বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ১৭ / ৭৬ · ১,৬০১১,৭০০ / ৭,৫৯৯

১,৬০১.
OECD হলো একটি ______ জোট।
  1. অর্থনৈতিক
  2. সামরিক
  3. রাজনৈতিক
  4. পরিবেশবাদী
ব্যাখ্যা
OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা (২৫ মে, ২০২১)।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যানের অধীনে আমেরিকান এবং কানাডিয়ান সাহায্য পরিচালনার জন্য ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- ১৪ ডিসেম্বের, ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে।
- যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।

উৎস: OECD ওয়েবসাইট।
১,৬০২.
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. ক) মিখাইল মিশুতিন
  2. খ) মিখাইল গর্বাচেভ
  3. গ) বরিস ইয়েলেৎসেন
  4. ঘ) লিওনিদ ব্রেজনেভ
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট (কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান) ছিলেন মিখাইল গর্বাচেভ। তিনি ১৯৮৫ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ ডিসেম্বর ১৯৯১ পদত্যাগ করেন।
তিনি গ্লাস্তনস্ত ও পেরেস্ত্রেইকা নীতির প্রবর্তক। তিনি ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ ব্রিটানিকা)
১,৬০৩.
বিশ্ব বাণিজ্য সংস্থা কবে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৯০ সালের ১ জানুয়ারি
  2. ১৯৯১ সালের ১ জানুয়ারি
  3. ১৯৯৫ সালের ১ জানুয়ারি
  4. ১৯৯৬ সালের ১ জানুয়ারি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO): 
- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization - WTO) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক বাণিজ্যকে তদারকি ও উদারীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- এটি ১৯৯৫ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করে।
- WTO-এর পূর্বসূরি ছিল General Agreement on Tariffs and Trade (GATT), যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- মূলত এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা International Trade Organization (ITO)-এর বিকল্প হিসেবে কাজ শুরু করেছিল, তবে ITO বাস্তবায়িত হয়নি।
- GATT পাঁচ দশক ধরে বৈশ্বিক বাণিজ্য উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৮৬-১৯৯৪ সালের উরুগুয়ে রাউন্ড বাণিজ্য আলোচনার মাধ্যমে WTO গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
- WTO বৈশ্বিক বাণিজ্যের নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা পালন করে।

উৎস: Britannica.
১,৬০৪.
Who is responsible for the World Heritage Site?
  1. ক) UNDP
  2. খ) IMO
  3. গ) UNEP
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO এর পূর্নরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য: ১৯৪টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো। 
- বাংলাদেশের সোমপুর বিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।

অন্যদিকে -
- UNDP সমাজের সকল স্তরের লোকেদের সাথে অংশীদারিত্ব করে এমন জাতি গঠনে সহায়তা করতে যা সঙ্কট মোকাবেলা করতে পারে, এবং প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নত করে এমন ধরনের প্রবৃদ্ধি চালাতে এবং বজায় রাখতে পারে।
- UNEP- এর মিশন হলো নেতৃত্ব প্রদান করা এবং ভবিষ্যত প্রজন্মের সাথে আপস না করে দেশ ও জনগণকে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে অনুপ্রেরণা, তথ্য প্রদান এবং সক্ষম করে পরিবেশের যত্নে অংশীদারিত্বকে উৎসাহিত করা।
- ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (IMO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ও নিরাপত্তার উন্নতি এবং জাহাজ থেকে সামুদ্রিক দূষণ প্রতিরোধের ব্যবস্থার জন্য দায়ী। আইএমও আন্তর্জাতিক শিপিংয়ের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য মান নির্ধারণ করে।

উৎস: unesco.org.
১,৬০৫.
OPEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল -
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৯টি
ব্যাখ্যা
OPEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি দেশ।

OPEC:

- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়)।

উৎস: i) OPEC ওয়েবসাইট।
ii) History.com
১,৬০৬.
IMF এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?(অক্টোবর, ২০২৪)
  1. টুভ্যালু
  2. দক্ষিণ সুদান
  3. নাউরু
  4. অ্যান্ডোরা
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
১,৬০৭.
'European Free Trade Association' এর সদস্য দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. নরওয়ে
  3. সুইজারল্যান্ড
  4. উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা

EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- বর্তমান সদস্য: ৪টি।  (সেপ্টেম্বর, ২০২৫) 
- সদস্য দেশসমূহ - আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে, সুইজারল্যান্ড।

উৎস - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।

১,৬০৮.
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল:
  1. ক) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
  2. খ) জিব্রালটার প্রণালীর সুরক্ষা
  3. গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
  4. ঘ) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
ব্যাখ্যা
ইয়াল্টা কনফারেন্সঃ 
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

উৎসঃ ব্রিটানিকা ও হিস্টরি.কম।
১,৬০৯.
জাতিসংঘ সনদের কোন অধ্যায়ে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে?
  1. ৪র্থ অধ্যায়
  2. ৫ম অধ্যায়
  3. ১০ম অধ্যায়
  4. ১৩তম অধ্যায়
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত। 
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উল্লেখ্য,
⇒ জাতিসংঘ সনদের অধায়গুলো:
- অধ্যায় ১ : উদ্দেশ্য ও মূলনীতি,
- অধ্যায় ২ : সদস্যপদ,
- অধ্যায় ৩ : অঙ্গসমূহ,
- অধ্যায় ৪ : সাধারণ পরিষদ,
- অধ্যায় ৫ : নিরাপত্তা পরিষদ,
- অধ্যায় ৬ : বিরোধাদির শান্তিপূর্ণ মীমাংসা,
- অধ্যায় ৭ : শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ এবং আক্রমণাত্মক কার্যাদি সম্পর্কে ব্যবস্থা,
- অধ্যায় ৮ : আঞ্চলিক ব্যবস্থাসমূহ
- অধ্যায় ৯ : আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা,
- অধ্যায় ১০: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অধ্যায় ১১ : অস্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ সম্পর্কে ঘোষণা,
- অধ্যায় ১২ : আন্তর্জাতিক অছি ব্যবস্থা,
- অধ্যায় ১৩: অছি পরিষদ,
- অধ্যায় ১৪ আন্তর্জাতিক আদালত,
- অধ্যায় ১৫: সচিবালয়,
- অধ্যায় ১৬: বিবিধ ধারাসমূহ,
- অধ্যায় ১৭: অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাদি,
- অধ্যায় ১৮: সংশোধনের নিয়মাবলি অধ্যায়,
- অধ্যায় ১৯: অনুমোদন ও স্বাক্ষরদান।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
১,৬১০.
COMESA কী?
  1. একটি বাণিজ্য জোট
  2. একটি অর্থনৈতিক করিডোর
  3. একটই সামরিক জোট
  4. একটি রাজনৈতিক জোট
ব্যাখ্যা
• COMESA:
 - পূর্ণরূপ 'Common Market for Eastern and Southern Africa.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠাকাল: ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা: ২১টি।[ এপ্রিল, ২০২৫]
- সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া।

উৎস: COMESA ওয়েবসাইট
১,৬১১.
বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ কোনটি?
  1. ক) Economical Council
  2. খ) Ministerial Conference
  3. গ) Managerial Council
  4. ঘ) Financial Body
ব্যাখ্যা
এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক - ২৫টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
১,৬১২.
কোন সালে UNAIDS-এর কার্যক্রম শুরু হয়?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা
UNAIDS:
- UNAIDS-এর পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS.
- এটি এইচআইভি নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ জুলাই ১৯৯৪।
- এটি ECOSOC রেজোলিউশন 1994/24 -এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- কার্যক্রম শুরু করে: ১৯৯৬ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান নির্বাহী প্রধান: উইনি বায়ানিমা।

⇒ এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০টি দেশে এর কার্যালয় রয়েছে। 

উৎস: UNAIDS ওয়েবসাইট।
১,৬১৩.
কমনওয়েলথের সদস্য দেশ কয়টি [মে, ২০২৫]
  1. ৫৬ টি
  2. ৫৭ টি
  3. ৫৪ টি
  4. ৫৫ টি
ব্যাখ্যা
→ বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি।

