বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৭৬ / ৮১ · ৭,৫০১৭,৬০০ / ৮,১৭১

৭,৫০১.
‘তিমির’ -এর বিপরীতার্থক শব্দ -
  1. কালো
  2. অন্ধকার
  3. রাত্রি
  4. আলো
ব্যাখ্যা
• 'তিমির' শব্দের অর্থ = অন্ধকার। 
- সুতরাং 'তিমির'-এর বিপরীতার্থক শব্দ - আলো।

• 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ:
আঁধার, আধারি, তমসা, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার, তিমির ইত্যাদি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫০২.
‘শীর্ণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পূর্ণ
  2. জনাকীর্ণ
  3. স্থুল
  4. স্থাবর
ব্যাখ্যা
• ‘শীর্ণ’ শব্দের বিপরীতার্থক শব্দ - স্থুল।

অন্যদিকে,
• ‘শূন্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
• ‘জনাকীর্ণ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নির্জন।
• ‘স্থাবর’ শব্দের বিপরীতার্থক শব্দ - জঙ্গম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫০৩.
'পারিভাষিক' শব্দের ইংরেজি পরিভাষা কোনটি?
  1. Interpreter
  2. Translate
  3. Technical
  4. Technological
ব্যাখ্যা
• 'Technical' অর্থ - পারিভাষিক।

অন্যদিকে, 
• 'Interpreter' অর্থ - দোভাষী।
• 'Translate' অর্থ - অনুবাদ করা।
• 'Technological' অর্থ - প্রযুক্তিগত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৭,৫০৪.
'Amortization' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পাওনা অঙ্ক
  2. পরিশোধিত অঙ্ক
  3. ক্রমশোধ
  4. আদায় করা অঙ্ক
ব্যাখ্যা
- 'Amortization' এর বাংলা পরিভাষা - ক্রমশোধ, ক্রমশ ঋণ পরিশোধ। 
- 'Amount paid' এর বাংলা পরিভাষা - পরিশোধিত অঙ্ক। 
- 'Amount due' এর বাংলা পরিভাষা - পাওনা অঙ্ক। 
- 'Amount realised'  এর বাংলা পরিভাষা - আদায় করা অঙ্ক। 
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,৫০৫.
'শত্রুকে হত্যা করেন যিনি' এক কথায় বলে-
  1. শত্রুজয়ী
  2. শত্রুসংকুল
  3. শত্রুজিৎ
  4. শত্রুঘ্ন 
  5. খ ও গ
ব্যাখ্যা
• 'শত্রুকে হত্যা করেন যিনি' এক কথায় বলে- শত্রুঘ্ন। 

অন্যদিকে, 
• শত্রুকে জয় করেন যিনি - পরঞ্জয় বা শত্রুজিৎ। 
• শত্রুকে জয় করে যে - শত্রুজয়ী , অরিজিৎ। 
• 'শত্রুপূর্ণ' এক কথায় বলে - শত্রুসংকুল।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
৭,৫০৬.
'Carry coal to Newcastle' এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ক) চাচা আপন প্রান বাঁচা
  2. খ) তিলকে তাল করা
  3. গ) আকাশ কুসুম কল্পনা করা
  4. ঘ) তেলা মাথায় তেল দেয়া
ব্যাখ্যা
'Carry coal to Newcastle' এর সঠিক অনুবাদ = তেলা মাথায় তেল দেয়া। 

চাচা আপন প্রাণ বাচা = Every man is for himself / Physicians heal thyself.
আকাশ কুসুম কল্পনা করা = visionary unattainable schemes / daydreams.
তিলকে তাল করা = To make a mountain of a molehill. 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫০৭.
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
  1. অনুরক্ত - বিরক্ত
  2. দার - স্বামী
  3. দৃঢ় - শিথিল
  4. হাল - বেহাল
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'হাল - বেহাল' সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয়।
কারণ,
'হাল' অর্থ - বর্তমান কাল, চলতি। 
'বেহাল' অর্থ - দুর্ভোগ, দুর্দশা।

উল্লেখ্য,
'হাল' এর বিপরীত শব্দ-  সাবেক।

অন্যদিকে, 
অনুরক্ত - বিরক্ত,
• দৃঢ় - শিথিল, 
• দার - স্বামী।

এই বিপরীতার্থক শব্দযুগল সঠিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
৭,৫০৮.
‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় কী বলে?
  1. অনির্বচনীয়
  2. অব্যক্ত
  3.  দুরুচ্চার্য
  4. দুরাচরণীয়
ব্যাখ্যা
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ-
• ‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে - দুরাচরণীয়।
• ‘বাক্যে প্রকাশ করা যায় না এমন’ এক কথায় বলে - অনির্বাচ্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত। 
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে - দুরুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৫০৯.
বাগ্‌ধারার পরিবর্তনজনিত অশুদ্ধি ঘটেছে কোন বাক্যে?
  1. উনো ভাতে দুনো বল, ভরা ভাতে রসাতল বুঝলেন মহাশয়।
  2. কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না।
  3. সে নিজের পায়ে নিজে কোদাল মেরেছে।
  4. উলুবনে মুক্তা ছড়িয়ে লাভ নেই।
ব্যাখ্যা
• বাগ্‌ধারা ভাষার সৌন্দর্যবর্ধন, অর্থের স্পষ্টতা এবং ভাবের ব্যঞ্জনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ এ বাগ্‌ধারার অপপ্রয়োগ দেখ যায়; ফলে বাগ্‌ধারার সমন্বয়ে গঠিত বাক্যটি অশুদ্ধ হিসেবে পরিগণিত হয়।
যেমন:

• অশুদ্ধ: সে নিজের পায়ে নিজে কোদাল মেরেছে।
• শুদ্ধরূপ: সে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে।

এরূপ কিছু বাগ্‌ধারার অপপ্রয়োগজনিত বাক্যের শুদ্ধরূপ হলো:
• অশুদ্ধ: উলুবনে সোনা ছড়িয়ে লাভ নেই।
• শুদ্ধ: উলুবনে মুক্তা ছড়িয়ে লাভ নেই।

• অশুদ্ধ: কলার পাতে ভাত খাই ঘোলের স্বাদ দুধে মেটাই।
• শুদ্ধ: কলারপাতে ভাত খাই দুধের স্বাদ ঘোলে মেটাই।

• অশুদ্ধ: লোকটির যেন শিং মাছের প্রাণ, এত কষ্টেও মরেনি।
• শুদ্ধ: লোকটির যেন কৈ মাছের প্রাণ, এত কষ্টেও মরেনি। ।

• শুদ্ধ: কাঁচা পয়সা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না।
• অশুদ্ধ: কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫১০.
'Memorandum'-এর বাংলা পরিভাষা কী?
  1. স্মৃতিফলক
  2. স্মৃতির মিনার
  3. স্মারকলিপি
  4. পরিপত্র
ব্যাখ্যা
• 'Memorandum'-এর বাংলা পরিভাষা স্মারকলিপি।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:

- Agenda - আলোচ্যসূচি।
- Constitution - সংবিধান।
- Constituency - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পাণ্ডুলিপি।
- Edition - সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette - ঘোষণাপত্র।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫১১.
'বলার ইচ্ছা'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিজীবিষা
  2. বক্তব্য
  3. বিবক্ষা
  4. বিবিক্ষা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যদিকে,
• ‘বেঁচে থাকার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
• যা বলা হবে এর এক কথায় প্রকাশ- বক্তব্য।
• 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
৭,৫১২.
'সর্বভুক' শব্দের সমার্থক শব্দ হলো-
  1. হিরণ্য 
  2. হুতাশন
  3. ভানু 
  4. মহোর্মি
ব্যাখ্যা
'সর্বভুক' শব্দের সমার্থক শব্দ হলো-
- অগ্নি,
- অনল
- বহ্নি
- পাবক
- হুতাশন
- বৈশ্বানর
- জ্বলন
- কৃশানু
- শিখাবৎ
- শিখিন
- হুতভুক
- শুচি
- পিঙ্গল
- বিশ্বপা
- অনিলসখ
- জগন্নু
- সপ্তাংশু
- হবিরশন
- হিমারিত 
- বায়ুসখ

