বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৩৪ / ৮১ · ৩,৩০১৩,৪০০ / ৮,১৭১

৩,৩০১.
'সকল তথ্য পরিগণিত হয়ে নতুন পরিকল্পনা তৈরি করা হবে।'- এখানে 'পরিগণিত' শব্দের অর্থ কী?
  1. একত্রিত 
  2. বিবেচিত
  3. পর্যালোচনা 
  4. সংগৃহীত
ব্যাখ্যা

• পরিগণিত (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- গোনা হয়েছে এমন। 
- বিবেচিত।

প্রশ্নে প্রদত্ত বাক্য- 'সকল তথ্য পরিগণিত হয়ে নতুন পরিকল্পনা তৈরি করা হবে।'- এখানে 'পরিগণিত' শব্দটি বিবেচিত অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং বাক্যটি এমন অর্থ প্রকাশ করেছে - 'সকল তথ্য  বিবেচিত হয়ে নতুন পরিকল্পনা তৈরি করা হবে।' 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৩,৩০২.
'হৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. হর্ষ
  2. পুষ্ট
  3. বিষণ্ণ
  4. শীর্ণ
ব্যাখ্যা
• ‘হৃষ্ট’ শব্দের অর্থ: উল্লাস, পুলকিত, রোমাঞ্চিত, প্রফুল্ল, আনন্দ।

• 'হৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - বিষণ্ণ।

আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
• হর্ষ - বিষাদ।
• ক্ষীণ - পুষ্ট। 
• শীর্ণ - স্থূল। 
• তিক্ত - মধুর।
• অবিরল - বিরল।
• কুটিল - সরল।
• জীবিত - মৃত।
• অমৃত - গরল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩০৩.
‘মৃগেন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. হরিণ
  2. সিংহ
  3. হাতি
  4. ঘোড়া
ব্যাখ্যা
• ‘সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ।

অন্যান্য শব্দগুলোর প্রতিশব্দ বা সমর্থক শব্দ হলো:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।
• ‘ঘোড়া’ এর সমর্থক শব্দ: অশ্ব, বাহ, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হ্রেষী, বামী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩০৪.
'ঘাড়ের ভূত নামানো' প্রবাদটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপ্রাসঙ্গিক কাজ করা
  2. বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ
  3. দুর্বুদ্ধি ত্যাগ করা
  4. ঝুঁকিপূর্ণ দায়িত্ব থেকে মুক্তি লাভের আকুলতা
ব্যাখ্যা
• 'ঘাড়ের ভূত নামানো' প্রবাদের অর্থ - দুর্বুদ্ধি ত্যাগ করা। 

অন্যদিকে, 
• 'ধান ভানতে শিবের-গীত্র/ধেনো হাটে ওল নামানো' অর্থ - অপ্রাসঙ্গিক কাজ করা। 
• 'ঘাম দিয়ে জ্বর ছাড়া' অর্থ - বড় রকমের বিপদ থেকে উদ্ধার লাভ। 
• 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অর্থ - ঝুঁকিপূর্ণ দায়িত্ব থেকে মুক্তি লাভের আকুলতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩০৫.
’ময়ঙ্ক’ শব্দের অর্থ কী?
  1. সূর্য
  2. চাঁদ
  3. আলো
  4. চুল
  5. কোনটি নয়
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ময়ঙ্ক শব্দের অর্থ- চাঁদ।

অন্যদিকে,
• ’ময়ূখ’ শব্দের অর্থ- আলো।
• ’কেশ’ শব্দের অর্থ- চুল।
• ময়ূখমালী শব্দের অর্থ- সূর্য।

উৎম:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩,৩০৬.
'প্রহেলিকা' শব্দের অর্থ-
  1. দীর্ঘকায়
  2. সৌহার্দ্য
  3. বোঝা কঠিন এমন প্রশ্ন
  4. স্পষ্টত প্রতীয়মান
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'প্রহেলিকা' শব্দের অর্থ-
- 'বোঝা কঠিন এমন প্রশ্ন';
- কূটপ্রশ্ন;
- হেঁয়ালি। 

অন্যদিকে, 
• 'প্রাংশু' শব্দের অর্থ- দীর্ঘকায়;
• 'মৈত্রী' শব্দের অর্থ- সৌহার্দ্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,৩০৭.
”ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি।”-এক কথায় প্রকাশ কী হবে?
  1. ঋষিকল্প
  2. ঋত্বিক
  3. ঋষিতুল্য
  4. উত্তমর্ণ
ব্যাখ্যা

• ”ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি।”-এক কথায় প্রকাশ- ঋত্বিক।

অন্যদিকে,
- ঋষির ন্যায়- ঋষিকল্প।
- ঋণ দেয় যে- উত্তমর্ণ।
- ঋষির তুল্য - ঋষিতুল্য।

উৎস: ভাষা-শিক্ষা. ড.হায়াৎ মামুদ।

৩,৩০৮.
'Yellow dog' শব্দের পারিভাষিক অর্থ-
  1. হলুদ কুকুর
  2. দুর্বল ব্যক্তি
  3. অসহায় ব্যক্তি
  4. হীন ব্যক্তি
ব্যাখ্যা
'Yellow dog' শব্দের পারিভাষিক অর্থ হীন ব্যক্তি।
৩,৩০৯.
‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) অবসান
  2. খ) বরেণ্য
  3. গ) শেষ
  4. ঘ) বিরাম
ব্যাখ্যা
‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয়- 'বরেণ্য' 
 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বরেণ্য' শব্দের অর্থ- বরণ করার যোগ্য যিনি; শ্রেষ্ঠ; প্রার্থনীয়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,৩১০.
এক কথায় প্রকাশ করুন- 'অক্ষির সমীপে'-
  1. চাক্ষুষ
  2. সমক্ষ
  3. প্রত্যক্ষ
  4. পরোক্ষ
ব্যাখ্যা
• 'অক্ষির সমীপে' কে এককথায় বলে - সমক্ষ।

অন্যদিকে,
- 'চক্ষুর সম্মুখে সংঘটিত' এর এককথায় প্রকাশ - চাক্ষুষ।
- 'অক্ষির অগোচরে' এর এককথায় প্রকাশ - পরোক্ষ।
- 'অক্ষির অভিমুখে' এর এককথায় প্রকাশ - প্রত্যক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩১১.
'সেতার' শব্দের অর্থ কী?
  1. তারকা
  2. বাদ্যযন্ত্র
  3. বিখ্যাত
  4. একাকী
ব্যাখ্যা
• বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সেতার - অর্থ এক প্রকার বাদ্যযন্ত্রবিশেষ।

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
- বামেতর - ডান, 
- সায়র - দিঘি, 
- পার্বণ - উৎসব, 
- লেফাফা - মোড়ক, 
- আদিখ্যেতা - ন্যাকামি, 
- চয়ন -  সম্ভার, 
- অর্ঘ - মূল্য,  
- অর্ঘ্য - পূজার উপকরণ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৩,৩১২.
‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. অম্বর
  2. ক্ষিতি
  3. ভূ
  4. মহী
ব্যাখ্যা
• ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় - অম্বর
- এটি 'আকাশ' শব্দের প্রতিশব্দ।

