বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

মোট প্রশ্ন৭,৫৯৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান

PrepBank · পাতা ১৪ / ৭৬ · ১,৩০১১,৪০০ / ৭,৫৯৯

১,৩০১.
বিশ্ব ব্যাংকের সদস্য দেশ -
  1. ১৮৭টি
  2. ১৮৮টি
  3. ১৮৯টি
  4. ১৯০টি
ব্যাখ্যা
- বিশ্ব ব্যাংকের ১ম প্রেসিডেন্ট - ইগুনে মেয়ার।
- বর্তমান প্রেসিডেন্ট - অজয় বাঙ্গা (২ জুন- ২০২৩ সাল থেকে)।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয় - ৫ বছরের জন্য।
- প্রতিষ্ঠাতা - জন মেনার্ড কেইনস, হ্যারি ডেক্সটার হোয়াইট।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসি।
- বর্তমান সদস্য - ১৮৯টি।
- প্রতিষ্ঠাকাল - জুলাই, ১৯৪৪।

উৎস: বিশ্বব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
১,৩০২.
আল আকসা মসজিদে অগ্নিসংযোগকে কেন্দ্র করে কোন সংগঠনটি গঠিত হয়েছে?
  1. Arab League
  2. OIC 
  3. OPEC
  4. PLO
ব্যাখ্যা

আল আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) গঠিত হয়েছিল।

OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

⇒ ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন। 
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

অন্যদিকে,
- তেল উৎপাদনকারী দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, তেলের দাম নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ অবস্থান ও আন্তর্জাতিক কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙার প্রয়াসই ছিল OPEC গঠনের মূল প্রেক্ষাপট।
- আরব ঐক্য প্রতিষ্ঠা, উপনিবেশবাদ বিরোধিতা ও ফিলিস্তিন ইস্যু সমাধান—এই ছিল আরব লীগ গঠনের প্রধান প্রেক্ষাপট।
- ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রাম ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে PLO গঠিত হয়।

উৎস: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.

১,৩০৩.
UNOPS-এর বর্তমান মহাপরিচালক কে? (জানুয়ারি, ২০২৫)
  1. রবার্তো রিভেলিনো
  2. রোনাল্ড রিগ্যান
  3. জর্জ মোরেরা দা সিলভা
  4. এডুয়ার্দো গ্যালিয়ানো
ব্যাখ্যা
UNOPS:
- UNOPS-এর পূর্ণরূপ: United Nations Office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস।
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১ জানুয়ারি, ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক: জর্জ মোরেরা দা সিলভা। (জানুয়ারি, ২০২৫)
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকল্প সমর্থন করে।

তথ্যসূত্র - UNOPS ওয়েবসাইট।
১,৩০৪.
ইসলামী উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াদ
  2. খ) ম্যানিলা
  3. গ) জেদ্দা
  4. ঘ) করাচি
ব্যাখ্যা
ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB- Islamic Development Bank) ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট। এর কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি। সর্বশেষ সদস্য গায়ানা। এই সংস্থার সদস্যপদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে।
এর বর্তমান সভাপতি বন্দর আল হাজ্জার। বাংলাদেশে আইডিবির কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
উৎসঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
১,৩০৫.
ICAO এর পূর্ণরূপ -
  1. ক) International Civil Aviation Organization
  2. খ) International Civil Average  Organization
  3. গ) Provisional International Civil Aviation Organisation
  4. ঘ) Internal Civil Aviation Organization
ব্যাখ্যা

- ICAO এর পূর্ণরূপ International Civil Aviation Organization বা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organisation (PICAO) নামে প্রতিষ্ঠিত হয়ে ৪ এপ্রিল ১৯৪৭ ICAO হিসেবে যাত্রা শুরু করে।
- এর সদস্যা সংখ্যা - ১৯৩ টি।
- দেশ সদর দপ্তর - মন্ট্রিল, কানাডা।
- এর বর্তমান মহাসচিব হুয়ান কার্লোস সালাজার (কলম্বিয়া)। দায়িত্ব গ্রহন - ১ আগস্ট, ২০২১।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক মান ও পলিসি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে।
- বিমান চলাচলের জন্য রুট নির্ধারণ, সংকেত নির্ধারণ, এয়ার-ক্রাফটের রেজিস্ট্রেশন (Tail number) ইত্যাদি বিষয় ব্যবস্থাপনা করে থাকে।

তথ্যসূত্র:- ICAO-এর অফিসিয়াল ওয়েবসাইট।

১,৩০৬.
বাণিজ্যিক জোট COMESA এর পূর্ণরূপ কী?
  1. ক) Commercial Market for Eastern and Southern Africa
  2. খ) Common Market for Eastern and Southern Asia
  3. গ) Common Market for Eastern and Southern Africa
  4. ঘ) Commercial Market for Eastern and Southern Asia
ব্যাখ্যা
COMESA
• COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa’.
• এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
• প্রতিষ্ঠা:- ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
• সদস্য সংখ্যা:- ২১টি।
• সদরদপ্তর:- লুসাকা, জাম্বিয়া।   

তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট
১,৩০৭.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? (জানুয়ারি, ২০২৬)
  1. স্পেন
  2. পর্তুগাল
  3. মেক্সিকো
  4. ইতালি
  5. ডেনমার্ক
ব্যাখ্যা

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।

উল্লেখ্য,
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক। 
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৩০৮.
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
  1. WTO
  2. MIGA
  3. World Bank
  4. UNCTAD
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে। 
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

 উৎস: UNCTAD ওয়েবসাইট।
১,৩০৯.
'Piecing together the poverty puzzle' প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে?
  1. UN
  2. WB
  3. UNSD
  4. WEF
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক  ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক  ।

অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID,
- MIGA.

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।[link]
১,৩১০.
APEC -এর উদ্যোক্তা ছিলেন -
  1. এডমন্ড বার্টন
  2. ক্রিস ওয়াটসন
  3. আলফ্রেড ডেকিন
  4. বব হক
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এশীয় প্রশান্ত এটি গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১ টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
১,৩১১.
নিচের কোনটি বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়?
  1. ICA
  2. MIGA
  3. IDA
  4. IBRD
ব্যাখ্যা
ICA বিশ্বব্যাংক এর সদস্য নয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলিকে ঋণ ও অনুদান প্রদান করে।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- বিশ্ব ব্যাংক গ্রুপের বর্তমান (১৪তম) প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

বিশ্ব ব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত -
১. আইবিআরডি (IBRD),
২. আইডিএ (IDA),
৩. আইএফসি(IFC) ,
৪. আইসিএসআইডি (ICSID), এবং
৫. মিগা (MIGA)।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১,৩১২.
সম্প্রতি কোন দেশটি পুনরায় কমনওয়েলথে যোগদান করেছে?
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) সুদান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) রুয়ান্ডা
ব্যাখ্যা
১ ফেব্রুয়ারি ২০২০ মালদ্বীপ প্রায় চারবছর পর পুনরায় কমনওয়েলথে যোগ দিয়েছে। এর ফলে কমনওয়েলথের মোট সদস্য সংখ্যা দাড়ায় ৫৪টি। এর আগে ২০১৬ সালে মালদ্বীপ কমনওয়েলথ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ১৯৮২ সালে মালদ্বীপ প্রথম কমনওয়েলথে যোগ দেয়।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
১,৩১৩.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের অন্তর্ভুক্ত নয়-
  1. যুক্তরাজ্য
  2. চীন
  3. জার্মানি
  4. ফ্রান্স
ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ:
- নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নিতে পারে।
- সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।
- তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
- মোট সদস্য দেশ ১৫ তারমধ্যে ১০টি দেশ অস্থায়ী। 
- অস্থায়ী দেশের সদস্য দেশের মেয়াদ ২ বছর।

