বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৩৩ / ৭৬ · ৩,২০১৩,৩০০ / ৭,৫৯৯

৩,২০১.
UNFPA- বিশ্ব জনসংখ্যা ‍দিবস পালন করে কবে?
  1. ৪ জুলাই
  2. ৫ সেপ্টেম্বর
  3. ১১ জুলাই
  4. ৮ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
• UNFPA:
- UNFPA এর পূর্ণরুপ: United Nations Population Fund.
- এটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নামকরণ করা হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নির্বাহী পরিচালক: নাতালিয়া কানেম।
- বিশ্ব জনসংখ্যা দিবস:  ১১ জুলাই। 

• UNFPA কাজ:
- প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যু কমানো, পরিবার পরিকল্পনা,
- যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান,
- এবং জনগণের প্রজনন অধিকার রক্ষা করার ক্ষেত্রে কাজ করে।

উল্লেখ্য,
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।
- UNFPA সেবা দিয়ে যাচ্ছে ১৫০টিরও বেশি দেশে।

উৎস: UNFPA ওয়েবসাইট।
৩,২০২.
উড্রো উইলসন-এর প্রস্তাবনার কত নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়?
  1. ৮ নং
  2. ১০ নং
  3. ১২ নং
  4. ১৪ নং
ব্যাখ্যা
উড্রো উইলসন:
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

উৎস: History.com
৩,২০৩.
The city Davos is mostly associated with:
  1. United Nation's meeting
  2. IMF meeting
  3. World Economic forums meeting
  4. AIIB's meeting
ব্যাখ্যা
 World Economic Forum:
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum।
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে। 

উৎস: WEF ওয়েবসাইট।
৩,২০৪.
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবিদার কোন দেশটি?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য কয়েকটি রাষ্ট্র দাবি করছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি করা রাষ্ট্রগুলো হলো- জাপান, ভারত, ব্রাজিল, জার্মানি ইত্যাদি।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৩,২০৫.
ব্রেটন উডস সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
  5. ১৯৪৭ সালে
ব্যাখ্যা

ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।

৩,২০৬.
UNESCO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. নিউ ইয়র্ক
  3. প্যারিস
  4. জেনেভা
ব্যাখ্যা

• UNESCO:
- পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর ১৯৪৫
- কার্যক্রম শুরু: ৪ নভেম্বর ১৯৪৬
- জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা (শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও তথ্য/যোগাযোগ ক্ষেত্রে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান)
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স
- সদস্য রাষ্ট্র: ১৯৪টি [নভেম্বর, ২০২৫]
- সহযোগী সদস্য: ১১টি
- বাংলাদেশের সদস্যপদ লাভ: ২৭ অক্টোবর, ১৯৭২। 

• UNESCO এর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ও উদ্যোগসমূহ:
- UNESCO World Heritage Centre
- Education for Sustainable Development (ESD)
- Man and the Biosphere (MAB)
- Memory of the World Programme
- International Geoscience and Geoparks Programme (IGGP)

তথ্যসূত্র: UNESCO এর ওয়েবসাইট।

৩,২০৭.
২০১৯ সালে ১১তম BRICS শীর্ষ সম্মেলন আয়োজিত হবে -
  1. চীন
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়। এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ২০১৯ সালের ১৩-১৪ নভেম্বর ১১তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়।
- ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংক- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)।

অন্যদিকে,
- ২০২৪ সালে BRICS শীর্ষ সম্মেলন আয়োজিত হবে রাশিয়ায়।

তথ্যসূত্র - ব্রিকসের ওয়েবসাইট।
৩,২০৮.
কোন ঘোষণার মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়?
  1. তেহরান ঘোষণা
  2. ইস্তাম্বুল ঘোষণা
  3. জাকার্তা ঘোষণা
  4. কায়রো ঘোষণা
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- ইস্তাম্বুল ঘোষণা (Istanbul Declaration)-এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৮টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- এশিয়া এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ এলাকার প্রতিনিধিত্ব করে থাকে এসব দেশ।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৩,২০৯.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৩,২১০.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা রয়েছে?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) কানাডা
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত। এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।

পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য
- ফ্রান্স।

পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না। ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩,২১১.
পর্যটনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNDP
  2. WTO
  3. UNIDIR
  4. UN Tourism
ব্যাখ্যা
আন্তর্জাতিক পর্যটন ও UN Tourism: 
- UNWTO বৈশ্বিক সেক্টরের জন্য একটি নতুন যুগ চিহ্নিত করার জন্য " UN ট্যুরিজম " হয়েছে।
- ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ইউএনডব্লিউটিও) একটি নতুন নাম এবং ব্র্যান্ড সহ একটি নতুন যুগে প্রবেশ করেছে: ইউএন ট্যুরিজম। (ফেব্রুয়ারী ১৫, ২০২৪)
- ২০২৪ সালে আন্তর্জাতিক পর্যটন মহামারির আগের পর্যায়ে ফিরে এসেছে।
- অ্যান্ডোরা আন্তর্জাতিক পর্যটকদের সুরক্ষার কোড মেনে চলা ২৫তম দেশ হিসেবে যোগ দিয়েছে।
- UN Tourism-এর নেতৃত্ব পর্যটন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলি চিহ্নিত করে এবং এই খাতকে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।
- ১৬০টি সদস্য রাষ্ট্র।
- ৬টি সহযোগী সদস্য।
- ৫০০-এরও বেশি সহযোগী সদস্য, যার মধ্যে রয়েছে বেসরকারি খাত, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং স্থানীয় পর্যটন সংস্থা।
- UN Tourism পর্যটনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে।
- সেক্রেটারি-জেনারেল: জুরাব পোলোলিকাশভিলি (জানুয়ারি ২০১৮ সালে দায়িত্ব গ্রহণ করেন)।

উল্লেখ্য,
- UNDP ১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলে জাতির টেকসই উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং বৈষম্য কমাতে কাজ করে।
- UNIDIR হল জাতিসংঘের মধ্যে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে স্বাধীন গবেষণা পরিচালনা করে।
- ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ( WTO ) বাণিজ্যের বিশ্বব্যাপী নিয়মগুলি নিয়ে কাজ করে।

উৎস: UN Tourism ওয়েবসাইট। 
৩,২১২.
বিশ্বব্যাংক কত সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৪
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৬
  4. ঘ) ১৯৪৭
ব্যাখ্যা
বিশ্বব্যাংক (World Bank):
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা যা দরিদ্র দেশগুলোর বড় বড় অর্থনৈতিক প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সরকারকে অনুদান ও ঋণ প্রদান করে থাকে।
- বিশ্বব্যাংক বলতে মূলত আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (International Bank for Reconstruction and Development - IBRD) ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (International Development Association - IDA) - কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংক মোট ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এবং এদের একত্রে বিশ্বব্যাংক গ্রুপ (The World Bank Group) বলা হয়।

এক নজরে বিশ্বব্যাংক:
• প্রতিষ্ঠাকাল:
- গঠনের সিদ্ধান্ত -- ৪ জুলাই, ১৯৪৪ সাল
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা -- ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল
- কার্যক্রম শুরু -- জুন, ১৯৪৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
• সদস্য সংখ্যা - ১৮৯টি দেশ
(সর্বশেষ সদস্য - নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ২৬টি
• প্রতিষ্ঠাকালীন সম্মেলন - Bretton Woods Conference
•  সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র

উৎস: বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৩,২১৩.
“আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালিত হয় কত তারিখে?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৮ এপ্রিল
  3. গ) ৮ মে
  4. ঘ) ৮ জুন
ব্যাখ্যা
Red Cross - পূর্ণরূপ ‘International Committee of the Red Cross’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।
রেডক্রস যুদ্ধ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন জরুরি অবস্থায় জেনেভা কনভেনশনের অধীনে বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য ও পানি নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সেক্সুয়াল হ্যারেজমেন্ট প্রতিরোধ, আইনের প্রতি শ্রদ্ধা তৈরি ইত্যাদি খাতেও কার্যক্রম পরিচালন করছে।

রেডক্রস সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য:
• প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
• প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• সদস্য - বিশ্বব্যাপী ১৯০টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
• প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
• রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
• রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
• হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
• রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে। ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
• অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।

