বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা / ৭৬ · ১০১২০০ / ৭,৫৯৯

১০১.
বিশ্ব পর্যটন সংস্থা বা UNWTO এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৮৭টি
  2. ১৭৮টি
  3. ১৬৫টি
  4. ১৫৯টি
ব্যাখ্যা
United Nations World Tourism Organisation
▪ UNWTO এর পূর্ণরূপ- United Nations World Tourism Organisation.
▪ সংস্থাটি ১৯৪৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদরদপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত।
▪ ২০০৩ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
▪ বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার সদস্য পদ লাভ করে ১৯৭৫ সালে। 
▪ বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
▪ দিবসটির লক্ষ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।
▪ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ১৫৯টি, সহযোগী সদস্য ৬ টি এবং পর্যবেক্ষক ২ টি।

তথ্যসূত্র: UNWTO এর অফিসিয়াল ওয়েবসাইট।
১০২.
বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে বিশ্বব্যাংকের কোন সংস্থা?
  1. IDA
  2. MIGA
  3. ICSID
  4. IMF
ব্যাখ্যা

MIGA:
- প্রতিষ্ঠিত হয়: ১২ এপ্রিল, ১৯৮৮ সালে।
- বর্তমান সদস্য: ১৮২টি (সর্বশেষ সদস্য সোমালিয়া)।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংক গ্রুপের যে সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে তার নাম বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা MIGA (Multilateral Investment Guarantee Agency)।
- উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে নিশ্চয়তা ও ঋণ বাড়ানোর গ্যারান্টি দিয়ে থাকে। 

- লক্ষ্য: বিদেশী বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া, উন্নয়নশীল দেশগুলিতে টেকসই বিনিয়োগ বৃদ্ধি করা অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস।

⇒ MIGA-এর গ্যারান্টি সাধারণত ৩-১৫ বছর মেয়াদী হয়, তবে ঋণ/প্রকল্পের মেয়াদ এবং ঝুঁকি বিশ্লেষণ এর ভিত্তিতে ২০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ন্যূনতম ৩ বছর মেয়াদ আবশ্যিক।

অন্যদিকে, 
- IDA হলো বিশ্বব্যাংকের "Soft Loan Window" যা দরিদ্র দেশগুলোর জন্য স্বল্প বা সুদবিহীন ঋণ এবং অনুদানের মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করে।
- ICSID হলো একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়।

উৎস: World Bank ওয়েবসাইট। [link]

১০৩.
BIMSTEC-র সদস্য রাষ্ট্র কতটি? (আগস্ট-২০২৫)
  1. ৫টি 
  2. ৯টি
  3. ১১টি
  4. ৭টি
ব্যাখ্যা

The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC).
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা ১৯৯৭ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
- BIMSTEC-র সদস্য রাষ্ট্র রয়েছে - ৭টি ( আগস্ট-২০২৫)।
- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
- বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বর্তমানে বিমেসটিকের সভাপতি দেশ - বাংলাদেশ (আগস্ট - ২০২৫)
- বাংলাদেশ বিমসটেকের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল।

উৎস: bimstec website.

১০৪.
SAARC এর সদস্য দেশ নয় কোনটি? (জুন, ২০২৫)
  1. আফগানিস্তান
  2. মালদ্বীপ
  3. শ্রীলঙ্কা
  4. মায়ানমার
ব্যাখ্যা
• SAARC:
- পূর্ণরূপ- South Asian Association for Regional Cooperation.
- SAARC প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
- সার্কের সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি।(জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট।
১০৫.
World Trade Organisation কত সালে প্ৰতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
- WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি (সর্বশেষ সদস্য-  আফগানিস্তান) ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT) 

[উৎস: WTO ওয়েবসাইট ও Britannica]
১০৬.
MERCOSUR- কোন অঞ্চলের বাণিজ্য জোট? 
  1. ইউরোপ
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা 
  4. এশিয়া 
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে,  বলিভিয়া, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য: পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১০৭.
European Free Trade Association-এর সদস্য দেশ নয় কোনটি? [নভেম্বর, ২০২৪]
  1. লাটভিয়া
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. লিচেনস্টেইন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

EFTA:

- EFTA-এর পূর্ণরূপ: European Free Trade Association.
- এটি একটি আঞ্চলিক বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা: ৪ জানুয়ারি, ১৯৬০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য দেশ: ৪টি (আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে ও সুইজারল্যান্ড)।

⇒ এর মূল লক্ষ্য হল ইউরোপীয় দেশগুলির মধ্যে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা স্থাপন করা।

উল্লেখ্য,
- লাটভিয়া European Free Trade Association-এর সদস্য দেশ নয়।

উৎস: EFTA ওয়েবসাইট।
১০৮.
GCC এর সদস্য দেশ কয়টি?[ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ২২টি
ব্যাখ্যা

পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদ (GCC):
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council বা পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি।[জানুয়ারি, ২০২৬]
- সদস্য দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.

১০৯.
জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. কোপেনহেগেন, ডেনমার্ক
  2. বেইজিং, চীন
  3. মেক্সিকো সিটি, মেক্সিকো
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা

জাতিসংঘ নারী সম্মেলন:
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- ১৯ জুন থেকে ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।

⇒ চারটি সম্মেলন:
- প্রথম বিশ্ব নারী সম্মেলন: ১৯৭৫ সালে, মেক্সিকো সিটি, মেক্সিকো,
- দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন: ১৯৮০ সালে, কোপেনহেগেন, ডেনমার্ক,
- তৃতীয় বিশ্ব নারী সম্মেলন: ১৯৮৫ সালে, নাইরোবি, কেনিয়া এবং,
- চতুর্থ বিশ্ব নারী সম্মেলন: ১৯৯৫ সালে, বেইজিং, চীন।

চতুর্থ বিশ্ব নারী সম্মেলন:
- চতুর্থ বিশ্ব নারী সম্মেলন ১৯৯৫ সালের ৪-১৫ সেপ্টেম্বর চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হয়।
​- নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ১২টি ক্ষেত্র চিহ্নিত করে গৃহীত হয় 'বেইজিং প্লাটফরম ফর অ্যাকশন [বিপিএফএ]'।

উৎস: UN Women ওয়েবসাইট।

১১০.
'Lion's Club' কী ধরনের সংস্থা?
  1. যুক্তরাজ্যের দাতব্য সংস্থা
  2. বিপন্ন দরিদ্রের অরাজনৈতিক সংস্থা
  3. শিশুদের অধিকার রক্ষার আন্তর্জাতিক সংস্থা
  4. ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
ব্যাখ্যা
লায়ন্স ক্লাব (Lion's Club ):

- ‘লায়ন্স ক্লাব' - বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা।
- এই সংস্থাটি ক্লাবের সদস্যদের কমিউনিটিকে সেবাদান ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গড়ে উঠেছে।
- প্রতিষ্ঠাকাল- ১৯১৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর- ইলিনয়, যুক্তরাষ্ট্র
- স্লোগান / Motto "We Serve".
- বর্তমানে এটি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
- ১৯২০ সালে এটি আন্তর্জাতিকীকরণ করা হয়।
- এই ক্লাবের সদস্যদের Lion বলা হয়।

তথ্যসূত্র - লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
১১১.
বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা ও গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে -
  1. MIGA
  2. IMF
  3. IFC
  4. IDA
ব্যাখ্যা

⇒ - MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

MIGA:

- MIGA এর পূর্ণরূপ Multilateral Investment Guarantee Agency.
- MIGA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১২ এপ্রিল, ১৯৮৮ সালে।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- বর্তমান সদস্য দেশ: ১৮২টি।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।

