বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৬৩ / ৮১ · ৬,২০১৬,৩০০ / ৮,১৭১

৬,২০১.
'ভিষক’ শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) দরবেশ
  2. খ) বৈদ্য
  3. গ) ওঝা
  4. ঘ) কবিরাজ
ব্যাখ্যা
ভিষক (বিশেষ্য)
অর্থ: চিকিৎসক; বৈদ্য।

[উৎস: বাংলা একাডেমি অভিধান।]
৬,২০২.
‘হয়' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) ভুজ
  2. খ) অহি
  3. গ) তুরগ
  4. ঘ) নেত্র
ব্যাখ্যা
- ঘোড়া: হয়, অশ্ব, ঘোটক, তুরগ, ঘোটক।
- উরগ: সাপ, অহি, উরগ, আশীবিষ, বিষধর।
- চোখ: চক্ষু, নয়ন, অক্ষি, নেত্র, লোচন। 
- কর: হস্ত, বাহু, ভুজ, পাণি। 

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি। 
৬,২০৩.
‘পুত্তিক’ শব্দের অর্থ-
  1. ক) মৌমাছি
  2. খ) কন্যা
  3. গ) পুতুল
  4. ঘ) ফড়িং
ব্যাখ্যা
• পুত্তিক
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [পুৎ+√তন্+অ+ক (কন্)]
অর্থ: উইপোকা, মৌমাছি, মণিবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,২০৪.
‘যার দাঁড়ি গোঁফ উঠে নি’ এক কথায় বলে-
  1. অজাতশ্মশ্রু
  2. অজ্ঞাতকুলশীল
  3. ক্ষণজন্মা
  4. প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
•‘যার দাড়ি গোঁফ গজায়নি’ এক কথায় প্রকাশ - অজাতশ্মশ্রু।

 কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এর এককথায় প্রকাশ - প্রত্যুৎপন্নমতি৷
• ‘যার দুবার জন্ম হয়’ এর এককথায় প্রকাশ - দ্বিজ।
• ‘যার শুভ ক্ষণে জন্ম’ এর এককথায় প্রকাশ - ক্ষণজন্মা।
• ‘যার দুই দিক বা চার দিকে জল’ এর এককথায় প্রকাশ - দ্বীপ।
• ‘যার বংশ পরিচয় বা স্বভাব কেউই জানে না’ এর এককথায় প্রকাশ - অজ্ঞাতকুলশীল।
• ‘যার শত্রু জন্মায়নি’ এর এককথায় প্রকাশ - অজাতশত্রু।
• 'যার দুই হাত সমান চলে' এর এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,২০৫.
'উগ্র' এর বিপরীত শব্দ -
  1. উদ্ধত
  2. অবনতি
  3. নির্দয়
  4. সৌম্য
ব্যাখ্যা

• 'উগ্র' এর বিপরীত শব্দ - সৌম্য

অন্যদিকে,
দরদি - নির্দয়।
উন্নতি - অবনতি।
উদ্ধত - বিনীত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,২০৬.
‘তুলোধুনো হওয়া’ প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. নাজেহাল হওয়া
  2. হঠাৎ বড়োলোক হওয়া
  3. ভীষণ মার খাওয়া
  4. স্বেচ্ছায় কষ্টভোগের দুর্মতি
ব্যাখ্যা
• ‘তুলোধুনো হওয়া’ প্রবাদটির অর্থ - ভীষণ মার খাওয়া।

অন্যান্য প্রবাদগুলোর অর্থ-
• ‘সাত ঘাটের জল খাওয়া’ অর্থ - নাজেহাল হওয়া।
• ‘আঙুল ফুলে কলা গাছ’ অর্থ - হঠাৎ বড়োলোক হওয়া।
• ‘সুখে থাকতে ভূতে কিলায়’ অর্থ - স্বেচ্ছায় কষ্টভোগের দুর্মতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২০৭.
চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
  1. ক) বিধু
  2. খ) নিধু
  3. গ) সিধু
  4. ঘ) বঁধু
ব্যাখ্যা
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।

গুরত্বপূর্ণ সমার্থক শব্দ:
• 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
• 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
• 'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬,২০৮.
'খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।' - এ বাক্যে 'মুখ' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সুনাম
  2. খ) শরীরের একটা অঙ্গ
  3. গ) প্রসন্ন হওয়া
  4. ঘ) সম্মান
ব্যাখ্যা

'মুখ তোলা' অর্থ অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।
উদাহরণ - খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।
মুখ রাখা - সম্মান রক্ষা করা
উদাহরণ - টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ
মুখ ধরা - মুখের স্বাদ নষ্ট হওয়া
মুখ বদলানো - স্বাদ বদলানো
উৎসঃ বাংলা ভাষার
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, নবম-দশম শ্রেণি

৬,২০৯.
’অপকার কারার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ-
  1. অনুচিকীর্ষা
  2. অপচিকীর্ষা
  3. অনুসন্ধিৎসা
  4. প্রতিচিকীর্ষা
ব্যাখ্যা
’অপকার কারার ইচ্ছা’ এক কথায় প্রকাশ-অপচিকীর্ষা।

অন্যদিকে,
- ’প্রতিকার করার ইচ্ছা’এর এক কথায় প্রকাশ- 'প্রতিচিকীর্ষা'।
- 'অনুকরণ করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ- ’অনুচিকীর্ষা’।
- 'অনুসন্ধান করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ- ’অনুসন্ধিৎসা’।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা।
- নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ- জুগুপ্সা।
- ’করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ- চিকীর্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৬,২১০.
‘অন্যান্য’ ও ‘অনন্য’ শব্দজোড় কী অর্থ প্রকাশ করে?
  1. অদ্বিতীয় ও ভিন্ন ভিন্ন
  2. একক ও অপরাপর
  3. একক ও ভিন্ন ভিন্ন
  4. অপরাপর ও একক
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
• ‘অকুল’ শব্দের অর্থ - নীচ বংশ। 
• ‘অকূল’ শব্দের অর্থ - তীরহীন। 

• ‘অণু’ শব্দের অর্থ - ক্ষুদ্রতম অংশ। 
• ‘অনু’ শব্দের অর্থ - পশ্চাৎ। 

• ‘অনিষ্ট’ শব্দের অর্থ - ক্ষতি।
• ‘অনিষ্ঠ’ শব্দের অর্থ - নিষ্ঠাহীন।

• ‘অন্ত্য’ শব্দের অর্থ - শেষ।
• ‘অন্তঃ’ শব্দের অর্থ - ভিতর।

• ‘অন্ন’ শব্দের অর্থ - ভাত।
• ‘অন্য’ শব্দের অর্থ - অপর।

• ‘অন্যান্য’ শব্দের অর্থ - অপরাপর।
• ‘অনন্য’ শব্দের অর্থ - একক। 

• ‘বর্ষা’ শব্দের অর্থ - ঋতু।
• ‘বর্শা’ শব্দের অর্থ - অস্ত্রবিশেষ।

• ‘পুরি’ শব্দের অর্থ - লুচি।
• ‘পুরী’ শব্দের অর্থ - নিকেতন।

• ‘ফোঁটা’ শব্দের অর্থ - বিন্দু।
• ‘ফোটা’ শব্দের অর্থ - প্রস্ফুটিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,২১১.
'বৈদগ্ধ্য' শব্দটির অর্থ হলো ---
  1. ক) জ্ঞান
  2. খ) বৈয়াকরণিক
  3. গ) পাণ্ডিত্য
  4. ঘ) দার্শনিক
ব্যাখ্যা

