বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৪৪ / ৮১ · ৪,৩০১৪,৪০০ / ৮,১৭১

৪,৩০১.
'অন্তর্বেদনা' অর্থে কোন প্রবাদ প্রবচনটি ব্যবহৃত হয়?
  1. বুকের মাঝে ঢেঁকির পাড়
  2. বোঝার ওপর শাকের আঁটি
  3. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  4. বোকার ফসল পোকায় খায়
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• ’বুকের মাঝে ঢেঁকির পাড়’ প্রবাদ- প্রবচনটির অর্থ- 'অন্তর্বেদনা' 
যেমন: কথাটা শুনেই ভাই আমার কেমন যেন বুকের মাঝে ঢেঁকির পাড় পড়তে শুরু করেছে।

অন্যদিকে,
• ’বোঝার ওপর শাকের আঁটি’ প্রবাদ- প্রবচনটির অর্থ- 'ঝামেলার ওপর ঝামেলা'।
• ’বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবাদ- প্রবচনটির অর্থ- 'বুড়ো বয়সে অপকর্ম করা'।
• ’বোকার ফসল পোকায় খায়’ প্রবাদ- প্রবচনটির অর্থ- 'নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৪,৩০২.
'নলি' অর্থ কি?
  1. ক) নল
  2. খ) লগি-বৈঠা
  3. গ) অনুমতি পত্র
  4. ঘ) দিকনির্দেশক
ব্যাখ্যা
নলি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ। 
- সংস্কৃত শব্দ নল থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
অর্থ: 
- ছোট নল।
- কন্ঠনালি।
- ছোট নলের মতো সরু অঙ্গ। 
- পশু পাখির সরু ও লম্বা নখ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৩০৩.
'আশিস' শব্দের অর্থ কোনটি?
  1. ক) শীর্ষ পর্যন্ত
  2. খ) আশীর্বাদ
  3. গ) ৮০ সংখ্যা
  4. ঘ) বিষদাঁত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'আশিস' শব্দের অর্থ- আশীর্বাদ। 
 
তাছাড়া,
আশীষ  শব্দের অর্থ- শীর্ষ পর্যন্ত 
আশি  শব্দের অর্থ- ৮০ সংখ্যা 
আশী  শব্দের অর্থ- বিষদাঁত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪,৩০৪.
'ধূসর' শব্দের অর্থ কি?
  1. সাদাকালো মিশ্রিত রং
  2. ছাই রং
  3. পাংশু
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ধূসর (বিশেষ্য) 
অর্থ: 
- পাংশু;
- ছাই রং;
- সাদাকালো মিশ্রিত রং।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৪,৩০৫.
'জিলাপির প্যাঁচ' বাগধারাটির অর্থ কী?
  1. ক) স্পষ্টভাষী
  2. খ) সংসার বিনষ্ট করা
  3. গ) কুটিলতা
  4. ঘ) অভাব চাপা রাখা
ব্যাখ্যা
• জিলাপির প্যাচ অর্থ কুটিলতা

অন্যদিকে-
• ঠাট বজায় রাখা অর্থ অভাব চাপা রাখা,
• ঘর ভাঙানো অর্থ সংসার বিনষ্ট করা এবং
• ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী/বেহায়া।

উল্লেখ্য,
ড. হায়াৎ মামুদ রচিত 'ভাষা শিক্ষা'সহ অন্যান্য স্কলারদের বইয়ে ঠোঁট কাটা - বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৪,৩০৬.
'দ্রুম' শব্দের সমার্থক শব্দ-
  1. বন
  2. ফুল
  3. গাছ
  4. পাতা
ব্যাখ্যা

• দ্রুম শব্দের অর্থ: গাছ।


'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৩০৭.
'অল্প পরিশ্রমে শ্রান্ত নারী'কে এক কথায় কী বলে?
  1. ক) অনসূয়া
  2. খ) মৃন্ময়ী
  3. গ) ফুলটুসি
  4. ঘ) প্রোষিতভর্তৃকা
ব্যাখ্যা
• 'অল্প পরিশ্রমে শ্রান্ত নারী'কে এক কথায় বলে = ফুলটুসি।
অন্যদিকে, 
- যে নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
- যে নারীর স্বামী প্রবাসে থাকে = প্রোষিতভর্তৃকা
- মৃত্তিকাদ্বারা নির্মিত = মৃন্ময়,

নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
- যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩০৮.
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় কী বলে?
  1. ইতীহাসকার
  2. ইতিহাসসজ্ঞ
  3. ইতিহাসবেত্তা
  4. ইতিহাসবীৎ
ব্যাখ্যা
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় বলে - ইতিহাসবেত্তা।

অপশনে প্রদত্ত অন্যান্য বানানের সুদ্ধরূপ হলো-
• 'ইতিহাসকার' অর্থ- ইতিহাস রচয়িতা, ইতিবৃত্তকার।
• 'ইতিহাসজ্ঞ' অর্থ- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ, পুরাতত্ত্ববিদ।
• 'ইতিহাসবিৎ' অর্থ- ইতিহাসজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,৩০৯.
'উরগ' শব্দের অর্থ কী?
  1. ময়ূর
  2. ঘোড়া
  3. সাপ
  4. হাতি
ব্যাখ্যা
'উরগ' শব্দের অর্থ 'সাপ'।
সাপ/সর্প শব্দের সমার্থক শব্দ - সাপ, ফনি, ভুজঙ্গ, ভুজগ, অহি, পন্নগ, নাগ, উরগ, আশীবিষ, ভুজঙ্গম, ফণাধর, বিষধর, বায়ুভুক, দ্বিজিহব, কুণ্ডলী। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৪,৩১০.
‘নীর’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
  1. বাসা
  2. রাত্রি
  3. সমীর
  4. জল
  5. কোনটি নয়
ব্যাখ্যা

 • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘নীর’ শব্দের সমার্থক শব্দ - জল, পানি, রস।

অন্যদিকে,
• 'বাসা' শব্দটির সমার্থক শব্দ - নীড়
• 'রাত্রি' শব্দটির সমার্থক শব্দ- যামিনী 
• 'বাতাস' শব্দটির সমার্থক শব্দ - সমীর

 উৎম:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,৩১১.
‘সাদা’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. নির্মল
  2. কনক
  3. শোভন
  4. শ্যামল
ব্যাখ্যা
'সাদা' শব্দের প্রতিশব্দ:
- সিত, শ্বেত, শুক্ল, সফেদ, শুভ্র, অরঞ্জিত, ধবল, নির্মল।

অন্যদিকে,
‘শ্যাম’ শব্দের প্রতিশব্দ:
- কালো, অসিত, শ্যামল, কৃষ্ণবর্ণ।

‘সুন্দর’ শব্দের প্রতিশব্দ:
- মনোরম, মনোহর, শোভন, সুদৃশ্য, চারু, রমণীয়, রম্য।

‘সোনা’ শব্দের প্রতিশব্দ:
- কনক, স্বর্ণ, সুবর্ণ, কাঞ্চন, হিরণ, হিরণ্য, হেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৩১২.
'ঘোড়া রোগ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অতি বৃদ্ধ
  2. সাধ্যের অতিরিক্ত করা
  3. বিপদ ডেকে আনা
  4. অপদার্থ
ব্যাখ্যা
• 'ঘোড়া রোগ' বাগ্‌ধারার অর্থ - সাধ্যের অতিরিক্ত করা। 
বাক্য: ঘরে সাদাকালো টিভি কেনার টাকা নেই রহিম নাকি রঙিন টিভি কিনবে-এটি ঘোড়ার রোগ ছাড়া আর কি।

