বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ৩২ / ৭৬ · ৩,১০১৩,২০০ / ৭,৫৯৯

৩,১০১.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা কোনটি? 
  1. ITU
  2. ILO
  3. UNESCO
  4. FAO
ব্যাখ্যা

• ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [সেপ্টেম্বর, ২০২৫]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: ILO ওয়েবসাইট।

৩,১০২.
সার্কের বর্তমান মহাসচিব কে? (আগস্ট, ২০২৫)
  1. মো. ইসমাইল চৌধুরী
  2. মো. মোবাশ্বের চৌধুরী
  3. মো. এহসানুল হক
  4. মো. গোলাম সারোয়ার
ব্যাখ্যা
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার। (আগস্ট, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
৩,১০৩.
বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে সদস্য দেশগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করে?
  1. ক) ৪টি
  2. খ) ২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৩টি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক এর প্রতিবেদন:
১ জুলাই ২০২২ বিশ্বব্যাংক নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে New World Bank country classifications by income level: 2022-2023 শীর্ষক প্রতিবেদন। মাথাপিছু আয়ের ভিত্তিতে সদস্য দেশগুলোকে ৪টি শ্রেণিতে ভাগ করে বিশ্বব্যাংক।

প্রতিবেদন অনুসারে ২০২২ সালের শ্রেণিবিভাগ -

নিম্ন আয়ের দেশ - ২৮টি; মাথাপিছু আয় ১,০৮৫ মার্কিন ডলার বা তার কম।
নিম্ন মধ্যম আয়ের দেশ – ৫৪টি; মাথাপিছু আয় ১,০৮৬ - ৪,২৫৫ মার্কিন ডলার।
উচ্চ মধ্যম আয়ের দেশ – ৫৪টি; মাথাপিছু আয় ৪,২৫৬ - ১৩,২০৫ মার্কিন ডলার।
উচ্চ আয়ের দেশ – ৮১টি; মাথাপিছু আয় ১৩,৬০২ মার্কিন ডলার বা তার বেশি।
 
উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট
৩,১০৪.
ASEAN এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মালয়শিয়া
  2. ফিলিপাইন
  3. ইন্দোনেশিয়া
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- সংস্থাটি ১৯৬৭ সালের ৮ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি-
• ইন্দোনেশিয়া।
• মালয়শিয়া।
• সিঙ্গাপুর।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
- সংস্থাটির বর্তমান সদস্য ১০টি দেশ।
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে- ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া।

তথ্যসূত্র - ASEAN এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১০৫.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) -এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [মার্চ, ২০২৬]
  1. নাউরু
  2. লিচেনস্টাইন
  3. অ্যান্ডোরা
  4. টুভালু
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- IMF -এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- ২১ অক্টোবর, ২০২৪-এ লিচেনস্টাইন IMF-এর ১৯১তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ সদস্যপদ IMF-এর লাভ করে: ১৯৭২ সালে। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়েবসাইট।

৩,১০৬.
কোন দেশটি 'MERCOSUR' জোটের অন্তর্ভুক্ত নয়?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. প্যারাগুয়ে
  4. পেরু
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে।
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলভিয়া)।
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, MERCOSUR এর রাষ্ট্রীয় পক্ষ (State Parties) হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।
- সহযোগী সদস্য: ৭টি। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।  [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

৩,১০৭.
Which of the following organizations is concerned with environmental issues?
  1. ক) OIC
  2. খ) MIGA
  3. গ) IPCC
  4. ঘ) WMO
  5. ঙ) None
ব্যাখ্যা
IPCC:
- IPCC হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- IPCC (Inter-governmental Panel on Climate Change)
- IPCC জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগ গঠিত হয়।
- প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক।
- যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে।
- আইপিসিসি ২০০৭ সালে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট
৩,১০৮.
IMO এর পূর্ণরূপ কোনটি?
  1. Internal Mitigation Organization
  2. Internal Migration Organisation
  3. International Maritime Organization
  4.  Internal Mitigation Organisation
ব্যাখ্যা

MO:
- সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IMO.
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- গৃহিত হয়: ১৯৪৮ সালের ৬ মার্চ।
- কার্যকর হয়: ১৭ মার্চ ১৯৫৮ সাল।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি।
- সদর দপ্তর: যুক্তরাজ্যের লন্ডনে।
- বর্তমান সদস্য: ১৭৬টি। (সেপ্টেম্বর, ২০২৫) 
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৬ সালে।

সূত্র- IMO অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১০৯.
কোন দেশ Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন উদার বাণিজ্যনীতির ঘোষণা দিয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা
Developing Countries Trading Scheme (DCTS):
- Developing Countries Trading Scheme (DCTS) হলো একটি উদার বাণিজ্যনীতি কর্মসূচি।
- যুক্তরাজ্য সরকার এই বাণিজ্যিক সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে।
- এটি ১৯ জুন, ২০২৩ থেকে কার্যকর হয়েছে।
- এই স্কিমটি পূর্ববর্তী Generalised Scheme of Preferences (GSP) এর স্থলাভিষিক্ত হয়েছে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য যুক্তরাজ্যের বাজারে প্রবেশাধিকার সহজতর করে।

উল্লেখ্য,
- DCTS ৬৫টি উন্নয়নশীল দেশের জন্য আমদানিকৃত পণ্যের উপর শুল্ক হ্রাস প্রদান করে যা ব্যবসায়িক সুবিধা বৃদ্ধি করে।

উৎস: GOV.UK ওয়েবসাইট।
৩,১১০.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট কয়টি সদস্য দেশ রয়েছে?
  1. ১৫টি
  2. ২০টি
  3. ২৫টি
  4. ৩০টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য: ১৫টি।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: ০৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য: ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৩,১১১.
জাতিসংঘের বিশেষায়িত সব থেকে পুরানো সংস্থা-
  1. ILO
  2. UNESCO
  3. IMO
  4. ITU
ব্যাখ্যা
• International Telecommunication Union (ITU).
- ITU হল জাতিসংঘের ডিজিটাল প্রযুক্তির (ICT) জন্য বিশেষায়িত সংস্থা।
- ​এই সংস্থাটি ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১০০০ টিরও বেশি কোম্পানি, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা নিয়ে গঠিত।
-  ITU হল জাতিসংঘ পরিবারের প্রাচীনতম সংস্থা - ১৮৬৫ সালে টেলিগ্রাফের সূচনা থেকে বিশ্বকে সংযুক্ত করে।​
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: সুইজারল্যান্ডের জেনেভায় ।

উল্লেখ্য,
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

উৎস: ITU ওয়েবসাইট।
৩,১১২.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস-
  1. জাপান
  2. কানাডা
  3. দক্ষিণ কোরিয়া
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- পূর্ণরূপ: United Nations University.
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- সংগঠন ধরন: জাতিসংঘের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান।
- অধিভুক্ত সংস্থা: জাতিসংঘ (UN) ও UNESCO (সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা)।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস টোকিও, জাপানে।

উল্লেখ্য,
- UNU-এর ১২টির বেশি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
- UNU-WIDER- ফিনল্যান্ডে (উন্নয়ন অর্থনীতি),
- UNU-EHS- জার্মানিতে (পরিবেশ ও মানব নিরাপত্তা),
- UNU-INWEH- কানাডায় (জলসম্পদ ও স্বাস্থ্য),
- UNU-CRIS- বেলজিয়ামে (আঞ্চলিক একীকরণ)।

উৎস: UNU ওয়েবসাইট।
৩,১১৩.
নিচের কোন দেশটি ASEAN জোটের অন্তর্ভুক্ত নয়?
  1. থাইল্যান্ড
  2. কম্বোডিয়া
  3. মালয়েশিয়া
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা

• ASEAN জোটের অন্তর্ভুক্ত নয়- শ্রীলঙ্কা।

Association of South East Asian Nations - (ASEAN)

- হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশন’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- আসিয়ানের সদরদপ্তর জাকার্তায় অবস্থিত।

• বর্তমান সদস্য সংখ্যা ১০টি:

