বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৭১ / ৮১ · ৭,০০১৭,১০০ / ৮,১৭১

৭,০০১.
'Etiquette' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. নৈতিকতা
  2. নীতিনির্ধারণ
  3. শিষ্টাচার
  4. সারগ্রন্থ
ব্যাখ্যা

• 'Etiquette' শব্দটির বাংলা পরিভাষা - শিষ্টাচার

অন্যদিকে,
- Manual - সারগ্রন্থ।

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- Etiquette - শিষ্টাচার।
- Ethics - নীতিবিদ্যা।
- Edition - সংস্করণ।
- Gazette - ঘোষণাপত্র।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation - কোষ্ঠকাঠিন্য।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৭,০০২.
'স্যমীক' শব্দের অর্থ কী?
  1. ক) যোদ্ধা
  2. খ) উই পোকা
  3. গ) নদী
  4. ঘ) নৈশযুদ্ধ
ব্যাখ্যা
স্যমীক (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- বিল্মীক, উই । 
- মেঘ । 
- শমিবৃক্ষ, সাঁই গাছ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,০০৩.
'শকুনি মামা' বাগধারাটির অর্থ-
  1. ক) তোষামোদকারী
  2. খ) ভাবনাচিন্তাহীন
  3. গ) কুটিল চরিত্র
  4. ঘ) সামান্য লোক
ব্যাখ্যা
'শকুনি মামা' বাগধারাটির অর্থ- 'কুটিল চরিত্র' 
বাক্য গঠন: শকুনি মামাদের কাছে থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। 

তাছাড়া, 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- খোদার খাসি বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- 'আদার ব্যাপারি' বাগধারাটির অর্থ - 'সামান্য লোক'

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ।
৭,০০৪.
'যে নারীর হাসি সুন্দর'- এর বাক্য সংক্ষেপণ কী হবে?
  1. শুচিস্মিতা
  2. সুস্মিতা
  3. প্রিয়ংবদা।
  4. অনূঢ়া
ব্যাখ্যা
• 'যে নারীর হাসি সুন্দর'- সুস্মিতা। 

• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা। 
- যে নারীর পতি নেই, পুত্রও নেই - অবীরা। 
- যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা। 
- যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ। 
- যে নারী আনন্দ দান করে - বিনোদিনী। 
- যে নারী বীর - বীরাঙ্গনা। 
- যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা। 
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত - শুচিস্মিতা। 
- যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া। 
- যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা। 
- যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া। 
- যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০০৫.
'কর্কশ' এর বিপরীতার্থক শব্দ -
  1. নীরস
  2. শ্রুতিকটু
  3. কোমল
  4. ঠাণ্ডা
ব্যাখ্যা
• 'কর্কশ' এর বিপরীতার্থক শব্দ - কোমল

উল্লেখ্য,
'কর্কশ' শব্দের অর্থ - অমসৃণ, পরুষ, শ্রীহীন, শ্রুতিকটু, নীরস
'কোমল' শব্দের অর্থ - নরম, ললিত, মধুর, মৃদু।

অন্যদিকে,
ঠাণ্ডা - গরম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,০০৬.
'Manual' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. স্মারকলিপি
  2. পাণ্ডুলিপি
  3. সারগ্রন্থ
  4. শিক্ষানবিশ
ব্যাখ্যা
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Appendix' - পরিশিষ্ট।
• ‘Manuscript’ - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ - স্মারকলিপি।
• ‘Gazette’ - ঘোষণাপত্র।
• ‘Apprentice’ - শিক্ষানবিশ। 
• ‘Manifesto’ - ইশতেহার।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,০০৭.
‘কাঁখ’ শব্দের অর্থ কী?
  1. ক) পাখি বিশেষ
  2. খ) কাখাল
  3. গ) কাধ
  4. ঘ) কলসি
ব্যাখ্যা

কাঁক - পাখি বিশেষ

কাঁখ - কাখাল

উৎসঃ বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেনি।
৭,০০৮.
‘কলমের এক খোঁচা’ বাগধারাটির অর্থ কী?
  1. চূড়ান্ত মীমাংসা
  2. লিখিত আদেশ
  3. পত্র লিখন
  4. ধ্বংস করা
ব্যাখ্যা
- 'কলমের এক খোঁচা' বাগধারাটির অর্থ হচ্ছে লিখিত আদেশ।
• বাক্য গঠন: কলমের এক খোঁচায় দুর্বৃত্তদের চাকরি চলে গেল।

• এরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘কাগজে কলমে’ বাগধারার অর্থ -  লিখিতভাবে।
- ‘হাতেখড়ি’ বাগধারার অর্থ - শিক্ষার গুরু।
- ‘কড়ায় গন্ডায়’ বাগধারার অর্থ - চুলচেরা হিসাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৭,০০৯.
‘Zenith’ শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) খমধ্য
  2. খ) ধর্মান্ধ
  3. গ) আগ্রহ
  4. ঘ) উদ্দীপনা
ব্যাখ্যা
‘Zenith’ শব্দের বাংলা পরিভাষা - খমধ্য, সুবিন্দু।
Zeal - আগ্রহ ;
Zest - উদ্দীপনা ;
Zealot-ধর্মান্ধ।
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং অভিগম্য অভিধান]
৭,০১০.
বসুমতি শব্দটির একার্থক কোনটি?
  1. পত্রিকা
  2. পার্থিব
  3. সুমতি
  4. মেদিনী
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
৭,০১১.
বীর সন্তান প্রসব করে যে নারী- এর এক কথায় প্রকাশ কর-
  1. বীরভোগ্যা
  2. রত্মগর্ভা
  3. বীরপ্রসূ
  4. স্বর্ণমাতা
ব্যাখ্যা
বীর সন্তান প্রসব করে যে নারী- এর এক কথায় প্রকাশ = বীরপ্রসূ

নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
যে নারীর স্বামীও নেই সন্তানও নেই = অবীরা
যে নারী বীর = বীরাঙ্গনা।
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,০১২.
'মর্মকে পীড়া দেয় যে'- এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) মনসিজ
  2. খ) দোদুল্যমান
  3. গ) মর্মন্তুদ
  4. ঘ) মর্মান্তিক
ব্যাখ্যা
'মর্মকে পীড়া দেয় যে' এর বাক্য সংকোচন- 'মর্মন্তুদ'

তাছাড়া,
'মনে যার জন্ম' এর বাক্য সংকোচন- 'মনসিজ'
'যা বারবার দুলছে' এর বাক্য সংকোচন- 'দোদুল্যমান'
'মর্মে বেদনা দেয় যা' এর বাক্য সংকোচন- 'মর্মান্তিক'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৭,০১৩.
'সৌম্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কোমল
  2. উগ্র
  3. নম্র
  4. কঠিন  
ব্যাখ্যা

