বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৬৮ / ৮১ · ৬,৭০১৬,৮০০ / ৮,১৭১

৬,৭০১.
'কৌতূহলী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিষ্প্রভ
  2. নিষ্পিষ্ট
  3. নিস্পৃহ
  4. নিশ্চেষ্ট
ব্যাখ্যা
'কৌতূহলী' শব্দের বিপরীতার্থক শব্দ নিস্পৃহ। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দঃ
সচেষ্ট - নিশ্চেষ্ট
শায়িত - উত্থিত।
রুষ্ট - তুষ্ট।
ভূত - ভবিষ্যত
বহুল - বিরল
প্রবনতা - উদাসীনতা।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭০২.
‘ঋণ নেয় যে’ এক কথায় বলে-
  1. ক) অধমর্ণ
  2. খ) উত্তমর্ণ
  3. গ) দেউলিয়া
  4. ঘ) ঋষিকল্প
ব্যাখ্যা
• ‘ঋণ নেয় যে’ এক কথায় বলে - অধমর্ণ

অন্যদিকে, 
‘ঋষির ন্যায়’ এক কথায় বলে - ঋষিকল্প।
‘ঋণ দেয় যে’ এক কথায় বলে - উত্তমর্ণ।
‘ঋণশোধে অসমর্থ’ এক কথায় - দেউলিয়া।

কয়েকটি গুরুত্বপূর্ণে এক কথায় প্রকাশ হলো:
- ‘নিকৃষ্ট ব্যক্তি’ এক কথায় বলে - অজন।
- ‘অক্ষির সমক্ষে বর্তমান’ এক কথায় বলে - প্রত্যক্ষ।
- ‘উপকারীর অপকার করে যে’ এক কথায় বলে - কৃতঘ্ন।
- ‘আমার সদৃশ’ এক কথায় বলে - মাদৃশ।
- ‘ইহার তুল্য’ এক কথায় বলে - ঈদৃশ।
- ‘গুরুর ভাব’ এক কথায় বলে - গরিমা।
- ‘গোপন করার ইচ্ছা’ এক কথায় বলে - জুগুপ্সা।
- ‘গমনের ইচ্ছা’ এক কথায় বলে - জিগমিষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭০৩.
নিচের কোনটি ভিন্নার্থক?
  1. ক) চারু
  2. খ) সুরমা
  3. গ) কনক
  4. ঘ) অনুপম
ব্যাখ্যা
কনক এর সমার্থক শব্দঃ স্বর্ণ, কনক, সুবর্ণ, কাঞ্চন, হেম ইত্যাদি। সুন্দর এর সমার্থক শব্দঃ চারু, সুরমা, অনুপম, মনোরম, অপরূপ, মনোহর ইত্যাদি। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।
৬,৭০৪.
'Phobia' এর বাংলা পরিভাষা কী?
  1. ক) ভয়
  2. খ) ভীতি
  3. গ) চাঞ্চল্য
  4. ঘ) আতঙ্ক
ব্যাখ্যা
'Phobia' এর বাংলা পরিভাষা = আতঙ্ক 

Phone = ফোন 
Phonetic = শব্দগত, ধ্বনিগত
Phonetics = ধ্বনিবিদ্যা
Phonogram = ফোনোগ্রাম
Philology = ভাষাবিদ্যা, ভাষাতত্ত্ব

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৬,৭০৫.
নিচের কোনটি ভিন্নার্থক?
  1. অজগর বৃত্তি
  2. গোঁফ খেজুরে
  3. ঘরের ঢেঁকি
  4. ননীর পুতুল
ব্যাখ্যা

• ভিন্নার্থক বাগ্‌ধারা - 'কায়েতের ঘরের ঢেঁকি' বাগ্‌ধারার অর্থ - অপদার্থ লোক

অন্যদিকে,
সমার্থক বাগ্‌ধারা:
'অজগর বৃত্তি' বাগ্‌ধারার অর্থ - আলসেমি।
'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - খুব অলস।
'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ- শ্রমবিমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭০৬.
নিম্নের কোনটি ভিন্নার্থক?
  1. ক) শৈল
  2. খ) দ্রুম
  3. গ) অদ্রি
  4. ঘ) নগ
ব্যাখ্যা
'দ্রুম' = 'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ।
শৈল, অদ্রি, নগ = 'পর্বত' শব্দের প্রতিশব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,৭০৭.
‘Filing’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. নথি-খাতা
  2. নথিপট্ট
  3. নথিবদ্ধকরণ
  4. নথিভুক্ত
ব্যাখ্যা
• ‘Filing’ শব্দের বাংলা পরিভাষা - নথিবদ্ধকরণ

অন্যদিকে,
• ‘File register’ শব্দের বাংলা পরিভাষা - নথি-খাতা।
• ‘File board’ শব্দের বাংলা পরিভাষা - নথিপট্ট।
• ‘Filed’ শব্দের বাংলা পরিভাষা - নথিভুক্ত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,৭০৮.
'বকেয়া' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গ্রহণ
  2. প্রসারণ
  3. হৃদ্যতা
  4. অগ্রিম
ব্যাখ্যা

• 'বকেয়া' এর বিপরীতার্থক শব্দ— অগ্রিম।

অন্য অপশন,
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
• 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।
- 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ।
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ'।
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭০৯.
'যা চেটে খাবার যোগ্য' এককথায় বলে -
  1. চর্ব্য
  2. চোষ্য
  3. পেয়
  4. লেহ্য
ব্যাখ্যা
• 'যা চেটে খাবার যোগ্য' কে এককথায় বলে - লেহ্য

অন্যদিকে,
• 'যা চিবিয়ে খাবার যোগ্য' এর এককথায় প্রকাশ - চর্ব্য।
• ‘যা চুষে খাবার যোগ্য’ এর এককথায় প্রকাশ - চোষ্য।
• ‘যা পান করার যোগ্য’ এর এককথায় প্রকাশ - পেয়।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• 'যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে' এর এককথায় প্রকাশ - দেদীপ্যমান।
• 'যা প্রমাণ করা যায় না' কে এককথায় বলে - অপ্রমেয়।
• 'যা কোথাও উঁচু কোথাও নিচু' এর এককথায় প্রকাশ - বন্ধুর।
• 'যা অতি দীর্ঘ নয়' এর এককথায় প্রকাশ - নাতিদীর্ঘ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭১০.
'Enthral' শব্দের বাংলা অর্থ কী?
  1. নম্রতা
  2. বিমুগ্ধ করা
  3. মমত্ব
  4. সম্মোহিত করা
ব্যাখ্যা
• 'Enthral' শব্দের অর্থ - বিমুগ্ধ করা।

অন্যদিকে, 
• 'Clemency' শব্দের অর্থ-  ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা।
• 'Affection' শব্দের অর্থ- স্নেহ; প্রেম; মমত্ব। 
• 'Hypnotize' শব্দের অর্থ- সংবিষ্ট/সম্মোহিত করা।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
৬,৭১১.
'সূর্য'-এর প্রতিশব্দ নয়-
  1. ভানু
  2. মার্তণ্ড
  3. শশাঙ্ক
  4. মিহির
ব্যাখ্যা

• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।

অন্যদিকে,
• 'চাঁদ' এর প্রতিশব্দ: সুধাংশু, শশাঙ্ক, বিধু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৭১২.
কোনটি ‘আবেদন’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) আরজি
  2. খ) দরখাস্ত
  3. গ) মাগন
  4. ঘ) আহূতি
ব্যাখ্যা
‘আহুতি’ শব্দটি আবেদন শব্দের সমার্থক শব্দ নয়।
আমন্ত্রণ এর প্রতিশব্দ- 'আহূতি'। 

