বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৭২ / ৮১ · ৭,১০১৭,২০০ / ৮,১৭১

৭,১০১.
‘কন্যা’ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. সুতা
  2. তনয়া
  3. আত্মজা
  4. কবরী
ব্যাখ্যা
কন্যা শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে,দুলালী, স্বজা।
কবরী চুল শব্দের সমার্থক শব্দ।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১০২.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'অশ্ব'
  1. করী
  2. গজ
  3. তুরঙ্গম
  4. দ্বিরদ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ:
- ঘোড়া, ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম

অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- হস্তী, করী, গজ, দ্বিপ, দন্তী, দ্বিরদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১০৩.
'মাতুলকুল' শব্দের অর্থ কী? 
  1. মামাবাড়ি
  2. মামার পত্নী
  3. মামার বংশ
  4. মায়ের বংশ 
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- মাতুলকুল অর্থ: মামা বংশ।

উল্লেখ্য,
- মাতুল অর্থ: মায়ের ভাই মামা; মাতার ভ্রাতৃস্থানীয় ব্যক্তি।
- মাতুলকন্যা: মামার মেয়ে, মামাতো বোন।
- মাতুলপুত্র অর্থ: মামার ছেলে, মামাতো ভাই। 
- মাতুলানী অর্থ: মামার পত্নী, মামি।
- মাতুলালয় অর্থ: মামাবাড়ি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭,১০৪.
'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বেহিসেবি
  2. অলীক কল্পনা
  3. বৃহৎ বিষয়
  4. লুকোচুরি
ব্যাখ্যা
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - বেহিসেবি।

অন্যদিকে,
- 'দিবাস্বপ্ন' বাগ্‌ধারার অর্থ - অলীক কল্পনা।
- 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্‌ধারার অর্থ - বৃহৎ বিষয়।
- 'ঢাকঢাক গুড় গুড়' বাগ্‌ধারার অর্থ - লুকোচুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১০৫.
'Quarterly' এর বাংলা পারিভাষিক শব্দ কী?
  1. ত্রৈমাসিক
  2. ষান্মাসিক
  3. পাক্ষিক
  4. সাপ্তাহিক
ব্যাখ্যা
• 'Quarterly' এর বাংলা পারিভাষিক শব্দ 'ত্রৈমাসিক'।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Flora - উদ্ভিদকূল, 
- Subjudice - বিচারাধীন, 
- Blocade- অবরোধ,
- Bribe- উৎকোচ,
- Climax- মহামুহুর্ত,
- Excise duty- আবগারী শুল্ক,
- Epicurism- ভোগবাদ,
- Biography- কচড়া,
- Neutral- নিরপেক্ষ,
- Meteor- উল্কা,
- Apartheid- বর্ণবৈষম্য,
- Arrear- বকেয়া,
- Appendix- পরিশিষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১০৬.
নিচের কোন শব্দার্থটি অশুদ্ধ?
  1. কান্তা - নারী
  2. সাদন - আস্বাদন
  3. সুরতি - আলিঙ্গন
  4. ওম- উষ্ণতা
ব্যাখ্যা
• 'সাদন' শব্দের অর্থ - দূরীকরণ। 

আবার, 
• 'স্বাদন' শব্দের অর্থ - আস্বাদন। 

আরো কিছু শব্দার্থ:
• কান্তা - নারী। 
• ওম- উষ্ণতা।

• স্বাদ - রসগ্রহণ। 
• সুভাস - ভালোভাবে আলোকিত। 
• সুরতি - আলিঙ্গন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১০৭.
'পাট্টা' শব্দের সমার্থক শব্দ -
  1. ব্যবস্থা
  2. বিচার
  3. বিধি
  4. দলিল
ব্যাখ্যা

'দলিল' শব্দের সমার্থক শব্দ:
- নথি, নথিপত্র, কাগপজপত্র, পাট্টা, দস্তাবেজ।

অন্যদিকে,
'বিধি' শব্দের সমার্থক শব্দ:
- বিধান, নিয়ম, ব্যবস্থা

'বিচার' শব্দের সমার্থক শব্দ:
- নিষ্পত্তি, রায়, তর্ক, মীমাংসা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,১০৮.
'অনশনে মৃত্যু' এর এক কথায় প্রকাশ কী?
  1. বরাভয়
  2. প্রায়
  3. প্রমা
  4. বক্রোষ্ঠিকা
ব্যাখ্যা
• 'অনশনে মৃত্যু' এর এক কথায় প্রকাশ - প্রায়

অন্যদিকে,
- 'অভ্রান্ত জ্ঞান' এর এক কথায় প্রকাশ - প্রমা।
- 'আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা' এর এক কথায় প্রকাশ - বরাভয়।
- 'অধর-প্রান্তের হাসি' এর এক কথায় প্রকাশ - বক্রোষ্ঠিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১০৯.
'মৃতের মত অবস্থা যার' তাকে এককথায় কি বলা হয়?
  1. মূমূর্ষ
  2. মুমূর্ষু
  3. মূমূর্ষু
  4. মৃতবৃৎ
ব্যাখ্যা
• 'মৃতের মতো অবস্থা যার' এর এক কথায় প্রকাশ- 'মুমূর্ষু'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মুমূর্ষু' শব্দের অর্থ- মৃতের মতো অবস্থা যার, মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন।

• আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' - অবিনশ্বর
- 'যা চিরস্থায়ী নয়' - নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' - অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' - ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' - অস্থায়ী,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' - নশ্বর,
- 'যা চিরস্থায়ী নয়' - নশ্বর।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,১১০.
'Every man is for himself' এর সঠিক বাংলা অনুবাদ কী?
  1. ক) ইচ্ছা থাকলে উপায় হয়
  2. খ) চাচা আপন প্রাণ বাঁচা
  3. গ) প্রত্যেক আমরা পরের তরে
  4. ঘ) সবার উপরে মানুষ সত্য
ব্যাখ্যা

English Proverb: Every man is for himself / Physicians heal thyself.
বাংলা প্রবাদ: চাচা আপন প্রাণ বাঁচা।


Source: livemcq lecture
৭,১১১.
'সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক' এর এককথায় প্রকাশ হলো-
  1. সার্বজনীন
  2. সর্বজনীন
  3. সাবন
  4. স্বাদিত
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ = সার্বজনীন 
সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক = সর্বজনীন
সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত = সাবন 
স্বাদ গ্রহণ করা হয়েছে এমন = স্বাদিত 


[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৭,১১২.
'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
  1. পবন
  2. পুলিন
  3. হুতাশন
  4. বিভাবসু
ব্যাখ্যা
• ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ - হুতাশন

• ‘আগুন’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

অন্যদিকে,
• ‘পবন’ শব্দের সমার্থক শব্দ - বাতাস।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ 'বিভাবসু'।
• ‘পুলিন’ শব্দের সমার্থক শব্দ - কূল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,১১৩.
'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
  1. বুভুক্ষা
  2. উক্ত
  3. বক্তব্য
  4. বিবক্ষা
ব্যাখ্যা

• 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যদিকে,
• 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
• 'বলা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ - উক্ত।
• 'বলা হবে যা' এর এক কথায় প্রকাশ - বক্তব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,১১৪.
"প্লবগ" - বলতে কী বোঝায়?
  1. যা জলে চলে
  2. যা জলে ও স্থলে চরে
  3. যে বুকে হেঁটে চলে
  4. যা লাফিয়ে চলে
ব্যাখ্যা

• 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ - প্লবগ

অন্যদিকে,
যা জলে চলে - জলচর।
যা জলে ও স্থলে চরে - উভচর।
যে বুকে হেঁটে চলে - সরীসৃপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,১১৫.
'পদ্ম' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) উৎফল (উৎপল)
  2. খ) কুসুম
  3. গ) জলজ
  4. ঘ) ধরা
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে পদ্মের সমার্থক শব্দ হলো - উৎপল, জলজ। ক অপশনে উৎফল দেয়া আছে, বস্তুত বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধানে এ ধরনের কোনো শব্দ নেই।
৭,১১৬.
‘আনকোরা’ শব্দের অর্থ - 
  1. আচমকা
  2. দৈবাৎ
  3. উদ্ভট
  4. কাঁচা
ব্যাখ্যা