- ‘সৌম্য’ মানে শান্ত, নম্র বা মৃদুভাষী।
- ‘সৌম্য’ এর বিপরীতার্থক শব্দ- উগ্র।
- আর 'উগ্র' শব্দের অর্থ হলো প্রচণ্ড, তীব্র, ভীষণ, কটু, বা ভীষণ রাগী।
∴ সৌম্য = উগ্র।
-----------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুসন্ধান — উপেক্ষা,
 কৃপণ — বদান্য,
 বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বৃত্ত,
 বীর — ভীরু,
 সংশয় — প্রত্যয়,
 সরু — মোটা,
 উর্বর — ঊষর / অনুর্বর,
 বিরত — উদ্যত / রত / নিরত,
 যুদ্ধ — শান্তি,
 আবাহন — বিসর্জন,
 কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক,
 আকস্মিক — চিরন্তন,
 চঞ্চল — স্থির / নিশ্চল / অবিচল,
 অলস — পরিশ্রমী,
 ক্ষীয়মান — বর্ধমান,
 কৃশ — স্থূল,
 পরাস্ত — জয়ী,
 কপট — সরল / অকপট,
 অসীম — সসীম,
 মায়া — নির্মমতা,
 অনুরাগ — বিরাগ,
 বিষাদ — আনন্দ / হর্ষ,
 ভূত — ভবিষ্যৎ,
 প্রাচীন — নবীন / নব্য / অর্বাচীন,
 বিনীত — উদ্ধত / দুর্বিনীত,
 ধ্বনি — প্রতিধ্বনি,
 অনুগ্রহ — নিগ্রহ,
 সরল — কুটিল / জটিল / গরল,
 অমৃত — গরল,
 আবির্ভাব — তিরোভাব,
 জঙ্গম — স্থাবর,
 নশ্বর — অবিনশ্বর,
 সুন্দর — কুৎসিত,
 আপদ — সম্পদ,
 আকাশ — পাতাল,
 নির্মল — পঙ্কিল / মলিন,
 প্রসারণ — সংকোচন,
 প্রসন্ন — বিষণ্ণ,

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,০১৪.
‘কবুতর’ শব্দের অর্থ কী?
  1. পারাবত
  2. মধুসখা
  3. পরপোষক
  4. শিখি
ব্যাখ্যা
‘কবুতর’ শব্দের অর্থ - কপোত, পায়রা, পারাবত, নোটন।

অন্যদিকে,
- ‘কোকিল’ শব্দের অর্থ - মধুসখা।
- ‘কাক’ শব্দের অর্থ - পরপোষক।
- 'ময়ূর' শব্দের অর্থ - শিখি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০১৫.
বাগ্‌ধারার যথেচ্ছ পরিবর্তনের ফলে বাক্য কী হারায়?
  1. ক) রীতিসিদ্ধতা
  2. খ) আকাঙ্ক্ষা
  3. গ) আসত্তি
  4. ঘ) যোগ্যতা
ব্যাখ্যা
বাগ্‌ধারা ভাষাবিশেষের ঐতিহ্য। এর যথেচ্ছ পরিবর্তনের ফলে শব্দ তার যোগ্যতা হারায়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
৭,০১৬.
ইঁদুর কপালে বলতে কি বোঝায়?
  1. নিতান্তই মন্দ ভাগ্য
  2. বোকামীর দণ্ড
  3. ভাগ্য সুপ্রসন্ন নয়
  4. সৌভাগ্যের অধিকারী
ব্যাখ্যা

• ইঁদুর কপালে একটি বাগধারা।
• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = নিতান্তই মন্দ ভাগ্য।
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি।

এরুপ অন্যান্য কিছু বাগধারা হলো:
- 'জোর-কপাল' বাগধারাটির অর্থ = সুপ্রসন্ন ভাগ্য। 
- 'আট কপালে' বাগধারাটির অর্থ = হতভাগ্য।
- ‘একাদশে বৃহস্পতি’ বাগধারাটির অর্থ = সৌভাগ্যের বিষয়।
- ‘অদৃষ্টের পরিহাস’ বাগধারাটির অর্থ = ভাগ্যের নিষ্ঠুরতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,০১৭.
'তুবড়ি' - শব্দের অর্থ কী?
  1. বজ্র
  2. আতশবাজি
  3. চোখ
  4. আলো
ব্যাখ্যা

• 'তুবড়ি' শব্দের অর্থ - মাটির খোলে বারুদ পুরে তৈরি বাজিবিশেষ, আতশবাজি

অন্যদিকে,
'বজ্র' শব্দের অর্থ - বাজ, অশনি, কুলিশ।
'চোখ' শব্দের অর্থ - অক্ষি, চক্ষু, নয়ন।
'আলো' শব্দের অর্থ - উদ্ভাস, আভা, জ্যোতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,০১৮.
'যিনি বিদ্যা লাভ করিয়াছেন' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. কৃতবিদ্য
  2. বিদ্বান
  3. বিদ্যার্থী
  4. কৌমুদি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যিনি বিদ্যা লাভ করিয়াছেন' এর এক কথায় প্রকাশ হবে কৃতবিদ্য।

অন্যদিকে, 
- বিদ্যা আছে যার - বিদ্বান।
- বিদ্যালাভ করতে চায় এমন - বিদ্যার্থী।
- যে আলোতে কুমুদ ফোটে - কৌমুদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০১৯.
‘পাথরে পাঁচকিল’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) খুশি করানো
  2. খ) ফন্দি আঁটা
  3. গ) এড়িয়ে চলা
  4. ঘ) প্রবল সৌভাগ্য
ব্যাখ্যা

পাথরে পাঁচকিল বাগধারাটির অর্থ হচ্ছে- প্রবল সৌভাগ্য।
অন্যদিকে-
পাঁয়তারা ভাজা - অর্থ ফন্দি আঁটা,
পাশকাটানো - অর্থ এড়িয়ে চলা এবং
পামপট্টি দেয়া - অর্থ খুশি করা।

উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা।

৭,০২০.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -
  1. জীমূত
  2. সমীর
  3. পঙ্কজ
  4. নীরদ
ব্যাখ্যা
• 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে, 
'মেঘ' শব্দের সমার্থক শব্দ: 
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

• ‘মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- নীরদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০২১.
'রামগরুড়ের ছানা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. খুব সুন্দর
  2. কাঁদুনে স্বভাব
  3. গোমড়ামুখো লোক
  4. অলস লোক
ব্যাখ্যা
• 'রামগরুড়ের ছানা' বাগ্‌ধারার অর্থ- গোমড়ামুখো লোক।

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো:
• 'ইতুনিদকুঁড়ে' বাগ্‌ধারার অর্থ - অলস।
• ‘গোল্লায় যাওয়া’ বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
• 'জগাখিচুড়ি' বাগ্‌ধারার অর্থ - বিশৃঙ্খল।
• ‘গা ঢাকা দেওয়া’ বাগ্‌ধারার অর্থ - পলায়ন করা।
• ‘চুলোয় যাওয়া’ বাগ্‌ধারার অর্থ - নষ্ট হওয়া।
• ‘উড়োকথা’ বাগ্‌ধারার অর্থ - গুজব।
• ‘ঘোড়ার ডিম’ বাগ্‌ধারার অর্থ - কিছুই না।
• ‘উড়োচিঠি’ বাগ্‌ধারার অর্থ - বেনামি চিঠি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০২২.
‘North-wester’ এর বাংলা পরিভাষা -
  1. শিলাবৃষ্টি
  2. ঘূর্ণিঝড়
  3. কালবৈশাখী
  4. অনাবৃষ্টি
ব্যাখ্যা
• ‘North-wester’ এর বাংলা পরিভাষা - কালবৈশাখী

অন্যদিকে, 
• ‘Hail’ এর বাংলা পরিভাষা - শিলাবৃষ্টি।
• ‘Cyclone’ এর বাংলা পরিভাষা - ঘূর্ণিঝড়।
• ‘Drought’ এর বাংলা পরিভাষা - অনাবৃষ্টি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,০২৩.
‘বিভা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) জ্যোতি
  2. খ) প্রভাকর
  3. গ) রওশন
  4. ঘ) ক + গ
ব্যাখ্যা

