বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা / ৮১ · ৩০১৪০০ / ৮,১৭১

৩০১.
'কৌশলে কার্যোদ্ধার' - কোনটির অর্থ?
  1. গাছে তুলে মই কাড়া
  2. এক ক্ষুরে মাথা মোড়ানো
  3. ধরি মাছ না ছুঁই পানি
  4. আকাশের চাঁদ হাতে পাওয়া
ব্যাখ্যা
• ‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদ প্রবচনটির অর্থ - কৌশলে কার্যোদ্ধার।

অন্যদিকে,
- ‘গাছে তুলে মই কাড়া’ অর্থ - 'সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা।
- ‘এক ক্ষুরে মাথা মোড়ানো’ অর্থ - একই স্বভাবের/একই দলভুক্ত।
- ‘আকাশের চাঁদ হাতে পাওয়া’ অর্থ - দুর্লভ বস্তু প্রাপ্তি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩০২.
'Cosmology' এর বাংলা পরিভাষা -
  1. সৃষ্টিক্রম
  2. সৃষ্টিতত্ত্ব
  3. বিশ্বজনীন
  4. নভশ্চারী
ব্যাখ্যা
• 'Cosmology' এর বাংলা পরিভাষা - সৃষ্টিতত্ত্ব। মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান।

অন্য অপশনে,
• 'Cosmogony' - সৃষ্টিক্রম,
• 'Cosmopolitan'- বিশ্বজনীন,
• 'Cosmonaut' - নভশ্চারী।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩০৩.
'পট্ট' শব্দের অর্থ-
  1. পটভূমি
  2. সংগীতের রাগিণীবিশেষ
  3. সিংহাসন
  4. পশ্চাদ্‌ভূমি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'পট্ট' শব্দের অর্থ-
- পীঠ; পিঁড়ি; সিংহাসন; ফলক। 
- রাজকীয় সনদ। 
- পাট; রেশমাদি।
----------------
• আরো কিছু গুরুত্বপুর্ণ শব্দার্থ: 
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩০৪.
'ওষ্ঠাধর' - বলতে কী বোঝায়?
  1. ওষধি থেকে উৎপন্ন
  2. ​ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে
  3. ওষ্ঠের দ্বারা উচ্চারিত
  4. ওষ্ঠ ও অধর
ব্যাখ্যা

• 'ওষ্ঠ ও অধর' এর এক কথায় প্রকাশ - ওষ্ঠাধর

​অন্যদিকে,
​ওষ্ঠের দ্বারা উচ্চারিত - ঔষ্ঠ্য।
​​ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে - তুলাদণ্ড
​ওষধি থেকে উৎপন্ন - ঔষধ।

​​উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩০৫.
’পুকুর চুরি’ বাগধারাটির অর্থ-
  1. ক) অবাস্তব বস্তু
  2. খ) বড়ো ধরনের চুরি
  3. গ) পুকুর চুরি করা
  4. ঘ) লোপাট
ব্যাখ্যা
‘পুকুর চুরি’ বাগধারাটির অর্থ = বড় ধরনের চুরি।

অনূরুপ কিছু বাগধারা হলো:
‘ভরাডুবি’ বাগধারাটির অর্থ = সর্বনাশ।
‘মগের মুল্লুক’ বাগধারাটির অর্থ = অরাজক দেশ।
‘বালির বাঁধ’ বাগধারাটির অর্থ = অস্থায়ী বস্তু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
৩০৬.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শশী
  2. শশাঙ্ক
  3. শশধর
  4. শর্বরী
ব্যাখ্যা
• 'চাঁদ' এর সমার্থক শব্দ নয়- শর্বরী।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:

চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘রাত্রি’র সমার্থক শব্দ:
রাজনী, যামিনী, রাত, নিশা, নিশীথিনী, ক্ষণদা, শর্বরী, বিভাবরী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০৭.
'বাহতে ভর করে চলে যে' - 
  1. বুভুক্ষা
  2. বাহুঙ্গ
  3. ভূজঙ্গ
  4. সব্যসাচী
ব্যাখ্যা

• 'বাহুতে ভর করে চলে যে' এর বাক্য সংকোচন -  ভুজঙ্গ

অন্যদিকে,
'ভোজন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - বুভুক্ষা।
একসঙ্গে একাধিক কাজ করতে সক্ষম এমন - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩০৮.
'বৃক্ষ' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. সম্পা
  2. দ্রুম
  3. অম্বু
  4. অভ্র
ব্যাখ্যা
'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ।

অন্যদিকে,
- বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হলো - শম্পা।
- ‘জল’ শব্দের সমার্থক শব্দ - অম্বু।
- আকাশ শব্দের সমার্থক শব্দ - অভ্র।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০৯.
‘লিপি’ শব্দের অর্থ কি?
  1. ব্যাখ্যা
  2. গর
  3. পড়া
  4. লেখা
ব্যাখ্যা
• ‘লিপি’
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষ্য পদ।
এর অর্থ: 
- পত্র,
- লিখন,
- চিঠি।

অন্যদিকে,
- ' ব্যাখ্যা' শব্দের অর্থ - টীকাটিপ্পনী, বিশদ, বিবরণ।
- 'গর' শব্দের অর্থ - বিষ, গরল, ব্যাধি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩১০.
"যে নারীর বিয়ে হয়েছে" এর এক কথায় প্রকাশ -
  1. নবোঢ়া
  2. কুমারী
  3. অনূঢ়া
  4. ঊঢ়া
ব্যাখ্যা

• "যে নারীর বিয়ে হয়েছে" এর এক কথায় প্রকাশ -  ঊঢ়া।

অন্যদিকে,
'যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে' এক কথায় বলে - নবোঢ়া।
যে নারী (মেয়ের) বিয়ে হয়নি - কুমারী।
যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩১১.
'Demonetization' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ভেঙ্গে দেয়া
  2. প্রদর্শন
  3. প্রদর্শন করা
  4. মুদ্রারহিতকরণ
ব্যাখ্যা
• 'Demonetization' এর বাংলা পারিভাষিক শব্দ - মুদ্রারহিতকরণ

অন্যদিকে,
- 'Demonstrate' এর বাংলা পারিভাষিক শব্দ - প্রদর্শন করা।
- 'Demonstration' এর বাংলা পারিভাষিক শব্দ - প্রদর্শন।
- 'Demobilize' এর বাংলা পারিভাষিক শব্দ - ভেঙ্গে দেয়া।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩১২.
নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
  1. নিশা
  2. নিশিভোর
  3. নিশি
  4. নিশীথ
ব্যাখ্যা
⇒ সমার্থক শব্দ নয় নিশিভোর।

• 'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১৩.
'এসপার ওসপার' বাগ্‌ধারার অর্থ কী?
  1. মীমাংসা
  2. পক্ষপাতদুষ্ট
  3. বিশৃঙ্খলা
  4. ভীষণ শত্রুতা
ব্যাখ্যা

• 'এসপার ওসপার' বাগ্‌ধারার অর্থ- মীমাংসা। 
বাক্য: চুপ করে থেকে লাভ কী, এসপার ওসপার একটা করে ফেল।