'স্বর্ণ' এর সমার্থক শব্দ - হিরণ্য 
'সূর্য' এর সমার্থক শব্দ - ভানু 
'ঊর্মি' এর সমার্থক শব্দ - মহোর্মি

 [উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ] 
 
৭,৫১৩.
'কিণাঙ্ক' শব্দের অর্থ কী?
  1. ক্ষত
  2. আঁচিল
  3. কড়া
  4. রক্ত
ব্যাখ্যা
• 'কিণাঙ্ক' বিশেষ্য পদ,
- একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কড়া,
- কঠিন বস্তুর ঘর্ষণের ফলে শক্ত হয়ে যাওয়া চামড়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৫১৪.
'দয়িত' শব্দের সমার্থক শব্দ কী?
  1. দারা
  2. স্বামী
  3. রাজ্ঞী
  4. ভূপাল
ব্যাখ্যা
'স্বামী' শব্দের সমার্থক শব্দ:
- পতি, কান্ত, নাথ, বল্লভ, ভর্তা, দয়িত

অন্যদিকে, 
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৭,৫১৫.
'রাজস্ব' অর্থে সঠিক পরিভাষা কোনটি?
  1. Duty
  2. Income Tax
  3. Revenue
  4. Land Revenue
ব্যাখ্যা
Duty- শুল্ক।
Income Tax- আয়কর।
Revenue- রাজস্ব।
Land Revenue- জমির খাজনা।

উৎসঃ বাংলা দ্বিতীয় পত্র, এইসএসসি প্রোগ্রাম- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৫১৬.
'যা আহুত (ডাকা) হয় নি' এর এক কথায় প্রকাশ কী?
  1. অনাহুত
  2. অনাহত
  3. অনহুত
  4. অনহূত
ব্যাখ্যা

• 'যা আহুত (ডাকা) হয় নি' এর এক কথায় প্রকাশ - অনাহুত।

অন্যদিকে, 
• 'যা আঘাত পায় নি' এর এক কথায় প্রকাশ - অনাহত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• 'যার কোন কিছু থেকেই ভয় নেই' এক কথায বলে - অকুতোভয়।
• 'কথায় প্রকাশ করার অযোগ্য' এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• 'যা কখনো নষ্ট হয় না এমন' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৫১৭.
'বন' শব্দের সমার্থক শব্দ কী?
  1. রাজীব
  2. কানন
  3. শিখরী
  4. কুবলয়
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৫১৮.
নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. একাদশে বৃহস্পতি
  2. শাপে বর
  3. পোয়া বারো
  4. কপাল ফেরা
ব্যাখ্যা
⇒ 'শাপে বর' বাগধারার অর্থ - অনিষ্ট করতে গিয়ে ভালো করা।
• বাক্য গঠন: চাকরি চলে যাওয়ায় তাঁর শাপে বর হয়েছে-ব্যবসায়ে দ্রুত উন্নতি হচ্ছে। 

তাছাড়া, 
• 'কপাল ফেরা' বাগধারার অর্থ - সৌভাগ্য লাভ।
• ‘পোয়া বারো’ বাগধারার অর্থ - সৌভাগ্য।
• ‘একাদশে বৃহস্পতি’ বাগধারার অর্থ  - সৌভাগ্যের বিষয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫১৯.
'যা সহজে অতিক্রম করা যায় না' - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
  1. অনতিক্রম্য
  2. অলঙ্ঘ্য
  3. দুরতিক্রম্য
  4. দুর্গম
ব্যাখ্যা
- 'যা সহজে অতিক্রম করা যায় না' এক কথায় বলে - দুরতিক্রম্য।

অন্যদিকে,
- যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
- যাওয়া কষ্টসাধ্য - দুর্গম।
- গমনের অযোগ্য - অগম্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৫২০.
‘অশনি’ শব্দের অর্থ কোনটি?
  1. কিরণ
  2. পুষ্প
  3. চাঁদ
  4. বিদ্যুৎ
  5. পদ্ম
ব্যাখ্যা
• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ:
তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, অনুভা, অশনি,  দামিনী, বিজলী, শম্পা। 

অন্যদিকে,
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'পুষ্প' এর সমার্থক শব্দ: কুসুম, ফুল, সুমন, মণীবক।

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
 ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

• ‘পদ্ম’ এর সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫২১.
‘খড়গ’ -এর সমার্থক শব্দ নয় -
  1. ক) অসি
  2. খ) চাকু
  3. গ) কৃপাণ
  4. ঘ) তরবারি
ব্যাখ্যা
তরবারি (বিশেষ্য)
সমার্থক শব্দ: 
- অসি;
- খড়্‌গ;
- কৃপাণ;
- তরোয়াল।

অন্যদিকে: 
চাকু (বিশেষ্য)
- ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি।

= ‘খড়গ’ -এর সমার্থক শব্দ নয় চাকু। 

সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি। 
৭,৫২২.
‘থ বনে যাওয়া’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. স্তম্ভিত হওয়া
  2. হতাশ হওয়া
  3. ভীত হওয়া
  4. সতর্ক হওয়া 
ব্যাখ্যা

‘থ বনে যাওয়া’ বলতে বোঝায় হঠাৎ কোনো অবস্থায় বিস্মিত বা স্তম্ভিত হয়ে যাওয়া।
-------------------------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা-
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, অকেজো;
- আকাশ কুসুম = অসম্ভব কল্পনা;
- ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য;
- উড়নচন্ডী = অমিতব্যয়ী;
- এলোপাতাড়ি = বিশৃঙ্খলা;
- ওজন বুঝে চলা = অবস্থা বুঝে চলা;
- কচুকাটা করা = নির্মমভাবে ধ্বংস করা;
- খাল কেটে কুমির আনা = বিপদ ডেকে আনা;
- গরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব;
- ঘর ভাঙানো = সংসার বিনষ্ট করা;
- চক্ষুদান করা = চুরি করা;
- জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো;
- ঝড়ো কাক = বিপর্যস্ত;
- টাকার কুমির = ধনী ব্যক্তি;
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু; 
- ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা;
- ঢাক ঢাক গুড় গুড় = গোপন রাখার চেষ্টা;
- তাসের ঘর = ক্ষণস্থায়ী;
- থ বনে যাওয়া = স্তম্ভিত হওয়া। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৭,৫২৩.
আক্কেল সেলামি
  1. সৌভাগ্যবান
  2. গুরু দক্ষিণা
  3. নির্বুদ্ধিতার দণ্ড
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘আক্কেল সেলামি’ বাগ্‌ধারাটির অর্থ - নির্বুদ্ধিতার দণ্ড

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'কড়ি কপালে, লগন চাঁদা' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যবান।
• 'কপাল ফেরা' বাগ্‌ধারাটির অর্থ - সৌভাগ্য লাভ।
• 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
• 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫২৪.
'কৃত্রিম' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. খাঁটি
  2. স্বাভাবিক
  3. ভেজাল
  4. অকৃত্রিম
ব্যাখ্যা
'কৃত্রিম' শব্দের বিপরীত শব্দ - অকৃত্রিম।

