বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৫৩ / ৮১ · ৫,২০১৫,৩০০ / ৮,১৭১

৫,২০১.
‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ -
  1. প্রথা
  2. শুল্ক বিভাগ
  3. আইন
  4. শুল্ক
ব্যাখ্যা
• ‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ - শুল্ক বিভাগ

অন্যদিকে,
‘Custom' শব্দের পারিভাষিক শব্দ - প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।
- ‘Act’ এর পারিভাষিক শব্দ - আইন।
- ‘Duty’ এর পারিভাষিক শব্দ - শুল্ক।

উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫,২০২.
'Declaration' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রজ্ঞাপন
  2. বিজ্ঞপ্তি
  3. বিঘোষণ
  4. ঐশ্বিক আদেশ
ব্যাখ্যা
• 'Declaration' অর্থ - ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন।

অন্যদিকে, 
'Notification' অর্থ - প্রজ্ঞাপন।
'Notice' অর্থ - বিজ্ঞপ্তি।
'Commandment' অর্থ - ঐশ্বিক আদেশ।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২০৩.
'পানি'র প্রতিশব্দ কোনটি?
  1. ক) ইরা
  2. খ) মহি
  3. গ) ধাবা
  4. ঘ) ধরা
ব্যাখ্যা
পানি - জল, ইরা, সলিল, বারি, অম্বুঃ, অম্ভঃ, তোয়, পয়ঃ ইত্যাদি। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৫,২০৪.
'অনূঢ়া' কোনটির বাক্য সংকোচন ?
  1.  যে নারীর কোন সন্তান হয় না
  2. যে নারীর স্বামী ও পুত্র মৃত
  3.  যে নারীর সন্তান বাঁচে না
  4.  যে মেয়ের বিয়ে হয়নি
ব্যাখ্যা

 • যে মেয়ের বিয়ে হয়নি - অনূঢ়া

অন্যদিকে,
- যে নারীর বিয়ে হয়েছে = ঊঢ়া।
- 'যে নারীর সন্তান বাঁচে না' - মৃতবৎসা।
- যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫,২০৫.
মিতি শব্দের অর্থ -
  1. ক) ভূমি
  2. খ) সম্পূরক
  3. গ) পরিমাপ
  4. ঘ) সরলরেখা
ব্যাখ্যা
জ্যামিতি শব্দকে ভাগ করলে দু’টি অংশ পাওয়া যায়, জ্যা এবং মিতি। জ্যা অর্থ ভূমি মিতি অর্থ পরিমাপ। কাজেই যে শাস্ত্রে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলে।
৫,২০৬.
হস্তী এর সমার্থক শব্দ নয়?
  1. ক) করী
  2. খ) বারণ
  3. গ) গজ
  4. ঘ) হেম
ব্যাখ্যা

- হেম হল সোনা এর সমার্থক শব্দ।
- সোনা এর কয়েকটি সমার্থক শব্দ হলো: কনক, স্বর্ণ, কাঞ্চন ইত্যাদি ।
- হস্তী এর সমার্থক শব্দ হলো: করী, বারণ, গজ, হাতি, মাতঙ্গ, দ্বীপ ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

৫,২০৭.
'Obligatory' শব্দের বাংলা পারিভাষা -
  1. মুলতবি
  2. অনুগত
  3. সমন্বয়
  4. বাধ্যতামূলক
ব্যাখ্যা

• 'Obligatory' শব্দের বাংলা পারিভাষা - বাধ্যতামূলক

অন্যদিকে,
Adjournment - মুলতবি।
Adjustment - সমন্বয়

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Act - আইন,
Addendum- পরিশিষ্ট, সংযোজন,
Ad-hoc - তদর্থক,
Aeronautics - বিমানবিদ্যা,
Aesthetics - নন্দনতত্ত্ব,
Affidavit - হলফনামা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৫,২০৮.
'Cast pearl before swine' এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ক) নুন আনতে পান্তা ফুরোয়
  2. খ) বজ্র আঁটুনি ফস্কা গেরো
  3. গ) উলু বনে মুক্তা ছড়ানো
  4. ঘ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
ব্যাখ্যা
Cast pearls before swine.  এর সঠিক অনুবাদ = উলু বনে মুক্তা ছড়ানো / বানরের গলায় মুক্তোর মালা পড়ানো।
অন্যদিকে, 
After meat comes mustard. - নুন আনতে পান্তা ফুরায়।
Penny-wise, pound-foolish. -  বজ্র আঁটুনি ফস্কা গেরো।
Do or die. - মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২০৯.
'তকলিফ' শব্দের অর্থ কী?
  1. ঘুষ
  2. উপঢৌকন
  3. বিপ্লব
  4. কষ্ট
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তকলিফ' শব্দের অর্থ- কষ্ট, দুর্ভোগ।

অন্যদিকে,
- উৎকোচ শব্দের অর্থ - ঘুষ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
- 'ইনকিলাব' শব্দের অর্থ - বিদ্রোহ; বিপ্লব; আন্দোলন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫,২১০.
এক কথায় প্রকাশ করুন:- 'এক থেকে শুরু করে ক্রমাগত'
  1. ক) ক্রমিক নং
  2. খ) ক্রমবিন্যাশ
  3. গ) একাদিক্রমে
  4. ঘ) ধারাবাহিকতা
ব্যাখ্যা
একাদিক্রমে (ক্রিয়াবিশেষণ) 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়

অর্থ:
- প্রথম থেকে শুরু করে পরপর, ক্রমানুসারে
- একনাগাড়ে, নিরন্তর। 

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
এক থেকে আরাম্ভ করে ক্রমাগত = একাদিক্রমে।
কাঁচের তৈরি ঘর = শিশমহল।
গমন করতে পারে যে = জঙ্গম।
ঊর্ধ্ব থেকে নেমে আসা = অবতরণ।
চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,২১১.
'Bad coin' এর বাংলা পরিভাষা-
  1. ক) মন্দা বাজার
  2. খ) জাল মুদ্রা
  3. গ) কু- ঋণ
  4. ঘ) হুন্ডি
ব্যাখ্যা
'Bad coin' এর বাংলা পরিভাষা- 'জাল মুদ্রা' 

তাছাড়া, 
'Bad Market' এর বাংলা পরিভাষা- মন্দা বাজার
'Bad debt' এর বাংলা পরিভাষা- কু- ঋণ 
'Bill of exchange' এর বাংলা পরিভাষা- হুন্ডি/ বিনিময় পত্র। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৫,২১২.
'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. লিপ্সা
  2. ঈপ্সা
  3. জিগীষা
  4. বুভুক্ষা
ব্যাখ্যা

 • 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা।

অন্যদিকে,
- জয়লাভ করার ইচ্ছা - জিগীষা।
- আহারের স্পৃহা - বুভুক্ষা।
- প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা - লিপ্সা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,২১৩.
'Editorioal' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. সম্পাদনা
  2. সম্পাদিত
  3. সম্পাদকীয়
  4. সংস্করণ
ব্যাখ্যা
• 'Editorioal' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদকীয়।

অন্যদিকে,
 'Edit' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদনা।
• 'Edited' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদিত।
• 'Edition' শব্দের পারিভাষিক শব্দ - সংস্করণ।

উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।
৫,২১৪.
‘বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর’ - এখানে ‘ভারি’ শব্দটি কি অর্থে -
  1. খুব
  2. বেশি ওজন
  3. ভারহীন
  4. বেশি
ব্যাখ্যা
• ‘বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর’ এখানে ‘ভারি’ শব্দটি খুব অর্থে ব্যবহৃত হয়েছে।

ভারি:
- শব্দটি বিশেষণ। 
- এটি বাংলা শব্দ। 
- অর্থ: খুব, অত্যন্ত, অতিশয়, অত্যধিক। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২১৫.
কোন বিপরীত শব্দযুগল সঠিক নয়?
  1. ক) তুহিন-উষ্ণতা
  2. খ) প্রাচ্য - প্রতীচ্য
  3. গ) মৌন- তিক্ত
  4. ঘ) সুরভী- পুতি
ব্যাখ্যা