আবেদন এর সমার্থক শব্দ: 
- আরজি,
- দরখাস্ত,
- প্রার্থনা,
- নিবেদন,
- অনুরোধ,
- মাগন,
- চাওয়া।

আমন্ত্রণ এর প্রতিশব্দ:
- নিমন্ত্রণ,
- আহ্বান,
- আহূতি,
- ডাক,
- নেমন্তন্ন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,৭১৩.
'Dualism' শব্দের বাংলা পরিভাষা -
  1. দ্বিজাতিত্ব
  2. দ্বৈতসংগীত
  3. দ্বৈতবাদ
  4. ঘূর্ণায়মান
ব্যাখ্যা
• 'Dualism' শব্দের বাংলা পরিভাষা - দ্বৈতবাদ।

অন্যান্য অপশন গুলোর বাংলা পরিভাষা:
'Dual nationality' শব্দের বাংলা পরিভাষা - দ্বিজাতিত্ব।
'Duet'  শব্দের বাংলা পরিভাষা - দ্বৈতসংগীত।
Whirling/ Rotation শব্দের বাংলা পরিভাষা- ঘূর্ণায়মান।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ হলো:
Valuation - মাননির্ণয়/ মূল্যনির্ধারণ। 
Variable - অসম/ চল/ পরিবর্তনীয়। 
Venation - শিরাবিন্যাস। 
Verification - প্রতিপাদন। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,৭১৪.
'লাভের গুড় পিঁপড়ে খায়' প্রবাদটির অর্থ কী?
  1. ক) গুণীই গুণের কদর বুঝেন
  2. খ) প্রতারককে প্রতারণা
  3. গ) অন্যায়ের উপার্জন থাকে না
  4. ঘ) নিজেই নিজের অনিষ্ট করা
ব্যাখ্যা
'লাভের গুড় পিঁপড়ে খায়' প্রবাদটির অর্থ = অন্যায়ের উপার্জন থাকে না 
অন্যদিকে, 
চোরের উপর বাটপাড়ি = প্রতারককে প্রতারণা
নিজের পায়ে নিজে কুড়াল মারা = নিজেই নিজের অনিষ্ট করা
জহুরিই জহুর চিনে = গুণীই গুণের কদর বুঝেন

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭১৫.
'Referendum' - এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. আস্থাভোট 
  2. পরিমার্জিত 
  3. তদবির
  4. গণভোট
ব্যাখ্যা

• Referendum শব্দটির বাংলা পারিভাষিক হলো — গণভোট।

কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা:
• 'Referendum' - গণভোট।
• 'Sub-title' - উপনাম।
• 'Lobbying' - তদবির।
• 'Latitude' - অক্ষাংশ।
• 'Longitude' - দ্রাঘিমাংশ।
• 'Plosive' - ধ্বনি। 
• 'Interval' - বিরাম, অন্তর।
• 'Interim' - মধ্যকালীন।
• 'Lobbying / Solicitation' - তদবির।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৬,৭১৬.
'নষ্ট হয় না' এর এক কথায় প্রকাশ -
  1. অস্থায়ী
  2. নশ্বর
  3. ক্ষণস্থায়ী
  4. অবিনশ্বর
ব্যাখ্যা

• 'নষ্ট হয় না' এর এক কথায় প্রকাশ - অবিনশ্বর

অন্যদিকে,
- 'যা স্থায়ী নয়' এক কথায় বলে - অস্থায়ী।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় বলে - ক্ষণস্থায়ী।
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় বলে - নশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭১৭.
চিকুর শব্দের অর্থ কী?
  1. ক) ললাট
  2. খ) হর্ষ
  3. গ) কেশ
  4. ঘ) চক্ষু
ব্যাখ্যা
চিকুর শব্দের অর্থ কেশ।
⇒ কেশ শব্দের প্রতিশব্দ - চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।
⇒ ললাট শব্দের প্রতিশব্দ - কপাল, ভাগ্য, ভাল, অলিক, নিয়তি, অদৃষ্ট, দৈব। 
⇒ আনন্দ শব্দের প্রতিশব্দ - হর্ষ, পুলক, আহ্লাদ, সুখ, খুশি তৃপ্তি, সন্তোষ। 
⇒ চক্ষু শব্দের প্রতিশব্দ - দর্শন,  লোচন, নয়ন, নেত্র, অক্ষি, চোখ আঁখি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭১৮.
'অন্য গতি' এক কথায় বলে কী বলে?
  1. অগত্যা
  2. অন্তরীপ
  3. গত্যন্তর
  4. অনন্যগতি
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'অন্য গতি' এক কথায় বলে - গত্যন্তর।

অন্যদিকে, 
• 'অন্য গতি নেই যার' এক কথায় বলে - অগত্যা। 
• 'অন্তর্গত অপ যার' এক কথায় বলে - অন্তরীপ। 
• 'অন্য কোনো গতি নেই যা' এক কথায় বলে - অনন্যগতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭১৯.
কোনটি প্রতিশব্দ নয়?
  1. মৃগেন্দ্র
  2. ভুজঙ্গ
  3. উরগ
  4. অহি
ব্যাখ্যা
'সাপ' শব্দের প্রতিশব্দ শব্দ - ভুজঙ্গ, উরগ, অহি।
 
'সাপ' শব্দের আরো কিছু প্রতিশব্দ শব্দ:
- সৰ্প, ফণী, নাগ, ভুজগ, আশীবিষ, বিষধর, পন্নগ ইত্যাদি।
 
অন্যদিকে,
'সিংহ' শব্দের প্রতিশব্দ শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭২০.
‘চক্ষু’ -এর সমার্থক শব্দ নয়-
  1. নয়ন
  2. লোচন
  3. অক্ষি
  4. সলিল
ব্যাখ্যা
'চোখ' শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন।

'সলিল' শব্দের সমার্থক শব্দ
- অম্বু, জল, জীবন, নীর, পানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,৭২১.
'আকাশ' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) খ
  2. খ) খলোক
  3. গ) শূণ্য
  4. ঘ) খগ
ব্যাখ্যা
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:  খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। 

অন্যদিকে, 'খগ' পাখি এর সমার্থক শব্দ। 
'পাখি' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: বিহগ, বিহঙ্গ, শকুন্ত, খগ, দ্বিজ, অণ্ডজ, খেচর, পতপগ, চিড়িয়া, পক্ষী ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭২২.
'হরিহর আত্মা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. নিতান্ত শিশু
  2. ক্রোধী লোক
  3. অন্তরঙ্গ বন্ধুত্ব
  4. সুকঠিন প্রতিজ্ঞা
  5. সহজে কাতর
ব্যাখ্যা
• 'হরিহর আত্মা' বাগ্‌ধারাটির অর্থ: অন্তরঙ্গ বন্ধুত্ব।
বাক্য গঠন: ওরা দুজন তো হরিহর আত্মা, একজন যা করবে, অন্যজনও তাই করবে।