উল্লেখ্য,
- ২০২৬-২৭ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুনভাবে জায়গা পেয়েছে পাঁচটি দেশ। 
- এগুলো হলো- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হবে দেশগুলো।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৩১৪.
SAARC এর সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
  1. ক) ৫ জন সদস্যদের affirmative vote অনুযায়ী
  2. খ) Unanimous vote অনুযায়ী
  3. গ) ৬ জন সদস্যের affirmative vote অনুযায়ী
  4. ঘ) উপরিউক্ত কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
সার্ক সনদ অনুযায়ী এর সকল স্তরের সিদ্ধান্ত গৃহীত হয় Unanimous vote অনুযায়ী।
১,৩১৫.
OECD এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. নিউইয়র্ক
  4. প্যারিস
ব্যাখ্যা
The Organisation for Economic Co-operation and Development এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
এটি ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এটির বর্তমান সদস্য সংখ্যা ৩৭টি।
বর্তমান মহাসচিব অস্ট্রেলিয়ার ম্যাথিয়াস কোরম্যান। তিনি ১ জুন ২০২১ তারিখে দায়িত্বগ্রহণ করেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে বহুমুখী সহযোগিতার উদ্দেশ্যে OECD গঠিত হয়।
(সূত্রঃ OECD ওয়েবসাইট)
১,৩১৬.
বর্তমানে UNIDO এর সদস্য দেশ কয়টি?
  1. ১৬০ টি
  2. ১৬২ টি
  3. ১৭০ টি
  4. ১৭২ টি
ব্যাখ্যা

- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা UNIDO (United Nations Industrial Development Organization).
- এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- বর্তমান মহাপরিচালক গার্ড মুলার (১০ ডিসেঃ ২০২১)।

তথ্যসূত্র- UNIDO এর অফিসিয়াল ওয়েবসাইট।

১,৩১৭.
জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রদান করা হয়-
  1. ক) কাসাব্লাঙ্কা সম্মেলন
  2. খ) তেহরান সম্মেলন
  3. গ) ভার্জিনিয়া সম্মেলন
  4. ঘ) ইয়াল্টা সম্মেলন
ব্যাখ্যা

- জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে ক্রিমিয়ারে ইয়াল্টাতে।
- এই সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হন।
- জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদেশকে এই সম্মেলনে ভেটো প্রদান ক্ষমতা প্রদান করা হয়।
- ভেটো একটি ল্যাটিন শব্দ।
- ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১,৩১৮.
ইসলামিক সহযোগিতা সংস্থার বর্তমান মহাসচিব কে?
  1. ক) আহমেদ আবুল ঘেইত
  2. খ) হোসাইন ইব্রাহিম তাহা
  3. গ) ইউসুফ আল ওথাইমিন
  4. ঘ) নায়েফ আল হাজ্জরাফ
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর বর্তমান মহাসচিব হলেন শাদের নাগরিক হোসাইন ইব্রাহিম তাহা। তিনি গত ১৭ নভেম্বর ২০২১ ওআইসি এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে,
- আহমদে আবুল ঘেইত : আরব লীগের মহাসচিব
- ইউসুফ আল ওথাইমিন : ওআইসির সদ্যসাবেক মহাসচিব
- নায়েফ আল হাজ্জরাফ : জিসিসির বর্তমান মহাসচিব।

(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
১,৩১৯.
APEC মূলত-
  1. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
  2. ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
  3. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের একটি রাজনৈতিক জোট
  4. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
ব্যাখ্যা
• APEC:
• APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর, ১৯৮৯ সাল
- প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া
- সদস্য সংখ্যা: ২১টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর

উৎস: APEC ওয়েবসাইট।
১,৩২০.
ইউরোপ মহাদেশের কোন দেশটি OIC এর সদস্য? (জুন, ২০২৫)
  1. ডেনমার্ক
  2. আলবেনিয়া
  3. ক্রোয়েশিয়া
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (জুন, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (জুন, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩২১.
বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৬
ব্যাখ্যা
• আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) 
•  প্রতিষ্ঠাকাল : ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের ১১ এপ্রিল সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
•  ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
•  সদস্য দেশ : ১৮৭টি
• সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।
•  প্রথম মহাপরিচালক : আলবার্ট থমাস, ফ্রান্স (১৯১৯-১৯৩২)।
•  বর্তমান মহাপরিচালক : গিলবার্ড এফ. হাউংবো(  একাদশ)।
•  বাংলাদেশ সদস্য হয় : ২২ জুন ১৯৭২।
• যেসব দেশ সদস্য নয় : এন্ডোরা, ভুটান, লিচেনস্টেইন, মাইক্রোনেশিয়া, মোনাকো, নাউরু ও উত্তর কোরিয়া।

   তথ্যসূত্র: আইএলও ওয়েবসাইট  ও বাংলাপিডিয়া।
১,৩২২.
আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় কবে?
  1. ১২ জুন, ১৯৪১
  2. ২৫ এপ্রিল, ১৯৪১
  3. ১৪ আগস্ট, ১৯৪১
  4. ২৪ আগস্ট, ১৯৪১
ব্যাখ্যা
আটলান্টিক সনদ:

- ১৪ আগস্ট, ১৯৪১ সালে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরের স্থান: আটলান্টিক মহাসাগর।
- পক্ষসমূহ: যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
- এর ফলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 
- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক স্বাক্ষরিত হয় এই সনদ।
- ৮ দফার এই সনদ স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অব ওয়েলস নামক একটি যুদ্ধ জাহাজে।

উৎস: এসএসএইচএল, রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘের ওয়েবসাইট। 
১,৩২৩.
G-77 জোটটি কোন সংস্থার সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল? 
  1. WTO
  2. UNDP
  3. UNCTAD
  4. BRICS
ব্যাখ্যা

• G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়। 

⇒ ১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় UNCTAD-এর প্রথম অধিবেশনের সমাপ্তিতে ৭৭টি উন্নয়নশীল দেশের স্বাক্ষরিত "Joint Declaration of the Seventy-Seven Developing Countries" এর মাধ্যমে গ্রুপ অফ ৭৭ (G-77) প্রতিষ্ঠিত হয়। 

- এই গোষ্ঠীটি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- ১৯৬৭ সালের ১০-২৫ অক্টোবর আলজিয়ার্সে (আলজেরিয়া) প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে "আলজিয়ার্স সনদ" গৃহীত হয়, যা G-77-এর কার্যক্রমকে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করে। 
- এর ফলে জেনেভা (UNCTAD), নাইরোবি (UNEP), প্যারিস (UNESCO), রোম (FAO/IFAD), ভিয়েনা (UNIDO) এবং ওয়াশিংটন, ডিসি (IMF ও বিশ্বব্যাংক)-এ G-24-এর সাথে G-77-এর অধ্যায় গঠিত হয়।
- বর্তমানে G-77-এর সদস্য সংখ্যা বেড়ে ১৩৪টি দেশে পৌঁছেছে। 
- তবে, ঐতিহাসিক তাৎপর্যের কারণে গোষ্ঠীটির নাম "গ্রুপ অফ ৭৭" অপরিবর্তিত রাখা হয়েছে। এই সংগঠনটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বৈশ্বিক শাসনব্যবস্থায় তাদের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

তথ্যসূত্র: G-77 ও  UNCTAD ওয়েবসাইট।

১,৩২৪.
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. রোম
  3. ভিয়েনা
  4. জেনেভা
ব্যাখ্যা
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরুপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪ টি এবং সহযোগী সদস্য - ১২ টি। (সেপ্টেম্বর, ২০২৪)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩২৫.
Covid-19 রোগকে মহামারি হিসেবে চিহ্নিত করে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে -
  1. ক) IOM
  2. খ) IMO
  3. গ) WHO
  4. ঘ) WTO
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।
- WHO প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে ৭ এপ্রিল এবং এর বর্তমান সদস্য সংখ্যা
১৯৪ সালে।
- এর ৬টি আঞ্চলিক কার্যালয় রয়েছে।
- WHO এর বর্তমান মহাপরিচালকের নাম Tedros Adhanom Ghebreyesus (ট্রেডস আধানম গেব্রেইসাস) এবং তিনি ইথিওপিয়ার
নাগরিক।
- WHO করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে এবং এই রোগকে মহামারি হিসেবে চিহ্নিত করে এই রোগের নামকরণ করে Covid-19.

