বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ২১ / ৭৬ · ২,০০১২,১০০ / ৭,৫৯৯

২,০০১.
আসিয়ানের সদস্য দেশ নয় কোনটি?
  1. ফিলিপাইন
  2. ভুটান
  3. ব্রুনাই
  4. লাওস
ব্যাখ্যা
- ভুটান আসিয়ানের সদস্য দেশ নয়। 

ASEAN
:
- ASEAN - Association of Southeast Asian Nations. 
- আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট।
- এটি ৮ আগস্ট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- বর্তমানে আসিয়ানের সদস্য দেশ সংখ্যা ১০টি,
- এর সদস্যগুলো হলো—মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। 

সূত্র: ASEAN এর ওয়েবসাইট।
২,০০২.
ডোনাল্ড ট্রাম্প নাফটা চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেন-
  1. ক) ২০১৫ সালে
  2. খ) ২০১৬ সালে
  3. গ) ২০১৭ সালে
  4. ঘ) ২০১৮ সালে
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA (North American Free Trade Agreement) চুক্তি স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি। কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প নাফটা চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে নাফটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ২০১৮ সালের ৩০ নভেম্বর (১০ ডিসেম্বর ২০১৯ সংশোধিত) USMCA (United States-Mexico-Canada Agreement) স্বাক্ষর করে। তবে চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
সূত্রঃ ustr.gov ওয়েবসাইট এবং নিউইয়র্ক টাইমস।
২,০০৩.
বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
  1. ক) ডেভিড মিল্টন
  2. খ) হার্গুসন
  3. গ) ডেভিড ম্যালপাস
  4. ঘ) ইগুনে মেয়ার
ব্যাখ্যা
-- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হয় ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক।
-- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়-- ৫ বছরের জন্য।
-- বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট--ডেভিড ম্যালপাস।
--  বিশ্ব ব্যাংকের ১ম প্রেসিডেন্ট-- ইগুনে মেয়ার।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (বিশ্ব ব্যাংক)।
২,০০৪.
NAFTA চুক্তির পরিবর্তে স্বাক্ষরিত হয় -
  1. ক) USMCA
  2. খ) SAFTAI
  3. গ) USTPCC
  4. ঘ) NAPSTI
ব্যাখ্যা
• NAFTA:
- চুক্তি স্বাক্ষর - ১৭ ডিসেম্বর, ১৯৯২ সাল
- NAFTA - এর পূর্ণরূপ ‘North American Free Trade Agreement’.
- অনুমোদন লাভ - ১৯৯৩ সাল 
- চুক্তি কার্যকর - ১ জানুয়ারি, ১৯৯৪ সাল
- চুক্তির পক্ষসমূহ - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
- চুক্তি অনুসারে তিনটি দেশের মধ্যে নিজস্ব উৎপাদিত পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে পর্যায়ক্রমে ট্যাক্স তোলে দেওয়া হবে। এই চুক্তির আওতায় বছরে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় এই তিনটি দেশের মধ্যে।

• NAFTA থেকে USMCA:
- ২০১৮ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে NAFTA চুক্তির পক্ষসমূহ আগের চুক্তিটি পূনঃনিরীক্ষণের পর তা নতুন করে স্বাক্ষর করেন।
- এই নতুন চুক্তিটির নাম ‘United States–Mexico–Canada Agreement’ (USMCA)।
- চুক্তির খসড়া চূড়ান্ত - ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সাল
- চুক্তি স্বাক্ষর - ৩০ নভেম্বর, ২০১৮ সাল
- চুক্তি স্বাক্ষর স্থান - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
- চুক্তি কার্যকর - ১ জুলাই, ২০২০ সাল
- মেয়াদ - ১৬ বছর (তবে পরবর্তীতে নবায়নযোগ্য)

উৎস: ব্রিটানিকা ও USMCA এর ওয়েবসাইট।
২,০০৫.
BIMSTEC-এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ব্যাংকক
  2. কাঠমান্ডু
  3. নে পাই তাও
  4. কলম্বো
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

⇒ প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি (বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা-থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC-এর প্রথম শীর্ষ সম্মেলন ২০০৪ সালের জুলাইতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
২,০০৬.
OIC এর সদর দপ্তর কোথায়?
  1. সৌদি আরবের রিয়াদে
  2. সৌদি আরবের জেদ্দায়
  3. মিশরের কায়রো
  4. ইরানের তেহরান
ব্যাখ্যা
OIC:
- OIC এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য ৫৭ টি।
- OIC এর বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহীম তাহা (১২ তম) ।
- অফিসিয়াল ভাষা ৩ টি: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

উৎস: OIC website.
২,০০৭.
স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ওআইসি
  2. খ) কমনওয়েলথ
  3. গ) গ্রীনপিস
  4. ঘ) রেড ক্রস
ব্যাখ্যা
স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছিল। পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
২,০০৮.
CIRDAP এর পূর্ণরূপ -
  1. Centre on Integrated Development for Asian and the Pacific
  2. Centre on Integrating Rural Development for Asia and the Pecific
  3. Centre on Integrated Developing for Asia and the Pacific
  4. Centre on Integrated Rural Development for Asia and the Pacific
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
২,০০৯.
UNCTAD এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা

UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা UNCTAD.
- UNCTAD ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৫টি।
- UNCTAD এর বর্তমান মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান।
- তিনি কোস্টারিকার নাগরিক।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন।
- সম্মেলনটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি ৪ বছর পরপর হয়।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - UNCTAD এর ওয়েবসাইট।

২,০১০.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার বর্তমান সদস্য -
  1. ১৭৫টি
  2. ১৮৭টি
  3. ১৯১টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা:
- IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- এর ধারণা গ্রহণ করা হয় ১৯১৪ সালে টাইটানিক দুর্ঘটনার পরে।
- IMO-এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৪৮ এর জেনেভা সম্মেলনে।
- কার্যকর হয় ১৯৫৮ সালে। 
- শুরুতে এই সংস্থার নাম ছিল Inter-governmental Maritime Consultative Organization।
- ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৫টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMO ওয়েবসাইট।
২,০১১.
ILO- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কবে?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪২ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫২ সালে
ব্যাখ্যা
 আইএলও (ILO):
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [আগস্ট, ২০২৫]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।
২,০১২.
At presenet, how many members are in Organization of Islamic Cooperation (OIC)?
  1. ক) 55
  2. খ) 57
  3. গ) 59
  4. ঘ) 63
ব্যাখ্যা
• OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা - OIC
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ.ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।

- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: OIC ওয়েবসাইট
২,০১৩.
UNITAR এর পূর্ণরূপ- 
  1. United Nations Institute for Technical and Research 
  2. United Nations Institute for Training and Research
  3. United Nations International Training and Aid Research
  4. Universal Network for International Trade and Aid Resources
ব্যাখ্যা

UNITAR:
- এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।
- সংগঠনের ধরন: জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
- UNITAR সরাসরি কোনো বিশেষ UN সংস্থার অধীন নয়, বরং স্বাধীনভাবে কাজ করে।

উৎস: UNITAR ওয়েবসাইট।

২,০১৪.
UNCTAD এর পূর্ণরূপ কী?
  1. United Nations Conference on Trade and Development
  2. United Nations Conversion on European Development
  3. United Nations Conference on Trading and Development
  4. United Nations Complies on Trade and Development
ব্যাখ্যা

UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development.
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি (৪) চার বছর পরপর হয়।
- মহাসচিব -রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা) [১৩ সেপ্টেঃ ২০২১ - ৪ বছর মেয়াদে]

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।

২,০১৫.
SDG-এর কত নং লক্ষ্যমাত্রায় সর্বত্র সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানোর কথা উল্লেখ রয়েছে?
  1. ৫.১ নং লক্ষ্যমাত্রা 
  2. ৫.২ নং লক্ষ্যমাত্রা 
  3. ৫.৩ নং লক্ষ্যমাত্রা 
  4. ৫.৪ নং লক্ষ্যমাত্রা 
ব্যাখ্যা

SDG:
- SDGs-এর পূর্ণরূপ: Sustainable Development Goals.
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

