বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৫৫ / ৮১ · ৫,৪০১৫,৫০০ / ৮,১৭১

৫,৪০১.
“কেউকেটা” বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি? 
  1. অপদার্থ
  2. অপটু
  3. গণ্যমান্য
  4. অমিতব্যয়ী
ব্যাখ্যা

“কেউকেটা” বাগ্‌ধারাটির সঠিক অর্থ হলো- গণ্যমান্য ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তি।
--------------------------
অন্যদিকে,
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, অকেজো।
- কাঁচা হাত = অপটু।
- উড়নচন্ডী = অমিতব্যয়ী।
 -------------------------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা-
- শিবরাত্রির সলতে = একমাত্র সন্তান; 
- শিরে সংক্রান্তি = বিপদ মাথার ওপর;
- শরতের শিশির = সুসময়ের বন্ধু;
- শত্রুর মুখে ছাই = কুদৃষ্টি এড়ানো;
- শ্রীঘর = কারাগার;
- কেঁচো খুড়তে সাপ = বিপদজনক পরিস্থিতি;
- কেউ কেটা = গণ্যমান্য;
- গা ঢাকা দেওয়া = আত্মগোপন;
- গায়ে কাঁটা দেওয়া = রোমাঞ্চিত হওয়া;
- গায়ে ফুঁ দিয়ে বেড়ানো = কোনো দায়িত্ব গ্রহণ না করা; 
- অক্কা পাওয়া = মারা যাওয়া;
- আদায় কাঁচকলায় = ঘোর শত্রুতা;
- কংস মামা = নির্মম আত্মীয়;
- কাঁচা হাত = অপটু; 
- চক্ষুদান করা = চুরি করা;
- জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো;
- ঝড়ো কাক = বিপর্যস্ত;
- টাকার কুমির = ধনী ব্যক্তি;
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু; 
- ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা;
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, অকেজো;
- আকাশ কুসুম = অসম্ভব কল্পনা;
- ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য;
- এলোপাতাড়ি = বিশৃঙ্খলা;
- খাল কেটে কুমির আনা = বিপদ ডেকে আনা;
- ঢাক ঢাক গুড় গুড় = গোপন রাখার চেষ্টা;
- তাসের ঘর = ক্ষণস্থায়ী;
- থ বনে যাওয়া = স্তম্ভিত হওয়া। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৫,৪০২.
'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি?
  1. ক) অগভীর সতর্ক নিদ্রা
  2. খ) কাকের নিদ্রার ন্যায়
  3. গ) দুশ্চিন্তাগ্রস্থ নিদ্রা
  4. ঘ) গভীর নিদ্রা
ব্যাখ্যা
কাকনিদ্রা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: কাকের ঘুমের মতো অগভীর ও সতর্ক ঘুম; কপট ঘুম।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫,৪০৩.
'যে শুনেই মনে রাখতে পারে' তাকে এক কথায় কী বলে?
  1. ক) বাগ্মী
  2. খ) শ্রুতিধর
  3. গ) স্মৃতিধর
  4. ঘ) শ্রবণশীল
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর। যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৫,৪০৪.
নিচের কোনটি ‘পদ্ম’ শব্দের সমার্থক নয়?
  1. কুবলয়
  2. শতদল
  3. সরোজ
  4. রঙ্গন
ব্যাখ্যা
• ‘পদ্ম’ শব্দের সমার্থক নয় ঘ) রঙ্গন।

কারণ, রঙ্গন একটি বিশেষ ধরনের ফুল, যা সাধারণত লাল রঙের হয়ে থাকে, এবং এটি 'পদ্ম' (জলফুল) এর সমার্থক নয়।

অন্যদিকে:
কুবলয়, শতদল, এবং সরোজ সবই 'পদ্ম' এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
 
৫,৪০৫.
'আধি-আঁধি' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. অর্ধেক-মূল 
  2. মনঃকষ্ট-প্রবল ঝড়
  3. প্রবল ঝড়-অর্ধেক 
  4. পালক দেয়া-ঝড়
ব্যাখ্যা

• 'আদি' শব্দের অর্থ - মূল। 
• 'আধি' শব্দের অর্থ - মনঃকষ্ট। 
• 'আঁধি' শব্দের অর্থ - প্রবল ঝড়। 

এরূপ গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড় হলো-
আশা - ভরসা। 
আসা - আগমন। 

আপন - নিজ। 
আপন - দোকান। 

আবাস - বাসস্থান। 
আভাস - ইঙ্গিত। 
আভাষ - আলাপ, ভূমিকা। 

আহুতি - হোম। 
আহূতি - আহ্বান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।

৫,৪০৬.
নিম্নের কোনটি অপর শব্দগুলোর বিপরীতার্থক?
  1. ক) কুটিল
  2. খ) সরল
  3. গ) বক্র
  4. ঘ) জটিল
ব্যাখ্যা
'সরল' শব্দের বিপরীতার্থক শব্দসমূহ = কুটিল/জটিল/বক্র ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৪০৭.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) টাঙ্গন
  2. খ) সৈন্ধব
  3. গ) তুরঙ্গ
  4. ঘ) নক্র
ব্যাখ্যা
ঘোড়া - অশ্ব, ঘোটক, তুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা;
কুমির - কুম্ভীর, পিঙ্গচক্ষু, শঙ্খমুখ, নক্র, মকর, ঘড়িয়াল।

তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫,৪০৮.
'নিরীক্ষ্যমাণ' শব্দের অর্থ কী?
  1. যত্ন সহকারে অবলোকন
  2. গভীরভাবে পর্যবেক্ষণ
  3. যাকে নিরীক্ষণ করা হচ্ছে
  4. নিরীক্ষণ করছে এমন
ব্যাখ্যা

• নিরীক্ষ্যমাণ(বিশেষ্য):
- নিরীক্ষিত হচ্ছে এমন; দৃশ্যমান।
- যা বা যাকে নিরীক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে,
- নিরীক্ষণ(বিশেষ্য) অর্থ: যত্ন সহকারে অবলোকন, গভীরভাবে পর্যবেক্ষণ।
- নিরীক্ষমাণ(বিশেষণ) অর্থ: নিরীক্ষণ করছে এমন, অভিনিবেশ সহকারে দেখা হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৪০৯.
'নশ্বর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অস্থায়ী
  2. অনশ্বর
  3. ক্ষণস্থায়ী
  4. অবিনশ্বর
ব্যাখ্যা
• 'নশ্বর' এর বিপরীত শব্দ - অবিনশ্বর

অন্যদিকে, 
- 'ক্ষণস্থায়ী' শব্দের বিপরীত শব্দ - দীর্ঘস্থায়ী।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- ‘প্রত্যয়’ এর বিপরীত শব্দ- 'সংশয়'
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো - বিরত।
- 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত'
- ‘ভদ্র’ এর বিপরীত শব্দ- অভদ্র। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪১০.
'দুই নদীর মধ্যবর্তী স্থান' এক কথায় প্রকাশ কী?
  1. দর্পনাশী
  2. দোয়াব
  3. দূরবিন
  4. দুগ্ধফেননিত
ব্যাখ্যা
• 'দুই নদীর মধ্যবর্তী স্থান' এক কথায় প্রকাশ - দোয়াব

অন্যদিকে,
- 'দূরকে দেখার যন্ত্র' এক কথায় প্রকাশ - দূরবীক্ষণ/দূরবিন।
- 'দুপ কেনার মতো শুঁত' এক কথায় প্রকাশ - দুগ্ধফেননিত।
- 'দর্প নাশ করে যে' এক কথায় প্রকাশ - দর্পনাশী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪১১.
ভাষাকে শক্তিশালী ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে -
  1. বাক্যান্তর
  2. ভিন্নার্থক শব্দ
  3. উপভাষা
  4. বাগ্‌ধারা
ব্যাখ্যা
বাগ্‌ধারা:
- যে শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে নিজস্ব অর্থ অতিক্রম করে অপর কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় বাগ্‌ধারা।
- বাগ্‌ধারা বাংলা ভাষার বিশিষ্ট সম্পদ।
- বাগ্‌ধারার মাধ্যমে বক্তার মনের গভীর ভাবকে অল্প কথায় সুন্দরভাবে প্রকাশ করা যায়।
- এগুলো ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
- তাই সব ভাষাতেই বাগ্‌ধারার বিশেষ প্রয়োগ লক্ষ করা যায়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৫,৪১২.
কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. হলাহল - সুধা
  2. হরিষ - বিষাদ
  3. প্রসন্ন - বিষণ্ণ
  4. নন্দিত - আনন্দিত
ব্যাখ্যা

