বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৭৪ / ৮১ · ৭,৩০১৭,৪০০ / ৮,১৭১

৭,৩০১.
নিচের কোনটি ভিন্নার্থক?
  1. ক) ঘর
  2. খ) আলয়
  3. গ) প্রবৃত্তি
  4. ঘ) আগার
ব্যাখ্যা
গৃহ শব্দের সমার্থক শব্দ হলো- 
- ঘর
- আলয়
- আগার

অপরদিকে প্রবৃত্তি শব্দের সমার্থক শব্দ হলো:
- ইচ্ছা 
- অভিলাষ
- সন্তোষ
- ঈপ্সা
- অভীপ্সা
- কামনা
- বাসনা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ( সর্বশেষ সংস্করণ)
৭,৩০২.
'Basin' শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. ক) জলধারা
  2. খ) অববাহিকা
  3. গ) উপদ্বীপ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Basin' শব্দটির বাংলা প্রতিশব্দ- 'অববাহিকা'। 

এছাড়াও-
-  নদী বা তার শাখানদীসমূহ দ্বারা বিধৌত ভূভাগ; অববাহিকা:
- ধাতু বা চীনামাটির তৈরি গোলাকার খোলা পাত্র যা তরল পদার্থ ধারণ করার জন্য ব্যবহৃত হয়।
- গামলা।
- এমন গহ্বর যেখানে পানি জমা হয়।
- ভূভাগ দ্বারা প্রায় পরিবেষ্টিত পোতাশ্রয়ের খাঁড়ি অংশ; জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য দরজাওয়ালা ডক।

উৎস: Accessible Dictionary / অভিগম্য অভিধান- বাংলা একাডেমি অভিধান।
৭,৩০৩.
কোন শব্দজোড় সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. নীতি - নিতি
  2. নিরাশ - নিরাস
  3. শমন - প্রশমন
  4. শান্ত - সান্ত
ব্যাখ্যা
• 'শমন' শব্দের অর্থ- প্রশমন;
এরা সমার্থক শব্দজোড়।
-------------------- 
• শব্দজোড়:

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
• ‘করী’ শব্দের অর্থ - হাতি।
• ‘কড়ি’ শব্দের অর্থ - অর্থ।

• ‘গোড়া’ শব্দের অর্থ - মূল অংশ।
• ‘গোঁড়া’ শব্দের অর্থ - রক্ষণশীল।

• ‘জাল’ শব্দের অর্থ - ফাঁদ।
• ‘জ্বাল’ শব্দের অর্থ - অগ্নিশিখা।

• ‘অকুল’ শব্দের অর্থ - নীচ বংশ।
• ‘অকূল’ শব্দের অর্থ - তীরহীন।

• ‘অণু’ শব্দের অর্থ - ক্ষুদ্রতম অংশ।
• ‘অনু’ শব্দের অর্থ - পশ্চাৎ।

• ‘অনিষ্ট’ শব্দের অর্থ - ক্ষতি।
• ‘অনিষ্ঠ’ শব্দের অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৭,৩০৪.
'কোরক" শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কড়ি
  2. খ) কুহুক
  3. গ) মুকুল
  4. ঘ) সাপ
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর 'ফুল/মুকুল'।

'কোরক" শব্দের সমার্থক শব্দ:
» কুঁড়ি
» মুকুল
» কলিকা
» অফোটা
» ফুল

অপরদিকে:
• কুহুক শব্দের অর্থ হলো- মায়াজাল, ভেলকি, ইন্দ্রজাল।
• কড়ি শব্দের অর্থ হলো- কড়া, তীব্র, অকোমল ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
৭,৩০৫.
'উদ্দিষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অনুর্দিষ্ট
  2. নিরুদ্দিষ্ট
  3. শিষ্ট
  4. স্বাভাবিক
ব্যাখ্যা
• 'উদ্দিষ্ট' এর বিপরীত শব্দ: 'নিরুদ্দিষ্ট'।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• দুষ্ট- শিষ্ট,
• আয়- ব্যয়,
• অনুরাগ- বিরাগ,
• কোমল- কর্কশ,
• জ্বলন- নির্বাপণ,
• চেতন- অচেতন,
• নিশ্চেষ্ট- সচেষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৭,৩০৬.
প্রশ্ন নং ৮১-৮৬: শব্দের সঠিক অর্থ কোনটি?
৮১. শশাঙ্ক
  1. খরগোশ
  2. সমুদ্র
  3. সূর্য
  4. চাঁদ
ব্যাখ্যা
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'সমুদ্র' শব্দের সমার্থক:

- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

• 'খরগোশ'
- ফারসি শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
- শশক।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৩০৭.
'Secularism' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ধর্মানুসরণ
  2. ধর্মহীনতা
  3. ধর্মনিরপেক্ষতা
  4. ধর্মদ্রোহীতা
ব্যাখ্যা
• 'Secularism' এর বাংলা পরিভাষা - ধর্মনিরপেক্ষতা।
-------------------- 
কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা পরিভাষা:
• 'Fiction' - কথাসাহিত্য।
• 'Intervention' - হস্তক্ষেপ। 
• 'Internal' - অভ্যন্তরীণ।
• 'Latitude' - অক্ষাংশ।
• 'Longitude' - দ্রাঘিমাংশ।
• 'Plosive' - ধ্বনি। 
• 'Interval' - বিরাম, অন্তর।
• 'Interim' - মধ্যকালীন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,৩০৮.
'উজাড়' শব্দের অর্থ কী?
  1. জনবহুল
  2. পূর্ণ
  3. শূণ্য
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
উজাড় (বিশেষণ)
- হিন্দি শব্দ।
অর্থ:
- শূণ্য,
- খালি,
- নিঃশেষ,
- জনহীন,
- বস্তিশূন্য।
৭,৩০৯.
অপিনিহির উদাহরণ কোনটি?
  1. ক) ধপ+ধপ= ধপাধপ
  2. খ) আলাহিদা > আলাদা
  3. গ) আজি > আইজ
  4. ঘ) লাল > নাল
  5. ঙ) ধোবা > ধোপা
ব্যাখ্যা
পরের ই-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা উ কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন আজি > আইজ, সাধু > সাউধ, মারি > মাইর ইত্যাদি। ধপ+ধপ = ধপাধপ, আলাহিদা > আলাদা, লাল > নাল এবং ধোবা > ধোপা যথাক্রমে অসমীকরণ, অন্তর্হতি, বিষমীভবন ও ব্যঞ্জনবিকৃতির উদাহরণ। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
৭,৩১০.
'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
  1. চক্চকে 
  2. আনুতোষিক
  3. শব্দপঞ্জি
  4. গুটিকা 
ব্যাখ্যা
Glossary - শব্দপঞ্জি 
Gratuity-  আনুতোষিক 
Glaucous -চক্চকে 
Globule  - গুটিকা 

[উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি ]
৭,৩১১.
‘যার কিছু নেই’ এর এক কথায় প্রকাশ - 
  1. অসংবৃত
  2. ভিখারী
  3. দরিদ্র
  4. হৃতসর্বস্ব
ব্যাখ্যা

• ‘যার কিছু নেই’ এক কথায় বলে - অকিঞ্চন;' দরিদ্র।
- অকিঞ্চন (বিশেষণ) যার অর্থ - কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র; তুচ্ছ; নগণ্য।

