ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের সম্প্রসারিত রূপ:
• জিগীষা (বিশেষ্য) - জয়লাভ করার ইচ্ছা।
• জিজীবিষা (বিশেষ্য) - বেঁচে থাকার ইচ্ছা।
• জিজ্ঞাসা (বিশেষ্য) - জানার ইচ্ছা/কৌতুহল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭৫ / ৮১ · ৭,৪০১–৭,৫০০ / ৮,১৭১
• 'তস্কর' শব্দের বিপরীতার্থক শব্দ - সাধু।
• 'তস্কর' শব্দের অর্থ- অপহরণ-কারী, অপহারক, চোর।
• 'সাধু' শব্দের অর্থ- ধার্মিক, ধর্মপরায়ণ, শিষ্ট, মার্জিত (সাধু বাক্য), উত্তম, যথাযথ, ফকির, সন্ন্যাসী, বণিক।
অন্যদিকে,
'ক্ষিপ্র' পরীতার্থক শব্দ - মন্থর।
'নিষ্কর' অর্থ- কর দিতে হয় না এমন, লাখেরাজ (নিষ্কর ভূমি)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- ঢাকের কাঠি - মোসাহেব, চাটুকার, তোষামোদকারী; খয়ের খাঁ - চাটুকার
- কাছা ঢিলা - অসাবধান
- লেফাফা দুরস্ত - পরিপাটি
- গোঁফ খেজুরে - অত্যন্ত অলস
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান
বাংলা একাডেমির অভিগম্য অভিধান অনুসারে, 'Pedagogy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'শিক্ষণবিজ্ঞান'।
Cambridge Dictionary অনুসারে,
'pedagogy' means - the study of the methods and activities of teaching.
অপশন বিবেচনায়, 'pedagogy' শব্দের বাংলা পরিভাষা হিসাবে সঠিক উত্তর হবে- শিক্ষাতত্ত্ব।
অন্যান্য অপশনের পারিভাষিক শব্দ:
'Coeducation' শব্দের বাংলা পারিভাষিক শব্দ ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা
'Education policy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানীতি।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; Cambridge Dictionary এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
• 'চিন্ময়' এর বিপরীতার্থক শব্দ - জড়।
উল্লেখ্য,
'চিন্ময়' শব্দের অর্থ - চিৎস্বরূপ, জ্ঞানময়: চৈতন্যস্বরূপ। স্ত্রী চিন্ময়ী/চিমায়ি।
‘অচেতন’ শব্দের অর্থ - চেতনাশূন্য, সংজ্ঞাহীন, জড় (অচেতন পদার্থ), বাহ্যজ্ঞানহীন, মোহগ্রস্ত।
অন্যদিকে,
চটুল - গভীর/শান্ত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
• 'দক্ষিণ হস্ত' বাগ্ধারাটির অর্থ- প্রধান সহায়।
উল্লেখ্য,
• 'ধরাকে সরা জ্ঞান করা' অর্থ- তুচ্ছ জ্ঞান করা।
• 'পথের কাঁটা' অর্থ- প্রতিবন্ধক।
• 'ফোড়ন কাটা' অর্থ- কথার মাঝে বিদ্রূপ করা।
উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
• 'Edition' শব্দের পারিভাষিক শব্দ - সংস্করণ।
অন্যদিকে,
• 'Edited' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদিত।
• 'Editorioal' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদকীয়।
• 'Editing' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদনা।
উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।
• 'উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে' অর্থ- একজনের দোষ অন্যজনের ওপর চাপিয়ে দেয়া।
অন্যদিকে,
• 'এক ক্ষুরে মাথা কামানো' অর্থ- একই স্বভাবের দোষে দোষী।
• 'খাল কেটে কুমির আনা' অর্থ- বাইরের বিপদ ঘরে টেনে আনা।
• 'গোদের ওপরে বিষফোঁড়া' অর্থ- কষ্টের ওপর আরো কষ্ট।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অভিরাম' শব্দের অর্থ- সুন্দর।
অন্যদিকে,
• 'অবিরাম' শব্দের অর্থ- অনবরত।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ:
- যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে।
- ক্ষীয়মান মানে হ্রাস পাচ্ছে বা কমতে থাকা।
- তাই এর বিপরীত অর্থ হচ্ছে বর্ধমান, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে।