• ‘আনকোরা’ - বাংলা শব্দ।
অর্থ:
- নতুন, টাটকা, কাঁচা

• ‘নতুন’ শব্দের সমার্থক শব্দ: নবীন, সদ্য, আনকোরা, আধুনিক, অধুনা, অর্বাচীন।

অন্যদিকে,
• ‘অকস্মাৎ’ শব্দের সমার্থক শব্দ: আকস্মিক, আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ।
• ‘অদ্ভুত’ শব্দের সমার্থক শব্দ: উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অস্বাভাবিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংল অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

৭,১১৭.
'অন্ধিসন্ধি' বাগ্‌ধারার অর্থ -
  1. গোপন তথ্য
  2. গোপন কষ্ট
  3. বেমানান
  4. আত্মগোপন করা
ব্যাখ্যা
• 'অন্ধিসন্ধি' বাগ্‌ধারার অর্থ - গোপন তথ্য

অন্যদিকে,
অসাজন্ত - বেমানান।
অঙ্কুশ তাড়না - গোপন কষ্ট।
গা ঢাকা দেয়া  - আত্মগোপন করা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১১৮.
'দক্ষযজ্ঞ' শব্দের অর্থ কী?
  1. কুশীলব
  2. বিপর্যয়
  3. নাতিদীর্ঘ
  4. তুমুল হট্টগোল
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'দক্ষযজ্ঞ' শব্দের অর্থ:
- তুমুল হট্টগোল।

আরো কিছু শব্দার্থ:
• উৎকোচ - ঘুষ, 
• 'আফতাব' - সূর্য, 
• 'বিবর' - গহ্বর, 
• 'শীকর' - জলকণা,
• 'কমুদ' - পদ্ম,
• 'রত্নাকর' - সমুদ্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,১১৯.
'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
  1. কুটিল
  2. জটিল
  3. বক্র
  4. গরল 
ব্যাখ্যা
• সরল (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: ঋজু, সোজা, অনাড়ম্বর, অকপট, সহজ।

‘সরল’ শব্দের বিপরীত শব্দ: কুটিল, জটিল, বক্র।

অন্যদিকে,
•  গরল (বিশেষ্য):
- এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: বিষ।
আঞ্চলিক অর্থ: বিষাক্ত ক্ষত বা ঘা।

•‘গরল’ শব্দের বিপরীত শব্দ - অমৃত।

সুতরাং,
'সরল' শব্দের বিপরীতার্থক নয় - গরল শব্দটি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,১২০.
'কন্যকা' বলতে কী বোঝায়?
  1. কুমারীর পুত্র
  2. নারীর লীলাময়ী নৃত্য
  3. যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা
  4. যে মেয়ের বয়স দশ বৎসর
ব্যাখ্যা
• 'যে মেয়ের বয়স দশ বৎসর' এর এক কথায় প্রকাশ - কন্যকা

অন্যদিকে,
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা - মহাশ্বেতা।
নারীর লীলাময়ী নৃত্য - লাস্য।
কুমারীর পুত্র - কানীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,১২১.
'স্বর' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) দুধের সর
  2. খ) সঙ্গীতের সুর
  3. গ) মদন
  4. ঘ) বাণ
ব্যাখ্যা
স্বর (বিশেষ্য)
- অর্থ:
১. কন্ঠধ্বনি; গলার স্বর বা শব্দ। 
২. শব্দ; আওয়াজ। 
৩. সঙ্গীতের সুর। 
৪. (ব্যাকরণ) যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়।

অন্যদিকে,
• 'সর' শব্দের অর্থ: দুধের সর।
• 'স্মর' শব্দের অর্থ: মদন।
• 'শর' শব্দের অর্থ: তির, বাণ, শায়ক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,১২২.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. চক্ষুষ্মান - অন্ধ
  2. তিক্ত - মুধুর
  3. গুপ্ত - ব্যাপ্ত
  4. আরক্ত - বিরক্ত
ব্যাখ্যা
- 'আরক্ত - বিরক্ত' বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়। 
- সঠিক বিপরীতার্থক শব্দযুগল হবে 'আসক্ত - বিরক্ত'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- ‘শ্লথ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ত্বরিত।
- 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
- 'আদান' এর বিপরীতার্থক শব্দ - প্রদান।
- 'কৃপণ' এর বিপরীতার্থক শব্দ - বদান্য।
- হর্ষ শব্দের বিপরীত শব্দ - শোক। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১২৩.
'তালপাতার সেপাই' - বাগ্‌ধারার অর্থ কী?
  1. আলংকারিক সেপাই
  2. সুযোগ সন্ধানী
  3. শক্তিহীন সেপাই
  4. কৃশকায় দুর্বল
ব্যাখ্যা
• 'তালপাতার সেপাই' বাগ্‌ধারার অর্থ - কৃশকায় দুর্বল।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ - লুকোচুরি।
• ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
• ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
• ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
• তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১২৪.
‘বিগ্রহ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আসক্তি
  2. কহল
  3. আগ্রহ
  4. সন্ধি
ব্যাখ্যা
• বিগ্রহ  শব্দের অর্থ: কহল, যুদ্ধ।
• সন্ধি শব্দের অর্থ: বিবাদমান পক্ষসমূহের মধ্যে চুক্তি সম্পাদনা, সংযোগ, মিলনস্থান।

সুতরাং,
• ‘বিগ্রহ’ শব্দের বিপরীতার্থক শব্দ - সন্ধি।

অন্যদিকে,
• ‘আসক্তি’ অর্থ: গভীর অনুরাগ, লীপ্সা।
• ‘আগ্রহ’ অর্থ: প্রবণতা ঝোঁক, আসক্তি।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• ক্ষীয়মান - বর্ধমান।
• বর্ধিষ্ণু - ক্ষয়িষ্ণু।
• বৃহৎ - ক্ষুদ্র।
• বৃদ্ধিপ্রাপ্ত - ক্ষয়প্রাপ্ত।
• চাপল্য - গাম্ভীর্য।
• ঔদার্য - কার্পণ্য।
• ঔদ্ধত্য - বিনয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১২৫.
'কেশ'- এর সমার্থক শব্দ নয়-
  1. ক) কুন্তল
  2. খ) ললাট
  3. গ) চুল
  4. ঘ) অলক
ব্যাখ্যা
• 'কেশ' এর অন্যান্য সমার্থক শব্দ: চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।
ললাট হচ্ছে 'কপাল' এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,১২৬.
'আগার' শব্দের সমার্থক শব্দ -
  1. মগডাল
  2. কুটির
  3. কুঞ্জ
  4. পাদপ
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'আগার' শব্দের সমার্থক শব্দ - কুটির

'গৃহ' শব্দের সমার্থক শব্দ:

- বাড়ি, ঘর, আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন, আগার, আবাস, বাটি, কুটির

অন্যদিকে,
- 'মগডাল' শব্দের সমার্থক শব্দ - গাছের সবচেয়েম উঁচু ডাল।
- 'বন' শব্দের সমার্থক শব্দ - কুঞ্জ।
- 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ - পাদপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,১২৭.
'ঝান্ডা' শব্দের অর্থ কী?
  1. কুণ্ডলী
  2. তলোয়ার
  3. মশাল
  4. পতাকা
ব্যাখ্যা
• 'ঝান্ডা' শব্দের অর্থ - পতাকা, নিশান, ধ্বজা।