'পৃথিবী’ শব্দের প্রতিশব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩,৩১৩.
'পণ' শব্দের অর্থ কোনটি?
  1. অঙ্গীকার
  2. আদর্শ
  3. কল্যাণ
  4. চেতনা
ব্যাখ্যা
পণ:
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: অঙ্গীকার, দৃঢ় সংকল্প।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩১৪.
'Ethics' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. তথ্যচিত্র
  2. ব্রতকথা 
  3. তথ্যকথা
  4. নীতিশাস্ত্র
ব্যাখ্যা

• 'Ethics' শব্দের বাংলা পারিভাষিক শব্দ -  নীতিবিদ্যা/ নীতিশাস্ত্র।

অন্যদিকে,
'Vow' অর্থ - ব্রতকথা। 
'Documentary' অর্থ - তথ্যচিত্র।  
'Information' অর্থ - তথ্যকথা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি;  অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৩১৫.
'ভানুমতীর খেল' বাগ্‌ধারাটির অর্থ -
  1. ফটকাবাজি
  2. চোরা কারবারি
  3. জাদুবিদ্যা
  4. অকাজের কাজ
ব্যাখ্যা
• 'ভানুমতীর খেল' অর্থ:
- জাদুবিদ্যা; ভোজবাজি; কুহকবিদ্যা; ভেলকিবাজি।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা
'রামগরুড়ের ছানা' - গোমড়ামুখো লোক। 
• 'লগন চাঁদা' - ভাগ্যবান। 
• 'কালে ভদ্রে' - কদাচিৎ।
• 'ঝিঙেফুল' - আয়ু ফুরিয়ে আসা।  
• 'গয়ংগচ্ছ' - ঢিলেমি।
• 'বুদ্ধির ঢেঁকি' - নির্বোধ লোক।

উৎস: বাংলা একাডেমী অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাগধারা বাগবিধি - মুহাম্মদ আসাদুজ্জামান।
৩,৩১৬.
নিচের কোন শব্দজোড়া সমার্থক নয়?
  1. স্রোতস্বিনী, তটিনী
  2. পিক , পরভৃত
  3. বীচি, তরঙ্গ
  4. ললাট, অর্ক
ব্যাখ্যা

- ‘উর্মি’ শব্দের সমার্থক শব্দ - লহরী, ঢেউ, বীচি, তরঙ্গ, কল্লোল ইত্যাদি।
- পিক ও পরভৃত - দুটোই 'কোকিল' এর সমার্থক শব্দ।
- তরঙ্গিনী শব্দের সমার্থক শব্দ - নদী, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, শৈবালিনী ইত্যাদি।

অন্যদিকে,
- ললাট - 'কপাল' এর সমার্থক শব্দ।
- সূর্য শব্দের সমার্থক- অর্ক ইত্যাদি।

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।

৩,৩১৭.
'গোড়া' ও গোঁড়া' শব্দের অর্থ যথাক্রমে -
  1. আদি ও অন্ত
  2. মূল অংশ ও রক্ষণশীল
  3. রক্ষণশীল ও মূল অংশ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• গোড়া (বিশেষ্য),
অর্থ: 
- মূল (গাছের গোড়া, কাজের গোড়া)।
- নৈকট্য; সন্নিধান (দোর-গোড়া)।
- ভিত্তি; ভিত্তিমূল (গোড়া পত্তন করা)।
- আদি; সূত্রপাত (গোড়া থেকে শুরু করা)।

• গোঁড়া(বিশেষণ);
অর্থ: 
- ধর্মমতে অন্ধবিশ্বাসী ও একগুঁয়ে,
- রক্ষণশীল মনোভাবাপন্ন; 
- প্রাচীনপন্থি; 

সূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান। 
৩,৩১৮.
কোনটি ‘আকাশ’ এর সমার্থক শব্দ?
  1. নীলাম্বু
  2. বারিধি
  3. সায়র
  4. নীলিমা
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩১৯.
'আগুন’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অগ্নি
  2. অনল
  3. আলো
  4. দহন
ব্যাখ্যা
• 'আগুন’ শব্দের সমার্থক শব্দ নয় - আলো
- এটি 'কিরণ' শব্দের সমার্থক শব্দ।

'আগুন’ শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

উল্লেখ্য, 'কিরণ' শব্দেরও সমার্থক শব্দ 'শিখা' এবং 'সূর্য' শব্দেরও সমার্থক শব্দ 'বিভাবসু'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩,৩২০.
'অগ্রসর হয়ে অভ্যর্থনা' কে এক কথায় কি বলে?
  1. ক) কিংকর্তব্যবিমূঢ়
  2. খ) সব্যসাচী
  3. গ) প্রত্যুদ্‌গমন
  4. ঘ) অকুতোভয়
ব্যাখ্যা
- 'অগ্রসর হয়ে অভ্যর্থনা' কে এক কথায় প্রত্যুদ্‌গমন বলে।

নিচে আরো কয়েকটি এককথায় প্রকাশ দেওয়া হলো:
- অকালে যাকে জাগরণ করা হয় = অকালবোধন।
- যার কোন কিছু থেকেই ভয় নেই = অ কুতোভয়৷
- যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন = অনন্যসাধারণ।
- কি করতে হবে যে স্থির করতে পারে না = কিংকর্তব্যবিমূঢ়।
- দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার = সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি অভিধান।
৩,৩২১.
'সবীজ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অজীবিত
  2. নীরব
  3. নীরস
  4. নির্বীজ
ব্যাখ্যা

• 'সবীজ' এর বিপরীতার্থক শব্দ- নির্বীজ। 

অন্যদিকে, 
• সরব - নীরব। 
• সরস - নীরস। 
• অবিরল -বিরল।
• কুটিল - সরল।
• জীবিত - মৃত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৩২২.
'Key-note' শব্দের পারিভাষিক অর্থ-
  1. গুরুত্বপূর্ণ
  2. টীকা-টিপ্পনি
  3. মূলভাব
  4. চাবিকাঠি
ব্যাখ্যা
'Key-note' শব্দের পারিভাষিক অর্থ মূলভাব।
৩,৩২৩.
'নীর' ও 'নীড়' শব্দযুগলের অর্থ কোনটি?
  1. পানি ও পাখির বাসা
  2. পাখির বাসা ও পানি
  3. নীলাভ বর্ণ ও আবাস
  4. আকাশ ও আবাস
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

 'নীর'
- সংস্কৃত শব্দ
অর্থ: পানি, জল, রস। 

• নীড় (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = [নি+√ঈড়্‌+অ]
অর্থ: পাখির বাসা, কুলায় 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩২৪.
'অন্তরিক্ষ' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. অম্বর
  2. গগন
  3. আকাশ
  4. নগ
ব্যাখ্যা

'অন্তরিক্ষ' শব্দের সমার্থক শব্দঃ
- আকাশ,
- আসমান,
- অম্বর,
- গগন,
- নভোঃ,
- নভোমণ্ডল,
- ব্যোম ইত্যাদি।‌
• অন্যদিকে, নগ শব্দের অর্থ পর্বত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩,৩২৫.
'অবিরাম' শব্দের অর্থ কী?
  1. ক) বিরামহীন
  2. খ) বালিশ
  3. গ) চলন
  4. ঘ) সুন্দর
ব্যাখ্যা

অবিরাম - সর্বদা; নিরন্তর; থামে না এমন; বিরতিহীন; বিরাম বা বিশ্রামহীন

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

৩,৩২৬.
'চোখের প্রান্তভাগ' এর এক কথায় প্রকাশ -
  1. অক্ষিপক্ষ্ম
  2. কামাক্ষী
  3. অপাঙ্গ
  4. পুণ্ডরীকাক্ষ
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'চোখের প্রান্তভাগ' এর এক কথায় প্রকাশ - অপাঙ্গ

