে স্বাধীন বা স্বায়ত্তশাসন লাভ করার উপযোগী করার উদ্দেশ্যে অছি পরিষদ কাজ করেছে।
▪ ১ নভেম্বর, ১৯৯৪ সালে এই পরিষদের কার্যক্রম স্থগিত হয়। তবে প্রয়োজন মনে হলে জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে এটি আবার কার্যক্রম শুরু করতে পারবে।
▪ জাতিসংঘ সনদের ত্রয়োদশ অধ্যায়ে (৮৬ - ৯১নং অনুচ্ছেদ) অছি পরিষদ সম্পর্কে বলা হয়েছে।
▪ অছি পরিষদের অধীনে ১১টি ট্রাস্ট অঞ্চল যা জাতিসংঘের ৭টি সদস্য রাষ্ট্রের অধীনস্ত ছিলো, সেগুলো স্বাধীনতা বা স্বায়ত্বশাসন লাভ করে। এই পরিষদের অধীনে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ “পালাউ” যা যুক্তরাষ্ট্রের অধীনস্ত ছিলো।
▪ ১৯৯৪ সালে পালাউয়ের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে সকল অছি অঞ্চলই স্বাধীন দেশে পরিণত হয়।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট। 
৩,৩২০.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্টের মেয়াদ -
  1. ক) ৯ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ২ বছর
  4. ঘ) ৩ বছর
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ। এটি ‘World Court’ নামেও পরিচিত।
⤇ প্রতিষ্ঠা:- ১৯৪৫ এবং কার্যক্রম শুরু ১৯৪৬ সালে। 
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
⤇ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
⤇ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
⤇ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
⤇ বিচারকদের মেয়াদ ৯ বছর।
⤇ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর। 
⤇ বর্তমান প্রেসিডেন্ট - Joan E. Donoghue (যুক্তরাষ্ট্র)। ৮ ফ্রেব্রুয়ারি ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন। 

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
৩,৩২১.
COMESA-এর পূর্ণরূপ কী?
  1. Common Market for Eastern and Southern Asia
  2. Common Market for Eastern and Southern Africa
  3. Common Market for Europe and South Africa
  4. Central Organization for Market and Economic Southern Africa
ব্যাখ্যা

COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৩২২.
রোম সংবিধি (Rome Statute) এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
  1. International Court of Justice (ICJ)
  2. International Criminal Court (ICC)
  3. International Atomic Energy Agency (IAEA)
  4. European Union (EU)
ব্যাখ্যা

◉ রোম সংবিধি (Rome Statute) এর ফলে International Criminal Court (ICC) প্রতিষ্ঠিত হয়।

রোম সংবিধি (Rome Statute):
- রোম সংবিধি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। - ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি। 
- ১৯৯৮ সালের ১৫ জুন - ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- মূলত আন্তর্জাতিক অপরাধের বিচারে দেশীয় বিচারব্যবস্থার সমর্থনে বা এটার পরিপূরক (কমপ্লিমেন্টারি) হিসেবে কাজ করার জন্য আইসিসি তৈরি হয়েছিল (রোম সংবিধির প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১ ও ১৭)।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

⇒ ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি [১২৫তম সদস্য: ইউক্রেন]।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)। প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

উল্লেখ্য,
- ICC-এর অনুচ্ছেদ ৫ অনুযায়ী, ICCতে চার ধরনের অপরাধের বিচার করা যায়: জেনোসাইড, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, আগ্রাসনের অপরাধ।
- ১৯৯৮ সালের মূল আইনে প্রথম তিনটি অপরাধের কথা বলা ছিল। ২০১০ সালে রোম সংবিধিতে সংশোধনীর মাধ্যমে ক্রাইম অব অ্যাগ্রেশন বা আগ্রাসনের অপরাধের বিচারের ব্যবস্থা করা হয়। এই অপরাধগুলো আদালতে প্রমাণের জন্য এলিমেন্টস অব ক্রাইমস নামে একটা সহয়িকা আছে, যেখানে প্রতিটা অপরাধ প্রমাণের জন্য নির্দিষ্টসংখ্যক উপাদানের কথা বলা আছে। আর বিচারের পদ্ধতিগত দিকগুলো বিষয়ে বিস্তারিত বলা আছে রুলস অব প্রসিডিউর অ্যান্ড এভিডেন্সে।

অন্যদিকে, 
- সানফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।
- ১৯৫৭ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় International Atomic Energy Agency (IAEA) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে ইউরোপীয় কমিশন রূপান্তরিত হয়ে ১৯৯৩ সালে ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়। 

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

৩,৩২৩.
নিচের কোন সংস্থাটি FAO এর সদস্য?
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. বিশ্ব বাণিজ্য সংস্থা
  3. আসিয়ান
  4. কমনওয়েলথ
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা:
• FAO এর পূর্ণরূপ Food and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
• প্রতিষ্ঠা লাভ করে– ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে।
• এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
• সদর দপ্তর - রোম, ইতালি।
• সদস্য সংখ্যা - ১৯৪টি দেশ, ১টি সংস্থা (ইউরোপীয় ইউনিয়ন)
• বর্তমান প্রধান (মহাপরিচালক) - QU Dongyu, (১ আগস্ট, ২০১৯ - বর্তমান)। তিনি চীনের নাগরিক।
• ১৯৪৬ সালে FAO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

এছাড়াও,
•  বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর।
•  বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।

উৎস: FAO এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
৩,৩২৪.
নিচের কোন দেশটি কোয়াডের অন্তর্ভুক্ত নয়?
  1. জাপান
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- কোয়াড (দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়ালগ) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট।
কোয়াডভুক্ত দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ভারত
- অস্ট্রেলিয়া এবং
- জাপান।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়।
- এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে।
(তথ্যসূত্র: আল জাজিরা এবং দৈনিক ইত্তেফাক)
৩,৩২৫.
নিচের কোন সংস্থাটি জি-২০ এর সদস্য?
  1. ক) ইউরোপীয় ইউনিয়ন
  2. খ) আরব লীগ
  3. গ) ওপেক
  4. ঘ) আসিয়ান
ব্যাখ্যা

- ১৯৯৯ সালে বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট হচ্ছে জি-২০।
- এতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ টি সদস্য নিয়ে জি-২০ জোট গঠিত হয়েছে।
- ২০২২ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। 
- ২০২৩ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। 
- ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র- জি-২০ ওয়েবসাইট।

৩,৩২৬.
'বিশ্ব উন্নয়ন প্রতিবেদন' প্রকাশ করে কোন সংস্থা?
  1. আন্তর্জাতিক শ্রম সংস্থা
  2. বিশ্ব বাণিজ্য সংস্থা
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  4. বিশ্বব্যাংক
ব্যাখ্যা