অন্যদিকে, 
• 'একচোখা' বাগ্‌ধারার অর্থ- পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট। 
• 'এলোপাতাড়ি' বাগ্‌ধারার অর্থ- বিশৃঙ্খলা। 
• 'অহিনকুল সম্বন্ধ' বাগ্‌ধারার অর্থ- ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 

৩১৪.
'Capitalism' শব্দের পরিভাষা কোনটি?
  1. সাম্রাজ্যবাদী
  2. পুঁজিবাদ
  3. জাতীয়তাবাদ
  4. যুক্তিবাদ
ব্যাখ্যা

- 'Capitalism' শব্দের পরিভাষা- পুঁজিবাদ।
- 'Rationalism' শব্দের পরিভাষা- যুক্তিবাদ।
- 'Nationalism' শব্দের পরিভাষা- জাতীয়তাবাদ।
- 'Imperialism' শব্দের পরিভাষা- সাম্রাজ্যবাদী।

৩১৫.
কোন শব্দটি ‘পেষণ’ এর সমার্থক নয়?
  1. ক) নিসর্গ
  2. খ) চূর্ণন
  3. গ) মর্দন
  4. ঘ) বাটা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

পেষণ(বিশেষ্য)
অর্থ:
- মর্দন,
- দলন,
- বাটা,
- চূর্ণন।

নিসর্গ (বিশেষ্য)
- প্রকৃতি,
- স্বভাব,
- সৃষ্টি।

সুতরাং, 'নিসর্গ' পেষণ এর সমার্থক শব্দ নয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১৬.
'অশ্ব' এর প্রতিশব্দ -
  1. বামী
  2. তুরগ
  3. উভয়ই
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• ‘অশ্ব’ এর সমার্থক/প্রতিশব্দ শব্দ:
- বাজী, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, বামী




উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩১৭.
‘যার কিছু নেই’ - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দরিদ্র
  2. হৃতসর্বস্ব
  3. ভিখারী
  4. অসংবৃত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘যার কিছু নেই’ এর এক কথায় প্রকাশ - হৃতসর্বস্ব

উল্লেখ্য,
'অসংবৃত' শব্দের অর্থ - পরিধেয় অসংলগ্ন হয়ে পড়েছে এমন, এলোমেলো।
- শব্দটি একটি বিশেষণ পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১৮.
নেত্র
  1. চোখ
  2. চন্দ্র
  3. সূর্য
  4. ক্ষেত্র
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ: 
- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'ক্ষেত্র'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
-চাষের জমি,
- খেত,
- জমি।
 
উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১৯.
‘দেবতা’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
  1. ক) বিভূতি
  2. খ) সুর
  3. গ) দেউল
  4. ঘ) ভূত
ব্যাখ্যা

সুর - দেবতা; অমর, সূর্য, সূত্র (একই সুরে গ্রথিত), জ্ঞানী।
তাই দেবতা শব্দের সমার্থক শব্দ হলো ‘সুর’।

বিভূতি- ঈশ্বরের ঐশ্বর্য; ভগবানের শক্তি। বিভূতি ভূষণ - হিন্দুদেবতা শিব।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

 
৩২০.
'বায়ুভুক' শব্দের অর্থ -
  1. সাপ
  2. জল
  3. পবন
  4. হুতাশন
ব্যাখ্যা
• 'বায়ুভুক' শব্দের অর্থ - সাপ, অহি।

অন্যদিকে,
- 'আগুন' শব্দের অর্থ - শিখা, অগ্নি, হুতাশন
- 'বায়ু' শব্দের অর্থ - বাতাস, মলয়, পবন
- 'পানি' শব্দের অর্থ - জল, বারি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২১.
'উদয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পতন
  2. অবনত
  3. অস্ত
  4. অধঃ
ব্যাখ্যা
• 'উদয়' শব্দের অর্থ - প্রথম প্রকাশ, আবির্ভাব, সূর্যোদয়। 

আবার, 
• 'অস্ত' শব্দের অর্থ - সূর্য ও গ্রহ নক্ষত্রাদির পশ্চিম দিগেন্তর নিচে অবতরণ। 

• 'উদয়' বিপরীতার্থক শব্দ - অস্ত। 

অন্যদিকে, 
-------------
• উত্থান - পতন। 
• উন্নতি - অবনতি। 
• ঊর্ধ্ব - অধঃ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
৩২২.
‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে -
  1. অকুতোভয়
  2. প্রত্যুৎপন্নমতি
  3. অধীত
  4. পণ্ডিতম্মন্য
ব্যাখ্যা
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷

অন্যদিকে, 
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ - অধীত।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয় ৷
• ‘যে আপনাকে পণ্ডিত মনে করে’ - পণ্ডিতম্মন্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২৩.
সম অর্থবহ শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) বারি, জলদ
  2. খ) পুষ্কর, বারিদ
  3. গ) তোয়, অম্বু
  4. ঘ) প্লাব, জলধর
ব্যাখ্যা
পানি - জল, বারি, সলিল, অপ্, নীর, অম্ভ, তোয়, পুষ্কর, তামর, জীবন, অম্বু;
মেঘ - জলদ, জলধর, বারিদ;
বন্যা - প্লাব, প্লাবন।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৩২৪.
'Quorum' এর সঠিক পারিভাষিক শব্দ-
  1. ক) সারি
  2. খ) দল
  3. গ) পূর্ত
  4. ঘ) গণপূর্তি
ব্যাখ্যা
'Quorum' এর সঠিক পারিভাষিক শব্দ- গণপূর্তি 

Quit = ত্যাগ করা
Query = জিজ্ঞাসা, প্রশ্ন 
Quoted = উদ্ধৃত 
Quota = যথাংশ 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৩২৫.
কোন বাগধারাটি ভিন্নার্থক?
  1. দুধের মাছি
  2. শরতের শিশির
  3. সুখের পায়রা
  4. লক্ষ্মীর বরযাত্রী
ব্যাখ্যা
অপশনে দেয়া বাগধারাগুলোর অর্থ -
ক) দুধের মাছি - সুসময়ের বন্ধু;
খ) শরতের শিশির - ক্ষণস্থায়ী/সুসময়ের বন্ধু;
গ) সুখের পায়রা - সুসময়ের বন্ধু;
ঘ) লক্ষ্মীর বরযাত্রী - সুসময়ের বন্ধু।

⇒ শরতের শিশির/ দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।
তবে এখানে অপশন বিবেচনায় 'ক্ষণস্থায়ী' অর্থে 'শরতের শিশির' বাগধারাটি ভিন্নার্থক হিসেবে বিবেচনা করা যায়।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২৬.
'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ কী?
  1. ক) দুর্বল ব্যক্তি
  2. খ) অসাবধান
  3. গ) অলস
  4. ঘ) মজার বিষয়
ব্যাখ্যা
'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান। ‘আমড়া কাঠের ঢেঁকি’ বাগধারার অর্থ - অলস।
৩২৭.
নিচের কোন বিপরীত শব্দটি ঠিক নয়?
  1. অমৃত - গরল
  2. তস্কর - সাধু
  3. কৃশ - স্থূল
  4. অর্বাচীন - আধুনিক
ব্যাখ্যা