১১২.
অঘোষিতভাবে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট কোন দেশ থেকে নির্বাচিত হয়ে আসছে?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
অঘোষিতভাবে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট জাপান থেকে নির্বাচিত হয়ে আসছে। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। প্রথম প্রেসিডেন্ট ছিলেন তাকেশি ওয়াতানাবে। এডিবি ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি। সদরদপ্তর ফিলিপাইনের ম্যানিলায়। বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ এডিবি ওয়েবসাইট)
১১৩.
নিচের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
  1. ক) কিউবা
  2. খ) সিরিয়া
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। সর্বশেষ ১৯৩তম সদস্য দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)। সিরিয়া এবং কিউবা জাতিসংঘের সদস্য।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১১৪.
International Stabilization Force (ISF) কীসের সাথে সম্পর্কিত?
  1. সুদান সংকট
  2. গাজা সংকট
  3. ভেনেজুয়েলা সংকট
  4. ইউক্রেন সংকট
ব্যাখ্যা

International Stabilization Force (ISF):
- গাজায় মোতায়েনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক বাহিনী হলো ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ)।

- ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 - ১৭ নভেম্বর, ২০২৫ তারিখে সেই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।
- ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, তার ওপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী।
 - তবে তাত্ত্বিকভাবে বলতে গেলে, এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিসরের সঙ্গে। তাদের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা। একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।

উল্লেখ্য,
- International Stabilization Force (ISF) একটি বহুজাতিক বাহিনী।
 - গাজায় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, সীমান্তের সুরক্ষা দেওয়া, উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা, বেসামরিক লোকজনকে সুরক্ষা দেওয়া, মানবিক কার্যক্রম চালানোসহ নানা দায়িত্ব পালন করবে তারা।
 - এ ছাড়া সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে এই বাহিনী।
- গাজার নিরাপত্তাসংক্রান্ত অনেক দায়িত্বও নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ।
 
উৎস: i) UN News.
ii) প্রথম আলো।

১১৫.
SAARC কোথায় প্রতিষ্ঠা লাভ করেছিল?
  1. ক) কাঠমান্ডু
  2. খ) ইসলামাবাদ
  3. গ) দিল্লি
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- বর্তমান মহাসচিব- এসলা রুওয়ান উইরাকুন (
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।
• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
১১৬.
নিচের কোনটি বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য?
  1. ইতালি
  2. তুরস্ক
  3. মাল্টা
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)। 

উৎস: UN Security Council ওয়েবসাইট। [link]
১১৭.
‘Bangkok Vision 2030’ কোন সংস্থার কৌশলগত নথি?
  1. BRICS
  2. SAARC
  3. BIMSTEC
  4. ASEAN
ব্যাখ্যা

Bangkok Vision 2030:
- Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে।
- এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের উন্নতি ও তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনমূলক প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১১৮.
EFTA এর সদস্য দেশ কোনটি? (মার্চ, ২০২৫)
  1. সুইজারল্যান্ড
  2. নরওয়ে
  3. লিচেস্টেন
  4. আইসল্যান্ড
  5. উপরের সবগুলো
ব্যাখ্যা
EFTA:
- এর পূর্ণরূপ European Free Trade Association.
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি। (মার্চ, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
১১৯.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন -
  1. হুমায়ূন রশিদ চৌধুরী
  2. এনজি কোক সং
  3. ডেনিস ফ্রান্সিস
  4. হালিমা ইয়াকুব
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস। 
- তিনি  ত্রিনিদাদ ও টোবাগোর স্থায়ী প্রতিনিধি ছিলেন। 

উল্লেখ্য,
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ থেকে।
- বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।
- বাংলাদেশ জাতিসংঘ সাধারন পরিষদে দুবার সভাপতি নির্বাচিত হয়।
- প্রথমবার ১৯৮৬ সালে, দ্বিতীয়বার ১৯৯৯ সালে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী। 

উৎস: i) জাতিসংঘের ওয়েবসাইট।
         ii) প্রথম আলো।
১২০.
ইসরাইলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্যে কোন দেশটিকে আরবলীগ থেকে বহিস্কার করা হয়?
  1. ক) সিরিয়া
  2. খ) ইরান
  3. গ) মিশর
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
ইসরাইলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তির স্বাক্ষরের জন্যে মিশরকে ১৯৭৯ সালে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। একইসাথে মিশরের কায়রো থেকে আরবলীগের সদরদপ্তরও তিউনিসে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৯৮৯ সালে মিশর পুনরায় আরবলীগে যোগ দেয় এবং কায়রোতে আরবলীগের সদরদপ্তর ফিরিয়ে আনা হয়। আরব লীগ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট। এটি ১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য ২২ টি। বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত। তুরস্ক, ইরান, আফগানিস্তান আরবলীগের সদস্য নয়।
(সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২১.
কোন সংস্থাটি The Inclusive Development Index প্রকাশ করে থাকে?
  1. WEF
  2. UNDP
  3. World Bank
  4. IMF
ব্যাখ্যা
- WEF (World Economic Forum) প্রতিবছর The Inclusive Development Index রিপোর্ট প্রকাশ করে থাকে।
WEF প্রকাশিত অন্যান্য রিপোর্টসমূহ হলো:
- Global Gender Gap Report
- Global Risks Report
- Global Social Mobility Report
- The Global Competitiveness Report. প্রভৃতি।
অন্যদিকে,
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন : UNCTAD
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন : World Bank
- সহজে ব্যবসা রিপোর্ট : World Bank
- মানব উন্নয়ন সূচক : UNDP
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান : WTO
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক : IMF
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক : WIPO.
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
১২২.
কোন চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে?
  1. জেনেভা চুক্তি
  2. লিসবন চুক্তি
  3. মাস্ট্রিক্ট চুক্তি
  4. রোম চুক্তি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ব্রিটেন ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।

উৎস: EU ওয়েবসাইট।
১২৩.
G-7 এর সদস্য দেশ নয় কোনটি?
  1. জার্মানি
  2. জাপান
  3. রাশিয়া
  4. কানাডা
ব্যাখ্যা
G-7 (Group of Seven): 
- G-7 (Group of Seven) হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম যা ১৯৭৫ সালে গঠিত হয়। 
- G-7 এর দেশগুলো হলো- 
• যুক্তরাষ্ট্র, 
• যুক্তরাজ্য, 
• ফ্রান্স, 
• জার্মানি, 
• ইতালি, 
• কানাডা ও 
• জাপান (একমাত্র এশীয় দেশ)। 

- ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো, বর্তমানে সদস্য দেশ নয়। তখন এর নাম ছিলো G-8। 

উৎস: g7uk ওয়েবসাইট।
১২৪.
বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা

- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC, Organization of Islamic Co-operation) প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে।
- এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসির বর্তমান সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

উৎসঃ ওআইসি ও বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

১২৫.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
  1. Kofi Annan
  2. U Thant
  3. Trygve Lie
  4. Kurt Waldheim
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব:
- জাতিসংঘের তৃতীয় মহাসচিব মিয়ানমারের উথান্ট (U Thant)।
- তিনি এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
- তার সময়কাল: ১৯৬১-৭১ সাল পর্যন্ত।
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন। 
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলী (Trygve Lie)।
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড (Dag Hammarskjöld)।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (Kurt Waldheim)
- তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান (Kofi Annan)।
- তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস (António Guterres)।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১২৬.
Group-77 প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৬৪ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৮৫ সালে
ব্যাখ্যা
Group of 77 (G-77):
- প্রতিষ্ঠিত: ১৫ জুন, ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন ও জাতিসংঘে সমন্বিত অবস্থান উপস্থাপন।
- প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি (G-77 নামটি ঐতিহাসিকভাবে অপরিবর্তিত রাখা হয়েছে) [মে, ২০২৫]
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৯৭৩ সাল থেকে।
- ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন হয়।
- বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনে বৈশ্বিক অসমতা দূরীকরণে আহ্বান।

উৎস: Group of 77 ওয়েবসাইট।
১২৭.
জি-৭৭ কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) লন্ডন
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন। 
জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা  UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ 
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ
উদ্যোক্তা: The United Nations Conference on Trade and Investment (UNCTAD)

