বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ১৬ / ৭৬ · ১,৫০১১,৬০০ / ৭,৫৯৯

১,৫০১.
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থার নাম কী?
  1. ILO
  2. ITU
  3. WIPO
  4. WHO
ব্যাখ্যা

WIPO:
- WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হল জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ অন্যদিকে:
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।

⇒ উল্লেখ্য:
- ILO শ্রমিক অধিকার, কর্মসংস্থান ও শ্রম মান নির্ধারণের জন্য কাজ করে।
- ITU আন্তর্জাতিক টেলিযোগাযোগ, রেডিও ফ্রিকোয়েন্সি ও যোগাযোগ প্রযুক্তির মান নির্ধারণ করে।
- WHO বিশ্ব স্বাস্থ্য, রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা বিষয়ক জাতিসংঘের সংস্থা।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।

১,৫০২.
SDG অর্জনের মেয়াদকাল-
  1. ২০১০ - ২০২০
  2. ২০১৬ - ২০৩০
  3. ২০১৫ -২০৩০
  4. ২০২০ - ২০৩০
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- পূর্ণরূপ: Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন অভীষ্ট।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক অভীষ্ট (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

• এসডিজির ১৭টি অভিষ্ট হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্ত;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: SDG ওয়েবসাইট।
১,৫০৩.
৪৯তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস, ফ্রান্স
  2. খ) লন্ডন, যুক্তরাজ্য
  3. গ) হিরোশিমা, জাপান
  4. ঘ) বন, জার্মানি
ব্যাখ্যা
• G-7:
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে।

তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট।
১,৫০৪.
জি-২০-এর নতুন সদস্য -
  1. আরব লীগ
  2. বাংলাদেশ
  3. সিঙ্গাপুর
  4. আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০ সম্মেলন:
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- ২০২৩ সালে ৯-১০ সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে।
- স্লোগান ছিল: ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’।
- সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান মোদি।
- আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।

এছাড়াও,
- ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: i) জি-২০ ওয়েবসাইট।
        ii) ৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৫০৫.
World Bank এর বর্তমান প্রেসিডেন্ট এর নাম কী?
  1. ক) Albert Monru De
  2. খ) David Malpass
  3. গ) Kristalina Georgieva
  4. ঘ) Jim Yong Kim
ব্যাখ্যা
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় যা ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- বাংলদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। 
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট David Malpass
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID 
- MIGA 

[উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট]
১,৫০৬.
পৃথিবীর সবচেয় বড়ো সংবাদ সংস্থার নাম কী?
  1. ক) রয়টার্স
  2. খ) বিবিসি
  3. গ) সানা
  4. ঘ) তাস
ব্যাখ্যা

পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্স প্রতিষ্ঠিত হয় ১৮৫১ সালে।
প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার।
সদর দপ্তর অবস্থিত যুক্তরাজ্যের লন্ডন শহরে।
British Broadcasting Corporation (BBC) বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন এবং বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা ফ্রান্সের এজেন্সি ফ্রান্স প্রেস (AFP)।
সানা এবং তাস যথাক্রমে সিরিয়া ও রাশিয়ার সংবাদ সংস্থা।

১,৫০৭.
MIGA এর বর্তমান (২০২৪) সদস্য সংখ্যা কত?
  1. ১৮২টি
  2. ১৮৩টি
  3. ১৮৪টি
  4. ১৮৫টি
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুলাই, ২০২৪)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
১,৫০৮.
OPEC সম্পর্কে সঠিক নয় কোনটি?
  1. ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
  2. সদস্য দেশ ১৩ টি।
  3. সদর দপ্তর জেদ্দায়।
  4. কাতার ২০১৯ সালে এই সংস্থা ত্যাগ করে।
ব্যাখ্যা
ওপেক (OPEC):
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো তেল উৎপাদনকারী দেশ গুলোর জোট।
- এটি ১৯৬০ সালে বাগদাদ কনফারেন্সের মাধ্যমে যাত্রা শুরু করে।
- বর্তমানে এর সদস্য দেশ ১৩ টি। যথা- আলজেরিয়া, এঙ্গোলা, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলা।
- এছাড়া ইন্দোনেশিয়া ২০১৬ সালে, কাতার ২০১৯ সালে এবং ইকুয়েডর ২০২০ সালে এই সংস্থা ত্যাগ করে।
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।

উৎস: OPEC এর অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক]
১,৫০৯.
Amnesty International-এর প্রধান উদ্দেশ্য কী?
  1. বৈশ্বিক উষ্ণায়ন রোধ
  2. মানবাধিকার রক্ষা করা
  3. বাণিজ্য বৈষম্য রোধ
  4. বৈশ্বিক জলাশয় রক্ষা
ব্যাখ্যা

• Amnesty International :
- এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ।
- Amnesty International-এর প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন।
- ২৮ মে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত।
- Amnesty International-র সদর দপ্তর- লন্ডন, যুক্তরাজ্য।
- Amnesty International শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৭৭ সালে।
- এটি সাধারণত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ করে।
- Amnesty International-এর প্রধান উদ্দেশ্য- মানবাধিকার রক্ষা করা।

উৎস: Amnesty International website.

১,৫১০.
MIGA - এর মোট সদস্যের মধ্যে উন্নয়নশীল দেশ কয়টি?
  1. ক) ১৮২টি
  2. খ) ১৫৭টি
  3. গ) ১৫৪টি
  4. ঘ) ২৮টি
ব্যাখ্যা
▪ MIGA এর পূর্ণরূপ - ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৪টি ও শিল্পোন্নত দেশ - ২৮টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
১,৫১১.
UNESCO was established in
  1. ক) 1945
  2. খ) 1957
  3. গ) 1919
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে
• এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
• এর বর্তমান সদস্য ১৯৩টি।
• বাংলাদেশে সদস্য পদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।

তথ্যসূত্র : ইউনেস্কো ওয়েবসাইট
১,৫১২.
CIRDAP was established in -
  1. 1976
  2. 1977
  3. 1978
  4. 1979
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকার অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১,৫১৩.
'UNCTAD' এর প্রথম মহিলা পরিচালক কে?
  1. রেবেকা ফারিদ
  2. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  3. রেবেকা গ্রিনস্প্যান
  4. কাইটেক লিম
ব্যাখ্যা

• UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।

- শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর হয়।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।
- 'UNCTAD' এর  বর্তমান মহাসচিব - রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা)।
- UNCTAD এর প্রথম মহিলা পরিচালক-  রেবেকা গ্রিনস্প্যান।

অন্যদিকে,
- কমনওয়েলথের ৬ষ্ঠ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড (ডমিনিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক)। 
- International Maritime Organisation (IMO) এর বর্তমান মহাসচিব কাইটেক লিম (Kitack Lim) (১ জানুঃ, ২০১৬ - ২০২০ সালে ২য় বার দায়িত্ব গ্রহণ)।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট এবং IMO এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
১,৫১৪.
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ (G-7)–এর সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র এশীয় দেশ কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. কাতার
ব্যাখ্যা

◉ জি-৭ (Group of Seven) হলো বিশ্বের সাতটি শিল্পোন্নত গণতান্ত্রিক দেশের একটি সংগঠন। এর মধ্যে একমাত্র এশীয় দেশ হলো জাপান