অন্যদিকে,
চোখের পাতার লোম - অক্ষিপক্ষ্ম।
চোখ সুন্দর বলে - কামাক্ষী।
পদ্মের মতো সুন্দর চোখবিশিষ্ট - পুণ্ডরীকাক্ষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৩২৭.
'Dynamics' এর বাংলা পরিভাষা -
  1. শক্তিমাপক
  2. বিদ্যুৎস্রষ্টা
  3. গতিশীলতা
  4. গতিবিদ্যা
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'Dynamics' এর বাংলা পরিভাষা - গতিবিদ্যা

অন্যদিকে,
- 'Dynamism' এর বাংলা পরিভাষা - গতিশীলতা।
- 'Dynamo' এর বাংলা পরিভাষা - বিদ্যুৎস্রষ্টা
- 'Dynamometer' এর বাংলা পরিভাষা - শক্তিমাপক।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩,৩২৮.
'নিক্বণ' এর সম্প্রসারিত বাক্য-
  1. ধনুকের ধ্বনি
  2. বাদ্যযন্ত্রের ধ্বনি
  3. নূপুরের ধ্বনি
  4. নাচের ধ্বনি
ব্যাখ্যা
• 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- নিক্বণ। 

অন্যদিকে, 
• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' - ঝংকার। 
• 'ধনুকের ধ্বনি' - টঙ্কার। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৩২৯.
‘Phoneme’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ভাষাবিজ্ঞান
  2. ধ্বনিবিজ্ঞান
  3. ধ্বনিতত্ত্ব
  4. ধ্বনিমূল
ব্যাখ্যা
• ‘Phoneme’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিমূল।

অন্যদিকে,
• ‘Linguistics’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাষাবিজ্ঞান।
• 'Phonetics' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিবিজ্ঞান।
• ‘Phonology' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিতত্ত্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩,৩৩০.
'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় কী বলে?
  1. অশ্রুতপূর্ব
  2. শ্রুতিগোচর
  3. অশ্রুত
  4. শ্রুতধর
ব্যাখ্যা
• 'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় বলে - শ্রুতধর।

অন্যদিকে, 
• যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
• শোনা যায় এমন - শ্রুতিগোচর।
• শোনা যায়নি বা শোনা হয়নি এমন - অশ্রুত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৩১.
'মহার্ঘ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. খুচরা
  2. পুজা
  3. সুলভ
  4. নিহার্ঘ
ব্যাখ্যা

• 'মহার্ঘ' শব্দের বিপরীত শব্দ 'সুলভ'।

• 'মহার্ঘ' শব্দের অর্থ: 

১) অত্যন্ত মূল্যবান, মহামূল্য। ২) দুর্মূল্য।

• 'সুলভ' শব্দের অর্থ: 
১) সহজলভ্য। ২) সস্তা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৩৩২.
'ধরণ' শব্দের অর্থ -
  1. অধম
  2. প্রকার
  3. ধরা
  4. ত্যাগ
ব্যাখ্যা
• 'ধরণ' শব্দের অর্থ - ধরা

অন্যদিকে,
'ধরন' শব্দের অর্থ - প্রকার।
'ছাড়' শব্দের অর্থ - ত্যাগ।
'ছার' শব্দের অর্থ - অধম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩,৩৩৩.
‘হিমানী’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. চাঁদ
  2. কিরণ
  3. শীতল
  4. তুষার
ব্যাখ্যা
• হিমানী (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- তুষার
- তুষারপুঞ্জ,
- বরফ।

এরূপ-
• হিমাংশু শব্দের অর্থ- চাঁদ।
• ঠান্ডা শব্দের বিশেষণ- শীতল, স্নিগ্ধ, শান্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৩৪.
"ঋণ দেয় যে" - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ঋণিতা
  2. ঋণিক
  3. উত্তমর্ণ
  4. অধমর্ণ
ব্যাখ্যা
• 'ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ - উত্তমর্ণ।

আরো কিছু বাক্য সংকোচন:
- 'ঋষির ন্যায়' - ঋষিকল্প।
- 'ঋণ নেয় যে' - অধমর্ণ।
- 'ঋষির তুল্য' - ঋষিতুল্য।
- ঋণী যে - ঋণিক।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৩৫.
'আয়ত্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি? 
  1. বেআয়ত্ত
  2. আয়ত্তহীন 
  3. অনায়ত্ত
  4. আয়ত্তাধীন 
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• আয়ত্ত শব্দের শব্দের অর্থ- 
১)অধিকার; কবল। ২) সামর্থ্য। 
১) অধীন, বশবর্তী। ২) অধিকৃত, হস্তগত। ৩) শিক্ষালব্ধ।

অনায়ত্ত শব্দের অর্থ:
আয়ত্তের বহির্ভূত; বশীভূত নয় এমন; অবাধ্য।

অর্থাৎ, 'আয়ত্ত' শব্দের বিপরীত শব্দ অনায়ত্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩,৩৩৬.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অচল
  2. দিবাকর
  3. অকূল
  4. অভ্র
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে:
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘অকূল’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩,৩৩৭.
'ভবিষ্যতে হবে এমন' এর বাক্য সংকোচন-
  1. অভাবিতপূর্ব
  2. অভাবিত
  3. ভাবী
  4. ভাবিত
ব্যাখ্যা
• 'যে বা যা হবে / ভবিষ্যতে হবে এমন' এর বাক্য সংকোচন - ভাবী। 

অন্যদিকে, 
• 'পূর্বে ভাবা হয়নি এমন' এর বাক্য সংকোচন - অভাবিতপূর্ব। 
• 'যা ভাবা হয়নি' এর বাক্য সংকোচন - অভাবিত। 
• 'ভাবা হয়েছে এমন' এর বাক্য সংকোচন - ভাবিত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৩৮.
অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পার্বত্য
  2. সমতল
  3. ধিত্যকা
  4. উপত্যকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অধিত্যকা' শব্দের অর্থ- পর্বতের সমতল উপরিভাগ বা সানুদেশ।
•  'উপত্যকা' শব্দের অর্থ- দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।

সুতরাং,
• 'অধিত্যকা' শব্দের বিপরীতার্থক শব্দ- উপত্যকা।

অন্যদিকে,
‘সমতল’ শব্দের অর্থ- উুঁচুনিচু নয় এমন, পৃষ্ঠদেশ সমান এমন।

• ‘সমতল’ শব্দের বিপরীতার্থক শব্দ- অসমতল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৩৩৯.
'উপচয়' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আরজি
  2. অন্বেষ
  3. উন্নতি
  4. রিক্ততা
ব্যাখ্যা
'উপচয়' শব্দের সমার্থক শব্দ:
- উন্নতি 
- শ্রীবৃদ্ধি 
- আধিক্য 
- সমূহ 
- নিচয় 
- সংগ্রহ 
- পুষ্টি