World Bank:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৪৪ সালের ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে অংশগ্রহণকারী ২৯টি দেশ ‘ব্রেটন উডস চুক্তি’তে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিকভাবে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের জুন মাসে। বর্তমানে বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা ১৮৯টি দেশ। [আগস্ট - ২০২৫] এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংকের মূল উদ্দেশ্য হলো মধ্য আয়ের দেশগুলোকে উন্নয়ন সহায়ক ঋণ প্রদান ও পরামর্শসেবা দেওয়া। সংস্থাটি বিভিন্ন খাতে যেমন অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে অর্থায়ন করে। বিশ্বব্যাংক ফ্রান্সকে প্রথম ঋণ প্রদান করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, এর নাম ‘World Development Report’ বা ‘বিশ্ব উন্নয়ন প্রতিবেদন’। ১৯৭৮ সাল থেকে শুরু করে এই প্রতিবেদন নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

সূত্র: World Bank ওয়েবসাইট।

৩,৩২৭.
জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় কবে?
  1. ৫ মার্চ, ২০২১
  2. ১৯ এপ্রিল, ২০২০
  3. ২২ মে, ২০১৯
  4. ২৫ জুন, ২০২১
ব্যাখ্যা
৭ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন:
- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন যে গ্রন্থ প্রকাশ করেছে, জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষায় তার মোড়ক উন্মোচন হয়েছে। 
- গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ইউনেস্কোতে নিযুক্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আইভরি কোস্ট, সেনেগাল, স্পেন, কিউবা, সৌদি আরব, মৌরিতানিয়া, কুয়েত, রাশিয়া, চীন ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা।
- ৫ মার্চ, ২০২১ তারিখে এই মোড়ক উন্মোচন করা হয়। 

উল্লেখ্য,
-  ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
- এ ভাষণ দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

উৎস: ৬ মার্চ ২০২১, ইত্তেফাক।
৩,৩২৮.
ইরান-ইরাক যুদ্ধবিরতি তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কোনটি?
  1. ক) UNIMOG
  2. খ) UNTSO
  3. গ) UNIIMOG
  4. ঘ) UNAMIR
ব্যাখ্যা
ইরাক-ইরান যুদ্ধের সময় জাতিসংঘের গঠিত শান্তিরক্ষা মিশন এর নাম United Nations Iran Iraq Military Observer Group (UNIIMOG)
বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়।
 
- UNTSO হলো ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন।
- UNAMIR হলো United Nations Assistance Mission for Rwanda) হলো রুয়ান্ডায় প্রেরিত মিশন।
 
ইরান-ইরাক যুদ্ধ (Iran Iraq War)
যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
যুদ্ধ সংঘটনকাল: ২২ সেপ্টেম্বর, ১৯৮০ - ২০ আগস্ট, ১৯৮৮ সাল পর্যন্ত।
ফলাফল জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি।

ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন “শাত-ইল-আরব” জলপথের নিয়ন্ত্রণ ও ইরানের তেল সমৃদ্ধ সীমান্তবর্তী অঞ্চল “কোহেস্তান” (Khuzestān) দখলের জন্য ২২ সেপ্টেম্বর ১৯৮০ সালে ইরান আক্রমণ করেন।
দীর্ঘ ৮ বছর যুদ্ধ চলার পর ১৯৮৮ সালের ২০ জুলাই জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। ১৯৮৮ সালের ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্ত হয়।
 
সূত্রঃ ইউএন পিসকিপিং সংস্থার ওয়েবসাইট, হিস্ট্রি ওয়েবসাইট। 
৩,৩২৯.
ডি-৮ জোটের সর্বশেষ সদস্য দেশ কয়টি? [জানুয়ারি, ২০২৫]
  1. আজারবাইজান
  2. নাইজেরিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. পাকিস্তান
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

⇒ ১১তম ডি-৮ সম্মেলন (D-8 Summit) ২০২৪ সালের ডিসেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে।
- ডি-৮ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথ সুগম করা

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৩,৩৩০.
'আফ্রিকান ইউনিয়ন' পূর্বে কি নামে পরিচিত ছিল? 
  1. Organization of African Unity
  2. African Development Organization
  3. Union of African Nations
  4. Pan-African Union
ব্যাখ্যা

• AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- সংস্থাটি ১৯৬৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই নামেই পরিচিত ছিলো।
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
– আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া ।
- সংস্থাটির সদস্য সংখ্যা - ৫৫টি।

তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

৩,৩৩১.
Access to information (A-2I) প্রোগ্রাম বাস্তবায়নে নিয়োজিত কোন সংস্থা?
  1. UNICEF
  2. UNHCR
  3. UNDP
  4. UNESCO
ব্যাখ্যা
Access to information is an indispensable pillar that enables the free flow of information and advances the promotion and protection of human rights. In the 2030 Agenda for Sustainable Development, access to information held by public bodies has been recognised as a necessary facilitating mechanism for public engagement across the Sustainable Goals, wherein UNESCO is tasked with monitoring and reporting the implementations of access to information policies worldwide under Goal 16. 

Source: en.unesco.org/themes/access-information
৩,৩৩২.
বিশ্বব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠান মূলত বিরোধ নিষ্পত্তি করে থাকে?
  1. IDA
  2. IBRD
  3. MIGA
  4. ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

• প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD): মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান।
2. International Development Association (IDA): যে সব দেশ IBRD থেকে ঋণ পায়না তাদের স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে। অন্য নাম: Soft-loan Window.
3. International Finance Corporation (IFC): উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করা।
4. Multilateral Investment Guarantee Agency (MIGA): উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে গ্যারান্টি প্রদান করা।
5. International Center for Settlement of Investment Disputes (ICSID): সদস্য রাষ্ট্রের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।[Link]
৩,৩৩৩.
CEDAW সনদ কবে গৃহিত হয়?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা
১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) সনদ গৃহিত হয়। ৩ সেপ্টেম্বর ১৯৮১ এটি কার্যকর হয়। এতে মোট ৩০ টি ধারা রয়েছে। বাংলাদেশ ৬ নভেম্বর ১৯৮৪ CEDAW সনদ অনুমোদন করে। সিডও কমিটি ২৩ সদস্য বিশিষ্ট। ৩ সেপ্টেম্বর সিডও দিবস পালিত হয়। (সূত্রঃ UNO ওয়েবসাইট)
৩,৩৩৪.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. শুধুমাত্র উন্নয়নশীল দেশকে লোন দেয়
  2. শুধুমাত্র সদস্য দেশকে লোন দেয়
  3. সকল দেশকে লোন দেয়
  4. শুধুমাত্র দরিদ্র দেশকে লোন দেয়
ব্যাখ্যা
• IMF:
- IMF - এর প্রাথমিক লক্ষ্য ছিলো - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।
- বর্তমানে, IMF বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে সদস্য দেশগুলোকে ঋণ, পরামর্শ, এবং আর্থিক নীতি সংক্রান্ত সহায়তা প্রদান করে।
- IMF - গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭ সাল
- সদস্য - ১৯১টি দেশ।(জানুয়ারি,২০২৫)
- সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।