অন্যদিকে,
- 'অস্বাভাবিক' শব্দটির বিপরীত শব্দ - স্বাভাবিক।
- 'আসল' শব্দের বিপরীত শব্দ - নকল।
- 'ভেজাল' শব্দের বিপরীত শব্দ - খাঁটি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৫২৫.
'অনুস্বাক্ষর' শব্দের অর্থ কী?
  1. পূর্ণ স্বাক্ষরের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  2. পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  3. আংশিক স্বাক্ষরের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  4. অনুমোদনের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
ব্যাখ্যা
অনুস্বাক্ষর (বিশেষ্য)
অর্থ: পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৫২৬.
‘বলাহক’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. রত্নাকর
  2. দ্বিরদ
  3. মৃগেন্দ্র
  4. জীমূত
ব্যাখ্যা
‘বলাহক’ এর সমার্থক শব্দ- 'জীমূত'।  

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: 

- জলধর,
- জীমূত,
- বারিদ,
- নীরদ,
- পয়োদ,
- ঘন,
- তোয়দ,
- পয়োধর,
- বলাহক,
- তোয়ধর ইত্যাদি। 

অন্যদিকে, 
• ‘সিংহ’ এর সমর্থক শব্দ: 'মৃগেন্দ্র'। 
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ: 'রত্নাকর'।  
• ‘হাতি’ এর সমর্থক শব্দ: 'দ্বিরদ'। 
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫২৭.
'ঈদের চাঁদ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অত্যন্ত প্রিয়জন
  2. কাল্পনিক বস্তু
  3. বিশিষ্ট ব্যক্তি
  4. আকাঙ্ক্ষিত বস্তু
ব্যাখ্যা

• 'ঈদের চাঁদ' বাগ্‌ধারার অর্থ- আকাঙ্ক্ষিত বস্তু।
বাক্য- হারানো ছেলেকে ফিরে পেয়ে মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন।

অন্যদিকে, 
• 'আঁধার ঘরের মানিক' অর্থ- অত্যন্ত প্রিয়জন। 
• 'আকাশকুসুম' অর্থ- কাল্পনিক বস্তু। 
• 'কেউকেটা' অর্থ- বিশিষ্ট ব্যক্তি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৭,৫২৮.
'Rationalism' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সাম্রাজ্যবাদী
  2. পুঁজিবাদ
  3. জাতীয়তাবাদ
  4. যুক্তিবাদ
ব্যাখ্যা
- 'Rationalism' শব্দের পরিভাষা - যুক্তিবাদ।
- 'Nationalism' শব্দের পরিভাষা - জাতীয়তাবাদ।
- 'Capitalism' শব্দের পরিভাষা - পুঁজিবাদ।
- 'Imperialism' শব্দের পরিভাষা - সাম্রাজ্যবাদী।
৭,৫২৯.
‘সূর্য’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. বৈশ্বানর
  2. বিবস্বান
  3. অদিতি
  4. অদ্রি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘বিবস্বান’ শব্দের অর্থ: সূর্য।
 
• 'সূর্য' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: অর্ক, দিবাকর, ভানু, বিবস্বান, মিহির, বিভাবসু, দিনমণি, ভাস্কর, আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি। 

অন্যদিকে,
• ‘আগুন’ এর সমার্থক শব্দ: অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, অগ্নি ইত্যাদি।
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, ভূবন, বিশ্ব, সংসার, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরা, ধরণি, ধরিত্রী, বসুমতি, দুনিয়া, মর্ত, ভূ ইত্যাদি।
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, নগ, অচল, ,মোদিনীধর, অবনীধর, বসুধাধর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৫৩০.
‘পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে’ - এর অর্থ কি?
  1. ভদ্র ব্যক্তির সাথে খাদ্য খাওয়া
  2. মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
  3. সুদিন হঠাৎ করে ফিরে আসা
  4. বিপদে পড়ে কাজ করা
ব্যাখ্যা
• ‘পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে’ - এর অর্থ: বিপদে পড়ে কাজ করা

বাক্য: তোমার কথাই রাখবো, কী আর করা - পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৩১.
‘অন্ত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পঞ্চত্বপ্রাপ্তি
  2. খ) পারাবার
  3. গ) হেম
  4. ঘ) অমরাবতী
ব্যাখ্যা
মৃত্যু শব্দের সমার্থক শব্দ - পঞ্চত্বপ্রাপ্তি, নাশ, নিধন, স্বর্গলাভ, অন্ত, ইন্তেকাল, বিনাশ, মরণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৭,৫৩২.
'অন্ধিসন্ধি করে কত কেমনে মিটে আশ।' এখানে অন্ধিসন্ধি হলো -
  1. অহংকারবোধ
  2. হিসাব নিকাশ
  3. উপায়
  4. অন্ধ চুক্তি
ব্যাখ্যা
অন্ধিসন্ধি (বিশেষ্য)
১ ছিদ্র; ফাঁক; রন্ধ্র।
২ ভিতরের কথা; গুপ্ত তথ্য (মনের অন্ধিসন্ধি)।
৩ উদ্দেশ্য; হদিস(ডুবুরী ডুবিলেও অন্ধিসন্ধি পাইত না-প্যারীচাঁদ মিত্র)।
৪ উপায়; উদ্যোগ (অন্ধিসন্ধি করে কত কেমনে মিটে আশ- ময়মনসিংহ গীতিকা)।
{(তৎসম বা সংস্কৃত) রন্ধ্র> অন্ধি; সন্ধান>সন্ধি; দ্বন্দ্ব সমাস}
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৭,৫৩৩.
‘জলভাত’ বাগধারার অর্থ কী?
  1. সহজ সাধ্য
  2. অলীক কল্পনা
  3. ক্ষণস্থায়ী বস্তু
  4. সামান্য সম্পদ
ব্যাখ্যা
• ‘জলভাত’ বাগধারার অর্থ - সহজ সাধ্য।

অন্যদিকে,
• ‘দিবাস্বপ্ন’ বাগধারার অর্থ - অলীক কল্পনা।
• `জলের আল্পনা’ বাগ্‌ধারাটির অর্থ - ক্ষণস্থায়ী বস্তু।
• ‘ব্যাঙের আধুলি’ বাগ্‌ধারাটির অর্থ - সামান্য সম্পদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫৩৪.
'তুলসী বনের বাঘ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভণ্ড
  2. তোষামোদকারী
  3. নিৰ্ভীক
  4. কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা

• 'তুলসী বনের বাঘ' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড, শয়তান। 
বাক্য: নাম শুভ হলে হবে কী, আসলে ও তুলসী বনের বাঘ।

অন্যদিকে, 
• 'ঢাকের কাঠি' অর্থ - তোষামোদকারী। 
• 'ডাকাবুকো' অর্থ - নিৰ্ভীক। 
• 'তালকানা' অর্থ - কাণ্ডজ্ঞানহীন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

৭,৫৩৫.
'খপোত' - শব্দের অর্থ কোনটি?
  1. আকাশ
  2. খরগোশ
  3. আকাশযান
  4. তরুণ
ব্যাখ্যা

• 'খপোত' শব্দের অর্থ - বিমান, উড়োজাহাজ, আকাশযান।

আরো কয়েকটি শব্দের অর্থ:
- 'খরগোশ' শব্দের অর্থ - শশক।
- 'গাড়ি' শব্দের অর্থ - পণ্য বহনের জন্য ব্যবহৃত শকট।
- 'হরিণ' শব্দের অর্থ - কুরঙ্গ, মৃগ, সুনয়ন।
- 'যুবক' শব্দের অর্থ - তরুণ / জোয়ান।
- ‘পাখি’ শব্দের অর্থ - পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী৷

