বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৪০ / ৮১ · ৩,৯০১৪,০০০ / ৮,১৭১

৩,৯০১.
‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ-
  1. পানি
  2. বাতাস
  3. সমুদ্র
  4. আকাশ
ব্যাখ্যা
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, প্রাণদ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯০২.
'আসন গ্রহণ করেছে'-তাকে এক কথায় কী বলে?
  1. ক) বচসা
  2. খ) উপ্ত
  3. গ) উপাসীন
  4. ঘ) উপবিষ্ট
ব্যাখ্যা
'আসন গ্রহণ করেছে'-তাকে এক কথায় বলে = উপবিষ্ট, আসীন 

উপবিষ্ট (বিশেষণ) 
অর্থ: আসন গ্রহণ করেছে এমন, আসীন 

অন্যদিকে, 
বাক্যের দ্বারা কৃতকলহ = বচসা 
বপন করা হয়েছে = উপ্ত
বলা হয়েছে যা = উক্ত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,৯০৩.
'ঈষৎ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) তাদৃশ
  2. খ) প্রীতি
  3. গ) অনীপ্সিত
  4. ঘ) অধিক
ব্যাখ্যা
'ঈষৎ' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অধিক

• অন্যান্য অপশন:
প্রদত্ত শব্দ - বিপরীত শব্দ
ঈদৃশ - তাদৃশ।
ঈর্ষা - প্রীতি।
ঈপ্সিত - অনীপ্সিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৯০৪.
‘যা প্রকাশ করা হয়নি’- এক কথায় কী হবে?
  1. অকথ্য
  2. অশ্রুতপূর্ব
  3. অনুক্ত
  4. অব্যক্ত
ব্যাখ্যা

• ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।

অন্যদিকে,
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৩,৯০৫.
’বিদ্যুৎ’এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক্ষণপ্রভা
  2. তড়িৎ
  3. বিজুরি
  4. সমীর
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
’বিদ্যুৎ’এর সমার্থক শব্দ নয় = সমীর।

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’বাতাস’ এর সমার্থক শব্দ ’সমীর’। 


• সমীর অর্থ:
- বায়ু, বাতাস, পবন।
-------------------------------------------
অন্যদিকে,
• ’বিদ্যুৎ’ এর সমার্থক শব্দ :
- ’বিদ্যুৎ;
- ক্ষণপ্রভা;
- তড়িৎ;
- বিজলি;
- বিজুরি;

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ।
৩,৯০৬.
'হাতি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. সারঙ্গ
  2. মৃগরাজ
  3. তুরঙ্গম
  4. দন্তাবল
ব্যাখ্যা
• 'হাতি' এর সমার্থক শব্দ:
গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।

অন্যান্য শব্দগুলোর প্রতিশব্দ বা সমর্থক শব্দ হলো:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ
• 'সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ
• 'অশ্ব' এর সমর্থক শব্দ: বাহ, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হেষী, বামী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩,৯০৭.
কোনটি 'সমর' শব্দের সমার্থক শব্দ?
  1. সংঘাত
  2. মহিষী
  3. নিশা
  4. সম্রাট
ব্যাখ্যা
• 'সমর' শব্দের সমার্থক শব্দ - সংঘাত

'যুদ্ধ' শব্দের সমার্থক শব্দ:

- লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত।

অন্যদিকে:
'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।
৩,৯০৮.
‘Incipient’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অগ্রদত্ত
  2. অনিয়ত
  3. আনত
  4. নিহিত
ব্যাখ্যা
• ‘Incipient’ এর বাংলা পরিভাষা: অনিয়ত, প্রারম্ভিক

অন্যদিকে, 
• ‘Imprest’ এর বাংলা পরিভাষা - অগ্রদত্ত।
• ‘Inclined’ এর বাংলা পরিভাষা - নত, আনত।
• ‘Implicit’ এর বাংলা পরিভাষা - নিহিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩,৯০৯.
‘যে উপকারীর উপকার স্বীকার করে না’ -এর এককথায় প্রকাশ হলো -
  1. কৃতজ্ঞ
  2. অকৃতজ্ঞ
  3. কৃতঘ্ন
  4. কৃতদার
ব্যাখ্যা
• যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ।

এছাড়া,
- যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন।
- উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩,৯১০.
'বুড়াে শালিকের ঘাড়ে রো’ প্রবচনটি দ্বারা কী বােঝায়?
  1. বুড়াে বয়সে ভীমরতি
  2. শালিকের রোগ
  3. ভেলকিবাজি
  4. বিচারবোধহীন নকলনবিশ
  5. অভ্যাস পরিত্যাগ করা কঠিন
ব্যাখ্যা

বুড়ো শালিকের ঘাড়ে রোঁ - বৃদ্ধ বয়সে শিশু বা যুবকের মতো আচরণ।
ভীমরতি - অতিশয় বার্ধক্যবশত বুদ্ধি।

অর্থাৎ, 'বুড়াে শালিকের ঘাড়ে রো’ প্রবচনটির অর্থ বুড়ো বয়সে ভীমরতি বা বুড়োর ভীমরতি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৩,৯১১.
'পরার্থ' শব্দের বিপরীতার্থক শব্দ কি?
  1. ঔদ্ধত্য
  2. স্বার্থ
  3. ব্যষ্টি
  4. যোজক
ব্যাখ্যা
'পরার্থ' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে 'স্বার্থ'।
গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হচ্ছে -
নম্রতা - ঔদ্ধত্য।
ব্যষ্টি - সমষ্টি।
নানা - এক। 
নগণ্য - গণ্য।
প্রশস্ত - সংকীর্ণ। 
নশ্বর - শ্বাশত। 
শত্রু - মিত্র। 
যোজক - প্রণালি।
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৯১২.
'যোজক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সমষ্টি
  2. স্বাশত
  3. প্রণালি
  4. মিত্র
ব্যাখ্যা
• 'যোজক' এর বিপরীতার্থক শব্দ - প্রণালি।

অন্যদিকে, 
----------------
ব্যষ্টি - সমষ্টি।
নম্বর - স্বাশত।
শত্রু - মিত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯১৩.
‘আকুঞ্চন’ - এর বিপরীত শব্দ কোনটি?
  1. সংকোচ
  2. প্রতিবন্ধ
  3. প্রসারণ
  4. সংকল্প
ব্যাখ্যা
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।

• 'আকুঞ্চন': 
- সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়:  আ +√ কুঞ্চ্‌ + অন।
- এর অর্থ: ঈষৎ সংকোচন, নিষ্পেষণ।

• 'প্রসারণ': 
- সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: প্র +√ সারি + অন।
- এর অর্থ: প্রসারিতকরণ, বিস্তৃতকরণ।
----------------
সুতরাং, 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৩,৯১৪.
প্রবিষ্ট : প্রস্থিত :: বিরত : ?
  1. ক) বিরক্ত 
  2. খ) নিয়ত
  3. গ) বিনীত
  4. ঘ) বিনয় 
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৩,৯১৫.
'সখ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অসখ্য
  2. শত্রু
  3. বৈর
  4. বিষণ্ণ
ব্যাখ্যা
'সখ্য' শব্দের বিপরীত শব্দ - বৈর।