• 'অর্বাচীন' শব্দের অর্থ - হালের; নবীন; আধুনিক; অপ্রবীণ।
- 'অর্বাচীন' শব্দের সমার্থগক শব্দ - আধুনিক।
- সুতারাং, 'অর্বাচীন - আধুনিক' বিপরীত শব্দটি ঠিক নয়।

অন্যদিকে,
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।
'তস্কর' এর সঠিক বিপরীত শব্দ - সাধু।
'কৃশ' এর সঠিক বিপরীত শব্দ - স্থূল।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩২৮.
'ইচ্ছা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) হর্ষ
  2. খ) বাঞ্ছা
  3. গ) স্পৃহা
  4. ঘ) অভিপ্রায়
ব্যাখ্যা
ইচ্ছা শব্দের সমার্থক শব্দ হলো বাঞ্ছা, স্পৃহা, অভিপ্রায়, লালসা, প্রবৃত্তি, আকাঙ্ক্ষা, বাসনা, অভিলাষ, সাধ, প্রত্যাশা, অভিরুচি, খায়েস, মনোরথ। হর্ষ হলো আনন্দ শব্দের সমার্থক শব্দ। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৩২৯.
'শিল' ও 'শীল' শব্দদুটির অর্থ কী প্রকাশ করে?
  1. চরিত্র ও পাথর
  2. বলবান ও পাথর
  3. পাথর ও চরিত্র
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• শব্দজোড়: 
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।
যেমন:
• 'শিল' শব্দের অর্থ - পাথর, 
• 'শীল' শব্দের অর্থ - চরিত্র। 

• ‘অকুল’ শব্দের অর্থ - নীচ বংশ। 
• ‘অকূল’ শব্দের অর্থ - তীরহীন। 

• ‘অণু’ শব্দের অর্থ - ক্ষুদ্রতম অংশ। 
• ‘অনু’ শব্দের অর্থ - পশ্চাৎ। 

• ‘অনিষ্ট’ শব্দের অর্থ - ক্ষতি।
• ‘অনিষ্ঠ’ শব্দের অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৩৩০.
'স্বামী' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. নাথ
  2. দয়িত
  3. দারা
  4. বল্লভ
ব্যাখ্যা
'স্বামী' শব্দের সমার্থক শব্দ:
- পতি, কান্ত, নাথ, বল্লভ, দয়িত

অন্যদিকে,
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩৩১.
"অহিংসা পরম ধর্ম।" - এই বাক্যে 'ধর্ম' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. উৎকর্ষ
  2. সুনীতি
  3. স্বভাব
  4. পুণ্যকাজ
ব্যাখ্যা
• 'অহিংসা পরম ধর্ম।'- এখানে 'ধর্ম' শব্দটি "সৎকাজ/পুণ্যকাজ" অর্থে ব্যবহৃত হয়েছে। 

অন্যদিকে,
• এটা ধর্মসংগত কাজ - এখানে 'ধর্ম' শব্দটি 'সুনীতি' অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'মানুষ ও পশুর ধর্ম পৃথক' - এখানে 'ধর্ম' শব্দটি 'স্বভাব' অর্থে ব্যবহৃত হয়েছে। 
• 'প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে' - এখানে 'ধর্ম' শব্দটি 'সম্প্রদায় বিশেষের উপসনাপদ্ধতি বোঝাতে ব্যবহৃত হয়েছে।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি - নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৩২.
'ফিনিক' শব্দের অর্থ- 
  1. অনুজ্জ্বল 
  2. হালকা 
  3. উজ্জ্বলতা
  4. অস্বাভাবিক 
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ফিনিক' শব্দের অর্থ:
- উজ্জ্বলতা; প্রভা।

আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- 'করা' শব্দের অর্থ - কৃত।
- 'কটি' শব্দের অর্থ - কোমর।
- 'করী' শব্দের অর্থ - হাতি।
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- আভাষ শব্দের অর্থ - ভূমিকা বা আলাপ।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩৩৩.
‘বোকার ফসল পোকায় খায়’ প্রবাদটির অর্থ কী?
  1. অন্তর্বেদনা
  2. আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া
  3. বুড়ো বয়সে অপকর্ম করা
  4. নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়
বোকার ফসল পোকায় খায় প্রবাদের অর্থ হচ্ছে নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়। 

অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ-
- বুকের মাঝে ঢেকির পাড় (অন্তর্বেদনা): কথাটা শুনেই ভাই আমার কেমন যেন বুকের মাঝে টেকির পাড় পড়তে শুরু করেছে।
- বেল পাকলে কাকের কী (আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া): বড়লোকের রাজসূয় যজ্ঞে গরিবের বাঁ আসে যায়-বেল পাকলে কাকের কী?
- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (বুড়ো বয়সে অপকর্ম করা): অথর্ব বুড়োটার আবার বিয়ের সাধ জেগেছে-একেই বলে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩৩৪.
'Admittance' শব্দটির বাংলা পরিভাষা -
  1. ভোটাধিকার
  2. উপরিভাগ
  3. প্রবেশাধিকার
  4. মানবাধিকার
ব্যাখ্যা
• 'Admittance' শব্দটির বাংলা পরিভাষা - প্রবেশাধিকার

অন্যদিকে,
- 'Surface' শব্দটির বাংলা পরিভাষা - উপরিভাগ।
- 'Human Right' শব্দটির বাংলা পরিভাষা - মানবাধিকার।
- 'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা - ভোটাধিকার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩৩৫.
'কথাটা মায়ের কান পর্যন্ত উঠেছে।'- এখানে 'কানে উঠা' শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. গুজব উঠা
  2. স্থান পাওয়া
  3. নিন্দা করা
  4. শুনতে পাওয়া
ব্যাখ্যা
'উঠা' শব্দের বিশিষ্ট প্রয়োগ:
• রব উঠা (গুজব উঠা)- এ খারাপ কাজটি তুমিই করেছ বলে রব উঠেছে।
• জাতে উঠা (সমাজে স্থান পাওয়া)- চাকুরি হওয়ায় মজিদ এখন জাতে উঠেছে।
• কানে উঠা (শুনতে পাওয়া)- কথাটা মায়ের কান পর্যন্ত উঠেছে।
• মন উঠা (সন্তুষ্ট হওয়া)- এত অল্প টাকায় তার মন উঠবে না।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৬.
'আড়ংঘাটা' বাগ্‌ধারার অর্থ -
  1. বুঝে উঠা
  2. কাঁচাগন্ধযুক্ত
  3. ইতস্তত করা
  4. খেয়াঘাট
  5. অর্থহীন কথা
ব্যাখ্যা
• 'আড়ংঘাটা' বাগ্‌ধারার অর্থ - 'খেয়াঘাট'।
বাক্য গঠগন: আড়ংঘাটায় রোজ শত শত যাত্রি এপার-ওপার করে।

অন্যদিকে, 
• 'টনক নড়া' বাগ্‌ধারার অর্থ - বুঝে উঠা।
• আমতা আমতা করা বাগ্‌ধারার অর্থ- ইতস্তত করা। 
• আমগন্ধি বাগ্‌ধারার অর্থ- কাঁচাগন্ধযুক্ত।
• আগড়ম বাগড়ম বাগ্‌ধারার অর্থ- অর্থহীন কথা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৩৭.
'চূত' শব্দের অর্থ কী?
  1. চূর্ণ
  2. নেশাগ্রস্ত
  3. স্খলিত
  4. আম
ব্যাখ্যা
• 'চূত' শব্দের অর্থ - আম