বৈদগ্ধ, বৈদগ্ধ্য [বোইদগ্‌ধো] (বিশেষ্য) - পাণ্ডিত্য; রসিকতা; রসবোধ; চতুরতা; নিপুণতা; চাতুর্য।
যেমনঃ
- এদেশে একালে শিক্ষিত লোকদের মধ্যে চিত্রবিদ্যার বৈদগ্ধ্য এবং আলেখ্য ব্যাখ্যানে নিপুণতা অতিশয় বিরল।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

৬,২১২.
'প্রদ্যোত' শব্দের অর্থ কী?
  1. তীব্র
  2. কিরণ
  3. খ্যাতিমান
  4. জ্ঞাত
ব্যাখ্যা
• প্রদ্যোত
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি ও প্রত্যয় - প্র+√দ্যুত্ +অ। 

অর্থ: 
- রশ্মি,
- কিরণ, 
- দীপ্তি,
- আভা;
- উজ্জ্বলতা।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৬,২১৩.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সলিল
  2. নীর
  3. উদক
  4. জলধি
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

অন্যদিকে,
‘পানি’ শব্দের সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,২১৪.
'পরগাছা' -এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) শত পাপড়িবিশিষ্ট
  2. খ) ফল পাকলে যে গাছ মরে যায়
  3. গ) যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে
  4. ঘ) যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না
ব্যাখ্যা
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - এর সংকোচিত রূপ - পরগাছা।
শত পাপড়িবিশিষ্ট - শতদল।
ফল পাকলে যে গাছ মরে যায় - ওষধি।
যে গাছ ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২১৫.
'আকাশ ভেঙ্গে পরা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) হঠাৎ বিপদ দেখা
  2. খ) স্তম্ভিত হওয়া
  3. গ) মন্দ ভাগ্য
  4. ঘ) দিশাহারা হয়ে পরা
ব্যাখ্যা

ইঁদুর কপালে - মন্দ ভাগ্য
অন্ধকার দেখা - দিশাহারা হয়ে পরা
থ বনে যাওয়া - স্তম্ভিত হওয়া
আকাশ ভেঙ্গে পরা - হঠাৎ বিপদ দেখা

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী।

৬,২১৬.
'Progress' এর বাংলা পরিভাষা -
  1. উৎসর্জন
  2. প্রগতি
  3. প্রগতিশীল
  4. উৎসর্গিত
ব্যাখ্যা
• 'Progress' এর বাংলা পরিভাষা - প্রগতি

অন্যদিকে,
Progressive - প্রগতিশীল।
Dedicated - উৎসর্গিত।
Dedication - উৎসর্গ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,২১৭.
‘চরমপত্র’ শব্দের অর্থ কী?
  1. অনুরোধ    
  2. জিজ্ঞাসা
  3. আদেশ
  4. সতর্কবার্তা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
চরমপত্র:
- (বিশেষ্য)
অর্থ:
- মরণের পূর্বসময়ে লিখিত উপদেশাদি;
- সম্পত্তির ব্যবস্থাপক পত্র;
- শেষ সতর্কবার্তা,
- ইচ্ছাপত্র; উইল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,২১৮.
'বিলম্ব' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিরত
  2. আশু
  3. নিগ্রহ
  4. আস্থা
ব্যাখ্যা
• 'আশু' এর বিপরীত শব্দ - 'বিলম্ব'। 

অন্যদিকে,
• 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত'। 
• 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ 'নিগ্রহ'। 
• 'অনাস্থা' এর বিপরীত শব্দ - 'আস্থা'। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
• 'অনুরক্ত' - বিরক্ত,
• 'নিয়ত' -  বিরত ,
• 'প্রবিষ্ট' - প্রস্থিত ,
• 'দরদি' -নির্দয় ,
• 'উদ্ধত' -বিনীত, 
• 'ঔদ্ধত্য' -বিনয় । 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২১৯.
'Freight' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মাল-জাহাজ
  2. যুদ্ধ-বিমান
  3. মাশুল
  4. চালান
ব্যাখ্যা
• 'Freight' এর বাংলা পরিভাষা মালের ভাড়া, মাল-ভাড়া, ভাড়া, মাশুল। 

অনুরূপ কিছু পারিভাষিক শব্দ - 
• Freight note - চালানি রসিদ। 
• Invoice- চালান।
• Freighter - মাল-জাহাজ; মাল-বিমান। 
• Freight insurance - মাল-ভাড়া বিমা।  

তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৬,২২০.
নিচের কোন শব্দজোড় ভিন্নার্থক?
  1. লোচন : নেত্র
  2. পাষাণ : পাথর
  3. আত্মজ : দুলাল
  4. আসক্তি : আসত্তি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'আসক্তি' শব্দের অর্থ- গভীর অনুরাগ,
অন্যদিকে,
'আসত্তি' শব্দের অর্থ- নৈকট্য।

অন্য অপশনের, শব্দগুলো পরস্পর প্রতিশব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৬,২২১.
‘Script’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. লিপিমূল
  2. লিপিতত্ত্ব
  3. লিপি
  4. লিপিবিজ্ঞান
ব্যাখ্যা
• ‘Script’ এর পারিভাষিক শব্দ - লিপি।

অন্যদিকে,
• ‘Graphology’ এর পারিভাষিক শব্দ - লিপিতত্ত্ব।
• ‘Grapheme’ এর পারিভাষিক শব্দ - লিপিমূল।
• ‘Graphemics’ এর পারিভাষিক শব্দ - লিপিবিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৬,২২২.
‘চাঁদ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) সবিতা
  2. খ) সুধাকর
  3. গ) শশী
  4. ঘ) শশধর
ব্যাখ্যা
- ‘চাঁদ’ এর সমার্থক শব্দ নয় 'সবিতা'।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘সূর্য’ এর সমার্থক শব্দ: 
- অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ।


উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২। ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৬,২২৩.
'অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) অবিরাম কান্না
  2. খ) বারংবার চেষ্টা করা
  3. গ) বৃথা চেষ্টা
  4. ঘ) ছিচাকাঁদুনে
ব্যাখ্যা
• অরণ্য রোদন - বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন।

এছাড়াও আরোকিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো-
- অন্ধের ষষ্ঠি ও অন্ধের নড়ি বাগধারা দুইটির অর্থ একমাত্র সম্বল।
- অকাল কুষ্মান্ড বাগধারার অর্থ - অপদার্থ, অকেজো।
- তাল পাতার সেপাই - অতিশয় দুর্বল।
• 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না।
• 'পুটি মাছের প্রাণ' বাগধারার অর্থ - ছোটো মন।
• 'তানকানা' বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• 'তিলকে তাল করা' বাগধারার অর্থ - ছোটকে বড় করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৬,২২৪.
'Psychiatry' এর শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) ছদ্মনাম
  2. খ) ছদ্মরূপ
  3. গ) ছদ্মরূপতা
  4. ঘ) মনোরোগবিদ্যা
ব্যাখ্যা
• 'Psychiatry' এর শব্দের পরিভাষা হচ্ছে মনোরোগবিদ্যা

• অন্যান্য অপশন:
Pseudonym শব্দের পরিভাষা হচ্ছে 'ছদ্মনাম'।
Pseudomorph শব্দের পরিভাষা হচ্ছে  'ছদ্মরূপ'।
Pseudomorphism শব্দের পরিভাষা হচ্ছে 'ছদ্মরূপতা'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,২২৫.
'মানস' শব্দের অর্থ কী?
  1. জনগণ
  2. নরম
  3. মন
  4. কল্যাণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মানস' শব্দের অর্থ- মন।




