বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা / ৮১ · ৮০১৯০০ / ৮,১৭১

৮০১.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বৃক্ষ'
  1. কান্তার
  2. কুঞ্জ
  3. গুল্ম
  4. কানন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, গুল্ম, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
৮০২.
'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. যদৃচ্ছা
  2. দিৎসা
  3. সিসৃক্ষা
  4. দিদৃক্ষা
ব্যাখ্যা
• 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'সিসৃক্ষা'। 

অন্য অপশনে,
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'। 
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'যদৃচ্ছা'।
• 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিৎসা'।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ: 
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'বুভুক্ষা'।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'লিপ্সা'। 
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'বিবক্ষা'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৮০৩.
'বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে' হচ্ছে-
  1. ক) ছড়া
  2. খ) ধাঁধাঁ
  3. গ) প্রবাদ
  4. ঘ) বচন
ব্যাখ্যা
'বন থেকে বেরুল টিয়ে 
সোনার টোপর মাথায় দিয়ে'
- এটি একটি ধাঁধাঁ। 
- আনারসের সঙ্গে এর তেমন মিল না থাকলেও এর উত্তর 'আনারস'। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক। 
৮০৪.
'হিল্লোল' কিসের সমার্থক শব্দ?
  1. সমুদ্র
  2. ঢেউ
  3. আনন্দ
  4. মেঘ
ব্যাখ্যা
'হিল্লোল' কিসের সমার্থক শব্দ ঢেউ
সমুদ্র = সাগর, অর্ণব, সিন্ধু দরিয়া, জলদি, বারিধি, পাথার। 
ঢেউ = উর্মি, বীচি, তরঙ্গ, হিল্লোল, কল্লোল।
আনন্দ = হর্ষ, হরষ, পুলক, আহ্‌লাদ, সুখ, স্ফূর্তি, ফূর্তি, উল্লাস, হৃষ্টতা, তুষ্টি। 
মেঘ = জলদ, বারিদ, জলধর, নীরদ, ঘন, অদ্র, জীমূত, কাদম্বীনি নীরধর।


উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৮০৫.
‘ভেড়ার গোয়ালে আগুন লাগা’ প্রবাদটির অর্থ-
  1. ক) আকস্মিক বিপদ
  2. খ) অকার্যকর কোলাহল
  3. গ) অসহায় অবস্থা
  4. ঘ) অযথা আড়ম্বর
ব্যাখ্যা
ভেড়ার গোয়ালে আগুন লাগা - প্রতিকার করার জেনা নেই অথচ অনর্থক কোলাহল হৈ-হল্লা; অকার্যকর কোলাহল।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৮০৬.
'Tribe' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. বিদেশী
  2. স্বদেশী
  3. উপজাতি
  4. অভিবাসী
ব্যাখ্যা
• Tribe' এর বাংলা পরিভাষা - উপজাতি।

অন্যদিকে, 
• 'Foreign; Alien; Exotic' অর্থ - বিদেশী।
• 'Indigenous' এর পারিভাষিক শব্দ- স্বদেশী। 
• 'Immigrant / Migrant' অর্থ - অভিবাসী।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং প্রশাসনিক পরিভাষা।
৮০৭.
'সংশয়' - এর বিপরীত শব্দ কোনটি?
  1. দ্বিধা
  2. নির্ভয়
  3. প্রত্যয়
  4. নির্দয়
ব্যাখ্যা
• সংশয় এর বিপরীত শব্দ হবে - 'প্রত্যয়'।
- এছাড়া বিপরীত শব্দ হিসেবে নিশ্চয়/নিঃসংশয় শব্দগুলো ব্যবহৃত হতে পারে।

• 'সংশয়' শব্দের অর্থ-
- সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)। 
- ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)। 
- এর স্ত্রীলিঙ্গ হবে সংশয়িতা।

অন্যদিকে,
অন্য অপশনগুলির বিপরীত শব্দ:
ক) দ্বিধা - এর বিপরীত শব্দ হল "নিদ্বিধা";
খ) নির্ভয় - এর বিপরীত শব্দ হল "ভীত" বা "সভয়";
ঘ) নির্দয় - এর বিপরীত শব্দ হল "দয়ালু" বা "সদয়"।

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮০৮.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ -
  1. অচল
  2. অদ্রি
  3. ভূধর
  4. মর্ত্য
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে, 
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:  
- গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, নগ, অচল, ,মোদিনীধর, অবনীধর, বসুধাধর ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮০৯.
আশীবিষ–এর প্রতিশব্দ হলো -
  1. ক) অহি
  2. খ) সবিতা
  3. গ) রবি
  4. ঘ) ভানু
ব্যাখ্যা
সাপ - সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ফণাধর, ভুজগ, আশীবিষ, বিষধর৷
সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৮১০.
'কিণাঙ্ক' শব্দের অর্থ কী?
  1. কড়া
  2. পানি
  3. শৈল
  4. কণা
ব্যাখ্যা

• কিণাঙ্ক শব্দের অর্থ:
- দীর্ঘকাল যাবৎ একই ধরনের কোনো কাজ করার সময় জীবদেহের নির্দিষ্ট কোনো অঙ্গে বারবার অন্য কোনো কঠিন বস্তুর ঘর্ষণের ফলে শক্ত হয়ে যাওয়া চামড়া,
- কড়া।
- একটি সংস্কৃত শব্দ।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮১১.
'বাঁক' শব্দের অর্থ -
  1. অস্ত্রবিশেষ
  2. বাঁকা
  3. কথা
  4. ধারালো যন্ত্র
ব্যাখ্যা
• 'বাঁক' শব্দের অর্থ - বাঁকা

অন্যদিকে,
- 'বাক' শব্দের অর্থ - কথা।
- 'বাইস' শব্দের অর্থ - ধারালো যন্ত্র।
- 'বর্শা' শব্দের অর্থ - অস্ত্রবিশেষ।

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৮১২.
'সুদে টাকা খাটানো' এর সঠিক বাক্য সংকোচন-
  1. ক) নির্মোক
  2. খ) লীন
  3. গ) নির্বেদ
  4. ঘ) তেজারতি
ব্যাখ্যা
- 'সুদে টাকা খাটানো' এর সঠিক বাক্য সংকোচন হচ্ছে তেজারতি

• অন্যান্য অপশন:
সাপের খোলস = নির্মোক।
লয় প্রাপ্ত হয়েছে যা = লীন।
সংসারের প্রতি বিরাগ = নির্বেদ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৮১৩.
'উপগত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অউপগত
  2. অনগত
  3. অপগত
  4. উনোগত
ব্যাখ্যা

• 'উপগত' এর বিপরীতার্থক শব্দ - অপগত

কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
'উগ্র' এর বিপরীত শব্দ - 'সৌম্য' 
'উদ্ধত' এর বিপরীত শব্দ- 'বিনীত' 
'উন্নতি' এর বিপরীত শব্দ - 'অবনতি' 
'উপগত' এর বিপরীত শব্দ- 'অপগত' 
'দরদি' শব্দের বিপরীত শব্দ - 'নির্দয়'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮১৪.
'Advocate'-এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ব্রতী বালক
  2. খ) উপদেষ্টা
  3. গ) অধিবক্তা
  4. ঘ) খোলা ডাক
ব্যাখ্যা
Adviser - উপদেষ্টা
Advocate - অধিবক্তা / উকিল৷
Book post - খোলা ডাক।
Boyscout - ব্রতী বালক।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৮১৫.
‘License’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. চুক্তিপত্র
  2. পরিপত্র
  3. হলফনামা
  4. অনুজ্ঞাপত্র
ব্যাখ্যা
• ‘License’ শব্দের পারিভাষিক শব্দ - অনুজ্ঞাপত্র, লাইসেন্স। 

