বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ২২ / ৭৬ · ২,১০১২,২০০ / ৭,৫৯৯

২,১০১.
মালিতে জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশনের কার্যক্রম রয়েছে?
  1. MINURSO
  2. MINUSCA
  3. MONUSCO
  4. MINUSMA
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।
- জাতিসংঘ ২০১৩ সালে মালিতে মিনুসমা (MINUSMA) নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ২০২১ সালে মালি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সঙ্গে মিত্রতা করার পর থেকেই শান্তিরক্ষীদের ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছিল সরকার।

উল্লেখ্য,
- মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 
- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই ঘোষণার মধ্য দিয়ে ১০ বছর পর দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

উৎস: i) ১১ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.
         ii) ২ জুলাই, ২০২৩, প্রথম আলো। 
২,১০২.
বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
  1. ব্যাংক অব সুইডেন
  2. ব্যাংক অব ডেনিস
  3. সুইস ন্যাশনাল ব্যাংক
  4. ব্যাংক অব ইংল্যান্ড
ব্যাখ্যা
ব্যাংক ব্যবস্থা:

- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’।
- ‘ব্যাংক অব ইংল্যান্ড’কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।
- ব্যাংকিং কার্যক্রমের ধারণা প্রাচীন আমলেও বিদ্যমান ছিল।
- ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় - মুদ্রাকে।
- তবে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক ধরা হয় ১১৫৭ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব ভেনিসকে।
- ১৪০১ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব বার্সেলোনা ছিল প্রথম আধুনিক ব্যাংক।
- ১৬৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব সুইডেন ছিল সনদপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক ব্যাংক।
 
উৎস: সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেনি।
২,১০৩.
ICSID এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) কিরগিজস্তান
  2. খ) এঙ্গোলা
  3. গ) জাম্বিয়া
  4. ঘ) জর্জিয়া
ব্যাখ্যা
পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)
 ▪ (ICSID) এর পূর্ণরূপ ‘International Center for Settlement of Investment Disputes’
 ▪ ICSID আন্তর্জাতিক বিনিয়োগের বিরোধ নিষ্পত্তি এবং সালিশী সুবিধা প্রদান করার মাধ্যমে বিনিয়োগকারী ও বিনিয়োগগ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা হিসাবে কাজ করে।
▪ প্রতিষ্ঠাকাল - ১৪ অক্টোবর, ১৯৬৬ সাল। 
▪ সদস্য সংখ্যা - ১৫৮টি।
• ICSID এর বর্তমান সদস্য দেশ ১৫৮টি। ২১ অক্টোবর ২০২২ সালে এঙ্গোলা ১৫৮তম দেশের মর্যাদা লাভ করে।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
২,১০৪.
IAEA এর বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) ফিলিপ্পে গ্রান্ডি
  2. খ) জেন্স স্টলেনবার্গ
  3. গ) রাফায়েল মারিয়ানো গ্রসি
  4. ঘ) মাসাতসুগু আসাকাওয়া
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA-International Atomic Energy Agency) বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মারিয়ানো গ্রসি।
২০১৯ সালের ৩ ডিসেম্বর তিনি সংস্থাটির ৭ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
IAEA এর সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭২টি।
IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ IAEA ওয়েবসাইট)
২,১০৫.
উন্নয়নশীল দেশ সমূহের জন্য 'Generalised System of Preferences' (GSP) সুবিধা নির্ধারন করে -
  1. ক) UNCTAD
  2. খ) WTO
  3. গ) IMF
  4. ঘ) IBRD
ব্যাখ্যা
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।  
UNCTAD উন্নয়নশীল দেশ সমূহের জন্য Generalised System of Preferences (GSP) সুবিধা নির্ধারন করে থাকে।
▪ বর্তমান প্রধান (মহাসচিব) রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা)। ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে ৪ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথম নারী এবং মধ্য আমেরিকান যিনি UNCTAD-এর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।   

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট।
২,১০৬.
OPCW এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৯৩
  2. খ) ১৮২
  3. গ) ১৭৫
  4. ঘ) ১৭৭
ব্যাখ্যা
OPCW:

- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW).
- OPCW-এর পূর্ণরুপ- Organisation for the Prohibition of Chemical Weapons.
- রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এর প্রয়োগের মাধ্যমে তৈরি হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের নির্মূল করার জন্য বিশ্বের প্রথম বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ চুক্তি (OPCW)।
- এর প্রতিষ্ঠাকাল- ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- এর সদস দপ্তর- হেগ, নেদারল্যান্ডস।
- সংস্থাটির সদস্য সংখ্যা- ১৯৩।

তথ্যসূত্র - OPCW অফিসিয়াল ওয়েবসাইট।
২,১০৭.
বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এর প্রধান কে? [জানুয়ারি,২০২৫]
  1. আদ্রে আজুলে
  2. অ্যান্ডার্স নর্ডস্ট্রোম
  3. উইলিয়াম হেইরী
  4. তেদরস আধানম গেব্রেয়াসুস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
→ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান - তেদরস আধানম গেব্রেয়াসুস।

তেদরস আধানম গেব্রেয়াসুস:

- তেদরস আধানম গেব্রেয়াসুস (জন্ম ৩ মার্চ, ১৯৬৫, আসমারা, ইথিওপিয়া) একজন ইথিওপিয়ান জীববিজ্ঞানী এবং স্বাস্থ্য কর্মকর্তা।
- তিনি ২০১৭ সালে WHO-র ৭০ তম অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে মহাপরিচালক নির্বাচিত হন।
- তিনি ইথিওপিয়ার নাগরিক এবং WHO-এর মহাপরিচালক পদে অধিষ্ঠিত হওয়া আফ্রিকা অঞ্চলের প্রথম ব্যক্তি।
- ২০০৫ সালে ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন, এবং স্বাস্থ্য সেবার উন্নতি এবং জনগণের জন্য সেবা সহজলভ্য করতে কাজ করেন।
- ২০১২ সালে তিনি ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রী হন।
- ২০১৭ সালে তিনি ডব্লিউএইচও মহাপরিচালক হিসেবে নির্বাচিত হন।
- তার নেতৃত্বে, সংস্থাটি স্বচ্ছতা ও দ্রুত প্রতিক্রিয়া প্রদানের জন্য আরো সক্রিয় হয়।
- তবে, তার কিছু সিদ্ধান্ত, বিশেষ করে চীনা সরকারের কোভিড-১৯ মোকাবিলায় সমর্থন দেওয়া, বিতর্ক সৃষ্টি করেছে।

উল্লেখ্য, 
- সম্প্রতি, (ডিসেম্বর, ২০২৪) বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে ইসরায়েলি বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট এবং প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
২,১০৮.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীনস্ত আঞ্চলিক কমিশন নয় কোনটি?
  1. ECLAC
  2. ESCWA
  3. ELCAE
  4. ESCAP
ব্যাখ্যা
⇒ 'ELCAE' জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীনস্ত আঞ্চলিক কমিশন নয়।

জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
২,১০৯.
নিচের কোন দেশটি ওপেকভুক্ত?
  1. ইন্দোনেশিয়া
  2. কাতার
  3. নাইজেরিয়া
  4. মিয়ানমার
ব্যাখ্যা
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর বাগদাদ কনফারেন্সের মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।
অন্যদিকে
- কাতার, ইন্দোনেশিয়া ও অ্যাঙ্গোলা পূর্বে ওপেক এর সদস্য ছিলো কিন্তু বর্তমানে সদস্য নয়। মিয়ানমার ওপেকভুক্ত নয়।
(তথ্যসূত্রঃ OPEC ওয়েবসাইট)
২,১১০.
কোন দেশ বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম ঋণ গ্রহণ করে?
  1. ভারত
  2. ব্রাজিল
  3. ফ্রান্স
  4. কোনটি নয় 
ব্যাখ্যা

- ফ্রান্স বিশ্ব ব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে। 

বিশ্ব ব্যাংক:
- ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এটি ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা,
- এটি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৯৪৭ সালের ৯ মে, বিশ্বব্যাংক প্রথমবারের মতো ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।

উল্লেখ্য,
বিশ্বব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত, এগুলো হলো:
- IBRD (International Bank for Reconstruction and Development),
- IFC (International Finance Corporation),
- IDA (International Development Association),
- ICSID (International Centre for Settlement of Investment Disputes), এবং
- MIGA (Multilateral Investment Guarantee Agency)।

সূত্র: বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।

২,১১১.
নিচের কোন সংস্থা শেখ হাসিনাকে 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' ঘোষনা করেন?
  1. ক) বাসস
  2. খ) আইটিইউ
  3. গ) এসিডিএসএন
  4. ঘ) আইডিএফ
ব্যাখ্যা
শেখ হাসিনাকে দেওয়া বিশ্ববাসী ও সংস্থার বিভিন্ন  উপাধিঃ
⇒ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' উপাধিতে ভূষিত করেছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)।
⇒ এসিডিএসএন কর্তৃক তিনি ২০২১ সালে ‘এসডিজি অগ্রগতি’ পুরস্কারে ভূষিত হন।
⇒ ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন ২০১৯  সালে তাঁকে Lifetime Contribution for Women Empowerment Award প্রদান করে। 
⇒ টেকসই ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য International Telecommunication Union (ITU) শেখ হাসিনাকে ICTs in Sustainable Development Award-2015 প্রদান করে