সূত্র: রেড ক্রসের ওয়েবসাইট।
৩,২১৪.
কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) আই. এল. ও
  2. খ) হু (WHO)
  3. গ) ASEAN (আশিয়ান)
  4. ঘ) উপরের সবকটি
ব্যাখ্যা

ASEAN/আসিয়ান

সাধারণ তথ্যঃ আসিয়ান এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations বা দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা । আসিয়ানভুক্ত দেশ অভিন্ন অর্থনৈতিক জোট হিসাবে ভূমিকা পালনে চেষ্টা করে । ৮ আগস্ট, ১৯৬৭ থাইল্যান্ডের ব্যাংককে ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ ঘোষণার ভিত্তিতে আসিয়ান গঠিত হয় ।

প্রতিষ্ঠাঃ ৮ আগস্ট, ১৯৬৭ সালে
প্রতিষ্ঠার স্থানঃ জাকার্তা, ইন্দোনেশিয়া
সদস্য সংখ্যাঃ ১০টি দেশ
প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ৫টি দেশ
প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ ২৩-২৫ ফেব্রুয়ারি, ১৯৭৬ ইন্দোনেশিয়ার বালিতে প্রথম শীর্ষ স্মমেলন অনুষ্ঠিত হয় ।
সদর দপ্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া

বর্তমান প্রধান(২০১৯)ঃ লিম জক হই ( ব্রুনাই)
অফিসিয়াল ভায়াঃ ইংরেজি
অন্যান্য তথ্যঃ এ সংগঠনের প্রধান উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক বিকাশ, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধন করা ।

সুত্রঃ লাইভ এমসিকিউ কন্টেন্ট প্রোগ্রাম (Upcoming)

৩,২১৫.
বাংলাদেশ আইএমএফ থেকে SDR ঋণ পেতে প্রথম চুক্তি স্বাক্ষর করে -
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৭
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৩
ব্যাখ্যা
- স্বাধীনতার পর বাংলাদেশ IMF থেকে ১০ বার ঋণ গ্রহণ করে।
- ১৯৭৪ সালের ১৪ জুন প্রথমবারের মতো বাংলাদেশ IMF থেকে ৩১,২৫০ হাজার SDR ঋণ পেতে চুক্তি স্বাক্ষর করে। 
- এবং সর্বশেষ ২০১২ সালের ১১ এপ্রিল ৩১,২৫০ হাজার SDR ঋণ সহায়তার জন্য চুক্তি স্বাক্ষর করে।
- সদস্য হিসেবে বাংলাদেশ IMF থেকে বছরে ১০০-১৫০ কোটি মার্কিন ডলার পর্যন্ত ঋণ পাওয়ার যোগ্য। 
- কিন্তু IMF'র বর্ধিত ঋণ সহায়তা (ECF), বর্ধিত তহবিল সহায়তা (EFF) এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য গঠিত সহনশীলতা ও টেকসই তহবিল (RSF) এই তিন কর্মসূচি থেকেও আলাদা করে ঋণ গ্রহণ করতে পারে। 
- ECF থেকে নেওয়া ঋণে সুদ ও মাশুল দিতে হয় না। 
- ১০ বছর মেয়াদি এ ঋণ পরিশোধে সাড়ে ৫ বছর গ্রেস পিরিয়ডও রয়েছে। 
- বাকি দুটি তহবিল থেকে দেওয়া ঋণের সুদহার ১.৫৪ থেকে ১.৭৯%।
 
 
উৎস: লাইভ এমসিকিউ সমাচার, সেপ্টেম্বর। 
৩,২১৬.
নিচের কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছে?
  1. মোজাম্বিক ও রুয়ান্ডা
  2. নাইজেরিয়া ও কেনিয়া
  3. মালদ্বীপ ও গাম্বিয়া
  4. ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা

- মোজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছে।

• কমনওয়েলথ

- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান 
- প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো।


উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।

৩,২১৭.
'Vienna convention on diplomatic relations' কত সালে চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৩ সালে
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্পন্ন হওয়া যেকোন চুক্তিই ভিয়েনা কনভেনশন হিসেবে পরিচিত হতে পারে।
- কূটনীতিকদের আচরণ বিষয়ে যে চুক্তিটি ১৯৬১ সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে সই করা হয়েছিল সেটি ভিয়েনা কনভেনশন অন ডিপলোম্যাটিক রিলেশন হিসেবে পরিচিত।
- অস্ট্রিয়ার ভিয়েনায় হফবুর্গ প্যালেসে ১৯৬১ সালে ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- এই চুক্তি কার্যকর হয় ১৯৬৪ সালে।
- এই কনভেনশনে মোট ৫৩টি আর্টিকেল বা ধারা রয়েছে।
- এই চুক্তির উদ্দেশ্য ছিল কিছু নিয়ম-নীতি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন।
- সেসময় স্বাধীন দেশগুলো ওই চুক্তিতে সই করেছিল।

উৎস: UN ওয়েবসাইট। [লিঙ্ক]
৩,২১৮.
বিশ্বের মোট জিডিপির কত শতাংশ বর্তমানে 'জি-২০' জোটের অন্তর্ভুক্ত?
  1. ৬৫ শতাংশ
  2. ৭৫ শতাংশ
  3. ৮৫ শতাংশ
  4. ৯৫ শতাংশ
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অফ টুয়েন্টি (G-20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- জি-২০ জোটের সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব,  দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
৩,২১৯.
নিচের কোনটি ASEAN এর মূলমন্ত্র (Motto) হিসেবে বিবেচিত?
  1. One Identity, United We Stand, One Community
  2. One Vision, One Identity, One Community
  3. Cooperation for Peace, One Community
  4. One Vision, One Identity, our Country
ব্যাখ্যা

আসিয়ান (ASEAN):
• দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সংগঠন বা Association of Southeast Asian Nations সংক্ষেপে ASEAN নামে পরিচিত।
• ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
• মূলমন্ত্র/Motto - “One Vision, One Identity, One Community”.
•  আসিয়ান দিবস পালিত হয় - ৮ ই আগস্ট।
• বর্তমান সদস্য দেশ ১০টি, দেশগুলো হল:
- মালয়েশিয়া,
- থাইল্যান্ড,
- ফিলিপাইন,
- সিঙ্গাপুর,
- ইন্দোনেশিয়া,
- ব্রুনাই,
- ভিয়েতনাম,
- লাওস,
- মিয়ানমার,
- কম্বোডিয়া।

সূত্র: আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।

৩,২২০.
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয় কোন সম্মেলনে?
  1. তেহরান সম্মেলন
  2. মস্কো সম্মেলন
  3. আটলান্টিক সম্মেলন
  4. ইয়াল্টা সম্মেলন
ব্যাখ্যা

ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন। সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

এই সম্মেলনের প্রধান বিষয়:
- বিশ্বশান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন,
- জার্মানির ভাগ্য নির্ধারণ,
- পোল্যান্ডের ভবিষ্যত সমস্যার সমাধানকল্পে আলোচনা।

উৎস: History.com,  UN ওয়েবসাইট।

৩,২২১.
বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জােট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
  1. ১৯৭২, কায়রাে
  2. ১৯৭৪, নয়া দিল্লী
  3. ১৯৭৫, বেলগ্রেড
  4. ১৯৭৩, আলজিয়ার্স
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৬১ সালে পুরোনো যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড-এ জন্ম হয় জোটনিরপেক্ষ আন্দোলনের।
- প্রথম কনফারেন্স হয় বেলগ্রেড, ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- ন্যামের প্রথম প্রেসিডেন্ট: ইয়োসিপ ব্রোজ টিটো (মার্শাল টিটো)।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।

⇒ ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ শীর্ষ সম্মেলন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- এতে প্রথমবারের মতো যোগ দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানায় বাংলাদেশ।
- সদ্য-স্বাধীন বাংলাদেশের জন্য এ সম্মেলনটি ছিল নানা কারণেই গুরুত্বপূর্ণ।
- জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এই সম্মেলন শেষে ঘোষণাপত্রে জোটনিরপেক্ষ দেশগুলো তাদের সমর্থন দেয় বাংলাদেশকে।
- ১৯৭৩ সালের সেই সম্মেলনে বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।