• আরো কিছু শব্দার্থ: 
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- আভাষ শব্দের অর্থ - ভূমিকা বা আলাপ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,২২৬.
'অনশন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. গরল
  2. গ্রহণ
  3. অশন
  4. খাতক
ব্যাখ্যা

• 'অনশন' শব্দের অর্থ- অনাহার।
• 'অশন' শব্দের অর্থ -ভোজন, আহার।

• 'অনশন' শব্দের বিপরীত শব্দ 'অশন'। 

অন্যদিকে,
- 'অমৃত' এর বিপরীত শব্দ- গরল।
- 'অর্পণ' এর বিপরীত শব্দ-  গ্রহণ।
- 'মহাজান' এর বিপরীত শব্দ - খাতক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৬,২২৭.
'অনিন্দ্য' শব্দটির অর্থ কী?
  1. ক) নিন্দনীয়
  2. খ) আনন্দ
  3. গ) নিখুঁত
  4. ঘ) দুঃখ
ব্যাখ্যা
'অনিন্দ্য' শব্দটির অর্থ
- নিন্দার অযোগ্য। 
- অনবদ্য (সেই আমি নিত্য নব অনিন্দ্য প্রমদা-সত্যেন্দ্রনাথ দত্ত)।
- সুন্দর-নিখুঁত।
 
উৎসঃ বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
৬,২২৮.
‘জল’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণঃ
  2. বারীশ
  3. অর্ণব
  4. অম্বুধি
ব্যাখ্যা
⇒ ‘জল’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে - অর্ণঃ।

• আরো কয়েকটি 'জল' শব্দের সমার্থক শব্দ:
- সলিল, বারি, অপ্‌, উদক, নীর, অম্ব, পয়ঃ, তোয়, পানি, অম্ভঃ ইত্যাদি।

অন্যদিকে,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,২২৯.
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল কোনটি?
  1. ক) ঐহিক - পারত্রিক
  2. খ) নিন্দুক - নিন্দক
  3. গ) প্রাচ্য - প্রতীচী
  4. ঘ) নিজস্ব - স্বকীয়
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল = ঐহিক - পারত্রিক 

অন্যদিকে, 
নিজস্ব - পরস্ব
নূতন - পুরাতন 
পরকীয় - স্বকীয় 
নিন্দুক - তোশামুদে 
প্রাচী - প্রতীচী 
প্রাচ্য - পাশ্চাত্য 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৩০.
'ধ্যানে যিনি মগ্ন',একথায় প্রকাশ-
  1. ক) ধ্যানী
  2. খ) ধ্যানস্থ
  3. গ) ধ্যাত
  4. ঘ) ধীমান
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের এককথায় প্রকাশ হবে- 'ধ্যানস্থ'।

•এছাড়া বাকি অপশনগুলোর এককথায় প্রকাশ-
» ধ্যান করেন যিনি- ধ্যানী।
» ধ্যান করা হয়েছে এমন- ধ্যাত।
» ধী আছে যার- ধীমান।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,২৩১.
'অনুপ্রভা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জ্যোতি
  2. নলিনী
  3. কুসুম
  4. তড়িৎ
ব্যাখ্যা

• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ:
তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, অনুভা,  অশনি,  দামিনী, বিজলী, শম্পা। 

অন্যদিকে,
• 'পুষ্প' এর সমার্থক শব্দ: কুসুম, ফুল, সুমন, মণীবক।

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ: ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

• ‘পদ্ম’ এর সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,২৩২.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) চূর্ণ - বিচূর্ণ
  2. খ) দারক - দারিকা
  3. গ) তদীয় - মদীয়
  4. ঘ) করাল - গ্রাস
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
তদীয় - মদীয়
করাল - সৌম্য 
ক্রোধ - প্রোতি 
গুপ্ত- প্রকাশিত 
গৌণ - মুখ্য 
চূর্ণ - অচূর্ণ 
দারক  - দুহিতা 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৩৩.
'তিতিক্ষা' শব্দ দ্বারা বুঝায়- 
  1. ক্ষমা করার ইচ্ছা
  2. লাভ করার ইচ্ছা
  3. গমন করার ইচ্ছা
  4. ত্যাগ করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষা

অন্যদিকে,
লাভ করার ইচ্ছা - লিপ্সা।
গমন করার ইচ্ছা -  জিগমিষা।
দান করার ইচ্ছা - দিৎসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,২৩৪.
’অম্বর’ শব্দের অর্থ কী?
  1. মেঘ
  2. পানি
  3. আকাশ
  4. সমুদ্র
  5. কোনটি নয়
ব্যাখ্যা

 • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘অম্বর’ শব্দের অর্থ - আকাশ।

অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দটির সমার্থক শব্দ - জলধি
• 'মেঘ' শব্দটির সমার্থক শব্দ - অম্বুদ
• 'পানি' শব্দটির সমার্থক শব্দ - অম্বু

 উৎম:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,২৩৫.
'জঙ্গম' এর বিপরীত শব্দ কী?
  1. অরণ্য
  2. পর্বত
  3. স্থাবর
  4. সমুদ্র
ব্যাখ্যা

• 'জঙ্গম' এর বিপরীত শব্দ: 'স্থাবর'। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান। 
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো - বিরত। 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত। 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
- 'ইচ্ছুক' শব্দের বিপরীত শব্দ - অনিচ্ছুক।
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ - 'সংশয়'। 
- 'ভদ্র' এর বিপরীত শব্দ - অভদ্র। 
- 'বিরত' এর বিপরীত শব্দ - নিরত।  

উৎস: ভাষা শিক্ষা , ড. হায়াৎ মামুদ।

৬,২৩৬.
'Protocol' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) সমঝোতা
  2. খ) সৌজন্যবিধি
  3. গ) স্মারক
  4. ঘ) আলংকারিক
ব্যাখ্যা
'Protocol' শব্দের পারিভাষিক রূপ হলো সৌজন্যবিধি, নিয়মবিধি বা শিষ্টাচারবিধি (বিশেষত কূটনৈতিক অনুষ্ঠান বা উৎসবে প্রতিপালিত শিষ্টাচারবিধি)। 'Protocol' এর আরেকটি অর্থ হলো খসড়া চুক্তি। বিশেষত দুই রাষ্ট্রের মধ্যে সাক্ষরিত খসড়া চুক্তি বুঝাতে Protocol শব্দটি ব্যবহৃত হয়। (সূত্রঃ বাংলা একাডেমি অভিধান)
৬,২৩৭.
'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পৃথিবী
  2. বারি
  3. অদিতি
  4. বসুন্ধরা
ব্যাখ্যা
পানি এর সমার্থক শব্দ: 
- নীর,
- জল,
- বারি,
- অম্বু,
- জীবন ইত্যাদি।

'বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দ:  
- অদিতি ,
- পৃথিবী,
- অবনী,
- ক্ষিতি, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,২৩৮.
'এজলাস' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. ক) আইন
  2. খ) আদালত
  3. গ) কানুন
  4. ঘ) সমাচার
ব্যাখ্যা
• আদালত এর সমার্থক শব্দ - এজলাস।

- 'আদালত' এর অন্যান্য সমার্থক শব্দ: বিচারালয়, কোর্ট, বিচারশালা, বিচারস্থান, কাচারি, ধর্মাধিকরণ।