এছাড়াও-

⇒লেডি অব ঢাকা- যুক্তরাষ্ট ভিত্তিক  প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’।

⇒মাদার অব হিউম্যানিটি- ব্রিটিশ মিডিয়া।

⇒কারিশম্যাটিক লিডার- মিশরের রাষ্টদূত মাহামুদ ইজ্জত।

⇒প্রাচ্যের নতুন তারকা- সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র খালিজ টাইমস।

⇒বিশ্বের নেতা- ভারতের বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ড. বিনয় প্রভাকর।

⇒নারী অধিকারের স্তম্ভ- কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী মেরি ক্লড বিবেউ।

⇒বিশ্ব শান্তির দূত – কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিস স্ট্যাডিস বিভাগের তিন শিক্ষক।

⇒মানবিক বিশ্বের প্রধান নেতা- অক্সফোর্ড নেটওয়ার্ক অফ পিস নামক সংস্থা

⇒জোয়ান অফ আর্ক- শ্রীলঙ্কা গার্ডিয়ান

⇒বিশ্ব মানবতার আলোকবর্তিকা -নোবেল বিজয়ী কৈলাশ সত্যর্থী

⇒বিশ্ব মানবতার বিবেক- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সন্তোস

⇒বিরল মানবতাবাদী নেতা- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

উৎসঃ প্রথম আলো এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২,১১২.
যুক্তরাষ্ট্রের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত করােনা ভাইরাসের টিকা-
  1. ক) Covishield
  2. খ) tozinameran
  3. গ) mRNA-1273
  4. ঘ) Sputnik-V
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না।
- ২০১০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
- mRNA-1273: মডার্না উদ্ভাবিত করােনা ভাইরাসের টিকা।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনকা কোম্পানি উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম Covishield.
- টিকাটির কার্যকারিতা ৬২% থেকে ৯০%।
- বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট এই টিকাটি ব্যাপক আকারে উৎপাদন করছে।

অন্যদিকে,
tozinameran : ফাইজার-বায়ােএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা।
Sputnik-V রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত করােনা ভাইরাসের টিকা।
উৎসঃ বিবিসি ওয়ার্ল্ড ও লাইত এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২,১১৩.
রাজনৈতিক ও সামরিক জোট 'ন্যাটো' কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়?
  1. শেনজেন চুক্তি
  2. উত্তর আটলান্টিক চুক্তি
  3. রোম স্টাচু
  4. লন্ডন চুক্তি
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (জানুয়ারি, ২০২৬)
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন। (জানুয়ারি, ২০২৬)
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর বর্তমান প্রধান মার্ক রুট্টে। (জানুয়ারি, ২০২৬)

উৎস: ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

২,১১৪.
CTBTO-এর প্রধান কাজ কী?
  1. পরমাণু শক্তি উন্নয়ন
  2. পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
  3. জৈব অস্ত্র গবেষণা
  4. যুদ্ধাপরাধ তদন্ত
ব্যাখ্যা
CTBTO: 
- পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty.
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ।
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

- CTBTO-এর মূল উদ্দেশ্য হলো:
- বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
- একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা
- গোপন পারমাণবিক পরীক্ষা সনাক্ত করতে সক্ষম হওয়া
- বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা

উৎস: CTBTO ওয়েবসাইট।
২,১১৫.
UNCTAD-এর প্রথম সম্মেলনে নিম্নের কোন জোটটি গঠিত হয়েছে?
  1. G-20
  2. BRICS
  3. D-8
  4. G-77
ব্যাখ্যা
G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।

⇒ ২০২৪ সালে উগান্ডা নিউইয়র্কে G-77 এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে।

উল্লেখ্য,
- ১৯৬৪ সালে UNCTAD এর প্রথম সম্মেলনে G-77এর আত্নপ্রকাশ ঘটে।
- UNCTAD এবং G-77 শুধু একই বছর প্রতিষ্ঠিত হয় নি, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করাও ছিল উভয় সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।
- মূলত G-77 প্রতিষ্ঠার ক্ষেত্রে UNCTAD এর ভূমিকা অগ্রগণ্য।

⇒ UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

উৎস: i) G-77 ওয়েবসাইট।
ii) UNCTAD ওয়েবসাইট।
২,১১৬.
Sustainable Development Goal এর মেয়াদ শেষ হবে কবে?
  1. ৩০ জুন ২০৩০
  2. ৩১ ডিসেম্বর ২০৩০
  3. ০১ জানুয়ারি ২০৩০
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goal):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,১১৭.
কোন দেশটি BENELUX এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) লিচেনস্টাইন
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
- BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
(তথ্যসূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
২,১১৮.
জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেনি?
  1. ক) দ্যাগ হ্যামারশোল্ড
  2. খ) কফি আনান
  3. গ) পেরেজ দ্য কুয়েলার
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
▪ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
▪ প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে।
▪ জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক সংস্থা হিসাবে দাঁড় করানোর স্বীকৃতি স্বরুপ ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
▪ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।    
২,১১৯.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) কখন প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা
• UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP)
- UNEP-এর পূর্ণরুপ- United Nations Environment Programme 
- (UNEP) হল বিশ্বব্যাপী পরিবেশগত এজেন্ডা নির্ধারণকারী সংস্থা যা জাতিসংঘের টেকসই উন্নয়নের পরিবেশগত মাত্রা বাস্তবায়নের প্রচার করে।
- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
- বিশ্ব পরিবেশ দিবস -৫ জুন।
- UNEP পরিবেশগত মাইলফলকের  ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে- ২০২২ সালে।
-জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নির্বাহী পরিচালক- ইঙ্গার অ্যান্ডারসন।
- UNEP তার কাজের নিয়মিত আপডেট শেয়ার করে- ৭টি ভাষায় ভাষাগুলো হলো:
আরবি, ইংরেজি, ফরাসি, কিসোয়াহিলি, পর্তুগীজ, স্পেনীয়, রাশিয়ান।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNEP)
২,১২০.
CARE সর্বপ্রথম কার্যক্রম শুরু করে -
  1. ক) ইতালিতে
  2. খ) ফ্রান্সে
  3. গ) জার্মানিতে
  4. ঘ) মিশরে
ব্যাখ্যা
• কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International):
- প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে।
-
CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe.
- ১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
- এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।
- CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি।
- জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।

উৎস:
কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
২,১২১.
ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু করে কবে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭২ সালে
ব্যাখ্যা
• ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB):
- এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- সৌদি আরবের জেদ্দায় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলন হয়;
- তখন IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালের ২০ অক্টোবর।
- প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব।
- ইসলামী উন্নয়ন ব্যাংক বিনা সুদে ঋণ প্রদান করে।
- ইসলামী উন্নয়ন ব্যাংক ১৯৮৩ সালে বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে।
- বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser। (মে, ২০২৫)।

• কার্যাবলী:   
- আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা।
- অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে।

উল্লেখ্য,
- ওআইসি সদস্যভূক্ত দেশ সমূহ IsDB সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ১২ আগস্ট ‍যুক্ত হয়।

উৎস: IDB ওয়েবসাইট।
২,১২২.
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিম্নের কোন প্রতিবেদনকে ‘কোড রেড’ হিসেবে বর্ণনা করেন?
  1. ক) বিশ্ব শরণার্থী প্রতিবেদন
  2. খ) বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন
  3. গ) আইপিসিসির প্রতিবেদন
  4. ঘ) বিশ্ব মানবাধিকার প্রতিবেদন
ব্যাখ্যা
- ১৯৮৮ সাল থেকে আইপিসিসি জলবায়ু সম্পর্কিত ছয়টি প্রতিবেদন প্রকাশ করেছে।
-  ১ থেকে ১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-২৬’ বসার তিন মাস আগে আইপিসিসি ৬ষ্ঠ সমীক্ষার অংশ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। 
- ‘নীতিনির্ধারকদের জন্য সারসংক্ষেপ’ শিরোনামে প্রকাশিত ৪২ পৃষ্ঠার এই প্রতিবেদনের বরাত দিয়ে গার্ডিয়ানের খবরে বলা হয়, আগামী দুই দশকের মধ্যে পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
- এবারের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত জলবায়ু বদলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলে বরফ ও হিমবাহ গলে যাওয়া, তাপদাহ, বন্যা আর খরার মতো ঘটনা বাড়ছে মানুষের নানা কার্যক্রমের কারণেই।
- এ প্রতিবেদনকে মানবজাতির জন্য সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘কোড রেড’ হিসেবে বর্ণনা করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জ্বালানি হিসেবে কয়লা এবং উচ্চমাত্রায় দূষণ ঘটানো জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত দ্রুত সম্ভব বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
- এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমাদের গ্রহটাকে ধ্বংস করে ফেলার আগে এই প্রতিবেদনের মধ্য দিয়েই কয়লা ও ফসিল ফুয়েলের মৃত্যুঘণ্টা বাজানো উচিত।’
 