• কমনওয়েলথ:

- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।

উল্লেখ্য,
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
১,৬১৪.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় কোনটি?
  1. লুক্সেমবার্গ
  2. বেলজিয়াম
  3. ফ্রান্স
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
⇒ 'পোল্যান্ড' ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয়।

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- EU এর পূর্ণরূপ European Union.
- এটি মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি। যথা -
• বেলজিয়াম,
• ফ্রান্স,
• জার্মানি,
• ইতালি,
• লুক্সেমবার্গ,
• নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১,৬১৫.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয় কোনটি?
  1. FAO
  2. ILO
  3. WMO
  4. WTO
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা:
- Food and Agriculture Organization of the United Nations
- International Atomic Energy Agency
- International Criminal Court
- International Fund for Agricultural Development
- International Labour Organization
- International Monetary Fund
- International Organization for Migration
- International Seabed Authority
- International Telecommunication Union
- International Tribunal for the Law of the Sea
- Preparatory Commission for the Comprehensive Nuclear Test-Ban Treaty Organization
- United Nations Educational, Scientific and Cultural Organization
- United Nations Industrial Development Organization
- World Bank
- World Health Organization
- World Intellectual Property Organization
- World Meteorological Organization

অন্যদিকে -
- WTO (World Trade Organization) এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৬১৬.
'ব্রেটন উডস ইনস্টিটিউট' বলতে কোন সংস্থাকে বোঝায়?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) WHO
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা

- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক।
- তাই আইএমএফ ও বিশ্বব্যাংককে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।
উৎসঃ বিশ্বব্যাংক ও আইএমএফের ওয়েবসাইট।

১,৬১৭.
জাতিসংঘ সার্বজনীন মানবাধিকারের ঘোষণা করা হয়- 
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৬৮ সালে
ব্যাখ্যা

• International Bill of Human Rights:
- এটি  জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি ঘোষণা।
- ও দুটি আর্ন্তজাতিক চুক্তিকে গঠিত International Bill of Human Rights ।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয় ১৯৪৮ সালে
- জাতিসংঘ মানবাধিকার কমিশন ১৯৪৬ সালে ঘোষণা করে। ।
- ১০ ডিসেম্বর, ১৯৪৮ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত ।
- মোট ধারা ৩০ টি।
- আর্ন্তজাতিক মানবাধিকার সম্মেলন ১৯৬৮ - তেহরান ইরান, ২০ বছর পুর্তি উপলক্ষে।
- বিশ্ব মানবাধিকার সম্মেলন ১৯৯৩ - ভিয়েনা দ্বিতীয় বৈশ্বিক সম্মেলন।

• এর ধারা সমুহ : 
- ১-২ নং অনুচ্ছেদ:
- সব মানুষ মর্যাদা ও অধিকারে সমান।
- জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম ইত্যাদির ভিত্তিতে বৈষম্য করা যাবে না।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৬১৮.
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
  1. UNU
  2. UNITAR
  3. UNIDO
  4. UNOPS
ব্যাখ্যা
UNITAR:
- জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা UNITAR.
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।

উলেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে -
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা: UNIDO.
-  জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস UNOPS।
- UNU-এর পূর্ণরূপ: United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।

উৎস: UNITAR ওয়েবসাইট।
১,৬১৯.
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোনটি?
  1. Covishield
  2. mRNA-1273
  3. tozinameran
  4. Sputnik-V
ব্যাখ্যা
- ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম Covishield.
- টিকাটির কার্যকারিতা ৬২% থেকে ৯০%।
- বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিটউট এই টিকাটি ব্যাপক আকারে উৎপাদন করছে।
- বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।
অন্যদিকে,
- tozinameran : ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা
- mRNA-1273 : মডার্না উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা
- Sputnik-V : গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
১,৬২০.
UN Tourism Council পূর্বে কোন নামে পরিচিত ছিল?
  1. United Nations World Travel Organization
  2. International Union for Official Tourism Organization 
  3. United Nations World Tourism Organization
  4. International Travel Bureau
ব্যাখ্যা

UN Tourism:
- UN Tourism Council UNWTO পূর্বে United Nations World Tourism Organization নামে পরিচিত ছিল।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

⇒ সংস্থাটি ১৯৩৪ সালে International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে যাত্রা শুরু করে।
- ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অফিসিয়াল ট্যুরিস্ট প্রোপাগান্ডা অর্গানাইজেশন (IUOTPO) প্রতিস্থাপনের জন্য একটি নতুন আন্তর্জাতিক বেসরকারী সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেয়।
- পরবর্তীতে ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে IUOTO বিশেষ সাধারণ পরিষদের সভায় এর নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO) রাখা হয়। 
- ১৯৭৫ সালে স্প্যানিশ সরকারের আমন্ত্রণে মে মাসে মাদ্রিদে প্রথম WTO সাধারণ পরিষদের বৈঠক হয়। রবার্ট লোনাতিকে প্রথম WTO মহাসচিব হিসেবে ভোট দেওয়া হয় এবং অ্যাসেম্বলি মাদ্রিদে তার সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়।
- ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে “UN Tourism” ব্যবহার করা শুরু হয়।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

উৎস: UNWTO ওয়েবসাইট।

১,৬২১.
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
  1. ক) ডব্লিউ হ্যারিসন
  2. খ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  3. গ) আর্কিভাল্ড ম্যাকলিশ
  4. ঘ) গ্লাডউইন জেব
ব্যাখ্যা
⤇ ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
⤇ এই দিন ৫০ টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
⤇ ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে। যেহেতু জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার আগেই পোল্যান্ড এতে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকেও - জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য করা হয়।
⤇ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
⤇ ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
⤇ জাতিসংঘ সনদের রচয়িতা আর্কিভাল্ড ম্যাকলিশ
⤇ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি - ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
⤇ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১,৬২২.
জাতিসংঘের কোন অঙ্গসংস্থাটির কার্যক্রম বন্ধ রয়েছে?
  1. ক) সিকিউরিটি কাউন্সিল
  2. খ) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  3. গ) অর্থনৈতিক ও সামাজিক কমিশন
  4. ঘ) অছি পরিষদ
ব্যাখ্যা
অছি পরিষদ বা Trusteeship Council জাতিসংঘের ৬টি মূল সংস্থার একটি।
উপনিবেশিক শাসনাধীন অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করার লক্ষ্যে এই পরিষদ গঠিত হয়।

জাতিসংঘ Trusteeship এর অধীনে থাকা সর্বশেষ অঞ্চল পালাউ এর স্বাধীনতা লাভের মাধ্যমে ১৯৯৪ সালের ১ নভেম্বর অছি পরিষদের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৬২৩.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কয়টি দেশ OIC এর সদস্য? (আগস্ট, ২০২৫)
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (আগস্ট, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (আগস্ট, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬২৪.
নিম্নের কোন দেশ BIMSTEC-এর সদস্য নয়?
  1. থাইল্যান্ড
  2. পাকিস্তান
  3. নেপাল
  4. মিয়ানমার
ব্যাখ্যা
- পাকিস্তান BIMSTEC এর সদস্য দেশ নয়।

• BIMSTEC:

- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।

• এগুলো হলো:
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ বাংলাদেশ,
→ ভারত,
→ নেপাল ও
→ ভুটান।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
১,৬২৫.
জাতিসংঘ কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে ঘোষণা দিয়েছে?
  1. ২০২৫ সালকে
  2. ২০২৪ সালকে
  3. ২০২৬ সালকে
  4. ২০২৭ সালকে
ব্যাখ্যা
শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর:
- জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৫ সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা দিয়েছে।
- প্রস্তাবটিতে টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করে এমন একটি মূল্য হিসেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও বিশ্বাসকে শক্তিশালীকরণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং আলোচনার মাধ্যমে সঙ্ঘাতের সমাধান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।
- সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।