কিছু পারিভাষিক শব্দ হলো:
• ‘Circular’ অর্থ - পরিপত্র, বৃওাকার, চক্র।
• ‘Agenda’ অর্থ - আলোচ্যসূচি।
• ‘Covenant’ অর্থ - চুক্তিপত্র।
• ‘Affidavit’ অর্থ - হলফনামা।
• 'Memo' অর্থ - স্মারক। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা অভিধান।
৮১৬.
'কেউকেটা' এর বিপরীতার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) ঝাঁকের কই
  2. খ) চুনোপুঁটি
  3. গ) চশমখোর
  4. ঘ) ভুঁইফোঁড়
ব্যাখ্যা
'কেউকেটা' এর বিপরীতার্থক বাগ্‌ধারা 'চুনোপুঁটি'।
'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ = বিশিষ্ট ব্যক্তি। 

অন্যদিকে, 
'চুনোপুঁটি' বাগ্‌ধারাটির অর্থ = সামান্য ব্যাক্তি।
'চশমখোর' বাগ্‌ধারাটির অর্থ = নির্লজ্জ 
'ভুঁইফোঁড়' বাগ্‌ধারাটির অর্থ = অর্বাচীন 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮১৭.
‘যা বলা হচ্ছে’ বাক্যের সংকুচিত রূপ কোনটি?
  1. অনাহত
  2. অব্যক্ত
  3. বক্ষ্যমাণ
  4. আপ্তবাক্য
ব্যাখ্যা

যা বলা হচ্ছে = বাক্যের সংকুচিত রূপ - বক্ষ্যমাণ।

যা আঘাত পান নি = অনাহত।
যা প্রকাশ করা হয় নি = অব্যক্ত।
ভুলহীন ঋষি বাক্য = আপ্তবাক্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

৮১৮.
'নিনাদ' শব্দের অর্থ কী?
  1. শব্দ
  2. হাতি
  3. স্বর্গ
  4. মেঘ
ব্যাখ্যা

• 'নিনাদ' শব্দের অর্থ - শব্দ; উচ্চ ধ্বনি; গর্জন।

অন্যদিকে, 
'হাতি' শব্দের অর্থ - হস্তী, কুঞ্জর, কর, করী।
'স্বর্গ'  শব্দের অর্থ - দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক।
'মেঘ' শব্দের অর্থ - অভ্র, জলদ, জলধর, বারিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮১৯.
'কৃত্রিম' শব্দটির বিপরীতার্থক শব্দ কী?
  1. কৃত্রিমতা
  2. মৌলিক
  3. স্বাভাবিক
  4. আসল
ব্যাখ্যা

'কৃত্রিম' শব্দটির বিপরীতার্থক শব্দ 'স্বাভাবিক'।

শব্দ = বিপরীতার্থক
- চেনা = অচেনা 
- জানা = অজানা
- সুখ =  দুঃখ
- জ্ঞানী = অজ্ঞান
- সুলভ = দুর্লভ
- ধর্ম = অধর্ম
- সুশীল = দুঃশীল

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৮২০.
'পর্বত' শব্দের সমার্থক নয়-
  1. গিরি
  2. ভূভৃৎ
  3. সিন্ধু
  4. অদ্রি
ব্যাখ্যা

• পর্বত শব্দের প্রতিশব্দঃ
- পাহাড়,
- অচল,
- গিরি,
- ভূভৃৎ,
- অদ্রি
- ভূধর ইত্যাদি।
• সাগর শব্দের সমার্থক শব্দঃ
- সমুদ্র,
- অর্ণব,
- জলধি,
- পারাবার,
- বারিধি,
- রত্নাকর,
- সিন্ধু ইত্যাদি।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৮২১.
[কয়েকটা বানান ঠিক করে দেয়া হয়েছে। তবে, উত্তরে কোন পরিবর্তন আসেনি। ধন্যবাদ।]
১) ‘সরোজ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নীপ
  2. খ) রাজীব
  3. গ) সিতকর
  4. ঘ) গুবাক
ব্যাখ্যা
সরোজ অর্থ পঙ্কজ, রাজিব, উৎপল, কমল, কুমুদ, শতদল, অরবিন্দ ইত্যাদি। নীপ- কদম, সিতকর- সূর্য, গুবাক – সুপারিগাছ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৮২২.
‘রাত্রির শেষভাগ' এক কথায় কী বলে?
  1. তামসী
  2. পররাত্র
  3. সৌপ্তিক
  4. মহানিশা
ব্যাখ্যা
• ‘রাত্রির শেষভাগ' এর এক কথায় প্রকাশ - পররাত্র।  

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- ‘রাত্রির প্রথম ভাগ’ এক কথায় বলে -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ এক কথায় বলে - মহানিশা। 
- ‘রাত্রির তিনভাগ একত্রে' এক কথায় বলে - ত্রিযামা। 
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ এক কথায় বলে - সৌপ্তিক।
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তমিস্রা।
- ‘অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তামসী।
- ‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ এক কথায় বলে - অমাবস্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮২৩.
Enumerator-এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. উৎসেচক
  2. উপাখ্যান
  3. গণনাকারী
  4. লোমনাশক
ব্যাখ্যা
• Enumerator-এর বাংলা পারিভাষিক শব্দ — গণনাকারী।

অন্যদিকে,
• 'Enzyme' — এর বাংলা পারিভাষিক শব্দ — উৎসেচক।
• 'Episode' — এর বাংলা পারিভাষিক শব্দ — উপাখ্যান।
• 'Epilatory' — এর বাংলা পারিভাষিক শব্দ — লোমনাশক। 

আরো কিছু পারিভাষিক শব্দ:
Copyright — গ্রন্থস্বত্ব, 
Equipment — উপকরণ, 
Poetics — সাহিত্যতত্ত্ব,
Skeleton — প্রাণিদেহের কঙ্কাল, 
Dialect — উপভাষা। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৮২৪.
'কেউকেটা' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) চশমখোর
  2. খ) অকালকুষ্মান্ড
  3. গ) চুনোপুঁটি
  4. ঘ) কংস-মামা
ব্যাখ্যা
কেউকেটা অর্থ বিশিষ্ট ব্যক্তি 
অপরদিকে, চুনোপুঁটি = সামান্য ব্যক্তি 

কংস-মামা = নির্মম আত্মীয় 
চশমখোর = নির্লজ্জ 
অকালকুষ্মান্ড = অপদার্থ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৮২৫.
হস্তী রাখার স্থান -কে এক কথায় কী বলে?
  1. ক) বারী
  2. খ) হ্রেষা
  3. গ) বৃংহতি
  4. ঘ) রেসকোর্স
ব্যাখ্যা
‘হস্তী রাখার স্থান' এর এক কথায় প্রকাশ - বারী/পিলখানা

কিছু এক কথায় প্রকাশ:
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার  
হাতির ডাক - বৃংহতি
পাখির কলতান - কূজন
ঘোড়ার ডাক - হ্রেষা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮২৬.
'স্বর' শব্দের অর্থ কী?
  1. তির
  2. আঁশ
  3. সুর
  4. সব
ব্যাখ্যা