অন্যদিকে, 
• 'ঘাটের মড়া' অর্থ - অতি বৃদ্ধ।  
• 'খাল কেটে কুমির আনা' অর্থ - বিপদ ডেকে আনা। 
• 'ঘটিরাম' অর্থ - অপদার্থ। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩১৩.
'নীলবর্ণ বানর' এর এককথায় প্রকাশ -
  1. উল্লুক
  2. ইন্দিবর
  3. পুণ্ডরীক
  4. কোজাগর
ব্যাখ্যা
• 'নীলবর্ণ বানর' এর এককথায় প্রকাশ - উল্লুক। 

অন্যদিকে:
- ‘নীল বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - ইন্দিবর।
- ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।
- 'আশ্বিন মাসের পূর্ণিমা তিথি’ এর এককথায় প্রকাশ - কোজাগর।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩১৪.
কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক?
  1. ক) কলাপী , কেকী , শিখী
  2. খ) মধুপ , কুণ্ডলী , পুষ্পলিহ
  3. গ) গজ , দ্বিপ , উরগ
  4. ঘ) মৃগ , কুরঙ্গ ,বর্হিণ
ব্যাখ্যা
- 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
- 'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ -মধুপ , আর্ঘা , পুষ্পলিহ। 
- 'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী। 
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল।
- 'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন। 

তথ্যসূত্র:- ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩১৫.
‘Adjournment’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. স্থগিতাবস্থা
  2. মুক্তস্থানাতঙ্ক
  3. মহাফেজখানা
  4. স্থগিতকরণ
ব্যাখ্যা

Adjournment - স্থগিতকরণ
Abeyance - স্থগিতাবস্থা
Agoraphobia - মুক্তস্থানাতঙ্ক
Archives - মহাফেজখানা

উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি

৪,৩১৬.
’হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী ?
  1. খেতে বসা
  2. শুরু করা
  3. ভণ্ডামি করা
  4. সাধু সাজা
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বাংলা ব্যাকরণ- ড. হায়াৎ মামুদের বই অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- 'নিশ্চিন্ত বোধ করা'।

• অভিগম্য অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- আশা ত্যাগ করা।

• সংসদ বাংলা অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- আশা বা সম্পর্ক ত্যাগ করা, দায়িত্ব না নেয়া।

• 'দায়িত্ব না নেওয়া' অর্থের  কাছাকাছি প্রাসঙ্গিক উত্তর হিসেবে- 'সাধু সাজা' উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।
৪,৩১৭.
'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ কি?
  1. ক) কুজন
  2. খ) হ্রেষা
  3. গ) কূজন
  4. ঘ) শিঞ্জন
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
-- হরিণের চামড়া - অজিন।
-- ময়ূরের ডাক - কেকা।
-- ঘোড়ার ডাক - হ্রেষা।
-- পাখির ডাক - কূজন।
-- কুজন - মন্দলোক।
-- বৃংহিত - হাতির গর্জন।
-- অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।
-- নূপুরের ধ্বনি - নিক্বণ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪,৩১৮.
পরুষ- শব্দের অর্থ কী?
  1. পুংজাতীয় প্রাণী
  2. আত্মা
  3. কর্কশ
  4. হৃষ্টপুষ্ট
ব্যাখ্যা
• 'পরুষ' সংস্কৃত শব্দ। 
- উচ্চারণ- পোরুশ্‌। 
- ব্যুৎপত্তি- √পৃ+উষ্। 
অর্থ:
- কর্কশ,
- উগ্র,
- কঠোর।

- বিশেষ্য: পরুষতা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,৩১৯.
রোদসী শব্দের অর্থ কী?
  1. ক) মেঘলা রোদ
  2. খ) আকাশ ও পাতাল
  3. গ) পৃথিবী ও স্বর্গ
  4. ঘ) তপ্ত রোদযুক্ত দুপুর
ব্যাখ্যা
রোদসী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
অর্থ - পৃথিবী ও স্বর্গ 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৩২০.
'রিক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সুস্থ
  2. যুক্ত
  3. পূর্ণ
  4. মুখর
ব্যাখ্যা
• 'রিক্ত' এর বিপরীত শব্দ - 'পূর্ণ'।

অন্য অপশনের বিপরীত শব্দ:
• রুগ্‌ণ - সুস্থ;
• যুক্ত - বিযুক্ত;
• মৌন - মুখর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩২১.
'হলাহল' এর বিপরীত শব্দ কোনটি ?
  1. গরল
  2. কটু
  3. শান্ত
  4. সুধা
ব্যাখ্যা
কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণ
- হলাহল - সুধা/ অমৃত
- হাল - বেহাল
- মসৃণ - বন্ধুর
- মূর্ত - বিমূর্ত 
- ঐহিক - পারত্রিক
- মহত্মা - দুরাত্মা
- নিন্দিত - প্রশংসিত
- লিপ্ত - নির্লিপ্ত
- ভূত - ভবিষ্যৎ
- ধৃষ্ট - নম্র/ বিনয়ী
- নিগ্রহ - অনুগ্রহ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৪,৩২২.
‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) নির্লিপ্ত
  2. খ) শখবিহীন
  3. গ) পেশাদার
  4. ঘ) রূঢ়
ব্যাখ্যা
‘শৌখিন’ শব্দের বিপরীতার্থক শব্দ পেশাদার।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৪,৩২৩.
'যা পূর্বে ছিল এখন নেই এমন'—একে এক কথায় কী বলে?
  1. অদৃষ্টপূর্ব
  2. ভূতপূর্ব
  3. অশ্রুতপূর্ব
  4. অধীত
ব্যাখ্যা

• 'যা পূর্বে ছিল এখন নেই এমন' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব

অন্যদিকে,
'যা পূর্বে দেখা যায় নি এমন' - অদৃষ্টপূর্ব।
'যা পূর্বে শোনা যায় নি এমন' - অশ্রুতপূর্ব।
'যা অধ্যয়ন করা হয়েছে এমন' - অধীত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৩২৪.
'Criminology' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. প্রতিষেধকবিদ্যা
  2. প্রত্নবিদ্যা
  3. যুক্তিবিদ্যা
  4. দুষ্ক্রিয়াবিদ্যা
ব্যাখ্যা
• 'Criminology' শব্দের বাংলা পরিভাষা - দুষ্ক্রিয়াবিদ্যা; অপরাধতত্ত্ব; অপরাধবিদ্যা।

অন্যদিকে, 
• 'Immunology' অর্থ - প্রতিষেধকবিদ্যা; রোগপ্রতিরোধ বিজ্ঞান।
• 'Archaeology' অর্থ - প্রত্নতত্ত্ব; প্রত্নবিদ্যা।
• 'Logic' অর্থ - যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৪,৩২৫.
'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কোমর
  2. কটি
  3. কুঁড়ি
  4. কুহক
ব্যাখ্যা
বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'কোরক' এর সমার্থক শব্দ:

- কুঁড়ি, মুকুল, কলি, কলিকা, অফোটা ফুল।

অন্যদিকে,
- 'কটি' শব্দের সমার্থক শব্দ কোমর বা মাজা,
- 'কুহক' শব্দের সমার্থক শব্দ  মায়া, ভেলকি, ইন্দ্রজাল।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান ।
৪,৩২৬.
'Philology' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ধ্বনিবিদ্যা
  2. দর্শনবিদ্যা
  3. ভাষাবিদ্যা
  4. মনোবিদ্যা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Philology' এর বাংলা পরিভাষা- ভাষাবিদ্যা/'ভাষাতত্ত্ব'।