অন্যদিকে,
• ‘যার সর্বস্ব হারিয়ে গেছে’ এক কথায় বলে - সর্বহারা, হৃতসর্বস্ব।
- হৃতসর্বস্ব (বিশেষণ) যার অর্থ - যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন।

অপশনে,  অকিঞ্চন থাকলে সেটাই হবে উত্তর। 'অকিঞ্চন' না থাকলে 'দরিদ্র' উত্তর করতে পারেন। অপশনে শুধু 'হৃতসর্বস্ব' থাকলে সেটা উত্তর করতে পারেন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৩১২.
’যে মেয়ের বিয়ে হয়নি’-এর এক কাথায় প্রকাশ কী?
  1. নবোঢ়া
  2. মোহিনী
  3. অনূঢ়া
  4. প্রিয়ংবদা
ব্যাখ্যা

’যে মেয়ের বিয়ে হয়নি’-এর এক কাথায় প্রকাশ- অনূঢ়া।

অন্যদিকে,
- ’যে নারীর নতুন বিয়ে হয়েছে’-এর এক কাথায় প্রকাশ- নবোঢ়া।
- ’মুগ্ধ করে যে নারী’-এর এক কাথায় প্রকাশ- মোহিনী।
- ’যে নারী প্রিয় বাক্য বলে’-এর এক কাথায় প্রকাশ- প্রিয়ংবদা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৩১৩.
‘জঙ্গম’ অর্থ কী?
  1. ক) অরণ্য
  2. খ) যুদ্ধ
  3. গ) সচল
  4. ঘ) স্থাবর
ব্যাখ্যা

জঙ্গম (বিশেষণ) - গতিশীল; স্থাবরের বিপরীত; চলমান; সচল।
জঙ্গম এর বিপরীত শব্দ - স্থাবর (বিশেষণ), যার অর্থ - নিশ্চল; স্থানান্তরিত করার অযোগ্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৭,৩১৪.
'সপ্তমে চড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অপ্রত্যাশিত বিপদ
  2. প্রচণ্ড উত্তেজনা
  3. নির্বোধ
  4. হিসাবনিকাশ
ব্যাখ্যা
'সপ্তমে চড়া' বাগ্‌ধারার অর্থ - প্রচণ্ড উত্তেজনা

অন্যদিকে,
- 'গাছপাথর' বাগ্‌ধারার অর্থ - হিসাবনিকাশ।
- 'বিনা মেঘে বজ্রপাত' বাগ্‌ধারার অর্থ - অপ্রত্যাশিত বিপদ।
- 'বুদ্ধির ঢেঁকি' বাগ্‌ধারার অর্থ - নির্বোধ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩১৫.
'Co-opted' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রমাণীকৃত
  2. প্রতিপাদিত
  3. সংলগ্ন
  4. সহযোজিত
ব্যাখ্যা
• 'Co-opted' শব্দের বাংলা পরিভাষা - সহযোজিত

অন্যদিকে:
- 'Attached' শব্দের বাংলা পরিভাষা - সংলগ্ন।
- 'Verified' শব্দের বাংলা পরিভাষা - প্রতিপাদিত।
- 'Authenticated' শব্দের বাংলা পরিভাষা - প্রামাণীকৃত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৩১৬.
'স্থূল' শব্দের বিপরীতার্থক শব্দ নয় -
  1. সিক্ত
  2. তীক্ষ্ণ
  3. কৃশ
  4. সূক্ষ্ম
ব্যাখ্যা
• 'স্থূল' শব্দের বিপরীতার্থক শব্দ - সূক্ষ্ম / কৃশ / তীক্ষ্ণ।

অন্যদিকে,
- 'শুষ্ক' শব্দের বিপরীতার্থক শব্দ - সিক্ত

আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা - প্রসারণ।
- ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থ শব্দ - বিলম্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩১৭.
'উদ্দিষ্ট' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিরুদ্দেশ
  2. অন্বিষ্ট
  3. কাঙ্ক্ষিত
  4. বিনাশ
ব্যাখ্যা
• 'উদ্দিষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নিরুদ্দেশ

উল্লেখ্য,
'উদ্দিষ্ট' শব্দের অর্থ - অন্বিষ্ট, অভীষ্ট, কাঙ্ক্ষিত
'নিরুদ্দেশ' শব্দের অর্থ - নিখোঁজ, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন।

অন্যদিকে,
উৎপত্তি - বিনাশ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৩১৮.
'অলীক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. মিথ্যা
  2. আশা
  3. কুলীক
  4. সত্য
ব্যাখ্যা

 • 'অলীক' শব্দের বিপরীত শব্দ: 'সত্য'।

• 'অলীক' শব্দের অর্থ: মিথ্যা, অসত্য, কাল্পনিক।
সুতরাং, 'অলীক' এর বিপরীত শব্দ- 'সত্য'।

• আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭,৩১৯.
‘পৃথিবী’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. মেদিনী
  2. ভূধর
  3. অদ্রি
  4. মহীধ্র
ব্যাখ্যা

• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: 
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহি, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী। 

অন্যদিকে,
----------------
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, ভূভৃৎ, নগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৩২০.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. উরগ
  2. কেশরী
  3. পিক
  4. শিখণ্ডী
ব্যাখ্যা
• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী, বর্হী , বর্হিণ।

অন্যদিকে:
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

'কোকিল' শব্দের সমার্থক শব্দ:
- অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩২১.
দুধে ভাতে থাকা -
  1. সুখে থাকা
  2. জল খাবার খেয়ে থাকা
  3. কষ্টে থাকা
  4. গরীব অবস্থা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'দুধে ভাতে থাকা' বাগ্‌ধারার অর্থ - সুখে থাকা

গুরুত্বপুর্ণ কয়েকটি বাগ্‌ধারা:
- 'দক্ষযজ্ঞ' অর্থ -ব্যাপক আয়োজন,
- 'ধর্মের ষাড়' অর্থ - যথেচ্ছাকারী,
- 'পঞ্চত্ব প্রাপ্ত' অর্থ - মারা যাওয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৩২২.
চাঁদ শব্দটির সমার্থক শব্দ-
  1. ক) ভানু
  2. খ) তপন
  3. গ) নিশাকর
  4. ঘ) ভূজ
ব্যাখ্যা

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।
'সূর্য' শব্দের সমার্থক শব্দ- অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

৭,৩২৩.
'Isolation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিচ্ছিন্নতা
  2. সঙ্গরোধ
  3. পর্যবেক্ষণ
  4. প্রতিরোধ
ব্যাখ্যা
• 'Isolation' এর বাংলা পরিভাষা- বিচ্ছিন্নকরণ; পৃথককরণ; বিচ্ছিন্নতা; অন্তরণ।