⇔ এসডিজির ৫ নং লক্ষ্যমাত্রা হলো: জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন
- ৫.১ সর্বত্র সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানো,
- ৫.২ পাচার, যৌন হয়রানি ও অন্যসব ধরনের শোষণ-বঞ্চনা সহ ঘরে বাইরে সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতার অবসান,
- ৫.৩ শিশুবিবাহ, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ এবং নারী যৌনাঙ্গচ্ছেদের মতো সকল ধরনের ক্ষতিকর প্রার অবসান,
- ৫.৪ সরকারি সেবা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা নীতিমালার মাধ্যমে অবৈতনিক পরিচর্যাকার্য ও গৃহস্থালি কাজের মর্যাদা ও স্বীকৃতিদান এবং বাসা ও পরিবারের অভ্যন্তরে জাতীয়ভাবে যুক্তিযুক্ত অংশীদারিত্বমূলক দায়িত্বপালনকে উৎসাহিত করা,
- ৫.৫ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নেতৃত্ব দানের জন্য নারীদের পূর্ণাঙ্গ ও কার্যকর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করা,
- ৫.৬ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের প্রোগ্রাম অব অ্যাকশন ও বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন এবং এদের পর্যালোচনামূলক সম্মেলনসমূহের ফলাফল-দলিলের আলোকে স্বীকৃত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং প্রজনন অধিকারের ক্ষেত্রে নারীদের সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা,
- ৫.ক বিদ্যমান জাতীয় আইনকানুনের আলোকে, অর্থনৈতিক সম্পদ এবং ভূমিসহ সকল প্রকার সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, আর্থিক সেবা, উত্তরাধিকার এবং প্রাকৃতিক সম্পদে নারীর সমঅধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন,
- ৫.খ নারীদের ক্ষমতায়নে সহায়ক প্রযুক্তি, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়ানো,
- ৫.গ সকল পর্যায়ে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং নারী পুরুষ সমতা আনয়নে যথাযথ নীতিমালা ও প্রয়োগযোগ্য আইনি বিধান প্রণয়ন ও শক্তিশালী করা।

উৎস: UNDP ওয়েবসাইট।

২,০১৬.
ESCAP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জাকার্তা
  2. খ) ম্যানিলা
  3. গ) ব্যাংকক
  4. ঘ) ক্যানবেরা
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এদের মধ্যে অন্যতম হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ বা ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).
এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২,০১৭.
কোন সংস্থা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারক নির্বাচন করে?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  4. ক ও খ
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।

⇒ বিচারক:
- আদালতের বিচারক সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।

- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

⇒ কাজ:
- আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত পরামর্শ প্রদান করে।
- বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে যে কোনো আন্তর্জাতিক আইনের বিষয় নিয়ে বিরোধ থাকলে আদালত সেগুলোর নিষ্পত্তি করে।
- আইনি পরামর্শ: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশেষভাবে আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ প্রদান।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
২,০১৮.
FAO এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) বার্ন
  3. গ) রোম
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
- FAO (Food and Agricultural Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ২টি। এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।
(তথ্যসূত্রঃ FAO ওয়েবসাইট)
২,০১৯.
বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন কে?
  1. রজার হেনরি
  2. ব্যাডেন পাওয়েল
  3. পল হ্যারিস
  4. লর্ড স্টিফেন
ব্যাখ্যা
বয়েজ স্কাউট এবং গার্লস স্কাউট:
- বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন ব্যাডেন পাওয়েল।
- তিনি ১৯০৮ সালে ইংল্যান্ডে প্রথম বয়েজ স্কাউট প্রতিষ্ঠা করেন।
- World Scout Bureau ১৯২০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব স্কাউট সংস্থা সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- ব্যাডেন পাওয়েল এবং তার বোন এগনেসের ব্যাডেন পাওয়েলের মাধ্যমে ১৯১০ সালে গার্লস গাইড প্রোগ্রাম শুরু হয়।
- ১৯২৮ সালে World Association of Girl Guides and Girl Scouts হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - World Association of Girl Guides and Girl Scouts এবং স্কাউটের অফিশিয়াল ওয়েবসাইট।
২,০২০.
অর্থনীতিকে গৃহ পরিচালনার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
  1. অ্যারিস্টটল
  2. অ্যাডাম স্মিথ
  3. অধ্যাপক মার্শাল
  4. এল রবিন্স
ব্যাখ্যা
অর্থনীতি:
- Economics শব্দটি গ্রিক শব্দ ' ওইকোনোমিয়া (oikonomia)' থেকে উদ্ভূত হয়েছে।
- oikonomia এর অর্থ হছে গৃহ পরিচালনা।
- গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে 'গৃহ পরিচালনার' বিজ্ঞান বলে অভিহিত করেছে।

অর্থনীতিকে বর্তমানে তিন শ্রেণীতে সংজ্ঞাইত করা যায়।
১। সম্পদের বিজ্ঞান
২। কল্যাণের বিজ্ঞান
৩। অপ্রাচুর্যের বিজ্ঞান

- অ্যাডাম স্মিথ অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন। তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন। তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- এল রবিন্স অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অভিহিত করেছে।

উৎস: অর্থনীতি- একাদশ দ্বাদশ শ্রেণি।
২,০২১.
UNIDIR কী ধরনের সংস্থ?
  1. পরিবেশ গবেষণা সংস্থা
  2. নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
  3. অর্থনৈতিক সহযোগিতা সংস্থা
  4. মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা। 
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research. 
- এটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটি বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা করে।
- UNIDIR-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

সূত্র: UNIDIR ওয়েবসাইট।
২,০২২.
লস্কর-ই-তৈইয়্যেবার প্রতিষ্ঠাতা-
  1. ক) হাফিজ সাঈদ
  2. খ) কাশেম বিন ওয়ালিদ
  3. গ) ওসামা বিন লাদেন
  4. ঘ) কাশেম সুলাইমানি
ব্যাখ্যা
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের কাশ্মির উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়েবাকে দায়ী করে থাকে।
- ইসলামিক স্টেটের স্বঘোষিত খলিফা ছিলেন আবু বকর আল বাগদাদি।

তথ্যসূত্র:- বিবিসি ওয়ার্ল্ড।
২,০২৩.
২০২১ সালে কোন দেশটি WHO ত্যাগ করবে?
  1. ক) উত্তর কোরিয়া
  2. খ) রাশিয়া
  3. গ) বলিভিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মার্কিন ‍যুক্তরাষ্ট্র ২০২১ সালের ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করবে। এ জন্যে চলতি বছরের ৭ জুলাই যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি প্রেরণ করে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে করোনা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়।
(সূত্র: আল জাজিরা)
২,০২৪.
FAO এর বর্তমান মোট সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (জুন, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (জুন, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
২,০২৫.
WFP এর সদরদপ্তর অবস্থিত-
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) মস্কো
ব্যাখ্যা

- ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা- WFP।
- এর পূর্ণরূপঃ World Food Program.
- এই সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে।
- সংস্থাটির সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।
WFP এর ওয়েবসাইট।

২,০২৬.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. থাইল্যান্ড
  2. ইন্দোনেশিয়া
  3. ব্রুনাই
  4. জাপান
ব্যাখ্যা
- জাপান ASEAN ভুক্ত দেশ নয়।

• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২,০২৭.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কবে থেকে দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করছে?
  1. ক) ১৯৯১ সাল
  2. খ) ১৯৯৩ সাল
  3. গ) ১৯৯৪ সাল
  4. ঘ) ১৯৯৫ সাল
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে আসছে। দুর্নীতি ধারণা সূচক - ২০১৯ এ শীর্ষদেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড এবং সর্বনিম্ন দেশ সোমালিয়া। বাংলাদেশ ১৪৬তম। (সূত্রঃ টিআই ওয়েবসাইট)
২,০২৮.
আসিয়ান (ASEAN) এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) শ্রীলংকা
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN)
▪ আসিয়ান এর পূর্ণরূপ - ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ব্যাংকক, থাইল্যান্ড। 
▪ সদস্য সংখ্যা :- ১০টি দেশ। সদস্য দেশগুলো হলো - মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
▪ সদরদপ্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া।    

তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট। 
২,০২৯.
আসিয়ান এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. হ্যানয়
  2. ব্যাংকক
  3. জাকার্তা
  4. ম্যানিলা
ব্যাখ্যা
• ASEAN:
- পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ - ১০টি।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২,০৩০.
জি-৭ কোন ধরনের দেশের জোট?
  1. পরিবেশ দূষণকারী দেশের
  2. শিল্পোন্নত দেশের
  3. উন্নয়নশীল দেশের
  4. অনুন্নত দেশের
ব্যাখ্যা
• জি-৭:
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G7-এর পূর্ববর্তী নাম ছিল G-8।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক বছর পর কানাডা সদস্য পদ হয়। 
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি:
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- ১৯৯৮ সালে,মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে, রাশিয়াকে G-7-এ পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে।
- অন্যান্য সদস্য দেশগুলো রাশিয়াকে G8 থেকে বহিষ্কার করে, ফলে এটি আবার G-7 নামে পরিচিত হয়। 