অন্যদিকে, 
• হাঁটুর বয়স - নিতান্ত শিশু।
• ফোঁস মনসা - ক্রোধী লোক।
• ধনুক-ভাঙ্গা পণ - সুকঠিন প্রতিজ্ঞা।
• ননির পুতুল- সহজে কাতর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৬,৭২৩.
আকাশ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) অম্বর
  2. খ) শূন্য
  3. গ) অভ্র
  4. ঘ) পুষা
ব্যাখ্যা
- পুষা সূর্য শব্দের সমার্থক।
- অভ্র = মেঘ/আকাশ
- আকাশ = শূন্য, অম্বর, গগন; অন্তরীক্ষ; আসমান; ব্যোম; শূন্য।
উৎস : বাংলা একাডেমি অভিধান।
৬,৭২৪.
Feudalism-এর শুদ্ধ বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) সামন্তবাদ
  2. খ) ফ্যাসিবাদ
  3. গ) সাম্রাজ্যবাদ
  4. ঘ) সাম্যবাদ
ব্যাখ্যা

Feudalism - সামন্তবাদ
Fascism - ফ্যাসিবাদ
Imperialism - সাম্রাজ্যবাদ
Communism - সাম্যবাদ
উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি এবং বাংলা একাডেমী অভিধান

৬,৭২৫.
'ধরি মাছ না ছুঁই পানি' প্রবাদের অর্থ কী?
  1. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
  2. প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার
  3. বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি
  4. অপ্রাসঙ্গিক কাজ করা
ব্যাখ্যা

• 'ধরি মাছ না ছুঁই পানি' প্রবাদের অর্থ- বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি। 

অন্যদিকে, 
• 'ধারে না হলে ভারে কাটে' অর্থ- কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি।  
• 'দুধের স্বাদ ঘোলে মেটানো' অর্থ- প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার। 
• 'ধান ভানতে শিবের গীত/ধেনো হাটে ওল নামানো' অর্থ- অপ্রাসঙ্গিক কাজ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।

৬,৭২৬.
বিপরীতার্থক শব্দ নির্ণয় করুন: "উদ্দিষ্ট"
  1. কাঙ্ক্ষিত
  2. অভীষ্ট
  3. নিরুদ্দেশ
  4. অন্বিষ্ট
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'উদ্দিষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নিরুদ্দেশ।

উল্লেখ্য,
- 'উদ্দিষ্ট' শব্দের অর্থ -অন্বিষ্ট, অভীষ্ট, কাঙ্ক্ষিত।
- 'নিরুদ্দেশ' শব্দের অর্থ - নিখোঁজ, উদ্দেশ্যহীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৭২৭.
'হয়' শব্দের সমার্থক শব্দ -
  1. অশ্ব
  2. দ্বিরদ
  3. গজ
  4. মাতঙ্গ
ব্যাখ্যা
• 'হয়' শব্দের সমার্থক শব্দ - অশ্ব

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।

অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭২৮.
‘সোম’ শব্দের অর্থ কী?
  1. ক) কান্তি
  2. খ) বিধু
  3. গ) শৈল
  4. ঘ) মিত্র
ব্যাখ্যা
'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ হলো - চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক, কুমুদনাথ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭২৯.
'Deed' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 
  1. খারাপ কাজ 
  2. অঙ্গীকার 
  3. দলিল 
  4. ঋণ
ব্যাখ্যা

• 'Deed' এর বাংলা পারিভাষিক শব্দ- দলিল।

• গুরুত্বপূর্ণ কয়েকটি পারিভাষিক শব্দ:
- Attested - প্রত্যায়িত,
- Blocade - অবরোধ,
- Bribe - উৎকোচ,
- Civil society - সুশীল সমাজ,
- Climax - মহামুহুর্ত,
- Executive - নির্বাহী,
- Excise duty - আবগারী শুল্ক,
- Epicurism - ভোগবাদ,
- Housing - আবাসন,
- Horizontal - অনুভূমিক,
- Hierarchy - আধিপত্য পরস্পরা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৭৩০.
'যথা ধর্ম তথা জয়' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. ঝামেলার উপর ঝামেলা
  2. তোষামোদ করা
  3. ন্যায়ের পথেই সাফল্য আসে
  4. লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা
ব্যাখ্যা
• 'যথা ধর্ম তথা জয়' প্রবাদ প্রবচনের অর্থ - ন্যায়ের পথেই সাফল্য আসে

অন্যদিকে,
- 'মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন' প্রবাদ প্রবচনের অর্থ - লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা।
- 'ম্যাও ধরা' প্রবাদ প্রবচনের অর্থ - তোষামোদ করা।
- 'বোঝার উপর শাকের আঁটি' প্রবাদ প্রবচনের অর্থ - ঝামেলার উপর ঝামেলা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,৭৩১.
'শাসকবর্গ' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ -
  1. ক) Magistracy
  2. খ) Magistrate
  3. গ) Government Counsel
  4. ঘ) Government solicitor
ব্যাখ্যা
• 'শাসকবর্গ' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Magistracy, Governing Body.
• 'শাসক' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Magistrate.
• 'সরকারি ব্যবহারিক' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Government Counsel.
• 'সরকারি ব্যবহারদেশক' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Government solicitor.

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৬,৭৩২.
'দিবস' শব্দের সমার্থক নয় নিম্নের কোনটি?
  1. বাসর
  2. অংশু
  3. সাবন
  4. আটপ্রহর
ব্যাখ্যা
'দিবস' শব্দের সমার্থক শব্দ = দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর। 
- অংশু শব্দের অর্থ = আলোকরশ্মি/ কিরণ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,৭৩৩.
'শকুনি মামা' শব্দের অর্থ কী?
  1. কুৎসিত মামা
  2. সৎ মামা
  3. পাতানো মামা
  4. কুচক্রী লোক
ব্যাখ্যা

শকুনি মামা - এর অর্থ - কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়। 
উদাহরণ: শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল।

কতিপয় গুরুত্বপূর্ণ বাগধারা: 
'হস্তিমূর্খ' বাগধারাটির অর্থ - নিরেট মূর্খ
'দুধের মাছি' বাগধারাটির অর্থ - সুসময়ের বন্ধু 
'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - অত্যন্ত অলস 
'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয় 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭৩৪.
‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ -
  1. প্রবৃত্তি
  2. হর্ষ
  3. শ্লেষ
  4. আহ্লাদ
ব্যাখ্যা
‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছা, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা।

অন্যদিকে,
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

‘ঠাট্টা’ শব্দের সমার্থক শব্দ:
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৭৩৫.
'Gratuity' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. পারিশ্রমিক
  2. উপকার
  3. কৃতজ্ঞতা
  4. পারিতোষিক
ব্যাখ্যা
• 'Gratuity' শব্দের সঠিক বাংলা পরিভাষা পারিতোষিক। 

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- Etiquette - শিষ্টাচার।
- Modesty - শালীনতা।
- Ethics - নীতিবিদ্যা।
- Edition - সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette - ঘোষণাপত্র।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation - কোষ্ঠকাঠিন্য।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,৭৩৬.
‘যা আহুত (ডাকা) হয়নি’ এক কথায় প্রকাশ —
  1. অনুক্ত
  2. অনাহত
  3. অশ্রুতপূর্ব
  4. অনাহুত
ব্যাখ্যা

• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।

অন্যদিকে,
• ’যা বলা হয় নি এমন’ এক কথায় প্রকাশ - অনুক্ত।
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৭৩৭.
'যা সহজে অতিক্রম করা যায় না।' এর বাক্যসংকোচন কী?
  1. দুরতিক্রম্য
  2. অনতিক্রম্য
  3. দুর্গম
  4. নতিক্রম্য
ব্যাখ্যা
• 'যা সহজে অতিক্রম করা যায় না।'এর বাক্যসংকোচন 'দুরতিক্রম্য'।

