বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ১৫ / ৭৬ · ১,৪০১১,৫০০ / ৭,৫৯৯

১,৪০১.
নিচের কোন দেশটি বেনেলাক্স এর সদস্য নয়?
  1. লুক্সেমবার্গ
  2. বেলারুশ
  3. নেদারল্যান্ডস
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
BENELUX:

- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
১,৪০২.
ESCWA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  2. বৈরুত, লেবানন
  3. আম্মান, জর্ডান
  4. কায়রো, মিশর
ব্যাখ্যা

ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA.
- ECWA এর পূর্ণরূপ United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উত্সাহিত করা, তাদের মধ্যে সহযোগিতা জোরদার করে উন্নয়ন ত্বরান্বিত করা। 
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।

১,৪০৩.
অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।
- বর্তমানে এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
- অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
(সূত্রঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)

১,৪০৪.
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৫ জন
  4. ৭ জন
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদ :
- জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা সাধারণ পরিষদ।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
- জাতিসংঘ সনদের ৯ নং ধারা অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
- এই প্রতিনিধির মধ্যে সাধারণত একটি প্রধান প্রতিনিধি (অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকতে পারে।
- তবে, প্রয়োজন অনুযায়ী, দেশটি আরও প্রতিনিধির উপস্থিতির অনুমতি পেতে পারে, তবে ৫ জনের বেশি প্রতিনিধির অনুমতি নেই। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

১,৪০৫.
BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান অফিস কোথায় অবস্থিত?
  1. মস্কো, রাশিয়া
  2. সাংহাই, চীন
  3. নয়াদিল্লি, ভারত
  4. কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

New Development Bank:
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো New Development Bank (NDB)।
- পূর্বে এটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- এই ব্যাংকটি BRICS দেশসমূহের অর্থনৈতিক এবং উন্নয়নমূলক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।
- NDB-এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।  

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
১,৪০৬.
জাতিসংঘের বর্তমান মহাসচিব  আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক? 
  1. নরওয়ে
  2. পর্তুগাল
  3. ইতালি
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা

জাতিসংঘ (United Nations):

- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।(সেপ্টেম্বর-২০২৫)

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৪০৭.
UNESCO-এর সহযোগী সদস্য কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ২টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ১২টি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সহযোগী সদস্য: ১২টি।

উল্লেখ্য,
⇒ UNESCO সংবিধানের দ্বিতীয় ও পঞ্চদশ অনুচ্ছেদ অনুযায়ী -
- দ্বিতীয় অনুচ্ছেদ: জাতিসংঘের যেকোনো সদস্য রাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে ইউনেস্কোর সদস্যপদ লাভের অধিকার রাখে।
- পঞ্চদশ অনুচ্ছেদ: ইউনেস্কোর সহযোগী সদস্য (Associate Member) হওয়ার ব্যবস্থা এই অনুচ্ছেদে বর্ণিত। এটি সাধারণত সেই অঞ্চলগুলোর জন্য প্রযোজ্য যেগুলো পূর্ণ রাষ্ট্র নয়, তবে স্বাধীন প্রশাসনিক কাঠামো রয়েছে।

• জাতিসংঘের সদস্য নয়, এমন রাষ্ট্রগুলো নির্বাহী বোর্ডের সুপারিশে, সাধারণ সম্মেলনের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে ইউনেস্কোর সদস্য হতে পারে।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১,৪০৮.
সার্কের বর্তমান সদস্য-
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা

- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য ৮টি।
- সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
- সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি।
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।
- সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।

১,৪০৯.
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন কে?
  1. উইলিয়াম ইভানস
  2. উইনস্টন চার্চিল
  3. ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট
  4. উড্রো উইলসন
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
১,৪১০.
জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা , জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়-
  1. ১০ ডিসেম্বর, ১৯৫৬ সাল
  2. ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল
  3. ১২ ডিসেম্বর, ১৯৪৮ সাল
  4. ১২ ডিসেম্বর, ১৯৫৬ সাল
ব্যাখ্যা
• সর্বজনীন মানবাধিকার ঘোষণা:
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ (২১৭-এ রেজ্যুলেশন) কর্তৃক ফ্রান্সের প্যারিসে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়।
- এই ঘোষণাপত্রে মোট ৩০টি ধারা বা আর্টিকল রয়েছে।
- এতে বিশ্বের সকল মানুষের সমমর্যাদা ও অধিকার স্বীকার করে নেয়া হয়েছে।
- জাতি, গোত্র, বর্ণ, নারী পুরুষ, ভাষা, ধর্ম ভেদে সকলের অধিকার ও স্বাধীনতা জাতিসংঘ সনদ অনুযায়ী এক ও অভিন্ন।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১,৪১১.
IMF-এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর কে? [মে, ২০২৫]
  1. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. জিম ইয়ং কিম
  3. ডমিনিক স্ট্রস-কান
  4. ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা (Kristalina Georgieva), বুলগেরিয়া।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

⇒ IMF-এর কাজ:
- অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা: IMF এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
- যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন IMF সেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঋণ প্রদান করে।
- IMF সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে তাদের উন্নয়নের জন্য পরামর্শ দেয়।
- IMF বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অন্যান্য আর্থিক বিষয়ে গবেষণা করে। তারা এসব তথ্য দেশগুলোকে প্রদান করে, যাতে দেশগুলি তাদের অর্থনৈতিক নীতিমালা সঠিকভাবে তৈরি করতে পারে।
- IMF সদস্য দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময়ের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। তারা মুদ্রার মানের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হয়।
- IMF সদস্য দেশগুলোকে সংকটকালীন সময়ে অর্থনৈতিক সহায়তা দিতে স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) প্রদান করে, যা আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত হতে পারে।
- প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধি: IMF সদস্য দেশগুলোর সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক নীতিমালা এবং অর্থনৈতিক পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
১,৪১২.
‘বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (MIGA)’ কোনটির অঙ্গ প্রতিষ্ঠান?
  1. ক) ইরোপীয় ইউনিয়ন
  2. খ) বিশ্বব্যাংক গ্রুপ
  3. গ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. ঘ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID, MIGA. এর মধ্যে IBRD ও IDA কে সাধারণত বিশ্বব্যাংক হিসেবে অভিহিত করা হয়। বিশ্বব্যাংক ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
[সূত্রঃ বিশ্বব্যাংক]
১,৪১৩.
নিচের কোন দেশটি ICAO এর সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) কানাডা
  2. খ) বার্মুদা
  3. গ) লিথুনিয়া
  4. ঘ) লিচেনস্টাইন
ব্যাখ্যা

বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হলো International Civil Aviation Organisation (ICAO)। এটি ১৯৪৪ সালে Provisoinal International Civil Aviation Organisation (PICAO) নামে প্রতিষ্ঠিত হয়ে ৪ এপ্রিল ১৯৪৭ ICAO হিসেবে যাত্রা শুরু করে। ১৩ মে ১৯৪৭ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এর সদরদপ্তর কানাডা'র মন্ট্রিয়ালে অবস্থিত। এর বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। জাতিসংঘভুক্ত লিচেনস্টাইন নিজস্ব বিমানবন্দর না থাকায় এর সদস্য নয়। বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
সূত্রঃ ICAO ওয়েবসাইট।