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।

৭,৫৩৬.
‘গায়ে পড়া' শব্দটির বাগধারা কী?
  1. ক) সাংঘাতিক
  2. খ) অতি মূর্খ
  3. গ) অযাচিত
  4. ঘ) অকেজো
ব্যাখ্যা
‘গায়ে পড়া’ বাগধারাটির অর্থ - অযাচিত।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
'রামগরুড়ের ছানা' এর অর্থ - গোমড়ামুখো লোক। 
'লগন চাঁদা' এর অর্থ  - ভাগ্যবান। 
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ - 'আয়ু ফুরিয়ে আসা' 
'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ - 'ঢিলেমি।
'বুদ্ধির ঢেঁকি' এর অর্থ  - নির্বোধ লোক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাগধারা বাগবিধি মুহাম্মদ আসাদুজ্জামান।
৭,৫৩৭.
কোন শব্দটি “মেঘ” শব্দের সমার্থক?
  1. ক) যামিনী
  2. খ) ক্ষণদা
  3. গ) নীরদ
  4. ঘ) বিভাবরী
ব্যাখ্যা
রাত্রি : রজনী; ত্রিযামা; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।
‘নীরদ’ হলো মেঘের সমার্থক শব্দ।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
৭,৫৩৮.
'সুত' শব্দের সমার্থক শব্দ কী?
  1. পুত্র
  2. স্বর্ণ
  3. দয়িত
  4. স্বামী
ব্যাখ্যা
'পুত্র' এর সমার্থক শব্দ হচ্ছে:
- আত্মজ, দুলাল, নন্দন, তনয়, ছেলে, পোলা, সুত, বেটা ইত্যাদি।

'স্বামী' শব্দের সমার্থক শব্দ:

- পতি, কান্ত, নাথ, বল্লভ, দয়িত

'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ:
- সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ, হিরণ্য, হেম।

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৭,৫৩৯.
'সুযোগ সন্ধানী' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চিনে জোঁক
  2. কলুর বলদ
  3. উড়নপেকে
  4.  তীর্থের কাক
ব্যাখ্যা

• 'তীর্থের কাক' বাগ্‌ধারার অর্থ - সুযোগ সন্ধানী।

অন্যদিকে,
• 'চিনে জোঁক' অর্থ - নাছোড়বান্দা।
• 'উড়নপেকে' অর্থ- অপব্যয়ী।
• 'কলুর বলদ' অর্থ- একটানা খাটুনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (২০২১- সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৫৪০.
'গড্ডলিকা প্রবাহ' এর প্রকৃত অর্থ কী?
  1. অন্ধ অনুকরণ
  2. কান্ডজ্ঞানহীন
  3. প্রবাহিত
  4. আলসেমি
ব্যাখ্যা
• গড্ডলিকা প্রবাহ। 
- এটি বিশেষ্য পদ। 
অর্থ:
-  ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ;
- ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ।

উৎস: অভিগম্য অভিধান।
৭,৫৪১.
'সমুদ্র' এর সমার্থক শব্দ কী?
  1. অনিল
  2. দরিয়া
  3. অবনী
  4. বারিদ
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে:
• ‘পৃথিবী’ শব্দের সমার্থ শব্দ - অবনী।
• ‘অনিল’ শব্দের সমার্থক শব্দ - বাতাস।
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ- বারিদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,৫৪২.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. তিক্ত
  2. বিষাদ
  3. অমৃত
  4. কুটিল
ব্যাখ্যা
• 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ

অন্যদিকে,
- 'তিক্ত' এর বিপরীতার্থক শব্দ - মধুর।
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
- 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫৪৩.
'কত ধানে কত চাল' প্রবাদটির অর্থ কী?
  1. অভিজ্ঞতা দিয়ে জানা
  2. অল্প বর্ষায় বেশি শীত
  3. অভিজ্ঞ ব্যক্তি
  4. স্বল্পাহার স্বাস্থ্যপ্রদ
ব্যাখ্যা

• 'কত ধানে কত চাল' প্রবাদটির অর্থ - অভিজ্ঞতা দিয়ে জানা।

অন্যদিকে,
- 'উন বর্ষে দুনো শীত' প্রবাদটির অর্থ - অল্প বর্ষায় বেশি শীত। 
- 'উনা ভাতে দুনা বল' প্রবাদটির অর্থ - স্বল্পাহার স্বাস্থ্যপ্রদ। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৭,৫৪৪.
Book kepper শব্দের পারিভাষিক অর্থ কোনটি?
  1. ক) গ্রন্থাগারিক
  2. খ) বই রক্ষক
  3. গ) হিসাব রক্ষক
  4. ঘ) পড়ুয়া
ব্যাখ্যা
Book kepper শব্দের পারিভাষিক অর্থ 'হিসাব রক্ষক'
- Librarian = গ্রন্থাগারিক
- Booklet = পুস্তিকা 
- Book post = খোলা ডাক
- Book binder = দপ্তরি 
- Book-credit = খতিয়ানি জমা 
- Book-debit = খতিয়ানি খরচ। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭,৫৪৫.
'খেচর' শব্দের অর্থ কী?
  1. উট
  2. পাখি
  3. বাঘ
  4. মাছ
ব্যাখ্যা
• 'খেচর'
- এটি একটি বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ
এর অর্থ:
- আকাশে বিচরণ করে এমন,
- পাখি

অন্যদিকে,
- 'কণ্টকভুক' শব্দের অর্থ - উট।
- 'মীন' শব্দের অর্থ - মীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৫৪৬.
'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ কী? 
  1. সম্পূর্ণভাবে
  2. ফাঁকি
  3. অলস
  4. অপদার্থ
ব্যাখ্যা

'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ- ফাঁকি।

• কিছু বহুল প্রচলিত বাগ্‌ধারা:
- 'কেউকেটা' - বিশিষ্ট ব্যক্তি।
- 'দুধের মাছি' - সুসময়ের বন্ধু।
- 'তালকানা' - কাণ্ডজ্ঞানহীন।
- 'আদায় কাঁচকলায়' - ঘোর শত্রুতা।
- 'আকাশের চাঁদ'- দুর্লভ বস্তু।
- 'উড়নপেকে' - অপব্যয়ী। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৫৪৭.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) শকুন্ত
  2. খ) রাজীব
  3. গ) কমল
  4. ঘ) অরবিন্দ
ব্যাখ্যা
• পদ্ম শব্দের সমার্থক শব্দ -  রাজীব, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ
• পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ, শকুন্ত, খগ, পতগ, চিড়িয়া, খেচর ইত্যাদি।  

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৪৮.
'উগ্র' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. মৃদু
  2. বিনীত
  3. সৌম্য
  4. ক এবং গ উভয়ই
ব্যাখ্যা
• ’উগ্র’ এর বিপরীত শব্দ- মৃদু / সৌম্য।

• 'উগ্র' শব্দের অর্থ - প্রখর, উৎকট, কর্কশ।

অন্যদিকে,
• 'মৃদু' শব্দের অর্থ - কোমল, শান্ত, হালকা।
• 'সৌম্য' শব্দের অর্থ - ধীর, স্থির, মনোরম।

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৫৪৯.
'কলাপী' শব্দের সমার্থক শব্দ কোনটি
  1. বৃক্ষ
  2. বন
  3. ময়ূর
  4. কবুতর
ব্যাখ্যা

• কলাপী শব্দের সমার্থক শব্দ - ময়ূর।

ময়ূর' শব্দের সমার্থক শব্দ :
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

• বৃক্ষ শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

‘কবুতর’ এর সমার্থক শব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

 

৭,৫৫০.
'ঢেউ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কল্লোল
  2. খ) পারাবার
  3. গ) ঝটিকা
  4. ঘ) গর্জন
ব্যাখ্যা
'ঢেউ' এর সমার্থক শব্দ- কল্লোল। 
 
• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ:
- তরঙ্গ,
- কল্লোল,
- ঊর্মি,
- হিল্লোল,
- লহরী,
- বীচি,
- জোয়ার,
- মহাতরঙ্গ,
- মহোর্মি,
- বীচিমালা,
- লহর,
- তরঙ্গহিল্লোল,
- দোলা,
- তরঙ্গভঙ্গ,
- ঊর্মিলহরী,
- তরঙ্গমালা,
- তরঙ্গলহরী ইত্যাদি। 