উল্লেখ্য,
'বৈর' শব্দের অর্থ - বিরোধ, বিদ্বেষ।
'সখ্য' শব্দের অর্থ - বন্ধুত্ব।
'বিষণ্ন' শব্দের অর্থ - ক্ষুণ্ণ, বিষাদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৯১৬.
'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
  1. ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
  2. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
  3. ভূমিতে প্রোথিত তরুমূল
  4. যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
ব্যাখ্যা
• 'যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে' এক কথায় বলে - প্রোষিতভর্তৃকা। 

নারী বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• যে নারী স্বয়ং পতি বরণ করে = স্বয়ংবরা। 
• যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। 
• যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা। 
• যে নারী সুন্দরী = রামা। 
• যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা। 
• যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা = পরভৃতা বা পরভৃতিকা। 
• যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। 
• যে নারীর (মেয়ের) বিয়ে হয় নি = কুমারী। 
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৯১৭.
‘নদী’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রবাহিনী
  2. তটিনী
  3. জলধি
  4. স্রোতস্বিনী
ব্যাখ্যা
• ‘নদী’ এর সমার্থক শব্দ নয়- জলধি।

• সমুদ্র
শব্দের সমার্থক শব্দ গুলো হলো:
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।

• নদী এর সমার্থক শব্দ সমূহ: প্রবাহিনী, তটিনী, স্রোতস্বিনী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩,৯১৮.
নিচের কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়?
  1. ক) পাদপ
  2. খ) শৃঙ্গী
  3. গ) দ্রুম
  4. ঘ) বিটপী
ব্যাখ্যা

বৃক্ষ = বিটপী, তরু, পাদপ, দ্রুম, মহীরুহ।
বিপিন= অরণ্য, বন।
শৃঙ্গী = শৃঙ্গযুক্ত, শিং আছে যার (পর্বত, শিং মাছ)।
উৎসঃ বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান।
মূল প্রশ্নের অপশনে বিপিন এবং শৃংগী দুটোই ছিল এবং এরা বৃক্ষের সমার্থক নয়।

৩,৯১৯.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অকূল
  2. বিভাবসু
  3. অচল
  4. অভ্র
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে:
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘অকূল’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩,৯২০.
'আশু' এর বিপরীতার্থক শব্দ -
  1. কালক্ষেপণ
  2. অস্ত
  3. তাড়াতাড়ি
  4. অশুনি
ব্যাখ্যা

• 'আশু' এর বিপরীতার্থক শব্দ - কালক্ষেপণ

উল্লেখ্য,
'আশু' শব্দের অর্থে - দ্রুত, তাড়াতাড়ি।
'বিলম্ব' শব্দের অর্থে - দেরি, কালক্ষেপণ

অন্যদিকে,
উদয় - অস্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৯২১.
‘দ্বেষ’ শব্দের অর্থ কী?
  1. ক) জায়গা
  2. খ) দ্বীপ
  3. গ) আলো
  4. ঘ) হিংসা
ব্যাখ্যা
দ্বেষ (বিশেষ্য) ঈর্ষা; হিংসা; পরশ্রীকাতরতা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৩,৯২২.
'Manifesto' এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. আলোচ্যসূচি
  2. সারগ্রন্থ
  3. ইশতেহার
  4. ঘোষণাপত্র
ব্যাখ্যা
• 'Manifesto' শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।

অন্যদিকে, 
• 'Agenda' অর্থ- আলোচ্যসূচি।
• 'Manual' অর্থ- সারগ্রন্থ।
• 'Gazette' অর্থ- ঘোষণাপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৩,৯২৩.
'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. উপরিভাগ
  2. প্রবেশাধিকার
  3. ভোটাধিকার
  4. মানবাধিকার
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা — ভোটাধিকার।

অন্যদিকে,
- 'Surface' শব্দের পরিভাষা — উপরিভাগ।
- 'Human Right' শব্দের পরিভাষা — মানবাধিকার।
- 'Admittance' শব্দের পরিভাষা — প্রবেশাধিকার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩,৯২৪.
’আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. মর্ত্য
  2. মরুত
  3. অন্তরিক্ষ
  4. ক্ষিতি
ব্যাখ্যা
• ’আকাশ’ শব্দের প্রতিশব্দ = অন্তরিক্ষ।

অন্যদিকে,
• ’পৃথিবী’ শব্দের প্রতিশব্দ = মর্ত্য, ক্ষিতি।
• ’বাতাস’ শব্দের প্রতিশব্দ = মরুত।

উল্লেখ্য,
’আকাশ’ শব্দের প্রতিশব্দসমূহ = গগন, আসমান, অম্বর, ব্যোম, নভ, অন্তরিক্ষ ,দ্যুলোক, নীলিমা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৯২৫.
'ভিষক' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) দরবেশ
  2. খ) চিকিৎসক
  3. গ) ওঝা
  4. ঘ) কবিরাজ
ব্যাখ্যা
ভিষক (বিশেষ্য)
অর্থ: চিকিৎসক; বৈদ্য।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৩,৯২৬.
‘সম্বোধন' শব্দের অর্থ-
  1. ক) আহ্বান
  2. খ) নাম
  3. গ) পরিচয়
  4. ঘ) অভিবাদন
ব্যাখ্যা
সম্বোধন (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- সঠিক প্রকৃতি প্রত্যয় = সম্‌+√বোধি+অন
অর্থ:
 -  আহ্বান।
 -  সম্ভাষণ।
 -  ডাক।
 - বাক্যে যে পদের সাহায্যে কোনো ব্যক্তিকে আহ্বান করা হয়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,৯২৭.
"শক্রকে দমন করে যে"- এর বাক্য সংকোচন কোনটি?
  1. শত্রুঘ্ন
  2. অরিন্দম
  3. কূজন
  4. নির্ভীক
ব্যাখ্যা

• শক্রকে দমন করে যে- বাক্য সংকোচন হলো- অরিন্দম।

অন্যদিকে,
→ শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন;
→ পাখির ডাক - কূজন;
→ ভয় নাই যার - নির্ভীক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩,৯২৮.
"কেতাদুরস্ত" বাগ্‌ধারার অর্থ কী?
  1. পরিপাটি
  2. সম্পূর্নভাবে
  3. দুর্লভ বস্তু
  4. দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা

•"কেতাদুরস্ত" বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি। 

অন্যদিকে,
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩,৯২৯.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সূর্য'
  1. মার্তণ্ড
  2. সুধাংশু
  3. সিতাংশু
  4. হিমাংশু
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৯৩০.
‘ঈশা’ শব্দের অর্থ কী?
  1. ক) পত্নী
  2. খ) পৃথিবী
  3. গ) ঈশ্বর
  4. ঘ) লাঙলের ফলা
ব্যাখ্যা
‘ঈশা’ শব্দের অর্থ - পৃথিবী।