আরো কিছু পারিভাষিক শব্দ: 
• 'Phonetic' -  'ধ্বনিগত'।  
• 'Phonetics' -  'ধ্বনিবিদ্যা।
• 'Phonometer' - 'ধ্বনিমাপক'।
• 'Philosophy' - দর্শনশাস্ত্র।
• 'Psychology' - মনোবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৪,৩২৭.
‘স্থায়ী ঠিকানা নেই যার’- এক কথায় কী বলে?
  1. ক) অস্থায়ী
  2. খ) অনিকেত
  3. গ) উদ্বাস্তু
  4. ঘ) বিনষ্ট
ব্যাখ্যা
• 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় = উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় = উদ্বাস্তু।

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় = অনিকেত,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় = নশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় = অস্থায়ী,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় = নশ্বর,
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় = অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,৩২৮.
'চুল' এর প্রতিশব্দ কোনটি?
  1. লোচন
  2. লহরী
  3. চিকুর
  4. অহি
ব্যাখ্যা
• 'চুল' এর প্রতিশব্দ:
- কেশ,
- অলক,
- চিকুর,
- কুন্তল,
- কবরী।

অন্যদিকে, 
• 'চক্ষু' শব্দের প্রতিশব্দ - লোচন। 
• 'ঢেউ' শব্দের প্রতিশব্দ- লহরী।
• 'সাপ' শব্দের প্রতিশব্দ - অহি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৪,৩২৯.
'শুক্তি' শব্দের অর্থ -
  1. ময়ূর
  2. ঝিনুক
  3. বলবান
  4. মাছ
ব্যাখ্যা
• 'শুক্তি' শব্দের অর্থ -
- দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলাসাবৃত মলাস্কা পর্বের কোমল দেহ বিশিষ্ট অমেরুদণ্ডী জলজ প্রাণী,
- ঝিনুক। 
- শিশুদের  খাওয়ানোর জন্য ব্যবহৃত ঝিনুকের খোলস।  

তথ্যসূত্র: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৩৩০.
'অহি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. আশীবিষ
  2. নাগ
  3. ভুজঙ্গ
  4. অক্ষি
ব্যাখ্যা

• অহি (বিশেষ্য পদ):
অর্থ:
- সাপ;
- সর্প।

• 'সাপ' এর সমার্থক শব্দ - অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প।

অন্যদিকে, 
• 'চোখ' এর সমার্থক শব্দ: অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৩৩১.
'Provoke' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) নিন্দা করা
  2. খ) উস্কানি দেওয়া
  3. গ) ঘৃণা করা
  4. ঘ) বিরত রাখা
ব্যাখ্যা
'Provoke' শব্দের অর্থ উস্কানি দেওয়া।
৪,৩৩২.
'গোবৈদ্য' এর প্রবাদ বাক্য কোনাটি?
  1. মূর্খ
  2. চালাক
  3. হাতুড়ে
  4. অলস
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) হাতুড়ে।

------------------
‘গোবৈদ্য’ শব্দটির ব্যাখ্যা:
‘গোবৈদ্য’ শব্দটি বাংলা প্রবাদে সাধারণত — হাতুড়ে বা অদক্ষ ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যিনি কোনো কাজে পারদর্শী নন, কিন্তু তবুও সেই কাজ করার চেষ্টা করেন। এটি প্রায়শই এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি অল্প জ্ঞান নিয়ে বড় কাজে হাত দেন, যেমন একজন অদক্ষ ডাক্তার বা চিকিৎসক। ‘গোবৈদ্য’ শব্দটি এসেছে ‘গো’ (গরু) এবং ‘বৈদ্য’ (ডাক্তার) থেকে, যা গরুর চিকিৎসক বোঝায়, কিন্তু প্রবাদে এটি অদক্ষতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
(ক) মূর্খ: ‘গোবৈদ্য’ সরাসরি মূর্খতা বোঝায় না, বরং অদক্ষতা বা হাতুড়ে কাজের প্রতি ইঙ্গিত করে।
(খ) চালাক: ‘গোবৈদ্য’ চালাকি বা বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি অদক্ষতার প্রতীক।
(ঘ) অলস: ‘গোবৈদ্য’ অলসতা বোঝায় না, বরং কাজের অদক্ষতা বা অযোগ্যতার দিকে ইঙ্গিত করে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,৩৩৩.
'অত্যাচার' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. নিষ্পেষণ
  2. লাঞ্ছনা
  3. নিগ্রহ
  4. পাথার
ব্যাখ্যা

• অত্যাচার এর প্রতিশব্দ: 
- নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা, পীড়ন, উৎপীড়ন, নিপীড়ন, নিগ্রহ, জুলুম, জবরদস্তি, উৎপাত, উপদ্রব।

• 'সমুদ্র' শব্দের প্রতিশব্দ শব্দ = পাথার।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৩৩৪.
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
  1. ভাষ - ভাষা
  2. ভাস - ভাসা
  3. ভজন - ভোজন
  4. মতি - মোতি
ব্যাখ্যা

• সমার্থক অর্থ প্রকাশ করে- ভাষ - ভাষা শব্দজোড়টি। 
ভাষ - ভাষা শব্দজোড়টির অর্থ - কথা। 

অন্যদিকে, 
'ভজন' অর্থ - প্রার্থনা। 
'ভোজন' অর্থ - আহার। 

'ভাষ' অর্থ- কথা। 
'ভাস' অর্থ - দীপ্তি। 

'ভাষা' অর্থ- কথা। 
'ভাসা' অর্থ- ভেসে থাকা। 

'মতি' অর্থ - বুদ্ধি। 
'মোতি' অর্থ- মুক্তা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৪,৩৩৫.
'কলির সন্ধ্যা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বর্ষণমুখর সন্ধ্যা
  2. দুর্দিনের সূত্রপাত
  3. শেষ সময়
  4. দুর্নীতিগ্রস্থ পরিবেশ
ব্যাখ্যা
• 'কলির সন্ধ্যা' বাগ্‌ধারাটির অর্থ দুর্দিনের সূত্রপাত।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- কুলকাঠের আগুন - তীব্র জ্বালা।
- কাছা ঢিলা - অসাবধান।
- গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
- অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ বস্তু। 
- 'আকাশ কুসুম' অর্থ - অসম্ভব কল্পনা। 
- 'ইঁচড়ে পাকা' অর্থ - অকালপক্ব। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৪,৩৩৬.
'এঁড়ে' - শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কচি
  2. বুড়া
  3. মলিন
  4. বকনা
ব্যাখ্যা
• 'এঁড়ে' শব্দের বিপরীত শব্দ - বকনা

অন্যদিকে, 
- 'ঝুনা' শব্দের বিপরীতার্থক শব্দ - কাঁচা / কচি।
- 'বুড়া' শব্দের বিপরীতার্থক শব্দ - জোয়ান।
- 'নির্মল' শব্দের শব্দের বিপরীতার্থক শব্দ - মলিন / পঙ্কিল।

উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৩৭.
'Diplomacy' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. কূটনীতিক
  2. কূটনীতি
  3. উপাধিপত্র
  4. প্রতিরূপ
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
'Diplomacy' এর বাংলা পরিভাষা - কূটনীতি।