- যা কষ্টে নিবারণ করা যায়- দুর্নিবার,
- যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়,
- যা সহজে পাওয়া যায় না- দুষ্প্রাপ্য, 
- যা সহ্য করা যায় না- দুর্বিষহ,
- যা সহজে দমন কর যায় না- দুর্দম,
- যা হাতে সহজে গমন করা যায় না- দুর্গম,
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না- দুস্তর,
- যা মুছে ফেলা যায় না - দুর্মোচ্য,
- যা কষ্টে জয় করা যায়- দুর্জয়,
- যা সহজে মরে না- দুর্মর,
- যা কষ্টে অর্জন করা যায়- কষ্টার্জিত,
- যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ,
- যা সহজে অতিক্রম করা যায় না- দুরতিক্রম্য,
- কষ্টে অতিক্রম করা যায় না যা- দুরতিক্রম্য।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭৩৮.
নিচের কোন বাক্যে ‘খাঁটি’ অর্থে 'পাকা' শব্দটি ব্যবহৃত হয়েছে ?
  1. ক) পাকা আম খেতে মিষ্টি
  2. খ) ছেলেটি অঙ্কে পাকা
  3. গ) পাকা সোনায় খাদ থাকে না
  4. ঘ) শাড়িটির রং পাকা
ব্যাখ্যা
পাকা সোনায় খাদ থাকে না- এখানে 'পাকা' শব্দটি 'খাঁটি' অর্থে ব্যবহৃত হয়েছে।   

তাছাড়া,
পাকা আম খেতে মিষ্টি- এখানে 'পাকা' শব্দটি 'পরিপক্ব' অর্থে ব্যবহৃত হয়েছে। 
ছেলেটি অঙ্কে পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
শাড়িটির রং পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘স্থায়ী' অর্থে ব্যবহৃত হয়েছে। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ।
৬,৭৩৯.
'পদ্ম' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) কমল
  2. খ) কুবলয়
  3. গ) কোকনদ
  4. ঘ) কুমুদনাথ
ব্যাখ্যা
'কুমুদনাথ' শব্দের অর্থ = চাঁদ।  
অন্যদিকে,   
'পদ্ম' এর সমার্থক শব্দ = কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিনী, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, সরসিজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৪০.
কিরীট শব্দের অর্থ কি?
  1. ক) কীট পতঙ্গ
  2. খ) ছুরি
  3. গ) তলোয়ার
  4. ঘ) মুকুট
ব্যাখ্যা

কিরীট 
- (বিশেষ্য) মুকুট; শিরোভূষণ
কিরীটী (-টিন্‌) (বিশেষণ) মুকুটধারী।


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৬,৭৪১.
'Espionage' - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. তকমা
  2. প্রান্তরেখা
  3. গুপ্তচরবৃত্তি
  4. পটভূমি
ব্যাখ্যা

• 'Espionage' এর সঠিক বাংলা পরিভাষা - গুপ্তচরবৃত্তি। 

• অন্যদিকে,

- Badge- তকমা,
- Background- পটভূমি,
- Indention - প্রান্তরেখা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৬,৭৪২.
বাগধারার অর্থ নির্ণয় করুন: 'বকধার্মিক'
  1. কপট
  2. স্বার্থপর
  3. চাটুকার
  4. ভণ্ড ধার্মিক
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগ্‌ধারার অর্থ - কদাচিৎ।
'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
‘ডাকাবুকো’ বাগ্‌ধারার অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ বাগ্‌ধারার অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ বাগ্‌ধারার অর্থ - বেহায়া।
'ঝিঙেফুল' বাগ্‌ধারার অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৪৩.
'জাতে মাতাল তালে ঠিক' প্রবাদ প্রবচনটির অর্থ -
  1. অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা
  2. অপরাধের তুলনায় অধিক সাজা
  3. স্বার্থসচেতন
  4. গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
ব্যাখ্যা
• 'জাতে মাতাল তালে ঠিক' প্রবাদ প্রবচনটির অর্থ - স্বার্থসচেতন

অন্যদিকে,
- 'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ - গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
- 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।
'গরিবের ঘোড়া রোগ' প্রবাদ প্রবচনটির অর্থ - অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৪৪.
‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. জলদ
  2. জীমূত
  3. নীরদ
  4. নীলাম্বু
ব্যাখ্যা
• ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ নয় - নীলাম্বু
- এটি 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ।

'মেঘ’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- নীরদ, জীমূত, জলদ, জলধর, বারিদ, ঘন, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,৭৪৫.
'তীর্থের কাক' বাগ্‌ধারাটির অর্থ- 
  1. ধর্মপ্রাণ ব্যক্তি
  2. সুযোগ সন্ধানী
  3. কপট
  4. সৌভাগ্যবান
ব্যাখ্যা

• 'তীর্থের কাক' বাগ্‌ধারাটির অর্থ - সুযোগ সন্ধানী।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা: 
- 'কালে ভদ্রে' - কদাচিৎ।
- ‘পায়া ভারি’ - অহঙ্কার।
- ‘কানকাটা’ - বেহায়া।
- 'কেউ কেটা' - সামান্য ।
- ‘কাকভূষণ্ডী’ - দীর্ঘজীবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬,৭৪৬.
'সূর্য' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) অর্ক
  2. খ) পূষা
  3. গ) সূর
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
সূর্য - দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা।
অনীক - সৈন্যদল; সৈনিক; সেনানী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬,৭৪৭.
'For good' -এর সঠিক অর্থ কোনটি?
  1. ভালো হওয়া
  2. গড়িমসি
  3. ক্ষণতরে
  4. চিরতরে
ব্যাখ্যা
পারিভাষিক শব্দ: 
For good:

- অর্থ: চিরদিনের জন্য; একবারে। 

উৎস: অভিগম্য অভিধান।
৬,৭৪৮.
‘চপলা’ শব্দের অর্থ কী?
  1. বিজলি
  2. বাগাড়ম্বর
  3. বাকপটু
  4. মার্তণ্ড
ব্যাখ্যা

বিদ্যুৎ এর সমার্থক শব্দঃ
- বিজলি,
- চঞ্চলা,
- সৌদামিনী,
- তড়িৎ,
- চপলা,
- দামিনী,
- ক্ষণপ্রভা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭৪৯.
'উদর সম্পর্কিত' এক কথায় কী বলে?
  1. ঔদনিক
  2. ঔদ্ধারিক
  3. ঔদবাহিক
  4. ঔদরিক
ব্যাখ্যা

• 'উদর সম্পর্কিত' এক কথায় বলে- ঔদরিক।

• ঔদরিক (বিশেষণ পদ)
অর্থ: উদর-সম্বন্ধীয়, উদরসর্বস্ব, উদরপরায়ণ, পেটুক।

অন্যদিকে, 
-------------
• 'ঔদনিক' অর্থ - পাচক; সূপকার।
• 'ঔদবাহিক' অর্থ - বিবাহসংক্রান্ত, বৈবাহিকসূত্রে প্রাপ্ত।
• 'ঔদ্ধারিক' অর্থ - উদ্ধারবিষয়ক, ঋণ পরিশোধসংক্রান্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৭৫০.
'প্রজ্ঞাপিত করা' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
  1. Notify
  2. Notice
  3. Notification
  4. Declaration
ব্যাখ্যা