G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

উৎস: G-7 ওয়েবসাইট।

১,৫১৫.
কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. ক) মিয়ানমার
  2. খ) থাইল্যান্ড
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ এটা আসিয়ানের সদস্য দেশ নয়।
উৎসঃ আসিয়ানের ওয়েবসাইট।
১,৫১৬.
USMCA কী ধরনের চুক্তি?
  1. ক) সামরিক
  2. খ) বাণিজ্য
  3. গ) বন্দি বিনিময়
  4. ঘ) শরনার্থী প্রত্যাবাসন
ব্যাখ্যা
USMCA (The United States-Mexico-Canada Agreements) হলো উত্তর আমেরিকা মহাদেশের তিনটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। এর অংশীদার দেশসমূহ হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। NAFTA চুক্তির স্থলে ২০১৮ সালের ৩০ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট)
১,৫১৭.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে নিম্নের কোন সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে?
  1. Organisation for the Prohibition of Chemical Weapon
  2. International Labour Organization
  3. Food and Agriculture Organization
  4. World Health Organization
ব্যাখ্যা
World Health Organization (WHO):
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।

উল্লেখ্য,
- জানুয়ারি, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে World Health Organization থেকে বেরিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে।
- ২০২৬ সালের ২২ জানুয়ারিতে সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে এর একটি মূল অংশ ছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয় ওয়াশিংটন।

এছাড়াও,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোনো সদস্য রাষ্ট্র বেরিয়ে যেতে চাইলে জাতিসংঘকে এক বছর আগে নোটিশ দিতে হয়। যুক্তরাষ্ট্র এরই মধ্যে সংস্থাটিকে নোটিশ দিয়েছে। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক।

উৎস: i) Al Jazeera.
ii) WHO ওয়েবসাইট।
১,৫১৮.
নিম্নের কোনটি 'Sustainable Development Goals' এর মূলনীতি হিসেবে পরিচিত?
  1. Only for developed countries
  2. Leaving no one behind
  3. Growth without equality
  4. Environment over human needs
ব্যাখ্যা

SDG:
- SDGs-এর পূর্ণরূপ: Sustainable Development Goals.
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।

১,৫১৯.
জাতিসংঘে রেডিও বাংলা কত সালে যাত্রা শুরু করে?
  1. ক) ২০১২
  2. খ) ২০১৩
  3. গ) ২০১৪
  4. ঘ) ২০১৫
ব্যাখ্যা
- বর্তমানে ১৯৩ টি স্থায়ী দেশ নিয়ে গঠিত এই সংস্থার অফিসিয়াল ভাষা ৬টি- ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।
- রেডিও ওয়েবসাইটে খবর প্রচার করা হয় ৯ টি ভাষায়- 
 ৬ টি দাপ্তরিক ভাষা (ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি) এবং সোয়াহিলি, পুর্তগিজ ও বাংলায়।
- ২০১৩ সালে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে রেডিও বাংলা যাত্রা শুরু করে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট, যুগান্তর পত্রিকা।
১,৫২০.
বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয় -
  1. ক) ১৫ অক্টোবর
  2. খ) ১৫ সেপ্টেম্বর
  3. গ) ১৩ অক্টোবর
  4. ঘ) ১৩ সেপ্টেম্বর
ব্যাখ্যা
১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। [সূত্র: unicef.org/bangladesh]
১,৫২১.
জাতিসংঘ মানবাধিকার কমিশন OHCHR এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. প্যারিস, ফ্রান্স
  3. বার্লিন, জার্মানি
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

OHCHR:
- OHCHR-এর পূর্ণরূপ: Office of the High Commissioner for Human Rights.
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালে। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮/১৪১ রেজুলেশন মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। 
- এর সদরদপ্তর: Geneva, Switzerland.
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: বিশ্ব মানবাধিকার সম্মেলন (World Conference on Human Rights).

সূত্র: OHCHR ওয়েবসাইট। 

১,৫২২.
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. আসিয়ান
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. কমেকন
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:
- ১৯৫৮ সালে রোম স্ট্যাটিউট এর মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- সদস্য সংখ্যা: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫২৩.
জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় কোন দেশ?
  1. সুইজারল্যান্ড
  2. সুইডেন
  3. স্পেন
  4. পোল্যান্ড
ব্যাখ্যা

জাতিসংঘ:
- জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি।
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় পোল্যান্ড (৫১ তম দেশ)।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।

১,৫২৪.
GCC কোন সাগর তীরবর্তী দেশগুলোর জোট?
  1. ক) পারস্য উপসাগর
  2. খ) লোহিত সাগর
  3. গ) ভূমধ্যসাগর
  4. ঘ) ভারত মহাসাগর
ব্যাখ্যা
• GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব - H.E. Jasem Mohamed AlBudaiwi.

- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।
- মিশর GCC জোটের সদস্য নয়।

উৎস: GCC ওয়েবসাইট।
১,৫২৫.
Freedom House কোন দেশভিত্তিক এনজিও সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. নেদারল্যান্ডস
  4. জার্মানি
ব্যাখ্যা
Freedom House:
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৩১ অক্টোবর, ১৯৪১ ।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
- এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।

উৎস: Freedom House ওয়েবসাইট।
১,৫২৬.
২০২০-২০২১ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে এশীয় অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে কোন দেশটি?
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) ব্রুনেই
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি। এরা সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়। প্রতিবছর ৫ টি করে সদস্য নবায়ন হয়। ২০২০-২০২১ মেয়াদে দায়িত্ব পালনের জন্যে ৭ জুন ২০১৯ পাঁচটি দেশ নির্বাচন করা হয়। এগুলো হলোঃ ভিয়েতনাম (এশিয়া), তিউনেশিয়া ও নাইজার (আফ্রিকা), সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স (আমেরিকা অঞ্চল) এবং এস্তোনিয়া (ইউরোপ)। ভিয়েতনাম নিরাপত্তা পরিষদে কুয়েতের স্থলাভিষিক্ত হয় ২০২০ সালের ১ জানুয়ারী। এছাড়া ২০১৯-২০২০ মেয়াদে এশীয় প্রতিনিধি হিসেবে ইন্দোনেশিয়া দায়িত্ব পালন করছে। (সূত্রঃ ইউএনও ওয়েবসাইট)
১,৫২৭.
পরমাণু অস্ত্র পরীক্ষারোধ আলোচনার প্রস্তাবক দেশ-
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ভারত
  3. গ) আর্জেন্টিনা
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
পরমাণু অস্ত্র পরীক্ষারোধ আলোচনার প্রস্তাবক দেশ অস্ট্রেলিয়া। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে। বাংলাদেশ চুক্তিটি অনুমোদন করে ২০০০ সালে। ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া চুক্তি স্বাক্ষর করেনি। চীন, মিশর, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১,৫২৮.
VGF এর পূর্ণরূপ কি?
  1. ক) Valuable General Feeding
  2. খ) Vulnerable Group Feeding
  3. গ) Voluntary Group Feeding
  4. ঘ) Vulnerable General Feeding
ব্যাখ্যা

In the wake of the famine in 1974, the Government of Bangladesh, in partnership with the World Food Program (WFP), launched the vulnerable group feeding (VGF) program. When introduced, VGF provided a monthly transfer of 31.25 kg of wheat per household per month for a period of two consecutive years. To date, VGF continues to be a humanitarian program that provides food transfers to the poor during disasters and major religious festivals.