তথ্যসূত্র: WHO অফিশিয়াল ওয়েবসাইট।
১,৩২৬.
'World day against Trafficking, 2021' এর প্রতিপাদ্য কী ছিল?
  1. Save lives
  2. Victims' voice lead the way
  3. The future we need the UN we need
  4. Human Trafficking: Call your Government to Active
ব্যাখ্যা
মানব পাচার:

- 'World day against Trafficking, 2021' এর প্রতিপাদ্য ছিল Victims' voice lead the way.
- মানব পাচার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের কথা শোনা এবং শেখার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
- অভিবাসন উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ, অনিয়মিত অভিবাসন বিপজ্জনক যাত্রার সাথে যুক্ত।
- প্রায়শই মানব পাচার এবং অভিবাসী চোরাচালানের সাথে জড়িত যা দুর্বলদের হতাশাকে কাজে লাগায় এবং জীবনকে অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলে।
- শিশুদের পাচার একটি উচ্চ মুনাফা-কম ঝুঁকিপূর্ণ অপরাধ হিসাবে অব্যাহত রয়েছে।
- বিশ্বব্যাপী, পাচারের শিকার হওয়া প্রায় এক তৃতীয়াংশ শিশু।

তথ্যসূত্র - IOM ওয়েবসাইট।
১,৩২৭.
নিম্নের কোনটি G-20-এর সদস্য নয়?
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. স্পেন
  3. ইন্দোনেশিয়া
  4. ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
Group of 20 (G-20):
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
১,৩২৮.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৫৬
  2. খ) ১৯৫৭
  3. গ) ১৯৫৮
  4. ঘ) ১৯৬০
ব্যাখ্যা
• আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) ।
• প্রধান: রাফায়েল ম্যারিয়ানা গ্রোসি।
• প্রতিষ্ঠাকাল: ১৯৫৭।
• প্রধান কার্যালয়: ভিয়েনা, অস্ট্রিয়া। 

তথ্যসূত্র: IAEA ওয়েবসাইট। 
১,৩২৯.
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা নিচের কোনটি?
  1. ক) UNFPA
  2. খ) UNDP
  3. গ) OPCW
  4. ঘ) UNIDO
ব্যাখ্যা
UNFPA:

- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউইয়র্ক।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট। [Link]
১,৩৩০.
ESCAP এর পূর্ণরূপ কী?
  1. Economic and Social Committee for Asia and Pacific
  2. Economic and Social Council for Asia and Pacific
  3. Economic and Social Cooperation for Asia and Pacific
  4. Economic and Social Commission for Asia and the Pacific
ব্যাখ্যা

ESCAP:
- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- ESCAP এর পূর্ণরূপ- Economic and Social Commission for Asia and the Pacific.
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালে এই চুক্তি গ্রহণ করা হয়।
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।

১,৩৩১.
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো
  2. জেদ্দা
  3. রিয়াদ
  4. তেহরান
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (সেপ্টেম্বর, ২০২৪)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
১,৩৩২.
রেডক্রস কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৮৬৩ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৮৭৭ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC): 
- ICRC একটি নিরপেক্ষ, স্বাধীন সংস্থা যা সশস্ত্র সংঘাত এবং অন্যান্য সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করে। 
- ICRC এর লক্ষ্য হলো সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্তদের জীবন ও মর্যাদা রক্ষা করা এবং তাদের খাদ্য ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং আশ্রয়ের মতো সহায়তা প্রদান করা। 
- ICRC একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং আমরা সশস্ত্র সংঘাত বা রাজনৈতিক বিরোধে কোনও পক্ষ নেয় না।
- প্রতিষ্ঠা: ১৮৬৩ সালে। 
- ১৮৬৩ সালের ফেব্রুয়ারিতে, যা আন্তর্জাতিক রেড ক্রস কমিটিতে পরিণত হওয়ার কথা ছিল, তা প্রথমবারের মতো সুইজারল্যান্ডের জেনেভায় সভা করে।
- এর পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে হেনরি ডুনান্ট নামে একজন স্থানীয় ব্যক্তি ছিলেন।
- ১৯৪৯ সালে আইসিআরসি-র উদ্যোগে, রাষ্ট্রগুলি তিনটি জেনেভা কনভেনশন (যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ, সমুদ্রে যুদ্ধের শিকার এবং যুদ্ধবন্দীদের অন্তর্ভুক্ত) সংশোধন করতে এবং শত্রু নিয়ন্ত্রণে বসবাসকারী বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য চতুর্থ জেনেভা কনভেনশন যুক্ত করতে সম্মত হয়।
- ১৯৭৭ সালে জেনেভা কনভেনশনের অতিরিক্ত দুটি প্রোটোকল গৃহীত হয়, প্রথমটি আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য এবং দ্বিতীয়টি আন্তর্জাতিক নয় এমন সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য - একটি বড় অগ্রগতি।

উৎস: ICRC ওয়েবসাইট।
১,৩৩৩.
আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন?
  1. ৩ বছর
  2. ৬ বছর
  3. ৯ বছর
  4. ১২ বছর
ব্যাখ্যা

• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত:
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice বা ICJ) জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থার মধ্যে একটি।
- এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।
- এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের দি হেগ শহরে।
- এই আদালতে মোট ১৫ জন বিচারক থাকেন।
- প্রত্যেক বিচারক জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের যৌথ ভোটে নির্বাচিত হন।
- একজন বিচারকের মেয়াদ নির্ধারিত থাকে ৯ বছর।
- আদালতের মধ্যে একজন সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হন বিচারকদের মধ্য থেকেই।
- সভাপতির মেয়াদ ৩ বছর, তবে তাকেও পুনঃনির্বাচিত করা যায়।

তথ্যসূত্র: International Court of Justice ওয়েবসাইট। 

১,৩৩৪.
Group-77 এর বর্তমান সদস্য সংখ্যা- [জুলাই, ২০২৫]
  1. ১৪০টি
  2. ১২৪টি
  3. ১৩৪টি
  4. ৭৭টি
ব্যাখ্যা
• Group of 77 (G-77):
- প্রতিষ্ঠিত: ১৫ জুন, ১৯৬৪ সালে।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন ও জাতিসংঘে সমন্বিত অবস্থান উপস্থাপন।
- প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি (G-77 নামটি ঐতিহাসিকভাবে অপরিবর্তিত রাখা হয়েছে) [জুলাই, ২০২৫]
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৯৭৩ সাল থেকে।
- ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন হয়।
- বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনে বৈশ্বিক অসমতা দূরীকরণে আহ্বান।

উৎস: Group of 77 ওয়েবসাইট।
১,৩৩৫.
ইউরো কোন সালে চালু হয়েছিল?
  1. ১৯৯৫
  2. ১৯৯৯
  3. ২০০১
  4. ২০০২
ব্যাখ্যা
ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- ২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা এবং ২০১৫ সালে লিথুয়ানিয়া ইউরো গ্রহণ করে।
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ১ জানুয়ারী ২০২৩ তারিখে ইউরো গ্রহণ করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।

- এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১,৩৩৬.
নিচের কোন দেশটি 'International Monetary Fund' এর সর্বশেষ সদস্য? (জানুয়ারি, ২০২৫)
  1. ব্রুনাই
  2. পালাউ
  3. কসোভো
  4. লিচেনস্টাইন
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৯১টি। (জানুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সাল।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

তথ্যসূত্র- IMF অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৩৭.
জাতিসংঘের কোন সংস্থা বিশ্বব্যাপী শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য কাজ করে?
  1. WHO
  2. ILO
  3. UNESCO
  4. UNICEF
ব্যাখ্যা

UNICEF 
- পূর্ণরূপ: United Nations Children's Fund (জাতিসংঘ শিশু তহবিল)।
- প্রতিষ্ঠা: ১১ ডিসেম্বর ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধান উদ্দেশ্য: শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, এবং সুরক্ষা নিশ্চিত করা এবং শিশু অধিকার প্রচার।
- সদস্য সংখ্যা: ১৯০টি দেশে কার্যক্রম (আগস্ট, ২০২৫);

​• প্রধান কার্যক্রম:
- স্বাস্থ্য ও পুষ্টি: টিকাদান, পুষ্টি উন্নয়ন, এবং স্বাস্থ্যসেবা প্রদান।
- শিক্ষা: সব শিশুর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সুরক্ষা: শিশু শ্রম, নির্যাতন, এবং শোষণ প্রতিরোধ।
- জরুরি সহায়তা: দুর্যোগ ও সংঘাতে শিশুদের জন্য ত্রাণ সরবরাহ।

​• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Child-Friendly Cities Initiative: শিশু-বান্ধব শহর পরিকল্পনা।
- Global Alliance for Vaccines and Immunization (GAVI): টিকাদান প্রচার।
- WASH (Water, Sanitation, and Hygiene): পানি, স্যানিটেশন, এবং স্বাস্থ্যবিধি প্রকল্প।
- Generation Unlimited: যুবকদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন।

​• গুরুত্বপূর্ণ প্রতিবেদন:
- The State of the World’s Children: শিশুদের অবস্থা বিশ্লেষণ।
- Child Mortality Report: শিশু মৃত্যুহার পর্যালোচনা।