অন্যান্য সমোচ্চারিত শব্দ:
ইশা = পত্নী

ঈশ = ঈশ্বর
ঈষ = লাঙলের ফলা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩,৯৩১.
’উপকার করার ইচ্ছা’- এর এক কথায় প্রকাশ -
  1. উদীচ্য
  2. উপচিকীর্ষা
  3. ঊহ্য
  4. উদ্‌গীর্ণ
ব্যাখ্যা

• ’উপকার করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - উপচিকীর্ষা

অন্যদিকে,
উল্লেখ করা হয় না যা - ঊহ্য।
উদ্‌গিরণ করা হয়েছে এমন - উদ্‌গীর্ণ।
উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৯৩২.
'ধনুকের ধ্বনি’ – এর বাক্য সংকোচন কোনটি?
  1. শিঞ্জন
  2. টঙ্কার
  3. মন্দ্র
  4. ঝংকার
ব্যাখ্যা
• 'ধনুকের ধ্বনি' এর বাক্য সংকোচন - টঙ্কার।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: 
• ‘গম্ভীর ধ্বনি’ - এর বাক্য সংকোচন - 'মন্দ্র'।
• 'অলঙ্কারের ধ্বনি' এর বাক্য সংকোচন - শিঞ্জন।
• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর বাক্য সংকোচন - ঝংকার।
• 'নূপুরের ধ্বনি' এর বাক্য সংকোচন - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৯৩৩.
নিচের কোনটির অর্থ 'মৃত্যু'?
  1. অন্তঃ
  2. অন্ত্য
  3. অন্ত
  4. অন্তিম
ব্যাখ্যা

• অন্ত শব্দের অর্থ: মৃত্যু। 


অন্যদিকে,
• 'অন্তঃ' শব্দের অর্থ: ভেতরে মধ্যে অন্তরে চিত্তে প্রভৃতি অর্থে অন্য শব্দের পূর্বে যুক্ত হয় এমন শব্দ (অন্তঃপুর)।
• 'অন্ত্য' শব্দের অর্থ: ১) চরম; অন্তিম।
• অন্তিম শব্দের অর্থ: ১) শেষ (অন্তিম যাত্রা)। ২) মৃত্যুকালীন (অন্তিম ইচ্ছা)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৯৩৪.
'বসন' শব্দের সমার্থক শব্দ কী?
  1. মোহিত
  2. বশ
  3. বস্ত্র
  4. বাসস্থান
ব্যাখ্যা
'বস্ত্র' শব্দের সমার্থক শব্দ:
- বসন, বাস, পরিধেয়, কাপড়, পরিচ্ছদ, পোশাক, আচ্ছাদন।

অন্যদিকে,
'বশ' শব্দের সমার্থক শব্দ:
- অধীন, আয়ত্ত, আজ্ঞাধীন, অধীনতা, ইচ্ছানুবর্তিতা, মোহিত, মোহাবিষ্ট।

'বাস্তু' শব্দের সমার্থক শব্দ:
- বাসস্থান, বাসগৃহ, বাসা, বাসভূমি, ভিটা, আবাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৩৫.
'নির্মল' শব্দের বিপরীত শব্দ -
  1. অমলিন
  2. কর্দমাক্ত
  3. শুভ্র
  4. নির্বার
ব্যাখ্যা

• 'নির্মল' শব্দের বিপরীত শব্দ - কর্দমাক্ত।

উল্লেখ্য,
'নির্মল' শব্দের অর্থ -  অমলিন, স্বচ্ছ (নির্মল দৃষ্টি), পবিত্র (নির্মল হৃদয়), শুভ্র (নির্মল কান্তি), বিশুদ্ধ (নির্মল বায়ু)।
'পঙ্কিল' শব্দের অর্থ - কর্দমাক্ত।

অন্যদিকে,
- 'দুর্বার' শব্দের বিপরীত শব্দ - নির্বার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৩,৯৩৬.
দম্ভোলি শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বজ্র
  2. খ) বিদ্যুৎ
  3. গ) আগুন
  4. ঘ) তলোয়ার
ব্যাখ্যা
দম্ভোলি অর্থ বজ্র, বাজ, অশনি, কুলিশ ইত্যাদি। অন্যদিকে বিদ্যুৎ তড়িৎ বা বিজলী। আগুন অর্থ অগ্নি। তলোয়ার অর্থ মসী। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
৩,৯৩৭.
"দারক" শব্দের অর্থ কী?
  1. পিতা
  2. পুত্র
  3. কুঞ্জর
  4. শম
ব্যাখ্যা
• 'পুত্র' শব্দের অর্থ:
- তনয়, সুত, আত্মজ, দারক

অন্যদিকে,
- 'পিতা' শব্দের অর্থ: -জনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ, পিতৃ।
- 'শম' শব্দের অর্থ - শান্তি।
- কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৩৮.
ময়ূখ : কিরণ :: চিকুর: ?
  1. ক) কলেবর
  2. খ) তমিস্র
  3. গ) ওদন
  4. ঘ) অলক
ব্যাখ্যা
'কিরণ' শব্দের সমার্থক শব্দ হলো 'ময়ূখ'
অন্যান্য সমার্থক শব্দ - প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো, বিভা ইত্যাদি।

'চিকুর' শব্দের সমার্থক শব্দ হলো 'অলক'
'কেশ' শব্দের সমার্থক - চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।

ওদন = অন্ন
তমিস্র = অন্ধকার
কলেবর = দেহ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৯৩৯.
বাক্য সংকোচন করুন: 'যে গাছ কোন কাজে লাগে না'।
  1. পরগাছা
  2. আগাছা
  3. নাগাছা
  4. নৃগাছা
ব্যাখ্যা
• 'যে গাছ কোন কাজে লাগে না' এর কথায় প্রকাশ - আগাছা

কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর বাক্যসংকোচন - কুম্ভীলক।
- 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর বাক্যসংকোচন - অবিমৃষ্যকারী।
- 'যার বাসস্থান নেই' এর বাক্যসংকোচন- অনিকেত।
- ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ এর বাক্যসংকোচন - অবিসংবাদিত।
- ‘যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না’ এর বাক্যসংকোচন - বনস্পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৪০.
'প্রদোষে প্রাকৃতজন' শওকত আলী রচিত একটি উপন্যাস৷ 'প্রদোষ' শব্দের অর্থ কী?
  1. ক) সকাল
  2. খ) দুপুর
  3. গ) সন্ধ্যা
  4. ঘ) রাত
ব্যাখ্যা
প্রদোষ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্র + √দুষ্‌ + অ 
অর্থ: সন্ধ্যা, সায়ংকাল; রাত্রির প্রথম ভাগ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,৯৪১.
কোন বাগ্‌ধারা জোড়টি বিপরীতার্থক অর্থ প্রকাশ করে?
  1. ক) জোর কপাল, আটকপাল
  2. খ) গোবরগনেশ, গোমূর্খ
  3. গ) কানকাটা, চশমখোর
  4. ঘ) শরতের শিশির, পদ্মপাতার জল
ব্যাখ্যা
• 'জোর কপাল' এবং 'আটকপাল' বাগ্‌ধারা জোড়টি বিপরীতার্থক অর্থ প্রকাশ করে।
জোর কপাল = সুপ্রসন্ন ভাগ্য
আটকপাল = হতভাগ্য 