উৎস: G-7 এর ওয়েবসাইট।
২,০৩১.
জাতিসংঘভুক্ত কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) লিচেনস্টাইন
  2. খ) ইরান
  3. গ) ভারত
  4. ঘ) ভেনেজুয়েলা
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - লিচেনস্টাইন।

• বিশ্বব্যাংক: 

- বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়।
- এগুলো হলো:
- অ্যান্ডোরা,
- কিউবা,
- উত্তর কোরিয়া,
- লিচেনস্টাইন,
- মোনাকো।
- তবে কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।
-  বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।
- ইরান, ভারত ও ভেনেজুয়েলা বিশ্বব্যাংকের (IBRD) সদস্য।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
২,০৩২.
‘Piecing together the poverty puzzle’ নামক প্রতিবেদন কোন সংস্থাটি প্রকাশ করে?
  1. UNDP
  2. World Bank
  3. UNCTAD
  4. World Economic Foundation
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
- ফ্রান্স ১৯৪৭ সালে এই লোন নিয়েছিল।

উল্লেখ্য,
- ‘Piecing together the poverty puzzle’ নামক প্রতিবেদনটি World Bank প্রকাশ করে।
- এই প্রতিবেদনটি বিশ্বব্যাপী দারিদ্র্যের বহুমাত্রিক দিকগুলো বিশ্লেষণ করে এবং দারিদ্র্য হ্রাসের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করে।

উৎস: World Bank ওয়েবসাইট।

২,০৩৩.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় কমিশন গঠিত হয়?
  1. ক) গ্লাসগো চুক্তি
  2. খ) প্যারিস চুক্তি
  3. গ) বার্লিন চুক্তি
  4. ঘ) রোম চুক্তি
ব্যাখ্যা

রোম চুক্তি স্বাক্ষরিত হয় ১ জানুয়ারি ১৯৫৮ ।
- স্পার্ক কমিশনের প্রতিবেদন ১৯৫৬ সালের ভেনিস সম্মেলনে গৃহীত হয়।
-পরবর্তীতে ভেনিস সম্মেলনে একটি আন্তঃসরকার সম্মেলন আয়োজনের প্রস্তাবে সবাই ঐকমত্য প্রকাশ করেন।
- এই সম্মেলনে অর্থনৈতিক ঐক্য গড়ার উপর জোর দেয়, যার ফলে ১৯৫৭ সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়।
- রোম চুক্তি মোতাবেক ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ইইসি) এবং ইউরোপীয় পারমাণবিক সংগঠনের(ইরাটম) সৃষ্টি হয়।

সূত্র:Live MCQ Lecture

২,০৩৪.
জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা-
  1. ক) NAFTA
  2. খ) COMESA
  3. গ) UNCTAD
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা

• UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
• এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
উৎসঃ UNCTAD এর ওয়েবসাইট।

২,০৩৫.
নিচের কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. UNFAP
  2. WFP
  3. IFAD
  4. FAO
ব্যাখ্যা

• The World Food Programme (WFP):
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), সংস্থাটি ১৯৬১ সালে জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর সদর দপ্তর ইতালির রোমে।
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) লক্ষ্য বিশ্বের জনসংখ্যার প্রায় ১১ শতাংশকে সাহায্য করা যাদের পর্যাপ্ত খাবার নেই।
- সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার
করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে। এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

তথ্যসূত্র: WFP ওয়েবসাইট।

২,০৩৬.
আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. ক) তিউনিসিয়া
  2. খ) মরক্কো
  3. গ) সুদান
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union)
- ২৫ মে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত “আফ্রিকান ঐক্য সংস্থা” (Organisation of African Unity - OAU) এর নাম ২০০২ সালে পরিবর্তন করে আফ্রিকান ইউনিয়ন (AU) নামে নামকরণ করা হয়।
- আফ্রিকার দেশগুলোকে সাম্রাজ্যবাদী শক্তির উপনিবেশ থেকে মুক্তকরণ, আফ্রিকার রাষ্ট্রগুলোর মধ্যে একতা ও সংহতি স্থাপন ও রক্ষা, সদস্য রাষ্ট্রসমূহের উন্নয়ন ও আন্তর্জাতিক সহোযগীতা বৃদ্ধি ও জাতিসংঘের ঘোষনা অনুযায়ী বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা - এই উদ্দেশ্য নিয়ে আফ্রিকান ঐক্য সংস্থার যাত্রা।
 - বর্তমানে, আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকাকে বিশ্বের পরবর্তী “শক্তিঘর” (Power House) হিসাবে গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা “Agenda 2063: The Africa We Want” প্রণয়ন করেছে।
 
প্রতিষ্ঠাকাল: ২৫ মে, ১৯৬৩ সাল।
প্রথম নাম - আফ্রিকান ঐক্য সংস্থা; যা পরবর্তীতে, Sirte Declaration অনুযায়ী ৯ জুলাই, ২০০২ সালে দক্ষিন আফ্রিকার ডারবানে আফ্রিকান ইউনিয়ন (African Union - AU) নামকরণ করা হয়। 
প্রতিষ্ঠার স্থান: আদ্দিস আবাবা, ইথিওপিয়া 
সদস্য সংখ্যা: ৫৫টি দেশ
সর্বশেষ সদস্য: মরক্কো
(৩১ জানুয়ারি, ২০১৭ সালে আফ্রিকান ইউনিয়নে পুনরায় যোগদান করে। মরক্কো আফ্রিকান ঐক্য সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য, কিন্তু নাম পরিবর্তনের পর যোগ দেয় নি।)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩২টি দেশ
সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া
 
সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট
২,০৩৭.
'মানসম্মত শিক্ষা' এসডিজির কত নং লক্ষ্যমাত্রা?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ২
ব্যাখ্যা

• এসডিজির মোট লক্ষ্য‌মাত্রা ১৭টি। কয়েকটি হলোঃ
১. দারিদ্র্য বিমোচন,
২. ক্ষুধা মুক্তি,
৩. সুস্বাস্থ্য,
৪. মানসম্মত শিক্ষা,
৫. লিঙ্গ বৈষম্য,
৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,
৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি,
৮. কর্মসংস্থান ও অর্থনীতি,
৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো,
১০. বৈষম্য হ্রাস,
১৩. জলবায়ু পরিবর্তন সম্পর্কিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২,০৩৮.
তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৬ সালে
ব্যাখ্যা
তেহরান সম্মেলন:
- তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৩ সালের ২৮ নভেম্বর- ১ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে।
- এই সম্মেলনের কোড নাম ‘ইউরেকা’।

উল্লেখ্য,
- এটি 'বিগ থ্রি' মিত্র নেতাদের (সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য) দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম সম্মেলন।
- তেহরান সম্মেলনে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা জোসেফ স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এক সাথে উপস্থিত ছিলেন।
- এই সম্মেলনকে ঘিরে তিন পক্ষের আকাঙ্ক্ষা ছিল সর্বোচ্চ।
- শুধুমাত্র জার্মানি এবং জাপানকে পরাজিত করাই এই সম্মেলনের উদ্দেশ্য ছিল না।
- একইসাথে যুদ্ধত্তোর বিশ্ব কেমন হবে এবং সেখানে তাদের ভূমিকা কতটুক থাকবে এসব বিষয়কে আলোচনায় প্রাধান্য দেয়া হয়।

উৎস: i) Office of the Historian (.gov). [link]
ii) আধুনিক ইউরোপের ইতিহাস - ২, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৩৯.
হিটলারের পুলিশ বাহিনীর নাম কি?
  1. ক) সাভাক
  2. খ) ব্ল্যাক ক্যাট
  3. গ) সোয়াট
  4. ঘ) গেস্টাপো
ব্যাখ্যা
- গেস্টাপো : হিটলারের গোপন পুলিশ বাহিনী।
- সাভাক : ইরানের শাহের গোপন বাহিনী।
- ব্ল্যাক ক্যাট : ভারতের কমান্ডো বাহিনী।
- সোয়াট : বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট।