- ইন্দোনেশিয়া;
- মালয়েশিয়া;
- ব্রুনাই;
- সিঙ্গাপুর;
- থাইল্যান্ড;
- ফিলিপাইন;
- কম্বোডিয়া;
- ভিয়েতনাম;
- লাওস;
- মিয়ানমার।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৩,১১৪.
বাসেল কনভেনশন কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) কানাডা
  3. গ) কলম্বিয়া
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
এটি ১৯৮৯ সালের ২২ মার্চ সুইজারল্যান্ডের বাসেল শহরে স্বাক্ষরিত হয় এবং ১৯৯২ সালের ৫ মে থেকে কার্যকর হয়।
বর্তমানে ১৮৮টি দেশ চুক্তিটির অংশীদার। বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
(সূত্রঃ বাসেল কনভেনশন ওয়েবসাইট)
৩,১১৫.
২০২০ সালে D-8 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো?
  1. ক) পুত্রজায়া
  2. খ) বালি
  3. গ) ঢাকা
  4. ঘ) তেহরান
ব্যাখ্যা
২০২০ সালের D-8 সম্মেলন বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। ডি-৮ মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
(সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৩,১১৬.
কোন সম্মেলনের মাধ্যমে ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) গঠিত হয়?
  1. রোম সম্মেলন
  2. রাবাত সম্মেলন
  3. প্যারিস সম্মেলন
  4. ভিয়েনা সম্মেলন
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation. 
- মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে ইসলামিক সহযোগিতা সংস্থা গঠিত হয়।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: সৌদি আরবের জেদ্দায়।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (ফেব্রুয়ারি, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (ফেব্রুয়ারি, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য। যথা -
• গায়ানা ও
• সুরিনাম।

⇒ ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১১৭.
AFTA এর বর্তমান সদস্য দেশ কয়টি? (মে, ২০২৫)
  1. ১০টি
  2. ১৩টি
  3. ১৪টি
  4. ১৭টি
ব্যাখ্যা
AFTA:
- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে।
- ৬টি দেশের সমন্বয়ে AFTA প্রথম যাত্রা শুরু করে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১০টি। (মে, ২০২৫)
- এগুলো হলো:
• মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১১৮.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা - (মে, ২০২৫)
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (মে, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (মে, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৩,১১৯.
GCC এর সদস্য নয় কোন দেশ?[ এপ্রিল, ২০২৫]
  1. কুয়েত
  2. বাহরাইন
  3. ওমান
  4. মিশর
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরূপ Gulf Cooperation Council.
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ২৫ মে, ১৯৮১ সালে আবুধাবিতে ।
-  সদরদপ্তর: সৌদি আরবের রিয়াদ। 
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো,
- সৌদি আরব।
- সংযুক্ত আরব আমিরাত।
- কাতার, 
- কুয়েত,
- বাহরাইন।
- ওমান।

উৎস: GCC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১২০.
বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৭ এপ্রিল
  3. গ) ৫ জুন
  4. ঘ) ১১ জুলাই
ব্যাখ্যা
- ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
অন্যদিকে,
- ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস।
(তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ ওয়েবসাইট)
৩,১২১.
G20 consists of -
  1. 21 countries
  2. 20 countries
  3. 21 countries + European Union+ African Union
  4. 19 countries + European Union+ African Union
ব্যাখ্যা
G20:
- G20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি। যথা: ১৯টি দেশ এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
৩,১২২.
বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
  1. ARF
  2. SAARC
  3. BIMSTEC
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলাদেশ ARF, SAARC ও  BIMSTEC এর সদস্য।

• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।
- সদস্য সংখ্যা- ২৭ টি।

• SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Cooperation.
- SAARC প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 

• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা- ৭টি।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৩,১২৩.
Accord and Alliance are related to _____ industry.
  1. Garments
  2. Insurance
  3. Banking
  4. Mining and minerals
ব্যাখ্যা
- পোশাকশিল্পের অগ্নি এবং ভবন নিরাপত্তায় একর্ড ২০১৩ সালের ১৫ মে তারিখে স্বাক্ষরিত একটি চুক্তি।
- পোশাকশিল্পের নিরাপত্তা বিধান ও কর্মপরিবেশের উন্নয়নে গঠিত হয় ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স।
- অ্যাকর্ড হল ২০টি দেশের ২০০ ক্রেতার জোট।
- তারা কারখানার অবকাঠামোগত নিরাপত্তার উন্নয়নে পোশাকশিল্প মালিকদের ওপর চাপ সৃষ্টি করেন এবং সহযোগিতা করেন।

তথ্যসূত্র - ডেইলী স্টার ও বিবিসি বাংলা পত্রিকার রিপোর্ট।
৩,১২৪.
জাতিসংঘ নামটির ধারণা কে দিয়েছিলেন?
  1. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  2. উইনস্টন চার্চিল
  3. হ্যারি এস ট্রুম্যান
  4. জোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
আটলান্টিক সনদ: 
- জাতিসংঘের সনদের উৎপত্তি ১৯৪১ সালের ১৪ আগস্ট স্বাক্ষরিত আটলান্টিক সনদের মাধ্যমে। 
- আটলান্টিক সনদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল "তাদের নিজ নিজ দেশের জাতীয় নীতিতে কিছু সাধারণ নীতি প্রকাশ করেছিলেন যার উপর তারা বিশ্বের উন্নত ভবিষ্যতের জন্য তাদের আশার ভিত্তি স্থাপন করে"।
- এই দলিলের অষ্টম অনুচ্ছেদে, ঘটনাক্রমে ভবিষ্যতে "সাধারণ নিরাপত্তার একটি বৃহত্তর এবং স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠার" কথা উল্লেখ করা হয়েছে।
- জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১২৫.
শেনজেন ভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি?
  1. ২২টি
  2. ২৫টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা

• শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি [ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত]।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।  [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।

৩,১২৬.
বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে-
  1. ক) ১৯৮০ সালে
  2. খ) ১৯২৩ সালে
  3. গ) ১৯৭২ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা

- Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organisations।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
উৎসঃ ইন্টারপোল ওয়েবসাইট।

৩,১২৭.
সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
সার্ক (SAARC)
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  

এক নজরে সার্ক 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ।
প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
▪ বর্তমান মহাসচিব - Esala Ruwan Weerakoon (শ্রীলঙ্কা)। তিনি ১ মার্চ, ২০২০ থেকে দ্বায়িত্ব পালন শুরু করেছেন।  

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
৩,১২৮.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্টের সূত্রপাত হয় কোন দেশ থেকে?
  1. ক) ফ্রান্স
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্ট জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
এর প্রথম সূত্রপাত হয় ২০১৮ সালের আগস্টে সুইডেনে। সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন।
এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট)
৩,১২৯.
Economic Cooperation Organization-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. আঙ্কারা, তুর্কিয়ে
  2. ম্যানিলা, ফিলিপাইন
  3. তেহরান, ইরান
  4. সদরদপ্তর নেই
ব্যাখ্যা
ECO:
- ECO-এর পূর্ণরূপ: Economic Cooperation Organization.
- ECO হলো প্রধানত মধ্য এশিয়া অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- এটি ১৯৬৪ সালে Regional Cooperation for Development (RCD) নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে Economic Cooperation Organization (ECO) নামধারণ করে।
- সদরদপ্তর: তেহরান, ইরান।
- বর্তমান ও ১৪তম মহাসচিব: ডঃ আসাদ এম খান (পাকিস্তান)।
- সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

উৎস: Economic Cooperation Organization ওয়েবসাইট। 
৩,১৩০.
জাতিসংঘের কোন সংস্থা 'Digital Economy Report' প্রতিবেদন প্রকাশ করে?
  1. WTO
  2. World Bank
  3. UNCTAD
  4. MIGA
ব্যাখ্যা
• UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।  

• জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল: 
- The Trade and Development Report,
- Digital Economy Report, 
- The World Investment Report,
- The Trade and Environment Review, 
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
৩,১৩১.
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কোন সংস্থা? 
  1. ILO
  2. WHO
  3. UNESCO
  4. FAO
ব্যাখ্যা