১,৪১৪.
ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
  1. ক) তেহরান
  2. খ) জেদ্দা
  3. গ) কায়রো
  4. ঘ) রিয়াদ
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
১,৪১৫.
'ভেটো দেওয়ার' ক্ষমতা আছে নিচের কোন রাষ্ট্রগুলোর-
  1. ক) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও জাপান
  2. খ) যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স ও ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও ব্রাজিল
  4. ঘ) চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ও যুক্তরাজ্য
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা ৫টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০টি। স্থায়ী সদস্যগুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। তাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১,৪১৬.
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম কত সালে শুরু হয়?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৪ সালে
ব্যাখ্যা

• জাতিসংঘ শান্তিরক্ষার ইতিহাস:
- ১৯৪৮ সালের মে মাসে প্রতিষ্ঠিত, UNTSO ছিল জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম শান্তিরক্ষা অভিযান।

⇒ তারপর থেকে, UNTSO সামরিক পর্যবেক্ষকরা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান, বিচ্ছিন্ন ঘটনা বৃদ্ধি রোধ এবং এই অঞ্চলে জাতিসংঘের অন্যান্য শান্তিরক্ষা কার্যক্রমকে তাদের নিজ নিজ ম্যান্ডেট পূরণে সহায়তা করার জন্য অবস্থান করে আসছে।
-  সুয়েজ সংকট সমাধানের জন্য ১৯৫৬ সালে নিয়োজিত প্রথম জাতিসংঘের জরুরি বাহিনী (UNEF) প্রথম সশস্ত্র শান্তিরক্ষা অভিযান। 
-  জাতিসংঘ ৭০টিরও বেশি  শান্তিরক্ষা অভিযানে মোতায়েন করেছে।
- ১৯৮৮ সালে, জাতিসংঘ শান্তিরক্ষীরা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: UN ওয়েবসাইট।

১,৪১৭.
কোন সংস্থার সম্মেলনে G-77-এর প্রতিষ্ঠা হয়েছিল?
  1. FAO
  2. UNCTAD
  3. WHO
  4. UNDP
ব্যাখ্যা
G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।
- এই জোটের ২০২৫ সালের চেয়ারম্যান ইরাক।

উল্লেখ্য,
- ১৯৬৪ সালের ১৫ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত UNCTAD-এর প্রথম সম্মেলনে G-77-এর প্রতিষ্ঠা হয়েছিল।

⇒ ১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় UNCTAD-এর প্রথম অধিবেশনের সমাপ্তিতে ৭৭টি উন্নয়নশীল দেশের স্বাক্ষরিত "Joint Declaration of the Seventy-Seven Developing Countries" এর মাধ্যমে গ্রুপ অফ ৭৭ (G-77) প্রতিষ্ঠিত হয়।
- এই গোষ্ঠীটি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- ১৯৬৭ সালের ১০-২৫ অক্টোবর আলজিয়ার্সে (আলজেরিয়া) প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে "আলজিয়ার্স সনদ" গৃহীত হয়, যা G-77-এর কার্যক্রমকে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করে। এর ফলে জেনেভা (UNCTAD), নাইরোবি (UNEP), প্যারিস (UNESCO), রোম (FAO/IFAD), ভিয়েনা (UNIDO) এবং ওয়াশিংটন, ডিসি (IMF ও বিশ্বব্যাংক)-এ G-24-এর সাথে G-77-এর অধ্যায় গঠিত হয়।
- বর্তমানে G-77-এর সদস্য সংখ্যা বেড়ে ১৩৪টি দেশে পৌঁছেছে। তবে, ঐতিহাসিক তাৎপর্যের কারণে গোষ্ঠীটির নাম "গ্রুপ অফ ৭৭" অপরিবর্তিত রাখা হয়েছে। এই সংগঠনটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বৈশ্বিক শাসনব্যবস্থায় তাদের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

উৎস: i) G-77 ওয়েবসাইট।
ii) UNCTAD ওয়েবসাইট।
১,৪১৮.
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর সদস্য দেশের সংখ্যা কত? [অক্টোবর, ২০২৫]
  1. ৮টি
  2. ৬টি
  3. ১১টি 
  4. ১০টি
ব্যাখ্যা

সাংহাই সহযোগিতা সংস্থা:
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev।
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উলেখ্য,
- ২০২৫ সালের Shanghai Cooperation Organisation (SCO)-এর ২৫তম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট -১ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- এটি SCO-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ছিল। 
- সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।

১,৪১৯.
জাতিসংঘের কোন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেছেন?
  1. কুর্ট ওয়ার্ল্ডহেইম
  2. উ থান্ট
  3. দ্যাগ হ্যামারশোল্ড
  4. ড. বুট্রোস ঘালি
ব্যাখ্যা
• জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪২০.
নিচের কোন দেশটি BIMSTEC জোটের সদস্য?
  1. ক) পাকিস্তান
  2. খ) মালদ্বীপ
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশন’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- ভারত
- বাংলাদেশ
- শ্রীলংকা
- নেপাল
- ভুটান
- মিয়ানমার এবং
- থাইল্যান্ড।
পাকিস্তান, মালদ্বীপ এবং সিঙ্গাপুর BIMSTEC জোটের সদস্য নয়।
BIMSTEC সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
বিমসটেকের বর্তমান চেয়ারম্যান শ্রীলংকা এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
(সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট)
১,৪২১.
MIGA এর পূর্ণরুপ কী?
  1. ক) Multinational Investment Guarantee Agency
  2. খ) Multilateral Investment Guarantee Agency
  3. গ) Multilateral Innovation Guarantee Agency
  4. ঘ) Multiple Investment Guarantee Agency
ব্যাখ্যা
• MIGA:
- (MIGA) - হচ্ছে বিশ্বব্যাংকের পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের একটি।
- MIGA এর পূর্ণরুপ হচ্ছে - Multilateral Investment Guarantee Agency 
- উদ্দেশ্য - উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা।
- প্রতিষ্ঠা লাভ করে - ১২ এপ্রিল, ১৯৮৮ সালে।
- এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য।
- বর্তমান সদস্য - ১৮২ টি (উন্নয়নশীল ১৫৪ টি এবং শিল্পোন্নত দেশ ২৮টি)
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১২ এপ্রিল, ১৯৮৮ সালে।

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finance Corporation (IFC)
3. Multilateral Investment Guarantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5. International Development Association (IDA)

তথসূত্র: Official Website (World Bank) & Britannica.com
১,৪২২.
আন্তর্জাতিক বিচার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
  1. ৩টি
  2. ২টি
  3. ৫টি
  4. ৪টি
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

⇒ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ICJ) গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মিয়ানমারের প্রতি ৪টি অন্তর্বর্তী নির্দেশনা জারি করে। এই মামলায় মিয়ানমার ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার বক্তব্য পেশ করে। 

International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১,৪২৩.
কোন চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. মারাকেশ চুক্তি
  2. জেনেভা চুক্তি
  3. প্যারিস চুক্তি
  4. ব্রেটন উডস চুক্তি
ব্যাখ্যা

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ মারাকেশ চুক্তি:
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর মাধ্যমে গ্যাট-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।

অন্যদিকে,
- দ্বিতীয় মহাযুদ্ধের শেষে ১৯৪৪-এ ব্রেটন উডস চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক ও IMF-এর সাথে WTO প্রতিষ্ঠার কথা ছিল।
- WTO সম্পর্কিত চুক্তি যুক্তরাষ্ট্রের সিনেট কর্তৃক অনুমোদিত না হওয়ায় ব্রেটন উডস এ গৃহীত সূত্র অনুযায়ী আন্তঃদেশীয় বাণিজ্য প্রবাহ মুক্তভাবে পরিচালনার উদ্দেশ্যে শুল্ক ও বাণিজ্য ক্ষেত্রের সাধারণ চুক্তি (GATT) সম্পাদিত হয়।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১,৪২৪.
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৮৭ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে অবস্থিত। এটি বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের ইনগার এন্ডারসন।
(সূত্রঃ UNEP ওয়েবসাইট)
১,৪২৫.
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU): 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও ঐক্য স্থাপনের জন্য EU গঠিত হয়।
- ১৯৫১ সালে ছয়টি দেশ মিলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় (ECSC) গঠন করে।
- ১৯৫৭ সালে রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে এটি ১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) নামে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ২৭টি দেশ।
- ২০২০ সালে যুক্তরাজ্য EU থেকে বেরিয়ে যায় (ব্রেক্সিট)।
- EU অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে একীভূতভাবে কাজ করে।