- মৌন- তিক্ত শব্দযুগল সঠিক নয়।
- মৌন শব্দের বিপরীত শব্দ মুখর।
- তিক্ত শব্দের বিপরীত শব্দ মধুর।
 
সঠিক বিপরীত শব্দযুগল হলো : 
- তুহিন - উষ্ণতা
- প্রাচ্য - প্রতীচ্য
- সুরভী - পুতি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর; বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

৫,২১৬.
‘খড়গ’এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কৃপাণ
  2. খ) রসদ
  3. গ) সদন
  4. ঘ) হয়
ব্যাখ্যা
খড়গ এর স তরবারি, তলোয়ার, কৃপাণ, অসি ইত্যাদি। রসদ খাবার, ভোজ্য, খানা, রসুই ইত্যাদি। সদন বাড়ি, নিলয়, গৃহ, নিকেতন, কামরা ইত্যাদি। হয়ঃ ঘোড়া, ঘোটক, বাজী, তুরগ, তুরঙ্গম ইত্যাদি। রেফারেন্সঃ ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ। শীকর বাংলা প্রশ্ন পাঠ- মোহসীনা নাজিলা।
৫,২১৭.
'বিভব' শব্দের অর্থ কী?
  1. বিদ্যুৎ
  2. ঐশ্বর্য
  3. দরিদ্র
  4. পয়জার
ব্যাখ্যা
• 'বিভব' শব্দের অর্থ - ঐশ্বর্য, ক্ষমতা, উদারতা।

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের অর্থ - সৌদামিনী, বিজলি, দামিনী।
'দরিদ্র' শব্দের অর্থ - নির্ধন, দীন, বিত্তহীন।
'জুতা' শব্দের অর্থ - পয়জার, পাদুকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২১৮.
'উজানের কই' বাগ্‌ধারার অর্থ-
  1. সহজলভ্য 
  2. গুরুত্বহীন লোক 
  3. দুর্বল 
  4. দীর্ঘায়ু
ব্যাখ্যা
• 'উজানের কই' বাগ্‌ধারার অর্থ- সহজলভ্য। 

অন্যদিকে, 
• 'উলুখাগড়া' অর্থ- গুরুত্বহীন লোক। 
• 'উনপাঁজুরে' অর্থ-  দুর্বল। 
• 'কাক ভুশণ্ডি' অর্থ- দীর্ঘায়ু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২১৯.
'Fortnightly' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. পাক্ষিক
  2. সার্বিক
  3. সমসাময়িক
  4. পক্ষান্তরণ
ব্যাখ্যা
• 'Fortnightly' এর বাংলা পারিভাষিক শব্দ - পাক্ষিক। 

অন্যদিকে, 
• 'General; overlordship; unconditional; universalize' অর্থ - সার্বিক। 
• 'Contemporaneous' অর্থ - সমসাময়িক। 
• 'Transposition' অর্থ - পক্ষান্তরণ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৫,২২০.
'অন্ধকার' - এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অমানিশা
  2. শর্বর
  3. কৃশানু
  4. আঁধারি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

• 'কৃশানু' অন্ধকারের সমার্থক শব্দ নয়।
• কৃশানু অর্থ: আগুন।

• অন্ধকার এর সমার্থক শব্দ:
- আঁধার, আঁধারি, তিমির, অমানিশা, তমিস্র, তম, শর্বর, নভাক প্রভৃতি।

• 'অগ্নি'- এর সমার্থক শব্দ:
- অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক, কৃশানু, জগন্নু প্রভৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

৫,২২১.
রাজা শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. নৃপতি
  2. নরপতি
  3. ভূপতি
  4. সুর
ব্যাখ্যা

দেবতা শব্দের প্রতিশব্দ হলো ‘সুর, অমর, দেব’
অন্যদিকে,
নৃপতি, নরপতি, ভূপতি - শব্দগুলো রাজা শব্দের প্রতিশব্দ।

উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০১৯)।

৫,২২২.
'কারদানি' শব্দের অর্থ কী?
  1. মুনশি
  2. কর্মকৌশল
  3. মুনশিগিরি
  4. করণিক
ব্যাখ্যা
কেরদানি, কারদানি  (বিশেষ্য)
- ১ কর্মকৌশল; অভিজ্ঞতা (যদি এনাদের কেরদানিতে সব আফদ দফা হ’ল- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।
- ২ বাহাদুরি (ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্ট-সাধ্য, তেমন অপকারী-প্রথম চৌধুরী;
এক মুঠা প্রাণীর এত বড় কেরদানী দুত্তোর-(কাজী নজরুল ইসলাম))।
{(ফারসি) কারদানী }
উৎস: বাংলা একাডেমি অভিধান। 
৫,২২৩.
'Contrast' এর বাংলা পরিভাষা -
  1. সঙ্কোচন
  2. বিপরীত
  3. প্রতিবাদ
  4. বৈসাদৃশ্য
ব্যাখ্যা
- 'Contrast' এর বাংলা পরিভাষা - বৈসাদৃশ্য।

অন্যদিকে,
- ‘Contrary’ এর বাংলা পরিভাষা - বিপরীত।
- 'Contraction' এর বাংলা পরিভাষা - সঙ্কোচন।
- 'Contradict' এর বাংলা পরিভাষা - প্রতিবাদ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,২২৪.
'শুঁড় বার করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. নাক গলানো
  2. লোভ করা
  3. গোপনীয়তা বিনষ্ট করা
  4. রেগে যাওয়া
ব্যাখ্যা

'শুঁড় বার করা' বাগধারাটির অর্থ - লোভ করা।
উদাহরণ: আমার কলমটার প্রতি অমনি শুঁড় বার করোচ্য কেন?

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো:
• ‘চুলোয় যাওয়া’ বাগধারাটির অর্থ - নষ্ট হওয়া।
• ‘উড়োকথা’ বাগধারাটির অর্থ - গুজব।
• ‘উড়োচিঠি’ বাগধারাটির অর্থ - বেনামি চিঠি।
• ‘গা ঢাকা দেওয়া’ বাগধারাটির অর্থ - পলায়ন করা।

উৎস: : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২২৫.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) সার্থক - ব্যর্থক
  2. খ) সাম্য - বৈষম্য
  3. গ) অমৃত - সুধা
  4. ঘ) সজ্জন - দুজ্জন
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল - 
সাম্য - বৈষম্য/অসাম্য 
সার্থক - ব্যর্থ/নিরর্থক
সুধা - বিষ/গরল
সজ্জন - দুর্জন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,২২৬.
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-
  1. উৎকর্ষতা
  2. অপকর্ষ
  3. উৎকর্ষ
  4. অপকর্ষতা
ব্যাখ্যা
• প্রকর্ষ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- শ্রেষ্ঠত্ব;
- উৎকর্ষ;
- উন্নতি;
- শ্রীবৃদ্ধি;
- সমৃদ্ধি।

• সুতরাং 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ “উৎকর্ষ”।

অন্যদিকে,
• 'উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ - অপকর্ষ।
• উৎকর্ষতা ও অপকর্ষতা শব্দদুটি প্রত্যয়জনিত অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২২৭.
Hygiene শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পরিষ্কার
  2. খ) পরিচ্ছন্ন
  3. গ) স্বাস্থ্যবিদ্যা 
  4. ঘ) জীবাণুমুক্ত
ব্যাখ্যা
'Hygiene' শব্দের পারিভাষিক শব্দ - স্বাস্থ্যবিদ্যা 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫,২২৮.
"পান করার ইচ্ছা" এর বাক্য সংকোচন কোনটি?
  1. পেয়
  2. পিপাসা
  3. চিক্ষমিষা
  4. ক্ষুধা
ব্যাখ্যা
"পান করার ইচ্ছা" এর বাক্য সংকোচন - পিপাসা।