উৎস: ব্রিটানিকা ও বাহিনীগুলোর ওয়েবসাইট।
২,০৪০.
নিচের কোন মুদ্রাটি Special Drawing Rights (SDR) এর অন্তর্ভুক্ত নয়?
  1. পাউন্ড স্টার্লিং
  2. ইউয়ান
  3. ইউরো
  4. দিনার
ব্যাখ্যা
দিনার Special Drawing Rights (SDR) এর অন্তর্ভুক্ত নয়।

• IMF:
- জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায়  - বার্বাডোজ। 
- এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নতুন তহবিল থেকে প্রথম ঋণ পায়।
- ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী       ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে।
- বর্তমানে ৫টি SDR হচ্ছে - মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড (স্টারলিং), চীনা ইউয়ান ও জাপানি ইয়েন।

উৎস: আইএমএফ অফিশিয়াল ওয়েবসাইট। [link]
২,০৪১.
কোনটি D - 8 ভুক্ত দেশ নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) ভারত
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
২,০৪২.
নিচের কোনটি G-7 ভুক্ত দেশ নয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) জার্মান
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
• G-7:
- G-7 (Group of Seven) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংগঠন।
এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি।
- বর্তমান সদস্য- ৭ টি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা)।
- জি-৭ এর একমাত্র এশীয় দেশ- জাপান।

• শীর্ষ সম্মেলন:
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হবে।
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন গত ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়। 
- ৪৭তম জি-৭ সামিট ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট।
২,০৪৩.
ব্রেটন উডস সংস্থা হিসেবে কোনটি পরিচিত?
  1. AIIB
  2. NATO 
  3. World Bank
  4. ADB
ব্যাখ্যা

• ব্রেটন উডস সংস্থা: 
- ব্রেটন উডস সংস্থা বলতে প্রধানত বোঝানো হয়: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্ব ব্যাংক কে (World Bank).
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের ফলে ব্রেটন উডস সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। 
- এই প্রতিষ্ঠান দুটি বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে।

বিশ্বব্যাংক: 
- বিশ্বব্যাংক জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাংক ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস–এ প্রতিষ্ঠিত হয়;
- মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পর ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার উদ্দেশ্যে।
- পরে, এটি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের বৈশ্বিক প্রতিষ্ঠানে পরিণত হয়।
- সংস্থাটি ১৯৪৬ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এবং
- এর সদর দপ্তর বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-তে অবস্থিত।
--------------------------------------
উল্লেখ্য,
- বিশ্বব্যাংকের মূল কাজ হলো:
• নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিকে দীর্ঘমেয়াদি ঋণ দেয়া,
• নীতিগত পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা।
- যাতে টেকসই উন্নয়ন, দারিদ্র্য কমানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- IMF কে ব্রেটন উডস সংস্থা বলা হয়ে থাকে।
- IMF সদস্য দেশগুলোকে স্বল্পমেয়াদি আর্থিক সংকটে সহায়তা প্রদান করে;
- প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেয়, এবং
- বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে,
- IMF বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রণ করে ও ঋণ সহায়তা দেয়।

উৎস: Britannica ও World Bank Website. 

২,০৪৪.
বাংলাদেশের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্যক্রমে বিরাট ভূমিকা রেখেছে জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা?
  1. ক) ইউনিসেফ
  2. খ) আইএলও
  3. গ) ডব্লিউএফপি
  4. ঘ) ইউনেস্কো
ব্যাখ্যা
• আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের জনশক্তির শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে এবং বাংলাদেশের শ্রম আইন আইএলও'র নীতিমালার সাথে ভারসাম্য রেখে প্রণীত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) বাংলাদেশের কাজের বিনিময়ে খাদ্য এবং ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্যক্রমে বিরাট ভূমিকা রেখেছে । 

• জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) বাংলাদেশ সরকারের সাথে মায়ানমার থেকে আগত ২৮, ২০০ শরণার্থীর কল্যাণে এবং তাদের জীবনযাত্রার উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। 

• বিশ্বব্যাংক এবং বাংলাদেশ ১৯৭২ সাল থেকে যৌথভাবে উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাংক দারিদ্র দূরীকরণের মাধ্যমে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এবং জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশের সহযোগী হয়ে কাজ করে থাকে।

সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ডব্লিউএফপি। 
২,০৪৫.
ইউনেস্কো ঘোষিত কোন শহরকে ২০২৩ সালের 'World Book Capital' ঘোষণা করা হয়?
  1. ক) নোরাবা
  2. খ) আক্রা
  3. গ) ঢাকা
  4. ঘ) গুয়াদালাজারা
ব্যাখ্যা
• ইউনেস্কো:
- ২০০১ সাল থেকে ইউনেস্কো 'World Book Capital' ঘোষণা করে আসছে।
- স্পেনের মাদ্রিদ ছিল প্রথম 'World Book Capital' ।
- ২০২২ সালে মেক্সিকোর গুয়াদালাজারা শহরকে 'World Book Capital' করা হয়।
- ২০২৩ সালের World Book Capital – ঘানার আক্রা

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট।[লিঙ্ক]
২,০৪৬.
ASEAN-এর প্রতিষ্ঠাকালীন চুক্তি কোনটি?
  1. London Declaration
  2. Bangkok Declaration
  3. Manila Declaration
  4. Laos Declaration
ব্যাখ্যা

ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
- আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

⇒ মে, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- অক্টোবর, ২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের ১১তম সদস্য হিসেবে যোগদান করেছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।

২,০৪৭.
BENELUX চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
  2. ১ নভেম্বর, ১৯৫৮
  3. ৩ ফেব্রুয়ারি, ১৯৬০
  4. ১ নভেম্বর, ১৯৬০
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১ নভেম্বর, ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উল্লেখ্য,
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয়।
- এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।

⇒ BENELUX গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak।
- BENELUX বিশ্বের প্রথম ফ্রি শ্রম বাজার।
- মূলধন এবং সেবা - ও বিনাশুল্কে স্থানান্তরিত হয় এবং ১৯৭০ সালে BENELUX এর দেশগুলোর মধ্যে সীমান্ত কড়াকড়ি উঠিয়ে দেয়া হয়।
- BENELUX এর বর্তমান মহাসচিব Mr Frans Weekers (লুক্সেমবার্গ)।
- তিনি ১ জানিয়ারি, ২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি জিন-ক্লদ মেয়ার (LU) এবং মিশেল-এটিন টাইলেম্যানস (BE) এর সাথে কলেজ গঠন করেন।
- এই কলেজ তিন বছরের জন্য নিয়োগ করা হয়।

উৎস: BENELUX ওয়েবসাইট।
২,০৪৮.
কোন সংস্থা 'মানব উন্নয়ন রিপোর্ট' প্রকাশ করে? 
  1. UNEP
  2. IMF
  3. WTO
  4. UNDP
ব্যাখ্যা

• জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP):

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNDP প্রায় ১৭০টি দেশ ও অঞ্চলে কাজ করে।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- UNDP মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে। 

উল্লেখ্য, 
- ২০২৫ সালে প্রকাশিত Human Development Report এর শীর্ষ দেশ আইসল্যান্ড। 
- বাংলাদেশ এর অবস্থান ১৩০তম। 

তথ্যসূত্র: UNDP ওয়েবসাইট। 

২,০৪৯.
IAEA এর বর্তমান মহাপরিচালক কে?
  1. রাফায়েল মারিয়ানো গ্রসি
  2. জেন্স স্টলেনবার্গ
  3. ইনগার অ্যান্ডারসন
  4. মাসাতসুগু আসাকাওয়া
ব্যাখ্যা
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
-পূর্ণরূপ- International Atomic Energy Agency 
- পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
- বর্তমান সদস্য- ১৭৮টি।
- সদর দপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA-International Atomic Energy Agency) বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মারিয়ানো গ্রসি।

সূত্র: IAEA অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
২,০৫০.
NAM প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন -
  1. ক) জওহরলাল নেহেরু
  2. খ) আহমেদ সুকর্ণ
  3. গ) যোসেফ মার্শাল টিটো
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
▪ এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
▪ এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
▪ ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
▪ বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
▪ এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট।
২,০৫১.
পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
  1. ক) ওএইউ
  2. খ) আরব লীগ
  3. গ) জিসিসি
  4. ঘ) ওএএস
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
এটি ১৯৮১ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
এর সদস্য ৬টি
যথা:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব
- আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইনএবং
- ওমান।