উৎস: NAM ওয়েবসাইট।
৩,২২২.
SAFTA চুক্তি স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
SAFTA:
- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)। 
- সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল ৬ জানুয়ারি ২০০৪।
- এটি কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে। 
- চুক্তি স্বাক্ষরকারী দেশ ৮টি।
- সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট ও সার্ক ওয়েবসাইট।
৩,২২৩.
Non-Aligned Movement (NAM) এর ‘Bandung Conference’ কবে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৫৫ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৬১ সালে
ব্যাখ্যা
Non-Aligned Movement (NAM):
- Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

উল্লেখ্য,
- প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে।
- এ আন্দোলন গড়ার মূল নায়ক ছিলেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটো, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মিসরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের, ঘানার প্রেসিডেন্ট কোয়ামি ইনকোমো এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। একে বলা হতো পঞ্চ-উদ্যোগ।

⇒ ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং-এ এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে স্নায়ুযুদ্ধকালীন সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভূমিকা, শান্তি বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ও উপনিবেশবাদ থেকে মুক্তির বিষয়ে আলোচনা হয়।
- বান্দুং সম্মেলনের নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ অবস্থা অবলম্বনের নীতি গ্রহণ করে।
- এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৫টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: NAM ওয়েবসাইট।
৩,২২৪.
জাতিসংঘ সনদ কতবার সংশোধন করা হয়েছে?
  1. তিনবার
  2. চারবার
  3. ছয়বার
  4. সাতবার
ব্যাখ্যা

• জাতিসংঘ সনদ:
- জাতিসংঘের সনদ হল জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল। 
- এটি ২৬ জুন ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনের সমাপ্তিতে স্বাক্ষরিত হয়
- এটি ২৪ অক্টোবর ১৯৪৫ সালে কার্যকর হয়।

⇒ ১৯৪৫ সালের ২৬ জুন সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংস্থার জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণকারী ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। পোল্যান্ড, যেখানে প্রতিনিধিত্ব করা হয়নি, পরে এটিতে স্বাক্ষর করে এবং জাতিসংঘের মূল ৫১টি সদস্য।

- ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে, জাতিসংঘ সনদ ১৯৬৩, ১৯৬৫ এবং ১৯৭৩ সালে তিনবার সংশোধন করা হয়েছে।

উৎস: UN ওয়েবসাইট।

৩,২২৫.
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায়-
  1. সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
  2. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
  3. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
  4. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উল্লেখ্য,
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয়।
- এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।

উৎস: BENELUX ওয়েবসাইট।
৩,২২৬.
'International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
  1. জেনেভা
  2. রোম
  3. প্যারিস
  4. ভ্যালেটা
ব্যাখ্যা

International Institute on Ageing:
- শিরোনাম ইংরেজি: আন্তর্জাতিক বার্ধক্য বিষয়ক ইনস্টিটিউট
- প্রতিষ্ঠার স্থান - ভ্যালেটা, মাল্টা।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল, তার রেজোলিউশন 1987/41 দ্বারা জাতিসংঘের মহাসচিবকে, বার্ধক্য সম্পর্কিত আন্তর্জাতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ করেছে।
-১৯৮৭ সালের ৯ অক্টোবর, জাতিসংঘ মাল্টা সরকারের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে যাতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আন্তর্জাতিক বার্ধক্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৮৮ সালের ১৫ এপ্রিল জাতিসংঘের তৎকালীন মহাসচিব, মহামান্য মিঃ জাভিয়ের পেরেজ ডি কুয়েলার এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন।
- এই ইনস্টিটিউট নয়টি সদস্য নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক বোর্ডের নির্দেশনায় কাজ করে।
- বোর্ডের চেয়ারপারসন এবং ছয়জন সদস্যকে জাতিসংঘের মহাসচিব দ্বারা নিযুক্ত করা হয়।
- ন্যায়সঙ্গত ভৌগোলিক বন্টনের নীতির কারণে এবং দুই সদস্যকে মাল্টা সরকার নিযুক্ত করে।
- বোর্ডের কার্যকাল তিন বছর।

উৎস: International Institute on Ageing ওয়েবসাইট।

৩,২২৭.
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে?
  1. ৩৯টি
  2. ৫১টি 
  3. ২৯টি
  4. ৪৪টি
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ (ব্রেটন উডস সম্মেলন), কার্যক্রম শুরু: ১৯৪৭।
​- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে ৪৪টি মিত্র দেশ অংশ নেয় এবং IMF গঠনের জন্য সম্মত হয়। 
​- ১৯৪৫ সালে প্রথম ২৯টি দেশ Articles of Agreement স্বাক্ষর করে, যারা প্রাথমিক সদস্য হিসেবে গণ্য হয়। 
​- পরবর্তীতে ১৯৪৬ সালের শেষ নাগাদ সদস্য সংখ্যা বেড়ে ৩৯-এ পৌঁছে।
- উদ্দেশ্য: বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, মুদ্রা সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।
- বর্তমান সদস্য: ১৯১টি দেশ।

​• প্রধান লক্ষ্যসমূহ:
- আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা,
- আন্তর্জাতিক মুদ্রানীতির সহযোগিতা বাড়ানো,
- বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা,
- উচ্চ কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- দারিদ্র্য হ্রাসে সহায়তা।

উৎস: IMF ওয়েবসাইট।

৩,২২৮.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদর দপ্তর কোথায়?  
  1. প্যারিস
  2. লিঁও
  3. জেনেভা
  4. হেগ 
ব্যাখ্যা

• ইন্টারপোল:
- ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিঁও শহরে।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৬টি।   [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালের ১৪ অক্টোবর মাসে। 
- এর সর্বশেষ সদস্য: পালাউ।

তথ্যসূত্র: ইন্টারপোল ওয়েবসাইট।

৩,২২৯.
New Development Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে? (ডিসেম্বর, ২০২৪)
  1. দিলমা রুসেফ
  2. তাকেশি ওয়াতানাবে
  3. মাসাতসুগু আসাকাওয়া
  4. লি জিকুয়ান
ব্যাখ্যা
NDB:
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ। (ডিসেম্বর, ২০২৪)
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
৩,২৩০.
EU-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ক্রোয়েশিয়া
  2. রোমানিয়া
  3. বুলগেরিয়া
  4. সুইডেন
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (ডিসেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (ডিসেম্বর, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

৩,২৩১.
প্রতিষ্ঠাকালীন সময়ে ITU এর নাম ছিল-
  1. ক) International Telecommunication Union
  2. খ) Universal Postal Union
  3. গ) International Telegraph Union
  4. ঘ) International Telephone Union
ব্যাখ্যা

- ITU (International Telecommunication) ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এর নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
- ১৯৪৭ সালের ১৫ নভেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ITU সদস্যপদ লাভ করে।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি রাষ্ট্র এবং প্রায় ৯০০ কোম্পানি।
- বর্তমান মহাসচিব হাওলিন ঝাও।

তথ্যসূত্র - ITU- এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩,২৩২.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে COVID-19 রোগকে মহামারি ঘোষণা করে?
  1. ক) ৩১ জানুয়ারি
  2. খ) ১১ ফেব্রুয়ারি
  3. গ) ১১ মার্চ
  4. ঘ) ২৩ মার্চ
ব্যাখ্যা
৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তখনকে এই রোগকে Novel-Coronavirus-2019 হিসেবে চিহ্নিত করে। Novel মানে অদৃষ্টিপূর্ব বা অজ্ঞাত। করোনা ভাইরাস ১৯৬০ সালে প্রথম শনাক্ত হলেও এর অনেকগুলো টাইপ রয়েছে। এই টাইপটি সম্পূর্ণ নতুন হওয়ায় একে Novel হিসেবে কোডিং করা হয়। ৩১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19। ১১ মার্চ COVID-19 কে মহামারি হিসেবে চিহ্নিত করা হয়। ১১ জানুয়ারী চীনের উহানে প্রথম করোনা রোগী মারা যায়। ১৩ জানুয়ারী চীনের বাহিরে থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল। ২ ফেব্রুয়ারী চীনের বাহিরে ফিলিপাইনে প্রথম করোনা রোগী মারা যায়। এই রোগীও উহান থেকে ফিলিপাইন গিয়েছিলো। বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ।(সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট এবং আল জাজিরা)
৩,২৩৩.
SDR ইস্যু করে কোন সংস্থা?
  1. বিশ্বব্যাংক গ্রুপ
  2. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. সাংহাই সহযোগিতা সংস্থা
  4. জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- মার্চ ১৯৪৭ IMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- SDR ইস্যু করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF).
- SDR এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- আইএমএফের তিনটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে: আন্তর্জাতিক আর্থিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উত্সাহিত করা এবং সমৃদ্ধির ক্ষতি করতে পারে এমন নীতি নিরুৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF website.
৩,২৩৪.
জাতিসংঘের 'নারীর প্রতি বৈষম্য দূরীকরণ সনদ' কোনটি?
  1. UN Women
  2. UNIFEM
  3. CEDAW
  4. CIRDAP
ব্যাখ্যা
CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of All Forms of Discrimination Against Women.
- জাতিসংঘের 'নারীর প্রতি বৈষম্য দূরীকরণ সনদ' CEDAW।
- গৃহীত হয়: ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।