রওশন শব্দটি 'জ্যোতি' শব্দের সমার্থক শব্দ।
আলো - আলোক, বিভা, কিরণ, দীপ্তি, প্রভা, জ্যোতি, ময়ূখ, রওশন, নুর, আভা৷
সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৭,০২৪.
'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সবিতা
  2. তপন
  3. সুধাকর
  4. বিভাকর
ব্যাখ্যা
'চন্দ্র/চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, চন্দ্রমা, নিশাপতি, নিশাকর, সুধানিধি, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, ইন্দু, সিতাংশু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ, জ্যোৎস্নানাথ, রাকেশ, সুধাময়।

অন্যদিকে, 
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, দিনপতি, ভানু, আদিত্য, মার্তণ্ড, অংশুমালী, দিননাথ, উষাপতি, চিত্রভানু, দিনকর, দিবাবসু, বিভাবসু, বিভাকর

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০২৫.
"কাজে যার অভিজ্ঞতা আছে।" এর এক কথায় প্রকাশ -
  1. উপলভ্যমান
  2. করিতকর্মা
  3. সর্বজ্ঞ
  4. বহুজ্ঞ
ব্যাখ্যা
• "কাজে যার অভিজ্ঞতা আছে।" এর এক কথায় প্রকাশ - করিতকর্মা।

অন্যদিকে,
- যা উপলব্দি করা যাচ্ছে - উপলভ্যমান।
- সব কিছু জানে এমন - সর্বজ্ঞ।
- বহুবিষয়বিদ / বহু বিষয় জানে এমন - বহুজ্ঞ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান। 
৭,০২৬.
‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. শব্দকোষ
  2. উপসর্গ
  3. কারক
  4. বচন
ব্যাখ্যা
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।

অন্যদিকে,
• ‘Lexicon’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দকোষ।
• ‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - কারক।
• ‘Prepositional prefix / prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপসর্গ।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি (প্রথম খণ্ড)।
৭,০২৭.
'হরিৎ' শব্দের অর্থ-
  1. অল্পবয়স্ক
  2. হলুদ
  3. অপদার্থ
  4. সবুজ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান অনুসারে, 
'হরিৎ' (বিশেষ্য) শব্দের অর্থ- 
- সবুজ; সবুজ বর্ণবিশিষ্ট। 

আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
• চয়ন- সংকলন,
• শশাঙ্ক- চাঁদ,
• পেটোয়া- অনুগত,
• হরিৎ- সবুজ,
• রাতুল- লাল,
• অয়ন- পথ,
• ইত্তেফাক- সম্প্রীতি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০২৮.
'Phonology' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ভাষাতত্ত্ব
  2. ধ্বনিতত্ত্ব
  3. দর্শনবিদ্যা
  4. রূপতত্ত্ব
ব্যাখ্যা
• 'Phonology' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ ধ্বনিতত্ত্ব। 

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Philology - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।
- Philosophy - দর্শনবিদ্যা।
- Psychology - মনোবিদ্যা।
- Phonology - ধ্বনিবিদ্যা।
- Semantics - অর্থতত্ত্ব। 
- Syntax - বাক্যতত্ত্ব। 
- Morphology - শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
- Lexicography - অভিধানতত্ত্ব।
- Phonology - ধ্বনিতত্ত্ব। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭,০২৯.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) তপসি- ছোটো মাছ বিশেষ।
  2. খ) তপস্বী- যে তপস্যা করে।
  3. গ) দীনেশ- সূর্য
  4. ঘ) দৃপ্ত- বলিষ্ঠ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
দীনেশ শব্দের অর্থ- 'গরিবের ত্রাতা'।

তবে, দিনেশ শব্দের অর্থ- 'সূর্য'। 

সুতরাং, অপশন গ) ভুল।
অন্যান্য অপশনে প্রদত্ত শব্দ সমূহের অর্থ সঠিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,০৩০.
"যার বলে তুমি বলী, তার বলে আমি বলি" বাক্যে নিম্নরেখ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. মহান
  2. নিবেদিত
  3. বলবান
  4. উদার
ব্যাখ্যা
• "যার বলে তুমি বলী, তার বলে আমি বলি" বাক্যে নিম্নরেখ শব্দটি 'বলবান' অর্থে ব্যবহৃত হয়েছে।

• বলী  (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = বল+ইন্‌ 

অর্থ:
- বলবান। 
বিশেষ্য: পরাক্রমশালী ব্যক্তি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,০৩১.
'সুন্দর' এর প্রতিশব্দ কোনটি?
  1. কনক
  2. চারু
  3. বচন
  4. জ্যোতি
ব্যাখ্যা
• 'সুন্দর' এর প্রতিশব্দ- 'চারু'।

• ‘সুন্দর’ শব্দের আরো সমার্থক শব্দ হলো:
মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম ইত্যাদি।

অন্যদিকে, 
• 'কনক' - 'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ।
• 'বচন'- 'কথা' শব্দের সমার্থক শব্দ। 
• 'জ্যোতি'- 'দীপ্তি' শব্দের সমার্থক শব্দ।  

উৎস: উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরন ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।   
৭,০৩২.
‘ভূতের বেগার খাটা’ বাগধারাটির দ্বারা কী বোঝায়?
  1. অকাজে সময় নষ্ট করা
  2. কঠোর পরিশ্রম করা
  3. সর্বদ্বাস্ত করা
  4. নিস্ফল পরিশ্রম করা
ব্যাখ্যা
• ‘ভূতের বেগার খাটা’ বাগধারার অর্থ - নিষ্ফল পরিশ্রম করা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারার অর্থ = কদাচিৎ
- ‘ডাকাবুকো’ বাগধারার অর্থ = নির্ভীক।
- ‘পায়া ভারি’  বাগধারার অর্থ = অহঙ্কার।
- ‘কানকাটা’  বাগধারার অর্থ = বেহায়া।
- ‘বকধার্মিক’  বাগধারার অর্থ = ভণ্ড।
- 'ঝিঙেফুল ফোটা’ বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৩৩.
‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ -
  1. বচসা
  2. বাগ্মী
  3. বাচাল
  4. বক্ষ্যমাণ
ব্যাখ্যা
• ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ

অন্যদিকে:
- 'বেশি কথা বলে যে' এর এক কথায় প্রকাশ - বাচাল।
- ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী।
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৩৪.
'নূপুরের ধ্বনি' বলতে কোন শব্দটি নির্দেশ করে?
  1. ঝংকার
  2. টঙ্কার
  3. নিক্বণ
  4. শিঞ্জন
ব্যাখ্যা

• 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- নিক্বণ। 

অন্যদিকে, 
• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' - ঝংকার। 
• 'ধনুকের ধ্বনি' - টঙ্কার। 
• 'অলঙ্কারের ধ্বনি' - শিঞ্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,০৩৫.
'শোনা যাচ্ছে যা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) শ্রুতিমধুর
  2. খ) শ্রুত
  3. গ) শ্রুয়মান
  4. ঘ) শ্রুতি
ব্যাখ্যা
• শোনা যাচ্ছে যা এক কথায় প্রকাশ = শ্রুয়মান।

• অন্যান্য অপশন:
শ্রবণ করা হয়েছে এমন এক কথায় প্রকাশ = শ্রুত।
'শিক্ষা করছে যে' এর এক কথায় প্রকাশ হচ্ছে = শিক্ষানবিস।

