বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৩৭ / ৮১ · ৩,৬০১৩,৭০০ / ৮,১৭১

৩,৬০১.
কোন বাগ্‌ধারাটি ভিন্নার্থক?
  1. দা-কুমড়া
  2. আদায় কাঁচকলায়
  3. অহি-নকুল
  4. দহরম মহরম
ব্যাখ্যা
• ভিন্নার্থক বাগ্‌ধারা- দহরম মহরম। কারণ এর অর্থ- ঘনিষ্ঠ সম্পর্ক।

অন্যদিকে,
• দা-কুমড়া গ্‌ধারাটির অর্থ (ভীষণ শত্রুতা)
• 'অহি নকুল' বাগ্‌ধারাটির অর্থ - ভীষণ শত্রুতা। 
• 'আদায় কাঁচকলায়' গ্‌ধারাটির অর্থ - শত্রুতা। 

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৬০২.
'অম্বু' শব্দের সমার্থক শব্দ হলো-
  1. অরিন্দম
  2. বপু
  3. বারি
  4. সরিৎ
ব্যাখ্যা
'অম্বু' শব্দের সমার্থক শব্দ: 
- পানি
- জল
- বারি,
- সলিল
- অপ্
- নীর
- উদক
- উদ
- পয়
- অম্ভ,
- তোয়
- বারুণ
- প্রাণদ
- ইরা
- ইলা
- পুষ্কর
- পাথঃ
- সরঃ
- সম্বর
- তামর
- শীতোত্তম
- জীবন

'পদ্ম' এর সমার্থক শব্দ- অরিন্দম
'দেহ' এর সমার্থক শব্দ- বপু
'নদী' এর সমার্থক শব্দ -সরিৎ

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
৩,৬০৩.
'অর্পণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) গ্রহণ
  2. খ) প্রত্যর্পণ
  3. গ) ক + খ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
অর্পণ - গ্রহণ/প্রত্যর্পণ।
অনন্ত - অন্ত/সান্ত।
উজ্জ্বল - অনুজ্জ্বল/ম্লান 
উৎকৃষ্ট  - নিকৃষ্ট/অপকৃষ্ট 
উগ্র - সৌম্য/কোমল 
গুপ্ত- ব্যক্ত/প্রকাশিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
৩,৬০৪.
'কোকিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অসূয়া
  2. খ) নিশাকর
  3. গ) তিলক
  4. ঘ) কাকপুষ্ট
ব্যাখ্যা
'কোকিল' শব্দের সমার্থক শব্দ -  কাকপুষ্ট।

• কোকিল শব্দের অন্যান্য সমার্থক শব্দ: 
- অন্যপুষ্ট।
- কলকন্ঠ।
- পরপুষ্ট।
- বসন্তদূত।
- মধুসখা।
- মধুস্বর।
- পরভৃত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬০৫.
‘মৃদু’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ঔদ্ধত্য
  2. খ) কর্কশ
  3. গ) উগ্র
  4. ঘ) সৌম্য
ব্যাখ্যা
গুরুত্বপুর্ণ বিপরীতার্থক শব্দ:

- 'মৃদু' / 'সৌম্য' - এর বিপরীত শব্দ 'উগ্র'।

-  ‘সদ্ভাব’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিরোধ।
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়
- ‘সরস’ শব্দের বিপরীতার্থক - নীরস।
- 'কর্কশ' এর বিপরীত শব্দ- কোমল

- ‘সজীব’ শব্দের বিপরীতার্থক - নির্জীব
- ‘সচল’ শব্দের বিপরীতার্থক - অচল
- ‘সমস্ত’ শব্দের বিপরীতার্থক - অংশ
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
 
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩,৬০৬.
"অস্থিরপঞ্চক" বাগ্‌ধারার অর্থ - 
  1. দুর্লভ বস্তু 
  2. ব্যক্তিত্বহীন 
  3. কঠিন সমস্যা
  4. একটানা খাটুনি 
ব্যাখ্যা

• "অস্থিরপঞ্চক" বাগ্‌ধারার অর্থ - কঠিন সমস্যা।

অন্যদিকে,
• 'আকাশের চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
• 'আঁচল ধরে বেড়ানো' বাগ্‌ধারার অর্থ - ব্যক্তিত্বহীন।
• 'কলুর বলদ' বাগ্‌ধারার অর্থ - একটানা খাটুনি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৩,৬০৭.
'ঈক্ষণ' শব্দের অর্থ কী?
  1. উর্মি
  2. অক্ষি
  3. চুল
  4. তরঙ্গ
ব্যাখ্যা
• 'ঈক্ষণ' শব্দের অর্থ - দৃষ্টি, দর্শন, চক্ষু, অক্ষি, নয়ন।

অন্যদিকে,
- 'উর্মি' শব্দের অর্থ - ঢেউ, তরঙ্গ, বীচি।
- 'কেশ' শব্দের অর্থ - চুল, কুন্তল, অলক, চিকুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬০৮.
'Appended' শব্দের বাংলা পরিভাষা -
  1. বর্ণবৈষম্য
  2. প্রকোষ্ঠ
  3. সংলগ্ন
  4. পরিশিষ্ট
ব্যাখ্যা
• 'Appended' শব্দের বাংলা পরিভাষা - সংলগ্ন

অন্যদিকে,
- 'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
- 'Apartheid' শব্দের বাংলা পরিভাষা - বর্ণবৈষম্য।
- 'Apartment' শব্দের বাংলা পরিভাষা - প্রকোষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩,৬০৯.
ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব কে এক কথায় বলে-
  1. প্লাটিনাম জয়ন্তী
  2. হীরক জয়ন্তী
  3. রজত জয়ন্তী
  4. সুবর্ণ জয়ন্তী
ব্যাখ্যা
• কিছু এক কথায় প্রকাশ: 
- ৫০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয়- 'গোল্ডেন জুবলি'/ সুবর্ণ জয়ন্তী।
- ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় রজত জয়ন্তী/ Silver Jubilee।
- ৬০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় হীরক জয়ন্তী/Diamond Jubilee।
- ৭৫ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় প্লাটিনাম জয়ন্তী/ Platinum Jubilee।
- ১০০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় শতবর্ষ জয়ন্তী/Centenary jubilee।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৩,৬১০.
'Censure'- এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) বিবাচক
  2. খ) অজ্ঞান
  3. গ) তিরস্কার
  4. ঘ) তিরস্কৃত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি প্রসাশনিক পরিভাষা অনুযায়ী,
- Censure এর অর্থ - তিরস্কার।

এছাড়াও,
• Censured এর অর্থ- তিরস্কৃত।
• Censor এর অর্থ- বিবাচক।
• Censored এর অর্থ- বিবাচিত।

উৎস: বাংলা একাডেমি প্রসাশনিক পরিভাষা।
৩,৬১১.
'সূর্য' - এর প্রতিশব্দ কোনটি?
  1. সৌদামিনী
  2. বৈশ্বানর
  3. মার্তণ্ড
  4. শশাঙ্ক
ব্যাখ্যা

• 'সূর্য' এর প্রতিশব্দ - মার্তণ্ড ।

• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

অন্যদিকে,
• 'অগ্নি’ শব্দের কিছু প্রতিশব্দ হলো:
- আগুন, বহ্নি, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

• বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ:
- বিজলি, ক্ষণপ্রভা, সৌদামিনী, চিকুর, চপলা, চঞ্চল ইত্যাদি।