⇒ CEDAW সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ ৩ ভাগে বিভক্ত। যথা:
- প্রথম ভাগ (১-১৬): নারী পুরুষের সমতা সর্ম্পকিত,
- দ্বিতীয় ভাগ (১৭-২২): এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক,
- তৃতীয় ভাগ (২৩-৩০): প্রশাসনিক বিষয়।

অন্যদিকে,
- UNIFEM হলো United Nations Development Fund for Women। এটি ছিল জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল, যা বিশ্বের নারীদের ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় কাজ করত।
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific. CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।

উৎস: UN ওয়েবসাইট।
৩,২৩৫.
ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশটি কমনওয়েলথের সদস্য?
  1. ক) মোজাম্বিক
  2. খ) মিশর
  3. গ) পাকিস্তান
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর জোট হলেও মোজাম্বিক ও রুয়ান্ডা সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য।
মোজাম্বিক পর্তুগালের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে৷
কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি। সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজে অবস্থিত।
অন্যদিকে,
মিশর ব্রিটেনের সাবেক উপনিবেশ হয়েও কমনওয়েলথের সদস্য নয়।
অস্ট্রেলিয়া ও পাকিস্তান ব্রিটেনের সাবেক উপনিবেশ এবং কমনওয়েলথ সদস্য।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
৩,২৩৬.
২০২৬ সালে কোন দেশটি LDC-ভুক্ত দেশের তালিকা থেকে উর্ত্তীণ হবে?
  1. বাংলাদেশ
  2. লাওস
  3. নেপাল
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
Least Developed Countries (LDC):
- Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- ২০২৬ সালে LDC-ভুক্ত দেশের তালিকা থেকে উর্ত্তীণ হবে বাংলাদেশ, নেপাল, লাওস।

⇒ LDC-এর বিভিন্ন মানদণ্ড থাকে যেমন:
- আর্থিক ভঙ্গুরতা (প্রতি মাথাপিছু আয়ের কম থাকা),
- মানবীয় উন্নয়ন সূচক (HDI) কম থাকা,
- প্রাকৃতিক দুর্যোগ এবং মানবিক সংকটের প্রতি উচ্চমাত্রার সংবেদনশীলতা।

উল্লেখ্য,
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।

উৎস: UNCTAD ওয়েবসাইট। [link]
৩,২৩৭.
ICCPR-এর মূল উদ্দেশ্য কী? 
  1. অর্থনৈতিক ও সামাজিক অধিকার সুরক্ষা
  2. পরিবেশ রক্ষা
  3. বাণিজ্যিক অধিকার সুরক্ষা
  4. নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষা
ব্যাখ্যা

ICCPR:
- ICCPR-এর পূর্ণরূপ: International Covenant on Civil and Political Rights.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি।
- গৃহীত হয়: ১৯৬৬ সালে।
- কার্যকর হয়: ২৩ মার্চ, ১৯৭৬ সালে।
- আন্তর্জাতিক এই চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয়।
- বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য অর্থাৎ বিশ্বের প্রতিটি পেশার এবং প্রতিটি মানুষ যেন সমান অধিকার পায় সেই লক্ষ্যে ১৯৬৬ সালে দুইটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো মানুষের মৌলিক নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন-জীবনের অধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ভোটাধিকার ও ন্যায়বিচারের অধিকার সুরক্ষা করা।
- এতে মোট ৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
- এই চুক্তি বাস্তবায়ন তদারকি করে জাতিসংঘ মানবাধিকার কমিটি (UN Human Rights Committee)।

উল্লেখ্য,
- বাংলাদেশ এটি ২০০০ সালে অনুমোদন করে।

উৎস: UN ওয়েবসাইট।

৩,২৩৮.
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
  1. বিশ্ব ব্যাংক
  2. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. জাতিসংঘ
  4. বিশ্ব বাণিজ্য সংস্থা
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলিকে ঋণ ও অনুদান প্রদান করে।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- বাংলাদেশ ১৯৭২ সালে ১৭ আগস্ট বিশ্ব ব্যাংকে যোগদান করে।
- বিশ্ব ব্যাংক গ্রুপের বর্তমান (১৪তম) প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (২ জুন ২০২৩ - পরবর্তী ৫ বছর)।
- প্রতি বছর বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন(WDI) প্রকাশ করে।

বিশ্ব ব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত -
১. আইবিআরডি (IBRD),
২. আইডিএ (IDA),
৩. আইএফসি(IFC) ,
৪. আইসিএসআইডি (ICSID), এবং
৫. মিগা (MIGA)।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩,২৩৯.
Green Climate Fund এর সদরদপ্তর কোথায়?
  1. ক) জাপান
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) সিংগাপুর
ব্যাখ্যা
The Green Climate Fund is headquartered in Songdo, Incheon City, Republic of Korea, where it opened its doors in December 2013. রেফারেন্সঃ https://www.greenclimate.fund/
৩,২৪০.
আসিয়ান আঞ্চলিক ফোরাম-এর সদস্য দেশ কয়টি?  [জানুয়ারি, ২০২৬]
  1. ১০টি
  2. ১১টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা

• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF):
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।
- এর সদস্য দেশ: ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।স

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।

৩,২৪১.
‘World Development Report’ কোন সংস্থা প্রকাশ করে?
  1. UNDP
  2. World Bank
  3. IMF
  4. WTO
ব্যাখ্যা
• IBRD:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
- IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। 

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finannce Corporation (IFC)
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5.International Development Association (IDA)

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩,২৪২.
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা

ACU:
- ACU এর পূর্নরূপ: Asian Clearing Union.
- ACU হলো একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা।
- এটি এর সদস্য কেন্দ্রীয় ব্যাংকসমুহ এবং উক্ত অঞ্চলের আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে থাকে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
- সদর দপ্তর: তেহরান, ইরান।
- জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশন (ইসক্যাপ)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য: ৮টি।
- সদস্যদেশ গুলো: বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক। 

ACU:
- Bangladesh Bank,
- Royal Monetary Authority of Bhutan,
- Reserve Bank of India,
- Central Bank of the Islamic Republic of Iran,
- Maldives Monetary Authority,
- Central Bank of Myanmar,
- Nepal Rastra Bank,
- State Bank of Pakistan.