উৎস: পত্রিকা রিপোর্ট 
২,১২৩.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
  1. সুরিনাম
  2. পেরু
  3. বলিভিয়া
  4. ব্রাজিল
ব্যাখ্যা
OIC:

- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
২,১২৪.
'AUKUS' জোটের সদস্য দেশ নয়-
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এই তিনটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে নতুন সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

২,১২৫.
G-7 এর একমাত্র এশিয়ার দেশ কোনটি?
  1. জাপান
  2. চীন
  3. সিঙ্গাপুর
  4. ভারত
ব্যাখ্যা
- এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

• Group of 7:
- বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G-7 প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- G-7 এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: G-7 এর ওয়েবসাইট।
২,১২৬.
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে?
  1. New Development Bank (NDB)
  2. BRICS Development Bank (BDB)
  3. Economic Development Bank (EDB)
  4. International Commercial Bank (ICB)
ব্যাখ্যা
BRICS:
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS.
- ব্রিকসের কোনো সদর দপ্তর নেই, তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- এর সদর দপ্তর: সাংহাই, চীন।

তথ্যসূত্র - ব্রিকসের ওয়েবসাইট এবং প্রথম আলো
২,১২৭.
কত সালে রাশিয়া START - 2 চুক্তি ত্যাগ করে?
  1. ক) ২০০০
  2. খ) ১৯৯৫
  3. গ) ২০০২
  4. ঘ) ১৯৯৩
ব্যাখ্যা

 রাশিয়া START -2 ত্যাগ করে ২০০২ সালে।
- জর্জ ডব্লিউ বুশ এবং বরিস ইয়েলেটসিন চুক্তিতে স্বাক্ষর করেন।
- যা কার্যকর হয় ২০০০ সালে ।
- কিন্তু যুক্তরাষ্ট্র ABM চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে রাশিয়াও START -2 চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

উৎস: Britannica.com

২,১২৮.
২০২৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে?
  1. ৭৮তম
  2. ৭৯তম
  3. ৮০তম
  4. ৮১তম
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন:
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

⇒ জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

২,১২৯.
নিচের কোনটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা?
  1. ক) IMO
  2. খ) UNAIDS
  3. গ) IOM
  4. ঘ) UNRWA
ব্যাখ্যা
IOM:

- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM.
- IOM: জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM) ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি ।
- মহাপরিচালক - এন্টনিও ভিটোরিনো।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
২,১৩০.
গ্রানাডা জাতিসংঘের কততম সদস্য?
  1. ১৩৬তম
  2. ১৩৭তম
  3. ১৩৮তম
  4. ১৫৩তম
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯-তম অধিবেশনে ১৩৬-তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে।
- এর এক সপ্তাহ পরে ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষন প্রদান করেন।
- ২৯তম অধিবেশনে বাংলাদেশের সাথেই গ্রানাডা ও গিনি বিসাউ যথাক্রমে ১৩৭ ও ১৩৮তম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্য হয়

উৎসঃ বাংলাপিডিয়া ও জাতিসংঘের ওয়েবসাইট।
২,১৩১.
১৯৮৪ সালে সিয়াচেন হিমবাহের নিয়ন্ত্রণ নিতে ভারত কোন অভিযান চালায়?
  1. অপারেশন হলোকাস্ট
  2. অপারেশন রেইনবো
  3. অপারেশন মেঘদূত
  4. অপারেশন ব্লু স্টার
ব্যাখ্যা
সিয়াচেন হিমবাহ: 
- সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্বাংশে অবস্থিত, যা হিমালয়ের একটি উপশ্রেণী।
- ‘সিয়াচেন হিমবাহ’ অবস্থিত উত্তর কাশ্মীরে।
- সিয়াচেন হিমবাহ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।

⇒ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।
- তবে দ্বন্দ্বের বীজ লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে সই হওয়া করাচি আর সিমলা চুক্তি দুটির মধ্যেই – যেখানে ‘এন জে ৯৮৪২’ নামের একটি অবস্থানের পরে নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি মানচিত্রে।
- মনে করা হত ওই এলাকার আবহাওয়া এতটাই প্রতিকুল, যেখানে কোনও মানুষ থাকতে পারবে না।

উল্লেখ্য,
- ১৯৮৪ সালে ভারত অপারেশন মেঘদূতের (Operation Meghdoot) মাধ্যমে সিয়াচেন হিমবাহের ৭০% নিয়ন্ত্রণ নেয়।

উৎস: i) Britannica.
ii) BBC.
২,১৩২.
এসডিজি’র ১৭টি অভীষ্টের মধ্যে কোনটি নারী অধিকার সংক্রান্ত?
  1. ৪ নং
  2. ৫ নং
  3. ৬ নং
  4. ৭ নং
ব্যাখ্যা

SDG-5:
- এসডিজি’র (SDG) ১৭টি অভীষ্টের মধ্যে SDG-5 নারী অধিকার ও লিঙ্গ সমতা সংক্রান্ত।
- এই লক্ষ্যটির মূল উদ্দেশ্য হলো "জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন"।
- এটি নারীদের বিরুদ্ধে বৈষম্য, সহিংসতা, বাল্যবিবাহ বন্ধ এবং কর্মক্ষেত্রে ও নীতিনির্ধারণে সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেয়। 

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. গুণগত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।

২,১৩৩.
ব্রেটন উডস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৭ সালে
ব্যাখ্যা
ব্রেটন উডস সম্মেলন:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে। তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।

উৎস: WB ওয়েবসাইট.
২,১৩৪.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা:
- FAO-এর পূর্ণরূপ: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (Qu Dongyu)।
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য:  ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।

উৎস: FAO ওয়েবসাইট।
২,১৩৫.
Orbis International এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
Orbis International:
- Orbis International হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (Derek Hodkey)।
- মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ ও চোখের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও সেবা প্রদান করা।

উল্লেখ্য,
- Orbis International ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।

উৎস: Orbis International ওয়েবসাইট।
২,১৩৬.
European Free Trade Association এর সদস্য কতটি?
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) ছয়টি
  4. ঘ) সাতটি
ব্যাখ্যা
- European Free Trade Association (EFTA) হলো ইউরোপের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যার মূল্য উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অঙ্গীভূতকরণের প্রসার ঘটানো।
- EFTA ১৯৬০ সালের ৪ জানুয়ারি স্টকহোম কনভেনশনের মাধ্যমে গঠিত হয়।
- তখন এর সদস্য সংখ্যা ছিলো সাতটি। তবে বর্তমান সদস্য সংখ্যা চারটি।
এগুলো হলো:
- আইসল্যান্ড
- লিচেনস্টাইন
- নরওয়ে এবং
- সু্ইজারল্যান্ড।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় ও সেক্রেটারিয়েট ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান জেনারেল সেক্রেটারি হেনরি গেজ।
- বৈশ্বিক সেবা ও পণ্য বাণিজ্যে EFTA অঞ্চলের অবস্থান যথাক্রমে পঞ্চম ও নবম।
(তথ্যসূত্রঃ EFTA ওয়েবসাইট)
২,১৩৭.
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ৩০টি
  2. ৩২টি
  3. ২৬টি
  4. ২৭টি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU): 
- ১৯৫১ সালে ছয়টি দেশ মিলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় (ECSC) গঠন করে।
- এরপর ১৯৫৭ সালে রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে এটি ১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) নামে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে ২৭টি দেশ অন্তর্ভুক্ত। [মার্চ, ২০২৫]
- ২০২০ সালে যুক্তরাজ্য EU থেকে বেরিয়ে যায় (ব্রেক্সিট)।

ইইউ'র প্রশাসন পরিচালনার জন্য ৪টি প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি সম্মিলিতভাবে ইইউকে নীতি নির্দেশনা প্রদান করে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন ভূমিকা পালন করে: 
- ইউরোপীয় সংসদ (ব্রাসেলস/স্ট্রাসবুর্গ/লুক্সেমবার্গ)
- ইউরোপীয় কাউন্সিল (ব্রাসেলস)
- ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল (ব্রাসেলস/লুক্সেমবার্গ)
- ইউরোপীয় কমিশন (ব্রাসেলস/লুক্সেমবার্গ/ইইউ জুড়ে প্রতিনিধিত্ব) 

তাদের কাজ অন্যান্য প্রতিষ্ঠান এবং সংস্থা দ্বারা পরিপূরক, যার মধ্যে রয়েছে:
- ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত (লুক্সেমবার্গ)
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ফ্রাঙ্কফুর্ট)
- ইউরোপীয় নিরীক্ষক আদালত (লুক্সেমবার্গ)