• 'চাঁদ' এর প্রতিশব্দ:
- সুধাংশু, শশাঙ্ক, বিধু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩,৬১২.
সঠিক বিপরীত শব্দজোড় নয় কোনটি?
  1. ক) সুশীল - দুঃশীল
  2. খ) ঊন - খালি
  3. গ) সন্ধি - বিগ্রহ
  4. ঘ) শুখো - হাজা
ব্যাখ্যা
ঊন অর্থ খালি বা শূন্য। তাই এরা পরস্পর সমার্থক শব্দ। ঊন/খালি/শূন্য এর বিপরীত শব্দ হলো ভর্তি বা পূর্ণ। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৩,৬১৩.
"'উদ্যম বিহনে কার পুরে মনোরথ?" - এ বাক্যে 'উদ্যম' বলতে কী বোঝানো হয়েছে?
  1. আশা
  2. পরিশ্রম
  3. হতাশা
  4. প্রার্থনা
ব্যাখ্যা

উদ্যম (বিশেষ্য):
- উৎসাহ; প্রচেষ্টা, পরিশ্রম, অধ্যবসায়।

বিহনে: ছাড়া, অভাবে।
মনোরথ: মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোবাঞ্ছা। 

'উদ্যম বিহনে কার পুরে মনোরথ'।
বাক্যের অর্থ: অধ্যবসায় ছাড়া কার মনোবাসনা পূর্ণ হয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩,৬১৪.
'মামদোবাজি' বলতে কী বোঝায়?
  1. তোষামোদ
  2. দুর্বৃত্তপনা
  3. বড়াই
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
মামদোবাজি:
- শব্দটি বিশেষ্য। 
- এটি বাংলা শব্দ।
- অর্থ: ইয়ার্কি, ফাজলামি; দুর্বৃত্তপনা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৬১৫.
'Phylogenetic' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দৈহিক
  2. জাতিগত
  3. শারীরবৃত্তীয়
  4. ভেষজালয়
ব্যাখ্যা
• 'Phylogenetic' এর বাংলা পরিভাষা - জাতিগত।

অন্যদিকে,
• Physical- দৈহিক;
• Physiological - শারীরবৃত্তীয়;
• Pharmacy - ভেষজালয়।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,৬১৬.
সাঁজ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সকাল
  2. সন্ধ্যা
  3. অস্ত
  4. নভোনীল
ব্যাখ্যা
সাঁঝ শব্দের অর্থ সন্ধ্যা।
সাঁজ শব্দের বিপরীতার্থক শব্দ হলো সকাল। 
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
৩,৬১৭.
'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ঋষিপ্রোক্ত
  2. ঋদ্ধ
  3. ঋত্বিক
  4. ঋষভ
ব্যাখ্যা
• 'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এক কথায় বলে - ঋত্বিক।

অন্যদিকে, 
• 'ঋদ্ধ' অর্থ - সমৃদ্ধ, উন্নত, ধনবান, সৌভাগ্যশালী।
• 'ঋষিপ্রোক্ত' অর্থ - ঋষি কর্তৃক উচ্চারিত।
• 'ঋষভ' অর্থ - বৃষ, শ্রেষ্ঠজন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৬১৮.
‘বিপ্রকৃষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ- 
  1. বিষাদ
  2. নিকটস্থ
  3. বিগ্রহ
  4. অনিষ্ঠ 
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

• ‘বিপ্রকৃষ্ট’ মানে- দূরবর্তী। 
- এর বিপরীত শব্দ - সন্নিকৃষ্ট, নিকটবর্তী, কাছাকাছি, সন্নিকট বা অতি নিকটস্থ। 
------------------- 
অন্যদিকে,
- হর্ষ/হরিষ - বিষাদ।
- সন্ধি - বিগ্রহ। 
- চপল - গম্ভীর।
- অনিষ্ঠ - মঙ্গল। 
------------------ 
• কিছু বিপরীতার্থক শব্দ-
- উত্তরায়ণ - দক্ষিণায়ন;
- আকুঞ্চন - প্রসারণ;
- অলীক - সত্য;
- উত্তমর্ণ - অধমর্ণ;
- উপচয় - অপচয়;
- উত্তরণ - অবতরণ;
- উপচিকীর্ষা - অপচিকীর্ষা;
- অধিত্যকা - উপত্যকা;
- অনুগ্রহ - নিগ্রহ;
- অনুরক্ত - বিরক্ত; 
- সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট; 
- অবমানিত - সম্মানিত;
- প্রসন্ন - বিষণ্ণ;
- সরল - গরল, কুটিল, জটিল;
- অমৃত - গরল;
- আবিষ্কার - অজ্ঞাত বস্তু;
- আবির্ভাব - তিরোভাব;
- জঙ্গম - স্থাবর;
- নশ্বর - অবিনশ্বর;
- সুন্দর - কুৎসিত;
- আপদ - সম্পদ;
- নির্মল - পঙ্কিল, মলিন;
- প্রসারণ - সংকোচন।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৬১৯.
‘তাতা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ত্বরা
  2. খ) ঠাণ্ডা
  3. গ) তন্দ্ৰা
  4. ঘ) গরম
ব্যাখ্যা
- ‘তাতা' শব্দটির বিপরীত শব্দ হলো 'ঠাণ্ডা'

তাতা
Bengali definition
[তাতা] (ক্রিয়া)
১ তপ্ত বা উত্তপ্ত হওয়া (ধুলো পড়লো, রোদে তাতলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। 
২ ((আলঙ্কারিক)) ক্রোধান্বিত; উত্তেজিত বা ক্ষিপ্ত হওয়া। 

এছাড়াও- 

• তাজা — বাসি
• তপ্ত  — শীতল
• তাল — বেতাল
• তালা — চাবি
• তুষ্ট — রুষ্ট
• ত্বরা — ধীরতা/বিলম্ব

উৎস প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
৩,৬২০.
'শ্যাম রাখি না কুল রাখি' বাগধারাটির অর্থ-
  1. ক) ফুলবাবু
  2. খ) ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
  3. গ) উভয়সংকট
  4. ঘ) মৃত্যু আসন্ন
ব্যাখ্যা
• 'শ্যাম রাখি না কুল রাখি' বাগধারাটির অর্থ- উভয়সংকট
বাক্যগঠন: জমানো টাকায় বাবা বলেন গয়না কিনতে আর মা বলেন জমি কিনতে - আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ) - ধৈর্য ধরে কাজ করে যাও একদিন দেখবে রাই কুড়িয়ে বেল করেছ।
শিয়রে শমন (মৃত্যু আসন্ন) - আমার এখন শিয়রে শমন, তাই মাথারও ঠিক নেই।
লক্কা পায়রা (ফুলবাবু) - বেকার মানুষ তুমি অথচ লক্কা পায়রা হয়ে ঘুরে বেড়াও কেন?