- ​​ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।

​​ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [জানুয়ারি,২০২৬]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
​- Global Wage Report: বৈশ্বিক মজুরি প্রবণতা পর্যালোচনা করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১৩২.
EFTA এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) রাশিয়া
  4. ঘ) লিচেস্টেন
ব্যাখ্যা
EFTA:

- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association. 
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল। 
- সদস্য দেশসমূহ, 
• আইসল্যান্ড। 
• লিচেস্টেন। 
• নরওয়ে। 
• সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট। 
৩,১৩৩.
ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো কতটি?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ২২টি
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।

শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়। ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।

ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
এগুলো হলো:
- যুক্তরাষ্ট্র (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- যুক্তরাজ্য (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- কানাডা (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- বেলজিয়াম (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ফ্রান্স (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ইতালি (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ডেনমার্ক (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- আইসল্যান্ড (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- লুক্সেমবার্গ (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- নরওয়ে (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- নেদারল্যান্ড (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- পর্তুগাল (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- গ্রিস
- তুরস্ক (মুসলিম দেশ)
- জার্মানি
- স্পেন
- চেক প্রজাতন্ত্র
- হাঙ্গেরি
- পোল্যান্ড
- বুলগেরিয়া
- এস্তোনিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- লাটভিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- লিথুয়ানিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- রোমানিয়া
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- আলবেনিয়া (মুসলিম দেশ)
- ক্রোয়েশিয়া
- মন্টিনিগ্রো
- উত্তর মেসিডোনিয়া (সর্বশেষ সদস্য)।
(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
৩,১৩৪.
OPEC-এর সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. লিবিয়া
  3. কুয়েত
  4. কাতার
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) is created at the Baghdad Conference on September 10–14, 1960, by Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezuela.
-  OPEC had its headquarters in Geneva, Switzerland, in the first five years of its existence. This was moved to Vienna, Austria, on September 1, 1965.
- OPEC is a group of13 oil-exporting developing nations
- ব্রিটিশ ও মার্কিন সাতটি জ্বালানি তেল কোম্পানির একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে জন্ম হয়েছিল ওপেকের। 

- ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিলে ওপেক ওয়াশিংটনকে শিক্ষা দিতে আরোপ করেছিল বিখ্যাত জ্বালানি তেল নিষেধাজ্ঞা।

Source: opec.org
৩,১৩৫.
সম্প্রতি কোন দেশ জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিত করেছে?
  1. সৌদি আরব
  2. ইরাক
  3. ইরান 
  4. পাকিস্তান
ব্যাখ্যা

• IAEA:
- পূর্ণ নাম: International Atomic Energy Agency. 
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৭৯টি। [নভেম্বর, ২০২৫]
- বর্তমান মহাপরিচালক: Rafael Mariano Grossi. [নভেম্বর, ২০২৫]
- স্লোগান / মিশন: “Atoms for Peace and Development”.
- IAEA হলো NPT বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা।
- উদ্দেশ্য ও লক্ষ্য:
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উৎসাহিত করা।
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে (non-proliferation) নজরদারি করা।
- পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান।

• ইরানের সদস্যপদ ত্যাগ:
- জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
- এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে ২জুলাই, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান।

তথ্যসূত্র: IEAE ওয়েবসাইট ও পত্রিকা।

৩,১৩৬.
South Asian Free Trade Area (SAFTA) চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

SAFTA:
- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।
- সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল।
- স্বাক্ষরিত হয়: ৬ জানুয়ারি ২০০৪।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ৮টি।
- সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হল: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট ও সার্ক ওয়েবসাইট।

৩,১৩৭.
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা 'Transparency International' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম
  2. বার্লিন
  3. জেনেভা
  4. প্যারিস
ব্যাখ্যা

Transparency International:
- TI এর পূর্ণরূপ Transparency International.
- এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।

৩,১৩৮.
উপসাগরীয় সহযোগিতা সংস্থার সদস্য দেশ নয়-
  1. বাহরাইন
  2. কুয়েত
  3. ইয়েমেন
  4. কাতার
ব্যাখ্যা
উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC। GCC এর পূর্ণরূপ- Gulf Co-operation Council।
এটি প্রতিষ্ঠিত হয় ৪ ফেব্রুয়ারি, ১৯৮১ সালে। এর সদরদপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত।
সংস্থাটির সদস্য দেশ ৬ টি। দেশগুলো হলো- সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
GCC এর বর্তমান মহাসচিব ড. নায়েফ আল এম. আল হাজরাফ। তিনি কুয়েতের নাগরিক এবং ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।
উৎসঃ জিসিসির ওয়েবসাইট।
৩,১৩৯.
Asian Development Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) হারুহিকো কুরুদা
  2. খ) মাসাতসুগু আসাকাওয়া
  3. গ) তাকেশি ওয়াতানাবে
  4. ঘ) লি জিকুয়ান
ব্যাখ্যা
Asian Development Bank (ADB) এর বর্তমান ১০ম প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (১৭ জানুয়ারি ২০২০ থেকে)। ADB এর প্রেসিডেন্ট সাধারণত জাপান থেকে নির্বাচিত হয়ে থাকে। প্রথম প্রেসিডেন্ট ছিলেন তাকেশি ওয়াতানাবে।

Asian Development Bank (ADB) ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।
সদরদপ্তর অবস্থিত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়।

বর্তমান মোট সদস্য সংখ্যা ৬৮টি। এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের। প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।

(তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট)
৩,১৪০.
বিশ্বব্যাংক প্রথম কোন দেশকে ঋণ দেয়?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. মিশর
  4. ইতালি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- ১৯৪৭ সালের ৯ই মে বিশ্বব্যাংক প্রথম ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।
- ফ্রান্স ৫০০ মিলিয়ন ইউএস ডলার ঋণের জন্য আবেদন করেছিল কিন্তু বিশ্বব্যাংক অর্ধেক মঞ্জুর করে।
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, ডি.সি.-তে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩,১৪১.
Commonwealth Secretariat কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) ইস্ট লন্ডন
  3. গ) লন্ডন
  4. ঘ) সিডনি
ব্যাখ্যা
Marlborough House is home to the Commonwealth Secretariat and the Commonwealth Foundation which is in London.
source: thecommonwealth.org
৩,১৪২.
ICAO এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. অস্ট্রিয়া
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্ণরূপ - International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য সংখ্যা ১৯৩টি।
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
 
তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
৩,১৪৩.
জিরোসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
  1. বাস্তববাদ
  2. মার্ক্সবাদ
  3. গঠনবাদ
  4. উদারতাবাদ
ব্যাখ্যা
জিরোসাম গেম:
- জিরো সাম গেম (Zero Sum Game) হচ্ছে বিখ্যাত ‘গেম থিওরি’র একটা অংশ।
- এটা দিয়ে বোঝায় যেকোনো ক্ষেত্রে দুই বা ততোধিক পক্ষ কোনো নির্দিষ্ট জিনিস পেতে চাইলে, এক পক্ষ যে পরিমাণ সম্পদ অর্জন করবে, অন্য পক্ষ ঠিক সে পরিমাণ সম্পদ হারাবে।
- এতে নিট ফলাফল শূন্য হবে।

⇒ জিরো সাম গেমের বৈশিষ্ট্য:
১। এ ক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান সব সময়ই কম থাকবে।
২। সম্পদের পরিমাণ একই থাকবে। কোনো কিছুর সংযোজন বা বিয়োজন ঘটবে না।
৩। সব পক্ষের জন্যই সম্পদের নেট পরিবর্তন হবে শূন্য।