অন্যদিকে,
- 'চ্যুত' শব্দের অর্থ - স্খলিত।
- 'চুর' শব্দের অর্থ - নেশাগ্রস্ত।
- 'চূর' শব্দের অর্থ - চূর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৩৩৮.
"আজবঘর" অর্থ - 
  1. জেলখানা
  2. শোবার ঘর
  3. গোপন কারাগার
  4. জাদুঘর
ব্যাখ্যা

• বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'আজবঘর' অর্থ - জাদুঘর; প্রত্নশালা।



উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

৩৩৯.
'হাতি' শব্দের সমার্থক শব্দ -
  1. দ্বিরদ
  2. ঘোটক
  3. বাজী
  4. তুরঙ্গ
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪০.
'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পর্বত
  2. হাত
  3. পৃথিবী
  4. সাপ
ব্যাখ্যা

'অহি' শব্দের সমার্থক শব্দ- সাপ, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প।

অন্যদিকে,
- 'পর্বত' শব্দের সমার্থক শব্দ- অচল, আদ্র, গিার, পাহাড়, ভূধর, শেল।
- 'পৃথিবী' - অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ, মেদিনী।
- 'হাত' শব্দের সমার্থক শব্দ- কর, বাহু, ভুজ, হস্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।

৩৪১.
'ধাম' শব্দের অর্থ কী?
  1. মূল্য
  2. কূল
  3. বাসগৃহ
  4. কপোল
ব্যাখ্যা

• 'ধাম' শব্দের অর্থ - বাসগৃহ, তীর্থ ক্ষেত্র, পাত্র, আধার।

অন্যদিকে,
'কপোল' শব্দের অর্থ - গাল, গণ্ড।
'কূল' শব্দের অর্থ - তীর, তট, সৈকত।
'মূল্য' শব্দের অর্থ - দাম, পারিশ্রমিক, বেতন, ভাড়া, মাশুল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৪২.
'স্বল্পস্থায়ী' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে? 
  1. তালপাতার সেপাই
  2. ডুমুরের ফুল
  3. তাসের ঘর
  4. পুঁটি মাছের প্রাণ
ব্যাখ্যা

• 'তাসের ঘর' বাগ্‌ধারার অর্থ - স্বল্পস্থায়ী

অন্যদিকে,
তালপাতার সেপাই - ছিপছিপে।
ডুমুরের ফুল - অদৃশ্য বস্তু।
পুঁটি মাছের প্রাণ - ছোটো মন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৩৪৩.
‘ভাটা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. তেজ
  2. জোয়ার
  3. স্থাবর
  4. ভারী
ব্যাখ্যা
• ‘ভাটা’ শব্দের বিপরীত শব্দ- জোয়ার।

অন্যদিকে:
- 'তেজ' শব্দের বিপরীত শব্দ- নিস্তেজ।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'হালকা' শব্দের বিপরীত শব্দ- ভারী।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪৪.
'ঘুঘু চরানো' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. কুপরামর্শ দান
  2. সর্বনাশ করা
  3. নষ্ট করা
  4. জব্দ করা
ব্যাখ্যা

• 'ঘুঘু চরানো' বাগ্‌ধারার অর্থ- সর্বনাশ করা।

অন্যদিকে, 
• 'ঘোল খাওয়ানো' অর্থ- জব্দ করা। 
• 'কান ভারী করা' অর্থ- কুপরামর্শ দান।
• 'মাথা খাওয়া' অর্থ- নষ্ট করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৪৫.
'দীপক' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) প্রকাশক
  2. খ) প্রদীপ
  3. গ) দীপ্তিদায়ক
  4. ঘ) প্রমাদ
ব্যাখ্যা
'দীপক' শব্দের সমার্থক = দীপ্তিকর, প্রকাশক, উদ্দীপক, উত্তেজক, প্রদীপ, শোভাকর, দীপ্তিদায়ক। 

'প্রমাদ' শব্দের অর্থ ভুল। এর অন্য সমার্থক শব্দ = ভ্রম, ভ্রান্তি, ত্রুটি, গলদ, দোষ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৪৬.
‘অন্ন’- এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) ভাত
  2. খ) খাবার
  3. গ) ওদন
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
‘অন্ন’ এর প্রতিশব্দ- ভাত, খাবার, ওদন। 

অন্যান্য কিছু প্রতিশব্দ: 
• 'অভাব' এর প্রতিশব্দ - দারিদ্র্য, দীনতা, অনটন, দুরবস্থা, গরিবি, অসচ্ছলতা, অপ্রাচুর্য, নুন্যতা প্রভৃতি।
• 'অলি' এর প্রতিশব্দ- মধুকর, মৌমাছি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
• 'অকাল' এর প্রতিশব্দ- অসময়, অবেলা, অদিন, দুর্দিন, কুদিন, অযাত্রা কালবেলা প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৪৭.
Acting এর পারিভাষিক শব্দ নয় কোনটি?
  1. ক) ভারপ্রাপ্ত
  2. খ) সাময়িক
  3. গ) স্থানাপন্ন
  4. ঘ) অভিনয়
ব্যাখ্যা
Acting এর পারিভাষিক শব্দ = ভারপ্রাপ্ত/সাময়িক/স্থানাপন্ন 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩৪৮.
'রাত' শব্দের সমার্থক শব্দ - 
  1. নিশীথিনী
  2. শর্বরী
  3. যামিনী
  4. সবগুলোই
ব্যাখ্যা

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি,
- রজনী,
- নিশি,
- নিশা,
- নিশীথ,
- নিশীথিনী,
- যামিনী,
- শর্বরী,
- বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।

৩৪৯.
'উদ্যত ও উদ্ধত' শব্দের অর্থ কী?
  1. আগমন ও অবিনীত
  2. অনুরাগ ও নৈকট্য
  3. প্রবৃত্ত ও অবিনীত
  4. বিনীত ও আকাঙ্ক্ষা
ব্যাখ্যা
• 'উদ্যত' শব্দের অর্থ - প্রবৃত্ত। 
• 'উদ্ধত' শব্দের অর্থ - অবিনীত। 

এরূপ গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড় হলো-
উপাদান - উপকরণ। 
উপাধান - বালিশ। 

আশা - আকাঙ্ক্ষা। 
আসা - আগমন। 

আসক্তি - অনুরাগ। 
আসত্তি - নৈকট্য। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৩৫০.
'পূর্বাভাষ' শব্দের অর্থ কোনটি?
  1. উপসংহার
  2. পূর্বদিক
  3. পূর্বাশা
  4. মুখবন্ধ
ব্যাখ্যা
পূর্বাভাষ:
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: পূর্ব + আভাষ।
- অর্থ: ভূমিকা, মুখবন্ধ, সূচনা।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫১.
কোনটি 'কুল' শব্দের প্রতিশব্দ নয়?
  1. জাতি
  2. প্রবর
  3. অবধি
  4. গোত্র
ব্যাখ্যা
• ‘কুল’ শব্দের প্রতিশব্দ নয় - অবধি