উৎস :  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।, বাংলা একাডেমি অভিধান।
৩,৩৪০.
'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ কি?
  1. ক) বিশৃঙ্খলা
  2. খ) শত্রুতা
  3. গ) প্রচুর ব্যবধান
  4. ঘ) অবাস্তব
ব্যাখ্যা
'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ প্রচুর ব্যবধান। যেমনঃ ধনী ও দরিদ্রের মধ্যে আকাশ পাতাল প্রভেদ।
অহিনকুল, আদায় কাঁচকলায়, দা-কুমড়া - ভীষণ শত্রুতা।
আকাশ কুসুম - অবাস্তব কল্পনা।
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ( নবম-দশম শ্রেণি)
৩,৩৪১.
'উন্মীলন' এর বিপরীতার্থক শব্দ -
  1. বিকাশ
  2. সংকীর্ণ
  3. সংকোচন
  4. তলানো
ব্যাখ্যা

'উন্মীলন' এর বিপরীতার্থক শব্দ - সংকোচন

উল্লেখ্য,
'উন্মীলন' শব্দের অর্থ - বিকাশ, উন্মেষ, উদ্ঘাটন, উন্মোচন।
'নিমীলন' শব্দের অর্থ - চোখের পাতা মুদিতকরণ, সংকোচন, মৃত্যু।

অন্যদিকে,
উতরানো - তলানো।
উদার - সংকীর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৩৪২.
'সিত' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. অন্ধকার
  2. সাদা
  3. স্বর
  4. সাপ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সিত' শব্দের অর্থ: শুভ্র, সাদা, শুক্ল।

• 'সিত' এর সমার্থক শব্দ:
সাদা, শুভ্র, শুক্ল, সফেদ, ধবল, শুচি, বিশদ।

অন্যদিকে,
- 'অন্ধকার' এর প্রতিশব্দ: আঁধার, আঁধারি, তিমির, তমিস্র, তম, শর্বর, নভাক প্রভৃতি।
- 'সাপ' এর প্রতিশব্দ: সর্প, ফণী, নাগ, ভুজগ, আশীবিষ, বিষধর, পন্নগ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৪৩.
কোন বাক্যে বুদ্ধি অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে?
  1. ক) অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না
  2. খ) এ ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই
  3. গ) ছেলেটির মাথা ভালো
  4. ঘ) বেশি আদরে ছেলেটির মাথা খেয়েছে
ব্যাখ্যা
ছেলেটির মাথা ভালো- বাক্যে বুদ্ধি অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে। 

তাছাড়া,
অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না- মস্তক বা শির অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে। 
এ ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই - আগ্রহ বা দুশ্চিন্তা অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে। 
বেশি আদরে ছেলেটির মাথা খেয়েছে- স্বভাব নষ্ট করা অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৩,৩৪৪.
’উপকারীর অনিষ্টকারী’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অকৃতঘ্ন
  2. কৃতজ্ঞ
  3. কৃতঘ্ন
  4. অকৃতজ্ঞ
ব্যাখ্যা
• ’উপকারীর অনিষ্টকারী বা অপকার করে যে’ এক কথায় প্রকাশ = কৃতঘ্ন।
------------------------
অন্যদিকে,
- ’উপকারীর উপকার যে স্বীকার করে’ এক কথায় প্রকাশ = কৃতজ্ঞ।
- ‘উপকারীর উপকার যে স্বীকার করে না’ এক কথায় প্রকাশ = অকৃতজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি বোর্ড বই (২০১৮ সালের সংস্করণ)।
৩,৩৪৫.
কোন বাগ্‌ধারা জোড়টি সমার্থক?
  1. ক) গাছপাথর-ডামাডোল
  2. খ) তীর্থের কাক-ভূশণ্ডির কাক
  3. গ) কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত
  4. ঘ) ধোপদুরস্ত-ধোপে টেকা
ব্যাখ্যা
কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত বাগ্‌ধারা জোড়টি সমার্থক।  
কেতাদুরস্ত = পরিপাটি
লেফাফা দুরস্ত = পরিপাটি 

অন্যদিকে, 
গাছপাথর = হিসাব নিকাশ
ডামাডোল = গোলযোগ 
তীর্থের কাক = সাগ্রহে প্রতিক্ষাকারী 
ভূশণ্ডির কাক  = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
ধোপদুরস্ত =  বাবুয়ানি 
ধোপে টেকা = সুফল দেয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৪৬.
‘হাজির’ শব্দের বিপরীত কোনটি?
  1. গমন
  2. বেহাজির
  3. প্রস্থান
  4. গরহাজির
ব্যাখ্যা
• 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির'।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ, 
- 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ', 
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস', 
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৩,৩৪৭.
'ময়ূরের ডাক' এর এক কথায় প্রকাশ কী?
  1. কাকলি
  2. কূজন
  3. কেকা
  4. হ্রেষা
ব্যাখ্যা

• 'ময়ূরের ডাক' এর এক কথায় প্রকাশ-  কেকা।

অন্যদিকে, 
- 'পাখির ডাক' এক কথায় প্রকাশ- কূজন।
-' বিহঙ্গের ধ্বনি' এক কথায় বলে- কাকলি। 
- 'ঘোড়ার ডাক' এর এক কথায় প্রকাশ- হ্রেষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,৩৪৮.
সঠিক বিপরীত শব্দজোড় নয় কোনটি?
  1. ক) তাণ্ডব - লাস্য
  2. খ) মৃদু - সৌম্য
  3. গ) হৃদ্য - ঘৃণ্য
  4. ঘ) উদঘাটন - রোধ
ব্যাখ্যা
মৃদু শব্দের সঠিক বিপরীত শব্দ উগ্র। সৌম্য শব্দেরও বিপরীত শব্দ উগ্র। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৩,৩৪৯.
'Perjury' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ভেদ্য
  2. মিথ্যা সাক্ষ্য
  3. ব্যক্তি আইন
  4. মুক্তি-আদেশ
ব্যাখ্যা
• 'Perjury' এর বাংলা পরিভাষা - মিথ্যা সাক্ষ্য।

অন্য অপশনের বাংলা পরিভাষা:
Permeable - ভেদ্য,
• Personal Law- ব্যক্তি আইন,
• Release order - মুক্তি-আদেশ।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,৩৫০.
'অযাচিত' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. চোখের পর্দা
  2. চশমখোর 
  3. গায়ে পড়া
  4. গোঁফ খেজুরে
ব্যাখ্যা

• 'গায়ে পড়া' বাগ্‌ধারার অর্থ - অযাচিত

অন্যদিকে,
গোঁফ খেজুরে - অত্যন্ত অলস।
চশমখোর - নির্লজ্জ।
চোখের পর্দা - লজ্জা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৩৫১.
'মনোগত ইচ্ছা' এর এককথায় প্রকাশ -
  1. জুগুপ্সা
  2. ঈপ্সিত
  3. লিপ্সা
  4. অধঃকায়
ব্যাখ্যা
• 'মনোগত ইচ্ছা' এর এককথায় প্রকাশ - ঈপ্সিত

অন্যদিকে,
- 'গোপন করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'লাভ করা ইচ্ছা' এর এককথায় প্রকাশ - লিপ্সা।
- 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এর এককথায় প্রকাশ - অধঃকায়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৫২.
'ঋত্বিক' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. ক) বৃষভ
  2. খ) এলানো
  3. গ) ঋজু
  4. ঘ) হোমক
ব্যাখ্যা
'ঋত্বিক' অর্থ যজ্ঞের পুরোহিত, যাজক।
প্রতিশব্দঃ 'হোমক'।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩,৩৫৩.
'তুহিন' এর বিপরীতার্থক শব্দ -
  1. তুষার
  2. জাগরণ
  3. হিম
  4. উষ্ণতা
ব্যাখ্যা
• 'তুহিন' এর বিপরীতার্থক শব্দ - উষ্ণতা