অন্যদিকে,
'মশাল' শব্দের অর্থ - ছোটো দণ্ডের মাথায় তেল মাখানো ন্যাকড়া বেঁধে তৈরি স্থূল বাতিবিশেষ।
'তলোয়ার' শব্দের অর্থ - তরবারি, অসি।
'কুণ্ডলী' শব্দের অর্থ - গোল করে পাকানো, গোটানো বস্তু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,১২৮.
সঠিক সমার্থক শব্দজোড় নয়-
  1. ক) হাতি – মাতঙ্গ
  2. খ) স্বর্ণ – কনক
  3. গ) তুরগ – পন্নগ
  4. ঘ) নন্দিনী – দুহিতা
ব্যাখ্যা
উল্লিখিত অপশন সমূহের মধ্যে তুরগ ও পন্নগ সমার্থক শব্দ নয়।
তুরগ অর্থ ঘোড়া। অন্যদিকে পন্নগ অর্থ সাপ।
(সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
৭,১২৯.
'তস্কর' শব্দের অর্থ কী?
  1. শক্তিশালী
  2. সৈন্য
  3. অপহরণকারী
  4. বুদ্ধিমান
ব্যাখ্যা
• তস্কর: 
- সংস্কৃত শব্দ।
অর্থ: অপহরণকারী, অপহরক, চোর। 

অর্থাৎ, তস্কর বলতে অসাধু বা কপট ব্যক্তিকে বুঝাচ্ছে।

অন্যদিকে, 
• লস্কর শব্দের অর্থ- সৈন্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,১৩০.
কোন বাক্যে ‘পাকা’ শব্দটি স্থায়ী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. পাকা আম খেতে মিষ্টি।
  2. ছেলেটি অঙ্কে পাকা।
  3. শাড়িটির রং পাকা।
  4. পাকা সোনায় খাদ থাকে না।
ব্যাখ্যা
• শাড়িটির রং পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘স্থায়ী' অর্থে ব্যবহৃত হয়েছে। 

তাছাড়া,
• ছেলেটি অঙ্কে পাকা।- এখানে 'পাকা' শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
• পাকা আম খেতে মিষ্টি।- এখানে 'পাকা' শব্দটি 'পরিপক্ব' অর্থে ব্যবহৃত হয়েছে। 
• পাকা সোনায় খাদ থাকে না।- এখানে 'পাকা' শব্দটি 'খাঁটি' অর্থে ব্যবহৃত হয়েছে।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৭,১৩১.
'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ -
  1. প্রকৃষ্ট
  2. প্রবিষ্ট
  3. বিপ্রকৃষ্ট
  4. বিশ্লিষ্ট
ব্যাখ্যা
• 'সন্নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - বিপ্রকৃষ্ট

অন্যদিকে,
• 'নিকৃষ্ট' এর বিপরীত শব্দ - প্রকৃষ্ট।
• 'প্রস্থিত' এর বিপরীত শব্দ - প্রবিষ্ট।
• 'সংশ্লিষ্ট' এর বিপরীত শব্দ - বিশ্লিষ্ট।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'সরব' এর বিপরীত শব্দ - নীরব।
• 'সঞ্চয়' এর বিপরীত শব্দ - অপচয়।
• 'সংশয়' এর বিপরীত শব্দ - নিশ্চয়।
• 'সাক্ষর' এর বিপরীত শব্দ - নিরক্ষর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১৩২.
'তুহিন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ঠান্ডা
  2. খ) গরম
  3. গ) শীত
  4. ঘ) গম্ভীর
ব্যাখ্যা
তুহিন (বিশেষ্য): বরফ; তুষার; হিম।
সুতরাং, গরম হলো তার বিপরীত শব্দ।
উৎস : বাংলা একাডেমি অভিধান।
৭,১৩৩.
'কূল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পুলিন
  2. পুলক
  3. পাবক
  4. পবন
ব্যাখ্যা
• ‘কূল’ শব্দের সমার্থক শব্দ - পুলিন

‘কূল’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

অন্যদিকে,
• 'পুলক’ শব্দের সমার্থক শব্দ - আনন্দ।
• ‘পাবক’ শব্দের সমার্থক শব্দ - আগুন।
• ‘পবন’ শব্দের সমার্থক শব্দ - বাতাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,১৩৪.
‘Emporium’ শব্দটির সঠিক পারিভাষিক শব্দ হলো -
  1. মৃগি
  2. গঞ্জ
  3. চুল্লি
  4. ভোজবাজিকর
ব্যাখ্যা

শব্দ ও পরিভাষার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান।
পরিভাষা কোনো জ্ঞান - ক্ষেত্রের বৈশিষ্ট্য - জ্ঞাপক ধারনার নাম বা সংজ্ঞার্থ আর শব্দ হচ্ছে ভাষায় ব্যবহৃত যে কোন অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি।
Emporium শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে গঞ্জ, বড় দোকান।
অপরদিকে,
Furnace শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে চুল্লি।
Epilepsy শব্দের পারিভাষিক শব্দ মৃগি।
Juggler শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে ভোজবাজিকর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)

৭,১৩৫.
নিচের বাগধারাটির অর্থ নির্ণয় করুন।
শিরে সংক্রান্তি:
  1. আসন্ন বিপদ
  2. মহাবিপদ
  3. মাথায় বিপদ
  4. মাথা ব্যথা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ

কিছু গুরুত্বপূর্ণ বান্ধারা:
'অকাল কুষ্মাণ্ড' বান্ধারাটির অর্থ - অপদার্থ।
'অক্ষরে অক্ষরে' বান্ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
'আঠারো মাসে বছর' বান্ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
'আকাশের চাঁদ' বান্ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৭,১৩৬.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কেকী
  2. শিখণ্ডী
  3. উরগ
  4. বর্হী
ব্যাখ্যা
• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
• 'সাপ' শব্দের সমার্থক শব্দ - আশীবিষ, উরগ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১৩৭.
'অস্তি' এর বিপরীতার্থক শব্দ -
  1. সত্তা
  2. অধ
  3. নাস্তি
  4. অন্ত
ব্যাখ্যা
'অস্তি' এর বিপরীতার্থক শব্দ - নাস্তি

উল্লেখ্য,
- 'অস্তি' শব্দের অর্থ - সত্তা, অস্তিত্ব।
- 'নাস্তি' শব্দের অর্থ - অস্তিত্বহীনতা।

অন্যদিকে,
'উদয়' এর বিপরীতার্থক শব্দ - অন্ত।
'ঊর্ধ্ব' এর বিপরীতার্থক শব্দ - অধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
৭,১৩৮.
"হাড়হদ্দ" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. বৃহৎ বিষয়
  2. সবকিছু
  3. ক্ষণস্থায়ী
  4. নিরেট মূর্খ
ব্যাখ্যা

• 'হাড়হদ্দ' বাগ্‌ধারার অর্থ - সবকিছু

অন্যদিকে,
সপ্তকাণ্ড রামায়ণ - বৃহৎ বিষয়।
শরতের শিশির - ক্ষণস্থায়ী।
হস্তিমূর্খ - নিরেট মূর্খ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,১৩৯.
মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়?
  1. অর্থ বদল
  2. অর্থ প্রসার 
  3. অর্থ সংকোচ
  4. অর্থের ভাবার্থ
ব্যাখ্যা

সঠিক উত্তর- গ) অর্থ সংকোচ।
-------------

অর্থসংকোচ: 

অর্থসংকোচের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে। যেমন এক সময়ে 'মৃগ' শব্দের দ্বারা সকল পশুকে বোঝানো হতো । এর উদাহরণ পাওয়া যায় 'মৃগয়া', 'মৃগরাজ' প্রভৃতি শব্দের অর্থে । শব্দ দুটির অর্থ যথাক্রমে পশুশিকার ও পশুদের রাজা ৷ কিন্তু অর্থ সংকোচনের ফলে 'মৃগ'র অর্থ দাড়িয়েছে কেবল হরিণ।
 আবার এক সময়ে 'অন্ন' বলতে বোঝানো হতো যে-কোনো খাদ্য (মিষ্টান্ন, পলান্ন) ৷ কিন্তু এখন 'অন্ন' বলতে বোঝানো হয় ভাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৭,১৪০.
‘হুতাশন’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মার্তণ্ড
  2. খ) দামিনী
  3. গ) গন্ধবহ
  4. ঘ) বিভাবসু
ব্যাখ্যা
হুতাশন এর অর্থ- বিভাবসু, অনল, আগুন, পাবক, বহ্নি, শিখা, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি। মার্তণ্ড অর্থ -সূর্য, গন্ধবহ অর্থ – বাতাস। দামিনী অর্থ -বিদ্যুৎ। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
৭,১৪১.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ কী?
  1. প্রভঞ্জন
  2. বিজুরি
  3. দামিনী
  4. বিজলি
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৭,১৪২.
'কেশ' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) দারিকা
  2. খ) শিরোজ
  3. গ) কুশল
  4. ঘ) অসিত
ব্যাখ্যা
- 'কেশ' শব্দের প্রতিশব্দ হচ্ছে শিরোজ।