• অন্যদিকে:
- 'পারাবার' হচ্ছে 'সমুদ্র' শব্দের সমার্থক। 
- 'গর্জন' হচ্ছে 'ঝংকার' শব্দের সমার্থক শব্দ। 
- 'ঝটিকা' হচ্ছে ঝড় শব্দের সমার্থক শব্দ। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
৭,৫৫১.
'ঋজু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) সােম্য
  2. খ) শুভ্র
  3. গ) বক্র
  4. ঘ) শান্ত
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'ঋজু’ শব্দের বিপরীত শব্দ - বক্র 
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ- পারত্রিক 
'ইহ' শব্দের বিপরীত শব্দ - পরত্র 
'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৭,৫৫২.
'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. দিৎসা
  2. যদৃচ্ছা
  3. সিসৃক্ষা
  4. দিদৃক্ষা
ব্যাখ্যা
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - যদৃচ্ছা।

অন্য অপশনে,
- 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - সিসৃক্ষা। 
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। 
- 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিৎসা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ: 
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। 
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৫৩.
পানি’ অর্থ জল হলে, পাণি অর্থ কী?
  1. ক) হাত
  2. খ) স্থান
  3. গ) লুচি
  4. ঘ) বন্যা
ব্যাখ্যা
পাণি অর্থ - হাত।

এরকম শব্দজোড়: 
পুরি - লুচি
পুরী - নিকেতন

পড়া - পাঠ
পরা - পরিধান করা

নভ - আকাশ
নব - নতুন

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
৭,৫৫৪.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'পোয়া বারো'
  1. কথার মাঝে বিদ্রূপ করা
  2. অযাচিত মাতব্বরি করা
  3. মোসাহেবি করা
  4. অত্যধিক সুবিধে
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'পোয়া বারো' বাগ্‌ধারার অর্থ - অত্যধিক সুবিধে

অন্যদিকে,
- 'পৌঁ-ধরা' বাগ্‌ধারার অর্থ - মোসাহেবি করা।
- 'ফোঁপরদালালি' বাগ্‌ধারার অর্থ - অযাচিত মাতব্বরি করা।
- 'ফোড়ন কাটা' বাগ্‌ধারার অর্থ - কথার মাঝে বিদ্রূপ করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৫৫.
'বিহান' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সোহান
  2. বিশ্ব
  3. সন্ধ্যা
  4. মাস
ব্যাখ্যা

• 'বিহান' শব্দের অর্থ প্রভাত, সকাল।
• এর বিপরীত শব্দ সন্ধ্যা।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৭,৫৫৬.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) সন্ধি-বিচ্ছেদ
  2. খ) সন্নিকৃষ্ট-নিকৃষ্ট
  3. গ) হর্ষ-হরিষ
  4. ঘ) হলাহল-সুধা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল-সুধা/ অমৃত
- হর্ষ/হরিষ - বিষাদ
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট 
- সন্ধি - বিগ্রহ/বিবাদ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৫৫৭.
'Disparity' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বৈষম্য 
  2. অবাধ্যতা
  3. অমান্য করা
  4. বিশৃঙ্খলা
ব্যাখ্যা

• 'Disparity' এর বাংলা পারিভাষিক শব্দ- বৈষম্য।  

অন্যদিকে, 
• 'Disobedience' অর্থ - অবাধ্যতা।  
• 'Disobey' অর্থ - অমান্য করা। 
• 'Disorder' অর্থ - বিশৃঙ্খলা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৭,৫৫৮.
'পারত্রিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. স্থির
  2. সার্বিক
  3. ঐহিক
  4. অচল
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'পারত্রিক' এর বিপরীতার্থক শব্দ - ঐহিক।

এখানে,
'পারত্রিক' শব্দের অর্থ- পারলৌকিক। এবং ঐহিক শব্দের অর্থ - ইহলোকবিষয়ক।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
হর্ষ - বিষাদ, 
সচেষ্ট - নিশ্চেষ্ট, 
শাসক - শাসিত, 
অচলায়তন - সচলায়তন, 
উগ্র - সৌম্য।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৫৯.
'সুপ্রসন্ন ভাগ্য' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) জোর কপাল
  2. খ) ইঁদুর কপাল
  3. গ) আট কপাল
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
'জোর-কপাল' বাগধারাটির অর্থ সুপ্রসন্ন ভাগ্য। 
উদাহরণ: এম এ পাশ করে বেরোতেই চাকরি, তোমার তো দেখছি জোর-কপাল। 

'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি। 

'আট কপালে' বাগধারাটির অর্থ = হতভাগ্য 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৬০.
নিচের কোন দুইটি বাগ্‌ধারা সমার্থক অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অন্ধের ষষ্ঠি - অরণ্যে রোদন
  2. তাল পাতার সেপাই - অকাল কুষ্মান্ড
  3. অকাল কুষ্মান্ড - অন্ধের ষষ্ঠি
  4. অন্ধের ষষ্ঠি - অন্ধের নড়ি
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'অন্ধের ষষ্ঠি ও অন্ধের নড়ি' বাগ্‌ধারা দুইটির অর্থ - একমাত্র অবলম্বন।

অন্যদিকে,
- 'অকাল কুষ্মান্ড' বাগ্‌ধারার অর্থ - অপদার্থ, অকেজো।
- 'তাল পাতার সেপাই' বাগ্‌ধারার অর্থ - অতিশয় দুর্বল।
- 'অরণ্য রোদন' বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫৬১.
'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?
  1. ক) গভীর জলের মাছ
  2. খ) বুদ্ধির ঢেঁকি
  3. গ) বিড়াল তপস্বী
  4. ঘ) ভূষণ্ডির কাক
ব্যাখ্যা

গভীর জলের মাছ- চালাক লোক; যার অনেক বুদ্ধি আছে।
বুদ্ধির ঢেঁকি- নিরেট মূর্খ, নির্বোধ।
বক ধার্মিক/বিড়াল তপস্বী- ভন্ড সাধু।
কাক ভেজা - সম্পূর্ণ ভেজা।
ভূষণ্ডির কাক/কাক ভূষণ্ডি - বিচক্ষণ ব্যক্তি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৭,৫৬২.
'পদ্মের নাল/ডাটা' এর এক কথায় প্রকাশ -
  1. মৃণাল
  2. মৃণালিনী
  3. ইন্দিবর
  4. কোকনদ
ব্যাখ্যা
• 'পদ্মের নাল/ডাটা' এর এক কথায় প্রকাশ - মৃণাল

অন্যদিকে,
- 'পদ্মের ঝাড়' এর এক কথায় প্রকাশ - মৃণালিনী।
- 'নীল বর্ণের পদ্ম' এর এক কথায় প্রকাশ - ইন্দিবর।
- 'লাল বর্ণের পদ্ম' এর এক কথায় প্রকাশ - কোকনদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৫৬৩.
বাগ্‌ধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক অর্থ প্রকাশ করে?
  1. ভিজে বিড়াল; রুই-কাতলা
  2. আকাশ কুসুম; অমাবস্যার চাঁদ
  3. কেউ কেটা; ডাকাবুকো
  4. তুলসি বনের বাঘ; বক ধার্মিক
ব্যাখ্যা
• তুলসি বনের বাঘ ও বক ধার্মিক গ্‌ধারাগুলোর অর্থ - ভণ্ড।

অন্যান্য বাগ্‌ধারাগুলোর অর্থ হলো:
- ভিজে বিড়াল অর্থ - কপট ব্যক্তি।
- রুই-কাতলা অর্থ - পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি।

- অমাবস্যার চাঁদ অর্থ - দুর্লভ বস্তু।
- আকাশ কুসুম অর্থ - অসম্ভব কল্পনা।

- কেউ কেটা অর্থ - সামান্য।
- ডাকাবুকো - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৬৪.
'আদি নেই যার' এর বাক্য সংকোচন-
  1. ক) ইদানীং
  2. খ) অনাদি
  3. গ) মাদৃশ
  4. ঘ) অনন্ত
ব্যাখ্যা
- 'আদি নেই যার' কে এক কথায় 'অনাদি' বলে।