উল্লেখ্য,
- 'তুহিন' শব্দের অর্থ - বরফ, তুষার, হিম
- 'উষ্ণতা' শব্দের অর্থ - তাপ, তাপমাত্রা।

অন্যদিকে,
তন্দ্রা - জাগরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৫৪.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) অর্পণ - গ্রহণ
  2. খ) উপগত - অনুগত
  3. গ) মতি - সুর্মতি
  4. ঘ) বিজেতা - বিজয়
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল: অর্পণ - গ্রহণ/প্রত্যর্পণ।

গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দযুগল:
রাগ - বিরাগ।
উপগত - অপগত।
প্রসন্ন - বিষণ্ণ, অপ্রসন্ন
প্রফুল্ল - ম্লান, বিষণ্ণ 
প্রাচ্য - প্রাতীচ্য 
বিরক্ত - অনুরক্ত 
বিজেতা - বিজিত 
মধুর - কটু
মতি - দুর্মতি
বিনীত - উদ্ধত

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,৩৫৫.
সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) স্নিগ্ধ - কোমল
  2. খ) সংহত - বিভক্ত
  3. গ) স্ববাস - আবাস
  4. ঘ) সচেষ্ট - বিশিষ্ট
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোড়- 
সংহত - বিভক্ত/অসংহত

স্নিগ্ধ - রুক্ষ  
স্ববাস - প্রবাস 
সচেষ্ট - নিশ্চেষ্ট

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,৩৫৬.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বিধু
  2. নিধি
  3. শশী
  4. সুধাকর
ব্যাখ্যা
• 'চাঁদ' এর সমার্থক শব্দ নয় ‘নিধি’।
- 'নিধি' হচ্ছে 'ধন' এর সমার্থক শব্দ।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
• 'ধন' এর সমার্থক শব্দ:
বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৩৫৭.
'নন্দিত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিষণ্ণ
  2. বিষাদ
  3. বিগ্রহ
  4. নিন্দিত
ব্যাখ্যা
• 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত

অন্যদিকে, 
- 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৫৮.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'চাঁদ'
  1. সবিতা
  2. বিধু
  3. তপন
  4. মার্তণ্ড
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৩৫৯.
‘Censor’ শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. রেয়াত
  2. বিবাচক
  3. আদালতগ্রাহ্য
  4. প্রচারণ, সংবহন
ব্যাখ্যা

Censor শব্দের সঠিক পারিভাষিক শব্দ হলো বিবাচক ।
Cognizable = আদালতগ্রাহ্য ।
Circulation = প্রচারণ, সংবহন ।
Concession = রেয়াত, সুবিধা ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।

৩,৩৬০.
'দুস্তর' - বলতে কী বোঝায়?
  1. যা দমন করা কষ্টকর
  2. অশিষ্ট বাক্য বলে এমন
  3. যা দমন করা যায় না
  4. যা পার হওয়া কষ্টসাধ্য
ব্যাখ্যা

• 'যা পার হওয়া কষ্টসাধ্য' এর  এর এক কথায় প্রকাশ - দুস্তর।

অন্যদিকে:
যা দমন করা যায় না - অদম্য।
অশিষ্ট বাক্য বলে এমন - দুর্বাক।
যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৩৬১.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পতগ
  2. খ) অচল
  3. গ) রাজীব
  4. ঘ) উদক
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: কমল, পঙ্কজ, শতদল, উৎপল, রাজীব, অরবিন্দ ইত্যাদি। 

অন্যান্য সমার্থক শব্দগুলো: 
পাখি: বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতগ, খেচর, পক্ষী ইত্যাদি।
পর্বত: গিরি, শৈল, পাহাড়, নগ, অচল, শৃঙ্গধর ইত্যাদি। 
পানি: জল, বারি, সলিল, নীর, উদক, প্রাণদ ইত্যাদি। 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।  
৩,৩৬২.
‘অচল’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অদ্রি
  2. খ) পাথার
  3. গ) খদ্যোত
  4. ঘ) বীজন
ব্যাখ্যা
অচল অর্থ- মহীধর, গিরি, পাহাড়, অচল, ভূধর, অদ্রি ইত্যাদি। পাথার- সমুদ্র, খদ্যোত- জোনাকি, বীজন- পাখা। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৩,৩৬৩.
আকাশ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. খলোক
  2. অবনী
  3. অখিল
  4. ক্ষিতি
ব্যাখ্যা
 'আকাশ' এর সমার্থক শব্দ হলো:
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, ইত্যাদি।

অন্যদিকে,
'পৃথিবী' এর সমার্থক শব্দ:
বসুন্ধরা, ক্ষিতি, অখিল, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৬৪.
'Disbursement' এর বাংলা পরিভাষা -
  1. দাতা
  2. প্রেরণ করা
  3. অর্থপ্রদান
  4. মূল্যহ্রাস
ব্যাখ্যা
'Disbursement' এর বাংলা পরিভাষা - ব্যয়ন/ অর্থপ্রদান।

অন্যদিকে,
- 'Devaluation' এর বাংলা পরিভাষা - মূল্যহ্রাস।
- 'Despatch' এর বাংলা পরিভাষা - প্রেরণ করা।
- 'Donor' এর বাংলা পরিভাষা - দাতা।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৬৫.
'পোঁ-ধরা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অযাচিত মাতব্বরি করা 
  2. ভান করা 
  3. সর্বনাশ করা
  4. মোসাহেবি করা
ব্যাখ্যা

• 'পোঁ-ধরা' বাগ্‌ধারার অর্থ - মোসাহেবি করা। 
বাক্য: বড় সাহেবের পোঁ-ধরে থাকায় তার পদোন্নতি হয়েছে।

অন্যদিকে, 
• 'ঘুঘু চরানো' অর্থ - সর্বনাশ করা। 
 বাক্য: বেশি বাড়াবাড়ি করলে ভিটেয় ঘুঘু চরিয়ে ছাড়ব।

• 'ফোঁপরদালালি' অর্থ- অযাচিত মাতব্বরি করা।
 বাক্য: আমাদের ব্যক্তিগত ব্যাপারে তুমি ফোঁপরদালালি করতে এসো না।

• 'ভেক ধরা' অর্থ - ভান করা।
 বাক্য: ভালোভাবে তো পারলে না, এবার ভেক ধরে দেখ কোনো উন্নতি করতে পারো কিনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৩,৩৬৬.
"বক্তব্য" - কোন শব্দগুলোর এক কথায় প্রকাশ?
  1. যা বলা হয় নি
  2. যা প্রকাশ করা হয়নি
  3. যা বলা হবে
  4. যা বলা হয়েছে
ব্যাখ্যা
• ‘যা বলা হবে’ - এর এক কথায় প্রকাশ - বক্তব্য।

অন্যদিকে,
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।
- ‘যা বলা হয়েছে’ এক কথায় বলে - উক্ত।


উৎস:
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩,৩৬৭.
‘দুয়ের মধ্যে এক' এর সঠিক বাক্য সংকোচন হলো -
  1. অন্যতম
  2. অনন্য
  3. অন্যতর
  4. অদ্বিতীয়
ব্যাখ্যা
অনেকের মধ্যে একজন - অন্যতম
দুয়ের মধ্যে এক - অন্যতর