অন্যদিকে,
- 'পান করার যোগ্য' এর এক কথায় প্রকাশ - পেয়।
- 'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - চিক্ষমিষা।
- 'খাইবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ক্ষুধা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,২২৯.
'সঞ্চয়ের প্রবৃত্তি' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) গাছপাথর
  2. খ) নগদ নারায়ণ
  3. গ) পই পই করে
  4. ঘ) নিরানব্বুইয়ের ধাক্কা
ব্যাখ্যা
'নিরানব্বুইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ= 'সঞ্চয়ের প্রবৃত্তি'

অন্যদিকে, 
পই পই করে = বার বার স্মরণ করিয়ে দেয়া।
নগদ নারায়ণ = নগদ অর্থ 
গাছপাথর = হিসাবনিকাশ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৩০.
'মোড়ক এবং মড়ক' শব্দের অর্থ যথাক্রমে - 
  1. মহামারী-ভূমিকা
  2. আচ্ছাদন-প্রতিনিধি
  3. প্রতিনিধি-মহামারী
  4. আচ্ছাদন-মহামারী
ব্যাখ্যা

• 'মোড়ক' শব্দের অর্থ - আচ্ছাদন।
• 'মড়ক' শব্দের অর্থ - মহামারী।

অন্যদিকে,
মুখ - বদন। 
মুক - বোবা। 

মুখপত্র - ভূমিকা।  
মুখপাত্র - প্রতিনিধি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

৫,২৩১.
Deed of gift এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) ঋণপত্র
  2. খ) দানপত্র
  3. গ) সম্মতিপত্র
  4. ঘ) চুক্তিপত্র
ব্যাখ্যা
Deed of gift এর বাংলা পারিভাষিক শব্দ= দানপত্র 

অন্যদিকে, 
Deed of debt = ঋণপত্র 
Deed of consent = সম্মতিপত্র
Deed of Agreement = চুক্তিপত্র 
Deed of lease = পাট্টা। 
Deed of sale = বিক্রয় পত্র। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৫,২৩২.
নিচের কোনটি 'কোকিল' এর সমার্থক নয়?
  1. ক) পিক
  2. খ) বসন্তী
  3. গ) পয়োধি
  4. ঘ) মধুবন
ব্যাখ্যা
পয়োধি হচ্ছে- সমুদ্র শব্দের সমার্থক। 
তাছাড়া, পিক, বসন্তী, মধুবন হলো- কোকিল শব্দের সমার্থক।

কোকিল শব্দের আরো কিছু সমার্থক শব্দ:  
- অন্যপুষ্ট
- কলকন্ঠ
- পরপুষ্ট
- বসন্তদূত
- মধুসখা
- মধুস্বর
- কাকপুষ্ট
- কাকপুচ্ছ
- বসন্তসখা 
- পরভৃত ইত্যাদি।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৩৩.
‘তাসের ঘর’- এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ক) শরতের শিশির
  2. খ) বিষবৃক্ষ
  3. গ) রাশভারী
  4. ঘ) ভরাডুবি
ব্যাখ্যা

'তাসের ঘর'-এর অর্থ 'ক্ষণস্থায়ী ।
শরতের শিশির- ক্ষণস্থায়ী।
রাশভারী- গম্ভীর প্রকৃতি।
বিষবৃক্ষ- অনিষ্টকারী।
ভরাডুবি- সর্বনাশ।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,২৩৪.
'খণ্ড প্রলয়' বাগ্‌ধারা অর্থ -
  1. তীব্র জ্বালা
  2. অসাবধান
  3. ভীষণ ব্যাপার
  4. আশায় নৈরাশ্য
ব্যাখ্যা
• 'খণ্ড প্রলয়' বাগ্‌ধারা অর্থ - তুমুল কাণ্ড, ভীষণ ব্যাপার

অন্যদিকে,
কুলকাঠের আগুন - তীব্র জ্বালা।
কাছা ঢিলা - অসাবধান।
গুড়ে বালি - আশায় নৈরাশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫,২৩৫.
‘বচনে কুশল’ এক কথায়-
  1. ক) বাগ্মী
  2. খ) বাচাল
  3. গ) বচসা
  4. ঘ) বক্ষ্যমাণ
ব্যাখ্যা
• ‘বচনে কুশল’ এক কথায় - বাগ্মী

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
বাক্যের দ্বারা কৃতকলহ - বচসা
বেশি কথা বলে যে - বাচাল
বলা হতে যাচ্ছে বা হবে - বক্ষ্যমাণ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৩৬.
'গহন' শব্দের সমার্থক শব্দ -
  1. অনুসন্ধান
  2. কিনারা
  3. গভীর
  4. অন্বেষণ
ব্যাখ্যা
'গভীর' শব্দের সমার্থক শব্দ:
- অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়।

অন্যদিকে,
'খোঁজ' শব্দের সমার্থক শব্দ:
- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ।

‘কূল’ শব্দের সমার্থক শব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫,২৩৭.
'নীপ' শব্দের অর্থ কোনটি?
  1. কেয়া
  2. টগর
  3. কদম
  4. শিউলি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- নীপ (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় - √নী+প। 
অর্থ -
- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালে ফোটে এমন অদংখ্য পুষ্পমঞ্জরি সংবলিত গোলাকার, সাদাটে হলুদাভ মৃদুগন্ধ ফুল, 
- কদমফুল বা তার গাছ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫,২৩৮.
Rudimentary শব্দটির অর্থ কি?
  1. বিরক্তিবোন
  2. হাস্যকর
  3. প্রাথমিক
  4. স্বল্পভাষী
ব্যাখ্যা
• Rudimentary শব্দটির অর্থ: 
- প্রথম; প্রাথমিক; মৌলিক। 
-------------- 
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Ethics এর বাংলা পরিভাষা- 'নীতিবিদ্যা'। 
Good manners এর বাংলা পরিভাষা- 'সদাচার'।  
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto শব্দের বাংলা পারিভাষা - - ইশতেহার।
Manuscript শব্দের বাংলা পারিভাষা - - পাণ্ডুলিপি।
‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা - বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
৫,২৩৯.
“কৃশ” শব্দের বিপরীত শব্দ কী?
  1. সরু
  2. স্থূল
  3. হর্ষ
  4. ভঙ্গুর 
ব্যাখ্যা

• ‘কৃশ’ এর বিপরীত অর্থ হলো- 'স্থূল'। 
-------------------------------
• বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ:
- যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে।

- “কৃশ” অর্থ হচ্ছে খুব পাতলা বা দুর্বল দেহযুক্ত।
- এর বিপরীত অর্থ “স্থূল”, যা মোটা বা পূর্ণাঙ্গ দেহ বোঝায়।
- কৃশ — স্থূল।
------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুগ্রহ — নিগ্রহ,
সরু — মোটা,
বিষাদ — আনন্দ / হর্ষ,
ভঙ্গুর — মজবুত, 

অনুসন্ধান — উপেক্ষা,
কৃপণ — বদান্য,
বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বৃত্ত,
বীর — ভীরু,
সংশয় — প্রত্যয়,
উর্বর — ঊষর / অনুর্বর,
বিরত — উদ্যত / রত / নিরত,
যুদ্ধ — শান্তি,
আবাহন — বিসর্জন,
কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক,
আকস্মিক — চিরন্তন,
চঞ্চল — স্থির / নিশ্চল / অবিচল,
অলস — পরিশ্রমী,
ক্ষীয়মান — বর্ধমান,
সৌম্য — উগ্র / করাল,
পরাস্ত — জয়ী,
কপট — সরল / অকপট,
অসীম — সসীম,
মায়া — নির্মমতা,
অনুরাগ — বিরাগ,
ভূত — ভবিষ্যৎ,
প্রাচীন — নবীন / নব্য / অর্বাচীন,
বিনীত — উদ্ধত / দুর্বিনীত,
ধ্বনি — প্রতিধ্বনি,
সরল — কুটিল / জটিল / গরল,
অমৃত — গরল,
আবির্ভাব — তিরোভাব,
জঙ্গম — স্থাবর,
নশ্বর — অবিনশ্বর,
সুন্দর — কুৎসিত,
আপদ — সম্পদ,
আকাশ — পাতাল,
নির্মল — পঙ্কিল / মলিন,
প্রসারণ — সংকোচন,
প্রসন্ন — বিষণ্ণ,