উৎস: EU ওয়েবসাইট।
১,৪২৬.
কোন দেশটি APTA এর অন্তর্ভূক্ত?
  1. জাপান
  2. নেপাল
  3. মঙ্গোলিয়া
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
APTA:
- APTA (Asia-Pacific Trade Agreement) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- ESCAP Executive Secretary - Ms. Armida Salsiah Alisjahbana
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংকা, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া।

উৎস: ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪২৭.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ সংস্থা নয়?
  1. IBRD
  2. IMF
  3. IFC
  4. IDA
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।

অন্যদিকে -
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।
১,৪২৮.
‘Convention on Wetlands’ নামে পরিচিত কোনটি?
  1. ক) Basel Convention
  2. খ) Cancun Convention
  3. গ) Rotterdam Convention
  4. ঘ) Ramsar Convention
ব্যাখ্যা
The Convention on Wetlands is the intergovernmental treaty that provides the framework for the conservation and wise use of wetlands and their resources. The Convention was adopted in the Iranian city of Ramsar in 1971 and came into force in 1975. Since then, almost 90% of UN member states, from all the world’s geographic regions, have acceded to become “Contracting Parties”.রেফারেন্সঃ https://www.ramsar.org/about-the-convention-on-wetlands
১,৪২৯.
নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য?
  1. ক) নরওয়ে
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) আয়ারল্যান্ড
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য ২৭টি। এগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- জার্মানি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- ইতালি
- ডেনমার্ক
- আয়ারল্যান্ড
- গ্রিস
- পর্তুগাল
- স্পেন
- অস্ট্রিয়া
- ফিনল্যান্ড
- সুইডেন
- সাইপ্রাস
- চেকিয়া (চেক প্রজাতন্ত্র)
- এস্তোনিয়া
- হাঙ্গেরি
- লাটভিয়া
- লিথুয়ানিয়া
- মাল্টা
- পোল্যান্ড
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- ‍বুলগেরিয়া
- রোমানিয়া এবং
- ক্রোয়েশিয়া।
- নরওয়ে ও সুইজারল্যান্ড ইইউ সদস্য নয়।
- ‍গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে যুক্তরাজ্য ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১,৪৩০.
BRICS ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) রাশিয়া
  3. গ) কানাডা
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
BRICS হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক ফোরাম। রাশিয়ার উদ্যোগে ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের মধ্যে প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ১৬ মে রাশিয়ার ইকেতারিনবার্গে চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের ১৬ জুন একই শহরে প্রথম BRIC সামিট অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালের ১৪ এপ্রিল দক্ষিণ আফ্রিকা এতে যোগ দিলে এর নাম হয় BRICS। BRICS সম্পর্কে প্রথম ২০০১ সালে অর্থনীতিবিদ জিম ও’নিল ধারনা দেন।
(সূত্র: BRICS Information Portal)
১,৪৩১.
UNRWA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. দোহা
  2. আম্মান
  3. জেদ্দা
  4. তেহেরান
ব্যাখ্যা
জাতিসংঘ ফিলিস্তিন শরনার্থী বিষয়ক ত্রাণ সংস্থা:
- UNRWA - এর পূর্ণরূপ The United Nations Relief and Works Agency for Palestine Refugees বা জাতিসংঘ ফিলিস্তিন শরনার্থী বিষয়ক ত্রাণ সংস্থা।
- প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি ফিলিস্তিনের মানুষের পুনর্বাসন, কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল - ১৯৪৮ সাল।
- কার্যক্রম শুরু - ১ মে, ১৯৫০ সাল।
- সদর দপ্তর - আম্মান, জর্ডান।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

তথ্যসূত্র - UNRWA অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪৩২.
UNIDIR-এর মূলমন্ত্র কী?
  1. One Vision, One Identity, One Community
  2. Friendship to all, malice towards none
  3. Building a carbon free world
  4. Building a more secure world
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR-এর পূর্ণরূপ: United Nations Institute for Disarmament Research.
- এটি জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১ অক্টোবর, ১৯৮০ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৫।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান পরিচালক: রবিন গেইস।

⇒ UNIDIR-এর সংবিধি জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৯তম অধিবেশনে, ১০২তম পূর্ণাঙ্গ সভায়, ১৭ ডিসেম্বর ১৯৮৪-এ অনুমোদিত হয়েছিল।

⇒ এটি জাতিসংঘের অধীনস্থ একটি স্বাধীন সংস্থা যারা নিরস্ত্রীকরণ বিষয়ে গবেষণা করে থাকে।
- সংস্থাটির মূলমন্ত্র: Building a more secure world.

উৎস: UNIDIR ওয়েবসাইট।
১,৪৩৩.
কোন যুদ্ধের ফলে OIC প্রতিষ্ঠিত হয়?
  1. ক) আরব ও ইসরাইলের প্রথম যুদ্ধ
  2. খ) আরব ও ইসরাইলের দ্বিতীয় যুদ্ধ
  3. গ) আরব ও ইসরাইলের তৃতীয় যুদ্ধ
  4. ঘ) আরব ও ইসরাইল এর চতুর্থ যুদ্ধ
ব্যাখ্যা

- ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে আরবদের তৃতীয় যুদ্ধ শুরু হয় ১৯৬৭ সালে। এই যুদ্ধটি Six-Day War নামেও পরিচিত।
- যুদ্ধের পরে ইসরাইল কর্তৃক জেরুজালেমের আল-আকসা মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়।
- এই ঘটনার প্রেক্ষাপটে ১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে।

উৎসঃ Britannica.com

১,৪৩৪.
হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে কোন সংস্থা?
  1. Transparency International
  2. CARE
  3. Save the children
  4. Human Rights Watch
ব্যাখ্যা
Human Rights Watch:
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- সংস্থাটির প্রধান কাজ: মানব অধিকার বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান করা।
- এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে।
- ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: Human Rights Watch ওয়েবসাইট।
১,৪৩৫.
এসডিজি এর কত নং অভীষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে?
  1. ক) অভীষ্ট - ২
  2. খ) অভীষ্ট - ৪
  3. গ) অভীষ্ট - ১
  4. ঘ) অভীষ্ট - ৩
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
১,৪৩৬.
জাতিসংঘ সনদের কত নং ধারা অনুসারে 'ন্যাটো' ও 'ওয়ারশ' চুক্তি হয়?
  1. ২৫ নং
  2. ৪৬ নং
  3. ৪৯ নং
  4. ৫১ নং
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

⇒ জাতিসংঘ সনদ অনুসারে, 'ন্যাটো' (North Atlantic Treaty Organization) এবং 'ওয়ারশ চুক্তি' (Warsaw Pact) দুটি মূলত জাতিসংঘ সনদের ধারা ৫১ অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ধারা ৫১ জাতিসংঘ সনদের আত্মরক্ষা সম্পর্কিত ধারা, যা রাষ্ট্রগুলোর জন্য তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষার অধিকার নিশ্চিত করে।
- ন্যাটো ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় মূলত একটি সামরিক নিরাপত্তা চুক্তি হিসেবে, যার উদ্দেশ্য ছিল একে অপরকে বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে রক্ষা করা।
- ওয়ারশ চুক্তি ১৯৫৫ সালে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়, যা ন্যাটোর বিপরীতে পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলোর সামরিক জোট ছিল।