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬২১.
‘Morphology ’ - এর পারিভাষিক বাংলা শব্দ কোনটি?
  1. পদক্রম
  2. রুপতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. অভিধানতত্ত্ব
ব্যাখ্যা

Phonology - ধ্বনিতত্ত্ব
Morphology - শব্দতত্ত্ব/রূপতত্ত্ব
Syntax - বাক্যতত্ত্ব/পদক্রম
Semantics - অর্থতত্ত্ব

৩,৬২২.
'সুষম' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অনন্ত
  2. খ) পরলৌকিক
  3. গ) সৌন্দর্য
  4. ঘ) অসম
ব্যাখ্যা
'সুষম' শব্দের বিপরীত শব্দ - অসম

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত 
'ভূত' এর বিপরীত শব্দ- ভবিষৎ
'লিপ্ত' এর বিপরীত শব্দ- নির্লিপ্ত
'লগ্ন' এর বিপরীত শব্দ- চ্যুত
'মরমি' এর বিপরীত শব্দ- নিষ্ঠুর
'লেশ' এর বিপরীত শব্দ-যথেষ্ঠ 
'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- কপটতা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৩,৬২৩.
'দামিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য 
  2. পদ্ম 
  3. বিদ্যুৎ
  4. ঊর্মি 
ব্যাখ্যা

 • 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
 তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস:  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৬২৪.
‘ভুলের মাশুল’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. আক্কেল গুড়ুম
  2. আক্কেল সেলামি
  3. আক্কেলমন্ত
  4. আতান্তরে পড়া
ব্যাখ্যা
• ‘আক্কেল সেলামি’ বাগ্‌ধারার অর্থ - ভুলের মাশুল।

অন্যদিকে,
• ‘আক্কেল গুড়ুম’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।
• ‘আতান্তরে পড়া’ বাগ্‌ধারার অর্থ - বিপদে পড়া।
• ‘আক্কেলমন্ত’ বাগ্‌ধারার অর্থ - বিবচেনা করে এমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬২৫.
কোনটি ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) বলাহক
  2. খ) পর্জন্য
  3. গ) অম্বুদ
  4. ঘ) তড়াক
ব্যাখ্যা
মেঘ এর সমার্থক শব্দ - ঘন, জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুদ, পর্জন্য, অম্বুবাহ, বলাহক, পয়োদ, তয়োধর, পায়োধর, তোয়দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬২৬.
‘কবুতর’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ললাট
  2. খ) অংশু
  3. গ) কপোত
  4. ঘ) তনয়া
ব্যাখ্যা
• ‘কবুতর’ এর সমার্থক শব্দ - কপোত, পায়রা, পারাবত, নোটন।

অন্যান্য শব্দ গুলোর প্রতিশব্দ হলো:
‘ভাগ্য’ এর সমার্থক শব্দ - ললাট, বরাত, ভাল, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব।
‘কিরণ’ এর সমার্থক শব্দ - অংশু, রশ্মি, প্রভা, দীপ্ত, জ্যোতি, আলোকচ্ছবি , শিখা, কর।
‘তনয়া’ এর সমার্থক শব্দ -  তনয়া, মেয়ে, দুহিতা, আত্মাজা, নন্দিনী, পুত্রী, ঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩,৬২৭.
'তেলা মাথায় তেল দেয়া' প্রবাদের অর্থ কী?
  1. চাপে পড়ে নত হওয়া
  2. স্বজন বা সগোত্রের প্রতি অনুরাগ
  3. ক্ষমতাবানকে অযথা সাহায্য করা
  4. যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর
ব্যাখ্যা
• 'তেলা মাথায় তেল দেয়া' অর্থ - ক্ষমতাবানকে অযথা সাহায্য করা। 

অন্যদিকে, 
• 'কাকের মাংস কাকে খায় না' অর্থ -  স্বজন বা সগোত্রের প্রতি অনুরাগ। 
• 'ঠেলার নাম বাবাজি' অর্থ - চাপে পড়ে নত হওয়া। 
• 'ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার' অর্থ - যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৬২৮.
'তরু' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অরণ্য
  2. অটবি
  3. পল্লবী
  4. বিপিন
ব্যাখ্যা
•'তরু' এর সমার্থক শব্দ 'পল্লবী'।

• 'তরু' এর সমার্থক শব্দ: গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী, শিখরী, পণী।

• 'বন' এর সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার উপবন, বনানী।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
৩,৬২৯.
‘বদরি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পেয়ারা
  2. বরই
  3. তেঁতুল
  4. বেল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘বদরি’ শব্দের সমার্থক শব্দ — 'বরই'।

• ‘বদরি’ শব্দের অর্থ:
- ভারতীয় উপমহাদেশে জাত কাঁটাযুক্ত মাঝারি আকৃতির পত্রমোচী বৃক্ষ বা তাঁর শক্ত বীজবিশিষ্ট সবুজাভ টকমিষ্ট গোলাকার শীতকালীন ফল, কুল।

• উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড়:
- শ্বশ্রূ শব্দের অর্থ – শাশুড়ি।
- শ্মশ্রু শব্দের অর্থ – দাড়ি।

- ভাষ – কথা।
- ভাস – দীপ্তি। 

- মোড়ক – আচ্ছাদনী
- মড়ক – মহামারী।

- যুগ – কাল।
- যোগ – মিলন।

- লক্ষ – শত সহস্র।
- লক্ষ্য – উদ্দেশ্য।

- লন্ঠন – বাতি।
- লুণ্ঠন – লুটতরাজ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৩,৬৩০.
কোনটি ভিন্নার্থক শব্দ?
  1. ক) জলনিধি
  2. খ) তটিনী
  3. গ) স্রোতস্বিনী
  4. ঘ) স্রোতস্বতী
ব্যাখ্যা
জলনিধি এর অর্থ সমুদ্র অর্ণব, জলধি, পারাবার, বারিধি, রত্নাকর , সাগর, সিন্ধু, ইত্যাদি। নদী এর সমার্থক শব্দ হলো তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, দরিয়া, তরঙ্গিনী, প্রবাহিণী ইত্যাদি। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।
৩,৬৩১.
‘এক হাত লওয়া’ বাগধারার অর্থ কী?
  1. মীমাংসা করা
  2. জব্দ করা
  3. গোঁজামিল দেওয়া
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• ‘এক হাত লওয়া’ বাগধারার অর্থ - জব্দ করা।

অন্যদিকে,
• ‘এসপার ওসপার’ বাগধারার অর্থ - মীমাংসা।
• ‘এগুয়া গগুয়া’ বাগধারার অর্থ - গোঁজামিল দেওয়া।
• ‘উড়নপেকে’ বাগধারার অর্থ - অপব্যয়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬৩২.
"যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনপনেয়
  2. দূরপনেয়
  3. অনুভূয়মান
  4. নীয়মান
ব্যাখ্যা
• "যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ - দূরপনেয়

অন্যদিকে,
'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ- অনপনেয়।
'যা অনুভব করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - অনুভূয়মান।
'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ- নীয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৬৩৩.
'ফোঁপড় দালালি' বাগধারাটির অর্থ-
  1. ক) অন্যের টাকায় বাহাদুরি 
  2. খ) অনিষ্টকারী 
  3. গ) অতিরিক্ত চালবাজি
  4. ঘ) ভণ্ডসাধু
ব্যাখ্যা
'ফোঁপড় দালালি' বাগধারাটির অর্থ- 'অতিরিক্ত চালবাজি' 
বাক্য গঠন: সবসময় ফোঁপড় দালালি করাই মোহিতের অভ্যাস। 

তাছাড়া, 
'পরের ধনে পোদ্দারি' বাগধারাটির অর্থ- 'অন্যের টাকায় বাহাদুরি' 
বাক্য গঠন: ক্ষমতা থাকলে নিজে আয় করে দেখাও, পরের ধনে পোদ্দারি কর না। 