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়ৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২৪০.
'অগ্নি' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) অনল
  2. খ) বহ্নি
  3. গ) পাবক
  4. ঘ) মিহির
ব্যাখ্যা

পাবক (বিশেষ্য) - বহ্নি, অগ্নি; অনল
মিহির (বিশেষ্য) - সূর্য; ভাস্কর; রবি; তপন


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৫,২৪১.
'গৌরচন্দ্রিকা' শব্দটির 'গৌর' শব্দের অর্থ- 
  1. ভুমিকা
  2. হিসাব
  3. বিস্ময়
  4. উজ্জ্বল বর্ণযুক্ত
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গৌর' বলতে বোঝায়- উজ্জ্বল বর্ণযুক্ত।



উল্লেখ্য,
'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ - ভুমিকা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫,২৪২.
'Up-to-date' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) নিবন্ধন
  2. খ) নথিভুক্তি
  3. গ) হালনাগাদ
  4. ঘ) দাখিল
ব্যাখ্যা
Up-to-date = হালনাগাদ।
Filing = নথিভুক্তি, নথিভুক্তকরণ। 
Surrender = সমর্পণ; ত্যাগ, ইস্তফা। 
Submission = পেশ, দাখিল। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫,২৪৩.
'প্রতিসংহার' শব্দটির অর্থ হচ্ছে -
  1. ভ্রমণ
  2. ছাপ
  3. সংবরণ
  4. অপূর্ব
ব্যাখ্যা
• প্রতিসংহার - (বিশেষ্য ) - সংবরণ, নিবারণ, দমন, নিবর্তন।

- অন্যান্য অপশন গুলি - 

• ছাপ শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন।
• ভ্রমণ শব্দটির অর্থ হচ্ছে গমন।
• অপূর্ব শব্দটির অর্থ হচ্ছে অনবদ্য।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২৪৪.
‘চোখ রাখা’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. কুনজর দেওয়া
  2. তত্ত্বাবধান করা
  3. চোখ বুলানো
  4. সব দিকে দৃষ্টি আছে এমন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘চোখ রাখা’ শব্দটি- তত্ত্বাবধান করা, সতর্ক থাকা এবং মনোযোগী হওয়া অর্থ প্রকাশ করে।

অন্যদিকে,
• ‘চোখ দেওয়া’ শব্দটি - ঈর্ষার দৃষ্টিতে তাকানো, কুনজর দেওয়া অর্থ প্রকাশ করে।
• ‘চোখ বুলানো’ শব্দটি -  মনোযোগ না দিয়ে দ্রুত পড়া অর্থ প্রকাশ করে।
• ‘চোখল’ শব্দটি - চোখবিশিষ্ট, সব দিকে দৃষ্টি আছে এমন, চৌকশ ও চটপটে অর্থ প্রকাশ করে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,২৪৫.
'তমদ্দুন' শব্দের অর্থ কোনটি?
  1. সন্ধান
  2. খ্যাতি
  3. আধুনিক
  4. সংস্কৃতি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'তমদ্দুন' এর অর্থ — 'সংস্কৃতি'।

অন্যদিকে,
• 'খ্যাতি' এর প্রতিশব্দ: সুবাদ,
• 'সন্ধান' এর প্রতিশব্দ: অন্বেষা,
• 'নতুন' শব্দের প্রতিশব্দ: আধুনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২৪৬.
কোনটি আগুনের সমার্থক শব্দ নয়?
  1. ক) সর্বভুক
  2. খ) অনিল
  3. গ) পাবক
  4. ঘ) অনিলসখ
ব্যাখ্যা
'অনিল' = 'বাতাস' এর সমার্থক শব্দ। 

আগুন শব্দের সমার্থক শব্দ অনল, বহ্নি, অগ্নি, পাবক, বহ্নি, হুতাশন, বৈশ্বানর, কৃশানু, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, পিঙ্গল, বিশ্বপা, হিমারাতি, দহন, বৈশ্বানর, অনিলসখ, সপ্তাংশু, সর্বভূক, সর্বশুচি।


উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,২৪৭.
নিচের কোন শব্দজোড়টি সমার্থক নয়?
  1. আবৃত - আচ্ছাদিত
  2. দীপ - দ্যুতি
  3. খরা - রৌদ্র
  4. তোড়া - গুচ্ছ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে,
শব্দজোড় সমার্থক নয়: দীপ - দ্যুতি।

’দীপ’ শব্দের অর্থ: প্রদীপ।
’ দ্যুতি’ শব্দের অর্থ: আলো, কিরণ, জ্যোতি দীপ্তি।

অন্যদিকে,
’তোড়া’ শব্দের সমার্থক শব্দ: গোছা, স্তবক (ফুলের তোড়া)। 
’আবৃত’ শব্দের সমার্থক শব্দ: আচ্ছাদিত।
’খরা’ শব্দের সমার্থক শব্দ: অনাবৃষ্টি। রৌদ্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,২৪৮.
‘উপর্যুক্ত’ শব্দের অর্থ কী?
  1. উপযুক্ত
  2. উপরের
  3. উপরে উল্লিখিত
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• উপর্যুক্ত (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে উপোর্‌জুক্‌তো।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে উপরি + উক্ত।
- এর অর্থ হচ্ছে পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫,২৪৯.
'নিজের চরকায় তেল দেয়া' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. নিজেই নিজের গুণগান করা
  2. স্বার্থসিদ্ধির ব্যবস্থা
  3. কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া
  4. নিজের কাজে মনোযোগী হওয়া
ব্যাখ্যা
• 'নিজের চরকায় তেল দেয়া' প্রবাদ প্রবচনের অর্থ - নিজের কাজে মনোযোগী হওয়া

অন্যদিকে,
- 'মাছের তেলে মাছ ভাজা' প্রবাদ প্রবচনের অর্থ - কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া।
- 'নিজের কোলে ঝোল টানা' প্রবাদ প্রবচনের অর্থ - স্বার্থসিদ্ধির ব্যবস্থা।
- 'নিজের ঢাক নিজে পেটানো' প্রবাদ প্রবচনের অর্থ - নিজেই নিজের গুণগান করা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৫০.
"একই গুরুর শিষ্য" এর এক কথায় প্রকাশ–
  1. সহপাঠী
  2. সমবয়সী
  3. সতীর্থ
  4. সহচর
ব্যাখ্যা
• "একই গুরুর শিষ্য" এর এক কথায় প্রকাশ– সতীর্থ।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৫১.
'প্রতিকার করার ইচ্ছা' এক কথায় কী বলে?
  1. প্রতিকর্ষা
  2. অনুচিকীর্ষা
  3. অপচিকীর্ষা
  4. প্রতিচিকীর্ষা
ব্যাখ্যা
• 'প্রতিকার করার ইচ্ছা' এক কথায় বলে - প্রতিচিকীর্ষা। 

অন্যদিকে, 
• অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা। 
• অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৫২.
'Criminology' এর বাংলা পরিভাষা -
  1. দণ্ডপ্রণালী
  2. ফৌজদারি মামলা
  3. দুষ্ক্রিয়াবিদ্যা
  4. আদালতি বিজ্ঞান
ব্যাখ্যা
• 'Criminology' এর বাংলা পরিভাষা — 'দুষ্ক্রিয়াবিদ্যা'।

অন্যদিকে,
• Criminal procedure- দণ্ডপ্রণালী;
• Criminal prosecution - ফৌজদারি মামলা ;
• Forensic Science - আদালতি বিজ্ঞান/ বিচারসহায়ক বিজ্ঞান।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৫,২৫৩.
বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কী বলে?
  1. ক) বর্ণ
  2. খ) বর্গ
  3. গ) পদ
  4. ঘ) শব্দ
ব্যাখ্যা

বাক্যের বর্গ: বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। বর্গকে বলা যায় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই পরে বর্গ বসায়।
যেমন,
মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল-বাসে উঠে পড়ল।