অন্যদিকে: 
- 'Duplicate' এর বাংলা পরিভাষা - প্রতিরূপ।
- 'Diploma' এর বাংলা পরিভাষা - উপাধিপত্র।
- 'Diplomat' এর বাংলা পরিভাষা- কূটনীতিক।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৩৮.
'পর্বতের মূষিক প্রসব' - এই প্রবাদ প্রবচনের মাধ্যমে কী বোঝানো হয়?
  1. কঠিন কাজ সম্পন্ন করা।
  2. বিশাল প্রত্যাশার পর তুচ্ছ ফল পাওয়া।
  3. একটি ইঁদুর পর্বত জয় করে।
  4. সুখী পারিবারিক মুহূর্ত।
ব্যাখ্যা
• 'পর্বতের মূষিক প্রসব' একটি প্রবাদ প্রবচন।
যার অর্থ হলো — অনেক প্রত্যাশার পর ক্ষুদ্র বা তুচ্ছ ফল লাভ।

এখানে,
'মূষিক' শব্দের অর্থ হলো — ইঁদুর বা তুচ্ছ জিনিস।

প্রবচনের ভাবার্থ: বিশাল কিছু ঘটবে বা তৈরি হবে বলে আশা করা হলেও শেষে খুবই নগণ্য বা তুচ্ছ কিছু পাওয়া যায়।

উদাহরণস্বরূপ:
"অনেক বিজ্ঞাপনের পর সিনেমাটি মুক্তি পেল, কিন্তু শেষমেশ পর্বতের মূষিক প্রসব।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,৩৩৯.
'শুচিস্মিতা' - কোন বাক্যের সংকোচিত রূপ?
  1. ক) যে নারী কখনো সূর্যকে দেখে নাই
  2. খ) যে নারীর হাসি সুন্দর
  3. গ) যে নারীর হাসি কুটিলতাবর্জিত
  4. ঘ) নারীর হিংসা নেই
ব্যাখ্যা
নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
যে নারী বীর = বীরাঙ্গনা।
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৪০.
'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অপব্যয়ী
  2. গ্মভীর প্রকৃতি
  3. ধীরে ধীরে
  4. দুর্লভ বস্তু
  5. মিতব্যয়ী
ব্যাখ্যা

• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
- 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।
- 'ডিমে রোগা' বাগ্‌ধারার অর্থ - সর্বদা রুগ্‌ণ।
- "রাশভারী" বাগ্‌ধারার অথ - গ্মভীর প্রকৃতি।
- 'তিলেতিলে' বাগ্‌ধারার অর্থ - ধীরে ধীরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৩৪১.
"তাঁর মতো 'কেবলা হাকিম' দিয়ে কোনো কাজ হবে না, অন্য চেষ্টা করলেই হবে।" - এখানে 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ -
  1. নিতান্ত অলস
  2. নির্মম আত্মীয়
  3. অনভিজ্ঞ
  4. তুচ্ছ
ব্যাখ্যা
• 'কেবলা হাকিম' বাগ্‌ধারাটির অর্থ- 'অনভিজ্ঞ'।  
বাক্য গঠন: ওর মতো কেবলা হাকিম দিয়ে কোনো কাজ হবেনা, অন্য চেষ্টা করুন।

অন্যদিকে,
• গোঁফ খেজুরে বাগ্‌ধারাটির অর্থ নিতান্ত অলস।
বাক্য গঠন: গোঁফ খেজুরে লোকদের কখনো উন্নতি হয়না।

• 'কংস মামা' বাগ্‌ধারাটির অর্থ - নির্মম আত্মীয়।
উদাহরণ - কংস মামার হাতে যখন পড়েছ, তখন তোমার কপালের দুর্ভোগ ঠেকাবে কে? 

• ‘কেউকেটা’ বাগ্‌ধারাটির অর্থ - তুচ্ছ।
উদাহরণ: এমন কেউকেটা  লোকের সাথে ঝামেলায় জড়াতে নেই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাগধারা ও বাগবিধি- মুহাম্মদ আসাদুজ্জামান।
৪,৩৪২.
'ঘাত' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অপঘাত
  2. খ) প্রতিঘাত
  3. গ) আঘাত
  4. ঘ) পতন
ব্যাখ্যা

ঘাত - প্রতিঘাত;
আবার, অপঘাত শব্দটি ঘাত শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ।
উত্থান - পতন৷
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪,৩৪৩.
কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. গুণ
  2. অপরিপক্ক
  3. পুণ্য
  4. পাকা
ব্যাখ্যা

- 'কাঁচা' এর বিপরীতার্থক শব্দ - পাকা।  

অন্যদিকে,
- গুণ শব্দের বিপরীতর্থক শব্দ - দোষ।
- অপরিপক্ক শব্দের বিপরীতর্থক শব্দ - পরিপক্ক।
- পুণ্য শব্দের বিপরীতর্থক শব্দ - পাপ।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ = প্রসারণ।
- সওয়াল (প্রশ্ন) এর বিপরীতার্থক শব্দ - জবাব। 
- শুচি (পবিত্র) এর বিপরীতার্থক শব্দ - অশুচি।
- বিচিত্র এর বিপরীতার্থক শব্দ - একবর্ণা। 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৩৪৪.
'বড়ো বড়ো কথা বলা' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. নকড়া ছকড়া করা
  2. নয়-ছয়
  3. ছক্কাপাঞ্জা করা
  4. নাক সিঁটকানো
ব্যাখ্যা

• 'ছক্কাপাঞ্জা করা' বাগ্‌ধারার অর্থ - বড়ো বড়ো কথা বলা

অন্যদিকে,
'নকড়া ছকড়া করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
'নয়-ছয়' অর্থ - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
'নাক সিঁটকানো' অর্থ - অবজ্ঞা করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৩৪৫.
'অন্ধকার' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. আঁধার
  2. শিরোজ
  3. তিমির
  4. তম
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

• শিরোজ অন্ধকারের সমার্থক শব্দ নয়।
• শিরোজ অর্থ: মাথার চুল।

• অন্ধকার এর সমার্থক শব্দ:
আঁধার, আঁধারি, তিমির, অমানিশা তমিস্র, তম, শর্বর, নভাক প্রভৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,৩৪৬.
"লয় প্রাপ্ত হয়েছে যা।" - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. লাজুক
  2. লিপ্সা
  3. হিতৈষী
  4. লীন
ব্যাখ্যা
• "লয় প্রাপ্ত হয়েছে যা" — এক কথায় প্রকাশ: ঘ) লীন।

• "লয় প্রাপ্ত হয়েছে যা" বাক্যাংশের অর্থ হল যা বিলীন হয়ে গেছে বা মিশে গেছে। এই অর্থকে এক কথায় প্রকাশ করতে "লীন" শব্দটি ব্যবহার করা হয়।

"লীন" শব্দের অর্থ হলো -  মিশে গেছে এমন; লয়প্রাপ্ত।

অন্য অপশনগুলির অর্থ:
লাজুক: লজ্জা বেশি যার;
লিপ্সা: লাভ করার ইচ্ছা;
হিতৈষী: যে হিত ইচ্ছা করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,৩৪৭.
ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি?
  1. আসক্তি
  2. পারত্রিক
  3. নিঃস্ব
  4. ঐচ্ছিক
ব্যাখ্যা
• ‘ঐশ্বর্য’ এর বিপরীতার্থক শব্দ - নিঃস্ব/ দারিদ্র্য। 

অন্যদিকে: 
- ‘আসক্তি’ শব্দের বিপরীতার্থক শব্দ - অনাসক্ত/নিরাসক্তি। 
- 'পারত্রিক' শব্দের বিপরীতার্থক শব্দ - ঐহিক।
- ‘ঐচ্ছিক’ শব্দের বিপরীতার্থক শব্দ - আবশ্যিক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৩৪৮.
'​​ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে' এর এক কথায় প্রকাশ -
  1. ঔষ্ঠ্য
  2. ওষ্ঠাধর
  3. তুলাদণ্ড
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• '​​ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে' এর এক কথায় প্রকাশ - তুলাদণ্ড