প্রতিষ্ঠাকালীন সম্মেলন: 
১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে “Joint Declaration of the Seventy-Seven Developing Countries” -এর মাধ্যমে এর আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৭ সালে “Charter of Algiers” - এর মাধ্যমে সাংগঠনিক ভিত্তি পায়।

সদরদপ্তর: নাই।
তবে জাতিসংঘের সদরদপ্তরেই সকল অফিসিয়াল কাজ সম্পন্ন করা হয়।
 
- The South Summit - সংগঠনটির সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহনকারী অঙ্গ। 
- The South Summit - প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো - কিউবার হাভানায়, ২০০০ সালে।
- সদস্য দেশ সমূহের মিনিস্ট্রারিয়াল পর্যায়ের শীর্ষ বৈঠক প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত হয়।
- বর্তমান মহাসচিব - মুরাদ আহমি (আলজেরিয়া)

 
তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট।
১২৮.
Who was the first Secretary General of the United Nations?
  1. ক) U Thant
  2. খ) Dag Hammarskjold
  3. গ) Kurt Waldheim
  4. ঘ) Trigveli
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ পতিষ্ঠা লাভ করে- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান। 
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫টি এবং অস্থায়ী ১০ টি)।
- অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি।
-  সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন - ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব- আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- অফিসিয়াল ভাষা - ৬ টি (ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা,আরবি)।
- কার্যকরী দাপ্তরিক ভাষা - ইংরেজী ও ফ্রেঞ্চ ।
-  জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
-  বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

উৎস: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
১২৯.
'Bangkok Vision 2030' কোনটির সাথে সম্পর্কিত?
  1. BIMSTEC
  2. ASEAN
  3. BRICS
  4. APEC
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের উন্নতি ও তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনমূলক প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১৩০.
কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত?
  1. SAARC
  2. BENELUX
  3. CIRDAP
  4. ASEAN
ব্যাখ্যা

CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

অন্যদিকে,
- ASEAN-এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- SAARC-এর সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- BENELUX-এর সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।

১৩১.
বেনেলাক্স (BENELUX) বলতে কোন দেশগুলোকে বোঝায়?
  1. সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
  2. ব্রাজিল, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ
  3. বলিভিয়া, নিউজিল্যান্ড ও লাওস
  4. বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ
ব্যাখ্যা
BENELUX:

- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
১৩২.
নিচের কোনটি বিশ্বব্যাংক-এর অঙ্গসংগঠন নয়?
  1. IDA
  2. IFC
  3. ICSID
  4. IFAD
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- ব্রেটন উডস সম্মেলনের ফলে বিশ্বব্যাংক ও IMF গঠিত হয়।
- বিশ্বব্যাংক আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।

• বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।
১৩৩.
বাংলাদেশ কত সালে FAO এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৩ সালের ১০ নভেম্বর
  2. ১৯৭৩ সালের ১১ নভেম্বর
  3. ১৯৭৩ সালের ১২ নভেম্বর
  4. ১৯৭৩ সালের ১৭ নভেম্বর
ব্যাখ্যা
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO-Food and Agricultural Organization) সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ।
- উল্লেখ্য যে, প্রতিবছর বিশ্বব্যাপী ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

উৎসঃ FAO এর ওয়েবসাইট।
১৩৪.
UNDP বিশ্বের কতোটি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে?
  1. ১৬৫টি
  2. ১৭০টি
  3. ১৭৭টি
  4. ১৭৯টি
ব্যাখ্যা
UNDP:

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে।
- এটির সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
১৩৫.
UNHCR এর প্রধানকে কী বলা হয়?
  1. মহাপরিচালক
  2. হাইকমিশনার
  3. পরিচালক
  4. সভাপতি
ব্যাখ্যা
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি। (জুন, ২০২৫)
- কার্যক্ষেত্র: ১৩২টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৩৬.
বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কত সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৩ সালে
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

→ উল্লেখ্য:
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

১৩৭.
EFTA এর সদস্য সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association. 
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল। 
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি।
- সদস্য দেশসমূহ, 
• আইসল্যান্ড। 
• লিচেস্টেন। 
• নরওয়ে। 
• সুইজারল্যান্ড। 

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
১৩৮.
জাতিসংঘ প্রতিষ্ঠাকালে সদস্য সংখ্যা কত ছিল?
  1. ১৯৩টি
  2. ১৯১টি
  3. ৫৫টি
  4. ৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations): 
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩৯.
CIRDAP এর পূর্ণরূপ -
  1. Centre on Integrated Development for Asian and the Pacific
  2. Centre on Integrating Rural Development for Asia and the Pecific
  3. Centre on Integrated Rural Development for Asia and the Pacific
  4. Centre on Integrated Developing for Asia and the Pacific
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১৪০.
ASEAN-ভুক্ত সদস্য রাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
  1. CPTPP
  2. RCEP
  3. TPPA
  4. OECD
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

অন্যদিকে,
• CPTPP এর পূর্ণরূপ: The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership.
- এটি হলো এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।

• Trans-Pacific Partnership Agreement (TPPA) হলো কানাডা এবং ইন্দো-প্যাসিফিকের অন্যান্য দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি।

• OECD: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
১৪১.
'Save the Children' কোন দেশের সংস্থা হিসেবে পরিচিত? 
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র 
  3. কানাডা 
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• Save the children:
- সেভ দ্য চিলড্রেন (Save the children) একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা।
- এটি যুক্তরাজ্যের শিশুবিষয়ক প্রতিষ্ঠান।
- সেভ দ্য চিলড্রেন বিশ্বের শীর্ষ শিশুবিষয়ক স্বাধীন প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ সমাজকর্মী এগল্যান্টাইন জেব।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য। 
- প্রাথমিক উদ্দেশ্য: যুদ্ধপ্রবণ ইউরোপে ক্ষুধার্ত শিশুদের সহায়তা করা
- বর্তমান অবস্থান: বিশ্বের বৃহত্তম স্বাধীন শিশু অধিকার সংস্থা হিসেবে ১১০টিরও বেশি দেশে কার্যক্রম চালায়। 

⇒ একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।

তথ্যসূত্র: Save the children ওয়েবসাইট।

১৪২.
কমনওয়েলথ-এর বর্তমান সদস্য দেশ - (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
ব্যাখ্যা

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

১৪৩.
ITU কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮৩৫ সালে
  2. খ) ১৮৪৬ সালে
  3. গ) ১৮৬৫ সালে
  4. ঘ) ১৮৭৪ সালে
ব্যাখ্যা
- ITU (International Telecommunication Union) বর্তমান অস্তিত্বশীল বৈশ্বিক সংস্থাসমূহের মধ্যে সবচেয়ে পুরনো সংগঠন।
- এটি ১৮৬৫ সালের ১৭ মে International Telegraph Union নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি International Telecommunication Union নাম ধারণ করে।
- ১৯৪৯ সালের ১ জানুয়ারি (একই ওয়েবসাইটের অন্য পেইজ অনুসারে ১৫ অক্টোবর ১৯৪৭) ITU তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর ITU সদস্যপদ লাভ করে।
- শুরুতে ITU এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে ছিলো। ১৯৪৮ সালে জেনেভায় সদরদপ্তর স্থানান্তর করা হয়।
- বর্তমান সদস্য রাষ্ট্র ১৯৩টি। এছাড়া, প্রায় ৯০০ এর অধিক কোম্পানি, ইউনিভার্সিটি এবং বৈশ্বিক ও আঞ্চলিক সংস্থা ITU এর সদস্য।
- বর্তমান চীনের মহাসচিব হাওলিন ঝাও।
- ITU প্রতিষ্ঠার তারিখ ১৭ মে প্রতিবছর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে পালিত হয়।
(তথ্যসূত্রঃ ITU ওয়েবসাইট)
১৪৪.
BIMSTEC এ বাংলাদেশের জন্য অগ্রাধিকার খাত হলো-
  1. পর্যটন খাত
  2. ব্যবসা ও বাণিজ্য
  3. কৃষি
  4. দারিদ্র্য দূরীকরণ
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC -এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- BIMSTEC -এর সহযোগিতার ক্ষেত্র: ১৪টি। খাতগুলো হলো: 