উল্লেখ্য,
- ধারা ৫১:
- জাতিসংঘের কোনো সদস্যের ওপর কোনো আক্রমণ ঘটলে যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি নিরাপত্তা পরিষদ গ্রহণ করছে ততক্ষণ সেই রাষ্ট্রের একক সহজাত অধিকার বা যৌথ আত্মরক্ষার অধিকার সম্বন্ধে বর্তমান সনদের কোনো অংশই অন্তরায় হবে না। আত্মরক্ষার এই অধিকার কার্যকর করার জন্য সদস্যগণ কর্তৃক অবলম্বিত ব্যবস্থাদি সঙ্গে সঙ্গেই নিরাপত্তা পরিষদের কাছে পেশ করতে হবে এবং এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ বা পুনরুদ্ধারের জন্য এই সনদ অনুযায়ী প্রয়োজনীয় বিধিব্যবস্থা গ্রহণে নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও দায়িত্ব কোনো মতেই বাধাগ্রস্ত হবে না।

অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।
- ধারা ২৫: বর্তমান সনদ অনুযায়ী জাতিসংঘের সদস্যরা নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্ত মেনে চলতে এবং তা কার্যকর করতে সম্মত হচ্ছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৪৩৭.
AIIB কে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয় কত সালে?
  1. ক) ২০১৭
  2. খ) ২০১৮
  3. গ) ২০১৯
  4. ঘ) ২০২০
ব্যাখ্যা
AIIB - এর পূর্ণরূপ হচ্ছে - Asian Infrastructure Investment Bank। 

এক নজরে AIIB 
• প্রতিষ্ঠাকাল:
⤇ চুক্তি স্বাক্ষর শুরু - ২৪ অক্টোবর, ২০১৪ সাল
⤇ চুক্তি কার্যকর - ১৬ জানুয়ারি, ২০১৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - বেইজিং, চীন
• সদস্য সংখ্যা - পূর্ণাঙ্গ সদস্য: ৯১টি
• সর্বশেষ - মরক্কো (২০২২) +১৪টি প্রস্তাবিত 
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫৭টি
• প্রতিষ্ঠাতা সদস্য - ২৯ জুন, ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশসহ ৫০টি দেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে চুক্তিতে সই করে।
• সদরদপ্তর - বেইজিং, চীন।

⤇ চুক্তি অনুসারে, ব্যাংকের সর্বোচ্চ নীতিনির্ধারণী অঙ্গ হচ্ছে - বোর্ড অব গভর্নস্‌ যা সদস্য রাষ্ট্রগুলোর থেকে একজন করে সদস্য নিয়ে গঠিত।
⤇ ব্যাংকটিতে চীনের ভোটিং শেয়ারের পরিমান ২৬.৬% ও আর্থিক শেয়ার ৩০.৭%।
⤇ ২২ মার্চ, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকটির সদস্য হয় এবং ব্যাংকটির শেয়ারের ০.৬৮% বাংলাদেশের । 
⤇ বর্তমান প্রধান (President and Chair of the Board of Directors) - Jin Liqun (প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান)। ১৬ জানুয়ারি, ২০২১ সালে তার দ্বিতীয় দফা মেয়াদ শুরু হবে। প্রেসিডেন্টের মেয়াদ - ৫ বছর এবং একজন ২ বার প্রেসিডেন্ট থাকতে পারবেন।
⤇ অফিসিয়াল ভাষা - ৩টি। যথা - ইংরেজি, ফ্রেঞ্চ ও চাইনিজ। কার্যকরী ভাষা - ইংরেজি।
⤇ AIIB বৈশ্বিক জিডিপির ৬৫ শতাংশ প্রতিনিধিত্ব করে।
২০১৮ সালে, AIIB কে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছিল।

সূত্র: AIIB  এর ওয়েবসাইট
১,৪৩৮.
আন্তর্জাতিক শ্রম সংস্থার নিন্মের কোন কর্মসূচি প্রণয়ন করে?
  1. শ্রমিকদের বেতন নির্ধারণ
  2. শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা
  3. নিয়োগকর্তা শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন
  4. নারী ও পুরুষের জন্য উপযুক্ত কাজের পরিবেশ
ব্যাখ্যা
• ILO (International Labour Organization):
-  এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গিলবার্ট এফ হাউংবো।
- তিনি ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা আইএলও সদস্য রাষ্ট্রের সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিকদের একত্রিত করে , শ্রম মান নির্ধারণ, নীতিমালা তৈরি এবং সকল নারী ও পুরুষের জন্য উপযুক্ত কাজের প্রচারের জন্য কর্মসূচি প্রণয়ন করে।

উৎস: ILO  ওয়েবসাইট।
১,৪৩৯.
বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে কোন সংস্থা?
  1. অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. অরবিস ইন্টারন্যাশনাল
  4. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার বিষয়ক সংস্থা।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

এছাড়া,
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক উন্নয়নে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত দূর্নীতি পর্যবেক্ষণপূর্বক সাধারণের কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য।
- অক্সফাম ইন্টারন্যাশনাল বেসরকারিভাবে অর্থায়িত সংস্থা যা দরিদ্র বা দুর্যোগ-পীড়িত এলাকায় ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি সংরক্ষণের জন্য নিবেদিতপ্রাণ।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১,৪৪০.
বিশ্বব্যাংক প্রকাশিত Ease of Doing Business Index-2020 এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৩৫তম
  2. খ) ১৪৬তম
  3. গ) ১৬২তম
  4. ঘ) ১৬৮তম
ব্যাখ্যা
Ease of Doing Business Report হলো বিশ্বব্যাংক প্রকাশিত বিভিন্ন দেশে ব্যবসাযের ক্ষেত্রে সরকারের নীতির উপযোগিতা ও কার্যকারিতা বিষয়ক একটি প্রতিবেদন। এটি ২০০৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে।
Ease of Doing Business Report-2020 এ ১৯০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম।
সূচকে শীর্ষ দেশ নিউজিল্যান্ড। সর্বনিম্ন দেশ সোমালিয়া। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১৭৬তম।
(সূত্র: Ease of Doing Business Report-2020)
১,৪৪১.
World Health Organization (WHO) was founded in-
  1. 1945
  2. 1946
  3. 1947
  4. 1948
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হল জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত।
- এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটির সদর দপ্তর  সুইজারল্যান্ডের জেনেভায়।
- জাতিসংঘের ১৯৪ টি দেশই এর সদস্য।
- উদ্দেশ্য হল সমস্ত মানুষের জন্য স্বাস্থ্যের সর্বোচ্চ স্তর অর্জন করা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের দায়িত্বে আছেন ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী টেড্রোস আধানম গেব্রেইয়াসুস।