উৎস: বাসস ও সিনহুয়া পত্রিকা রিপোর্ট।
১,৬২৬.
নিচের কোন ঘোষণাটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত?
  1. ক) The Atlantic Charter
  2. খ) Moscow Declaration
  3. গ) The Declaration of St. James' Palace
  4. ঘ) Dumbarton Oaks Conference
ব্যাখ্যা
⤇ ১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে।
⤇ বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার জন্য সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা একটি ঐকমত্য পোষন করে।
⤇ উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত। এটি ‘London Declaration’ নামেও পরিচিত।
⤇ এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ। ঘোষনাটি ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace"।   

অন্যদিকে, 
▪ ১৯৪৩ সালের ৩০ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের মস্কোতে ‘শান্তি ও নিরাপত্তা’ রক্ষার জন্য একটি বৈশ্বিক সংগঠন গড়ে তোলার জন্য স্টালিন, চার্চিল, কর্ডেল হল (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী) সহ অন্যান্য নেতারা একমত হন। এই সম্মেলনে সম্মিলিত ঘোষনাটি Moscow Declaration নামে পরিচিত।  
▪ ১৪ আগস্ট, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী “প্রিন্স অব ওয়েলস (H.M.S. Prince of Wales) — এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এতে দুই বিশ্বনেতা এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন যা ‘The Atlantic Charter’ নামে পরিচিত। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৬২৭.
CIRDAP এর সদস্য নয় কোনটি? (নভেম্বর, ২০২৪)
  1. ইরান
  2. লাওস
  3. শ্রীলংকা
  4. ভূটান
ব্যাখ্যা
ভূটান CIRDAP এর সদস্য নয়।

CIRDAP:

- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১,৬২৮.
কোন দেশটি BIMSTEC-এর সদস্য নয়?
  1. বাংলাদেশ
  2. মালয়েশিয়া
  3. মিয়ানমার
  4. নেপাল
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বিমসটেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১,৬২৯.
CIRDAP-এর পূর্ণরূপ কোনটি?
  1. Centre on International Rural Development and Asia-Pacific
  2. Centre on Integrated Rural Development for Asia and the Pacific
  3. Council for Integrated Regional Development in Asia and the Pacific
  4. Central Institute for Rural Development of Asia and the Pacific
ব্যাখ্যা

• CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific/ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

তথ্যসূত্র: CIRDAP ওয়েবসাইট।

১,৬৩০.
২০২৫ সালে G-7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. কানাডা
ব্যাখ্যা

২০২৫ সালের G-7 সামিট:
- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- সভাপতি দেশ: কানাডা।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন।

G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।

১,৬৩১.
UNOPS কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮১ সালে
  4. ১৯৮৩ সালে
ব্যাখ্যা
• UNOPS:
• জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS).
• UNOPS এর পূর্ণরূপ United Nations office for Project Services.
• সদর দপ্তর- কোপেনহেগেন, ডেনমার্ক।
• UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
• এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
• মূল উদ্দেশ্য:
- উন্নয়নশীল দেশগুলোর জন্য টেকসই অবকাঠামো, ক্রয় ও সরবরাহ, এবং প্রকল্প ব্যবস্থাপনা সেবা প্রদান।
- জাতিসংঘের অংশীদারদের সহায়তায় উন্নয়ন এবং মানবিক প্রকল্প বাস্তবায়ন।
• বর্তমান মহাপরিচালক- জেন্স ওয়ান্ডেল।

উৎস: UNOPS অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬৩২.
জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মাদ্রিদ
  2. রোম
  3. প্যারিস
  4. ভিয়েনা
ব্যাখ্যা

UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করেছে UNWTO।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে - ২০০৩ সালে।
- বর্তমান সদস্য - ১৬০টি। (ডিসেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।

১,৬৩৩.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  1. টোকিও
  2. নিউইর্য়ক
  3. রোম
  4. কোপেনহেগেন
ব্যাখ্যা

 UNU:
– জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে, তিনি একটি "জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
– (UNU)- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
– প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে। 
– জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
– জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
– (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে- ১২ টি দেশে।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (UNU)

১,৬৩৪.
Who is the current Director General of the World Trade Organization?
  1. ক) Ngozi Okonjo-Iweala
  2. খ) Tenzin Lekphell
  3. গ) Rafael Mariano Grossi
  4. ঘ) David Malpass
ব্যাখ্যা
World Trade Organization
- ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তঃসরকারী সংস্থ।
- এটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- এর কেন্দ্রস্থলে রয়েছে ডব্লিউটিও চুক্তি, বিশ্বের বৃহত্তর বাণিজ্য দেশগুলির দ্বারা সমঝোতা এবং স্বাক্ষরিত এবং তাদের পার্লামেন্টে অনুসমর্থন করা হয়েছে।
- এর লক্ষ্য হলো পণ্য ও পরিষেবার উৎপাদক, রপ্তানিকারক এবং আমদানিকারকদের তাদের ব্যবসা পরিচালনা করতে সহায়তা করা।
- এটি ১৯৯৫ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
- ১৬৪টি সদস্য দেশ বিশ্ব বাণিজ্যের ৯৮ শতাংশ প্রতিনিধিত্ব করে।
- এর মহাপরিচালক Ngozi Okonjo-Iweala।

অন্যদিকে -
- তেনজিন লেকপেন বিমসটেক এর মহাসচিব।
- রাফায়েল গ্রোসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক।
- ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট।

উৎস: World Trade Orgnization এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬৩৫.
জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) UNFEP
  2. খ) UNFPA
  3. গ) UNESCO
  4. ঘ) UNICEF
ব্যাখ্যা
- UNFPA জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা। এটি ১৯৬৭ সালে United Nations Fund for Population Activities নামে একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে এটি United Nations Population Fund নামধারণ করে। তবে এর Abbreviation পূর্বের UNFPA থেকে যায়।
- UNFPA এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান পঞ্চম নির্বাহী পরিচালক নাতালিয়া কানিম।
- UNFPA প্রতিবছর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।
(তথ্যসূত্রঃ UNFPA ওয়েবসাইট)
১,৬৩৬.
SDG-এর কত নং লক্ষ্যমাত্রায় নারীর প্রতি সহিংসতা বন্ধের কথা উল্লেখ আছে?
  1. ৩ নং 
  2. ৪ নং 
  3. ৫ নং 
  4. ৬ নং 
ব্যাখ্যা

SDG-এর ৫ নং লক্ষ্যমাত্রায় 'লিঙ্গ সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন' এর অধীনে নারীর প্রতি সহিংসতা বন্ধের কথা বলা হয়েছে। 

Sustainable Development Goals(SDG):

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ Sustainable Development Goals-এর ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

⇔ অভীষ্ট ৫ এর লক্ষ্যমাত্রা:
- ৫.১ সর্বত্র সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানো,
- ৫.২ পাচার, যৌন হয়রানি ও অন্যসব ধরনের শোষণ-বঞ্চনা সহ ঘরে বাইরে সকল নারী ও মেয়ের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতার অবসান,
- ৫.৩ শিশুবিবাহ, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ এবং নারী যৌনাঙ্গচ্ছেদের মতো সকল ধরনের ক্ষতিকর প্রার অবসান,
- ৫.৪ সরকারি সেবা, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা নীতিমালার মাধ্যমে অবৈতনিক পরিচর্যাকার্য ও গৃহস্থালি কাজের মর্যাদা ও স্বীকৃতিদান এবং বাসা ও পরিবারের অভ্যন্তরে জাতীয়ভাবে যুক্তিযুক্ত অংশীদারিত্বমূলক দায়িত্বপালনকে উৎসাহিত করা,
- ৫.৫ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নেতৃত্ব দানের জন্য নারীদের পূর্ণাঙ্গ ও কার্যকর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করা,
- ৫.৬ জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের প্রোগ্রাম অব অ্যাকশন ও বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন এবং এদের পর্যালোচনামূলক সম্মেলনসমূহের ফলাফল-দলিলের আলোকে স্বীকৃত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং প্রজনন অধিকারের ক্ষেত্রে নারীদের সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করা,
- ৫.ক বিদ্যমান জাতীয় আইনকানুনের আলোকে, অর্থনৈতিক সম্পদ এবং ভূমিসহ সকল প্রকার সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, আর্থিক সেবা, উত্তরাধিকার এবং প্রাকৃতিক সম্পদে নারীর সমঅধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন,
- ৫.খ নারীদের ক্ষমতায়নে সহায়ক প্রযুক্তি, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়ানো,
- ৫.গ সকল পর্যায়ে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং নারী পুরুষ সমতা আনয়নে যথাযথ নীতিমালা ও প্রয়োগযোগ্য আইনি বিধান প্রণয়ন ও শক্তিশালী করা।