• 'কেশ' শব্দের অন্যান্য প্রতিশব্দ:
- কুন্তল, অলক, কেশপাশ, কেশদাম, চুল, কচ, শিরোজ, শিবসিজ, চিকুর।

অন্যান্য অপশন:
- দারিকা হচ্ছে 'কন্যা' শব্দের প্রতিশব্দ।
- কুশল হচ্ছে 'কল্যাণ' শব্দের প্রতিশব্দ।
- অসিত হচ্ছে 'কালো' শব্দের প্রতিশব্দ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭,১৪৩.
'দাঁত ফোটানো' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. ইশারা করা 
  2. যোগ্য করে গড়ে তোলা 
  3. কঠিন বিষয় আয়ত্ত করা 
  4. কৃত্রিম হাসি হাসা 
ব্যাখ্যা

• 'দাঁত ফোটানো' বাগ্‌ধারার অর্থ - কঠিন বিষয় আয়ত্ত করা। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- কেউকেটা = বিশিষ্ট ব্যক্তি। 
- কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান।
- উনপাঁজুরে = দুর্বল ও ব্যক্তিত্বহীন। 
- ডাকাবুকো = নির্ভীক। 
- দেঁতো হাসি - কৃত্রিম হাসি।

উৎস: ভাষা শিক্ষা ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৭,১৪৪.
‘অহঙ্কার পতনের মূল’ অর্থে কোন প্রবাদটি সঠিক?
  1. ক) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
  2. খ) অতিদর্পে হত লঙ্কা
  3. গ) অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট
  4. ঘ) এঁটোপাত না যায় স্বর্গে
ব্যাখ্যা
‘অতিদর্পে হত লঙ্কা’ প্রবাদ-প্রবচনটি র অর্থ = অহঙ্কার পতনের মূল।

অন্যদিকে, 
‘আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট‘ প্রবাদ প্রবচনটির অর্থ = কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।
‘অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট’ প্রবাদ প্রবচনটির অর্থ = অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
‘এঁটোপাত না যায় স্বর্গে’ প্রবাদ প্রবচনটির অর্থ = পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না।
‘উনা ভাতে দুনা বল’ প্রবাদ প্রবচনটির অর্থ = স্বল্পহার স্বাস্থ্যপ্রদ।
কানা-ছেলের নাম পদ্মলোচন = অযোগ্যের বিপরীত নামকরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
৭,১৪৫.
‘বিভা’ শব্দের অর্থ -
  1. কৃশানু
  2. পিঙ্গল
  3. শুচি
  4. কিরণ
ব্যাখ্যা
‘বিভা’ শব্দের অর্থ:
- আলোক, কিরণ, প্রভা, দীপ্তি।

অন্যদিকে,
‘কৃশানু’ শব্দের অর্থ:
- আগুন, অনল।

‘পিঙ্গল’ শব্দের অর্থ:
- হলুদ আভা-যুক্ত নীলবর্ণ, কপিশবর্ণ।

‘শুচি’ শব্দের অর্থ:
- পবিত্র, নির্মল, শুদ্ধ, পরিচ্ছন্ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,১৪৬.
'অকালের বাদলা' বাগধারাটির অর্থ কী?
  1. অপরিহার্য অবলম্বন
  2. কালে-ভদ্রে
  3. অপ্রত্যাশিত বাধা
  4. অর্থহীন কথা
ব্যাখ্যা
• 'অকালের বাদলা' বাগধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।

অন্যদিকে,
- 'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ - অপরিহার্য অবলম্বন। 
- 'আগরম বাগড়ম' বাগধারার অর্থ - অর্থহীন কথা।
- 'অবরেসবরে' বাগধারার অর্থ - কালে-ভদ্রে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৪৭.
'অতল' কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) কুল
  2. খ) গভীর
  3. গ) কূল
  4. ঘ) বেলাভূমি
ব্যাখ্যা
- 'গভীর' শব্দের সমার্থক হচ্ছে 'অতল'

• 'গভীর' শব্দের সমার্থক:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়।

অপরদিকে,
• 'কুল' শব্দের সমার্থক:
- বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, বর্ণ।

• 'কূল' শব্দের সমার্থক:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পুলিন, পাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২২)।
৭,১৪৮.
'সিংহ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কেশরী
  2. ভুজঙ্গম
  3. পারীন্দ্র
  4. কলঙ্কষ
ব্যাখ্যা
• ভুজঙ্গম। 
- বিশেষ্য পদ। 
অর্থ:
- সর্প; সাপ; অহি। 

--------------
• 'সিংহ' শব্দের সমার্থক শব্দ:

পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হর্যক্ষ, মৃগপতি, পশুহিংসক, হরি, দ্বিরদান্তক, মৃগপতি, পারীন্দ্র, কলঙ্কষ, সিংহিকা।

অন্যদিকে, 
• 'সাপ/সর্প' ব্দের সমার্থক শব্দ:
সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান। 
৭,১৪৯.
'Capitulation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ধারকত্ব
  2. আত্মসমর্পণ
  3. উদ্‌ঘাটন
  4. নিষ্কাশন
ব্যাখ্যা
• 'Capitulation' এর বাংলা পরিভাষা — আত্মসমর্পণ।

অন্য অপশনের পারিভাষিক অর্থ:
• Capacity- ধারকত্ব, 
• Exposure- উদ্‌ঘাটন,
• Extraction- নিষ্কাশন। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,১৫০.
'অনভিজ্ঞ' অর্থ কোন বাগ্‌ধারাটির মধ্যে রয়েছে?
  1. কালে ভদ্রে
  2. কেবলা হাকিম
  3. উড়নচণ্ডী
  4. কংস মামা
ব্যাখ্যা
’কেবলা হাকিম’ বাগ্‌ধারাটির অর্থ = অনভিজ্ঞ।

অন্যদিকে,
- ’কালে ভদ্রে’ বাগ্‌ধারাটির অর্থ = কদাচিৎ।
- ’কংস মামা’ বাগ্‌ধারাটির অর্থ = নির্মম আত্মীয়।
- ’উড়নচণ্ডী’ বাগ্‌ধারাটির অর্থ = উচ্ছৃঙ্খল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর।
৭,১৫১.
‘যা কখনো নষ্ট হয় না এমন’ এর এক কথায় প্রকাশ কী?
  1. অনুক্ত
  2. অবিনশ্বর
  3. প্রত্যুৎপন্নমতি
  4. অধীত
ব্যাখ্যা
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

অন্যদিকে,
• ’যা বলা হয় নি এমন’ - অনুক্ত।
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ - অধীত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ - অনাহুত।
• ‘যা প্রকাশ করা হয় নি’ - অব্যক্ত। 
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ - অবক্তব্য।
• ‘যা আঘাত পায় নি’ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৫২.
‘সদ্ভাব’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. দূর
  2. বিভক্ত
  3. বিচ্ছেদ
  4. বিরোধ
ব্যাখ্যা
• ‘সদ্ভাব’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিরোধ।

অপশনে প্রদত্ত অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ:  
• দূর - নিকট।
• সংহত - বিভক্ত।
• বিচ্ছেদ - সন্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ)।
৭,১৫৩.
'Overlapping' এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. অতিমূল্যায়ন
  2. অতিরিক্ত মূল্য
  3. অতিমূল্যায়িত
  4. অধিক্রমণ
ব্যাখ্যা

