বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৬২ / ৮১ · ৬,১০১৬,২০০ / ৮,১৭১

৬,১০১.
'ইদানীন্তন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. চিরন্তন
  2. আকুঞ্চন
  3. তদানীন্তন
  4. অবচেতন
ব্যাখ্যা

• 'ইদানীন্তন' এর বিপরীত শব্দ - তদানীন্তন।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'আকস্মিক' - চিরন্তন।
• 'উৎকর্ষ' - অপকর্ষ।
• 'আকুঞ্চন' - প্রসারণ।
• 'চেতন' - 'অবচেতন'। 
• 'গৃহী' - সন্ন্যাসী।
• 'বর্জন' - গ্রহণ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,১০২.
সাদৃশ্য বুঝাতে 'উপ' ব্যবহৃত হয়েছে কোনটিতে?
  1. ক) উপনগরী
  2. খ) উপকণ্ঠ
  3. গ) উপকূল
  4. ঘ) উপকথা
ব্যাখ্যা

উপকথা = কথার সদৃশ্য (সাদৃশ্য অর্থে)
উপনগরী = নগরীর সমীপে (সামীপ্য অর্থে)
উপকণ্ঠ = কণ্ঠের সমীপে (সামীপ্য অর্থে)
উপকূল = কূলের সমীপে (সামীপ্য অর্থে)
এগুলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৬,১০৩.
'সমুদ্র' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. অর্ণব
  2. অদ্রি
  3. সিন্ধু
  4. বরুণ
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের প্রতিশব্দ নয়- অদ্রি। 

• অদ্রি (বিশেষ্য পদ),
অর্থ:
- পর্বত,
- সূর্য,
- বৃক্ষ।   

---------------
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
বরুণ, পাথার, রত্নাকর, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

অন্যদিকে, 
'পর্বত' শব্দের প্রতিশব্দ শব্দ:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ, ভূভৃৎ, নগ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১০৪.
'কলাবতী' শব্দের অর্থ কী?
  1. শিল্প জ্ঞানী
  2. শিল্প রসিক
  3. অপ্সরাবিশেষ
  4. অতি লজ্জাশীলা বধূ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কলাবতী' অর্থ - অপ্সরাবিশেষ।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,১০৫.
'Pedagogy' -এর পরিভাষা কী?
  1. শিক্ষানীতি
  2. শিক্ষাতত্ত্ব
  3. নারীশিক্ষা
  4. সহশিক্ষা
ব্যাখ্যা

বাংলা একাডেমির অভিগম্য অভিধান অনুসারে,
'Pedagogy' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'শিক্ষণবিজ্ঞান'।

• Cambridge Dictionary অনুসারে,
'pedagogy' means - the study of the methods and activities of teaching.

অপশন বিবেচনায়, 'pedagogy' শব্দের বাংলা পরিভাষা হিসাবে সঠিক উত্তর হবে ⎯ শিক্ষাতত্ত্ব। 

অন্যান্য অপশনের পারিভাষিক শব্দ: 
• ‘Coeducation’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
• ‘Education policy’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানীতি।
• 'Women education' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- 'নারীশিক্ষা'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি; Cambridge Dictionary এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

৬,১০৬.
'কামিন' শব্দের অর্থ কী?
  1. গাছের পাতা
  2. নারী শ্রমিক
  3. পত্রঝরা
  4. পত্রমোচী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'কামিন' শব্দের অর্থ- নারী শ্রমিক। 

• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,১০৭.
‘A golden key can open any door’ প্রবাদটির অর্থ -
  1. ক) টাকায় বাঘের দুধ মেলে
  2. খ) পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
  3. গ) টাকা দেবে গৌরী সেন
  4. ঘ) বন্ধ দুয়ার খােলে স্বর্গলােকের চাবি
ব্যাখ্যা
A golden key can open any door প্রবাদটির অর্থ - টাকায় বাঘের দুধ মেলে
<Diligence is the mother of good luck প্রবাদটির অর্থ - পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
৬,১০৮.
'মতি' শব্দের অর্থ কী?
  1. বুদ্ধি
  2. মুক্তা
  3. আলো
  4. অস্বচ্ছ মসৃণ পাথর
ব্যাখ্যা
• মতি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ- 
- বুদ্ধি (কুমতি)।
- স্মৃতি; স্মরণশক্তি (মতিভ্রম)।
- প্রবৃত্তি; ইচ্ছা; অভিপ্রায় (ধর্মে মতি)।
- মন (হরষিত মতি-কাশীরাম দাস)।

উল্লেখ্য, 
• 'মোতি' অর্থ - মুক্তা। 

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৬,১০৯.
'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. ক) রক্তিম
  2. খ) ঋজু
  3. গ) ক্লেদাক্ত
  4. ঘ) বঙ্কিম
ব্যাখ্যা

- 'কুটিল' শব্দের সমার্থক শব্দ বঙ্কিম, আঁকাবাঁকা।
- এর বিপরীত শব্দ ঋজু, সোজা, অকপট ইত্যাদি।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬,১১০.
'Dominion' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বাসস্থান
  2. শিক্ষানবিশ
  3. আধিপত্য
  4. বাণিজ্যদূত
ব্যাখ্যা
• 'Dominion' এর বাংলা পরিভাষা- 'আধিপত্য'।

অন্যদিকে, 
- Apprentice শব্দের বাংলা পারিভাষা- 'শিক্ষানবিশ'
- 'Domicile' এর বাংলা পরিভাষা- 'বাসস্থান'।
- 'Consul' এর বাংলা পরিভাষা- 'বাণিজ্যদূত'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,১১১.
'নিশীথ' বলতে কী বুঝায়?
  1. রাত্রির প্রথম ভাগ
  2. গভীর রাত
  3. রাত্রির শেষ ভাগ
  4. রাত্রির তিন ভাগ একত্রে
ব্যাখ্যা

• গভীর রাত - নিশীথ। 

• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- রাত্রির প্রথম ভাগ - পূর্বরাত্র। 
 - রাত্রির মধ্য ভাগ - মহানিশা। 
- রাত্রির মধ্য ভাগ - মহানিশা। 
- রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক। 
- রাত্রির শেষ ভাগ - পররাত্র। 
- দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন - গোধূলি। 
- রাতের শিশির - শবনম। 
- রাত্রির তিন ভাগ একত্রে - ত্রিযামা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,১১২.
‘হরিলুট’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. চুরির অভ্যাস
  2. ব্যয়কুণ্ঠ
  3. প্রতারণা
  4. অপচয়
ব্যাখ্যা
• ‘হরিলুট’ বাগ্‌ধারাটির অর্থ - অপচয়।
বাক্য: পরের টাকা পেলে হরিলুট দেওয়া যায়।

অন্যদিকে,
• 'হাতটান' অর্থ - চুরির অভ্যাস। 
• 'হাতভারী' অর্থ - ব্যয়কুণ্ঠ। 
• ‘মামদোবাজি’ অর্থ - প্রতারণা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬,১১৩.
'পাবন' শব্দের অর্থ কী?
  1. বাতাস
  2. নদী
  3. অগ্নি
  4. পানীয়
ব্যাখ্যা
• 'পাবন' (বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়)।
অর্থ:
- অগ্নি,
- শোধন,
- পবিত্রকারী।

অন্যদিকে,
• 'পাবনী' অর্থ - গঙ্গা নদী।
• 'পানক' অর্থ - পানীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,১১৪.
"একই সময়ে ঘটে" এর বাক্য সংকোচন –
  1. যুগপৎ
  2. সমকালীন
  3. সমসাময়িক
  4. সমকেন্দ্রিক
ব্যাখ্যা
• "একই সময়ে ঘটে" এর বাক্য সংকোচন – যুগপৎ।