উল্লেখ্য, 
⇒ বাস্তববাদ (Realism):
- বাস্তববাদ অনুযায়ী মানুষ স্বভাবতই বিশৃঙ্খল।
- মানুষ যেহেতু বিশৃঙ্খল, তাই মানুষের দ্বারা সৃষ্ট যেকোন কিছুই বিশৃঙ্খল অর্থ্যাৎ, রাষ্ট্রও বিশৃঙ্খল।
- রাষ্ট্রসমূহ তাদের অস্তিত্ব ও স্বার্থরক্ষার জন্য সবসময় কোন না কোন ভাবে দ্বন্দ্বে লিপ্ত থাকে।
- বাস্তববাদের ক্ষেত্রে রাষ্ট্রের যেকোন মূল্যে আন্তর্জাতিক ব্যবস্থায় টিকে থাকা, অর্থ্যাৎ জাতীয় নিরাপত্তা রক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ক্ষমতার চর্চাকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয়।
- বর্তমান বিশ্ব ব্যবস্থায় বাস্তববাদের ব্যাপক চর্চা হচ্ছে।
- বিশ্বজুড়ে আমেরিকার আগ্রাসন বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ।
- -অর্থাৎ, বাস্তববাদ (Realism) আন্তর্জাতিক সম্পর্ককে জিরো-সাম গেম হিসাবে বর্ণনা করে যেখানে এক পক্ষ জিতবে এবং অন্যপক্ষ অবশ্যই হারবে।

অন্যদিকে,
⇒ উদারতাবাদ (Liberalism):
- উদারতাবাদ হচ্ছে মানুষের প্রগতি ও মুক্তির পথে সৃষ্ট বাঁধাবিপত্তি দূর করার দাবি সম্বলিত আন্দোলন।
- এটি হচ্ছে মানুষের মধ্যে নিহিত তার বিপুল শক্তি ও সম্ভাবনার সার্থক বিকাশ সাধন করে তাকে তার নিজ সত্ত্বায় প্রতিষ্ঠিত করার প্রয়াস।
- উদারতাবাদ মানুষের রাজনৈতিক জীবনেই সীমিত নয় বরং অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনকে অন্তর্ভুক্ত করে মানবতার সার্বিক কল্যাণ ও মুক্তির লক্ষ্যেই পরিচালিত।

উৎস: Investopedia.
৩,১৪৪.
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) অন্তর্ভূক্ত দেশ নয়-
  1. ক) চীন
  2. খ) কানাডা
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে পি৫ (P5) বলা হয়।
৩,১৪৫.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন ৫১তম সদস্য দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. হল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization) যা জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী। 
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি (সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান)।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন ৫১তম সদস্য দেশ পোল্যান্ড।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,১৪৬.
UNESCO প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪০ সালে
  3. গ) ১৯৪১ সালে
  4. ঘ) ১৯৫৫ সালে
ব্যাখ্যা
UNESCO:

- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স। করে।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৪৭.
১ জানুয়ারি, ২০২৫ কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে নির্বাচিত হয়েছে?
  1. সিয়েরা লিওন
  2. গায়ানা
  3. আলজেরিয়া
  4. পাকিস্তান
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। 
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), সোমালিয়া (২০২৬), পাকিস্তান (২০২৬), পানামা (২০২৬), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উল্লেখ্য,
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে ১ জানুয়ারি, ২০২৫ তারিখে ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পাকিস্তান, পানামা এই পাঁচটি দেশকে বেছে নিয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো।
- ২০২৫ জানুয়ারি থেকে ২০২৬ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য থাকবে এই দেশগুলো।

এছাড়াও,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বাংলাদেশ ২ বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
- প্রথমবার ১৯৭৯-৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-০১ সালে।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৩,১৪৮.
জি-৭ এর একমাত্র এশীয় দেশ-
  1. ক) কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান। সূত্রঃ ব্রিটানিকা।
৩,১৪৯.
বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. ফেলিক্স অ্যান্টোনিও টিশেকেদি
  2. এনগোজি ওকোনজো ইওয়েলা
  3. ক্যাথেরিন এম রাসেল
  4. ম্যাথিয়াস করম্যান
ব্যাখ্যা
- World Trade Organization (WTO) এর বর্তমান সপ্তম মহাপরিচালক হলেন নাইজেরিয়ার নাগরিক এনগোজি ওকোনজো ইওয়েলা
- তিনি সংস্থাটির প্রথম নারী ও প্রথম আফ্রিকান মহাসচিব।
- গত ১ মার্চ ২০২১ তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৩,১৫০.
“We Serve” এই মূলমন্ত্রটি কোন আন্তর্জাতিক সংগঠনের সাথে সম্পর্কিত?
  1. Lions Club
  2. Rotary International
  3. Oxfam International
  4. Red Cross
ব্যাখ্যা

• লায়ন ক্লাব (Lions Clubs International): 
- প্রতিষ্ঠার সাল: ১৯১৭ সালের ৭ জুন।
- প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স (Melvin Jones). 
- প্রথম ক্লাব: Chicago, Illinois, USA
- প্রধান কার্যালয়: Oak Brook, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (তবে বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম চলে)।

• উদ্দেশ্য ও লক্ষ্য:
- মানবসেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন।
- দৃষ্টিশক্তি রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, শিশু ও বৃদ্ধদের কল্যাণে কাজ করা।
- মূল মন্ত্র: "We Serve" (আমরা সেবা করি)।
- স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সেবা প্রদান।
- সামাজিক নেতৃত্ব, নৈতিকতা ও সম্প্রদায়ে সহযোগিতা বৃদ্ধি।

» বিশেষ উল্লেখ্য:
- Lions Clubs International বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংস্থা। 
- ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪০,০০০-এর বেশি ক্লাব রয়েছে।
- ২০ মিলিয়নেরও বেশি সদস্য সক্রিয়ভাবে কাজ করে।
- Lions Clubs Sights First প্রোগ্রাম দৃষ্টিশক্তি রক্ষা ও চোখের স্বাস্থ্য উন্নয়নে বিশেষভাবে কাজ করে।
- Lions Clubs বহুবার আন্তর্জাতিক ও জাতীয় স্তরে মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্পে নেতৃত্ব দিয়েছে।

তথ্যসূত্র: Lions Clubs International ওয়েবসাইট।

৩,১৫১.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ব্রাসেলস, বেলজিয়াম
ব্যাখ্যা
UNHCR:
- পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর প্রধানকে হাইকমিশনার বলা হয়।

HRC:
- মানবাধিকার কাউন্সিল(Human Rights Council বা HRC) সাবেক মানবাধিকার বিষয়ক জাতিসংঘের কমিশনকে (United Nations Commission on Human Rights) প্রতিস্থাপন করেছে ।

- জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

উৎস: UNHCR ওয়েবসাইট।
United Nations Human Rights Council ওয়েবসাইট।
৩,১৫২.
১৯৬৫ সালে নিচের কোন সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
  1. ক) ILO
  2. খ) UNHCR
  3. গ) UNICEF
  4. ঘ) IAEA
ব্যাখ্যা
১৯৬৫ সালে জাতিসংঘ শিশু তহবিল বা UNICEF নোবেল শান্তি পুরস্কার লাভ করে। অন্যদিকে UNHCR ১৯৫৪ ও ১৯৮১ সালে, ILO ১৯৬৯ সালে এবং IAEA ২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৩,১৫৩.
কোন সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়?
  1. ডাম্বারটন ওকস সম্মেলন 
  2. আটলান্টিক সম্মেলন
  3. ইয়াল্টা সম্মেলন
  4. সানফ্রান্সিসস্কো সম্মেলন
ব্যাখ্যা

সানফ্রান্সিসকো সম্মেলন:
- সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
- এ সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল - ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তির মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
- এই সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল।

⇒ এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে। 
- সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করে এবং তারা জাতিসংঘের সংবিধান বা চার্টার অনুমোদন করে।
- এই সম্মেলনে প্রধানভাবে মিত্র শক্তি বা Allied Powers-এর ৫০টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে এবং একে স্বীকৃতি প্রদান করে।
- সেজন্য ২৪শে অক্টোবর জাতিসংঘের জন্ম দিনকে সারা বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৩,১৫৪.
APTA ভুক্ত দেশ নয় কোনটি? [ এপ্রিল, ২০২৫]
  1. দক্ষিণ কোরিয়া
  2. লাওস
  3. বাংলাদেশ
  4. ভিয়েতনাম 
ব্যাখ্যা
• APTA:
- APTA (Asia-Pacific Trade Agreement) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
• APTA ভুক্ত দেশগুলো হলো: [ এপ্রিল, ২০২৫]
- বাংলাদেশ
- ভারত
- চীন
- শ্রীলংকা
- লাওস
- দক্ষিণ কোরিয়া
- মঙ্গোলিয়া।