অন্যদিকে,
​ওষ্ঠের দ্বারা উচ্চারিত - ঔষ্ঠ্য।
'ওষ্ঠ ও অধর' এর এক কথায় প্রকাশ - ওষ্ঠাধর।

​​উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৩৪৯.
'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এক কথায় কী বলে?
  1. অসংবৃত
  2. অবিসংবাদী
  3. অবিদীর্ণ
  4. বিবাদবিসংবাদ
ব্যাখ্যা

• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এক কথায় বলে - অবিসংবাদী।

অন্যদিকে, 
---------------
• 'বসন আগলা যার' - অসংবৃত।
• 'ভেদ করা হয়নি এমন' - অবিদীর্ণ।
• 'বিবাদ বা বিরোধের অবসান' - বিবাদবিসংবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৩৫০.
'অশ্বের ডাক' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. বৃংহিত
  2. কেকা
  3. শিঞ্জন
  4. হ্রেষা
ব্যাখ্যা
• 'অশ্বের ডাক' এর এক কথায় প্রকাশ: 'হ্রেষা'।

অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
• অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।
• হরিণের চামড়া - অজিন।
• ময়ূরের ডাক - কেকা।
• ঘোড়ার ডাক - হ্রেষা।
• পাখির ডাক - কূজন।
• হাতির গর্জন - বৃংহিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৫১.
'আহার্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অন্ন
  2. ভোজ্য
  3. ভক্ষ্য
  4. বোল
ব্যাখ্যা
• 'আহার্য' শব্দের সমার্থক শব্দ নয় - বোল

'খাদ্য' শব্দের সমার্থক শব্দ:
- খাবার, খানা, ভোজ্য, ভক্ষ্য, আহার্য, অন্ন, রসদ।

অন্যদিকে,
'কথা' শব্দের সমার্থক শব্দ:
- উক্তি, বাক্য, বচন, কথন, বাণী, ভাষণ, বিবৃতি, জবান, বুলি, বোল, বাক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪,৩৫২.
'দোকান' শব্দের অর্থ নয় -
  1. আপণ
  2. বিপণি
  3. হাট
  4. কায়া
ব্যাখ্যা

'দোকান' শব্দের অর্থ:
- আপণ, বিপণি, হাট, পণ্যশালা, পণ্যনিকেতন, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা।

অন্যদিকে,
'কায়া' শব্দের অর্থ - দেহ, শরীর, তনু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৩৫৩.
নিচের কোনটি 'সমর' শব্দের সমার্থক শব্দ?
  1. রাত
  2. রাজ্ঞী
  3. যুদ্ধ
  4. নৃপ
ব্যাখ্যা
'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ:
- লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত।

অন্যদিকে:
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
৪,৩৫৪.
'চৌকস' এর বিপরীত শব্দ কোনটি?
  1. শান্ত
  2. সাধু
  3. হাঁদা
  4. তীক্ষ্ণ
ব্যাখ্যা
• 'চৌকস' এর বিপরীত শব্দ: হাঁদা।

এখানে,
'চৌকস' মানে - খুব দক্ষ বা তীক্ষ্ণ।
'হাঁদা' মানে - অযোগ্য, বোকা; মূর্খ বা অদক্ষ।

অন্যদিকে, 
• ছটফটে - শান্ত।
• চোর - সাধু।
• তীক্ষ্ণ- স্থূল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, অভিগম্য অভিধান।
৪,৩৫৫.
'পরিবেদন' শব্দটি দ্বারা কী বুঝায়?
  1. ক) ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন।
  2. খ) বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে।
  3. গ) ছেকে পরিস্কার বা শোধন করা হয়েছে এমন।
  4. ঘ) পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ।
ব্যাখ্যা
বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে = পরিবেদন

ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন = পরিব্রাজন 
ছেকে পরিস্কার বা শোধন করা হয়েছে এমন = পরিস্রুত
পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ = অধিবেদন 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,৩৫৬.
এমন কাছাঢিলা লোক দিয়ে দারোয়ানের কাজ হবে না। বাক্যে 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) নীরস ও অনমনীয়
  2. খ) সংকীর্ণমনা লোক
  3. গ) অসাবধান
  4. ঘ) চাটুকার
ব্যাখ্যা
• 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ- অসাবধান
বাক্য গঠন: এমন কাছাঢিলা লোক দিয়ে দারোয়ানের কাজ হবে না।

অন্যান্য অপশন:
কাঠখোট্টা (নীরস ও অনমনীয়): এমন কাঠখোট্টা লোক দিয়ে রাজনীতি হয় না।
কুয়োর ব্যাঙ (সংকীর্ণমনা লোক): ও রকম কুয়োর ব্যাঙ দিয়ে নতুন কিছু করা যাবে না।
খয়ের খাঁ (চাটুকার): খয়ের খাঁ থেকে একটু সাবধান থাকো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৪,৩৫৭.
'মুক্তি লাভের ইচ্ছা' এর বাক্য কথায় প্রকাশ -
  1. মুমুক্ষু
  2. বুভুক্ষা
  3. মুমুক্ষা
  4. বিবিক্ষা
ব্যাখ্যা
• 'মুক্তি লাভের ইচ্ছা' এর বাক্য কথায় প্রকাশ - মুমুক্ষা

অন্যদিকে,
- 'মুক্তি পেতে ইচ্ছুক' এর বাক্য কথায় প্রকাশ - মুমুক্ষু।
- 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বুভুক্ষা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৫৮.
'Educationist' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) শিক্ষাসচিব
  2. খ) শিক্ষাবিদ
  3. গ) শিক্ষকবৃন্দ
  4. ঘ) শিক্ষা মন্ত্রী
ব্যাখ্যা
'Educationist' শব্দের বাংলা পরিভাষা- শিক্ষাবিদ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৪,৩৫৯.
'রানি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. রত্নাকর
  2. ললিত
  3. রাজ্ঞী
  4. সৌদামিনী
ব্যাখ্যা
• 'রানি' এর সমার্থক শব্দ- 'রাজ্ঞী'।

• 'রানি' এর সমার্থক শব্দ:
- মহিষী,
- সম্রাজ্ঞী,
- বেগম,
- রাজপত্নী।

অন্যদিকে,
'সুমুদ্র' এর সমার্থক শব্দ- রত্নাকর।
'সুন্দর' এর সমার্থক শব্দ- 'ললিত'।
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ- 'সৌদামিনী'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪,৩৬০.
Pamphlet শব্দটির সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) প্রচারপত্র
  2. খ) ইশতেহার
  3. গ) কূটাভাস
  4. ঘ) পুস্তিকা
ব্যাখ্যা
Pamphlet শব্দটির সঠিক পারিভাষিক শব্দ পুস্তিকা

- Hand-bill = ইশতেহার বা প্রচারপত্র।
- Hand out = জ্ঞাপনপত্র।
- Paradox = কূটাভাস 
- Paragraph = অনুচ্ছেদ 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৪,৩৬১.
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
  1. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
  2. বক ধার্মিক; বিড়াল তপস্বী
  3. রুই-কাতলা; কেউ কেটা
  4. বক ধার্মিক; ভিজে বেড়াল
ব্যাখ্যা
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্‌ধারাগুলোর অর্থ - ভণ্ড।

অন্যান্য বাগ্‌ধারাগুলোর অর্থ হলো: 
- ভিজে বিড়াল অর্থ - কপট ব্যক্তি।
- অমাবস্যার চাঁদ অর্থ - দুর্লভ বস্তু।
- আকাশ কুসুম অর্থ - অসম্ভব কল্পনা।
- রুই-কাতলা অর্থ - পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি।
- কেউ কেটা অর্থ - সামান্য।