'বকধার্মিক' বাগধারাটির অর্থ- 'ভণ্ডসাধু'  
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই। 

'বিষবৃক্ষ' বাগধারাটির অর্থ- 'অনিষ্টকারী' 
বাক্য গঠন: চোরের ছেলে বাটপাড় হয়েছে- বিষবৃক্ষের ফল আর কেমন হবে? 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩,৬৩৪.
'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. ঈপ্সা
  2. লিপ্সা
  3. বুভুক্ষা
  4. জিগীষা
ব্যাখ্যা
• 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা

অন্যদিকে,
জয় লাভ করার ইচ্ছা - জিগীষা।
আহারের ইচ্ছা - বুভুক্ষা।
প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা - লিপ্সা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৬৩৫.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সমীর'
  1. চাঁদ
  2. সূর্য
  3. বিদ্যুৎ
  4. বাতাস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩,৬৩৬.
নিচের কোন শব্দটি ''বিদ্যুৎ'' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. সৌদামিনী
  2. চিকুর
  3. শম্পা
  4. পুষা
ব্যাখ্যা

বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দগুলো হলোঃ
বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।
অপরদিকে,
পুষা শব্দটি সূর্য শব্দের সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)

৩,৬৩৭.
'অতি দর্পে হত লঙ্কা' প্রবাদের অর্থ কী?
  1. অহঙ্কার পতনের মূল
  2. বেশি লোভে ক্ষতি
  3. অধিক আদিখ্যেতা সন্দেহ ও বিপদের কারণ
  4. অধিক চালাকিতে বিপদের সম্ভাবনা
ব্যাখ্যা

• 'অতি দর্পে হত লঙ্কা' প্রবাদের অর্থ - অহঙ্কার পতনের মূল। 

অন্যদিকে, 
• 'অতি লোভে তাঁতি নষ্ট' অর্থ - বেশি লোভে ক্ষতি। 
• 'অতি চালাকের গলায় দড়ি' অর্থ - অধিক চালাকিতে বিপদের সম্ভাবনা। 
• 'অতি ভক্তি চোরের লক্ষণ' অর্থ - অধিক আদিখ্যেতা সন্দেহ ও বিপদের কারণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।

৩,৬৩৮.
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  1. ক) ইনসান
  2. খ) মহাবিদ্যালয়
  3. গ) টোপর
  4. ঘ) ডাক্তারখানা
ব্যাখ্যা
ইংরেজি 'College' শব্দের পরিভাষিক শব্দ - মহাবিদ্যালয়।
'ইনসান' শব্দটি আরবি ভাষার শব্দ।
'টোপর' -দেশি শব্দ।
'ডাক্তারখানা' - বাংলা + ফারসি শব্দ।

উৎস: প্রশাসনিক পরিভাষা; বাংলা একাডেমি।
৩,৬৩৯.
'যুগপৎ' শব্দের অর্থ কি?
  1. ক) যুক্তপথ
  2. খ) একই সময়ে
  3. গ) এক যুগের পর
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
যুগপৎ - একই সময়ে, at the same time; simultaneously.
৩,৬৪০.
'Chauvinism' এর বাংলা পরিভাষা— 
  1. হস্তক্ষেপ
  2. অচলাবস্থা
  3. উগ্রস্বাদেশিকতা
  4. আভিজাত্য 
ব্যাখ্যা

• 'Chauvinism' এর বাংলা পরিভাষা - উগ্রস্বাদেশিকতা।

অন্যদিকে,
• 'Intervention' এর বাংলা পরিভাষা - হস্তক্ষেপ।
• 'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 
• 'Aristocracy' এর বাংলা পরিভাষা - অভিজাততন্ত্র / আভিজাত্য।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৩,৬৪১.
'অনানুষ্ঠানিক' শব্দটির ইংরেজী পরিভাষা হলো-
  1. ক) Ad-hoc
  2. খ) Act
  3. গ) Unacademic
  4. ঘ) Index
ব্যাখ্যা
'অনানুষ্ঠানিক' শব্দটির ইংরেজী পরিভাষা হলো - Ad-hoc.
Index - অনুক্রমণিকা; নির্ঘণ্ট।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান
৩,৬৪২.
‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ কী?
  1. হ্রেষা
  2. বৃংহিত
  3. কূজন
  4. হুংকার
ব্যাখ্যা
• ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।

অন্যদিকে,
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- ‘পাখির কলতান’ এর এক কথায় প্রকাশ - কূজন।
- ‘বাঘের ডাক’ এর এক কথায় প্রকাশ - হুংকার।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ময়ূরের ডাক - কেকা।
- গম্ভীর ধ্বনি - মন্দ্র।
- ধনুকের ধ্বনি - টঙ্কার।
- বাদ্যযন্ত্রের ধ্বনি - ঝংকার।
- অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।
- নূপুরের ধ্বনি - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬৪৩.
‘অরবিন্দ’ শব্দটি কোন শব্দের সমার্থক?
  1. ক) পদ্ম
  2. খ) শত্রু
  3. গ) পাথর
  4. ঘ) বন
ব্যাখ্যা

পদ্ম শব্দের সমার্থক শব্দ - কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

৩,৬৪৪.
'অরুণ' শব্দের সমার্থক শব্দ-
  1. চাঁদ
  2. বিদ্যুৎ
  3. বিজলি
  4. সূর্য
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩,৬৪৫.
মা সারাজীবন শুধু খেটেই গেলেন, যেন একটা-
  1. ননীর পুতুল
  2. চশমখোর
  3. আমড়া কাঠের ঢেঁকি
  4. চিনির বলদ
ব্যাখ্যা
'• ’চিনির বলদ’  বাগধারাটির অর্থ - ভারবাহী কিন্তু ফলভোগী নয়

বাক্যে বলা হয়েছে: "মা সারাজীবন শুধু খেটেই গেলেন..." — এই পরিশ্রমী, ক্লান্তিহীন শ্রমের উপমা হিসেবে “চিনির বলদ”-ই যথাযথ।

তাই, উপযুক্ত উপমা:
মা সারাজীবন শুধু খেটেই গেলেন, যেন একটা চিনির বলদ।

অন্যদিকে,
• ‘আমড়া কাঠের ঢেঁকি ’ বাগধারাটির অর্থ - অপদার্থ।
• 'ননীর পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - 'শ্রমবিমুখ'।
• 'চশমখোর' বাগধারাটির অর্থ- 'চক্ষুলজ্জাহীন'।

উংস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৬৪৬.
'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ -
  1. আধুত
  2. কবোষ্ণ
  3. স্মিত
  4. ঈপ্সিত
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ - 'স্মিত'।

অন্যদিকে, 
• ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ - আধুত।
• 'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত। 
• ঈষৎ উষ্ণ এক কথায় প্রকাশ - কবোষ্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৩,৬৪৭.
'Ultimatum’ শব্দের বাংলা পরিভাষা কী?
  1. মুখপত্র
  2. চরমপত্র
  3. বিবৃতি
  4. শ্বেতপত্র
ব্যাখ্যা
• 'Ultimatum' এর বাংলা পরিভাষা: 'চরমপত্র'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
• White paper - শ্বেতপত্র, 
• Statement - বিবৃতি, 
• Disregard paper- অবজ্ঞা পত্র, 
• Interrogation - জিজ্ঞাসাবাদ, 
• Supplement - ক্রোড়পত্র, 
• Valid - বৈধ, 
• Spokesman - মুখপত্র,
• Inspection - পরিদর্শন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,৬৪৮.
‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ফুলশর
  2. রঙ্গনা
  3. অলি
  4. অহি
ব্যাখ্যা
• ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ: পুষ্প, প্রসূন, কুসুম, মঞ্জরি, রঙ্গন, পুষ্পক।