উৎস: UNICEF ওয়েবসাইট।

১,৩৩৮.
Bretton Woods Conference-এর আয়োজন করা হয়েছিল কোথায়?
  1. নিউ হ্যাম্পশায়ার
  2. নিউ ইয়র্ক
  3. পেনসিলভানিয়া
  4. ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের পরাজয়ের প্রেক্ষাপটে যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থার রূপরেখা নির্ধারণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন।
- এই ঐতিহাসিক সম্মেলনটি “ব্রেটন উডস কনফারেন্স” (Bretton Woods Conference) নামে পরিচিত।

উল্লেখ্য, 
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে।

এছাড়াও,
- এই সম্মেলনের ফলাফলস্বরূপ গঠিত হয় দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান—বিশ্বব্যাংক (World Bank) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
- পরবর্তীতে এই ব্যবস্থারই অংশ হিসেবে গঠিত হয় GATT (General Agreement on Tariffs and Trade), এটা পরবর্তীতে রূপান্তরিত হয় বর্তমানের বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে।

সূত্র: World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
১,৩৩৯.
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
  1. নিউ ইয়র্ক
  2. ওয়াশিংটন ডিসি
  3. ক্যালিফোর্নিয়া
  4. শিকাগো
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ।( ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ নাউরু: ১২ এপ্রিল, ২০১৬ সাল।( ফেব্রুয়ারি, ২০২৫)
 - লক্ষ্য: সদস্য দেশগুলোর দারিদ্র্যের অবসান ঘটানো।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয় - ৫ বছরের জন্য।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।( ফেব্রুয়ারি, ২০২৫)

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১,৩৪০.
SDR (Special Drawing Rights)-এ সর্বশেষ যুক্ত হয়েছে কোন মুদ্রা?
  1. ইয়েন
  2. পাউন্ড
  3. ইউয়ান  
  4. ইউরো
ব্যাখ্যা

• SDR : 
-  SDR এর পূর্ণরূপ হলো Special Drawing Rights
-  SDR একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ (International Reserve Asset)।
-  SDR নিজে কোনো মুদ্রা নয়, তবে এর মান নির্ধারিত হয় পাঁচটি মুদ্রার  ভিত্তিতে ।
-  মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
-  IMF ১৯৬৯ সালে SDR কে একটি পরিপূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে চালু করে।
- চীনের ইউয়ান (Renminbi) ২০১৬ সালের ১ অক্টোবর SDR ঝুঁড়িতে সর্বশেষ অন্তর্ভুক্ত হয়।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

১,৩৪১.
স্বল্পোন্নত দেশগুলির উন্নয়ন কাজে সমন্বয় করে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNIDO
  3. UNCTAD
  4. ITC
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।

⇒ জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম UNDP।
- জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
- এই সংস্থা স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।

উৎস: UNDP ওয়েবসাইট।
১,৩৪২.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) রোম, ইতালি
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
▪ UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
▪ উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
▪ UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
▪ প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
▪ কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
▪ সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
▪ বর্তমান প্রধান (প্রশাসক) - Achim Steiner (১৯ এপ্রিল, ২০১৭ - বর্তমান)। 
▪ প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

তথ্যসূত্র: ইউএনডিপি ওয়েবসাইট।
১,৩৪৩.
UN-HABITAT এর বর্তমান নিবাহী প্রধান-
  1. ক) সালমা ইসলাম
  2. খ) মাইমনা মোহাম্মদ শরীফ
  3. গ) ইসমাত জাহান
  4. ঘ) করিম আর মাহাদী
ব্যাখ্যা
UN-HABITAT এর বর্তমান নিবাহী প্রধান- মাইমনা মোহাম্মদ শরীফ (মালেশিয়ার নাগরিক)।
-- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT
-- প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সালে।
-- সদর দপ্তর- কেনিয়ার নাইরোবী।
-- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ ‍দিবস (World Habitat Day )পালন করা হয়।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UN-HABITAT)
১,৩৪৪.
বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক কোনটি?
  1. IBRD
  2. IDA
  3. NDB
  4. AIIB
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD):
- IBRD হলো বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক।
- এটি ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন একটি বৈশ্বিক সহযোগী প্রতিষ্ঠান।
- এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়া।
- IBRD ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং পরামর্শ সেবা প্রদান করে।
- এটি মধ্যম আয়ের দেশ এবং আর্থিকভাবে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোর পাশে দাঁড়ায়।
- ব্যাংকটি ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- IBRD এবং IDA (সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল) মিলে গঠন করে বিশ্ব ব্যাংক।
- তারা সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে দারিদ্র্য কমাতে এবং যৌথ সমৃদ্ধি গড়তে।
- IBRD আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবেলায়ও সমন্বিত পদক্ষেপ নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
১,৩৪৫.
'Soft-loan Window' নামে পরিচিত কোনটি?
  1. IBRD
  2. IFC
  3. IDA
  4. MIGA
ব্যাখ্যা

International Development Association (IDA):
- কাজ: যে সব দেশ IBRD থেকে ঋণ পায়না তাদের স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে।
- অন্য নাম: Soft-loan Window।

উল্লেখ্য,
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

• অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো:
- International Bank for Reconstruction and Development (IBRD): কাজ: মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান।
- International Finance Corporation (IFC). কাজ: উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করা।
- Multilateral Investment Guarantee Agency (MIGA). কাজ: উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে গ্যারান্টি প্রদান করা।
- International Center for Settlement of Investment Disputes (ICSID). কাজ: সদস্য রাষ্ট্রের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

১,৩৪৬.
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) -এর একক মুদ্রা কবে চালু হচ্ছে?
  1. ক) ১ জানুয়ারি, ১৯৯৯
  2. খ) ১ জুলাই, ১৯৯৯
  3. গ) ১ মার্চ, ২০০০
  4. ঘ) ১ জুলাই, ২০০০
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে। লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না ডেনমার্ক ও সুইডেন।

উৎসঃ ইইউ এর ওয়েবসাইট।
১,৩৪৭.
বাংলাদেশ কোন সনে ইসলামী সম্মেলন সংস্থা (OIC) এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা
ওআইসি
- ওআইসি'র (OIC) এর পূর্ণরূপ Organization of Islamic Conference বা ইসলামী সম্মেলন সংস্থা।
- সংস্থাটি ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের আল-আকসা মসজিদে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে।
- এ পরিস্তিতিতে ইসলামী বিশ্ব নেতৃবৃন্দরা ইসলামের সম্মান, মর্যাদা ও বিশ্বাস রক্ষা করার জন্য এক আলোচনা সভায় বসেন।
- সৌদি আরব, মরক্কো, ইরান, পাকিস্তান, সোমালিয়া, মালয়েশিয়া ও নাইজারকে নিয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে প্রায় সকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সম্মেলনে উপস্থিত হয়।
- এ সম্মেলনের মাধ্যমে ওআইসি প্রতিষ্ঠা পায়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।
- প্রতিষ্ঠাকালীন ওআইসি'র সদস্য রাষ্ট্র ছিল ২৫টি।
- বর্তমানে এ সংস্থার মোট সদস্য সংখ্যা ৫৭।
- ওআইসি'র অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি, ইংরেজি ও ফরাসি।
- এর প্রশাসনিক দপ্তর জেদ্দা, সৌদি আরব।
- ওআইসি'র পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে পাঁচটি। 
- বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসি'র সদস্য পদ লাভ করে।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৪৮.
জাপানের পার্লামেন্টের নাম-
  1. ক) নেসেট
  2. খ) স্টার্লিং
  3. গ) ডায়েট
  4. ঘ) ডোমা
ব্যাখ্যা

- জাপান এশিয়ার একটি উন্নত দেশ।
- জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
- জাপানের আইন সভার নাম ডায়েট।
- জাপানের রাষ্ট্রপ্রধান- সম্রাট।
- জাপানের সরকার প্রধান- প্রধানমন্ত্রী।
- জাপানের বর্তমান সম্রাট নারুহিতো। তিনি জাপানের ১২৬ তম সম্রাট।
উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।

১,৩৪৯.
১ নভেম্বর ২০২১ ওআইসি’র ১২তম মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করবেন কে?
  1. মুহিউদ্দিন ইয়াছিন
  2. নায়েফ আল হজ্জরাফ
  3. হুসাইন ইব্রাহিম তাহা
  4. তুর্কি আল ফয়সাল
ব্যাখ্যা
- ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) নতুন ১২তম মহাসচিব নির্বাচিত হয়েছেন শাদের নাগরিক হুসাইন ইব্রাহিম তাহা।
- ২০২১ সালের ১৭ নভেম্বর থেকে তিনি OIC এর বর্তমান ১১তম মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিনের পরিবর্তে দায়িত্বগ্রহণ করবেন।
(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
১,৩৫০.
IFAD কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৭ সাল
  2. খ) ১৯৭৮ সাল
  3. গ) ১৯৭৯ সাল
  4. ঘ) ১৯৮০ সাল
ব্যাখ্যা
IFAD:

- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর সদর দপ্তর রোমে।  
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)। 
- (IFAD) এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি - বিশেষায়িত সংস্থা। 
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
- সদর দপ্তর- রোম, ইতালি। 
- সদস্য সংখ্যা- ১৭৭ টি দেশ। 

তথ্যসূত্র - IFAD অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৫১.
জাতিসংঘ 'সনদ' কার্যকর হয় - 
  1. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
  2. ১৯৪৪ সালের ২৬ জুন
  3. ১৯৪৫ সালের ২৫ এপ্রিল
  4. ১৯৪৪ সালের ২৪ সেপ্টেম্বর
ব্যাখ্যা

জাতিসংঘের প্রতিষ্ঠা:
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
- ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- মোট ৫১টি দেশ মূল সনদে স্বাক্ষর করেছিল।
- এ কারণে এই ৫১টি দেশকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ধরা হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৫২.
UNCTAD এর বর্তমান সদস্য দেশ কয়টি?(অক্টোবর, ২০২৪)
  1. ১৯৫ টি
  2. ১৯৭ টি
  3. ১৯৩ টি
  4. ১৯০ টি
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয়  ৩০ ই ডিসেম্বর  ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
১,৩৫৩.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. UNHCR
  2. UNICEF
  3. Security Council
  4. WFP
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

জাতিসংঘের কার্যকরি দাপ্তরিক ভাষা দুইটি:
• ইংরেজি
• ফ্রেঞ্চ/ফরাসি

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
- FAO,
- ILO,
- IOM,
- UNWOMEN,
- UNAIDS,
- UNESCO,
- UNDP,
- UNICEF,
- UNCDF,
- UNFPA,
- UNHCR,
- UNIDO,
- WHO,
- WFP,
- UNOPS.

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৩৫৪.
APEC কত সালে গঠিত হয়?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৭৯ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ১৯৮১ সালে
  5. ১৯৯১ সালে
ব্যাখ্যা
 APEC:
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১টি দেশ।

উৎস: APEC - এর ওয়েবসাইট।
১,৩৫৫.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপারসন দেশ কোনটি?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) তিউনিশিয়া
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে ‘আফ্রিকান ঐক্য সংস্থা’ নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে ‘আফ্রিকান ইউনিয়ন’ নামগ্রহণ করে।
- এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
- বর্তমান চেয়ারপার্সন গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স টিশেসেকেদি। (ফেব্রুয়ারি, ২০২১ - ফেব্রুয়ারি, ২০২২)
(তথ্যসূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
১,৩৫৬.
জাতিসংঘ সনদের প্রধান রচয়িতা কে ছিলেন?
  1. উড্রো উইলসন
  2. ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
  3. আর্চিবাল্ড ম্যাকলিশ
  4. হেনরি কিসিঞ্জার
ব্যাখ্যা

⇒ সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ

জাতিসংঘ সনদ:
- জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা উন্নীত করার জন্য প্রণীত একটি মৌলিক দলিল।
- এতে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে,
- জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংশোধনী গৃহীত হতে হবে,
- এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সংশোধনী অনুমোদন করলে তা কার্যকর হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১,৩৫৭.
ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) IMF
  2. খ) WTO
  3. গ) WEF
  4. ঘ) WB
ব্যাখ্যা
১৯৭৮ সাল থেকে বিশ্বব্যাংক প্রতিবছর বিভিন্ন দেশের অর্থনীতির গভীর বিশ্লেষণধর্মী ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে৷ এছাড়াও বিশ্বব্যাংক প্রতিবছর ডুয়িং বিজনেস রিপোর্ট প্রকাশ করে। (সূত্রঃ বিশ্বব্যাংক)
১,৩৫৮.
Which one is not an official language of UN?
  1. Spanish
  2. French
  3. Chinese
  4. Russian
  5. Portuguese
ব্যাখ্যা
⇒ 'পর্তুগিজ' জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (এপ্রিল, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ: ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য: ১৫টি।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: ০৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য: ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৩৫৯.
নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
  1. আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
  2. আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
  3. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
  4. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
ব্যাখ্যা
IFAD:
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ডিসেম্বর, ১৯৭৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: রোম, ইতালি।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: সার্বিয়া।

ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- এটি জাতিসংঘের শ্রম সংস্থা।
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

অন্যদিকে,
⇒ ASEAN Regional Forum (ARF):
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম।
- এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- এটি জাতিসংঘের সংস্থা নয়।

উৎস: UN ওয়েবসাইট।
১,৩৬০.
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত NDB ব্যাংক এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) মস্কো
  2. খ) নয়াদিল্লী
  3. গ) বেইজিং
  4. ঘ) সাংহাই
ব্যাখ্যা
BRICS:
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
-  নামকরণ করা হয় এই পাঁচটি দেশের নামের আদ্যক্ষর দিয়ে। 
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

New Development Bank (NDB)।
- ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকস নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়।
আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration।
- নতুন প্রতিষ্ঠিত এই ব্যাংকটির নাম - New Development Bank (NDB)।
- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।


- ব্যাংকটির বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের মার্কোস ট্রয়োজো।
- ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন সদস্য ৫ হলেও বর্তমান পূর্ণ সদস্য - ৭টি।
- এছাড়া উরুগুয়ের সদস্যপদ প্রক্রিয়াধীন রয়েছে।
- ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ এই ব্যাংকের সদস্যপদ লাভ করে। NDB তে বাংলাদেশের শেয়ার ১.৮৩ শতাংশ।

তথ্যসূত্র- ব্রিকসের ওয়েবসাইট।
১,৩৬১.
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫ নং লক্ষ্যমাত্রা ফোকাস কোনটি?
  1. ক) লিঙ্গ সমতা
  2. খ) ক্ষুধামুক্তি
  3. গ) বৈষম্য হ্রাস
  4. ঘ) মানসম্মত শিক্ষা
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল।
২. ক্ষুধামুক্তি।
৩. সুস্বাস্থ্য।
৪. মানসম্মত শিক্ষা।
৫. লিঙ্গ সমতা।
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০. বৈষম্য হ্রাস।
১১. টেকসই শহর ও জনগণ।
১২. পরিমিত ভোগ ও উৎপাদন।
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫. স্থলভাগের জীবন।
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৬২.
আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ঐতিহাসিক ব্রেটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. নিউ ইয়র্ক
  2. ওয়াশিংটন ডিসি
  3. শিকাগো
  4. নিউ হ্যাম্পশায়ার
ব্যাখ্যা

আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ঐতিহাসিক ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। 

ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference):
- ব্রেটন উডস সম্মেলন আনুষ্ঠানিকভাবে United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ১ - ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।
- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় বিধ্বস্ত বিশ্ব অর্থনীতিকে সচল করা। 
- এই সম্মেলনে ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব দ্য স্টেটের বিশেষ সহকারী হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- ১৯৪৪-এর এ সম্মেলনের সূত্র ছিল ১৯৪১ সালের আটলান্টিক কনফারেন্সে।

⇒ ১৯৪৪-এর জুনে আটলান্টিক শহরে একটি প্রাথমিক সম্মেলন হয় এবং ১ জুলাই বসে চূড়ান্ত ব্রেটন উডস কনফারেন্স।
- এ সম্মেলনে দুটি প্রতিষ্ঠান জন্ম নেয়- IMF এবং IBRD।
- IBRD শিগগিরই বিশ্বব্যাংকে পরিণত হয়।
- IMF এবং IBRD যাত্রা শুরু করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- শুরুতে আইএমএফের প্রধান কাজ নির্ধারণ করা হয়েছিল আমেরিকান ডলার ও স্বর্ণের ভিত্তিতে মুদ্রা বিনিময় হারে ভারসাম্য বজায় রাখা। অন্যদিকে আইবিআরডির দায়িত্ব ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলো পুনর্নির্মাণ এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। 

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- মোট ২৯টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

উৎস: i) World Bank Group ওয়েবসাইট।
ii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট। 

১,৩৬৩.
IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৮২টি
  2. ১৮৯টি
  3. ১৯১টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
IBRD:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- বর্তমান সদস্য: ১৮৯টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১,৩৬৪.
বিশ্ব খাদ্য কর্মসূচি কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৯ সালে 
  2. ১৯৫৩ সালে 
  3. ১৯৫৯ সালে 
  4. ১৯৬১ সালে 
ব্যাখ্যা

WFP:
- WFP-এর পূর্ণরূপ: World Food Programme.
- এটি বিশ্ব খাদ্য কর্মসূচী।
- এটি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিন্ডি ম্যাককেইন।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে করার অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার ২০২০ সালে লাভ করে।

উৎস: World Food Programm ওয়েবসাইট।

১,৩৬৫.
জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা UNIDIR এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) বার্লিন
ব্যাখ্যা

UNIDIR এর পূর্ণরুপ হলো United Nations Institute for Disarmament Research.
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদরদপ্তর জেনেভা , সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান DIRECTOR Dr. Robin Geiss.