• 'স্বর' শব্দের অর্থ - সুর

অন্যদিকে,
• শর - তির।
• শকল - আঁশ।
• সকল - সব।

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৮২৭.
'অনুমোদিত' শব্দের বিপরীতার্থক -
  1. ক) প্রমোদিত
  2. খ) অননুমোদিত
  3. গ) অনাবশ্যক
  4. ঘ) মতানৈক্য
ব্যাখ্যা
- 'অনুমোদিত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে 'অননুমোদিত'

• উল্লেখযোগ্য কয়েকটি বিপরীতার্থক শব্দ:

মূলশব্দ  ------ বিপরীতার্থক শব্দ
অভিজ্ঞ - অনভিজ্ঞ।
অনুমোদিত - অননুমোদিত।
অস্তগামী - উদীয়মান।
অবহিত - অনবহিত।
আলসে - চটপটে।
অমর - মরণশীল।
আনন্দিত - দুঃখিত।
আদিষ্ট - নিষিদ্ধ।
অবতরণ - উত্তরণ/ আরোহণ।
অগ্রিম - বকেয়া।
আঁটসাট - ঢলঢলে।
আবশ্যক - অনাবশ্যক।
মতৈক্য - মতানৈক্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৮২৮.
'উদোগেঁড়ে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অভাবগ্রস্থ লোক
  2. অপব্যয়ী
  3. আলসে
  4. ভাগ্যবান
ব্যাখ্যা

• 'উদোগেঁড়ে' বাগ্‌ধারার অর্থ - আলসে

অন্যদিকে,
উপোসি ছারপোকা - অভাবগ্রস্থ লোক।
উড়নপেকে - অপব্যয়ী।
উঁচু কপালে - ভাগ্যবান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণ। (২০১৯ সংস্করণ)।

৮২৯.
বৈশ্বানর কোনটির প্রতিশব্দ?
  1. ক) আগুন
  2. খ) পর্বত
  3. গ) জল
  4. ঘ) আকাশ
ব্যাখ্যা
'বৈশ্বানর' হলো  'আগুন' শব্দের প্রতিশব্দ। 
'আগুন' এর অন্যান্য প্রতিশব্দ =  অনল, বহ্নি, হুতাশন, পাবক, দহন, সর্বভুক, অগ্নি, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৮৩০.
'শাখামৃগ' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. বানর
  2. হাতি
  3. মাতা
  4. ঘোড়া
  5. কোনোটিই নয়।
ব্যাখ্যা
• 'শাখামৃগ'  শব্দের সমার্থক শব্দ- বানর।

• বানরের সমার্থক শব্দ:
- শাখামৃগ, বাঁদর, বান্দর।

অন্যদিকে,
• 'ঘোড়া' শব্দের সমার্থক শব্দ -
অশ্ব ঘোড়া, ঘোটক, হয়, বাহ বাজী, তুরঙ্গ, মরুদ্রথ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হেষী, মরুদ্রথ, ঘোটকী, বামী, টাঙ্গন, ইত্যাদি।

• মাতা শব্দের সমার্থক শব্দ:
- জননী, মা, আম্মা, অম্বা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাতৃ।

• 'হাতি' এর সমার্থক শব্দ:
গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৩১.
'Compiler' এর সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. ভাষান্তরক
  2. সংকলক
  3. অনুবাদক
  4. সমন্বয়ক
ব্যাখ্যা

'Compiler' এর সঠিক বাংলা পরিভাষা - সংকলক।

অন্যদিকে,
- অনুবাদক → Translator।
- সমন্বয়ক → Coordinator
- ভাষান্তরক → Interpreter / Language Converter

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।

৮৩২.
'গাথা' ও 'গাঁথা' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. কাহিনি ও গ্রন্থন
  2. গ্রন্থন ও কাহিনি
  3. স্থায়ী ও নির্মাণ
  4. নির্মাণ ও স্থায়ী
ব্যাখ্যা
শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অবিহিত - অন্যায়।
• অভিহিত - কথিত।
• কুল - বংশ।
• কূল - তীর।
• গাথা - কাহিনি
• গাঁথা - গ্রন্থন

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৮৩৩.
'Forgery' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. ফৌজদারি
  2. দালাল
  3. দলিল
  4. জালিয়াতি
ব্যাখ্যা
• 'Forgery' শব্দের বাংলা পরিভাষা জালিয়াতি।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা পারিভাষিক শব্দ:
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পান্ডুলিপি।
- Memorandum - স্মারকলিপি।
- Gazette - ঘোষণাপত্র।
- Apprentice - শিক্ষানবিশ।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Agenda - কৃত্যসূচি,
- Quarantine - সঙ্গরোধ।
- Quarterly - ত্রৈমাসিক,
- Isolation - বিচ্ছিন্নতা,
- Cease Fire -  অস্ত্র সংবরণ।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৮৩৪.
'সৌদামিনী' শব্দের অর্থ কী?
  1. পর্বত
  2. বৃক্ষ
  3. বিদ্যুৎ
  4. মেঘ
ব্যাখ্যা
'সৈদামিনী' শব্দের অর্থ বিদ্যুৎ।

বিদ্যুৎ এর সমার্থক শব্দ - তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা। 
পর্বত এর সমার্থক শব্দ - পাহাড়, অর্দ্রি, ভূধর, শৈল, গিরি, অচল
বৃক্ষ এর সমার্থক শব্দ - গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ।
মেঘ এর সমার্থক শব্দ - জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।  

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৮৩৫.
‘যা স্থায়ী নয়' এক কথায় বলে-
  1. নশ্বর
  2. ক্ষণস্থায়ী
  3. অস্থায়ী
  4. ক্ষণিক
ব্যাখ্যা
- 'যা স্থায়ী নয়' এক কথায় বলে - অস্থায়ী।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার'এক কথায় বলে - নশ্বর।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় বলে - নশ্বর।
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় বলে - অবিনশ্বর।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় বলে - ক্ষণস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৩৬.
'Quarterly' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ষাণ্মাষিক
  2. ত্রৈমাসিক
  3. সাপ্তাহিক
  4. পাক্ষিক
ব্যাখ্যা
'Quarterly' এর সঠিক পারিভাষিক শব্দ - ত্রৈমাসিক।

অন্যদিকে,
- Fortnightly - পাক্ষিক। 
- Weekly - সাপ্তাহিক। 
- Half yearly - ষাণ্মাষিক।

উৎস : প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৩৭.
'যার পূর্বজন্মের কথা স্মরণ আছে' এক কথায় বলে -
  1. ক্ষণজন্মা
  2. দ্বিরদ
  3. দ্বিজ
  4. জাতিস্মর
ব্যাখ্যা
• 'যার পূর্বজন্মের কথা স্মরণ আছে' এক কথায় বলে - জাতিস্মর

অন্যদিকে,
- 'যার দুটি মাত্র দাঁত' এক কথায় বলে - দ্বিরদ।
- ‘শুভক্ষণে জন্ম যার‘ এক কথায় বলে - ক্ষণজন্মা।
- 'যার দুবার জন্ম হয়' তাকে এক কথায় বলে - দ্বিজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৩৮.
'ধনুকের ধ্বনি' এক কথায় কী বলে?
  1. নিক্বণ
  2. শিঞ্জন
  3. টঙ্কার
  4. ঝংকার
ব্যাখ্যা

• 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- টঙ্কার।  

অন্যদিকে, 
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- নিক্বণ। 
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন। 
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- ঝংকার। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৩৯.
কোনটি 'ক্রন্দসী' এর সম্প্রসারিত প্রকাশ?
  1. আকাশ ও পৃথিবী
  2. আকাশে বিচরণ করে
  3. স্বর্গ ও মর্ত্য
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
• 'স্বর্গ ও মর্ত্য' এর এক কথায় প্রকাশ - ক্রন্দসী
- 'আকাশ ও পৃথিবী' এর এক কথায় প্রকাশ - ক্রন্দসী
- 'পৃথিবী ও স্বর্গ' এর এক কথায় প্রকাশ - রোদসী।