উৎস: ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৫৫.
কোন দেশ জাতীয় উন্নয়নের মূল্যায়নের জন্য Gross National Product (GNP)-এর পরিবর্তে Gross National Happiness (GNH) ব্যবহার করে?
  1. ভুটান
  2. জার্মানি
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

Gross National Happiness (GNH):
- Gross National Happiness (GNH) বা 'মোট জাতীয় সুখ' হলো একটি উন্নয়ন দর্শন ও সূচকযা জিডিপি (GDP)-র পরিবর্তে জনগণের সামগ্রিক সুখ ও কল্যাণ পরিমাপ করে।
- ভুটান বিশ্বের একমাত্র দেশ যেখানে জাতীয় উন্নয়নের মূল্যায়নের জন্য Gross National Product (GNP) বা GDP-এর পরিবর্তে Gross National Happiness (GNH) ব্যবহার করা হয়।
- ১৯৭২ সালে ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক (Jigme Singye Wangchuck) প্রথম এই ধারণা প্রচার করেন। ভুটান সরকার GNH-কে জাতীয় নীতি ও পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে।
- এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে টেকসই উন্নয়নপরিবেশ সংরক্ষণসুশাসন এবং সংস্কৃতি রক্ষাকে প্রাধান্য দেয়। 

• GNH-এর মূল স্তম্ভসমূহ:
১. সুশাসন (Good Governance): স্বচ্ছ ও কার্যকর শাসন ব্যবস্থা,
২. টেকসই সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন: পরিবেশবান্ধব প্রবৃদ্ধি,
৩. সাংস্কৃতিক সংরক্ষণ ও প্রচার: নিজস্ব সংস্কৃতির সুরক্ষা,
৪. পরিবেশ সংরক্ষণ: প্রকৃতির ভারসাম্য রক্ষা।

অন্যদিকে,
- জার্মানি, যুক্তরাষ্ট্র, রাশিয়া এসব দেশে প্রধানত GDP/GNP ব্যবহার করা হয়।

উল্লেখ্য,
- Gross National Product (GNP) বা মোট জাতীয় উৎপাদন হলো একটি দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের দ্বারা এক বছরে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্যতা সে দেশের ভেতরে হোক বা বাইরে। 

উৎস: i) Investopedia.
ii) OPHI ওয়েবসাইট।
iii) Asian Development Bank ওয়েবসাইট।

৩,১৫৬.
IMF-এর রিজার্ভ মুদ্রা কতটি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।

উৎস: IMF ওয়েবসাইট।[link]
৩,১৫৭.
জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নিয়োগ লাভ করেন?
  1. ২ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব:
– জাতিসংঘের মহাসচিব প্রধান প্রশাসনিক অফিসার।
– সচিবালয় পরিচালনা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার হাতে ন্যাস্ত।
– তাঁকে ঘিরে জাতিসংঘের কর্মকান্ড আবর্তিত হয়।
– নিরাপত্তা পরিষদ তাঁর নিয়োগ চূড়ান্ত করে ও সাধারণ পরিষদের মাধ্যমে তিনি নিয়োগপ্রাপ্ত হন।
সাধারণত পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৫৮.
জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?
  1. ক) নিরাপত্তা পরিষদ
  2. খ) সাধারণ পরিষদ
  3. গ) অছি পরিষদ
  4. ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা
সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের আলোচনা/বিতর্কের মূল কেন্দ্রবিন্দু।
- এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মূখপাত্র, নীতি নির্ধারণী অঙ্গ হিসাবে কাজ করে।
- প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সমাবেশ/সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।
- সম্মেলনে প্রতিটি সদস্য দেশ সর্বোচ্চ ৫জন প্রতিনিধি পাঠাতে পারে।
- সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি ভোট প্রদানের ক্ষমতা রয়েছে।

- সভার শুরুতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে একজন সভাপতি নির্বাচিত হয়।
- সাধারণ পরিষদের সভাপতি ১ বছরের জন্য দায়িত্ব পালন করেন।
- সাধারণ পরিষদের সকল সিদ্ধান্ত সদস্যদের সংখ্যাগরিষ্ট মতামতের মাধ্যমে গৃহীত হয়।
- জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ।
- জাতিসংঘের সকল সদস্যই মূলত সাধারণ পরিষদের সদস্য।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উৎস:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
৩,১৫৯.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কতটি?
  1. ৫২টি
  2. ৫১টি
  3. ৫০টি
  4. ৪৯টি
ব্যাখ্যা
• জাতিসংঘ :
- প্রস্তাবকারী: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট,
- জাতিসংঘ নামকরণের তারিখ: ১ জানুয়ারি ১৯৪২।
- অবস্থান: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,
- সদর দপ্তরের স্থপতি: ডব্লিউ হ্যারিসন।
• জাতিসংঘের অন্যান্য তথ্য:
- জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ।
- সদর দপ্তর অবস্থিত: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,
- ইউরোপীয় কার্যালয় অবস্থিত: জেনেভা, সুইজারল্যান্ড,
- জাতিসংঘ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- প্রতিষ্ঠিতা সদস্য রাষ্ট্র: ৫১টি।

• গঠন সংক্রান্ত তথ্য:
- সনদ কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫,
- আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়: ১৪ আগস্ট ১৯৪১,
- জাতিসংঘ দিবস পালিত হয় - ২৪ অক্টোবর।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৩,১৬০.
অরবিস ইন্টারন্যাশনাল কী ধরনের সংস্থা?
  1. একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
  2. একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা
  3. একটি বাণিজ্যিক সংস্থা
  4. একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল
ব্যাখ্যা

অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালের মে মাসে তারবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
- বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।
- বর্তমানে অরবিস বিশ্বের ৯০টি দেশে কাজ করছে।

তথ্যসূত্র - অরবিস ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

৩,১৬১.
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ওয়াশিংটন
  3. প্যারিস
  4. জেনেভা
ব্যাখ্যা
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD):
UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development।
- জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে - UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ।
- জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।


এক নজরে UNCTAD -
প্রতিষ্ঠাকাল -- ৩০ ডিসেম্বর, ১৯৬৪ সাল
প্রতিষ্ঠার স্থান -- জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের প্রস্তাবের মাধ্যমে
সদস্য সংখ্যা -- ১৯৫টি দেশ
সদরদপ্তর -- জেনেভা, সুইজারল্যান্ড

উৎস: UNCTAD ওয়েবসাইট।
৩,১৬২.
ILO এর বর্তমান মোট সদস্য কতটি?
  1. ক) ১৭৭টি
  2. খ) ১৮৭টি
  3. গ) ১৯৩টি
  4. ঘ) ১৯৫টি
ব্যাখ্যা
- ILO (International Labour Organization) ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক ব্রিটেনের গাই রাইডার।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ বর্তমান পর্যন্ত ILO এর ৩৫টি কনভেনশন অনুমোদন করেছে যার মধ্যে ৩০টি কার্যকর রয়েছে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(তথ্যসূত্র: ILO ওয়েবসাইট)
৩,১৬৩.
বিশ্বব্যাংক থেকে কোন দেশ সদস্যপদ প্রত্যাহার করেন?
  1. ফিলিস্তিন
  2. ইরান
  3. পূর্ব তিমুর
  4. কিউবা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বব্যাংক:

- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ: নাউরু ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কিউবা।
- ১৪ নভেম্বর ১৯৬০ দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৩,১৬৪.
আরব উপদ্বীপের কোন দেশটি GCC এর সদস্য নয়?
  1. ক) কুয়েত
  2. খ) কাতার
  3. গ) ওমান
  4. ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।

এটি ১৯৮১ সালে গঠিত হয়। সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত। বর্তমান মহাসচিব কুয়েতের নায়েফ আল হাজরাফ