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় = জিগীষা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় = বুভুক্ষা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় = দিদৃক্ষা।
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় = মুমুক্ষা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭,০৩৬.
Coast line শব্দটির অর্থ কি?
  1. উপকূল
  2. তটরেখা
  3. তটগিরিশ্রেণী
  4. আবরণ
ব্যাখ্যা

- তটরেখা - Coast line
- উপকূল - Coast
- তটগিরিশ্রেণী - Coast range
- আবরণ - Coating

[উৎসঃ প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি]

৭,০৩৭.
’অশীত ও অসিত’ শব্দ যুগলের অর্থ কোনটি?
  1. উষ্ণ ও কৃষ্ণ
  2. তলোয়ার ও কৃষ্ণ
  3. কালো ও কৃষ্ণ
  4. কৃষ্ণ ও সুন্দর
ব্যাখ্যা

- অশীত শব্দের অর্থ- উষ্ণ বা শীত নয় ।
- অসিত শব্দের অর্থ - কৃষ্ণ, কালো, ।

অন্যদিকে,
- ‘অসি’ শব্দের অর্থ- তলোয়ার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,০৩৮.
'মার্তণ্ড' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সাগর
  2. চাঁদ
  3. তিমির
  4. অর্ক
ব্যাখ্যা

• 'অর্ক' শব্দের সমার্থক শব্দ সূর্য, আদিত্য, তপন দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক ইত্যাদি।
• 'তিমির' শব্দের সমার্থক শব্দ অন্ধকার, আঁধার।
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ চন্দ্র, শশধর, শশাঙ্ক, বিধু, সুধাংশু, হিমাংশু, নিশাকর।
• 'সাগর' শব্দের সমার্থক শব্দ সমুদ্র, অর্ণব, জলধি, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৭,০৩৯.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ -
  1. দামিনী
  2. পবন
  3. বিজুরি
  4. যামিনী
ব্যাখ্যা

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে:
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
- 'যামিনী' অর্থ- রাত্রি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৭,০৪০.
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
  1. আদায়-কাঁচকলায়
  2. সাপে-নেউলে
  3. দা-কুমড়া
  4. সাতেও না পাঁচেও না
ব্যাখ্যা

• 'সাতেও না পাঁচেও না' বাগ্‌ধারাটির অর্থ = নির্লিপ্ত। 

অন্যদিকে,
আদায় কাঁচকলায় = ঘাের শত্রুতা।
দা-কুমড়া = শত্রুতা।
অহি নকুল (সাপে-নেউলে) = ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,০৪১.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কল্লোলিনী
  2. সরিৎ
  3.  সমুদ্রকান্তা
  4. দরিয়া
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।
 
অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৪২.
'Detenu' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পরিকল্পক
  2. রাজবন্দী
  3. কামনা
  4. বংশধর
ব্যাখ্যা
• 'Detenu' এর বাংলা পরিভাষা — 'রাজবন্দী'।

অন্যদিকে,
• Designer- পরিকল্পক,
• Desire- কামনা,
• Descendant- বংশধর।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,০৪৩.
‘কোথাও উন্নত কোথাও অবনত’ - এর এক কথায় কী বলে?
  1. উন্নয়নশীল
  2. অনুন্নত
  3. বন্ধুর
  4. দুরতিক্রম্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• ‘যা কোথাও উঁচু, কোথাও নিচু’ এক কথায় বলে - বন্ধুর।

অথবা,
• ‘কোথাও উন্নত কোথাও অবনত’ এক কথায় বলে - বন্ধুর।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• ‘যা অতিক্রম করা যায় না’ - অনতিক্রম্য।
• ‘যা সহজে অতিক্রম করা যায় না’ - দুরতিক্রম্য।
• ‘যা নিবারণ করা কষ্টকর’ - দুর্নিবার।
• ‘যা সহজে লঙ্ঘন করা যায় না’ - অলঙ্ঘ্য।
• 'যা বহু কষ্টে লাভ করা যায়' - 'দুর্লভ'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,০৪৪.
‘অগ্নি’ এর সমার্থক নয়
  1. ক) পাবক
  2. খ) সর্বশুচি
  3. গ) বৈশ্বানর
  4. ঘ) প্রজ্জলিত
ব্যাখ্যা
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ হলো-
- অনল
- বহ্নি
- পাবক
- হুতাশন
- বৈশ্বানর
- জ্বলন
- কৃশানু
- শিখাবৎ
- শিখিন
- হুতভুক
- শুচি
- পিঙ্গল
- বিশ্বপা
- অনিলসখ
- জগন্নু
- সপ্তাংশু
- হবিরশন
- হিমারিত 
- বায়ুসখ
- সর্বশুচি

[উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
 
৭,০৪৫.
‘নির্মল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. চপল
  2. পঙ্কিল
  3. প্রগতি
  4. স্বচ্ছ
ব্যাখ্যা

•‘নির্মল’ মানে পরিষ্কার, স্বচ্ছ বা শুদ্ধ। 
- এর বিপরীত অর্থ হলো ‘মলিন’ বা ‘পঙ্কিল’।
- মলিন’ বা ‘পঙ্কিল’ মানে দূষিত বা অশুদ্ধ।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ:
- চপল ↔ গম্ভীর; 
- প্রগতি ↔ স্থবিরতা; 
- স্বচ্ছ ↔ মলিন; 
- নন্দিত ↔ নিন্দিত;
- নবীন ↔ প্রবীণ;
- নশ্বর ↔ অবিনশ্বর;
- নিকৃষ্ট ↔ উৎকৃষ্ট;
- নিত্য ↔ অনিত্য;
- নিদ্রিত ↔ জাগ্রত;
- নিমগ্ন ↔ উদাসীন;
- নিয়োগ ↔ বরখাস্ত;
- নিরত ↔ বিরত;
- নিরাকার ↔ সাকার;
- নিশ্চেষ্ট ↔ সচেষ্ট;
- নিষেধ ↔ বিধি;
- নীরস ↔ সরস;
- নেতিবাচক ↔ ইতিবাচক;
- নৈঃশব্দ্য ↔ সশব্দ। 

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,০৪৬.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'কাঠখোট্টা'
  1. সংকীর্ণমনা লোক
  2. গুরুত্বহীন কথা
  3. অসাবধান
  4. নীরস ও অনমনীয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ - নীরস ও অনমনীয়

অন্যদিকে,
কাছাঢিলা - অসাবধান। 
কথার কথা - গুরুত্বহীন কথা।
কুয়োর ব্যাঙ - সংকীর্ণমনা লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৭,০৪৭.
নিচের কোনটি ‘অশ্ব' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) কুঞ্জর
  2. খ) সৈন্ধব
  3. গ) নৃপ
  4. ঘ) ক্ষিতি
ব্যাখ্যা

যেসকল শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে।
রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন হয়।

'অশ্ব' শব্দের সমার্থক শব্দ- ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি।

গুরুত্বপূর্ণ সমার্থক শব্দঃ
'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও বাংলা একাডেমি ডিকশনারি।

৭,০৪৮.
'চশমখোর' বাগধারাটির অর্থ-
  1. ক) দুরন্ত
  2. খ) ভারবাহী
  3. গ) চক্ষুলজ্জাহীন
  4. ঘ) স্বার্থপর
ব্যাখ্যা
• 'চশমখোর' বাগধারাটির অর্থ- 'চক্ষুলজ্জাহীন'  
বাক্য গঠন: লোকটা আসলেই একটা চশমখোর। 