Source: World Bank

১,৫২৯.
​​UNDP-এর সর্বোচ্চ পদবী কোনটি?
  1. মহাসচিব
  2. সভাপতি
  3. প্রশাসক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

​​UNDP:
- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়।
- UNDP-এর সর্বচ্চো কর্মকর্তাকে বলা হয় প্রশাসক।
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি)।[ডিসেম্বর ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

​গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Sustainable Development Goals (SDGs): ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য বাস্তবায়ন।
- Human Development Index (HDI): মানব উন্নয়ন পরিমাপ।
- Global Environment Facility (GEF): পরিবেশ প্রকল্পে অর্থায়ন।
- Crisis Response and Recovery: সংঘাত ও দুর্যোগে পুনর্বাসন।
- Inclusive Growth Programmes:
- নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন
- নির্বাচন, নীতি প্রণয়ন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা
- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস ও পরিবেশবান্ধব টেকসই প্রকল্প বাস্তবায়ন

উৎস: UNDP ওয়েবসাইট।

১,৫৩০.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা নয় কোনটি?
  1. জাতিসংঘ সচিবালয়
  2. অছি পরিষদ
  3. নিরাপত্তা পরিষদ
  4. আন্তর্জাতিক অপরাধ আদালত
ব্যাখ্যা
• আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের মূল অঙ্গসংস্থা নয়।

জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৩১.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম কোনটি?
  1. ক) UNFPA
  2. খ) UNIDO
  3. গ) FAO
  4. ঘ) ILO
ব্যাখ্যা
- জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি।
যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)

- UNIDO , FAO , ILO এগুলো হলো জাতিসংঘের  Specialized Agencies.

তথ্যসূত্র - সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১,৫৩২.
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্রাসেলস
  2. খ) স্ট্রাসবার্গ
  3. গ) ফ্রাঙ্কফুর্ট
  4. ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (EEC) থেকে বর্তমান ইউরোপীয়ান ইউনিয়ন নামকরণ করা হয় ১লা জানুয়ারি, ১৯৯৩ সালে ম্যাসট্রিট চুক্তি কার্যকরের মাধ্যমে।
ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
উৎসঃ ইইউর ওয়েবসাইট।
১,৫৩৩.
গ্রুপ অফ ফিফটিন (G-15) মূলত কোন ধরনের জোটকে নির্দেশ করে? 
  1. উন্নত রাষ্ট্রগুলোর সামরিক জোট
  2. উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোট
  3.  শূন্য কার্বন নিঃসরণকারী দেশগুলোর জোট
  4. উপরোক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা

• গ্রুপ অফ ফিফটিন (G-15):
- এটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির একটি অর্থনৈতিক গ্রুপ।
- এটি ১৯৮৯ সালে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে সহযোগিতা এবং সহযোগিতার প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমানে G15-এ ১৮টি দেশ রয়েছে: আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জ্যামাইকা, কেনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, সেনেগাল, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে। [ফেব্রুয়ারি, ২০২৫]
- সদস্য দেশগুলো সাধারণত স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করার জন্য নিয়মিত বৈঠক করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে।

G15-এর কার্যক্রম ও উদ্দেশ্য:
- উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ সংরক্ষণ ও বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থান শক্তিশালী করা।
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনে উন্নয়নশীল দেশগুলোর মতামত তুলে ধরা।
- উত্তর-দক্ষিণ (উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর) মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা।
- বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
- প্রতি বছর বৈঠকের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্য নীতিগুলো পর্যালোচনা করা।

তথ্যসূত্র: World Population Review ওয়েবসাইট।

১,৫৩৪.
জাতিসংঘের কোন দুইজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেছেন?
  1. গ্লাডউইন জেব ও ইউ থান্ট
  2. কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড
  3. আন্তোনিও গুতেরেস ও গ্লাডউইন জেব
  4. কফি আনান ও বান কি মুন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত  ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন।
• কফি আনান ও
• দ্যাগ হ্যামারশোল্ড।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখে জাতিসংঘ ও কফি আনান।
- এর কারণে কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৩৫.
'সার্ক কৃষি কেন্দ্র' কোন দেশে অবস্থিত?
  1. শ্রীলঙ্কা
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. ভারত
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

সূত্র: সার্ক ওয়েবসাইট।
১,৫৩৬.
Orbis International মূলত কোন ক্ষেত্রে কাজ করে?
  1. শিশু শিক্ষায় সহায়তা
  2. খাদ্য নিরাপত্তা
  3. পরিবেশ সংরক্ষণ
  4. চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ
ব্যাখ্যা

Orbis International:
- Orbis International হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (DEREK HODKEY)।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ ও চোখের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও সেবা প্রদান করা।

উৎস: Orbis International ওয়েবসাইট।

১,৫৩৭.
কত সালে NAFTA চুক্তিটি কার্যকর হয়?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯১ সালে
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

উৎস: মার্কিন সরকারি ওয়েবসাইট।
১,৫৩৮.
সার্ক কৃষি কেন্দ্র (SAC) কোথায় অবস্থিত?
  1. নয়াদিল্লি
  2. ঢাকা
  3. কলম্বো
  4. ইসলামাবাদ
ব্যাখ্যা
SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Cooperation.
- SAARC প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

- সার্ক কৃষি কেন্দ্র : ঢাকা;
- সার্ক সদরদপ্তর : কাঠমুন্ডু;
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র : গুজরাট;
- সার্ক বিশ্ববিদ্যালয় : নয়াদিল্লি;
- সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র : ইসলামাবাদ;
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র : কাঠমুন্ডু;
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র : কলম্বো।

উৎস: সার্ক ওয়েবসাইট। 
১,৫৩৯.
ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠার সাথে কোন চুক্তিটি সংশ্লিষ্ট?
  1. রোম চুক্তি
  2. ব্রাসেলস চুক্তি
  3. ম্যাসট্রিক্ট চুক্তি
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়। 

⇒ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:
i. ইউরোপিয়ান কাউন্সিল,
ii. ইউরোপিয়ান পার্লামেন্ট,
iii. ইউরোপিয়ান কমিশন,
iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস,
V. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
vi. দি কোর্ট অব অডিটরস.

এছাড়াও,
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা প্রচলন প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম: FRONTEX।

উৎস: EU-এর ওয়েবসাইট।
১,৫৪০.
উড্রো উইলসনের ১৪ দফার কোন দফায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল?
  1. ৮ নং
  2. ১১ নং
  3. ১৪ নং
  4. ১২ নং
ব্যাখ্যা
উড্রো উইলসন:
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।

⇒ ভূমিকা: আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন মিত্রপক্ষ ও জার্মানির মধ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য চোদ্দোটি শর্তযুক্ত এক ঘোষণা জারি করেন, যা 'চোদ্দোদফা শর্ত' নামে পরিচিত।
- ১৯১৮ খ্রিস্টাব্দে এটি ঘোষণা হয়।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।
- পয়েন্ট ১৪: "একটি সাধারণ বৈশ্বিক সম্মেলন স্থাপন করা, যা আন্তর্জাতিক আইন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে।"

উৎস: History.com
১,৫৪১.
চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়-
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০৭ সালে
  3. গ) ২০১৩ সালে
  4. ঘ) ২০১৭ সালে
ব্যাখ্যা

চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
গঠিত হয়- ১৫ জুন, ২০০১ সাল।
সদরদপ্তর- বেইজিং, চীন।
বর্তমান সদস্য- ৮টি। এগুলাে হলাে: চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান,কিরগিজস্তান, ভারত ও পাকিস্তান।
পর্যবেক্ষক দেশ- ৪টি (ইরান, আফগানিস্তান, বেলারুশ ও মঙ্গোলিয়া)।
উৎসঃ সাংহাই সহযােগিতা সংস্থার ওয়েবসাইট।

১,৫৪২.
বিশ্বব্যাংক-এর তথ্যমতে, ২০২৫ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে -
  1. ২.৩ শতাংশ
  2. ২.৯ শতাংশ
  3. ৩.৩ শতাংশ
  4. ৩.৮ শতাংশ
ব্যাখ্যা
বাণিজ্য উত্তেজনার প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে: বিশ্বব্যাংক
- ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.৪ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক।
- সংস্থাটির মতে, এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২.৩ শতাংশ হবে।
- ১০ জুন ২০২৫ তারিখে প্রকাশিত সংস্থাটির ‘গ্লোবাল ইকোনমিক প্রসপ্রেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
- এতে বলা হয়, উচ্চ হারে শুল্ক আরোপ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় সব অর্থনীতির জন্যই একটি বড় ‘প্রতিবন্ধকতা’ তৈরি হয়েছে।