অন্যদিকে,
• ‘সাপ’ এর সমার্থক শব্দ গুলি হল:
সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর।

• ‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে:
মধুকর, ষট্পদ, ,ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট,  মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।

• ফুলশর অর্থ: ফুলের ধনু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৬৪৯.
কোনটি সঠিক?
  1. ক) রম্ভা = কলা
  2. খ) বায়স = কোকিল
  3. গ) লেফাফা = লাপাত্তা
  4. ঘ) মার্জার = গরু
ব্যাখ্যা
'রম্ভা' অর্থ কলা।
'বায়স' অর্থ কাক।
'মার্জার' অর্থ বিড়াল।
'লেফাফা' অর্থ মোড়ক।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,৬৫০.
'তামসিক' শব্দের অর্থ কী?
  1. পর্ণকার
  2. মেঘাচ্ছন্ন
  3. কৌতুকপূর্ণ
  4. ঈষৎ
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তামসিক' শব্দের অর্থ:
- অজ্ঞতাপ্রসূত,
- মেঘাচ্ছন্ন,
- তমোগুণপূর্ণ।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৬৫১.
‘কপট ব্যক্তি’ বাগ্‌ধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ব্যাঙের সর্দি
  2. কুমিরের সন্নিপাত
  3. কাঠালের আমসত্ব
  4. বর্ণচোরা 
ব্যাখ্যা

 ‘কপট ব্যক্তি’ বাগ্‌ধারাটির  অর্থ ’বর্ণচোরা’ 

অন্যদিকে, 
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৩,৬৫২.
‘কিংবদন্তি’ শব্দের সঠিক অর্থ-
  1. ক) অলৌকিক ব্যক্তি
  2. খ) লোকশ্রুতি
  3. গ) লোক পরম্পরা
  4. ঘ) রাজকাহিনী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘কিংবদন্তি’ শব্দের সঠিক অর্থ- 
(বিশেষ্য)- জনশ্রুতি; লোকপরস্পরায় শ্রুত ও কথিত কথা, গুজব। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩,৬৫৩.
'Consultant' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পরামর্শক
  2. দূত
  3. পরামর্শ করা
  4. দূতালয়
ব্যাখ্যা

• 'Consultant' এর বাংলা পরিভাষা - পরামর্শক। 

অন্যদিকে, 
• 'Consul' অর্থ - বাণিজ্যদূত, দূত।
• 'Consulate' অর্থ - দূতালয়।  
• 'Consult' অর্থ - পরামর্শ করা। 

উৎস:  বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৩,৬৫৪.
সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
  1. ক) বাগ্বিধি
  2. খ) সমার্থক শব্দ
  3. গ) ভিন্নার্থক শব্দ
  4. ঘ) বিপরীতার্থক শব্দ
ব্যাখ্যা
'বাগ্বিধি বা বাগ্‌বিধি' বাগ্‌ধারা এর অপর নাম, যা সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। 

বাগ্‌বিধি  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাক্‌+বিধি
অর্থ: 
- কথা বলার ধরণ, 
- বাক্য প্রয়োগের রীতি, 
- কোনো শব্দ বা শব্দসমষ্টির বিশেষ অর্থে ব্যবহার। 
- বাগ্‌ধারা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,৬৫৫.
'অনিল' শব্দের অর্থ -
  1. বর্ণহীন
  2. বাতাস
  3. সৈনিক
  4. সাদা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'অনিল' শব্দের অর্থ - 'বাতাস'। 

• বাতাস শব্দের সমার্থক শব্দ:
- মারুত, বায়ু, পবন, অনিল, হাওয়া, সমীর, সমীরণ, বাত, বায়, আশুগ, শব্দবহ, অগ্নিশখ, বহ্নিসখ।
------------------
• ‘অনীক’ শব্দের অর্থ:
- সৈনিক বা সেনাবাহিনী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা - শিক্ষা,হায়াৎ মামুদ, Accessible Dictionary by Bangla academy। 
৩,৬৫৬.
'মন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চিত্ত
  2. দয়িত
  3. ফুরসত
  4. স্ফূর্তি
ব্যাখ্যা
• 'মন’ শব্দের সমার্থক শব্দ - চিত্ত

'মন’ শব্দের সমার্থক শব্দ:
- অন্তর, দিল, পরান, চিত্ত, হৃদয়, অন্তঃকরণ, প্রাণ, অন্তরাত্মা।

অন্যদিকে,
• ‘স্বামী’ শব্দের সমার্থক শব্দ - দয়িত।
• 'অবকাশ’ শব্দের সমার্থক শব্দ - ফুরসত।
• ‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ - স্ফূর্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩,৬৫৭.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. হিল্লোল
  2. রত্নাকর
  3. উল্লোল
  4. নির্ঝরণী
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।
 
অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

• ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ:
তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৬৫৮.
"ক্ষিপ্ত" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. তাসের ঘর
  2. তামার বিষ
  3. অগ্নিপরীক্ষা 
  4. অগ্নিশর্মা
ব্যাখ্যা

• 'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ - ক্ষিপ্ত

অন্যদিকে,
অগ্নিপরীক্ষা - কঠিন পরিক্ষা।
তামার বিষ - অর্থের কুপ্রভাব।
তাসের ঘর - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৬৫৯.
"Assessee" এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রচারপত্র
  2. করদাতা
  3. অববাহিকা
  4. জীবনী
ব্যাখ্যা
• "Assessee" এর বাংলা পরিভাষা - করদাতা।

অন্য অপশন, 
Banner - প্রচারপত্র 
Biography - জীবনী;
Basin - অববাহিকা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৩,৬৬০.
'বিবর' শব্দের অর্থ কী?
  1. ঝর্ণা
  2. গহ্বর
  3. সিংহাসন
  4. বরহীন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
--------------- 
• 'বিবর':
- সংস্কৃত শব্দ। 
----------- 
• আরো কিছু শব্দার্থ : 
- চূড়া' শব্দের অর্থ : শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ = 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,৬৬১.
'Disbursement' এর বাংলা পরিভাষা -
  1. নির্দেশিকা
  2. পদচ্যুত করা
  3. কার্যমুক্তি
  4. ব্যয়ন
ব্যাখ্যা

• 'Disbursement' এর বাংলা পরিভাষা - ব্যয়ন/অর্থপ্রদান।

অন্যদিকে,
'Directory' - নির্দেশিকা।
'Dismiss' - পদচ্যুত করা।
'Discharge'- বরখাস্ত/ কার্যমুক্তি।

উৎস: ভাষাশিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৬৬২.
কোন শব্দ-যুগলটি সঠিক নয়?
  1. উহ্য : স্পষ্ট
  2. অস্তি : নাস্তি
  3. চিন্ময় : চেতন
  4. ক্ষীণ : পুষ্ট
ব্যাখ্যা