অন্য অপশন্গুলো, 
• 'ডাকাবুকো' বাগধারাটির অর্থ- 'দুরন্ত' /নির্ভীক। 
বাক্য গঠন: ডাকাবুকো হলে কী হবে, ছেলেটার চরিত্র ভালো। 

• 'চিনির বলদ' বাগধারাটির অর্থ- 'ভারবাহী' 
বাক্য গঠন: লোকটি সারাজীবন চিনির বলদের মতো খেটেই গেল, বিনিময়ে কিছুই পেল না।

• 'চাচা আপন প্রাণ বাঁচা' বাগধারাটির অর্থ- 'স্বার্থপর'
  বাক্য গঠন: এ জগতে চাচা আপন প্রাণ বাঁচা লোকের সংখ্যা অনেক আছে। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারার অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারার অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারার অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারার অর্থ = বেহায়া।
‘বকধার্মিক’  বাগধারার অর্থ = ভণ্ড।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৭,০৪৯.
‘ঋজু’ শব্দটির বিপরীত শব্দ -
  1. অকপট
  2. অবক্র
  3. বঙ্কিম
  4. সরল
ব্যাখ্যা
• ‘ঋজু’ শব্দটির বিপরীত শব্দ - বঙ্কিম

অন্যদিকে,
 • ‘ঋজু’ এর সমার্থক শব্দ - অবক্র, অকপট, সরল।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• উৎকৃষ্ট / প্রকৃষ্ট - নিকৃষ্ট।
• নিশ্চেষ্ট - সচেষ্ট।
• জরা - যৌবন।
• ঐহিক - পারত্রিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,০৫০.
'দহরম মহরম' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. শত্রুভাব
  2. অন্তরঙ্গতা
  3. কঠিন বিষয় আয়ত্ত করা
  4. শত্রু-মিত্র উভয়ের পক্ষাবলম্বন
ব্যাখ্যা

• 'দহরম মহরম' বাগ্‌ধারার অর্থ- অন্তরঙ্গতা। 

অন্যদিকে, 
• 'দা-কুমড়া সম্বন্ধ' অর্থ- শত্রুভাব। 
• 'দাঁত ফোটানো' অর্থ- কঠিন বিষয় আয়ত্ত করা।  
• 'দুমুখো সাপ' অর্থ- শত্রু-মিত্র উভয়ের পক্ষাবলম্বন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।

৭,০৫১.
কারাগার : কয়েদী :: খাম : ? 
  1. ডাকটিকেট
  2. বার্তা
  3. পোস্টবক্স
  4. ঠিকানা
ব্যাখ্যা
কয়েদী থাকে কারাগারে আর বার্তা থাকে খামে।
৭,০৫২.
‘যে নারীর হিংসা নেই’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. শুচিস্মিতা
  2. অনসূয়া
  3. সুহাসিনী
  4. অবীরা
ব্যাখ্যা

• ‘যে নারীর হিংসা নেই’ এক কথায় বলে - অনসূয়া।

অন্যদিকে,
• যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।
• যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।
• যে নারীর স্বামীও নেই সন্তানও নেই - অবীরা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,০৫৩.
'চোখের পর্দা' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) চোখের নেশা
  2. খ) চশমখোর
  3. গ) চক্ষু চরক গাছ
  4. ঘ) চোখে সরষে ফুল দেখা
ব্যাখ্যা
'চোখের পর্দা' এর বিপরীত বাগ্‌ধারা 'চশমখোর'। 

'চোখের পর্দা' বাগ্‌ধারাটির অর্থ = লজ্জা 
'চশমখোর' বাগ্‌ধারাটির অর্থ = নির্লজ্জ 

অন্যদিকে, 
'চোখের নেশা' = মোহ 
'চক্ষু চরক গাছ' = বিস্ময় 
'চোখে সরষে ফুল দেখা' = বিপদে দিশেহারা হওয়া 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৫৪.
'রােগ হলে ওষুধ খাবে' - এ বাক্যে ‘খাবে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অনুরোধ অর্থে
  2. খ) বিধান অর্থে
  3. গ) আদেশ অর্থে
  4. ঘ) উপদেশ অর্থে
ব্যাখ্যা


উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৭,০৫৫.
'সূর্য'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. শশাঙ্ক
  2. বিধু
  3. সরোজ
  4. ভাস্কর
ব্যাখ্যা
• 'সূর্য' এর প্রতিশব্দ - ভাস্কর।

• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
- রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

অন্যদিকে,
• "শশাঙ্ক, বিধু" -'চাঁদ' এর প্রতিশব্দ।
• "সরোজ" - 'পদ্ম' এর প্রতিশব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০৫৬.
"কূজন" বলতে কী বোঝায়?
  1. পা ধোয়ার পানি
  2. পশুহত্যা করে যে
  3. পাপ করতে যে পটু
  4. পাখির কলতান
ব্যাখ্যা
• 'পাখির কলতান' এর এক কথায় প্রকাশ - কূজন, কাকলি।

অন্ন্যদিকে,
পাপ করতে যে পটু - পাপিষ্ঠ।
পশুহত্যা করে যে - কসাই।
পা ধোয়ার পানি - পাদ্য।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৫৭.
'তস্কর' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. লস্কর
  2. সাধু
  3. কৃপণ
  4. ধণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তস্কর' শব্দের বিপরীত শব্দ সাধু ।

- তস্কর: চোর; অপহরণকারী; অপহারক।
- সাধু  অর্থ: ১. ধার্মিক, ধর্মপরায়ণ। ২. শিষ্ট, মার্জিত (সাধু বাক্য)। ৩. উত্তম। ৪. যথাযথ।

অন্যদিকে,
- লস্কর (বিশেষ্য): সৈন্য, ফৌজ, নৌসেনা, জাহাজের খালাসি, জাতীয় বা বংশগত উপাধি (লশকর বাড়ি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,০৫৮.
'পানসি' শব্দের অর্থ কী?
  1. জল
  2. বিস্বাদ
  3. নৌকা
  4. আশ্রয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পানসি' ফরাসি ভাষা থেকে আগত শব্দ। 

• 'পানসি' শব্দের অর্থ:
- এক প্রকার ছই-ঢাকা ছোট নৌকা; ছোটো হালকা সরু নৌকা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,০৫৯.
'Invoice' শব্দের বাংলা পরিভাষা -
  1. চালান
  2. দর-দালান
  3. কাগজ-পত্র
  4. ঘোষণাপত্র
ব্যাখ্যা
• 'Invoice' শব্দের বাংলা পরিভাষা - চালান, প্রেরিতক-সূচি।

কয়েকটি গুরুত্বপূর্ণপারিভাষিক শব্দ হলো:
'Eqation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।
'Edition' শব্দের পারিভাষিক অর্থ - সংস্করণ
'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট
'Memorandum' শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি
'Equation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,০৬০.
'অঙ্গুষ্ঠ' বলতে কী বোঝায়?
  1. হাতের প্রথম আঙুল
  2. হাতের দ্বিতীয় আঙুল
  3. হাতের তৃতীয় আঙুল
  4. হাতের চতুর্থ আঙুল
ব্যাখ্যা

• 'হাতের প্রথম আঙুল' এর এক কথায় প্রকাশ - অঙ্গুষ্ঠ

অন্যদিকে,
- 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী।
- 'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
- 'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,০৬১.
'যে নারীর স্বামী বর্তমান' এক কথায় বলে-
  1. অবীরা
  2. অনূঢ়া
  3. সধবা
  4. নবোঢ়া
ব্যাখ্যা
• 'যে নারীর স্বামী বর্তমান' এক কথায় বলে - সধবা।

