ব্যাখ্যা
ঋত্বিক = 'যাজক' এর সমার্থক।
অলক = 'চুল' এর সমার্থক।
লহরী = 'ঢেউ' এর সমার্থক।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪৯ / ৮১ · ৪,৮০১–৪,৯০০ / ৮,১৭১
• 'মনোগত ইচ্ছা' এক কথায় প্রকাশ- ঈপ্সিত।
অন্যদিকে,
• লাভ করা ইচ্ছা - লিপ্সা।
• কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা - জুগুপ্সা।
• পেতে ইচ্ছুক - ঈপ্সু।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'থই পাওয়া' বাগ্ধারার অর্থ - পথ পাওয়া/ অবস্থা নাগালে আসা।
অন্যদিকে,
দহরম মহরম - অন্তরঙ্গতা।
দক্ষিণ হস্ত - প্রধান সহযোগী।
ধর্মপুত্র যুধিষ্ঠির - সত্যবাদিতার ভান করা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়।
অন্যদিকে,
- যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম।
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।
- যা সহজে মরে না - দুর্মর।
উৎস: ভাষা শিক্ষা. ড. হায়াৎ মামদ।
• 'গোকুলের ষাঁড়' বাগ্ধারার অর্থ - স্বেচ্ছাচারী।
অন্যদিকে,
ডুমুরের ফুল - দুর্লভ বস্তু।
আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
উনপাঁজুরে - দুর্বল।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।
অন্যদিকে,
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্নিবার।
অন্যদিকে:
যা দমন করা যায় না - অদম্য।
যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
নষ্ট হওয়াই স্বভাব নয় যার - অবিনশ্বর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• 'গুরুর ভাব' এক কথায় বলে- গরিমা।
অন্যদিকে,
• গোরু রাখার স্থান - গোশাল, গোয়াল।
• গমন করার ইচ্ছা - গন্তকাম।
• 'গরমি' শব্দের অর্থ- গরম, উত্তাপ, গ্রীষ্ম কাল, নিদাঘ, অহংকার; ঔদ্ধত্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'সমুদ্র' এর প্রতিশব্দ নয়- শৈল।
• 'সমুদ্র' এর কিছু প্রতিশব্দ:
বরুণ, পাথার, রত্নাকর, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
------------
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহিধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, ভূভৃৎ, নগ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• "শিক্ষক বললেন, নেই আঁকড়া হওয়া মানুষের জীবনে অনেক সমস্যা ডেকে আনে।" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্ধারার অর্থ- একগুঁয়ে।
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
• 'ফোড়ন দেওয়া' - টিপ্পনি কাটা।
• ’নয়ছয়’ - অপচয়।
• 'গোঁফ খেজুরে' - নিতান্ত অলস।
• ’ধরি মাছ না ছুঁই পানি’ - কৌশলে কার্যোদ্ধার।
• 'অঘাচণ্ডী' - নির্বোধ, মূর্খ, বোকা।
• 'কানকাটা' - নির্লজ্জ, বেহায়া।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
• ’গোরা’ শব্দের অর্থ- ফরসা, শ্বেতাঙ্গ।
- ’গোরা’ শব্দের বিপরীত শব্দ- ’কালা’।
অন্যদিকে,
- ’পাতলা’ শব্দের বিপরীত শব্দ- গাঢ়।
- ’ঠাণ্ডা’ শব্দের বিপরীত শব্দ- গরম।
- ’চাপল’ শব্দের বিপরীত শব্দ- গম্ভীর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, ।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে,
পীত = হরিদ্রাবর্ণ; হলুদ রং; পিঙ্গল, হলদে ইত্যাদি।
ধূসর = পাংশু; ছাই রং; সাদাকালো মিশ্রিত রং; পাংশুটে ইত্যাদি।
আরক্ত = ঈষৎ রক্তবর্ণ; অল্প লাল; রক্তাভ ইত্যাদি।
সুতরাং এখানে প্রদত্ত অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করে, ঈষৎ পাংশুবর্ণ = ধূসর সবচেয়ে বেশি যুক্তিযুক্ত।
উল্লেখ্য, বাংলা একাডেমি অভিধানে 'কয়রা' কোন শব্দের অস্তিত্ব নেই। "কয়ড়া" শব্দটির অর্থ = কড়া; লোহার বেড়ি।
তাছাড়া, ড. হায়াৎ মামুদ - এর ভাষা শিক্ষা বই অনুসারে, ঈষৎ পাণ্ডুবর্ণ = ধূসর।
বাংলা একাডেমির অভিধান অনুসারে, পাণ্ডুবর্ণ = ফ্যাকাশে; পাংশুটে; পাংশুবর্ণবিশিষ্ট।
সুতরাং, এখানে 'ধূসর' সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও ড. হায়াৎ মামুদ - এর ভাষা শিক্ষা বই।
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।
অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'Blockade' এর পারিভাষিক অর্থ হচ্ছে - অবরোধ।
আরো কয়েকটি বাংলা পরিভাষা:
Bribe - উৎকোচ / ঘুষ;
Cop - পুলিশ;
Background - পটভূমি;
Bail - জামিন;
Boycott বর্জন;
Cartoon - ব্যঙ্গচিত্র;
Cease Fire - অস্ত্র সংবরণ;
Covenant - চুক্তিপত্র।
উৎস: অভিগম্য অভিধান; বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
- 'আবির্ভাব' এর বিপরীত শব্দ তিরোধান
- 'অশিষ্ট' এর বিপরীত 'শিষ্ট'
- 'নির্বিশেষ' এর বিপরীত 'বিশেষ'
- 'সরল' এর বিপরীত 'বক্র'
[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দঃ
আবশ্যক - অনাবশ্যক
চতুর - নির্বোধ
তামসিক - রাজসিক
আবির্ভাব - তিরোভাব
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
• 'কাঠের পুতুল' বাগ্ধারার অর্থ- নির্জীব, অসার।
- বাক্যগঠন: রাজা কাঠের পুতুলের মতো সিংহাসনে বসেছিলেন, প্রধানমন্ত্রীই দেশ শাসন করতেন।।
• ’আমড়া কাঠের ঢেঁকি’ বাগ্ধারার অর্থ- অপদার্থ।
• 'ননীর পুতুল' বাগ্ধারার অর্থ- শ্রমবিমুখ।
• ’অন্ধের যষ্ঠি, অন্ধের নড়ি’ বাগ্ধারার অর্থ- একমাত্র অবলম্বন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ গুলো:
- রবি,
- তপন,
- ভানু,
- ভাস্কর,
- আদিত্য,
- সবিতা,
- প্রভাকর,
- দিবাকর,
- বিভাবসু,
- মার্তণ্ড ইত্যাদি।
• ‘কিরণ’ এর সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
• মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া- অনুব্রজন।
• মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া- প্রত্যুৎগমন।
• মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন- উপাবৃত্ত।
• অন্তরে যা দেখার যোগ্য- অন্তরিক্ষ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
ভরাডুবি - সর্বনাশ
মগের মুল্লুক - অরাজক দেশ
পুকুর চুরি - বড় ধরনের চুরি
বালির বাঁধ - অস্থায়ী বস্তু
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
- 'Custom' শব্দের বাংলা পরিভাষা- প্রথা, অভ্যাস, সামাজিক আচার, রীতি, নীতি ইত্যাদি।
অন্যদিকে,
- Act শব্দের বাংলা পরিভাষা আইন।
- Duty শব্দের বাংলা পরিভাষা শুল্ক, দায়িত্ব ইত্যাদি।
- Customs শব্দের অর্থ আমদানি-রপ্তানি শুল্ক, শুল্ক বিভাগ।
উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যষ্টি' শব্দের অর্থ - লাঠি; গাছের ডাল; দণ্ড।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ভাঁড় (বিশেষ্য:
ক্ষুদ্র মাটির ভাণ্ড বা পাত্র; নাপিতের যন্ত্রপাতি রাখবার আধার; বিদূষক; ভাঁড়ামি করা যার কাজ ইত্যাদি।
টাট্টু (বিশেষ্য):
ক্ষুদ্রকায় অশ্ববিশেষ; ছোট ঘোড়া।
অপশনের অন্যান্য গুলো সঠিক।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
• 'Granary' শব্দের বাংলা পরিভাষা - শস্যাগার।
অন্যদিকে,
Gymnasium - ব্যায়ামাগার।
Green room - সাজঘর।
Garage - যানশালা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
• 'খেদ' এর বিপরীতার্থক শব্দ - উল্লাস।
উল্লেখ্য,
'খেদ' শব্দের অর্থ - আক্ষেপ, অনুতাপ।
'হর্ষ' শব্দের অর্থ - আনন্দ, উল্লাস, পুলক, উদ্গম, উদ্ভেদ, শিহরন।
অন্যদিকে,
খুঁত - নিখুঁত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
কিছু সমোচ্চারিত শব্দ:
• ‘কুজন’ শব্দের অর্থ - খারাপ লোক।
• ‘কূজন’ শব্দের অর্থ - পাখির ডাক।
এরূপ কয়েকটি শব্দজোড় হলো:
• ‘জ্যেষ্ঠ’ শব্দের অর্থ - বড়ো।
• ‘জ্যৈষ্ঠ’ শব্দের অর্থ - বাংলা দ্বিতয়ি মাস।
• ‘ডোল’ শব্দের অর্থ - ধান রাখার পাত্র।
• ‘ঢোল’ শব্দের অর্থ - বাদ্যযন্ত্র।
• ‘নিতি’ শব্দের অর্থ - রোজ।
• ‘নীতি’ শব্দের অর্থ - নিয়ম।
• ‘পক্ষ’ শব্দের অর্থ - পাখা।
• ‘পক্ষ্ম’ শব্দের অর্থ - চোখের পাতার লোম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
• 'Transliteration' এর বাংলা পরিভাষা- 'প্রতিবর্ণিকরণ'।
তাছাড়া,
- 'Translator' এর বাংলা পরিভাষা- 'অনুবাদক'
- 'Translated' এর বাংলা পরিভাষা- 'অনূদিত'
- 'Verify' এর বাংলা পরিভাষা- 'প্রতিপাদন করা'
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
• 'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
অন্যদিকে,
গমন করার ইচ্ছা - জিগমিষা।
বিজয় লাভের ইচ্ছা - বিজিগীষা।
জয় করার ইচ্ছা - জিগীষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।