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট। [লিঙ্ক]
১,৪৪২.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রতিষ্ঠার সাথে কোন সম্মেলনটি জড়িত?
  1. ক) ব্রেটন উডস সম্মেলন
  2. খ) স্টকহোম সম্মেলন
  3. গ) জেনেভা সম্মেলন
  4. ঘ) সানফ্রানসিসকো সম্মেলন
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF
▪ প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল। আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ কার্যক্রম শুরু:- মার্চ, ১৯৪৭।
▪ প্রতিষ্ঠার স্থান:- নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। 
প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference.
▪ সদস্য সংখ্যা:- ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোবর, ২০২০)। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৪৪টি দেশ। 
▪ সদরদপ্তর:- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 
▪ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
১,৪৪৩.
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর পর্যবেক্ষক সংস্থা - 
  1. ক) East Center
  2. খ) North Center
  3. গ) West Center
  4. ঘ) South Center
ব্যাখ্যা
•  জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর পর্যবেক্ষক সংস্থা - South Center। 

• NAM:

- NAM এর পূর্ণরুপ- Non-Aligned Movement
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা ছিলেন- মার্শাল টিটো, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের, সুকর্ণ ও নক্রমা।
- বতর্মান সদস্য- ১২০ টি।

- যে সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়-১৯৫৫ সালের সম্মেলনে অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বেলগ্রেড, যুগোশ্লাভিয়া।

-  পর্যবেক্ষক রাষ্ট্র- ২০ টি।
- পর্যবেক্ষক সংস্থা ১০ টি।
যথা: 
- African Union,
- Afro-Asian People’s Solidarity Organization,
- Common-wealth Secretariat,
- Histoian National Independence Movement,
- Kanak Socialist National Liberation Front,
- League of Arab States,
- Organization of Islamic Cooperation,
- South Center,
- United Nations,
- Secretariat of the Commonwealth Nations,
- World Peace Council.

উৎস: ন্যাম ওয়েবসাইট।
১,৪৪৪.
পৃথিবীর সবচেয়ে পুরনো সংবাদ সংস্থার নাম কী?
  1. ক) AFP
  2. খ) AP
  3. গ) BBC
  4. ঘ) AAP
ব্যাখ্যা
ফ্রান্সের এএফপি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা৷
Source: AFP
১,৪৪৫.
SAARC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে
  2. ৮ ডিসেম্বর, ১৯৮৪ সালে
  3. ৮ অক্টোবর, ১৯৮৫ সালে
  4. ৮ অক্টোবর ১৯৮৪ সালে
ব্যাখ্যা
• SAARC:
• SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Cooperation.
- প্রতিষ্ঠাকাল: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- প্রতিষ্ঠারস্থান: ঢাকা, বাংলাদেশ।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
- সার্কের সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র - গুজরাট, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র - ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র - কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র - কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র - ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,৪৪৬.
World Trade Organization এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. রোম
  3. প্যারিস
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা
WTO:
- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- WTO বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৬৬টি। (মে, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: আফগানিস্তান।
- দেশটি ২০১৬ সালের ২৯ জুলাই সংস্থাটির সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে: ১৯৯৫ সালে।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪৪৭.
Which one of the following statements about the Organization of Islamic Cooperation is not correct?
  1. The Organization is the collective voice of the Muslim world
  2. Its permanent Secretariat is located at Jeddah.
  3. Founded in 1969
  4. Current member is 58
  5. Secretary General: H.E. Hissein Brahim Taha
ব্যাখ্যা
OIC-এর বর্তমান সদস্য ৫৭টি।

OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
১,৪৪৮.
'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' (World Economic Outlook) প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে?
  1. বিশ্বব্যাংক
  2. আইএমএফ
  3. জাতিসংঘ
  4. ডব্লিউটিও
ব্যাখ্যা

 • IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল।
- সদর দপ্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি।(ফেব্রুয়ারি, ২০২৬)
- সর্বশেষ সদস্য: লিনচেইনস্টাইন।ফেব্রুয়ারি, ২০২৬)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।ফেব্রুয়ারি, ২০২৬)

• IMF পর্যবেক্ষণ থেকে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকে।
- World Economic Outlook,
- Global Financial Stability Report,
- Fiscal Monitor ইত্যাদি।

উৎস: IMF ওয়েবসাইট।

১,৪৪৯.
G-77 এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১৩০টি
  2. ১৩১টি
  3. ১৩২টি
  4. ১৩৪টি
ব্যাখ্যা
• G-77:
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে জি-77।
- এর পূর্ণরূপ হলো Group of 77
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ - ১৩৪টি।
- সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।

উৎস: জি-77 ওয়েবসাইট।
১,৪৫০.
UN HABITAT এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জিম্বাবুয়ে
  2. কেনিয়া
  3. জিবুতি
  4. সোমালিয়া
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

তথ্যসূত্র - UN HABITAT ওয়েবসাইট।
১,৪৫১.
সার্ক কৃষি কেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. নেপাল
  3. বাংলাদেশ
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
সার্ক:
- গঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়: কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা: ৮ টি।

সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

উৎস: সার্ক ওয়েবসাইট।
১,৪৫২.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি, ভারত
  2. খ) গুজরাট, ভারত
  3. গ) কাঠমান্ডু, নেপাল
  4. ঘ) ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। 

• সার্ক:

- গঠিত হয়- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান 
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

• সার্কের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
১,৪৫৩.
'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' (NDB) কোন জোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ASEAN
  2. BRICS
  3. EU
  4. G7
ব্যাখ্যা

- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) মূলত ব্রিকস (BRICS) জোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।

• NDB:

- এর পূর্ণরূপ: New Development Bank.
- এটি BRICS দেশগুলো দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক।
- যা BRICS এবং অন্যান্য উদীয়মান বাজার ও উন্নয়নশীল  দেশগুলোতে (EMDCs) অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য সম্পদ সংগ্রহ করে এবং SDG এবং প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলোকে সমর্থন করে।
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুলাই, ২০১৪ সালে, ফোর্তালেজা, ব্রাজিল।
- New Development Bank ২০১৫ সালে কার্যকর হয়।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
- সদরদপ্তর: সাংহাই, চীন।
- অন্য সদস্য দেশগুলো: বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর।
- Prospective Members: উরুগুয়ে, কলম্বিয়া এবং উজবেকিস্তান।
- বর্তমান সভাপতি: Dilma Rousseff.।

উৎস: NDB ওয়েবসাইট।

১,৪৫৪.
'MERCOSUR' সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. আর্জেন্টিনা
  2. উরুগুয়ে
  3. ভেনেজুয়েলা
  4. প্যারাগুয়ে
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com
১,৪৫৫.
জাতিসংঘের মূল সনদে কতটি অধ্যায় রয়েছে?
  1. ১৯টি
  2. ২৩টি
  3. ৩৩টি
  4. ১১১টি
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদটি হচ্ছে একটি সংবিধান।
- এতে রয়েছে ঐসব উদ্দেশ্য ও মূলনীতি, যেগুলোকে ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত।
- এর মূল দলিল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মহাফেজখানায় জমা রাখা হয়েছে।
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।