এছাড়া,
'আইন' এর সমার্থক শব্দ: কানুন, বিধান, ধারা, নিয়ম, বিহিতক ইত্যাদি।
'খবর' এর সমার্থক শব্দ: সংবাদ, বার্তা, সন্দেশ, তথ্য, সমাচার, বিবরণ, বৃত্তান্ত, উদন্ত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,২৩৯.
'চপলা' শব্দের সমার্থক শব্দ -
  1. জীমূত
  2. দ্রুম
  3. নলিনী
  4. বিজুরি
ব্যাখ্যা
• 'চপলা' শব্দের সমার্থক শব্দ - বিজুরি। 

‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:

- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৪০.
'অপস্রিয়মাণ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক্ষীয়মাণ
  2. বিবর্তমান
  3. উদীয়মান
  4. বিলীয়মান
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'অপস্রিয়মাণ' অর্থ:

- ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন; বিলীয়মান।

'উদীয়মান' শব্দের অর্থ:
১। উদিত হচ্ছে এমন (উদীয়মান সূর্য)। ২ প্রতিষ্ঠা লাভ করছে এমন।

অন্যদিকে,
- 'বিলীয়মান' অর্থ: - ১ বিলীন হয়ে যাচ্ছে এমন। ২ অদৃশ্য হচ্ছে এমন।
- 'ক্ষীয়মাণ' অর্থ: ক্ষয় হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,২৪১.
'Bond' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) প্রতিজ্ঞাপত্র
  2. খ) মুচলেকা
  3. গ) বন্ধকপত্র
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
'Bond' শব্দের বাংলা পরিভাষা = প্রতিজ্ঞাপত্র, মুচলেকা; ঋণপত্র, খত; বন্ধকপত্র, পাট্টা; তমসুক।  

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৬,২৪২.
'গেহ' শব্দের সমার্থক হচ্ছে -
  1. নিকেতন
  2. গাভি
  3. গহন
  4. আবরণ
ব্যাখ্যা
• 'গেহ' শব্দের সমার্থক হচ্ছে - গৃহ, নিকেতন, আলয়, আবাস, বাড়ি ইত্যাদি।

- অন্যান্য অপশন গুলো - 

• গাভি শব্দের সমার্থক হচ্ছে - গরু, ধেনু, গো, পয়স্বিনী।
• গহন শব্দের সমার্থক হচ্ছে - গভীর, অগাধ, নিবিড়, অথই।
• আবরণ শব্দের সমার্থক হচ্ছে - খোলস, চামড়া, খোসা।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,২৪৩.
"ক্ষয়িষ্ণু" এর বিপরীতার্থক শব্দ -
  1. অল্প
  2. ভরা
  3. বর্ধিষ্ণু
  4. লঘিমা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• "ক্ষয়িষ্ণু" এর বিপরীতার্থক শব্দ - বর্ধিষ্ণু। 

উল্লেখ্য,
'ক্ষয়িষ্ণু' শব্দের অর্থ - ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন, ক্ষয়শীল।
'বর্ধিষ্ণু' শব্দের অর্থ - ক্রমে বাড়ছে এমন, সমৃদ্ধ হচ্ছে এমন।

অন্যদিকে,
খুব - অল্প।
খালি - ভরা।
গরিমা - লঘিমা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,২৪৪.
'জিগীষা' শব্দ দিয়ে কী বোঝায়?
  1. শ্রবণ করার ইচ্ছা
  2. জয়ের ইচ্ছা
  3. বেঁচে থাকার ইচ্ছা
  4. হনন করার ইচ্ছা
ব্যাখ্যা
• 'জয়ের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা

অন্যদিকে,
- বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা।
- হনন (হত্যা) করার ইচ্ছা - জিঘাংসা।
- শ্রবণ (শোনার) করার ইচ্ছা - শ্রবণেচ্ছা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমী অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৬,২৪৫.
'রাত্রির মধ্যভাগ' এর এক কথায় প্রকাশ -
  1. অপরাহ্ণ
  2. মধ্যাহ্ন
  3. মহানিশা
  4. পূর্বাহ্ণ
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

• রাত্রির মাঝের সময় বা মধ্যভাগকে মহানিশা বলা হয়।
- এটি রাতের গভীর অংশকে নির্দেশ করে।
- রাত্রির মধ্যভাগ = মহানিশা।
------------------
অন্যদিকে
- অপরাহ্ণ হলো বিকেলের শেষভাগ।
- মধ্যাহ্ন হলো দিনের মধ্যভাগ বা দুপুর।
- পূর্বাহ্ণ বলতে দিনের প্রথম ভাগ বা সকাল বেলাকে বোঝায়।
----------------------
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বাতাসে চরে যে = কপোত।
- ইতিহাস জানেন যিনি - ঐতিহাসিক,
- উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ,
- উপকারীর উপকার স্বীকার করে না যে - কৃতঘ্ন,
- একই গুরুর শিষ্য - সতীর্থ,
- কষ্টে অর্জন করা যায় যা - কষ্টার্জিত,
- যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না - বনস্পতি,
- মৃত্যুর মতো অবস্থার যার - মুমূর্ষু,
- সহোদর ভাই বা বোন - সহোদর/সহোদরা,
- পা থেকে মাথা পর্যন্ত - আপাদমস্তক,
- শুভ ক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার = জাতিস্বর।
- সরোবরে জন্মায় যাহা = সরোজ।
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জাজ্বল্যমান।
- সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।
- সকলের জন্য অনুষ্ঠিত = সার্বজনীন।
- প্রায় প্রভাত হয়েছে এমন = প্রভাতকল্পা।
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ।
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার।
- এখনও শত্রু জন্মায় নাই যার = অজাতশত্রু। 
- যা পূর্বে শোনা যায় নি — অশ্রুতপূর্ব। 
- যা পূর্বে দেখা যায় নি — অদৃষ্টপূর্ব।
- যা বলা হয় নি — অনুক্ত।
- যা বলার যোগ্য নয় — অকথ্য।
- যার অন্য উপায় নেই — অনন্যোপায়।
- যার উপস্থিত বুদ্ধি আছে — প্রত্যুৎপন্নমতি।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না — অজ্ঞাতকুলশীল।
- যার সর্বস্ব হারিয়ে গেছে — সর্বহারা, হতসর্বস্ব।
- যে নারী বীর সন্তান প্রসব করে — বীরপ্রসূ। 
- যে নারীর সন্তান বাঁচে না — মৃতবৎসা।
- যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ — শাপদসংকুল
- যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিরোধবাদ) নেই — অবিসংবাদিত।
- যা গমন করে না — নগ।
- যার স্পৃহা দূর হয়েছে — বীতস্পৃহ।
- যে রমণীর হাসি পবিত্র — শুচিস্মিতা।
- যে রমণীর হাসি সুন্দর — সুহাসিনী। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,২৪৬.
Demurrage এর অর্থ কী?
  1. ভর্তুকি
  2. উপকর
  3. বিলম্ব শুল্ক
  4. উপরিকর
ব্যাখ্যা
ব্যাখ্যা :
Demurrage অর্থ বিলম্ব শুল্ক
Sur-tax অর্থ উপরিকর,
Cess অর্থ উপকর,
Subsidy অর্থ ভতুর্কি
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,২৪৭.
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিতেন্দ্রিয়
  2. জিগীষা
  3. বিবমিষা
  4. উপচিকীর্ষা
ব্যাখ্যা
• 'জয় করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ - জিগীষা।

অন্যদিকে, 
ইন্দ্রিয়কে জয় করেছে যে- জিতেন্দ্রিয়।
'বমন করিবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।
উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,২৪৮.
'নিগড় এবং নিগূঢ়' শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে -
  1. ইতর - গোপন
  2. শৃঙ্খল - গোপন
  3. শান্তি - শৃঙ্খল
  4. গোপন - শান্তি
ব্যাখ্যা