'Overlapping' এর বাংলা পারিভাষিক - অধিক্রমণ।  

অন্যদিকে, 
'Over valuation' অর্থ - অতিমূল্যায়ন।  
'Over valued' অর্থ - অতিমূল্যায়িত। 
'Overcharge' অর্থ  - অতিরিক্ত মূল্য। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 

৭,১৫৪.
কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ? 
  1. জানিবার ইচ্ছা
  2. জয় করিবার ইচ্ছা 
  3. হনন করিবার ইচ্ছা
  4. যুদ্ধ করিবার ইচ্ছা 
ব্যাখ্যা
• জিগীষা (বিশেষ্য) - জয়লাভ করার ইচ্ছা। 

গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের সম্প্রসারিত রূপ:

• জিজীবিষা (বিশেষ্য) - বেঁচে থাকার ইচ্ছা। 
• জিজ্ঞাসা (বিশেষ্য) - জানার ইচ্ছা/কৌতুহল। 
• জিঘাংসা (বিশেষ্য) - বধ/হনন করার ইচ্ছা। 
• যুযুৎসা (বিশেষ্য) - যুদ্ধ করার অভিলাষ/ইচ্ছা। 

উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান।
৭,১৫৫.
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  1. ডাব
  2. সচিব
  3. কুচ্ছিত
  4. চেরদ্দ
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে,
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
• Secretary এর পারিভাষিক শব্দ - সচিব : সম্পাদক।  

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) অনুসারে, 
• কুচ্ছিত ও চেরদ্দ অর্ধ-তৎসম শব্দ যা এসেছে কুৎসিত ও শ্রাদ্ধ সংস্কৃত শব্দ থেকে। 

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• ডাব - দেশি শব্দ।
৭,১৫৬.
'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ -
  1. বিশৃঙ্খল অবস্থা
  2. বড়ো বড়ো কথা বলা
  3. তুচ্ছ জ্ঞান করা
  4. তোষামুদে
ব্যাখ্যা

• 'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ জ্ঞান করা

অন্যদিকে,
'নয়-ছয়' অর্থ - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
'ছক্কাপাঞ্জা করা' অর্থ - বড়ো বড়ো কথা বলা।
'ধামাধরা' অর্থ - তোষামুদে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,১৫৭.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন- ’তালকানা’
  1. বেতাল হওয়া
  2. শ্রমবিমুখ
  3. বেহায়া
  4. মোসাহেব
ব্যাখ্যা
• তালকানা বাগ্‌ধারাটির অর্থ- বেতাল হওয়া।
যেমন:
- চোখে চশমা, আর চশমা খুঁজে বেড়াচ্ছে, আচ্ছা তালকানা লোক।

• ঢাকের কাঠি বাগ্‌ধারাটির অর্থ- মোসাহেব।
যেমন:
- তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি,তিনি যা বলেন,তুমি তাই বলো।

• ননীর পুতুল বাগ্‌ধারাটি অর্থ- শ্রমবিমুখ।
যেমন:
ছেলেটি একেবারে ননীর পুতুল, একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে।

• ঠোঁটকাটা বাগ্‌ধারাটির অর্থ- বেহায়া।
যেমন:
- তোমার মতো ঠোঁট কাটা ছেলে আর দেখিনি, মুখের ওপর এ কথা বললে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
৭,১৫৮.
'বিহঙ্গের ধ্বনি' এর বাক্য সংকোচন —
  1. গুঞ্জন
  2. শিঞ্জন
  3. কাকলি
  4. শ্বাদল
ব্যাখ্যা

• 'বিহঙ্গের ধ্বনি' বাক্য সংকোচন — কাকলি। 

অন্যান অপশনের বাক্য সংকোচন: 
• 'অলঙ্কারের ধ্বনি' — শিঞ্জন,
• ভ্রমরের শব্দ — গুঞ্জন,  
• 'তৃণাচ্ছাদিত ভূমি'- শ্বাদল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,১৫৯.
'Plagiarism' এর বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. কুম্ভিলকবৃত্তি
  2. জলৌকাবৃত্তি
  3. অবকাশযাপন
  4. নীতিবাগীশ
ব্যাখ্যা
• 'Plagiarism' এর বাংলা প্রতিশব্দ কুম্ভিলকবৃত্তি।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Bank rate- ব্যাংক হার,
- Bankrupt- দেউলিয়া,
- Badge- তকমা,
- Background- পটভূমি,
- Attestation- সত্যায়ন,
- Assassination- গুপ্তহত্যা,
- Assembly- পরিষদ,
- Assessment- নির্ধারণ, কর নির্ধারণ,
- Asylum- আশ্রয়,
- Attachment- ক্রোক.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৬০.
‘অগ্রজ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. দুর্বল
  2. ঢালু
  3. অনুজ
  4. পশ্চাৎ
ব্যাখ্যা
• ‘অগ্রজ’ শব্দের বিপরীত শব্দ - অনুজ

অন্যদিকে,
- 'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ - দুর্বল।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ - সমান।
- 'অগ্র' শব্দের বিপরীত শব্দ - পশ্চাৎ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৬১.
'বীরপ্রসূ' বলতে কী বোঝায়?
  1. যে নারী বীর
  2. যে নারী আনন্দ দান করে
  3. যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা
  4. যে নারী বীর সন্তান প্রসব করে
ব্যাখ্যা
• 'যে নারী বীর সন্তান প্রসব করে' এর এক কথায় প্রকাশ - বীরপ্রসূ

অন্যদিকে,
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা - মহাশ্বেতা। 
যে নারী আনন্দ দান করে - বিনোদিনী।
যে নারী বীর - বীরাঙ্গনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,১৬২.
‘খগ’ শব্দটির অর্থ কি?
  1. ক) ঘোড়া
  2. খ) বাঘ
  3. গ) পাখি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

খগ (বিশেষণ) আকাশে গমনকারী; শূন্যে বিচরণকারী।

(বিশেষ্য)
১ পাখি
২ বায়ু
৩ সূর্য; গ্রহ

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

৭,১৬৩.
'Faction' এর বাংলা পরিভাষা -
  1. ভগ্নাংশ
  2. প্রতিরূপ
  3. উপদল
  4. কথাসাহিত্য
ব্যাখ্যা
• 'Faction' এর বাংলা পরিভাষা - উপদল

অন্যদিকে,
Facsimile - প্রতিরূপ। 
Fiction - কথাসাহিত্য। 
Fraction - ভগ্নাংশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১৬৪.
'উপাধান' শব্দের অর্থ কী?
  1. সুন্দর
  2. ভ্রমণ
  3. বালিশ
  4. অনবরত
ব্যাখ্যা

• 'উপাধান' শব্দের অর্থ - বালিশ। 

অন্যদিকে, 
'অবিরাম' শব্দের অর্থ - অনবরত,বিরামহীন।
'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ
'অভিরাম' শব্দের অর্থ - সুন্দর

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭,১৬৫.
'আবৃত' শব্দের সমার্থক কোনটি ?
  1. নিবৃত
  2. নিভৃত
  3. নিরস্ত
  4. নিরস্ত্র
ব্যাখ্যা
কতিপয় প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ:
নিরস্ত - ক্ষান্ত 
নিরস্ত্র - অস্ত্রহীন 
নিবৃত - আবৃত
নিভৃত - গোপন 

উৎস: উৎস : নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২০২১)
৭,১৬৬.
Civil War শব্দের পারিভাষিক অর্থ কি?
  1. বেসামরিক যুদ্ধ
  2. গৃহযুদ্ধ
  3. স্নায়ুযুদ্ধ
  4. মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
Civil War শব্দের পারিভাষিক অর্থ গৃহযুদ্ধ।
স্নায়ুযুদ্ধ এর ইংরেজি পরিভাষা - Cold War.
মুক্তিযুদ্ধ এর ইংরেজি পরিভাষা - Liberation War
সূত্রঃ বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৭,১৬৭.
'Vegetarian' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) বন্য জীবজন্তু
  2. খ) বন্যপ্রাণী
  3. গ) নিরামিষাশী
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
'Vegetarian' শব্দের বাংলা পরিভাষা- নিরামিষাশী। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৭,১৬৮.
'Bulletin' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রজ্ঞাপন
  2. সম্প্রচার
  3. বিজ্ঞাপন
  4. জ্ঞাপনপত্র
ব্যাখ্যা
• 'Bulletin' শব্দের বাংলা পরিভাষা: 'জ্ঞাপনপত্র'। 