উৎস: UNDP ওয়েবসাইট।

১,৬৩৭.
ব্রিকস (BRICS) এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম কী?
  1. AIIB
  2. IMF
  3. ADB
  4. NDB
ব্যাখ্যা

New Development Bank (NDB):
- NDB এর পূর্ণরূপ- New Development Bank।
- NDB প্রতিষ্ঠিত হয় ১৫ জুলাই, ২০১৪।
- কার্যক্রম শুরু হয় ২১ জুলাই, ২০১৫।
- BRICS এর উদ্যোগে New Development Bank (NDB) গঠন করা হয়।
- NDB এর প্রতিষ্ঠাতা দেশ- BRICS (Brazil, Russia, India, China, South Africa)।
- এর সদর দপ্তর- শাংহাই, চীন।
- বর্তমান সভাপতি (ডিসেম্বর-২০২৫)- দিলমা রুসেফ (Dilma Rousseff), ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট।
- প্রথম প্রেসিডেন্ট: কে. ভি. কামাথ (K. V. Kamath), ভারত। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: NDB অফিসিয়াল ওয়েবসাইট।

১,৬৩৮.
বিশ্ব এইডস দিবসে আন্তর্জাতিক প্রতীক হিসেবে বিবেচিত -
  1. হলুদ ফিতা
  2. সাদা ফিতা
  3. লাল ফিতা
  4. কোনটি নয়
ব্যাখ্যা
UNAIDS:
- এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সমর্থন দেখানোর জন্য এবং এইডস-সম্পর্কিত অসুস্থতায় যারা মারা গেছে তাদের স্মরণে সারা বিশ্বের ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- UNAIDS- কার্যক্রম শুরু- ১৯৯৬ সালে।
- সদর দপ্তর- জেনেভা।
- বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল-  লাল ফিতা।
-মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এইডসে মারা গেছেন তাদের স্মরণে একটি প্রতীক হল- এইডস মেমোরিয়াল কুইল্ট।
- বিশ্ব এইডস দিবসের প্রথম থিম ছিল- “যোগাযোগ”
 
সূত্র: Britannica.com
১,৬৩৯.
ইউরোপের কোন দেশটি কমনওয়েলথের সদস্য?
  1. আয়ারল্যান্ড
  2. মাল্টা
  3. আলবেনিয়া
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
- কমনওয়েলথের বর্তমান মোট সদস্য ৫৪টি।
- এদের মধ্যে ইউরোপের দেশ তিনটি। এগুলো হলো:
- যুক্তরাজ্য
- মাল্টা এবং
- সাইপ্রাস।
মহাদেশ অনুসারে কমনওয়েলথের সদস্য:
- ইউরোপ : ৩টি
- এশিয়া : ৮টি
- আফ্রিকা : ১৯টি
- ওশেনিয়া : ১১টি
- উত্তর আমেরিকার : ১২টি
- দক্ষিণ আমেরিকার ১টি (গায়ানা)।
(তথ্যসূত্র: কমনওয়েলথ ওবেসাইট)
১,৬৪০.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বর্তমান (আগস্ট, ২০২৪) হাইকমিশনার -
  1. আন্তোনিও ভিতোরিনো
  2. ড্যারেন ট্যাং
  3. গিলবার্ড হাউংবো
  4. ফিলিপ্পো গ্রান্ডি
ব্যাখ্যা
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- এর বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। (আগস্ট, ২০২৪)
- কার্যক্ষেত্র - ১৩২টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট
১,৬৪১.
UNITAR- এর কাজের জন্য নিচের কোনটি সঠিক?
  1. জাতিসংঘের আর্থিক সংস্থা
  2. জাতিসংঘের শান্তিরক্ষী মিশন
  3. জাতিসংঘ খাদ্য সরবরাহ
  4. জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট
ব্যাখ্যা
UNITAR:
- এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।
- সংগঠনের ধরন: জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
- UNITAR সরাসরি কোনো বিশেষ UN সংস্থার অধীন নয়, বরং স্বাধীনভাবে কাজ করে।

উৎস: UNITAR ওয়েবসাইট।
১,৬৪২.
নিচের কোন সংস্থা Global Innovation Index- প্রকাশ করে?
  1. UNESCO
  2. WTO
  3. WIPO
  4. UNDP
ব্যাখ্যা
WIPO:
- পূর্ণরূপ: World Intellectual Property Organization. 
- বিশ্ব মেধাস্বত্ব সংস্থা।
- প্রতিষ্ঠা সাল: ১৯৬৭ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭০ সালে। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থার ধরন: জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- সদস্য দেশ সংখ্যা: ১৯৩টি। [ জুলাই, ২০২৫]
-  Director General: Daren Tang
- প্রতিবছর প্রকাশ করে Global Innovation Index (GII).
- বিশ্বের উদ্ভাবনী ক্ষমতার সূচক।

• WIPO-এর প্রধান উদ্দেশ্য: 

- বিশ্বব্যাপী মেধাস্বত্ব অধিকার (Intellectual Property - IP) সংরক্ষণ ও উন্নয়ন।
- সদস্য রাষ্ট্রদের মধ্যে আইনি সহযোগিতা ও মানদণ্ড তৈরি করা।
- উদ্ভাবন, শিল্প, সাহিত্য ও প্রযুক্তিকে উৎসাহ দেওয়া।
- পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইন সম্পর্কিত আইনগত সুরক্ষা প্রদান।

উৎস: WIPO ওয়েবসাইট।
১,৬৪৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রধান লক্ষ্য কী?
  1. বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
  2. সকলের জন্য স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা
  3. পরিবেশ সংরক্ষণ
  4. দারিদ্র্য বিমোচন
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization - WHO):
- প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা: ১৯৪টি দেশ।
- WHO-এর মূল লক্ষ্য হল সবার জন্য স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করা।
- এটি বিশ্বজুড়ে স্বাস্থ্য সমস্যা সমাধান, রোগ প্রতিরোধ, এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে।
- ৭ এপ্রিল WHO এর প্রতিষ্ঠা দিবস হিসাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।

মূল কার্যক্রম:
রোগ প্রতিরোধ: সংক্রামক এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ।
টিকা কার্যক্রম: বিশ্বব্যাপী টিকা প্রচারণা, যেমন: পোলিও নির্মূল।
স্বাস্থ্য জরুরি সেবা: মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের সময় সমন্বিত প্রতিক্রিয়া।
স্বাস্থ্য মান: ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং খাদ্য নিরাপত্তার মান নির্ধারণ।
গবেষণা ও উন্নয়ন: স্বাস্থ্য গবেষণা ও ডেটা বিশ্লেষণ।

উৎস: WHO Official Website
United Nations Website
১,৬৪৪.
বাংলাদেশ-ICCPR এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?
  1. International Conference on Civil and Political Rights
  2. International Conference of Civil and Political Rights
  3. International Covenant on Civil and Political Rights
  4. International Covenant of Civil and Political Rights
ব্যাখ্যা

♦ বাংলাদেশ-ICCPR এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ International Covenant on Civil and Political Rights.