তথ্যসূত্র: UNIDIR ওয়েবসাইট

১,৩৬৬.
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার বর্তমান (আগস্ট, ২০২৪) সদস্য সংখ্যা -
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
OPCW:
- OPCW-এর পূর্ণরূপ: Organistion for the Prohibition of Chemical Weapons.
- আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা।
- সদস্য দেশ: ১৯৩টি। (আগস্ট, ২০২৪)
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- প্রধান কাজ: অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ ও অস্ত্র নীরস্ত্রীকরণ।
- এটি রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ ও প্রয়োজনে অস্ত্রগুলো ধ্বংসের ব্যবস্থা করে থাকে।

তথ্যসূত্র - Organistion for the Prohibition of Chemical Weapons (OPCW).
১,৩৬৭.
South Asian Association for Regional Cooperation (SAARC) কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
  1. ইসলামাবাদ, পাকিস্তান
  2. ঢাকা, বাংলাদেশ
  3. হায়দ্রাবাদ, ভারত
  4. কাঠমুন্ডু, নেপাল
ব্যাখ্যা

South Asian Association for Regional Cooperation (SAARC):
- সার্ক (South Asian Association for Regional Cooperation) হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি:
১। বাংলাদেশ,
২। ভারত,
৩। পাকিস্তান,
৪। নেপাল,
৫। শ্রীলংকা,
৬। ভুটান,
৭। মালদ্বীপ,
৮। আফগানিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

১,৩৬৮.
কোন দেশটি সম্প্রতি ইউরোপীয়ান ইউনিয়ন ত্যাগ করে?
  1. ক) তুরস্ক
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে। এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইইউতে যোগ দেয়। ইইউ’র বর্তমান সদস্য সংখ্যা ২৭টি।
(সূত্রঃ ইইউ ওয়েবসাইট)
১,৩৬৯.
CIRDAP-এর প্রতিষ্ঠার সময় কতটি দেশ সদস্য ছিল?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়নের জন্য কাজ করে।
- CIRDAP আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পল্লী উন্নয়নকে সমর্থন করে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
-  প্রথমে ছয়টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করলেও, বর্তমানে CIRDAP-এর সদস্য দেশ সংখ্যা ১৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- অর্থাৎ CIRDAP-এর প্রতিষ্ঠার সময় ছয়টি দেশ সদস্য ছিল। 

- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ (Host State), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।




তথ্যসূত্র ও ছবি: CIRDAP ওয়েবসাইট। [লিঙ্ক]
১,৩৭০.
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা নিচের কোনটি?
  1. ক) IMO
  2. খ) UNAIDS
  3. গ) IOM
  4. ঘ) UNRWA
ব্যাখ্যা
IOM:

- আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM.
- IOM: জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM) ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি ।
- মহাপরিচালক - এন্টনিও ভিটোরিনো।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৭১.
UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে -
  1. ২১ জুন, ১৯৮৫
  2. ২২ জুন, ১৯৮৬
  3. ২১ জুন, ১৯৮৪
  4. ২২ জুন, ১৯৮৩
ব্যাখ্যা
জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা:
- UNIDO এর লক্ষ্য উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের প্রচার এবং ত্বরান্বিত করা।
- UNIDO-এর পূর্ণরূপ United Nations Industrial Development Organization.
- প্রতিষ্ঠাকাল– ১৭ নভেম্বর, ১৯৬৬।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ২১ জুন, ১৯৮৫।
- বর্তমান মহাপরিচালক– গার্ড মুলার (দায়িত্ব গ্রহণ–১০ ডিসেম্বর, ২০২১)।
- সদর দপ্তর– ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য সংখ্যা– ১৭২ টি।

উৎস: UNIDO Official Website.
১,৩৭২.
'ওয়াগনার গ্রুপ' কী ধরনের সংস্থা?
  1. ক) আধা-সামরিক সংস্থা
  2. খ) মানবিক সংস্থা
  3. গ) সরকারি সংস্থা
  4. ঘ) বামপন্থী সংস্থা
ব্যাখ্যা
ওয়াগনার গ্রুপ: 
- একটি রাশিয়ার আধাসামরিক সংস্থা
- এটি একটি প্রাইভেট মিলিটারি কোম্পানি।
- এটি ভাড়াটে সৈনিকদের একটি গ্রুপ।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইয়েভগেনি প্রিগোশিন একটি ডি ফ্যাক্টো প্রাইভেট আর্মি।
- গ্রুপটি রাশিয়ায় আইনের বাইরে কাজ করে।

অন্যদিকে,
- যেহেতু এটি রুশ স্বার্থের সমর্থনে কাজ করে ও এটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরঞ্জাম গ্রহণ এবং প্রশিক্ষণের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা ব্যবহার করে, তাই ওয়াগনার গ্রুপকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা।
- ওয়াগনারের বিভিন্ন উপাদান নব্য-নাৎসিবাদ এবং উগ্র ডানপন্থী উগ্রবাদের সাথে যুক্ত।
- এটি ইউক্রেন এর বিরুদ্ধে যুদ্ধ করে। 
- ২৪ আগষ্ট ২০২৩ সালে বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান ইয়েভগেনি ভিকতোরোভিচ প্রিগোজিন মৃত্যু হয়।

উৎস: DW ওয়েবসাইট এবং বিবিসি বাংলা নিউজ।
১,৩৭৩.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর ৩৬ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) নয়া দিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) টোকিও
  4. ঘ) রোম
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ৩৬ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় ৮-১১ মার্চ, ২০২২
– (FAO) এর পূর্ণরুপ– Foad and Agriculture Organization 
– প্রতিষ্ঠা লাভ করে– ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
– সদর দপ্তর– রোম, ইতালি।
– ‍প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য–  ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
– বর্তমান মহাপরিচালক– QU Dongyu ( চীনা নাগরিক)।

তথ্যসূত্র: Official website (FAO).
১,৩৭৪.
বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারত্ব (পিজিআইআই) প্রকল্পটি গ্রহণ করে কোন সংস্থা?
  1. ক) D-8
  2. খ) G-7
  3. গ) G-20
  4. ঘ) BIMSTEC
ব্যাখ্যা
⇨ উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর জন্য ৬০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন জি-৭ নেতারা।
⇨ দৃশ্যত চীনের আঞ্চলিক ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) প্রকল্পের পাল্টা ব্যবস্থা হিসেবে উন্নত দেশগুলোর জোট এই পরিকল্পনা নিয়েছে।
⇨ গৃহীত পরিকল্পনা অনুযায়ী, মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে অবকাঠামো প্রকল্প গ্রহণে তহবিল গঠনে ৫ বছরে ৬০ হাজার কোটি ডলার সংগ্রহে জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।   

তথ্যসূত্র:- প্রথম আলো।
১,৩৭৫.
আরবলীগ প্রতিষ্ঠার ভিত্তি নিচের কোনটি?
  1. কায়রো চুক্তি
  2. দোহা প্রোটোকল
  3. আলেকজান্দ্রিয়া প্রোটোকল
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র। 

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: Arab League ওয়েবসাইট।

১,৩৭৬.
UNCTAD এর পূর্ণরূপ কী?
  1. United Nations Complies on Trade and Development
  2. United Nations Conference on Trade and Development
  3. United Nations Conference on Trading and Development
  4. United Nations Conversion on European Development
ব্যাখ্যা
UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development.
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি (৪) চার বছর পরপর হয়।
- মহাসচিব -রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা) [১৩ সেপ্টেঃ ২০২১ - ৪ বছর মেয়াদে]