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৩,৩৬৮.
'প্রকৃত' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রকৃত
  2. খ) স্বাভাবিক
  3. গ) যথার্থ
  4. ঘ) বেমানান
ব্যাখ্যা
প্রকৃত (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্র+√কৃ+ত
অর্থ: 
- সত্য
- আসল, যথার্থ, বিশুদ্ধ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

এখানে অপশন ক) তে একই শব্দ রয়েছে। কিন্তু প্রশ্নে চেয়েছে সমার্থক শব্দ কোনটি।
তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে - গ) যথার্থ।
৩,৩৬৯.
নিচের কোনটি সঠিক সমার্থক শব্দ যুগল?
  1. ক) অভ্র, আভা
  2. খ) কুন্তল, ললাট
  3. গ) অম্ভ, অম্বু
  4. ঘ) সুধাকর, প্রভাকর
ব্যাখ্যা

অম্ভ, অম্বু শব্দযুগল সমার্থক অর্থ প্রকাশ করে।
এদুটি শব্দের অর্থ একই - পানি।
পানি - জল, বারি, সলিল, অম্বু, নীর, উদক, পয়, অম্ভ, তোয়, বারুণ, প্রাণদ, ইরা ইত্যাদি।-

- অভ্র শব্দের অর্থ আকাশ।
- আভা শব্দের অর্থ আলো।
- কুন্তল শব্দের অর্থ চুল
- ললাট শব্দের অর্থ কপাল।
- সুধাকর শব্দের অর্থ চন্দ্র।
- প্রভাকর শব্দের অর্থ সূর্য।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৩৭০.
‘কূজন‘ - শব্দের অর্থ কী ?
  1. ক) অব্যক্ত ধ্বনি
  2. খ) মন্দ লোক
  3. গ) অব্যক্ত কথা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

কূজন
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি - প্রুত্যয়: √ কূজ্‌ + অন।
এর বিশেষ্য অর্থ:
- পাখির ডাক,
- কাকলি,
- অব্যক্ত ধ্বনি।

• কুজন অর্থ - মন্দ লোক ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৭১.
'অভিনব' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. জনশ্রুতি
  2. ধরন
  3. আলোকসজ্জা
  4. নব উদ্ভাবিত
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘অভিনব’ শব্দের সঠিক অর্থ- নব উদ্ভাবিত।




অন্যদিকে,
‘কিংবদন্তি’ শব্দের সঠিক অর্থ- (বিশেষ্য)- জনশ্রুতি; লোকপরস্পরায় শ্রুত ও কথিত কথা, গুজব।
‘ছাঁদ’ শব্দের সঠিক অর্থ - ধরন বা গঠন।
'আলোকসজ্জা' শব্দটির অর্থ হলো→ কোনো উৎসব উপলক্ষে আলো জ্বালিয়ে ঘরবাড়ি প্রভৃতি সজ্জিতকরণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৩,৩৭২.
'স্নিগ্ধ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বন্ধুর
  2. কদাচার
  3. শুষ্ক 
  4. রুক্ষ
ব্যাখ্যা

• 'স্নিগ্ধ' এর বিপরীতার্থক শব্দ - রুক্ষ। 

অন্যদিকে, 
'সমতল' এর বিপরীতার্থক শব্দ - বন্ধুর। 
'সদাচার' এর বিপরীতার্থক শব্দ - কদাচার। 
'সিক্ত' এর বিপরীতার্থক শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৩৭৩.
সঠিক বিপরীতার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) হর্ষ-শোক
  2. খ) শ্লথ-ত্বরিত
  3. গ) অবিনশ্বর-শাশ্বত
  4. ঘ) কৃপণ-বদান্য
ব্যাখ্যা
• অবিনশ্বর/শাশ্বত শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ - নশ্বর। 

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• ‘শ্লথ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ত্বরিত।
• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ - তিরোধান।
• 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
• 'আদান' এর বিপরীতার্থক শব্দ - প্রদান।
• 'কৃপণ' এর বিপরীতার্থক শব্দ - বদান্য।
• হর্ষ শব্দের বিপরীত শব্দ - শোক। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৭৪.
'Reconciliation' এর বাংলা পরিভাষা শব্দ-
  1. ক) সুপারিশ
  2. খ) পুনর্যোজন
  3. গ) পুনর্বিবেচনা
  4. ঘ) পুনর্মিলন
ব্যাখ্যা
'Reconciliation' এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্মিলন।

তাছাড়া,
Recommendation এর বাংলা পরিভাষা শব্দ- সুপারিশ।
Recomposition এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্যোজন।
Reconsideration এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্বিবেচনা।

উৎস: বাংলা একাডেমি- প্রশাসনিক পরিভাষা। 
৩,৩৭৫.
'পইঠা' শব্দের অর্থ কি?
  1. ক) সিঁড়ি
  2. খ) উপবীত
  3. গ) বিছানার পায়ের দিক
  4. ঘ) বাহুতে পরিধেয় অলংকারবিশেষ
ব্যাখ্যা
- 'পইঠা' শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বা সোপান, সিঁড়ির ধাপ

• পইঠা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোই্‌ঠা।
- সংস্কৃত 'প্রতিষ্ঠা' শব্দ থেকে 'পইঠা' শব্দটি এসেছে।
- এর অর্থ হচ্ছে সিঁড়ি বা সোপান, সিঁড়ির ধাপ।

অন্যান্য অপশনের শব্দ ও অর্থ:
• পইতা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোই্‌তা।
- এর অর্থ হচ্ছে ব্রাহ্মণ পুরুষের কণ্ঠে ধারণের যজ্ঞসূত্র, উপবীত

• পইতান:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোই্‌থান।
- এর অর্থ হচ্ছে বিছানার পায়ের দিক

• পইছা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে পোই্‌ছা।
- এর অর্থ হচ্ছে বাহুতে পরিধেয় অলংকারবিশেষ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,৩৭৬.
'Excess benefit' - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. আবগারি শুল্ক
  2. সম্পত্তি কর
  3. আবগারি
  4. অতিরিক্ত মঞ্জুরি
ব্যাখ্যা
• 'Excess benefit' এর বাংলা পারিভাষা - অতিরিক্ত মঞ্জুরি।

এছাড়া,
- 'Estate duty' এর বাংলা পারিভাষা - সম্পত্তি কর,
- 'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক,
- 'Excise' এর বাংলা পারিভাষা - আবগারি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩,৩৭৭.
মেঘ এর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) পাদপ
  2. খ) বারিদ
  3. গ) অম্বুদ
  4. ঘ) জলদ
ব্যাখ্যা
মেঘ শব্দের সমার্থক শব্দ:
- জলধর;
- জীমূত;
- বারিদ;
- নীরদ;
- পায়োদ;
- ঘন;
- জলদ;
- অম্বুদ।

বৃক্ষ শব্দের সমার্থক শব্দ পাদপ

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৩,৩৭৮.
”সবাক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সাক্ষর
  2. নির্বাক
  3. সচল
  4. নির্দয়
ব্যাখ্যা
• ”সবাক” শব্দের বিপরীত শব্দ = নির্বাক।

- ”নির্বাক” শব্দের অর্থ= বাশূন্য, হতবাক, মৌনী, নীরব।
- ”সবাক” শব্দের অর্থ= শব্দ বা কথা-সহ (সবাকচিত্র)।