অন্যদিকে, 
কানকাটা, চশমখোর = নির্লজ্জ 
গোবরগনেশ, গোমূর্খ = অতি মূর্খ
শরতের শিশির, পদ্মপাতার জল = ক্ষণস্থায়ী

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৪২.
'বিবিক্ষা' শব্দটির সম্প্রসারিত বাক্য কোনটি?
  1. বমন করার ইচ্ছা
  2. প্রবেশ করার ইচ্ছা
  3. ভোজন করার ইচ্ছা
  4. বাস করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা। 

অন্যদিকে, 
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবৎসা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩,৯৪৩.
'গৃহী' এর বিপরীত শব্দ কোনটি?
  1. দাতা
  2. বৈরাগি
  3. সন্ন্যাসী
  4. বৈভব
ব্যাখ্যা

• 'গৃহী' এর বিপরীত শব্দ - সন্ন্যাসী।

উল্লেখ্য,
বৈরাগি- বানান অশুদ্ধ।
বৈভব অর্থ- ধনসম্পদ। 

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• 'কুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।
• 'বর্জন' এর বিপরীত শব্দ - গ্রহণ।
• 'দুর্জন' এর বিপরীত শব্দ - সজ্জন।
• 'উৎকর্ষ' এর বিপরীত শব্দ - অপকর্ষ।
• 'দাতা' এর বিপরীত শব্দ - গ্রহীতা।
• 'ক্ষয়িষ্ণু' এর বিপরীত শব্দ - বর্ধিষ্ণু।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৯৪৪.
'Allotment' এর বাংলা পরিভাষা -
  1. বিনোদন
  2. বরাদ্দ
  3. উপনাম
  4. সংশোধিত
ব্যাখ্যা
• 'Allotment' এর বাংলা পরিভাষা - বরাদ্দ

অন্যদিকে,
Alias - ওরফে / উপনাম। 
Amended - সংশোধিত। 
Amusement - বিনোদন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৪৫.
‘ঝানু’ শব্দের বিপরীত শব্দ নয় কোনটি?
  1. ক) অপটু
  2. খ) অপক্ব
  3. গ) ঝুনা
  4. ঘ) কাঁচা
ব্যাখ্যা

- ঝানু শব্দের সমার্থক শব্দ হচ্ছে অপটু, অপক্ব বা কাঁচা 
- অন্যদিকে ঝুনা শব্দের অর্থ হচ্ছে পাকা।

উৎসঃ আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩,৯৪৬.
'ব্যাষ্টি' শব্দের বিপরীত শব্দ-
  1. বিয়োগ
  2. সমষ্টি
  3. বিস্মৃতি
  4. সৃষ্টি
ব্যাখ্যা

• 'ব্যাষ্টি' শব্দের বিপরীত শব্দ সমষ্টি।
• সৃষ্টির শব্দের বিপরীত শব্দ ধ্বংস।
• স্মৃতি শব্দের বিপরীত শব্দ বিস্মৃতি।
• যোগ শব্দের বিপরীত শব্দ বিয়োগ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩,৯৪৭.
'এ খারাপ কাজটি তুমিই করেছ বলে রব উঠেছে।' বাক্যে 'উঠা' শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. গুজব উঠা
  2. শুনতে পাওয়া
  3. অভিযোগ
  4. সমাজে স্থান পাওয়া
ব্যাখ্যা
'উঠা' শব্দের বিশিষ্ট প্রয়োগ:
১. রব উঠা (গুজব উঠা)- এ খারাপ কাজটি তুমিই করেছ বলে রব উঠেছে।
২. জাতে উঠা (সমাজে স্থান পাওয়া)- চাকুরি হওয়ায় মজিদ এখন জাতে উঠেছে।
৩. কানে উঠা (শুনতে পাওয়া)- কথাটা মায়ের কান পর্যন্ত উঠেছে।
৪. মন উঠা (সন্তুষ্ট হওয়া)- এত অল্প টাকায় তার মন উঠবে না।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৪৮.
৭-১৭ শব্দের অর্থ নির্ণয় করুন: কদাকার
  1. কাঁদা যুক্ত
  2. বিশ্রী
  3. অপলাপ
  4. কম দরকারী
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• কদাকার (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কুৎসিত আকৃতিবিশিষ্ট,
- বেঢপ।

অন্যদিকে,
• বিশ্রী (বিশেষণ পদ),
অর্থ: কদাকার, কুৎসিত, শ্রীহীন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৯৪৯.
'Demographic' এর বাংলা পরিভাষা-
  1. জনসংখ্যা
  2. গণতন্ত্র
  3. জনতাত্ত্বিক
  4. সমাজতন্ত্র
ব্যাখ্যা
• 'Demographic' এর বাংলা পরিভাষা → জনতাত্ত্বিক।

অন্যদিকে,
Democracy → গণতন্ত্র;
Demography → জনতত্ত্ব;
Socialism → সমাজতন্ত্র।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,৯৫০.
'সংসার বিনষ্ট করা' কোন বাগধারাটির অর্থ?
  1. ক) ঘর ভাঙানো
  2. খ) ঘর থাকতে বাবুই ভেজা
  3. গ) ছেঁড়া চুলে খোঁপা বাঁধা
  4. ঘ) উড়ে এসে জুড়ে বসা
ব্যাখ্যা
ঘর ভাঙানো - সংসার বিনষ্ট করা
ঘর থাকতে বাবুই ভেজা - সুযোগ থাকতে কষ্ট
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা - বৃথা চেষ্টা
উড়ে এসে জুড়ে বসা - অনধিকারির অধিকার
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
৩,৯৫১.
'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. গুরুত্বহীন লোক
  2. নির্লজ্জ
  3. অত্যন্ত অলস
  4. অতি মূর্খ
  5. তোষামোদকারী
ব্যাখ্যা
• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত অলস।

অন্যদিকে, 
• 'উলুখাগড়া' অর্থ - গুরুত্বহীন লোক। 
• 'চশমখোর' অর্থ - নির্লজ্জ। 
• 'গোমূর্খ' অর্থ - অতি মূর্খ। 
• 'খয়ের খাঁ' অর্থ - তোষামোদকারী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৫২.
'সাপ' শব্দের সমার্থক শব্দ -
  1. কলাপী
  2. কেশরী
  3. মৃগরাজ
  4. পন্নগ
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৫৩.
'পাদপ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বন
  2. পাথর
  3. বৃক্ষ
  4. পর্বত
ব্যাখ্যা
• 'পাদপ' বিশেষ্য পদ। 
অর্থ:
- উদ্ভিদ। 

• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:

গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী।

অন্যদিকে, 
--------------
• 'বন' শব্দের সমার্থক শব্দ:
অরণ্য, কান্তার, বিপিন, অটবি, জঙ্গল, বনজঙ্গল, দাব, বনানী, বনী, কানন, অরণ্যানী।