⇒ বিশ্বব্যাংকের প্রতিবেদনটিতে তাদের মাত্র ছয় মাস আগের পূর্বাভাসের তুলনায় বিশ্বের প্রায় ৭০ শতাংশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছে।
- সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং উদীয়মান ছয়টি অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে।
- বিশ্বব্যাংক সরাসরি মন্দার পূর্বাভাস না দিলেও জানিয়েছে, চলতি ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এমন এক দুর্বল অবস্থায় নামবে, যা ২০০৮ সালের পর মন্দা ব্যতিরেকে সবচেয়ে দুর্বল।
- আগামী ২০২৭ সাল নাগাদ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যা ১৯৬০-এর দশকের থেকে কোনো একক দশকে সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি।

উৎস: i) বিশ্বব্যাংক ওয়েবসাইট। [link]
ii) প্রথম আলো।
১,৫৪৩.
আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) টোকিও
  3. গ) রোম
  4. ঘ) ওয়াশিংটন
ব্যাখ্যা
- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund)
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।

- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১২তম ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
- আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ক্রিস্টিন লাগার্দ।
- আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।

উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
১,৫৪৪.
General Agreement on Tariffs and Trade (GATT) কার্যকর হয় -
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৫১ সালে
ব্যাখ্যা
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে World Trade Organization গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
১,৫৪৫.
জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) ও জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) এর যৌথ প্রচেষ্টায় কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Green Peace
  2. খ) UNFCCC
  3. গ) IPCC
  4. ঘ) UNDP
ব্যাখ্যা
- IPCC (The Intergovernmental Panel on Climate Change) জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে।
- বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়।
- IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

অপরদিকে, 
UNDP= United Nations Development Programme.
UNFCCC= United Nations Framework Convention on Climate Change.
Green Peace= Greenpeace is an independent global campaigning network

সূত্র: IPCC ওয়েবসাইট।
১,৫৪৬.
কমনওয়েলথ দিবস পালিত হয়-
  1. ক) মার্চের দ্বিতীয় সোমবার
  2. খ) মে’র প্রথম মঙ্গলবার
  3. গ) আগস্টের প্রথম রবিবার
  4. ঘ) অক্টোবরের প্রথম সোমবার
ব্যাখ্যা
ব্রিটেনের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। মে’র প্রথম মঙ্গলবার বিশ্ব হাঁপানি বা অ্যাজমা দিবস, আগস্টের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস এবং অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়।(সূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,৫৪৭.
২০২২-২৩ মেয়াদে এশীয়-প্যাসিফিক অঞ্চল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে -
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) কুয়েত
  4. ঘ) কাজাখস্তান
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০২২-২০২৩ মেয়াদে নির্বাচিত অস্থায়ী সদস্যসমূহ:
- সংযুক্ত আরব আমিরাত : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
- আলবেনিয়া : পূর্ব ইউরোপ
- ঘানা ও গ্যাবন : আফ্রিকা
- ব্রাজিল : লাতিন আমেরিকা।

২০২১-২০২২ মেয়াদের অস্থায়ী সদস্য সমূহ:
- ভারত
- আয়ারল্যান্ড
- কেনিয়া
- মেক্সিকো
- নরওয়ে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৫৪৮.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ডিসেম্বর, ২০২৪)
  1. স্লোভাকিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. সাইপ্রাস
  4. স্লোভেনিয়া
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (ডিসেম্বর, ২০২৪)
- ক্রোয়েশিয়া ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১,৫৪৯.
কতটি দেশ AFTA চুক্তির সদস্য?
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
AFTA (ASEAN Free Trade Area) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।

১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৩ সালের ১ জানুয়ারি ছয়টি দেশের সমন্বয়ে AFTA যাত্রা শুরু করে।

AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।

(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
১,৫৫০.
USMCA- এর সদস্যরাষ্ট্র নয়- 
  1.  কানাডা
  2. মার্কিন যুক্তরাষ্ট্র 
  3. মেক্সিকো
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• North American Free Trade Agreement (NAFTA).
- উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) উত্তর আমেরিকায় একটি মুক্ত-বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করে।
- এটি ১৯৯২ সালে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে।
- চুক্তিটি ১ জানুয়ারী, ১৯৯৪ থেকে কার্যকর হয়।
- NAFTA তাৎক্ষণিকভাবে স্বাক্ষরকারী দেশগুলির উৎপাদিত বেশিরভাগ পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করে।
- এটি ১৫ বছরের মধ্যে ক্রস-বর্ডার বিনিয়োগ এবং তিন দেশের মধ্যে পণ্য ও পরিষেবার চলাচলের ক্ষেত্রে অবশিষ্ট বেশিরভাগ বাধা দূর করার আহ্বান জানায়।

NAFTA থেকে USMCA
২০১৮ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে NAFTA চুক্তির পক্ষসমূহ আগের চুক্তিটি পূনঃনিরীক্ষণের পর তা নতুন করে স্বাক্ষর করেন। এই নতুন চুক্তিটির নাম ‘United States–Mexico–Canada Agreement’ (USMCA)।
 
এক নজরে USMCA
চুক্তির খসড়া চূড়ান্ত - ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর - ৩০ নভেম্বর, ২০১৮ সাল
চুক্তি স্বাক্ষর স্থান - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
চুক্তি কার্যকর - ১ জুলাই, ২০২০ সাল
মেয়াদ - ১৬ বছর (তবে পরবর্তীতে নবায়নযোগ্য)

 
উৎস: Official Website of the International Trade Administration.
১,৫৫১.
ইরাক-ইরান যুদ্ধের সময় জাতিসংঘের গঠিত শান্তিরক্ষা মিশন এর নাম- 
  1. UNAMIR 
  2. UNIIMOG 
  3. UNSTO
  4. UNMIK
ব্যাখ্যা

জাতিসংঘ মিশন:
- ইরাক-ইরান যুদ্ধের সময় জাতিসংঘের গঠিত শান্তিরক্ষা মিশন এর নাম United Nations Iran Iraq
Military Observer Group (UNIIMOG)।
- বাংলাদেশ ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।
- UNTSO হলো ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন।
- UNAMIR হলো United Nations Assistance Mission for Rwanda) হলো রুয়ান্ডায় প্রেরিত মিশন।
- UNMIK হলো কসেভোতে পরিচালিত মিশন।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১,৫৫২.
UNRWA কোন দেশের শরণার্থীদের জন্য কাজ করে? 
  1. আফগানিস্তান
  2. মেক্সিকো
  3. ফিলিস্তিন
  4. ইউক্রেন
ব্যাখ্যা

- UNRWA কেবলমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করে।
- UNHCR ও UNRWA আলাদা সংস্থা, UNHCR বিশ্বব্যাপী শরণার্থীদের নিয়ে কাজ করে, কিন্তু UNRWA কেবলমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করে।

• UNRWA:

- United Nations Relief and Works Agency.
- UNRWA হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা,
- যা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান করে।
• সদর দপ্তর:
- আম্মান, জর্ডান (প্রশাসনিক দপ্তর)
- গাজা (অপারেশন হেডকোয়ার্টার)
- প্রতিষ্ঠিত: ৮ ডিসেম্বর ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠার পটভূমি: ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের শরণার্থী হয়ে পড়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলুশন 302 (IV) দ্বারা সংস্থাটি গঠিত হয়।