অন্যদিকে,
• ”সাক্ষর” শব্দের বিপরীত শব্দ = নিরক্ষর।
• ”নির্দয়” শব্দের বিপরীত শব্দ = সদয়।
• ”সচল” শব্দের বিপরীত শব্দ = অচল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৭৯.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
  1. ক) কৌমুদী
  2. খ) কমল
  3. গ) কুমুদ
  4. ঘ) শতদল
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ, কুমুদ ইত্যাদি।
'কৌমুদী' শব্দটি 'জ্যোৎস্না' শব্দের সমার্থক। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,৩৮০.
'Consciousness' এর বাংলা পারিভাষা কোনটি?
  1. সচেতন
  2. অবচেতন
  3. অচেতন
  4. চেতনা
ব্যাখ্যা

• 'Consciousness' এর বাংলা পারিভাষা - চেতনা

অন্যদিকে,
Conscious - সচেতন।
Subconscious - অবচেতন।
Unconscious - অচেতন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৩,৩৮১.
'প্রলম্বন' শব্দের অর্থ -
  1. বৃক্ষের শাখা
  2. সৌহার্দ্য
  3. কূটপ্রশ্ন
  4. দীর্ঘকায়
ব্যাখ্যা
• 'প্রলম্বন' শব্দের অর্থ - বৃক্ষের শাখা

অন্যদিকে,
- 'প্রহেলিকা' শব্দের অর্থ - কূটপ্রশ্ন।
- 'প্রাংশু' শব্দের অর্থ - দীর্ঘকায়।
- 'মৈত্রী' শব্দের অর্থ - সৌহার্দ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৮২.
'নিগ্রহ' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি ?
  1. ক) বিগ্রহ
  2. খ) আগ্রহ
  3. গ) অনাগ্রহ
  4. ঘ) অনুগ্রহ
ব্যাখ্যা
'নিগ্রহ' শব্দের বিপরীতার্থক শব্দ অনুগ্রহ 

আরও  কিছু বিপরীত শব্দের উদাহরণ-
- ঐহিক - পারত্রিক
- মহত্মা - দুরাত্মা
- নিন্দিত - প্রশংসিত
- লিপ্ত - নির্লিপ্ত
- ভূত - ভবিষ্যৎ
- ধৃষ্ট - নম্র/ বিনয়ী

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
৩,৩৮৩.
'আত্ম' এর বিপরীতার্থক শব্দ -
  1. অবাধ্য
  2. অনায়ত্ত
  3. পর
  4. স্বয়ং
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'আত্ম' এর বিপরীতার্থক শব্দ - পর

অন্যদিকে, 
- 'আয়ত্ত' এর বিপরীতার্থক শব্দ - অনায়ত্ত।

উল্লেখ্য,
- 'অনায়ত্ত' শব্দের অর্থ - অবাধ্য।
- 'আত্ম' শব্দের অর্থ - স্বয়ং।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৩৮৪.
'চিবিয়ে খেতে হয় যা'- এক কথায় প্রকাশ হবে-
  1. ক) চোষ্য
  2. খ) লেহ্য
  3. গ) চর্ব্য
  4. ঘ) পেয়
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের এক কথায় প্রকাশ হবে- চর্ব্য

•এছাড়া বাকি অপশন গুলোর এক কথায় প্রকাশ-
- চুষে খেতে হয় যা - চোষ্য।
- যা চেটে খাবার যোগ্য - লেহ্য।
- পান করার যোগ্য- পেয়।

উৎস:
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩,৩৮৫.
'Cartography' এর বাংলা পরিভাষা- 
  1. ব্যঙ্গচিত্র
  2. মানচিত্রবিদ্যা
  3. ব্যঙ্গচিত্রকর
  4. প্রত্যয়ন
ব্যাখ্যা

• 'Cartography' এর বাংলা পরিভাষা - মানচিত্রবিদ্যা।

অন্যদিকে,
- 'Cartoon' এর বাংলা পরিভাষা - ব্যঙ্গচিত্র।
- 'Cartoonist' এর বাংলা পরিভাষা - ব্যঙ্গচিত্রকর।
- 'Attestation' এর বাংলা পরিভাষা - প্রত্যয়ন।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৩,৩৮৬.
'অর্থতত্ত্ব' এর ইংরেজি পরিভাষা কোনটি?
  1. Syntax
  2. Phonology
  3. Morphology
  4. Semantic
ব্যাখ্যা
• 'Semantic' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব। 

অন্যদিকে, 
• 'Syntax' অর্থ- বাক্যতত্ত্ব। 
• 'Phonology' অর্থ- ধ্বনিতত্ত্ব। 
• 'Morphology' অর্থ- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। 

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)।
৩,৩৮৭.
'কর্তরি' শব্দের সমার্থক একটি শব্দ হচ্ছে -
  1. কর্কশ
  2. কর্তন
  3. কাটারি
  4. দিনলিপি
ব্যাখ্যা
• 'কর্তরি' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - দা, কাটারি, রামদা, কাতি, খাড় ইত্যাদি।                                     

- অন্যান্য অপশন গুলো - 

• কর্কশ শব্দের সমার্থক হচ্ছে - কটু, তিক্ত, উগ্র।
• কর্তন শব্দের সমার্থক হচ্ছে - কাটা, ছেদন, খণ্ডন।
• দিনলিপি শব্দের সমার্থক হচ্ছে - কড়চা, জীবনী, রোজনামচা।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৩,৩৮৮.
'পঙ্কজ'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) শৈল
  2. খ) উৎপন্ন
  3. গ) সুবর্ণ
  4. ঘ) কুসুম
ব্যাখ্যা
পঙ্কজ শব্দের অর্থ - পদ্ম, ফুল বিশেষ
এর অন্যান্য সমার্থক শব্দ হলো - তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ, সরোজ, অরবিন্দ ইত্যাদি।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কুসুম শব্দের অর্থ - পুষ্প, ফুল; ডিমের হলুদ অংশ; চোখের রোগবিশেষ; স্ত্রীরজঃ ইত্যাদি।

অপশন বিবেচনায় এখানে - পঙ্কজ শব্দের সমার্থক শব্দ হিসাবে "কুসুম" অধিক যুক্তিযুক্ত উত্তর
===========
অন্যান্য শব্দের অর্থ - 
- শৈল = ভূধর, গিরি, পর্বত।
- উৎপন্ন = জাত, সৃষ্ট, উৎপাদিত, নির্মিত, উদ্ভূত।
- সুবর্ণ = সোনা, স্বর্ণ সোনার পরিমাণ, স্বর্ণমুদ্রা, মোহর। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৮৯.
‘Declaration’ শব্দের বাংলা পারিভাষিক কোনটি?
  1. বিজ্ঞপ্তি
  2. প্রজ্ঞাপিত করা
  3. প্রখ্যাপন
  4. বিজ্ঞাপন
ব্যাখ্যা
• ‘Declaration’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন।

অন্যদিকে,
• Advertisement - বিজ্ঞাপন।
• Notice - বিজ্ঞপ্তি।
• Notify - প্রজ্ঞাপিত করা।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ হলো:
• Announcement - ঘোষণা।
• Commandment - ঐশ্বিক আদেশ।
• Navigator - নাবিক।
• Negotiation - আলাপ আলোচনা, কথাবার্তা।
• Nominal - নামমাত্র।
• Non- alignment - জোট নিরপেক্ষতা।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৯০.
‘অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?   
  1. নবীন
  2. প্রাচীন 
  3. মূর্খ 
  4. প্রতীচীন 
ব্যাখ্যা