উৎস: বাংলা ভাষা ও সাহত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৬২.
'পাংশুল' এর পূর্ণ রূপ কোনটি?
  1. ক) ধোঁয়ার মত বর্ণযুক্ত
  2. খ) ধুলার মতো যার রং
  3. গ) বিচিত্র বর্ণযুক্ত
  4. ঘ) হরিৎ বর্ণযুক্ত
ব্যাখ্যা
ধুলার মতো যার রং = পাংশুল

অন্যদিকে, 
ধোঁয়ার মত বর্ণযুক্ত = ধোঁয়াটে 
হরিৎ বর্ণ =  সবুজ  
বিচিত্র বর্ণযুক্ত = কর্বুর

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৬৩.
ঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) পার্থিব-ইহলৌকিক
  2. খ) জঙ্গম-সন্ন্যাসী
  3. গ) নিরক্ষর-স্বাক্ষর
  4. ঘ) অনুরাগ-বিরাগ
ব্যাখ্যা
ঠিক বিপরীতার্থক শব্দজোড় =অনুরাগ-বিরাগ
অন্যদিকে, 
জঙ্গম- স্থাবর 
নিরক্ষর - সাক্ষর 
পার্থিব- অপার্থিব

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।]
৪,৩৬৪.
‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বুনিধি
  2. তরঙ্গলহরী
  3. তোয়নিধি
  4. তরঙ্গিণী
ব্যাখ্যা
• 'নদী'র সমার্থক শব্দগুলো হলো:
নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।
 
• 'ঢেউ' এর সমার্থক শব্দ:
ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, লহরী, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৬৫.
‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. লঘু
  2. সুপ্ত
  3. ম্লান
  4. নিস্তেজ
ব্যাখ্যা
• ‘ডাগর’ শব্দের বিপরীতার্থক শব্দ - ম্লান।

অন্যদিকে,
- জাগ্রত - সুপ্ত।
- তীব্র - লঘু।
- তেজ - নিস্তেজ।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ-
- আকুঞ্চন - প্রসারণ।
- হত- জীবিত।
- সংযত - অসংযত।
- সংহত - বিভক্ত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৩৬৬.
'প্রাচী' এর বিপরীতার্থক শব্দ -
  1. দক্ষিণ দিক
  2. পূর্বদিক
  3. পশ্চিম দিক
  4. গৃহী
ব্যাখ্যা

• 'প্রাচী' এর বিপরীতার্থক শব্দ - পশ্চিম দিক।

উল্লেখ্য,
- 'প্রতীচী' শব্দের অর্থ - পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।
- 'প্রাচী' শব্দের অর্থ - পূর্বদিক।

অন্যদিকে,
- গৃহী - সন্ন্যাসী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৩৬৭.
‘ষোল কড়াই কানা’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. প্রায় সম্পূর্ণ
  2. প্রচুর পরিমাণ
  3. সম্পূর্ণ বিনষ্ট
  4. সামনেই বিপদ
ব্যাখ্যা
• ‘ষোল কড়াই কানা’ বাগ্‌ধারার অর্থ - সম্পূর্ণ বিনষ্ট।

অন্যদিকে,
• ‘সাতকাহান’ অর্থ - প্রচুর পরিমাণ।
• ‘শিরে সংক্রান্তি’ অর্থ - সামনেই বিপদ।
• ‘ঊনকোটি চৌষট্টি’ অর্থ - প্রায় সম্পূর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৩৬৮.
'সলিল' শব্দের সমার্থক শব্দ -
  1. চিকুর
  2. মেদিনী
  3. অম্বু
  4. অম্বর
ব্যাখ্যা
• সলিল শব্দের সমার্থক শব্দঃ
- অম্বু,
- জল,
- জীবন,
- নীর,
- পানি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪,৩৬৯.
'কবুতর' এর সমার্থক শব্দ কোনটি?
  1. পিক
  2. কলাপী
  3. শিখী
  4. কপোত
ব্যাখ্যা

• কবুতরের সমার্থক শব্দ- কপোত, নোটন, পায়রা, পারাবত।

অন্যদিকে, 
• ময়ূরের সমার্থক শব্দ: কলাপী, শিখী, শিখণ্ডী, বহী।
• কোকিলের সমার্থক শব্দ: অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৩৭০.
'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ-
  1. ক) গভীর সম্পর্ক
  2. খ) উপযুক্ত মিলন
  3. গ) অরাজকতা
  4. ঘ) প্রচন্ড উত্তেজনা
ব্যাখ্যা
- 'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ 'উপযুক্ত মিলন '।
এছাড়াও-
 »'গভীর সম্পর্ক' বলতে মানিক জোড় বাগধারাটি ব্যবহৃত হয়।
 »'অরাজকতা' বলতে মগের মল্লিক বাগধারাটি ব্যবহৃত হয়।
 »'প্রচন্ড উত্তেজনা' বলতে সোনায় সোহাগা  বাগধারাটি ব্যবহৃত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪,৩৭১.
‘জীমূত’ শব্দের অর্থ-
  1. আকাশ
  2. মেঘ
  3. সমুদ্র
  4. পানি
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ্‌, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৭২.
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ -
  1. অম্বুবাহ
  2. কুবলয়
  3. দামিনী
  4. বিপিন
ব্যাখ্যা
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৩৭৩.
'হৃদ্যতা' এর বিপরীত শব্দ-
  1. অলসতা
  2. কপটতা
  3. বিগ্রহ
  4. বিবাদ
ব্যাখ্যা
• 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ, 
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ', 
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির',
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস', 
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৪,৩৭৪.
'শাসন করা যায় যাকে' - এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  1. ক) শিক্ষানবিশ
  2. খ) শিক্ষার্থী
  3. গ) শিষ্য
  4. ঘ) সহিষ্ণু
ব্যাখ্যা
শাসন করা যায় যাকে - শিষ্য।
শিক্ষা করেছে যে - শিক্ষানবিশ।
শিক্ষা লাভ উদ্দেশ্য যার - শিক্ষার্থী।
যে সহ্য করতে পারে - সহিষ্ণু।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,৩৭৫.
‘বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা’কে এক কথায় কী বলে?
  1. পরিব্রাজন
  2. মাধুকরী
  3. প্রব্রজ্যা
  4. পরিস্রুত
ব্যাখ্যা
• ‘বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা’ এর এক কথায় প্রকাশ - মাধুকরী/মধুকরী।

অন্যদিকে,
- ‘ছেঁকে শোধন করা’ এর এক কথায় প্রকাশ - পরিস্রুত।
- ‘ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটক’ এর এক কথায় প্রকাশ - পরিব্রাজন।
- ‘ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ’ এর কথায় প্রকাশ - প্রব্রজ্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৩৭৬.
'প্রত্যুৎপন্নমতি' শব্দের অর্থ -
  1. কোমল
  2. আধুনিক
  3. উপস্থিতবুদ্ধি
  4. কলুষিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- প্রত্যুৎপন্নমতি বিশেষ্য শব্দ।
- উচ্চারণ: প্রোত্‌তুত্‌পন্‌নোমোতি। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 

• প্রত্যুৎপন্নমতি শব্দের অর্থ:
- উপস্থিত বুদ্ধি; দরকারের সঙ্গে সঙ্গে জাত বুদ্ধি।
-----------------
অন্য অপশনে,
'পেলব' শব্দের অর্থ: কোমল। 
'অর্বাচিন' শব্দের অর্থ: 'আধুনিক'।  
'আবিল' শব্দের অর্থ: 'কলুষিত'।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৪,৩৭৭.
'ক্ষমা করার ইচ্ছা' এর বাক্য সংকোচন কোনটি?
  1. মুমুক্ষা
  2. তিতিক্ষা
  3. মুমুক্ষু
  4. বুভুক্ষা
ব্যাখ্যা