অন্যদিকে, 
• যে নারীর স্বামীও নেই সন্তানও নেই - অবীরা।
• যে নারীর বিয়ে হয়নি - অনূঢ়া। 
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।
৭,০৬২.
'Biography' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) জীবন-বৃত্তান্ত
  2. খ) জীবনী
  3. গ) জীববিদ্যা
  4. ঘ) চলচ্চিত্র
ব্যাখ্যা
- 'Biography' এর বাংলা পরিভাষা হচ্ছে জীবনী বা জীবনচরিত

• অন্যান্য অপশনগুলো:
Bio-data = জীবন-বৃত্তান্ত।
Biology = জীববিদ্যা।
Bioscope = চলচ্চিত্র।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭,০৬৩.
"যে নারী নিজে বর বরণ করে নেয়" এর বাক্য সংকোচন-
  1. কন্যকা
  2. শুচিস্মিতা
  3. স্বয়ংবরা
  4. অনূঢ়া
ব্যাখ্যা
"যে নারী নিজে বর বরণ করে নেয়" এর বাক্য সংকোচন- স্বয়ংবরা।

অন্যদিকে,
যে মেয়ের বয়স দশ বৎসর - কন্যকা;
যে নারীর হাসি কুটিলতাবর্জিত - শুচিস্মিতা;
যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,০৬৪.
'Delegation' এর বাংলা পরিভাষা -
  1. অভ্যর্থনা
  2. প্রতিনিধি দল
  3. পদবী
  4. কুশল বিনিময়
ব্যাখ্যা

• 'Delegation' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি দল।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Dejure' এর বাংলা পরিভাষা - আইনত।
- 'Defence' এর বাংলা পরিভাষা - প্রতিরক্ষা।
- 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,০৬৫.
'মাসের শেষ দিন'কে এক কথায় কী বলে?
  1. ক) পূর্বাহ্ন
  2. খ) সংক্রান্তি
  3. গ) অপরাহ্ন
  4. ঘ) সায়াহ্ন
ব্যাখ্যা
'মাসের শেষ দিন' = সংক্রান্তি 
 
অপরাহ্ন - দিবসের শেষ ভাগ
পূর্বাহ্ন - দিবসের প্রথম ভাগ; প্রভাতবেলা।
মধ্যাহ্ন - মধ্যদিন; দিনের মধ্যভাগ; দুপুর বেলা; দ্বিপ্রহর।
সন্ধ্যা - দিন ও রাতের মিলনকাল।
গোধুলি - সূর্যাস্ত, সন্ধ্যা৷

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৬৬.
‘পর্ণী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পাথর
  2. বৃক্ষ
  3. পর্বত
  4. বন
  5. হাত
ব্যাখ্যা
• ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ:
গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী।

অন্যদিকে,
• ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ: অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল, নগ ইত্যাদি।
• ‘পাথর’ শব্দের সমার্থক শব্দ: পাষাণ, প্রস্তর, শিলা, অশ্ম, কঙ্কর।
• ‘বন’ শব্দের সমার্থক শব্দ: অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।
• ‘হাত' এর সমর্থক শব্দ: হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৬৭.
'সাকার' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বড় আকার 
  2. আকার
  3. নিরাকার
  4. অনাচার 
ব্যাখ্যা

• 'সাকার' শব্দের বিপরীত শব্দ - নিরাকার।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' - নিষেধ।
- 'সৌম্য' - করাল।
- 'আচার'- অনাচার।
- 'ভীরু' - নির্ভীক।
- 'মহাজান' - খাতক।
- 'ভাটি' - উজান।
- 'বিষ' - অমৃত।
- 'সিক্ত' - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,০৬৮.
'অনিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পানি 
  2. বাতাস 
  3. আকাশ 
  4. সমুদ্র 
ব্যাখ্যা

• 'অনিল' শব্দের সমার্থক শব্দ- বাতাস। 

• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৭,০৬৯.
‘Cut your coat according to your cloth'- বাক্যটির বাংলা অনুবাদ নিচের কোনটি?
  1. ক) নিজের অবস্থান বুঝে এগনো
  2. খ) ব্যয় বুঝে আয় কর
  3. গ) সুবিধা বুঝে কাজ কর
  4. ঘ) আয় বুঝে ব্যয় কর
ব্যাখ্যা
ভাবানুবাদ: যে অনুবাদের মাধ্যমে মূল ভাষার স্থিত মূল ভাব অক্ষুন্ন রেখে নিজের ভাষার বিষয়বস্তু উপস্থাপিত হয়, এবং মূল ভাষায় ব্যবহৃত শব্দ, বাক্যগঠন ইত্যাদিকে উপেক্ষা করে অপর ভাষার মূলভাবকে তুলে ধরা হয় বা অনুবাদ করা হয় তাকে ভাবানুবাদ বলে। 

ইংরেজি কোনো প্রবাদ বাক্যের আক্ষরিক অর্থ না করে বাংলায় ওই অর্থ বা ভাব প্রকাশের জন্য কোনো সুবিধামত একটি প্রবাদবাক্য ব্যবহার করাই উত্তম।
যেমন- 
`Tit for tai' - যেমন কুকুর তেমন মুগুর (আক্ষরিক অর্থে নয়)
`Cut your coat according to your cloth' - আয় বুঝে ব্যয় কর(আক্ষরিক অর্থে নয়)      

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৭০.
'Philatelist' এর বাংলা পরিভাষা -
  1. পুনশ্চ
  2. ডাকটিকিট
  3. ডাকটিকেট সংগ্রহকারী
  4. ডাকমাশুল
ব্যাখ্যা

'Philatelist' এর বাংলা পরিভাষা - ডাকটিকেট সংগ্রহকারী

অন্যদিকে,
Postage - ডাকমাশুল।
Postage stamp - ডাকটিকিট।
Postscript - পুনশ্চ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,০৭১.
'উদধি' শব্দের অর্থ কী?
  1. ক) আকাশ
  2. খ) মাটি
  3. গ) বৃক্ষ
  4. ঘ) সমুদ্র
ব্যাখ্যা
'উদধি' - শব্দের অর্থ = সমুদ্র, মেঘ

উদধি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উদক্‌+√ধা +ই
অর্থ: 
- সমুদ্র,
- মেঘ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,০৭২.
'অলংকারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ঝংকার
  2. মন্দ্র
  3. টঙ্কার
  4. শিঞ্জন
ব্যাখ্যা
• 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।

অন্যদিকে, 
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০৭৩.
'অগ্র' শব্দের বিপরীত অর্থ হলো-
  1. ক) সম্মুখ
  2. খ) পশ্চাৎ
  3. গ) ভিতর
  4. ঘ) পিছে
ব্যাখ্যা
অগ্রশব্দের বিপরীত অর্থ হলো পশ্চাৎ। ভিতর শব্দটির বিপরীতার্থক শব্দ হলো বাহির।পিছে শব্দটির বিপরীতার্থক শব্দ হলো আগে। শব্দটির বিপরীতার্থক শব্দ হলো
৭,০৭৪.
'Counteraction' এর বাংলা পরিভাষা -
  1. প্রতিরূপ
  2. প্রতিসাক্ষ্য
  3. প্রতিরোধ
  4. প্রতিদাবি
ব্যাখ্যা
• 'Counteraction' এর বাংলা পরিভাষা - প্রতিরোধ