• UNRWA পাঁচটি অঞ্চল জুড়ে কাজ করে:
- জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা স্ট্রিপ ওয়েস্ট ব্যাংক (ইসরায়েল অধিকৃত)।

উৎস: UNRWA  ওয়েবসাইট।

১,৫৫৩.
OPCW কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কাজ করে?
  1. জৈবিক অস্ত্র
  2. রাসায়নিক অস্ত্র
  3. পারমাণবিক অস্ত্র
  4. সবগুলো
ব্যাখ্যা
OPCW:
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা Organization for the Prohibition of Chemical Weapons (OPCW)।
- প্রতিষ্ঠাকাল: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।

উল্লেখ্য,
- এটি রাসায়নিক অস্ত্র নির্মূল এবং নিষিদ্ধ করার জন্য কাজ করে।
- OPCW এর প্রধান উদ্দেশ্য হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুদ এবং বিস্তার রোধ করা এবং সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা। 
- এটি ১৯৯৩ সালে গৃহীত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (Chemical Weapons Convention বা CWC) এর আওতায় কাজ করে।

উৎস: OPCW ওয়েবসাইট।
১,৫৫৪.
BIMSTEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল?
  1. ৫টি
  2. ৭টি
  3. ৪টি
  4. ৩টি
ব্যাখ্যা

- BIMSTEC- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।

বিমসটেক (BIMSTEC ) :

- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (আগস্ট, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- BIMSTEC দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করে।
- এটি একটি আঞ্চলিক সংস্থা যা উভয় অঞ্চলের দেশগুলিকে অন্তর্ভুক্ত করে,
- বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং একীকরণের লক্ষ্যে।

উল্লেখ্য,
- Myanmar যোগ হওয়ার পর (২২ ডিসেম্বর ১৯৯৭) সংগঠনটি BIMST-EC (Bangladesh, India, Myanmar, Sri Lanka, Thailand Economic Cooperation) নামে পুনঃনামকরণ করা হয়।
- ৬ষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে (জুলাই ২০০৪, থাইল্যান্ড) Bhutan ও Nepal যোগ হওয়ার পর, ৩১ জুলাই ২০০৪-এ প্রথম শীর্ষ সম্মেলনে (Bangkok) সংস্থার চূড়ান্ত নাম রাখা হয় BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১,৫৫৫.
ইউনেস্কো প্রতিষ্ঠায় জাতিসংঘ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. প্যারিস
  2. লন্ডন
  3. জেনেভা
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১ -১৬ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে ইউনেস্কো প্রতিষ্ঠায় জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 
- ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে ৪৪টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে। 
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- অর্থাৎ জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়  ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ১৯৪৬ সালে ১৯ নভেম্বর ইউনেস্কোর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। 

- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।

(তথ্যসূত্র : ইউনেস্কো ওয়েবসাইট, জাপানের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট)
১,৫৫৬.
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে -
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৫১ সালে
  3. গ) ১৯৫৩ সালে
  4. ঘ) ১৯৫৬ সালে
ব্যাখ্যা

জাতিসংঘ শিশু তহবিল (UNICEF):
- UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - International Children’s Emergency Fund (ICEF)।
- বিশ্বব্যাপী শিশুদের সার্বিক অবস্থার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি কার্যক্রম পরিচালনা করে থাকে।
- শিশুদের নিরাপদ জন্ম, উন্নত শৈশবকাল নিশ্চিতকরণ, শিশু অধিকার রক্ষা, তাদের সম্ভাবনাকে প্রস্ফুটিত করা - ইত্যাদি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এটি কাজ করে।
- ১৯৫৩ সালে এটি জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা পায়।
উৎসঃ UNICEF ওয়েবসাইট।

১,৫৫৭.
জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন?
  1. ট্রিগভেলি
  2. উ থান্ট
  3. বান কি মুন
  4. ড. বুট্রোস ঘালি
ব্যাখ্যা
• জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব ছিলেন উ থান্ট।
উ থান্ট:
- জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন।
জন্মস্থান: মিয়ানমার।
- তিনি এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
- সময়কাল: ১৯৬১-৭১ সাল পর্যন্ত।
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।

অন্যদিকে,
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলী।
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)।
- জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৫৮.
ICAO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) অটোয়া
  2. খ) জুরিখ
  3. গ) দুবাই
  4. ঘ) মন্ট্রিয়াল
ব্যাখ্যা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ICAO (International Civil Aviation Organization) এর প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত। এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে। বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
(সূত্রঃ ICAO ওয়েবসাইট)
১,৫৫৯.
নিচের কোন দেশটি অকাস চুক্তি অংশীদার নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
অকাস চুক্তি হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি। গত ১৫ সেপ্টেম্বর ২০২১ এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা প্রদান করা হয়।

অকাস চুক্তির মূল উদ্দেশ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান ও তৎপরতাকে ব্যাহত করা। এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন নির্মাণে প্রযুক্তিগত সহায়তা করবে।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১,৫৬০.
RCEP এর পূর্ণরুপ কী?
  1. ক) Regional prehensive Economic Partnership
  2. খ) Regional Comprehensive Economiss Partnership
  3. গ) Regional Comprehensive Economic Partnership
  4. ঘ) Region Comprehen Economic Partnership
ব্যাখ্যা
• Regional Comprehensive Economic Partnership:
- Regional Comprehensive Economic Partnership (RCEP) হল Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র ।
- মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) অংশীদারদের মধ্যে একটি প্রস্তাবিত বাণিজ্য চুক্তি।
- The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ যেমনঃ ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন।

- সম্প্রতি বাংলাদেশ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক ব্লক আরসেপ-এ যোগদানের পক্ষে নীতিগত সিন্ধান্ত নিয়েছে।

উৎস: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট।
১,৫৬১.
USMCA নিম্নের কোন চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়?
  1. EFTA
  2. AFTA
  3. NAFTA
  4. SAPTA
ব্যাখ্যা
USMCA:
- USMCA-এর পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement।
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।
- চুক্তিটি NAFTA (North American Free Trade Agreement) চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।

⇒ USMCA চুক্তির বৈশিষ্ট্য:
- বাণিজ্য সম্পর্ক আধুনিকীকরণ,
- কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন,
- শ্রমিক অধিকার,
- বুদ্ধিজীবী সম্পত্তি।
 
উল্লেখ্য,
• NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- সদস্য: ৩টি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
১,৫৬২.
নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশ -
  1. চীন ও ব্রাজিল
  2. যুক্তরাষ্ট্র ও ভারত
  3. চীন ও যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স ও জার্মানি
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। তাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১,৫৬৩.
কত সালে GATT বিলুপ্ত ঘোষণা করা হয়?
  1. ১৯৯৩ সালে
  2. ১৯৯৪ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- GATT মূলত একটা বাণিজ্যিক চুক্তি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৪৮ সালে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন কর্মসূচী প্রণয়ন করা এবং মুক্তবাজার অর্থনীতিকে গতিশীল করা।
- এই চুক্তির পিছনে উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিশ্ব বাণিজ্যকে পুনর্গঠন।

উল্লেখ্য,
⇒ GATT (General Agreement on Tariffs and Trade) বিলুপ্ত ঘোষণা করা হয় ১৯৯৪ সালে।
- ১৯৯৪ সালে, গ্যাটকে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) দ্বারা প্রতিস্থাপিত করা হয়।
- WTO প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট। [link]
১,৫৬৪.
ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
UNESCO:
- ইউনেস্কোর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO).
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১,৫৬৫.
জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় কোনটি?
  1. স্প্যানিশ
  2. রুশ
  3. পর্তুগিজ
  4. আরবি
ব্যাখ্যা
• পর্তুগিজ ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়।

- জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
• আরবি   • ইংরেজি   • চাইনিজ    • রুশ,   • স্প্যানিশ  • ফ্রেঞ্চ।

- কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
- জাতিসংঘের যেকোনো ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ। 


সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৫৬৬.
বর্তমানে জাতিসংঘের কয়টি সদস্য রাষ্ট্র রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. ১৮৯টি
  2. ১৯১টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations - UN):
- জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা, যা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থার কার্যক্রম ও উদ্দেশ্য জাতিসংঘ সনদের নীতিমালার ওপর ভিত্তি করে পরিচালিত হয়।
- ১৯৪৫ সালে জাতিসংঘের ৫১টি সদস্য রাষ্ট্র ছিল।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- জাতিসংঘের সাধারণ পরিষদের সকল সদস্য রাষ্ট্রই এর সদস্য।
- জাতিসংঘে নতুন সদস্য যুক্ত হতে হলে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদের সিদ্ধান্ত প্রয়োজন।
- জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব: অ্যান্টোনিও গুতেরেস (পর্তুগাল)।
- জাতিসংঘের পূর্ববর্তী সংস্থা ছিল লীগ অব নেশন্স।

উৎস: UN ওয়েবসাইট।
১,৫৬৭.
Soft Loan Window প্রদান করে কোন সংস্থাটি?
  1. ক) আন্তর্জাতিক তহবিল (IMF)
  2. খ) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
  3. গ) এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
  4. ঘ) আন্তহিক পুজি বিনিয়ােগ সংস্থা (IFC)
ব্যাখ্যা
বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩ টি। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে বিনা সুদে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। দেশ হিসেবে বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি সহায়তা পায়।
উৎসঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট
১,৫৬৮.
বর্তমানে শেনজেন অঞ্চল ভুক্ত দেশ কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২৫টি
  2. ২৭টি
  3. ২৯টি
  4. ৩২টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।  [Link]
১,৫৬৯.
বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয়?
  1. ক) ১৮ জুলাই
  2. খ) ৩১ জুলাই
  3. গ) ১১ জুলাই
  4. ঘ) ১ জুলাই
ব্যাখ্যা

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) - এর উদ্যোগে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।
- ১৯৯০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।

১,৫৭০.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কার্যক্রম শুরু করে কবে থেকে?
  1. ১৯৪৪
  2. ১৯৪৫
  3. ১৯৪৬
  4. ১৯৪৭
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- IMF-এর পূর্ণরূপ: International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর ১৯৪৫।
- কার্যক্রম শুরু: ১মার্চ ১৯৪৭।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি দেশ।
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন (২১ অক্টোবর ২০২৪)।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।

উৎস: আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়েবসাইট।

১,৫৭১.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ফ্রান্স
  4. চীন
ব্যাখ্যা
জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট (লিংক)।
১,৫৭২.
OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রিয়াদ, সৌদি আরব
  3. জেদ্দা, সৌদি আরব
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
OPEC:
- OPEC (অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ) হলো একটি বহুজাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্রগুলোর পেট্রোলিয়াম নীতির সমন্বয় সাধন এবং প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা প্রদান করে।
- প্রতিষ্ঠিত: ১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০ (বাগদাদ সম্মেলন)
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সাল থেকে)। 
- প্রতি ছয় মাস অন্তর OPEC কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে তেল উৎপাদন নীতি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
- তেলের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন করা হয়।
- OPEC বিশ্ব তেল বাজারে অন্যতম প্রভাবশালী সংস্থা হিসেবে কাজ করে এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

OPEC থেকে সদস্যপদ প্রত্যাহার:
- কাতার (২০১৯) – প্রাকৃতিক গ্যাস উৎপাদনে মনোযোগ দেওয়ার জন্য।
- ইকুয়েডর (২০২০) – অর্থনৈতিক কারণ।
- অ্যাঙ্গোলা (২০২৩) – উৎপাদন সীমাবদ্ধতার কারণে।

উৎস: Britannica.
OPEC ওয়েবসাইট। 
১,৫৭৩.
UNDP বিশ্বের কতোটি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে?
  1. ১২০টি
  2. ১৩০টি
  3. ১৭০টি
  4. ১৮০টি
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

⇒ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি এই গ্রহকে রক্ষায় কাজ করছে। এই সংস্থা দেশগুলোকে দৃঢ় নীতি, দক্ষতা, অংশীদারীত্ব ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতা করে, যাতে তারা তাদের অগ্রগতিকে টেকসই করতে পারে।

উৎস: UNDP ওয়েবসাইট।
১,৫৭৪.
OPCW এর সদরদপ্তর কোথায়?
  1. ক) ব্রাসেলস, বেলজিয়াম
  2. খ) ভিয়েনা, অস্ট্রিয়া
  3. গ) মিনস্ক, বেলারুশ
  4. ঘ) হেগ, নেদারল্যান্ড
ব্যাখ্যা

OPCW (Organisations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস।

তথ্যসূত্র- OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।

১,৫৭৫.
Non-Aligned Movement (NAM) এর ভিত্তি স্থাপিত হয়েছিল কোন সম্মেলনে?
  1. পিকিন সম্মেলন
  2. বেলগ্রেড সম্মেলন
  3. বান্দুং সম্মেলন
  4. ব্রাসেলস সম্মেলন
ব্যাখ্যা
• ন্যাম বা জোট-নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনে।
- এই সম্মেলনে গৃহীত নীতিগুলির উপর ভিত্তি করেই ১৯৬১ সালে বেলগ্রেডে জোট-নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। 

NAM: 

- এর পূর্ণরূপ:Non-Aligned Movement. 
- জোট নিরপেক্ষ আন্দোলন।
- NAM- এর উৎপত্তি ঘটে ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ অনুষ্ঠিত প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন থেকে।
- এই সম্মেলনটি বান্দুং, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়।
- এটি “Bandung Conference” নামে পরিচিত।
- ২৯টি দেশের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করে।
- অধিকাংশ ছিল এশীয়, কারণ অনেক আফ্রিকান দেশ তখনও উপনিবেশ ছিল।
- প্রথম শীর্ষ সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি।
- বর্তমান সদস্য: ১২১ টি সদস্য দেশ। [জুলাই, ২০২৫]
- পর্যবেক্ষক দেশ: ১৮ টি।
- পর্যবেক্ষক সংগঠন: ১০ টি।

উল্লেখ্য,
• ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন- ২০২৪: 
- স্থান: কামপালা, উগান্ডা।
- তারিখ: ১৫ -২০ জানুয়ারি, ২০২৪।

উৎস: NAM ওয়েবসাইট।
১,৫৭৬.
জাতিসংঘ দিবস কবে?
  1. ২৮ শে জুন
  2. ২৪ শে অক্টোবর
  3. ২৫ শে সেপ্টেম্বর
  4. ১০ শে ডিসেম্বর
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- প্রতিষ্ঠার তারিখ হিসেবে প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।  
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। 
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।  
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।  