• 'Notify' শব্দের বাংলা অর্থ- প্রজ্ঞাপিত করা।

অন্যদিকে, 
• 'Notice' অর্থ - বিজ্ঞপ্তি।
• 'Notification' অর্থ - প্রজ্ঞাপন।
• 'Declaration' অর্থ - ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬,৭৫১.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পয়োনিধি
  2. তোয়ধর
  3. বারিধি
  4. নীলাম্বু
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি। 

অন্যদিকে,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৫২.
‘অন্ত্য ও অন্তঃ’ শব্দদুটি কী অর্থ প্রকাশ করে?
  1. ভিতর ও সমাপ্তী
  2. শেষ ও দূরীভূত
  3. ক্ষুদ্রতম অংশ ও ভিতর
  4. শেষ ও ভিতর
ব্যাখ্যা
• শব্দজোড়: 
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।

অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
- ‘অন্ত্য’ অর্থ  - শেষ।
- ‘অন্তঃ’ অর্থ - ভিতর।

অন্যদিকে,
- ‘রতি’ অর্থ - পরিমাণ।
- ‘রথী’ অর্থ - রথের আরোহী।

- ‘শরণ’ অর্থ - আশ্রয়।
- ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

- ‘অবগত’ অর্থ - জানা।
- ‘অপগত’ অর্থ - দূরীভূত।

- ‘অকুল’ অর্থ - নীচ বংশ।
- ‘অকূল’ অর্থ - তীরহীন। 

- ‘অণু’ অর্থ - ক্ষুদ্রতম অংশ।
- ‘অনু’ অর্থ - পশ্চাৎ। 

- ‘অনিষ্ট’ অর্থ - ক্ষতি।
- ‘অনিষ্ঠ’ অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৭৫৩.
"অঞ্চলপ্রভাব" বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. এলাকার প্রভাব
  2. স্ত্রীর প্রভাব
  3. প্রতিপত্তি
  4. একেবারে গ্রাম
ব্যাখ্যা
• "অঞ্চলপ্রভাব" বাগ্‌ধারাটির অর্থ — স্ত্রীর প্রভাব।
বাক্য গঠন: অঞ্চল প্রভাব দেখিয়ে লাভ নেই আমরা কাউকে ভয় পাই না।

• বাগ্‌ধারাটির ব্যাখ্যা:
অঞ্চল বলতে শাড়ির অঞ্চল বা পাড়কে বোঝানো হয়েছে। স্বামী যখন স্ত্রীর কথামতো বা স্ত্রীর দেখানো পথে চলে তখন তাকে অঞ্চলপ্রভাব বলে।

অন্যদিকে,
'অজপাড়াগাঁ' বাগ্‌ধারাটির অর্থ - একেবারে গ্রাম।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭৫৪.
'অমিতব্যয়ী' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কানকাটা
  2. একচোখা
  3. উড়ো কথা
  4. উড়নচণ্ডী
ব্যাখ্যা

• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - অমিতব্যয়ী। 

অন্যদিকে, 
'উড়ো কথা' অর্থ - গুজব। 
'একচোখা' অর্থ - পক্ষপাতদুষ্ট। 
'কানকাটা' অর্থ - নির্লজ্জ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭৫৫.
‘নতুন আগমন’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ভুঁইফোঁড়
  2. উড়নচণ্ডী
  3. কেঁচো খুঁড়তে সাপ
  4. চাঁদের হাট
ব্যাখ্যা

• ভুঁইফোঁড় অর্থ: হঠাৎ উদ্ভূত বা নতুন আগমনকারী ব্যক্তি।

অন্যদিকে,
- উড়নচণ্ডী = বেহিসেবি। 
- 'কেঁচো খুঁড়তে সাপ' অর্থ- বিপজ্জনক পরিণতি। 
- চাঁদের হাট - আনন্দের প্রাচুর্য।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬,৭৫৬.
'ঝরাপাতা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. কাণ্ডজ্ঞানহীন
  2. জীর্ণশীর্ণ লোক
  3. সাধারণ লোক
  4. সামান্য লোক
ব্যাখ্যা
• 'ঝরাপাতা' বাগ্‌ধারাটির অর্থ - জীর্ণশীর্ণ লোক

অন্যদিকে,
• 'আদার ব্যাপারি' বাগ্‌ধারাটির অর্থ - সাধারণ লোক।
• 'আদাড়ের হাঁড়ি' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য লোক।
• 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - উচ্ছৃঙ্খল।
• 'পায়াভারি' বাগ্‌ধারাটির অর্থ - অহংকার।
• 'বারো সতেরো' বাগ্‌ধারাটির অর্থ - খুঁটিনাটি।
• 'নয়-ছয়' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭৫৭.
'অর্ধচন্দ্র' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গলাধাক্কা
  2. হতবুদ্ধি হওয়া
  3. মারা যাওয়া
  4. দুর্লভ
ব্যাখ্যা
• 'অর্ধচন্দ্র' বাগ্‌ধারার অর্থ - গলাধাক্কা। 

অন্যদিকে, 
• 'অক্কা পাওয়া' অর্থ - মারা যাওয়া। 
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ। 
• 'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৫৮.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কাণ্ডজ্ঞানহীন
  2. অত্যন্ত অলস
  3. তোষামোদকারী
  4. সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা

• 'কূপমণ্ডূক' বাগ্‌ধারার অর্থ- সীমাবদ্ধ জ্ঞান।

অন্যদিকে,
• 'তালকানা' অর্থ- কাণ্ডজ্ঞানহীন।
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস।
• 'খয়ের খাঁ' অর্থ- তোষামোদকারী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭৫৯.
'ওদন' শব্দের অর্থ কী?
  1. ক) ওজন
  2. খ) উদর
  3. গ) ভাত
  4. ঘ) পেট
ব্যাখ্যা
• 'ওদন' শব্দের অর্থ ভাত, অন্ন।
• উদর শব্দের অর্থ পেট, জঠর‌।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,৭৬০.
'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কাণ্ডজ্ঞানহীন
  2. অপদার্থ
  3. পরিপাটি
  4. অদৃশ্য বস্তু
  5. অকর্মন্য
ব্যাখ্যা

-  'ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ হচ্ছে অদৃশ্য বস্তু। 
• বাক্যগঠন: তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছ!

অন্যদিকে,
- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ - পরিপাটি। 
- 'তালকানা' বাগধারাটির অর্থ- কাণ্ডজ্ঞানহীন।
- 'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা  ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।

৬,৭৬১.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগলটি সঠিক নয়?
  1. ক) গরীয়ান - লঘীয়ান
  2. খ) ঘাত - প্রতিঘাত
  3. গ) প্রসারণ - সংকোচন
  4. ঘ) প্রসন্ন - আসন্ন
ব্যাখ্যা
গরীয়ান - লঘীয়ান
ঘাত - প্রতিঘাত
প্রসারণ - সংকোচন
প্রসন্ন - বিষন্ন / অপ্রসন্ন
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,৭৬২.
'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. কৌমুদী
  2. গেঁজেল
  3. অবিসংবাদী
  4. বাগ্মী
ব্যাখ্যা
• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এক কথায় প্রকাশ: 'অবিসংবাদী'। 

অন্যদিকে, 
যে গাঁজায় নেশা করে এর এক কথায় প্রকাশ: গেঁজেল।
যে আলোতে কুমুদ ফোটে এর এক কথায় প্রকাশ: কৌমুদী। 
যিনি বক্তৃতা দানে পটু এর এক কথায় প্রকাশ: বাগ্মী।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৬,৭৬৩.
'অর্ণব' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. ক) সিন্ধু
  2. খ) জলনিধি
  3. গ) বারিধি
  4. ঘ) কপোত
ব্যাখ্যা