অন্যদিকে, 
Notification শব্দের বাংলা পরিভাষা: প্রজ্ঞাপন,
Broadcast শব্দের বাংলা পরিভাষা: সম্প্রচার,
Advertisement শব্দের বাংলা পরিভাষা: বিজ্ঞাপন। 

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Constitution - সংবিধান।
Constituency - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto - ইশতেহার।
Manuscript - পাণ্ডুলিপি।
‘Edition’ - সংস্করণ।
'Manual’ - সারগ্রন্থ।
‘Memorandum’ - স্মারকলিপি।
Gazette - ঘোষণাপত্র।
Invoice - চালান, প্রেরিতক-সূচি।
Armour- বর্ম।
Constipation- কোষ্ঠকাঠিন্য।
 
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,১৬৯.
কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয়?
  1. ত্রিযামা
  2. শর্বরী
  3. নীরদ
  4. তামসী
ব্যাখ্যা
রাত্রি’ শব্দের সমার্থক শব্দ:
নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, ক্ষণদা, যামবতী, যামী, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিনী, অন্ধিকা, শর্বরী, বিভবরী।

অন্যদিকে,
‘নীরদ' শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৭০.
‘কিষ্কিন্ধ্যাকাণ্ড' বাগ্‌ধারার অর্থ -
  1. ভণ্ড
  2. গুজব
  3. প্রয়োজনে গুরুত্ব
  4. তুমুল হট্টগোল
ব্যাখ্যা
- ‘কিষ্কিন্ধ্যাকাণ্ড’ বাগ্‌ধারার অর্থ - তুমুল হট্টগোল

অন্যদিকে,
- 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
- 'উড়ো কথা' বাগ্‌ধারার অর্থ - গুজব।
- ‘গরজ বড় বালাই' বাগ্‌ধারার অর্থ - প্রয়োজনে গুরুত্ব।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৭১.
'Quinquennial' শব্দের পারিভাষিক অর্থ-
  1. পঞ্চদশ
  2. সারি সারি
  3. ভাগফল
  4. পঞ্চবার্ষিক
ব্যাখ্যা

• 'Quinquennial' শব্দের পারিভাষিক অর্থ পঞ্চবার্ষিক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭,১৭২.
'প্রফুল্ল' এর বিপরীত শব্দ কী?
  1. কষ্ট
  2. ম্লান
  3. কুৎসা
  4. নিন্দা
ব্যাখ্যা
• 'প্রফুল্ল' অর্থ - আনন্দিত।
• 'ম্লান' শব্দের অর্থ: বিষণ্ণ, মলিন, ক্ষীণ, নিষ্প্রভ, অতিশীর্ণ।

সুতরাং, 'প্রফুল্ল' এর বিপরীত শব্দ - 'ম্লান'।

বিপরীতার্থক শব্দ - 
→ প্রফুল্ল - ম্লান/বিষন্ন;
→ প্রসন্ন - বিষন্ন/অপ্রসন্ন;
→ প্রশংসা - নিন্দা/ কুৎসা;
→ পূজক/পূজারি - পূজিত;
→ বিশেষ - সামান্য/নির্বিশেষ;
→ বরণ - বিসর্জন/বিদায়;
→ নির্মল -পঙ্কিল/সমল;
→ ন্যূন - অধিক/অন্যূন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১৭৩.
‘জমক’ ও 'যমক' শব্দজোড়ের অর্থ কোনটি?
  1. জোড়া ও সমারোহ
  2. সমারোহ ও জোড়া
  3. প্রহর ও প্রাচুর্য
  4. প্রাচুর্য ও প্রহর
ব্যাখ্যা
শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। 
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
জমক - সমারোহ
যমক - জোড়া
→ জাম - ফলবিশেষ।
→ যাম - প্রহর।
→ ধুম - প্রাচুর্য।
→ ধূম - ধোঁয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,১৭৪.
কোন জোড়াটি ভিন্নার্থক?
  1. ক) বকধার্মিক - বিড়াল তপস্বী
  2. খ) মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
  3. গ) ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
  4. ঘ) অন্ধের যষ্টি – অক্কা পাওয়া
ব্যাখ্যা
'বকধার্মিক' বাগধারাটির অর্থ- 'ভণ্ডসাধু'
'বিড়াল তপস্বী' বাগধারাটির অর্থ- 'ভণ্ডসাধু' 

মনিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ- 'উপযুক্ত মিলন' 
সোনায় সোহাগা বাগধারাটির অর্থ- 'উপযুক্ত মিলন' 

ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ- 'সামান্য সম্পদ হলেও অহংকার'  
ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ- 'অসম্ভব ঘটনা'  

'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ- 'একমাত্র অবলম্বন'  
'অক্কা পাওয়া' বাগধারাটির অর্থ- 'মারা যাওয়া'   

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৭৫.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) স্বকীয় - পরকীয়
  2. খ) অর্পণ - প্রত্যর্থী
  3. গ) প্রার্থী - অর্থী
  4. ঘ) পূর্ণ - পূর্ণতা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল = স্বকীয় - পরকীয়

অন্যদিকে, 
অর্পণ - গ্রহণ/প্রত্যর্পণ।
পূর্ণ - শূণ্য।
প্রত্যর্থী - অর্থী।
প্রবণতা - উদাসীনতা।
পথ - বিপথ।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১৭৬.
'যার বংশ পরিচয় বা স্বভাব কেউই জানে না' - এর সংক্ষেপণ হলো - 
  1. অজ্ঞাতকুলীন
  2. অজ্ঞাতকুলশীল
  3. কুলবংশহীন
  4. বংশ পরিচয়হীন
ব্যাখ্যা
• 'যার বংশ পরিচয় বা স্বভাব কেউই জানে না' - এর সংক্ষেপণ হলো - অজ্ঞাতকুলশীল

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• 'অলংকারের ধ্বনি' এর এককথায় প্রকাশ - শিঞ্জন।
• ‘হরিণের চর্ম’ এর এককথায় প্রকাশ - অজিন।
• ‘ভ্রমরের শব্দ’ এর এককথায় প্রকাশ - গুঞ্জন।
• ‘নূপুরের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৭৭.
'ঈষৎ নীলবর্ণ' বলতে বোঝায়? 
  1. অনিল
  2. নীলিম
  3. নীলাভ
  4. নীলা
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) নীলাভ।

------------------
ব্যাখ্যা:
-'ঈষৎ নীলবর্ণ' অর্থ বোঝায় — সামান্য বা হালকা নীল রঙের।
- এর এক কথায় প্রকাশ হলো — 'নীলাভ'।

অন্যান্য অপশনগুলোর অর্থ:
- নীলিম — নীল বর্ণযুক্ত (সম্পূর্ণ নীল, সামান্য নয়)।
- অনিল — বাতাস।
- নীলা — মূল্যবান নীলাভ রত্নবিশেষ।

'আভ' প্রত্যয়ের ব্যবহার:
- 'আভ' প্রত্যয় যোগ করে 'সামান্য' বা 'হালকা' অর্থ প্রকাশ করা হয়।
যেমন- 
 — নীল + আভ = নীলাভ (ঈষৎ নীলবর্ণ)।
 — পীত + আভ = পীতাভ (ঈষৎ হলুদবর্ণ)।
 — শ্বেত + আভ = শ্বেতাভ (ঈষৎ সাদাবর্ণ)।

সুতরাং 'ঈষৎ নীলবর্ণ' এর সঠিক এক কথায় প্রকাশ — 'নীলাভ'।
 
অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
• "ইষৎ রক্তবর্ণ" — 'আরক্ত'।
• 'ইষৎ উষ্ণ' — 'কবোষ্ণ'।
• 'ঈষৎ কম্পিত' — 'আধুত'।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৭,১৭৮.
'সৌভাগ্যের বিষয়' কোন বাগ্‌ধারা দ্বারা প্রকাশ করা যায়? 
  1. একাদশে বৃহস্পতি
  2. চাঁদের হাট 
  3. অষ্টরম্ভা
  4. অদৃষ্টের পরিহাস 
ব্যাখ্যা
• 'একাদশে বৃহস্পতি' বাগ্‌ধারাটির অর্থ 'সৌভাগ্যের বিষয়'।