- এই বাক্যে 'মালা ও মায়া', 'খুব সকালে', 'বাড়ির সামনে থাকা', 'স্কুল-বাসে', 'উঠে পড়ল' প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৫,২৫৪.
'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ - 
  1. স্বেচ্ছাচারী
  2. দুর্বল
  3. দুর্লভ বস্তু
  4. অপদার্থ
ব্যাখ্যা

• 'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ - স্বেচ্ছাচারী

অন্যদিকে,
ডুমুরের ফুল - দুর্লভ বস্তু।
অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
উনপাঁজুরে - দুর্বল।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,২৫৫.
'Attestation' শব্দের পারিভাষিক রূপ-
  1. ক) সত্যায়িত করা
  2. খ) লিপিবদ্ধকরণ
  3. গ) প্রত্যয়ন
  4. ঘ) জারিকরণ
ব্যাখ্যা
'Attestation' শব্দের অর্থ প্রত্যয়ন বা প্রতিপাদন৷ বা কোন কিছু সত্য বা আসল বলে ঘোষণাকরণ। এটি বিশেষ্য পদ। এর ক্রিয়ারূপ হলো 'Attest' যার অর্থ প্রত্যয়ন করা। (সূত্রঃ বাংলা একাডেমি ইংলিশ → বাংলা অভিধান)
৫,২৫৬.
Honorary শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. ক) অনশন
  2. খ) স্নাতক
  3. গ) অবৈতনিক
  4. ঘ) জিম্মি
ব্যাখ্যা
Honorary শব্দের বাংলা প্রতিশব্দ অবৈতনিক।
অনশন ধর্মঘট - hunger-strike
স্নাতক - Graduate
জিম্মি - Hostage
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমির অভিধান।
৫,২৫৭.
'তন্তু থেকে জাত' এর এক কথায় প্রকাশ কী?
  1. তবলচি
  2. তনিমা
  3. তন্তুজ
  4. তেহাই
ব্যাখ্যা
• 'তন্তু থেকে জাত' এর এক কথায় প্রকাশ - তন্তুজ

অন্যদিকে,
- 'তিন ভাগের এক ভাগ' এর এক কথায় প্রকাশ - তেহাই।
- 'তনুর ভাব' এর এক কথায় প্রকাশ - তনিমা।
- 'তবলায় নিপুণ' এর এক কথায় প্রকাশ - তবলচি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৫৮.
সূর্য এর সমার্থক প্রতিশব্দ--
  1. ক) হিরণ
  2. খ) দ্যুলোক
  3. গ) মার্তণ্ড
  4. ঘ) ধরিত্রী
ব্যাখ্যা
সূর্য শব্দের সমার্থক শব্দ মিহির, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, বিভাকর দিবাবসু, অরুণ, দ্যুমণি, প্রভাকর ইত্যাদি৷
হিরণ - স্বর্ণ, হেম, সুবর্ণ।
দ্যু, দ্যুলোক - স্বর্গ, আকাশ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান
৫,২৫৯.
'ঢেউ' এর সমার্থক শব্দ- 
  1. ঝটিকা
  2. লহর
  3. সরোবর
  4. চপল
ব্যাখ্যা

'ঢেউ' এর সমার্থক শব্দ:
- ঊর্মি, তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে,
- 'ঝটিকা' হচ্ছে ঝড় শব্দের সমার্থক শব্দ। 
- 'সরোবর' হচ্ছে ‘জলাশয়’ শব্দের সমার্থক শব্দ। 
- 'চপল' চঞ্চল শব্দের প্রতিশব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,২৬০.
"অধিবিন্না" শব্দটি দিয়ে কী বোঝায়?
  1. যে যে নারীর স্বামী বিদেশ থাকে
  2. যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে
  3. যে পুরুষের বউ বিদেশ থাকে
  4. যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা 
ব্যাখ্যা

• 'যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে' এর এক কথায় প্রকাশ - অধিবিন্না

অন্যদিকে,
যে যে নারীর স্বামী বিদেশ থাকে - প্রোষিতভর্তৃকা
যে পুরুষের বউ বিদেশ থাকে - প্রোষিতপত্নীক
যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা - পরভৃতিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২৬১.
'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না' -তাকে এককথায় কী বলে?
  1. পরগাছা
  2. আগাছা
  3. বনস্পতি
  4. বর্ণচোরা
ব্যাখ্যা

• 'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না' -  এর এক কথায় প্রকাশ - বনস্পতি

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বনস্পতি' শব্দের অর্থ- যে গাছে ফুল দেখা যায়না কিন্তু ফল ধরে।

গাছসংক্রান্ত কিছু এক কথায় প্রকাশ:
ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
- যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
- যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫,২৬২.
'পর্বত' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. মহীধর
  2. শৈল
  3. অদ্রি
  4. পাথার
ব্যাখ্যা
• 'পর্বত' শব্দের প্রতিশব্দ শব্দ নয় = পাথার।
'সমুদ্র' এর প্রতিশব্দ - পাথার। 
-------------- 
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।
---------------
অন্যদিকে,
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
- বরুণ, পাথার, রত্নাকর, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৬৩.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বৃক্ষ'
  1. অরবিন্দ
  2. পাদপ
  3. কমল
  4. সরোজ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,২৬৪.
'কলেবর' শব্দের সমার্থক শব্দ কী?
  1. শরীর
  2. তেজ
  3. ষণ্ডা
  4. শক্তি
ব্যাখ্যা
'শরীর' শব্দের সমার্থক শব্দ:
- দেহ, অঙ্গ, গাত্র, গা, তনু, বন্ধু, গতর, কলেবর

অন্যদিকে,
'শক্তি' শব্দের সমার্থক শব্দ:
- ক্ষমতা, বল, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি, তেজ

'ষণ্ডা' শব্দের সমার্থক শব্দ:
- বলবান, বলিষ্ঠ, কাণ্ডজ্ঞানহীন, গুন্ডা, গোঁয়ার, পালোয়ান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৬৫.
'আদ্যোপান্ত' শব্দের অর্থ কী?
  1. অতি পুরাতন
  2. প্রাথমিক
  3. অবিমিশ্র
  4. আগাগোড়া
ব্যাখ্যা
• 'আদ্যোপান্ত'
- ক্রিয়া বিশেষণ।
- সংস্কৃত শব্দ।
- উচ্চারণ: আদ্‌দোপান্‌তো।
- প্রকৃতি প্রত্যয়: আদ্য + উপান্ত।
অর্থ:
- প্রথম থেকে শেষ পর্যন্ত।
- আগাগোড়া

অন্যদিকে,
- 'প্রাথমিক' শব্দের অর্থ - প্রারম্ভিক।
- 'অবিমিশ্র' শব্দের অর্থ - খাঁটি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২৬৬.
‘শাপে বর’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ভীষণ বিপদ
  2. সৌভাগ্য লাভ
  3. অনিষ্টে ইষ্ট লাভ
  4. চির অশান্তি
ব্যাখ্যা
• ‘শাপে বর’ বাগ্‌ধারার অর্থ - অনিষ্টে ইষ্ট লাভ।

অন্যদিকে,
- ‘অকূল পাথার’ অর্থ - ভীষণ বিপদ।
• ‘কপাল ফেরা’ অর্থ - সৌভাগ্য লাভ।
• ‘রাবণের চিতা’ অর্থ - চির অশান্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৬৭.
'ধেনো হাটে ওল নামানো' প্রবাদ প্রবচনটির অর্থ -
  1. অপ্রাসঙ্গিক কাজ করা
  2. অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই
  3. সব কিছুকে তুচ্ছ ভাবা
  4. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
ব্যাখ্যা
• 'ধান ভানতে শিবের-গীত্র/ধেনো হাটে ওল নামানো' প্রবাদ প্রবচনটির অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা

অন্যদিকে,
- 'ধর্মের কল বাতাসে নড়ে' প্রবাদ প্রবচনটির অর্থ - অধর্ম/অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই।
- 'ধরাকে সরা জ্ঞান' প্রবাদ প্রবচনটির অর্থ - সব কিছুকে তুচ্ছ ভাবা।
- 'ধারে না হলে ভারে কাটে' প্রবাদ প্রবচনটির অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৬৮.
'অশ্বের চালক'- এককথায় কী হবে?
  1. জকি
  2. সারথি
  3. সাদি
  4. ঘটক
ব্যাখ্যা
• 'অশ্বের চালক' এর বাক্য সংকোচন - সারথি।