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৫৭৭.
ইকো(ECO) এর সদস্য দেশ নয়-
  1. ক) ইরান
  2. খ) মালদ্বীপ
  3. গ) তাজিকিস্তান
  4. ঘ) আজারবাইজান
ব্যাখ্যা
অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ECO) একটি আন্তঃসরকারী আঞ্চলিক সংস্থা। এই সংস্থার সামগ্রিক উদ্দেশ্য হল সদস্য রাষ্ট্রসমূহ এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের স্থায়ী অর্থনৈতিক বিকাশ। ইরান, পাকিস্তান এবং তুরস্ক কর্তৃক ১৯৬৪ সালে আঞ্চলিক সহযোগিতা সংস্থা (RCD) হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে নামকরণ করা হয় ইকো বা Economic Cooperation Organization (ECO)। বর্তমানে পশ্চিম ও দক্ষিণ এশিয়া, ককেসাস এবং মধ্য এশিয়া থেকে দশটি দেশ এই সংস্থার সদস্য: ইরান, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, কিরঘিজস্তান, তুর্কেমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, আজারবাইজান এবং তাজিকিস্থান। সূত্র- eco.int ওয়েবসাইট।
১,৫৭৮.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
  1. শ্রীলংকা
  2. ফিলিপাইন
  3. ইন্দোনেশিয়া
  4. জাপান
ব্যাখ্যা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট:
- IRRI পূর্ণরূপ -International Rice Research Institute.
- IRRI হল একটি স্বাধীন, অলাভজনক, গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান, ১৯৬০ সালে ফোর্ড এবং রকফেলার ফাউন্ডেশন ফিলিপাইন সরকারের সহায়তায় প্রতিষ্ঠিত।
- সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর লস বানোসেতে অবস্থিত।তবে যোগাযোগের জন্য সংস্থাটি ম্যানিলাকে ঠিকানা হিসেবে ব্যবহার করে।
 
উৎস: IRRI website. [link]
১,৫৭৯.
নিচের কোন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠনের জড়িত নয়?
  1. ক) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  2. খ) দ্যাগ হ্যামারশোল্ড
  3. গ) উইনস্টন চার্চিল
  4. ঘ) জোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
জাতিসংঘ প্রতিষ্ঠা:

- ১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন প্রমুখের উদ্যোগে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘ সনদ ১৯৪৫ সালের ২৬ জুন গৃহীত এবং স্বাক্ষরিত হয়েছিল।
- প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়।
- ১৯৪৫ সালের ২৬ জুন অনুষ্ঠিত সানফ্রান্সিসকো জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ৫১টি।
- কনফারেন্সে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৫ই অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৮০.
নিচের কোন দুটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা?
  1. ফারসি ও স্পেনিশ
  2. হিন্দি ও আরবি
  3. ইংরেজি ও পর্তুগিজ
  4. ফরাসি ও রুশ
ব্যাখ্যা
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি।
এগুলো হলো:
- ইংরেজি
- ফরাসি
- রুশ
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৫৮১.
‘Everything but Arms (EBA)’ এই বাণিজ্য সুবিধাটি দেয় কে?
  1. বিশ্ব বানিজ্য সংস্থা
  2. বিশ্বব্যাংক
  3. আই এম এফ
  4. ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
• ‘Everything but Arms (EBA)’ এই বাণিজ্য সুবিধাটি ইউরোপীয় ইউনিয়ন দিয়ে থাকে। 
- বাংলাদেশ জাতিসংঘের এলডিসিভুক্ত দেশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে।
- ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশ Everything but Arms (EBA) ফ্যাসিলিটির আওতায় শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে।
- কিন্তু ২০২৬ সালে বাংলাদেশ জাতিসংঘের এলডিসি গ্রুপ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ করবে।
- ফলে তথন বাংলাদেশ রপ্তানি ক্ষেত্রে আর শুল্কমুক্ত সুবিধা পাবে না।
- তবে এলডিসি থেকে উত্তরণ পরবর্তী আরো তিনবছর বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে।
- এতে করে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশ ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে।

সূত্র: ইইউ ওয়েবসাইট এবং বাংলাদেশ জার্নাল।
১,৫৮২.
UNCTAD এর পূর্ণরূপ -
  1. United Nations Conference on Trade and Development
  2. United Nations Co operation on Trade and Development
  3. United Nations Council for Trade and Development
  4. United Nations Council for Trade and Diplomacy
ব্যাখ্যা

UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয়  ৩০ ই ডিসেম্বর  ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।

১,৫৮৩.
'UNCLOS' কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৮২
  2. খ) ১৯৮৪
  3. গ) ১৯৮৫
  4. ঘ) ১৯৮৭
ব্যাখ্যা
- জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea (UNCLOS) ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম।
- সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে এটি স্বাক্ষরিত হয়।
- সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত।
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
১,৫৮৪.
বিশ্ব বানিজ্য সংস্থার সর্বশেষ সদস্য কোনটি?
  1. এন্ডোরা
  2. আফগানিন্তান
  3. দক্ষিণ সুদান
  4. গিনি
ব্যাখ্যা
WTO
- World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে- ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 
- বর্তমান সদস্য ১৬৪ টি।
- সর্বশেষ সদস্য আফগানিন্তান (১৬ জুলাই, ২০১৬)।
- বর্তমান মহাপরিচালক - এনগোজি ওকোনজো- ইওয়েলা (নাইজেরিয়া)।

-WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT ১ জানুয়ারী, ১৯৯৫ সালে WTO-তে রুপান্তরিত হয়।

- WTO-এর  সর্বশেষ রাউন্ড হল দোহা রাউন্ড (২০০১ সাল
থেকে)।
- বাংলাদেশের সদস্যপদ লাভ - ১ জানুয়ারি, ১৯৯৫। (২৮ তম সদস্য)।

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট ও Britannica।
১,৫৮৫.
World Economic Forumএর ৫৫তম বার্ষিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. দাভোস,সুইজারল্যান্ড
  3. বার্লিন, জার্মানি
  4. ফ্রাংকফ্রুট, জার্মানি
ব্যাখ্যা
• World Economic Forum এর ৫৫তম বার্ষিক বৈঠক:
- স্থান: দাভোস, সুইজারল্যান্ড।(ফেব্রুয়ারি, ২০২৫)
- সময়কাল: ২০-২৪ জানুয়ারি, ২০২৫।

• World Economic Forum (WEF):
- প্রতিষ্ঠাকাল- মার্চ, ১৯৭১ সাল
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড
- সদস্য সংখ্যা - বিশ্বের বিভিন্ন দেশের ১০০০ এর বেশি লিডিং কোম্পানি।
- সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড
- প্রতিষ্ঠাতা - Klaus Schwab, জার্মানি।

উৎস: World Economic Forum এর ওয়েবসাইট।
১,৫৮৬.
UNWTO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে-
  1. ২০০৩ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
• UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)

- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৬০ টি।
- সহযোগী সদস্য-৬ টি।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)। [লিঙ্ক]
১,৫৮৭.
সানফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলো?
  1. ক) ৪৮টি
  2. খ) ৪৯টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘জাতিসংঘ সনদ’ স্বাক্ষরিত হয়।
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত ছিলো না। পোল্যান্ড ১৫ই অক্টোবর ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৫৮৮.
বেনেলাক্স এর অন্তর্ভুক্ত নয় কোন দেশ?
  1. বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ
  3. সুইজারল্যান্ড
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা
- সুইজারল্যান্ড বেনেলাক্স এর অন্তর্ভুক্ত দেশ নয়। 

বেনেলাক্স (Benelux):

- বেনেলাক্স হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের একটি অর্থনৈতিক ইউনিয়ন, যা মুক্ত বাজার ও অর্থনৈতিক সমন্বয়ের লক্ষ্যে গঠিত।
- বেনেলাক্স আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (EU) জন্য একটি মডেল হিসেবে কাজ করেছে এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার অন্যতম সফল উদাহরণ।

মূল লক্ষ্য:
- ব্যক্তি, পণ্য, পুঁজি ও পরিষেবার মুক্ত চলাচল নিশ্চিত করা।
- অর্থনৈতিক, আর্থিক ও সামাজিক নীতিতে সমন্বয় সাধন করা।
- বিদেশি বাণিজ্যে অভিন্ন নীতি অনুসরণ করা।