অন্যদিকে,
একই কালে বর্তমান - সমকালীন;
একই সময়ে বর্তমান = সমসাময়িক;
একই কেন্দ্রবিশিষ্ট - সমকেন্দ্রিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১১৫.
'ময়ূরের ডাক' এক কথায় বলে-
  1. কূজন
  2. শিঞ্জন
  3. কেকা
  4. হ্রেষা
ব্যাখ্যা

• 'ময়ূরের ডাক' এক কথায় বলে - কেকা।

অন্যদিকে, 
- 'পাখির ডাক' এর এক কথায় প্রকাশ - কূজন।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - শিঞ্জন। 
- 'ঘোড়ার ডাক' এর এক কথায় প্রকাশ- হ্রেষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,১১৬.
'গঙ্গা' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) গাঙ
  2. খ) নির্ঝরিণী
  3. গ) সমুদ্রকান্তা
  4. ঘ) পিনাকিনী
ব্যাখ্যা
'পিনাকিনী'; 'গঙ্গা' শব্দের সমার্থক। 
'গঙ্গা' শব্দের সমর্থক শব্দ = ভাগীরথী, শিবপত্নী, গোমতী, কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী। 

• 'নদী' শব্দের সমার্থক শব্দ: নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১১৭.
’মাছের মায়ের পুত্রশোক’ বাগ্‌ধারাটির অর্থ-
  1. সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি
  2. কপট বেদনাবোধ
  3. মুখে মধু অন্তরে বিষ
  4. গোপন কথা প্রকাশ করা
ব্যাখ্যা
• মাছের মায়ের পুত্রশোক বাগ্‌ধারাটির অর্থ-  কপট বেদনাবোধ।
যেমন:
- নিজের পুত্রের মৃর্তুতে একফোঁটা চোখের পানি পড়ল না- অথচ অন্যের জন্য কাঁদছে, এ যে মাছের মায়ের পুত্রশোক।

অন্যদিকে,
• রাঘব বোয়াল বাগ্‌ধারাটির অর্থ- সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি।
• হাটে হাঁড়ি ভাঙা  বাগ্‌ধারাটির গোপন কথা প্রকাশ করা।
• মিছরির ছুরি বাগ্‌ধারাটির অর্থ- মুখে মধু অন্তরে বিষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
৬,১১৮.
কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
  1. জলদ
  2. বারিদ
  3. জীমূত
  4. অন্তরীক্ষ
ব্যাখ্যা
• ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ: জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

অন্যদিকে,
• আকাশের সমর্থক শব্দ: ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ, অম্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১১৯.
"কবি তার কবিতায় সুধাংশুর রূপ বর্ণনা করেছেন।"- 'সুধাংশু' শব্দের অর্থ কী?
  1. জ্যোৎস্না 
  2. সূর্য 
  3. গঙ্গা 
  4. চাঁদ
ব্যাখ্যা

• 'সুধাংশু' শব্দের অর্থ- চাঁদ। 

'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,১২০.
কোন শব্দটি ‘বন’ শব্দের সমার্থক নয়?
  1. মারুত
  2. বিপিন
  3. গহন
  4. কান্তার
ব্যাখ্যা
• ‘বন’ শব্দের সমার্থক নয় - মারুত।

‘বন’ শব্দের সমার্থক শব্দ:

- কান্তার, অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, উপবন, বনানী ইত্যাদি।

অন্যদিকে,
'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,১২১.
'অতিকায়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অননুমেয়
  2. খ) অনাহত
  3. গ) ক্ষুদ্রাকায়
  4. ঘ) অসামান্য
ব্যাখ্যা
• 'অতিকায়' শব্দের বিপরীত শব্দ - ক্ষুদ্রাকায়।

• অন্যদিকে:
- 'অনুমেয়' শব্দের বিপরীত শব্দ - অননুমেয়, 
- 'আহত' শব্দের বিপরীত শব্দ- অনাহত, 
- 'সামান্য' শব্দের বিপরীত শব্দ - অসামান্য। 

• কিছু গুরুত্বপূর্ণ  বিপরীত শব্দ: 
- 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত', 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত, 
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক, 
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর,  
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান, 
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত, 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত,   
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- দুর্লভ।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৬,১২২.
'তামার বিষ' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ধনসম্পদের অহংকার
  2. নেশায় চুর
  3. অর্থের কুপ্রভাব
  4. অতি সামান্য ধন
ব্যাখ্যা
• 'তামার বিষ' বাগ্‌ধারা অর্থ - অর্থের কুপ্রভাব। 
বাক্য: সে যে লম্বা কথা বলে তার মূলে আছে তামার বিষ।

অন্যদিকে, 
• 'টাকার গরম' অর্থ - ধনসম্পদের অহংকার।
• 'টুপ ভুজঙ্গ' অর্থ - নেশায় চুর। 
• 'ব্যাঙের আধুলি' অর্থ - অতি সামান্য ধন। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,১২৩.
'অশক্ত' এর বিপরীত শব্দ-
  1. কঠিন 
  2. শক্ত
  3. প্রবৃত্ত
  4. সক্ষম 
ব্যাখ্যা

• 'অশক্ত' অর্থ - অক্ষম।

সুতরাং,
• 'অশক্ত' এর বিপরীত শব্দ- সক্ষম।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'আশু' এর বিপরীত শব্দ - 'বিলম্ব'।
'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ 'নিগ্রহ',
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত ,
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় ,
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত,
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,১২৪.
'ভিজে বিড়াল' বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. সীমাবদ্ধ জ্ঞান
  2. কপট ব্যক্তি
  3. বেহায়া
  4. চাটুকার
ব্যাখ্যা
• ‘ভিজে বিড়াল’ বাগ্‌ধারাটির অর্থ - কপট ব্যক্তি।

অন্যদিকে,
- ‘কূপমণ্ডূক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান / ঘরকুনো।
- ‘কানকাটা’ অর্থ - বেহায়া।
- ‘খয়ের খাঁ' অর্থ - চাটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১২৫.
'গৃধ্র' শব্দের অর্থ কি?
  1. লম্পট
  2. বৈষ্ণব গুরু
  3. শকুন
  4. সাপ
ব্যাখ্যা
• 'শকুন'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: √শক্‌+উন।
অর্থ:
- সাধারণত পালকহীন মাথা গলা এবং প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন মাংসাশী বড়ো পাখি,
- গৃধ্র,
- শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,১২৬.
কোনটি সঠিক নয়?
  1. বায়স = কাক 
  2. রম্ভা = কলা
  3. লেফাফা = মোড়ক
  4. বনিতা = সদ্ভাব 
ব্যাখ্যা

সঠিক শব্দার্থ জোড়:
• 'রম্ভা' অর্থ কলা।
• 'বায়স' অর্থ কাক।
• 'লেফাফা' অর্থ মোড়ক।

অন্যদিকে,
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- বনিবনা’ শব্দের অর্থ - সদ্ভাব।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৬,১২৭.
‘রাজা’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) নৃপতি
  2. খ) ভূপতি
  3. গ) সম্রাট
  4. ঘ) বল্লভ
ব্যাখ্যা

‘রাজা’ শব্দের প্রতিশব্দ - নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্‌, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।
‘বল্লভ’ শব্দটি স্বামী শব্দের প্রতিশব্দ।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