‘অশ্বের চালক’-এর জন্য বাংলায় যথার্থ বাক্য সংকোচন  হলো — সারথি, কারণ এটি ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপটে ঘোড়া বা রথের চালককে বোঝায়।
বাংলা সাহিত্যে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘অশ্বের চালক’ বোঝাতে সারথি শব্দটি সবচেয়ে উপযুক্ত।

• ভাষা শিক্ষা- (ড. হায়াৎ মামুদ) এর বই অনুসারে,



• সংসদ বাংলা অভিধান এবং আধুনিক বাংলা অভিধান অনুসারে,


• ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে,



• সংসদ বাংলা অভিধান অনুসারে,


• ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে,



অপশনগুলোর অর্থ:

• জকি ইংরেজি শব্দ jockey থেকে এসেছে, যার অর্থ ঘোড়দৌড়ের পেশাদার ঘোড়সওয়ার।
• সারথি - রথ/অশ্ব চালায় যে; রথচালক।
• সাদি - অশ্ব বা গজ বা রথে আরোহণকারী।
• ঘটক শব্দটির অর্থ - মধ্যস্থতাকারী বা বিবাহের সম্বন্ধকারী।

সুতরাং,
বাক্য সংকোচনের নিয়ম অনুসারে বাংলা ভাষায় 'অশ্বের চালক' = সারথি সবচেয়ে যথার্থ।

উৎস: Accessible Dictionary; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৫,২৬৯.
'অসম্ভব ব্যাপার' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়নি?
  1. খামকাজ
  2. কুমিরের সন্নিপাত
  3. ব্যাঙের সর্দি
  4. কাঁঠালের আমসত্ব
ব্যাখ্যা
• 'অসম্ভব ব্যাপার' অর্থে খামকাজ বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়নি।
• 'খামকাজ' বাগ্‌ধারার অর্থ - ভুলকাজ।

তাছাড়া,
- ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।
- 'কাঁঠালের আমসত্ব' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।
- 'কুমিরের সন্নিপাত' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৭০.
'আগুন' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কৃশানু
  2. অংশু
  3. পাবক
  4. শিখা
ব্যাখ্যা
• 'আগুন' এর সমার্থক শব্দ নয়- অংশু।

• অংশু(বিশেষ্য পদ), 
অর্থ: কিরণ, দীপ্তি, রশ্মি।

'আগুন' এর সমার্থক শব্দ:
অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

অন্যদকে,
-------------
• 'কিরণ' এর সমার্থক শব্দ:
প্রভা, আলো, বিভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,২৭১.
'শর্বরী' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. নারী
  2. রাত্রি
  3. নদী
  4. কন্যা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ - রাত্রি।

• 'রাত্রি' এর কিছু সমার্থক শব্দ:
- নিশি, নিশা, নিশীথ, রাত, রাতি, রজনী, যামিনী, যামবতী, যামী, যামিকা, নিশীথিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তারকিণী, শর্বরী, বিভবরী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২৭২.
"অকাল কুষ্মাণ্ড" - এর 'কুষ্মাণ্ড' বলতে কী বোঝায়?
  1. অপদার্থ
  2. নিষ্ফল
  3. গর্ভাশয় 
  4. দুর্বল
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
"অকাল কুষ্মাণ্ড" - এর 'কুষ্মাণ্ড' বলতে বোঝায়- গর্ভাশয়।

উল্লেখ্য,
"অকাল কুষ্মাণ্ড" বাগধারার অর্থ অপদার্থ,অকেজো।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।

৫,২৭৩.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মার্তণ্ড
  2. ভাস্কর
  3. অংশুমান
  4. ক্ষণপ্রভা
ব্যাখ্যা
• ক্ষণপ্রভা। 
- বিশেষ্য পদ।
অর্থ:
- বিদ্যুৎ; বিজলি।

-----------------
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, দিনপতি, ভানু, আদিত্য, মার্তণ্ড, অংশুমালী, দিননাথ, উষাপতি, চিত্রভানু, দিনকর, দিবাবসু, বিভাবসু, বিভাকর পূষণ, অংশুমান, মিহির, অরুণ।

• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ চপলা, চঞ্চলা, অশনি, ক্ষণপ্রভা, অণুপ্রভা, সৌদামিনী, দামিনী, বিজলি, শম্পা, অনুন্না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৫,২৭৪.
‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিজ্ঞাপন
  2. বিজ্ঞপ্তি
  3. বিজ্ঞপ্তি ফলক
  4. প্রজ্ঞাপন
ব্যাখ্যা
• ‘Notification’ এর বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপন।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ হলো:
• Announcement - ঘোষণা।
• Advertisement - বিজ্ঞাপন।
• Notice - বিজ্ঞপ্তি।
• Notify - প্রজ্ঞাপিত করা।
• Commandment - ঐশ্বিক আদেশ।
• Declaration - ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন।
• Navigator - নাবিক।
• Negotiation - আলাপ আলোচনা, কথাবার্তা।
• N.B (Nota Bene)- লক্ষ্মনীয়।
• Nominal - নামমাত্র।
• Non- alignment - জোট নিরপেক্ষতা।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,২৭৫.
শম্বর শব্দের অর্থ কি?
  1. ক) ব্যাঘ্র
  2. খ) জলহস্তী
  3. গ) হরিণ
  4. ঘ) সিংহ
ব্যাখ্যা

শম্বর শব্দের অর্থ হরিণ । 
- হরিণ এর সমার্থক শব্দ গুলো হলো: শম্বর, মৃগ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য, সারঙ্গ, এণ ।
- সিংহ শব্দের সমার্থক শব্দগুলো:পশুরাজ,কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হর্যক্ষ, মৃগপতি, হরি ।
- বাঘের সমার্থক শব্দ- ব্যাঘ্র, শের, শার্দুল, দ্বীপী, বাঘ, গুহাশয়, হিংস্র পুরূষ।

উৎস : ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ), বাংলা একাডেমি অভিধান। 

৫,২৭৬.
'তিনটি নদীর মিলনস্থল' -এক কথায় কী হবে ?
  1.  তিন মোহনা
  2.  ত্রয়ী
  3. ত্রিমোহনা
  4. তেমোহনা
ব্যাখ্যা

• 'তিনটি নদীর মিলনস্থল - তেমোহনা।



কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫,২৭৭.
অনুবাদ কোনটির সহায়ক?
  1. ক) ভাষার উন্নতি
  2. খ) জ্ঞান চর্চার
  3. গ) ভাষার শৃঙ্খলার
  4. ঘ) কাব্য রচনার
ব্যাখ্যা
- Translation-এর পারিভাষিক শব্দ হলো অনুবাদ।
- অনুবাদ হলো 'জ্ঞান চর্চার'সহায়ক।
- এর বাংলা অর্থ তরজমা, ভাষাস্তর, পুনঃপুন কথন প্রভৃতি।
- কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করাকে অনুবাদ বলা হয়।

- তাই অনুবাদ হলো মূলত রূপান্তর। যেকোনো রচনায় বক্তব্যের বিষয়কে পরিবর্তন না করে ভাষাগত পরিবর্তন করাকে বলা হয় অনুবাদ।
- তবে এটি আসলে সম্ভব নয়। কারণ প্রত্যেক ভাষার শব্দ ও প্রকাশ অনুভূতির মধ্যে কিছুটা স্বাতন্ত্র্য থাকে, যা অনুবাদের সময় কিছুটা হলেও ভিন্নতা এনে দেয়।
- ইংরেজিতে you শব্দের অর্থ তুমি। সুতরাং 'You are my teacher.' বলতে 'তুমি আমার শিক্ষক' বললে যথার্থ হবে না।
- অনুবাদ করতে হবে : আপনি · আমার শিক্ষক 'অনু' ও 'বাদ' শব্দের সমন্বয়ে 'অনুবাদ' শব্দ গঠিত।
- অতএব 'অনুবাদ' শব্দের আক্ষরিক অর্থ অনুরূপ বক্তব্য, অর্থাৎ যেটি অনুবাদ করা হচ্ছে সেটির অনুরূপ ভাবের বা বাদ-এর প্রতিফলন ঘটানোই হলো অনুবাদ।
- সে হিসেবে কোনো বক্তব্য বা রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করাকে অনুবাদ বলা হয়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫,২৭৮.
'নিভৃত ও নিবৃত্ত' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. একাকী ও গুপ্ত
  2. নিযুক্ত ও বিরত
  3. গোপন ও বিরত
  4. নিযুক্ত ও গোপন
ব্যাখ্যা
• 'নিভৃত' শব্দের অর্থ - গোপন। 
• নিবৃত্ত শব্দের অর্থ - বিরত