অন্যদিকে,
- 'আকাশে বিচরণ করে এমন' এর এক কথায় প্রকাশ - খেচর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৪০.
'সৌভাগ্যের বিষয়' কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
  1. ক) কেউকেটা
  2. খ) একাদশে বৃহস্পতি
  3. গ) এলাহী কান্ড
  4. ঘ) গোঁফ খেজুরে
ব্যাখ্যা
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়।

অন্যদিকে,
'কেউকাটা' বাগধারাটির অর্থ - সামান্য।
'গোঁফ-খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্তই অলস।
‘এলাহী কাণ্ড’ বাগধারাটির অর্থ - বিরাট আয়োজন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৮৪১.
'ইনকিলাব' শব্দের অর্থ কী?
  1. বিপ্লব
  2. বিদ্রোহ
  3. আন্দোলন
  4. সবগুলো
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• 'ইনকিলাব' (বিশেষ্য) - আরবি শব্দ। 

• শব্দের অর্থ -
- বিপ্লব;
- বিদ্রোহ,
- আন্দোলন। 

উল্লেখ্য,  
- বিপ্লব: দেশের শাসনব্যবস্থা বা সমাজব্যবস্থায় দ্রুত ও আমূল পরিবর্তন, কোনো সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তন। 
- আন্দোলন: বিক্ষোভ; আলোড়ন, বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য প্রচার বা আলোচনা দ্বারা উত্তেজনা সৃষ্টি করা (যেমন - ভাষা আন্দোলন)।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮৪২.
"নির্ভীক" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ডামাডোল
  2. টুপ ভুজঙ্গ
  3. ডাকাবুকো
  4. টাকার গরম
ব্যাখ্যা

• 'ডাকাবুকো' বাগ্‌ধারার অর্থ - নির্ভীক।

অন্যদিকে,
ডামাডোল - গোলযোগ।
টুপ ভুজঙ্গ - নেশাগ্রস্ত।
টাকার গরম - বিত্তের অহঙ্কার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৪৩.
'অর্ণব' শব্দের অর্থ নয় কোনটি?
  1. ক) সৈকত
  2. খ) সমুদ্র
  3. গ) সাগর
  4. ঘ) জলধি
ব্যাখ্যা
অর্ণব- এর সমার্থক শব্দ জলধি, সমুদ্র, পাথার, দরিয়া, সিন্ধু, সাগর।
৮৪৪.
আমি, তুমি ও সে -
  1. ক) সবাই
  2. খ) আমরা
  3. গ) আমাদের
  4. ঘ) সকলে
ব্যাখ্যা
আমরা - আমি, তুমি ও সে। বাংলায় ‘আমরা’কে একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হিসেবে গণ্য করা হয়। অবশ্য ‘আমরা’কে নিত্য সমাসেরও অন্তর্ভুক্ত করা হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৮৪৫.
Aeronaut- এর বাংলা পরিভাষা কী?
  1. বিমানঘাঁটি
  2. বৈমানিক
  3. বিমানবিদ্যা
  4. কান্তিবিদ্যা
ব্যাখ্যা
• Aeronaut.- এর বাংলা পরিভাষা = বৈমানিক।

অন্যদিকে,
• Aerodrome.- এর বাংলা পরিভাষা = বিমানঘাঁটি।
• Aeronautics.- এর বাংলা পরিভাষা = বিমানবিদ্যা।
• Aesthetics- এর বাংলা পরিভাষা = কান্তিবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৪৬.
'জায়া' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ধাঙ্গিনী
  2. কন্যা
  3. নন্দিনী
  4. ভাগনী
ব্যাখ্যা
• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে,দুলালী, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউরি, দুলালি, ঝি ইত্যাদি।

• 'পত্নী' শব্দের সমার্থক শব্দ- স্ত্রী, বউ, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা কলত্র, অঙ্গনা, বনিতা, ভার্যা, জায়া, দয়িতা, ধর্মপত্নী ইত্যাদি।
• 'ভাগনী' বোন এর সমার্থক শব্দ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৮৪৭.
'রদ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বাতিল
  2. চালু
  3. বিলুপ্ত
  4. রহিত
ব্যাখ্যা
• 'রদ' শব্দের বিপরীত শব্দ - চালু

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৪৮.
‘পাথর’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
  1. অশ্ম
  2. মণি
  3. পাষাণ
  4. নগ
ব্যাখ্যা
'পাথর' সমার্থক শব্দ:
- পাষাণ,
- প্রস্তর,
- শিলা,
- উপল,
- অশ্ম,
- কঙ্কর।

'পর্বত' এর সমার্থক শব্দ:
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- গিরি,
- নগ,
- শৈল,
- অচল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৮৪৯.
Ode কী?
  1. শোককবিতা
  2. পত্রকাব্য
  3. খণ্ড কবিতা
  4. কোরাসগান
ব্যাখ্যা
• ‘Ode’ শব্দের অর্থ:
- কবিতাবিশেষ (গাথাকবিতা);
- সাধারণত অনিয়মিত ছন্দে রচিত ও মহৎ অনুভূতি প্রকাশক এই কবিতা প্রায়ই কোনো বিশেষ ঘটনা বা বস্তুর মহিমাকীর্তন করে।
- কোরাসগান: সমবেত সংগীত; বৃন্দগীতি, (কবিতার) স্তবক।

উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
৮৫০.
শব্দার্থ লিখুন: Interview
  1. পরীক্ষা
  2. প্রতিযোগীতা
  3. সাক্ষাৎকার
  4. আলোচনা
ব্যাখ্যা
• 'Interview' শব্দের বাংলা পরিভাষা - সাক্ষাৎকার

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Constitution শব্দের বাংলা পারিভাষা- সংবিধান
Armour শব্দের বাংলা পরিভাষা- বর্ম। 
Manifesto শব্দের বাংলা পারিভাষা- ইশতেহার
Manuscript শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি
Edition শব্দের বাংলা পারিভাষা- সংস্করণ
Memorandum শব্দের বাংলা পরিভাষা– স্মারকলিপি
Gazette শব্দের বাংলা পারিভাষা- ঘোষণাপত্ৰ
Apprentice শব্দের বাংলা পারিভাষা- শিক্ষানবিশ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৮৫১.
নিচের কোনটি ‘Plaintiff’ - এর বাংলা পারিভাষিক শব্দ?
  1. বাদি
  2. আদালতগ্রাহ্য
  3. রেয়াত
  4. প্রচারণ
  5. ন্যায়পাল
ব্যাখ্যা

‘Plaintiff’ শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে বাদী; ফরিয়াদি।

গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দঃ
Plebiscite - গণভোট
Ombudsman - ন্যায়পাল
Plaintiff - বাদি, ফরিয়াদি
Nomads - যাযাবর।
Posthumous - মরনোত্তর
Pestilence - মহামারী
Cognizable - আদালতগ্রাহ্য
Circulation - প্রচারণ, সংবহন
Concession - রেয়াত, সুবিধা
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৮৫২.
‘যে নারী সুন্দরী’ - এক কথায়?
  1. ক) অঙ্গনা
  2. খ) রামা
  3. গ) স্বয়ংবরা
  4. ঘ) অন্যপূর্বা
ব্যাখ্যা
যে নারী সুন্দরী = রামা