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
১,৩৭৭.
'ওপেক প্লাস'-এ যুক্ত হওয়া মোট দেশ কতটি?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

- 'ওপেক প্লাস'-এ যুক্ত হওয়া মোট দেশ ১০টি। 

• OPEC:

- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।              [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট (OPEC) ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- এটি রাশিয়া নেতৃত্বাধীন জোট। 
- এটি OPEC-এর ১২টি সদস্যের সাথে ১০টি অ-ওপেক (non-OPEC) তেল উৎপাদনকারী দেশের জোট।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)। 
- অ-ওপেক সদস্যগুলো হলো: আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, দক্ষিণ সুদান, সুদান। 
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।

তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট ও রয়টার্স।। 

১,৩৭৮.
ইসলামিক সহযোগিতা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৭৪
ব্যাখ্যা

- ইসলামিক সহযোগিতা সংস্থা- OIC (Organization of Islamic Co-operation) প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে।
- এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। ওআইসির বর্তমান সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
উৎসঃ ওআইসি ও বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

১,৩৭৯.
কোন দেশটি 'আসিয়ান' (ASEAN) জোটভুক্ত নয়?
  1. মালয়েশিয়া
  2. থাইল্যান্ড
  3. হংকং
  4. সিঙ্গাপুর
ব্যাখ্যা
- হংকং আসিয়ােনের সদস্য রাষ্ট্র নয়।
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
-  শুরুতে এটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড—এই পাঁচ দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum-ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,৩৮০.
ITU সম্পর্কে সঠিক তথ্য নয়-
  1. ক) এটি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
  2. খ) এর সদস্য সংখ্যা ১৯৩ টি।
  3. গ) এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
  4. ঘ) এর পূর্ণরূপ- International Telemedicine Union.
ব্যাখ্যা

ITU- International Telecommunications Union
প্রতিষ্ঠাকাল- ১৮৬৫ সাল
সদস্য রাষ্ট্রঃ ১৯৩ টি
ITU জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
উৎসঃ আইটিইউ অফিসিয়াল ওয়েবসাইট।

১,৩৮১.
আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর _____ অবস্থিত।
  1. নাইরোবি
  2. আবিদজান
  3. আদ্দিস আবাবা 
  4. লাগোস
ব্যাখ্যা

● আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর আবিদজান, আইভরি কোস্টে অবস্থিত।

আফ্রিকান উন্নয়ন ব্যাংক (African Development Bank - AfDB):
- আফ্রিকান উন্নয়ন ব্যাংক হলো আফ্রিকা মহাদেশের প্রধান মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক।
- এটি আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং নীতি পরামর্শ প্রদান করে।

• AfDB প্রতিষ্ঠার চুক্তি কার্যকর হয়: ৪ আগস্ট, ১৯৬৩ (Organisation of African Unity-এর উদ্যোগে)।
- প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয়: খার্তুম, সুদান।
- প্রতিষ্ঠিত হয়: ১০ সেপ্টেম্বর, ১৯৬৪। 
- কার্যকর: ১ জুলাই, ১৯৬৬।
- সদর দপ্তর: আবিদজান, আইভরি কোস্ট।
- সদস্য দেশ: ৮২টি (৫৪টি আফ্রিকান + ২৮টি অ-আফ্রিকান)।
- সভাপতি: ডঃ সিদি ওউলদ তাহ (মৌরিতানিয়া)।
- লক্ষ্য: আফ্রিকায় টেকসই অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং দারিদ্র্য হ্রাস করা।
- আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ হলো আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।

উল্লেখ্য,
- এটি African Development Bank Group-এর মূল প্রতিষ্ঠান।
- গ্রুপের অন্যান্য অংশ: African Development Fund (ADF), Nigeria Trust Fund (NTF)।

উৎস: African Development Bank ওয়েবসাইট।

১,৩৮২.
আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি?
  1. ক) ৫ টি
  2. খ) ১১ টি
  3. গ) ১৪ টি
  4. ঘ) ৮ টি
ব্যাখ্যা
(IOM)- INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম ইউরোপের বিশৃঙ্খলা ও স্থানচ্যুতি থেকে জন্মগ্রহণ করেছিল আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা।
-- আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার সদস্য সংখ্যা কত- ১৭৫ টি।
-- পর্যবেক্ষক রাষ্ট্র- ৮ টি। 
-- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৫১ সালে।
-- বর্তমান মহাপরিচালক- আন্তোনিও ম্যানুয়েল ডি কারভালহো ফেরেইরা ভিতোরিনো।
-- সদর দপ্তর- জেনেভা, সুইজার‌ল্যান্ড।
(IOM)- অভিবাসন ব্যবস্থাপনার চারটি ক্ষেত্রে কাজ করে:
১) অভিবাসন এবং উন্নয়ন
২) মাইগ্রেশন সহজতর
৩) মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা
৪) জোর করে অভিবাসন।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (IOM)
১,৩৮৩.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি?
  1. ৭টি
  2. ৫টি
  3. ৪টি
  4. ১২টি
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ৫টি।

​জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (সেপ্টেম্বর,২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (সেপ্টেম্বর,২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ৫টি।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ: চীন , ফ্রান্স , রাশিয়া , যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৩৮৪.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. হেগ
  2. নিউইয়র্ক
  3. জেনেভা
  4. প্যারিস
ব্যাখ্যা

International Criminal Court (ICC):
- International Criminal Court বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- সদস্য: ১২৫টি [১২৫তম সদস্য: ইউক্রেন]।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)। প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- রোম সংবিধির অনুচ্ছেদ ৫ অনুযায়ী, আইসিসিতে চার ধরনের অপরাধের বিচার করা যায়: জেনোসাইড, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, আগ্রাসনের অপরাধ।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

১,৩৮৫.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য - (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ৪৮টি
  2. ৫৫টি
  3. ৫৭টি
  4. ৬১টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- AU এর পূর্ণরূপ African Union.
- পূর্বে এর নাম ছিল: Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫৫টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
১,৩৮৬.
ক্রিপ্টোকারেন্সি কী?
  1. ক) এন্টি ভাইরাস
  2. খ) সফটওয়্যারের অন্তর্গত সমস্যা
  3. গ) ডিজিটাল সাংকেতিক মুদ্রা
  4. ঘ) স্মারক মুদ্রা
  5. ঙ) এক প্রকার বন্ড
ব্যাখ্যা
ক্রিপ্টোকারেন্সি হলো এক প্রকার ডিজিটাল সাংকেতিক মুদ্রা। এর বাস্তব কোন অস্তিত্ব নেই। এর লেনদেন শুধুমাত্র অনলাইনেই করার সম্ভব। ২০১৭ সাল থেকে এটি উঠতি মার্কেটে পরিণত হয়েছে। ১৯৮৩ সালে ডেবিট চোম এ বিষয়ে প্রথম ধারণা দেন। (সূত্র: ইন্ডিপেন্ডেট ডটকম, ইউকে)
১,৩৮৭.
বিশ্বব্যাপী কৃষি খাতের উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋন দিয়ে থাকে নিচের কোন সংস্থা?
  1. ক) UNICEF
  2. খ) UNDP
  3. গ) IFAD
  4. ঘ) ILO
ব্যাখ্যা
IFAD এর পূর্ণরূপ – International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল।
- উন্নয়নশীল দেশগুলোতে কৃষি খাতের উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋন দিয়ে থাকে।
- ১৯৭৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৭ টি। এর সদর দপ্তর ইতালির রোমে।

সূত্র: IFAD এর ওয়েবসাইট।
১,৩৮৮.
জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
  1. ক) নিউইয়র্ক- ১৯৯০
  2. খ) নয়াদিল্লি- ১৯৯০
  3. গ) বেইজিং-১৯৯৫
  4. ঘ) ঢাকা-১৯৯৫
ব্যাখ্যা
- ১৯ জুন থেকে ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- প্রথম সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকো সিটি,
- দ্বিতীয় সম্মেলন ১৯৮০ সালে কোপেনহেগেন,
- তৃতীয় সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি এবং
- চতুর্থ সম্মেলন ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: জাতিসংঘের অফিশিয়াল সাইট (unwomen.org)
১,৩৮৯.
Recently which UN peacekeeping mission has ended?
  1. UNMISS
  2. MINUSMA
  3. MINURSO
  4. UNMEE
ব্যাখ্যা
মালিতে শান্তিরক্ষা মিশনের ইতি:
- জাতিসংঘ ২০১৩ সালে আফ্রিকার দেশ মালিতে মিনুসমা (MINUSMA) নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- MINUSMA এর পূর্ণরূপ: United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali.
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ৩০ জুন, ২০২৩ তারিখে শান্তি রক্ষা মিশনের সমাপ্তি ঘোষণা করেছে জাতিসংঘ।
- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
- শান্তিরক্ষী হিসেবে মালিতে বাংলাদেশের ১ হাজার ৩৯৬ সেনাসদস্য আছেন।
- এ ছাড়া দেশটিতে ২৮৩ জন পুলিশ সদস্য পাঠিয়েছে বাংলাদেশ।
- দেশটিতে শান্তিরক্ষী হিসেবে ১৫ হাজার ২০৯ জনের নিয়োগের অনুমোদন রয়েছে।
- মালিতে থাকা শান্তিরক্ষীদের নিরাপদে ও সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনতে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