• নন্দিত অর্থ- আনন্দিত। এটি সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয়।
- ‘নন্দিত- নিন্দিত’ বিপরীতার্থক শব্দের উদাহরণ।

কিছু বিপরীতার্থক শব্দযুগল সমূহ- 
- হলাহল(তীব্র বিষবিশেষ)- সুধা/ অমৃত।
- হর্ষ/হরিষ - বিষাদ।
- প্রসন্ন - বিষণ্ণ।
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট। 
- সন্ধি - বিগ্রহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৪১৩.
'হাত চালাও' বাগধারাটির অর্থ কী?
  1. ক) মার দাও
  2. খ) সাহায্য চাও
  3. গ) দক্ষ হও
  4. ঘ) তাড়াতাড়ি করা
ব্যাখ্যা
• 'হাত চালাও' বাগধারাটির অর্থ - তাড়াতাড়ি করা।

আরও কিছু বাগ্‌ধারা এবং এর অর্থ- 
- 'হাত ধরা' বাগধারার অর্থ - বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগধারার অর্থ - হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগধারার অর্থ - হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগধারার অর্থ - দক্ষতা।
- 'হাত-ভারি' বাগধারার অর্থ - কৃপণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমির অভিধান।
৫,৪১৪.
'Attached' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রমাণীকৃত
  2. সহযোজিত
  3. সংলগ্ন
  4. প্রতিপাদিত
ব্যাখ্যা
• 'Attached' শব্দের বাংলা পরিভাষা - সংলগ্ন

অন্যদিকে:
- 'Co-opted' শব্দের বাংলা পরিভাষা - সহযোজিত।
- 'Authenticated' শব্দের বাংলা পরিভাষা - প্রামাণীকৃত।
- 'Verified' শব্দের বাংলা পরিভাষা - প্রতিপাদিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৪১৫.
'চারু' শব্দের অর্থ কোনটি?
  1. সুন্দর
  2. ললিত
  3. সুকুমার
  4. সবগুলোই
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
- 'চারু' শব্দের অর্থ:
- সুন্দর,
- ললিত,
- মনোহর,
- সুকুমার, 
- মনোরম।

উল্লেখ্য, 
• ‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
- মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম, কান্তিমান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫,৪১৬.
'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
  1. জ্ঞাপনপত্র
  2. সর্বসাকল্যে
  3. শব্দার্থপঞ্জি
  4. গুদামজাত
ব্যাখ্যা

• 'Glossary' (noun).
বাংলা অর্থ:
- টীকাপুঞ্জ;
- শব্দার্থপঞ্জি;  
- ব্যাখ্যাবিশিষ্ট (যথা পরিভাষায় ব্যবহৃত বা অপ্রচলিত) শব্দের ব্যাখ্যাসংবলিত তালিকা; 
- টীকাগ্রন্থ বা শব্দকোষ।

অন্যদিকে, 
• 'Hand out' অর্থ - জ্ঞাপনপত্র। 
• 'Collectively/ In all/ In total' অর্থ - সর্ব-সাকল্যে। 

এরূপ কিছু পারাভাষিক শব্দ হলো-
- Hand-bill - ইশতেহার বা প্রচারপত্র।
- Paragraph -  অনুচ্ছেদ। 
- Pamphlet - পুস্তিকা। 
- Notification - প্রজ্ঞাপন। 
- Broadcast - সম্প্রচার। 
- Advertisement - বিজ্ঞাপন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান। 

৫,৪১৭.
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
  1. নারিকেল
  2. খেজুর
  3. সুপারি
  4. ঝাউ
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা “বাতায়ন পাশে গুবাক তরুর সারি” ।
- এখানে 'গুবাক' অর্থ 'সুপারি'।
- এটি একটি প্রেমের কাব্য ।

কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে - অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ), সঞ্চিতা, মরুভাস্কর, চিত্তনামা, ছায়ানট, বিষের বাশী, সন্ধ্যা, দোলন চাপা, জিন্জির, চক্রবাক, প্রলয়শিখা, ফণিমনসা, সর্বহারা, সিন্ধু হিন্দোল, ভাঙ্গার গান, ঝিঙে ফুল, সাম্যবাদী।

গুবাক, গূবাক (বিশেষ্য):
১. সুপারি (বিশ্বাসে গুবাক পান খান তার হাতে-ঘনরাম চক্রবর্তী)।
২. সুপারি গাছ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা একাডেমি অভিধান।
৫,৪১৮.
'পুরোহিত' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) যাজক
  2. খ) যজমান
  3. গ) নিন্দিত
  4. ঘ) গৌরাঙ্গ
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ-

পুরোহিত - যজমান
নিন্দিত - প্রশংসিত 
শ্যামল - গৌরাঙ্গ  

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৫,৪১৯.
'মৃগয়া' শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়?
  1. বানর
  2. সিংহ
  3. পশু
  4. বন
ব্যাখ্যা

• 'মৃগয়া' শব্দের 'মৃগ' বলতে 'পশু' বোঝানো হয়।

• উল্লেখ্য, 
'মৃগ' শব্দের অর্থ - হরিণ, পশু।
'মৃগয়া' শব্দের অর্থ - হরিণ শিকার; বন্য পশুপাখি শিকার।

অন্যদিকে,
• 'বানর' শব্দের অর্থ - বাঁদরসুলভ স্বভাববিশিষ্ট, শাখামৃগ, মর্ব।
• 'সিংহ' শব্দের অর্থ - মৃগেন্দ্র, স্ত্রী. সিংহী /শিংহি।
• 'বন' শব্দের অর্থ -  অরণ্য, জঙ্গল, কানন, কুঞ্জ, গহন, বিপিন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৪২০.
'খেউর গাওয়া' বাগ্‌ধারাটির অর্থ-
  1. সারহীন আড়ম্বর
  2. গালাগালি করা
  3. ফাঁকা বুলিতে কার্যসাধন
  4. গোড়া থেকে শুরু
ব্যাখ্যা
• 'খেউর গাওয়া' বাগ্‌ধারাটির অর্থ- গালাগালি করা। 
বাক্য গঠন: ভদ্রলোক হলে সে এভাবে খেউর গাইত না।

অন্য অপশনের বাগ্‌ধারাগুলোর অর্থ:
• কুলোপনা চক্কর- সারহীন আড়ম্বর।
• কথায় চিড়ে ভেজা- ফাঁকা বুলিতে কার্যসাধন। 
• কেঁচে গণ্ডুষ- গোড়া থেকে শুরু।

উৎস: ভাষা শিক্ষা-ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৫,৪২১.
'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ -
  1. বেহায়া
  2. সত্য একদিন প্রকাশ পাবেই
  3. সত্যবাদিতার ভান করা
  4. তুচ্ছ জ্ঞান করা
ব্যাখ্যা
• 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ - সত্যবাদিতার ভান করা