• 'পাথর' শব্দের সমার্থক শব্দ:
পাষাণ, প্রস্তর, শিলা, শিল, উপল, অশ্ব, দূষৎ, কাঁকর, কঙ্কর।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
গিরি, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, মেদিনীধর, পৃথিবীধর, পৃথ্বীধর, অবনীধর, ধরণিধর, ধরাধর, বসুধাধর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।
৩,৯৫৪.
নিচের কোন দুটি বাগ্‌ধারা একই অর্থ প্রকাশ করে?
  1. ঢাকের বাঁয়া ও ঢেঁকি অবতার
  2. ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
  3. উড়ো কথা ও উড়ো চিঠি
  4. পদ্মপাতার জল ও জলভাত
ব্যাখ্যা

• একই অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা হলো:
- ‘ঠুঁটো জগন্নাথ’ বাগ্‌ধারার অর্থ - অকর্মণ্য।
- ‘কুমড়ো কাটা বটঠাকুর’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।

ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্‌ধারাগুলো হলো:
- ‘উড়ো কথা’ বাগ্‌ধারার অর্থ - গুজব।
- ‘উড়ো চিঠি’ বাগ্‌ধারার অর্থ - বেনামি পত্র।
- ‘ঢাকের বাঁয়া’ বাগ্‌ধারার অর্থ - অপ্রয়োজনীয়।
- ‘ঢেঁকি অবতার’ বাগ্‌ধারার অর্থ - নির্বোধ লোক।
- 'পদ্মপাতার জল', 'তাসের ঘর' এবং ‘জলের দাগ’ বাগ্‌ধারা সমূহের অর্থ - ক্ষণস্থায়ী।
- ‘জলভাত’ বাগ্‌ধারার অর্থ - সহজ সাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,৯৫৫.
'Incumbent' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অস্ত্রাগার
  2. পদধারী
  3. মূল্যায়ন
  4. আক্রমণকারী
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে,
- 'Incumbent' এর বাংলা পরিভাষা: 'পদধারী'।

অন্যদিকে, 
'Assailant'- এর বাংলা পরিভাষা 'আক্রমণকারী', 
'Evaluation'- এর বাংলা পরিভাষা: 'মূল্যায়ন', 
'Arsenal'- এর বাংলা পরিভাষা: 'অস্ত্রাগার'। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,৯৫৬.
'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অসচ্ছল অবস্থা
  2. অপ্রাসঙ্গিক কাজ করা
  3. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
  4. দুর্ভাগ্য সর্বত্রগামী
ব্যাখ্যা
• 'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে' অর্থ - দুর্ভাগ্য সর্বত্রগামী। 

অন্যদিকে, 
• 'নুন আনতে পান্তা ফুরায়' অর্থ - অসচ্ছল অবস্থা। 
• 'ধান ভানতে শিবের-গীত্র/ধেনো হাটে ওল নামানো' অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা। 
• 'ধারে না হলে ভারে কাটে' অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৫৭.
Analysis অর্থ কী?
  1. ক) সাদৃশ্য
  2. খ) আলোচনা
  3. গ) উল্লেখ
  4. ঘ) বিশ্লেষণ
ব্যাখ্যা
Analysis - মন্তব্যসহকারে (পুস্তক, কোনো চরিত্র বা পরিস্থিতির) বিশ্লেষণ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩,৯৫৮.
'দীর্ঘজীবী’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) পায়া ভারি 
  2. খ) কেউ কেটা
  3. গ) কাকভূষণ্ডী
  4. ঘ) ঝিঙেফুল
ব্যাখ্যা
• ‘কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী।

• অন্যদিকে:
- ‘পায়া ভারি’  বাগধারাটির অর্থ = অহঙ্কার।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য।
- 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,৯৫৯.
‘অমোঘ’ শব্দের অর্থ কী?
  1. ক) সার্থক
  2. খ) বাসনা
  3. গ) নশ্বর
  4. ঘ) ইচ্ছা
ব্যাখ্যা
অমোঘ (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।

অমোঘ (বিশেষ্য)
- অমোঘতা।
৩,৯৬০.
নিম্নের কোনটি ভিন্নার্থক বাগধারা?
  1. ক) বকধার্মিক
  2. খ) তুলসী বনের বাঘ
  3. গ) কেঁচেগণ্ডূষ
  4. ঘ) বর্ণচোরা
ব্যাখ্যা
কেঁচেগণ্ডূষ = নতুন করে আরম্ভ করা ।
অন্যদিকে,
বকধার্মিক/তুলসী বনের/বাঘ বর্ণচোরা বাগ্‌ধারাগুলোর অর্থ = ভণ্ড 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৩,৯৬১.
‘Labial’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ওষ্ঠ্য
  2. পার্শ্বিক
  3. উষ্ম
  4. নাসিক্য
ব্যাখ্যা
• ‘Labial’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ওষ্ঠ্য।
 
অন্যদিকে,
• ‘Lateral’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - পার্শ্বিক।
• ‘Fricative’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উষ্ম।
• ‘Nasal’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - নাসিক্য।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৩,৯৬২.
‘ঘরের অভাব’ – এর অর্থ-
  1. ক) ছাউনি
  2. খ) হাঘর
  3. গ) শ্রীঘর
  4. ঘ) দারিদ্র্য
ব্যাখ্যা
• 'ঘরের অভাব' এর এক কথায় প্রকাশ হবে- 'হাঘর'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'হাঘর' শব্দের অর্থ- আশ্রয়হীন ব্যক্তি; নি:স।  
- 'শ্রীঘর' শব্দের অর্থ- জেলখানা বা কারাগার।

• ‘ঘরের অভাব’ এর ক্ষেত্রে- 'হাঘর' শব্দটি ব্যবহার করা যায়।  

তবে, 
হাঘরে শব্দের অর্থ- গৃহহীন, আশ্রয়হীন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,৯৬৩.
'ডকে ওঠা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) নষ্ট হওয়া
  2. খ) নিতান্ত অলস
  3. গ) সুখে থাকা
  4. ঘ) অন্ধভাবে অনুসরণ
ব্যাখ্যা
'ডকে ওঠা' বাগধারাটির অর্থ- 'নষ্ট হওয়া'
বাক্য গঠন: তার ব্যবসা তো টাকার অভাবে কবেই ডকে উঠে গেছে। 

গোঁফ খেজুরে বাগধারার অর্থ - নিতান্ত অলস।
দুধে ভাতে থাকা বাগধারার অর্থ - 'সুখে থাকা'
গড্ডলিকা প্রবাহ বাগধারার অর্থ - 'অন্ধভাবে অনুসরণ' 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
৩,৯৬৪.
‘Bond’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. মূল্যপত্র-সার
  2. প্রতিজ্ঞাপত্র
  3. জ্ঞাপনপত্র
  4. বায়না-পত্র
ব্যাখ্যা
• ‘Bond’ শব্দের বাংলা পরিভাষিক শব্দ - প্রতিজ্ঞাপত্র, মুচলেকা, ঋণপত্র, বন্ধকপত্র। 