উল্লেখ্য,
⇒ জাতিসংঘ সনদের অধায়গুলো:
- অধ্যায় ১ : উদ্দেশ্য ও মূলনীতি,
- অধ্যায় ২ : সদস্যপদ,
- অধ্যায় ৩ : অঙ্গসমূহ,
- অধ্যায় ৪ : সাধারণ পরিষদ,
- অধ্যায় ৫ : নিরাপত্তা পরিষদ,
- অধ্যায় ৬ : বিরোধাদির শান্তিপূর্ণ মীমাংসা,
- অধ্যায় ৭ : শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ এবং আক্রমণাত্মক কার্যাদি সম্পর্কে ব্যবস্থা,
- অধ্যায় ৮ : আঞ্চলিক ব্যবস্থাসমূহ
- অধ্যায় ৯ : আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা,
- অধ্যায় ১০: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অধ্যায় ১১ : অস্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ সম্পর্কে ঘোষণা,
- অধ্যায় ১২ : আন্তর্জাতিক অছি ব্যবস্থা,
- অধ্যায় ১৩: অছি পরিষদ,
- অধ্যায় ১৪ আন্তর্জাতিক আদালত,
- অধ্যায় ১৫: সচিবালয়,
- অধ্যায় ১৬: বিবিধ ধারাসমূহ,
- অধ্যায় ১৭: অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাদি,
- অধ্যায় ১৮: সংশোধনের নিয়মাবলি অধ্যায়,
- অধ্যায় ১৯: অনুমোদন ও স্বাক্ষরদান।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৪৫৬.
ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন (ISSA) কোন সংস্থার অধীনে প্রতিষ্ঠিত হয়?
  1. UNDP
  2. WBG
  3. ILO
  4. IMO
  5. IMF
ব্যাখ্যা
ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন - International Social Security Association (ISSA):
- বিশ্বব্যাপী সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভাগ এবং সংস্থাগুলোর জন্য শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংগঠন।
- ১৯২৭ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-র আওতায় প্রতিষ্ঠিত।
- বর্তমানে ISSA-এর ১৬০টি দেশের ৩২০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান রয়েছে।
- ISSA সামাজিক সুরক্ষার উন্নয়নে বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছে এবং সিস্টেমগুলোর কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উদ্দেশ্য ও ভূমিকা:
- সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় উৎকর্ষতা নিশ্চিত করা।
- পেশাদার গাইডলাইন, বিশেষজ্ঞ জ্ঞান, সেবা এবং সহায়তার মাধ্যমে সদস্যদের কার্যকর ও উদ্ভাবনী সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং নীতি বিকাশে সহায়তা করা।

মূল কার্যক্রম:
- ISSA সদস্যদের জন্য একটি বিশেষ কমিউনিটি প্রদান করে।
- ইভেন্ট এবং বিশেষজ্ঞ নেটওয়ার্কের মাধ্যমে সহযোগিতা এবং বিনিময়কে উৎসাহিত করে।
- পেশাদার মানদণ্ড উন্নয়ন, গবেষণা ও বিশ্লেষণ পরিচালনা।
- ১৭৭টি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার উপর তথ্য সরবরাহ এবং ভালো চর্চাগুলো চিহ্নিত করা।
- সামাজিক সুরক্ষা প্রশাসনের জন্য বাস্তব সেবা এবং সহায়তা প্রদান।
- প্রশাসনকে শক্তিশালী করতে, ঝুঁকি পূর্বাভাসে, এবং পরিবর্তন পরিচালনায় উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি সহজতর করা।
- সর্বজনীন সামাজিক সুরক্ষার জন্য বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করা।

উৎস: ISSA ওয়েবসাইট। 
১,৪৫৭.
বর্তমানে শীর্ষ ধান রপ্তানিকারক দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. ফিলিপাইন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ধান রপ্তানিতে শীর্ষ দেশ ভারত ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ( FAO ) এর তথ্যমতে, 
- ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। চীন ১৪ কোটি ২৮ লাখ টন ধান উৎপাদন করে।
- দ্বিতীয় স্থানে ভারত।
- ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, ধান আমদানিতে শীর্ষ দেশ চীন।

সূত্র- FAO ওয়েবসাইট।
১,৪৫৮.
নিম্নলিখিত কোন দেশটি OPEC-এর সদস্য নয়? [আগস্ট - ২০২৫]
  1. ইরান
  2. সৌদি আরব
  3. রাশিয়া
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা

◉ রাশিয়া OPEC-এর সদস্য নয়। 

• OPEC: 
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা হলো ওপেক (OPEC),
- এটি হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক জোট।
- এটি ১৯৬০ সালের ১০ থেকে ১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্স’-এর মাধ্যমে গঠিত হয়।
- সংস্থাটির প্রধান সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে অ্যাঙ্গোলা ওপেক থেকে সদস্যপদ ত্যাগ করে, যার ফলে বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। [আগস্ট - ২০২৫]

• Member Countries:
→ Algeria,
→ Iraq,
→ Kuwait,
→ Libya,
→ Nigeria,
→ Saudi Arabia,
→ Congo,
→ Equatorial Guinea,
→ Gabon,
→ Iran,
→ United Arab Emirates,
→ Venezuela.

সূত্র: OPEC ওয়েবসাইট।

১,৪৫৯.
‘সেইভ দ্যা চিলড্রেন’ দাতব্য সংস্থাটি মূলত কোন দেশভিত্তিক? 
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. সুইডেন
ব্যাখ্যা

• Save the Children:
- যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
- কার্যক্ষেত্র: শিশুরা যেন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সংঘাতের শিকার না হয় তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে।
- প্রতিষ্ঠাতা: Eglantyne Jebb. 
- প্রথম বিশ্বযুদ্ধের কারণে ইউরোপের বহু দেশের শিশুদের দুর্দশা দেখে ব্রিটিশ নারী নাগরিক Eglantyne Jebb এই সংগঠন গড়ে তোলেন।
- প্রতিষ্ঠা: ১৫ এপ্রিল, ১৯১৯।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।

তথ্যসূত্র: সেইভ দ্যা চিলড্রেন ওয়েবসাইট।

১,৪৬০.
নিচের কোন দেশে BIMSTEC প্রতিষ্ঠা লাভ করে? 
  1. থাইল্যান্ড
  2. মিয়ানমার
  3. বাংলাদেশ
  4. শ্রীলংকা
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- ১৯৯৭ সালের ৬ জুন এটি প্রতিষ্ঠিত হয়।।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশে অবস্থিত।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৫) 
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (সেপ্টেম্বর, ২০২৫) 
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

সূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

১,৪৬১.
কোনটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা?
  1. ক) WHO
  2. খ) ITU
  3. গ) FAO
  4. ঘ) ILO
ব্যাখ্যা
ILO:

- International Labour Organization ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO সহ বর্তমানে জাতিসংঘের মোট বিশেষায়িত সংস্থা ১৫টি।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪৬২.
ঐতিহ্যগতভাবে নিচের কোন দেশ থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়?
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- প্রেসিডেন্টের মেয়াদকাল: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইগুনে মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
১,৪৬৩.
'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' কী ধরনের সংস্থা?
  1. মানবাধিকার সংস্থা
  2. গোয়েন্দা সংস্থা
  3. দুর্নীতি বিরোধী সংস্থা
  4. গেরিলা সংগঠন
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- TI এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এর সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিবিরোধী সংস্থা।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
১,৪৬৪.
International Court of justice has -
  1. ক) 5 judges
  2. খ) 10 judges
  3. গ) 15 judges
  4. ঘ) 20 judges
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ,
• নিরাপত্তা পরিষদ,
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন,
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত,
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত:
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- এর সদরদপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
- আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট: আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ (সোমালিয়া)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৪৬৫.
FAO এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৯০টি
  2. খ) ১৯২টি
  3. গ) ১৯৪টি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
FAO:

- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।
- FAO (Food and Agricultural Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি। এর মধ্যে ১৯৪টি রাষ্ট্র এবং ১টি সংস্থা (EU).
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। 

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪৬৬.
জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ১৯১
  2. ১৯৩
  3. ১৮৯
  4. ১৯২
ব্যাখ্যা