ICCPR:

- ICCPR-এর পূর্ণরূপ: International Covenant on Civil and Political Rights.

⇒ এটি জাতিসংঘের আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি।
- গৃহীত হয়: ১৯৬৬ সালে।
- কার্যকর হয়: ২৩ মার্চ, ১৯৭৬ সালে।
- আন্তর্জাতিক এই চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয়।
- বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য অর্থাৎ বিশ্বের প্রতিটি পেশার এবং প্রতিটি মানুষ যেন সমান অধিকার পায় সেই লক্ষ্যে ১৯৬৬ সালে দুইটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো মানুষের মৌলিক নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন-জীবনের অধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ভোটাধিকার ও ন্যায়বিচারের অধিকার সুরক্ষা করা।
- এতে মোট ৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
- এই চুক্তি বাস্তবায়ন তদারকি করে জাতিসংঘ মানবাধিকার কমিটি (UN Human Rights Committee)।

উল্লেখ্য,
- বাংলাদেশ এটি ২০০০ সালে অনুমোদন করে।

উৎস: UN ওয়েবসাইট।

১,৬৪৫.
দক্ষিণ আমেরিকার কোন দেশটি OIC এর সদস্য? (জুন, ২০২৫)
  1. পেরু
  2. গায়ানা
  3. চিলি
  4. প্যারাগুয়ে
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (জুন, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (জুন, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬৪৬.
কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
  1. ক) কমলেশ শর্মা
  2. খ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  3. গ) অ্যাগনেস ক্যালামর্ড
  4. ঘ) আর্নল্ড স্মিথ
ব্যাখ্যা
কমনওয়েলথের বর্তমান মহাসচিব হলেন ডমিনিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। তিনি সংস্থাটির প্রথম নারী মহাসচিব।
অন্যদিকে,
- আর্নল্ড স্মিথ (কানাডা) : কমনওয়েলথের প্রথম মহাসচিব
- কমলেশ শর্মা (ভারত) : কমনওয়েলথের পঞ্চম মহাসচিব
- অ্যাগনেস ক্যালামার্ড : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব।

(তথ্যসূত্র: কমনওয়েলথ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১,৬৪৭.
এন্টার্কটিক ট্রিটি সিস্টেম -১৯৫৯ কোন শহরে স্বাক্ষরিত হয়?
  1. ক) ওয়েলিংটন
  2. খ) সান্টিয়াগো
  3. গ) লন্ডন
  4. ঘ) ওয়াশিংটন
ব্যাখ্যা

এন্টার্কটিক ট্রিটি সিস্টেম (Antarctic Treaty System) ওয়াশিংটনে স্বাক্ষরিত হয় ১ ডিসেম্বর ১৯৫৯ সালে।
- এই চুক্তি প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা ৫৪ ।
- এটি ১৯৬১ সালে কার্যকর হয় ।

উৎস: Britannica.com

১,৬৪৮.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর হেড অফিস-
  1. প্যারিস
  2. জেনেভা
  3. শিকাগো
  4. ব্যাংকক
ব্যাখ্যা
ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের জুনে ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায়।

এছাড়াও,
- তিন বছরের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

উৎস: ILO ওয়েবসাইট।
১,৬৪৯.
ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়ক চুক্তি-
  1. ক) লিসবন চুক্তি
  2. খ) অসলো চুক্তি
  3. গ) জেনেভা চুক্তি
  4. ঘ) প্যারিস চুক্তি
ব্যাখ্যা
লিসবন চুক্তি (প্রথমে সংস্কার চুক্তি নামে পরিচিত) হ'ল একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাংবিধানিক ভিত্তি গঠনকারী দুটি চুক্তি সংশোধন করে। লিসবন চুক্তি ইইউ সদস্য দেশসমূহ দ্বারা ১৩ ই ডিসেম্বর ২০০৭ এ স্বাক্ষরিত হয়েছিল এবং ২০০৯ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। রেফারেন্সঃ Fact Sheets on the European Union
১,৬৫০.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) বিশ্বের কয়টি দেশে খাদ্য সহায়তা প্রদান করছে? [ডিসেম্বর,২০২৫]
  1. ১১৫টি
  2. ১২০টি
  3. ১১০টি
  4. ১১৮টি
ব্যাখ্যা

WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- WFP এর পূর্ণরূপ World Food Programme.
- সংস্থাটি বিশ্বের ১২০টি বেশি দেশ  ও অঞ্চল খাদ্য সহায়তা প্রদান করেছে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP.
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

উৎস: UNOPS ওয়েবসাইট।[লিঙ্ক]

১,৬৫১.
UNSSC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. তুরিন, ইতালি
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

• UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ২০০২ সালে।
- এর সদর দপ্তর: তুরিন, ইতালি।

উল্লেখ্য,
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।

তথ্যসূত্র: UNSSC ওয়েবসাইট।

১,৬৫২.
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. দিল্লী
  2. ইসলামাবাদ
  3. কাঠমান্ডু
  4. ঢাকা
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
১,৬৫৩.
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
  1. বান কি মুন
  2. কফি আনান
  3. আন্তোনিও গুতেরেস
  4. ব্রুটোস ঘালি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৬৫৪.
World Economic Forum প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৭১ সালে
ব্যাখ্যা
- World Economic Forum ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি একটি আন্তর্জাতিক স্বাধীন ও অলাভজনক সংস্থা যার উদ্দেশ্য সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করা।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন 'দাভোস কনফারেন্স' নামে পরিচিত।
- ২০২১ সালে WEF প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে।
(তথ্যসূত্রঃ WEF ওয়েবসাইট)
১,৬৫৫.
জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ওয়াইআইপিও
ব্যাখ্যা
বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation-WIPO). এ প্রক্রিয়ায় প্রথমে ওয়াইআইপিও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর-ডিপিডিটি) জিআই সনদ প্রকাশ করে। পরবর্তীতে ওয়াইআইপিও চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিনসাগর আম স্বীকৃতি পায়। (সূত্রঃ ওয়াইআইপিও এবং ডিপিডিটি ওয়েবসাইট)
১,৬৫৬.
জি - ৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
  1. চীন
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা

জি-৭:  
- জি-৭ (গ্রুপ অব সেভেন) হলো বিশ্বের সাতটি প্রধান উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংঘ।
- এই সদস্য দেশগুলো হলো: জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, এবং যুক্তরাষ্ট্র।
- জি-৭ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালে, এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র ৬টি দেশ।
- বর্তমানে জি-৭ এর সদস্য সংখ্যা ৭টি, এবং এর মধ্যে জাপান একমাত্র এশীয় দেশ।

উল্লেখ্য, 
- ২০২৪ সালের ১৩ জুন ৫০তম জি-৭ সম্মেলন ইতালিতে অনুষ্ঠিত হয়।
- ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে  ছিলেন পোপ ফ্রান্সিস।

সূত্র: জি-৭ ওয়েবসাইট। 

১,৬৫৭.
BIMSTEC ভুক্ত সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. মালদ্বীপ
  2. নেপাল
  3. মিয়ানমার
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ ভারত,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ নেপাল ও
→ ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১,৬৫৮.
স্কাউট আন্দোলন কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• Scout Movement:
- স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা।
- প্রতিষ্ঠাতা - রবার্ট ব্যাডেন পাওয়েল।
- এটি প্রতিষ্ঠিত হয় - ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
- ১৯৭২ সালে 'বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন' নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের সংগঠন গড়ে উঠে।
- বিশ্ব স্কাউট সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে এর সদস্য সংখ্যা: ১৭৪টি।

উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
১,৬৫৯.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
  1. ESCAP
  2. ESCWA
  3. ECLAC
  4. ECE
ব্যাখ্যা

ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA.
- ECWA এর পূর্ণরূপ United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উত্সাহিত করা, তাদের মধ্যে সহযোগিতা জোরদার করে উন্নয়ন ত্বরান্বিত করা। 
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।