অন্যদিকে,
- 'চাঁদের হাট' বাগ্‌ধারাটির অর্থ - আনন্দের প্রাচুর্য
- 'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ - ফাঁকি।
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৭৯.
'যিনি অতিশয় হিসাবি' এর বাক্য সংক্ষেপণ কী?
  1. পাটোয়ারি
  2. পীড্যমান
  3. হিসাবকারী
  4. হিসাবরক্ষী
ব্যাখ্যা
• 'যিনি অতিশয় হিসাবি' এর বাক্য সংক্ষেপণ - পাটোয়ারি। 

 কিছু এককথায় প্রকাশ দেওয়া হলো:
- অকালে যাকে জাগরণ করা হয় = অকালবোধন,
- যার কোন কিছু থেকেই ভয় নেই = অকুতোভয়,
- যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন = অনন্যসাধারণ,
- কি করতে হবে যে স্থির করতে পারে না = কিংকর্তব্যবিমূঢ়,
- দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার = সব্যসাচী,
- যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১৮০.
'মিত্র' এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বন্ধু
  2. খ) বৈরী
  3. গ) সেতু
  4. ঘ) সুরভী
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দযুগল সমূহ-
- বৈরী - মিত্র 
- রাজি - নারাজ/গররাজি
- শবল - একবর্ণা 
- বিনীত - উদ্ধত/দুর্বিনীত 
- তুহিন - উষ্ণতা
- প্রাচ্য - প্রতীচ্য
- সুরভী - পুতি

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,১৮১.
'কৃশাঙ্গ' এর বিপরীতার্থক শব্দ -
  1. শ্বেতাঙ্গ
  2. মন্থর
  3. ক্ষীণ
  4. স্থূলাঙ্গ
ব্যাখ্যা
• 'কৃশাঙ্গ' এর বিপরীতার্থক শব্দ - স্থূলাঙ্গ

উল্লেখ্য,
'কৃশাঙ্গ' শব্দের অর্থ - ক্ষীণ-কায়, কৃশকায়,দুর্বল দেহবিশিষ্ট।
'স্থূলাঙ্গ' শব্দের অর্থ - মোটা শরীরের অধিকারী।

অন্যদিকে,
কৃষ্ণাঙ্গ - শ্বেতাঙ্গ।
ক্ষিপ্র - মন্থর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,১৮২.
‘ছিনিমিনি খেলা’ - বাগধারাটির অর্থ কী?
  1. আশায় নৈরাশ্য
  2. দুর্লভ বস্তু
  3. নষ্ট করা
  4. সস্তা দর
ব্যাখ্যা
• 'ছিনিমিনি খেলা' বাগধারাটির অর্থ - নষ্ট করা।

অন্যদিকে,
• 'ছকড়া নকড়া' বাগধারাটির অর্থ - সস্তা দর।
• 'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ - দুর্লভ বস্তু। 
• 'গুড়ে বালি' বাগধারাটির অর্থ - আশায় নৈরাশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭,১৮৩.
অবনী এর সমার্থক শব্দ নয় -
  1. ক) পৃথিবী
  2. খ) ভূমি
  3. গ) প্রসূন
  4. ঘ) দেশ
  5. ঙ) উপরের সবগুলো
ব্যাখ্যা
অবনি, অবনী [অবোনি] (বিশেষ্য) অর্থ পৃথিবী; ভূমি; দেশ।
৭,১৮৪.
‘চোখের বালি’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. চক্ষুলজ্জা
  2. চক্ষুশূল
  3. প্রতিবন্ধক
  4. শুভাশুভের লক্ষণ
ব্যাখ্যা
• ‘চোখের বালি’ বাগ্‌ধারাটির অর্থ - চক্ষুশূল।
• চক্ষুশূল অর্থ- দেখলে বিরক্তিবোধ হয় এমন ব্যক্তি।

অন্যদিকে,
• ‘চোখের চামড়া/পর্দা’ অর্থ - চক্ষুলজ্জা।
• ‘চোখ নাচা’ অর্থ - শুভাশুভের লক্ষণ।
• ‘পথের কাঁটা’ অর্থ - প্রতিবন্ধক।

• আরো কিছু বাগ্‌ধারা হলো:
- ‘চোখ পাকানো’ অর্থ - ক্রোধ দেখানো।
- ‘চোখে আঙুল দিয়ে দেখানো’ অর্থ - বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
- ‘চোখে চোখে রাখা’ অর্থ - সতর্ক নজরদারি।
- ‘চোখে ধুলো দেওয়া’ অর্থ - ফাঁকি দেওয়া।
- ‘চোখে পড়া’ অর্থ - সুনজরে পড়া।
- ‘চোখে সরষে ফুল দেখা’ অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৮৫.
'জল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বুনিধি
  2. উদক
  3. বারিদ
  4. উর্বী
ব্যাখ্যা
• 'জল' এর সমার্থক শব্দ 'উদক'।

• জল এর অন্যান্য সমার্থক শব্দ:
- অপ্, উদক, সলিল, পয়ঃ, তোয়, বারি, অম্বু, নীর, পানি, সলিল, প্রাণদ,পুষ্কর, ইরা, ইলা ইত্যাদি।

অন্যদিকে,
- 'অম্বুনিধি' অর্থ সাগর।
- 'বারিদ' অর্থ মেঘ।
- 'উর্বী' অর্থ পৃথিবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৮৬.
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ঐতিহাসিক
  2. ঐহিক
  3. ইতিহাসবেত্তা
  4. ইতিহাসকার
ব্যাখ্যা
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ: 'ইতিহাসবেত্তা'। 

অন্য অপশনে,
‘ইতিহাস রচনা করেন যিনি’ এর এক কথায় প্রকাশ - ঐতিহাসিক।
‘ইহলোক বিষয়ক’ এর এক কথায় প্রকাশ - ঐহিক।
‘ইতিহাস রচয়িতা’ এর এক কথায় প্রকাশ - ইতিহাসকার। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৮৭.
’প্রগাঢ়’ শব্দের অর্থ কী?
  1. ঐশ্বর্য
  2. ঐক্য
  3. ঐকান্তিক
  4. ঐতিহ্য
ব্যাখ্যা
’ঐকান্তিক’ শব্দের অর্থ: প্রগাঢ়, আত্যন্তিক, একনিষ্ঠ  দৃঢ়। 

অন্যদিকে,
’ঐশ্বর্য’ এর সমার্থক শব্দ: বৈভব, ধন-সম্পত্তি, মহিমা, বিত্ত, প্রতিপত্তি, বিভব।
’ঐক্য’ এর সমার্থক শব্দ: একতা, একত্ব, অভেদ।
’ঐতিহ্য’ এর সমার্থক শব্দ: কিংবদন্তি, বিশ্রুতি।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,১৮৮.
নিচের কোন বাগ্‌ধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. দা-কুমড়ো সম্বন্ধ
  2. হরিহর আত্মা
  3. আদায় কাঁচকলায়
  4. সাপে-নেউলে
ব্যাখ্যা
• “হরিহর আত্মা” বাগ্‌ধারার অর্থ - অন্তরঙ্গ বন্ধুত্ব।

সমার্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা হচ্ছে:
• ‘আদায় কাঁচকলায়’ অর্থ - ঘোর শত্রুতা।
• ‘সাপে-নেউলে’ অর্থ - ভীষণ শত্রুতা।
• ‘অহিনকুল সম্বন্ধ‘ অর্থ - ভীষণ শত্রুতা।
• ‘দা-কুমড়ো সম্বন্ধ’ অর্থ - শত্রুতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৮৯.
‘বাহুল্য’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংক্ষেপ
  2. সংকীর্ণ
  3. সংশ্লেষণ
  4. বিযুক্ত
ব্যাখ্যা