• 'নিগড়' শব্দের অর্থ - শৃঙ্খল, বেড়ি।
• 'নিগূঢ়' শব্দের অর্থ - গোপন, দুর্ভেয়; জটিল, রহস্যময়, অত্যন্ত গভীর।

অন্যদিকে,
‘প্রাকৃত’ শব্দের অর্থ - নীচ, ইতর।
‘শম’ শব্দের অর্থ - শান্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,২৪৯.
'কূপমুণ্ডক' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বেহায়া
  2. সীমাবদ্ধ জ্ঞান
  3. নির্ভীক
  4. কদাচিৎ
ব্যাখ্যা

• ‘কূপমুণ্ডক’ বাগ্‌ধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান

অন্যদিকে,
কালে ভদ্রে - কদাচিৎ। 
ডাকাবুকো - নির্ভীক।
কানকাটা - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,২৫০.
'অনুরক্ত'- এর বিপরীত শব্দ কোনটি?
  1. ত্যক্ত
  2. বিরক্ত
  3. আরক্ত
  4. আসক্ত 
ব্যাখ্যা
• 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত

কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত ,
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৫১.
নিচের কোন শব্দজোড় সমার্থক নয়?
  1. উপাদান - উপকরণ
  2. অবসৃত - অপসৃত
  3. উপর্যুক্ত - উল্লিখিত
  4. উদ্দেশ্য - লক্ষ্য 
ব্যাখ্যা

• সমার্থক শব্দজোড় নয়: অবসৃত - অপসৃত। 

'অবসৃত' অর্থ- অবসরপ্রাপ্ত। 
'অপসৃত' অর্থ- অপসারিত। 

অন্যদিকে, সমার্থক শব্দজোড় হলো-
উপাদান - উপকরণ। 
উপর্যুক্ত - উল্লিখিত। 
উদ্দেশ্য - লক্ষ্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,২৫২.
'সবিতা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চাঁদ
  2. রাত
  3. সূর্য 
  4. পদ্ম
ব্যাখ্যা

• 'সবিতা' শব্দের অর্থ সূর্য।

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৬,২৫৩.
'Proviso' এর বাংলা পারিভাষিক প্রকাশ কী?
  1. পুনশ্চ
  2. উপবিধি
  3. অনুবিধি
  4. সাময়িক বিধি
ব্যাখ্যা
• 'Proviso' এর বাংলা পারিভাষিক শব্দ: 'অনুবিধি'।

অন্যদিকে,
• 'Postscript' এর বাংলা পারিভাষিক শব্দ: 'পুনশ্চ'।
• 'By-law' এর বাংলা পারিভাষিক শব্দ: 'উপবিধি'।
• 'Provisional rules' এর বাংলা পারিভাষিক শব্দ: 'সাময়িক বিধি'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• Provocation- প্ররোচন,
• Prudent - সুবিবেচনাপূর্ণ,
• Prologue- প্রস্তাবনা,
• Promulgation- প্রখ্যাপন,
• Profess- প্রকাশ করা,
• Informer- চর।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
৬,২৫৪.
'তেজারতি' কোন বাক্যের সংকোচিত রূপ?
  1. ক) সাপের খোলস
  2. খ) যে স্ত্রীর বশীভূত
  3. গ) বাঘের চামড়া
  4. ঘ) সুদে টাকা খাটানো
ব্যাখ্যা
বাক্য সংকোচন:
সুদে টাকা খাটানো - তেজারতি।
সাপের খোলস - নির্মোক।
যে স্ত্রীর বশীভূত - স্ত্রৈণ।
বাঘের চামড়া - কৃত্তি।
ময়ূরের কণ্ঠের রং যার - ময়ূরকণ্ঠী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৫৫.
নিচের যেটি ফুলের নাম নয়
  1. ক) জরদ
  2. খ) করবী
  3. গ) কুরুবক
  4. ঘ) সেঁউতি
ব্যাখ্যা

জরদ (বিশেষ্য) - হলুদবর্ণ; পীতবর্ণ।
করবী (বিশেষ্য) - পুষ্পবিশেষ
কুরবক, কুরুবক (বিশেষ্য) - ফুলবিশেষ
সেঁওতি, সেঁউতি (বিশেষ্য) - এক ধরণের সাদা গোলাপ ফুল
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৬,২৫৬.
সমুদ্র এর সমার্থক শব্দ নয় -
  1. ক) বারিধি
  2. খ) পয়োধি
  3. গ) অর্ণব
  4. ঘ) তটিনী
ব্যাখ্যা

সমুদ্র এর সমার্থক শব্দ নয় তটিনী।
- সমুদ্র শব্দের সমার্থক শব্দ গুলো হল: অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।
- তটিনী এর সমার্থক শব্দ সমূহ: প্রবাহিনী নদী স্রোতস্বিনী ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

৬,২৫৭.
এক কথায় প্রকাশ করুন- 'ক্ষমার যোগ্য নয়।'
  1. ক্ষমাপ্রদ
  2. ক্ষমার্য
  3. ক্ষমার্হ
  4. ক্ষমানীয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্নের অপশন বিবেচনায় এর উত্তর হবে - কোনোটিই নয়।
এখানে,
• 'ক্ষমার যোগ্য নয়' এর এক কথায় প্রকাশ = অমার্জনীয়।


• গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: 
- কচুপোড়া - অখাদ্য বস্তু। 
- একবনের শিয়াল - একদলের লোক। 
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ। 
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি। 
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি। 
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি। 
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া। 
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৫৮.
'আকাশ' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) খ
  2. খ) দ্যু
  3. গ) অশনি
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
আকাশঃ আসমান, অম্বর, গগন, নভঃ, নভোমণ্ডল, খ, ব্যোম, দ্যু, অন্তরীক্ষ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬,২৫৯.
'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনুগ্রহ
  2. তিরস্কার
  3. অবরোহণ
  4. অচেতন
ব্যাখ্যা
• 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ - 'অবরোহণ'।  

• 'আরোহণ' (বিশেষ্য) শব্দের অর্থ:
- কোনো কিছুর উপরে ওঠা

• অবরোহণ (বিশেষ্য) শব্দের অর্থ:
- অবতরণ; ঊর্ধ্ব থেকে নিম্নে নামা।

অন্যদিকে,
- 'অনুগ্রহ' শব্দের বিপরীত শব্দ = নিগ্রহ। 
- 'চেতন' শব্দের বিপরীত শব্দ = অচেতন। 
- 'তিরস্কার' শব্দের বিপরীত শব্দ = পুরস্কার। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ : 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত। 
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত। 
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
৬,২৬০.
'খড়ের আগুন' বাগধারাটির অর্থ কী?
  1. ক) দুর্ভাগ্য
  2. খ) উগ্র প্রকৃতি
  3. গ) বিপদ ডেকে আনা
  4. ঘ) নিরুদ্বিগ্ন
ব্যাখ্যা
- 'খড়ের আগুন' বাগধারাটির অর্থ হচ্ছে উগ্র প্রকৃতি/ রুক্ষ
বাক্য গঠন: জ্যৈষ্ঠ মাসে দেশে খড়ের আগুন পরিলক্ষিত হয়।