• 'অর্ণব' শব্দের সমার্থক শব্দ সমুদ্র, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি।
• অপরদিকে পারাবত শব্দের অর্থ কবুতর, কপোত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬,৭৬৪.
কোন বাগ্‌ধারাটির অর্থ 'অল্প পারিশ্রমিকে অধিক কাজ করে যে' -
  1. বামনের গরু
  2. বর্ণচোরা আম
  3. বুদ্ধির ঢেঁকি
  4. নারদের ঢেঁকি
ব্যাখ্যা
'বামনের গরু' বাগ্‌ধারাটির অর্থ 'অল্প পারিশ্রমিকে অধিক কাজ করে যে'।

 অন্যদিকে,
- 'বর্ণচোরা আম' অর্থ - কপট ব্যক্তি।
- 'বুদ্ধির ঢেঁকি' অর্থ - নির্বোধ লোক।
- 'নারদের ঢেঁকি' অর্থ - বিবাদের বিষয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৬,৭৬৫.
'অমিতব্যয়ী' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. অদৃষ্টের পরিহাস
  2. ছা-পােষা
  3. উড়নচণ্ডী
  4. ভূষন্ডির কাক
ব্যাখ্যা
অদৃষ্টের পরিহাস - ভাগ্যের নিষ্ঠুরতা।
ছা-পােষা= পোষ্য- ভারাক্রান্ত
উড়নচণ্ডী = অমিতব্যয়ী 
ভূষন্ডির কাক= দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি 

[উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ]
৬,৭৬৬.
'Cordon' এর বাংলা পরিভাষা -
  1. রক্ষী
  2. অপরাধ
  3. বেষ্টনী
  4. পরিষদ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'Cordon' এর বাংলা পরিভাষা - বেষ্টনী

অন্যদিকে,
Council - পরিষদ।
Crime - অপরাধ।
Guard - রক্ষী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭৬৭.
'বন' শব্দের সমার্থক শব্দ - 
  1. কুঞ্জ
  2. কমল
  3. অরবিন্দ
  4. পাদপ
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৭৬৮.
"উদ্‌বায়ী" বলতে কী বোঝায়?
  1. বপন করা হয়েছে
  2. বাস্তু থেকে উৎখাত হয়েছে যে
  3. বুকে হেঁটে গমন করে যে
  4. বাতাসে উবে যায় এমন
ব্যাখ্যা
• 'বাতাসে উবে যায় এমন' এর এক কথায় প্রকাশ - উদ্‌বায়ী

অন্যদিকে,
বুকে হেঁটে গমন করে যে - উরগ।
বাস্তু থেকে উৎখাত হয়েছে যে - উদ্‌বাস্তু।
বপন করা হয়েছে - উপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৬৯.
'জুলমাত' শব্দের অর্থ কি?
  1. ক) অন্ধকার
  2. খ) অবিচার
  3. গ) অনাচার
  4. ঘ) অত্যাচার
ব্যাখ্যা
'জুলমাত' আরবি শব্দ। এই শব্দের অর্থ- আঁধার, অন্ধকার। আর জুলুম অর্থ অত্যাচার।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৬,৭৭০.
'আগুন' শব্দের প্রতিশব্দ- 
  1. অহি
  2. পাবক
  3. ফুরসত
  4. অলক
ব্যাখ্যা
• 'আগুন' শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

অন্যদিকে,
• ফুরসত'অবকাশ' শব্দের প্রতিশব্দ:
•'অলক' হচ্ছে 'চুল' শব্দের প্রতিশব্দ।  
•'অহি' হচ্ছে 'সাপ' শব্দের প্রতিশব্দ।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২  সংস্করণ)।
৬,৭৭১.
'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. শ্রমবিমুখ
  2. একগুঁয়ে
  3. বেহায়া
  4. অত্যন্ত গরিব
ব্যাখ্যা

• 'নেই আঁকড়া' বাগ্‌ধারার অর্থ- একগুঁয়ে। 

অন্যদিকে, 
• 'ননীর পুতুল' অর্থ - শ্রমবিমুখ। 
• 'ঠোঁটকাটা' অর্থ - বেহায়া। 
• 'ছাপোষা' অর্থ - অত্যন্ত গরিব। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯-সংস্করণ)। 

৬,৭৭২.
নিচের কোনটির সাথে ‘খনার বচন’ সম্পৃক্ত?
  1. ক) শিল্প
  2. খ) ব্যবসা
  3. গ) রাজনীতি
  4. ঘ) কৃষি
ব্যাখ্যা

খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত। অনেকের মতে, খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই ছড়াগুলো। তবে এ নিয়ে মতভেদ আছে।
অজস্র খনার বচন যুগ-যুগান্তর ধরে গ্রাম বাংলার জন-জীবনের সাথে মিশে আছে। জনশ্রুতি আছে যে, খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে (বর্তমানে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যেটি খনামিহিরের ঢিবি নামে পরিচিত)।
এমনকি, তিনি রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নের দশম সদস্য ছিলেন বলে কথিত। বরাহমিহির বা বররুচি-এর পুত্র মিহির তার স্বামী ছিল বলেও কিংবদন্তি কথিত আছে।
সুতরাং সঠিক উত্তর হলো কৃষি।
তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ

৬,৭৭৩.
'বলা হয়েছে যা' এক কথায় বলে-
  1. উপ্ত 
  2. নুক্ত
  3. বক্ত্য 
  4. উক্ত
ব্যাখ্যা

• 'বলা হয়েছে যা' এক কথায় বলে - উক্ত। 

এরূপ কিছু এক কথায় প্রকাশ হলো-
- 'বপন করা হয়েছে এমন' - উপ্ত। 
- 'বলা হবে যা' - বক্তব্য। 
- 'বলা হয়নি যা' - অনুক্ত।
- 'বলার যোগ্য নয় যা' - অকথ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।

৬,৭৭৪.
'ছুঁচো মেরে হাত গন্ধ' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. সর্বত্র বিপদ
  2. অন্যের কৃতিত্ব পরোক্ষভাবে সপক্ষে ব্যবহার
  3. সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'ছুঁচো মেরে হাত গন্ধ' প্রবাদ প্রবচনের অর্থ - সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া

অন্যদিকে,
- 'ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে' প্রবাদ প্রবচনের অর্থ - অন্যের কৃতিত্ব পরোক্ষভাবে সপক্ষে ব্যবহার।
- 'জলে কুমির ডাঙায় বাঘ' প্রবাদ প্রবচনের অর্থ - সর্বত্র বিপদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৭৫.
'যা বহন করা হচ্ছে' এর এককথায় প্রকাশ হলো-
  1. নীয়মান
  2. বক্ষ্যমান
  3. অপসৃয়মাণ  
  4. অনুভূয়মান
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
যা পূর্বে শোনা যায়নি- অশ্রুতপূর্ব 
যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর 
যা অনুভব করা হচ্ছে - অনুভূয়মান
যা ক্রমশ দূরে সরে যাচ্ছে - অপসৃয়মাণ  
যা বহন করা হচ্ছে -নীয়মান
যা বলা হচ্ছে- বক্ষ্যমান