• ব্যবসা ও বাণিজ্য খাত। 
• জলবায়ু পরিবর্তন। 

• পরিবহন ও যোগাযোগ খাত। 
• প্রাকৃতিক সম্পদ (Energy) খাত। 
• পর্যটন খাত। 
• প্রযুক্তিখাত। 
• মৎস্য সম্পদ ব্যবস্থাপনার।
• কৃষি খাতে।
• জনস্বাস্থ্য খাত। 
• দারিদ্র্য দূরীকরণ। 
• সন্ত্রাস প্রতিরোধ (Counter Terrorism) ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলা। 
• পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। 
• সংস্কৃতি, ভুটান। 
• জনসংযোগ / বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আন্তঃযোগাযোগ। 

- বাংলাদেশের জন্য  অগ্রাধিকার খাত হলো: ব্যবসা, বাণিজ্য  এবং জলবায়ু খাত। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা।
১৪৫.
জুলাই ঘোষণাপত্রে কতটি ধারা রয়েছে?
  1. ২৮টি
  2. ২৭টি
  3. ২৯টি
  4. ২৪টি
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
-জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।
- ৫ই আগস্ট, ২০২৫, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে '৩৬ জুলাই উদ্যাপন' শীর্ষক এক অনুষ্ঠানে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের নিরন্তর সংগ্রামের ইতিহাস তুলে ধরা।
- ঘোষণাপত্রে মোট ২৮টি দফা রয়েছে, যার মাধ্যমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে স্পষ্ট করা হয়েছে।

​উৎস: জুলাই ঘোষণাপত্র।

১৪৬.
সেইভ দ্য চিলড্রেনের প্রতিষ্ঠাতা -
  1. পল হ্যারিস
  2. হেনরি ডুনান্ট
  3. এগল্যান্টাইন জেব
  4. পিটার এইজেন
ব্যাখ্যা
সেইভ দ্য চিলড্রেন:
- যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান।
- একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।
- ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সমাজসেবী এগল্যান্টাইন জেব সেইভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে ১২০টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বিশ্বব্যাপী সেভ দ্যা চিলড্রেন আন্দোলনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সেভ দ্য চিলড্রেন সংস্থা গড়ে উঠে।
- বর্তমানে সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স বা জোট হিসেবে শিশুকল্যাণে নিয়োজিত।
- বিশ্বব্যাপী ৩০টি দেশ সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স এর সদস্য।

উল্লেখ্য,
পিটার এইজেন - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা।
পল হ্যারিস - রোটারি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা।
হেনরি ডুনান্ট - রেড ক্রস এর প্রতিষ্ঠাতা।

উৎস- প্রতিষ্ঠানের এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৪৭.
Which is the goal number five of the SDG agenda?
  1. Quality education
  2. Sanitation
  3. Reducing inequality
  4. Gender equality
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল।
• ক্ষুধামুক্তি।
• সুস্বাস্থ।
• মানসম্মত শিক্ষা।
• লিঙ্গ সমতা।
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
• বৈষম্য হ্রাস।
• টেকসই শহর ও জনগণ।
• পরিমিত ভোগ ও উৎপান।
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
• সামুদ্রিক বাস্তুসংস্থান।
• স্থলভাগের জীবন।
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
১৪৮.
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এর অফিসিয়াল ভাষা কয়টি?
  1. ক) ৫ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৩ টি
ব্যাখ্যা

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) এর অফিসিয়াল ভাষাঃ ৬টি; যথা - আরবি, ইংরেজী, চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও রুশ।

১৪৯.
লীগ অব নেশনস কবে বিলুপ্ত হয়?
  1. ২০ এপ্রিল, ১৯৪৬
  2. ২ এপ্রিল, ১৯৪৬
  3. ২২ এপ্রিল, ১৯৪৬
  4. ১২ এপ্রিল, ১৯৪৬
ব্যাখ্যা
লীগ অব নেশনস:
- এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা। 
- ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি সম্মেলনে গঠিত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’।
- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা এবং কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা, সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা এ লীগ গঠনের উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য,
- লীগ অব নেশনস এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল।
- একটি কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
- বিশ্বের শক্তিধর ৫ টি রাষ্ট্র ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের সদস্য।
- এছাড়া ৪ টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
- ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়।
- সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে ২০ এপ্রিল ১৯৪৬।

উৎস: UN ওয়েবসাইট। 
১৫০.
'Soft Loan Window' বলা হয় কোন সংগঠনকে?
  1. IMF
  2. ICSID
  3. IFC
  4. IDA
ব্যাখ্যা
• IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IDA অফিসিয়াল ওয়েবসাইট।
১৫১.
ব্রিকস সর্বশেষ সম্মেলনে TFFF (Tropical Forests Forever Fund) প্রস্তাব করেছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. ব্রাজিল
  2. ভারত
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা
• TFFF বা ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফান্ড হলো একটি আন্তর্জাতিক তহবিল প্রস্তাবনা।
- যা ব্রাজিল থেকে প্রস্তাবনা করা হয়েছে ব্রিকস সম্মেলনে।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বের ট্রপিক্যাল (ক্রান্তীয়) বনাঞ্চল সংরক্ষণ ও সম্প্রসারণ করা।
- এই তহবিলের ঘোষণা ও সমর্থন ১৭তম BRICS সম্মেলনে (৬-৭ জুলাই, ২০২5) দেওয়া হয়, যা অনুষ্ঠিত হয় রিও ডি জেনেইরো, ব্রাজিলে।

• BRICS:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
→ BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [ জুলাই, ২০২৫]

উল্লেখ্য,
- BRICS বৈঠক বা সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো হলো:
- আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম।
- তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে।

উৎস: BRICS ওয়েবসাইট।
১৫২.
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভায়
  2. খ) নিউইয়র্কে
  3. গ) প্যারিসে
  4. ঘ) ওয়াশিংটনে
ব্যাখ্যা

UNICEF(United Nations Children Fund) বা জাতিসংঘ শিশু তহবিল ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। ১৯৫৩ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। সংস্থাটি ১৯০ টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। UNICEF বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
সূত্রঃ UNICEF ওয়েবসাইট।

১৫৩.
ঘানার বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?
  1. ক) মার্শাল আইল্যান্ড
  2. খ) কেনিয়া
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা
- জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ'।
- ২০০৯ সালে গঠিত এই জোটের বর্তমান সদস্য - ৫৫টি।
- ২০২২ - ২০২৪ মেয়াদে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এর সভাপতির নেতৃত্ব দিচ্ছে ঘানা। 
- ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেন - বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
- - বাংলাদেশের পূর্বে এর সভাপতির দায়িত্বে ছিল মার্শাল আইল্যান্ড। 

উৎসঃ bdnews24.com
১৫৪.
কোনটি সামরিক জোট নয়?
  1. ক) ন্যাটো
  2. খ) ওয়ারসো
  3. গ) সিয়াটো
  4. ঘ) নাফটা
ব্যাখ্যা
সামরিক জোট নয় - নাফটা।
• নাফটা:

- NAFTA - এর পূর্ণরূপ North American Free Trade Agreemnet.
- নাফটা উত্তর আমেরিকার তিনটি দেশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত একটি  মুক্ত বাণিজ্যিক চুক্তি। 
- এর সদস্য দেশ তিনটি।
- চুক্তিটি ১ জানুয়ারি, ১৯৯৪ সালে কার্যকর হয়।
- ২০১৮ সালের ৩০ নভেম্বর ২০২০ সালে নাফটা চুক্তি সংশোধনের মধ্য দিয়ে অন্য আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা USMCA নামে পরিচিত।