অন্যান্য অপশন:
খণ্ডকপালে (দুর্ভাগ্য) - আমি খণ্ড কপালে মানুষ রে ভাই, এত সুখ কি আমার সইবে!
খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা) - ভালো মানুষ ভেবে দুষ্ট লোককে ঘরে আশ্রয় দেওয়া আর খাল কেটে কুমির আনা সমান কথা।
খাতির জমা (নিরুদ্বিগ্ন) - বেতনের টাকা পেয়ে জামান সাহেব খাতির জমা হয়ে বসলেন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,২৬১.
’বিরোধের অভাব’-এর এক কথায় কী বলে?
  1. বিদ্রোহ
  2. অদ্রোহ
  3. বিবিক্ষা
  4. বিবমিষা
ব্যাখ্যা
’বিরোধের অভাব’-এর এক কথায় প্রকাশ = অদ্রোহ।

অন্যদিকে,
’প্রবেশ করার ইচ্ছা’ -এর এক কথায় প্রকাশ = বিবিক্ষা।
’বমন করিবার ইচ্ছা’ -এর এক কথায় প্রকাশ = বিবমিষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।।
৬,২৬২.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় - 
  1. আদিত্য
  2. অরুণ
  3. তপন
  4. দ্যুতি
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভাস্কর, আদিত্য, প্রভাকর, দিবাকর, বিভাবসু, অংশুমালী, অরুণ

অন্যদিকে,
'কিরণ' এর সমার্থক শব্দ:
- আলোক, দ্যুতি, ঔজ্জ্বল্য, প্রভা, অংশু, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ুখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৬,২৬৩.
'কন্যা' এর প্রতিশব্দ -
  1. কবরী
  2. অঙ্গনা
  3. দারিকা
  4. কৌমুদী
ব্যাখ্যা
কন্যা এর প্রতিশব্দ: 
- আত্মজা, দুহিতা, মেয়ে, দারিকা, সুতা, তনয়া, তনুজা, দুলালী, নন্দিনী।

অন্যদিকে,
কবরী - চুল;
অঙ্গনা - নারী;
কৌমুদী - জ্যোৎস্না;

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,২৬৪.
কোন বাগধারাটি ‘স্বতন্ত্র’ অর্থ প্রকাশক?
  1. আদায়-কাঁচকলায়
  2. সাপে-নেউলে
  3. দা-কুমড়া
  4. সাতেও না পাঁচেও না
ব্যাখ্যা
• সাতেও না পাঁচেও না' বাগধারাটির অর্থ = নিরাসক্ত থাকা। 

অন্যদিকে,
আদায় কাঁচকলায় = ঘাের শত্রুতা।
দা-কুমড়া = শত্রুতা।
অহি নকুল (সাপে-নেউলে) = ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৬,২৬৫.
"জিগীষা" বলতে কী বোঝায়?
  1. বেঁচে থাকার ইচ্ছা
  2. হনন (হত্যা) করার ইচ্ছা
  3. শ্রবণ করার ইচ্ছা
  4. জয়ের ইচ্ছা
ব্যাখ্যা

• 'জয়ের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা

অন্যদিকে,
• বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা।
• হনন (হত্যা) করার ইচ্ছা - জিঘাংসা।
• শ্রবণ (শোনার) করার ইচ্ছা - শ্রবণেচ্ছা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমী অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৬,২৬৬.
‘রাত’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. রজনী
  2. নিশি
  3. নিশীথিনী
  4. শশাঙ্ক
ব্যাখ্যা

• ‘রাত’ এর সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী

অন্যদিকে,
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,২৬৭.
'Dictation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বন্ধকী
  2. কৌশল
  3. শ্রুতলিপি
  4. আস্থাবান
ব্যাখ্যা
• 'Dictation' এর বাংলা পরিভাষা - শ্রুতলিপি।

অন্যদিকে,
- 'Mechanize' এর বাংলা পরিভাষা - কৌশল।
- 'Pledged' এর বাংলা পরিভাষা - বন্ধকী।
- 'Confident' এর বাংলা পরিভাষা - আস্থাবান।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,২৬৮.
'তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কী?
  1. মৃদু
  2. শীতল
  3. উষ্ণতা
  4. হাল্কা
ব্যাখ্যা
• 'তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - শীতল

অন্যদিকে,
- 'তুহিন' শব্দের বিপরীতার্থক শব্দ - উষ্ণতা।
- 'ঢোসা' শব্দের বিপরীতার্থক শব্দ - হাল্কা।
- 'তীব্র' শব্দের বিপরীতার্থক শব্দ - মৃদু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৬৯.
'সবেধন নীলমণি' বাগধারার অর্থ কী?
  1. ক) দুর্লভ বস্তু
  2. খ) একমাত্র সম্পদ
  3. গ) তোষামুদকারী
  4. ঘ) অপদার্থ লোক
ব্যাখ্যা
'সবেধন নীলমণি' অর্থ একমাত্র সম্পদ। অন্যদিকে আকাশের চাঁদ বাগধারার অর্থ দুর্লভ বস্তু। ধামাধরা অর্থ তোষামুদকারী। ষাঁড়ের গোবর অর্থ অপদার্থ লোক।
(সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
৬,২৭০.
'Ab initio' এর বাংলা পরিভাষা কী?
  1. অনুপস্থিত
  2. অধিহার
  3. প্রারম্ভেই
  4. মধ্যবর্তী
ব্যাখ্যা

• Ab initio (adjective).  
অর্থ: প্রথমাবধি; প্রথম থেকে; গোড়া থেকে।

অবএব সঠিক উত্তর হিসেবে ‘প্রারম্ভেই’ অধিক গ্রহণযোগ্য।

উৎস: অভিগম্য অভিধান।

৬,২৭১.
Horizontal এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুভূমিক
  2. সমান্তরাল
  3. উলম্ব
  4. দিগন্ত বিস্তৃত
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Horizontal' এর বাংলা পরিভাষা - অনুভূমিক

অন্যদিকে,
- 'Parallel' এর বাংলা পরিভাষা - সমান্তরাল।

কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা:
• 'Latitude' এর বাংলা পরিভাষা - অক্ষাংশ।
• 'Longitude' এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
• 'Fiction' এর বাংলা পরিভাষা - কথাসাহিত্য।
• 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী।
• 'Plosive' এর বাংলা পরিভাষা - ধ্বনি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,২৭২.
'রিক্সা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ওলন্দাজ
  2. জাপানি
  3. পর্তুগীজ
  4. গুজরাটি
ব্যাখ্যা
- ‘রিক্সা’ শব্দটি 'জাপানি' ভাষা থেকে আগত। 

• রিকশা/ রিক্সা (বিশেষ্য):
- জাপানি ভাষা থেকে আগত শব্দ 
অর্থ: মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান।

• আরো কিছু জাপানি শব্দ হলো- সুনামি, ক্যারাটে, হাসনাহেনা, জুতো, রিক্সা, প্যাগোডা ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,২৭৩.
'সুবহ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? 
  1. দুর্বহ
  2. বাকা
  3. বৈষম্য
  4. দুর্ভাগা
ব্যাখ্যা

• 'সুবহ' শব্দের বিপরীতার্থক শব্দ - দুর্বহ। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো-
সাবালক - নাবালক। 
সামনে - পেছনে। 
সাম্য - অসাম্য, বৈষম্য। 
সুন্দর - অসুন্দর/কুৎসিত। 
সোজা - বাকা। 
সৌভাগ্যবান - অভাগা/দুর্ভাগা। 
স্তাবক - নিন্দক। 
স্থূল - সূক্ষ্ম/কৃশ/তীক্ষ্ণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