অন্যদিকে, 
ধর্মের কল বাতাসে নড়ে - সত্য একদিন প্রকাশ পাবেই।
ধরাকে সরা জ্ঞান করা - তুচ্ছ জ্ঞান করা।
দুকান কাটা - বেহায়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪২২.
নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
  1. ক) বাহাদুরি
  2. খ) জেঠামি
  3. গ) চোরা
  4. ঘ) বেতো
ব্যাখ্যা
প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময়ে বদলে যায়। 
যেমন:
অবজ্ঞা অর্থে: চোর→চোরা
বৃহৎ অর্থে: ডিঙি→ডিঙা, 
সদৃশ অর্থে: বাঘ→বাঘা, 
আগত অর্থে: দখিন⇒দখিনা, 
আদর অর্থে: কানু→ কানাই, 
জাত অর্থে: ঢাকা → ঢাকাই, 
ভাব অর্থে: ইতর → ইতরামি, 
নিন্দা অর্থে: জেঠা → জেঠামি, 
ভাব অর্থে: বাহাদুর → বাহাদুরি
পেশা অর্থে: ডাক্তার → ডাক্তারি, 
মালিক অর্থে: জমিদার → জমিদারি, 
উপকরণ অর্থে: মাটি → → মেটে, 
নৈপুণ্য অর্থে: না → নেয়ে, 
রোগগ্রস্ত অর্থে: বাত → বেতো
যুক্ত অর্থে: টাক → → টেকো, 
সংশ্লিষ্ট অর্থে: গাঁ গেঁয়ো ।
 
 সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
৫,৪২৩.
'কলির সন্ধ্যা' বাগধারার অর্থ -
  1. অপ্রত্যাশিত বাধা
  2. অভিশপ্ত সময়
  3. মাত্র সূচনা
  4. শেষ সময়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• কলির সন্ধ্যা (মাত্র সূচনা)- তিন মাইল পথ হেঁটেই মুষড়ে পড়লে, এ তো সবে কলির সন্ধ্যা আরো পনের মাইল পথ হাঁটতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কাঁচা-পয়সা - নগদ উপার্জন।
- কপাল ফেরা - ভাগ্য সুপ্রসন্ন।
- কংস-মামা - নির্মম আত্মীয়।
- কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব।
- কান ভারী করা - কুপরামর্শ দান।
- কাঁচা হাত - অপটু।
- কাণ্ডজ্ঞান - ভালোমন্দ বোধ।
- কেঁচেগণ্ডুষ: নতুন করে আরম্ভ করা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫,৪২৪.
"পরন্তপ" বলতে কী বোঝায়?
  1. পরিশ্রম করতে অনিচ্ছুক এমন
  2. শত্রুকে পীড়া দেয় যে
  3. সজ্ঞানে অন্যায় করে যে
  4. যে তির নিক্ষেপে পটু
ব্যাখ্যা

• 'শত্রুকে পীড়া দেয় যে' এর কথায় প্রকাশ - পরন্তপ

অন্যদিকে,
পরিশ্রম করতে অনিচ্ছুক এমন - শ্রমবিমুখ।
সজ্ঞানে অন্যায় করে যে -  জ্ঞানপাপী।
যে তির নিক্ষেপে পটু - তিরন্দাজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৪২৫.
বরাত : ভাগ্য :: আহব : ?
  1. ক) বাতাস
  2. খ) যুদ্ধ
  3. গ) ভাত
  4. ঘ) পতাকা
ব্যাখ্যা
'বরাত' 'ভাগ্য' এর প্রতিশব্দ।
'আহব' 'যুদ্ধ' এর প্রতিশব্দ।

'ভাগ্য' এর অন্যান্য প্রতিশব্দ = অদৃষ্ট, বিধি, ললাট, দৈব, কপাল, নসিব, তকদির, কিসমত, নিয়তি, ভবিতব্য। 
'যুদ্ধ' এর অন্যান্য প্রতিশব্দ = সংগ্রাম, সমর, বিগ্রহ, যোধন, রণ, জঙ্গ, সংঘাত, সমীক, আয়োধন, প্রতিদারণ ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৪২৬.
'ছার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অধম
  2. খ) পোকা বিশেষ
  3. গ) ত্যাগ
  4. ঘ) প্রহর
ব্যাখ্যা
• ছার
- সংস্কৃত শব্দ
অর্থ: অধম, উৎসন্ন, অসার, হেয়, নগন্য ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৪২৭.
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর এক কথায় প্রকাশ -
  1. প্রত্যুৎগমন
  2. অস্তায়মান
  3. অনতিক্রম্য
  4. অগমনীয়
ব্যাখ্যা

• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর এক কথায় প্রকাশ - প্রত্যুৎগমন

অন্যদিকে,
যা অস্ত যাচ্ছে - অস্তায়মান।
যা অতিক্রম করা যায় না- অনতিক্রম্য।
যা গমন করা যাচ্ছে।- গমনীয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৫,৪২৮.
'আগুন' এর সমার্থক শব্দ কোনটি? 
  1. মরুদ্রথ 
  2. মরুদ্রথ 
  3. বিশ্বপা
  4. আশুগ
ব্যাখ্যা
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ হলো-
- অনল
- বহ্নি
- পাবক
- হুতাশন
- বৈশ্বানর
- জ্বলন
- কৃশানু
- শিখাবৎ
- শিখিন
- হুতভুক
- শুচি
- পিঙ্গল
- বিশ্বপা
- অনিলসখ
- জগন্নু
- সপ্তাংশু
- হবিরশন
- হিমারিত 
- বায়ুসখ
- সর্বশুচি

'বায়ু' শব্দের সমার্থক শব্দ- 'আশুগ'
অশ্ব এর সমার্থক শব্দ - মরুদ্রথ 
আলো এর সমার্থক শব্দ - ময়ূখ 

[উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
৫,৪২৯.
'আকাশ' এর প্রতিশব্দ- 
  1. বিভাবরী
  2. ত্রিযামা
  3. ব্যোম
  4. অনিল
ব্যাখ্যা

'আকাশ' এর প্রতিশব্দ:
- অন্তরিক্ষ,
- আসমান,
- অম্বর,
- গগন,
- অনন্ত,
- নভোঃ,
- নভোমণ্ডল,
- ব্যোম ইত্যাদি।‌

-----------------------
অন্যদিকে,
• রাত্রি শব্দের প্রতিশব্দ:
রজনী; ত্রিযামা; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী

• ‘বাতাস’ শব্দের প্রতিশব্দ:
- বায়ু, হাওয়া, সমীর, অনিল, মরুৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৫,৪৩০.
কোন শব্দযুগল সঠিক বিপরীতার্থক নয়?
  1. ক) ভ্রাতা-বোন
  2. খ) ভ্রাতা-ভগ্নী
  3. গ) সম্মুখে-পশ্চাতে
  4. ঘ) উচ্চ-নীচ
ব্যাখ্যা
- সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দের বিপরীতে একই শ্রেণির শব্দ তথা তৎসম শব্দ ব্যবহার করা।
- তৎসম শব্দের বিপরীতে কোনো অবস্থাতেই অতৎসম (তদ্ভব, দেশি, বিদেশি) শব্দ ব্যবহার করা যাবে না।
- যেমন: ভ্রাতা-বোন না হয়ে ভ্রাতা-ভগ্নী

তৎসম শব্দের বিপরীতার্থক              
উচ্চ-নীচ
সম্মুখে-পশ্চাতে
জন্ম-মৃত্যু

অতৎসম শব্দের বিপরীতার্থক    
সামনে-পিছনে
উঁচু-নিচু

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪৩১.
‘অত্যন্ত প্রিয়জন’ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ক) আঁধার ঘরের মানিক
  2. খ) চাঁদের হাট
  3. গ) চিনির পুতুল
  4. ঘ) যক্ষের ধন
ব্যাখ্যা
’আঁধার ঘরের মানিক’ বাগধারাটির অর্থ - অত্যন্ত প্রিয়জন

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
চাঁদের হাট - সুখের সংসার
চিনির পুতুল - যে অল্প পরিশ্রমে ভেঙ্গে পরে
যক্ষের ধন - কৃপণের ধন
ঘুঘু চরানো - সর্বনাশ করা
আকাশ থেকে পড়া - না জানার ভান করা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪৩২.
’চন্দ্র” এর সমার্থক শব্দ কোনটি?
  1. কলানিধি
  2. দিবস
  3. কায়া
  4. ধাম
ব্যাখ্যা
’চন্দ্র” এর সমার্থক শব্দ কলানিধি ।
চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি ইত্যাদি।
- ধাম এর সমার্থক শব্দ গৃহ।
- কায়া এর সমার্থক শব্দ দেহ।
- দিবস এর সমার্থক শব্দ অহন।

উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)
৫,৪৩৩.
'অলীক' শব্দের অর্থ কী?
  1. অনুরাগ
  2. উপমাহীন
  3. মূল্য
  4. অবাস্তব
ব্যাখ্যা
• 'অলীক' শব্দের অর্থ হচ্ছে - অবাস্তব।

• অন্যান্য শব্দ যা সমোচ্চারিত ভিন্নার্থক:
- আসক্তি = অনুরাগ।
- অলীক = অবাস্তব।
- অনুপ = উপমাহীন।
- অর্ঘ = মূল্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৫,৪৩৪.
'দুর্বিষহ' এর বিপরীতার্থক শব্দ -
  1. দুর্দৈব
  2. সুকৃতি
  3. সুমতি
  4. সুসহ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'দুর্বিষহ' এর বিপরীতার্থক শব্দ - সুসহ

উল্লেখ্য,
'দুর্বিষহ' শব্দের অর্থ - সহ্য করা যায় না এমন।
'সুসহ' শব্দের অর্থ - সহজে সহ্য করা যায় এমন।

অন্যদিকে,
দুর্মতি - সুমতি।
দুষ্কৃতি - সুকৃতি।
দৈব - দুর্দৈব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৪৩৫.
'কুল' শব্দের অর্থ -
  1. দুঃখ
  2. বংশ
  3. কিনারা
  4. ক্লেশ
ব্যাখ্যা
'কুল' শব্দের অর্থ - বংশ, গোত্র, সমাজ।

অন্যদিকে,
- 'কূল' শব্দের অর্থ - তীর, কিনারা, সীমা, অবধি।
- 'কষ্ট' শব্দের অর্থ - দুঃখ, ক্লেশ

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৪৩৬.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'হলুদের গুড়ো'
  1. যে অল্প পারিশ্রমিকে অধিক কাজ করে
  2. এক দলভুক্ত বা একই স্বভাবের লোক
  3. সহজলভ্য
  4. সমস্ত ব্যাপারে যে উপস্থিত
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

'হলুদের গুড়ো' বাগ্‌ধারাটির অর্থ- সমস্ত ব্যাপারে যে উপস্থিত। 
------------------ 
অন্যদিকে,
- বামনের গরু - যে অল্প পারিশ্রমিকে অধিক কাজ করে। 
- উজানের কৈ - সহজলভ্য।
- ঝাঁকের কৈ - এক দলভুক্ত বা একই স্বভাবের লোক।
-------------------- 
- কিছু গুরুত্তুপুরন বাগ্‌ধারা:
- অকাল কুষ্মাণ্ড: অপদার্থ, অকেজো,
- অক্কা পাওয়া: মারা যাওয়া,
- অগস্ত্য যাত্রা: চিরকালের জন্য প্রস্থান,
- পিপড়ার পেট টেপা - অত্যধিক হিসাব করে চলে।
- অগাধ জলের মাছ: সুচতুর ব্যক্তি,
- হাপিত্যেশ করা - ব্যাকুল কামনা,
- লবেজান করা - নাজেহাল করা,
- লক্কা পায়রা - ফুল বাবু,
- বাঙালিকে হাইকোর্ট দেখান - সরল লোককে প্রতারণা, বামনের গরু - যে অল্প পারিশ্রমিকে অধিক কাজ করে,
- ফোড়ন দেওয়া - টিপ্পনি কাটা,
- পুরোন কাসুন্দি ঘাটা - অপ্রীতিকর আলোচনা,
- নারদের ঢেকি -  বিবাদের বিষয়,
- নেই আকড়া - একগুয়ে স্বভাবের,
- ধান দিয়ে লেখাপড়া শেষ - নামে মাত্র খরচ,
- ধান ভানতে শিবের গীত - অপ্রসঙ্গিক বিষয়ে অবতারণা,
- দুধ ঘিয়ের শ্রদ্ধা করা - অপব্যায় করা,
- তাল গাছের আড়াই হাত - শেষ ও সবথেকে কঠিন অংশ,
- ঢেটরা পেটা - ব্যাপক প্রচারণা,
- ঢেউ গোনা - অকাজে সময় নষ্ট করা,
- ঝালে ঝোলে অম্বলে- সর্বত্র বিরাজমান,
- রাজা উজির মরা - আড়ম্বরপূর্ণ গালগল্প,
- রাবণের গোষ্ঠি - বড় পরিবার,
- রাই কুড়িয়ে বেল- ক্ষুদ্র কিছু থেকে বৃহৎ,
- যমের অরুচি- যে সহজে মরে না,
- বিড়ালের আড়াই পা - ক্ষণস্থায়ী রাগ,
- তুষের আগুন - দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা,
- ঢাক ঢাক গুড় গুড় - গোপন রাখার চেষ্টা,
- কচ্ছপের কামড় - যা সহজে ছাড়ে না। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ);
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৫,৪৩৭.
'লা' কোন ভাষার উপসগ-
  1. ক) ফারসি
  2. খ) হিন্দি
  3. গ) উর্দু
  4. ঘ) আরবি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ভাষার উপসর্গ সমূহ হলো- আম, খাস, লা, গর। বদ, ফি, বে, কম, কার, দর, নিম ইত্যাদি ফারসি উপসর্গ। হর উপসর্গটি উর্দু ও হিন্দি উভয় ভাষায় ব্যবহৃত হয়। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
৫,৪৩৮.
'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ -
  1. মিতাহারী
  2. নাব্য
  3. নিদাঘ
  4. কুশীলব
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ - কুশীলব

অন্যদিকে,
- 'নিতান্ত দগ্ধ হয় যে সময়' এর এক কথায় প্রকাশ - নিদাঘ।
- 'নৌ চলাচলের যোগ্য' এর এক কথায় প্রকাশ - নাব্য।
- 'পরিমিত আহার করে যে' এর এক কথায় প্রকাশ - মিতাহারী।

উৎস: বাংলাবিদ ব্যাকরণ এবং বাংলা একাডেমি, আধুনিক, বাংলা অভিধান।
৫,৪৩৯.
‘Condemned’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. বর্জনীয়
  2. প্রমার্জিত
  3. শর্তাধীন
  4. স্থগিত
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘Condemned’ শব্দের পারিভাষিক শব্দ - বর্জনীয়।

অন্যদিকে,
‘Condoned' অর্থ - প্রমার্জিত।
‘Conditional' অর্থ - শর্তাধীন।
‘Suspended’ অর্থ - স্থগিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৪৪০.
'রোজনামচা' শব্দের অর্থ -
  1. ক) দিনের কৃত্যসূচি
  2. খ) দিনলিপি
  3. গ) দিনযাপন প্রণালি
  4. ঘ) দিবস-নাম
ব্যাখ্যা
রোজনামচা (বিশেষ্য) - যে বইতে প্রতিদিনের বিবরণ লেখা হয়; দিনলিপি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৫,৪৪১.
‘মাল্য’ শব্দের অর্থ কী?
  1. ক) ফুলের মালা
  2. খ) ফুল
  3. গ) বরন
  4. ঘ) বোধগম্য
ব্যাখ্যা
• মাল্য (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [√মল্+য]
অর্থ: মালা, হার, ফুলের মালা

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৪৪২.
'অর্থী' এর বিপরীতার্থক শব্দ -
  1. সান্ত
  2. অভিযোগকারী
  3. প্রত্যর্থী
  4. অন্ত
ব্যাখ্যা
'অর্থী' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যর্থী।

উল্লেখ্য,
- 'অর্থী' শব্দের অর্থ - বাদী, অভিযোগকারী।
- 'প্রত্যর্থী' শব্দের অর্থ - আসামী, শত্রু, প্রতিপক্ষ।

অন্যদিকে,
- 'অনন্ত' এর বিপরীতার্থক শব্দ - অন্ত/সান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, দ. হায়াৎ মামুদ।
৫,৪৪৩.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'হাতি'
  1. বাজী
  2. তুরঙ্গ
  3. অশ্ব
  4. দ্বিরদ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক শব্দ: 
- গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি ইত্যাদি।

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
৫,৪৪৪.
'It is a long story'-এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ইহা একটি লম্বা গল্প।
  2. সে অনেক কথা।
  3. ইহা হয় একটি লম্বা কথা।
  4. ইহা হয় একটি দীর্ঘ গল্প।
ব্যাখ্যা
• The meaning of “It is a long story” is সে অনেক কথা.