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৬,৭৭৬.
'Gratuity' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. উৎকর্ষ সাধন
  2. আনুতােষিক
  3. পারিশ্রমিক
  4. মহত্ত্ব
ব্যাখ্যা
• 'Gratuity' শব্দের বাংলা পরিভাষা - আনুতােষিক।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Deadlock - অচলাবস্থা, 
Cabinet - মন্ত্রিসভা, 
Embargo - অবরোধ, 
Banquet - ভোজসভা, 
Invoice - চালান, 
Provident fund - ভবিষ্য - তহবিল, 
Ransom - মুক্তিপণ।

উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা অভিধান।
৬,৭৭৭.
নিম্নের কোনটি ভিন্নার্থক বাগ্‌ধারা?
  1. ক) বক ধার্মিক
  2. খ) বর্ণচোরা
  3. গ) ভূষণ্ডির কাক
  4. ঘ) বিড়াল তপস্বী
ব্যাখ্যা
'বক ধার্মিক', 'বর্ণচোরা', 'বিড়াল তপস্বী' বাগ্‌ধারা তিনটির অর্থ= ভণ্ড 

অন্যদিকে 'ভূষণ্ডির কাক' বাগ্‌ধারাটির অর্থ = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি/বিচক্ষণ ব্যক্তি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭৭৮.
'মর্মর' শব্দের অর্থ কী?
  1. আনন্দজনক ধ্বনি 
  2. ধনুকের ধ্বনি 
  3. গম্ভীর ধ্বনি 
  4. শুকনো পাতা মাড়ানোর শব্দ
ব্যাখ্যা

• 'মর্মর' শব্দের অর্থ = শুকনো পাতা মাড়ানোর শব্দ।

অন্যদিকে,
আনন্দজনক ধ্বনি = নন্দিঘোষ।
ধনুকের ধ্বনি = টঙ্কার।
গম্ভীর ধ্বনি = মন্দ্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 

৬,৭৭৯.
‘পায়ে রাখা’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপব্যবহার
  2. বিপন্ন লোকের উপর অত্যাচার
  3. আশ্রয় দেয়া
  4. কদরহীন লোক
ব্যাখ্যা
• ‘পায়ে রাখা’ বাগ্‌ধারার অর্থ - আশ্রয় দেয়া।
বাক্য: দয়া করে আপনার পায়ে রাখুন, নইলে এই অভাগা কোথায় যাবে?

অন্যদিকে,
• ‘মড়ার ওপর খাাঁড়ার ঘা’ বাগ্‌ধারার অর্থ - বিপন্ন লোকের উপর অত্যাচার।
• ‘পান্তা ভাতে ঘি’ বাগ্‌ধারার অর্থ - অপব্যবহার।
• ‘ফেকলু পার্টি’ বাগ্‌ধারার অর্থ - কদরহীন লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭৮০.
'ঝোরা' শব্দের অর্থ কী?
  1. ছাঁটা
  2. ছিদ্রযুক্ত পাত্র
  3. ঝরনা
  4. শীঘ্র
ব্যাখ্যা
ঝোরা:
- শব্দটি বিশেষ্য।
- এটি বাংলা শব্দ।
- অর্থ: ঝরনা; ধানক্ষেতে জাত শস্যহীন উদ্ভিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৬,৭৮১.
'কেউকেটা' বলতে বুঝায়-
  1. কদাচিৎ
  2. নির্ভীক
  3. সীমাবদ্ধ জ্ঞান
  4. নগণ্য
ব্যাখ্যা
• 'কেউকেটা' বাগ্‌ধারার অর্থ- সামান্য/নগণ্য। 



অন্যদিকে, 
• 'কালে ভদ্রে' অর্থ - কদাচিৎ। 
• 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।
• 'কূপমুণ্ডুক' অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭৮২.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সরোজ
  2. খ) মহীধর
  3. গ) বৈভব
  4. ঘ) উদক
ব্যাখ্যা
• পর্বত শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- মহীধর, 
- গিরি,
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

• 'পদ্ম' এর সমার্থক শব্দ-সরোজ'। 
• 'বৈভব' এর সমার্থক শব্দ- ঐশ্বর্য; ধন; সম্পদ। 
• 'পানি' এর সমার্থক শব্দ- 'উদক'।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ। 
৬,৭৮৩.
'উরগ' শব্দের অর্থ কী?
  1. ক) বুকে হেটে গমন করে যে।
  2. খ) পায়ে হেটে যে গমন করে না
  3. গ) উরে চলে যে
  4. ঘ) উদ্‌গিরণ করা হয়েছে এমন
ব্যাখ্যা
উরগ (বিশেষ্য)
- সংস্কৃত  শব্দ
অর্থ - বুকে ভর দিয়ে চলে এমন চেরা জভবিশিষ্ট সরীসৃপ, সাপ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

⇒ বুকে হেটে গমন করে যে - উরগ
⇒ পায়ে হেটে যে গমন করে না - পন্নগ
⇒ উদ্‌গিরণ করা হয়েছে এমন - উদ্‌গীর্ণ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,৭৮৪.
'শ্বশ্রূ' ও 'শ্মশ্রু' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. শাশুড়ি, দাড়ি
  2. শ্বশুর, দাড়ি
  3. দাঁড়ি, শ্বশুর
  4. শ্বশুর, দাঁড়ি
ব্যাখ্যা

• শব্দজোড়: 
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন;
- এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।
- উল্লেখিত শব্দজোড় উচ্চারণে এক হলেও বানান ও অর্থে বৈসাদৃশ্য রয়েছে।

• উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড়:
- শ্বশ্রূ শব্দের অর্থ – শাশুড়ি।
- শ্মশ্রু শব্দের অর্থ – দাড়ি।

- ভাষ – কথা।
- ভাস – দীপ্তি। 

- মোড়ক – আচ্ছাদনী
- মড়ক – মহামারী।

- যুগ – কাল।
- যোগ – মিলন।

- লক্ষ – শত সহস্র।
- লক্ষ্য – উদ্দেশ্য।

- লন্ঠন – বাতি।
- লুণ্ঠন – লুটতরাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

৬,৭৮৫.
‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে-
  1. অব্যক্ত
  2. অকথ্য
  3. দুরুচ্চার্য
  4. অনুচ্চার্য
ব্যাখ্যা
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• ‘কথায় প্রকাশ করা যায় না এমন বা বলার অযোগ্য’ এক কথায় বলে - অকথ্য।
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।
• যা উচ্চারণ করা কঠিন এক কথায় বলে - দুরুচ্চার্য।
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,৭৮৬.
'উড়নচণ্ডী' শব্দটির অর্থ -
  1. অস্থির
  2. বোকা
  3. নগণ্য
  4. অমিতব্যয়ী
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো: ঘ) অমিতব্যয়ী।

• 'উড়নচণ্ডী' শব্দটি বাংলা ভাষায় একটি প্রচলিত অভিব্যক্তি যা প্রধানত অমিতব্যয়ী বা অপব্যয়ী ব্যক্তিকে বোঝায়। এটি এমন ব্যক্তির বর্ণনা করে যে অত্যধিক খরচ করে, টাকা-পয়সা অপচয় করে বা অনাবশ্যক খরচ করতে পছন্দ করে।

• "উড়নচণ্ডী" বাগ্‌ধারা অর্থ - অমিতব্যয়ী।
বাক্য: যা উড়নচণ্ডী ছেলে- পৈতৃক সম্পত্তি দু দিনেই শেষ। 