আরো কিছু বাক্য সংকোচন:
যে নারী সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
যে নারী বীর = বীরাঙ্গনা 
যে নারী বার (সমূহ) গামিনী=বারাঙ্গনা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী =অঘটনপটিয়সী
যে নারি চিরকাল পিতৃগৃহবাসিনী=চিরন্টী
যে নারী একবার সন্তান প্রসব করেছে =কাকবন্ধ্যা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল।=অন্যপূর্বা
যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) =অসূর্যম্পশ্যা
যে নারী চিত্রে অর্পিতা বা নিবন্ধা = চিত্রার্পিতা
যে নারী (বা গাভী) দুগ্ধবতী = পয়স্বিনী
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড.সৌমিত্র শেখর
৮৫৩.
'ইশতেহার' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কী?
  1. ক) Announce
  2. খ) Gazette
  3. গ) Hand-bill
  4. ঘ) Papersetter
ব্যাখ্যা
Hand-bill = ইশতেহার
Announce = ঘোষণা করা 
Gazette = ঘোষপত্র 
Papersetter = প্রশ্নকর্তা 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৫৪.
Scroll এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) নির্ঘণ্ট
  2. খ) ক্রমাগত
  3. গ) নিম্নমুখী
  4. ঘ) লিপি
ব্যাখ্যা
Scroll এর সঠিক পারিভাষিক শব্দ = নির্ঘণ্ট
Script এর সঠিক পারিভাষিক শব্দ = লিপি

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৫৫.
নিচের কোনটি ভিন্নার্থক?
  1. ক) অলক
  2. খ) রশ্মি
  3. গ) কিরণ
  4. ঘ) প্রভা
ব্যাখ্যা
'চুল' শব্দের সমার্থক শব্দ- 'অলক'

তাছাড়া,
'আলো' শব্দের প্রতিশব্দ হলো- রশ্মি, কিরণ, প্রভা। 

'আলো' শব্দের আরো কিছু প্রতিশব্দ হলো: 
জ্যোতি,  দীপ্তি, কর, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, নুর, উদ্ভাস ইত্যাদি। 


উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৮৫৬.
'আঠার মাসে বছর' বাগ্‌ধারার অর্থ কী?
  1. দীর্ঘসূত্রিতা
  2. ফাঁকি
  3. সুবিধায় থাকা
  4. জেলখানা
ব্যাখ্যা

• 'আঠারো মাসে বছর" বাগধারাটির অর্থ দীর্ঘসূত্রিতা - তার আঠারো মাসে বছর, কোন কাজই সে সময় মতো করে না। 

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, 
- অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন,
- অগাধ জলের মাছ = খুব চালাক,
- অষ্টরম্ভা = ফাঁকি,
- আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক , শত্রুতা
- ইতর বিশেষ = পার্থক্য,
- ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি,
- কেতাদুরস্থ = পরিপাটি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫৭.
'কৃষ্ণের জীব' বাগধারার অর্থ-
  1. ক) অত্যন্ত অভাবগ্রস্ত
  2. খ) দুর্বল ও অসহায় প্রাণী
  3. গ) আরামপ্রিয় ও সুখী লোক
  4. ঘ) গুরুগম্ভীর
ব্যাখ্যা
'কৃষ্ণের জীব' বাগধারার অর্থ দুর্বল ও অসহায় প্রাণী। অন্যদিকে উপোসি ছাড়পোকা অর্থ অত্যন্ত অভাবগ্রস্ত, সুখের পায়রা অর্থ আরামপ্রিয় ও সুখীলোক এবং রাশভারী অর্থ গুরুগম্ভীর।
(সূত্রঃ বাগধারা বাগবিধি : মুহাম্মদ আসাদুজ্জামান)
৮৫৮.
'কুসীদজীবী' শব্দটির অর্থ কোনটি?
  1. ঘুষখোর
  2. মৎসজীবী
  3. সাপুড়ে
  4. সুদখোর
ব্যাখ্যা
কুসীদজীবী:
- শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: সুদে টাকা ধার দেওয়া যার পেশা (সুদখোর)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫৯.
"ব্যয়কুণ্ঠ" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. লেফাফা দুরস্ত
  2. রাশভারী
  3. হাড়হদ্দ
  4. হাতভারী
ব্যাখ্যা
• 'হাতভারী' বাগ্‌ধারা অর্থ - ব্যয়কুণ্ঠ

অন্যদিকে,
হাড়হদ্দ - সবকিছু।
রাশভারী - গম্ভীর প্রকৃতি।
লেফাফা দুরস্ত - পরিপাটি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬০.
'অনুলোম' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনুকূল
  2. যথাক্রম
  3. প্রতিকূল
  4. পশ্চাৎ
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) প্রতিকূল।
​ 
বিশ্লেষণ:
অনুলোম অর্থ → অনুকূল, যথাক্রম, ক্রমানুসারে।
এর বিপরীতার্থক হয় → উল্টো, বিপরীত, বিরুদ্ধ, অর্থাৎ প্রতিলোম/প্রতিকূল।

অপশনগুলোর অর্থ:

ক) অনুকূল → অনুলোমের সমার্থক, তাই ভুল।
খ) যথাক্রম → এটিও অনুলোমের সমার্থক, তাই ভুল।
গ) প্রতিকূল → বিপরীতার্থক, তাই সঠিক।
ঘ) পশ্চাৎ → "অগ্র"-এর বিপরীতার্থক, অনুলোম নয়।

​উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৬১.
'চিকুর' শব্দের অর্থ কী?
  1. কালো
  2. কেশব
  3. ঘোড়া
  4. চুল
ব্যাখ্যা

• 'চিকুর' শব্দের অর্থ - চুল, কেশ।

অন্যদিকে,
'ঘোড়া' শব্দের অর্থ - ঘোটক, বাজী, অশ্ব।
'কেশব' শব্দের অর্থ - বিষ্ণু, কৃষ্ণ, গোপাল।
'কালো' শব্দের অর্থ - কৃষ্ণ, শ্যাম, শ্যামল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৬২.
‘ছুঁচোর কেত্তন’ বাগ্‌ধারার অর্থ -  
  1. নিতান্তই অলস
  2. আজগুবি কাহিনি
  3. অবিরাম কলহ
  4. আশায় নৈরাশ্য 
ব্যাখ্যা

• ‘ছুঁচোর কেত্তন’ বাগ্‌ধারার অর্থ - অবিরাম কলহ।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'রামগরুড়ের ছানা' - গোমড়ামুখো লোক। 
- 'লগন চাঁদা' - ভাগ্যবান। 
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ - আজগুবি কাহিনি।
- গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
- 'কালে ভদ্রে' - কদাচিৎ।
- 'গোঁফ খেজুরে' - নিতান্তই অলস।
- ‘কুয়োর ব্যাঙ’ - সংকীর্ণমনা লোক।
- ‘খয়ের খাঁ’ - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৮৬৩.
'গিরিমাটি' শব্দের অর্থ- 
  1. হিমালয়
  2. শ্রেষ্ঠ পর্বত
  3. গেরুয়া মাটি
  4. পর্বতরাজ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান  অনুসারে, 
- 'গিরিমাটি' শব্দের অর্থ- গেরুয়া মাটি।