• সঠিক নয়- চিন্ময় : চেতন। 

• 'চিন্ময়' এর বিপরীতার্থক শব্দ - অচেতন।

অন্যদিকে, 
• 'উহ্য' এর বিপরীতার্থক শব্দ - স্পষ্ট।
• 'অস্তি' এর বিপরীতার্থক শব্দ - নাস্তি।
• 'ক্ষীণ' এর বিপরীতার্থক শব্দ - পুষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৬৬৩.
'দৈবাৎ' শব্দের সমার্থক শব্দ -
  1. অকাল
  2. অকস্মাৎ
  3. অক্ষয়
  4. অতিথি
ব্যাখ্যা

'অকস্মাৎ' শব্দের সমার্থক শব্দ:
- আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ

অন্যদিকে,
'অতিথি' শব্দের সমার্থক শব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম।

'অক্ষয়' শব্দের সমার্থক শব্দ:
- চিরন্তন, ক্ষয়হীন, অশেষ, অনন্ত, অনিঃশেষ, অন্তহীন, অন্তবিহীন, অবিনাশী।

'অকাল' শব্দের সমার্থক শব্দ:
- অসময়, অবেলা, দুর্দিন, অশুভ সময়, কুক্ষণ, দুঃসময়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।

৩,৬৬৪.
'মেদিনী' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) মেঘ
  2. খ) পৃথিবী
  3. গ) নদী
  4. ঘ) ঝরনা
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ- 'মেদিনী' 

• পৃথিবী শব্দের সমার্থক শব্দ: 
- বসুন্ধরা,
- অদিতি
- অবনী,
- ক্ষিতি,
- পৃথ্বী,
- ধরণি,
- ধরা,
- ভূ ইত্যাদি।

'নদী' শব্দের সমার্থক শব্দ: 
- নদ 
- নদনদী 
- গাঙ, 
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৩,৬৬৫.
"মানুষ ও পশুর ধর্ম পৃথক।"- এখানে 'ধর্ম' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সৎকাজ
  2. সুনীতি
  3. স্বভাব
  4. উপসনাপদ্ধতি
ব্যাখ্যা
• 'মানুষ ও পশুর ধর্ম পৃথক' - এখানে 'ধর্ম' শব্দটি 'স্বভাব' অর্থে ব্যবহৃত হয়েছে। 

অন্যদিকে,
• 'অহিংসা পরম ধর্ম।'- এখানে 'ধর্ম' শব্দটি 'সৎকাজ' অর্থে ব্যবহৃত হয়েছে।
• এটা ধর্মসংগত কাজ - এখানে 'ধর্ম' শব্দটি 'সুনীতি' অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে' - এখানে 'ধর্ম' শব্দটি 'সম্প্রদায় বিশেষের উপসনাপদ্ধতি বোঝাতে ব্যবহৃত হয়েছে।  

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)। 
৩,৬৬৬.
কোন জোড়াটি সমার্থক?
  1. আকাশ কুসুম - আকাশ-পাতাল
  2. অকাল কুষ্মাণ্ড - ঊনপাঁজরে
  3. অগ্নিশর্মা - চোখের বালি
  4. অদৃষ্টের পরিহাস - চিনির পুতুল
ব্যাখ্যা
• সমার্থক জোড়াটি হলো: অকাল কুষ্মাণ্ড - ঊনপাঁজরে; যাদের অর্থ: অপদার্থ।

অন্যদিকে, 
- ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ = অসম্ভব কল্পনা।
- ‘আকাশ-পাতাল’ বাগধারাটির অর্থ = বিশাল ব্যবধান।
- ‘অগ্নিশর্মা’ বাগধারাটির অর্থ = ক্ষিপ্ত।
- ‘চোখের বালি’ বাগধারাটির অর্থ = চক্ষুশূল।
- ‘অদৃষ্টের পরিহাস’ বাগধারাটির অর্থ = ভাগ্যের বিড়ম্বনা।
- ‘চিনির পুতুল’ বাগধারাটির অর্থ = শ্রমকাতুরে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬৬৭.
"দামিনী”- শব্দের অর্থ হলো-
  1. পৃথিবী
  2. অগ্নি
  3. বিদ্যুৎ
  4. মেঘ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• দামিনী শব্দের অর্থ- বিদ্যুৎ।

দামিনী শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- শম্পা,
- বিজলি,
- চপলা,
- তড়িৎ,
- চঞ্চলা,
- অশনি,
- অনুভা,
- ক্ষণপ্রভা,
- অনুপ্রভা,
- সৌদামিনী, ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৬৬৮.
পর্বতের সমার্থক শব্দ কোনটি?
  1. বিহগ
  2. হিমালয়
  3. ক্ষিতিধর
  4. বিশাল
ব্যাখ্যা

• 'পর্বত' এর সমার্থক শব্দ — 'ক্ষিতিধর'।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- গিরি,
- পাহাড়,
- ক্ষিতিধর,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

অন্যদিকে,
• 'পাখি' এর সমার্থক শব্দ - 'বিহগ'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৩,৬৬৯.
বৃক্ষ
  1. বায়স
  2. গুল্ম
  3. তরু
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ - তরু

অন্যদিকে,
• ‘কাক’ শব্দের প্রতিশব্দ - বায়স।
• ‘সেনাঘাঁটি’ শব্দের প্রতিশব্দ - গুল্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৬৭০.
"বিরুদ্ধমত পোষণকারী।" এর বাক্য সংকোচন কোনটি?
  1. বিবিক্ষা
  2. বিবদমান
  3. বিবক্ষা
  4. বিবমিষা
ব্যাখ্যা

• "বিরুদ্ধমত পোষণকারী।" এর বাক্য সংকোচন - বিবদমান।

অন্যদিকে,
• ‘প্রবেশ করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবিক্ষা।
• ‘বলার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবক্ষা।
• ‘বমন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবমিষা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৬৭১.
ভুসা শব্দের অর্থ কী?
  1. ক) পোশাক
  2. খ) অলংকার
  3. গ) কালি
  4. ঘ) সজ্জা
  5. ঙ) তামাক
ব্যাখ্যা
ভুসা শব্দের অর্থ কালি বা ঝুল বা ঘরে মাকড়সার জালে জমে থাকা ধূলিকণা। ভুসা শব্দের সম্মোচ্চারিত শব্দ ভূষা অর্থ অলংকার বা সজ্জা। (সূত্রঃ বাংলা বানানের নিয়ম - ড. মাহবুবুল হক)
৩,৬৭২.
‘দীর্ঘ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. দূর
  2. দুর্গম
  3. দৃঢ়
  4. হ্রস্ব
ব্যাখ্যা
• 'দীর্ঘ' শব্দের বিপরীত শব্দ- 'হ্রস্ব'।

অন্যদিকে, 
'দূর' এর বিপরীত শব্দ- 'নিকট'। 
'দুর্গম' এর বিপরীত শব্দ- 'সুগম'। 
'দৃঢ়' এর বিপরীত শব্দ- 'শিথিল'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৩,৬৭৩.
'Incumbent' বাংলা পরিভাষা কী হবে?
  1. ক্ষতিপূরণ
  2. পদধারী
  3. ফরমাশপত্র
  4. নির্দেশক
ব্যাখ্যা

• 'Incumbent' বাংলা পরিভাষা - পদধারী

অন্যদিকে,
Indemnity - ক্ষতিপূরণ।
Indent - ফরমাশপত্র।
Index - নির্দেশক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৬৭৪.
'চুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চিকুর
  2. লোচন
  3. সলিল
  4. যামী
ব্যাখ্যা
• চিকুর (বিশেষ্য পদ)
অর্থ:
- চুল; কেশ; কুন্তল।
-  বিজলি; বিদ্যুৎ; তড়িৎ।