১,৬৬০.
কোন দেশটি সম্প্রতি BRICS জোটে যুক্ত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ইন্দোনেশিয়া
  2. বেলারুশ
  3. ইথিওপিয়া
  4. সৌদি আরব
ব্যাখ্যা

• BRICS:
- ২০০১ সালে গোল্ডম্যান স্যাকস বিনিয়োগ ব্যাংকের একজন অর্থনীতিবিদ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বীকৃতি হিসেবে BRIC সংক্ষিপ্ত রূপটি প্রবর্তন করেন।
- ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রান্তে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম BRICS বৈঠক অনুষ্ঠিত হয়।
- ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূল সদস্য ছিলো: ৫ টি ( ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)
- ২০২৪-২৫ সালে ছয়টি নতুন দেশ অন্তর্ভুক্ত হয়েছে ।
- মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
- বর্তমানে মোট সদস্য: ১১ টি।
- ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট

১,৬৬১.
নিচের কোনটি 'Soft Loan Window' নামে পরিচিত?
  1. IFC
  2. IDA
  3. MIGA
  4. IMF
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

১,৬৬২.
Economic Cooperation Organization (ECO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. দুশানবে, তাজিকিস্তান
  2. বাকু, আজারবাইজান
  3. আঙ্কারা, তুরস্ক
  4. তেহেরান, ইরান
ব্যাখ্যা
ECO:
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি। (মে, ২০২৫)
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।
১,৬৬৩.
নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? 
  1. আরবি
  2. চীনা
  3. রুশ
  4. পর্তুগীজ
ব্যাখ্যা

- পর্তুগীজ  জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? 

জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।

এছাড়াও, 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৬৬৪.
Organizatioin of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৪ সালে
ব্যাখ্যা
Organizatioin of African Unity ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।

আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ মে, ১৯৬৩।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।
১,৬৬৫.
কোন সংস্থাটি Global Innovation Index রিপোর্ট প্রকাশ করে?
  1. ক) UNWTO
  2. খ) UNDP
  3. গ) World Bank
  4. ঘ) WIPO
ব্যাখ্যা
World Intellectual Property Organisation (WIPO) Global Innovation Index বা বৈশ্বিক উদ্ভাবনী সূচক প্রকাশ করে থাকে।
কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুলের সাথে যৌথভাবে WIPO এই রিপোর্টটি প্রকাশ করে থাকে।
২০২০ সালে প্রকাশিত ১৩তম Global Innovation Index এ ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬তম।
শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।
(সূত্র: WIPO ওয়েবসাইট)
১,৬৬৬.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
  1. ICAO
  2. WMO
  3. IOM
  4. IMO
ব্যাখ্যা

IMO:
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- IMO হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা।
- ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।

১,৬৬৭.
'USMCA' চুক্তি কয়টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা চুক্তি (USMCA):
- NAFTA হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- সদস্য: ৩টি। দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র,মেক্সিকো ও কানাডার মধ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

⇒ USMCA চুক্তির বৈশিষ্ট্য:
- বাণিজ্য সম্পর্ক আধুনিকীকরণ,
- কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন,
- শ্রমিক অধিকার,
- বুদ্ধিজীবী সম্পত্তি।

তথ্যসূত্র: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
১,৬৬৮.
জাতিসংঘের কোন সংস্থা একাধিকবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. UNICEF
  2. IAEA
  3. ILO
  4. UNHCR
ব্যাখ্যা
জাতিসংঘ এবং অঙ্গসংস্থার নোবেল পুরস্কার:
- জাতিসংঘের অঙ্গসংস্থা, এবং জড়িত ব্যক্তিবর্গ মোট ১২ বার নোবেল পুরস্কার পেয়েছে।
- জাতিসংঘের মহাসচিব দুইজন, তাদের মধ্যে দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং কফি আনান (২০০১) নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘের সাথে যুক্ত অঙ্গসংস্থা যেগুলি নোবেল পুরস্কার পেয়েছে: 
- UNHCR একমাত্র ১৯৫৪ ও ১৯৮১ সালে মোট ২ বার  শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।
- UNICEF (১৯৬৫),
- ILO (১৯৬৯),
- UN Peacekeeping Forces (১৯৮৮),
- IAEA (২০০৫),
- IPCC (২০০৭),
- OPCW (২০১৩),
- WFP (২০২০)

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং নোবেল ওয়েবসাইট।
১,৬৬৯.
মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কোনটি?
  1. ক) ICBM
  2. খ) ABM
  3. গ) NTBT
  4. ঘ) INF
ব্যাখ্যা
Intermediate-Range Nuclear Force (INF) হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
Anti-Ballistic Missile (ABM) হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
Inter-Continental Ballistic Missile (ICBM) হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র।
১,৬৭০.
OPCW নোবেল পুরষ্কার লাভ করে কত সালে?
  1. ২০০৪ সালে
  2. ২০১০ সালে
  3. ২০১৩ সালে
  4. ২০১৭ সালে
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (জুন, ২০২৫)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬৭১.
নিম্নের কোন দেশটি I2U2 গ্রুপের সদস্য নয়?
  1. ইসরায়েল
  2. ইরান
  3. ভারত
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

ইরান I2U2 গ্রুপের সদস্য নয়।

The I2U2 Group:

- I2U2 হলো চারটি দেশের মধ্যে গঠিত একটি কৌশলগত অংশীদারিত্ব।
- এটি তাই অনেক সময় West Asian Quad/Middle East Quad/New Quad হিসেবে পরিচিত।
- সদস্য দেশগুলো হলো: I – India (ভারত), I – Israel (ইসরায়েল), U – United Arab Emirates (সংযুক্ত আরব আমিরাত), U – United States (যুক্তরাষ্ট্র)।

⇒ পানি, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- এই গোষ্ঠীর মূল লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করা।

উল্লেখ্য,
- ২০২১ সালের অক্টোবরে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আব্রাহাম চুক্তির পর I2U2 প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা, অবকাঠামো এবং পরিবহন সম্পর্কিত বিষয়গুলি সমাধান করা।

উৎস: U.S. Department of State (.gov) 

১,৬৭২.
এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) ইউকিয়ো আমানো
  2. খ) তাকেশি ওয়াতানাবে
  3. গ) মাসাতসুগু আসাকাওয়া
  4. ঘ) শিনজো অ্যাবে
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। তিনি জাপানের নাগরিক। তিনি ব্যাংকটির ১০ম প্রেসিডেন্ট হিসেবে ১৭ জানুয়ারি ২০২০ দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য যে, এডিবি'র প্রেসিডেন্ট অঘোষিতভাবে জাপান থেকে নির্বাচিত হয়ে থাকে। প্রথম প্রেসিডেন্ট ছিলেন তাকেশি ওয়াতানাবে। এডিবি ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি। সদরদপ্তর ফিলিপাইনের ম্যানিলায়। বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।
(সূত্রঃ এডিবি ওয়েবসাইট)
১,৬৭৩.
ইউরো সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? 
  1. জার্মানি
  2. ইংল্যান্ড
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ১৯৫৭ সালে রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে এটি ১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) নামে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে ২৭টি দেশ অন্তর্ভুক্ত। 

• ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক:
- এটি ইউরো মুদ্রা ব্যবস্থাপনা করে।
- অবস্থান: ফ্রাঙ্কফুর্ট (জার্মানি)

তথ্যসূত্র: EU ওয়েবসাইট।

১,৬৭৪.
জাতিসংঘ পরিবারের সবচেয়ে পুরাতন সংস্থা কোনটি?
  1. ITU
  2. ILO
  3. IMO
  4. UPU
ব্যাখ্যা
আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (ITU): 
- জাতিসংঘের ডিজিটাল প্রযুক্তি (ICTs) বিষয়ক বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৮৬৫ সালে, এটি জাতিসংঘ পরিবারের সবচেয়ে পুরাতন সংস্থা।
- সদস্যপদ: ১৯৪টি সদস্য রাষ্ট্র।
- ১০০০+ কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
কার্যক্রম:
- আন্তর্জাতিক যোগাযোগ সংযোগ সহজতর করা।
- গ্লোবাল রেডিও স্পেকট্রাম ও স্যাটেলাইট অরবিট বরাদ্দ করা।
- টেকনিক্যাল স্ট্যান্ডার্ড নির্ধারণ করা, যাতে নেটওয়ার্ক ও প্রযুক্তি নির্বিঘ্নে কাজ করতে পারে।
- বঞ্চিত জনগোষ্ঠীর জন্য ডিজিটাল প্রযুক্তির প্রবেশাধিকার উন্নত করা।