- Details description of how something happened that is complicated to explain.
- a long story - কোন কিছুর সম্পর্কে বিশদ বিবরন.

Source: Accessible Dictionary.
৫,৪৪৫.
'যার দুহাত সমান চলে' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দ্বিজ
  2. দ্বিরদ
  3. সব্যসাচী
  4. হৃতসর্বস্ব
ব্যাখ্যা
• ‘দুই হাত সমানে চলে যার’ এর এক কথায় প্রকাশ — ‘সব্যসাচী’।

অন্যদিকে,
• 'দুবার জন্ম হয় যার' - দ্বিজ।
• 'যার দুটি মাত্র দাঁত' - দ্বিরদ। 
• 'যার সব কিছু হারিয়েছে' - হৃতসর্বস্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৪৪৬.
দুর্লভ বস্তু অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়নি?
  1. ক) আলেয়ার আলো
  2. খ) ডুমুরের ফুল
  3. গ) কূর্ম অবতার
  4. ঘ) ঘোড়ার ডিম
ব্যাখ্যা
অলীক বস্তু বা দুর্লভ বস্তু অর্থে - ডুমুরের ফুল, আলেয়ার আলো এবং ঘোড়ার ডিম - বাগধারা তিনটি ব্যবহৃত হয়।
অন্যদিকে অলস অর্থে কূর্ম অবতার বাগধারাটি বাগধারাটি ব্যবহৃত হয়।

উৎসঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৫,৪৪৭.
'কূট' ও 'কুট' শব্দের অর্থ যথাক্রমে-
  1. কেল্লা ও জটিল
  2. জটিল ও পর্বত
  3. বৃক্ষ ও জটিল
  4. বৃক্ষ ও দূর্গ
ব্যাখ্যা

• 'কূট' অর্থ-
১)কুটিল; বক্স
২) জটিল (কূটপ্রশ্ন)।
৩) কপট; মিথ্যা
৪) শঠ (কূটচরিত্র)।

• 'কুট' অর্থ -  
১) কেল্লা, দুর্গ, গড়।
২) পর্বত; পর্বতশৃঙ্গ।
৩) বৃক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৪৪৮.
'স্থূল ও কৃশের মাঝামাঝি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দোয়ারা
  2. দোহারা
  3. দোবারা
  4. দোপাট্টা
ব্যাখ্যা
• 'স্থূল ও কৃশের মাঝামাঝি' এর এক কথায় প্রকাশ - 'দোহারা'।

অন্যদিকে,
'দোবারা' বলতে বোঝায় - দুবার পরিশ্রুত দানাদার সাদা চিনি।
'দোপাট্টা' বলতে বোঝায় - দুই ভাগে বিভক্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,৪৪৯.
'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. জব্দ করা
  2. তুচ্ছ জ্ঞান করা
  3. ভাবনাচিন্তাহীন
  4. নষ্ট করা
ব্যাখ্যা
• 'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারাটির অর্থ - তুচ্ছ জ্ঞান করা। 
বাক্য: কাজের জিনিস নকড়া ছকড়া করা করা উচিত নয়? 

অন্যদিকে,
•'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা।
• ‘খোদার খাসি’ অর্থ - ভাবনাচিন্তাহীন।
• 'মাথা খাওয়া' অর্থ - নষ্ট করা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৪৫০.
‘কাঠখোট্টা’ বলতে কী বুঝায়?
  1. নীরস
  2. স্পষ্টভাষী
  3. অত্যন্ত অলস
  4. বিশৃঙ্খল
ব্যাখ্যা

• ‘কাঠখোট্টা’ অর্থ - নীরস ও অনমনীয়। 

অন্যদিকে, 
• 'ঠোঁট কাটা' অর্থ - স্পষ্টভাষী/বেহায়া।
• 'গোঁফ খেজুরে' অর্থ - অত্যন্ত অলস। 
• 'জগাখিচুড়ি' অর্থ - বিশৃঙ্খল। 

• গুরত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা:
- ‘কালেভাদ্রে’ অর্থ - কদাচিৎ।
- ‘কান কাটা’ অর্থ - বেহায়া।
- ‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
- 'কেউ কেটা' অর্থ - সামান্য ।
- ‘কূপমুণ্ডুক' অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৪৫১.
'অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ কী?
  1. লোভী
  2. আলসেমি
  3. অপদার্থ
  4. প্রচণ্ড গরম
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘অজগর বৃত্তি’ বাগ্‌ধারার অর্থ - আলসেমি

অন্যদিকে,
- 'অকাল কুষ্মাণ্ড' বাগধারার অর্থ - অপদার্থ/অকেজো।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘ঊনপাঁজরে’ বাগধারাটির অর্থ = অপদার্থ।
- ‘ঊনকোটি চৌষট্টি’ বাগধারাটির অর্থ = প্রায় সম্পূর্ণ।
- ‘আকাট মূর্খ’ বাগধারাটির অর্থ = নিরট বোকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৪৫২.
'শিষ্ট' - এর বিপরীত শব্দ কোনটি?
  1. অশিষ্ট 
  2. দুষ্ট
  3. অসভ্য
  4. সবগুলোই
ব্যাখ্যা

• 'শিষ্ট' অর্থ - শান্ত; ভদ্র; বিনীত।
• 'অশিষ্ট' অর্থ- অসভ্য; অভদ্র; অভব্য। 

অর্থ্যাৎ,
- 'শিষ্ট' এর বিপরীত শব্দ হলো - অশিষ্ট; 'দুষ্ট'; অসভ্য।

এছাড়াও-
ধৃষ্ট— নম্র।
দূর— নিকট।
ঠকা— জেতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।

৫,৪৫৩.
'উপচয়' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অমৃত
  2. ভাটি
  3. খাতক
  4. অপচয়
ব্যাখ্যা
• 'উপচয়' শব্দের বিপরীত শব্দ — অপচয়।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪৫৪.
”Diligence is the mother of good luck.”-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. অল্পবিদ্যা ভয়ঙ্করী।
  2. ভূতের বাপের শ্রাদ্ধ।
  3. পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।
  4. অভাবে স্বভাব নষ্ট।
ব্যাখ্যা

• Diligence is the mother of good luck- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ- পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।

অন্যদিকে,
• A little learning is a dangerous thing- অল্পবিদ্যা ভয়ঙ্করী।
• Necessity hath no law or knows no law- অভাবে স্বভাব নষ্ট।
• To make a mess of things- ভূতের বাপের শ্রাদ্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৪৫৫.
অভিপ্রেত
  1. জটিল
  2. অভিযুক্ত
  3. ভয়ঙ্কর
  4. আকাংক্ষিত
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• অভিপ্রেত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অভিলাষিত,
- বাঞ্ছিত,
- উদ্দিষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৪৫৬.
‘ডাকাবুকো' প্রবাদটির অর্থ কি?
  1. ক) বদরাগী
  2. খ) চাটুকার
  3. গ) দুরন্ত
  4. ঘ) ভণ্ড
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বাগধারাঃ
- কূপমুন্ডক = সীমাবদ্ধ জ্ঞান।
- ডাকাবুকো = নির্ভীক।
- কাকভূষণ্ডী - দীর্ঘজীবী।
- পায়া ভারি - অহঙ্কার।
- কানকাটা - বেহায়া।
- বকধার্মিক - ভণ্ড।

[উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।]
৫,৪৫৭.
'Juvenile' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শালীনতা
  2. কিশোর
  3. প্রতিনিধি
  4. সদাচার
ব্যাখ্যা
• 'Juvenile' এর বাংলা পরিভাষা - কিশোর।