• 'ক্ষমা করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - 'তিতিক্ষা'। 

• অন্যদিকে:  
- 'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- বুভুক্ষা। 
- মুক্তি লাভের ইচ্ছা এর  বাক্য সংকোচন- মুমুক্ষা। 
- 'মুক্তি পেতে ইচ্ছুক' এর  বাক্য সংকোচন- মুমুক্ষু।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৪,৩৭৮.
'মৎস্যের ন্যায় অক্ষি যার' এর এক কথায় প্রকাশ -
  1. এণাক্ষী
  2. মোহিনী
  3. মীনাক্ষী
  4. হিরন্ময়ী
ব্যাখ্যা

• 'মৎস্যের ন্যায় অক্ষি যার' এর এক কথায় প্রকাশ - মীনাক্ষী

অন্যদিকে,
হরিণের মত চোখ যে নারীর বা যার - এণাক্ষী।
মুগ্ধ করে যে নারী - মোহিনী।
সোনার তৈরি- হিরণ্ময়; স্ত্রীবাচক - হিরন্ময়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৩৭৯.
নিচের কোনটি 'অবকাশ' শব্দের প্রতিশব্দ?
  1. ক) আমন্ত্রিত
  2. খ) ফুরসত
  3. গ) তুরঙ্গম
  4. ঘ) পাবক
ব্যাখ্যা
- অবকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে ফুসরত।

• 'অবকাশ' শব্দের প্রতিশব্দ:
- সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।

• 'ঘোড়া' শব্দের প্রতিশব্দ:
- ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।

• 'অতিথি' শব্দের প্রতিশব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম ।

• 'আগুন' শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪,৩৮০.
‘কুটিল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সারল্য
  2. মসৃণ
  3. কোমল
  4. সরল
ব্যাখ্যা
• কুটিল অর্থ: বাঁকা, অসরল, জটিল।
• 'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ - সরল।

অন্যদিকে, 
• বন্ধুর - মসৃণ
• কোমল - কর্কশ।
• সারল্য অর্থ: সরলতা, অকপটতা।

[সারল্য বিশেষ্য পদ, অন্যদিকে কুটিল ও সরল বিশেষণ পদ। সারল্য শব্দটি ‘সরলতা’ গুণকে নির্দেশ করে। যা কুটিলের শুদ্ধ বিপরীতার্থক হিসেবে অর্থ প্রকাশ করে না।]

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
• 'তিক্ত' - মধুর।
• 'অবিরল' - বিরল।
• ‘অমৃত’ - গরল।
• 'জীবিত' - মৃত।
• 'হর্ষ' - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান।
৪,৩৮১.
নিচের কোন দুইটি বাগধারা সমার্থক বোঝাতে ব্যবহৃত হয়?
  1. অকাল কুষ্মান্ড + অন্ধের ষষ্ঠি
  2. বর্ণচোরা + বকধার্মিক
  3. অন্ধের নড়ি + অকাল কুষ্মান্ড
  4. অন্ধের ষষ্ঠি + অরণ্যে রোদন
ব্যাখ্যা

বর্ণচোরা ও বকধার্মিক বাগধারা দুইটির অর্থ ভন্ড।

গুরুত্বপূর্ণ বাগাধারাঃ
অকাল কুষ্মান্ড বাগধারার অর্থ অপদার্থ,অকেজো।
অরন্য রোদন বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণী)

৪,৩৮২.
‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে -
  1. দুরাচরণীয়
  2. দুরুচ্চার্য
  3. অনুচ্চার্য
  4. অনির্বাচ্য
ব্যাখ্যা
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ-
• ‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে - দুরাচরণীয়।
• ‘বাক্যে প্রকাশ করা যায় না এমন’ এক কথায় বলে - অনির্বাচ্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত। 
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়। 
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে - দুরুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,৩৮৩.
'Vocation' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ছুটি
  2. বৃত্তি
  3. উচ্চকণ্ঠ
  4. বিস্তৃত
ব্যাখ্যা
• 'Vocation' এর বাংলা পারিভাষিক শব্দ বৃত্তি।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Audience- শ্রোতৃমণ্ডলী,
- Excise duty- আবগারী শুল্ক,
- Deadlock- অচলাবস্থা,
- Autonomous- স্বায়ত্তশাসিত, স্বশাসিত,
- Attested - সত্যায়িত/প্রত্যয়িত,
- Hand out - জ্ঞাপন পত্র,
- Null and void- বাতিল,
- Custom- প্রথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৩৮৪.
'বেহায়া' অর্থে কোন বাগধারা টি ব্যবহৃত হয়েছে?
  1. খয়ের খাঁ
  2. আমড়া কাঠের ঢেকি
  3. চশমখোর
  4. তালকানা
ব্যাখ্যা
চশমখোর বাগধারা টির অর্থ বেহায়া ।

আরও কিছু বাগধারা নিম্নরূপ- 
- ঠোঁট কাটা = বেহায়া
- চিনে জোঁক = নাছোড়বান্দা 
- খয়ের খাঁ = চাটুকার 
- চুনোপুঁটি = সামান্য ব্যক্তি 
- আমড়া কাঠের ঢেকি = অপদার্থ
- ইঁচড়ে পাকা = অকালপক্ক 
- তালকানা = কাণ্ডজ্ঞানহীন 
- উড়নচণ্ডী = বেহিসেবি 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৪,৩৮৫.
'অতি উচ্চ রোল' এর এক কথায় প্রকাশ -
  1. অট্টহাস্য
  2. মহানাদ
  3. অত্যাসন্ন
  4. উতরোল
ব্যাখ্যা

• 'অতি উচ্চ রোল' এর এক কথায় প্রকাশ - উতরোল

অন্যদিকে,
অতি উচ্চ বিকট হাসি - অট্টহাস্য।
অতি উচ্চ ধ্বনি - মহানাদ।
অতি আসন্ন - অত্যাসন্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪,৩৮৬.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নীলাম্বু
  2. দিনমণি
  3. অচল
  4. অভ্র
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
 
অন্যদিকে:
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘নীলাম্বু’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪,৩৮৭.
'বিড়াল তপস্বী' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. খয়ের খাঁ
  2. ডাকাবুকো
  3. চিনির বলদ
  4. বক ধার্মিক
ব্যাখ্যা

• 'বিড়াল তপস্বী' বাগ্‌ধারার অর্থ-  ভণ্ড। 

উল্লেখ্য,
• 'বক ধার্মিক', 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থও- ভণ্ড।

অন্যদিকে, 
• 'খয়ের খাঁ' অর্থ- তোষামোদকারী। 
• 'ডাকাবুকো' অর্থ- নির্ভীক। 
• 'চিনির বলদ' অর্থ- ভারবাহী কিন্তু ফলতোগী নয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪,৩৮৮.
'টোটা' শব্দের অর্থ- 
  1. অলঙ্কার
  2. শীর্ষদেশ
  3. বাগান 
  4. গাছের পাতা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- ‘টোটা’ শব্দের অর্থ - বাগান; উদ্যান।