অন্যদিকে, 
• 'Observe' অর্থ- পর্যবেক্ষণ।  
• 'Quarantine' অর্থ- সঙ্গরোধ।
• 'Obstruction' অর্থ- প্রতিরোধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।।
৭,৩২৪.
"চেয়ারম্যান সাহেব কড়া লোক, কোনো কথা বলা কঠিন।" - এখানে 'কড়া' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সতর্ক
  2. মেজাজ
  3. তীব্র
  4. পাকা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• "চেয়ারম্যান সাহেব কড়া লোক, কোন কথা বলা কঠিন।" - 
এখানে, 
বাক্যে "কড়া" শব্দটি কড়া লোক বলতে রাগী, কঠোর বা কঠিন মেজাজের ব্যক্তি বোঝানো হয়েছে। এটি ব্যক্তির "স্বভাব বা মেজাজ" প্রকাশ করছে, তাই এখানে "মেজাজ" অর্থেই ব্যবহৃত হয়েছে।
---------------
অন্যদিকে,
কড়া (পাকা) - কাপড়ের রঙটা খুব কড়া।
কড়া (তীব্র) - এ ওষুধের প্রতিক্রিয়া খুব কড়া।
কড়া (সতর্ক) - যা দিন কাল পড়েছে বাড়িতে কড়া পাহারা বসাতে হবে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৭,৩২৫.
'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কী?
  1. পোষাক
  2. সাজসজ্জা
  3. কেনাবেচা
  4. উপকরণ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান অনুসারে,
• বেসাতি:
উৎস: ফারসি
অর্থ:
১. পণ্যদ্রব্য।
২. পণ্য বিক্রয়ের কাজ, দোকানদারি।

• অর্থাৎ 'বেসাতি' শব্দের  অর্থ কেনাবেচা।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা আধুনিক অভিধান।

৭,৩২৬.
'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ কী?
  1. প্রবাহ
  2. প্রবর্তিত
  3. প্রস্থিত
  4. উপস্থিত
ব্যাখ্যা
• 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য।
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩২৭.
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা।’ -এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অভিনন্দন
  2. সাম্য
  3. সংবর্ধনা
  4. প্রত্যুদগমন
ব্যাখ্যা
• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে - প্রত্যুদগমন

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'সংসদের সদস্য' এর এক কথায় প্রকাশ = সাংসদ ।
- 'সমতার ভাব' এর এক কথায় প্রকাশ = সাম্য।
- 'স্ত্রীর সঙ্গে বর্তমান' এর এক কথায় প্রকাশ = সস্ত্রীক।
- 'সর্বজনের হিতকর' এর কথায় প্রকাশ = সর্বজনীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭,৩২৮.
"সমতল" এর বিপরীত শব্দ-
  1. বন্ধুর
  2. ভন্ধুর
  3. ভঙ্গুর
  4. অসমতট
ব্যাখ্যা
• 'সমতল' সংস্কৃত শব্দ। 
অর্থ:
- উঁচুনিচু নয় এমন,
- পৃষ্ঠদেশ সমান এমন।
• পরিভাষিক শব্দ - Plain.

আবার, 
• 'বন্ধুর' সংস্কৃত শব্দ। 
অর্থ:
- অসমতল,
- এবড়োখেবড়ো।
- বিশেষ্য: বন্ধুরতা। 

সুতরাং, 'সমতল' শব্দের বিপরীত শব্দ - বন্ধুর। 

অন্যদিকে, 
• 'ভন্ধুর' ও 'অসমতট' শব্দের বানানগুলো অশুদ্ধ। 

• 'ভঙ্গুর' সংস্কৃত শব্দ।  
অর্থ:
- সহজেই ভেঙে যায় এমন,
- ঠুনকো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ হামুদ। 
৭,৩২৯.
'কারণিক' শব্দের অর্থ কী?
  1. ক) কেরানি
  2. খ) অঘটন
  3. গ) পরীক্ষক
  4. ঘ) চালাকি
ব্যাখ্যা
কারণিক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয়: কারণ+ইক
অর্থ: 
- কারণ বিষয়ক,
- কারণ সন্ধানকারী, 
- পরীক্ষক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৩৩০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) খয়ের খাঁ
  2. খ) ঢাকের কাঠি
  3. গ) বক ধার্মিক
  4. ঘ) ধামাধরা
ব্যাখ্যা

তোষামোদকারী অর্থে- খয়ের খাঁ, ঢাকের কাঠি, ধামাধরা বাগধারাগুলো ব্যবহৃত হয়।
অন্যদিকে, ভণ্ড/কপটাচারী অর্থে বক ধার্মিক বাগধারাটি ব্যবহার হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

৭,৩৩১.
'কাচের তৈরি বাড়ি' -কে এক কথায় কী বলে?
  1. প্রাসাদ
  2. অট্টালিকা
  3. শিশমহল
  4. কাচারি
ব্যাখ্যা
• 'কাচের তৈরি বাড়ি' এর এক কথায় প্রকাশ - শিশমহল।

কিছু গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ হলো:
- ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা।
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা।
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৩২.
‘Equator’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মধ্যরেখা
  2. অক্ষ
  3. দ্রাঘিমা
  4. নিরক্ষরেখা
ব্যাখ্যা
• ‘Equator’ এর বাংলা পরিভাষা: নিরক্ষরেখা

অন্যদিকে, 
‘Meridian’ এর বাংলা পরিভাষা - মধ্যরেখা।
‘Axis’ এর বাংলা পরিভাষা - অক্ষ।
‘Longitude’ এর বাংলা পরিভাষা - দ্রাঘিমা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৩৩৩.
'Semantics' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ধ্বনিতত্ত্ব 
  2. শব্দতত্ত্ব 
  3. বাগর্থবিজ্ঞান
  4. বাক্যতত্ত্ব
ব্যাখ্যা

• 'Semantics' এর বাংলা পরিভাষা- বাগর্থবিজ্ঞান; অর্থতত্ত্ব; শব্দার্থবিজ্ঞান।

এছাড়া,
- 'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব।
- 'Semantics' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব,
- 'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব,
- 'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব,
- 'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,(সংস্করণ ২০১৯)।

৭,৩৩৪.
অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তপন
  2. বায়ুসখ
  3. আদিত্য
  4. ভানু
ব্যাখ্যা

• 'অগ্নি' শব্দের সমার্থক- বায়ুসখ।

• অগ্নি শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক,  পিঙল, বিশ্বপা, বায়ুসখ, অনিলসখ, জগন্নু ইত্যাদি।

অন্যদিকে,
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৩৩৫.
‘অভিজ্ঞ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অতিভিজ্ঞ
  2. খ) অনভিজ্ঞ
  3. গ) জ্ঞানশূন্য
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘অভিজ্ঞ' এর বিপরীত শব্দ- 'অনভিজ্ঞ'। 

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত,
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত ,
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত ,
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় ,
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত, 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় । 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৭,৩৩৬.
‘মাতঙ্গ‘ কার সমার্থক?
  1. ক) হরিণ
  2. খ) ভুজঙ্গ
  3. গ) হাতি
  4. ঘ) অশ্ব
ব্যাখ্যা
'মাতঙ্গ', 'হাতি' এর সমার্থক শব্দ। 

'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৩৭.
'অভিরাম' শব্দের অর্থ -
  1. অনবরত
  2. অলংকার
  3. মনোযোগ
  4. সুন্দর
ব্যাখ্যা
শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ অবদান - কীর্তি।
→ অবধান - মনোযোগ।
→ অবিরাম - অনবরত।
→ অভিরাম - সুন্দর
→ আবরণ - আচ্ছাদন।
→ আভরণ - অলংকার।

অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,৩৩৮.
‘নগ ‘ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মহীধর
  2. খ) পাথার
  3. গ) খদ্যোত
  4. ঘ) বীজন
ব্যাখ্যা
নগ অর্থ- মহীধর, গিরি, পাহাড়, অচল, ভূধর, অদ্রি ইত্যাদি। পাথার- সমুদ্র, খদ্যোত- জোনাকি, বীজন- পাখা। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।
৭,৩৩৯.
সমার্থক শব্দগুচ্ছ কোনটি?
  1. পাথার, অর্ণব, উল্লোল
  2. বীচি, লহর, দোলা
  3. বিহগ, দ্বিজ, গজ
  4. মৃগ, সুনয়ন, করেণু
ব্যাখ্যা