উৎস: MINUSMA, United Nations Peacekeeping.
১,৩৯০.
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন দেয়ার দেওয়ার প্রেক্ষাপটে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
  1. Arab League
  2. OIC
  3. UNRWA
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC): 
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

সূত্র: OIC ওয়েবসাইট।
১,৩৯১.
প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. নেপাল
  4. ভূটান
ব্যাখ্যা
সার্ক বিশ্ববিদ্যালয়:

- দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় (SAU) প্রতিষ্ঠার ধারণাটি ২০০৫ সালে ঢাকায় ১৩তম সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা উত্থাপিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় চুক্তি স্বাক্ষরিত হয় ০৪ এপ্রিল ২০০৭, ভারতে ১৪তম সার্ক সম্মেলনের সময়।
- ২০১০ সালে ভারতের দিল্লীতে প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - সার্ক বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৯২.
প্রতি বছর কয়টি দেশ ECOSOC পরিষদের সদস্য নির্বাচিত হয়?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ১৮টি
  4. ২১টি
ব্যাখ্যা
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
- টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা (Innovative idea) নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।
- জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

⇒ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।
- এগুলো হলো:
১) United Nations Economic Commission for Europe (ECE);
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
২) United Nations Economic Commission for Africa (ECA);
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩) United Nations Economic Commission for Latin America and the Caribbean (ECLAC);
- সদর দপ্তর: সান্টিয়াগো, চিলি।
8) Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP);
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
৫) Economic and Social Commission for Western Asia (ESCWA);
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

উৎস: UN ওয়েবসাইট।
১,৩৯৩.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রাম নয় কোনটি?
  1. ক) United Nations Development Programme (UNDP)
  2. খ) United Nations Environment Programme (UNEP)
  3. গ) United Nations Population Fund (UNFPA)
  4. ঘ) United Nations Industrial Development Organization (UNIDO)
ব্যাখ্যা

- জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি।
যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

১,৩৯৪.
নেতিবাচক ট্রেড ব্যালান্স শোধরানোর জন্য ঋণ দেয় -
  1. ক) IMF
  2. খ) IFC
  3. গ) IBRD
  4. ঘ) IDA
ব্যাখ্যা

♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - IMF

▪ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference. 
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল। 
- কার্যকর শুরু:- ১৯৪৭ সালের মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি। সর্বশেষ সদস্য, ’অ্যান্ডোরা’। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

IMF এর প্রধান কার্যাবলী:
-  আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- আন্তর্জাতিক বিনিময় হার এবং লেনদেনকে গতিশীল ও কার্যকর রাখার মাধ্যমে আইএমএফ বৈশ্বিক‍ মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করে থাকে।
-  এছাড়াও,  নেতিবাচক ট্রেড ব্যালান্স শোধরাবার জন্য ঋণ IMF দিয়ে থাকে।     

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।

১,৩৯৫.
বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৫৬ সালে
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO।
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৯৬.
কমনওয়েলথ সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) হোয়াইট হাউজ
  2. খ) বাকিংহাম প্যালেস
  3. গ) মার্লবোরো হাউজ
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
- কমনওয়েলথ বা কমনওয়েলথ অব নেশনস ব্রিটেনের সমন্বয়ে গঠিত সার্বভৌম রাষ্ট্রগুলির অবাধ মেলামেশা এবং এর অনেক প্রাক্তন নির্ভরতা যারা বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে বেছে নিয়েছে।
- এটি ১৯৩১ সালে ওয়েস্টমিনস্টারের সংবিধি দ্বারা ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- পরবর্তীতে এর নাম পরিবর্তন করা হয় এবং স্বাধীন দেশগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়।
- ১৯৪৭ সালের পর স্বাধীনতা অর্জনকারী বেশিরভাগ নির্ভরশীল রাষ্ট্র কমনওয়েলথ সদস্যপদ বেছে নেয়।
- ব্রিটিশ সম্রাট এর প্রতীকী প্রধান হিসাবে কাজ করেন এবং প্রতি দুই বছরে ৫০ টিরও বেশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক হয়।
 - সংস্থাটির সচিবালয় লন্ডনের মার্লবোরো হাউজে অবস্থিত। 
- কমনওয়েলথভুক্ত সদস্য- ৫৬ টি দেশ।

উৎস: ব্রিটানিকা।
১,৩৯৭.
জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাঠামো সনদ(UNFCCC) গৃহিত হয় কোন সম্মেলনে?
  1. ক) Rio+10
  2. খ) Rio+20
  3. গ) Rio Summit
  4. ঘ) UN Conference on Human Environment
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বিশ্ব ধরিত্রী সম্মেলন(Earth Summit) বা United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়। যার আন্য নাম Rio Summit। এই সম্মেলন থেকে এজেন্ডা-২১, UNFCCC(জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাঠামো সনদ), জীববৈচিত্র সম্পর্কিত সনদ এবং পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণা গৃহিত হয়।
[সূত্র: লাইভ এমসিকিউ লেকচার]
১,৩৯৮.
কোনটি সমাজতান্ত্রিক দেশগুলোর সামরিক জোট?
  1. ক) সিয়াটো
  2. খ) সেন্টু
  3. গ) আনজুস
  4. ঘ) ওয়ারশ প্যাক্ট
ব্যাখ্যা
ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে। এর উদ্দেশ্য ছিলো পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা। সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের ১ জুলাই ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত ঘটে। সিয়াটো ও সেন্টু হলো স্নায়ুযুদ্ধ চলাকালে মার্কিন সমর্থনপুষ্ট পুঁজিবাদী দেশগুলোর আঞ্চলিক সামরিক জোট। আনজুস যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত সামরিক জোট। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১,৩৯৯.
AFTA চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি? [নভেম্বর, ২০২৪]
  1. ৬টি
  2. ৭টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

AFTA:

- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।

⇒ AFTA চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- AFTA যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১০টি।
- এগুলো হলো: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমার।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,৪০০.
লায়ন ক্লাবস ইন্টারনন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
  1. পল পি. হ্যারিস
  2. মেলভিন জোন্স
  3. মাসাতো কান্দা
  4. রবার্ট ব্যাডেন-পাওয়েল
ব্যাখ্যা

লায়ন ক্লাব (Lions Clubs International): 
- প্রতিষ্ঠার সাল: ১৯১৭ সালের ৭ জুন।
- প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স (Melvin Jones). 
- প্রথম ক্লাব: Chicago, Illinois, USA
- প্রধান কার্যালয়: Oak Brook, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (তবে বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম চলে)।

• উদ্দেশ্য ও লক্ষ্য:
- মানবসেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন।
- দৃষ্টিশক্তি রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, শিশু ও বৃদ্ধদের কল্যাণে কাজ করা।
- মূল মন্ত্র: "We Serve" (আমরা সেবা করি)।
- স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সেবা প্রদান।
- সামাজিক নেতৃত্ব, নৈতিকতা ও সম্প্রদায়ে সহযোগিতা বৃদ্ধি।

বিশেষ উল্লেখ্য:
- Lions Clubs International বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংস্থা। 
- ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪০,০০০-এর বেশি ক্লাব রয়েছে।
- ২০ মিলিয়নেরও বেশি সদস্য সক্রিয়ভাবে কাজ করে।
- Lions Clubs Sights First প্রোগ্রাম দৃষ্টিশক্তি রক্ষা ও চোখের স্বাস্থ্য উন্নয়নে বিশেষভাবে কাজ করে।
- Lions Clubs বহুবার আন্তর্জাতিক ও জাতীয় স্তরে মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্পে নেতৃত্ব দিয়েছে।

উৎস: Lions Clubs International ওয়েবসাইট।