এছাড়া,
- IMO (১৯৪৮ সালে প্রতিষ্ঠিত) (আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা জাহাজ চলাচলের নিরাপত্তা ও সামুদ্রিক দূষণ প্রতিরোধে কাজ করে।
- বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা (১৮৭৪ সালে গঠিত)। 
- ১৯১৯ সালের ১১ এপ্রিল ILO প্রতিষ্ঠিত হয়।

উৎস: ITU ওয়েবসাইট।
১,৬৭৫.
আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ কোনটি? (জুন, ২০২৫)
  1. লেবানন
  2. ইরাক
  3. ইরান
  4. বাহরাইন
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুন, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
১,৬৭৬.
কোন দেশটি ৩৩ বছর পর পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগ দিয়েছে?
  1. ক) মিশর
  2. খ) সুদান
  3. গ) মরক্কো
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
মরক্কোর অধীন পশ্চিম সাহারা আফ্রিকান ইউনিয়নের সদস্য হওয়ায় মরক্কো ১৯৮৪ সালে আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করে। পরবর্তীতে প্রায় ৩৩ বছর পর ২০১৭ সালে পুনরায় এতে যোগ দেয়। মরক্কো আফ্রিকান ইউনিয়নে পুনরায় যোগদান করায় সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা দাড়ায় ৫৫টি। আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা’য় অবস্থিত।
(সূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট এবং আল জাজিরা)
১,৬৭৭.
জি-৭ এর ৫২ তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে?
  1. ইতালি
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. ফ্রান্স
ব্যাখ্যা
 জি-৭:
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G7-এর পূর্ববর্তী নাম ছিল G-8।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক বছর পর কানাডা সদস্য পদ হয়। 
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি:
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

• সম্মেলন:
- ২০২৬ সালে ৫২ তম G-7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - ফ্রান্সে।
- G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: আলবার্টা , কানাডায়। 
- সময়: 16 থেকে 17 জুন 2025.
- ১৯৯৮ সালে,মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে, রাশিয়াকে G-7-এ পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে।
- অন্যান্য সদস্য দেশগুলো রাশিয়াকে G8 থেকে বহিষ্কার করে, ফলে এটি আবার G-7 নামে পরিচিত হয়। 

উৎস: G7 এর ওয়েবসাইট।
১,৬৭৮.
AFTA এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) ASEAN Free Tourist Area.
  2. খ) AFRICAN Freedom Trade Area.
  3. গ) ASEAN Freedom Trade Area.
  4. ঘ) ASEAN Free Trade Area.
ব্যাখ্যা
AFTA:

- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো,
- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬৭৯.
আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্তরূপ কোনটি?
  1. WPU
  2. IPU
  3. UPU
  4. IPO
ব্যাখ্যা

UPU:
- আন্তর্জাতিক ডাক সংস্থা UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union.
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।
- বর্তমান মহাপরিচালক: মাসাহিকো মেটোকি।

⇒ শুরুতে এর নাম ছিলো General Postal Union।
- ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে।

উৎস: UPU ওয়েবসাইট।

১,৬৮০.
ASEAN কী ধরনের সংস্থা?
  1. ক) সামরিক
  2. খ) অর্থনৈতিক
  3. গ) মানবাধিকার
  4. ঘ) সাংস্কৃতিক
ব্যাখ্যা
- ASEAN -এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations।
- আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে ৮ আগস্ট ১৯৬৭ সালে।
- এর সদর দপ্তর  ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।
- বর্তমান সদস্য দেশ ১০ টি : মালয়শিয়া, লাওস, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, মিয়ানমার, ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ কম্বোডিয়া।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট।
১,৬৮১.
IAEA এর মোট সদস্য সংখ্যা কত?
  1. ১৬৯টি
  2. ১৭০টি
  3. ১৭৫টি
  4. ১৭৮টি
ব্যাখ্যা
IAEA:

- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency.
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
১,৬৮২.
Benelux Economic Union-এর সদস্য দেশ কোনগুলো?
  1. বলিভিয়া, নিউজিল্যান্ড ও লাওস
  2. বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ
  3. ব্রাজিল, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ
  4. বেলজিয়াম, নিউজিল্যান্ড ও লাওস
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
১,৬৮৩.
২০২৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন আয়োজন করবে কোন শহর?
  1. প্যারিস
  2. নয়াদিল্লি
  3. ব্যাংকক
  4. কায়রো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

UNESCO:

- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- UNESCO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার লক্ষ্য শিক্ষা, কলা, বিজ্ঞান ও সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও জাতীয় নিরাপত্তার প্রচার করা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

⇒ ২০২৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন:
- ভারতের নয়াদিল্লিতে ২১-৩১ জুলাই, ২০২৪ তারিখে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন অনুষ্ঠিত হবে।
- নয়াদিল্লিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৬তম অধিবেশন অনুষ্ঠিত হবে।
- প্রথমবারের মতো ভারত এই কমিটির নেতৃত্ব দিবে।
- ২০২৩ সালে ইউনেস্কোর ১৯তম সাধারণ অধিবেশনে ইউনেস্কো মহাপরিচালকের সাথে পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১,৬৮৪.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয় কত সালে?
  1. ১৯৪৭ সালে 
  2. ১৯৪৮ সালে 
  3. ১৯৪৬ সালে 
  4. ১৯৪৯ সালে 
ব্যাখ্যা

- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:

- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
- এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে। 
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

এছাড়াও,
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।

উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট।

১,৬৮৫.
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯৫ সালে ডেনমার্কে
  2. ১৯৮৪ সালে বেলজিয়ামে
  3. ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
  4. ১৯৯৬ সালে হাঙ্গেরিতে
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।
১,৬৮৬.
আফ্রিকান ইউনিয়নের পূর্বনাম কোনটি?
  1. League of African States
  2. Organization of African Unity
  3. African Economic Community
  4. Pan-African Congress
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

১,৬৮৭.
UNHCR এর পূর্ণরূপ -
  1. ক) United Nations Commission on Human Rights
  2. খ) United Nations High Commission for Refugees
  3. গ) United Nations High Commissioner for Refugees
  4. ঘ) United Nations Human Rights Council
ব্যাখ্যা
• জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR- United Nations High Commissioner for Refugees) ২ বার নোবেল পুরস্কার লাভ করে।
• প্রথমবার ১৯৫৪ সালে এবং দ্বিতীয় বার ১৯৮১ সালে।
• UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
• UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।

উৎসঃ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ওয়েবসাইট।
১,৬৮৮.
সাপটা (SAPTA) এর পূর্ণরূপ কী?
  1. South Asian Free Trade Area
  2. SAARC Preferential Trade Agreement
  3. SAARC Preferential Free Trade Agreement
  4. SAARC Preferential Trade Area
ব্যাখ্যা

সাপটা (SAPTA):
- SAPTA এর পূর্ণরূপ হলো SAARC Preferential Trade Agreement.
- ১৯৯৩ সালের ১১ এপ্রিল সার্ক নেতৃবৃন্দ সাপটা চুক্তি স্বাক্ষর করেন।
- সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি হ্রাস সাপটার প্রধান লক্ষ্য।
- ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর সাপটা চুক্তি কার্যকর হয়।