উৎস: IMF ওয়েবসাইট।
৩,৩৩৫.
জি-৭৭ (Group of 77) এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. রোম
  3. প্যারিস
  4. সদর দপ্তর নেই
ব্যাখ্যা

জি-৭৭:
- জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন।
- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- জি-৭৭ এর প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে।
- এটি প্রতিষ্ঠিত হয় জেনেভা, সুইজারল্যান্ডে।
- জি-৭৭ এর সদর দপ্তর নেই।
- জি-৭৭ সদস্য সংখ্যা- ১৩৪ টি দেশ। (জানুয়ারি-২০২৬)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭৭টি দেশ।
- এর উদ্যোক্তা The United Nations Conference on Trade and Investment (UNCTAD)।

সূত্র:  জি-৭৭ ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।

৩,৩৩৬.
D-8 (Developing Eight)- সদস্যদেশের অন্তর্ভুক্ত নয় কোন দেশ? (সেপ্টেম্বর-২০২৫)
  1. পাকিস্তান
  2. তুরস্ক
  3. বাংলাদেশ
  4. ইরাক
ব্যাখ্যা

D-8 (Developing Eight)- সদস্যদেশের অন্তর্ভুক্ত দেশ নয়- ইরাক।

 D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- এটির সদর দপ্তর- ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব-ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

৩,৩৩৭.
NAFTA চুক্তির স্থলে কোন চুক্তিটি স্বাক্ষরিত হয়?
  1. RCEP
  2. AfCFTA
  3. USMCA
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- সদস্য: ৩টি।
- সদস্য দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪।

উল্লেখ্য,
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়।
- USMCA চুক্তিটি কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।
- এর সদস্য দেশগুলো হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।
- যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

অন্যদিকে,
• RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।

• AfCFTA:
- বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল দি আফ্রিকান ফ্রি ট্রেড এরিয়া বা African Continental Free Trade Area (AfCFTA)।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
৩,৩৩৮.
নিম্নের কোনটি Gulf Cooperation Council-এর সদস্য দেশ নয়?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ইরান
  3. কাতার
  4. কুয়েত
ব্যাখ্যা

ইরান Gulf Cooperation Council-এর সদস্য দেশ নয়।

GCC:

- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.

৩,৩৩৯.
বর্তমানে কতটি মুদ্রা নিয়ে IMF এর কারেন্সি বাস্কেট গঠিত?
  1. ক) ৩টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
কারেন্সি বাস্কেট হলো IMF অনুমোদিত কতগুলো মুদ্রা যেগুলোর গড় বিনিময় মানের ভিত্তিতে IMF প্রবর্তিত SDR এর মান নির্ধারিত হয়। বর্তমানে IMF অনুমোদিত ৫টি মুদ্রা নিয়ে কারেন্সি বাস্কেট গঠিত।
এগুলো হলো: মার্কিন ডলার, ইউরো, চীনা ইউয়ান, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। সর্বশেষ ২০১৬ সালের ১ অক্টোবর চীনের ইউয়ান কারেন্সি বাস্কেটে যুক্ত হয়।
(সূত্র: IMF )
৩,৩৪০.
UNIDIR এর সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
  1. প্রতিষ্ঠাকাল ১৯৮৪ সালে
  2. সদরদপ্তর বার্ন, সুইজারল্যান্ড
  3. শিল্পোন্নয়ন বিষয়ক কার্যক্রম
  4. নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR - এর পূর্ণরূপ The United Nations Institute for Disarmament Research.
- এটি জাতিসংঘের অধীনস্থ একটি স্বাধীন সংস্থা যারা নিরস্ত্রীকরণ বিষয়ে গবেষণা করে থাকে
- সংস্থাটির মূলমন্ত্র - For a more stable and secure world।
- প্রতিষ্ঠাকাল - ১৯৮০ সাল।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: UNIDIR ওয়েবসাইট।
৩,৩৪১.
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কোন দেশের ছিলেন?
  1. ইতালি
  2. ভারত
  3. নেপাল
  4. কসোভা
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- সাধারণ পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে ১ বছরের জন্যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ভারতের বিজয়লক্ষ্মী পন্ডিত।
- তিনি ১৯৫৩ সালে সাধারণ পরিষদের ৮ম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- বাহরাইনের হায়া রশীদ আল খলিফা প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৬ সালে সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য ডেনিস ফ্রান্সিসকে নির্বাচিত করেছে।  

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৩৪২.
অজয় বঙ্গ বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- ১৯৪৬ সালে যখন এটি কার্যক্রম শুরু করে, তখন এর সদস্য ছিল ৩৮টি। 
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ নাউরু।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

⇒ অজয় বঙ্গ:
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- তিনি বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন।
- এর আগে, অজয় বঙ্গা ভিসা, মাস্টারকার্ডের CEO হিসেবে কাজ করেছিলেন।
- তিনি দ্য সাইবার রেডিনেস ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা এবং নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবের ভাইস চেয়ারম্যান ছিলেন।
- উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৩,৩৪৩.
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. টোকিও, জাপান
  2. জাকার্তা, ইন্দোনেশিয়া
  3. ম্যানিলা, ফিলিপাইন
  4. ব্যাংকক, থাইল্যান্ড
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি। (জুলাই, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৩,৩৪৪.
নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়?
  1. ক) রুশ
  2. খ) স্পেনিশ
  3. গ) আরবি
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি।
এগুলো হলো:
- ইংরেজি
- ফ্রেঞ্চ/ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩,৩৪৫.
আর্ন্তজাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে?
  1. ক) Pascal Laury
  2. খ) Ngozi Okonjo-Iweala
  3. গ) Yakiyn Armano
  4. ঘ) John Carry
ব্যাখ্যা

Ngozi Okonjo-Iweala
- Director-General of the World Trade Organization
- (Elect) since 1 March 2021
- She the first woman and the first African to be chosen as Director-General.

Source: WTO

N.B: We've updated the info based on the main question.