• অন্যান্য অপশন:
- ‘অন্ত নেই যার’ এক কথায় বলে - অনন্ত।
- ‘ইতি মধ্যকার ঘটনা’ এক কথায় বলে - ইদানীং।
- ‘আমার সদৃশ’ এক কথায় বলে - মাদৃশ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭,৫৬৫.
'পাবক' এর প্রতিশব্দ -
  1. বিধু
  2. অনল
  3. লহরী
  4. অলক
ব্যাখ্যা
• 'পাবক' এর প্রতিশব্দ- 'অনল'।

অন্যদিকে, 
'বিধু' - 'চাঁদ' এর প্রতিশব্দ।
'অলক' হচ্ছে 'চুল' শব্দের প্রতিশব্দ।
'ঢেউ' শব্দের প্রতিশব্দ- লহরী।
  
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২  সংস্করণ)।
৭,৫৬৬.
"ক্ষণস্থায়ী" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. তাসের ঘর
  2. শরতের শিশির
  3. তামার বিষ
  4. ক ও খ
ব্যাখ্যা

• 'তাসের ঘর' বাগ্‌ধারার অর্থ - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।
• 'শরতের শিশির' বাগ্‌ধারার অর্থ - সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী।

অন্যদিকে,
তামার বিষ - অর্থের কুপ্রভাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৫৬৭.
অর্ধচন্দ্র এর অর্থ কি?
  1. আদর করা
  2. শাসন করা
  3. গলা ধাক্কা দেয়া
  4. অসম্মান করা
ব্যাখ্যা
• 'অর্ধচন্দ্র' বাগ্‌ধারার অর্থ - গলাধাক্কা। 

গুরুত্বপূর্ণ কয়েকটি বাগ্‌ধারা: 
• 'অক্কা পাওয়া' অর্থ - মারা যাওয়া। 
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ। 
• 'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৬৮.
সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) বাক্যতত্ত্ব
  2. খ) রূপতত্ত্ব
  3. গ) ধ্বনিতত্ত্ব
  4. ঘ) বাগর্থতত্ত্ব
ব্যাখ্যা

ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্বএকে বাগর্থতত্ত্বও বলা হয়।
বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

৭,৫৬৯.
'রাত্রির মধ্য ভাগ' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. মহানিশা
  2. সৌপ্তিক
  3. শবনম
  4. ত্রিযামা
ব্যাখ্যা

• 'রাত্রির মধ্য ভাগ' এর এক কথায় প্রকাশ - মহানিশা

অন্যদিকে,
রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক।
রাতের শিশির - শবনম।
রাত্রির তিন ভাগ একত্রে - ত্রিযামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৫৭০.
'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি?
  1. ভাতি
  2. অনল
  3. অংশ
  4. জ্যোতি
ব্যাখ্যা
• 'আগুন’ শব্দের সমার্থক শব্দ:
অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

অন্যদকে,
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
প্রভা, আলো, বিভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক,, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫৭১.
‘চোরে চোরে মাসতুত ভাই’ প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. দুষ্টুলোকের উপযুক্ত মোকাবেলা
  2. প্রতারককে প্রতারণা
  3. খারাপ লোকের সঙ্গে খারাপ লোকের সম্পর্ক
  4. নিকট আত্মীদের মধ্যে নিত্য কোন্দল
ব্যাখ্যা
• ‘চোরে চোরে মাসতুত ভাই’ প্রবাদটির অর্থ - খারাপ লোকের সঙ্গে খারাপ লোকের সম্পর্ক।

অন্যদিকে,
• ‘চোরের ওপর বাটপাড়ি’ অর্থ - প্রতারককে প্রতারণা।
• ‘জোঁকের মুখে নুনের ছিটা’ অর্থ - দুষ্টুলোকের উপযুক্ত মোকাবেলা।
• ‘ভাই ভাই ঠাঁই ঠাঁই‘ অর্থ - নিকট আত্মীদের মধ্যে নিত্য কোন্দল।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৭২.
'কোন বাতে খাতা নাহি পায়' বাক্যটিতে খাতা কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. দোষ
  2. দল
  3. হিসাবের বই
  4. শুভ
ব্যাখ্যা
খাতা (বিশেষ্য)
আরবি শব্দ (খতা)। 

অর্থ:
- দোষ;
- ত্রুটি; 
- অপরাধ;
- ভুল। (গুনা খাতা; কোন বাতে খাতা নাহি পায় - সৈয়দ হামজা)।

কোন বাতে খাতা নাহি পায়। বাক্যটিতে খাতা ‘দোষ’ অর্থে ব্যবহৃত হয়েছে। 

সূত্র: অভিগম্য অভিধান ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৫৭৩.
'ভ্রমণ করা স্বভাব যার' এক কথায় বলে-
  1. ভূয়োদর্শী
  2. ভ্রমর
  3. বিহগ
  4. দূরদর্শী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ভ্রমণ করা স্বভাব যার' এক কথায় বলে- ভ্রমর।

অন্যদিক, 
• বহু দেখেছে যে- ভূয়োদর্শী, বহুদর্শী।
• বিহায়সে (আকাশে) গমন করে যে- বিহগ, বিহঙ্গ।
• ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে- দূরদর্শী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৭৪.
'আচারে নিষ্ঠা আছে যার' এর এক কথায় প্রকাশ -
  1. নিষ্ঠাবান
  2. সৎ
  3. আচারনিষ্ঠ
  4. ধৈর্যশীল
ব্যাখ্যা
• 'আচারে নিষ্ঠা আছে যার' এর এক কথায় প্রকাশ - আচারনিষ্ঠ

এরূপ কিছু এক কথায় প্রকাশ হলো:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয়।
• 'যার আকার কুৎসিত' এর এক কথায় প্রকাশ - কদাকার।
• ‘যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৭৫.
'Exposure' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ব্যক্ত
  2. উদ্‌ঘাটন
  3. মতপ্রকাশ
  4. বহিঃস্থ
ব্যাখ্যা
• 'Exposure' শব্দের বাংলা পরিভাষা - উদ্‌ঘাটন

অন্যদিকে,
- 'Express' শব্দের বাংলা পরিভাষা - ব্যক্ত।
- 'Expression' শব্দের বাংলা পরিভাষা - মতপ্রকাশ।
- 'External' শব্দের বাংলা পরিভাষা - বহিঃস্থ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৫৭৬.
‘যাহা কষ্টে অর্জন করা য়ায়’ তাকে এক কথায় বলে-
  1. দুর্জয়
  2. অদম্য
  3. কষ্টার্জিত
  4. পরিশ্রমলব্ধ
ব্যাখ্যা
• ‘যাহা কষ্টে অর্জন করা য়ায়’ তাকে এক কথায় বলে - কষ্টার্জিত

অন্যদিকে,
- যা কষ্টে জয় করা য়ায় = দুর্জয়।
- দমন করা যায় না যাকে = অদম্য।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘অরিকে দমন করে যে’ এর এককথায় প্রকাশ - অরিন্দম।
- ‘আয়ুর পক্ষে হিতকর’ এর এককথায় প্রকাশ - আয়ুষ্য।
- ‘বিশ্বজনের হিতকর’ এর এককথায় প্রকাশ - বিশ্বজনীন।
- ‘যা অতি দীর্ঘ নয়’ এর এককথায় প্রকাশ - নাতিদীর্ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫৭৭.
কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক নয়?
  1. ক) বারীশ
  2. খ) পারাবার
  3. গ) বায়ুভুক
  4. ঘ) তোয়নিধি
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'বায়ুভুক' সমুদ্র শব্দের সমার্থক নয়।
'সর্প' শব্দের সমার্থক হচ্ছে 'বায়ুভুক'