অন্যদিকে,
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,৩৮৯.
'Chauvinism' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শক্তিমাপক
  2. বিস্তার
  3. উগ্রস্বাদেশিকতা
  4. শালীনতা
ব্যাখ্যা
• 'Chauvinism' এর বাংলা পরিভাষা - উগ্রস্বাদেশিকতা।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'Dynamometer' এর বাংলা পরিভাষা - শক্তিমাপক।
- 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।
- 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৪,৩৯০.
"ভূতপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা পূর্বে দেখা যায়নি
  2. যা পূর্বে শোনা যায়নি
  3. যা পূর্বে কখনো ঘটেনি
  4. যা পূর্বে ছিল এখন নেই
ব্যাখ্যা
• 'যা পূর্বে ছিল এখন নেই' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব

অন্যদিকে,
যা পূর্বে কখনো ঘটেনি - অভূতপূর্ব । 
যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
যা পূর্বে দেখা যায়নি - অদৃষ্টপূর্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪,৩৯১.
'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ কোনটি?
  1. কথার মাঝে বিদ্রূপ করা
  2. অযাচিত মাতব্বরি করা
  3. নেতৃত্ব গ্রহণ
  4. তুচ্ছ জ্ঞান করা
ব্যাখ্যা
• 'নকড়া ছকড়া করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।

অন্যদিকে,
• 'ফোড়ন কাটা' অর্থ - কথার মাঝে বিদ্রূপ করা।
• 'ফোঁপরদালালি' অর্থ- অযাচিত মাতব্বরি করা।
• 'হাল ধরা' অর্থ - দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ।
৪,৩৯২.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'দুধের মাছি'
  1. প্রধান সহযোগী
  2. সুসময়ের বন্ধু
  3. সুফল দেওয়া
  4. তোষামুদে
  5. খ ও গ 
ব্যাখ্যা

• 'দুধের মাছি' বাগ্‌ধারার অর্থ- সুসময়ের বন্ধু। 
বাক্য- টাকা থাকলে দুধের মাছির অভাব হয় না।

অন্যদিকে, 
• 'ধামাধরা' অর্থ- তোষামুদে। 
• 'দক্ষিণ হস্ত' অর্থ- প্রধান সহযোগী। 
• 'ধোপে টেকা' অর্থ- সুফল দেওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৪,৩৯৩.
'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বিনীত
  2. সংশয়
  3. বিরত
  4. গম্ভীর
ব্যাখ্যা
• 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়

অন্যদিকে,
- 'চপল' শব্দের বিপরীত শব্দ - গম্ভীর 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৩৯৪.
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
  1. প্রাচী - প্রতীচী
  2. জরা - জীর্ণ
  3. বিধি- নিষেধ
  4. অনুলোম - প্রতিলোম
ব্যাখ্যা
• "জরা - জীর্ণ" শব্দজোড় বিপরীতার্থক নয়।
- 'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন'।

অন্যদিকে,
• প্রাচী - প্রতীচী
• বিধি- নিষেধ;
• অনুলোম - প্রতিলোম।
- অন্যান্য অপশনগুলোতে প্রদত্ত বিপরীতার্থক শব্দজোড় সঠিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৪,৩৯৫.
What is the bengali meaning of the word ''Reprimand''?
  1. ক) তিরস্কার
  2. খ) এদেশ
  3. গ) বিনয়ী
  4. ঘ) পুরস্কার
  5. ঙ) বহিষ্কার
ব্যাখ্যা

Reprimand - a formal expression of disapproval; কঠোরভাবে তিরস্কার করা
Similar:
- rebuke
- reproof
- admonishment
- admonition

৪,৩৯৬.
কোনটি ‘কৈ মাছের প্রাণ’ বাগ্‌ধারার সঠিক অর্থ প্রকাশ করে?
  1. সংকীর্ণমনা লোক
  2. খুব চালাক
  3. খুব অলস
  4. যা সহজে মরে না
ব্যাখ্যা
• 'কৈ মাছের প্রাণ' বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না

অন্যদিকে,
- 'গভীর জলের মাছ' বাগ্‌ধারার অর্থ - খুব চালাক।
- 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - খুব অলস।
- 'কুয়োর ব্যাঙ' বাগ্‌ধারার অর্থ - সংকীর্ণমনা লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,৩৯৭.
'বামা' এর সমার্থক শব্দ কোনটি?
  1. রামা
  2. নিধি
  3. শ্যামল
  4. গহন
ব্যাখ্যা
• 'বামা' এর সমার্থক শব্দ গুলো হল:
- নারী, স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্ত, পত্নী, রামা, ললনা, মহিলা, কামিনী।

• অন্যদিকে: 
- নিধি অর্থ গচ্ছিত ধন; ধনরত্ন। 
- শ্যামল অর্থ কালো। 
- গহন অর্থ বন। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান। 
৪,৩৯৮.
'কনক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ফুল
  2. সূর্য
  3. সোনা
  4. পদ্ম
ব্যাখ্যা

• কনক(বিশেষ্য) শব্দের অর্থ:
১। স্বর্ণ, সোনা
২। গম।
৩। (বাংলায়) মোহর।
কনক(বিশেষণ): স্বর্ণবর্ণ, সোনার মতো উজ্জ্বল; প্রভাময়, দ্যুতিমান।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,৩৯৯.
'উপচয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অনাচার
  2. অপচয়
  3. উপাচার
  4. করাল
ব্যাখ্যা
• 'উপচয়' শব্দের বিপরীত শব্দ — অপচয়।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৪০০.
কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
  1. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
  2. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
  3. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
  4. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
ব্যাখ্যা
• ‘ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়’ বাগ্‌ধারার অর্থ - গোপন রাখার চেষ্টা।
- 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে: ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল।

আরও কিছু বাগধারার উদাহরণ:
• অনুরােধে  ঢেঁকি গেলা (অনুরােধে কষ্ট স্বীকার) : অনুরােধে অনেক চেঁকি গিলেছি, এখন আর পারছি না।
• অন্ধকারে ঢিল ছােড়া (আন্দাজে কিছু করা) : অন্ধকারে ঢিল না ছুড়ে আসল ঘটনাটা জেনে এসাে।
• অরণ্যে রােদন (নিষ্ফল অনুনয়) : লােকটা হাড়কৃপণ, ওর কাছে কিছু চাওয়া আর অরণ্যে রােদন একই কথা।
• আকাশ ভেঙে পড়া (মহাবিপদে পড়া) : বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় অনেক পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে।
• আট কপালে (হতভাগ্য) : আট কপালে লােকের ভাগ্যে চাকরি জোটা মুশকিল।
• আঠারাে মাসে বছর (ঢিলেমি) : আমার মামা সব কাজেই দেরি করেন। সবাই বলেন তার নাকি আঠারাে মাসে বছর।
• আদাজল খেয়ে লাগা (উঠে পড়ে লাগা) : পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য মাহমুদ আদাজল খেয়ে লেগেছে।
• আদায় কাঁচকলায় (শত্রুভাবাপন্ন) : ওদের ভাইয়ে ভাইয়ে আদায় কাঁচকলায় সম্পর্ক, কেউ কাউকে সহ্য করে
• আবােল-তাবােল (এলােমেলাে কথা) : আসল ঘটনা লুকোতে গিয়ে সে আবােল-তাবােল বকে চলেছে।
• আমড়া কাঠের টেকি (অকেজো লােক) : ও একটা আমড়া কাঠের চেঁকি, ওকে দিয়ে কাজটা হবে না।
• আমলে আনা (গুরুত্ব দেওয়া) : পুলিশ দারােয়ানের কোনাে কথাই আমলে আনল না।
• আলালের ঘরের দুলাল (বড় লােকের আদুরে ছেলে) : এই আলালের ঘরের দুলালটি কাজ দেখলে ভয় পায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।