• ‘বাহুল্য’ শব্দের বিপরীতার্থক শব্দ - সংক্ষেপ/ স্বল্পতা।

অন্যান্য বিপরীতার্থক শব্দ হলো:
• বিস্তৃত = সংকীর্ণ;
• যুক্ত = বিযুক্ত;
• বিশ্লেষণ = সংশ্লেষণ।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৭,১৯০.
বাগ্‌যন্ত্রের অংশ নয় কোনটি?
  1. নাসিকা
  2. ফুসফুস
  3. শ্বাসতন্ত্র
  4. দন্তমূল
ব্যাখ্যা
• বাগ্‌যন্ত্রের অংশ নয়- শ্বাসতন্ত্র। 

• বাগ্‌যন্ত্র:

ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভুক্ত।

বাগ্‌যন্ত্র বিভিন্ন অংশগুলো হলো: 
- ফুসফুস,
- শ্বাসনালি,
- স্বরযন্ত্র,
- জিত,
- আলজিভ,
- তালু,
- দন্তমূল ও দন্ত,
- ওষ্ঠ,
- নাসিকা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৭,১৯১.
'কুবেরের ভাণ্ডার' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কৃপণের ধন
  2. অফুরন্ত ঐশ্বর্য
  3. পরহস্তে ধন
  4. আকাঙ্ক্ষিত বস্তু
ব্যাখ্যা
'কুবেরের ভাণ্ডার' বাগ্‌ধারাটির অর্থ: অফুরন্ত ঐশ্বর্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- সাপের পাঁচ পা দেখা - দর্প / অহংকারের বাড়াবাড়ি।
- সাতকাণ্ড রামায়ণ - মস্তবড় ব্যাপার।
- সোনায় সোহাগা - মনিকাঞ্চন।
- শিকায় তোলা - স্থগিত।
- লেফাফা দুরস্ত - বাইরে পরিপাটি।
- লবেজান করা - নাজেহাল করা। 
- লেজে গোবরে - বিশৃঙ্খলা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৯২.
‘একাদশে বৃহস্পতি’ এর বিপরীত বাগধারা নয় কোনটি?
  1. আটকপালে
  2. অদৃষ্টের পরিহাস
  3. ইঁদুর কপালে
  4. চাঁদ-কপালে
ব্যাখ্যা
• ‘একাদশে বৃহস্পতি’ এর সমার্থক বাগধারা - চাঁদ-কপালে; যার অর্থ - ভাগ্যবান।

অন্যদিকে,
‘একাদশে বৃহস্পতি’ এর বিপরীত বাগধারা - আটকপালে, অদৃষ্টের পরিহাস, ইঁদুর কপালে; যাদের অর্থ - মন্দভাগ্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘কেবলা হাকিম’ বাগধারাটির অর্থ = অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’ বাগধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’ বাগধারাটির অর্থ = অপব্যয়ী।
- ‘ক-অক্ষর গোমাংশ’ বাগধারাটির অর্থ = সম্পূর্ণ মূর্খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,১৯৩.
’লেফাফা দুরস্ত’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) দীর্ঘজীবী
  2. খ) অনিষ্টকারী
  3. গ) বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি
  4. ঘ) বিপর্যস্ত অবস্থা
ব্যাখ্যা
’লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ- 'বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি' 
বাক্য গঠন: গরিব হলে কী হবে, তাঁর লেফাফা দুরস্ত ভাব আর গেল না। 

তাছাড়া,
- 'ভূষন্ডীর কাক' বাগধারাটির অর্থ= দীর্ঘজীবী, 
- 'বিষবৃক্ষ' বাগধারাটির অর্থ= অনিষ্টকারী
- 'ঝড়ো কাক' বাগধারাটির অর্থ= বিপর্যস্ত অবস্থা, 

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ও অর্থ:
- ভরাডুবি বাগধারাটির অর্থ= সর্বনাশ, 
- মাথা খাওয়া বাগধারাটির অর্থ= নষ্ট করা 
- 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ = ভূমিকা

উৎসঃ উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড.  হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করন)।
৭,১৯৪.
“কলকে পাওয়া” বাগ্‌ধারার অর্থ কোনটি ?
  1.  কিনারা পাওয়া
  2.  নেশায় পাওয়া
  3. স্বীকৃতি পাওয়া
  4. খারাপ সংবাদ পাওয়া
ব্যাখ্যা

•  “কলকে পাওয়া” বাগ্‌ধারার অর্থ স্বীকৃতি পাওয়া।

•কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- শাখের করাত = উভয় সংকট।
- আটকপালে = হতভাগ্য।
- কাঁচা টাকা = নগদ উপার্জন।
- কেতাদুরস্ত = পরিপাটি।
- কৈ মাছের প্রাণ = যা সহজে মরে না।
- গোবর গণেশ = মূর্খ।

উৎস: ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ, বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।

৭,১৯৫.
'চেটেনেটে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শুভাশুভের লক্ষণ
  2. সামান্য লোক
  3. কমবয়সী বধূ
  4. ভারবাহী
ব্যাখ্যা
• 'চেটেনেটে' বাগ্‌ধারাটির অর্থ - কমবয়সী বধূ

অন্যদিকে,
- 'চোখ নাচা' বাগ্‌ধারাটির অর্থ - শুভাশুভের লক্ষণ।
- 'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য লোক।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’ বাগধারাটির অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’ বাগধারাটির অর্থ = বেহায়া।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী।
‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ = ভণ্ড।
'ঝিঙেফুল ফোটা' বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৭,১৯৬.
'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সুন্দর
  2. সমুদ্র
  3. চাঁদ
  4. রাত
ব্যাখ্যা
• শর্বরী (বিশেষ্য পদ),
অর্থ:
- রাত্রি; রজনী; ক্ষণদা; নিশা; বিভাবরী; যামিনী।

'রাত/রাত্রি' এর সমার্থক শব্দ:

রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৭,১৯৭.
‘বৃদ্ধি’ শব্দের বিপরীত শব্দ-
  1. ঋদ্ধি
  2. সিদ্ধি
  3. হ্রাস
  4. সংকীর্ণ
ব্যাখ্যা
• 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ: 'বৃদ্ধি'। 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
‘সংকীর্ণ’ শব্দের বিপরীত হলো- প্রশস্ত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,১৯৮.
‘কোরক’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কলিকা
  2. খ) কুহক
  3. গ) কলেবর
  4. ঘ) কলকন্ঠ
ব্যাখ্যা
কোরক এর সমার্থক শব্দ কুঁড়ি, মুকুল, কলি, কলিকা। কুহক এর সমার্থক শব্দ মায়া, ইন্দ্রজাল, ছল, ধোকা। কলেবর এর সমার্থক শব্দ দেহ, কায়া, গা, গাত্র,তনু,শরীর। কলকন্ঠ এর অর্থ কোকিল। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
৭,১৯৯.
'পনস'- কোন ফলের সংস্কৃত নাম?
  1. আম
  2. কাঁঠাল
  3. লিচু
  4. আনারস
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পনস'- সংস্কৃত শব্দ। 
 - শব্দের অর্থ - কাঁঠাল।
-------------------
• আরো কিছু শব্দার্থ:
অছি- অভিভাবক,
অধমর্ণ- ঋণী বা ঋণগ্রহীতা,
অভ্র- আকাশ,
অমরাবতী- স্বর্গ বা স্বর্গীয় উদ্যান,
আধার- স্থান,
কান্তা- নারী,
উর্ণনাভ- মাকড়সা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৭,২০০.
‘Calx’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দীপ
  2. ভস্ম
  3. তাপ
  4. নিষ্প্রদীপ
ব্যাখ্যা
• ‘Calx’ এর বাংলা পরিভাষা: ভস্ম

অন্যদিকে, 
• ‘Burner’ এর বাংলা পরিভাষা - দীপ।
• ‘Calor’ এর বাংলা পরিভাষা - তাপ।
• ‘Black-out’ এর বাংলা পরিভাষা - নিষ্প্রদীপ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।