উৎস: NAFTA ওয়েবসাইট।
১৫৫.
মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি OIC সদস্য দেশ?
  1. বেনিন
  2. মোজাম্বিক
  3. গায়ানা
  4. সবগুলো
ব্যাখ্যা
বেনিন, মোজাম্বিক, গায়ানা সবগুলো দেশ মুসলমান প্রধান দেশ না কিন্তু ওআইসির সদস্য।
ওআইসি(OIC):
- এর পূর্ণ রূপ: Organization of Islamic Co-operation.
- এর প্রতিষ্ঠাকালীন পূর্ণরূপ: Organization of the Islamic Conference.
- এটি প্রতিষ্ঠিত হয়: ২৫সেপ্টম্বর ১৯৬৯।
- এর সদর দপ্তর: জেদ্দা সৌদি আরব।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সর্বশেষ সদস্য: আইভরি কোস্ট।
- বর্তমান মহাসচিব: Mr Hissein Brahim Taha.
- সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়: ১৫ আগস্ট ২০১২ সালে।
- এর প্রথম সম্মেলন হয়: রাবাত মরক্কো।

উল্লেখ্য,
- মুসলমান প্রধান না হয়েও  OIC সদস্য দেশ: বেনিন, মোজাম্বিক, গায়ানা ,সুরিনাম, গ্যাবন, ও টোগো।

উৎস: ওআইসি ওয়েবসাইট।
১৫৬.
OPCW কোন সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে?
  1. ২০১২
  2. ২০১৩
  3. ২০১৪
  4. ২০১৫
ব্যাখ্যা

• OPCW: 
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। [নভেম্বর, ২০২৫]
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। [নভেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: OPCW ওয়েবসাইট।

১৫৭.
জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদ সদস্য রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার প্রদান করে?
  1. ৫১ নং অনুচ্ছেদ
  2. ৫৩ নং অনুচ্ছেদ
  3. ৫৪ নং অনুচ্ছেদ
  4. ৫৫ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
জাতিসংঘ সনদের সদস্য রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার:
- জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ আত্মরক্ষার অধিকার নিয়ে আলোচনা করে।
- এতে বলা হয়েছে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের ওপর যদি সশস্ত্র হামলা হয়, তাহলে দেশটি নিরাপত্তা পরিষদের কার্যক্রম না আসা পর্যন্ত স্বতঃসিদ্ধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে।
- তবে এ ধরনের আত্মরক্ষামূলক পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রগুলোকে অবিলম্বে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে।
- এই অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং এটি জাতিসংঘের সদস্য দেশগুলোর আত্মরক্ষার অধিকার নিশ্চিত করে।

[ Article 51 of United Nations Charter:- Nothing in the present Charter shall impair the inherent right of individual or collective self-defence if an armed attack occurs against a Member of the United Nations, until the Security Council has taken measures necessary to maintain international peace and security. Measures taken by Members in the exercise of this right of self-defence shall be immediately reported to the Security Council and shall not in any way affect the authority and responsibility of the Security Council under the present Charter to take at any time such action as it deems necessary in order to maintain or restore international peace and security.]

উল্লেখ্য,
- সনদের ৫১ অনুচ্ছেদ মোতাবেক যদি কোনো সদস্যরাষ্ট্র আক্রান্ত হয়, তবে নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তি বজায় রাখা বা পুনপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণের পূর্বে ঐ রাষ্ট্র আত্মরক্ষার জন্য একক বা যৌথভাবে সংগঠিত হওয়ার পদক্ষেপ নিতে পারে।

তথ্যসূত্র: জাতিসংঘ সনদ।
১৫৮.
বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. লিসবন, পর্তুগাল
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. মাদ্রিদ, স্পেন
ব্যাখ্যা
• WMO:
–  বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)।
– WMO-এর পূর্ণরুপ World Meteorological Organization.
– প্রতিষ্ঠা লাভ করে– ২৩ মার্চ, ১৯৫০ সালে।
– বিশ্ব আবহাওয়া দিবস - ২৩ মার্চ।
– সদর দপ্তর– জেনেভা।
– সদস্য – ১৯৩টি (দেশ ১৮৭টি আর অঞ্চল ৬টি)।
– বাংলাদেশ (WMO) এর সদস্যপদ লাভ করে– ২৪ আগস্ট, ১৯৭৩ সাল।

সূত্র: WMO ওয়েবসাইট।
১৫৯.
রোটারি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার কোন স্থানে অবস্থিত?
  1. ফ্রান্স
  2. ব্রাসেলস
  3. যুক্তরাষ্ট্র
  4. জেনেভা
ব্যাখ্যা

• রোটারি ইন্টারন্যাশনাল:
- প্রতিষ্ঠা: ২৩ ফেব্রুয়ারি ১৯০৫
- প্রতিষ্ঠাতা: পল পি. হ্যারিস
- প্রথম ক্লাব: রোটারি ক্লাব অব শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- ভাষা: ইংরেজি (তবে স্থানীয় ভাষায়ও কার্যক্রম চালানো হয়)
লক্ষ্য ও উদ্দেশ্য: সমাজসেবা ও পেশাগত নেতৃত্বকে একত্র করা
মূলনীতি: Service Above Self
কার্যক্রম: স্বাস্থ্য, শিক্ষা, মানবিক সহায়তা, শান্তি ও নৈতিক উন্নয়ন

তথ্যসূত্র: Britannica ওয়েবসাইট।

১৬০.
World Trade Organization (WTO) এর পর্যবেক্ষক -
  1. ক) ১৫টি
  2. খ) ২৫টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ৩৫টি
ব্যাখ্যা
▪ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
★ Kennedy Round (1964 - 67),
★ Tokyo Round (1973 - 79)

এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে- 
★ Uruguay Round (১৯৮৬ - ১৯৯৪):- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)।

এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক — ২৫টি
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র:- WTO ওয়েবসাইট।
১৬১.
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় বর্তমানে কতটি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১৩টি
ব্যাখ্যা
- শিশু ও মাতৃমৃত্যু হার এবং শিশুর পঙ্গুত্বের হার কমানোর লক্ষ্যে ১৯৭৯ সালের ৭ এপ্রিল বাংলাদেশে সম্প্র্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চালু হয়।
- শুরুতে ছয়টি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হলেও বর্তমানে ১০টি রোগের টিকা প্রদান করা হচ্ছে।
এগুলো হলো:
- শিশুদের যক্ষ্মা
- পোলিও মাইলাইটিস
- ডিফথেরিয়া
- হুপিং কাশি
- মা ও নবজাতকের ধনুষ্টংকার
- হেপাটাইটিস-বি
- হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগসমূহ
- হাম
- রুবেলা
- নিউমোকক্কাল নিউমোনিয়া।
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী বর্তমানে সারা দেশে সকল প্রকার টিকা গ্রহণকারী শিশুদের হার ৮৬ শতাংশ।
(সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
১৬২.
Which is not a UN Organization?
  1. ক) CARE
  2. খ) UNDP
  3. গ) ILO
  4. ঘ) WFP
ব্যাখ্যা
CARE:

- CARE এর পূর্ণরূপ Co-operation for Assistance and Relief Everywhere.
- যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা।
- এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত।

তথযসূত্র - কেয়ার অফিসিয়াল ওয়েবসাইট।
১৬৩.
ইরাক-কুয়েত মিশনে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের নাম -
  1. UNIKOM
  2. UNYOM
  3. UNSMIS
  4. UNOGIL
ব্যাখ্যা
UNIKOM:
- UNIKOM-এর পূর্ণরূপ: United Nations Iraq-Kuwait Observation Mission.