উৎস: EU ওয়েবসাইট।
২,১৩৮.
D-8 প্রতিষ্ঠার প্রস্তাব করেন কে?
  1. মাহাথির মোহাম্মদ
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. ড. নেজমেত্তিন এরবাকান
  4. ইসিয়াকা আব্দুল কাদির ইমাম
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- D-8 প্রতিষ্ঠার ধারণা প্রথমে প্রস্তাব করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী প্রফেসর ড. নেজমেত্তিন এরবাকান।
- D-8 সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৫ জুন, তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের মাধ্যমে।
- এই প্রতিষ্ঠার ঘোষণা ইস্তাম্বুল ডিক্লারেশন নামে পরিচিত।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর। 

D-8 সংস্থার মূল লক্ষ্য:
- সদস্য দেশগুলোর বৈশ্বিক অর্থনীতিতে অবস্থান উন্নত করা।
- বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ তৈরি করা।
- আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি।
- সদস্য দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নত করা।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট। [লিঙ্ক]
২,১৩৯.
UNHCR এর প্রধান নির্বাহী কর্মকর্তা (High Commissioner) কে? [মার্চ, ২০২৫]
  1. ক্রিস্টিনা পেরেরা
  2. মার্কাস ফিশার
  3. আন্তোনিও গুতেরেস
  4. ফিলিপ্পো গ্রান্ডি
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।

উল্লেখ্য,
- এর কার্যক্রম পরিচালিত হয়: বিশ্বের ১৩৫টি দেশে। 
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
- সংস্থাটি ১৯৫৪ সালে এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
২,১৪০.
Which country joins NATO as the 31st member?
  1. ক) Poland
  2. খ) Finland
  3. গ) Netherland
  4. ঘ) Belgium
ব্যাখ্যা
ন্যাটো:

- ৩১ তম সদস্য রাষ্ট্র হিসেবেআনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড
- ইউক্রেনে রুশ আগ্রাসনের পর সুইডেনের পাশাপাশি ফিনল্যান্ডও ন্যাটোতে যোগদানের আবেদন করে।
- ন্যাটোর পূর্ণরুপ “নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে”।বিশ্বের বৃহত্তম সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো)।
- একটি রাজনৈতিক ও সামরিক জোট
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোতে যোগদানকারী একমাত্র মুসলিম দেশ তুরস্ক
- তুরস্ক ন্যাটোতে যোগ দয়েয় ১৯৫২ সালে
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে

তথ্যসুত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট এবং ডেইলী স্টার অনলাইন,৪ এপ্রিল ২০২৩।
২,১৪১.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।
- নীতিবাক্য: "Better to light a candle than to curse the darkness" (অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো ভালো)।
- সদস্য সংখ্যা: ১০ মিলিয়ন+ (বিশ্বব্যাপী)। 

উল্লেখ্য,
- Amnesty International ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: Amnesty International ওয়েবসাইট।

২,১৪২.
ITC-এর পূর্ণরূপ কী?
  1.  International Telecommunication Centre
  2.  International Training Centre
  3. International Trade Centre
  4. International Technology Centre
ব্যাখ্যা

• ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।

তথ্যসূত্র: ITC ওয়েবসাইট।

২,১৪৩.
SDR (Special Drawing Rights) মুদ্রা কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি 
  4. ৬টি
ব্যাখ্যা

• SDR : 
-  SDR এর পূর্ণরূপ হলো Special Drawing Rights
-  SDR একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ (International Reserve Asset)।
-  SDR নিজে কোনো মুদ্রা নয়, তবে এর মান নির্ধারিত হয় পাঁচটি মুদ্রার  ভিত্তিতে ।
-  মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
-  IMF ১৯৬৯ সালে SDR কে একটি পরিপূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে চালু করে।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

২,১৪৪.
বাংলাদেশে নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর নেই?
  1. ক) ASEAN
  2. খ) IJSG
  3. গ) BIMSTEC
  4. ঘ) CIRDAP
ব্যাখ্যা
- বাংলাদেশে ASEAN আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর নেই।
- এই সংস্থার সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।

অন্যদিকে, 
বাংলাদেশে যেসব সংস্থার সদর দপ্তর অবস্থিত, তা হলো- 
- IJSG
- CIRDAP
- BIMSTEC
- SAARC Agricultural Centre প্রভৃতি।

উৎস: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট।
২,১৪৫.
ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) ব্রাসেলস
  3. গ) রোম
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম।

• রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

উৎস: ইইউ ওয়েবসাইট।
২,১৪৬.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৮১ সালে
  3. ক ও খ
  4. কোনটি নয়
ব্যাখ্যা
- জাতিসংঘের শরর্ণাথী বিষয়ক হাইকমিশন (UNHCR)
- UNHCR হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করে।
- প্রতিষ্ঠা লাভ করে-১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে।
- কার্যক্রম চালু আছে- ১৩৫ টি দেশে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- নোবেল শান্তি পুরস্কার পায়- ১৯৫৪ সালে।
- শরণার্থীদের জন্য বিশ্বব্যাপী সহায়তার জন্য দ্বিতীয়বার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে- ১৯৮১ সালে। 
- UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে- ২০২০ সালে।

উৎস: UNHCR অফিসিয়াল ওয়েবসাইট।
২,১৪৭.
রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
  1. থমাস এডিসন
  2. বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
  3. পিটার বেনেনসন
  4. পল হ্যারিস
ব্যাখ্যা

• Rotary International.
- রোটারি প্রতিষ্ঠাতা - পল হ্যারিস।
 - শিকাগোর এই আইনজীবী ২৩শে ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন।
-  ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International কার্যক্রম শুরু হয়। 
- এটি ছিল Rotary International-এর সবচেয়ে পরিচিত বৈশ্বিক প্রকল্প।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যে Rotary International সদর দপ্তর অবস্থিত।

• Rotary International এর কার্যক্রম :
- শান্তি প্রচার করুন,
- রোগের বিরুদ্ধে লড়াই করুন,
- পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করুন,
- মা ও শিশুদের বাঁচান,
- শিক্ষা সহায়তা,
- স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটান,
- পরিবেশ রক্ষা করুন।

উৎস: Rotary website.

 

২,১৪৮.
UNRWA সংস্থার কাজ কোনটি?
  1. যুদ্ধবিদ্ধস্ত এলাকার উন্নয়ন
  2. নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা
  3. পরিবেশ দূষণ প্রতিরোধ
  4. যেকোন দেশের নিবন্ধিত শরণার্থীদের সহায়তা
ব্যাখ্যা
United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA): 
- UNRWA নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা ও সুরক্ষা প্রদান করে।
- ১৯ লক্ষ শরণার্থী UNRWA-এর স্বাস্থ্যসেবা গ্রহণ করে।
- ৪.৩৮ লক্ষ শরণার্থী সিরিয়ার সংঘাতে প্রভাবিত।
- ১২ লক্ষ শরণার্থী গাজায় খাদ্য সহায়তা পায়।
- জাতিসংঘ সাধারণ পরিষদ UNRWA-কে ‘ফিলিস্তিনি শরণার্থী’দের জন্য কাজ করার দায়িত্ব দিয়েছে।
- UNRWA ১৯৬৭ ও তার পরবর্তী সংঘাতের কারণে স্থানচ্যুত ব্যক্তিদের জরুরি সেবা প্রদান করে, যদিও তারা নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থী নয়।
- UNRWA-এর ম্যান্ডেট এবং শরণার্থীদের সংজ্ঞা শুধুমাত্র জাতিসংঘ সাধারণ পরিষদ পরিবর্তন করতে পারে।

• ফিলিস্তিনি শরণার্থী সংজ্ঞা (১৯৫২):
- যে সকল ব্যক্তির স্বাভাবিক আবাসস্থল ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ পর্যন্ত ফিলিস্তিনে ছিল এবং ১৯৪৮ সালের সংঘাতের ফলে তাদের বাড়ি ও জীবিকার মাধ্যম হারিয়েছে।
- শরণার্থীদের উত্তরাধিকারসূত্রে যোগ্য হওয়া বাবার সন্তানরাও শরণার্থী হিসেবে বিবেচিত।

• পরিষেবা ও কার্যক্রম:
- প্রাথমিক ও বৃত্তিমূলক শিক্ষা।
- প্রাথমিক স্বাস্থ্যসেবা।
- ত্রাণ ও সামাজিক সেবা।
- শিবিরের উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়ন।
- মাইক্রোফাইন্যান্স।
- সশস্ত্র সংঘাতসহ জরুরি সেবার প্রতিক্রিয়া।

উৎস: UNRWA ওয়েবসাইট। 
২,১৪৯.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর বর্তমান মহাপরিচালক কে? [জুলাই, ২০২৫]
  1. ড. মার্গারেট চ্যান
  2. ড. বান কি-মুন
  3. ড. জিম ইয়ং কিম
  4. ড. টেড্রস আধানম গেব্রেয়েসুস
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (জুলাই, ২০২৫)।
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রকাশনা:
- World Health Report.
- International Classification of Diseases (ICD).
- Essential Medicines List.
- Global Health Estimates.

উৎস: WHO ওয়েবসাইট।
২,১৫০.
৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কোন দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে?
  1. জার্মানি
  2. জাপান
  3. পোল্যান্ড
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ:
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।

উল্লেখ্য,
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
২,১৫১.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) কোনটির সাথে UNIDO সরাসরি যুক্ত?
  1. লক্ষ্য ৭
  2. লক্ষ্য ৯
  3. লক্ষ্য ১০
  4. লক্ষ্য ১২
ব্যাখ্যা

- UNIDO-এর প্রধান কাজ হলো বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শিল্পায়ন (ISID) নিশ্চিত করা।
- SDG ৯-এর মূল প্রতিপাদ্য বিষয়: স্থিতিস্থাপক অবকাঠামো তৈরি করা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নকে উৎসাহিত করা এবং উদ্ভাবন ত্বরান্বিত করা। 
 
UNIDO: 
- এর পূর্ণ নাম: United Nations Industrial Development Organization (UNIDO).
- এটির প্রতিষ্ঠা সাল: ১৯৬৬ (জাতিসংঘ মহাসভা দ্বারা);
- ১৯৮৫ সালে বিশেষায়িত সংস্থা হিসেবে কার্যকর।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ মহাসভার রেজোলিউশন দ্বারা গৃহীত।
- ধরন: জাতিসংঘের বিশেষায়িত সংস্থা; শিল্প উন্নয়নের জন্য নির্দিষ্ট ম্যান্ডেট।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য সংখ্যা: ১৭৩টি। [ফেব্রুয়ারি,২০৬]
- মোটো: "Inclusive and Sustainable Industrial Development".

উৎস: UNIDO ওয়েবসাইট।

২,১৫২.
বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ  কতটি? [জানুয়ারি,২০২৬]
  1. ২২টি
  2. ২১টি
  3. ২৭টি
  4. ২৫টি
ব্যাখ্যা

ইউরো মুদ্রা:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া।
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
- ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।
- এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা ব্যবহার করছে।
• দেশগুলো হল:
 অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উৎস: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন।

২,১৫৩.
কোন দেশ 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল?
  1. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য ও ফ্রান্স
  3. ফ্রান্স ও ইতালি
  4. ব্রাজিল ও চীন
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে ব্রাজিল ও চীন।

⇒ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।

⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত International Health Conference -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে।
- এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, উক্ত আলোচনা মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন ছিল অন্যতম।
- জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন ব্রাজিল ও চীন।
- ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়।
- একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ - ৫ এপ্রিল, ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন - ২২ জুলাই, ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল।
- এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।

উৎস: WHO ওয়েবসাইট।
২,১৫৪.
'ট্রুম্যান ডাকট্রিন'এর অপর নাম কি?
  1. ক) পলিসি অফ কনটেইনমেন্ট
  2. খ) ফাস্ট ট্র্যাক পলিসি
  3. গ) মলোটভ প্লান
  4. ঘ) মার্শাল প্ল্যান
ব্যাখ্যা
• ট্রুম্যান ডকট্রিন: 
- ১৯৪৭ সালে ট্রুম্যান ডাকট্রিনের কথা ঘোষণা করা হয়েছিল।
- এর উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের প্রসার ঠেকানো।
-  ট্রুম্যান ডকট্রিন অন্য নাম পলিসি অফ কনটেইনমেন্ট
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে গ্রিস ও তুরস্কে কমিউনিস্টদের প্রভাব বাড়ছিল।
- এই প্রভাব কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছিল।
- প্রেসিডেন্ট ট্রম্যান কংগ্রেসের কাছে প্রেরিত বার্তায় বলেছিলেন, যে সকল স্বাধীন জনগণ সশস্ত্র সংখ্যালঘু বা বহিরাগত চাপের মারফত পদানত করার প্রচেষ্টা প্রতিহত করতে সচেষ্ট, যুক্তরাষ্ট্রের নীতি হবে তাদের রক্ষা করা।
- ট্রুম্যানের নীতির কারণেই ওয়াশিংটন-মস্কো সম্পর্কের অবনতি ঘটে।
- ১৯৫২ সালে গ্রিস ও তুরস্ক ন্যাটোতে যোগ দেয়।
- প্রেসিডেন্ট ট্রুম্যানের এই নীতি আর্থিকভাবে প্রয়োগ করার জন্য ১৯৪৭ সালের জুন মাসে তৎকালীন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট ঘোষণা করেছিলেন যে, ইউরোপের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, যা মার্শাল প্লান নামে পরিচিত। কিন্তু পূর্ব ইউরোপ মার্শাল প্ল্যান পরিত্যাগ করেছিল। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট-এর নামেই মার্শাল প্লান নামকরণ হয়েছিল ।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
২,১৫৫.
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
  1. লর্ড হ্যালিফ্যাক্স
  2. আর্চিবল্ড ম্যাকলিশ
  3. জন ডি. রকফেলার জুনিয়র
  4. নেলসন রকফেলার
ব্যাখ্যা

- মার্কিন কবি ও লেখক আর্চিবল্ড ম্যাকলিশ জাতিসংঘ সনদ রচনা করেছিলেন।  

​জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য,
- জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
- জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর, ১৯৪৫।
- প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

২,১৫৬.
বিশ্বব্যাংকের কোন শাখাটি ’Soft Loan Window’ নামে পরিচিত?
  1. IBRD
  2. IDA
  3. MIGA
  4. IFC
ব্যাখ্যা

• International Development Association:
- IDA এর পূর্ণরূপ- International Development Association.
- এ সংস্থাটি ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA শাখাটি 'সফট লোন উইন্ডো' বা 'নরম ঋণ জানালা' নামে পরিচিত।
- IDA হলো বিশ্বব্যাংকের সেই শাখা, যা বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে অত্যন্ত স্বল্পসুদে বা প্রায় সুদমুক্ত দীর্ঘমেয়াদি ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো নিম্ন–আয়ের রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করা।
- আইডিএর ঋণ সাধারণত বাণিজ্যিক সুদের হার থেকে অনেক কম এবং পরিশোধের সময়সীমাও দীর্ঘ।

উৎস: International Development Association Official Website.

২,১৫৭.
'ব্রেটন উডস ইনস্টিটিউট' বলতে কোন সংস্থাকে বোঝায়?
  1. ক ও খ উভয়ই
  2. আইএমএফ
  3. বিশ্বব্যাংক
  4. এডিবি
ব্যাখ্যা

[ বি.দ্র: মূল প্রশ্নে সম্ভবত ক) ও খ) অপশনে আইএমএফ ও বিশ্ব ব্যাংক ছিল, কিন্তু প্রশ্ন পত্রের একাধিক সেট হওয়ায় অন্যান্য সেটে  অপশনগুলো এলোমেলোভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই প্রশ্নে মূলত ক ও খ অপশনে আইএমএফ ও বিশ্ব ব্যাংক বিবেচনা করে সঠিক উত্তর হিসেবে "ক ও খ উভয়ই" নিয়েছি, কেননা প্রশ্ন অনুসারে অপশনে দুইটি উত্তর রয়েছে এবং 'উভয়ই' যুক্ত অপশন হিসেবে "ক ও খ উভয়ই" রয়েছে।]

⇒ ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।

ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।

২,১৫৮.
নারীর প্রতি বৈষম্য নিরসনে গৃহীত CEDAW সনদটি কার্যকর হয় কখন?
  1.  ১৯৭৯ সালে
  2.  ১৯৮১ সালে
  3. ১৯৮৪ সালে
  4. ১৯৮৩ সালে
ব্যাখ্যা

• CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে। 

তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট।

২,১৫৯.
নিচের কোন দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সর্বশেষ সদস্যপদ লাভ করে?
  1. সেন্ট ‍লুসিয়া
  2. সামোয়া
  3. কমরোস
  4. গিনি
ব্যাখ্যা
• IAEA:
– পূর্ণরুপ- International Atomic Energy Agency 
– আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থার উৎপত্তি হয়েছিলো মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের ৮ ডিসেম্বর, ১৯৫৩ সালে "শান্তির জন্য পরমাণু" শিরোনামে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ।
– পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
– প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
– প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৫৬ টি।
– বর্তমান সদস্য- ১৭৮ টি।

