ব্যাখ্যা
অন্যদিকে,
• ‘Longitude’ এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
• ‘Axis’ এর বাংলা পরিভাষা - অক্ষ।
• ‘Meridian’ এর বাংলা পরিভাষা - মধ্যরেখা।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৩৮ / ৮১ · ৩,৭০১–৩,৮০০ / ৮,১৭১
• রোদন (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ক্রন্দন,
- কান্না।
উল্লেখ্য,
'অরণ্যে রোদন' বাগ্ধারার অর্থ- বৃথা আবেদন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• জিজীবিষা (বিশেষ্য পদ):
অর্থ-
- বেঁচে থাকার ইচ্ছা; বাঁচার ইচ্ছা;
- জীবনের আকাঙ্খা (তখনকার মরণাতঙ্ক নিরুপম জিজীবিষার উত্তরসাক্ষ্য নয়-সুধীন্দ্রনাথ দত্ত)।
অন্যদিকে,
• ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• 'ঈহা' এর বিপরীতার্থক শব্দ - অনীহা।
• 'ঈহা' শব্দের অর্থ- চেষ্টা, ইচ্ছা, স্পৃহা, লিপ্সা।
• 'অনীহ' শব্দের অর্থ- নিষ্পূহ, অনিচ্ছুক, নিরুদ্যম।
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
ইচ্ছাকৃত - অনিচ্ছাকৃত;
ইতিবাচক - নেতিবাচক;
ইহকালীন - পরকালীন;
ইষ্ট - অনিষ্ট;
ইহা - উহা;
ইচ্ছা - অনিচ্ছা;
ঈষৎ - অধিক, প্রচুর;
ইচ্ছুক - অনিচ্ছুক;
ইদানীন্তন - তদানীন্তন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'খতর' শব্দের অর্থ - বিপদ।
অন্যদিকে,
'খতি' শব্দের অর্থ - ঘুস।
'খদ্দের' শব্দের অর্থ - ক্রেতা।
'খনেক' শব্দের অর্থ - ক্ষণকাল।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস নেই যার' এক কথায় প্রকাশ- 'নাস্তিক'।
অন্যদিকে,
- আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক।
- উপকারীর উপকার যে স্বীকার করে না – অকৃতজ্ঞ।
- খেয়া পার করে যে- পাটনী।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
- উপকারীর উপকার যে স্বীকার করে – কৃতজ্ঞ।
- উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।
- নৌকা চালায় যে- মাঝি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ - সংস্কারণ)।
• 'গূঢ়' এর বিপরীতার্থক শব্দ - স্পষ্ট।
উল্লেখ্য,
- 'গূঢ়' অর্থ - গুপ্ত, লুক্কায়িত (গূঢ়পথ), দুর্বোধ্য, জটিল (গূঢ় তত্ত্ব), দুর্গম (গূঢ় রহস্য)।
- 'ব্যক্ত' অর্থ - প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত, স্পষ্ট; প্রকট।
অন্যদিকে,
গাঢ় - পাতলা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'বসন আগলা যার' এক কথায় প্রকাশ - অসংবৃত।
অন্যদিকে,
যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী।
ভেদের অভাব - অভেদ।
ভেদ করা হয়নি এমন - অবিদীর্ণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
অন্যদিকে,
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত,
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত,
- 'দরদি' এর বিপরীত শব্দ -নির্দয়।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘ঘটিকা’ শব্দের অর্থ-
- ঘণ্টা,
- সময়।
অন্যদিকে,
• 'কড়া' শব্দের অর্থ - আংটা।
• ‘অংস’ শব্দের অর্থ- কাঁধ।
- 'কটি' শব্দের অর্থ - কোমর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
• কুলীন (বিশেষণ):
অর্থ -
১. আভিজাত বংশে জাত; সদ্বংশোদ্ভব।
২. বল্লাল সেন কর্তৃক প্রদত্ত কুলমর্যদার অধিকারী।
৩. আচার বিনয় বিদ্যা প্রভৃতি নবগুণযুক্ত।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• অনল (বিশেষ্য পদ),
অর্থ: অগ্নি; আগুন।
• 'আগুন' শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু।
অন্যদিকে,
•'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং অভিগম্য অভিধান।
উল্লেখ করা হয় না যা তাকে এক কথায় বলে ঊহ্য।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ
কাঁচের তৈরি ঘর = শিশমহল।
গমন করতে পারে যে = জঙ্গম।
ঊর্ধ্ব থেকে নেমে আসা = অবতরণ
চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।
এক থেকে আরাম্ভ করে = একাদিক্রমে।
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।
• 'Memorandum' এর বাংলা পরিভাষা- 'স্মারকলিপি'।
• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Agenda শব্দের বাংলা পারিভাষা- আলোচ্যসূচি।
- Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
- Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
- Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।
- Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।
- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
- 'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
- Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
- Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation- শব্দের বাংলা পরিভাষা - কোষ্ঠকাঠিন্য।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
• 'ঢাকের কাঠি' বাগ্ধারার অর্থ - তোষামোদকারী।
অন্যদিকে,
ডামাডোল - গোলযোগ।
ডাকাবুকো - নির্ভীক।
ঝড়ো কাক - বিপর্যস্ত অবস্থা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
কোরক (বিশেষ্য):
মুকুল; কলিকা; কুঁড়ি; অফোটা ফুল; কলি; কলিকা ইত্যাদি।
অন্যদিকে, কুহক (বিশেষ্য) - মায়া; ভেলকি; ইন্দজাল; ছলনা; প্রতারণা ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
• 'গেঁয়ো যোগী ভিখ পায় না' প্রবাদ প্রবচনের অর্থ - স্বজন কর্তৃক বা স্বদেশে সম্মান মেলে না।
অন্যদিকে,
গঙ্গা জলে গঙ্গা পুজো - যার জিনিস তাকেই দান করা।
ঘাম দিয়ে জ্বর ছাড়া - বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ।
ঘটি ডোবে না নামে তালপুকুর - অক্ষমতা সত্ত্বেও বড়াই করা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
অনুরোধ - প্রত্যাখ্যান
অনুগ্রহ - নিগ্রহ
অনুরক্ত - বিরক্ত
অন্তর - বাহির
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
• ‘করাল’ মানে ভয়ঙ্কর, কঠোর বা কঠিনভাবে রাগী।
- এর বিপরীত অর্থ হলো ‘সৌম্য’।
- সৌম্য মানে শান্ত, নম্র বা কোমল।
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ:
- ধীর ↔ চঞ্চল;
- কঠিন ↔ সরল;
- রাজসিক ↔ তামসিক;
- স্বকীয় ↔ পরকীয়;
- হর্ষ ↔ বিষাদ;
- ক্ষতি ↔ ফায়দা/লাভ;
- ক্ষীয়মান ↔ বর্ধমান;
- সংশয় ↔ প্রত্যয়;
- সাঁঝ ↔ সকাল;
- সান্ত ↔ অনন্ত;
- সত্বর ↔ ধীর;
- সদয় ↔ নির্দয়।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
সচেষ্ট - নিশ্চেষ্ট শব্দযুগলটি সঠিক বিপরীতার্থক শব্দযুগল।
প্রশ্নের অন্যান্য অপশনগুলোর সঠিক বিপরীতার্থক শব্দযুগলঃ
খাতক - মহাজন
স্বকীয় - পরকীয়
উৎকর্ষ - অপকর্ষ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।
• 'Coeducation' শব্দের পরিভাষা- ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা।
- Cambridge Dictionary অনুযায়ী Coeducation (সহশিক্ষা) হলো এমন একটি শিক্ষাব্যবস্থা যেখানে ছেলে ও মেয়েদের আলাদা না করে একই স্কুল, কলেজ বা প্রতিষ্ঠানে একসাথে পড়ানো হয়।
- এই পদ্ধতিকে coeducational বা সংক্ষেপে co-ed বলা হয়।
-------------------------
• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Fiction – কথাসাহিত্য;
- Register – নিবন্ধক;
- Ad-hoc – অনানুষ্ঠানিক / অস্থায়ী;
- Executive – কার্যানির্বাহী;
- Keynote – মূলভাব;
- Archetype – আদিরূপ;
- Constituency – নির্বাচনী এলাকা;
- Up-to-date – হালনাগাদ;