উৎস: Britannica.
১,৫৮৯.
জাতিসংঘ গঠন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি?
  1. সানফ্রান্সিসকো কনফারেন্স
  2. আটলান্টিক সনদ
  3. ইয়াল্টা সম্মেলন
  4. ডাম্বার্টনওকস সম্মেলন
ব্যাখ্যা
জাতিসংঘ প্রতিষ্ঠার ধাপসমূহ:

লন্ডন ঘোষণা:
১৯৪১ সালের ১২ জুন যুক্তরাজ্যের লন্ডনের জেমস প্রাসাদে ১৪টি দেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অক্ষশক্তির আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য লড়াইয়ে সংহতি জানিয়ে লন্ডন ঘোণায় স্বাক্ষর করে।

আটলান্টিক সনদ:
১৯৪১ সালের ১৪ আগস্ট তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলসে বসে আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন।

১৯৪২ সালের ১ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন। ২৬টি দেশ কর্তৃক জাতিসংঘ ঘোষণা গৃহীত হয়।

মস্কো সম্মেলন:
১৯৪৩ সালের ১৮ অক্টোবর-১ নভেম্বর রাশিয়ার মস্কোতে যুক্তরাষ্ট্রর, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও চীনের অংশগ্রহণে মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয়।

তেহরান সম্মেলন:
১৯৪৩ সালের ২৮ নভেম্বর-১ ডিসেম্বর ইরানের তেহরানে অনুষ্ঠিত সম্মেলনে তেহরান ঘোষণা গৃহীত হয়।

ডাম্বার্টনওকস সম্মেলন:
১৯৪৪ সালের ২১ আগস্ট-৭ অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত ডাম্বার্টনওকস সম্মেলনে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহীত হয়।

ইয়াল্টা সম্মেলন:
১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি রাশিয়ার অধীন ক্রিমিয়া উপদ্বীপের ইয়াল্টা শহরে অনুষ্ঠিত ইয়াল্টা কনফারেন্সে ৫টি রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সানফ্রান্সিকো কনফারেন্স:
১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় যা একই বছরের ২৪ অক্টোবর কার্যকরের মাধ্যমে ৫১টি প্র্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ গঠিত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৫৯০.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন, যুক্তরাজ্য
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
IMF: 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) হলো একটি বৈশ্বিক আর্থিক সংস্থা,
- এর মূল লক্ষ্য আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference-এ সংস্থাটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯৪৭ সালের মার্চ মাসে IMF কার্যক্রম শুরু করে।
- সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে IMF-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IMF ওয়েবসাইট।
১,৫৯১.
জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত রোহিঙ্গা রেজুলেশন যৌথভাবে উত্থাপন করে -
  1. ক) ওআইসি এবং ইউএনএইচআরসি
  2. খ) ইউএনএইচআরসি এবং ইউরোপীয় ইউনিয়ন
  3. গ) ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন
  4. ঘ) ওআইসি এবং ইউএনএইচসিআর
ব্যাখ্যা
- গত ১৭ নভেম্বর ২০২১ সালে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত হয় রোহিঙ্গা রেজুলেশন, যা এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।
- জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশনটি গৃহীত হয়েছে।
- রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন।
- এবারের রেজুলেশনটিতে ১০৭টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। যা ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ।
- ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি ছাড়াও রেজুলেশনটিতে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন ভৌগলিক অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক দেশ সমর্থন এবং সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করে।

উৎস: বাংলা ট্রিবিউন। 
১,৫৯২.
NDB এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
NDB:

- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৯৩.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) এর সদর দপ্তর কোথায়?
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
  3. লুক্সেমবার্গ
  4. রোম, ইতালি
ব্যাখ্যা

- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) এর সদর দপ্তর  ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।

• European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।

উৎস: European Union ওয়েবসাইট।

১,৫৯৪.
UN HABITAT সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) বেলজিয়াম
  3. গ) ইতালি
  4. ঘ) কেনিয়া
ব্যাখ্যা
UN HABITAT:

- সংস্থাটির বর্তমান নিবাহী প্রধান- মাইমনা মোহাম্মদ শরীফ (মালেশিয়ার নাগরিক)।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN HABITAT. 
- এর প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সালে। 
- সংস্থাটির সদর দপ্তর- কেনিয়ার নাইরোবীতে। 
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day ) পালন করা হয়। 

তথ্যসূত্র - UN-HABITAT অফিসিয়াল ওয়েবসাইট।
১,৫৯৫.
APEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. চীন
  2. সিঙ্গাপুর
  3. জাপান
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এশীয় প্রশান্ত এটি গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১ টি দেশ।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
১,৫৯৬.
APEC কবে গঠিত হয়?
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯৬ সালে
ব্যাখ্যা
APEC এর পূর্ণরূপ- Asia Pacific Economic Co-operation।
এটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে।
এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক। এর সদরদপ্তর সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। এর সদস্য দেশ- ২১টি।
উৎসঃ APEC এর ওয়েবসাইট।
১,৫৯৭.
ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন?
  1. ৪২তম
  2. ৫৮তম
  3. ৬৭তম
  4. ৭৯তম
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- সেপ্টেম্বর, ২০২৪-এ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- এই অধিবেশনের সভাপতি ছিলেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং।
- এই অধিবেশনে সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলেচনা করা হয়েছে।

- বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ প্রদান করেন।
- নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ প্রদান করেন তিনি।
- বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

১,৫৯৮.
Zero Hunger World কোন সংস্থার উদ্দেশ্য?
  1. ক) FAO
  2. খ) UNICEF
  3. গ) UNFPA
  4. ঘ) WTO
ব্যাখ্যা
Zero Hunger World তৈরীর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে FAO .
source:fao.org
১,৫৯৯.
২০২৬ সাল থেকে UNWTO এর নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কে?
  1. হাইথাম আল গাইস
  2. আহমেদ আবুল গীত
  3. শাইখা আল নোয়াইস
  4. মোহাম্মদ আলবুদাইউই
ব্যাখ্যা
• United Nations World Tourism Organization (UNWTO):
- বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) হল জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা দায়িত্বশীল, টেকসই এবং সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য পর্যটনের জন্য কাজ করে
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা 160 টি। ( Jun-2025)
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর : মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।

উল্লেখ্য,
- ১২৩তম অধিবেশনে কাউন্সিল উদ্ভাবন, বিনিয়োগ এবং শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে অগ্রগতি মূল্যায়ন করেছে এবং ২০২৬ সাল থেকে নতুন মহাসচিব হিসেবে শাইখা আল নোয়াইসের মনোনয়নের দিকে তাকিয়ে আছে।
- জাতিসংঘের পর্যটন সাধারণ পরিষদ কর্তৃক নিশ্চিতকরণের পর, মিসেস শাইখা আল নোয়াইস এই পদে নারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

উৎস:  UNWTO ওয়েবসাইট [লিংক]।
১,৬০০.
নিম্নের কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
  1. ফিলিস্তিন
  2. ইরাক
  3. তুরস্ক
  4. কাতার
ব্যাখ্যা

- তুরস্ক আরবলীগের সদস্য দেশ নয়।

•আরবলীগ:

- আরবলীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়।
- এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- সুদান, লেবানন ও ফিলিস্তিনসহ সংস্থাটির বর্তমান সদস্য ২২টি।
- তবে, সিরিয়ার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে।
- বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।
- তুরস্ক আরবলীগের সদস্য নয়।
- আরব লীগের পর্যবেক্ষক দেশ: ব্রাজিল, ইরিত্রিয়া।
- সিরিয়া ২০১১-এ সাসপেন্ডেড, কিন্তু ২০২৩ সালে পুনর্বহাল হয়।

 উৎস: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।