অন্যদিকে,
Counterclaim - প্রতিদাবি। 
Counterevidence - প্রতিসাক্ষ্য। 
Counterpart  - প্রতিরূপ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,০৭৫.
যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র-
  1. ক) কাঠের পুতুল
  2. খ) গোঁফ খেজুরে
  3. গ) মেনিমুখো
  4. ঘ) মানিকজোড়
ব্যাখ্যা

মানিকজোড় - বকজাতীয় পাখি; দুই জন ঘনিষ্ঠ বন্ধু বা দুষ্ট লোক যারা প্রায়ই একত্রে থাকে।
মেনিমুখো - লাজুক; লজ্জাশীল।
কাঠের পুতুল - ব্যক্তিত্বহীন মানুষ।
গোঁফ খেজুরে - অতিশয় অলস; অত্যন্ত কুড়ে।
কাঠের পুতুল, গোঁফ খেজুরে, মেনিমুখো এই বাগধারাগুলো দিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য বুঝানো হয়েছে।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ 

৭,০৭৬.
'ব্যোমযান' শব্দের অর্থ -
  1. নক্ষত্র
  2. মহাকাশযান
  3. ইঞ্জিন চালিত নৌকা
  4. ভ্রমর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'ব্যোমযান' শব্দের অর্থ:
- আকাশে বিচরণকারী যান;
- মহাকাশযান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,০৭৭.
'Superstitions' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সেতুবন্ধন
  2. চেতনাহীন
  3. উপাসনা
  4. কুসংস্কারাচ্ছন্ন
ব্যাখ্যা
• 'Superstitions' অর্থ - কুসংস্কারাচ্ছন্ন/ কুসংস্কার। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Constitution শব্দের বাংলা পারিভাষা- সংবিধান, 
Armour শব্দের বাংলা পরিভাষা- বর্ম, 
Manifesto শব্দের বাংলা পারিভাষা- ইশতেহার, 
Manuscript শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি, 
Edition শব্দের বাংলা পারিভাষা- সংস্করণ, 
Memorandum শব্দের বাংলা পরিভাষা– স্মারকলিপি, 
Gazette শব্দের বাংলা পারিভাষা- ঘোষণাপত্ৰ, 
Apprentice শব্দের বাংলা পারিভাষা- শিক্ষানবিশ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।  
৭,০৭৮.
'ঋজু' এর বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. বক্র
  2. হর্ষ
  3. কুটিল
  4. জটিল
ব্যাখ্যা
• 'ঋজু' শব্দের বিপরীতার্থক নয়- হর্ষ।

'ঋজু / সরল' এর বিপরীতার্থক শব্দ - বক্র/কুটিল/জটিল।

অন্যদিকে,
'হর্ষ' শব্দের বিপরীতার্থক শব্দ - বিষাদ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৭৯.
'উড়নপেকে' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. অপব্যয়ী
  2. অবাধ্য 
  3. অসৎ 
  4. অকালপক্ক 
ব্যাখ্যা

• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
- 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।
- 'ডিমে রোগা' বাগ্‌ধারার অর্থ - সর্বদা রুগ্‌ণ।
- "রাশভারী" বাগ্‌ধারার অথ - গ্মভীর প্রকৃতি।
- 'তিলেতিলে' বাগ্‌ধারার অর্থ - ধীরে ধীরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,০৮০.
"দারা" শব্দের অর্থ কী?
  1. দরজা
  2. পত্নী
  3. কর্তৃক
  4. নৌকার বৈঠা
ব্যাখ্যা
• দার/দারা (বিশেষ্য পদ),
অর্থ:
- পত্নী;
- ভার্যা (দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার-হেয়াত মাহমুদ)।

অন্যদিকে, 
দ্বার - দরজা। 
দ্বারা - দিয়ে, কর্তৃক। 
দাঁড় - নৌকার বৈঠা। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৮১.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ -
  1. কেশরী
  2. প্রসূন
  3. শিখঞ্জি
  4. কলাপী
ব্যাখ্যা

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ - কেশরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,০৮২.
কোনটি 'বাতাস' এর সমার্থক শব্দ নয়?
  1. অনিল
  2. মারুত
  3. পাবক
  4. মরুত
ব্যাখ্যা
• পাবক 'বাতাস' এর সমার্থক শব্দ নয়।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• পাবক অর্থ: অগ্নি, অনল।

•বাতাসের সমার্থক শব্দ:
মরুত, অনিল, মারুত, বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, বাত, বায়, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগৎপ্রাণ, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,০৮৩.
"যাকে আদর করা হচ্ছে" এর এক কথায় প্রকাশ -
  1. পীড্যমান
  2. অনপেক্ষ
  3. অনপনেয়
  4. আদ্রিয়মাণ
ব্যাখ্যা
• 'যাকে আদর করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - আদ্রিয়মাণ।

অন্যদিকে,
- 'যাকে পীড়া দেয়া হয়েছে' এর এক কথায় প্রকাশ - পীড্যমান।
- 'অন্যের অপেক্ষা করতে হয় না যাকে' এর এক কথায় প্রকাশ - অনপেক্ষ।
- 'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনপনেয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০৮৪.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'অমাবস্যার চাঁদ'
  1. দুর্লভ
  2. কাল্পনিক বস্তু
  3. আজগুবি গল্প
  4. একমাত্র সম্বল
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ। 

অন্যদিকে, 
• 'আকাশকুসুম' অর্থ- কাল্পনিক বস্তু। 
• 'আষাঢ়ে গল্প' অর্থ - আজগুবি গল্প।
• 'অন্ধের যষ্টি/নড়ি' অর্থ - একমাত্র সম্বল। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৭,০৮৫.
"একই সময়ে" এর এককথায় প্রকাশ কী?
  1. একত্র
  2. সমসাময়িক
  3. যুগপৎ
  4. সহযাত্রী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'একই সময়ে' এক কথায় বলে - যুগপৎ। 

অন্যদিকে, 
• একই সময়ে বর্তমান - সমসাময়িক।  
• একসঙ্গে যারা যাত্রা করে - সহযাত্রী। 
• একস্থানে স্থিত - একত্র। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,০৮৬.
'অবীরা' বলতে কোন নারীকে বুঝায়?
  1. যে স্বামীর বশীভূত
  2. যার পুত্র হয়নি
  3. যার স্বামী, পুত্র নেই
  4. যার বিয়ে হয় নাই
ব্যাখ্যা
• 'যার স্বামী ও পুত্র নেই' এর এক কথায় প্রকাশ-  ‘অবীরা'। 

• কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ: 
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা।
- যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী।
- যে নারীর হিংসা নেই = অনসূয়া।
- যে নারীর স্বামী বর্তমান = সধবা। 
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা। 
- যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী। 
- যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।
- যে নারীর হিংসা নেই - অনসূয়া।
- যে স্ত্রী বশীভূত - স্ত্রৈণ।
- যা ক্রমশ বর্ধিত হয় - বর্ধিষ্ণু।
- যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
- যা সহজে ভেঙ্গে যায় - ভঙ্গুর, ঠুনকো।
- যে সহ্য করতে পারে - সহিষ্ণু।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,০৮৭.
নিম্নের কোন শব্দজোড়টি সমার্থক?
  1. ক) এষণা, বায়না
  2. খ) মূঢ়, মূর্খ
  3. গ) প্রোজ্জ্বল, পুলক
  4. ঘ) অন্তুরীক্ষ, অলক্ষিত
ব্যাখ্যা
মূঢ়, মূর্খ = অজ্ঞ এর সমার্থক। 
অন্যদিকে,
এষণা = অনুশীলন; বায়না = অনুরোধ। 
প্রোজ্জ্বল = উজ্জ্বল; পুলক = উদ্ভাস।
অন্তুরীক্ষ = আকাশ; অলক্ষিত = অদৃশ্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৮৮.
Designation অর্থ কী?
  1. ক) স্নাতক
  2. খ) পরিচালক
  3. গ) পদমর্যাদা
  4. ঘ) রীতি
ব্যাখ্যা
Designation - পদমর্যাদা;
স্নাতক - Honors;
পরিচালক - Director;
রীতি - Custom।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৭,০৮৯.
'বন্ধন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) খোলা
  2. খ) মুক্ত
  3. গ) মুক্তি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘বন্ধন’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো - মুক্তি।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- বিনীত - গর্বিত,
- বৃদ্ধি - লাঘব,
- বিপদ - সম্পদ,
- বর্ধমান - ক্ষীয়মাণ,
- বিরত - নিরত,
- বিপদ - সম্পদ,
- বিজেতা - বিজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
৭,০৯০.
'Hemisphere' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. আবহমণ্ডল
  2. সমর্থক
  3. গোলার্ধ
  4. বারিমণ্ডল
ব্যাখ্যা

• 'Hemisphere' এর বাংলা পরিভাষা - গোলার্ধ।

অন্যদিকে,
• 'Hydrosphere' এর বাংলা পরিভাষা - বারিমণ্ডল।
• 'Seconder' এর বাংলা পরিভাষা - সমর্থক।
• 'Atmosphere' এর বাংলা পরিভাষা - আবহমণ্ডল।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭,০৯১.
‘মুখচোরা‘- এর সঠিক অর্থ কোনটি?
  1. ক) লাজুক
  2. খ) ভীরু
  3. গ) সংযত
  4. ঘ) মুখ চুরি করে যে
ব্যাখ্যা
মুখচোরা (বিশেষণ)
- সংস্কৃত মুখ + বাংলা চোরা 
অর্থ: অল্প কথা বলে এমন; লাজুক।
(বাহিরে সে বেজায় মুখচোরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,০৯২.
'বিশ্বাসঘাতক' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. পালের গোদা
  2. পঞ্চম বাহিনী
  3. নাটের গুরু
  4. নারদের ঢেঁকি
ব্যাখ্যা
• 'পঞ্চম বাহিনী' অর্থ - বিশ্বাসঘাতক। 

অন্যদিকে, 
• 'পালের গোদা' অর্থ - দলপতি। 
• 'নাটের গুরু' অর্থ - মূলনায়ক, নষ্টের গোড়া।    
• 'নারদের ঢেঁকি' অর্থ - বিবাদের বিষয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০৯৩.
‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. হুতাশন
  2. কৃশানু
  3. বায়ুসখা
  4. দ্যুতি
ব্যাখ্যা
'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ =  অনল, বহ্নি, হুতাশন, কৃশানু পাবক, দহন, সর্বভুক, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।
'দ্যুতি' = রশ্মি এর সমার্থক শব্দ। 
রশ্মি এর অন্যান্য সমার্থক শব্দ = আভা, কিরণ, আলোক, প্রভা, বিভা, অংশু ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,০৯৪.
'ইদানীন্তন' এর বিপরীত শব্দ কী?
  1. সবসময়
  2. তদানীন্তন
  3. চিরন্তন
  4. বর্তমান
ব্যাখ্যা
• 'ইদানীন্তন' এর বিপরীত শব্দ - তদানীন্তন।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন।
• 'উৎকর্ষ' এর বিপরীত শব্দ - অপকর্ষ।
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
• 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৯৫.
'শুখো' এর বিপরীত শব্দ কোনটি?
  1. তুষ্ট
  2. হাজা
  3. সংহার
  4. হর্ষ
ব্যাখ্যা
- 'শুখো' শব্দের বিপরীত শব্দ হাজা।

• অন্যদিকে: 
- তুষ্ট এর বিপরীত শব্দ রুষ্ট।
- সংহার এর বিপরীত শব্দ সৃষ্টি।
- হর্ষ এর বিপরীত শব্দ শোক। 

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৭,০৯৬.
'Fiction' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি ?
  1. ক) উপন্যাস
  2. খ) কথাসাহিত্য
  3. গ) কল্প কাহিনী
  4. ঘ) চিত্রযুক্ত গল্প
ব্যাখ্যা
'Fiction' শব্দের সঠিক পারিভাষিক শব্দ = কথাসাহিত্য।

Fictious = অলিক 
Fidelity = সততা, বিশ্বস্ততা, আনুগত্য 
Figure = চিত্র, অঙ্ক, আকার, আকৃতি।
File = নথি
Fin = পাখনা 
Finale = উপসংহার 
Finance = অর্থ, বিত্ত

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭,০৯৭.
'কিছু না জানা' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) অন্ধকারে থাকা
  2. খ) অন্ধকার দেখা
  3. গ) অন্ধকারে ঢিল ছোঁড়া
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
'অন্ধকারে থাকা' বাগ্‌ধারাটির অর্থ = কিছু না জানা ।
অন্যদিকে, 
অন্ধকার দেখা = বিপদে দিশেহারা হওয়া ।
অন্ধকারে ঢিল ছোঁড়া = আন্দাজে কাজ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,০৯৮.
‘গ্রহণ’ - এর বিপরীতার্থক শব্দ কী?
  1. বর্জন
  2. পরিহার
  3. অগ্রাহ্য
  4. প্রদান
ব্যাখ্যা
• 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন

অন্যদিকে,
- 'গ্রাহ্য' শব্দের বিপরীতার্থক শব্দ - অগ্রাহ্য।
- 'আদান' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রদান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,০৯৯.
'কাঠালের আমসত্ব' বাগ্‌ধারা অর্থ কী?
  1. দুর্লভ বস্তু
  2. অসম্ভব বস্তু
  3. অসম্ভব কল্পনা
  4. অকালপক্ব
ব্যাখ্যা
• 'কাঠালের আমসত্ব' বাগ্‌ধারা অর্থ - অসম্ভব বস্তু।

অন্যদিকে, 
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ বস্তু। 
• 'আকাশ কুসুম' অর্থ - অসম্ভব কল্পনা। 
• 'ইঁচড়ে পাকা' অর্থ - অকালপক্ব। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,১০০.
জয় করার ইচ্ছা এর এক কথায় প্রকাশিত রূপ হলো -
  1. বিজিগীষা
  2. জিগীষা
  3. জিজীবিষা
  4. জিজ্ঞাসা
ব্যাখ্যা

•“জয় করার ইচ্ছা” মানে কোনো কিছুর উপর বিজয় অর্জনের আকাঙ্ক্ষা।
- বাংলা ব্যাকরণে এক কথায় এটি জিগীষা দ্বারা প্রকাশিত হয়। 

∗ একাধিক পদ বা উপবাক্যকে একটিমাত্র শব্দে প্রকাশ করাকেই বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলা হয়।
- এর মূল উদ্দেশ্য হলো বক্তব্যকে সংক্ষিপ্ত করা এবং একই সাথে অর্থের কোনো পরিবর্তন না করে বা অর্থকে আরও সমৃদ্ধ করে উপস্থাপন করা।

অন্যদিকে,
∗ বিজিগীষা –  বিজয় লাভের ইচ্ছা বোঝায়;
∗ জিজ্ঞাসা – জানবার ইচ্ছা বোঝায়;
∗ জিজীবিষা – বেঁচে থাকার ইচ্ছা বোঝায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।