অন্যদিকে,
• 'গিরিবর' শব্দের অর্থ- শ্রেষ্ঠ পর্বত।
• 'গিরিরাজ' শব্দের অর্থ- হিমালয়।
• 'গিরীন্দ্র' শব্দের অর্থ- পর্বতরাজ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৬৪.
'পট্ট' শব্দের অর্থ কী?
  1. শীর্ষদেশ
  2. পটভূমি
  3. উপঢৌকন
  4. সিংহাসন
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'পট্ট' শব্দের অর্থ-
- পীঠ; পিঁড়ি; সিংহাসন; ফলক। 
- রাজকীয় সনদ। 
- পাট; রেশমাদি।
----------------
• আরো কিছু গুরুত্বপুর্ণ শব্দার্থ: 
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৬৫.
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) শুচি
  2. খ) কৃশানু
  3. গ) জ্বলন
  4. ঘ) আশুগ
ব্যাখ্যা
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ হলো-
- অনল
- বহ্নি
- পাবক
- হুতাশন
- বৈশ্বানর
- জ্বলন
- কৃশানু
- শিখাবৎ
- শিখিন
- হুতভুক
- শুচি
- পিঙ্গল
- বিশ্বপা
- অনিলসখ
- জগন্নু
- সপ্তাংশু
- হবিরশন
- হিমারিত 
- বায়ুসখ
- সর্বশুচি

অন্যদিকে, 
'বায়ু' শব্দের সমার্থক শব্দ- 'আশুগ'

[উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
৮৬৬.
কোনটি পৃথিবী’র সমার্থক শব্দ?
  1. অদ্রি
  2. মহীধ্র
  3. গিরি
  4. ক্ষিতি
ব্যাখ্যা
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: 
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহি, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী।

অন্যদিকে,
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬৭.
'আউলিয়া চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ -
  1. অল্পতে আকুল হয় যে ব্যক্তি
  2. যার দেখা পাওয়া মুশকিল
  3. গুরুত্বপূর্ণ ব্যক্তি
  4. উদাসীন ব্যক্তি
ব্যাখ্যা
• 'আউলিয়া চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - অল্পতে আকুল হয় যে ব্যক্তি ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'ভূষণ্ডির কাক' - দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। 
- 'তীর্থের কাক' - সাগ্রহে প্রতিক্ষাকারী। 
- 'কেউকেটা' - বিশিষ্ট ব্যক্তি। 
- 'জগদ্দল পাথর' - গুরুভার। 
- 'আকাশের চাঁদ' - অর্থ দুর্লভ বস্তু।
- 'আঠারো মাসে বছর'- দীর্ঘসূত্রিতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৬৮.
'তালকানা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. পরিপাটি
  2. ব্যক্তিত্বহীন
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. অপদার্থ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'তালকানা' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন

অন্যদিকে,
লেফাফা দুরস্ত - পরিপাটি। 
উনপাঁজুরে - দুর্বল ও ব্যক্তিত্বহীন।
আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৬৯.
'অকালপক্ক' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ঠোঁট কাটা
  2. খয়ের খাঁ
  3. তালকানা
  4. ইঁচড়ে পাকা
ব্যাখ্যা
• 'ইঁচড়ে পাকা' বাগ্‌ধারাটির অর্থ — অকালপক্ক।

অন্যদিকে,
- ঠোঁট কাটা = বেহায়া; 
- খয়ের খাঁ = চাটুকার; 
- তালকানা = কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি - নবম ও দশম শ্রেণি (২০২১ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭০.
নিম্নের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ইতিমধ্যে
  2. খ) ইতঃমধ্যে
  3. গ) ইতোমধ্যে
  4. ঘ) ইতিঃমধ্যে
ব্যাখ্যা
ইতোমধ্যে (ক্রিয়া বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ইতঃ+মধ্য+অ
অর্থ: ইত্যবসরে, এর মধ্যে।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৮৭১.
'শ্মশ্রু' এর অর্থ কী?
  1. ক) শ্বশুর
  2. খ) দাড়িগোঁফ
  3. গ) শাশুড়ি
  4. ঘ) শুভ্রতা
ব্যাখ্যা
- 'শ্মশ্রু' এর অর্থ হচ্ছে দাড়িগোঁফ

• 'শ্মশ্রু' (বিশেষ্য):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে শোঁস্‌স্রু।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে শ্মন্‌+√শ্রি+উ।
- এর অর্থ হচ্ছে দাড়িগোঁফ, দাড়ি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৮৭২.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক শব্দ নয়?
  1. অভ্র, ঘন, জলধর
  2. প্রসূন , সুমন , কুসুম
  3. বরাত, নসিব, ভাল
  4. শর ,তট ,লহর
ব্যাখ্যা
'মেঘ'  এর সমার্থক শব্দ- অভ্র, ঘন, জলধর 
'ফুল'  এর সমার্থক শব্দ - প্রসূন , সুমন , কুসুম 
'কপাল' এর সমার্থক শব্দ - বরাত, নসিব, ভাল 
'তীর' এর সমার্থক শব্দ -  ,শর ,তট , ধার , পাড় 

তরঙ্গ এর সমার্থক শব্দ - ঢেউ , ঊর্মি, বীচি , হিল্লোল, লহর, লহরী। 

[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
৮৭৩.
‘ঢিলেমি’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. বকধার্মিক
  2. পায়া ভারি
  3. গয়ংগচ্ছ
  4. ডাকাবুকো
ব্যাখ্যা

• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ - ঢিলেমি।

অন্যদিকে,
• ‘ডাকাবুকো’ বাগ্‌ধারাটির অর্থ - নির্ভীক।
• ‘বকধার্মিক’ বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ড।
• ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ - অহংকার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৭৪.
'চেতন' শব্দের বিপরীত শব্দ-
  1. অচেতন
  2. অবচেতনা
  3. অনাচেতন
  4. সজ্ঞান
ব্যাখ্যা
•'চেতন' শব্দের বিপরীত শব্দ অচেতন।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- দুর্মতি - সুমতি, 
- দুষ্ট - শিষ্ট, 
- ভূত - ভবিষ্যৎ, 
- রিক্ত - পূর্ণ,
- হরদম - হঠাৎ,
- স্ববাস - প্রবাস,
- সম্বল - নিঃসম্বল,
- প্রাচী - প্রতীচী,
- গরিষ্ঠ - লঘিষ্ঠ,
- খাতক - মহাজন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২৪ সংস্করণ)।
৮৭৫.
'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কোমল
  2. কঠোর
  3. সরল
  4. কর্কশ
ব্যাখ্যা
• 'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ - সরল। 

অন্যদিকে, 
• 'কোমল' শব্দের বিপরীতার্থক শব্দ - কর্কশ/কঠোর। 
• 'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ - অমৃত।  

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো- 
খুচরা - পাইকারি। 
খণ্ড - অখণ্ড। 
খোঁজ - নিখোঁজ। 
খানিক - অধিক।  
খাঁটি - ভেজাল। 
গুপ্ত - ব্যক্ত/প্রকাশিত। 
গরীয়ান - লঘীয়ান। 
গ্রহীতা - দাতা। 
গরমিল - মিল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৭৬.
'যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না' এর এক কথায় প্রকাশ -
  1. বিষকন্যকা
  2. অঙ্গনা
  3. চিরন্টী
  4. স্বয়ংবরা
ব্যাখ্যা
• 'যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না' এর এক কথায় প্রকাশ - অঙ্গনা