• সমার্থক শব্দগুচ্ছ হচ্ছে- অপশন (খ) বীচি, লহর, দোলা। 

• 'ঊর্মি' এর সমার্থক শব্দ: বীচি, উল্লোল, লহর, লহরী, দোলা। 

অন্যদিকে, 
• 'সমুদ্র' এর সমার্থক শব্দ: পাথার, পারাবার, সায়র, অর্ণব। 
• 'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ, খগ, দ্বিজ, চিড়িয়া। 
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন। 
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, করেণু, কুনকি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৭,৩৪০.
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে-
  1. ক) প্রোষিতভর্তৃকা
  2. খ) প্রোষিতা
  3. গ) প্রোষিতপত্নীক
  4. ঘ) প্রবাসিনী
ব্যাখ্যা
যে নারীর স্বামী প্রবাসে থাকে - প্রোষিতভর্তৃকা।
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে - প্রোষিতপত্নীক/ প্রোষিতভার্যা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৭,৩৪১.
'কোকনদ' শব্দের অর্থ কী?
  1. বকপাঁতি
  2. সূর্য
  3. মেঘ
  4. লাল ফুল
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'কোকনদ' শব্দের অর্থ - লাল ফুল

অন্যদিকে,
- 'বকপাঁতি' শব্দের অর্থ - আকাশে উড্ডীয়মান বকের সারি।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'নীরদ' শব্দের অর্থ - মেঘ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৩৪২.
'সুলুক-সন্ধান' বাগধারাটির অর্থ-
  1. ক) সুসময়ের বন্ধু
  2. খ) খোঁজখবর
  3. গ) বাঁচা-মরার উপায়
  4. ঘ) অন্তরঙ্গ বন্ধুত্ব
ব্যাখ্যা

'সুলুক-সন্ধান' বাগধারাটির অর্থ খোঁজখবর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭,৩৪৩.
‘একই গুরুর শিষ্য’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. সতীর্থ
  2. সহোদর
  3. সরোজ
  4. ঋত্বিক
ব্যাখ্যা
- ‘একই গুরুর শিষ্য’ এর এক কথায় প্রকাশ - সতীর্থ।

অন্যদিকে,
- ‘একই মাতার উদরে জার যারা’ এর এক কথায় প্রকাশ - সহোদর।
- ‘ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি’ এর এক কথায় প্রকাশ - ঋত্বিক।
- ‘যা সরোবরে জন্মে’ এর এক কথায় প্রকাশ - সরোজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৪৪.
'অগ্নি'র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অরুন
  2. খ) শিখিন
  3. গ) পবন
  4. ঘ) অগ্নিসখ
ব্যাখ্যা
‘অগ্নি‘ শব্দের সমার্থক = শিখিন,।  

• অগ্নি শব্দের অন্যান্য সমার্থক শব্দ: অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, কৃশানু, , বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ = রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৪৫.
'খবর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বৃত্তান্ত
  2. ফরমান
  3. সন্দেশ
  4. তালাশ
ব্যাখ্যা
• 'খবর' শব্দের সমার্থক:
- সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, তথ্য, সমাচার, বৃত্তান্ত, খোঁজখবর, বিবরণ।

অন্যদিকে,
• 'অনুসন্ধান' শব্দের সমার্থক: তালাশ।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৭,৩৪৬.
‘অন্ধের যষ্টি’ বাগ্‌ধারার অর্থ কী? 
  1. দুর্লভ বস্তু
  2. ন্যাকামি
  3. একমাত্র অবলম্বন
  4. অসম্ভব কল্পনা
ব্যাখ্যা

• “অন্ধের যষ্টি” বাগ্‌ধারাটির অর্থ হচ্ছে- একমাত্র অবলম্বন।
বাক্য: বিধবার একমাত্র সন্তান তার অন্ধের যষ্ঠি/অন্ধের নড়ি।

• অন্যান্য অপশন:
- 'অমাবস্যার চাঁদ'- বাগ্‌ধারাটির অর্থ- দুর্লভ বস্তু।
- 'আদিখ্যেতা' বাগ্‌ধারার অর্থ - ন্যাকামি।
- আকাশ কুসুম বাগ্‌ধারার অর্থ - অসম্ভব কল্পনা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

৭,৩৪৭.
'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বোঝায়- 
  1. টিকটিকি
  2. তেলেপোকা
  3. উইপোকা
  4. মাকড়সা
ব্যাখ্যা
• 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়- মাকড়সা। 
-------------- 
• ঊর্ণনাভ, ঊর্ণনাভি ( বিশেষ্য) শব্দ: 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় - [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]- [ঊর্ণ+নাভি; বহুব্রীহি সমাস]। 

• শব্দের অর্থ: 
- মাকড়সা ( ঊর্ণনাভ জাল বুনে চলে- আহসান হাবীব)।

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
 অক্ষিব- সামুদ্রিক লবণ,
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি, 
ইনাম- পুরস্কার। 

উৎস: বাংলা একাডেমি অভিগম্য অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৭,৩৪৮.
'হর্ষ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বিরল
  2. উপহাস 
  3. শুষ্ক 
  4. পুলক
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'হর্ষ' অর্থ:
১. আনন্দ, উল্লাস, পুলক
২. উদ্‌গম, উদ্ভেদ।
৩. শিহরন।

• ‘আনন্দ’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৩৪৯.
'কেশ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কবরী
  2. অলক
  3. কুন্তল
  4. অসিত
ব্যাখ্যা
'কেশ' এর সমার্থক শব্দ নয় 'অসিত'।

- 'কেশ' এর সমার্থক শব্দ - চুল, কুন্তল, অলক, চিকুর, কবরী , কেশদাম প্রভৃতি।

অন্যদিকে,

- 'অসিত' এর সমার্থক শব্দ - কালো, শ্যাম, শ্যামল, কৃষ্ণবর্ণ।
- 'অসিত' এর বিপরীত শব্দ - সিত, সাদা, শুভ্র প্রভৃতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৩৫০.
'কৌমুদী' শব্দের অর্থ কী?
  1. পদ্ম
  2. সমুদ্র
  3. বিদ্যুৎ
  4. জ্যোৎস্না
ব্যাখ্যা
• 'কৌমুদী' শব্দের অর্থ - জ্যোৎস্না

অন্যদিকে,
- 'কমুদ' শব্দের অর্থ - পদ্ম।
- 'রত্নাকর' শব্দের অর্থ - সমুদ্র।
- 'দামিনী' শব্দের অর্থ - বিদ্যুৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৩৫১.
‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) বিরাট আয়োজন
  2. খ) সৌভাগ্য লাভ
  3. গ) সৌভাগ্যের বিষয়
  4. ঘ) আনন্দের প্রাচুর্য
ব্যাখ্যা
‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ- 'আনন্দের প্রাচুর্য' 