(সূত্র: জিসিসি ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,০৫২.
Blue Economy প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  1. ক) পল রোমার
  2. খ) মাইকেল হিউটন
  3. গ) এস্তার দুফলো
  4. ঘ) গ্রুন্টার পাউলি
ব্যাখ্যা
ব্লু ইকোনমি হলো সমুদ্রনির্ভর অর্থনীতি। ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গ্রুন্টার পাউলি
১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন।

পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।

(তথ্যসূত্র: এসডিজি ওয়েবসাইট এবং দ্য ব্লু ইকোনমি : গ্রুন্টার পাউলি)
২,০৫৩.
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ ‘লন্ডন ঘোষণা’য় উত্তর আমেরিকার কোন দেশটি স্বাক্ষর করেছিলো?
  1. ক) মেক্সিকো
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কানাডা
  4. ঘ) কিউবা
ব্যাখ্যা
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ - লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা
১৯৪১ সালে ব্রিটেনসহ পুরো ইউরোপ তখন যুদ্ধে টালমাটাল। গ্রেট ব্রিটেনের রাজধানী খোদ লন্ডনের আকাশ তখন নাৎসি বাহিনীর যুদ্ধ বিমানের আওতায়। প্রতিদিনই নিয়ম করে লন্ডনে নাৎসিরা বোমাবর্ষণ করে। তার আগে থেকেই ফ্রান্সসহ ভীত-সন্ত্রস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র-প্রধানরা আশ্রয় নেয় লন্ডনে। এই দেশগুলো তখন নাৎসি জার্মান বাহিনীর দখলে ছিলো।

⮚ লন্ডনে আশ্রয় গ্রহণকারী ইউরোপীয় দেশের সংখ্য তখন নয়টি।
দেশগুলো হচ্ছে - বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স। এই দেশগুলো লন্ডনে অবস্থান করেই নিজ নিজ দেশের যুদ্ধ পরিচালনা ও অন্যান্য কার্যক্রম তত্ত্বাবধায়ন করছিলো।
⮚ ১৯৪১ সালের ১২ জুন এই নয়টি দেশসহ মোট ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা লন্ডনের সেইন্ট জেমস্‌ প্যালেসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ হলো - গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নির্বাসিত ৯টি দেশ।
এই বৈঠকে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে প্রথম আলোচনা হয়।
⮚ বৈঠকে ১৪টি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করে। এই ঘোষণাপত্রটি ‘সেইন্ট জেমস্‌ প্যালেস ঘোষণা’ বা ‘লন্ডন ঘোষণা’ নামে ইতিহাসে পরিচিত হয়ে আছে। এটিকে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়।
ঘোষণার মূল কথা ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace".

এই বৈঠকে ৩টি প্রস্তাব পাশ হয়।
যথা -
➤ জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা
➤ অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না। সকল দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে মিত্রশক্তি না করে
➤ মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা।

⮚ উক্ত বৈঠক ও ঘোষণার প্রেক্ষিতে যে বৈশ্বিক সংগঠন প্রতিষ্ঠার ধারণা পাওয়া যায় তা পরবর্তীতে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ঘোষণা কার্যকরের মাধ্যমে পূর্ণতা পায়। নবগঠিত এই সংগঠনের নাম হয় - United Nations বা জাতিসংঘ।

❏ লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশসমূহ:
লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণায় স্বাক্ষরকারী দেশ মোট ১৪টি।
দেশগুলোর মধ্যে -
➤ ইউরোপের দেশ - ১০টি।
যথা - গ্রেট ব্রিটেন, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স।
➤ উত্তর আমেরিকার দেশ - ১টি। যথা - কানাডা।
➤ আফ্রিকা দেশ - ১টি। যথা - দক্ষিণ আফ্রিকা।
➤ ওশেনিয়ার দেশ - ২টি। যথা - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, এশিয়া ও দক্ষিণ আমেরিকার কোনো দেশ এই ঘোষণায় স্বাক্ষর করে নি।


➥ রেফারেন্স:
✔ জাতিসংঘ ওয়েবসাইট
✔ Jewish Virtual Library
✔ হিস্টরি.কম ও ব্রিটানিকা
২,০৫৪.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীনস্থ আঞ্চলিক কমিশন নয় কোনটি?
  1. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন
  2. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন
  3. ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন
  4. মধ্যপ্রাচ্য অর্থনৈতিক কমিশন
ব্যাখ্যা
⇒ মধ্যপ্রাচ্য অর্থনৈতিক কমিশন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীনস্থ আঞ্চলিক কমিশন নয়।

জাতিসংঘ:

- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
• ESCAP - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন,
• ESCWA - পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন,
• ECLAC - ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন,
• ECE - ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন,
• ECA - আফ্রিকান অর্থনৈতিক কমিশন।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
২,০৫৫.
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিকদের কী বলা হয়?
  1. ক) অ্যাম্বাসেডর
  2. খ) হাইকমিশনার
  3. গ) পারসনা নন গ্রেটা
  4. ঘ) চার্জ দ্য অ্যাফেয়ার্স
ব্যাখ্যা
• রাষ্ট্রদূত:
→ এক রাষ্ট্র কর্তৃক অন্য দেশে প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনৈতিক।
• হাইকমিশনার:
→ কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের সর্বোচ্চ শ্রেণির কূটনীতিক।
• অ্যাম্বাসেডর:
→ জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিক ব্যক্তিকে অ্যাম্বাসেডর বলে।

• চার্জ দ্য অ্যাফেয়ারস:
→ রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত অস্থায়ী প্রধান।
• Persona-non-grata:
→ কোন কূটনীতিক ব্যক্তিকে কোন কারণ দর্শনো ছাড়াই অবাঞ্জিত ঘোষণা করা।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
২,০৫৬.
"Soft Loan Window" নামে পরিচিত কোনটি?
  1. MIGA
  2. ICSID
  3. IMF
  4. IDA
ব্যাখ্যা

বিশ্বব্যাংক (World Bank):
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- এটি কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি যথা IBRD, IDA, IFC, MIGA ও  ICSID।
- বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত (IBRD) ও (IDA)।
- IDA হলো বিশ্বব্যাংকের "Soft Loan Window" যা দরিদ্র দেশগুলোর জন্য স্বল্প বা সুদবিহীন ঋণ এবং অনুদানের মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করে।

অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপের যে সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে তার নাম বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা MIGA।
- ICSID হলো একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়।
- IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল যা ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

২,০৫৭.
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
  1. ক) সিরিয়া
  2. খ) মিশর
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
আরব লীগের সদস্য নয় - তুরস্ক।

আরব লীগ:

- আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- ২২ মার্চ, ১৯৪৫ সাল।
- এর সদর দপ্তর কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্যদেশ - ৭ টি (মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং ইয়েমেন)।

• বর্তমান সদস্য: ২২টি (আলজেরিয়া, বাহরাইন, কমোরোস , জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মেীরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সেীদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনেসিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন)। 
- বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।

তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
২,০৫৮.
UPU এর পূর্ণরূপ কোনটি?
  1. Universal Postal Unity
  2. Universal Postal Union
  3. United Postal Union
  4. Union of Postal Unity
ব্যাখ্যা
UPU:
- বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
- পূর্ণরূপ- Universal Postal Union.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৮৭৪ সালে।
- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর: বার্ন, সুইজার‌ল্যান্ড।
- সদস্য দেশ: ১৯২টি। (জানুয়ারি, ২০২৫)
- বিশ্ব ডাক দিবস: ৯ অক্টোবর।

তথ্যসূত্র - অফিসিয়াল ওয়েবসাইট (UPU)।
২,০৫৯.
OECD কোন পরিকল্পনার আওতায় ইউরোপ পুনর্গঠনে সহায়তা করেছে?
  1. মার্শাল প্ল্যান
  2. নিউ ডিল
  3. ট্রুম্যান ডকট্রিন
  4. ব্রেটন উডস চুক্তি
ব্যাখ্যা

• OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা (২৫ মে, ২০২১)।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যানের অধীনে আমেরিকান এবং কানাডিয়ান সাহায্য পরিচালনার জন্য ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- ১৪ ডিসেম্বের, ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে।
- যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।