৬,২৭৪.
‘Utilitarianism’ শব্দের বাংলা পরিভাষা -
  1. অস্তিত্ববাদ
  2. উপযোগবাদ
  3. চরমপন্থা
  4. সাম্যবাদ
ব্যাখ্যা
• ‘Utilitarianism’ শব্দের বাংলা পরিভাষা - উপযোগবাদ

অন্যদিকে, 
• ‘Existentialism’ শব্দের বাংলা পরিভাষা - অস্তিত্ববাদ।
• ‘Extremism’ শব্দের বাংলা পরিভাষা - চরমপন্থা।
• ’Communism' শব্দের বাংলা পরিভাষা - সাম্যবাদ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৬,২৭৫.
'কথায় বর্ণনা করা যায় না যা'-এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি?
  1. বর্ণনাতীত
  2. অনির্বচনীয়
  3. অবর্ণনীয়
  4. নির্বচনীয়
ব্যাখ্যা
• এক কথায় প্রকাশ:
"কথায় বর্ণনা করা যায় না যা" = অবর্ণনীয়।

অন্যদিকে,
- যা বচন বাক্যে প্রকাশ করা যায় না = অনির্বচনীয়।
- কথায় বর্ণনা করা যায় যা = নির্বচনীয়।
- বর্ণনার দ্বারা বোঝানো যায় না = বর্ণনাতীত।

উৎস: 
১) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মাহমুদ। 
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,২৭৬.
‘ধূর্ত’ শব্দের বিপরীতার্থক নিচের কোনটি?
  1. ক) সরল
  2. খ) বিনয়ী
  3. গ) ভোঁতা
  4. ঘ) কচি
ব্যাখ্যা
• ‘ধূর্ত’ শব্দের বিপরীতার্থক হলো - সরল/বোকা।

• অপশনে দেয়া অন্যান্য শব্দের বিপরীতার্থক হলো:
- ধৃষ্ট = নম্র/বিনয়ী।
- ধারালো = ভোঁতা।
- ধেড়ে = কচি।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
- নরম = শক্ত
- প্রকাশ্যে = নেপথ্যে
- প্রফুল্ল = ম্লান
- পারত্রিক = ঐহিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৭৭.
"গদাইলশকরী চাল" বাগ্‌ধারাটির অর্থ -
  1. পরিপাটি
  2. অন্ধ অনুকরণ
  3. আলসেমি
  4. তুমুল কাণ্ড
ব্যাখ্যা
• 'গদাই লস্করি চাল' বাগ্‌ধারাটির অর্থ - আলসেমি  / অতি ধীর গতি।

অন্যদিকে, 
- ‘কেতাদুরস্ত’ বাগধারাটির অর্থ = পরিপাটি।
- ‘খণ্ড প্রলয়’ বাগ্‌ধারাটির অর্থ - তুমুল কাণ্ড।
- 'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারাটির অর্থ - অন্ধ অনুকরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,২৭৮.
‘দুর্বার’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) দুরন্ত
  2. খ) নির্বার
  3. গ) শান্ত
  4. ঘ) স্থির
ব্যাখ্যা

দুর্বার - নির্বার
দুরন্ত - শান্ত
স্থির - চঞ্চল
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,২৭৯.
'উপাধান' শব্দের অর্থ কী?
  1. উপকরণ
  2. উন্নত জাতের ধান
  3. বালিশ
  4. সহকারী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'উপাধান' শব্দের অর্থ — বালিশ।

------------------
• শব্দজোড়:

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

• কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অকুল - নীচ বংশ।
• অকূল - তীরহীন।
• আপণ - দোকান।
• আপন - নিজ।
• উপাদান - উপকরণ।
• উপাধান - বালিশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬,২৮০.
‘বিকাশ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. অভিব্যক্তি
  2. উন্নয়ন
  3. উৎপত্তি
  4. আবির্ভাব
ব্যাখ্যা
• প্রশ্ন: ‘বিকাশ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? 

- ‘বিকাশ’ শব্দটির সমার্থক শব্দ আবির্ভাব। 

• বিকাশ (বিশেষ্য):
অর্থ:
- প্রকাশ,
- আবির্ভাব,
- প্রসার,
- বিস্তার,
- প্রস্ফুটন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,২৮১.
'কৌমুদী' শব্দের অর্থ কী?
  1. বৃক্ষের শাখা
  2. জ্যোৎস্না
  3. পদ্ম
  4. জলকণা
ব্যাখ্যা

• 'কৌমুদী' শব্দের অর্থ - জ্যোৎস্না।

অন্যদিকে,
- 'কমুদ' শব্দের অর্থ - পদ্ম।
- 'প্রলম্বন' শব্দের অর্থ - বৃক্ষের শাখা।
- 'শীকর' শব্দের অর্থ - জলকণা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,২৮২.
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ -
  1. অশ্ম
  2. মাতঙ্গ
  3. দ্বিরদ
  4. তুরঙ্গ
ব্যাখ্যা
ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৮৩.
'ঝুনা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিরস
  2. মজবুত
  3. কাঁচা
  4. জালিয়াত
ব্যাখ্যা

• ঝানু শব্দের অর্থ - নিপুণ বা দক্ষ (বুদ্ধিতে পাকা)।
• ঝুনা শব্দের অর্থ - অভিজ্ঞ; বিচক্ষণ।

সুতরাং,
"ঝানু, ঝুনা"- শব্দ দুইটির বিপরীতার্থক শব্দ যথাক্রমে - অপটু, কাঁচা।

অন্যদিকে, 
• নিরস এর বিপরীত শব্দ- সরস,
• ঠুনকো এর বিপরীত শব্দ- মজবুত,  
• জালিয়াত এর বিপরীত শব্দ- সজ্জন,

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন; Accessible Dictionary by Bangla Academy.

৬,২৮৪.
‘প্রথম স্ত্রী থাকা থাকা সত্ত্বেও যে স্বামী দ্বিতীয়বার বিবাহ করে’ - তাকে কী বলে?
  1. প্রোষিতভর্তৃকা
  2. পরভৃতিকা
  3. প্রোষিতভার্য
  4. অধিবেত্তা
  5. স্বয়ংবরা
ব্যাখ্যা

অধিবেত্তা (বিশেষ্য)
অর্থঃ প্রথম স্ত্রী থাকা থাকা সত্ত্বেও যে স্বামী দ্বিতীয়বার বিবাহ করে।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

৬,২৮৫.
'প্রত্যূহ' শব্দের অর্থ কী?
  1. ক) বাধা
  2. খ) প্রভাত
  3. গ) রাত্রি
  4. ঘ) রোজ
ব্যাখ্যা
প্রত্যূহ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রতি+√ঊহ্‌+অ
অর্থ:
- বাধা, অন্তরায়, প্রতিবন্ধকতা।
- বিরুদ্ধ তর্ক 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬,২৮৬.
'Memorandum' এর বাংলা পরিভাষা -
  1. ইশতেহার
  2. পাণ্ডুলিপি
  3. সারগ্রন্থ
  4. স্মারকলিপি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'Memorandum' এর বাংলা পরিভাষা - স্মারকলিপি

অন্যদিকে,
Manifesto - ইশতেহার।
Manuscript - পাণ্ডুলিপি।
Manual - সারগ্রন্থ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,২৮৭.
'পর্বত' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. গিরি
  2. অদ্রি
  3. শৈল
  4. কুমুদ
ব্যাখ্যা

• 'পর্বত' এর সমার্থক শব্দ: 
- অচল,
- গিরি,
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