৬,১২৮.
'অলিক' শব্দের অর্থ কি?
  1. ক) কপাল
  2. খ) উপমাহীন
  3. গ) অবাস্তব
  4. ঘ) জলা
ব্যাখ্যা
- 'অলিক' শব্দের অর্থ হচ্ছে কপাল

• অন্যান্য শব্দ যা সমোচ্চারিত ভিন্নার্থক:
- অলিক = কপাল।
- অলীক = অবাস্তব।
- অনুপ = উপমাহীন।
- অনূপ = জলা, বিল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৬,১২৯.
'অশন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. গ্রহণ
  2. বিসর্জন
  3. প্রসারণ
  4. অনশন
ব্যাখ্যা
• 'অশন' এর বিপরীত শব্দ - অনশন।

উল্লেখ্য,
• 'অশন' শব্দের অর্থ - ভোজন, আহার।
আর 'অনশন' শব্দের অর্থ - অনাহার।

অন্য অপশনের শব্দগুলোর বিপরীত শব্দ:
• অর্পণ - গ্রহণ,
• আবাহন - বিসর্জন,
• আকুঞ্চন - প্রসারণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬,১৩০.
‘শত্রুকে হত্যা করেন যিনি’ এক কথায় কী বলে?
  1. শত্রুজিৎ
  2. শত্রুঘ্ন
  3. পরঞ্জয়
  4. নৈয়ায়িক
ব্যাখ্যা
• 'শত্রুকে হত্যা করেন যিনি' এক কথায় বলে - শত্রুঘ্ন।

অন্যদিকে,
• 'শত্রুকে জয় করেন যিনি' এর এক কথায় প্রকাশ - পরঞ্জয় বা শত্রুজিৎ।
• ‘যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত’ এর এক কথায় প্রকাশ - নৈয়ায়িক।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এর এককথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর এককথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ - দুরুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর এককথায় প্রকাশ - অনুভূয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১৩১.
'আবরণ' এর সমার্থক শব্দ-
  1. গহন
  2. খোসা
  3. খোলসা
  4. অভেদ
ব্যাখ্যা
• 'আবরণ' এর সমার্থক শব্দ- খোসা। 

• 'আবরণ' এর কয়েকটি সমার্থক শব্দ:
- খোলক, আস্তরণ, খোলা, চামড়া, ছাল, বাকল। 

অন্যদিকে, 
• গহন-গভীর, 
• খোলসা- মুক্ত, 
• অভেদ - ঐক্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৩২.
'ঘটি ডোবে না নামে তালপুকুর' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অক্ষমতা সত্ত্বেও বড়াই করা।
  2. দায়িত্ব গ্রহণের পরিবর্তে ঘুরে বেড়ানো।
  3. নিজের ক্ষতি করেও অপরের উপকার সাধন।
  4. ফাঁকা প্রতিশ্রুতি অর্থহীন।
ব্যাখ্যা
• 'ঘটি ডোবে না নামে তালপুকুর' অর্থ- অক্ষমতা সত্ত্বেও বড়াই করা।
- বাক্য: দুবেলা ভাত খেতে প চায়-ঘটি ডোবে না, নামে তালপুকুর।

অন্যদিকে, 
• 'গায়ে ফু-দিয়ে বেড়ানো' অর্থ- দায়িত্ব গ্রহণের পরিবর্তে ঘুরে বেড়ানো। 
• 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো' অর্থ- নিজের ক্ষতি করেও অপরের উপকার সাধন। 
• 'কথায় চিঁড়ে ভিজে না' অর্থ- ফাঁকা প্রতিশ্রুতি অর্থহীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৩৩.
‘বেহায়া’ অর্থ কোন বাগ্‌ধারটির?
  1. ক) ঠোট কাটা
  2. খ) চশমখোর
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
উপরিউক্ত দুটি বাগ্‌ধারার অর্থ ই বেহায়া।

ঠোট কাটা = বেহায়া।
চশমখোর = বেহায়া।

এরূপ বাগ্‌ধারা -
সোনায় সোহাগা = উপযুক্ত মিলন।
মণিকাঞ্চন যোগ = উপযুক্ত মিলন ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি।
৬,১৩৪.
‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ- 
  1. আধীত
  2. অধীত
  3. জ্ঞাত
  4. শ্রুতপূর্ব
ব্যাখ্যা
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ - অধীত। 

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত। 
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷ 
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷ 
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য। 
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত। 
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব। 
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১৩৫.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কেশরী
  2. উরগ
  3. অহি
  4. বর্হী
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে:
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৩৬.
'দুর্মতি' এর বিপরীতার্থক শব্দ -
  1. অসৎ মনোভাব
  2. বিপথ
  3. সবুদ্ধি
  4. দুষ্ট
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'দুর্মতি' এর বিপরীতার্থক শব্দ - সবুদ্ধি

উল্লেখ্য,
'দুর্মতি' শব্দের অর্থ - অসৎ মনোভাব; মন্দবুদ্ধি, কুবুদ্ধি।
'সুমতি' শব্দের অর্থ - উত্তম বা সবুদ্ধি, সদিচ্ছা, সৎপ্রবৃত্তি, দয়া।

অন্যদিকে,
পথ - বিপথ।
দুষ্ট - শিষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,১৩৭.
"আমাদের রাজনীতিতে বন্ধুত্বের চেয়ে নেতাদের শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ যেন বেড়েই চলেছে।" - এ বাক্যে " "শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ" বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বিচিত্র রকমের
  2. সাময়িক বৈরাগ্য
  3. ভীষণ লড়াই
  4. বিশৃঙ্খলা
ব্যাখ্যা
• "আমাদের রাজনীতিতে বন্ধুত্বের চেয়ে নেতাদের শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ যেন বেড়েই চলেছে।" - এ বাক্যে " "শুম্ভ-নিশুম্ভের যুদ্ধ" বাগ্‌ধারাটির অর্থ — 'ভীষণ লড়াই'।

অন্যদিকে, 
• ‘সাত সতের’ বাগ্‌ধারাটির অর্থ - বিচিত্র রকমের।
• 'শ্মশান বৈরাগ্য' বাগ্‌ধারাটির অর্থ - সাময়িক বৈরাগ্য।
• 'হ য ব র ল' বাগ্‌ধারাটির অর্থ - বিশৃঙ্খলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১৩৮.
Cub শব্দের পরিভাষা কোনটি?
  1. বাঘের বাচ্চা
  2. ঝুপড়ি ঘড়
  3. ঘনবস্তু
  4. মলিন
ব্যাখ্যা
Cub শব্দের বাংলা পরিভাষা- সিংহ, ভালুক, বাঘ ইত্যাদির শাবক।
ঘনবস্তু এর ইংরেজি Cube.
সূত্রঃ বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান।
৬,১৩৯.
Uprising শব্দের বাংলা পরিভাষা-
  1. মূল্যবৃদ্ধি
  2. অস্থিরতা
  3. বিপ্লব
  4. অভ্যুত্থান
ব্যাখ্যা

সঠিক উত্তরটি হলো: ঘ) অভ্যুত্থান। 

Uprising বলতে বোঝায়: জনগণের বা গোষ্ঠীর সশস্ত্র/অহিংস বিদ্রোহ, বিপ্লবী উত্থান।

বাংলা একাডেমি ও অভিধান অনুসারে সর্বাধিক প্রচলিত ও প্রমিত পরিভাষা: অভ্যুত্থান।
 
 অন্যদিকে,
ক) Price increase-  মূল্যবৃদ্ধি।

খ) Instability- অস্থিরতা।

গ) Revolution- বিপ্লব।
 
তথ্যসূত্র: বাংলা একাডেমি ইংরেজি-বাংলা অভিধান, অক্সফোর্ড অভিধান।

৬,১৪০.
নিচের কোনটি 'চাঁদ' এর সমার্থক শব্দ?
  1. শম্বর
  2. অংশু
  3. কিরণমালী
  4. কলাধর
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• কলাধর 'চাঁদ' এর সমার্থক শব্দ।