'এলাহি কান্ড' বাগধারাটির অর্থ- 'বিরাট আয়োজন',
একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ- সৌভাগ্যের বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)। 
৭,৩৫২.
সঠিক বিপরীত শব্দজোড় নয় কোনটি?
  1. ক) সরস – নীরস
  2. খ) আদি - অন্ত
  3. গ) খুঁত - নিখুঁত
  4. ঘ) উপচয় – সঞ্চয়
ব্যাখ্যা
উপচয় ও সঞ্চয় সমার্থক শব্দ। এদের বিপরীত শব্দ হলো অপচয়। অন্যদিকে সরস – নীরস, আদি – অন্ত এবং খুঁত – নিখুঁত পরস্পর যথার্থ বিপরীত শব্দ।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন)
৭,৩৫৩.
'পাকা ধানে মই দেয়া' বলতে কী বুঝায়?
  1. জমানো সম্পদ খরচ করে ফেলা।
  2. বিপুল ক্ষতি করা।
  3. সঠিক সময় সঠিক কাজ করা।
  4. দুর্বল জায়গায় আঘাত করা।
ব্যাখ্যা
• 'পাকা ধানে মই দেয়া' বলতে 'বিপুল ক্ষতি করা' বুঝায়।

• কিছু গুরুত্বপূর্ণ প্রাদ প্রবচন:
- বানরের গলায় মুক্তার হার - অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান। 
- জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ - ছোট বড় যাবতীয় কাজ করা। 
- বাজারে কাটা - বিক্রি হওয়া। 
- ঝোপ বুঝে কোপ মারা - সুযোগমত কাজ করা। 
- ভদ্রতার বালাই - সাধারণ সৌজন্যবোধ।
- পুরানো চাল ভাতে বাড়ে - অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৫৪.
"মিঠাই প্রস্তুত ও বিক্রয় যার পেশা" এর এক কথায় কী বলে?
  1. গোয়ালা
  2. ময়রা
  3. দইয়াল
  4. বাওয়ালি
ব্যাখ্যা
• "মিঠাই প্রস্তুত ও বিক্রয় যার পেশা" এর এক কথায় প্রকাশ: 'ময়রা'।

অন্যদিকে,
• গোয়ালা - দুধ ব্যবসায়ী, 
• বাওয়ালি - যে ব্যক্তি সুন্দরবনের কাঠ মধু মোম প্রভৃতি সংগ্রহ করে জীবিকানির্বাহ করে।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• ‘অন্য গতি নেই যার’ - অগত্যা।
• ‘যে অন্য দিকে মন দেয় না’ - অনন্যমনা।
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ - প্রত্যুৎপন্নমতি।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয়।
• 'যার আকার কুৎসিত' - কদাকার।
• ‘যা পূর্বে শোনা যায় নি এমন’ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ - অবিনশ্বর।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৩৫৫.
'বিরাগী' শব্দের অর্থ কী?
  1. উদাসীন
  2. প্রতিকূল
  3. রাগহীন
  4. বিশেষভাবে রুষ্ট
ব্যাখ্যা
• বিরাগী (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উদাসীন;
- আসক্তিহীন;
- নিঃস্পৃহ।

•  অনুরাগী এর বিপরীত শব্দ বিরাগী।

উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান।
৭,৩৫৬.
'Agronomy' পারিভাষিক শব্দের অর্থ কি?
  1. ক) কৃষক
  2. খ) কৃষি কাজ
  3. গ) কৃষি বিদ্যা
  4. ঘ) কর্ষণকৃত জমি
ব্যাখ্যা
• 'Agronomy' পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে কৃষি বিদ্যা

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Manuscript - পাণ্ডুলিপি।
Gazette - ঘোষণাপত্র।
Apprentice - শিক্ষানবিশ।
Invoice - চালান, প্রেরিতক-সূচি।
Manifesto - ইশতেহার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৩৫৭.
'যা উদিত হচ্ছে' এর এক কথায় প্রকাশ -
  1. বর্ধিষ্ণু
  2. দুস্তর
  3. অশ্রুতপূর্ব
  4. উদীয়মান
ব্যাখ্যা

• 'যা উদিত হচ্ছে' এর এক কথায় প্রকাশ - উদীয়মান

অন্যদিকে,
যা ক্রমশ বর্ধিত হচ্ছে - বর্ধিষ্ণু।
যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব। 
যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৯ সংস্করণ)।

৭,৩৫৮.
'রাজা' শব্দের প্রতিশব্দ -
  1. নরেন্দ্র
  2. বল্লভ
  3. মৃগেন্দ্র
  4. নগেন্দ্র
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'রাজা' এর প্রতিশব্দ - 'নরেন্দ্র'। 

অন্যদিকে,
- মৃগেন্দ্র অর্থ সিংহ।
- নগেন্দ্র অর্থ হিমালয়।
- বল্লভ অর্থ পুরুষ।

• 'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ, নরপতি, ভূপতি, ভূপাল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৫৯.
'মাথার খুলি' এক কথায় বলে- 
  1. করেণু
  2. করোটি
  3. কর্কট
  4. কিরীট
ব্যাখ্যা
• 'মাথার খুলি' এক কথায় বলে - করোটি।

অন্যদিকে, 
• 'করেণু' অর্থ- হস্তী, হাতি, গজ।
• 'কর্কট' অর্থ- দেহে জীব-কোষের নিয়ন্ত্রণহীন বৃদ্ধিজনিত দুরারোগ্য ব্যাধি, ক্যানসার।
• 'কিরীট' অর্থ- মুকুট, শিরোভূষণ।

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৩৬০.
'Glaucous' এর বাংলা পরিভাষা -
  1. চকচকে
  2. শব্দপঞ্জি
  3. আনুতোষিক
  4. গুটিকা
ব্যাখ্যা

• 'Glaucous' এর বাংলা পরিভাষা - চকচকে

Glossary - শব্দপঞ্জি। 
Gratuity - আনুতোষিক। 
Globule - গুটিকা। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

৭,৩৬১.
'ধেনু' শব্দের অর্থ কী?
  1. পাখি
  2. হাতি
  3. গাভি
  4. ঘোড়া
ব্যাখ্যা
• 'ধেনু' শব্দের অর্থ - নবপ্রসূতা গাভি, দুগ্ধ বতী গাভি; গাভি

অন্যদিকে,
'ঘোড়া' শব্দের অর্থ - ঘোড়া ঘোটক, তুরঙ্গম, হয়।
'হাতি' শব্দের অর্থ - হস্তী, কুঞ্জর, কর, করী, মাতঙ্গ।
'পাখি' শব্দের অর্থ - পক্ষী, বিহগ, দ্বিজ, খেচর, খগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৩৬২.
"Descendant" - এর বাংলা পরিভাষা কী?
  1. গতিশীলতা
  2. গোপন
  3. আস্থাবান
  4. বংশধর
ব্যাখ্যা

• "Descendant" শব্দের বাংলা পরিভাষা হলো - "বংশধর", যা পূর্বপুরুষের উত্তরসূরি বা সন্তান বোঝায়।

অন্যদিকে,
- 'Concealment' এর বাংলা পরিভাষা - গোপন।
- 'Dynamism' এর বাংলা পরিভাষা - গতিশীলতা।
- 'Confident' এর বাংলা পরিভাষা - আস্থাবান।

উৎস:  বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৭,৩৬৩.
'Attendant' এর বাংলা পরিভাষা -
  1. প্রত্যয়ন
  2. পরিচারক
  3. প্রত্যয়িত
  4. সংযোজন
ব্যাখ্যা
• 'Attendant' এর বাংলা পরিভাষা - পরিচারক।