অন্যদিকে,
• 'পদ্ম' এর সমার্থক শব্দ - 'কুমুদ'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,২৮৮.
"গাছের স্থায়িত্বের জন্য ___________ প্রয়োজন, আর তার সতেজতার জন্য ___________ গুরুত্বপূর্ণ।"
  1. শিকড়, শীকড়
  2. শিখর, শেখড়
  3. শিকড়, শীকর
  4. শিখর, শেখর
ব্যাখ্যা
• "গাছের স্থায়িত্বের জন্য শিকড় প্রয়োজন, আর তার সতেজতার জন্য শীকর গুরুত্বপূর্ণ।"

• 'শিকড়' শব্দের অর্থ - গাছের মূল।

• শীকর (বিশেষ্য)- 
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- বাতাসে ভাসমান জলকনা।
- জলবিন্দু। 

অন্যদিকে, 
'শিখর' শব্দের অর্থ = শীর্ষ। 
'শেখর' শব্দের অর্থ = মাথার অলংকার। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৮৯.
‘যত বড় মুখ নয় তত বড় কথা' এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে?
  1. ক) অনুভূতি
  2. খ) শক্তি
  3. গ) প্রত্যাশা
  4. ঘ) গালি
ব্যাখ্যা
যত বড় মুখ নয় তত বড় কথা
- এখানে মুখ দ্বারা ‘শক্তি’ কে বুঝানো হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,২৯০.
‘চোখ পাকানাে’ বাগধারাটির সঠিক অর্থ কি?
  1. ক) ইঙ্গিত করা
  2. খ) ক্রোধ দেখানাে
  3. গ) সতর্ক করা
  4. ঘ) ফাঁকি দেয়া
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
চোখ পাকানো (ক্রিয়া) ক্রোধে চোখের তারা ঘুরানো; রেগে চোখ ঘুরানো।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৬,২৯১.
'পুঁটি মাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) অসম্ভব কিপটে
  2. খ) সামান্য ত্রুটি
  3. গ) ক্ষীণজীবী
  4. ঘ) দীর্ঘজীবী
  5. ঙ) কোনােটিই নয়
ব্যাখ্যা
পুঁটি মাছের প্রাণ’ বাগধারাটির অর্থ - ক্ষীণজীবী লোক 

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: 
আমড়া কাঠের ঢেঁকি - অকেজো লোক 
আদার বেপারি - সাধারণ লোক 
আটকপালে - হতভাগ্য 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
৬,২৯২.
'আরোহণ' শব্দটির বিপরীত অর্থ হচ্ছে -
  1. অবতরণ
  2. বিসর্জন
  3. হরণ
  4. পিছোনো
ব্যাখ্যা
• 'আরোহণ' শব্দটির বিপরীত অর্থ হচ্ছে - অবতরণ/ অবরোহণ।

- অন্যান্য অপশন গুলো হলো - 

• আবাহন শব্দটির বিপরীত অর্থ হচ্ছে - বিসর্জন।
• হরণ শব্দটির বিপরীত অর্থ হচ্ছে - পূরণ।
• এগোনো শব্দটির বিপরীত অর্থ হচ্ছে  - পিছানো। 

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,২৯৩.
‘লঘু’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ডাগর
  2. তেজ
  3. ত্বরা
  4. তীব্র
ব্যাখ্যা
- ‘লঘু’ শব্দের বিপরীতার্থক শব্দ - তীব্র।

অন্যদিকে,
- ‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- 'ত্বরা' শব্দের বিপরীতার্থক শব্দ - বিলম্ব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,২৯৪.
'পত্রপাঠ' বলতে বোঝায় -
  1. তৎক্ষণাৎ
  2. ডাকহরকরা
  3. পত্রভঙ্গ
  4. পাখি
ব্যাখ্যা
পত্রপাঠ:
- শব্দটি ক্রিয়াবিশেষণ। 
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: পত্র পড়ামাত্র; অবিলম্বে বা তৎক্ষণাৎ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,২৯৫.
'নিধি' শব্দের অর্থ কী?
  1. চাঁদ 
  2. ধন
  3. সমুদ্র 
  4. পর্বত 
ব্যাখ্যা

• 'ধন' এর সমার্থক শব্দ:
বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

অন্যদিকে, 
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।

• 'সমুদ্র' এর সমার্থক শব্দ: 
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।

• 'পর্বত' এর সমার্থক শব্দ:
গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, নগ, অচল,,মোদিনীধর, অবনীধর, বসুধাধর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,২৯৬.
'সুত' শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) ধেনু
  2. খ) ছেলে
  3. গ) তনয়
  4. ঘ) নন্দন
ব্যাখ্যা
সুত শব্দটির সমার্থক শব্দ হলো ছেলে, তনয়, নন্দন ইত্যাদি। ধেনু শব্দটির সমার্থক শব্দ হলো গো,গাভী,গরু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৬,২৯৭.
'Epicurism'-এর যথার্থ পরিভাষা -
  1. নিয়তিবাদ
  2. অস্তিত্ববাদ
  3. ভোগবাদ
  4. পরিবেশবাদ
ব্যাখ্যা
Definition of epicurism: the practices or tastes of an epicure or an epicurean.
Here, the word epicurean means - taking great pleasure in things, especially food and drink, and enjoying yourself
epicurean (noun), (adjective) (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী তত্ত্ব বা মত (গ্রিক দার্শনিক এপিকিউরাস প্রবর্তিত)।
তাই, 
'Epicurism' এর অর্থ ভোগবাদ।

উৎস: accessibledictionary.
৬,২৯৮.
'প্রাসাদকুক্কুট' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) পায়রা
  2. খ) রাজা
  3. গ) ঘোড়া
  4. ঘ) হাতি
ব্যাখ্যা
'প্রাসাদকুক্কুট' শব্দের সমার্থক = পায়রা। 

পায়রা শব্দের সমার্থক শব্দ সমূহ = কপোত, কবুতর, পারাবত, রেবতক, নোটন, লোটন ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬,২৯৯.
প্রাণদ : জল :: মহীজ : ?
  1. ক) সম্বর
  2. খ) গ্রহ
  3. গ) নিঃসর্গ
  4. ঘ) অশ্ব
ব্যাখ্যা
প্রাণদ মানে প্রাণদানকারী; জলের অপর নাম জীবন।
অর্থ্যাৎ, জল একটি প্রাণদ উপাদান।

অন্যদিকে,
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত নবগ্রহের একটি গ্রহ মঙ্গল যার অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।
অর্থ্যাৎ মহীজ/মহিসুত মানে মঙ্গলগ্রহ।
"মঙ্গল" হলেন পৃথিবী/ভূমি দেবীর পুত্র। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান ও তার রয়েছে চতুর্বাহু ৷ তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন মঙ্গলবার হয়। তার গায়ের রং লাল এবং বাহন মেষ।

অর্থ্যাৎ 'মহীজ' শব্দটির সাথে এখানে যুক্তিসঙ্গত উত্তর - গ্রহ
কেননা, মহীজ (মঙ্গল) নবগ্রহের একটি অংশ।

উল্লেখ্য, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু - এই নয়টি গ্রহকে একত্রে নবগ্রহ বলা হয়।

সুত্র: বাংলা একাডেমি আধুনিক ও বানান অভিধান এবং বাংলাপিডিয়া।
৬,৩০০.
'জয় করার ইচ্ছা' — এক কথায় প্রকাশ কোনটি?
  1. বিজিগীষা
  2. জিগীষা
  3. দিদৃক্ষা
  4. জিগমিষা
ব্যাখ্যা
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

অন্যান্য অপশনগুলো হলো:
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।