৩,৩৪৬.
UNRWA- এর প্রধান উদ্দেশ্য কী?
  1. রাজনৈতিক মধ্যস্থতা
  2. শুধুমাত্র সামরিক সাহায্য
  3. শরণার্থীদের জন্য মানবিক সাহায্য
  4. অর্থনৈতিক উন্নয়ন
ব্যাখ্যা

• UNRWA:
- United Nations Relief and Works Agency.
- UNRWA হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা,
- যা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মানবিক সাহায্য, ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান করে।
- প্রতিষ্ঠিত: ৮ ডিসেম্বর ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠার পটভূমি: ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের শরণার্থী হয়ে পড়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলুশন 302 (IV) দ্বারা সংস্থাটি গঠিত হয়।

• UNRWA পাঁচটি অঞ্চল জুড়ে কাজ করে:
- জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা স্ট্রিপ ওয়েস্ট ব্যাংক (ইসরায়েল অধিকৃত)।

• ফিলিস্তিনি শরণার্থীর সংজ্ঞা:
- UNRWA অনুসারে, একজন ফিলিস্তিনি শরণার্থী হলেন:
- “যে ব্যক্তি ১৯৪৬ থেকে ১৯৪৮ সালের মধ্যে ফিলিস্তিনে বাস করতেন, 
- এবং ১৯৪৮ সালের সংঘর্ষে ঘরছাড়া হয়েছেন এবং UNRWA-এর কার্যক্রম এলাকাগুলোর কোনো একটিতে আশ্রয় নিয়েছেন।”

• সদর দপ্তর:
- আম্মান, জর্ডান (প্রশাসনিক দপ্তর)
- গাজা (অপারেশন হেডকোয়ার্টার)
- UNHCR ও UNRWA আলাদা সংস্থা, UNHCR বিশ্বব্যাপী শরণার্থীদের নিয়ে কাজ করে, কিন্তু UNRWA কেবলমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করে।

উৎস: UNRWA  ওয়েবসাইট।

৩,৩৪৭.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goal) এর মেয়াদকাল-
  1. ২০১০ -২০৩০ সাল
  2. ২০১৫ -২০৩০ সাল
  3. ২০১৬ -২০৩০ সাল
  4. ২০২০ -২০৩০ সাল
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ্য।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

উৎস: SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৪৮.
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
  1. উন্নত
  2. উন্নয়নশীল
  3. ঔপনিবেশিক
  4. অনুন্নত
ব্যাখ্যা
G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।
- এই জোটের ২০২৪ সালের চেয়ারম্যান উগান্ডা।

⇒ ২০২৪ সালে উগান্ডা নিউইয়র্কে G-77 এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে।

উৎস: G-77 ওয়েবসাইট।
৩,৩৪৯.
WIPO এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯২টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
WIPO:
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (জুন, ২০২৫)
- সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৫০.
স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোন সামরিক জোটটি গড়ে উঠেছিলো?
  1. আসিয়ান
  2. সেন্টো
  3. কোয়াড
  4. সিয়াটো
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তোর সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক ব্লকের মধ্যকার দ্বন্দ্ব স্নায়ুযুদ্ধ নামে পরিচিত।
- স্নায়ুযুদ্ধকালীন সময়ে ১৯৫৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সিয়াটো (SEATO-Southeast Asian Treaty Organization) নামে সামরিক জোট গড়ে উঠে।

এই জোটের সদস্য ছিলো ৮টি দেশ।
এগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্র
- গ্রেট ব্রিটেন
- ফ্রান্স
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- থাইল্যান্ড
- ফিলিপাইন এবং
- পাকিস্তান।

- সিয়াটো জোটের সদরদপ্তর ছিলো ব্যাংককে। পাকিস্তান ১৯৭৩ সালে সিয়োটো জোট ত্যাগ করে। ১৯৭৭ সালে সিয়োটো জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

অন্যদিকে,
- আসিয়ান (১৯৬৭) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক রাজনৈতিক সংগঠন।
- সেন্টো (CENTO-১৯৫৫) বা বাগদাদ প্যাক্ট বা মিডল ইস্ট ট্রিটি অর্গানাইজেশন হলো স্নায়ুযুদ্ধকালীন সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহ এবং যুক্তরাজ্যের সমন্বয়ে গড়ে উঠা সামরিক জোট।
- কোয়াড হলো চীনের উত্থান রোধে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সমন্বয়ে গড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামরিক জোট।

(তথ্যসূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
৩,৩৫১.
বাংলাদেশে IMF-এর কার্যালয় কোথায় অবস্থিত?
  1. গুলশান, ঢাকা
  2. আগারগাঁও, ঢাকা
  3. মতিঝিল, ঢাকা
  4. বনানী, ঢাকা
ব্যাখ্যা

IMF:
- IMF - এর পূর্ণরূপ:  The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- বাংলাদেশে IMF-এর কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ।
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (আগস্ট, ২০২৫ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- বাংলাদেশ IMF-এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।

উল্লেখ্য,
• IMF-এর প্রধান কাজ হলো:
- বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা।
- অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান করা।
- এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- IMF ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৩৫২.
লাহােরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যােগদান করেন?
  1. ২৫-২৬ ফেব্রুয়ারি, ১৯৭৪
  2. ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪
  3. ২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪
  4. ২০-২১ ফেব্রুয়ারি, ১৯৭৪
ব্যাখ্যা
১৯৭৪ সালের ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইসলামী সম্মেলন সংস্থার (OIC) দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্যপদ (৩২-তম) লাভ করে।

ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধুঃ
- ১৯৭৪ সালের একুশে ফেব্রুয়ারি ওআইসি মহাসচিবের কাছ থেকে একটি বার্তা এলো বঙ্গবন্ধুর জন্য। আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন তাঁর বিশেষ বিমান পাঠিয়েছেন বঙ্গবন্ধুকে লাহোরে নিয়ে যাওয়ার জন্য।
- বিমানে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুতেফলিকার নেতৃত্বে আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি দল রয়েছে। দলে কুয়েতের আমিরের বিশেষ দূত হিসেবে আছেন কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী। তাঁরা বঙ্গবন্ধুকে সঙ্গে করে নিয়ে যেতে চান।

- ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিদল ঢাকা এলো ২২ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু আলোচনায় জানালেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া বাংলাদেশের পক্ষে লাহোর সম্মেলনে যোগদান সম্ভব নয়। আলাপ-আলোচনার পর প্রতিনিধিদলটি বাংলাদেশের সঙ্গে ঐকমত্যে উপনীত হলো যে বাংলাদেশ ও পাকিস্তান একই সময়ে একযোগে পারস্পরিক স্বীকৃতি দেবে এবং লাহোর ও ঢাকা থেকে এ ঘোষণা একসঙ্গে প্রচার করা হবে—এটাও সিদ্ধান্ত হলো। ২৩ ফেব্রুয়ারি ওআইসি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল লাহোর যাবে।

- পরবর্তীতে, ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ তারিখেই পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করে এবং বঙ্গবন্ধু ২৩ ফেব্রুয়ারি সম্মেলনে যোগ দিতে লাহোর যান।
- ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে ভাষণ প্রদান করেন।

উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগ ও ওআইসি ওয়েবসাইট।
৩,৩৫৩.
জাতিসংঘ সনদ অনুমোদিত হয় কোন সম্মেলনে?
  1. ইয়াল্টা সম্মেলনে
  2. সানফ্রান্সিসকো সম্মেলনে
  3. ডাম্বারটন সম্মেলনে
  4. তেহরান সম্মেলনে
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার:
– স্বাক্ষরিত হয়: ১৯৪১ সালের আগষ্ট মাসে।
– স্বাক্ষর করেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

মস্কো ঘোষণা:
– একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল।
– এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌম ও সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে।
– শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত থাকবে।

তেহরান সম্মেলন:
– ১৯৪৩ সালে তেহরানে রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল মিলিত হন।

ডাম্বারটন ওকস সম্মেলন:
– ১৯৪৪ সালের অগাস্ট মাসে।
– জাতিসংঘের রূপরেখা প্রণীত ও গৃহীত হয়।

ইয়াল্টা সম্মেলন:
– ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টায় একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
– এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়।

সানফ্রান্সিসকো সম্মেলন:
– ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
– ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৩৫৪.
NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. লন্ডনে
  2. প্যারিসে
  3. রোমে
  4. বেলগ্রেডে
ব্যাখ্যা
NAM:
- এর পূর্ণরূপ Non-Aligned Movement.
- NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- NAM-এর প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- ২৫টি দেশ নিয়ে সংগঠনটি শুরু হয়।
- NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২১। (ডিসেম্বর, ২০২৪)
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা ১৮টি। (ডিসেম্বর, ২০২৪)
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

তথ্যসূত্র - NAM ওয়েবসাইট।
৩,৩৫৫.
নিচের কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য?
  1. ক) সৌদি আরব
  2. খ) আলবেনিয়া
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) মিসর
ব্যাখ্যা
-  আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- NATO একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং বর্তমান সদস্য ৩০টি।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্থানান্তর করা হয়।
- উত্তর মেসিডোনিয়া সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসেবে ২০২০ সালে ন্যাটোতে যোগদান করে।
- ন্যাটোর গঠনতন্ত্রের আর্টিকেল ১০ অনুযায়ী শুধুমাত্র ইউরোপীয়ান কোন দেশ ন্যাটোর সদস্য হওয়ার জন্য যোগ্য।

তথ্যসূত্র- ন্যাটোর ওয়েবসাইট।
৩,৩৫৬.
Which of the following is not a member of the World Bank group?
  1. IBRD
  2. ICSDI
  3. MIGA
  4. IFC
  5. IDA
ব্যাখ্যা
ICSDI World Bank Group এর প্রতিষ্ঠান নয়।

WB:

- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় যা ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট Ajay Banga.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID 
- MIGA 

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩,৩৫৭.
নিচের কোন দেশটি পারস্য উপসাগরের আঞ্চলিক জোট GCC এর সদস্য দেশ নয়?
  1. কুয়েত
  2. ওমান
  3. জর্ডান
  4. বাহরাইন
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
এটি ১৯৮১ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
এর সদস্য সংখ্যা: ৬টি। 
যথা:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইন এবং
- ওমান।

(সূত্র: জিসিসি ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩,৩৫৮.
নিচের কোনটি IMO এর পূর্ণরূপ?
  1. ক) International Monetary Organization
  2. খ) International Marine Organization
  3. গ) International Maritime Organization
  4. ঘ) International Management Organization
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।
▪ সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।
৩,৩৫৯.
সম্প্রতি, বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার সভাপতিত্ব পদ লাভ করে? (ডিসেম্বর-২০২৫)
  1. UNDP
  2. UNESCO
  3. ICJ
  4. UNICEF
ব্যাখ্যা

 The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)
-এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।

- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোতে ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। (২০২৫ সালে)

- বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।

• জাতিসংঘের ও বাংলাদেশ:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
- ১৯৮৮ সালে ইরাক ও নামিবিয়া শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন শুরু করে।
- ছাড়া জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়।
- ১৯৭৯-৮০ এ সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচন তার এ ভূমিকার স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী।
- ১৯৮৪ সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের।
- ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- তাঁর এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাইস্মরণ করিয়ে দেয়।

উৎস:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি বোর্ড বই এবং জাতিসংঘ ওয়েব সাইট , ইউনেস্কো ওয়েবসাইট।

৩,৩৬০.
নিচের কোন সংগঠনটি G20 এর সদস্য?
  1. European Union
  2. Arab League
  3. WTO
  4. NATO
ব্যাখ্যা
G20:

- G20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়। 
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- G20 এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র - G20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার, সেপ্টেম্বর ৯, ২০২৩।
৩,৩৬১.
ন্যাটোর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. বেলজিয়ামে
  2. জার্মানিতে
  3. যুক্তরাজ্যে
  4. যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
ন্যাটো:

- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৩১।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।
- ২০২৩ সালে ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৬২.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
  1. ক) জেমস পিটারসেন
  2. খ) ড্যানিয়েল এরিকসন
  3. গ) হেনরি ম্যালসেপ
  4. ঘ) রবার্ট হ্যারিক
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল:
- প্রতিষ্ঠাকাল - মে, ১৯৯৩ সাল।
- সদরদপ্তর - বার্লিন, জার্মানি।
- প্রতিষ্ঠাতা - পিটার এইজেন।
- প্রধান নির্বাহী কর্মকর্তা - ড্যানিয়েল এরিকসন (১ এপ্রিল, ২০২১ – বর্তমান)
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশের পাবলিক সেক্টরে সংগঠিত দুর্নীতির চিত্র নিয়ে দূর্নীতিতে ওই সকল দেশের অবস্থানসহ ‘The Corruption Perceptions Index' (CPI) প্রকাশ করে।
- ১৯৯৯ সাল থেকে প্রতিবছর (TI)বিভিন্ন দেশের ঘুষ আদান-প্রদানের চিত্র নিয়ে এবং ঘুষ আদান-প্রদানে ওই সকল দেশের অবস্থান নিয়ে ‘The Bribe Payers Index' (BPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৩,৩৬৩.
OIC-এর বর্তমান মহাসচিব কে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ইয়াসির আল-হাদার
  2. হুসাইন ইব্রাহিম তাহা
  3. রাশিদ আল-ফায়েদ
  4. মাহমুদ আল-খান
ব্যাখ্যা

ইসলামিক সহযোগিতা সংস্থা:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৩৬৪.
WIPO সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. প্যারিস, ফ্রান্স
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO):
- WIPO বিশ্বব্যাপী মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি করতে কাজ করছে।
- WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হচ্ছে মেধাস্বত্ব সুরক্ষার জন্য জাতিসংঘের বিশেষ সংস্থা। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- প্রতিষ্ঠিত: ১৯৬৭ (স্টকহোম কনভেনশন)। 
- কার্যক্রম শুরু: ১৯৭০ সাল। 
- জাতিসংঘের বিশেষ সংস্থা: ১৯৭৪ সাল থেকে। 