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো- 
• নাড়ি - ধমনী। 
• নারী - স্ত্রীলোক। 
• নারি - পারি না (কবিতায়)। 

• নিরত - নিযুক্ত। 
• নীরত - বিরত। 

• নিঃসঙ্গ - একাকী। 
• নিঃসংজ্ঞ - সংজ্ঞাহীন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৭৯.
“ঢাক ঢাক গুড় গুড়” বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. হঠাৎ কোনো কিছু করা 
  2. গোপন রাখার চেষ্টা করা
  3. চুপচাপ কিছু করার চেষ্টা করা
  4. দ্রুত কাজ করা
ব্যাখ্যা

- “ঢাক ঢাক গুড় গুড়” বলতে বোঝায়- কেউ কোনো বিষয় লুকিয়ে রাখার বা গোপন করার চেষ্টা করছে।
 -------------------------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা-
- শিবরাত্রির সলতে = একমাত্র সন্তান; 
- শিরে সংক্রান্তি = বিপদ মাথার ওপর;
- শরতের শিশির = সুসময়ের বন্ধু;
- শত্রুর মুখে ছাই = কুদৃষ্টি এড়ানো;
- শ্রীঘর = কারাগার;
- কেঁচো খুড়তে সাপ = বিপদজনক পরিস্থিতি;
- কেউ কেটা = গণ্যমান্য;
- গা ঢাকা দেওয়া = আত্মগোপন;
- গায়ে কাঁটা দেওয়া = রোমাঞ্চিত হওয়া;
- গায়ে ফুঁ দিয়ে বেড়ানো = কোনো দায়িত্ব গ্রহণ না করা; 
- অক্কা পাওয়া = মারা যাওয়া;
- আদায় কাঁচকলায় = ঘোর শত্রুতা;
- কংস মামা = নির্মম আত্মীয়;
- কাঁচা হাত = অপটু; 
- চক্ষুদান করা = চুরি করা;
- জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো;
- ঝড়ো কাক = বিপর্যস্ত;
- টাকার কুমির = ধনী ব্যক্তি;
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু; 
- ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা;
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, অকেজো;
- আকাশ কুসুম = অসম্ভব কল্পনা;
- ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য;
- উড়নচন্ডী = অমিতব্যয়ী;
- এলোপাতাড়ি = বিশৃঙ্খলা;
- খাল কেটে কুমির আনা = বিপদ ডেকে আনা;
- ঢাক ঢাক গুড় গুড় = গোপন রাখার চেষ্টা;
- তাসের ঘর = ক্ষণস্থায়ী;
- থ বনে যাওয়া = স্তম্ভিত হওয়া। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

৫,২৮০.
কোনটি 'বিদ্যুৎ' এর সমার্থক নয়?
  1. ক) সৌদামিনী
  2. খ) কাদম্বিনী
  3. গ) শম্পা
  4. ঘ) ক্ষণপ্রভা
ব্যাখ্যা
'কাদম্বিনী' = 'মেঘ' শব্দের সমার্থক শব্দ। 

'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ = তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, অনুভা,  অশনি,  দামিনী, বিজলী, শম্পা। 
'মেঘ' এর অন্যান্য সমার্থক শব্দ হলো = বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫,২৮১.
'জ্ঞেয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. জ্ঞাতব্য
  2. মূর্খ
  3. অবজ্ঞেয়
  4. অজ্ঞেয়
ব্যাখ্যা
• 'জ্ঞেয়' অর্থ - জানার বিষয়; জ্ঞানসাধ্য; জ্ঞাতব্য। 
• 'অজ্ঞেয়' অর্থ - জ্ঞানাতীত; জানা যায় না এমন। 

সুতরাং, 'জ্ঞেয়' শব্দের বিপরীতার্থক শব্দ - অজ্ঞেয়। 

অন্যদিকে, 
• 'জ্ঞানী' বিপরীতার্থক শব্দ - মূর্খ। 
• 'অবজ্ঞেয়' অর্থ - অবজ্ঞার যোগ্য।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৫,২৮২.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সলিল
  2. মরুত
  3. উদধি
  4. পাবক
ব্যাখ্যা

’মরুত’ শব্দের অর্থ-   বায়ু, বাতাস।

অন্যদিকে,
’সলিল’ শব্দের অর্থ-  পানি।
’উদধি ’ শব্দের অর্থ-  মেঘ, সমুদ্র।
'পাবক' শব্দের অর্থ- অগ্নি'। 

এছাড়াও
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৫,২৮৩.
Q. 14-17: বাগধারার অর্থ নির্ণয় করুন :
ব্যাঙের আধুলি -
  1. অসম্ভব ব্যাপার
  2. সামান্য অর্থ
  3. সুসময়ের বন্ধু
  4. প্রাচীন বস্তু
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ - সামান্য অর্থ

অন্যদিকে:
- ব্যাঙের সর্দি - অসম্ভব ব্যাপার।
- দুধের মাছি বাগধারার অর্থ - সুসময়ের বন্ধু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৮৪.
Honorary এর পারিভাষিক শব্দ নিম্নের কোনটি?
  1. সম্মানী
  2. সম্মান
  3. অবৈতনিক
  4. বৃত্তিক
ব্যাখ্যা
Honorary এর পারিভাষিক শব্দ অবৈতনিক, অবৃত্তিক। 

Honorarium - সম্মানী
Horizon - দিগন্ত, ক্ষিতিজ
Horizontal - অনুভূমিক রেখা
Hostage - জিম্মি
Hostile  - বিরোধী, প্রতিকূল।
Humidity - আর্দ্রতা 
Hypocritic - কপট, ভণ্ড 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫,২৮৫.
'Memo' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. মূল্যপত্র
  2. স্মারক
  3. আলোচ্যসূচি
  4. বিক্রয়পত্র
ব্যাখ্যা
• 'Memo' শব্দের পারিভাষিক অর্থ - স্মারক।

কিছু পারিভাষিক শব্দ হলো:
• 'Bill' অর্থ - মূল্যপত্র। 
• 'Bill of sales' অর্থ - বিক্রয়পত্র। 
• ‘Agenda’ অর্থ - আলোচ্যসূচি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা অভিধান।
৫,২৮৬.
'অবজ্ঞায় নাক উঁচু করে যে' এর এক কথায় প্রকাশ -
  1. অন্যমনা
  2. অনূঢ়
  3. অনন্যকর্মা
  4. উন্নাসিক
ব্যাখ্যা
• 'অবজ্ঞায় নাক উঁচু করে যে' এর এক কথায় প্রকাশ - উন্নাসিক

অন্যদিকে,
- 'অন্য কোনো কর্ম নেই যার' এর এক কথায় প্রকাশ - অনন্যকর্মা।
- 'অবিবাহিত ব্যক্তি' এর এক কথায় প্রকাশ - অকৃতদার, অনূঢ়।
- 'অন্য দিকে মন যার' এর এক কথায় প্রকাশ - অন্যমনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৮৭.
'অন্ন' শব্দের দ্বারা 'মিষ্টান্ন' না বুঝিয়ে 'ভাত' বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
  1. অর্থ বদল
  2. অর্থ প্রসার 
  3. অর্থ সংকোচ
  4. অর্থের ভাবার্থ
ব্যাখ্যা