– সর্বশেষ সদস্য - গিনি (১৭৮তম)।
– উত্তর কোরিয়া সদস্যপদ লাভ করে - ১৯৭৪ সালে এবং সদস্যপদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ১৯৯৪ সালে
– বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
– সদর দপ্তর - ভিয়েনা- অস্ট্রিয়া।
– বর্তমান মহাপরিচালক- Rafael Mariano Grossi
- শান্তিতে নোবেল পুরস্কার পায় - ২০০৫ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IAEA)
২,১৬০.
G20 দেশগুলি বর্তমানে বিশ্বব্যাপী মোট GDP-এর আনুমানিক কত শতাংশ প্রতিনিধিত্ব করে? (মার্চ-২০২৬)
  1. ৬০%
  2. ৭০%
  3. ৮৫%
  4. ৬৫%
ব্যাখ্যা

 - G20 দেশগুলি বর্তমানে বিশ্বব্যাপী GDP-এর ৮৫% প্রতিনিধিত্ব করে এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।
- এই অর্থনৈতিক এবং জনসংখ্যাগত প্রভাব তাদের পদ্ধতিগত সংকট কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম করে।

G20:
- G20 বা Group of 20।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
যথা: 
১৯টি দেশ এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) ফ্রান্সের স্থায়ী মিশন ,নিউ ইয়র্কে জাতিসংঘ।

২,১৬১.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. ডেনমার্ক
  3. ক্রোয়েশিয়া
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
২,১৬২.
বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) কবে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
-- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
-- UNWTO এর পূর্ণরুপ-United Nations World Tourism Organization
-- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
-- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
-- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)
-- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে-  ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
-- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
-- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে
-- বর্তমান সদস্য- ১৫৯ টি।
-- সহযোগী সদস্য-৬ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)
২,১৬৩.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. ব্রুনাই
  2. নেপাল
  3. লাওস
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা

- নেপাল ASEAN ভুক্ত দেশ নয়। 
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।

২,১৬৪.
বিমসটেক কোন ধরনের জোট?
  1. রাজনৈতিক
  2. নৌ চলাচল
  3. নিরাপত্তা সহযেগিতা
  4. অর্থনৈতিক
ব্যাখ্যা
- বিমসটেক (BIMSTEC- The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে চারটি দেশের সমন্বয়ে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
এগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।

- সদরদপ্তর অবস্থিত ঢাকায় (২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উদ্বোধন)।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।

(তথ্যসূত্র: বিমসটেক ওয়েবসাইট)
২,১৬৫.
হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
  1. কানাডা
  2. অস্ট্রিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা

হিউম্যান রাইটস ওয়াচ:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, থাকে।
- পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।
- মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।

২,১৬৬.
'সেকডেভ ফাউন্ডেশন' প্রধানত কোন ক্ষেত্রে কাজ করে?
  1. ডিজিটাল সুরক্ষা
  2. স্বাস্থ্য ও শিক্ষা
  3. দুর্যোগ ত্রাণ
  4. খাদ্য নিরাপত্তা
ব্যাখ্যা

• SecDev Foundation:
- 'সেকডেভ (SecDev Foundation)' হলো কানাডাভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান (NGO)।
- এটি বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল স্থিতিস্থাপকতা প্রচারের জন্য কাজ করে। 
- সদর দপ্তর: অটোয়া, কানাডা।
- প্রতিষ্ঠিত হয়: ২০১১ সালে।

⇒ সেকডেভ ফাউন্ডেশন বিশেষ করে নারী, তরুণ এবং সিভিল সোসাইটি গ্রুপের উপর ফোকাস করে, তাদের ডিজিটাল ক্ষতি (যেমন হ্যাকিং, ফিশিং, ডিজিটাল সহিংসতা) থেকে সুরক্ষা এবং ডিজিটাল নাগরিকত্ব বিকাশে সহায়তা করে।
- এটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরেশিয়া, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশে কাজ করে। 
- তাদের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে CyberSTAR এবং SalamaTech, যা ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ায়।

তথ্যসূত্র: SecDev Foundation ওয়েবসাইট।

২,১৬৭.
ইবেরিয়া কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) জার্মানি
  2. খ) রাশিয়া
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা
ইবেরিয়া হলো স্পেনের জাতীয় বিমান সংস্থা।
অন্যদিকে,
জার্মানির বিমান সংস্থা : লুফথানসা
ইন্দোনেশিয়ার বিমান সংস্থা : গারুদা
রাশিয়ার বিমান সংস্থা : এ্যারোফ্লট।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
২,১৬৮.
'Health for all’ ঘোষণাটি দিয়েছে কোন সংস্থা?
  1. UNAIDS
  2. UN-HABITAT
  3. UNDP
  4. WHO
ব্যাখ্যা
'Health for all’ ঘোষণাটি দিয়েছে WHO (World Health Organization)।

WHO:
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (Dr. Brock Chisholm)।

⇒ 'Health for All' ঘোষণাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা ১৯৭৮ সালে আলম আতা ঘোষণা (Alma-Ata Declaration) হিসেবে পরিচিত। 
- Alma-Ata Declaration ১৯৭৮ সালে কাজাখস্তানের আলম আতা শহরে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন (International Conference on Primary Health Care) এ গৃহীত হয়েছিল।

⇒ আলমা-আতা সম্মেলন ১৯৭৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে কাজাখস্তানের আলম আতাশহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনটির মূল লক্ষ্য ছিল প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Health Care) সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করা এবং সবার জন্য গ্রহণযোগ্য এবং সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করা।
- ২০১৮ সালে, আস্তানা, কাজাখস্তান-এ প্রাথমিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি আরেকটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে আলমা-আতা ঘোষণার মূলনীতিগুলিকে পুনর্ব্যক্ত করে। 

উৎস: WHO ওয়েবসাইট। [link]
২,১৬৯.
ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়-
  1. ক) কোমেসা
  2. খ) বেনেলাক্স
  3. গ) কমিটার্ন
  4. ঘ) ওয়ারশ প্যাক্ট
ব্যাখ্যা

- ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে।
- এই জোটের উদ্দেশ্য ছিলো পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা।
- সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের ১ জুলাই ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত ঘটে।

২,১৭০.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিত হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. ইয়াল্টা সম্মেলন
  2. মস্কো সম্মেলন
  3. ডাম্বারটন ওকস্ সম্মেলন
  4. সানফ্রান্সিসকো সম্মেলন
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস্ সম্মেলন: 

• ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ থেকে ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস্ ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা "Dumbarton Oaks Conference" নামে পরিচিত।
• এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিল।
• এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয় যা হলো: 
- জাতিসংঘের গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ;  
- নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ; 
- ইকোসক গঠনের সিদ্ধান্ত গ্রহণ। 

• ইয়াল্টা সম্মেলনে নিরাপত্তা পরিষদের 'ভেটো' প্রদান ক্ষমতা নির্ধারণ করা হয়।
• মস্কো সম্মেলন  - ১৯৪৩ সালে হয়। 
• সানফ্রান্সিসকো সম্মেলন হয় - ১৮৪৫ সালে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,১৭১.
বিশ্বব্যাংক গ্রুপ এর প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. IFC
  2. MIGA
  3. IMF
  4. IDA
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপের পাঁচটি প্রধান প্রতিষ্ঠান রয়েছে:
- IBRD (International Bank for Reconstruction and Development)
- IDA (International Development Association)
- IFC (International Finance Corporation)
- MIGA (Multilateral Investment Guarantee Agency)
- ICSID (International Centre for Settlement of Investment Disputes)

IMF (International Monetary Fund):
- বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভুক্ত নয়, তবে এটি ব্রেটন উডস সম্মেলনের সময় একই সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল।
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
-  ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- মার্চ ১৯৪৭ IMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- মোট বৈশ্বিক বরাদ্দ বর্তমানে প্রায় ২০৪.২ বিলিয়ন SDR, প্রায় $২৯৩ বিলিয়ন।
- এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: World Bank Official Website.
IMF website.
২,১৭২.
Commonwealth-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়েস্টমিনস্টার অ্যাবি
  2. হোয়াইট হল
  3. মার্লবোরো হাউস
  4. বাকিংহাম প্যালেস
ব্যাখ্যা

• কমনওয়েলথ:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি। 
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

তথ্যসূত্র:  Commonwealth ওয়েবসাইট।

২,১৭৩.
IMF এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর-২০২৫)
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯৩টি
  4. ১৮৯টি
ব্যাখ্যা

- International Monetary Fund (IMF)
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা- ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উৎস: IMF ওয়েবসাইট।

২,১৭৪.
The headquarters of 'UNDP' is located in -
  1. Geneva
  2. Rome
  3. New York
  4. Paris
  5. Vienna
ব্যাখ্যা
UNDP:
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- বর্তমান প্রশাসক অসিম স্টেইনার। (ডিসেম্বর, ২০২৪)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

(বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।)

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
২,১৭৫.
নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
  1. ASEAN
  2. IFAD
  3. ILO
  4. FAO
ব্যাখ্যা
- ASEAN জাতিসংঘের সংস্থা নয়।

আসিয়ান (ASEAN): 
- আসিয়ান দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা। 
- প্রতিষ্ঠা: ৮ আগস্ট ১৯৬৭, ব্যাংকক, থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ১০টি দেশ।