অন্যদিকে, 
"উড়ো উড়ো ভাব" অর্থ - অস্থির। 
"উদো/উদোমারা" অর্থ - বোকা। 
"এলেবেলে" অর্থ - নগণ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।।
৬,৭৮৭.
"দুস্তর" বলতে কী বোঝায়?
  1. যা কষ্টে জয় করা যায়
  2. যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না
  3. যা কষ্টে লাভ করা যায়
  4. যেখানে যাওয়া কষ্টকর
ব্যাখ্যা

• 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না' এক কথায় প্রকাশ - দুস্তর
 
অন্যদিকে: 
যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৬,৭৮৮.
‘ঈষৎ কম্পিত’ এক কথায় বলে-
  1. ঈদৃত
  2. অধীত
  3. স্মিত
  4. আধুত
ব্যাখ্যা
• ‘ঈষৎ কম্পিত’ এক কথায় প্রকাশ - আধুত।
 
এছাড়া,
• ঈষৎ হাস্য এক কথায় প্রকাশ - স্মিত।
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ - অধীত।
 
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• 'যা পূর্বে দেখা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
• ‘যা লাফিয়ে চলে এমন’ এক কথায় প্রকাশ - প্লবগ।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
• ‘ঈষৎ উষ্ণ’ এক কথায় প্রকাশ - কবোষ্ণ।
• ‘ঈষৎ রক্তবর্ণ’ এক কথায় প্রকাশ - আরক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৮৯.
'Carry coal to Newcastle' -এর সঠিক অনুবাদ কোনটি?
  1. আপন ভালা তো জগৎ ভালা।
  2. তেলা মাথায় তেল দেয়া।
  3. তিলকে তাল করা।
  4. নানা মুনির নানা মত।
ব্যাখ্যা

'Carry coal to Newcastle' এর সঠিক অনুবাদ - তেলা মাথায় তেল দেয়া

অন্যদিকে,
= All feet thread not in one shoe.- নানা মুনির নানা মত।

= To the pure all things are pure. - আপ ভালা তো জগৎ ভালা।
= To make a mountain of a molehill.- তিলকে তাল করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,৭৯০.
'চ্যুত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. যথেষ্ঠ
  2. নিষ্ঠুর
  3. বিনীত
  4. লগ্ন
ব্যাখ্যা
• 'চ্যুত' শব্দের বিপরীত শব্দ - লগ্ন

অন্যদিকে,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
- 'লেশ' শব্দের বিপরীত শব্দ হচ্ছে - যথেষ্ঠ।
- 'মরমি' এর বিপরীত শব্দ - নিষ্ঠুর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,৭৯১.
'Cacophony' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. শ্রুতিকটুতা
  2. শ্ৰুতিমাধুর্য
  3. শ্রুতিগত
  4. শ্রুতি-যুক্তব্যঞ্জন
ব্যাখ্যা
• 'Cacophony' এর পারিভাষিক শব্দ - শ্রুতিকটুতা।

অন্যদিকে,
- 'Euphony' এর পারিভাষিক শব্দ - শ্ৰুতিমাধুর্য।
- 'Auditory' এর পারিভাষিক শব্দ - শ্রুতিগত।
- 'Ear-cluster' এর পারিভাষিক শব্দ - শ্রুতি-যুক্তব্যঞ্জন।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৬,৭৯২.
'Defaulter' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. কার্যত
  2. মানহানি
  3. খেলাপকারী
  4. খুঁত
ব্যাখ্যা

• 'Defaulter' এর বাংলা পরিভাষা - ব্যতিক্রমী, খেলাপকারী

অন্যদিকে,
- 'De facto' এর বাংলা পরিভাষা - কার্যত।
- 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি।
- 'Defect' এর বাংলা পরিভাষা - ত্রুটি, খুঁত, অপূর্ণতা; পক্ষত্যাগ করা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৬,৭৯৩.
'পা দিয়ে যে চলেনা' এক কথায় কী বলে?
  1. প্লবগ
  2. বিহগ
  3. উরগ
  4. পন্নগ
ব্যাখ্যা

• 'পা দিয়ে যে চলেনা' এক কথায় প্রকাশ- পন্নগ।

অন্যদিকে, 
• 'লাফিয়ে চলে যে' এক কথায় প্রকাশ - প্লবগ।
• 'বিহায়সে (আকাশে) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ - বিহগ।
• 'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এক কথায় প্রকাশ উরগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,৭৯৪.
Rule of pleading - শব্দটির বাংলা পরিভাষা কি ?
  1. ক) আদালতের স্থায়ী আদেশ
  2. খ) সওয়ালের নিয়ম
  3. গ) শপথ বাক্য
  4. ঘ) বিচার কক্ষ
ব্যাখ্যা

- Rule of pleading - শব্দটির অর্থ সওয়ালের নিয়ম ।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

৬,৭৯৫.
'ঊর্ধ্বচারী' - শব্দের অর্থ কী?
  1. উদাস দৃষ্টি
  2. স্বর্গ
  3. পাগলামি
  4. উচ্চাকাঙ্ক্ষী
ব্যাখ্যা

• 'ঊর্ধ্বচারী' শব্দের অর্থ - উচ্চাকাঙ্ক্ষী

উল্লেখ্য,
"ঊর্ধ্বচারী"
- এটি বিশেষ্য পদ। 
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

অন্যদিকে,
ঊর্ধ্বলোক - স্বর্গ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,৭৯৬.
যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন -
  1. ক) অনন্যসাধারন
  2. খ) অনন্যসাধারণ
  3. গ) অনণ্যসাধারন
  4. ঘ) অনন্যসাধারন
ব্যাখ্যা

যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন - অনন্যসাধারণ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী।

৬,৭৯৭.
বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
  1. হত - জীবিত
  2. পুষ্ট - ক্ষীণ
  3. অর্বাচীন - আধুনিক
  4. মৌন - মুখর
ব্যাখ্যা
• অর্বাচীন - আধুনিক; পরস্পরের বিপরীত শব্দ নয়।

কারণ, 
• অর্বাচীন শব্দের অর্থ "অপ্রবীণ," "নবীন," বা "আধুনিক"। এর বিপরীত শব্দ 'প্রাচীন', প্রবীণ বা অভিজ্ঞ' হতে পারে, কিন্তু আধুনিক নয়।

অন্য অপশন,
• 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ - জীবিত।
• ‘পুষ্ট’ শব্দের বিপরীতার্থক - ক্ষীণ।
• 'মৌন' শব্দের বিপরীতার্থক - মুখর।

উৎস:
- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,৭৯৮.
'উপরিতন' শব্দের অর্থ কী?
  1. ছাদ
  2. দেওয়াল
  3. পদমর্যাদায় উচ্চতর
  4. অদস্তন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

উপরিতন শব্দের অর্থ:
১ ঊর্ধ্বতন।
২ পদমর্যাদায় উচ্চতর।
৩ পূর্ববর্তী।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,৭৯৯.
'ধাতৃ' শব্দের অর্থ কী?
  1. মা
  2. দাই
  3. বিধাতা
  4. পৃথিবী
ব্যাখ্যা
• ধাতৃ (বিশেষ্য পদ),
সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিধাতা।

অন্যদিকে,
'ধাত্রী' অর্থ - দাই। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,৮০০.
'Compilation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রচারাভিযান
  2. গ্রন্থতালিকা
  3. সংকলন
  4. দূষিত
ব্যাখ্যা
• 'Compilation' এর বাংলা পরিভাষা— সংকলন। 

অন্যান্য অপশনের পারিভাষিক অর্থ:
'Campaign' — প্রচারাভিযান।
'Catalogue' — গ্রন্থতালিকা।
'Polluted' — দূষিত। 

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।