সূত্র: WIPO ওয়েবসাইট। 
৩,৩৬৫.
আফ্রিকান ইউনিয়নের (African Union) সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. কেনিয়া
  2. ইথিওপিয়া
  3. নাইজেরিয়া
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

• আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।

⇒ ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান African Unity প্রতিষ্ঠা করেন।
- এটি সদস্য দেশসমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি ও কার্যক্রম সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকান মহাদেশের ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রেখে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার মুয়াম্মর গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান African Unity'র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অধিকতর ঐক্যবদ্ধ কার্যক্রম প্রযুক্ত করার সঙ্কল্পবোধসহ এর উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২ সালের ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

তথ্যসূত্র:  African Union ওয়েবসাইট।

৩,৩৬৬.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য দেশের সংখ্যা কত?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
NDB:
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- ব্রিকসের দেশগুলি দ্বারা ২০১৫ সালে NDB প্রতিষ্ঠিত হয়।
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান প্রেসিডেন্ট: দিলমা রুসেফ। (জানুয়ারি, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হয়।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি। এগুলো হলো:
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।

⇒ নতুন সদস্য: ৩টি।
• বাংলাদেশ।
• সংযুক্ত আরব আমিরাত।
• মিশর।

⇒ প্রসপেক্টিভ সদস্য: উরুগুয়ে |

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৬৭.
নিচের কোনটি Soft Loan Window নামে পরিচিত?
  1. ক) International Monetary Fund
  2. খ) International Development Association
  3. গ) International Finance Corporation
  4. ঘ) International Bank for Reconstruction and Development
ব্যাখ্যা
IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।
(সূত্রঃ IDA ওয়েবসাইট)
৩,৩৬৮.
BIMSTEC কোন অঞ্চলের অর্থনৈতিক জোট? 
  1. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট
  2. বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট
  3. ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলের অর্থনৈতিক জোট
  4. লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলের অর্থনৈতিক জোট
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC -এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
- সদস্য: ৭টি।
- সদস্য সমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি; বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রা মানি পান্ডে। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৩,৩৬৯.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শীর্ষ পদের নাম-
  1. মহাপরিচালক
  2. প্রেসিডেন্ট
  3. মহাসচিব
  4. প্রশাসক
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(UNDP):
- এর পূর্ণরূপ: United Nations Development Programme. 
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- এর প্রধানের পদবি: প্রশাসক।

⇒ এর কাজ:
- ইউএনডিপি প্রধানত ৬ টি বিষয় নিয়ে কাজ করে।
- গণতন্ত্র প্রতিষ্ঠা করা,
- দারিদ্র দূরীকরণ,
- সংকট মোকাবেলা,
- পরিবেশ সংরক্ষণ,
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
- এইচআইভি ও  এইডস।

উৎস: UNDP ওয়েবসাইট।
৩,৩৭০.
APEC-এর প্রতিষ্ঠাতা দেশ কোনটি?
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা
  3. ইরান
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
৩,৩৭১.
বাংলাদেশ কবে IAEA এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ২০০৫ শালে
ব্যাখ্যা

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA-International Atomic Energy Agency) ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- এটি পারমাণবিক ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা।
- IAEA এর সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।

তথ্যসূত্র - IAEA এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৩৭২.
নিম্নের কোন সংঘঠন সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
  1. ক) IOM
  2. খ) WMO
  3. গ) WOM
  4. ঘ) IMO
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
IMO এর পূর্ণরূপ International Maritime Organization বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন। 
এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে। 
⤇ IMO - এর প্রধান কাজ হলো, আন্তর্জাতিক সমুদ্র চলাচলের জন্য একটি সার্বজনীন নীতিমালা প্রণয়ন করা এবং শিপিং শিল্পের উন্নয়নের জন্য কার্যকর ও বৈশ্বিকভাবে গ্রহনযোগ্য পদক্ষেপ গ্রহন করা।
⤇ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
⤇ আইএমও অ্যাসেমব্লি, যা প্রতি দু'বছরে একবার মিলিত হয়, সংগঠনের জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে, যা ছয় বছরের মেয়াদ অন্তর্ভুক্ত করে।
⤇ "আইএমও শিপিংয়ের গ্লোবাল নিয়ন্ত্রক হিসাবে তার নেতৃত্বের ভূমিকাটি বহন করবে, সেক্টরের গুরুত্বকে আরও বেশি স্বীকৃতি দেবে এবং শিপিংয়ের অগ্রগতি সক্ষম করবে, যখন প্রযুক্তি ও বিশ্ব বাণিজ্যে অব্যাহত বিকাশের চ্যালেঞ্জ এবং টেকসই করার জন্য ২০৩০ এর এজেন্ডা পূরণের প্রয়োজনকে মোকাবেলা করবে।

➧ এক নজরে IMO:

প্রতিষ্ঠাকাল : ১৭ মার্চ, ১৯৪৮ সাল
প্রতিষ্ঠার স্থান : জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা : ১৭৪টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য
সদরদপ্তর : লন্ডন, যুক্তরাজ্য 
 
(সূত্রঃ IMO ওয়েবসাইট)
৩,৩৭৩.
নিচের কোনটি  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. ফ্রান্স
ব্যাখ্যা

- কানাডা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়।

জাতিসংঘ:

- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম ও সর্বাধিক প্রভাবশালী।
- এই পরিষদের প্রধান দায়িত্ব হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।
- নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্যরাষ্ট্র রয়েছে,
- এর মধ্যে পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্য হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।
- ভেটো শব্দের অর্থ "আমি ইহা মানি না"- অর্থাৎ, এই ক্ষমতার মাধ্যমে একটি প্রস্তাব আটকে দেওয়া যায়।
- নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হতে হলে পাঁচটি স্থায়ী সদস্যসহ মোট ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন হয়।
- কিন্তু যদি যেকোনো একটি স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে, তাহলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৩,৩৭৪.
বর্তমানে জাতিসংঘের কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
ব্যাখ্যা
• জাতিসংঘ:  
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
 - ১৯৪৮ সালে সর্বপ্রথম মধ্যপ্রাচ্যে UNTSO (United Nations Truce Supervision Organization) মিশনের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমের সূচনা হয়।
- বর্তমানে জাতিসংঘের অধীনে মোট ১১টি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।[লিংক]
৩,৩৭৫.
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডি. সি
  2. নিউ ইয়র্ক
  3. প্যারিস
  4. ভিয়েনা
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে।
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