অন্যদিকে,
• 'Bill Extract' অর্থ - মূল্যপত্র-সার।  
• 'Bulletin' অর্থ - জ্ঞাপনপত্র। 
• 'Document; Deed' অর্থ - বায়নাপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৩,৯৬৫.
'Fluid' - এর সঠিক অর্থ কোনটি?
  1. ক) নমনীয়
  2. খ) তরল
  3. গ) তরলতা
  4. ঘ) সারিতা
ব্যাখ্যা
'Fluid' - এর সঠিক অর্থ - তরল।

এছাড়াও
• Fluidity - তরলতা।
• Fluvial - সারিতা।
• Fixed Deposit - মেয়াদি সঞ্চয়।
• Flexible - নমনীয়।
• Fluid - তরল।
• Flower show - পুষ্প প্রদর্শনী।
• Flora - উদ্ভিদকূল।
• Floriculture - পুষ্পবিদ্যা।
• Folio - পত্র, পত্রাঙ্ক।
• Forgery - জালিয়াতি।
• Follow up - অনুসরণ।
• Folk Song- লোকসংগীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড.  মোহাম্মদ আমীন এবং প্রসাশনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩,৯৬৬.
'জাহাজের খালাশি'কে এক কথায় কী বলে?
  1. ক) পন্নগ
  2. খ) লস্কর
  3. গ) যুগপৎ
  4. ঘ) যাযাবর
ব্যাখ্যা
'জাহাজের খালাশি' কে এক কথায় বলে = লস্কর 

অন্যদিকে,
- পায়ে হেঁটে যে গমন করে না = পন্নগ 
- যাদের নির্দিষ্ট কোন বাসস্থান নেই - যাযাবর।
- একই সময়ে = যুগপৎ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৬৭.
অন্যের লেখা থেকে চুরি করাকে বলা হয়-
  1. জলৌকাবৃত্তি
  2. চন্ডালকবৃত্তি
  3. কুম্ভিলকবৃত্তি
  4. বেতসবৃত্তি
ব্যাখ্যা

• কুম্ভিলক (বিশেষ্য পদ):
- এটি প্রাকৃত শব্দ।
অর্থ: যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায়।

• অন্যের রচনা থেকে চুরি করা বা অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করাকে বলা হয় - কুম্ভিলকবৃত্তি (plagiarism)।

• প্লেজিয়ারিজম:
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করা কিংবা ওয়েব হতে প্রাপ্ত কোন ধারণা প্রকৃত সূত্র উল্লেখ না করে ব্যবহার করাকে বলা হয় প্লেজিয়ারিজম (Plagiarism).
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।

৩,৯৬৮.
'গড্ডালিকা প্রবাহ' বাগধারটিতে 'গড্ডল' শব্দের অর্থ কী?
  1. ক) স্রোত
  2. খ) সময়
  3. গ) ভেড়া
  4. ঘ) নদী
ব্যাখ্যা
গড্ডল, গড্ডর (বিশেষ্য):
১. ভেড়া
২. গাড়ল
{গাড়ল > (তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল, গড্ডর (র = ল) (অর্বাচীন সংস্কৃত শব্দ)}


গড্ডলিকা প্রবাহ (বিশেষ্য):
১. ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ;
২. ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৩,৯৬৯.
'ভূতের বেগার' বাগ্‌ধারার অর্থ -
  1. সামান্য সম্পদ
  2. অযথা শ্রম
  3. অসম্ভব ঘটনা
  4. দুঃসাধ্য বস্তু
ব্যাখ্যা

• 'ভূতের বেগার' বাগ্‌ধারার অর্থ - অযথা শ্রম

অন্যদিকে,
ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ।
ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা।
বাঘের দুধ/চোখ - দুঃসাধ্য বস্তু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯- সংস্করণ)।

৩,৯৭০.
অন্ধকার - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অংশু
  2. খ) আলো
  3. গ) অন্ধকার
  4. ঘ) শর্বর
ব্যাখ্যা
 অন্ধকার এর প্রতিশব্দ-‘শর্বর’।

• অন্ধকার এর প্রতিশব্দ: আঁধার, আঁধারি, তিমির, তম, শর্বর, নভাক প্রভৃতি।
• অংশু - প্রভা, জ্যোতি, আভা, ভাতি, আলো প্রভৃতি।
• অগ্নি - অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক, কৃশানু, জগন্নু প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩,৯৭১.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মৃগাঙ্ক
  2. শশধর
  3. সুধাকর
  4. বিভব
ব্যাখ্যা

• 'চাঁদ' এর সমার্থক শব্দ নয়- বিভব। 

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:

চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক

অন্যদিকে,
• 'ধন' এর সমার্থক শব্দ: 
বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৯৭২.
'পশ্চাতে জন্মছে যে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনুজ
  2. অজ
  3. দ্বিজ
  4. অগ্রজ
ব্যাখ্যা

- অনুতে বা পশ্চাতে / জন্মেছে যে - অনুজ। 

• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- দুবার জন্মে যা-  দ্বিজ। 
- জন্মে নাই যা - অজ। 
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ। 
- যে ভূমিতে ফসল জন্মায় না - ঊষর। 
- শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা। 
- সরোবরে জন্মায় যা - সরোজ। 
- অগ্রে জন্মেছে যে - অগ্রজ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৯৭৩.
'আভরণ' শব্দের অর্থ -
  1. আচ্ছাদন
  2. গহনা
  3. সুন্দর
  4. আংটা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'আভরণ' শব্দের অর্থ: 
- ভূষণ, অলংকার, গহনা।  

অন্যদিকে,
• 'আবরণ' শব্দের অর্থ- 'আচ্ছাদন'।
• 'অভিরাম' শব্দের অর্থ- সুন্দর।
• 'কড়া' শব্দের অর্থ - আংটা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৯৭৪.
"প্যাঁচার ডাক" এর এক কথায় প্রকাশ-
  1. বুক্কন
  2. কেকা
  3. ঘূৎকার
  4. কুহু
ব্যাখ্যা
"প্যাঁচার ডাক" এর এক কথায় প্রকাশ- 'ঘূৎকার'।

অন্যদিকে,
কুকুরের ডাক - বুক্কন;
ময়ূরের ডাক - কেকা;
কোকিলের ডাক - কুহু।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৯৭৫.
"যা পূর্বে দেখা যায়নি এমন" এক কথায় কী বলে?
  1. ভূতপূর্ব
  2. অনুক্ত
  3. অদৃষ্টপূর্ব
  4. অশ্রুতপূর্ব
ব্যাখ্যা
- 'যা পূর্বে দেখা যায়নি এমন' এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।

অন্যদিকে,
- যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
- যা বলা হয় নি এক কথায় প্রকাশ - অনুক্ত।
- যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৯৭৬.
'গদাই লস্করি চাল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. তুমুল কাণ্ড
  2. অন্ধ অনুকরণ
  3. আলসেমি
  4. গুরুত্বহীন লোক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'গদাই লস্করি চাল' বাগ্‌ধারার অর্থ - আলসেমি