• 'অবধি' শব্দের অর্থ - চরম সীমা, ইয়ত্তা; অবশিষ্ট। 

'কুল’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- গোষ্ঠী, কৌলিন্য, বংশ, সমাজ, আভিজাত্য, বর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫২.
‘গণ্ডূষ’ অর্থ কী?
  1. কেঁচো
  2. জোঁক
  3. শুরু করা
  4. অল্প পানি
ব্যাখ্যা
উত্তর: ঘ) অল্প পানি।

ব্যাখ্যা:
• গণ্ডূষ একটি তৎসম শব্দ। এর অর্থ হলো মুখে ধারণ করা অল্প পরিমাণ পানি বা এক ঢোক পানি। এটি সাধারণত আচার-অনুষ্ঠানে মুখ ধোয়ার সময় ব্যবহৃত পানির পরিমাণ বোঝায়।



উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।
৩৫৩.
'Drop-scene' এর সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. যবনিকা-পতন
  2. নাট্যচিত্র
  3. দৃশ্যান্তর
  4. পর্দা
ব্যাখ্যা

- 'Drop-scene' এর বাংলা পরিভাষা - যবনিকা-পতন।

কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষা:
'Deputationist' এর বাংলা পরিভাষা - প্রতিনিধি।
• 'Depopulate' এর বাংলা পরিভাষা - জনশূন্য করা।
• 'Deputation' এর বাংলা পরিভাষা - প্রেষণ।
• 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
• 'Morality' এর বাংলা পরিভাষা - সদাচার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৩৫৪.
‘আদত’ শব্দের সমর্থক শব্দ কোনটি?
  1. ক) খ্যাতি
  2. খ) খাটা
  3. গ) খাঁটি
  4. ঘ) খেচর
ব্যাখ্যা
খাঁটির সমর্থক শব্দ - আদত, বিশুদ্ধ, নির্ভেজাল, অকৃত্রিম, আসল, সারগর্ভ, পবিত্র, যথার্থ, সাচ্চা।

গুরুত্বপূর্ন কয়েকটি সমর্থক শব্দগুচ্ছ হলো:
খাটা: পরিশ্রম, খাাঁটুনি, খাটনি, খাটাখাটনি, আয়াস, কাজ।
খ্যাতি: যশ, প্রসিদ্ধি, বিশ্রুতি, সুখ্যাতি, সুনাম, নাম, সুবাদ, প্রখ্যাতি, সুযশ, বিখ্যাত, খুশনাম, নামযশ, নামডাক, অভিখ্যা।
খেচর: পাখি, পক্ষী, বিহগ, বিহঙ্গ, দ্বিজ, খগ, বিহঙ্গম, খচর, চিরিয়া।
খোসা: আবরণ, খোলক, আস্তরণ, খোলা, চামড়া, ছাল, বাকল, চাম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫৫.
'অনুকম্পা' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ভূমিকম্প
  2. বিদ্রুপ
  3. মায়া
  4. প্রবণতা
ব্যাখ্যা
• 'দয়া' সমার্থক শব্দ:
- অনুকম্পা, করুণা, কৃপা, মায়া, অনুগ্রহ।

অন্যদিকে:
- 'ভূমিকম্প' = ভূকম্পন, ভূপৃষ্টের কম্পন।
- 'বিদ্রুপ' = ঠাট্টা, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা। 
- 'প্রবণতা' = ঝোঁক, টান, আকর্ষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
৩৫৬.
'ইন্দ্রকে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ -
  1. জিতেন্দ্রিয়
  2. ইন্দ্রজিৎ
  3. উপদা
  4. ঐন্দ্রজালিক
ব্যাখ্যা
• 'ইন্দ্রকে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - ইন্দ্রজিৎ।

অন্যদিকে:
- 'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়।
- ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী এক কথায় প্রকাশ - ঐন্দ্রজালিক।
- 'স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান' (ঘুষ) এর এক কথায় প্রকাশ - 'উপদা'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫৭.
নিচের কোন বিপরীতযুগল সঠিক নয়?
  1. ক) স্মৃতি - বিস্মৃতি
  2. খ) স্থাবর - অস্থাবর
  3. গ) রিক্ত - বিরক্ত
  4. ঘ) হত - জীবিত
ব্যাখ্যা
রিক্ত - বিরক্ত উত্তরটি ভুল।
এর সঠিক উত্তর: রিক্ত - পুর্ণ।

গুরত্বপুর্ণ বিপরীতশব্দ সমূহ:
• সার্থক - ব্যর্থ
• সার - অসার
• স্তুতি - নিন্দা
• সুগম - দুর্গম

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৩৫৮.
'Efferent' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক্ষণস্থায়ী
  2. বহির্মুখ
  3. দোভাষী
  4. প্রভাব
ব্যাখ্যা
• 'Efferent' এর বাংলা পরিভাষা - বহির্মুখ।

অন্যদিকে,
• 'Ephimeral' এর বাংলা পরিভাষা - ক্ষণস্থায়ী,
• 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী,
• 'Effect' এর বাংলা পরিভাষা - প্রভাব।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫৯.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বর
  2. উদধি
  3. নীলিমা
  4. অনন্ত
ব্যাখ্যা

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দগুলো হলো: 
অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।

অন্যদিকে, 
-----------------
• 'আকাশ' এর সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৩৬০.
নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক?
  1. কপোল
  2. ললাট
  3. মস্তক
  4. কাপালিক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক? 

• কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে: 
- ললাট,
- ভাল,
- অদৃষ্ট,
- ভাগ্য,
- নিয়তি ইত্যাদি।

• অন্যদিকে: 
- কপোল অর্থ গণ্ড; গাল। 
- মস্তক  অর্থ মাথা; মুণ্ড; শির; মুড়া।
- কাপালিক অর্থ কাপালি জাতিবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৬১.
কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ?
  1. উদক
  2. নীলাম্বু
  3. তোয়
  4. ব্যোম
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ্‌, প্রাণদ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৬২.
কোন শব্দজোড় সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. বিত্ত-ধন
  2. বেশি-বেশী
  3. শরণ-স্মরণ
  4. রতি-রথী
ব্যাখ্যা
• সমার্থক অর্থে ব্যবহৃত শব্দজোড় হলো - বিত্ত-ধন

অন্যদিকে,
- ‘শরণ’ অর্থ - আশ্রয়।
- ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

- ‘বেশি’ অর্থ - অনেক।
- ‘বেশী’ অর্থ - বেশধারী।

- ‘রতি’ অর্থ - পরিমাণ।
- ‘রথী’ অর্থ - রথের আরোহী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩৬৩.
‘নিবৃত্ত’ শব্দের অর্থ কোনটি?
  1. ক) সমাপ্ত
  2. খ) একান্ত
  3. গ) গুপ্ত
  4. ঘ) নিরিবিলি
ব্যাখ্যা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে
• নিবৃত্ত ( বিশেষণ)
-সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [নি+√বৃৎ+ত]
অর্থ: বিরত, ক্ষান্ত, সমাপ্ত, প্রত্যাবৃত্ত।