অন্যদিকে,
- 'যে নারী স্বয়ং পতি বরণ করে' এর এক কথায় প্রকাশ - স্বয়ংবরা।
- 'যে নারি চিরকাল পিতৃগৃহবাসিনী' এর এক কথায় প্রকাশ - চিরন্টী।
- 'যে নারী সহবাসে মৃত্যু হয়' এর এক কথায় প্রকাশ - বিষকন্যকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭৭.
'অপ্রাসঙ্গিক কাজ করা' নিম্নের কোন প্রবাদ প্রবচন দ্বারা বুঝানো হয়েছে?
  1. ক) ম্যাও ধরা
  2. খ) ধান ভানতে শিবের গীত
  3. গ) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
  4. ঘ) বজ্র আটুনি ফস্‌কা গেরো
ব্যাখ্যা
কিছু প্রচলিত প্রবাদ প্রবচনের উদাহরণ- 
→ ধান ভানতে শিবের গীত = অপ্রাসঙ্গিক কাজ করা। 

→ ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে = দুর্ভাগ্য সর্বত্রগামী।
→ ছোট মুখে বড় কথা = ছোটদের দ্বারা বা অযোগ্য লোকের দ্বারা মানী লোকের অসম্মান করা। 
→ ম্যাও ধরা = তোষামোদ করা। 
→ বজ্র আটুনি ফস্‌কা গেরো = বড় বড় কথা বা পরিকল্পনা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৮৭৮.
নিম্নের কোনটি সঠিক?
  1. ক) Microbe = আঁচিল
  2. খ) Mole = অণু
  3. গ) Overtime = সময়কাল
  4. ঘ) Owing = ঋণ
ব্যাখ্যা
সঠিক পারিভাষিক শব্দ - 
Owing = ঋণ
Microbe - জীবানু
Mole = তিল, আঁচিল
Overtime = অধিকাল

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৮৭৯.
'যে বহু বিষয় জানে'- এক কথায়-
  1. ক) বহুদর্শী
  2. খ) সর্বজ্ঞ
  3. গ) সবজান্তা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

বহুদর্শী - যে বহু বিষয়ে জানে; বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ; বিচক্ষণ
সবজান্তা - সব বিষয়ে জানে এমন; সর্বজ্ঞ
বহুজ্ঞ - বহুবিষয়বিদ; অনেক বিষয় জানে এমন।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

৮৮০.
'ফোঁটা' ও 'ফোটা' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. বিন্দু ও প্রস্ফুটিত
  2. প্রস্ফুটিত ও বিন্দু
  3. বিন্দু ও তিলক
  4. প্রস্ফুটিত ও উদিত
ব্যাখ্যা
শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• বর্ষা - ঋতু।
• বর্শা - অস্ত্রবিশেষ।
• পুরি - লুচি।
• পুরী - নিকেতন।
• ফোঁটা - বিন্দু।
• ফোটা - প্রস্ফুটিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৮৮১.
'অম্ল' এর বিপরীতার্থক শব্দ -
  1. অ্যাসিড
  2. অম্বল
  3. মধুর
  4. কৃত্রিম
ব্যাখ্যা

• 'অম্ল' এর বিপরীতার্থক শব্দ - মধুর

উল্লেখ্য,
'অম্ল' শব্দের অর্থ - অম্বল, টক ব্যঞ্জন, রোগবিশেষ, অ্যাসিড, টকস্বাদযুক্ত।
'মধুর' শব্দের অর্থ - অত্যন্ত মিষ্ট, প্রীতিকর।

অন্যদিকে,
অকৃত্রিম - কৃত্রিম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৮২.
‘যামিনী’ - এর প্রতিশব্দ কোনটি?
  1. প্রসূন
  2. দামিনী
  3. শর্বরী
  4. নিকর
ব্যাখ্যা
• ‘যামিনী’ এর প্রতিশব্দ - শর্বরী

'যামিনী' শব্দের আরো কিছু সমার্থক শব্দ: ক্ষণদা, ‍নিশি, নিশা, রাত, রাত্রি, রজনী, নিশিথিনী, ত্রিযামা, বিভাবরী। 

অন্যদিকে,
• ‘প্রসূন’ শব্দের সমার্থক শব্দ: পুষ্প, ফুল, কুসুম।
• ‘দামিনী’ শব্দের সমার্থক শব্দ: বিজলি, চঞ্চলা, সৌদামিনী, তড়িৎ, চপলা, বিদ্যুৎ, ক্ষণপ্রভা, শম্পা, চিকুর, অচিরপ্রভা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৮৩.
‘অলীক‘ এর বিপরীতার্থক শব্দ কোনটি? 
  1. আয়ত্ত
  2. বাস্তব
  3. উন্নতি
  4. কল্পনা
ব্যাখ্যা
- অলীক (বিশেষ্য) - 
- অর্থ: অসত্য; মিথ্যা। 
- অলীক এর বিপরীত শব্দ সত্য বা বাস্তব। 
- কল্পনা [কল্‌পোনা] (বিশেষ্য) - মানস রচনা; জাগ্রত স্বপ্ন; কবির সৃষ্টি। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর। 
- 'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল। 
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল। 
- 'জীবিত' এর বিপরীতার্থক শব্দ - মৃত। 
- 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৮৮৪.
'সাপ' শব্দের সমার্থক শব্দ -
  1. দন্তী
  2. বারণ
  3. দ্বিপ
  4. অহি
ব্যাখ্যা

'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৮৮৫.
‘নয়-ছয়’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. তুচ্ছ জ্ঞান করা
  2. সামান্য পার্থক্য
  3. বড় ধরনের চুরি
  4. অপব্যবহার
ব্যাখ্যা
• ‘নয়-ছয়’ বাগধারাটির অর্থ - অপব্যবহার।

অন্যদিকে,
• ‘পুুকুর চুরি’ বাগধারাটির অর্থ - বড় ধরনের চুরি।
• ‘ধরাকে সরা জ্ঞান করা’ বাগধারাটির অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
• ‘উনিশ-বিশ’ বাগধারাটির অর্থ - সামান্য পার্থক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৮৮৬.
নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ?
  1. অর্ক
  2. বায়ুসখা
  3. প্রজ্বলিত
  4. অগ্নিসখ
ব্যাখ্যা
অগ্নি (বিশেষ্য):
অর্থ -
১. আগুন,
২. তেজ, শক্তি
৩. পরিপাক শক্তি, ক্ষুধা
৪. দক্ষিণ-পূর্ব কোণ ইত্যাদি।
- এটি একটি তৎসম শব্দ।
-----------
অগ্নি শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি।
-----------
অন্যদিকে,
• সূর্য শব্দের সমার্থক- অর্ক, তপন, মিহির ইত্যাদি।
• প্রজ্বলিত হচ্ছে - আলোকিত, ঝলমলে, শিখা ইত্যাদির সমার্থক শব্দ।
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
৮৮৭.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বন'
  1. কমল
  2. সরোজ
  3. পাদপ
  4. অরবিন্দ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• সঠিক উত্তর - কোনটিই নয়

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৮৮.
‘ওজন বুঝে কথা বলা’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক) সুচিন্তিতভাবে কথা বলা
  2. খ) কথায় আত্মসম্মান রক্ষা করা
  3. গ) সুযোগের প্রতীক্ষায় থাকা
  4. ঘ) অসাধারণ কর্মকুশল
ব্যাখ্যা
• ‘ওজন বুঝে কথা বলা’ বাগধারার অর্থ - সুচিন্তিতভাবে কথা বলা।