- ক্ষীয়মান=বর্ধমান।
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- কৃত্রিম=অকৃত্রিম, স্বাভাবিক;
- আকস্মিক=চিরন্তন;
- চঞ্চল=স্থির, অবিচল, নিশ্চল;
- অলস=পরিশ্রমী;
- অসীম=সসীম;
- মায়া=নির্মমতা;
- অনুরাগ=বিরাগ;
- বিষাদ=আনন্দ, হর্ষ;
- ভূত=ভবিষ্যত;
- প্রাচীন=নবীন, নব্য, অর্বাচীন;
- বিনীত=উদ্ধত, দুর্বিনীত;
- ধ্বনি=প্রতিধ্বনি;
- অনুগ্রহ=নিগ্রহ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'অগ্নি' শব্দের সমার্থক- কৃশানু।
অগ্নি শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখা অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
অন্যদিকে,
- ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ- ভানু, সবিতা।
- 'অংশু' শব্দের অর্থ আলো।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'গয়ংগচ্ছ' বাগ্ধারার অর্থ - ঢিলেমি।
অন্যদিকে,
ধামাধরা - তোষামোদে।
তালকানা - কাণ্ডজ্ঞানহীন।
ডাকাবুকো - নির্ভীক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• "মোটাও নয়, রোগাও নয়" এর এক কথায় প্রকাশ - দোহারা।
অন্যদিকে,
মাটির মত রং যার - মেটে।
পৌষ মাসে উৎপন্ন ফসল - পৌষালি।
একসারিতে বসার অযোগ্য - অপাঙ্ক্তেয়।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'Constituency' এর বাংলা পারিভাষিক শব্দ - নির্বাচনি এলাকা।
অন্যদিকে,
• Constituent Assembly - গণপরিষদ।
• Constitution - সংবিধান, শাসনতন্ত্র।
• Constitutional - সাংবিধানিক।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
• 'সূর্য' এর প্রতিশব্দ 'অংশু'।
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।
অন্যদিকে,
- সুধাংশু, মৃগাঙ্ক, বিধু, হিমাংশু = 'চাঁদ' এর প্রতিশব্দ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'Gratuity' শব্দের বাংলা পরিভাষা - আনুতােষিক।
• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Deadlock - অচলাবস্থা,
- Cabinet - মন্ত্রিসভা,
- Embargo - অবরোধ,
- Banquet - ভোজসভা,
- Invoice - চালান,
- Provident fund - ভবিষ্য - তহবিল,
- Ransom - মুক্তিপণ।
উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা অভিধান।
Data- উপাত্ত।
Day book- দিনপুস্তক।
Day- দিন।
Cutting- শাখা কলম।
উৎস: প্রশাসনিক পরিভাষা অভিধান, বাংলা একাডেমি।
• "গূঢ়" বিপরীতার্থক শব্দ - প্রকাশিত।
উল্লেখ্য,
'গূঢ়' অর্থ - গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ), দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব), দুর্গম (গূঢ় রহস্য)।
'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট; প্রকট।
অন্যদিকে,
গাঢ় - পাতলা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
বাক্যে অর্থভেদে ‘মুখ’ শব্দের কিছু ব্যবহার দেয়া হলো-
• ‘অঙ্গ বিশেষ’ অর্থে: তোমার মুখের গড়নটা সুন্দর।
• ‘প্রবেশ পথ’ অর্থে: গ্রামের মুখেই দোকানটা।
• ‘সম্মান’ অর্থে: ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে।
• ‘কথা’ অর্থে: মুখে মধু অন্তরে বিষ।
• ‘ক্ষমতা’ অর্থে: যত বড় মুখ নয় তত বড় কথা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
’অনাবৃষ্টি’ এর বিপরীত শব্দ- অতিবৃষ্টি ।
→ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’অনাবৃষ্টি’ শব্দের অর্থ- খরা, পর্যাপ্ত বৃষ্টির অভাব।
’অতিবৃষ্টি’ শব্দের অর্থ- অতিরিক্ত বর্ষণ।
’ইলশেগুঁড়ি’ শব্দের অর্থ- ঝিরঝিরে বৃষ্টি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।