অন্য অপশন গুলো হলো:
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
• 'Morality' এর বাংলা পরিভাষা - সদাচার।
• 'Deputationist' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৪৫৮.
নারী শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তনয়া
  2. খ) সীমন্তিনী
  3. গ) ভার্যা
  4. ঘ) নন্দিনী
ব্যাখ্যা
⇒ বধূ শব্দের সমার্থক শব্দ = স্ত্রী, পত্নী, সহধর্মিণী, অর্ধঙ্গিণী, দার, কলত্র, অঙ্গনা, বনিতা, ভার্যা, জায়া, গৃহিণী, গিন্নি ইত্যাদি। 
⇒ নারী শব্দের সমার্থক শব্দ = স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্তা, সীমন্তিনী, পতবী, বামা, রামা, অঙ্গনা, ললনা, মহিলা, কামিনী, রমণী। 
⇒ কন্যা  শব্দের সমার্থক শব্দ = নন্দিনী, আত্মজা, দুহিতা, মেয়ে, সুতা, তনয়া, দুলালী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৪৫৯.
নিচের কোনটি 'চাঁদ' - এর সমার্থক শব্দ নয়?
  1. ক) বিধু
  2. খ) সোম
  3. গ) ইন্দু
  4. ঘ) নেত্র
ব্যাখ্যা
'চাঁদ' - এর সমার্থক শব্দ নয় - নেত্র।

‘চাঁদ’ এর সমার্থক শব্দ হলো: চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক ।

অন্যান্য সমার্থক শব্দ:
- চুল: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।
- চোখ: চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৫,৪৬০.
'Indigenous' এর বাংলা পরিভাষা-
  1. ভিনদেশী
  2. স্বদেশীয়
  3. পরদেশী
  4. প্রবাসী
ব্যাখ্যা
• 'Indigenous' এর বাংলা পরিভাষা- দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত।

অন্যদিকে, 
• 'Exotic' অর্থ - ভিনদেশী। 
• 'Foreign' অর্থ - পরদেশী। 
• 'Dwelling' অর্থ - প্রবাসী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
৫,৪৬১.
'ভুজঙ্গ' শব্দের অর্থ কী?
  1. ক) সিংহ
  2. খ) হরিণ
  3. গ) সাপ
  4. ঘ) ময়ূর
ব্যাখ্যা
• ভুজঙ্গ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ভুজ+√গম্‌+অ
অর্থ: সাপ, সর্প। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

• 'টুপ ভুজঙ্গ' বাগধারাটির অর্থ = নেশাগ্রস্থ।
৫,৪৬২.
'ছন্দে নিপুণ যিনি' এক কথায় কী বলে?
  1. ছান্দসিক
  2. ষাণ্মাসিক
  3. ছন্দঃশাস্ত্রী
  4. ছন্দোবিদ
ব্যাখ্যা
• 'ছন্দে নিপুণ যিনি' এক কথায় বলে - ছান্দসিক।

অন্যদিকে, 
• ছয় মাস অন্তর -  ষাণ্মাসিক।

উল্লেখ্য, অপশনে প্রদত্ত ছন্দঃশাস্ত্রী ও ছন্দোবিদ বানানদ্বয় অশুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৫,৪৬৩.
ব্যত্যয়
  1. ব্যতিক্রম
  2. বন্ধুত্ব
  3. অপ্রয়জোনীয়
  4. অন্ধকার
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• ব্যত্যয় (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অন্যথা,
- ব্যতিক্রম,
- বৈপরীত্য,
- নিয়ম,
- লঙ্ঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৪৬৪.
'কর দান করে যে'- এক কথায়-
  1. ক) অধীন
  2. খ) আশ্রিত
  3. গ) করদ
  4. ঘ) প্রজা
ব্যাখ্যা
'কর দান করে যে'- এক কথায় 'করদ' বলে।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
৫,৪৬৫.
'নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো' অর্থে ব্যবহৃত প্রবাদ কোনটি?
  1. ছুঁচো মেরে হাত গন্ধ
  2. ছাই ফেলতে ভাঙা কুলো
  3. নাচতে না জানলে উঠান বাঁকা
  4. মাছি মেরে হাত কালো করা
ব্যাখ্যা
• 'নাচতে না জানলে উঠান বাঁকা' প্রবাদের অর্থ - নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো। 

অন্যদিকে, 
• 'ছাই ফেলতে ভাঙা কুলো' অর্থ - অবহেলিত ব্যক্তির প্রয়োজনীয় সাহায্য। 
• 'ছুঁচো মেরে হাত গন্ধ' অর্থ - সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া। 
• 'মাছি মেরে হাত কালো করা' অর্থ - সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪৬৬.
নিচের কোনটি 'তনয়' শব্দের সমার্থক নয়?
  1. ক) নন্দন
  2. খ) সুত
  3. গ) দুলাল
  4. ঘ) সুর
ব্যাখ্যা
• 'তনয়' শব্দের সমার্থক: নন্দন, সুত, দুলাল, আত্নজ, ছেলে ইত্যাদি।
অন্যদিকে,
• 'সুর' শব্দের সমার্থক: দেবতা, দেব, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর, ঈশ্বর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৪৬৭.
'বাতাস’ শব্দের সমার্থক কোনটি? 
  1. ক) ভূধর 
  2. খ) মহােদর 
  3. গ) গন্ধবহ
  4. ঘ) শিখা
ব্যাখ্যা
• 'বাতাস' শব্দের সমার্থক 'গন্ধবহ/গন্ধবাহ'  
'গন্ধবহ/গন্ধবাহ' শব্দের অর্থ = বায়ু বা বাতাস। 
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৫,৪৬৮.
‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ -
  1. অনাহত
  2. অনাহুত
  3. আহৃত
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।

• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• 'চয়ন করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ - আহৃত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৪৬৯.
'ভানু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আভা
  2. অহ
  3. সবিতা
  4. তনয়া
ব্যাখ্যা

সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
আলো - আলোক, বিভা, কিরণ, দীপ্তি, প্রভা, জ্যোতি, ময়ূখ, রওশন, নুর, আভা৷
দিন - অহ্ন, দিবস, দিবা, অহ, অষ্টপ্রহর, আটপ্রহর।
কন্যা - মেয়ে, নন্দিনী, দুহিতা, আত্মজা, সুতা, তনয়া, তনজা, ঝি, বেটি৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৫,৪৭০.
‘কর’ কোন দুটি শব্দের সমার্থক শব্দ?
  1. কিরণ ও আগুন
  2. আগুন ও হাত
  3. হাত ও কিরণ
  4. কিরণ ও বৃক্ষ
ব্যাখ্যা
• কিরণ ও হাত এর সমার্থক শব্দ হচ্ছে ‘কর’।

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ: রশ্মি, কর, প্রভা, দীপ্তি, অংশু।
• 'হাত' এর সমার্থক শব্দ: হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।

অন্যদিকে,
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪৭১.
'প্রতারণা করা' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) চিচিং ফাঁক
  2. খ) চোখে ধূলি দেওয়া
  3. গ) চাটিবাটি গুটানো
  4. ঘ) চোরাবালি
ব্যাখ্যা
চোখে ধূলি দেওয়া- বাগধারাটির অর্থ- 'প্রতারণা করা' 
বাক্য গঠন: আমার চোখে ধূলি দিতে চাও,এত সাহস তোমার এখনো হয়নি।

তাছাড়া, 
'চাটিবাটি গুটানো' বাগধারাটি অর্থ- বাস্তুত্যাগ করা
‘চিচিং ফাঁক’ বাগধারাটির অর্থ- 'গুপ্ত মন্ত্র প্রকাশ করা'। 
‘চোরাবালি’ বাগধারাটির অর্থ-  'প্রচ্ছন্ন আকর্ষণ'। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাগধারা বাগবিধি, লেখক- মুহাম্মদ আসাদুজ্জামান 
৫,৪৭২.
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ -
  1. আচারনিষ্ঠ
  2. আত্মভোলা
  3. আস্তাবল
  4. অধ্যাত্ম
ব্যাখ্যা

• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম

অন্যদিকে,
অশ্ব রাখার স্থান - আস্তাবল।
আপনাকে ভুলে থাকে যে - আত্মভোলা।
আচারে নিষ্ঠা আছে যার - আচারনিষ্ঠ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৪৭৩.
"ঋজু" এর বিপরীতার্থক শব্দ কোনটি? 
  1. সোজা
  2. সরল
  3. বক্র
  4. অবক্র
ব্যাখ্যা

• 'ঋজু' এর বিপরীতার্থক শব্দ - কুটিল/জটিল/বক্র।

অন্যদিকে,
• 'ঋজু' শব্দের অর্থ- অবক্র, সোজা, অকপট, সরল, সুবোধ্য, অনুকূল ইত্যাদি। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৪৭৪.
'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
  1. অবশীভাব
  2. অবশ্যম্ভাবী
  3. অবশীভূত
  4. অবশ্য
ব্যাখ্যা

• 'অবশ্যই যা হবে' এক কথায় বলে- অবশ্যম্ভাবী।

অন্যদিকে, 
• 'অবশীভাব' অর্থ- বশী- ভূত না হওয়ার ভাব।
• 'অবশীভূত' অর্থ- বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত। 
• 'অবশ্য' অর্থ- বশ করা যায় না এমন, অবাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫,৪৭৫.
'প্রোষিতভার্য' - শব্দের অর্থ কী?
  1. ক) যে পুরুষের বউ বিদেশ থাকে
  2. খ) যে পুরুষ স্ত্রীর বশীভূত
  3. গ) যে পুরুষ পত্নী সহ বর্তমান
  4. ঘ) যে নারীর স্বামী বিদেশ থাকে
ব্যাখ্যা
যে পুরুষের বউ বিদেশ থাকে =  'প্রোষিতভার্য'।

এছাড়া,
যে পুরুষ স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ।
যে পুরুষ পত্নী সহ বর্তমান = সপত্নীক
যে নারীর স্বামী বিদেশ থাকে = প্রোষিতভর্তৃকা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৪৭৬.
'অদিতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অবনী
  2. খ) নীড়
  3. গ) বারি
  4. ঘ) নীর
ব্যাখ্যা
অদিতি শব্দের সমার্থক শব্দ - বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।
নীর শব্দের অর্থ - পানি, জল, বারি ইত্যাদি।
আর নীড় শব্দের অর্থ পাখির বাসা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫,৪৭৭.
'দুর্ভাগ্য সর্বত্রগামী' অর্থে কোন প্রবাদটি প্রচলিত?
  1. ক) গেঁয়ো যোগী ভিখ পায় না
  2. খ) ধর্মের কল বাতাসে নড়ে
  3. গ) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
  4. ঘ) চোরে না শুনে ধর্মের কাহিনি
ব্যাখ্যা
'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে' প্রবাদটির অর্থ = 'দুর্ভাগ্য সর্বত্রগামী'

'গেঁয়ো যোগী ভিখ পায় না' প্রবাদটির অর্থ = স্বজন কর্তৃক বা স্বদেশে সম্মান মেলে না 
'ধর্মের কল বাতাসে নড়ে' প্রবাদটির অর্থ = অধর্ম/অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই 
'চোরে না শুনে ধর্মের কাহিনি' প্রবাদটির অর্থ = অসাধু লোককে  উপদেশ অর্থহীন

 উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪৭৮.
শব্দ  : কর্ণ  :: আলো : ? 
  1. ক) বুদ্ধি
  2. খ) চক্ষু
  3. গ) অন্ধকার
  4. ঘ) কিরণ
ব্যাখ্যা
শব্দ যেমন কর্ণ দিয়ে শোনা যায় 
তেমনি আলো চক্ষু দ্বারা দেখা হয়।
৫,৪৭৯.
'কৈ মাছের প্রান' বাগধারার সঠিক অর্থ কোনটি?
  1. সংকীর্ণমনা লোক
  2. খুব অলস
  3. খুব চালাক
  4. যা সহজে মরে না 
ব্যাখ্যা

• 'কৈ মাছের প্রাণ' বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না।

অন্যদিকে,
- 'কুয়োর ব্যাঙ' বাগ্‌ধারার অর্থ - সংকীর্ণমনা লোক।
- 'গভীর জলের মাছ' বাগ্‌ধারার অর্থ - খুব চালাক।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - খুব অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৪৮০.
'যে মেয়ের বিয়ে হয়নি'- এর বাক্য সংকোচন কোনটি?
  1. কৃতদার
  2. অনূঢ়া
  3. অনুজা
  4. বন্ধ্যা
ব্যাখ্যা

'যে মেয়ের বিয়ে হয়নি'- এর বাক্য সংকোচন= অনূঢ়া।

অন্যদিকে, 
- যে পুরুষ বিয়ে করেছে - কৃতদার।
- যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।

এছাড়াও,
- যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।
- যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।
- যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৫,৪৮১.
যে প্রবীন নয়- তাকে এক কথায় কি বলে?
  1. বৃদ্ধ
  2. নবীন
  3. শিশু
  4. যুবতী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে
• 'প্রবীণ' শব্দের অর্থ,
- বৃদ্ধ,
- বহুদর্শী,
- অভিঙ্গ।

• 'নবীন' শব্দের অর্থ,
- নতুন,
- নব্য,
- তরুণ,
- তাজা।

• তাই অর্থ অনুসারে বলা যায়,
- 'যে প্রবীণ নয়' এর কথায় প্রকাশ- নবীন।
৫,৪৮২.
'ইতি' - এর প্রতিশব্দ কোনটি?
  1. শ্রান্তি 
  2. ভাতি
  3. যবনিকা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'ইতি':
- বিশেষ্য পদ।
অর্থ:
- শেষ, খতম, অবসান, রফা।
- চিঠির শেষে ব্যবহৃত সমাপ্তিসূচক শব্দ।
- সমাপ্তি।

আবার,
• যবনিকা (বিশেষ্য পদ):
অর্থ:
- সমাপ্তি,
- পর্দা,
- আড়াল ইত্যাদি।

অর্থ্যাৎ,
• 'ইতি' শব্দের সমার্থক শব্দ- যবনিকা।
--------------------
অন্যদিকে,
• শ্রান্তি অর্থ: পরিশ্রমজাত ক্লান্তি।

• 'ভাতি' অর্থ: শোভা; দীপ্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৪৮৩.
'শীঘ্র' এর বিপরীত শব্দ কোনটি?
  1. আশু
  2. মৌন
  3. বিলম্ব
  4. অচল
ব্যাখ্যা
• 'শীঘ্র' এর বিপরীত শব্দ হলো - বিলম্ব।

অন্যদিকে,
• আশু - বিলম্ব;
• মৌন- মুখর;
• সচল - অচল;

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
৫,৪৮৪.
'Call money' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) মাল
  2. খ) ডাক মাশুল
  3. গ) পাওনা টাকা আদায়
  4. ঘ) তলবি টাকা
ব্যাখ্যা
Call money - তলবি টাকা
Cargo - মাল
Comet - ধূমকেতু
Commander - অধিনায়ক।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৫,৪৮৫.
নিচের কোন শব্দযুগল সমার্থক অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ভুজ, কুঞ্জর
  2. দামিনী, মারুত
  3. শৈল, মহীন্দ্র
  4. অম্বু, বারিদ
ব্যাখ্যা

পর্বত শব্দের সমার্থক শব্দঃ
শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র

ভুজ অর্থ হাত।
কুঞ্জর অর্থ হস্তী।
দামিনী অর্থ বিদ্যুৎ
মারুত অর্থ বায়ু।
অম্বু অর্থ পানি।
বারিদ অর্থ মেঘ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।

৫,৪৮৬.
'নদী' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তটিনী
  2. সরিৎ
  3. কল্লোলিনী
  4. দামিনী
ব্যাখ্যা
• 'নদী' এর সমার্থক শব্দ নয়: 'দামিনী'।
 'দামিনী'-
বিদ্যুৎ এর সমার্থক শব্দ। 