উৎস:  Asian Clearing Union ওয়েবসাইট।

৩,২৪৩.
WTO কবে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৯০ সালের ১ জানুয়ারি
  2. ১৯৯৫ সালের ১ জানুয়ারি
  3. ২০০১ সালের ১ জানুয়ারি
  4. ২০০৫ সালের ১ জানুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization - WTO) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক বাণিজ্যকে তদারকি ও উদারীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- এটি ১৯৯৫ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করে।
- WTO-এর পূর্বসূরি ছিল General Agreement on Tariffs and Trade (GATT), যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- মূলত এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা International Trade Organization (ITO)-এর বিকল্প হিসেবে কাজ শুরু করেছিল, তবে ITO বাস্তবায়িত হয়নি।
- GATT পাঁচ দশক ধরে বৈশ্বিক বাণিজ্য উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৮৬-১৯৯৪ সালের উরুগুয়ে রাউন্ড বাণিজ্য আলোচনার মাধ্যমে WTO গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
- WTO বৈশ্বিক বাণিজ্যের নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা পালন করে।

উৎস: Britannica.
৩,২৪৪.
'Blue Economy' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) বাজার অর্থনীতি
  2. খ) সবুজ অর্থনীতি
  3. গ) সমুদ্র অর্থনীতি
  4. ঘ) বিশ্বায়ন
ব্যাখ্যা
সুনীল অর্থনীতি:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। 
- সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।’
- সুনীল অর্থনীতি আমাদের এই উপলব্ধি করতে চ্যালেঞ্জ করে যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত এবং সেক্টর জুড়ে সহযোগিতার প্রয়োজন হবে।
- এটি একটি লম্বা আদেশ, বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশগুলির (LDCs) জন্য যারা উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন।

উৎস: United Nations ওয়েবসাইট।
৩,২৪৫.
Together, IBRD and ____ make up the World Bank.
  1. ক) IDA
  2. খ) IFC
  3. গ) IMF
  4. ঘ) MICA
ব্যাখ্যা
Together, IBRD and IDA make up the World Bank.
source:worldbank.org
৩,২৪৬.
G-7 এর সদরদপ্তর -
  1. ক) সাংহাই, চীন
  2. খ) ঢাকা, বাংলাদেশ
  3. গ) ইস্তাম্বুল, তুরস্ক
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
G-7
- G7 ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- G7 হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির একটি অনানুষ্ঠানিক গ্রুপিং।
- এর কোন সদরদপ্তর নেই।

উল্লেখ্য,
- ২০২৩ সালে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত হবে ৪৯তম জি-৭-এর শীর্ষ সম্মেলন।
- ১৯-২১ মে তে জাপানে G7 শীর্ষ সম্মেলনের অনুষ্ঠিত হবে।
- ১৯৭৫ সালে শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো একটি এ-বোমা বিধ্বস্ত শহরে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: G7 - Agriculture and rural development - European Union, europa.eu।
৩,২৪৭.
Which of the following SDG goals speaks about women empowerment?
  1. ক) SDG 5
  2. খ) SDG 3
  3. গ) SDG 9
  4. ঘ) SDG 1
ব্যাখ্যা
SDG:

- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- এর মধ্যে SDG এর ৫ নং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো,
• দারিদ্র্য নির্মূল।
• ক্ষুধামুক্তি।
• সুস্বাস্থ্য।
• মানসম্মত শিক্ষা।
• লিঙ্গ সমতা।
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
• বৈষম্য হ্রাস।
• টেকসই শহর ও জনগণ।
• পরিমিত ভোগ ও উৎপাদন।
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
• সামুদ্রিক বাস্তুসংস্থান।
• স্থলভাগের জীবন।
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩,২৪৮.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO)-এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় -
  1. ক) COP-26
  2. খ) ECO
  3. গ) Peace of Green
  4. ঘ) IPCC
ব্যাখ্যা
IPCC:
- IPCC (The Intergovernmental Panel on Climate Change) জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (UNEP) যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়।
- IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: IPCC ওয়েবসাইট।
৩,২৪৯.
IPCC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ২০০৭ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্র্রতিষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি। সদরদপ্তর জেনেভায় অবস্থিত। IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্র: IPCC ওয়েবসাইট)
৩,২৫০.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা- 
  1. ১০টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৬টি
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ৫টি।

​জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (আগস্ট ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (আগস্ট, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,২৫১.
'ডাম্বারটন ওকস' সম্মেলনে কোন প্রস্তাব গৃহীত হয় -
  1. ক) জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
  2. খ) ভেটো ক্ষমতা নির্ধারণ
  3. গ) নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ   
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন
⇨ ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- 
জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ   

ইয়াল্টা সম্মেলন
⇨ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference”  নামে পরিচিত।
⇨ এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়।
▪ এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৩,২৫২.
ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ভিসামুক্ত অবাধ চলাচল খ্যাত শেনজেন চুক্তির অন্তর্ভুক্ত?
  1. ক) ২৬
  2. খ) ২২
  3. গ) ২৭
  4. ঘ) ২১
ব্যাখ্যা
শেনজেন চুক্তি
অবাধ চলাচলের (ভিসামুক্ত ইউরোপ) জন্য ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয় The Treaty of Schengen)।
১৯৯৫ সালের ১৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
বর্তমানে ২৬টি দেশ শেনজেন এলাকাভুক্ত।  এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৪টি দেশ।

উৎসঃ EU ওয়েবসাইট 
৩,২৫৩.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৩৯ সালে
  2. ১৯৪১ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৮ সালে
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (মার্চ, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (মার্চ, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৩,২৫৪.
COMESA একটি -
  1. রাজনৈতিক জোট
  2. সামরিক জোট
  3. অর্থনৈতিক করিডোর
  4. বাণিজ্য জোট
ব্যাখ্যা
COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।
৩,২৫৫.
কোন প্রোটোকলের উপর ভিত্তি করে আরবলীগ গঠিত হয়?
  1. ক) কিয়োটো প্রটোকল
  2. খ) বাসেল কনভেনশন
  3. গ) আলেকজান্দ্রিয়া প্রোটোকল
  4. ঘ) কার্টাগেনা প্রোটোকল
ব্যাখ্যা
• সঠিক উত্তর -আলেকজান্দ্রিয়া প্রোটোকল

• আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।

- ১৯৭৯ সালে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তির (ক্যাম্প ডেভিড চুক্তি) জের ধরে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
- এরই পরিপ্রেক্ষিতে তখন সদর দপ্তর কায়রো থেকে তিউনিসে (তিউনিসিয়া) স্থানান্তর করা হয়।
- পরে ১৯৮৯ সালে মিশর পুনরায় সদস্যপদ ফিরে পায় এবং ১৯৯০ সালে সদর দপ্তর কায়রোতে পুনঃস্থাপন করা হয়।

- সদস্য: মোট ২২টি রাষ্ট্র,(বহিষ্কৃত সিরিয়া সহ) 
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭টি দেশ; মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব ও ইয়েমেন।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

অন্যদিকে,
-  কিয়োটো প্রোটোকল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে - জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
- বাসেল কনভেনশন হচ্ছে - বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন ।

উৎস:
আরব লীগ ওয়েবসাইট এবং কালের কন্ঠ।
৩,২৫৬.
AIIB-এর সর্বোচ্চ শেয়ারহোল্ডার কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. চীন
  3. জাপান
  4. রাশিয়া
ব্যাখ্যা
AIIB:
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank - AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।

উল্লেখ্য,
- AIIB-এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার চীন।
- চীনের অর্থায়নের পরিমাণ ২৯,৭৮০ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৩০.৬৮৭৭%।

উৎস: AIIB ওয়েবসাইট। 
৩,২৫৭.
What is the reason for the formation of the European Union?
  1. ক) To promote economic cooperation
  2. খ) To resolve disputes between member countries through diplomacy
  3. গ) To create a common defense against external threats
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
European Union
- One of the main reasons for the formation of the European Union was to promote economic cooperation among its member countries through the creation of a common market and the elimination of trade barriers.
- Another reason was to resolve disputes betweenmember countries through diplomacy and cooperation, rather than through war and conflict. 
- The EU was also formed to create a common defense against external threats and to promote peace and stability in Europe.