তথ্যসূত্র - World Bank ওয়েবসাইট।

৩,৩৭৬.
ন্যাটোর সর্বশেষ সদস্য কোনটি?
  1. ক) ক্রোয়েশিযা
  2. খ) আলবেনিয়া
  3. গ) উত্তর মেসিডোনিয়া
  4. ঘ) মন্টিনিগ্রো
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি যার মাধ্যমে ন্যাটো গঠিত হয়। এটি মূলত স্নায়ুযুদ্ধকালীন সময়ে কমিউনিজমের বিস্তার রোধে গঠিত হয়। এতে প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে। এগুলো হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, পর্তুগাল, আইসল্যান্ড। পরবর্তীতে বিভিন্ন সময়ে এতে আরও ১৮ টি দেশ যোগ দেয়। বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন প্রথম সদর-দপ্তর ছিলো - লন্ডনে। পরে ১৯৫২ সালে সদর দপ্তর প্যারিসে স্থানান্তর করা হয়। ১৯৬৭ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস -এ এর স্থায়ী সদরদপ্তর গঠিত ও স্থানান্তরিত হয়। বর্তমান (২০২০) মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট।
৩,৩৭৭.
কোন দেশে Million টাকার নোট ব্যবহার করে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. জিম্বাবুয়ে
  4. সুদান
ব্যাখ্যা
Million টাকার নোট:
- জিম্বাবুয়েতে Million টাকার নোট ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
- কোনো দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যাংক নোট দেখলেই সে দেশের অর্থনৈতিক অবস্থা এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। 

উৎস: Investopedia ওয়েবসাইট। 
৩,৩৭৮.
নিচের কোন কারণগুলো ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার সঙ্গে সম্পর্কিত?
  1. ইউরো-জোনের ঋণ সংকট
  2. মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সংঘাত
  3. উন্মুক্ত সীমান্ত নীতি
  4. উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা

ব্রেক্সিট:
ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো হল - 
- উন্মুক্ত সীমান্ত নীতি: অনেক ব্রিটিশ নাগরিক উদ্বিগ্ন ছিলেন ইইউর উন্মুক্ত সীমান্ত নীতির কারণে অন্যান্য ইইউ দেশের অভিবাসীর ক্রমবর্ধমান আগমনের বিষয়ে।
- অভিবাসী ঢেউ: মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সংঘাতের কারণে ২০১৫ সালে অভিবাসীদের ঢেউয়ের ফলে এই উদ্বেগ আরও বেড়ে যায়
- ইউরো-জোন ঋণ সংকট: বিশেষ করে গ্রিসের বেইলআউটের প্রতি ইইউর প্রতিক্রিয়া আর্থিক উদ্বেগ সৃষ্টি করে।
- সার্বভৌমত্বের ক্ষতি: ইউরো সংশয়বাদীরা মনে করতেন যে ব্রিটেন অতিরিক্ত সার্বভৌমত্ব হারাচ্ছে।
- ইইউ নিয়ন্ত্রণের প্রভাব: অতিরিক্ত ইইউ নিয়ন্ত্রণ ভোক্তা, নিয়োগকর্তা এবং পরিবেশকে প্রভাবিত করছে, যা ব্রিটিশ অর্থনীতিতে বাধা সৃষ্টি করছে।

উৎস - ব্রিটানিকা ওয়েবসাইট।[লিংক]

৩,৩৭৯.
IMF এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. ওয়াশিংটন ডিসি
  4. ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF): 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) একটি বৈশ্বিক সংস্থা, যা ১৯১টি সদস্য দেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে।
- মূল লক্ষ্য: আর্থিক স্থিতিশীলতা, মুদ্রা সহযোগিতা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৪টি দেশ।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 
- IMF-এর ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ঋণ প্রদানের সক্ষমতা রয়েছে।
- স্পেশাল ড্রয়িং রাইটস (SDRs) ইস্যু করে সদস্য দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে।
- IMF বৈশ্বিক অর্থনীতির ভারসাম্য রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: IMF ওয়েবসাইট। 
৩,৩৮০.
ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
  2. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
  3. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷ এই সম্মেলনের ফলে IBRD, IMF গঠিত হয়।

উৎস: World Bank Group.
৩,৩৮১.
অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কত তম মহাসচিব?
  1. অষ্টম
  2. নবম
  3. দশম
  4. একাদশ
ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিববৃন্দ:
- প্রথম: ট্রিগভেলী (নরওয়ে)
- দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)
- তৃতীয়: উ থান্ট (মিয়ানমার)
- চতুর্থ: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)
- পঞ্চম: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
- ষষ্ঠ: ড. বুট্রোস ঘালি (মিশর)
- সপ্তম: কফি আনান (ঘানা)
- অষ্টম: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
- নবম ও বর্তমান: অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,৩৮২.
নিচের কোনটি জাতিসংঘের শাসন বিভাগ স্বরূপ?
  1. সাধারণ পরিষদ
  2. জাতিসংঘ সচিবালয়
  3. নিরাপত্তা পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা
- জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এটি জাতিসংঘের শাসন বিভাগ স্বরূপ
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া, উন্মুক্ত বিশবিদ্যালয় ওয়েবসাইট।
৩,৩৮৩.
UNIDO-এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র 
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

• UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO ওয়েবসাইট।

৩,৩৮৪.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
  1. দক্ষিণ সুদান
  2. মোনাকো
  3. ফিলিস্তিন
  4. কেনিয়া
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৩৮৫.
Arab League প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছিল - 
  1. খার্তুম প্রটোকল
  2. কায়রো প্রটোকল
  3. আলেকজান্দ্রিয়া প্রটোকল
  4. রাবাত প্রটোকল
ব্যাখ্যা

• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট।

৩,৩৮৬.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCWA) সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) বৈরুত, লেবানন
  2. খ) ব্যাংকক, থাইল্যান্ড
  3. গ) নয়া দিল্লী, ভারত
  4. ঘ) আদ্দিস আবাবা, ইথিওপিয়া
ব্যাখ্যা
⤇ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে। এগুলো হলো:- 
▪ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড।
▪ পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
▪ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
▪ ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
▪ আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
⤇ The United Nations Economic and Social Commission for West Asia (ESCWA) ১৯৭৩ সালের ৯ আগস্ট প্রতিষ্ঠা করা হয়।
⤇ এর সদরদপ্তর লেবাননের বৈরুত শহরে অবস্থিত।
⤇ ২০টি আরব রাষ্ট্র এর সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।  
৩,৩৮৭.
বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ক্রিস্টিনা লাগার্দ
  2. ডেভিড মালপাস
  3. অজয় বঙ্গ
  4. জিম ইয়ং কিম
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- ১৯৪৬ সালে যখন এটি কার্যক্রম শুরু করে, তখন এর সদস্য ছিল ৩৮টি। 
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

⇒ অজয় বঙ্গ:
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- তিনি বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন।
- এর আগে, অজয় বঙ্গা ভিসা, মাস্টারকার্ডের CEO হিসেবে কাজ করেছিলেন।
- তিনি দ্য সাইবার রেডিনেস ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা এবং নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবের ভাইস চেয়ারম্যান ছিলেন।