অন্যদিকে,
- 'Attested' এর বাংলা পরিভাষা - প্রত্যয়িত।
- 'Attachment' এর বাংলা পরিভাষা - সংযোজন।
- 'Attestation' এর বাংলা পরিভাষা - প্রত্যয়ন।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৬৪.
'বার্ণিক' শব্দের অর্থ কী?
  1. সংবাদ বাহক 
  2. লিপিকর
  3. নাবিক 
  4. নানা রঙের 
ব্যাখ্যা

• বার্ণিক (বিশেষ্য পদ)। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
- শুদ্ধ প্রকৃতি প্রত্যয়- (বর্ণ+ ইক)। 
অর্থ:
-  লিপিকর
- যে ছবি আঁকে, চিত্রকর।

ইংরেজি পারিভাষিক শব্দ- Scribe.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৭,৩৬৫.
'অদ্যাপি' শব্দের অর্থ কী?
  1. এইমাত্র 
  2. এখন থেকে 
  3. আজকের দিন 
  4. এখনও
ব্যাখ্যা

• অদ্যাপি (অব্যয় পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:/
- এখনও,
- আজও;
- একাল পর্যন্ত।

অন্যদিকে, 
• 'অদ্যতন' অর্থ- আজকের; সাম্প্রতিক; আজকের দিন। 
• 'অদ্যাবধি' অর্থ- আজ পর্যন্ত; এখন থেকে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৭,৩৬৬.
"গূঢ়" বিপরীতার্থক শব্দ কী?
  1. প্রকাশিত
  2. দুর্গম
  3. দুর্বোধ্য
  4. পাতলা
ব্যাখ্যা

• "গূঢ়" বিপরীতার্থক শব্দ - প্রকাশিত।

উল্লেখ্য,
- 'গূঢ়' অর্থ - গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ), দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব), দুর্গম (গূঢ় রহস্য)।
- 'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট; প্রকট।

অন্যদিকে,
গাঢ় - পাতলা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৩৬৭.
'কৃতঘ্ন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কৃতজ্ঞ
  2. অকৃতজ্ঞ
  3. কৃতান্ত
  4. কৃতার্থ
ব্যাখ্যা

• কৃতঘ্ন (বিশেষণ পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
উপকারীর অপকার করে এমন।

কৃতজ্ঞ (বিশেষণ পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপকারীর উপকার স্বীকার করে এমন।

'কৃতঘ্ন' এর বিপরীতার্থক শব্দ- কৃতজ্ঞ।

অন্যদিকে, 
---------------
অকৃতজ্ঞ অর্থ- উপকারীর উপকার স্বীকার করে না এমন; কৃতঘ্ন।
কৃতান্ত অর্থ-  মৃত্যুদূত, আজরাইল।
কৃতার্থ অর্থ - সফলকাম, সিদ্ধকাম, চরিতার্থ; ধন্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৭,৩৬৮.
'অন্য ভাষায় অনুবাদ' এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অনুবাত
  2. খ) অনুবাদ
  3. গ) অনূদিত
  4. ঘ) অনুমিত
ব্যাখ্যা
• অন্য ভাষায় অনুবাদ- অনূদিত।

• আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
অনূদিত (বিশেষণ) = অনুবাদ করা হয়েছে এমন। 
অনুবাত (বিশেষণ) = বায়ুর অনুকূল। 
অনুবাদ (বিশেষ্য) = পুনরায় কথন; ভাষান্তরণ, তরজমা। 
অনুমিত (বিশেষ্য) = অনুমান করা হয়েছে এমন। 

• গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ
- 'অন্য বার' এর বাক্য সংকোচন 'বারান্তর'।
- অন্য উপায় নেই যার- অনন্যোপায়
- অন্য গতি নেই যার- অগত্যা।
- অন্য দিকে মন যার- অন্যমনা, অন্যমনস্ক।
- অন্য লোক- লোকান্তর।
- অন্য যুগ- যুগান্তর।
- অন্য জন্ম- জন্মান্তর।
- অন্য কাল- কালান্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৬৯.
'আহূতি' শব্দের অর্থ কী?
  1. ক) আমন্ত্রণ
  2. খ) আত্মহত্যা
  3. গ) সঞ্চয়
  4. ঘ) দৈনিক
ব্যাখ্যা
আহূতি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আ+√হ্বে+তি 
অর্থ: আহ্বান, আমন্ত্রণ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৩৭০.
'অর্পণ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দর্পণ
  2. নিষ্প্রভ
  3. প্রত্যর্পণ
  4. সপ্রতিভ
ব্যাখ্যা
• 'অর্পণ' এর বিপরীতার্থক শব্দ - গ্রহণ/প্রত্যর্পণ।

অন্যদিকে, 
'অপ্রতিভ' অর্থ - বিব্রত, লজ্জিত, হতবুদ্ধি, নিষ্প্রভ।
'দর্পণ' অর্থ -আয়না।

'অপ্রতিভ' এর বিপরীতার্থক শব্দ - সপ্রতিভ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৩৭১.
নিচের কোনটি 'নন্দন' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) তন্ময়
  2. খ) তপন
  3. গ) নির্ভর
  4. ঘ) তনয়
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
নন্দন শব্দের সমার্থক শব্দ – ছেলে, তনয়, সুত, দুলাল, দারক, আত্মজ, পুত।
উৎসঃবাংলা একাডেমি
৭,৩৭২.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নীলাম্বর
  2. নীলাঞ্জনা
  3. নীলাম্বুধি
  4. নীলাম্বরি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
→ ’সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ - নীলাম্বুধি।

অন্যদিকে,
’নীলাম্বরি’ শব্দের অর্থ- নীল রঙ্গের শাড়ী।
’নীলাঞ্জনা’ শব্দের অর্থ- বিদ্যুৎ।
’নীলাম্বর’ শব্দের অর্থ- নীল আকাশ।

উল্লেখ্য,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
→ ’সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।

৭,৩৭৩.
'Principle' এর বাংলা পারিভাষিক শব্দ-
  1. নির্বাহী
  2. প্রধান
  3. অধ্যক্ষ
  4. তত্ত্ব
ব্যাখ্যা
• Principle এর বাংলা পরিভাষা - তত্ত্ব। 

অন্যদিকে, 
• Principal - অধ্যক্ষ। 
• Executive - নির্বাহী।  
• Chief; Principal - প্রধান। 
 
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান। 
৭,৩৭৪.
'বিদ্যুৎ' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. বিজলি
  2. ক্ষণপ্রভা
  3. দামিনী
  4. শর্বরী
ব্যাখ্যা
• 'শর্বরী'- রাত্রি শব্দের প্রতিশব্দ। 

• বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ:

 বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা ইত্যাদি।

• রাত্রি শব্দের প্রতিশব্দ:
রজনী; ত্রিযামা; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৭,৩৭৫.
'উর্ণ' শব্দের অর্থ কী?
  1. ক) সুতা
  2. খ) বৃক্ষ
  3. গ) গুল্ম
  4. ঘ) মাকড়শা
ব্যাখ্যা
উর্ণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ ঊর্ণা থেকে উদ্ভূত তদ্ভব শব্দ 
অর্থ:
- জালের সুতা। 
- সুতা 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৩৭৬.
‘পুত্র’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. অঙ্গজ
  2. অণ্ডজ
  3. আত্মজ
  4. সুত
ব্যাখ্যা
• ‘পুত্র’ শব্দের প্রতিশব্দ নয় - অণ্ডজ
- এটি 'পাখি' শব্দের প্রতিশব্দ।