জাতিসংঘ: 
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- দাপ্তরিক ভাষা ৬টি। 
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
-  জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৪৬৭.
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হওয়া নতুন জাহাজ দুটির নাম কী?
  1. বাংলার ঐক্য, বাংলার সম্ভাবনা
  2. বাংলার প্রগতি, বাংলার নবযাত্রা
  3. বাংলার সাফল্য, বাংলার সমৃদ্ধি
  4. বাংলার অগ্রযাত্রা, বাংলার সমৃদ্ধি
ব্যাখ্যা

• ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’:
- রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে যুক্ত হচ্ছে নতুন জাহাজ ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’।
- প্রথম জাহাজটি ইতোমধ্যে হস্তান্তর হয়েছে এবং দ্বিতীয় জাহাজ ডিসেম্বরে হস্তান্তর করার কথা রয়েছে।
- এ দু’টি জাহাজ থেকে বছরে ৩০০ কোটি টাকা আয়ের পরিকল্পনা রয়েছে বিএসসির।
- চীনে নির্মিত জাহাজ দু’টি সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের কোম্পানি হেলনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস। 
- সরকারি সব ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় হেলনিকের সঙ্গে সরবরাহ চুক্তি করেছে বিএসসি।

উৎস: বাসস।

১,৪৬৮.
UN Women এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা, সুইজাল্যান্ড
  2. খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. গ) মাদ্রিদ, স্পেন
  4. ঘ) বার্লিন, জার্মানি
ব্যাখ্যা
- UN Women এর সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- এটি জাতিসংঘের সংস্থা যা লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে এবং কার্যক্রম শুরু করে ২০১১ সয়ালে।
- এর বর্তমান মহাপরিচালকের নাম সীমা বাহাউস (Ms. Sima Bahous)

তথ্যসুত্রঃ UN Women অফিশিয়াল ওয়েবসাইট।
১,৪৬৯.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান ড. টেড্রস আধানম ঘেব্রিয়েসুস কোন দেশের নাগরিক?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) ইথিওপিয়া
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) গাম্বিয়া
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য দেশ সমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
- ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত World Health Assembly -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।
- প্রতিষ্ঠাকাল -- ৭ এপ্রিল, ১৯৪৮ সাল
- সদস্য সংখ্যা -- ১৯৪টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ২টি সহযোগী সদস্য দেশ
-  বর্তমান প্রধান (মহাপরিচালক) : Dr Tedros Adhanom Ghebreyesus (১ জুলাই, ২০১৭ - বর্তমান)। তিনি ইথিওপিয়ার নাগরিক।

উৎসঃ WHO ওয়েবসাইট।

১,৪৭০.
বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:

-  বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪৭১.
কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?
  1. ইউনিসেফ
  2. ইউনেস্কো
  3. ডব্লিউটিও
  4. আইএলও
ব্যাখ্যা

● জাতিসংঘের প্রতিষ্ঠান নয়- ডব্লিউটিও।

WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) হলো বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত নীতি ও আইন প্রণয়ন এবং বিরোধ নিষ্পত্তিতে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

অন্যদিকে,
• UNICEF: 
- জাতিসংঘ শিশু তহবিল UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund.
- এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল (Catherine Russell)।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।
- ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।

• UNESCO:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: খালেদ এল-এনানি (Dr. Khaled El-Enany)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সহযোগী সদস্য: ১২টি।

• ILO:
- আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে (ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে)।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।
- উদ্দেশ্য: শ্রমিক অধিকার রক্ষা, ন্যায্য শ্রম ও শান্তি প্রচার।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: i) World Trade Organization ওয়েবসাইট।
ii) UN ওয়েবসাইট।

১,৪৭২.
নিচের কোনটি 'ITU'-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. সদর দপ্তর: রোম
  2. ১৭ই মে, ১৮৬৫ প্রতিষ্ঠিত হয়
  3. সবথেকে পুরানো সংস্থা
  4. বর্তমান সদস্য: ১৯৩টি
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি।

উল্লেখ্য,
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

উৎস:  ITU ওয়েবসাইট। 
১,৪৭৩.
কোন ধরনের দেশগুলোর জন্য TRIPS চুক্তি কার্যকরে রেয়াত সুবিধা প্রদান করা হয়?
  1. শুধুমাত্র উন্নত দেশ
  2. শুধুমাত্র উন্নয়নশীল দেশ
  3. শুধুমাত্র এলডিসিভুক্ত দেশ
  4. উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশ
ব্যাখ্যা

TRIPS:
- TRIPS-এর পূর্ণরূপ: Trade Related Aspects of Intellectual Property Rights.
- এটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- গৃহিত হয়:  ১৫ এপ্রিল, ১৯৯৪ (মরক্কোর মারাক্কাশে)।
-  কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৫। 

⇒ উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।
- স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উৎস: WTO ওয়েবসাইট।

১,৪৭৪.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা -
  1. ব্যাডেন পাওয়েল
  2. ফিল্ড মার্শাল রোমেল
  3. হেনরি ডুনান্ট
  4. স্টিফেন
ব্যাখ্যা
স্কাউট আন্দোলন:
- স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন পাওয়েল।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- ১৯৭২ সালে 'বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন' নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের সংগঠন গড়ে উঠে।
- বিশ্ব স্কাউট সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে এর সদস্য সংখ্যা: ১৭৪টি।

উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
১,৪৭৫.
জাতিসংঘ গঠনকালীন অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলন “ইয়াল্টা সম্মেলন” কবে অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ক) ৪ জানুয়ারি, ১৯৪৩
  2. খ) ৭ অক্টোবর, ১৯৪৪
  3. গ) ১১ ফেব্রুয়ারি, ১৯৪৫
  4. ঘ) ১৪ এপ্রিল, ১৯৪৫
ব্যাখ্যা
১৯৪৫ সালে ১১ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার “ইয়াল্টা” তে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা “ইয়াল্টা সম্মেলন” (Yalta Conference) নামে পরিচিত। এই সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের ভোটিং ক্ষমতা নির্ধারণ করা হয়। স্টালিন, রুজভেল্ট ও চার্চিল এই ৩ নেতা এই সম্মেলনে অংশ নেন। Source: un.org
১,৪৭৬.
শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষে দেশ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) নেপাল
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
▪ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে বাংলাদেশ শীর্ষে।
▪ বর্তমানে বাংলাদেশ পুলিশের ৫০০  সদস্য জাতিসংঘ পুলিশ হিসেবে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। 

তথ্যসূত্র: সমকাল।   
১,৪৭৭.
ব্রিটেন ইউরোপীয়ান ইউনিয়নে যোগদান করে-
  1. ক) ১৯৫৮ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।

১,৪৭৮.
জাতিসংঘের নির্বাহী অঙ্গসংস্থা কোনটি?
  1. ক) সাধারণ পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) সচিবালয়
  4. ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা
- আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা রয়েছে ছয়টি:–  
- সাধারণ পরিষদ,
- নিরাপত্তা পরিষদ,
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অছি পরিষদ,
- আন্তর্জাতিক বিচার আদালত এবং
- সচিবালয়। 

- জাতিসংঘের প্রধান নির্বাহী সংস্থা হলো সচিবালয় বা সেক্রেটারিয়েট। এটি জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গসংস্থার একটি । দৈনন্দিন কাজ সম্পাদন করতে এবং জাতিসংঘের প্রধান নীতিমালা সমূহ বাস্তবায়নে এটি কাজ করে থাকে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৪৭৯.
হিউম্যান রাইটস ওয়াচ-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ভিয়েনা
  3. জেনেভা
  4. রোম
ব্যাখ্যা
হিউম্যান রাইটস ওয়াচ:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, থাকে।
- পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।
- মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।
১,৪৮০.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি?
  1. চীন
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. রাশিয়া
ব্যাখ্যা

জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১,৪৮১.
জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লিসবন
  2. মাদ্রিদ
  3. বার্সেলোনা
  4. রোম
ব্যাখ্যা

• UN Tourism:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি। [ডিসেম্বর, ২০২৫]
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট।

১,৪৮২.
ইউরোপীয় ইউনিয়ন ত্যাগকারী প্রথম দেশ-
  1. ক) সুইডেন
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) লিথুয়ানিয়া
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি ইইউতে যোগ দেয়।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

উৎস:- ইইউ ওয়েবসাইট।
১,৪৮৩.
অক্সফাম এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নাইরোবি
  2. রোম
  3. লন্ডন
  4. জুরিখ
ব্যাখ্যা
• অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন।
- ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ২১টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল নামে একটি কনফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করে।
- এর সদরদপ্তর- কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
- অক্সফাম বিশ্বের ৮৫টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।

সূত্র: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১,৪৮৪.
বর্তমানে (২০২৪) জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট। (লিংক)
১,৪৮৫.
কোন দেশের উদ্যোগে OPEC প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ইরাক
  2. ইরান
  3. ভেনিজুয়েলা
  4. সৌদি আরব
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ভেনিজুয়েলার উদ্যোগে ইরাকের বাগদাদে OPEC প্রতিষ্ঠিত হয়েছিল। 

উল্লেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: OPEC ওয়েবসাইট।
১,৪৮৬.
'Leaving no one behind' - কোনটির মূলনীতি?
  1. এমডিজি
  2. ডেল্টা প্ল্যান
  3. এসডিজি
  4. রূপকল্প-২০২১
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: United Nations Sustainable Development Group ওয়েবসাইট।
১,৪৮৭.
Food and Agriculture Organization এর বর্তমান মহাপরিচালক কে? (জানুয়ারি, ২০২৫)
  1. এডোয়ার্ড সাওমা
  2. জ্যাক ডিউফ
  3. জোসে গ্রাজিয়ানো দা সিলভা
  4. কু ডংগিউ
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (জানুয়ারি, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪৮৮.
APTA পূর্ণরূপ নিচের কোনটি?
  1. Asia-Pacific Trade Agreement
  2. African Preferential Trade Agreement
  3. American Preferential Trade Agreement
  4. Asian Preferential Trade Agreement
ব্যাখ্যা
APTA:

- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement. 
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
১,৪৮৯.
COMESA হচ্ছে একটি -
  1. ক) শান্তি ফোরাম
  2. খ) সামরিক জোট
  3. গ) বাণিজ্যিক জোট
  4. ঘ) পরিবেশবাদী গ্রুপ
ব্যাখ্যা
• COMESA:
- COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa’.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা: ২১টি।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া।   

তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট
১,৪৯০.
Where is the headquarter of BRICS located in?
  1. Paris
  2. Moscow
  3. Mumbai
  4. None
ব্যাখ্যা
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির
এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক
হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

তথ্যসূত্র - ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
১,৪৯১.
'APEC Summit- 2025' কোথায় অনুষ্ঠিত হবে?[জুলাই, ২০২৫]
  1. পেরু
  2. থাইল্যান্ড
  3. মালেশিয়া
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• 'APEC Summit- 2025' দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।[জুলাই, ২০২৫]

• APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।[জুলাই, ২০২৫]
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: APEC ওয়েবসাইট।
১,৪৯২.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে-
  1. ক) সাধারন পরিষদ
  2. খ) নিরাপত্তা পরিষদ
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।
--------------
অন্যদিকে,
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
- এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।

- ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
- বিচারকদের মেয়াদ ৯ বছর।
- ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
- আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
- আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

উৎস:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
১,৪৯৩.
নিম্নলিখিত কোন দেশটি APTA-এর সদস্য? [মে, ২০২৫]
  1. বাংলাদেশ
  2. মালয়েশিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. জাপান
ব্যাখ্যা
বাংলাদেশ APTA-এর সদস্য। অন্যদিকে, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া APTA-এর সদস্য নয়। 

APTA:

- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ২ নভেম্বর, ২০০৫।
- চুক্তিটি কার্যকর হয়: ১ সেপ্টেম্বর, ২০০৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি (বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, লাওস, মঙ্গোলিয়া এবং শ্রীলঙ্কা)।

উল্লেখ্য,
- এর পূর্বনাম ছিল ব্যাংকক চুক্তি।
- ব্যাংকক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৭৫ সালে।
- এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (UN-ESCAP) উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- শ্রীলঙ্কা ব্যাংকক চুক্তি এবং APTA এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
- স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধন হয়ে APTA নামধারণ করে।

উৎস: ESCAP ওয়েবসাইট।
১,৪৯৪.
সার্কের কোন আঞ্চলিক কেন্দ্রটি শ্রীলংকায় অবস্থিত?
  1. সার্ক কৃষি কেন্দ্র
  2. সার্ক সাংস্কৃতিক কেন্দ্র
  3. সার্ক জ্বালানি কেন্দ্র
  4. সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

সূত্র: সার্ক ওয়েবসাইট।
১,৪৯৫.
জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্তি করার জন্য কার সুপারিশ প্রয়োজন হয়?
  1. ক) যুক্তরাষ্ট্রের
  2. খ) UNSC
  3. গ) UNGA
  4. ঘ) জাতিসংঘ মহাসচিবের
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে। নিরাপত্তা পরিষদের সুপারিশ ব্যতীত কোন দেশকে জাতিসংঘের সদস্য হিসাবে নির্বাচন করা যায় না। Source: UN.org
১,৪৯৬.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) লন্ডন
  3. গ) ভিয়েনা
  4. ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO-International Maritime Organisations) ১৯৪৮ সালের ১৭ মার্চ Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) নামে প্রতিষ্ঠিত হয় যা ১৯৮২ সালে IMO নামকরণ করা হয়। ১৯৫৯ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এর সদরদপ্তর লন্ডনে অবস্থিত। সদস্য সংখ্যা ১৭৪ এবং সহযোগী সদস্য ৩টি। বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার কিতাক লিম।(সূত্রঃ IMO ওয়েবসাইট)
১,৪৯৭.
কত বছর পরপর UNCTAD এর মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চারবছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৩-৮ অক্টোবর বার্বাডোসের ব্রিজটাউনে।
সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ আঙ্কটাড ওয়েবসাইট)
১,৪৯৮.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন?
  1. ২৭তম
  2. ২৮তম
  3. ২৯তম
  4. ৩০তম
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য। 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৪৯৯.
UNODC এর পূর্ণরূপ কোনটি?
  1. United Nations Organization for Development and Cooperation
  2. United Nations Office for Disaster Control
  3. United Nations Office on Drugs and Crime
  4. United Nations Office on Defence and Crime
ব্যাখ্যা

• UNODC: 
- জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা UNODC
- এর পূর্ণরূপ United Nations Office on Drugs and Crime. 
- এটা মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, সংঘটিত অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে।
- এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অবস্থিত।
- UNODC গঠিত হয় জাতিসংঘের আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ প্রোগ্রাম (UNDCP) এবং জাতিসংঘ অপরাধ দমন ও বিচার বিভাগ এর সমন্বয়ে।

সূত্র: UNODC ওয়েবসাইট।

১,৫০০.
জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা কোনটি?
  1. WFP
  2. UNESCO
  3. UNFPA
  4. WIPO
ব্যাখ্যা

WIPO:
- জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে। 
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)।

⇒ মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।

উৎস: WIPO ওয়েবসাইট।