উৎস: World Bank ওয়েবসাইট।

৩,৩৮৮.
জাতিসংঘ সাধারণ পরিষদে কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়েছে?
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
ব্যাখ্যা
শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর: 
- জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৫ সালকে 'শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর' হিসেবে পালনের প্রস্তাব গৃহীত করেছে। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে, যাতে অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান করা যায় এবং শান্তি ও আস্থাকে শক্তিশালী করা যায়। এর মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে টেকসই উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে। এছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোকে এই বছরটি যথাযথভাবে পালন করতে এবং শান্তি ও বিশ্বাসের সুবিধাগুলো প্রচার করতে উৎসাহিত করা হয়েছে​। 

অন্যদিকে:  
- একটি পৃথক প্রস্তাবে, সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।

উৎস: জাতিসংঘ ও The Business Standard।
৩,৩৮৯.
IMF এর সর্বশেষ সদস্য হলো-
  1. ক) অ্যান্ডোরা
  2. খ) নাউরু
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) মোনাকো
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- The International Monetary Fund (IMF) ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

[উৎস: IMF ওয়েবসাইট]
৩,৩৯০.
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি?
  1. ক) ৩০টি
  2. খ) ২৭টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ২৮টি
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (EEC) তথা বর্তমান ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে। 
- এর ফলে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে ২৭টিতে দাঁড়িয়ে।
উৎসঃ ইইউর ওয়েবসাইট।
৩,৩৯১.
কমনওয়েলেথ এর ৫৬ তম দেশ কোনটি?
  1. গ্যাবন
  2. টোগো
  3. মরিশাস
  4. জিম্বাবুয়ে
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশী ভারতের। [জুলাই, ২০২৫]
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। (জুলাই, ২০২৫)।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য, 
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

উৎস: Commonwealth ওয়েবসাইট। [ লিঙ্ক]।
৩,৩৯২.
হামাসের বর্তমান প্রধান কে?
  1. ইসমাইল হানিয়া
  2. খাইরুল হাসিম
  3. শেখ আহেমেদ ইয়াসিন
  4. শেখ নাছিরুল্লাহ
ব্যাখ্যা
⇒ হামাস:
• হামাসের বর্তমান প্রধান হলেন ইসমাইল হানিয়া। 

অন্যদিকে
• হামাস ফিলিস্তিনের একটি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন।
• ১৯৮৭ সালে শেখ আহেমেদ ইয়াসিন এটি প্রতিষ্ঠা করেন।
• হামাসের সামরিক শাখার নাম ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেড।  
• হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। 

উৎস: বিবিসি এবং ব্রিটানিকা।
৩,৩৯৩.
আইএমএফের রিজার্ভ মুদ্রার অভিজাত ক্লাবের সদস্য-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF - International Monetary Fund)।
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে আইএমএফের এলিট ক্লাব Special Drawing Rights গঠিত।
- Special Drawing Rights এর সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফ ১৯৬৯ সালে গঠনতন্ত্র সংশোধন করে।
- এই অভিজাত ক্লাবের বর্তমান সদস্য মুদ্রা পাঁচটি হলোঃ মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।

৩,৩৯৪.
IAEA - এর কোন সাবেক মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ক) স্টারলিং কোল
  2. খ) হ্যান্স ব্লিক্স
  3. গ) মোহাম্মদ এল বারাদি
  4. ঘ) ইউকিয়ো আমানো
ব্যাখ্যা
- IAEA (International Atomic Energy Agency) সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- এল বারাদি মিশরের নাগরিক। তিনি ১৯৯৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।
অন্যদিকে,
- স্টারলিং কোল IAEA এর প্রথম মহাপরিচালক।
- হ্যান্স ব্লিক্স IAEA এর তৃতীয় মহাপরিচালক।
- ইউকিয়ো আমানো IAEA এর পঞ্চম মহাপরিচালক।
(তথ্যসূত্রঃ IAEA ওয়েবসাইট)
৩,৩৯৫.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক অধিবেশন (UNEA) - এর পঞ্চম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) নাইরোবি
  2. খ) রিও ডি জেনিরো
  3. গ) প্যারিস
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা

জাতিসংঘের পরিবেশ বিষয়ক অধিবেশন (UNEA) পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হয় অনলাইন প্ল্যাটফরমে।
- কেনিয়ার নাইরোবীতে ২৮ ফেব্রুয়ারী, ২০২২ থেকে ২ মার্চ, ২০২২ পর্যন্ত এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
- এবারের সেশনের প্রতিপাদ্য ছিল: “Strengthening Actions for Nature to Achieve the Sustainable Development Goals,”.
- অধিবেশন অনুষ্ঠিত হয় - UN Environment Programme (UNEP) এর উদ্যোগে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে UNEA এর অধিবেশন অনুষ্ঠিত হয়ে আসছে।

সূত্র: UN Environment Programme (UNEP) ওয়েবসাইট।

৩,৩৯৬.
এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? (মে, ২০২৫)
  1. ফাতিমা ইয়াসমিন
  2. জিন লিকুন
  3. মাসাতো কান্ডা
  4. মাসাতসুগু আসাকাওয়া
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইনের।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা। (মে, ২০২৫)

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৩,৩৯৭.
নিচের কোন দেশটি ‘D-8’ ভুক্ত নয়?
  1. ক) তুরস্ক
  2. খ) ইরাক
  3. গ) ইরান
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
- ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলোঃ
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।
- ডি-৮ সদরদপ্তর তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী।
- ডি-৮ জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৩,৩৯৮.
উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে -
  1. ICSID
  2. IBRD
  3. MIGA
  4. IDA
ব্যাখ্যা
MIGA:

- (MIGA) - হচ্ছে বিশ্বব্যাংকের পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের একটি।
- MIGA এর পূর্ণরুপ হচ্ছে - Multilateral Investment Guarantee Agency 
- উদ্দেশ্য - উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা।
- প্রতিষ্ঠা লাভ করে - ১২ এপ্রিল, ১৯৮৮ সালে।
- এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য।
- বর্তমান সদস্য - ১৮২ টি (উন্নয়নশীল ১৫৪ টি এবং শিল্পোন্নত দেশ ২৮টি)
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১২ এপ্রিল, ১৯৮৮ সালে।

তথসূত্র: Official Website (World Bank) & Britannica.com
৩,৩৯৯.
জাতিসংঘের কোন কোন শাখা নিয়ে UNESCO গঠিত হয়?
  1. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
  2. শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি
  3. স্বাস্থ্য, বিজ্ঞান ও সংস্কৃতি
  4. স্বাস্থ্য, খেলাধূলা ও সংস্কৃতি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৩,৪০০.
GCC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
GCC:

- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।