‘পুত্র’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- নন্দন, তনয়, ছেলে, দুলাল, সূনু৷

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৩৭৭.
‘পরের উপর দিয়ে স্বার্থ উদ্ধার’ অর্থে ব্যবহৃত প্রবাদ-
  1. এক ঢিলে দুই পাখি মারা
  2. কাঁটা দিয়ে কাঁটা তোলা
  3. কইয়ের তেলে কই ভাজা
  4. খাল কেটে কুমির আনা
ব্যাখ্যা
• ‘কইয়ের তেলে কই ভাজা’ প্রবাদ-প্রবচনটির অর্থ - পরের উপর দিয়ে স্বার্থ উদ্ধার।

অন্যদিকে,
• ‘এক ঢিলে দুই পাখি মারা’ - এক কৌশলে দুই উদ্দেশ্য সাধন।
• ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’ - শত্রু দিয়ে শত্রু নাশ।
• ‘খাল কেটে কুমির আনা’ - নিজের বিপদ নিজে ডিকে আনা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৭,৩৭৮.
'Coup' শব্দের পারিভাষিক অর্থ-
  1. পুলিশ
  2. ঘোড়ার গাড়ি
  3. অভ্যুত্থান
  4. গরুর গাড়ি
ব্যাখ্যা

- 'Coup' শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে অভ্যুত্থান।
- Cop শব্দের অর্থ হলো পুলিশ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

৭,৩৭৯.
'বিদ্যমান' এর বিপরীতার্থক শব্দ -
  1. সংক্ষিপ্ত
  2. অন্তর্হিত
  3. মলিন
  4. প্রস্থিত
ব্যাখ্যা
• 'বিদ্যমান' এর বিপরীতার্থক শব্দ - অন্তর্হিত। 

উল্লেখ্য,
'অন্তর্হিত' শব্দের অর্থ- অদৃশ্য হয়েছে এমন।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'বিস্তৃত' এর বিপরীতার্থক শব্দ'- সংক্ষিপ্ত।
- 'নির্মল' শব্দের বিপরীত শব্দ - মলিন।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৮০.
'সমাচার' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ইচ্ছা
  2. অতিথি
  3. খবর
  4. গভীর
ব্যাখ্যা
• 'সমাচার' এর সমার্থক শব্দ: 'খবর'।
-----------------
• 'খবর' শব্দের সমার্থক শব্দ:
- সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, সন্ধান, তথ্য, সমাচার।

ইচ্ছা শব্দের সমার্থক শব্দ:
- বাঞ্ছা, অভিপ্রায়, স্পৃহা, অভিলাষ, বাসনা, আকাঙ্ক্ষা, কামনা।

• 'অতিথি' শব্দের সমার্থক শব্দ:
- অভ্যাগত, মেহমান, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম, কুটম্ব, আগন্তুক ইত্যাদি।

• ‘গভীর’ শব্দের সমর্থক শব্দ:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, ‍নিবিড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, ।
৭,৩৮১.
ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে-
  1. ক) অপরিণামদর্শী
  2. খ) দূরদর্শী
  3. গ) ভূয়োদর্শী
  4. ঘ) ভষ্মীভূত
ব্যাখ্যা
-  প্রদত্ত প্রশ্নের সঠিক এক কথায় প্রকাশ হবে- দূরদর্শী

•এছাড়া-
- 'ভবিষ্যত না ভেবে কাজ করে যে' - অপরিণামদর্শী
- 'অনেক দেখেছে যে'- ভূয়োদর্শী
- 'ভস্মে পরিণত হয়েছে যা'- ভষ্মীভূত

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৩৮২.
পাখি শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) খেচর
  2. খ) অণ্ডজ
  3. গ) পতত্রী
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
পাখি শব্দের সমার্থক শব্দ - খেচর, অণ্ডজ, পতত্রী, পক্ষী, বিহগ, বিহঙ্গম, বিহঙ্গ, শকুন্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৭,৩৮৩.
কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়?
  1. পিক
  2. পরভৃত
  3. পরভৃৎ
  4. বসন্তদূত
ব্যাখ্যা
'কোকিল' শব্দের প্রতিশব্দ হলো:
- পরভৃত, বসন্তদূত, পিক, অন্যপুষ্ট, কলকন্ঠ, বসন্তদূত, মধুসখা ইত্যাদি।

অন্যদিকে, 
• 'পরভৃৎ'
অর্থ:
- অন্যকে পালন করে এমন,
- কাক,
- বায়স।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৩৮৪.
'গয়ংগচ্ছ' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অভাবগ্রস্ত লোক
  2. চাটুকার
  3. বিশিষ্ট ব্যক্তি
  4. ঢিলেমি
ব্যাখ্যা
• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ - ঢিলেমি।

অন্যদিকে, 
• 'উপোসি ছারপোকা' অর্থ - অভাবগ্রস্ত লোক।
• 'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি।
• 'খয়ের খাঁ' অর্থ - চাটুকার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৮৫.
কোনটি 'আকাশ' শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) বাসব
  2. খ) গগন
  3. গ) অনন্ত
  4. ঘ) ব্যোম
ব্যাখ্যা
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- অন্তরিক্ষ,
- আসমান,
- অম্বর,
- গগন,
- অনন্ত,
- নভোঃ,
- নভোমণ্ডল,
- ব্যোম ইত্যাদি।‌

-----------------------
- বাসব শব্দের অর্থ দেবরাজ, ইন্দ্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৩৮৬.
'চন্দ্রিমা'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) চন্দ্র
  2. খ) হিমাংশু
  3. গ) জ্যোৎস্না
  4. ঘ) ইন্দু
ব্যাখ্যা
চন্দ্রিমা’-এর সমার্থক-চাঁদিনী, জ্যোৎস্না, কৌমুদী

চন্দ্র এর প্রতিশব্দ: 
চাঁদ
সুধাংশু
সুধাকর
শশাংক
শশধর
শশী
হিমাংশু
চন্দ্রমা
ইন্দু
নিশাপতি
নিশাকান্ত
কুমুদনাথ
সিতাংশু

উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড.সৌমিত্র শেখর।
৭,৩৮৭.
’মৌন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রবল
  2. মুখর
  3. গৌণ
  4. বিরহ
ব্যাখ্যা

’মৌন’ শব্দের বিপরীত শব্দ - মুখর।

অন্যদিকে,
’মিলন’ শব্দের বিপরীত শব্দ - - বিরহ।
’মুখ্য’ শব্দের বিপরীত শব্দ - - গৌণ।
’মৃদু’ শব্দের বিপরীত শব্দ - - প্রবল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)

৭,৩৮৮.
'তামার বিষ' দ্বারা কোন অর্থ প্রকাশ পায়? 
  1. সামান্য ইঙ্গিত 
  2. অনুসন্ধান
  3. অর্থের কুপ্রভাব
  4. অপদার্থ
ব্যাখ্যা

• 'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- 'অর্থের কুপ্রভাব'।
বাক্য গঠন: ছাত্রজীবনে তামার বিষে আক্রান্ত হলে লেখাপড়া হয়না। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
 - 'ঘুণাক্ষর' বাগ্‌ধারাটির অর্থ- সামান্য ইঙ্গিত।
- 'ঢুঁ মারা' বাগ্‌ধারাটির অর্থ- অনুসন্ধান।
- 'আমড়া কাঠের ঢেঁকি' বাগ্‌ধারাটির অর্থ- অপদার্থ।
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ - কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ - নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ - বেহায়া।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ - অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৭,৩৮৯.
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দুর্দমনীয়
  2. দুর্বাক
  3. দুস্তর
  4. অদম্য
ব্যাখ্যা
• 'যা দমন করা কষ্টকর' এক কথায় হবে - দুর্দমনীয়।