উৎস :European Union Website, University of Cambridge Website, Harvard University  Website
৩,২৫৮.
Sustainable Development Goals এর ২নং লক্ষ্যমাত্রা কোনটি?
  1. ক্ষুধামুক্তি
  2. লিঙ্গ সমতা
  3. দারিদ্র্য নির্মূল
  4. মানসম্মত শিক্ষা
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals.
- SDG-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 
 
• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল;
২. ক্ষুধামুক্তি;
৩. সুস্বাস্থ্য;
৪.মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন;
 
উৎস: SDG ওয়েবসাইট।
৩,২৫৯.
ইউরো মুদ্রার জনক কে?
  1. রবার্ট মুন্ডেল 
  2. মিল্টন ফ্রিডম্যান
  3. পল ক্রুগম্যান 
  4. জন মেইনার্ড কেনস 
ব্যাখ্যা

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া।   [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন। 

৩,২৬০.
১৯৬৬ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ছিলো কতটি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা
- ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি। পাঁচটি স্থায়ী এবং ৬টি অস্থায়ী
- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়।
- এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।
- ফলে ১৯৬৬ সাল থেকে নিরাপত্তা পরিষদের মোট সদস্য দাড়ায় ১৫টিতে।
- কোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ীসহ মোট ৭টি সদস্য থেকে ৯টি সদস্যের বিধান গৃহীত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩,২৬১.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন ধরনের সংস্থা?
  1. পরিবেশ সম্পর্কিত
  2. মানবাধিকার সম্পর্কিত
  3. নিরাপত্তা সম্পর্কিত
  4. জলবায়ু সম্পর্কিত
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: 
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার বিষয়ক সংস্থা। 

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৩,২৬২.
নিম্নের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র নয়?
  1. মিশর
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরান
  4. চীন
ব্যাখ্যা
সার্কভুক্ত দেশ সমূহ:

- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি।
- এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।
- চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন হল সার্কের ৯টি পর্যবেক্ষক রাষ্ট্র।

অর্থাৎ উল্লিখিত দেশগুলোর মধ্যে 'মিশর' সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র নয়।

উৎস: সার্কের ওয়েবসাইট।
৩,২৬৩.
সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
- সার্ক দক্ষিণ এশীয় দেশগুলির সংগঠন হিসেবে ১৯৮৫ সালে গঠিত হয়।
- সার্কের প্রথম শীর্ষ সম্মেলন (৭-৮) ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সার্কভুক্ত দেশ ৮টি।
- সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান অষ্টম দেশ হিসেবে ২০০৭ সালে সার্কের সদস্য পদ লাভ কর।
- এর সচিবালয় নেপালের কাঠমণ্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান ১৪তম মহাসচিব এসালা ওয়েরাকুন, তিনি শ্রীলংকার নাগরিক।
- সার্ক বিশ্ববিদ্যালয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।

উৎস: সার্কের ওয়েবসাইট
৩,২৬৪.
‘সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন-এর টেকসই ব্যবস্থাপনা’ SDG-এর কত নম্বর অভীষ্টে উল্লেখ আছে?
  1. ৫ নং
  2. ৬ নং
  3. ৭ নং
  4. ৮ নং
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।
 
এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,২৬৫.
সর্বশেষ WTO-এর ১৩তম Ministerial conferences কোথায় অনুষ্ঠিত হয়? [মার্চ, ২০২৫]
  1. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. বুয়েনস আইরেসে, আর্জেন্টিনা
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

উল্লেখ্য,
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত।
- এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৩,২৬৬.
“Service Above Self” স্লোগানটি নিম্নের কোন সংস্থার সাথে সংশ্লিষ্ট?
  1. ক) রোটারি ইন্টারন্যাশনাল
  2. খ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
  3. গ) অক্সফাম ইন্টারন্যাশনাল
  4. ঘ) অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
» রোটারি ইন্টারন্যাশনাল হচ্ছে বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাদার (Professionals) নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি পরহিতব্রতী (Humanitarian) সংগঠন। রোটারি ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বব্যাপী পোলিও নির্মুল, শান্তি রক্ষা, বিভিন্ন রোগ বালাইয়ের বিরুদ্ধে যুদ্ধ, শিক্ষা সহোযোগিতা, পরিষ্কার পানি সরবরাহ, মা ও শিশু রক্ষা, দুর্যোগ মোকাবেলা ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।

এক নজরে রোটারি ইন্টারন্যাশনাল:
• প্রতিষ্ঠাকাল - ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সাল
• প্রতিষ্ঠার স্থান - শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র
• সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র
Motto/স্লোগান - “Service Above Self” এবং “One Profits Most Who Serves Best”
• বর্তমানে এটি বিশ্বের ২০০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.
 
(তথ্যসূত্রঃ রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৩,২৬৭.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? 
  1. ৫টি
  2. ৬টি
  3. ৩টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

- জাতিসংঘের দাপ্তরিক ভাষা: ৬টি।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (সেপ্টেম্বর, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,২৬৮.
১৫তম জি-২০ সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) ভারত
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
২০২০ সালের ২১ ও ২২ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে ১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিলো সৌদি আরব।
প্রথম আরব দেশ হিসেবে সৌদি আরব জি-২০ সম্মেলনের আয়োজন করে।
২০২১ সালের ১৬তম সম্মেলন ইতালিতে
২০২২ সালের ১৭তম সম্মেলন ইন্দোনেশিয়ায় এবং
২০২৩ সালের ১৮তম জি-২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।
(সূত্র: জি-২০ ওয়েবসাইট)
৩,২৬৯.
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বালি
  2. ব্যাংকক
  3. কলম্বো
  4. দিল্লি
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলো:
১. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।

২. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

৩. ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC)
- সদর দপ্তর: সান্তিয়াগো, চিলি।

৪. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

৫. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA)
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৭০.
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNEF
  2. UNDP
  3. UNODC
  4. UNFPA
ব্যাখ্যা
জাতিসংঘ তহবিল (UNFPA): 
- এর পূর্ণরূপ: United Nation population Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে  
- বর্তমান সদস্য: ১৫৫টি
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে- UNFPA.
- ইউএনএফপিএ ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

•মূল কার্যক্রমসমূহ:
- তথ্য ও পরিসংখ্যান।
- নারীর ক্ষমতায়ন।
- প্রজনন স্বাস্থ্যসেবা।

উল্লেখ্য:
- UNEP হলো জাতিসংঘ পরিবেশ কর্মসূচি।
- UNDP জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করে।
- UNODC  বিশ্ব মাদক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে থাকে।

উৎস: জাতিসংঘ তহবিল ওয়েবসাইট।
৩,২৭১.
ওপেক এর সদস্য নয় কোন দেশটি?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) লিবিয়া
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। ওপেক এর বর্তমান সদস্য ১২টি।
এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, গ্যাবন ও কঙ্গো প্রজাতন্ত্র।
১ জানুয়ারী ২০২০ ইকুয়েডর ওপেক ত্যাগ করে। তার পূর্বে ২০১৯ সালের জানুয়ারিতে কাতার ওপেক ত্যাগ করে। ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে। 

(সূত্রঃ ওপেক ওয়েবসাইট)
৩,২৭২.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের আর্থিক প্রতিষ্ঠান নয়?
  1. IDA
  2. IBRD
  3. ICSID
  4. ISCID
ব্যাখ্যা

- ISCID নামে কোন সংস্থা নেই। 

বিশ্বব্যাংক গ্রুপ:

- আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Development Association (IDA).
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Finance Corporation (IFC).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).

সূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট। 

৩,২৭৩.
বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) ভারত
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক নারী উদ্যোক্তা সূচকে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (MasterCard প্রকাশিত)। বাংলাদেশের অবস্থান ৫৭তম।[
সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২০]
৩,২৭৪.
নিম্নের কোন দেশটি SAARC-এর সদস্য দেশ নয়? [মার্চ, ২০২৬] 
  1. ভুটান
  2. মিয়ানমার
  3. আফগানিস্তান
  4. মালদ্বীপ
ব্যাখ্যা

- SAARC-এর সদস্য নয় মিয়ানমার। 

• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

৩,২৭৫.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদানকারী সর্বশেষ সদস্য দেশ কোনটি? 
  1. নাউরু
  2. সাউথ সুদান
  3. কসোভো
  4. লিচেনস্টাইন
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৪৪টি।
- বর্তমান সদস্য দেশ: ১৯১টি।
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৩,২৭৬.
’সেইভ দ্যা চিলড্রেন’- এর প্রতিষ্ঠাতা কে?
  1. এগল্যান্টিন জেব
  2. ডরোথি বাক্সটন
  3. ফ্রেডারিক এঞ্জেল
  4. ক + খ
ব্যাখ্যা
• Save The Children: 
- সেভ দ্য চিলড্রেন হল একটি বৈশ্বিক মানবিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে।
- প্রতিষ্ঠাতা: এগল্যান্টিন জেব এবং তার বোন ডরোথি বাক্সটন।
- সংস্থাটির সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- যা ১১০ টিরও বেশি দেশে শিশুদের জীবন উন্নয়নে নিবেদিত।
- এটি বিশ্বের প্রথম এবং নেতৃস্থানীয় স্বাধীন শিশুদের সংগঠন।
- সংস্থাটি ২০৩০ সালের মধ্যে তিনটি সাফল্য অর্জনের লক্ষ্য কাজ করে আসছে।
- শিশুরা বেঁচে থাকা, শিখতে পারে এবং সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা।