• নিভৃত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [নি+√ভৃ+ত]
অর্থ: একান্ত, অপ্রকাশিত, গুপ্ত, নিরিবিলি, নির্জন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬৪.
সঠিক বিপরীত শব্দ জোড় নয় কোনটি?
  1. ক) অন্ত - সান্ত
  2. খ) আপদ - সম্পদ
  3. গ) উদগ্রীব - অনীহা
  4. ঘ) ধুরন্ধর - অকিঞ্চিৎকর
ব্যাখ্যা
অন্ত শব্দের বিপরীত শব্দ অনন্ত। অন্ত ও সান্ত সমার্থক। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৩৬৫.
বাগ্‌ধারা নির্ণয় করুন: "পৌঁ-ধরা"
  1. দুষ্কর্ম করা
  2. সত্যবাদিতার ভান করা
  3. অবজ্ঞা করা
  4. মোসাহেবি করা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'পৌঁ-ধরা' বাগ্‌ধারার অর্থ - মোসাহেবি করা

অন্যদিকে,
- 'নাক সিটকানো' বাগ্‌ধারার অর্থ - অবজ্ঞা করা।
- 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ - সত্যবাদিতার ভান করা।
- 'দিনকে রাত করা' বাগ্‌ধারার অর্থ - অসাধ্য সাধন / দুষ্কর্ম করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৬৬.
'Subjudice' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিচারালয়
  2. মুলতবি
  3. বিচারাধীন
  4. অধস্তন আদালত
ব্যাখ্যা
• 'Subjudice' এর বাংলা পরিভাষা — 'বিচারাধীন'।

• কিছু গুরুত্বপূর্ণ  পারিভাষিক শব্দ:
- Act- আইন,
- Addendum- পরিশিষ্ট, সংযোজন,
- Adjournment- মুলতবি,
- Ad-hoc - তদর্থক,
- Adjustment- সমন্বয়ন,
- Aeronautics- বিমানবিদ্যা,
- Aesthetics- নন্দনতত্ত্ব,
- Affidavit- হলফনামা,
- Affiliation-সম্বন্ধীকরণ,
- Agenda- আলোচ্যসূচি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩৬৭.
'ঔদার্য' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. শান্ত
  2. বিনয়ী
  3. কার্পণ্য
  4. কোমল
ব্যাখ্যা
• 'ঔদার্য' শব্দের বিপরীতার্থক শব্দ - কার্পণ্য।

অন্যদিকে, 
• দুরন্ত - শান্ত।
• কোমল - কঠিন/কঠোর।
• ঔদ্ধত্য - বিনয়।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৬৮.
নিচের কোনটি সূর্য এর প্রতিশব্দ নয়?
  1. ক) বিভাকর
  2. খ) দ্যুমণি
  3. গ) মিহির
  4. ঘ) উর্বী
  5. ঙ) বিভাবসু
ব্যাখ্যা

সূর্য শব্দের সমার্থক শব্দ - বিভাকর, বিভাবসু, মিহির, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, দিবাবসু, অরুণ, দ্যুমণি, প্রভাকর ইত্যাদি৷

অপরদিকে,
উর্বী শব্দের অর্থ হলো - পৃথিবী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমী অভিধান।

৩৬৯.
'Hand book' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. কারিগর
  2. হাতকড়া
  3. কারুকলা
  4. সারগ্রন্থ
ব্যাখ্যা
• 'Hand book' এর বাংলা পরিভাষা - সারগ্রন্থ

অন্যদিকে,
- 'Handicraftsman' এর বাংলা পরিভাষা - কারিগর।
- 'Handcuff' এর বাংলা পরিভাষা - হাতকড়া।
- 'Handicraft' এর বাংলা পরিভাষা - কারুকলা।
 
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩৭০.
'Glossary' এর বাংলা পরিভাষা -
  1. পরিপত্র
  2. পাঠ্যক্রম
  3. টীকাপঞ্জি
  4. ঘোষণাপত্র
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'Glossary' এর বাংলা পরিভাষা - টীকাপঞ্জি

অন্যদিকে,
Circular - পরিপত্র। 
Curriculum - পাঠ্যক্রম। 
Gazette - ঘোষণাপত্র। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৩৭১.
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি 
  1. ইশতেহার
  2. পাণ্ডুলিপি
  3. সারগ্রস্থ
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা- ইশতেহার।

অন্যদিকে,
'Manuscript' অর্থ- পাণ্ডুলিপি।
'Manual' অর্থ - সারগ্রস্থ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৩৭২.
'Approbation' এর বাংলা পরিভাষা -
  1. অচলাবস্থা
  2. অনুমোদন
  3. সংস্করণ
  4. শিক্ষানবিস
ব্যাখ্যা
• 'Approbation' এর বাংলা পরিভাষা - অনুমোদন। 

অন্যদিকে,  
'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 
'Apprentice' এর বাংলা পরিভাষা- 'শিক্ষানবিস'। 
‘Edition’ শব্দের বাংলা পরিভাষা - 'সংস্করণ'

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - 'ইশতেহার'। 
'Constitution' শব্দের বাংলা পরিভাষা - 'সংবিধান'।
'Constituency' শব্দের বাংলা পরিভাষা - 'নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী'।
'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।
'Deceit' এর বাংলা পরিভাষা- 'প্রতারণা'। 
'Manual’ শব্দের বাংলা পরিভাষা - 'সারগ্রন্থ'।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।
Gazette শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩৭৩.
'সূর্য' এর প্রতিশব্দ নিচের কোনটি?
  1. ক) বীণা
  2. খ) আদিত্য
  3. গ) দৈত্য
  4. ঘ) পানি
ব্যাখ্যা

• 'সূর্য' শব্দের সমার্থক শব্দঃ
- সবিতা,
- আদিত্য,
- দিবাকর,
- ভাস্কর,
- ভানু,
- মার্তণ্ড,
- রবি,
- তপন,
- অর্ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৭৪.
‘সিংহ’ এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. পশুরাজ
  2. গজরাজ
  3. মৃগেন্দ্র
  4. কেশরী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• গজরাজ - ‘সিংহ’ এর প্রতিশব্দ নয়।
'গজরাজ' শব্দের অর্থ - শ্রেষ্ঠ হাতি।

• ‘সিংহ' এর সমার্থক শব্দ:
- পশুরাজ
- কেশরী
- মৃগেন্দ্র,
- পারীন্দ্র,
- মৃগরাজ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭৫.
'রাঘব বােয়াল’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) বড় পরিবার
  2. খ) সদা অশান্তি
  3. গ) ফুলবাবু
  4. ঘ) অনিষ্ঠকর আত্মীয়
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
'রাঘব বােয়াল’ বাগধারাটির অর্থ-সর্বগ্রাসী ব্যক্তি 
'রাবণের গোষ্ঠী' বাগধারাটির অর্থ-বড় পরিবার 
'লক্কা পাওয়া' বাগধারাটির অর্থ-ফুলবাবু 
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ-চির অশান্তি 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।]
৩৭৬.
'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনন্যমনা
  2. অন্যপেক্ষ
  3. অগত্যা
  4. অনন্যোপায়
ব্যাখ্যা
• অনন্যমনা শব্দের অর্থ: একক কর্মে রত; একাগ্র।
সুতরাং,