উৎস: OECD ওয়েবসাইট।

২,০৬০.
BRICS এর সদস্যদেশ নয় কোনটি? (নভেম্বর, ২০২৪)
  1. ব্রাজিল
  2. সৌদি আরব
  3. ইথিওপিয়া
  4. ইরাক
ব্যাখ্যা
ইরাক BRICS এর সদস্য নয়।

BRICS:

- ব্রিকস (BRICS) হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই ৫ টি দেশ নিয়ে গঠিত জোট।
- ১৬ মে ২০০৯ সালে গঠিত হয়।
- পূর্বনাম- ব্রিক (BRIC).
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয়।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- BRICS এর উদ্দোগে ২০১৪ সালে New Development Bank গঠন করা হয় যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।

উৎস: BRICS ওয়েবসাইট।
২,০৬১.
When did England leave the EU?
  1. 31 January 2020
  2. 31 January 2021
  3. 31 December 2020
  4. 31 December 2021
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)। 
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি। 
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

অন্যদিকে -
- ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়।
- তখন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিলেন ব্রিটিশ জনগণ।
- আর এর পরে ঐ বছরেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়। 
- ব্রেক্সিট চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বেরিয়ে আসে। 
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে যুক্তরাজ্য।

উৎস: EU ওয়েবসাইট।
২,০৬২.
ইসলামী উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ৫৫
  2. খ) ৫৬
  3. গ) ৫৭
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
IDB এর পূর্ণরূপ- Islamic Development Bank. ইসলামী উন্নয়ন ব্যাংক ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট। ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে। এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি। সর্বশেষ সদস্য গায়ানা।
এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব। আইডিবির সদস্য পদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে। এর বর্তমান সভাপতি বন্দর আল হাজ্জার। বাংলাদেশের আইডিবির কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
উৎসঃ isdb.org।
২,০৬৩.
UNITAR এর পূর্ণরূপ-
  1. United Nations Initiative for Total Agricultural Readiness
  2. United Nations Institute for Training and Research
  3. United Nations Institute for Transport and Agriculture Research
  4. United Nations Initiative for Transport Readiness
ব্যাখ্যা
- জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানকে সংক্ষেপে UNITAR বলে।
- UNITAR এর পূর্ণরূপ - United Nations Institute for Training and Research.
- ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রশিক্ষণ ও গবেষণা সংস্থাটি।
- এর সদরদপ্তর - সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- এর বর্তমান নির্বাহী প্রধান NIKHIL SETH.

তথ্যসূত্র:-  UNITAR এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,০৬৪.
নিম্নলিখিত কোন দেশটি ASEAN-এর সদস্য নয়?
  1. ফিলিপাইন
  2. জাপান
  3. কম্বোডিয়া
  4. লাওস
ব্যাখ্যা
জাপান ASEAN-এর সদস্য নয়।

ASEAN:

- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।
 
উৎস: ASEAN ওয়েবসাইট।
২,০৬৫.
কোন চুক্তির ফলশ্রুতিতে ডি - ৮ প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Ankara Declaration
  2. খ) Istanbul Declaration
  3. গ) Dhaka Declaration
  4. ঘ) Islamabad Declaration
ব্যাখ্যা
ডি - ৮ এর পূর্ণনাম - The D-8 Organization for Economic Cooperation যা Developing - 8 নামেও পরিচিত। 
সদস্য দেশ সমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও নাগরিকদের সার্বিক উন্নতি ত্বরান্বিত করার জন্য নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগীতা বৃদ্ধির লক্ষে D-8 প্রতিষ্ঠিত। 
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সমন্বয়ে ডি-৮ গঠিত হয়।
                                       

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল
প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক
সদস্য সংখ্যা: ৮টি দেশ
(বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক)
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
 
(তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট)

২,০৬৬.
Commonwealth Heads of Government Meeting (CHOGM) 2022 কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) কানাডা
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) রুয়ান্ডা
ব্যাখ্যা
- Leaders of the Commonwealth countries meet every two years at the Commonwealth Heads of Government Meeting (CHOGM).
- CHOGM 2022 will take place during the week of 20 June 2022, in Kigali, Rwanda.
- সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
- কমনওয়েলথের বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ।
- বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
- বর্তমান চেয়ারপার্সন বরিস জনসন।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি।
- স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।

উৎস- কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
২,০৬৭.
'ASEAN+3' প্রক্রিয়ায় কোন দেশগুলি অন্তর্ভুক্ত?
  1. পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ
  2. যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা
  3. চীন, জাপান, দক্ষিণ কোরিয়া
  4. ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া)।

⇒ ASEAN+3 (APT):
- ASEAN Plus Three (APT) হলো ১০টি আসিয়ান সদস্য দেশ এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়া নিয়ে গঠিত।
- APT সহযোগিতা প্রক্রিয়া ১৯৯৭ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল।
- এর মূল লক্ষ্য পূর্ব এশীয় সম্প্রদায় গঠন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, যেখানে ASEAN প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে।
- APT ASEAN Community Vision 2025 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২,০৬৮.
বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) সংস্থা নোবেল শান্তি পুরস্কার লাভ করে কত সালে? 
  1. ২০২০ সালে
  2. ২০১৮ সালে
  3. ২০১৫ সালে
  4. ২০১৯ সালে
ব্যাখ্যা

The World Food Programme (WFP):
- WFP সংস্থাটি ১৯৬১ সালে জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর: ইতালির রোমে।
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) লক্ষ্য বিশ্বের জনসংখ্যার প্রায় ১১ শতাংশকে - সাহায্য করা যাদের পর্যাপ্ত খাবার নেই।
- সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য  নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে।
- এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত - লোকদের সাহায্য করে।

উৎস: WFP ওয়েবসাইট।

২,০৬৯.
ইউনিডো (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. টোকিও
  2. ব্রাসেলস
  3. নিউইয়র্ক
  4. ভিয়েনা
ব্যাখ্যা

• UNIDO:
 - UNIDO এর পূর্ণরূপ - 
United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- এর সদরদপ্তর- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি।
- UNIDO এর বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)।

উৎস: UNIDO অফিশিয়াল ওয়েবসাইট।

২,০৭০.
'জাতিসংঘ শিশু তহবিল' এর বর্তমান প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন -
  1. ক) চু ডংইয়ো
  2. খ) ক্যাথরিন রাসেল
  3. গ) মাইমনা মোহম্মদ শরীফ
  4. ঘ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF)
▪ UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - The United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
▪ প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল
▪ কার্যক্ষেত্র - ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে
▪ সদরদপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
▪ জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC - এর তত্ত্ববধানে UNICEF প্রতিষ্ঠিত হয়।
▪ বর্তমান প্রধান (নির্বাহী পরিচালক) - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুয়ারি, ২০২২ - বর্তমান)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

তথ্যসূত্র: UNICEF ওয়েবসাইট।
২,০৭১.
ইউরোপীয়ান পার্লামেন্ট কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) স্ট্রাসবার্গ
  3. গ) ডাবলিন
  4. ঘ) মিউনিখ
ব্যাখ্যা
ইউরোপীয়ান পার্লামেন্ট হলো ইউরোপীয়ান ইউনিয়নের একটি প্রতিষ্ঠান যা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। ইউরোপীয়ান পার্লামেন্ট ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত। তবে লুক্সেমবার্গ এবং ব্রাসেলসে এর কার্যালয় রয়েছে। সাধারণত লুক্সেমবার্গ কার্যালয়ে প্রশাসনিক কর্মকাণ্ড, ব্রাসেলস অফিসে সংসদীয় কমিটি সমূহের সভা এবং স্ট্রাসবার্গে পার্লামেন্ট অধিবশেন বসে। এর আসন সংখ্যা ৭০৫টি।
(সূত্র: ইউরোপীয়ান পার্লামেন্ট ওয়েবসাইট)
২,০৭২.
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ৬৩টি
  2. ৬৭টি
  3. ৬৯টি
  4. ৭৩টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইনের।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি। (জুন, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
২,০৭৩.
নিচের কোন দেশ BIMSTEC-এর সদস্য নয়? [আগস্ট - ২০২৫]
  1. পাকিস্তান
  2. বাংলাদেশ
  3. থাইল্যান্ড
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
- পাকিস্তান BIMSTEC এর সদস্য দেশ নয়।