উল্লেখ্য,
- সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশে ১৯৭০ সালে কার্যক্রম করে আসছে।

উৎস: সেইভ দ্যা চিলড্রেন ওয়েবসাইট।
৩,২৭৭.
WHO-এর বর্তমান মহাপরিচালক কে? [মার্চ, ২০২৫]
  1. Dr. Tedros Adhanom
  2. Dr. Margaret Chan
  3. Dr. Gro Harlem Brundtland
  4. Dr. Brock Chisholm
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (Dr. Brock Chisholm)।

⇒ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।

উৎস: WHO ওয়েবসাইট।
৩,২৭৮.
কোন ঘটনার প্রেক্ষাপটে OIC গঠিত হয়?
  1. ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা
  2. আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
  3. উসমানীয় খেলাফতের বিলুপ্তি
  4. দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা
- দখলদার ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে The Organisation of Islamic Cooperation (OIC) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ওআইসি’র বর্তমান সদস্য ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি’র সদস্যপদ লাভ করে।
- এর বর্তমান ১১তম মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন।
- ১২তম মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম তাহা (শাদ)। তিনি ২০২১ সালের ১৭ নভেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
৩,২৭৯.
বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন কে?
  1. ক) জোসেফ স্ট্যালিন
  2. খ) আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
  3. গ) মিখাইল গর্বাচেভ
  4. ঘ) ভ্লাদিমির লেনিন
ব্যাখ্যা
রুশ বিপ্লব (Russian Revolution)
▪ প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ইউরোপের দেশ রাশিয়ায় জারতন্ত্রের উচ্ছেদের জন্য বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের ফলে বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
▪ রাশিয়া ও বিশ্ব ইতিহাসে ১৯১৭ সালে সংঘটিত এই বিপ্লব রুশ বিপ্লব (Russian Revolution) নামে পরিচিত।
▪ ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়। ১৯১৭ সালে রাশিয়ায় যে দুটি বিপ্লব সংঘটিত হয় সেগুলো হচ্ছে - 

ফেব্রুয়ারি বিপ্লব
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি

তথ্যসূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।
৩,২৮০.
নিম্নলিখিত কোনটি জাতিসংঘের মূল সংস্থা নয়?
  1. নিরাপত্তা পরিষদ
  2. সাধারণ পরিষদ
  3. অর্থনৈতিক সহযোগিতা সংস্থা
  4. অছি পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুন, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন নয়।

• সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।
১. সাধারণ পরিষদ (General Assembly),
২. নিরাপত্তা পরিষদ (Security Council),
৩. অছি পরিষদ (Trusteeship Council),
৪.. আন্তর্জাতিক আদালত (ICJ),
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC),
৬. সচিবালয় (Secretariat )।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৮১.
WTO relates to _____.
  1. ক) International Finance
  2. খ) International Road Communication
  3. গ) International Trade
  4. ঘ) International Telecommunication
  5. ঙ) None
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization)
- ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন করে।
-  বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৬টি।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক। বর্তমান মহাপরিচালক (প্রথম মহিলা) নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।

তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
৩,২৮২.
বিশ্বব্যাংক প্রথম কোন দেশকে ঋণ প্রদান করে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. জাপান
  4. জার্মানি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক: 
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
-  বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ দেওয়া হয়েছিল ফ্রান্সকে, এবং পরবর্তীতে অন্যান্য ইউরোপীয় দেশকেও ঋণ প্রদান করা হয়।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট।

৩,২৮৩.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? (জুলাই, ২০২৫)
  1. ৫২টি
  2. ৫৩টি
  3. ৫৪টি
  4. ৫৫টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (জুলাই, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
৩,২৮৪.
জাতিসংঘ শান্তিরক্ষীরা কী নামে পরিচিত?
  1. গ্রিন হেলমেট
  2. হোয়াইট হেলমেট
  3. ব্লু হেলমেট
  4. রেড হেলমেট
ব্যাখ্যা

- জাতিসংঘের শান্তিরক্ষীরা তাদের স্বতন্ত্র নীল রঙের হেলমেট বা বেরেটের জন্য 'ব্লু হেলমেট' নামে পরিচিত।

​জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- বর্তমান সদস্য ১৯৩টি। [আগস্ট - ২০২৫] 
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে।

​এছাড়াও, 
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,২৮৫.
AFTA এর পূর্ণরূপ -
  1. ক) ASEAN Free Trade Area
  2. খ) ASIAN Free Trade Agreement
  3. গ) ASEAN Free Trade Agreement
  4. ঘ) ASIAN Free Trade Area
ব্যাখ্যা
AFTA এর পূর্ণরূপ ASEAN Free Trade Area
AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। এর উদ্দেশ্য হলো আসিয়ানভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত বাণিজ্যের প্রসার।

এক নজরে AFTA
চুক্তি স্বাক্ষর - ২৮ জানুয়ারি, ১৯৯২ সাল 
চুক্তি স্বাক্ষরের স্থান - সিঙ্গাপুর
কার্যক্রম শুরু - ১ জানুয়ারি ১৯৯৩ সাল

সূত্র: ASEAN এর ওয়েবসাইট
৩,২৮৬.
Organisation of African Unity-এর উত্তরসূরি হিসেবে African Union (AU) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কোন সালে?
  1. ১৯৯৮ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা

• আফ্রিকান ইউনিয়ন (AU):  
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো একটি মহাদেশীয় সংস্থা,
- যা আফ্রিকার ৫৫টি স্বাধীন দেশের সমন্বয়ে গঠিত।
- এটি ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। 
- এর পূর্ববর্তী সংস্থা বাঁ পূর্বনাম -  (OAU) Organisation of African Unity.

• OAU প্রতিষ্ঠা:
- তারিখ: ২৫ মে, ১৯৬৩ সালে।
- স্থান: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সদস্য সংখ্যা: ৩২টি স্বাধীন আফ্রিকান রাষ্ট্র। 
- দর্শন: জাতিগত সীমা ছাড়িয়ে আফ্রিকার ঐক্য, স্বাধীনতা, ন্যায় ও ভ্রাতৃত্বের উপর গুরুত্বারোপ।

উল্লেখ্য, 
• OAU→ AU রূপান্তর:
- তারিখ: ৯ সেপ্টেম্বর ১৯৯৯ (Sirte Declaration)
- ২০০২ সালে ডারবান সম্মেলনে Organisation of African Unity-এর উত্তরসূরি হিসেবে African Union (AU) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 
- লক্ষ্য: নতুন সংগঠনের মাধ্যমে আফ্রিকার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক একত্রীকরণ ত্বরান্বিত করা।

তথ্যসূত্র: African Union ওয়েবসাইট।

৩,২৮৭.
When did Bangladesh achieve membership of United Nations?
  1. 1975
  2. 1974
  3. 1973
  4. 1972
ব্যাখ্যা
জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৮৮.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কোনগুলো?
  1. কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, চীন, ভারত
  2. চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত
  3. ব্রাজিল, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান
  4. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স
ব্যাখ্যা

জাতিসংঘ: 
- জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে গঠিত হয়।
- এর আগে, ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়, সেখানে ৫০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে এটি চূড়ান্ত হয়।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত এবং এর দাপ্তরিক ভাষা ছয়টি: ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ এবং আরবি।

এছাড়াও, 
- জাতিসংঘের প্রথম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি দেশ, তবে বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে ১৯৩টি হয়েছে [মে - ২০২৫]। 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য ৫টি দেশ রয়েছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি, এর মধ্যে ১০টি অস্থায়ী সদস্য দেশ থাকে।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