উৎস: সার্ক ওয়েবসাইট।

১,৬৮৯.
'ফ্রিডম হাউজ' কী নিয়ে কাজ করে?
  1. মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা
  2. উন্নয়নমূলক ও রাজনৈতিক স্বাধীনতা
  3. পারিবারিক ও রাজনৈতিক স্বাধীনতা
  4. অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা
ব্যাখ্যা
• ফ্রিডম হাউজ: 
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে
- গঠিত - অক্টোবর ৩১, ১৯৪১ ।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
- এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।

উৎস: ফ্রিডম হাউজ ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৬৯০.
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. অস্ট্রেলিয়া
  3. জাপান
  4. ভারত
ব্যাখ্যা
• RCEP:
- এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- ১৫ নভেম্বর, ২০২০ স্বাক্ষরিত হয়।
- ১ জানুয়ারি, ২০২২ কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- ASEAN সদস্য দেশ সমূহ ১০ টি যথা:-
- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- ASEAN সদস্য বহির্ভূত স্বাক্ষরকারী দেশ :চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- RCEP সদস্য দেশগুলোর মধ্যে ভারত নেই।

উল্লেখ্য, 
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- ভারত RCEP-এর আওতাভুক্ত নয়। 
• আসিয়ানের এফটিএ কৌশল:
- আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP):
- RCEP প্রতিষ্ঠার দিকেও কাজ করছে ASEAN এবং FTA অংশীদার রয়েছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,৬৯১.
New Development Bank-এর বর্তমান সভাপতি কে?
  1. দিলমা রুসেফ
  2. মার্কোস প্রাডো ট্রয়জো
  3. লেসলি ম্যাসডর্প
  4. কে ভি কামাথ
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।
- এনডিবি চুক্তি অনুযায়ী 'ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।'
- এনডিবি 'আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য আর্থিক সংস্থার সাথে সহযোগিতা করবে এবং ব্যাঙ্ক দ্বারা সমর্থিত প্রকল্পগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।'

অন্যদিকে -
- কে ভি কামাথ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট।
- লেসলি ম্যাসডর্প নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
- মার্কোস প্রাডো ট্রয়জো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পূর্ববর্তী প্রেসিডেন্ট।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
১,৬৯২.
'MERCOSUR' is a commercial bloc in -
  1. ক) North America
  2. খ) Central America
  3. গ) South America
  4. ঘ) Western Asia
ব্যাখ্যা
MERCOSUR (Mercado Comun Del Sur) বা The Southern Common Market হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
এটি ১৯৯১ সালে আসুনসিয়ন চুক্তির মাধ্যমে গঠিত হলেও ১৯৯৪ সালে প্রাতিষ্ঠানিকভাবে গঠিত হয়।

বর্তমান সদস্য সংখ্যা ৫টি। দেশগুলো হলো:
- ব্রাজিল
- আর্জেন্টিনা
- উরুগুয়ে
- প্যারাগুয়ে ও
- ভেনেজুয়েলা।
এর মধ্যে ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে।
MERCOSUR সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিও শহরে অবস্থিত।

(সূত্রঃ MERCOSUR ওয়েবসাইট)
১,৬৯৩.
নিচের কোন দেশ বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়?
  1. পানামা
  2. বাহামা
  3. কিউবা
  4. কোনটি নয়
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কিউবা।
- ১৪ নভেম্বর ১৯৬০ দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট & cgdev.org।[Link]
১,৬৯৪.
CIRDAP-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জাকার্তা
  2. ম্যানিলা
  3. বেইজিং
  4. ঢাকা
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific/ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১,৬৯৫.
AIIB প্রথম কোন দেশটিকে ঋণ প্রদান করে?
  1. ক) তাজিকিস্তান
  2. খ) ভারত
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
The Asian Infrastructure Investment Bank (AIIB) ২০১৬ সালের ২৪ জুন প্রথম একসাথে চারটি দেশকে ঋণ প্রদান করে।
দেশগুলো হলো:
তাজিকিস্তান - ২৭.৫ মিলিয়ন মা. ডলার
বাংলাদেশ - ১৬৫ মিলিয়ন মা. ডলার
পাকিস্তান -১০০ মিলিয়ন মা. ডলার
ইন্দোনেশিয়া - ২১৬.৫ মি. ডলার।
AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং কর্মকাণ্ড শুরু করে ২০১৬ সালের ১৬ জানুয়ারি।
(AIIB) এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৩টি।
সদরদপ্তর বেইজিং এ অবস্থিত।
(সূত্রঃ AIIB ওয়েবসাইট)
১,৬৯৬.
'ICAO' কোন ধরনের সংস্থা?
  1. পর্যটন সংস্থা
  2. বেসামরিক বিমান চলাচল সংস্থা
  3. আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা
  4. বুদ্ধিবৃত্তি সংস্থা
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্ন রূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে। 
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস:  ICAO ওয়েবসাইট।
১,৬৯৭.
BENELUX-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. অ্যামস্টারডাম
  2. লুক্সেমবার্গ সিটি
  3. ব্রাসেলস
  4. হেগ
ব্যাখ্যা

BENELUX: 
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উল্লেখ্য,
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয়।
- এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।

⇒ BENELUX গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak।
- BENELUX বিশ্বের প্রথম ফ্রি শ্রম বাজার।
- মূলধন এবং সেবা - ও বিনাশুল্কে স্থানান্তরিত হয় এবং ১৯৭০ সালে BENELUX এর দেশগুলোর মধ্যে সীমান্ত কড়াকড়ি উঠিয়ে দেয়া হয়।
- BENELUX এর বর্তমান মহাসচিব Mr Frans Weekers (লুক্সেমবার্গ)।
- তিনি ১ জানিয়ারি, ২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি জিন-ক্লদ মেয়ার (LU) এবং মিশেল-এটিন টাইলেম্যানস (BE) এর সাথে কলেজ গঠন করেন।
- এই কলেজ তিন বছরের জন্য নিয়োগ করা হয়।

উৎস: BENELUX ওয়েবসাইট।

১,৬৯৮.
ICAO এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. অস্ট্রিয়া
  2. বেলজিয়াম
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
ICAO:
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO.
- ICAO পূর্ন রূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি।
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
১,৬৯৯.
Which organization urged to ban the worldwide use of smartphones in schools in order to curtail classroom disruption and enecourage better learning outcomes?
  1. United Nations
  2. UNESCO
  3. UNICEF
  4. None of these
ব্যাখ্যা
♠ স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিয়ে নানা আলোচনা–সমালোচনার মধ্য স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো।

• সংস্থাটি বলছে, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে, শিক্ষার মানোন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে রক্ষায় এটা জরুরি।
• তাদের ভাষ্য, সবার আগে শিক্ষার্থী।
• ইউনেসকো বলছে, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে শিক্ষাগত ক্ষেত্রে কৃতিত্ব কমে যায়। এবং;
• মুঠোফোনের স্ক্রিনে বেশি সময় কাটালে তা শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে, এর প্রমাণও রয়েছে।

• বিশ্বের ২০০টি শিক্ষাব্যবস্থা বিশ্লেষণের ওপর ভিত্তি করে ইউনেসকো জানিয়েছে, কিছু দেশ আইন বা নির্দেশনার মাধ্যমে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করেছে।
• এর মধ্যে রয়েছে ফ্রান্স, যারা ২০১৮ সালের নীতি প্রবর্তন করে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করে।
• আর নেদারল্যান্ডস ২০২৪ সালে এ বিধিনিষেধ এনেছে। 

• ইউনেসকো নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছে, শিক্ষার্থীদের মুখোমুখি শিক্ষা গ্রহণের জন্য শিক্ষা খাতে ‘সামাজিক ব্যাপ্তি’র জায়গাটি যেন অবহেলা করা না হয়। 

উৎস: দৈনিক প্রথম আলো (২৭ জুলাই, ২০২৩)।  
১,৭০০.
ইসলামিক সহযোগিতা সংস্থার অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. আরবি
  2. ইংরেজি
  3. ফ্রেঞ্চ
  4. রুশ
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।