GCC এর সদস্য সংখ্যা ৬টি
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

(তথ্যসূত্র: GCC ওয়েবসাইট)
৩,১৬৫.
জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে সানফ্রান্সিসকো সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা মিলিত হন কবে?
  1. ক) ২৫ জুন, ১৯৪৫
  2. খ) ২৫ এপ্রিল, ১৯৪৪
  3. গ) ২৪ এপ্রিল, ১৯৪৫
  4. ঘ) ২৫ এপ্রিল, ১৯৪৫
ব্যাখ্যা
সানফ্রান্সিসস্কো সম্মেলন
২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন। ২ মাসের প্রচেষ্টায় ১১১টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদ (The United Nations Charter)  রচনা করেন। ১৯৪৫ সালের ২৫ জুন এটি ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি অনুমোদন করেন।
▪ ২৬ জুন জাতিসংঘের সনদ ৫০ দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটি ‘San Francisco Conference বা The United Nations Conference on International Organization’  নামে পরিচিত।
▪ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশ সনদ অনুমোদন করে এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় অর্থ্যাৎ ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে জাতিসংঘ সনদ কার্যকর হয়। ২৪ অক্টোবরকে তাই ‘জাতিসংঘ দিবস’ বলা হয়।
▪ পোল্যান্ড ২৬ জুন সম্মেলনে উপস্থিত না থেকেও পরে জাতিসংঘ সনদ স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাকারী ৫১ তম সদস্য দেশ হয়।   

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা। 
৩,১৬৬.
কত সালে ইয়াল্টা সম্মেলনে আন্তর্জাতিক সংস্থা (United Nations Declaration) গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৭ সালে
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

⇒ সম্মেলনের মূল আলোচনা বিষয়:
- জার্মানির পরাজয় ও ভবিষ্যৎ: জার্মানি পরাজিত হলে তার ভাগ-বাটোয়ারা এবং এর পরবর্তী শাসন কিভাবে হবে, তা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জার্মানির বিভाजन এবং ন্যাজি নেতাদের বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

- জাতিসংঘের প্রতিষ্ঠা: জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি সংস্থা গঠন করা হয়, যাতে পরবর্তী সময়ে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা যায়। এখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং চীন ও ফ্রান্সকে স্থান দেওয়া হয়।

- পোল্যান্ডের ভবিষ্যৎ: পোল্যান্ডের সীমান্ত পরিবর্তন এবং সরকারের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, যাতে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমী শক্তিগুলোর মধ্যে সমঝোতা তৈরি করা যায়।

- ইউরোপে মুক্ত নির্বাচন: পূর্ব ইউরোপের দেশগুলোতে মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো হবে, এমন একটি ঘোষণা করা হয়।

উৎস: History.com
৩,১৬৭.
ITU এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) অটোয়া
  3. গ) জেনেভা
  4. ঘ) বার্ন
ব্যাখ্যা
ITU (International Telecommunicaion Union) হলো বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন। এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।

- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। বর্তমান সেক্রেটারি জেনারেল ডোরিন বোগডান মার্টিন (১ জানুয়ারি ২০২৩ থেকে)।

(তথ্যসূত্র: ITU ওয়েবসাইট)
৩,১৬৮.
নিচের কোনটি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা?
  1. WHO
  2. ICJ
  3. UNIDO
  4. UNWTO
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি।
১.জাতিসংঘের সাধারন পরিষদ (UNGA),
২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC),
৩.অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC),
৪.আন্তর্জাতিক আদালত (ICJ),
৫.অছি পরিষদ (Trusteeship Council) ও
৬.সেক্রেটারিয়েট। সবগুলোই ১৯৪৫ সালে গঠিত।
ইউনেস্কো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। 

জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

[উৎস: জাতিসংঘ ওয়েবসাইট]
৩,১৬৯.
জাতিসংঘের সম্পর্কিত সংস্থা নিচের কোনটি?
  1. ক) UNESCO
  2. খ) WTO
  3. গ) WMO
  4. ঘ) ILO
ব্যাখ্যা
জাতিসংঘের সম্পর্কিত সংস্থা:

WTO- World Trade Organization.
IAEA- International Atomic Energy Agency.
OPCW- Organization for the Prohibition of Chemical Weapons.
CTBTO- Preparatory Commission for the Nuclear-Test-Ban Treaty Organization. 

তথ্যসূত্র
: জাতিসংঘের ওয়েবসাইট।
৩,১৭০.
ইউরোজোনে যুক্ত হওয়া সর্বশেষ দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ক্রোয়েশিয়া
  2. রোমানিয়া
  3. বুলগেরিয়া
  4. হাঙ্গেরি
ব্যাখ্যা

- বর্তমানে ইউরোজোনে যুক্ত হওয়া সর্বশেষ দেশ বুলগেরিয়া। 

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

তথ্যসূত্র: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন। (Link)

৩,১৭১.
সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে কোন সংস্থা?
  1. UNCTAD
  2. UN-HABITAT
  3. UNAIDS
  4. UN -WTO
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT.
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

তথ্যসূত্র - UN HABITAT ওয়েবসাইট।
৩,১৭২.
জাতিসংঘ সনদের কোন ধারা অনুসারে 'ন্যাটো এবং ওয়ারশ চুক্তি' প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ধারা ২৫
  2. ধারা ৪৬
  3. ধারা ৪৯
  4. ধারা ৫১
ব্যাখ্যা

ধারা ৫১:
- জাতিসংঘের কোনো সদস্যের ওপর কোনো আক্রমণ ঘটলে যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি নিরাপত্তা পরিষদ গ্রহণ করছে ততক্ষণ সেই রাষ্ট্রের একক সহজাত অধিকার বা যৌথ আত্মরক্ষার অধিকার সম্বন্ধে বর্তমান সনদের কোনো অংশই অন্তরায় হবে না। আত্মরক্ষার এই অধিকার কার্যকর করার জন্য সদস্যগণ কর্তৃক অবলম্বিত ব্যবস্থাদি সঙ্গে সঙ্গেই নিরাপত্তা পরিষদের কাছে পেশ করতে হবে এবং এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ বা পুনরুদ্ধারের জন্য এই সনদ অনুযায়ী প্রয়োজনীয় বিধিব্যবস্থা গ্রহণে নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও দায়িত্ব কোনো মতেই বাধাগ্রস্ত হবে না।

⇒ জাতিসংঘ সনদ অনুসারে, 'ন্যাটো' (North Atlantic Treaty Organization) এবং 'ওয়ারশ চুক্তি' (Warsaw Pact) দুটি মূলত জাতিসংঘ সনদের ধারা ৫১ অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ধারা ৫১ জাতিসংঘ সনদের আত্মরক্ষা সম্পর্কিত ধারা, যা রাষ্ট্রগুলোর জন্য তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষার অধিকার নিশ্চিত করে।
- ন্যাটো ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় মূলত একটি সামরিক নিরাপত্তা চুক্তি হিসেবে, যার উদ্দেশ্য ছিল একে অপরকে বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে রক্ষা করা।
- ওয়ারশ চুক্তি ১৯৫৫ সালে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়, যা ন্যাটোর বিপরীতে পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলোর সামরিক জোট ছিল।

অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।
- ধারা ২৫: বর্তমান সনদ অনুযায়ী জাতিসংঘের সদস্যরা নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্ত মেনে চলতে এবং তা কার্যকর করতে সম্মত হচ্ছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,১৭৩.
২০২২ সালে ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে জি২০ মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় কোন মাসে?
  1. ক) এপ্রিল
  2. খ) জুলাই
  3. গ) আগস্ট
  4. ঘ) জুন
ব্যাখ্যা
- জি২০ হলো গ্রুপ অব টোয়েন্টি।
- বিশ্বের বৃহত্তম অর্থনীতির ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে জি২০ গঠিত।
- ১৯৯৯ সালে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য রাষ্ট্রগুলো বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮০ শতাংশ, বৈশ্বিক বাণিজ্যের ৭৫ শতাংশ প্রতিনিধিত্ব করে এবং বিশ্ব জনসংখ্যার ৬০ শতাংশের অধিকারী।
- ২০২২ সালের নভেম্বরে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে। 
- ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৭-৮ জুলাই দুই দিন ব্যাপি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়