'অর্বাচীন’ এর বিপরীত অর্থ হলো- 'প্রাচীন’। 
-------------------------------
• বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ:
- যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে।

- অর্বাচীন মানে— নবীন, আধুনিক, নতুন বা অপক্কবুদ্ধিসম্পন্ন।
- আর প্রাচীন অর্থ হলো-  অতি পুরাতন, অনেক আগের, সেকেলে বা দীর্ঘকাল ধরে বিদ্যমান।
- অর্বাচীন = প্রাচীন। 
------------------------
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুসন্ধান — উপেক্ষা,
কৃপণ — বদান্য,
বিলুপ্ত — সংরক্ষিত / উদ্বৃত্ত,
বীর — ভীরু,
সংশয় — প্রত্যয়,
সরু — মোটা,
উর্বর — ঊষর / অনুর্বর,
বিরত — উদ্যত / রত / নিরত,
যুদ্ধ — শান্তি,
আবাহন — বিসর্জন,
কৃত্রিম — অকৃত্রিম / স্বাভাবিক,
আকস্মিক — চিরন্তন,
চঞ্চল — স্থির / নিশ্চল / অবিচল,
অলস — পরিশ্রমী,
ক্ষীয়মান — বর্ধমান,
সৌম্য — উগ্র / করাল,
কৃশ — স্থূল,
পরাস্ত — জয়ী,
কপট — সরল / অকপট,
অসীম — সসীম,
মায়া — নির্মমতা,
অনুরাগ — বিরাগ,
বিষাদ — আনন্দ / হর্ষ,
ভূত — ভবিষ্যৎ,
বিনীত — উদ্ধত / দুর্বিনীত,
ধ্বনি — প্রতিধ্বনি,
অনুগ্রহ — নিগ্রহ,
সরল — কুটিল / জটিল / গরল,
অমৃত — গরল,
আবির্ভাব — তিরোভাব,
জঙ্গম — স্থাবর,
নশ্বর — অবিনশ্বর,
সুন্দর — কুৎসিত,
আপদ — সম্পদ,
আকাশ — পাতাল,
নির্মল — পঙ্কিল / মলিন,
প্রসারণ — সংকোচন,
প্রসন্ন — বিষণ্ণ। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,৩৯১.
‘Analogy’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) উপমা
  2. খ) ক্রোড়পত্র
  3. গ) বাৎসরিক
  4. ঘ) টীকা
ব্যাখ্যা
• Analogy - এর বাংলা পরিভাষা উপমা

অন্যান্য অপশনগুলোর বাংলা পরিভাষা হলো:
Annotation = টীকা।
Annual = বার্ষিক বা বাৎসরিক।
Annex/Annexe = ক্রোড়পত্র।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ
Ventilated এর বাংলা পরিভাষা = বাতায়িত।
Ventilation এর বাংলা পরিভাষা = বায়ুচলন। 
Vibration এর বাংলা পরিভাষা = স্পন্দন। 
Whirling/ Rotation এর বাংলা পরিভাষা = ঘূর্ণায়মান।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,৩৯২.
'লাফিয়ে চলে যে' এর এককথায় প্রকাশ -
  1. তুরগ
  2. পন্নগ
  3. প্লবগ
  4. উরগ
ব্যাখ্যা

• 'লাফিয়ে চলে যে' এর এককথায় প্রকাশ - প্লবগ

অন্যদিকে, 
- উরস (বক্ষ) দিয়ে হাটে যে - উরগ।
- পা দিয়ে যে চলেনা - পন্নগ।
- ত্বরিত গমন করতে পারে যে- তুরগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,৩৯৩.
'সুসময়ের বন্ধু' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে? 
  1. অষ্টকপাল
  2. খয়ের খাঁ
  3. ধোপার গাধা
  4. দুধের মাছি
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা: 
দুধের মাছি - সুসময়ের বন্ধু 
ধোপার গাধা - পরের জন্য খাটা 
খয়ের খাঁ - চাটুকার 
অষ্টকপাল - হতভাগ্য 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৩,৩৯৪.
'উচাটন' শব্দের অর্থ কী?
  1. উৎকণ্ঠা
  2. মন্দ অনুভূতি
  3. আহরোণ
  4. বসার স্থান
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• উচাটন' (বিশেষ্য) অর্থ: উৎকণ্ঠা; ব্যাকুলতা।
• 'উচাটন' (বিশেষণ) অর্থ: ব্যাকুল, অস্বস্তিপূর্ণ, উৎকণ্ঠিত।
• 'উচাটন' শব্দটির বিপরীতার্থক শব্দ- প্রশান্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩,৩৯৫.
'Episode' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অতিকথা
  2. নৃত্যগীত
  3. উপকাহিনী
  4. রূপকথা
ব্যাখ্যা
• 'Episode' এর বাংলা পরিভাষা- উপকাহিনী।

অন্যদিকে, 
• 'Myth' - উপরোক্ত কাহিনির সমষ্টি; পুরাণ; অতিকথা।
• 'Masque' - নৃত্যগীত। 
• 'Fairytale' - রূপকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
৩,৩৯৬.
'দুই হাত সমানে চলে যার' এর এককথায় প্রকাশ-
  1. দোভাষী
  2. দ্বিজ
  3. সব্যসাচী
  4. অনন্যসাধারণ
ব্যাখ্যা
• ‘দুই হাত সমানে চলে যার' এর এককথায় প্রকাশ - ‘সব্যসাচী’।

অন্যদিকে,
- দুবার জন্ম হয় যার - দ্বিজ।
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ এক কথায় প্রকাশ - অনন্যসাধারণ।
- দু ভাষা জানে যে- দোভাষী।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
৩,৩৯৭.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রভা
  2. অংশু
  3. আভা
  4. শিখা
ব্যাখ্যা
• 'শিখা' - 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয়।
• 'শিখা' শব্দের সমার্থক শব্দ আগুন।

• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- প্রভা, আলো, দীপ্তি, কর, আভা, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, বিভা, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস ইত্যাদি।

• 'আগুন' শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৩৯৮.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ - 
  1. মহী
  2. ধরা
  3. মেদিনী
  4. সবগুলোই
ব্যাখ্যা

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩,৩৯৯.
'খড়গ' শব্দের অর্থ কী?
  1. ভঙ্গুর
  2. অসি
  3. নেত্র
  4. বায়স
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'খড়গ' শব্দের অর্থ - অসি, তরবারি, তলোয়ার।

অন্যদিকে,
- 'চোখ' শব্দের অর্থ - অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।
- 'কাক' শব্দের অর্থ - বায়স, পরভৃৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,৪০০.
"Divulge" এর বাংলা পরিভাষা কী?
  1. প্রাণবন্ত
  2. প্রকাশ করা
  3. প্রাসঙ্গিক
  4. সাময়িক মুক্তি
ব্যাখ্যা

• "Divulge" এর বাংলা পরিভাষা - প্রকাশ করা।

অন্যদিকে,
Vivid - প্রাণবন্ত।
Relevant - প্রাসঙ্গিক।
Parole - সাময়িক মুক্তি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা, অভিগম্য অভিধান।