• চাঁদের কিছু সমার্থক শব্দ:
চন্দ্র, বিধু, ইন্দু, শশী, শশাঙ্ক, শশধর, সুধাকর, শীতাকর, হিমকর, নিশাকর, নিশাপতি, কলাধর, কলানিধি, কলাভৃৎ, সোম, হিমাংশু, মৃগাঙ্ক, রজনীকান্ত।

অন্যদিকে,
- 'শম্বর' হচ্ছে 'পানি' এর সমার্থক শব্দ।
- 'অংশু' হচ্ছে 'রশ্মি' এর সমার্থক শব্দ।
- 'কিরণমালী' হচ্ছে 'সূর্য' এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৬,১৪১.
নিচের কোন বাগ্‌ধারাটির অর্থ 'মোসাহেব'?
  1. খয়ের খাঁ
  2. কাছাঢিলা
  3. কেবলা হাকিম
  4. লেফাফা দুরস্ত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ'  বাগ্‌ধারাটির অর্থ -  চাটুকার।
• 'মোসাহেব' অর্থ - চাটুকার। 

অন্যদিকে,
- 'কাছাঢিলা' বাগ্‌ধারাটির অর্থ - অসাবধান।  
- 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ - অনভিজ্ঞ।
- 'লেফাফা দুরস্ত' - বাইরে পরিপাটি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৪২.
'পাকা ধানে মই দেয়া' প্রবাদটি দ্বারা কী বুঝায়?
  1. সঠিক সময় সঠিক কাজ করা।
  2. বিপুল ক্ষতি করা।
  3. অন্যের সম্পদ দখল।
  4. দুর্বল জায়গায় আঘাত করা।
ব্যাখ্যা
• পাকা ধানে মই দেয়া অর্থ:  বিপুল ক্ষতি করা।

• কিছু গুরুত্বপূর্ণ প্রাদ প্রবচন:
- ধরাকে সরা জ্ঞান করা- সকলকে তুচ্ছ ভাবা। 
- অল্পজলের মাছ - নিতান্তই বোকা। 
- ধরি মাছ না ছুঁই পানি- কৌশলে কার্যোদ্ধার। 
- অন্ধকে দর্পণ দেখানো- নির্বোধকে জ্ঞান দান। 
- নাকে তেল দিয়ে ঘুমানো- নিশ্চিত কার্যোদ্ধার। 
- অসারের তর্জন গর্জন সার- গুণহীনের বৃথা আস্ফালন। 
- ওঝার ব্যাটা বনগরু- পণ্ডিতের মূর্খ পুত্র। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৪৩.
'অনশন' এর বিপরীত শব্দ কোনটি? 
  1. অপনশন 
  2. অশন 
  3. নিশন 
  4. অধিনশন 
ব্যাখ্যা

• 'অনশন' শব্দের অর্থ- অনাহার।
• 'অশন' শব্দের অর্থ -ভোজন, আহার।

• 'অনশন' শব্দের বিপরীত শব্দ 'অশন'। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।  
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।  
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।  
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 

উৎস:  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৬,১৪৪.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অনিল
  2. অম্বরতল
  3. পয়োধি
  4. প্রভঞ্জন
ব্যাখ্যা
• পয়োধি (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মেঘ,
- জলধরা,
- সমুদ্র,
- সাগর।

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,১৪৫.
‘খাজনা আদায় করা যার পেশা’ এক কথায় বলে-
  1. পাটোয়ারি
  2. বারুই
  3. পাটেশ্বরী
  4. পাটনি
ব্যাখ্যা
• পাটোয়ারি, 
- হিন্দি শব্দ।
অর্থ: লাভলোকসান সম্পর্কে অতিশয় মনোভাবসম্পন্ন; খাজনা আদায় করা যার পেশা।

অন্যদিকে,
• পাটেশ্বরী (বিশেষ্য পদ)
- তৎসম বা সংস্কৃত।
অর্থ: প্রধান মহিষী; রাজার মূখ্য পত্নী; পাটরানী; পট্টমহিষী।

• বারুই (বিশেষ্য পদ),
অর্থ: পানচাষি জাতিবিশেষ।

• পাটনি (বিশেষ্য পদ),
- দেশি শব্দ।
অর্থ: খেয়াঘাটের মাঝি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং  অভিগম্য অভিধান ।
৬,১৪৬.
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
  1. দুর্দমনীয়
  2. দুর্নিবার
  3. অদম্য
  4. অদমনীয় 
ব্যাখ্যা

• 'যা দমন করা কষ্টকর' এক কথায় হবে- দুর্দমনীয়।

অন্যদিকে: 
- যা দমন করা যায় না = অদম্য।
- যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার।
- দমন করা যায় না এমন = অদমনীয়।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২)  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,১৪৭.
ভূধর, নগ, অচল শব্দ তিনটির মূল একার্থবোধক শব্দ কোনটি?
  1. ক) পৃথিবী
  2. খ) অবনী
  3. গ) ভূ
  4. ঘ) পৃথিবীধর
ব্যাখ্যা
পৃথিবী - ভূমন্ডল, ধরা, ভুবন, জাহান, ক্ষিতি, অবনী, ধরণী, ভূ, ধরিত্রী, বসুধা, দুনিয়া ইত্যাদি।
পর্বত - গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৬,১৪৮.
'সফল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পণ্ড
  2. অধঃ
  3. লঘু
  4. শ্লথ
ব্যাখ্যা
• 'সফল' এর বিপরীতার্থক শব্দ - পণ্ড।

অন্যদিকে,
• ঊর্ধ্ব - অধঃ।
• ত্বরিত - শ্লথ।
• গুরু - লঘু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ)।
৬,১৪৯.
কোন শব্দটি 'সাগর' শব্দটির সমার্থক শব্দ নয়?
  1. ক) জলধি
  2. খ) পাথার
  3. গ) অর্ণব
  4. ঘ) ভূপতি
ব্যাখ্যা
'সাগর' শব্দের সমার্থক শব্দ: সমুদ্র, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

অন্যদিকে, 
'ভূপতি' এর সমার্থক শব্দ সমূহ: প্রভু, শাসক, মালিক, পতি, কান্ত, রাজা, নৃপতি,ভূপতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৫০.
'Philology' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দর্শনশাস্ত্র
  2. ধ্বনিবিদ্যা
  3. ভাষাতত্ত্ব
  4. ধ্বনিগত
ব্যাখ্যা

• 'Philology' এর বাংলা পরিভাষা- 'ভাষাতত্ত্ব'।

অন্যদিকে, 
'Phonetic' এর বাংলা পরিভাষা-  'ধ্বনিগত'।  
'Phonetics' এর বাংলা পরিভাষা-  'ধ্বনিবিদ্যা। 
'Philosophy' এর বাংলা পরিভাষা - দর্শনশাস্ত্র

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৬,১৫১.
'Plagiarism' এর বাংলা পরিভাষা কোনটি ?
  1. আদিরূপ
  2. সংক্ষেপিত
  3. কুম্ভিলকবৃত্তি
  4. বিমূর্ত
ব্যাখ্যা
• 'Plagiarism' এর বাংলা পরিভাষা — কুম্ভিলকবৃত্তি।

অন্যদিকে,
• Summarized – সংক্ষেপিত,
• Archetype- আদিরূপ,
• Abstract – বিমূর্ত।

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Bankrupt- দেউলিয়া,
- Badge- তকমা,
- Background- পটভূমি,
- Attestation- সত্যায়ন,
- Assassination- গুপ্তহত্যা,
- Assembly- পরিষদ,
- Assessment- নির্ধারণ, কর নির্ধারণ,
- Asylum- আশ্রয়,
- Attachment- ক্রোক।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৬,১৫২.
নিচের বিপরীত শব্দ গুলোর মধ্যে অশুদ্ধ-
  1. ক) কুটিল - সরল
  2. খ) আসমান - জমিন
  3. গ) সিক্ত - রিক্ত
  4. ঘ) ঐচ্ছিক - আবশ্যিক
ব্যাখ্যা

সিক্ত - রিক্ত এই শব্দযুগল সঠিক নয়।
- সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক
- এবং রিক্ত এর বিপরীত শব্দ পরিপূর্ণ ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

৬,১৫৩.
'অসুর' এর বিপরীতার্থক শব্দ -
  1. সুর
  2. প্রেত
  3. ভাসুর
  4. অনসুর
ব্যাখ্যা
• 'অসুর' এর বিপরীতার্থক শব্দ - সুর

উল্লেখ্য,
'অসুর' শব্দের অর্থ - পুরাণে কল্পিত দেবকুলের শত্রু, দৈত্য।
'সুর' শব্দের অর্থ - দেবতা।
'প্রেত' শব্দের অর্থ - পিশাচ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,১৫৪.
'যে সহ্য করতে পারে' এক কথায় বলে-
  1. সহিষ্ণু
  2. সহনশিল
  3. সর্বংসহা
  4. সহনীয়
ব্যাখ্যা
• 'যে সহ্য করতে পারে' এক কথায় বলে - সহিষ্ণু।

অন্যদিকে,
• 'যে সমস্তই সহ্য করে' এক কথায় বলে - সর্বংসহা।
• 'সহ্য করা যায় এমন' এক কথায় বলে - সহনীয়। 
• সহনশিল বানানটি অশুদ্ধ। এর শুদ্ধ বানান সহনশীল।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১৫৫.
'আদিত্য' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ভানু
  2. খ) শশাঙ্ক
  3. গ) নিশাকর
  4. ঘ) হিমাংশু
ব্যাখ্যা
ভাস্কর শব্দটির সমার্থক শব্দ হলো সূর্য, আদিত্য, তপন, ভানু, সবিতা, মার্তন্ড ইত্যাদি। বাকিগুলো চাঁদের সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬,১৫৬.
'শর' ও 'স্বর' শব্দের অর্থ যথাক্রমে -
  1. আঁশ ও তির
  2. সব ও সুর
  3. তির ও সুর
  4. কথিত ও তির
ব্যাখ্যা

• 'শর' শব্দের অর্থ - তির
• 'স্বর' শব্দের অর্থ - সুর

অন্যদিকে,
• শকল - আঁশ।
• সকল - সব।
• অবিহিত - অন্যায়।
• অভিহিত - কথিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৬,১৫৭.
'পটল' শব্দের অর্থ –
  1. প্রস্ফুটিত
  2. অধ্যায়
  3. বিন্দু
  4. সবজিবিশেষ
ব্যাখ্যা
• 'পটল' শব্দের অর্থ – পরিচ্ছেদ, অধ্যায়, বিভাগ; অংশ, সমূহ, রাশি।

অন্যদিকে,
'পটোল' শব্দের অর্থ – সবজিবিশেষ।
'ফোঁটা' শব্দের অর্থ – বিন্দু।
'ফোটা' শব্দের অর্থ – প্রস্ফুটিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,১৫৮.
‘ঈষৎ কম্পিত’ এর এক কথায় প্রকাশ-
  1. আধুত
  2. স্মিত
  3. অনুকম্পা
  4. প্রতিকম্প
ব্যাখ্যা

• ‘ঈষৎ কম্পিত’ এর এক কথায় প্রকাশ - আধুত।
 
অন্যদিকে,
- ঈষৎ হাস্য এক কথায় প্রকাশ - স্মিত।
- অনুকম্পা অর্থ: সমবেদনা, সহানুভূতি।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• 'যা পূর্বে দেখা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
• ‘যা লাফিয়ে চলে এমন’ এক কথায় প্রকাশ - প্লবগ।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
• ‘ঈষৎ উষ্ণ’ এক কথায় প্রকাশ - কবোষ্ণ।
• ‘ঈষৎ রক্তবর্ণ’ এক কথায় প্রকাশ - আরক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,১৫৯.
‘ঘুণাক্ষর’ কোন অর্থে সঠিক বাগধারা?
  1. সামান্য ইঙ্গিত
  2. বিস্ময়
  3. তুচ্ছ জ্ঞান করা
  4. ধীরে ধীরে
ব্যাখ্যা

'ঘুণাক্ষর' - সামান্য ইঙ্গিত অর্থে সঠিক বাগধারা।
চক্ষু চড়ক গাছ- বিস্ময় অর্থে সঠিক।
তিলে তিলে - ধীরে ধীরে অর্থে সঠিক।
নকড়া ছকড়া করা - তুচ্ছ জ্ঞান করা অর্থে সঠিক বাগধারা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,১৬০.
নিচের কোনটি সঠিক?
  1. ক) ভ্ + র + উ = ভ্রূ
  2. খ) ভ্ + র্ + উ = ভ্রূ
  3. গ) ভ্ + র্ + ঊ = ভ্রূ
  4. ঘ) ভ্ +ঊ + র্  = ভ্রূ
ব্যাখ্যা
'ভ্রূ'  এর সঠিক রূপ হলো ভ্ + র্ + ঊ

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ:
- ক্ + ত = ক্ত,
- ক্ + ম = ক্ম,
- ক্ + র = ক্র,
- ক্ + ষ = ক্ষ,
- ক্ + স = ক্স,
- ঙ্ + ক = ঙ্ক ইত্যাদি।

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।]
৬,১৬১.
'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ -
  1. দুর্বল
  2. পশ্চাৎ
  3. ঢালু
  4. ঢোসা
ব্যাখ্যা
• 'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ - 'দুর্বল'।

উল্লেখ্য,
'ষণ্ডা' শব্দের অর্থ- 'বলবান, পালোয়ান, বলিষ্ঠ'। 

অন্যদিকে,
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ - সমান।
- 'অগ্র' শব্দের বিপরীত শব্দ - পশ্চাৎ।
- 'ঢোসা' শব্দের বিপরীত শব্দ- হালকা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১৬২.
'একান্ন' এর বিপরীত শব্দ কী?
  1. পৃথকন্ন
  2. ক্ষুণ্ন
  3. পৃথগন্ন
  4. প্রসন্ন
ব্যাখ্যা
• 'একান্ন' এর বিপরীত শব্দ: পৃথগন্ন

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• শবল - একবর্ণা।
• শর্বরী - দিবস।
• চড়াই - উতরাই।
• চিন্ময় - অচেতন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৬৩.
'Juvenile' এর বাংলা পরিভাষা কোনটি? 
  1. পাণ্ডুলিপি
  2. কিশোর
  3. স্মারকলিপি
  4. ঘোষণাপত্র
ব্যাখ্যা

• 'Juvenile' এর বাংলা পরিভাষা - কিশোর।

Accessible Dictionary by Bangla Academy অনুসারে,
• Juvenile (Noun & Adjective):
- English Meaning: Physiologically immature or undeveloped.
- Bangla Meaning: তরুণ স্বল্পবয়স্ক ব্যক্তি।

অন্যদিকে,
'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।
Gazette শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৬,১৬৪.
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তমসা
  2. তপন
  3. নভঃ
  4. সুধাংশু
ব্যাখ্যা
⇒ 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ: চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।

অন্যদিকে,
⇒ 'অর্ক' শব্দের সমার্থক শব্দ: সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
⇒ 'তিমির' শব্দের সমার্থক শব্দ: অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
⇒ 'অম্বর' শব্দের সমার্থক শব্দ: আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬,১৬৫.
'শিকায় তোলা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. তোষামুদি করা
  2. মুলতবি
  3. বিচারের মুখোমুখি করা
  4. মাথায় তুলে রাখা
ব্যাখ্যা
'শিকায় তোলা' বাগ্‌ধারাটির অর্থ মুলতবি বা স্থগিত।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- রাম ধোলাই - প্রচণ্ড পিটুনি।
- লেজে গোবরে - বিশৃঙ্খলা। 
- লবেজান করা - নাজেহাল করা। 
- শরতের শিশির - সুসময়ের বন্ধু / ক্ষণস্থায়ী। 
- শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ। 
- শবরীর প্রতীক্ষা - দীর্ঘকাল ধরে। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১৬৬.
'নির্বাক' এর বিপরীত শব্দ -
  1. অবাক
  2. নীরব
  3. হতবাক
  4. সবাক
ব্যাখ্যা
• 'নির্বাক' এর বিপরীত শব্দ: সবাক

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ সাক্ষর - নিরক্ষর।
→ হর্ষ - বিষাদ।
→ প্রতিযোগী - সহযোগী।
→ নিন্দুক - স্তাবক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৬৭.
কোনটি ‘আকাশ’ এর সমার্থক শব্দ?
  1. তোয়
  2. অম্বর
  3. নীলাম্বু
  4. বারিধি
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
 অম্বু, জল, নীর, সলিল, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।  

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৬৮.
‘অসমাপ্ত আত্মজীবনী’ - তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?
  1. পাকিস্তান আমলের সরকারি অফিস
  2. ইংরেজ আমলের জেলখানা
  3. একটি সাগরের নাম
  4. একটি জেলার নাম
ব্যাখ্যা

• আন্দামান,
অর্থ: দ্বীপপুঞ্জের ব্লেয়ার নগর, যেখানে ইংরেজ আমলে অপরাধীকে নির্বাসন-দণ্ডে পাঠানো হতো।

• অন্যভাবে বলা যায়, ইংরেজ আমলের জেলখানা।

উৎস: অভিগম্য অভিধান।


৬,১৬৯.
Temperature শব্দের পারিভাষিক শব্দ নয় কোনটি?
  1. ক) তাপ
  2. খ) নাতিশীতোষ্ণ
  3. গ) উষ্ণতা
  4. ঘ) উষ্মা
ব্যাখ্যা
Temperature শব্দের পারিভাষিক শব্দ = তাপ, উষ্ণতা, উষ্মা। 
Temperate = নাতিশীতোষ্ণ 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৬,১৭০.
'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় কী বলে?
  1. অধীতী
  2. অধীয়মান
  3. অধীত
  4. অধীয়ান
ব্যাখ্যা
• 'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় বলে - অধীত।

অন্যদিকে, 
• যে পাঠ করে- অধীতী। 
• পঠিত হচ্ছে এমন - অধীয়মান। 
• বিদ্যার্থী, অধ্যয়নকারী - অধীয়ান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,১৭১.
'ধীর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? 
  1. কুৎসিত
  2. শক্তিশালী
  3. নির্বোধ
  4. কোনোটিই নয়।
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'ধীর' শব্দের বিপরীতার্থক শব্দ নির্বোধ।
• ধীর শব্দের অর্থ পণ্ডিত।



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬,১৭২.
‘অকালপক্ব’ - অর্থে নিচের কোন বাগ্‌ধারাটি সঠিক?
  1. ক) আমড়া কাঠের ঢেঁকি
  2. খ) ইঁচড়ে পাকা
  3. গ) উড়নচণ্ডী
  4. ঘ) ইতর বিশেষ
ব্যাখ্যা
• 'ইঁচড়ে পাকা' বাগ্‌ধারাটির অর্থ - অকালপক্ব।

এছাড়া,
⇒ আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
⇒ 'ইতর বিশেষ' বাগ্‌ধারাটির অর্থ - পার্থক্য।
⇒ 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - বেহিসেবি।
⇒ 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - যথাযথ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
৬,১৭৩.
'যা বার বার দুলছে' এর এক কথায় প্রকাশ -
  1. দেদীপ্যমান
  2. দোদুল্যমান
  3. দুর্লভ
  4. অধীত
ব্যাখ্যা

• 'যা বার বার দুলছে' এর এক কথায় প্রকাশ - দোদুল্যমান

অন্যদিকে,
- যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান।
- যা কষ্টে লাভ করা যায় – দুর্লভ।
- যা অধ্যয়ন করা হয়েছে – অধীত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬,১৭৪.
‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিরোধ
  2. খ) অবিধি
  3. গ) নিষেধ
  4. ঘ) নিষিদ্ধ
ব্যাখ্যা
• 'বিধি' শব্দের বিপরীত শব্দ- 'নিষেধ'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- 'বিনীত'। 
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল'। 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'।
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'।
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'।
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'। 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
৬,১৭৫.
'ঈষৎ নীলবর্ণ' এর এক কথায় প্রকাশ কী? 
  1. নীলিম
  2. অনিল
  3. নীলাভ
  4. নীলা
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) নীলাভ।

ব্যাখ্যা:
-'ঈষৎ নীলবর্ণ' অর্থ বোঝায় — সামান্য বা হালকা নীল রঙের।
- এর এক কথায় প্রকাশ হলো — 'নীলাভ'।

অন্যান্য অপশনগুলোর অর্থ:
- নীলিম — নীল বর্ণযুক্ত (সম্পূর্ণ নীল, সামান্য নয়)।
- অনিল — বাতাস।
- নীলা — মূল্যবান নীলাভ রত্নবিশেষ।

'আভ' প্রত্যয়ের ব্যবহার:
- 'আভ' প্রত্যয় যোগ করে 'সামান্য' বা 'হালকা' অর্থ প্রকাশ করা হয়।
যেমন- 
 — নীল + আভ = নীলাভ (ঈষৎ নীলবর্ণ)।
 — পীত + আভ = পীতাভ (ঈষৎ হলুদবর্ণ)।
 — শ্বেত + আভ = শ্বেতাভ (ঈষৎ সাদাবর্ণ)।

সুতরাং 'ঈষৎ নীলবর্ণ' এর সঠিক এক কথায় প্রকাশ — 'নীলাভ'।
 
অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
• "ইষৎ রক্তবর্ণ" — 'আরক্ত'।
• 'ইষৎ উষ্ণ' — 'কবোষ্ণ'।
• 'ঈষৎ কম্পিত' — 'আধুত'।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৬,১৭৬.
'ঈর্ষা' - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক্ষমা
  2. কোমল
  3. হালকা
  4. প্রীতি
ব্যাখ্যা

• 'ঈর্ষা' শব্দের অর্থ হলো—হিংসা, অন্যের সুখ বা সাফল্যে মনঃপীড়া বা মনঃকষ্ট। এর বিপরীত হলো এমন একটি মানসিক অবস্থা, যেখানে কারও প্রতি হিংসা নেই, বরং ভালোবাসা, সদভাব বা প্রীতি আছে।

সুতরাং, সঠিক উত্তর: ঘ) প্রীতি।

• 'ঈর্ষা' - এর বিপরীতার্থক শব্দ হচ্ছে - প্রীতি।

• অন্যান্য অপশন:
প্রদত্ত শব্দ - বিপরীত শব্দ:
কর্কশ - কোমল,
ঢোসা - হালকা,
ক্ষমা - শাস্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৬,১৭৭.
নিচের কোনটির অর্থ ব্যতিক্রম?
  1. ক) অগাকান্ত
  2. খ) অঘাচণ্ডী
  3. গ) অগস্ত্য যাত্রা
  4. ঘ) অঘারাম
ব্যাখ্যা
অগাকান্ত, অঘাচণ্ডী ও অঘারাম বাগধারা তিনটির অর্থ নির্বোধ বা নিরেট বোকা।
অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ শেষ বিদায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১৭৮.
'অজ' এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) জানু পর্যন্ত
  2. খ) জয় করা হয়েছে
  3. গ) জয় করার ইচ্ছা
  4. ঘ) জন্মেনি যে
ব্যাখ্যা
জন্মেনি যে = অজ

জানু পর্যন্ত = আজানু
জয় করার ইচ্ছা = জিগীষা 
জয় করা হয়েছে = জিত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৭৯.
'পসার' শব্দের সমার্থক শব্দ -
  1. প্রভা
  2. ময়ূখ
  3. শোভা
  4. দোকান
ব্যাখ্যা
• 'পসার' শব্দের সমার্থক শব্দ - দোকান

'দোকান' শব্দের সমার্থক শব্দ:
- বিপণি, পণ্যগৃহ, আপণ, পণ্যশালা, পসার।

তাছাড়া,
'আলোক' শব্দের সমার্থক শব্দ - দ্যুতি, প্রভা, তেজ, ময়ূখ, শোভা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৮০.
A to Z কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) শেষ পর্যন্ত
  2. খ) সম্পূর্ণভাবে
  3. গ) সারাক্ষণ
  4. ঘ) সবসময়
ব্যাখ্যা
'A to Z' একটি ইংরেজি বাগ্‌ধারা। 
এর অর্থ - 'সম্পূর্ণভাবে'
তাই, 'A to Z' কথাটি 'সম্পূর্ণভাবে' অর্থে ব্যবহৃত হয়েছে।
৬,১৮১.
নিম্নের কোনটি অশুদ্ধ বিপরীতার্থক শব্দজোড়?
  1. ক) প্রাচী - প্রতীচী
  2. খ) প্রফুল্ল - ম্লান
  3. গ) পরার্থ - দ্ব্যার্থ
  4. ঘ) পুষ্ট - ক্ষীণ
ব্যাখ্যা
অশুদ্ধ বিপরীতার্থক শব্দজোড়ের শুদ্ধ রুপ: পরার্থ - স্বার্থ

কিছু বিপরীতার্থক শব্দজোড় -
⇒ প্রচ্ছন্ন - ব্যক্ত
⇒ প্রাচ্য - পাশ্চাত্য
⇒ প্রসন্ন - বিষণ্ণ
⇒ প্রত্যর্থী - অর্থী 
⇒ ফাঁপা - নিরেট 
⇒ বিজ্ঞ - অজ্ঞ 
⇒ বিপন্ন - নিরাপদ
⇒ ব্যক্ত - সুপ্ত

উৎস:
উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,১৮২.
'দুর্মতি' শব্দের বিপরীত শব্দ -
  1. বোকামি
  2. মন্দবুদ্ধি
  3. সফল
  4. সুমতি
ব্যাখ্যা
'দুর্মতি' শব্দের বিপরীত শব্দ - সুমতি

উল্লেখ্য,
- 'দুর্মতি' শব্দের অর্থ - মন্দবুদ্ধি, বোকামি।
- 'সুমতি' শব্দের অর্থ - উত্তম বা সদ্‌বুদ্ধি।

অন্যদিকে:
- 'পণ্ড' শব্দের বিপরীত শব্দ - সফল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬,১৮৩.
'রি রি করা' - এখানে দ্বিরুক্ত শব্দটি দিয়ে কী নির্দেশ করা হয়?
  1. তীব্র ব্যথা
  2. মাথা ব্যাথা 
  3. তীব্র ক্রোধ
  4. ঘৃণা করা 
ব্যাখ্যা

• রি রি (অব্যয়) - তীব্র ক্রোধ বা অন্য প্রকার অনুভূতি বোঝানোর জন্য ব্যবহৃত শব্দ।
বাক্য: রাগে গা রি রি করছে।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ - দিশেহারা হয়ে পড়া। 
- ‘কেউকেটা’ বাগধারাটির অর্থ - সামান্য।
- ‘অকূল পাথার’ বাগধারাটির অর্থ - ভীষণ বিপদ।
- ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ - শত্রুতা।

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান; অভিগম্য অভিধান।

৬,১৮৪.
'পাখি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বিপিন
  2. খ) সলিল
  3. গ) সরিৎ
  4. ঘ) পতগ
ব্যাখ্যা
• পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ, শকুন্ত, খগ, পতগ, চিড়িয়া, খেচর, বিহঙ্গ, দ্বিজ, অন্ডজ, পত্রী ইত্যাদি। 
• নদী শব্দের সমার্থক শব্দ - নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি। 
• অরণ্য শব্দের সমার্থক শব্দ - বন, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।  
• জল শব্দের সমার্থক শব্দ - অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণ। 

তথ্যসূত্র:- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬,১৮৫.
কোনটির মানে ‘অহি’?
  1. ক) ভুজঙ্গ
  2. খ) নৈশরণ
  3. গ) জুগুপ্স
  4. ঘ) সৌপ্তিক
ব্যাখ্যা

'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় “সৌপ্তিক” বলা হয়।
ভুজঙ্গ - সাপ বা অহি।
জুগুপ্সা - নিন্দা; কুৎসা; অপবাদ; ঘৃণা।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান

৬,১৮৬.
'নয় ছয়' বাগধারাটির অর্থ কী?
  1. ক) চুরি করা
  2. খ) কুটিলতা
  3. গ) বেতাল হওয়া
  4. ঘ) অপচয়
ব্যাখ্যা
• 'নয় ছয়' বাগধারাটির অর্থ অপচয়। 
বাক্য গঠন: সে বাড়ি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল। 

অন্যান্য অপশন:
• 'পুকুরচুরি' বাগধারার অর্থ- বড় রকমের চুরি করা।
• 'জিলাপির প্যাঁচ' বাগধারার অর্থ- কুটিলতা।
• 'বেতাল হওয়া' বাগধারার অর্থ- বেতাল হওয়া।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৬,১৮৭.
‘চন্দ্র’ এর সমার্থক নয় কোনটি?
  1. ক) মৃগাঙ্ক
  2. খ) মার্তণ্ড
  3. গ) কলাভৃৎ
  4. ঘ) শশাঙ্ক
ব্যাখ্যা

চন্দ্র শব্দের সমার্থক হচ্ছে - শশধর, শশী, শিতাংশু, বিধু, হিমাংশু, হিমকর, কলাধর, মৃগাঙ্ক, শশাঙ্ক ইত্যাদি।

অন্যদিকে সূর্য এর সমার্থক হচ্ছে- রবি, আদিত্য, সবিতা, মিহির, দিনেশ, মার্তণ্ড ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

৬,১৮৮.
'আবাহন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রদান
  2. বিকর্ষণ
  3. তিরোধান
  4.  বিসর্জন
ব্যাখ্যা