- খাদ্য ও কৃষি সংস্থা (FAO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবিলায় নেতৃত্ব দেয়।
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।

উৎস: আসিয়ান ওয়েবসাইট। 
২,১৭৬.
আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
  1. ইরান
  2. ইরাক
  3. জর্দান
  4. সিরিয়া
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
২,১৭৭.
নিম্নের কোন দেশটি ওপেক প্লাস (OPEC+)-এর সদস্য রাষ্ট্র?
  1. ভারত
  2. রাশিয়া
  3. অস্ট্রিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

রাশিয়া ওপেক প্লাস (OPEC+)-এর সদস্য রাষ্ট্র।

OPEC:

- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)। 
- OPEC+ দেশ: ৮টি (সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান)। 
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

২,১৭৮.
বিশ্বব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠানটি সময়ের বিবেচনায় সবচেয়ে পরে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) IBRD
  2. খ) IFC
  3. গ) ICSID
  4. ঘ) MIGA
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। আর্থিক প্রতিষ্ঠানগুলো হল:

MIGA
▪ MIGA এর পূর্ণরূপ - ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৭টি ও শিল্পোন্নত দেশ - ২৫টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, 
▪ IBRD - আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ IFC - প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৬ সালে। 
▪ IDA - প্রতিষ্ঠা লাভ করে ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে।  
▪ ICSID - এর প্রতিষ্ঠাকাল ১৪ অক্টোবর, ১৯৬৬ সাল।
 
তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
২,১৭৯.
ICAO-এর পূর্ণরূপ কী?
  1. International Civil Aviation Organization
  2. International Communication Agency Organization
  3. International Cargo Aviation Office
  4. International Civil Aviation Office
ব্যাখ্যা

ICAO: 
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.

⇒ এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- যাত্রা শুরু করে: ৪ এপ্রিল, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো (১ জানুয়ারি, ২০২৩-৩১ ডিসেম্বর, ২০২৫)।
- ২০২২-২০২৫ সালের জন্য ICAO-এর কাউন্সিল সদস্য ৩৬টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: ICAO ওয়েবসাইট।

২,১৮০.
বিশ্ব ডাক ইউনিয়ন এর সদরদপ্তর -
  1. ক) বন, জার্মানি
  2. খ) রোম, ইতালি
  3. গ) বার্ন, সুইজারল্যান্ড
  4. ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
▪ ১৮৭৪ সালের ৯ অক্টোবর বার্ন চুক্তির মাধ্যমে বিশ্ব ডাক ইউনিয়ন বা Universal Postal Union (UPU) গঠিত হয়।
▪ শুরুতে এর নাম ছিলো General Postal Union. ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে। ১ জুলাই ১৯৪৮ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ বাংলাদেশ ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি UPU এর সদস্যপদ লাভ করে।
▪ এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে অবস্থিত।
▪ বর্তমান সদস্য সংখ্যা ১৯২টি।
▪ এটি প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র: UPU ওয়েবসাইট।
২,১৮১.
Asian Infrastructure Investment Bank-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. বেইজিং, চীন
  2. জাকার্তা, ইন্দোনেশিয়া
  3. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
  4. ম্যানিলা, ফিলিপাইন
ব্যাখ্যা
AIIB:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- বিশ্বব্যাংক ও ADB'র বিকল্প হিসেবে গঠিত হয় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- এটি চীনের নেতৃত্বাধীন।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ৯৮টি।
- সর্বশেষ সদস্য: জিবুতি (সেপ্টেম্বর, ২০২৪)।
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।

উৎস: AIIB ওয়েবসাইট।
২,১৮২.
আসিয়ান জোটের সদরদপ্তর কোথায় অবস্থিত ?
  1. ক) ব্যাংকক
  2. খ) জাকার্তা
  3. গ) ম্যানিলা
  4. ঘ) সিঙ্গাপুর সিটি
ব্যাখ্যা
- ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস
- ভিয়েতনাম
- ব্রুনেই ও
- মিয়ানমার।
(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
২,১৮৩.
জাতিসংঘের নিচের কোন সংস্থা এইচআইভি( HIV ) নিয়ে কাজ করে?
  1. ক) UNAIDS
  2. খ) UNIDO
  3. গ) WHO
  4. ঘ) UNOPS
ব্যাখ্যা
এইচআইভি এবং এইডস সম্পর্কিত যৌথ জাতিসংঘের সংস্থা: Joint United Nations Programme on HIV and AIDS (UNAIDS) 
•  প্রতিষ্ঠাকাল :১৯৯৪
• সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।
•  বর্তমান প্রধান :Winnie Byanyima।
তাছাড়া--
• UNIDO-জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) । 
• WHO-বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। 
• UNOPS- United Nations Office for Project Services।

তথ্যসূত্র: ইউনিএইডস  ওয়েবসাইট  ও  Encyclopedia Britannica ।
২,১৮৪.
বাংলাদেশ ILO’র সদস্য হয় কবে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭৮
ব্যাখ্যা
Bangladesh has been an active member state of the ILO since 22 June 1972.
Source: ILO
২,১৮৫.
১৯২০ সালে কোন দেশে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. সুইজারল্যান্ড
  4. কানাডা
ব্যাখ্যা
- বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন ব্যাডেন পাওয়েল।
- তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে প্রথম বয়েজ স্কাউট প্রতিষ্ঠা করেন।
- তার উদ্যোগেই ১৯২০ সালে ইংল্যান্ডে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়
- আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯২২ সালে।
- The Boy Scouts International Bureau পরবর্তীতে World Scout Bureau ১৯২০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব স্কাউট সংস্থা সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- ব্যাডেন পাওয়েল এবং তার বোন এগনেসের ব্যাডেন পাওয়েলের মাধ্যমে ১৯১০ সালে গার্লস গাইড প্রোগ্রাম শুরু হয়।
- ১৯২৮ সালে World Association of Girl Guides and Girl Scouts হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয়।

সূত্র: World Association of Girl Guides and Girl Scouts এবং স্কাউট ওয়েবসাইট।
২,১৮৬.
NAFTA চুক্তির অন্তর্ভুক্ত দেশ কয়টি? [মে,২০২৫]
  1. ২ টি
  2. ৪ টি
  3. ৩ টি
  4. ৫টি
ব্যাখ্যা
NAFTA:
- এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর, NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প NAFTA পুনর্নবীকরণের প্রক্রিয়া শুরু করেন।
- ২০১৮ সালের ৩০ নভেম্বর, NAFTA চুক্তির স্থলে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।
- USMCA এর পূর্ণরূপ: The United States-Mexico-Canada Agreement.
- ২০২০ সালের ১ জুলাই, NAFTA স্থলে USMCA চুক্তির স্থলাভিষিক্ত হয়।

উল্লেখ্য,
- USMCA-তে শ্রমিক অধিকার, পরিবেশ সংরক্ষণ ও ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত নতুন নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে

উৎস: US এবং Britannica. ওয়েবসাইট।
২,১৮৭.
বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে কী বোঝায়?
  1. বিশ্বব্যাংকের সুবিধালাভ
  2. বিশেষ উত্তোলন অধিকার (SDR)
  3. স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা
  4. ঘাটতি অর্থায়ন
ব্যাখ্যা

● বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে বোঝায় বিশেষ উত্তোলন অধিকার (SDR)।

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights বা বিশেষ উত্তোলন অধিকার।
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- এটা এমনভাবে তৈরি হয়েছে যেন বিশ্বের দেশগুলো একে ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে।

⇒ বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর Special Drawing Rights (SDR)-কে 'পেপার গোল্ড' (Paper Gold) বোঝানো হয়।
- ১৯৬৯ সালে IMF SDR প্রবর্তন করে।
- এটি একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে কাজ করে।
- এটি কোনো বাস্তব মুদ্রা বা সোনা নয় বরং একটি কাগজের (paper-based) সম্পদ যা সোনার মতো রিজার্ভের ভূমিকা পালন করে বলে এর নামকরণ করা হয় "Paper Gold"।

উল্লেখ্য,
- প্রথমদিকে SDR-এর মূল্য নির্ধারিত হয়েছিল সোনার সাথে সম্পর্কিত (0.888671 গ্রাম বিশুদ্ধ সোনা = ১ SDR, যা তখন ১ মার্কিন ডলারের সমান ছিল)। 
- এটি সোনা ও ডলারের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এবং বিশ্বব্যাপী তারল্য (liquidity) বাড়াতে তৈরি করা হয়।
- বর্তমানে SDR-এর মূল্য পাঁচটি প্রধান মুদ্রা যথা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP)-এর ওপর নির্ভর করে।

উৎস: i) IMF ওয়েবসাইট।
ii) Investopedia ওয়েবসাইট।

২,১৮৮.
কোন সংস্থা বিশ্বব্যাপী 'মানব উন্নয়নের সূচক' প্রকাশ করে?
  1. UNDP
  2. UNESCO
  3. WHO
  4. UNEP
ব্যাখ্যা