• BIMSTEC:
- BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতামূলক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে BIMSTEC-এর সদস্য ছিল ৪টি দেশ, তবে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।

• এগুলো হলো:
- শ্রীলঙ্কা,
- থাইল্যান্ড,
- মিয়ানমার,
- নেপাল,
- বাংলাদেশ,
- ভারত,
- ভুটান।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
২,০৭৪.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) পঞ্চম লক্ষ্যমাত্রা কোনটি?
  1. মানসম্মত শিক্ষা
  2. লিঙ্গ সমতা
  3. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
  4. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
২,০৭৫.
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় কোন আদালতে?
  1. ক) ITLOS
  2. খ) ICC
  3. গ) PCA
  4. ঘ) ICJ
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত Permanent Court Arbitration (PCA) বা স্থায়ী সালিশী আদালতে। ৮ অক্টোবর বাংলাদেশ এ আদালতে মামলা দায়ের করে। আদালত শুনানি শেষে ৭ জুলাই ২০১৪ রায় প্রদান করে। এতে বিরোধপূর্ণ ২৫,৬০২ বর্গ কিমি সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ ১৯,৪৬৭ এবং ভারত ৬,১৩৫ বর্গকিমি এলাকা পায়। এর আগে ২০১২ সালে ১৪ই মার্চ ITLOS বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমার রায় প্রদান করে। Permanent Court Arbitration (PCA) ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২২ টি । বাংলাদেশ ২০১২ সালের ২৬ এপ্রিল এর সদস্য হয়। (সূত্র: Permanent Court Arbitration ওয়েবসাইট)
২,০৭৬.
বেনেলাক্স কোন অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন?
  1. পূর্ব এশিয়া
  2. দক্ষিণ আমেরিকা
  3. পশ্চিম আফ্রিকা
  4. পশ্চিম ইউরোপ
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
২,০৭৭.
বিখ্যাত মোটরযান প্রস্তুতকারক কোম্পানি 'VOLVO' কোন দেশের প্রতিষ্ঠান?
  1. জার্মানি
  2. যুক্তরাজ্য
  3. সুইডেন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিখ্যাত মোটরযান প্রতিষ্ঠান ও অবস্থান:
যুক্তরাষ্ট্র : Ford, General Motors
জার্মানি : BMW, Mercedes-Benz, Volkswagon.
জাপান : Toyota, Suzuki
সুইডেন : VOLVO
কোরিয়া : Hyundai

উৎস: Company's Site.
২,০৭৮.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদস্য-
  1. ক) ১৭৩টি
  2. খ) ১৮২টি
  3. গ) ১৭০টি
  4. ঘ) ১৭৬টি
ব্যাখ্যা

• আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA- International Atomic Energy Agency) প্রতিষ্ঠিত ১৯৫৭ সালে।
• সংস্থাটির সদরদপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
• সংস্থাটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
• বর্তমান সদস্য ১৭৩টি দেশ।
• বর্তমান মহাপরিচালক রাফায়েল ম্যারিনো গ্রোসি।
উৎসঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওয়েবসাইট।

২,০৭৯.
অক্সফাম ইন্টারন্যাশনাল কোন দেশ থেকে যাত্রা শুরু করেছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন। বর্তমানে এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত। অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। উৎসঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
২,০৮০.
বাংলাদেশ IDA-এর কততম সদস্য?
  1. ১০৮তম
  2. ১০৯তম
  3. ১১৭তম
  4. ১১৮তম
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

⇒ IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।
- বাংলাদেশ IDA-১০৯তম এবং World Bank-এর ১১৮তম সদস্য।

উৎস: World Bank ওয়েবসাইট।
২,০৮১.
কোন সংস্থা 'World Economic Outlook' রিপোর্ট প্রকাশ করে?
  1. IMF
  2. WTO
  3. ILO
  4. OPEC
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল :
- প্রতিষ্ঠাকাল গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সালে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান - নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন  - Bretton Woods Conference।
- সদস্য সংখ্যা - ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোঃ, ২০২০)।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

• IMF পর্যবেক্ষণ থেকে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকে।
- World Economic Outlook,
- Global Financial Stability Report,
- Fiscal Monitor ইত্যাদি।

উৎস: IMF ওয়েবসাইট। [লিঙ্ক]
২,০৮২.
'দ্যা ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট'-এর প্রতিষ্ঠাতা কে?
  1. আল গোর
  2. এরিক ইউয়ান
  3. জ্যাক ডরসি
  4. কেন থম্পসন
ব্যাখ্যা

জলবায়ু বাস্তবতা প্রকল্প:
- গঠিত হয় - নভেম্বর, ২০০৬ সালে।
- এটি অলাভজনক প্রতিষ্ঠান যা শিক্ষা এবং সমর্থনের সাথে জড়িত।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র,
- চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা - আল গোর।

উৎস: Climaterealityproject.org [লিঙ্ক]

২,০৮৩.
নিচের কোন দেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে?
  1. ক) ভুটান
  2. খ) নেপাল
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
- BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- বিমসটেক সদরদপ্তর ঢাকার গুলশানে অবস্থিত।
- ১৩ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে ঢাকায় বিমস্টেকের স্থায়ী সচিবালয় স্থাপিত হয়।

- বিমসটেক এনার্জি সেন্টার ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত।
- বিমসটেক আবহাওয়া ও জলবায়ু সেন্টার ভারতের উত্তর প্রদেশের নোয়দাতে অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড। ৩০ মার্চ ২০২২ সাল থেকে চেয়ারম্যান দেশ হিসেবে দায়িত্ব পালন করছে।
- বর্তমান সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।

তথ্যসূত্র:- বিমসটেকের ওয়েবসাইট।
২,০৮৪.
আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?
  1. ক) অর্থনৈতিক
  2. খ) মানবাধিকার
  3. গ) ধর্মীয়
  4. ঘ) খেলাধুলা
ব্যাখ্যা
আইন ও সালিশ কেন্দ্র (আসাক) বাংলাদেশ একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন।
- ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ৯ জন।
- এর মূল লক্ষ্য সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।
উৎসঃ আসকের ওয়েবসাইট।
২,০৮৫.
২০২৫ সালের SOFI রিপোর্ট অনুসারে, বিশ্বের কত শতাংশ জনসংখ্যা ক্ষুধার্ত ছিল?
  1. ১০%
  2. ৮.২% 
  3. ১২%
  4. ৭.৫%
ব্যাখ্যা

- ২০২৫ সালের SOFI রিপোর্ট অনুসারে, বিশ্বের ৮.২ শতাংশ জনসংখ্যা ক্ষুধার্ত ছিল।
- ২০২৫ সালের SOFI রিপোর্টে (যা ২০২৪ সালের ডেটা নিয়ে প্রকাশিত) উল্লেখ করা হয়েছে।
-  এটি ২০২৩ সালের ৮.৫% থেকে সামান্য কমেছে, কিন্তু এখনও মহামারী-পূর্ব স্তরের উপরে রয়েছে।

FAO: 

- পূর্ণ নাম: Food and Agriculture Organization of the United Nations.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। [জানুয়ারি, ২০২৬]
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- FAO-এর মূল লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- এবং টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের জনগণের জীবনমান উন্নয়ন করা।

উৎস: FAO ওয়েবসাইট। [লিঙ্ক]

২,০৮৬.
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন্ দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?
  1. ৭ ও ৯
  2. ১১ ও ১৩
  3. ৩ ও ৬
  4. ১ ও ২
ব্যাখ্যা

● ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ইফাদ (IFAD) প্রধানত যে দুটি লক্ষ্যমাত্রা (Goals) নিয়ে কাজ করে, তা হলো SDG ১: দারিদ্র্য বিলোপ (No Poverty) ও SDG ২: ক্ষুধা মুক্তি (Zero Hunger)।

IFAD:

- জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- প্রতিষ্ঠিত হয়: ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: রোম, ইতালি।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- বর্তমান প্রেসিডেন্ট: আলভারো লারিও (স্পেন)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৭ সালে।
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল। রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য কাজ করে। 

উল্লেখ্য,
- ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে IFAD-এর প্রধান ফোকাস হলো দুটি লক্ষ্যমাত্রা:
• SDG 1: No Poverty (দারিদ্র্যের অবসান) - সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান।
• SDG 2: Zero Hunger (ক্ষুধার অবসান) — ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার।
- IFAD-এর কৌশলগত ফ্রেমওয়ার্ক এবং Agenda 2030-এর সাথে সামঞ্জস্য রেখে এই দুটি SDG-কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। IFAD-এর প্রকল্পগুলো ১৬টি SDG-এ অবদান রাখলেও, প্রধানত SDG 1 এবং SDG 2 লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে।