অন্যদিকে,
খণ্ড প্রলয় - তুমুল কাণ্ড।
গড্ডলিকা প্রবাহ - অন্ধ অনুকরণ।
উলুখাগড়া - গুরুত্বহীন লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,৯৭৭.
‘দুধের মাছি’ এর সমার্থক বাগধারা কোনটি?
  1. শাপে বর
  2. বসন্তের কোকিল
  3. আদায় কাঁচকলায়
  4. দা-কুমড়া
ব্যাখ্যা
• দুধের মাছি বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু। 
- বসন্তের কোকিল বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
তাই,
'দুধের মাছি' বাগ্‌ধারাটির সমার্থক বাগ্‌ধারা 'বসন্তের কোকিল'।


অন্যদিকে,
• ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = ঘাের শত্রুতা।
• ‘দা-কুমড়া’ বাগধারাটির অর্থ = শত্রুতা।
• 'শাপে বর' বাগধারাটির অর্থ = অমঙ্গলের মঙ্গল ঘটা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৭৮.
'মকর' শব্দের অর্থ কী?
  1. সিংহ
  2. হাতি
  3. চিংড়ি
  4. কুমির
ব্যাখ্যা
'মকর' শব্দের অর্থ 'কুমির'।
'কুমির' শব্দের সমার্থক শব্দ = কুম্ভীর, পিঙ্গচক্ষু, শঙ্খমুখ, নক্র, মকর, ঘড়িয়াল। 

মকর (বিশেষ্য):
অর্থ:
১. কুমিরের মতো জলজন্তু; হিন্দু বিশ্বাসে গঙ্গা দেবীর বাহন; ঘড়িয়াল।
২. রাশিচক্রের দশম রাশির নাম।
৩. কন্দর্পের পতাকা চিহ্ন।
৪. হিন্দুদের মধ্যে সখীর পাতানো নাম (মকর, গঙ্গাজল)।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি অভিধান।
৩,৯৭৯.
'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মহিধ্র
  2. ক্ষিতি
  3. অচল
  4. ভূধর
  5. অদ্রি
ব্যাখ্যা
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: 
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহি, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী। 

অন্যদিকে,
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:

মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহিধ্র, ভূভৃৎ, নগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৮০.
"অনাহত" বলতে কী বোঝায়?
  1. যা ডাকা হয়নি
  2. যা বলা হয়নি এমন
  3. যা আঘাত পায়নি
  4. যা পূর্বে শোনা যায়নি
ব্যাখ্যা

• ‘যা আঘাত পায়নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত

অন্যদিকে,
যা আহুত (ডাকা) হয়নি - অনাহুত।
যা বলা হয়নি এমন - অনুক্ত।
যা পূর্বে শোনা যায়নি এমন - অশ্রুতপূর্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,৯৮১.
'বারি'র প্রতিশব্দ কোনটি?
  1. ক) মেঘ
  2. খ) পয়ঃ
  3. গ) কল্লোল
  4. ঘ) ধরা
ব্যাখ্যা
পানি - জল, ইরা, সলিল, বারি, অম্বুঃ, অম্ভঃ, তোয়, পয়ঃ ইত্যাদি। উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩,৯৮২.
'অভিরাম' শব্দের অর্থ কী?
  1. বিরামহীন
  2. সালিশ
  3. চলন
  4. সুন্দর
ব্যাখ্যা

• 'অভিরাম' শব্দের অর্থ - মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।

অন্যদিকে,
- 'অবিরাম' শব্দের অর্থ - বিরাম নেই এমন বা বিরামহীন।
- 'নালিশ' শব্দের অর্থ - ফরিয়াদ বা অভিযোগ।
- 'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৯৮৩.
যে নারী শিশুসন্তানসহ বিধবা- এর এক কথায় প্রকাশ-
  1. ক) বীরপ্রসূ
  2. খ) অঙ্গনা 
  3. গ) বালপুত্রিকা
  4. ঘ) চিরন্টী 
ব্যাখ্যা
যে নারী শিশুসন্তানসহ বিধবা =  বালপুত্রিকা

তাছাড়া, 
যে নারি চিরকাল পিতৃগৃহবাসিনী=চিরন্টী
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা
যে নারী বীর সন্তান প্রসব করে =  বীরপ্রসূ

আরো কিছু বাক্য সংকোচনঃ
 যে নারী সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
 যে নারী বীর = বীরাঙ্গনা 
যে নারী বার (সমূহ) গামিনী=বারাঙ্গনা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী =অঘটনঘটনপটিয়সী
যে নারী একবার সন্তান প্রসব করেছে =কাকবন্ধ্যা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল।=অন্যপূর্বা
যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) =অসূর্যম্পশ্যা
যে নারী চিত্রে অর্পিতা বা নিবন্ধা = চিত্রার্পিতা
যে নারী (বা গাভী) দুগ্ধবতী = পয়স্বিনী
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা
যে নারী স্বয়ং পতি বরণ করে = স্বয়ংবরা
যে নারী সুন্দরী = রামা


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড.সৌমিত্র শেখর
৩,৯৮৪.
‘বামী’ শব্দের অর্থ কি?
  1. গতি
  2. উপদেশ
  3. ঘটক
  4. ঘোড়া
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ:
- ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ:
- 'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
- 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
- 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
- কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।
৩,৯৮৫.
'কলহাস' শব্দের অর্থ কী?
  1. কুঠিল হাসি
  2. মধুর হাস্যধ্বনি
  3. কাষ্ঠ হাসি
  4. ঝগড়াটে
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কলহাস' শব্দের অর্থ — 'মধুর হাস্যধ্বনি'।

আরো কয়েকটি শব্দার্থ:
• কলয়পরায়ণ- ঝগড়াটে,
• কলাবৎ - সংগীত-বিদ্যায় নিপুণ,
• তক্ষক - কাঠ খোদাই করা যার পেশা,
• পয়োধি - সমুদ্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,৯৮৬.
'পুষ্প' এর সমার্থক শব্দ কোনটি?
  1. দামিনী
  2. সুমন
  3. বিভা
  4. অশনি
ব্যাখ্যা
• 'পুষ্প' এর সমার্থক শব্দ: কুসুম, ফুল, সুমন, মণীবক।

অন্যদিকে,
• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ:
তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, অনুভা, অশনি, দামিনী, বিজলী, শম্পা। 

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ:
 ময়ূখ, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা প্রভৃতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৯৮৭.
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ কোনটি? 
  1. অরবিন্দ
  2. নলিনী
  3. সরোজ
  4. দামিনী
ব্যাখ্যা

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে, 
--------------
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৯৮৮.
‘গোবর গণেশ“- বাগধারাটির অর্থ কী?
  1. ক) অপদার্থ
  2. খ) নিরেট মূর্খ
  3. গ) অত্যন্ত অলস
  4. ঘ) অপটু
ব্যাখ্যা
নবম দশম শ্রেণির বোর্ড বই ও ড. হায়াৎ মামুদ - এর ভাষা শিক্ষা বই অনুসারে,
গোবর গণেশ বাগধারাটির অর্থ মূর্খ বা নিরেট মূর্খ।

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
গোবর গণেশ (noun), (adjective): one who is good for nothing; a foolish person; an idiot.