• 'অন্যদিকে মন নেই যার' এক কথায় বলে - অনন্যমনা।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘অন্য উপায় নেই যার’ এক কথায় বলে - অনন্যোপায়
- ‘অন্য গতি নেই যার’ এক কথায় বলে - অগত্যা।
- ‘অন্য দিকে মন যার’ এক কথায় বলে - অন্যমনা, অন্যমনস্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৩৭৭.
‘তণ্ডুল’ শব্দের অর্থ-
  1. ক) রুটি
  2. খ) চুলা
  3. গ) চাল
  4. ঘ) আটা
  5. ঙ) পান
ব্যাখ্যা
‘তণ্ডুল’ শব্দের অর্থ- ভাত, চাল।
৩৭৮.
‘অগ্নি’ ও ‘কিরণ’ শব্দের প্রতিশব্দ হচ্ছে-
  1. শিখী
  2. শিখা
  3. শিখরী
  4. শাখী
ব্যাখ্যা
⇒ ‘অগ্নি’ এর প্রতিশব্দগুলো হচ্ছে: অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, আগুন, দহন, সর্বভুক, শিখা, সর্বশুচি, বিভাবসু ইত্যাদি। 
⇒ ‘কিরণ’ শব্দের প্রতিশব্দগুলো হচ্ছে: রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

অন্যদিকে,
• ‘ময়ূর’ শব্দের প্রতিশব্দ হলো: কলাপী, কেকা, শিখী, শিখণ্ডী, কেকী, বর্হী।
• ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ হলো: গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭৯.
`ওথ' (Oath) এর অর্থ কী?
  1. ক) হলফনামা
  2. খ) জামিন
  3. গ) সত্যসাক্ষ্য
  4. ঘ) আপত্তি
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিগম্য (accessible dictionary) অভিধান অনুসারে, 
`ওথ' (Oath) এর অর্থ- হলফনামা বা শপথবাক্য।  

উদাহরণস্বরূপ: put somebody under oath (আইন সম্বন্ধীয়) কাউকে শপথবাক্য পাঠ করতে বলা বা পাঠ করানো। 

উৎস: বাংলা একাডেমি অভিগম্য (accessible dictionary) অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
৩৮০.
'ফোয়ারা' শব্দটি কোন শব্দের সমার্থক?
  1. ক) ঊর্মি
  2. খ) দামিনী
  3. গ) স্রব
  4. ঘ) অম্বর
ব্যাখ্যা

স্রব, স্রবণ [স্রোবো, স্রোবোন্‌] (বিশেষ্য)
১ স্রাব।
২ প্রস্রবণ; ফোয়ারা।
ক্ষরণ

{(তৎসম বা সংস্কৃত) √স্রু + অ(অপ্‌), অন(ল্যুট্‌)}


উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩৮১.
'শোকাবহ ঘটনা' এর ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Parody
  2. খ) Mockery
  3. গ) Satire
  4. ঘ) Tragedy
ব্যাখ্যা
Tragedy = শোকাবহ ঘটনা 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩৮২.
“Referendum” শব্দের বাংলা পরিভাষা কী?
  1. সাধারণ নির্বাচন
  2. গণভোট
  3. সংসদীয় ভোট
  4. স্থানীয় নির্বাচন 
ব্যাখ্যা

• Referendum’ হলো এমন একটি ভোটাভুটি যেখানে জনগণ সরাসরি কোনো বিশেষ বিষয় বা সিদ্ধান্তের বিষয়ে মত দেয়।
- তাই এর বাংলা পরিভাষা হচ্ছে- গণভোট।
-------------------------- 
- কিছু পরিভাষার উদাহরণ:
- Notification : প্রজ্ঞাপন,
- Clemency : অনুকম্পা, 
- Attested : প্রত্যয়িত, 
- Null and Void : বাতিল, 
- Custom : প্রথা, 
- Excise Duty : আবগারি শুল্ক, 
- Obligatory - বাধ্যতামূলক, 
- Quarterly : ত্রৈমাসিক, 
- Anatomy : শরীরবিদ্যা, 
- Gratuity : আনুতোষিক, 
- Polycentric : বহুকেন্দ্রিক, 
- Forgery : জালিয়াতি, 
- Lease : ইজারা, 
- Horizontal : অনুভূমিক, 
- Phonology - ভাষার ধ্বনিবিজ্ঞান, 
- Aboriginal - আদিবাসী, 
- Civil Society - সুশীল সমাজ, 
- Postage - ডাকমাশুল, 
- Cease fire - অস্ত্র - সংবরণ, 
- Treasurer - কোষাধ্যক্ষ, 
- Transliteration : প্রতিলিপিকরণ, 
- Surgeon : শল্য চিকিৎসক, 
- Hybrid : সংকর, 
- Indigenous : স্বদেশি, 
- Ombudsman : ন্যায়পাল, 
- Ordinance : অধ্যাদেশ, 
- Ballad : গীতিকা, 
- Puritanism : অনৈশ্বরিকতা, 
- Parasite : পরগাছা, 
- Morphology : রূপতত্ত্ব, 
- Index - সূচক / নির্ঘণ্ট, 
- Amplitude - বিস্তার, 
- Syntax - বাক্য - প্রকরণ।

উৎস: অক্সফোর্ড ডিকশনারি এবং বাংলা একাডেমি অভিধান।

৩৮৩.
‘ইতর বিশেষ’ প্রবাদটির অর্থ কি?
  1. ক) প্রভেদ করা
  2. খ) দুষ্টি ব্যক্তি
  3. গ) বিশিষ্ট ব্যক্তি
  4. ঘ) চালাক
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
• ‘ইতর বিশেষ’ বাগধারা বা প্রবাদটির অর্থ প্রভেদ বা পার্থক্য।

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকালবোধন = অসময়ের আবির্ভাব।
- অজগড় বৃত্তি = আলসেমি।
- আদাড়ের হাড়ি = সামান্য লোক
- এণ্ডায় গণ্ডায় = গোঁজমিল দেওয়া।
- কুমিরের সান্নিপাত = অসম্ভব ব্যাপার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮৪.
'Patois' শব্দের বাংলা অর্থ কী?
  1. আঞ্চলিক ভাষা
  2. দোভাষী
  3. সাধু ভাষা
  4. চলিত ভাষা
ব্যাখ্যা
• 'Patois' শব্দের অর্থ - আঞ্চলিক ভাষা।

অর্থ, 
• 'Interpreter' - দোভাষী।
• 'Elegant or chaste language' - সাধুভাষা। 
• 'Colloquial language' - চলিত ভাষা। 

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা; অভিগম্য অভিধান।
৩৮৫.
'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ -
  1. অনামিকা
  2. তর্জনী
  3. মধ্যমা
  4. কনিষ্ঠা
ব্যাখ্যা
• 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী

অন্যদিকে,
- 'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
- 'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা।
- 'হাতের পঞ্চম আঙুল' এর এক কথায় প্রকাশ - কনিষ্ঠা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮৬.
'উড়নপেকে' বাগ্‌ধারার অর্থ -
  1. সমূহ সর্বনাশ।
  2. গম্ভীর প্রকৃতি
  3. তোষামোদকারী
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• 'উড়নপেকে' বাগ্‌ধারার অর্থ - অপব্যয়ী