⇒ ইরাক-কুয়েত মিশনে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের নাম ছিল "UNIKOM".
- এটি ১৯৯১ সালে গালফ যুদ্ধ পরবর্তী সময়ে গঠিত হয়।
- UNIKOM এর মূল উদ্দেশ্য ছিল ইরাক এবং কুয়েতের সীমান্তে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তি রক্ষা করা।
- এই মিশনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে ইরাকের আক্রমণ থেকে কুয়েতের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করেছিল।
- মিশনটি ২০০৩ সালের ৬ অক্টোবর বন্ধ হয়।

অন্যদিকে,
- United Nations Yemen Observation Mission (UNYOM).
- UN Supervision Mission in Syria (UNSMIS).
- United Nations Observation Group in Lebanon (UNOGIL).

উৎস: UN peacekeeping ওয়েবসাইট।
১৬৪.
OPEC-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. কারাকাস, ভেনিজুয়েলা
  4. আলজিয়ার্স, আলজেরিয়া
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

⇒ ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।

উৎস: OPEC ওয়েবসাইট।
১৬৫.
নিচের কোন দেশটি GCC (Gulf Cooperation Council) এর সদস্য নয়?
  1. ইয়েমেন
  2. কুয়েত
  3. কাতার
  4. বাহরাইন
ব্যাখ্যা
GCC:
- GCC এর পূর্ণরুপ- Gulf Cooperation Council.
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫ মে মাসে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং,
→ ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
১৬৬.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি? [ জুলাই, ২০২৫]
  1. ১০টি
  2. ১৫টি
  3. ৫টি
  4. ২০ টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুলাই, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উল্লেখ্য,
• বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৬৭.
ব্রেটন উডস কনফারেন্সে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন?
  1. ৩৯টি
  2. ৪১টি
  3. ৪৪টি
  4. ৪৭টি
ব্যাখ্যা

ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা হ্যারি ডেক্সটার হোয়াইট (Harry Dexter White) এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস (John Maynard Keynes)।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।

১৬৮.
'World Economic Outlook' প্রতিবেদন নিম্নের কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়?
  1. World Bank
  2. IMF
  3. WTO
  4. UNCTAD
ব্যাখ্যা
World Economic Outlook:
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান করে।
- এই রিপোর্টে IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের বিশ্লেষণ থাকে। 
- সর্বশেষ প্রকাশ: এপ্রিল, ২০২৪।

⇒ 'World Economic Outlook' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
1. লুক্সেমবার্গ।
2. আয়ারল্যান্ড।
3. সুইজারল্যান্ড।
4. নরওয়ে।
5. সিঙ্গাপুর।

উৎস: IMF ওয়েবসাইট।
১৬৯.
'শাসন ও ক্রমবর্ধমান উন্নয়ন' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে-
  1. আইএমএফ
  2. জাতিসংঘ
  3. ইউএনডিপি
  4. বিশ্বব্যাংক
ব্যাখ্যা

- জাতিসংঘ ১৯৯৭ সালে 'শাসন ও ক্রমবর্ধমান উন্নয়ন' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
- এখানে সর্বপ্রথম সুশাসন সম্পর্কে স্বীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- জাতিসংঘের অভিমত অনুযায়ী, সুশাসনের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। কেননা মৌলিক স্বাধীনতার উন্নয়ন ঘটাতে পারলে একদিকে যেমন মৌলিক অধিকারসমূহ রক্ষিত হয়। অন্যদিকে তেমনি নারীর উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত হয়। ফলে দেশের সার্বিক উন্নয়ন ঘটে এবং দারিদ্র্য দূরীভূত হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১৭০.
BIMSTEC- এর বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
  1. ৭টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা
• BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য দেশ: ৭টি ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (আগস্ট, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- BIMSTEC দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করে।
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা উভয় অঞ্চলের দেশগুলিকে অন্তর্ভুক্ত করে,
- বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং একীকরণের লক্ষ্যে।

উল্লেখ্য,
- বাংলাদেশ,ভারত,শ্রীলঙ্কা,থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা (BIST-EC)’ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
- যা ‘ব্যাংকক ঘোষণা’ নামে পরিচিত। 
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে, ভুটান ও নেপাল এই সংগঠনে পূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়।
- ২০০৪ সালের ৩১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনে সংগঠনের নাম পরিবর্তন করে ‘বঙ্গোপসাগর উদ্যোগ: বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা (BIMSTEC)’ রাখা হয়। 

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১৭১.
জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন (UNHCR) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম
  2. নিউইয়র্ক
  3. জেনেভা
  4. লন্ডন
ব্যাখ্যা

UNHCR: 
- UNHCR এর পূর্ণরূপ - United Nations High Commissioner for Refugees।
- এটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- বিশ্ব শরণার্থী দিবস - 20 জুন।
- সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড। 
- প্রতিষ্ঠা - ১৪ ডিসেম্বর, ১৯৫০ সাল।
- UNHCR প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার - বারহাম সালিহ (ইরাক)।
- এটি দুইবার, ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- কার্যক্ষেত্র - ১২৮ টি দেশ।  [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: UNHCR ওয়েবসাইট।

১৭২.
নিচের কোন দেশগুলো অকাস চুক্তির অংশীদার?
  1. ক) জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য
  3. গ) জাপান ও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া
  4. ঘ) অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অকাস চুক্তি হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা চুক্তি। ১৫ সেপ্টেম্বর ২০২১ এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা প্রদান করা হয়।

অকাস চুক্তির মূল উদ্দেশ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান ও তৎপরতাকে ব্যাহত করা। এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন নির্মাণে প্রযুক্তিগত সহায়তা করবে।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১৭৩.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারক ও সভাপতি কয় বছরের জন্য নির্বাচিত হয়?
  1. ১৩ বছর ও ৯ বছর
  2. ৭ বছর ও ৫ বছর
  3. ৯ বছর ও ৩ বছর
  4. ৯ বছর ও ৫ বছর
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১৭৪.
IAEA - কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ২০০০
  2. খ) ২০০৫
  3. গ) ২০০৭
  4. ঘ) ২০১৩
ব্যাখ্যা
২০০৫ সালের ৭ অক্টোবর IAEA এবং এর তৎকালীন মহাপরিচালক - মোহাম্মদ মোস্তফা আল বারাদি (মিশর) - যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
উৎসঃ জাতিসংঘ ও IAEA - ওয়েবসাইট।
১৭৫.
মুক্ত গণমাধ্যম সূচক ২০২২ এ শীর্ষ দেশ -
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
• বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২২:
- প্রকাশক- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা- Reporters Without Borders (RWB).
- ৩ মার্চ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- এ উপলক্ষ্যে ২০২২ সালের সূচক প্রকাশ করেছে- Reporters Without Borders
- মোট দেশ-১৮০ টি।
- সূচকে শীর্ষ দশটি দেশের নয়টিই ইউরোপ মহাদেশের।
- শীর্ষ দেশ- নরওয়ে
- তারপর ক্রমান্বয়ে এসেছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া এবং লিশেটনস্টাইনের নাম।
- সবচেয়ে খারাপ দেশ- উত্তর কোরিয়া (১৮০ নম্বরে)।
- ১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬২তম।

তথ্যসূত্র:  ডেইলি স্টার নিউজ
১৭৬.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC- এর সদস্য?
  1. বলিভিয়া
  2. প্যারাগুয়ে
  3. গায়ানা
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation অথবা ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুইটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।

উৎস: OIC ওয়েবসাইট।
১৭৭.
সম্প্রতি ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে -
  1. অস্ট্রেলিয়া
  2. আর্জেন্টিনা
  3. ব্রাজিল
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য:
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা,অস্ট্রেলিয়া,জার্মানি।
- ইউনেস্কোর ৪২তম সাধারণ সম্মেলনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 