অন্যদিকে:
- যা দমন করা যায় না এর এক কথায় প্রকাশ - অদম্য।
- দুর্বাক: অশিষ্ট বাক্য বলে এমন, অপ্রিয়ভাষী, কটুভাষী।
- যা পার হওয়া কষ্টসাধ্য - দুস্তর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৩৯০.
"সামান্য" অর্থে কোন 'বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কেউকেটা
  2. ঊনকোটি চৌষট্টি
  3. ঊর্মিমালী
  4. ঊনপাঁজরে
ব্যাখ্যা
• 'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ - সামান্য

অন্যদিকে,
- ঊনপাঁজরে - অপদার্থ।
- ঊর্মিমালী - সমুদ্র।
- ঊনকোটি চৌষট্টি - প্রায় সম্পূর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৭,৩৯১.
নিম্নের কোনটি অন্যগুলো থেকে ভিন্নার্থক?
  1. ক) গজ
  2. খ) করী
  3. গ) দ্বীপ
  4. ঘ) পিল
ব্যাখ্যা
হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, পিল, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

'দ্বীপ' শব্দের অর্থ = পানি বেষ্টিত ভূভাগ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৯২.
'Modesty' এর বাংলা পরিভাষা -
  1. প্রসারিত
  2. শালীনতা
  3. পদধারী
  4. অচলাবস্থা
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।

অন্যদিকে,
• 'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 
• 'Expanded' বাংলা পরিভাষা - 'প্রসারিত'।
• 'Incumbent' এর বাংলা পরিভাষা: 'পদধারী'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৩৯৩.
'প্রবীণ' এর রূঢ়ি অর্থ কী হবে?
  1. বাদ্যযন্ত্র বিশেষ
  2. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
  3. বাদ্যযন্ত্র
  4. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যাক্তি
ব্যাখ্যা
• রূঢ়ি শব্দ:
- যেসব শব্দ প্রত্যয় ও উপসর্গযোগে মূল শব্দের অনুগামি না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- বাঁশি, তৈল, সন্দেশ, প্রবীণ, হরিণ, পাঞ্জাবী, হস্তী ইত্যাদি।

প্রবীণ - শব্দটির অর্থ হওয়া ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়। 
তাই, 
'প্রবীণ' এর রূঢ়ি 'অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।  

উংস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৭,৩৯৪.
'Perform a difficult task unwillingly.' - এর বাংলা যথার্থ বাংলা অনুবাদ কোনটি?
  1. অনুরোধে ঢেঁকি বানানো
  2. বুকে ঢেঁকির পাড় পড়া
  3. উপরোধে ঢেঁকি গেলা
  4. আমড়া কাঠের ঢেঁকি
  5. অনুরোধে ঢেঁকুর তোলা
ব্যাখ্যা
Perform a difficult task unwillingly - উপরোধে ঢেঁকি গেলা
Source: Bangla Academy Dictionary
৭,৩৯৫.
'ফুলের মতো অগ্নিকণা' এর এক কথায় প্রকাশ-
  1. ক) ফুলেল
  2. খ) স্ফুলিঙ্গ
  3. গ) পুষ্পাভরণ
  4. ঘ) ফাঁসুড়ে
ব্যাখ্যা
'ফুলের মতো অগ্নিকণা' এর এক কথায় প্রকাশ- 'স্ফুলিঙ্গ'। 

অন্য অপশনে, 
'ফুল হতে জাত' এর এক কথায় প্রকাশ- 'ফুলেল'। 
'ফুল দিয়ে তৈরি গয়না' এর এক কথায় প্রকাশ- 'পুষ্পাভরণ'।  
'ফাঁস দিয়ে যে মানুষ মরে' এর এক কথায় প্রকাশ- 'ফাঁসুড়ে' 

• আরো কিছু এক কথায় প্রকাশ: 
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ- অবিনশ্বর
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ- অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ- নশ্বর,

উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৩৯৬.
কোনটি সূর্যের প্রতিশব্দ?
  1. সবিতা
  2. অবনী
  3. কলানিধি
  4. সুধাকর
ব্যাখ্যা
• সূর্যের প্রতিশব্দ - সবিতা।

'সূর্য' এর কিছু প্রতিশব্দ:
- রবি,
- তপন,
- ভানু,
- ভাস্কর,
- আদিত্য,
- প্রভাকর,
- দিবাকর,
- বিভাবসু,
- দিনমণি,
- মার্তণ্ড,
- অংশুমালী,
- অরুণ।

অন্যদিকে,
- পৃথিবীর প্রতিশব্দ - অবনী।
- চাঁদের প্রতিশব্দ - সুধাকর, কলানিধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৩৯৭.
'তিতিক্ষু' বলতে কী বোঝায়?
  1. গোপন করার ইচ্ছা
  2. ক্ষমার যোগ্য
  3. ক্ষমা করার ইচ্ছা
  4. ক্ষমা করতে ইচ্ছুক
ব্যাখ্যা
• 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষু

অন্যদিকে,
ক্ষমা করার ইচ্ছা = তিতিক্ষা।
ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
গোপন করার ইচ্ছা = জুগুপ্সা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৩৯৮.
'বেদান্ত জানেন যিনি' -এর বাক্য সংকোচন কোনটি?
  1. বেদান্তিক
  2. বৈদান্তিক
  3. বেদৈন্তিক
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'বৈদান্তিক' শব্দের অর্থ - বেদান্তদর্শনসংক্রান্ত; বেদান্তসম্মত, বেদান্তদর্শনের অন্তর্গত, বেদান্তদর্শনে পণ্ডিত ব্যক্তি
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

• সুতারাং: 'বেদান্ত জানেন যিনি' -এর বাক্য সংকোচন - বৈদান্তিক

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৩৯৯.
'দহরম মহরম' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. আদায়-কাঁচকলায়
  2. জবড়জং
  3. জিলাপির প্যাঁচ
  4. মণিকাঞ্চন যোগ
ব্যাখ্যা
• 'দহরম মহরম' এর বিপরীত বাগ্‌ধারা - আদায়-কাঁচকলায়
- 'আদায়-কাঁচকলায়' বাগ্‌ধারাটির অর্থ - শত্রুভাবাপন্ন।

অন্যদিকে,
• 'জবড়জং' বাগ্‌ধারাটির অর্থ - এলোমেলো।
• 'জিলাপির প্যাঁচ' বাগ্‌ধারাটির অর্থ - কূটবুদ্ধি।
• 'মণিকাঞ্চন যোগ' বাগ্‌ধারাটির অর্থ - উপযুক্ত মিলন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৪০০.
'চন্দ্র' এর সমার্থক শব্দ- 
  1. অদ্রি
  2. ভানু
  3. কুমুদনাথ
  4. দিবাকর
ব্যাখ্যা

• 'চন্দ্র' এর সমার্থক শব্দ - কুমুদনাথ।
--------------- 
• 'চন্দ্র' (বিশেষ্য) বলতে বোঝায়:
- পৃথিবীর উপগ্রহ-যা পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করে।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ : অদ্রি। 
• 'সূর্য'শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।