অন্যদিকে,
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - তোষামোদকারী।
- 'রাশভারী' বাগ্‌ধারার  অথ - গম্ভীর প্রকৃতি।
- 'দফা নিকেশ' বাগ্‌ধারার অর্থ - সমূহ সর্বনাশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৮৭.
'প্রভা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. দিন 
  2. দীপ্তি
  3. সূর্য 
  4. আগুন 
ব্যাখ্যা



'কিরণ' এর সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৮৮.
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ - 
  1. পিক
  2. পারাবত
  3. বায়স
  4. শিখণ্ডী
ব্যাখ্যা

'কোকিল' শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।
 
অন্যদিকে,
‘কবুতর’ শব্দের সমার্থক শব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।
 
‘কাক’ শব্দের সমার্থক শব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।
 
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।
 
উৎস: 
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৮৯.
‘চারপায়া’ শব্দের অর্থ-
  1. ক) মোড়া
  2. খ) চৌকি
  3. গ) চেয়ার
  4. ঘ) টেবিল
ব্যাখ্যা
চারপায়া (বিশেষ্য) চারপায়াযুক্ত খাটিয়া বিশেষ, এক প্রকার ছোটো খাট।
৩৯০.
'আহব' শব্দের অর্থ -
  1. যুদ্ধ
  2. উরগ
  3. ধ্বংস
  4. অস্ত্র
ব্যাখ্যা
• 'আহব' শব্দের অর্থ - সংগ্রাম, যুদ্ধ, সমর, রণ।

অন্যদিকে,
- 'নাশ' শব্দের অর্থ - ধ্বংস, ক্ষয়, হানি, মৃত্যু।
- 'সাপ' শব্দের অর্থ - উরগ
- 'অস্ত্র' শব্দের অর্থ - হাতিয়ার, আয়ুধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯১.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সাপ'
  1. কেকী
  2. উরগ
  3. কলাপী
  4. বর্হিণ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

অন্যদিকে,
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: 
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী, বর্হী , বর্হিণ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯২.
'চোখের বালি' বাগ্‌ধারার অর্থ -
  1. কুটিলতা
  2. লজ্জা
  3. চক্ষূশূল
  4. বেহায়া
ব্যাখ্যা
• 'চোখের বালি' বাগ্‌ধারার অর্থ - চক্ষূশূল

অন্যদিকে,
- 'চোখের পর্দা' বাগ্‌ধারার অর্থ - লজ্জা।
- 'ঠোঁটকাটা' বাগ্‌ধারার অর্থ - বেহায়া।
- 'জিলাপির প্যাঁচ' বাগ্‌ধারার অর্থ - কুটিলতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৯৩.
‘গুণীই গুণীর কদর বোঝে’  অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. যতনে রতন মেলে
  2. মরা হাতি লাখ টাকা
  3. রতনে রতন চেনে
  4. সবুরে মেওয়া ফলে
ব্যাখ্যা
• "রতনে রতন চেনে" প্রবাদ-প্রবচনটির অর্থ - গুণীই গুণীর কদর বোঝে। 

অন্যান্য প্রবাদ-প্রবচনের অর্থ হলো:
• “যতনে রতন মেলে” প্রবাদ-প্রবচনটির অর্থ - পরিশ্রমে সাফল্য আসে।
• "মরা হাতি লাখ টাকা" প্রবাদ-প্রবচনটির অর্থ - প্রকৃত গুণিজন দুর্দশাই পড়লেও মর্যাদা অক্ষুন্ন থাকে।
• "সবুরে মেওয়া ফলে" প্রবাদ-প্রবচনটির অর্থ - ধৈর্যে সফলতা আসে। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯৪.
'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বারিদ
  2. উদক
  3. তোয়দ
  4. অম্বুধি
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'জল' শব্দের সমার্থক শব্দ - 'উদক'।

• 'জল' এর কিছু সমার্থক শব্দ:
অপ্, উদক, সলিল, পয়ঃ,তোয়, বারি, অম্বু, নীর,পানি, সলিল, শম্বর।

অন্যদিকে,
- বারিদ ও তোয়দ  অর্থ মেঘ।
- 'অম্বুধি' অর্থ সমুদ্র।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৩৯৫.
'সম্প্রতি - সম্প্রীতি' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. আজকাল - সংযমী
  2. শান্ত - সম্মানিত
  3. অধুনা - সম্ভাব
  4. বর্তমান - শান্ত
ব্যাখ্যা
• 'সম্প্রতি' শব্দের অর্থ - অধুনা। 
• 'সম্প্রীতি' শব্দের অর্থ - সম্ভাব। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো:
শর্ব - শিব। 
সর্ব - সকল। 

শকৃৎ - বিষ্ঠা। 
সকৃৎ - একবার। 

শ্যেন - বাজপাখি। 
সেন - হিন্দুদের উপাধি। 

স্কন্দ - কার্তিকেয়। 
স্কন্ধ - কাঁধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯৬.
বিষণ্ন শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রতিপন্ন
  2. বিপন্ন
  3. প্রসন্ন
  4. সচেষ্ট
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• 'বিষণ্ন' শব্দের বিপরীত শব্দ 'প্রসন্ন'।

• 'বিষণ্ন' অর্থ: 
১. বিষাদ-যুক্ত; দুঃখিত; ক্ষুণ্ণ।
২. স্নান, মলিন।

• 'প্রসন্ন' অর্থ:
১. সন্তুষ্ট, তৃপ্ত (প্রসন্নচিত্ত)।
২. নির্মল (প্রসন্ন সলিলা)।
৩. উজ্জ্বল।
৪. শান্ত।
৫. প্রফুল্ল (প্রসন্ন হাসি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯৭.
'সাপ' শব্দের সমার্থক শব্দ - 
  1. মৃগেন্দ্র
  2. কলাপী
  3. ভুজঙ্গ
  4. শিখণ্ডী
ব্যাখ্যা

'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
 
অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।
 
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯৮.
'তফাত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অল্প
  2. অচল
  3. কাছে
  4. হ্রস্ব
ব্যাখ্যা
• ‘তফাত’ শব্দের অর্থ:
- পৃথক, দূরগত।
- পার্থক্য, ভেদ, ব্যবধান।
 
সুতরাং,
'তফাত' এর বিপরীতার্থক শব্দ - কাছে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
• ‘তফাত’ শব্দের বিপরীতার্থক শব্দ - কাছে।
• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ - তিরোধান।
• ‘দূর’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিকট। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯৯.
'Archaean' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রত্নতাত্ত্বিক
  2. স্থপতি
  3. আদিম
  4. মূলধন
ব্যাখ্যা
• 'Archaean' এর বাংলা পরিভাষা — 'আদিম'।

অন্যদিকে,
• Archaeologist - প্রত্নতাত্ত্বিক;
• Architect - স্থপতি;
• Capital - মূলধন।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৪০০.
'কলুষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. পাপ
  2. মলিনতা
  3. নিষ্কলুষ
  4. স্থূল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'কলুষ' এর বিপরীতার্থক শব্দ - নিষ্কলুষ।

উল্লেখ্য,
- 'নিষ্কলুষ' শব্দের অর্থ - নিষ্পাপ, নির্দোষ, অমলিন।
- 'কলুষ' শব্দের অর্থ - পাপ, দোষ, মলিনতা।

অন্যদিকে,
'কৃশ' এর বিপরীতার্থক শব্দ - স্থূল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।