উৎস: UNESCO ওয়েবসাইট।[লিঙ্ক]
১৭৮.
'ব্রেক্সিট' কার্যকর হয় কবে থেকে?
  1. ক) ১ জানুয়ারি, ২০২১
  2. খ) ১ জানুয়ারি, ২০২০
  3. গ) ৩১ জানুয়ারি, ২০২০
  4. ঘ) ৩১ জানুয়ারি, ২০২১
ব্যাখ্যা
• ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’ বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
• ২০১৬ সালের ২৩শে জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
• এতে ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।
• এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।

তথ্যসূত্র: বিবিসি বাংলা। 
১৭৯.
জাতিসংঘ সনদের কত নং ধারা অনুসারে 'সনদ সংশোধন করা যেতে পারে'?
  1. ৪৯ নং ধারা
  2. ১০৮ নং ধারা
  3. ৪৬ নং ধারা
  4. ১১০ নং ধারা
ব্যাখ্যা

জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১৮০.
সর্বশেষ কোন দেশটি এলডিসি থেকে বের হয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ভুটান
  2. মিয়ানমার
  3. সাও তোমে ও প্রিন্সিপে
  4. বতসোয়ানা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------------
সাও তোমে ও প্রিন্সিপে (São Tomé and Príncipe) - ২০২৪ সালের ডিসেম্বর মাসে, এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। 

LDC:
- LDC-এর পূর্ণরূপ হলো Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়।
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট।[link]
১৮১.
MIGA এর পূর্ণরুপ কী?
  1. ক) Multinational Investment Gaurantee Agency
  2. খ) Multilateral Investment Gaurantee Agency
  3. গ) Multilateral Inovation Gaurantee Agency
  4. ঘ) Multiple Investment Gaurantee Agency
ব্যাখ্যা
-- (MIGA)- হচ্ছে বিশ্বব্যাংকের পাঁচটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের একটি।
-- MIGA এর পূর্ণরুপ হচ্ছে--Multilateral Investment Gaurantee Agency 
-- উন্নয়নশীল দেশের আর্ন্তজাতিক লেনদেন, বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুকির নিশ্চয়তা ও ঋণ বর্ধণ এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
-- প্রতিষ্ঠা লাভ করে-- ১৯৮৮ সালে।
-- এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য।
-- বর্তমান সদস্য-- ১৮২ টি (উন্নয়নশীল ১৫৪ টি এবং শিল্পোন্নত দেশ ২৮টি)
-- সদর দপ্তর-- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finannce Corporation (IFC)
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5. International Development Association (IDA)

তথসূত্র: Official Website (World Bank) & Britannica.com
১৮২.
নিচের কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) ভেনেজুয়েলা
  2. খ) চীন
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়। এগুলো হলো:
- অ্যান্ডোরা
- কিউবা
- উত্তর কোরিয়া
- লিচেনস্টাইন এবং
- মোনাকো বিশ্বব্যাংকের সদস্য নয়।

এছাড়া জাতিসংঘের সদস্য নয় এমন ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়। তবে কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।

বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে। ইরান, চীন ও ভেনেজুয়েলা বিশ্বব্যাংকের (IBRD) সদস্য।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
১৮৩.
UNICEF এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিলো?
  1. United Nations Children’s Emergency Fund
  2. United Nations International Children’s Fund
  3. United Nations International Children’s Emergency Fund
  4. United Nations Children’s Fund
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF):
- UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
- প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল
- কার্যক্ষেত্র - ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে। 
- সদরদপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
- জাতিসংঘ সাধারণ পরিষদ ও ECOSOC - এর তত্ত্ববধানে UNICEF প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান প্রধান (নির্বাহী পরিচালক) - ক্যাথরিন রাসেল (১ ফেব্রুয়ারি, ২০২২ - বর্তমান)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

উৎস: UNICEF ওয়েবসাইট।
১৮৪.
IPCC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৮৫ সালে
  3. গ) ১৯৮৮ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা
IPCC (The Intergovernmental Panel on Climate Change) জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে।
বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়। IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট)
১৮৫.
'BIMSTEC' কোন অঞ্চল সংশ্লিষ্ট অর্থনৈতিক জোট?
  1. ভূমধ্যসাগরীয় অঞ্চল
  2. বঙ্গোপসাগরীয় অঞ্চল
  3. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
  4. পারস্য উপসাগরীয় অঞ্চল
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠা: ৬ জুন, ১৯৯৭।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি; বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য দেশ: ৭টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদস্য সমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রা মানি পান্ডে (Indra Mani Pandey)। [ফেব্রুয়ারি, ২০২৫]

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।
১৮৬.
বাংলাদেশ কবে NDB এর সদস্যপদ লাভ করে?
  1. ১৮ আগস্ট, ২০২১
  2. ১৬ সেপ্টেম্বর, ২০২১
  3. ১৮ অক্টোবর, ২০২১
  4. ১২ নভেম্বর, ২০২১
ব্যাখ্যা
New Development Bank:
- ২০১৪ সালের ১৫ জুলাই ষষ্ঠ ব্রিকস সামিট চলাকালে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে আর্টিকল অব এগ্রিমেন্টস স্বাক্ষরিত হয় যা ২০১৫ সালের জুলাই মাসে কার্যকর হয়।
- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি NDB পুরোপুরি কার্যক্রম শুরু করে।
- New Development Bank (NDB) এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি - ভারত, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা।
- বর্তমান সদস্য দেশ ৮ টি।
- সর্বশেষ সদস্য দেশ - মিশর। 
-  উরুগুয়ে প্রসপেক্টিভ এর সদস্য।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank এর সদস্যপদ লাভ করে।
- উল্লেখ্য, ২০ আগস্ট, ২০২১ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে NDB এর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। 

উৎস: NDB ওয়েবসাইট।
১৮৭.
International Civil Aviation Organization এর বর্তমান সদস্য দেশ -
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
 
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।

উৎস: ICAO এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
১৮৮.
বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায় কোন দেশ?
  1. রুয়ান্ডা
  2. বাংলাদেশ
  3. বার্বাডোজ
  4. জিম্বাবুয়ে
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ):
→ বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায় - বার্বাডোজ
→ আইএমএফ-এর এই ঋণ গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ বার্বাডোস; এরপর, কোস্টারিকা ও রুয়ান্ডা আরএসএফ থেকে ঋণ পায়।
→ আইএমএফ বোর্ড ২০২২ সালের ১৩ এপ্রিল এ তহবিল অনুমোদন করে।
→ আর, ২০২২ সালের ১ মে থেকে তহবিল কার্যকর হয়।
→ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এই তহবিল সৃষ্টি করা হয়েছিল।

তথ্যসূত্র: প্রথম আলো (১৭ জানুয়ারি ২০২৩)।
১৮৯.
G7 এর সদস্যভুক্ত দেশ নয় কোনটি?
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা
  3. জার্মানি
  4. জাপান
ব্যাখ্যা
G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদর দপ্তর নেই।
- অস্ট্রেলিয়া G7 এর সদস্যভুক্ত দেশ নয়।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
১৯০.
কোন সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জড়িত নয়? 
  1. ইয়াল্টা সম্মেলন
  2. সান ফ্রান্সিসকো সম্মেলন
  3. কোপেনহেগেন সম্মেলন
  4. ডাম্বারটন ওকস সম্মেলন
ব্যাখ্যা
- কোপেনহেগেন সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠার সাথে জড়িত নয়।

ইয়াল্টা সম্মেলন:

- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

সান ফ্রান্সিসকো সম্মেলন: 
- সান ফ্রান্সিসকো সম্মেলনে (১৯৪৫) জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই সম্মেলনটি ২৫ এপ্রিল থেকে ২৬ জুন ১৯৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এতে ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল।
- এর ফলস্বরূপ ২৪ অক্টোবর ১৯৪৫ তারিখে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। 