অন্যদিকে,
‘কথায় আত্মসম্মান রক্ষা করা’ অর্থ বোঝাতে কোনো বাগধারা ব্যবহৃত হয় না। তবে,
• ‘ওজন বুঝে চলা, বাগধারার অর্থ - আত্মসম্মান রক্ষা করা।
• ‘ওঁৎ পাতা’ বাগধারার অর্থ - সুযোগের প্রতীক্ষায় থাকা।
• ‘একাই এক শ’ বাগধারার অর্থ - অসাধারণ কর্মকুশল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৮৮৯.
’গুড়ে বালি’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. শুরুতেই ভুল
  2. আশায় নৈরাশ্য
  3. নষ্ট হওয়া
  4. কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা

• গুড়ে বালি বাগ্‌ধারার অর্থ - আশায় নৈরাশ্য।

অন্যদিকে,
• ’চুলোয় যাওয়া’ বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
• ’গোড়ায় গলদ ‘ বাগ্‌ধারার অর্থ - শুরুতেই ভুল।
 • ’তানকানা’ বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৯০.
‘শশাঙ্ক’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. খরগোশ
  2. সমুদ্র
  3. সূর্য
  4. চাঁদ
ব্যাখ্যা

• শশাঙ্ক এর সমার্থক শব্দ চাঁদ।

• চাঁদ এর অন্যান্য সমর্থক শব্দগুলো হলো: চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম ইত্যাদি।

অন্যদিকে: 
- খরগোশ এর সমর্থক শব্দ শশক। 
- সমুদ্র এর সমর্থক শব্দগুলো হলো: সাগর; বারীশ; সিন্ধু; বারিধি; উদধি; অর্ণব; জলধি; রত্নাকর। 
- সূর্য এর সমর্থক শব্দগুলো হলো: দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা। 

সূত্র: অভিগম্য অভিধান।

৮৯১.
বিশেষণ বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে?
  1. ক) আমি জ্বর জ্বর বোধ করেছি
  2. খ) ভালো ভালো আম নিয়ে এসো
  3. গ) দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো
  4. ঘ) পিলসুজে বাতি জ্বলে মিটিরমিটির
ব্যাখ্যা

দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘দ্বি+উক্ত’।
অর্থাৎ, যা দুইবার বলা হয়েছে।
- দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার- শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি ও অনুকার দ্বিরুক্তি

পদাত্মক দ্বিরুক্তির প্রয়োগঃ
অব্যয় পদের দ্বিরুক্তি -
১. ভাবের গভীরতা বোঝাতেঃ সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
২. পৌনঃপুনিকতা বোঝাতেঃ
বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতেঃ
ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতেঃ
পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
৫. ধ্বনিব্যঞ্জনাঃ
ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৮৯২.
'সঞ্চয়' শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রত্যয়
  2. নিশ্চয়
  3. উপচয়
  4. অপচয়
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'সঞ্চয়' শব্দের বিপরীত শব্দ - অপচয়

অন্যদিকে,
- 'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ সজ্জন - দুর্জন।
→ সংশয় - নিশ্চয়।
→ হরণ - পূরণ।
→ হৃদ্যতা - কপটতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮৯৩.
'উদ্ভাস' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আবিষ্কার
  2. চাঁদ
  3. জ্যোতি
  4. কল্পিত
ব্যাখ্যা
• উদ্ভাস (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- বিকাশ; প্রকাশ।
- শোভা।
- দীপ্তি; জ্যোতি।

'আলো/জ্যোতি' শব্দের সমার্থক শব্দ:
আলোক, রশ্মি, কিরণ, অংশু, কর, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, ময়ূখ, দ্যুতি, ভাতি, ঔজ্জ্বল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্তি, চাকচক্য, রেশন, নূর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৮৯৪.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. উদক
  2. জলধি
  3. সায়র
  4. পাথার
ব্যাখ্যা

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

সুতরাং 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয়- উদক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮৯৫.
"যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা" - এর এক কথায় কী বলে?
  1. প্রোষিতভর্তৃকা
  2. পরভৃতিকা
  3. প্রোষিতপত্নীক
  4. অধিবিন্না
ব্যাখ্যা

যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা এর এক কথায় প্রকাশ- পরভৃতিকা।

অন্যদিকে,
যে যে নারীর স্বামী বিদেশ থাকে = প্রোষিতভর্তৃকা
যে পুরুষের বউ বিদেশ থাকে = প্রোষিতপত্নীক
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৯৬.
'যা দমন করা যায় না' এর এক কথায় প্রকাশ কী?
  1. দুরদম্য
  2. দুর্দমনীয়
  3. অদম্য
  4. দুর্নিবার
ব্যাখ্যা
• 'যা দমন করা যায় না' এক কথায় বলে - অদম্য।

অন্যদিকে, 
• যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
• যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।

'দুরদম্য' বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৯৭.
‘সন্ন্যাসী’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অসাধু
  2. উদার
  3. গৃহী
  4. জ্ঞানী
ব্যাখ্যা

- ’সন্ন্যাসী’ অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে।

আবার, 
- ’গৃহী’ অর্থ - গৃহস্থ বা সংসারী।

সুতরাং,
- 'সন্ন্যাসী' শব্দের বিপরীতার্থক শব্দ - গৃহী। 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
- 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ।
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৯৮.
কোন জোড়টি সমার্থক?
  1. ক) অহি-নকুল, দা-কুমড়া
  2. খ) আকাশ পাতাল, আকাশকুসুম
  3. গ) অগ্নিপরীক্ষা, চোখের বালি
  4. ঘ) অদৃষ্টের পরিহাস, তাসের ঘর
ব্যাখ্যা

অহি-নকুল এবং দা-কুমড়া শব্দ দুটি সমার্থক, যাদের অর্থ- ভীষণ শক্রতা।

অপরদিকে,
আকাশ কুসুম - অলীক ভাবনা;
আকাশ পাতাল - প্রচুর ব্যবধান;
অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা;
চোখের বালি - শত্রু;
অদৃষ্টের পরিহাস - ভাগ্যের বিড়ম্বনা;
তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর৷

৮৯৯.
যা স্থায়ী নয়-
  1. ক) নশ্বর
  2. খ) অস্থায়ী
  3. গ) ক্ষণস্থায়ী
  4. ঘ) ক্ষণিক
ব্যাখ্যা
অস্থায়ী - অল্পকাল স্থায়ী; স্থায়ী নয় এমন; সাময়িক। নশ্বর - নষ্ট হওয়ার স্বভাব যার/ যা চিরস্থায়ী নয়। ক্ষণস্থায়ী - ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
৯০০.
‘স্বখাতসলিলে’ বাগধারাটির অর্থ-
  1. ক) দুঃখে কষ্টে পরা
  2. খ) বিনা দোষে শাস্তি পাওয়া
  3. গ) পানির গভীরে যাওয়া
  4. ঘ) স্বীয় কর্মের ফল ভোগ
ব্যাখ্যা
‘স্বখাতসলিলে’ বাগধারাটির অর্থ- 'স্বীয় কর্মের ফল ভোগ'/ নিজের বিপদ নিজে ডেকে আনা'। 
বাক্য গঠন: লোকটি স্বখাত সলিলে লাভ করল।  

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
• ‘ঊনপাঁজরে’ বাগধারার অর্থ - অপদার্থ।
• ‘উলুখাগড়া’ বাগধারার অর্থ - গুরুত্বহীন লোক।
• ‘উজলপাঁজল’ বাগধারার অর্থ - উথালপাথাল।
• “দিনে দুপুরে ডাকাতি” বাগধারার অর্থ = প্রকাশ্যে অন্যায় কাজ করা।
• “দু-চোখের বিষ” বাগধারার অর্থ = পরম শত্রু।
• “দাঁত খিচুনি” বাগধারার অর্থ = অনর্থক ভর্ৎসনা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।