অন্যদিকে, 
- SDG ৭ ও ৯: সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি এবং শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। এগুলো IFAD অবদান রাখে কিন্তু প্রধান লক্ষ্যমাত্রা নয়।
- SDG ১১ ও ১৩: টেকসই নগর ও জনপদ এবং জলবায়ু কার্যক্রম- এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু IFAD-এর প্রধান লক্ষ্যমাত্রা নয়।
- SDG ৩ ও ৬: সুস্বাস্থ্য ও কল্যাণ এবং নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন- IFAD-এর কাজের সাথে সংযোগ আছে কিন্তু প্রধান লক্ষ্যমাত্রা নয়।

উৎস: i) IFAD ওয়েবসাইট। [link]
ii) UN ওয়েবসাইট।

২,০৮৭.
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. ইব্রাহীম হুসাইন
  2. আবুল আহসান
  3. আব্দুর রউফ
  4. হারুনুর রশীদ
ব্যাখ্যা
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মোঃ গোলাম সারোয়ার। (জুলাই, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
২,০৮৮.
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়?
  1. ক) GATT
  2. খ) UNDP
  3. গ) UNESCO
  4. ঘ) FAO
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের ৬ জুলাই বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা(FAO)র উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫টি। এগুলো হলো: বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ও ফিজি।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট
২,০৮৯.
সার্ক এর সদস্য দেশ কয়টি?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা

- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র ৮টি। 

• সার্ক( SAARC):

- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র ৮টি।[ অক্টোবর,২০২৫]
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

২,০৯০.
ASEAN এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কোনটি?
  1. লাওস
  2. ভিয়েতনাম
  3. ফিলিপাইন
  4. ব্রুনাই
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- সংস্থাটি ১৯৬৭ সালের ৮ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি-
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• সিঙ্গাপুর।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
- সংস্থাটির বর্তমান সদস্য ১০টি দেশ।
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে- ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া।

তথ্যসূত্র - ASEAN এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,০৯১.
EFTA-এর সদস্য নয় - [মে, ২০২৫]
  1. আইসল্যান্ড
  2. লিচেনস্টেইন
  3. নরওয়ে
  4. আয়ারল্যান্ড
ব্যাখ্যা
EFTA:
- EFTA-এর পূর্ণরূপ: European Free Trade Association.
- এটি একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ৪ জানুয়ারি, ১৯৬০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য দেশ: ৪টি (আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ড)।
- এর মূল লক্ষ্য হল ইউরোপীয় দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা স্থাপন করা।
 
উল্লেখ্য,
- আয়ারল্যান্ড European Free Trade Association-এর সদস্য দেশ নয়।

উৎস: EFTA ওয়েবসাইট।
২,০৯২.
African Union (AU) এর পূর্ব নাম কী ছিল?
  1. African Unity
  2. Organisation of African Unity
  3. African Community
  4. Organization of Africa
ব্যাখ্যা
AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- সংস্থাটি ১৯৬৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই নামেই পরিচিত ছিলো।
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
– আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া ।
- সংস্থাটির সদস্য সংখ্যা - ৫৫টি।

উৎস: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
২,০৯৩.
GCC কোন সাগর তীরবর্তী দেশগুলোর জোট?
  1. ক্যারিবিয়ান সাগর
  2. মেক্সিকো উপসাগর
  3. লোহিত সাগর
  4. পারস্য উপসাগর
ব্যাখ্যা
• GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব - H.E. Jasem Mohamed AlBudaiwi.
- এর সদস্য সংখ্যা ৬টি।
- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
২,০৯৪.
বাংলাদেশ আসিয়ান রিজিওয়ান ফোরামের (ARF) কততম সদস্য দেশ?
  1. ২১তম
  2. ২৫তম
  3. ২৬তম
  4. ২৭তম
ব্যাখ্যা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- ARF এর পূর্ণরুপ- ASEAN Regional Forum।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ২৫ জুলাই।
-  এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- ARF- এর বর্তমান সদস্য সংখ্যা ২৭।
- সর্বশেষ সদস্য পদ লাভ করে শ্রীলংকা ২০০৭ সালের ১ আগস্ট।
- আসিয়ান রিজিওয়ান ফোরামের (এআরএফ) ২৬তম সদস্য দেশ বাংলাদেশ।
- ২০০৬ সালের ২৮ জুলাই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

২,০৯৫.
World Resources Institute-এর বর্তমান প্রেসিডেন্ট -
  1. লেস্টার ব্রাউন
  2. অনি দাসগুপ্ত
  3. রবার্ট এ সাইট্রন
  4. ওয়াঙ্গেরি মাথাই
ব্যাখ্যা
World Resources Institute: 
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- ম্যাকআর্থার ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- এর কার্যক্রম সাতটি ক্ষেত্রে কেন্দ্রীভূত: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।

অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- ওয়াঙ্গেরি মাথাই Greenbelt Movement এর প্রতিষ্ঠাতা।

উৎস: World Resources Institute ওয়েবসাইট।
২,০৯৬.
নিচের কোন সংস্থা 'Fiscal Monitor' রিপোর্ট প্রকাশ করে?
  1. WTO
  2. EU
  3. IMF
  4. WHO
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- প্রতিষ্ঠাকাল গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সালে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- সদস্য সংখ্যা - ১৯১টি।
- যেসব রিপোর্ট প্রকাশ করে থাকে - World Economic Outlook, Global Financial Stability Report, Fiscal Monitor ইত্যাদি।

উৎস: IMF ওয়েবসাইট।

২,০৯৭.
ASEAN এর সদস্য কয়টি?
  1. ৯ টি
  2. ১০ টি
  3. ১১ টি
  4. ১২ টি
ব্যাখ্যা
• আসিয়ান (ASEAN):
- আসিয়ান এর পূর্ণরূপ - ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
- প্রতিষ্ঠাকাল:- ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান:- ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদস্য সংখ্যা :- ১০টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
- সদরদপ্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া।    
 সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।
২,০৯৮.
কতটি দেশ 'CTBTO' চুক্তিতে স্বাক্ষর করেছে?
  1. ১৮৭টি
  2. ১৮৬টি
  3. ১৮৫টি
  4. ১৮৪টি
ব্যাখ্যা
CTBT:
- CTBT এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।

CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

উৎস: CTBTO ওয়েবসাইট।[ লিঙ্ক]
২,০৯৯.
নিচের কোন দেশটি European Free Trade Association এর সদস্য নয়?
  1. ক) লিচেনস্টাইন
  2. খ) নরওয়ে
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
European Free Trade Association (EFTA) হলো ইউরোপের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যার মূল্য উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অঙ্গীভূতকরণের প্রসার ঘটানো।

EFTA ১৯৬০ সালের ৪ জানুয়ারি স্টকহোম কনভেনশনের মাধ্যমে গঠিত হয়।

EFTA এর প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য ছিলো সাতটি। তবে বর্তমান সদস্য সংখ্যা চারটি।
এগুলো হলো:
- আইসল্যান্ড
- লিচেনস্টাইন
- নরওয়ে এবং
- সু্ইজারল্যান্ড।

EFTA এর প্রধান কার্যালয় জেনেভায় ও সেক্রেটারিয়েট ব্রাসেলসে অবস্থিত।

(তথ্যসূত্র: EFTA ওয়েবসাইট)
২,১০০.
জাতিসংঘের মহাসচিব ড. বুট্রোস বুট্রোস ঘালি কোন দেশের নাগরিক?
  1. ক) নরওয়ে
  2. খ) পেরু
  3. গ) ঘানা
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
▪ ড. বুট্রোস বুট্রোস ঘালি (Boutros Boutros-Ghali) জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ছিলেন। 
▪ তিনি  মিশরের নাগরিক এবং আফ্রিকা মহাদেশ থেকে প্রথম জাতিসংঘের মহাসচিব  হিসেবে দায়িত্ব পালন করেন। 

অন্যদিকে,
▪ জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলাই (Trygve Lie)।
▪ পঞ্চম মহাসচিব পেরুর পেরেজ ডি কুয়েলার (Javier Perez de Cuellar) (প্রথম আমেরিকান)।
▪সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।