ডাম্বারটন ওকস সম্মেলন: 
- ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে ২১ আগস্ট- ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত জাতিসংঘ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি 'Dumbarton Oaks Conference' নামে পরিচিত। সম্মেলনে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন উপস্থিত ছিলো। 
এ সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো হলো: জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ, সমস্ত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সাধারণ পরিষদ, এগারো সদস্যের একটি নিরাপত্তা পরিষদ (যার মধ্যে পাঁচটি স্থায়ী হবে এবং বাকি ছয়টি সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবে), একটি আন্তর্জাতিক বিচার আদালত, একটি সচিবালয়।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট, ব্রিটানিকা।
১৯১.
IAEA-এর বর্তমান মহাপরিচালকের নাম কী? [ জুন, ২০২৫]
  1. রাফায়েল গ্রোসী
  2. হেনরি লোয়ার
  3. মার্ক রুট
  4. করিম আল-হাসান
ব্যাখ্যা
IAEA:
- পূর্ণ নাম: International Atomic Energy Agency. 
- প্রতিষ্ঠাকাল: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৮০টি। [ জুন, ২০২৫]
- বর্তমান মহাপরিচালক: Rafael Mariano Grossi. [ জুন, ২০২৫]
- স্লোগান / মিশন: “Atoms for Peace and Development”.

• প্রতিষ্ঠার পটভূমি ও ইতিহাস:
-মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট আইজেনহাওয়ার ১৯৫৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে “Atoms for Peace” নামে একটি প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের ভিত্তিতে ১৯৫৭ সালে IAEA প্রতিষ্ঠিত হয়।

• উদ্দেশ্য ও লক্ষ্য:
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার উৎসাহিত করা।
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে (non-proliferation) নজরদারি করা।
- পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান।

উৎস: IAEA ওয়েবসাইট।
১৯২.
'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ______ চুক্তির মাধ্যমে।
  1. ব্রেটন উডস 
  2. লিসবন
  3. জেনেভা
  4. মারাকেশ
ব্যাখ্যা

● 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল মারাকেশ চুক্তির মাধ্যমে।

মারাকেশ চুক্তি:
- 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল মারাকেশ চুক্তির (Marrakesh Agreement Establishing the World Trade Organization) মাধ্যমে।
- এই চুক্তিটি ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোর মারাকেশ (Marrakesh) শহরে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তিটি GATT চুক্তির সর্বশেষ রাউন্ড 'উরুগুয়ে রাউন্ড' আলোচনার সমাপ্তি চিহ্নিত করে।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ১ জানুয়ারি।
- এর মাধ্যমে GATT (General Agreement on Tariffs and Trade)-এর উত্তরসূরি হিসেবে WTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

• বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- বিশ্ব বাণিজ্য সংস্থা হলো বিশ্বব্যাপী বাণিজ্যের নিয়মাবলী নিয়ন্ত্রণকারী একটি আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি (সর্বশেষ ১৬৬তম দেশ পূর্ব তিমুর)।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- মূল নীতি: Most-Favoured-Nation (MFN)।
- ১ জানুয়ারি, ১৯৯৫ তারিখে বাংলাদেশ WTO-এর সদস্যপদ লাভ করে।

⇒ WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences। মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত। এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।
- পরবর্তী ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশের বেশি বাণিজ্য এখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে হয়ে থাকে।
- বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে: বাণিজ্য চুক্তি প্রয়োগ ও পরিচালনা, নতুন বাণিজ্য আলোচনার ফোরাম, বাণিজ্য বিরোধ নিষ্পত্তি, উন্নয়নশীল দেশগুলোকে টেকনিক্যাল সহায়তা প্রদান।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১৯৩.
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNEP
  2. WTO
  3. WIPO
  4. IOM
ব্যাখ্যা

WIPO:
- WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হল জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।

উৎস: WIPO অফিসিয়াল ওয়েবসাইট।

১৯৪.
এসকাপের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলা
  2. খ) সিঙ্গাপুর সিটি
  3. গ) জাকার্তা
  4. ঘ) ব্যাংকক
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলোঃ
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC)
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE)
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA)

The Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) জাতিসংঘের বৃহত্তম আঞ্চলিক কমিশন।
এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত। সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৯৫.
'Asian Infrastructure Investment Bank'-এর বর্তমান সদস্য -
  1. ১০৭টি
  2. ১০৮টি
  3. ১০৯টি
  4. ১১০টি
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। 
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- সদর দপ্তর: বেইজিং, চীন। 
- AIIB এর বর্তমান সদস্য: ১০৯টি দেশ

উৎস: AIIB ওয়েবসাইট।
১৯৬.
আরব লীগের বর্তমান সদস্য দেশ কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৪টি
  4. ২৮টি
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুলাই, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
১৯৭.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত?
  1. ASEAN
  2. BRICS
  3. BIMSTEC
  4. G-20
ব্যাখ্যা
New Development Bank:
- New Development Bank (NDB) BRICS-দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'BRICS Development Bank' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

⇒ ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয়।
- আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank-এর সদস্য পদ লাভ করে।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
১৯৮.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?
  1. ক) New York
  2. খ) Geneva
  3. গ) Vienna
  4. ঘ) Washington dc
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund) ।
- এটি প্রতিষ্ঠিত হয় ২২ জুলাই ১৯৪৪ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান সদস্য দেশ ১৯০টি।

উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।

১৯৯.
United Nations Convention against Cybercrime কোন শহরে স্বাক্ষরিত হয়েছে?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. হ্যানয়, ভিয়েতনাম
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. সাঙ্ঘাই, চীন
ব্যাখ্যা

United Nations Convention against Cybercrime:
- UNCC জাতিসংঘের সাইবার অপরাধ প্রতিরোধের প্রথম ব্যাপক আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত হয়: ২৪ ডিসেম্বর, ২০২৪ (জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯/২৪৩ নম্বর রেজোলিউশনের মাধ্যমে)।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয়: ২৫ অক্টোবর, ২০২৫।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে: ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত।
- স্বাক্ষরের স্থান: হ্যানয়, ভিয়েতনাম।
- উদ্দেশ্য: সাইবার অপরাধ প্রতিরোধ, তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

উল্লেখ্য,
- ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে স্বাক্ষরিত জাতিসংঘ সাইবার অপরাধ চুক্তিটি কেবল তখনই কার্যকর হবে, যখন কমপক্ষে ৪০টি দেশ এটি অনুমোদন করবে।
- চুক্তি অনুযায়ী স্বাক্ষরকারী দেশগুলোকে ১০টি অপরাধকে ‘অপরাধ’ হিসেবে স্বীকৃতি দিতে হবে, যার মধ্যে রয়েছে হ্যাকিং, জালিয়াতি ও অন্যান্য অনলাইন অপরাধ। অন্য কোনো সদস্য দেশ অনুরোধ করলে দেশগুলোকে ই-মেইলসহ প্রমাণ সংগ্রহ করতে হবে।

⇒ এই কনভেনশনের মূল উদ্দেশ্য:
- সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন করা। 
- দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, বিশেষ করে ইলেকট্রনিক প্রমাণ শেয়ার করা।
- গুরুতর অপরাধের ক্ষেত্রে ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিনিময়।
- উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা ও ক্ষমতা বৃদ্ধি প্রদান।

উৎস: UN ওয়েবসাইট।

২০০.
‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয় কোনটিকে?
  1. IDA
  2. NDB
  3. ADB
  4. AIIB
ব্যাখ্যা
AIIB:
- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- কার্যক্রম শুরু হয়: ২০১৬ সাল।
- সদর দপ্তর: বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- বর্তমান অনুমোদিত সদস্য: ১১০টি। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান প্রেসিডেন্ট: চীনের জিন লিকুয়ান। (জানুয়ারি, ২০২৫)
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।

তথ্যসূত্র - AIIB অফিসিয়াল ওয়েবসাইট।