• UNDP (United Nations Development Programme):
- পূর্ণ নাম: United Nations Development Programme
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
- কার্যক্রম বিস্তার: বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। [ডিসেম্বর, ২০২৫]
- সর্বোচ্চ কর্মকর্তা: প্রশাসক (Administrator)
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি) [ডিসেম্বর, ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."
-প্রধান কার্যক্রম:
-Human Development Reports (HDR):
-প্রতিবছর “মানব উন্নয়ন প্রতিবেদন” প্রকাশ করে।
- Human Development Index (HDI) তৈরি করে।
- SDGs অর্জনে সহায়তা: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা প্রদান।
- Inclusive Growth Programmes: নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন।
- শাসন ও অধিকার: নির্বাচন, নীতি প্রণয়ন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা।
- পরিবেশ ও জলবায়ু: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও পরিবেশবান্ধব টেকসই প্রকল্প বাস্তবায়ন।

তথ্যসূত্র: UNDP ওয়েবসাইট

২,১৮৯.
GCC এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ৭
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৫
ব্যাখ্যা
GCC:

- GCC এর পূর্ণরূপ Gulf Cooperation Council.
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান মহাসচিব - H. E. Jasem Mohamed AlBudaiwi.
- এর সদস্য সংখ্যা ৬টি।
- এগুলো হলো,
• সৌদি আরব।
• সংযুক্ত আরব আমিরাত।
• কাতার।
• কুয়েত বাহরাইন।
• ওমান।

তথ্যসূত্র - GCC অফিসিয়াল ওয়েবসাইট।
২,১৯০.
What is Soft Bank?
  1. A Japanese automobile manufacturer 
  2. A Japanese multinational conglomerate and investment company
  3. A South Korean electronics company
  4. An American software corporation 
ব্যাখ্যা

SoftBank:
- SoftBank হলো একটি জাপানি বহুজাতিক হোল্ডিং কোম্পানি (Japanese multinational conglomerate and investment company)। 
- এর প্রধান কার্যালয়: টোকিও, জাপান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮১ সালে। 
- প্রতিষ্ঠাতা: জাপানি উদ্যোক্তা মাসায়োশি সন।

⇒ এর প্রথম নাম ছিল সফট ব্যাংক করপোরেশন।
- প্রথমে প্যাকেটজাত সফটওয়্যার বিতরণের মধ্য দিয়ে ব্যবসা শুরু করে তারা। ১৯৮২ সালে প্রকাশনা ব্যবসাও শুরু করে। ১৯৯০ সালের জুলাইয়ে কোম্পানিটির নাম পরিবর্তন করে রাখা হয় সফট ব্যাংক করপোরেশন। 
- সারা বিশ্বেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে আর্থিক ও সেবা ব্যবসার সঙ্গে জড়িত সফট ব্যাংক।
- বিশ্বের অনেক বড় কোম্পানিতে এদের বিনিয়োগ আছে। সফট ব্যাংক করপোরেশন, সফট ব্যাংক ভিশন ফান্ড, এআরএম হোল্ডিংস থেকে শুরু করে স্প্রিন্ট, আলিবাবা, ইয়াহু জাপান, উবার, ওলা, হাইক, পেটিএম, উইওয়ার্ক ইত্যাদি কোম্পানিতে সফট ব্যাংকের বিনিয়োগ আছে।

উৎস: SoftBank ওয়েবসাইট।

২,১৯১.
কমনওয়েলথের প্রধান কে?
  1. রাজা তৃতীয় চার্লস
  2. রাজা দ্বিতীয় চার্লস
  3. কেয়ার স্টারমার
  4. মার্ক কার্নি
ব্যাখ্যা
→ব্রিটেনের রাজা:
- রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই সিংহাসনের অধিকারী হয়েছেন রাজা চার্লস।
- তিনি পরিচিত রাজা তৃতীয় চার্লস নামে।
- চার্লস ৫৬টি স্বাধীন রাষ্ট্র ও ২৫০ কোটি মানুষের সংগঠন কমনওয়েলথের প্রধান।
- এর মধ্যে যুক্তরাজ্যসহ মোট ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হলেন রাজা।
→ এসব দেশগুলো হলো:
- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অ্যান্টিগা ও বারবুডা, বাহামা, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউ গিনি, সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, নিউজিল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালু।

• কমনওয়েলথ:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

উৎস: i) Commonwealth ওয়েবসাইট।
ii) The Royal Family.
২,১৯২.
জাতিসংঘের ডকুমেন্ট বা নথি কয়টি ভাষায় প্রকাশিত হয়?
  1. ২টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
▪ ১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়।
▪ কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়
▪ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।    

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
২,১৯৩.
Commonwealth-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [মে, ২০২৫]
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৮টি
ব্যাখ্যা
Commonwealth:
- Commonwealth মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
২,১৯৪.
বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ন্যাম
  2. খ) ওআইসি
  3. গ) কমনওয়েলথ
  4. ঘ) আইএলও
ব্যাখ্যা
আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ:
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। 
- OIC এর সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ২২ - ২৪ ফেব্রুয়ারি।
- FAO এর সদস্য পদ লাভ করে ১২ নভেম্বর ১৯৭৩ সালে। 
- ILO এর সদস্য পদ লাভ করে ২২ জুন ১৯৭২।
- NAM এর সদস্য পদ লাভ করে ৫ সেপ্টেম্বর।

উৎস: কমনওয়েলথের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
২,১৯৫.
নিচের কোন দেশটি G-7 ভুক্ত নয়?
  1. ক) জাপান
  2. খ) কানাডা
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
G-7 (Group of Seven) হলো বিশ্বের শিল্পোন্নত শীর্ষ ৭টি দেশের একটি অর্থনৈতিক ফোরাম।
এর সদস্য দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- জাপান
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি এবং
- কানাডা।
এটি ১৯৭৫ সালে গঠিত হয়। পূর্বে রাশিয়াও এই জোটের সদস্য ছিলো। তখন এটির নাম ছিলো G-8.
(সূত্রঃ টাইম)
২,১৯৬.
WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
  1. ১৬৪টি
  2. ১৬৬টি
  3. ১৯১টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ WTO-এর সর্বশেষ ১৬৫তম দেশ কমোরোস এবং ১৬৬তম দেশ পূর্ব তিমুর।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

২,১৯৭.
D-8 জোটের বর্তমান সভাপতি কে?
  1. ক) রিসেপ তাইয়েব এরদোগান
  2. খ) মুহিউদ্দিন ইয়াসিন
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) ইমরান খান
ব্যাখ্যা

- বর্তমানে ২০২১ সালে D-8 (Developing Eight) জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- দশম D-8 ৮ এপ্রিল ২০২১ ঢাকায় অনুষ্ঠিত হয়।
- ডি-৮ হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- এর সদরদপ্তর ইস্তাম্বুলে অবস্থিত।
(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)

২,১৯৮.
আফ্রিকান ইউনিয়নের পূর্ব নাম কী ছিল?
  1. African Cooperation Organisation
  2. Organization of African Unity
  3. African Continental Union
  4. Union of African States
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন (African Union - AU):
- পূর্ব নাম: Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: ২০০২ সালে।
- সদরদপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সদস্য রাষ্ট্র: ৫৫টি (আফ্রিকার সকল স্বীকৃত রাষ্ট্র)
- প্রধান লক্ষ্য: আফ্রিকার দেশগুলোর মধ্যে একতা, অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা

উল্লেখ্য,
- নতুন দেশ হিসাবে দক্ষিণ সুদান আফ্রিকান ইউনিয়নে যোগদান করা সর্বশেষ সদস্য দেশ।
- ২০১১ সালের ২৭ জুলাই দক্ষিণ সুদান আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।

২,১৯৯.
COMESA ভুক্ত দেশের সংখ্যা কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ২১টি
ব্যাখ্যা
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট।
- এটি ১৯৯৪ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করে।
- সদরদপ্তর অবস্থিত জাম্বিয়ার লুসাকায়।
- বর্তমান মহাসচিব চেলসি এমপান্দু।
- মোট সদস্য সংখ্যা ২১টি। এগুলো হলো:
- বুরুন্ডি
- কমোরোস
- গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- জিবুতি
- মিশর
- ইরিত্রিয়া
- ইসোয়াতিনি
- ইথিওপিয়া
- কেনিয়া
- লিবিয়া
- মাদাগাস্কার
- মালাউয়ি
- মরিশাস
- রুয়ান্ডা
- সিচেলিস
- সোমালিয়া
- সুদান
- তিউনিসিয়া
- উগান্ডা
- জাম্বিয়া
- জিম্বাবুয়ে।
(তথ্যসূত্রঃ COMESA ওয়েবসাইট)
২,২০০.
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে?
  1. সানফ্রান্সিসকো
  2. নিউ ইয়র্ক
  3. পেনসিলভেনিয়া
  4. জর্জিয়া
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (অক্টোবর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (অক্টোবর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।