উৎস: জি২০ ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।
৩,১৭৪.
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. রোম
  2. জেনেভা
  3. লন্ডন
  4. প্যারিস
ব্যাখ্যা
IFAD:
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
- প্রতিষ্ঠিত হয়: ১৫ডিসেম্বর, ১৯৭৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: রোম, ইতালি।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: সার্বিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট: আলভারো লারিও (স্পেন)।

⇒ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৭ সালে।

উৎস: IFAD ওয়েবসাইট।
৩,১৭৫.
বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ১ জুলাই ১৯৯৪
  2. খ) ১ জুন ১৯৯৪
  3. গ) ১ জানুয়ারি ১৯৯৫
  4. ঘ) ১ ডিসেম্বর ১৯৯৫
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। ১ জানুয়ারি ১৯৯৫ বিশ্ব বাণিজ্য সংস্থা যাত্রা শুরু করে। বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ১ জানুয়ারি ১৯৯৫ থেকেই এই জোটের সদস্য।
এর বর্তমান সদস্য ১৬৪টি। এটি GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী। GATT ১৯৪৭ সালের ৩০ অক্টোবর স্বাক্ষরিত হয়।
(সূত্রঃ WTO)
৩,১৭৬.
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম মার্কিন প্রেসিডেন্ট?
  1. ৪৮ তম
  2. ৪৬ তম
  3. ৪৭ তম
  4. ৪৯ তম
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প: 
- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচনে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন।
- ডোনাল্ড জে ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে।
- তিনি যুক্তরাষ্ট্রের ৪৫ তম এবং ৪৭ তম প্রেসিডেন্ট।
- ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেন ট্রাম্প।
- তার রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন।
- তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল  কমলা হ্যারিস। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
- ইলোকটারাল  কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- ২৭০ টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উৎস: USA. Govt.
৩,১৭৭.
Partnership for Global Infrastructure and Investment (PGII) উদ্যোগে কোন সংস্থা জড়িত?
  1. D-8
  2. G-77
  3. G-7
  4. G-20
ব্যাখ্যা
Group of 7:
- PGII প্রকল্পের সাথে জড়িত G-7.
-  চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণ করে - G7.  
- এর পূর্নরূপ Partnership for Global Infrastructure and Investment.

উল্লেখ্য, 
- বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G-7 প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- G-7 এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - জার্মানি, ইতালি, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – জার্মানি, ইতালি, কানাডা, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

সূত্র: G-7 এর ওয়েবসাইট।
৩,১৭৮.
জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে?
  1. ক) নিক হ্যালি
  2. খ) ভলকান বজকির
  3. গ) জালমি খলিলজাদ
  4. ঘ) ম্যানুয়েল সান্তোস
ব্যাখ্যা
২০২০ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি হলেন তুরস্কের নাগরিক ভলকান বজকির।
প্রথম তুর্কি হিসেবে তিনি এ পদে নির্বাচিত হন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদের মেয়াদ এক বছর।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৩,১৭৯.
Asian Development Bank-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [নভেম্বর, ২০২৪]
  1. ৬৭টি
  2. ৬৮টি
  3. ৬৯টি
  4. ৭০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ADB:

- ADB-এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- বর্তমান সদস্য: ৬৯টি।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং বাকিগুলো অন্যান্য অঞ্চলের।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতসুগু আসাকাওয়া।

উল্লেখ্য,
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
৩,১৮০.
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
  1. মৌরিতানিয়া
  2. কুয়েত
  3. তুরস্ক
  4. ইরাক
ব্যাখ্যা
তুরস্ক আরব লীগের অন্তর্ভুক্ত নয়।

• আরব লীগ:

• প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ ১৯৪৫ সালে ।
• প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭ টি। ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়ামেন ও সৌদিআরব ।
• বর্তমান সদস্য: ২২টি। আলজেরিয়া, বাহরাইন, কমোরোস , জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মেীরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনেসিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
• আরব লীগের পর্যবেক্ষক দেশ: ব্রাজিল, ইরিত্রিয়া, ভারত ও ভেনিজুয়েলা।
• ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরকারী দেশ: মিশর।
• আরব লীগের সদর দপ্তর: কায়রো মিশর।

উৎস: আরব লীগের ওয়েবসাইট।
৩,১৮১.
নিম্নলিখিত কোন নেতা NAM-এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন না?
  1. গামাল আবদেল নাসের
  2. মার্শাল টিটো
  3. জওহরলাল নেহেরু
  4. জোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
জোসেফ স্ট্যালিন NAM-এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন না।

NAM:

- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

⇒ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রতিষ্ঠাতা-
- যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো, ঘানার রাষ্ট্রপতি কোয়ামে নক্রমা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ড. সুকর্ণ।

⇒ NAM-এর মূল উদ্দেশ্য ছিল:
- বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
- আন্তর্জাতিক শক্তির সমতা প্রতিষ্ঠা করা।
- কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং মানবাধিকার রক্ষা করা।
- আগ্রাসী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করা।
- উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

উৎস: NAM ওয়েবসাইট।
৩,১৮২.
নিচের কোনটি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা?
  1. ক) UNESCO
  2. খ) ECOSOC
  3. গ) ILO
  4. ঘ) WHO
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি।
১.জাতিসংঘের সাধারন পরিষদ (UNGA),
২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC),
৩.অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC),
৪.আন্তর্জাতিক আদালত (ICJ),
৫.অছি পরিষদ (Trusteeship Council) ও
৬.সেক্রেটারিয়েট। সবগুলোই ১৯৪৫ সালে গঠিত।
ইউনেস্কো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। 

জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

[উৎস: জাতিসংঘ ওয়েবসাইট]
৩,১৮৩.
APEC এর উদ্যোক্তা কে ছিলেন?
  1. বব উক
  2. লি কুয়ান ইউ
  3. বব হক
  4. কোনটি নয়
ব্যাখ্যা

APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

উৎস: APEC ওয়েবসাইট।

৩,১৮৪.
জাতিসংঘ কর্তৃক কোন বছরকে -”International Year of Plant Health” হিসাবে ঘোষনা করা হয়েছে?
  1. ক) ২০১৮
  2. খ) ২০১৯
  3. গ) ২০২০
  4. ঘ) ২০২১
ব্যাখ্যা
জাতিসংঘ ২০১৯ সালকে International Year of Indigenous Languages এবং International Year of Moderation; ২০২০ সালকে - International Year of Plant Health; ২০২১ সালকে International Year of Peace and Trust, International Year of Creative Economy for Sustainable Development; ২০২২ সালকে International Year of Artisanal Fisheries and Aquaculture হিসাবে ঘোষনা করেছে। ২০২০ সালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা - International Year of the Nurse and the Midwife হিসাবে ঘোষনা করেছে। Source: UN website.
৩,১৮৫.
যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না তাদেরকে ঋণ প্রদান করে বিশ্বব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠান?
  1. IDA
  2. IFC
  3. ICSID
  4. MIGA
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। (আগস্ট, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৮৬.
বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে কবে?
  1. ১০ এপ্রিল, ১৯৭২ সালে
  2. ১৮ এপ্রিল, ১৯৭২ সালে
  3. ২৫ এপ্রিল, ১৯৭২ সালে
  4. ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে
ব্যাখ্যা

Commonwealth ও বাংলাদেশ: 
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
-  সদর দপ্তর - মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে - ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- স্বাধীন বাংলাদেশের এটাই সর্বপ্রথম কোন বৈশ্বিক জোটের সদস্যপদ লাভ।
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। দেশ হিসাবে বাংলাদেশ - ৩৪ তম রাষ্ট্র।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১৮৭.
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? 
  1. লন্ডন
  2. জেনেভা
  3. সানফ্রান্সিসকো
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা

 জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন: 