• 'চুল' এর সমার্থক শব্দ - অলক, কুন্তল, কেশ, চিকুর।

অন্যদিকে,
• চোখ- অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।
• জল - অম্বু, জীবন, নীর, পানি, সলিল।
• রাত্রি/রাত-  রাত্তির, রাতি, নিশি, নিশা, নিশীথ, রাত, রজনী, যামবতী, যামী, যামিকা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৩,৬৭৫.
'সূর্য' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. আদিত্য
  2. শশধর
  3. ভাস্কর
  4. রবি
ব্যাখ্যা

• 'সূর্য' এর সমার্থক শব্দ নয় - শশধর। 'শশধর' শব্দের সমার্থক শব্দ চাঁদ।

উল্লেখ্য,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩,৬৭৬.
'অকেজো' অর্থে কোন বাগ্‌ধারাটি সঠিক?
  1. ক) অরণ্য রোদন
  2. খ) ইচড়ে পাকা
  3. গ) অকাল কুষ্মাণ্ড
  4. ঘ) গোড়ায় গলদ
ব্যাখ্যা
অকাল কুষ্মাণ্ড - অকেজো।
গোড়ায় গলদ - প্রথমেই ত্রুটি।
ইচড়ে পাকা  - অকালপক্ব।
অরণ্য রোদন - নিষ্ফল আবেদন।

 উৎস: বাংলা  ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩,৬৭৭.
শব্দের অর্থ নির্ণয় করুন : অভিনিবেশ
  1. ক) অভিযোগ
  2. খ) মনোযোগ
  3. গ) অদ্ভুত
  4. ঘ) মারাত্মক
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'অভিনিবেশ' {(তৎসম বা সংস্কৃত) অভি+নিবেশ}
 
'অভিনিবেশ' শব্দের অর্থ-
- 'মনোযোগ',
- 'একাগ্রতা' 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৩,৬৭৮.
'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংশয়
  2. বিরক্ত
  3. বিনীত
  4. বিরত
ব্যাখ্যা
• 'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - বিরত

অন্যদিকে,
- 'বিরক্ত' শব্দের বিপরীত শব্দ - অনুরক্ত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬৭৯.
’রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
  1. ক) শর্বরী
  2. খ) ত্রিযামা
  3. গ) ক্ষণদা
  4. ঘ) ভানু
ব্যাখ্যা
• 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ হলো: রাত্রি, নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, বিভাবরী, ক্ষণদা ইত্যাদি। 

কিছু পরিচিত শব্দের সমার্থক শব্দ হলো:
'জলদ' শব্দের সমার্থক শব্দ হলো মেঘ, জলধর, বারিদ, নীরদ ইত্যাদি। 
'নদী' শব্দের সমার্থক শব্দগুলো হলো- স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,৬৮০.
'মন্থর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিষ্ঠুর
  2. দ্রুত
  3. উগ্র
  4. মুখর
ব্যাখ্যা

• 'মন্থর' এর বিপরীতার্থক শব্দ - দ্রুত/ত্বরিত। 

অন্যদিকে, 
---------------
• মরমি - নিষ্ঠুর। 
• মৃদু - উগ্র/ তীব্র/প্রবলাচ। 
• মুখর - মৌনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৬৮১.
'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অপদার্থ
  2. স্বেচ্ছাচারী
  3. দুর্বল
  4. দুর্লভ বস্তু
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল

অন্যদিকে,
- 'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
- 'অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের' ঢেঁকি বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
- 'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ - স্বেচ্ছাচারী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৬৮২.
‘প্রাচীন সংস্কার ওই ভুষণ্ডির কাকেরাই আঁকাড়ে ধরে রাখে।’ এখানে ভুষন্ডির কাক বাগধারাটির অর্থ কি?
  1. ক) অর্বাচীন
  2. খ) অহংকার
  3. গ) ভন্ড
  4. ঘ) দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
ব্যাখ্যা

ভুষন্ডির কাক - দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
ভুঁই-ফোঁড় - অর্বাচীন
পায়া ভারি - অহংকার
বিড়াল-তপস্বী - ভন্ড
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৩,৬৮৩.
নিচের কোন শব্দ জোড়াটি ব্যতিক্রম?
  1. ক) তরঙ্গ, বীচি
  2. খ) মার্তণ্ড, দ্যুলোক
  3. গ) শশধর, হিমাংশু
  4. ঘ) তনয়, সুত
ব্যাখ্যা
তরঙ্গ, বীচি হলো ঢেউয়ের সমার্থক শব্দ। শশধর, হিমাংশু হলো চাঁদের সমার্থক শব্দ। মার্তন্ড হলো সূর্যের সমার্থক শব্দ এবং দ্যুলোক হলো স্বর্গের সমার্থক শব্দ। তনয়,সুত হলো ছেলের সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৩,৬৮৪.
'দফা নিকেশ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অপব্যয়
  2. দুর্লভ বস্তু
  3. সমূহ সর্বনাশ
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• 'দফা নিকেশ' বাগ্‌ধারার অর্থ - সমূহ সর্বনাশ

অন্যদিকে,
- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
- 'উড়নপেকে' বাগ্‌ধারার অর্থ - অপব্যয়ী।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারার অর্থ - অপব্যয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬৮৫.
’Terrorism’- এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) সন্ত্রাসবাদ
  2. খ) উগ্র
  3. গ) সন্ত্রাসবাদী
  4. ঘ) সন্ত্রাসী
ব্যাখ্যা
• Terrorism অর্থ - সন্ত্রাসবাদ
Terrorist - সন্ত্রাসবাদী।

• আরো কিছু পারিভাষিক শব্দ-
Syntax - বাক্যপ্রকরণ,
Progress-প্রগতি,
Progressive - প্রগতিশীল,
Illiterate - নিরক্ষর,
Illiteracy - নিরক্ষরতা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩,৬৮৬.
'ভামিনী' শব্দের সমার্থক শব্দ-
  1. ক) ভেজাল
  2. খ) নারী
  3. গ) দামিনী
  4. ঘ) বিহগ
ব্যাখ্যা
নারী শব্দের সমার্থক শব্দ - ভামিনী, বনিতা, কান্তা, রমণী, ললনা, পত্নী, বামা, অঙ্গনা, মহিলা, কামিনী ইত্যাদি।
নকল শব্দের সমার্থক শব্দ - ভেজাল,
বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ - দামিনী এবং
পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬৮৭.
“তপন” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) জলধি
  2. খ) প্রভাকর
  3. গ) বারিদ
  4. ঘ) রাতুল
ব্যাখ্যা
'আফতাব' শব্দের সমার্থক অর্ক। এরূপ- সূর্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলো আফতাব শব্দের সমার্থক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৩,৬৮৮.
'উদাহরণ' শব্দের প্রতিশব্দ কোনটি
  1. অতিষ্ঠা
  2. তাৎপর্য
  3. পসার
  4. বড়বা
ব্যাখ্যা
'উদাহরণ' শব্দের প্রতিশব্দ 'অতিষ্ঠা'
'উদ্দেশ্য' এর সমার্থক শব্দ 'তাৎপর্য'
'অশ্ব'এর সমার্থক শব্দ 'বড়বা'
'দোকান' এর সমার্থক শব্দ 'পসার'
'উদাহরণ' শব্দের আরো কিছু  প্রতিশব্দ হলো:
- দৃষ্টান্ত
- নিদর্শন
- নজির
- নমুনা
- উল্লেখ

[ উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
৩,৬৮৯.
'Booklet' এর বাংলা পরিভাষা -
  1. জ্ঞাপন-পত্র
  2. প্রতিজ্ঞাপত্র
  3. পুস্তিকা
  4. খোলা ডাক
ব্যাখ্যা
• 'Booklet' এর বাংলা পরিভাষা - পুস্তিকা

অন্যদিকে,
Book-post - খোলা ডাক।
Bond - মুচলেকা / প্রতিজ্ঞাপত্র। 
Bulletin - জ্ঞাপন-পত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৬৯০.
'ইলশেগুড়িঁ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অত্যন্ত ছোট মাছ
  2. গুড়িগুড়ি বৃষ্টি
  3. গুড়ি গুড়ি কচুরিপানা
  4. ইলিশের মৌসুম
ব্যাখ্যা

• 'ইলশেগুড়িঁ' বাগ্‌ধারার অর্থ গুড়িগুড়ি বৃষ্টি।

গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: 

- কচুপোড়া - অখাদ্য বস্তু। 
- একবনের শিয়াল - একদলের লোক। 
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ। 
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি। 
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি। 
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি। 
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া। 
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৬৯১.
‘তন্ডুল’ শব্দের প্রতিশব্দ নিম্নের কোনটি?
  1. ক) পর্বত
  2. খ) যুদ্ধ
  3. গ) অন্ন
  4. ঘ) বস্ত্র
ব্যাখ্যা

- অন্ন শব্দের সমার্থক শব্দ সমূহঃ ভাত, ওদন, আহার, দব্য, তন্ডুল।

- বস্ত্র শব্দের সমার্থক শব্দ সমূহঃ বসন , বাস, পরিধেয়, অম্বর, কাপড়, পরিচ্ছদ পোষাক, 

- যুদ্ধ শব্দের সমার্থক শব্দ সমূহঃ সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।

- পর্বত শব্দের সমার্থক শব্দ সমূহঃ মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৬৯২.
‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পন্নগ
  2. মাতঙ্গ
  3. সায়র
  4. ভুজঙ্গ
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি। 

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

'সমুদ্র' শব্দের সমার্থক:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩,৬৯৩.
'পূর্বে গণ্য হওয়ার যোগ্যতা' - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. পূর্বাচল
  2. পূর্বাশা
  3. পূর্বিতা
  4. পূর্বাবধি
ব্যাখ্যা
- পূর্বে গণ্য হওয়ার যোগ্যতা - পূর্বিতা। 
- যে কল্পিত পর্বতের আড়াল থেকে সূর্য উদিত হয় - পূর্বাচল 
- পূর্বদিক - পূর্বাশা 
- আগে থেকে - পূর্বাবধি 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৬৯৪.
'কথায় যা প্রকাশ করা যায় না' এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  1. অকথ্য
  2. অনির্বচনীয়
  3. অবক্তব্য
  4. অবাচ্য
ব্যাখ্যা
• 'কথায় যা প্রকাশ করা যায় না' এক কথায় বলে - অনির্বচনীয়। 

অন্যদিকে, 
• 'বলা উচিত নয় যা' এক কথায় বলে - অকথ্য/ অবক্তব্য/অবাচ্য। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো-
• কেউ যা জানে না - অজ্ঞাত/ অজানা।
• কখনো যা চিন্তা করা যায় না - অচিন্ত্য/অচিন্তনীয়।
• কথা যে বলতে পারে না - অবলা।
• কী করতে হবে যে স্থির করতে পারে না - কিংকর্তব্যবিমূঢ়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৬৯৫.
'মাথা দেওয়া'- বলতে কি বুঝায়?
  1. আগ্রহ দেখানো
  2. শপথ করা
  3. দায়িত্ব গ্রহণ
  4. ভাবনা করা
ব্যাখ্যা
• 'মাথা দেওয়া' শব্দটি দ্বারা ‘দায়িত্ব গ্রহণ’ অর্থ বুঝায়।

• ‘মাথা’ শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ:
- ‘মাথা ধরা’ অর্থ - রোগ বিশেষ।
- ‘মাথা ব্যথা’ অর্থ - আগ্রহ।
- ‘মাথা দেওয়া’ অর্থ - দায়িত্ব গ্রহণ।
- ‘মাথাপিছু’ অর্থ - জনপ্রতি।
- ‘গাঁয়ের মাথা’ অর্থ - মোড়ল।
- ‘মাথা খাওয়া’ অর্থ - শপথ করা।
- ‘মাথা ঘামানো’ অর্থ - ভাবনা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩,৬৯৬.
'ধী' অর্থ-
  1. ক) প্রজ্ঞাবান
  2. খ) জ্ঞান
  3. গ) নিরীহ
  4. ঘ) শান্ত
ব্যাখ্যা
ধীমান: বুদ্ধিমান, মেধাবী, কর্মতৎপর।
ধী : বুদ্ধি; বোধশক্তি; জ্ঞান; মেধা (সুধী, ধীমান, ধীশক্তি)।
মেধা : ধীমান; বুদ্ধিমান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩,৬৯৭.
'খ্যাংরাকাঠি' বাগধারার অর্থ -
  1. বিসদৃশরকম রোগা
  2. গালাগালি করা
  3. ভুলকাজ
  4. ছটফট করা
ব্যাখ্যা
• 'খ্যাংরাকাঠি' বাগধারার অর্থ - বিসদৃশরকম রোগা।

অন্যদিকে,
- 'খেউর গাওয়া' বাগধারার অর্থ - গালাগালি করা।
- 'খামকাজ' বাগধারার অর্থ - ভুলকাজ।
- 'খাবি খাওায়া' বাগধারার অর্থ - ছটফট করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৬৯৮.
"আধুত" বলতে কী বোঝায়?
  1. ইষৎ রক্তবর্ণ
  2. ইষৎ কম্পিত
  3. ইষৎ উষ্ণ
  4. ঈষৎ নীলবর্ণ
ব্যাখ্যা

• 'ইষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ - আধুত

অন্যদিকে,
ইষৎ রক্তবর্ণ - আরক্ত।
ইষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ নীলবর্ণ - নীলাভ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৩,৬৯৯.
সঠিক বিপরীত শব্দজোড় নয় কোনটি?
  1. ক) রোষ - প্রসাদ
  2. খ) সাধু - তস্কর
  3. গ) স্থাপিত - উৎকলিত
  4. ঘ) বিবাদী - প্রতিবাদী
ব্যাখ্যা
বিবাদী ও প্রতিবাদী সমার্থক শব্দ। এদের বিপরীত শব্দ হলো বাদী। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
৩,৭০০.
'ডাগর' এর বিপরীতার্থক শব্দ -
  1. উৎকৃষ্ট
  2. নিম্নস্থ
  3. বয়স্ক
  4. ম্লান
ব্যাখ্যা

• 'ডাগর' এর বিপরীতার্থক শব্দ - ম্লান

উল্লেখ্য,
'ডাগর' শব্দের অর্থ - বড়ো, উৎকৃষ্ট, মূল্যবান, বয়স্ক
'স্নান' শব্দের অর্থ - ক্ষীণ, নিষ্প্রভ (স্নান আলো)।

অন্যদিকে,
পদস্থ - নিম্নস্থ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।