অন্যান্য অপশনগুলো:
• 'সমুদ্র' শব্দের কয়েকটি সমার্থক:
- সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, জলধর, তোয়নিধি, পয়োনিধি ইত্যাদি।

• 'সর্প' শব্দের কয়েকটি সমার্থক:
- বায়ুভুক, সাপ, ফণী, ভুজঙ্গ, ভুজগ, অহি, পন্নগ, নাগ, উরগ, আশীবিষ, বিষধর, ফণাধর ইত্যাদি।

উৎস:
১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২/ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৫৭৮.
"ঐন্দ্রজালিক" - বলতে কী বোঝায়?
  1. শত্রুকে জয় করেন যিনি
  2. ইন্দ্রিয়কে জয় করেন যিনি
  3. ইন্দ্রকে জয় করেন যিনি
  4. ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী' এর এক কথায় প্রকাশ - ঐন্দ্রজালিক

অন্যদিকে,
ইন্দ্রকে জয় করেন যিনি - ইন্দ্রজিৎ।
ইন্দ্রিয়কে জয় করেন যিনি - জিতেন্দ্রিয়।
শত্রুকে জয় করেন যিনি - পরঞ্জয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৭,৫৭৯.
'Adherence' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. নিকটস্থ
  2. সংলগ্নতা
  3. পার্শ্ববর্তী
  4. সমন্বিত
ব্যাখ্যা

• 'Adherence' এর বাংলা পারিভাষিক শব্দ- আনুগত্য, বিশ্বস্ততা, সংলগ্নতা, সংশ্লিষ্টতা। 

অন্যদিকে,
• 'Adjacent' এর বাংলা পারিভাষিক শব্দ- সন্নিহিত, নিকটস্থ। 
• 'Adjoining' এর বাংলা পারিভাষিক শব্দ- সংলগ্ন, পার্শ্ববর্তী।
• 'Adjusted' এর বাংলা পারিভাষিক শব্দ- সমন্বিত। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

৭,৫৮০.
কূটনীতি এর ইংরেজি পারিভাষিক শব্দ কী?
  1. ক) Diplomacy
  2. খ) Diplomatic
  3. গ) Diplomat
  4. ঘ) Democracy
ব্যাখ্যা
Diplomacy - কূটনীতি;
Diplomatic - কূটনৈতিক;
Diplomat - কূটনীতিক;
Democracy - গণতন্ত্র।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৭,৫৮১.
সুপ্ত
  1. সুহৃদ
  2. সুন্দর
  3. গরমিল
  4. নিদ্রিত
ব্যাখ্যা
• 'সুপ্ত'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- নিদ্রিত,
- অব্যক্ত ও
- প্রচ্ছন্ন।

অন্যদিকে,
• 'সুহৃদ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- বন্ধু;
- মিত্র;
- সখা।

• 'সুন্দর'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- সুশ্রী,
- সুদর্শন।

• 'গরমিল'
- বাংলা শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
-  জমা ও খরচের বৈষম্য;
- হিসাবের গোলযোগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
৭,৫৮২.
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন—  
  1. পাবক, দহন, বাহ
  2. তমিস্র, নভাক, বামী
  3. অংশু, কর, বড়বা
  4. হয়, বাজী, মরুদ্রথ
ব্যাখ্যা

সমার্থক শব্দগুচ্ছ — হয়, বাজী, মরুদ্রথ।
- এগুলো ঘোড়ার সমার্থক শব্দ।

- ঘোড়ার সমার্থক শব্দগুলো হলো-  
- অশ্ব, তুরগ, তুরঙ্গম, ঘোটক, হয়, বাজী, এবং ঘোটকী, বাহ, মরুদ্রথ, বামী, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বড়বা, টাঙ্গন ইত্যাদি। 
--------------------------
অন্যদিকে, 

• অগ্নি শব্দের সমার্থক শব্দগুলো হলো: পাবক, দহন।
• অন্ধকার শব্দের সমার্থক শব্দগুলো হলো: তমিস্র, নভাক।
• আলো শব্দের সমার্থক শব্দগুলো হলো: অংশু, কর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৫৮৩.
‘পরভৃত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কোকিল
  2. কলাপী
  3. কাক
  4. কবুতর
ব্যাখ্যা
• ‘পরভৃত’ শব্দের সমার্থক শব্দ - কোকিল

কোকিল’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।

অন্যদিকে,
• ‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।

• ‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।

• ‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৫৮৪.
'Posterity' এর বাংলা পরিভাষা-
  1. ক) শ্বেতমণ্ডল
  2. খ) পরোয়ানা
  3. গ) উত্তরপুরুষ
  4. ঘ) উৎপীড়ন
ব্যাখ্যা
• 'Posterity' এর বাংলা পরিভাষা- 'উত্তরপুরুষ'। 

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।
Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
Apprentice শব্দের বাংলা পারিভাষা - শিক্ষানবিশ।
Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৭,৫৮৫.
'আঁতে ঘা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ করা
  2. বেকায়দায় ফেলা
  3. অত্যন্ত রেগে যাওয়া
  4. দুর্বল জায়গায় খোঁচা
ব্যাখ্যা
• 'আঁতে ঘা' বাগ্‌ধারার অর্থ - দুর্বল জায়গায় খোঁচা।
বাক্য- সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে।

অন্যদিকে, 
• 'ঘুঘু চরানো' অর্থ - সর্বনাশ করা। 
• 'কোণঠাসা করা' অর্থ - বেকায়দায় ফেলা। 
• 'অগ্নিশর্মা' অর্থ - অত্যন্ত রেগে যাওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ। 
৭,৫৮৬.
'Petrology' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. পেট্রোল বিজ্ঞান
  2. জ্বালানীশাস্ত্র
  3. তৈলবিদ্যা
  4. শিলাতত্ত্ব
ব্যাখ্যা
• ‘Petrology’-এর বাংলা পরিভাষা : 'শিলাতত্ত্ব'।
---------------------
• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Index- নির্ঘণ্ট।
Good offices - মধ্যস্ততা।
Fractional- আংশিক।
Dispute - বিরোধ।
Ethics- নীতিবিদ্যা। 
Good manners- 'সদাচার'। 
Constitution - সংবিধান।
Constituency- নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
Manifesto - ইশতেহার।
Manuscript - পাণ্ডুলিপি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
৭,৫৮৭.
'Seconder' এর বাংলা পরিভাষা কী?
  1. বৃত্তি
  2. বিস্তার
  3. দুষ্ক্রিয়তা
  4. সমর্থক
ব্যাখ্যা

• 'Seconder' এর বাংলা পরিভাষা - সমর্থক

অন্যদিকে,
Avocation - পেশা / বৃত্তি
Amplitude - বিস্তার।
Delinquency - দুষ্ক্রিয়তা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭,৫৮৮.
“ধৃষ্ট” এর বিপরীতার্থক কোনটি?
  1. ক) শ্লেথ
  2. খ) অধ
  3. গ) নম্র
  4. ঘ) জ্ঞেয়
ব্যাখ্যা
• “ধৃষ্ট” এর বিপরীতার্থক শব্দ = নম্র

অপশনের অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ:
- ত্বরিত = শ্লেথ
- জ্ঞেয় = অজ্ঞেয়
- ঊধ্ব = অধ

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- প্রখরতা = স্নিগ্ধতা
- পণ্ড = সফল
- রিক্ত = পূর্ণ
- আশু = বিলম্ব

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৭,৫৮৯.
“মাছি মারা কেরানি”- প্রবচনটির অর্থ--
  1. ক) মূর্খ
  2. খ) অগ্র-পশ্চাৎ বিবেচনাহীন
  3. গ) দূরদৃষ্টির অভাব
  4. ঘ) বিচারবোধহীন নকলনবিশ
ব্যাখ্যা