• জাতিসংঘ সনদ গৃহীত হবার পর ১৯৪৬ সালের ১০ জানুয়ারি প্রথম বারের মত সাধারণ পরিষদের অধিবেশন বসে। 
• এটি লন্ডনের ওয়েষ্ট মিনিস্টারের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হয়।
• ২৬ জুন, ১৯৪৫ সালে ১১১ টি ধারা সম্বলিত জাতিসংঘের সনদ অনুমোদিত হয়।
• সর্বসম্মতভাবে সনদটি স্বাক্ষরিত হয় ২৪ অক্টোবর। 
• জাতিসংঘ সনদের ধারা ১১১ টি।
• মোট ৫১ টি দেশ মূল সনদে স্বাক্ষর করেছিল।
• প্রতি বছর ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে।
• জাতিসংঘ সনদ গৃহীত হবার পর এ পর্যন্ত সনদের চারটি ধারা সংশোধন করা হয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,১৮৮.
Who is the current president of the World Bank?
  1. David R. Malpass
  2. Jim Yong Kim
  3. Ajay Banga
  4. Robert McNamara
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:

- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বিশ্ব ব্যাংক এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩,১৮৯.
নিচের কোন সংস্থাটি ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়?
  1. UNCTAD
  2. WTO
  3. IBRD
  4. UNDP
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে। তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(তথ্যসূত্রঃ WB ওয়েবসাইট)
৩,১৯০.
World Food Programme বা বিশ্ব খাদ্য কর্মসূচি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭১ সালে
  3. গ) ১৯৬১ সালে
  4. ঘ) ১৯৬৩ সালে
ব্যাখ্যা

▪ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
▪ বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড এম বিসলি।
▪ ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
▪ বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র: WFP এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১৯১.
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধের জন্য কোন আন্তর্জাতিক কনভেনশন প্রণীত হয়েছে?
  1. CEADW
  2. CEDAW
  3. UNIFEM
  4. UN Women
ব্যাখ্যা

• CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে। 

তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট।

৩,১৯২.
সার্কের বর্তমান মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কে?
  1. ক) Esala Ruwan Weerakoon
  2. খ) Amjad Hussain B. Sial
  3. গ) Arjun Bahadur Thapa
  4. ঘ) Ahmed Saleem
ব্যাখ্যা
সার্ক (SAARC)
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  

এক নজরে সার্ক -  
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
বর্তমান মহাসচিব - Esala Ruwan Weerakoon (শ্রীলঙ্কা)। তিনি ১ মার্চ, ২০২০ থেকে দ্বায়িত্ব পালন শুরু করেছেন।  

তথ্যসূত্র:- সার্ক ওয়েবসাইট। 
৩,১৯৩.
সিরডাপ (CIRDAP) প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮১ সালে
ব্যাখ্যা
• CIRDAP:
- এর পূর্ণরুপ - Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- CIRDAP- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় - ১৯৭৯ সালে।
- প্রতিষ্ঠাকালীন মূল সদস্য দেশ ছিল - ৬টি।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা - ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। 
- এর সদর দপ্তর রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।

উৎস: সিরডাপের ওয়েবসাইট।
৩,১৯৪.
ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট (অক্টোবর, ২০২৩) -
  1. জ্যঁ ক্লদে ইউঙ্কার
  2. ডোনাল্ড টাস্ক
  3. উরসুলা ভন ডের লেইন
  4. ডেভিড সাসোলি
ব্যাখ্যা
ইউরোপীয় কমিশন:
- ইউরোপীয় কমিশন হলো ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী সংস্থা।
- সদস্য: কমিশন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ কর্তৃক মনোনীত ২৭ জন কমিশনার নিয়ে গঠিত। 
- প্রেসিডেন্ট: উরসুলা ভন ডের লেইন।
- প্রতিষ্ঠিত সাল: ১৯৫৮।
- অবস্থান: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় কমিশন ইইউ এর রাজনৈতিকভাবে স্বাধীন নির্বাহী শাখা।
- নতুন ইউরোপীয় আইন প্রণয়নের জন্য এটি একাই দায়ী এবং এটি ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

অন্যদিকে -
- ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি।
- ইউরোপীয় কমিশনের পূর্বের দুই মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন জ্যঁ ক্লদে ইউঙ্কার।
- ডোনাল্ড টাস্ক ইউরোপীয় কাউন্সিলের সভাপতি।

উৎস: europa.eu ওয়েবসাইট।
৩,১৯৫.
'G7 শীর্ষ সম্মেলন- ২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. ফ্রান্স
ব্যাখ্যা
"G-7 শীর্ষ সম্মেলন - ২০২৫":
- ২০২৫ সালের ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হয়েছে।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেন।

• G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উৎস: G-7 ওয়েবসাইট।
৩,১৯৬.
নিচের কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
  1. ক) WHO
  2. খ) GCC
  3. গ) NAM
  4. ঘ) OPEC
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্র- ন্যাম ওয়েবসাইট। 
৩,১৯৭.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন কত বছর পর পর হয়?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
• জাতিসংঘ নিরাপত্তা পরিষদ :
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি।
- 'প্রতিবছর' ৫টি করে নতুন সদস্য সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ১ বছর পর পর হয়।কিন্তু নির্বাচিত সদস্যরা  ২বছরের জন্য দায়িত্ব পালন করে।
- বাংলাদেশ এশিয়া অঞ্চল থেকে মোট দুইবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
- প্রথমবার: ১৯৭৯-১৯৮০ সাল মেয়াদে দ্বিতীয়বার: ২০০০-২০০১ সাল মেয়াদে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,১৯৮.
BRICS -এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কোনটি? 
  1. ইরান
  2. ব্রাজিল 
  3. মিশর
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

• BRICS: 
-
ব্রিকস একটি বৃহত্তর অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক জোট হিসেবে কাজ করছে। 
- ব্রিকস গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে ২০০৯ সালে গঠিত হয়;
- ব্রিকস গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে গঠিত হয় যখন ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন মিলিত হয়ে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজন করে। 
- ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ হওয়ার পর গোষ্ঠীর নাম পরিবর্তিত হয়ে ‘ব্রিকস’ হয়।
- ২০২৫ সালে এর মোট সদস্য দেশের সংখ্যা ১১।
- প্রাথমিক সদস্য ছিলেন ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন।
- পরে ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যোগ হয়।
- সর্বশেষ ২০২৫ সালে ইন্দোনেশিয়া এর সদস্য হয়।
- বর্তমানে ব্রিকস গোষ্ঠী উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার জন্য এই ১১টি দেশে কার্যক্রম চালাচ্ছে।

উৎস: Britannica.

৩,১৯৯.
APTA চুক্তি কোন সংস্থার অধীনে পরিচালিত হয়?
  1. ESCAP
  2. ASEAN
  3. SAARC
  4. WTO
ব্যাখ্যা

• APTA: 
- এর পূর্ণরূপ: Asia-Pacific Trade Agreement. 
- পূর্বের নাম: Bangkok Agreement. 
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে। 
- উদ্যোক্তা: UN-ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific). 
- পরিচালিত হয়: জাতিসংঘের ESCAP (Economic and Social Commission for Asia and the Pacific) এর তত্ত্বাবধানে।
- উদ্দেশ্য: শুল্ক হ্রাস, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন
- বর্তমান নাম (APTA): ২০০৫ সাল থেকে চালু। 
- বর্তমান স্বাক্ষরিত রাষ্ট্র: বাংলাদেশ,  চীন, ভারত, দক্ষিণ কোরিয়া,  লাওস, শ্রীলংকা। 

• মূল উদ্দেশ্য ও লক্ষ্য: 
- অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক একীকরণ,
- পারস্পরিক লাভজনক বাণিজ্য উদারীকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়ন,
- উন্নয়নশীল দেশসমূহের মধ্যে প্রাচীনতম পছন্দনীয় বাণিজ্য চুক্তি। 
- শ্রীলঙ্কা Bangkok Agreement ও APTA–এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

তথ্যসূত্র: UN-ESCAP ওয়েবসাইট।

৩,২০০.
APEC কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. ক) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়
  2. খ) দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয়
  3. গ) দক্ষিণ-পূর্ব এশিয়া
  4. ঘ) পূর্ব এশিয়া
ব্যাখ্যা
- APEC (Asia Pacific Economic Co-operation) হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক জোট।
- এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ২১টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- এপেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৬-৭ নভেম্বর ১৯৮৯।

তথ্যসূত্র- এপেক ওয়েবসাইট।