সঠিক উত্তর- গ) অর্থ সংকোচ।
-------------

অর্থসংকোচ: 
অর্থসংকোচের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে। যেমন এক সময়ে 'মৃগ' শব্দের দ্বারা সকল পশুকে বোঝানো হতো । এর উদাহরণ পাওয়া যায়-
'মৃগয়া', 'মৃগরাজ' প্রভৃতি শব্দের অর্থে । শব্দ দুটির অর্থ যথাক্রমে পশুশিকার ও পশুদের রাজা ৷ কিন্তু অর্থ সংকোচনের ফলে 'মৃগ'র অর্থ দাড়িয়েছে কেবল হরিণ।

আবার,
এক সময়ে 'অন্ন' বলতে বোঝানো হতো যে-কোনো খাদ্য (মিষ্টান্ন, পলান্ন) ৷ কিন্তু এখন 'অন্ন' বলতে বোঝানো হয় ভাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৫,২৮৮.
'ছেলেটার পাকা বুদ্ধি'- এখানে 'পাকা' শব্দটি কী নির্দেশ করছে?
  1. চূড়ান্ত 
  2. যথার্থ 
  3. অকালপক্ব 
  4. পরিণত 
ব্যাখ্যা

• পাকা শব্দটি দিয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করা যায়।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পাকা বুদ্ধি ছেলেটার'- এখানে 'পাকা' শব্দটি'- পরিণত বুদ্ধি নির্দেশ করছে।  



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,২৮৯.
'তনু' শব্দের অর্থ কী?
  1. শরীর
  2. তীর
  3. অশ্ব
  4. শৈলগিরি
ব্যাখ্যা

• 'তনু' শব্দের অর্থ - দেহ, শরীর

অন্যদিকে,
'তুরগ' শব্দের অর্থ - তুর গম্+অ] বি. ঘোড়া, অশ্ব
'শৈল' শব্দের অর্থ - শিলাজাত (শৈলগিরি), শিলাসম্বন্ধীয় পর্বতসংক্রান্ত।
'তীর' শব্দের অর্থ - কূল, তট, পাড়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫,২৯০.
‘দিন’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) দেব
  2. খ) দিবা
  3. গ) তনু
  4. ঘ) ধেনু
ব্যাখ্যা
দিন এর সমার্থক শব্দ : 
- দিবা, দিবস, অযামিনী, তমসতাড়িনী, অহন, অহ্ন, ইত্যদি।

অন্যদিকে,
দেব এর সমার্থক : দেবতা, সুর
তনু এর সমার্থক : দেহ, শরীল, গা
ধেনু এর সমার্থক : গরু, গাভী, গো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫,২৯১.
নিবিদ শব্দের অর্থ হলো -
  1. ক) সমাধান
  2. খ) বৈদিক মন্ত্র
  3. গ) পুরাণের গল্প
  4. ঘ) সহায়হীন
ব্যাখ্যা

নিবিদ (বিশেষণ):
অর্থঃ দেবদেবী-সংক্রান্ত অতি প্রাচীন কাব্যবিষয়ক।
সুত্র: বাংলা একাডেমী অভিধান।

৫,২৯২.
'দাড়ি জন্মেনি যার' এর এক কথায় প্রকাশ -
  1. দোফলা
  2. অজাতশ্মশ্রু
  3. দোয়াব
  4. পয়স্বিনী
ব্যাখ্যা
• 'দাড়ি জন্মেনি যার' এর এক কথায় প্রকাশ - অজাতশ্মশ্রু

অন্যদিকে,
দুগ্ধবতী গাভী -পয়স্বিনী।
দুই নদীর মধ্যবর্তী স্থান - দোয়াব।
দু বার ফল ধরে যে গাছে - দোফলা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,২৯৩.
'জন্মেনি যে' এক কথায় কী বলে?
  1. অজন্মা 
  2. আজানু
  3. বেজন্মা
  4. অজ
ব্যাখ্যা

• 'জন্মেনি যে' এক কথায় বলে - অজ।


অন্যদিকে, 
• জানু পর্যন্ত- আজানু।

আবার, 
• 'বেজন্মা' অর্থ - জারজ, গালি। 
• 'অজন্মা' অর্থ-  শস্যাদি উৎপন্ন হয় না এমন অবস্থা, শস্য ফলনের অভাব; দুর্ভিক্ষ, বেজম্মা, জারজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫,২৯৪.
'ইতি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. যবনিকা
  2. সমাপ্তি
  3. সাঙ্গ
  4. সবগুলো সঠিক
ব্যাখ্যা
• 'ইতি'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- শেষ, খতম, অবসান, রফা।
- চিঠির শেষে ব্যবহৃত সমাপ্তিসূচক শব্দ, সমাপ্তি।

• 'যবনিকা'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- রঙ্গমঞ্চের পটাবরণ।
- সমাপ্তি।

• 'সাঙ্গ'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সমাপ্ত,
- সম্পূর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৫,২৯৫.
'বারীশ' শব্দের অর্থ কী?
  1. বৃষ্টি
  2. সমুদ্র
  3. মেঘ
  4. নদী
ব্যাখ্যা
• বারীশ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সাগর,
- সিন্ধু,
- অর্ণব,
- সমুদ্র।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২৯৬.
'Intelligence' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. মেধা
  2. জ্ঞান
  3. বিচক্ষণতা
  4. বুদ্ধি
ব্যাখ্যা
• 'Intelligence' শব্দের বাংলা অর্থ - বুদ্ধি।

অন্যদিকে,
• 'Wisdom' অর্থ - গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা।
• 'Knowledge' অর্থ - জ্ঞান।
• 'Intellect'  অর্থ- মেধা।

উৎস: Accessible Dictionary
৫,২৯৭.
অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-
  1. সমক্ষ
  2. পরোক্ষ  
  3. প্রত্যক্ষ
  4. নিরপেক্ষ
ব্যাখ্যা

• ‘অক্ষির সমীপে’ বাক্য সংকোচন - সমক্ষ।

অন্যদিকে,
• অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
• অক্ষির অগোচরে - পরোক্ষ।
• পক্ষপাতদুষ্ট নয় এমন - নিরপেক্ষ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,২৯৮.
'Lactose' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. আমিষ
  2. স্বেতসার
  3. দইজাতীয়
  4. দুগ্ধশর্করা
ব্যাখ্যা
• 'Lactose' এর বাংলা পরিভাষা - দুগ্ধশর্করা।

আরো কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা:
• 'Deputation' - প্রেষণ।
• 'Morality' - সদাচার।
• 'Deputationist' - প্রতিনিধি।
• 'Certificate' - প্রত্যয়নপত্র।
• 'Circular' - পরিপত্র।
• 'Codicil' - ইচ্ছাপত্রের ক্রোড়পত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,২৯৯.
‘ধুম ও ধূম’ শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. ধৌত ও প্রাচুর্য
  2. ধোয়া ও আধিক্য
  3. প্রাচুর্য ও ধোঁয়া
  4. ধোঁয়া ও তুমুল
ব্যাখ্যা
- ‘ধুম’ শব্দের অর্থ - প্রাচুর্য।
- ‘ধূম’ শব্দের অর্থ - ধোঁয়া।

অন্যদিকে,
- ‘ধোয়া’ শব্দের অর্থ - ধৌত।
- ‘ধোঁয়া’ শব্দের অর্থ - ধূম্র।

- ‘রতি’ শব্দের অর্থ - পরিমাণ।
- ‘রথী’ শব্দের অর্থ - রথের আরোহী।

- ‘শরণ’ শব্দের অর্থ - আশ্রয়।
- ‘স্বরণ’ শব্দের অর্থ - স্মৃতি।

- ‘অবগত’ শব্দের অর্থ - জানা।
- ‘অপগত’ শব্দের অর্থ - দূরীভূত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৩০০.
To err is human-
  1. ক) মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন
  2. খ) মানুষ মরণশীল
  3. গ) মানুষ মাত্রই ভুল করে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
Err অর্থ ভুল করা। সুতরাং To err is human এর অনুবাদ হবে - মানুষ মাত্রই ভুল করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।