“মাছি মারা কেরানি”- প্রবচনটির অর্থ বিচারবোধহীন নকলনবিশ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
মাছি মারা কেরানি এর অর্থ হুবহু অনুকরণকারী ব্যক্তি। কেউ যদি কোনো কাজের অর্থ, প্রয়োগ ও গুরুত্ব বিবেচনা করে ভুলত্রুটিসহ শুধুমাত্র অনুকরণ করে যায় তাদের মাছি মারা কেরানি বলে। জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে মানুষের নিজের বিচার বুদ্ধি বিবেচনা করার একটা সুযোগ থাকে। কিন্তু ‘কেরানি’ বা ইংরেজিতে যাদের ক্লার্ক বলে তাদের পেশাটাই এমন যেখানে নিজের বুদ্ধি বিবেচনার সুযোগ হয়তো কমই থাকে। এ পেশার লোকদের কাজই হলো অন্যের নির্দেশ হুবহু মেনে চলে কোনো কাজ করা।
এই প্রবচনটি ইংরেজ আমল থেকে প্রচলিত হয়ে আসছে। এটা নিয়ে সুন্দর একটা গল্প আছে। পড়তে পারেন- [এখানে ক্লিক করুন]

৭,৫৯০.
'অরণ্যে রোদন' বাগ্‌ধারার অর্থ -
  1. যথাযথ
  2. দিশেহারা হয়ে পড়া
  3. ভাগ্যের খেলা
  4. নিষ্ফল অনুনয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অরণ্যে রোদন' বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল অনুনয়

অন্যদিকে,
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্‌ধারার অর্থ - ভাগ্যের খেলা।
- 'অন্ধকার দেখা' বাগ্‌ধারার অর্থ - দিশেহারা হয়ে পড়া।
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারার অর্থ - যথাযথ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।
৭,৫৯১.
‘অম্বর’ শব্দের অর্থ কী?
  1. ক) মেঘ
  2. খ) আকাশ
  3. গ) রং
  4. ঘ) বজ্র
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘অম্বর’ শব্দের অর্থ- 'আকাশ'। 

• 'অম্বর' শব্দের সমার্থক শব্দগুলো হলো: 
- আকাশ,
- গগন,
- নভঃ,
- ব্যোম ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।  
৭,৫৯২.
'শত্রুকে হনন করে যে' এক কথায় প্রকাশ -
  1. ক) কৃতঘ্ন
  2. খ) শত্রু হত্যা
  3. গ) শত্রুঘ্ন
  4. ঘ) অরিন্দম
ব্যাখ্যা
'শত্রুকে হনন করে যে' এর এক কথায় প্রকাশ- 'শত্রুঘ্ন'।

তাছাড়া,
উপকারীর অপকার করে যে এর এক কথায়- 'কৃতঘ্ন' 
‘শত্রুকে দমন করে যে’ এক কথায় প্রকাশ - 'অরিন্দম'

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৯৩.
'চির অশান্তি' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে? 
  1. রাবণের গুষ্টি
  2. যমের দোসর
  3. রাঘব বোয়াল
  4. রাবণের চিতা
ব্যাখ্যা
- 'চির অশান্তি' অর্থে ‘রাবণের চিতা‘ বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে। 

অন্যদিকে, 
- ‘যমের দোসর’ বাগ্‌ধারার অর্থ - ভয়ানক লোক। 
- ‘রাঘব বোয়াল’ বাগ্‌ধারার অর্থ - বড়ো চোর। 
- ‘রাবণের গুষ্টি’ বাগ্‌ধারাটির অর্থ - বৃহৎ পরিবার। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৫৯৪.
'ডামাডোল' বাগধারাটির অর্থ -
  1. উচ্চ কণ্ঠে ঘোষণা
  2. গোলযোগ
  3. স্পষ্টভাষী
  4. ব্যাপক প্রচার
ব্যাখ্যা
• 'ডামাডোল' বাগধারাটির অর্থ - 'গোলযোগ '।
বাক্য গঠন: যুদ্ধের ডামাডোলে সারা দেশটাই বিশৃঙ্খল হয়ে পড়েছে। 
-------------------
অন্যদিকে, 
• 'ঢক্কা নিনাদ' বাগধারাটির অর্থ - 'উচ্চ কণ্ঠে ঘোষণা'। 
• 'ঢ্যাঁটড়া পেটা' বাগধারাটির অর্থ - 'ব্যাপক প্রচার'। 
• 'ঠোঁট কাটা' বাগধারাটির অর্থ - 'স্পষ্টভাষী'। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৫৯৫.
'জাতিগত' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ -
  1. ক) Race
  2. খ) Racial
  3. গ) Racialism
  4. ঘ) Racism
ব্যাখ্যা
• 'জাতিগত' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Racial
• জাতি; ধাবন, দৌড় - শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Race. 
• জাতি-বিদ্বেষ - শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Racialism. 
• জাতি-বিদ্বেষ - শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Racism, Race-hatred.

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৭,৫৯৬.
'Assailant'- এর বাংলা পরিভাষা -
  1. পদধারী
  2. ইজারা
  3. অস্ত্রাগার
  4. আক্রমণকারী
ব্যাখ্যা
• 'Assailant'- এর বাংলা পরিভাষা — 'আক্রমণকারী'।

অন্যদিকে,
• 'Incumbent' এর বাংলা পরিভাষা: 'পদধারী'।
• 'Lease' এর বাংলা পরিভাষা — ইজারা, পাট্টা।
• 'Arsenal'- এর বাংলা পরিভাষা: 'অস্ত্রাগার'। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,৫৯৭.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ - 
  1. তপন
  2. শশী
  3. ইন্দু
  4. বিজলি
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৭,৫৯৮.
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) কদাচিৎ
  2. খ) করাল
  3. গ) দুষ্কৃতি
  4. ঘ) আদিষ্ট
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ করাল।

• অন্যদিকে: 
- 'হরদম' শব্দের বিপরীত শব্দ-  কদাচিৎ,
- সুকৃতি' শব্দের বিপরীত শব্দ- দুষ্কৃতি, 
- 'নিষিদ্ধ' শব্দের বিপরীত শব্দ- আদিষ্ট। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত, 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
৭,৫৯৯.
'কোন্দল' শব্দের সমার্থক শব্দটি হচ্ছে -
  1. কাজিয়া
  2. ক্রন্দন
  3. বিরাগ
  4. খণ্ডন
ব্যাখ্যা
• 'কোন্দল' শব্দের সমার্থক হচ্ছে - কাজিয়া, বিবাদ, বিরোধ, ঝগড়া, কলহ, বিশৃঙ্খলা ইত্যাদি।

- অন্যান্য অপশন গুলো - 

• কাঁদা শব্দের সমার্থক হচ্ছে - ক্রন্দন, কান্না, কাঁদন, কান্নাকাটি।
• রাগ শব্দের সমার্থক হচ্ছে - বিরাগ, ক্ষোভ, ক্রোধ, অসন্তোষ।
• কাটা শব্দের সমার্থক হচ্ছে - কর্তন, ছেদন, খণ্ডন।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৭,৬০০.
'কাছা ঢিলা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নগদ উপার্জন
  2. অসাবধান
  3. নির্জীব
  4. সহজেই বিশ্বাসপ্রবণ
ব্যাখ্যা
• 'কাছা ঢিলা' বাগ্‌ধারার অর্থ- অসাবধান। 

অন্যদিকে, 
• 'কাঠের পুতুল' অর্থ - নির্জীব, অসার। 
• 'কাঁচা পয়সা' অর্থ - নগদ উপার্জন। 
• 'কান পাতলা' অর্থ - সহজেই বিশ্বাসপ্রবণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।