৩,২৮৯.
LDCs এর পূর্ণরূপ -
  1. ক) Least Developing Countries
  2. খ) Lower Developing Countries
  3. গ) Least Developed Countries
  4. ঘ) Lower Developed Countries
ব্যাখ্যা
- LDCs এর পূর্ণরূপ হলো Least Developed Countries.
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

সোর্সঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৯০.
MERCOSUR গঠিত হয়েছে কোন অঞ্চলে?
  1. ইউরোপ
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা
  4. দক্ষিণ এশিয়া
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা। [মে,২০২৫]
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য: বলিভিয়া, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।
- পর্যবেক্ষক দেশ: মেক্সিকো, নিউজিল্যান্ড।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩,২৯১.
RCEP-এর আওতাভুক্ত দেশ নয় কোনটি? [ জুলাই, ২০২৫]
  1. জাপান
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
• RCEP:
- এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- ১৫ নভেম্বর, ২০২০ স্বাক্ষরিত হয়।
- ১ জানুয়ারি, ২০২২ কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- ASEAN সদস্য দেশ সমূহ ১০ টি যথা:-
- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- ASEAN সদস্য বহির্ভূত স্বাক্ষরকারী দেশ :চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।   
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- ভারত RCEP-এর আওতাভুক্ত নয়। 

• আসিয়ানের এফটিএ কৌশল:
- আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP):
- RCEP প্রতিষ্ঠার দিকেও কাজ করছে ASEAN এবং FTA অংশীদার রয়েছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৩,২৯২.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর বর্তমান প্রধান কে?
  1. ক) আসিম স্টেইনার
  2. খ) মাইমনা মোহম্মদ শরীফ
  3. গ) গিলবার্ট এফ হাউংবো
  4. ঘ) ইনগার এন্ডারসেন
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
▪ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
▪ উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
▪ UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
▪ কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
▪ সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। 
▪ প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

অন্যদিকে, 
▪ ILO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক Gilbert F. Houngbo/গিলবার্ট এফ হাউংবো (টোগো)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।  
▪ জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার এন্ডারসেন (ডেনমার্ক)।
▪ UN-Habitat এর বর্তমান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইমনা মোহম্মদ শরীফ।

তথ্যসূত্র: ইউএনডিপি ওয়েবসাইট।
৩,২৯৩.
COMESA কী ধরনের জোট?
  1. ক) সামরিক
  2. খ) মুক্ত বাণিজ্য
  3. গ) সমুদ্র নিরাপত্তা
  4. ঘ) রাজনৈতিক
ব্যাখ্যা
COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট। এটি ১৯৯৪ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করে।

সদরদপ্তর অবস্থিত জাম্বিয়ার লুসাকায়। বর্তমান মহাসচিব চেলসি এমপান্দু।

মোট সদস্য সংখ্যা ২১টি
এগুলো হলো:
- বুরুন্ডি
- কমোরোস
- গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- জিবুতি
- মিশর
- ইরিত্রিয়া
- ইসোয়াতিনি
- ইথিওপিয়া
- কেনিয়া
- লিবিয়া
- মাদাগাস্কার
- মালাউয়ি
- মরিশাস
- রুয়ান্ডা
- সিচেলিস
- সোমালিয়া
- সুদান
- তিউনিসিয়া
- উগান্ডা
- জাম্বিয়া
- জিম্বাবুয়ে।

(তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট)
৩,২৯৪.
সেন্দাই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে কয়টি অর্জন লক্ষ্য স্থির করা হয়েছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ১৩টি
ব্যাখ্যা
• সেন্দাই ফ্রেমওয়ার্ক:
- সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ একটি বৈশ্বিক চুক্তি, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দুর্যোগ পরিকল্পনা, মোকাবিলা ও পুনর্বাসনে সহায়তার উদ্দেশ্যে করা হয়েছিল। 
- ২০১৫ সালের ১৪ থেকে ১৮ মার্চ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন।
- এই সম্মেলনের শেষদিন দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক : ২০১৫-২০৩০ গৃহীত হয়।
- এই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য স্থির করা হয়।
- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি হ্রাসে পদক্ষেপ গ্রহণ করা হলেও ২০৩০ সালের মধ্যে বিপর্যয়ের পরিমাণ ৪০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দপ্তর (ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন-ইউএনডিআরআর)।

সূত্র: জাতিসংঘ দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়।
৩,২৯৫.
AIIB এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি দেশ?
  1. ক) ২০টি
  2. খ) ৩৭টি
  3. গ) ৪৩টি
  4. ঘ) ৫৭টি
ব্যাখ্যা
- AIIB (Asian Infrastructure Investment Bank) কে চীনের বিশ্বব্যাংক বলা হয়।
- ২০১৪ সালের ২৪ অক্টোবর চীনের উদ্যোগে AIIB প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে।
- AIIB এর প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি। (রিজিওনাল ৩৭ টি এবং নন রিজিওনাল ২০ টি)
- বর্তমানে পূর্ণাঙ্গ সদস্য ৯১টি এবং প্রস্তাবিত সদস্য ১৪টি। [পরিবর্তনশীল তথ্য]
- সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে। বর্তমান প্রেসিডেন্ট হলেন চীনের জিন লিকুয়ান। [পরিবর্তনশীল তথ্য]

তথ্যসূত্র: AIIB ওয়েবসাইট
৩,২৯৬.
কোন দেশটি আসিয়ানের সদস্য?
  1. ক) মিয়ানমার
  2. খ) কম্বোডিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনেই ও মিয়ানমার। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়। সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
(সূত্র: আসিয়ান ওয়েবসাইট)
৩,২৯৭.
আন্তর্জাতিক রেডক্রস সর্বশেষ কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ১৯৬৩
  2. খ) ১৯৮৯
  3. গ) ২০০২
  4. ঘ) ১৯৯৭
ব্যাখ্যা
সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে ‘রেডক্রস’ প্রতিষ্ঠা করেন।
- এটি মুসলিম বিশ্বে ‘রেডক্রিসেন্ট’ নামে পরিচিত।
- এটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে ‘বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্রঃ রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট)
৩,২৯৮.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. বার্লিন
  3. ফ্রাঙ্কফুর্ট
  4. ভিয়েনা
ব্যাখ্যা
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক: 
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হলো ইউরো মুদ্রার ব্যাংক।
- এর গঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয় ১৯৮৮ সালে, যখন Economic and Monetary Union গঠনের মাধ্যমে একটি ভিত্তি স্থাপন করা হয়।
- পরবর্তীতে, ১৯৯৪ সালে European Monetary Institute (EMI) গঠিত হয় এবং
- ১ জুন, ১৯৯৮ সালে আমস্টারডাম চুক্তির মাধ্যমে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।  
- ইসিবি ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলের একক মুদ্রা 'ইউরো' চালু করে এবং
- এর সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।

এছাড়াও, 
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গে অবস্থিত এবং
- EU-এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে EU-এ সদস্য দেশ সংখ্যা ২৭টি।[ফেব্রুয়ারি - ২০২৫]  

সূত্র: ECB ও EU ওয়েবসাইট।
৩,২৯৯.
এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
৩,৩০০.
জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯১৯ সালে
  2. ১৯২০ সালে
  3. ১৯২১ সালে
  4. ১৯৪৫ সালে
ব্যাখ্যা

জাতিপুঞ্জ:
- প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিপুঞ্জ (League of Nations) গঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১০ জানুয়ারি ১৯২০। 
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির (Treaty of Versailles) অংশ হিসেবে জাতিপুঞ্জের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
- প্রস্তাবক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র: ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বিলুপ্তি: ২০ এপ্রিল ১৯৪৬।

নোট:
- “জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি” এই প্রশ্নের অপশনে ৪১টি থাকলে অবশ্যই ৪১টি উত্তর করবেন।
- তবে প্রশ্নের অপশনে ৪১টি না থাকলে ৪২ উত্তর হবে। 
- আবার, জাতিপুঞ্জ বিলুপ্তির তারিখের ক্ষেত্রে, ২০ এপ্রিল ১৯৪৬ অপশনে থাকলে নিঃসন্দেহে এটা উত্তর হবে। 
- তবে, প্রশ্নের অপশনে ২০ এপ্রিল, ১৯৪৬ না থাকলে ১৯ এপ্রিল, ১৯৪৬ উত্তর করতে পারেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।