• 'নদী' শব্দের সমার্থক শব্দ: 

- তরঙ্গিণী, 
- নদ, 
- নদনদী, 
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- মন্দাকিনী, 
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২০ সংস্করণ)। 
৫,৪৮৭.
'আহ্লাদ' শব্দের অর্থ কী?
  1. হর্ষ
  2. খাতির
  3. ন্যাকামি
  4. চিৎকার
ব্যাখ্যা

• 'আহ্লাদ' শব্দের অর্থ - হর্ষ, আনন্দ, আমোদ, মজা।

অন্যদিকে,
- 'সমীহ' শব্দের অর্থ - সমাদর, খাতির।
- ন্যাকামি- জেনে না জানার ভান ধরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৪৮৮.
'মেঘ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বারিদ
  2. পয়োদ
  3. তোয়দ
  4. সফেদ
ব্যাখ্যা

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: 
- জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে, 
• 'সাদা' এর সমার্থক শব্দ - সফেদ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫,৪৮৯.
‘পাওয়ার আগে ভোগের আয়োজন’ কথাটির প্রবাদ কোনটি?
  1. গাছে কাঁঠাল গোঁফে তেল
  2. ঝোপ বুঝে কোপ মারা
  3. খাল কেটে কুমির আনা
  4. ছাই ফেলতে ভাঙ্গা কুলো
ব্যাখ্যা
• গাছে কাঁঠাল গোঁফে তেল - কার্যারম্ভের পূর্বেই ফলভোগের উচ্চাশা এবং প্রস্তুতি বা পাওয়ার আগে ভোগের আয়োজন। 

অন্যদিকে: 
- খাল কেটে কুমির আনা (ক্রিয়া) বাইরের বিপদ ঘরে আনা; বিপদ বা সর্বনাশ ডেকে আনা।
- ঝোপ বুঝে কোপ মারা (ক্রিয়া) অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা; সুযোগমতো আঘাত করা; সুযোগ বুঝে কাজ করা। 
- ছাই ফেলতে ভাঙ্গা কুলো-তুচ্ছ কাজের জন্য নিযুক্ত নগণ্য লোক। 

সূত্র: অভিগম্য অভিধান। 
৫,৪৯০.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'মামদোবাজি'
  1. নতুন আগমন
  2. প্রতারণা
  3. অপচয়জনক ব্যাপার
  4. একেবারে দরিদ্র
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'মামদোবাজি' বাগ্‌ধারার অর্থ - প্রতারণা

অন্যদিকে,
ভাঁড়ে মা ভবানী - একেবারে দরিদ্র।
ভূতের বাপের শ্রাদ্ধ - অপচয়জনক ব্যাপার।
ভূঁইফোড় - নতুন আগমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৪৯১.
'ভুঁইফোড়' বাগ্‌ধারার অর্থ -
  1. নির্বোধ
  2. অলীক কল্পনা
  3. অরাজকতা
  4. নতুন আগমন
ব্যাখ্যা

• 'ভুঁইফোড়' বাগ্‌ধারার অর্থ - নতুন আগমন

অন্যদিকে: 
মগের মুল্লুক - অরাজকতা।
দিবাস্বপ্ন - অলীক কল্পনা।
বুদ্ধির ঢেঁকি - নির্বোধ।  

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৪৯২.
‘যার আকার কুৎসিত’ এককথায় প্রকাশ করুন।
  1. কুশ্রী
  2. বিশ্রী
  3. কদর্য
  4. কদাকার
ব্যাখ্যা
• ‘যার আকার কুৎসিত’ এর এককথায় প্রকাশ - কদাকার

• কিছু গুরত্বপূর্ণ এককথায় প্রকাশ: 
• যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা, হৃতসর্বস্ব।
• যার কোনো কিছু থেকেই ভয় নেই - অকুতোভয়। 
• যা বিনা যত্নে লাভ করা গিয়েছে - অযত্নলব্ধ। 
• যা বলা হয় নি - অনুক্ত।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫,৪৯৩.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) জলদ
  2. খ) জীমূত
  3. গ) শৈল
  4. ঘ) অভ্র
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ নয়- শৈল। 
- শৈল হলো পর্বত শব্দের  সমার্থক শব্দ। 

মেঘ শব্দের সমার্থক শব্দ হলো-
বারিদ,
জীমূত,
অভ্র, 
কাদম্বিনী, 
জলধর,
জলদ,
পয়োধর,
তোয়দ,
পয়োদ,
নীরদ ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৫,৪৯৪.
'সমুদ্র' এর সমার্থক শব্দ -
  1. পবন
  2. নীলাম্বু
  3. সমীর
  4. অনিল
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

অন্যদিকে,
'বাতাস' এর সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৪৯৫.
'যা বপন করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. উদ্ভিদ
  2. উক্ত
  3. অদম্য
  4. উপ্ত
ব্যাখ্যা
• 'যা বপন করা হয়েছে এমন' এর এক কথায় প্রকাশ- 'উপ্ত'।

অন্যদিকে,
• 'বলা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ- 'উক্ত'। 
• 'যা মাটি ভেদ করে উঠে' এর এক কথায় প্রকাশ: 'উদ্ভিদ'। 
• 'যা দমন করা যায় না' এর এক কথায় প্রকাশ: 'অদম্য'।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫,৪৯৬.
‘নির্লজ্জ’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) তোষামুদে
  2. খ) প্রশংসা
  3. গ) সচেষ্ট
  4. ঘ) সলজ্জ
ব্যাখ্যা
নির্লজ্জ এর বিপরীত শব্দ সলজ্জ। নিন্দুক এর বিপরীত শব্দ তোষামুদে। নিন্দা এর বিপরীত শব্দ প্রশংসা। নিশ্চেষ্ট এর বিপরীত শব্দ সচেষ্ট। রেফারেন্সঃ ভাষা শিক্ষা -হায়াৎ মামুদ।
৫,৪৯৭.
'যা লাফিয়ে চলে' এর বাক্য সংকোচন কোনটি?
  1. তুরগ
  2. বিহগ
  3. পন্নগ
  4. প্লবগ
ব্যাখ্যা

• 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ: প্লবগ। 
---------------
অন্য অপশনে,
- 'ত্বরিত গমন করতে পারে যে' এর এক কথায় প্রকাশ = তুরগ।
- 'পা দিয়ে যে চলে না' এর এক কথায় প্রকাশ = পন্নগ।
• 'বিহায়সে ( আকাশে ) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ = বিহগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৫,৪৯৮.
'আঁটকুড়ো' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সামান্য লোক
  2. অত্যন্ত অলস
  3. নিরেট বোকা
  4. নিঃসন্তান
ব্যাখ্যা

• 'আঁটকুড়ো' বাগ্‌ধারার অর্থ - নিঃসন্তান। 

অন্যদিকে, 
• 'আদাড়ের হাঁড়ি' অর্থ - সামান্য লোক। 
• 'আকাট মূর্খ' অর্থ - নিরেট বোকা। 
• 'অকর্মার ধাড়ি' অর্থ - অত্যন্ত অলস। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

৫,৪৯৯.
Vivid- শব্দের বঙ্গানুবাদ কোনটি?
  1. ক) বিবিধ
  2. খ) প্রাণবন্ত
  3. গ) বিস্তৃত
  4. ঘ) ব্য্যাপ্ত
ব্যাখ্যা
• Vivid শব্দের অর্থ- প্রাণবন্ত

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দঃ
Plebiscite - গণভোট।
Ombudsman - ন্যায়পাল।
Plaintiff - বাদি, ফরিয়াদি।
Nomads - যাযাবর।
Posthumous - মরনোত্তর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৫০০.
Episode-এর শুদ্ধ বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) গ্রন্থস্বত্ব
  2. খ) প্রাণিদেহের কঙ্কাল
  3. গ) উপাখ্যান
  4. ঘ) উপভাষা
ব্যাখ্যা

Episode - উপাখ্যান
Copyright - গ্রন্থস্বত্ব
Skeleton - প্রাণিদেহের কঙ্কাল
Dialect - উপভাষা
উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি