ব্যাখ্যা
অন্যদিকে,
'যার কোনো উপায় নেই' এর এককথায় প্রকাশ - নিরুপায়।
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর এককথায় প্রকাশ - প্রত্যুদ্গমন।
'যে সকল অত্যাচারই সয়ে যায়' এর এককথায় প্রকাশ - সর্বংসহা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৬ / ৮১ · ৫০১–৬০০ / ৮,১৭১
• "বারীশ" শব্দটি দিয়ে 'সমুদ্র' কে নির্দেশ করা হয়। কারণ, 'সমুদ্র' এর প্রতিশব্দ - 'বারীশ'।
---------------
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
- সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি ইত্যাদি।
অন্যদিকে,
• 'সূর্য' এর প্রতিশব্দ -
- রবি, সবিতা, আদিত্য, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।
• 'চাঁদ' এর প্রতিশব্দ-
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি।
• 'পর্বত' শব্দের প্রতিশব্দ:
- হল: পাহাড়, অচল, গিরি, ভূভৃৎ, ভূধর ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
• 'Ballot' এর বাংলা পারিভাষিক শব্দ - ভোট।
অন্যদিকে,
• 'Ballot box' এর বাংলা পারিভাষিক শব্দ- ভোটবক্স।
• 'Ballot paper' এর বাংলা পারিভাষিক শব্দ- ভোটপত্র।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
সঠিক উত্তর - গ) জানালা।
ব্যাখ্যা: "একলা শশী জাগিলে আকাশে বাতায়ন খুলে দিয়ো" - এই কাব্যিক বাক্যে 'বাতায়ন' শব্দের অর্থ জানালা।
• 'বাতায়ন' শব্দ বিশ্লেষণ:
- বাতায়ন = জানালা, গবাক্ষ
- এটি একটি তৎসম শব্দ (সংস্কৃত থেকে আগত)।
- প্রতিশব্দ: জানালা, গবাক্ষ, খিড়কি।
কাব্যিক প্রসঙ্গ:
- "শশী" = চাঁদ;
- "একলা শশী জাগিলে আকাশে" = আকাশে একা চাঁদ উঠলে।
- "বাতায়ন খুলে দিয়ো" = জানালা খুলে দাও।
কবিতার ভাব: চাঁদ উঠলে জানালা খুলে দিয়ে চাঁদের আলো ঘরে আসতে দেওয়ার কথা বলা হয়েছে।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল / বিষাক্ত।
• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
'তিক্ত' - মধুর।
'অবিরল' - বিরল।
'কুটিল' - সরল।
'জীবিত' - মৃত।
'হর্ষ' - বিষাদ।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• "সমাজে বিভিন্ন ছাঁদের মানুষের প্রয়োজন আছে।"- এ বাক্যে ‘ছাঁদ’ গঠন অর্থে ব্যবহৃত হয়েছে ।
প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ -
ছাঁদ - ধরন; গঠন; আকৃতি।
ছাদ - আচ্ছাদন।
• প্রায় সমোচ্চারিত শব্দ:
- উদার = মহৎ,
- উদারা = সংগীতের নিম্ন সপ্তকের সুর,
- উধার = কর্জ,
- ক্রোড় - কোল,
- ক্রোর - কোটি,
- ক্রূর - নিষ্ঠুর।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলা একাডেমি আধুনিক বাংলা।
• 'অভ্র' সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিদ্যুৎ ও তাপ অস্তরক এবং প্রসাধন সামগ্রীরূপে ব্যবহৃত সোডিয়াম পটাশিয়াম ও অ্যালুমিনিয়াম সিলিকেটের মিশ্রণ জাত উজ্জ্বল ও স্বচ্ছ খনিজ পদার্থ।
- মেঘ।
- আকাশ।
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, বারিদ, নীরদ,ঘন, অভ্র, পয়োদ, পয়োধর ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'Book Keeper' এর বাংলা পারিভাষিক শব্দ- হিসাব রক্ষক।
অন্যদিকে,
• 'Book binder' অর্থ- দপ্তরি।
• 'Librarian' অর্থ - গ্রন্থাগারিক।
• 'Borrower' অর্থ- খাতক, ঋণগ্রহীতা।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ: অর্ক, রবি, আফতাব, আদিত্য, মিহির, অরুণ।
অন্যদিকে,
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, পিঙল, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'প্রচ্ছন্ন' শব্দের অর্থ - আবৃত, ঢাকা, অব্যক্ত, লুক্কায়িত, গোপন।
অন্যদিকে,
- 'ফরসা' শব্দের অর্থ - গৌরবর্ণ, আলোকোজ্জ্বল, নির্মল, মেঘমুক্ত।
- 'কুৎসিত' শব্দের অর্থ - শ্রীহীন, কদাকার, অশ্লীল; জঘন্য।
- 'অন্ধকার' শব্দের অর্থ - আলোর অভাব, আঁধার।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'বাদশাহ্' এর প্রতিশব্দ নয়- বিভাবরী।
- 'বিভাবরী' হলো- 'রাত্রি' এর প্রতিশব্দ।
অন্যদিকে,
• 'বাদশাহ্' এর প্রতিশব্দ:
- নৃপ; সম্রাট; ভূপতি; মহারাজ; রাজাধিরাজ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
• 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা।
অন্যদিকে,
- জয়লাভ করার ইচ্ছা - জিগীষা।
- আহারের স্পৃহা - বুভুক্ষা।
- প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা - লিপ্সা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- ঢাকের কাঠি - মোসাহেব, চাটুকার, তোষামোদকারী; খয়ের খাঁ - চাটুকার
- আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ; অকাল কুষ্মাণ্ড - অপদার্থ
- আটকপালে -হতভাগ্য; ইঁদুর কপালে - মন্দভাগ্য
- গোঁফ খেজুরে - অত্যন্ত অলস; কাছা ঢিলা - অসাবধান
• 'ময়ূরের ডাক' এর এক কথায় প্রকাশ - কেকা।
অন্যদিকে,
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- 'টঙ্কার'।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- 'পাখির কলতান' এর এক কথায় প্রকাশ - কুজন, কাকলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'শুভ্র' শব্দের অর্থ - শ্বেত, সাদা, শুক্ল, ধবল।
অন্যদিকে,
'প্রাংশু' শব্দের অর্থ- দীর্ঘকায়; উন্নত।
'হালকা' শব্দের অর্থ- ভারী নয় এমন; ফিকে।
'প্রাচীন' শব্দের অর্থ- অনাধুনিক, অভিজ্ঞ, বৃদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য।
• 'Retreat' এর বাংলা পারিভাষিক শব্দ- পশ্চাদ্পসরণ।
অন্যদিকে,
• 'Retire' অর্থ - অবসর গ্রহণ করা।
• 'Retirement' অর্থ - অবসরগ্রহণ, অবসর।
• 'Retract' অর্থ - প্রত্যাহার (বক্তব্য)।
• 'Retrench' অর্থ - ছাঁটাই করা।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
দরাজ শব্দটির সমার্থক শব্দ হলো - উদার এবং বিপরীত শব্দ - সংকীর্ণ।
আরো কতিপয় বিপরীতার্থক শব্দ
অমৃত - গরল;
নশ্বর - শ্বাশত
একান্ন - পৃথগান্ন;
তির্যক - ঋজু
ধবল - কৃষ্ণ;
• 'অপ্রতিভ' শব্দের বিপরীত শব্দ - চটপটে।
উল্লেখ্য,
'অপ্রতিভ' শব্দের অর্থ - বিব্রত ও লজ্জিত, হতবুদ্ধি, নিষ্প্রভ।
'সপ্রতিভ' শব্দের অর্থ - প্রতিভান্বিত, সংকোচহীন; চটপটে, দীপ্তিময়।
অন্যদিকে,
সিক্ত - শুষ্ক।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'উন্মীলন' এর বিপরীতার্থক শব্দ - নিমীলন।
• 'উন্মীলন' অর্থ- বিকাশ, উন্মেষ, উদ্ঘাটন, উন্মোচন।
• 'নিমীলন' অর্থ- চোখের পাতা মুদিতকরণ, সংকোচন, মৃত্যু।
অন্যদিকে,
• 'নিম্নমুখী' অর্থ- মুখ নিচের দিকে রয়েছে এমন, নিম্নগামী (বাজার নিম্নমুখী)।
• 'নিমজ্জিত' অর্থ- ডুবে গেছে বা ডোবানো হয়েছে এমন; জলমগ্ন, নিমগ্ন।
• 'উত্তোলন' অর্থ- ঊর্ধ্বে স্থাপন, তোলন, উন্নতকরণ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
ভরাডুবি - সর্বনাশ
মগের মুল্লুক - অরাজক দেশ
পুকুর চুরি - বড় ধরনের চুরি
বালির বাঁধ - অস্থায়ী বস্তু
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
• “পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার” - এর এক কথায় প্রকাশ হলো জাতিস্মর।
-----------------------
অন্যদিকে,
• সরোবরে জন্মায় যাহা = সরোজ।
• স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ।
• বর্তমান প্রজন্মের আগের বংশধর = পূর্বসূরী।
----------------------------
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বাতাসে চরে যে = কপোত।
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার = জাতিস্বর।
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জাজ্বল্যমান।
- সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন।
- সকলের জন্য অনুষ্ঠিত = সার্বজনীন।
- প্রায় প্রভাত হয়েছে এমন = প্রভাতকল্পা।
- যিনি বক্তিতা দানে পটু — বাগ্মী।
- যার অনেক বুদ্ধি আছে - গভীর জলের মাছ।
- যা পূর্বে চিন্তা করা যায় নি — অচিন্তিতপূর্ব।
- রাত্রির মধ্যভাগ = মহানিশা।
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ।
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার।
- এখনও শত্রু জন্মায় নাই যার = অজাতশত্রু।
- যা পূর্বে শোনা যায় নি — অশ্রুতপূর্ব।
- যা পূর্বে দেখা যায় নি — অদৃষ্টপূর্ব।
- যা বলা হয় নি — অনুক্ত।
- যা বলার যোগ্য নয় — অকথ্য।
- যার অন্য উপায় নেই — অনন্যোপায়।
- যার উপস্থিত বুদ্ধি আছে — প্রত্যুৎপন্নমতি।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না — অজ্ঞাতকুলশীল।
- যার সর্বস্ব হারিয়ে গেছে — সর্বহারা, হতসর্বস্ব।
- যে নারী বীর সন্তান প্রসব করে — বীরপ্রসূ।
- যে নারীর সন্তান বাঁচে না — মৃতবৎসা।
- যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ — শাপদসংকুল
- যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিরোধবাদ) নেই — অবিসংবাদিত।
- যা গমন করে না — নগ।
- যার স্পৃহা দূর হয়েছে — বীতস্পৃহ।
- যে রমণীর হাসি পবিত্র — শুচিস্মিতা।
- যে রমণীর হাসি সুন্দর — সুহাসিনী।
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।
অন্যদিকে,
Modesty - শালীনতা।
Ethics - নীতিবিদ্যা।
Etiquette - শিষ্টাচার।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
• 'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অপ্রমেয়।
উল্লেখ্য,
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন - অপস্রিয়মাণ।
পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রত্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে'- এর এক কথায় প্রকাশ- 'দেদীপ্যমান'।
কিছু এক কথায় প্রকাশ :
- পূর্বকাল সম্পর্কিত - প্রাক্তন।
- পূর্বে ছিল, এখন নেই - ভূতপূর্ব।
- প্রায় মৃত - মৃতকল্প।
- পুনরায় জীবনপ্রাপ্ত - পুনর্জন্ম।
- পরিমিত কথা বলে যে - মিতভাষী, মিতবাক।
- পরিমিত ব্যয় করে যে - মিতব্যয়ী।
- পরিব্রাজকের তিক্ষা - মাধুকরী।
- পূর্ণিমার চাঁদ - রাকা।
- পরিমিত আহার করে যে - মিতাহারী।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
• কুঁজড়োপনা' বাগ্ধারার অর্থ - ঝগড়াটে স্বভাব।
অন্যদিকে,
- 'কিম্ভুতকিমাকার - অদ্ভুত ও কুৎসিত।
- 'কায়েতের ঘরের ঢেঁকি' - অপদার্থ লোক।
- 'গোঁফ খেজুরে' - অত্যন্ত অলস।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
• 'উপগত' এর বিপরীতার্থক শব্দ - বিগত।
উল্লেখ্য,
'উপগত' শব্দের অর্থ - সমাগত, লব্ধ, প্রাপ্ত, জাত, সংঘটিত, আসক্ত, অনুরক্ত।
'অপগত' শব্দের অর্থ - বিগত, পলায়িত, অপসৃত, মৃত।
অন্যদিকে,
উন্নতি - অবনতি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
পয়জার, পায়যার (বিশেষ্য)
১) জুতা; পাদুকা (সখিনা বিবির পয়জারের বাড়ি আর খেতে পারিনে-জোবেদা; এখনই ঘর থেকে বেরিয়ে যা, নইলে পয়জার দিয়ে তোকে সোজা করব-শাহাদাত হোসেন)।
২) পাপোশ।
{(ফারসি) পায়জার }
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
• ধড়, ধর(মধ্যযুগীয় বাংলা): আগধড়/আগধর,
- বিশেষ্য শব্দ।
অর্থ: কাঁধ থেকে কটি পর্যন্ত অংশ।
উৎস: অভিগম্য অভিধান।
• কোকিল এর সমার্থক শব্দ: কলকণ্ঠ।
• কোকিল এর সমার্থক শব্দ:
- কলকণ্ঠ,
- অন্যপুষ্ট,
- পরপুষ্ট,
- বসন্তদূত,
- মধুসখা,
- মধুস্বর,
- কাকপুষ্ট,
- পরভৃত।
অন্যান্য অপশনগুলো:
• 'কাক' শব্দের সমার্থক শব্দ: বায়স,পরভৃৎ, কানুক, বৃক, বলিভুক।
• কবুতর এর সমার্থক শব্দ: পারাবত, কপোত, পায়রা, নোটন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষিক শব্দ:
- Manifesto শব্দের বাংলা পরিভাষা - ইশতেহার।
- Manuscript শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
- ‘Edition’ শব্দের বাংলা পরিভাষা - সংস্করণ।
- Gazette শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
- Invoice শব্দের বাংলা পরিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।