সুতরাং, দেখা যাচ্ছে, গোবর গণেশ বাগধারাটির অর্থ - নিরেট মূর্খ বা অত্যন্ত বোকা এর পাশাপাশি অকর্মণ্যও হয়।
আবার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর - এর বই অনুসারেও বাগধারাটির অর্থ - অকর্মণ্য।
৩,৯৮৯.
'অর্বাচীন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বাচীন
  2. প্রাচীন
  3. নবীন
  4. চেনা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অর্বাচীন' শব্দটির অর্থ হলো: নবীন, নতুন ইত্যাদি৷ 
- এর বিপরীত শব্দ হলো - প্রাচীন।
 
• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ = প্রসারণ।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।
 
উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৯৯০.
'Postage' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মূলতবি
  2. হলফনামা
  3. ডাকমাশুল
  4. পদবি
ব্যাখ্যা
• 'Postage' এর বাংলা পরিভাষা: 'ডাকমাশুল'।  

অন্যদিকে, 
'Adjournment' এর বাংলা পরিভাষা- 'মূলতবি'।  
'Affidavit' এর বাংলা পরিভাষা- 'হলফনামা'।
'Rank' এর বাংলা পরিভাষা- 'পদবি'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩,৯৯১.
শশাঙ্ক শব্দের অর্থ কি?
  1. ক) খরগোশ
  2. খ) সমুদ্র
  3. গ) চন্দ্র
  4. ঘ) কপাল
ব্যাখ্যা
চন্দ্র শব্দের সমার্থক শব্দ - চাঁদ, সুধাংশু, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, মৃগাঙ্ক, নিশাকর, সোম, শীতাংশু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৩,৯৯২.
'মৃদু' শব্দের বিপরীত শব্দ-
  1. লঘু
  2. অধিক
  3. মুখ্য
  4. প্রবল
ব্যাখ্যা
• 'মৃদু' শব্দের বিপরীত শব্দ - প্রবল। 

অন্যদিকে, 
• 'গুরু' শব্দের বিপরীত শব্দ - লঘু। 
• 'অল্প' শব্দের বিপরীত শব্দ - অধিক। 
• 'মুখ্য' শব্দের বিপরীত শব্দ - গৌণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩,৯৯৩.
'গাছপাথর' বাগ্‌ধারাটি অর্থ কোনটি?
  1. কৃপণ
  2. হিসাব-নিকাশ 
  3. অপ্রয়োজনীয় জিনিস
  4. কঠিন পরিশ্রম
ব্যাখ্যা

• 'গাছপাথর' বাগ্‌ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা। 
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৯৯৪.
'খড়-খর' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. রৌদ্র-শুকনা ফসল
  2. তৃণ-তীব্র
  3. ক্ষরণ-রৌদ্র
  4. তৃণ-শুষ্ক
ব্যাখ্যা

• 'খড়-খর' শব্দজোড়টির অর্থ- তৃণ-তীব্র। 

​'খড়' অর্থ - তৃণ।
'খর' অর্থ - তীব্র।

​এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
খদ্দর - কাপড়।
খদ্দের - গ্রাহক।

খরা - রৌদ্র।
ক্ষরা - ক্ষরণ।

খুর - পশুর পায়ের অংশ।
ক্ষুর - কামানোর অস্ত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 

৩,৯৯৫.
'উন্নাসিক' শব্দের অর্থ কী?
  1. অনু কে দেখে যে।
  2. অবজ্ঞায় নাক উচু করে যে।
  3. অহংকারে যার মাটিতে পা পড়ে না।
  4. অন্য দিকে ছোটে যে।
ব্যাখ্যা
অবজ্ঞায় নাক উচু করে যে - উন্নাসিক
অন্তর্গত অপ যার - অন্তরীপ 
অগ্র - পশ্চাৎ ক্রম অনুযায়ী - আনুপূর্বিক
অনু কে দেখা যায় যার দ্বারা - অনুবীক্ষণ
অর্থহীন উক্তি - প্রলাপ 
অন্ধকার রাত্রি - তামসি

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৯৯৬.
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ধরা
  2. রঙ্গন
  3. কুসুম
  4. উৎপল
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ ইত্যাদি।

অন্যদিকে,
- 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ - ধরা।
- ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ - কুসুম এবং রঙ্গন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা আভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৯৯৭.
'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সরল
  2. কুটিল
  3. সুধা
  4. আর্দ্র
ব্যাখ্যা
• 'গরল' অর্থ - বিষ; বিষাক্ত ক্ষত বা ঘা।
• 'অমৃত' অর্থ - যা পান করলে অমর হওয়া যায়, সুধা, পীযূষ। 

• 'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ- সুধা/অমৃত। 

অন্যদিকে,
• 'বঙ্কিম' শব্দের অর্থ: বাঁকা, আঁকাবাঁকা, কুটিল।
• 'ঋজু' শব্দের অর্থ: অবক্র, অকপট, সরল।
• 'আর্দ্র' শব্দের অর্থ: সিক্ত, ভেজা (আর্দ্রবসন)।

উল্লেখ্য,
'আর্দ্র' বিপরীতার্থক শব্দ - শুষ্ক। 
'বঙ্কিম' বিপরীতার্থক শব্দ - ঋজু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৯৯৮.
'কড়া' শব্দের অর্থ -
  1. হাতি
  2. কোমর
  3. কৃত
  4. আংটা
ব্যাখ্যা
'কড়া' শব্দের অর্থ - আংটা

অন্যদিকে,
- 'করা' শব্দের অর্থ - কৃত।
- 'কটি' শব্দের অর্থ - কোমর।
- 'করী' শব্দের অর্থ - হাতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
৩,৯৯৯.
'চেতন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সচেতন 
  2. অচেতন 
  3. অবচেতন 
  4. অসচেতন
ব্যাখ্যা

'চেতন' শব্দের বিপরীতার্থক শব্দ- অচেতন।

• চেতন শব্দের অর্থ ; জ্ঞান. সজাগ, ।
• অচেতন শব্দের অর্থ-  চেতনাশূন্য, সংজ্ঞাহীন। ২ জড় (অচেতন পদার্থ)।

অন্যদিকে,
- ’সচেতন’ শব্দের অর্থ- সতর্ক।
- ’অসচেতন' শব্দের অর্থ- অসতর্ক।
- 'অবচেতন' শব্দের অর্থ- অস্পষ্ট চেতনাযুক্ত/ অর্ধসচেতন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪,০০০.
‘Linguistics’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. বাগর্থবিজ্ঞান
  2. ভাষাবিদ্যা
  3. অভিধানতত্ত্ব
  4. ধ্বনিবিজ্ঞান
ব্যাখ্যা
• ‘Linguistics’ এর শুদ্ধ পারিভাষিক শব্দ - ভাষাবিদ্যা।

অন্যদিকে,
• ‘Semantic' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগর্থবিজ্ঞান।
• ‘Lexicology’ এর পারিভাষিক শব্দ - অভিধানতত্ত্ব।
• 'Phonetics' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিবিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা; অভিগম্য অভিধান।