- Circular – পরিপত্র;
- Educationist – শিক্ষাবিদ;
- Consultant – উপদেষ্টা;
- Affidavit – হলফনামা;
- Unprecedented – অভূতপূর্ব;
- Bugger – জঘন্য ব্যক্তি;
- Apprentice – শিক্ষানবিশ;
- Phonetics – ধ্বনিবিজ্ঞান;
- Plebiscite – গণভোট;
- Pledge – বন্দক;
- Orion – কালপুরুষ;
- Hostage – জিম্মি;
- Honorary – অবৈতনিক;
- Distorted – বিকৃত।
------------------------------------------
অন্যদিকে,
- Pedagogy – শিক্ষাতত্ত্ব।
- Education policy – শিক্ষানীতি;
- Mass Education – গণশিক্ষা
উৎস:
Cambridge Dictionary [লিঙ্ক];
বাংলা অভিধান, বাংলা একাডেমি।
• 'Detenu' এর বাংলা পরিভাষা — 'রাজবন্দী'।
অন্যদিকে,
• Designer- পরিকল্পক,
• Treasurer - কোষাধক্ষ্য।
• Descendant- বংশধর।
উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
• 'Deputation' এর বাংলা পরিভাষা - প্রেষণ।
অন্যদিকে,
Deputationist - প্রতিনিধি।
Deponent - আদালতের সাক্ষী।
Depopulate - জনশূন্য করা।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
• 'খণ্ড প্রলয়' বাগধারাটির অর্থ - তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার।
অন্যদিকে,
- 'অমাবস্যার চাঁদ' বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ- অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ক।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ- কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
কাঁজি ভক্ষণ নামে গোয়ালা = হতভাগ্য।
উদাহরণ - গফুর জমি চাষ করে কী হবে, কাঁজি ভক্ষণ নামে গোয়ালার মতো সে ধান যায় জমিদারের গোয়ালায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অভিগম্য অভিধান অনুসারে,
• কলম্ব (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বাণ, তীর/তির, শর।
- কদম্ব/কদম গাছ।
- শাকের ডাঁটা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
• 'নয়-ছয়' বাগ্ধারা অর্থ - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।
অন্যদিকে,
• 'নকড়া ছকড়া করা' অর্থ- তুচ্ছ জ্ঞান করা।
• 'খতিয়ে দেখা' অর্থ- বিবেচনা করা।
• 'নাক সিটকানো' অর্থ- অবজ্ঞা করা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'বসন্তের কোকিল' বাগ্ধারার অর্থ- সুসময়ের বন্ধু।
অন্যদিকে,
• 'পদ্মপাতায় জল' অর্থ - ক্ষণস্থায়ী।
• 'পোয়া বারো' অর্থ - অত্যধিক সুবিধে।
• 'বকধার্মিক' অর্থ - ভণ্ড।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
শিকেয় তোলা (ক্রিয়া) (আলঙ্কারিক) - অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা মুলতবি রাখা।
যেমনঃ
- এসব শিকেয় তুলে রাখো।
সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
• 'Pamphlet' এর বাংলা পারিভাষিক শব্দ - পুস্তিকা।
অন্যদিক,
• 'Glossary' এর বাংলা পারিভাষিক শব্দ- টীকাপুঞ্জ; শব্দার্থপঞ্জি।
• 'Hand out' এর বাংলা পারিভাষিক শব্দ- জ্ঞাপনপত্র।
• 'Hand-bill' এর বাংলা পারিভাষিক শব্দ- ইশতেহার বা প্রচারপত্র।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
অহি এখানে ভিন্নার্থক শব্দ। অহি শব্দের অর্থ সাপ।
- অহি এর সমার্থক শব্দ গুলি হল:সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর ।
- শত্রু শব্দের সমার্থক শব্দ :অরি, দুশমন, অমিত্র, অবন্ধু, বিরোধী, বৈরী, রিপু, প্রতিপক্ষ, অরাতি।
উৎস : ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ)
• ”Referendum”-শব্দের বাংলা পরিভাষা- গণভোট।
অন্যদিকে,
- Relevant- প্রাসঙ্গিক।
- Quotation-মূল্যজ্ঞাপন।
- Script- হস্তলিপি।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।