• 'আবাহন' এর বিপরীতার্থক শব্দ - বিসর্জন।

অন্যদিকে, 
'আবির্ভাব' - তিরোধান। 
'আকর্ষণ' - বিকর্ষণ। 
'আদান' - প্রদান

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৬,১৮৯.
'Book binder' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. কেরানি
  2. দপ্তরি
  3. কোষাধ্যক্ষ
  4. হিসাবরক্ষক
ব্যাখ্যা

• 'Book binder' শব্দের বাংলা পরিভাষা- দপ্তরি।

অন্যদিকে, 
• 'Clerk' অর্থ- কেরানি। 
• 'Cashier' অর্থ- কোষাধ্যক্ষ। 
• 'Book Keeper' এর বাংলা পারিভাষিক শব্দ - হিসাবরক্ষক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৬,১৯০.
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
  1. কপট ব্যক্তি
  2. ঘনিষ্ঠ সম্পর্ক
  3. হতভাগ্য
  4. মোসাহেব
ব্যাখ্যা
• ‘ঢাকের কাঠি’ বাগ্‌ধারার অর্থ - মোসাহেব বা তোষামুদে।

অন্যদিকে
• 'বর্ণচোরা আম' বাগ্‌ধারার অর্থ - কপট ব্যক্তি। 
• 'দহরম মহরম' বাগ্‌ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'ইঁদুর কপালে/ আট কপালে' বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬,১৯১.
'যে গাছ কোনো কাজে লাগে না' এক কথায় কী বলে?
  1. উদ্বাস্তু
  2. পরগাছা
  3. বনস্পতি
  4. আগাছা
ব্যাখ্যা
• 'যে গাছ কোনো কাজে লাগে না' এক কথায় বলে - আগাছা।

অন্যদিকে, 
• যে বাস্তু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু।
• যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি।
• যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - পরগাছা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৬,১৯২.
তীর শব্দের সমার্থক শব্দ কি?
  1. ক) বিপিন
  2. খ) পুলিন
  3. গ) সৌদামিনী
  4. ঘ) হরিণ
ব্যাখ্যা

তীর শব্দের সমার্থক শব্দ পুলিন। 

তীর শব্দের আরো কিছু সমার্থক শব্দ: 
- তট,
- সৈকত,
- কূল,
- কিনার,
- আশ্রয়,
- অবধি,
- ধার,
- পাড়,
- শর

 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

৬,১৯৩.
নিচের বাগধারাটির অর্থ নির্ণয় করুন।
লেফাফা দুরস্ত:
  1. চৌকস ব্যক্তি
  2. সৌখিন ব্যক্তি
  3. পোশাক সর্বস্ব
  4. বাইরে পরিপাটি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'লেফাফা দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাইরে পরিপাটি

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'খয়ের খাঁ' - তোষামোদকারী,
- 'খোদার খাসি' - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- 'ক-অক্ষর গোমাংশ' - সম্পূর্ণ মূর্খ।
- 'চুলোয় যাওয়া' নষ্ট হওয়া।
- 'গুড়ে বালি' - আশায় নৈরাশ্য।
- 'গোড়ায় গলদ' শুরুতেই ভুল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬,১৯৪.
‘Physician heal thyself’ এর প্রকৃত বাংলা প্রবাদ কোনটি?
  1. ক) নিজের ঢোল নিজে পেটানো
  2. খ) ঘোড়ার আগে গাড়ি
  3. গ) চাচা আপন প্রাণ বাচা
  4. ঘ) চোরে চোরে মাসতুত ভাই
ব্যাখ্যা
Physician heal thyself - চাচা আপন প্রাণ বাচা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৬,১৯৫.
'নম্র' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পণ্ড
  2. জ্ঞেয়
  3. ঊর্ধ্ব
  4. ধৃষ্ট
ব্যাখ্যা

• 'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নম্র।

অন্যদিকে, 
• ‘পণ্ড’ এর বিপরীতার্থক শব্দ- সফল।
• ‘জ্ঞেয়’ এর বিপরীতার্থক শব্দ- অজ্ঞেয়।
• ‘ঊর্ধ্ব’ এর বিপরীতার্থক শব্দ- অধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ। 

৬,১৯৬.
'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ-
  1. পোষ্য-ভারাক্রান্ত
  2. সমমনা
  3. জমকালো কিন্তু বেমানান
  4. বিপর্যস্ত অবস্থা
ব্যাখ্যা

• 'ঝড়ো কাক' বাগ্‌ধারার অর্থ- বিপর্যস্ত অবস্থা। 

অন্যদিকে, 
• 'ছা-পোষা' অর্থ- পোষ্য-ভারাক্রান্ত। 
• 'ঝাঁকের কই' অর্থ- সমমনা।
• 'জবরজং' অর্থ- জমকালো কিন্তু বেমানান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬,১৯৭.
'বড় বেশি বাড়াবাড়ি' - অর্থে ব্যবহৃত বাগধারা কোনটি?
  1. তামার বিষ
  2. গাছপাথর
  3. কাঁচা পয়সা
  4. আঠারো আনা
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ও অর্থ:
তামার বিষ - অর্থের কুপ্রভাব 
আঠারো আনা - বড় বেশি বাড়াবাড়ি 
কাঁচা পয়সা - নগদ উপার্জন 
গাছপাথর- হিসাবনিকাশ  

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
৬,১৯৮.
'Attested' এর বাংলা পরিভাষা - 
  1. পুনঃনিরীক্ষণ
  2. প্রত্যয়িত
  3. প্রত্যয়ন
  4. নিরীক্ষিত
ব্যাখ্যা

• 'Attested' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রত্যয়িত

গুরুত্বপূর্ণ পরিভাষা:
-Consular invoice - (বাণিজ্য) দূতালয়ের চালান।
-Consular officer - (বাণিজ্য) দৌত্য অফিসার।
-Consulate - (বাণিজ্য) দূতালয়, কনসুলেট।
-Consul-General - মহা (বাণিজ্য) দূত, মহা-কনসাল।
- Consul-Honorary - অবৃত্তিক (বাণিজ্য) দূত।
-Consultant - উপদেষ্টা।
-Consultation - পরামর্শ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৬,১৯৯.
’বদান্য’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কৃপণ
  2. কুনজর
  3. ক্রোধ
  4. হাস্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ’বদান্য’ এর বিপরীত শব্দ- ''কৃপণ'।

- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’বদান্য’ অর্থ:
- উদার; দানশীল, দাতা। 
-------------------------------------------------
অন্যদিকে,
- 'ক্রোধ' এর বিপরীত শব্দ- 'প্রীতি';
- 'ক্রন্দন' এর বিপরীত শব্দ- 'হাস্য';
- 'কুনজর' এর বিপরীত শব্দ- 'সুনজর'।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬,২০০.
‘পক্ষপাত দুষ্ট’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চক্ষুদান করা
  2. এক চোখা
  3. আমি-আমি করা
  4. চোখের বালি
ব্যাখ্যা
• ‘এক চোখা ’বাগ্‌ধারার অর্থ - পক্ষপাত দুষ্ট।
• বাক্য: তার ওই এক চোখা ব্যবহারের জন্যে সবাই তাকে অপছন্দ করে।

অন্যদিকে,
‘চক্ষুদান করা’ বাগ্‌ধারার অর্থ - চুরি করা। 
‘আমি-আমি করা’ বাগ্‌ধারার অর্থ - আত্মপ্রশংসা করা।
‘চোখের বালি’ বাগ্‌ধারার অর্থ - চক্ষুশূল।