ব্যাখ্যা
অন্যদিকে,
- 'টনক নড়া' বাগ্ধারার অর্থ - খেয়াল হওয়া।
- ‘কেউকেটা’ বাগ্ধারার অর্থ - তুচ্ছ।
- ‘রাঘব বোয়াল’ বাগ্ধারার অর্থ - সর্বগ্রাসী ব্যক্তি।
উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৩৩ / ৮১ · ৩,২০১–৩,৩০০ / ৮,১৭১
• 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ:
রাত, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'উজানের কৈ' বাগ্ধারার অর্থ - সহজলভ্য।
অন্যদিকে,
• 'পুঁটি মাছের প্রাণ' অর্থ - ক্ষীণজীবী লোক।
• 'উলুখাগড়া' অর্থ- গুরুত্বহীন লোক।
• 'ঝাঁকের কৈ' অর্থ - এক দলভুক্ত বা একই স্বভাবের লোক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
পদ্ম এর সমার্থক শব্দ গুলো হলো:
- শতদল,
- সরোজ,
- উৎপল,
- অরবিন্দ,
- কোকনদ,
- রাজীব,
- তামরস,
- পঙ্কজ,
- কুবলয়,
- নলিনী ইত্যাদি।
উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
• 'Perpetuate' শব্দের সঠিক বাংলা পরিভাষা - চিরস্থায়ী করা।
• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - 'ইশতেহার'।
- 'Constitution' শব্দের বাংলা পরিভাষা - 'সংবিধান'।
- 'Constituency' শব্দের বাংলা পরিভাষা - 'নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী'।
- 'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।
- 'Deceit' এর বাংলা পরিভাষা- 'প্রতারণা'।
- 'Manual’ শব্দের বাংলা পরিভাষা - 'সারগ্রন্থ'।
- ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।
- Gazette শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
"নাচতে না জানলে উঠান বাঁকা" বাক্যটির ইংরেজি রুপ: A bad workman quarrels with his tools.
অন্যদিকে,
- 'Misfortune never comes alone'. এ বাক্যটির বাংলা অনুবাদ: বিপদ কখনও একা আসে না।
- ’It takes two to make a quarrel’. এ বাক্যটির বাংলা অনুবাদ: এক হাতে তালি বাজে না।
- 'Empty vessels sound much'. এর বাংলা অনুবাদ: যত গর্জে তত বর্ষে না।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।
অন্যদিকে,
'পাহাড়' শব্দের সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• ‘যিনি স্মৃতি শাস্ত্র জানেন’- এর এক কথায় প্রকাশ হচ্ছে- ‘স্মার্ত’।
--------------------------------------
অন্যদিকে,
- ন্যায়শাস্ত্রে পণ্ডিত যিনি = নৈয়ায়িক।
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি=শাস্ত্রজ্ঞ।
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি=শাস্ত্রকার
-----------------------------------------
• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী নিয়ন্ত্রণ করে = নিয়ন্তা;
- যে নারীর হিংসা নেই = অনসূয়া;
- যে নারীর স্বামী ও সন্তান নেই = অবীরা;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা;
- হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়;
- বাতাসে চরে যে=কপোত;
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার=জাতিস্বর;
- যাহা সহজে লঙ্ঘন করা যায় না= অলঙ্ঘনীয়;
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না=দুস্তর;
- যা বলা হয়েছে=বক্ষ্যমাণ;
- যা পূর্বে চিন্তা করা যায় নি=অচিন্তিতপূর্ব;
- যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই=অনাস্বাদিতপূর্ব;
- যা পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব;
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে =জাজ্বল্যমান;
- যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়=মাধুকর;
- যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব;
- যা পূর্বে দেখা যায় নি = অদৃষ্টপূর্ব;
- যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
গো-বৈদ্য - হাতুড়ে
ঘুণ হওয়া - দক্ষতা লাভ করা
বাক্যঃ অল্প দিনেই সে মেরামতের কাজে সে ঘুণ হয়ে গেছে।
কেবলা হাকিম - অনভিজ্ঞ
গরজ বড় বালাই - প্রয়োজনে গুরুত্ব
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• 'মণ্ডুক' এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ
- উবু হয়ে লাফিয়ে চলে এমন আর্দ্র ও মসৃণ ত্বকবিশিষ্ট চতুষ্পদ (পেছনের পা দুটি অপেক্ষাকৃত লম্বা) লেজবিহীন উভচর মেরুদণ্ডী ডিম্বজ প্রাণী,
- ব্যাং, দাদুর, ভেক।
• 'মণ্ডুক' এর স্ত্রীবাচক শব্দ- মণ্ডুকী।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'উপোসি ছারপোকা' বাগ্ধারার অর্থ- অভাবগ্রস্থ লোক।
অন্যদিকে,
উদোগেঁড়ে - আলসে।
উড়নপেকে - অপব্যয়ী।
উঁচু কপালে - ভাগ্যবান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণi (২০১৯ সংস্করণ)।
• 'বর্ণচোরা' বাগ্ধারার অর্থ - ভণ্ড।
এরূপ কিছু বাগ্ধারা হলো-
• 'ডাকাবুকো' অর্থ- নির্ভীক।
• 'কানকাটা' অর্থ - বেহায়া।
• 'গোবর গণেশ' অর্থ - মূর্খ।
• 'তালকানা' অর্থ- কাণ্ডজ্ঞানহীন।
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস।
• 'খয়ের খাঁ' অর্থ- তোষামোদকারী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'কুমেরু' এর বিপরীতার্থক শব্দ - সুমেরু।
উল্লেখ্য,
'কুমেরু' শব্দের অর্থ - পৃথিবীর নিরক্ষ রেখার দক্ষিণে ৯০০ অক্ষাংশে অবস্থিত অঞ্চল, দক্ষিণমের।
'সুমেরু' শব্দের অর্থ - পুরাণে কল্পিত পর্বতবিশেষ, (বাংলায়) পৃথিবীর উত্তর মেরু, north pole।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'ননীর পুতুল' বাগ্ধারার অর্থ- শ্রমবিমুখ।
বাক্যগঠন: ছেলেটাকে একেবারে ননীর পুতুল বানিয়ে রেখেছে, কোনো কাজ করতে দেয় না।
এরূপ কিছু বাগ্ধারা হলো-
• 'ডকে ওঠা' অর্থ- নষ্ট হওয়া।
• 'তালপাতার সেপাই' অর্থ- ছিপছিপে।
• 'গোঁফ খেজুরে' অর্থ- নিতান্ত অলস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা।
• 'Biennial' এর বাংলা পারিভাষিক শব্দ- দ্বিবার্ষিক।
অন্যদিকে,
• 'Bifurcation' এর বাংলা পারিভাষিক শব্দ- দ্বিভাজন।
• 'Bilateral' এর বাংলা পারিভাষিক শব্দ- দ্বিপাক্ষিক।
• 'Bilingual' এর বাংলা পারিভাষিক শব্দ- দ্বিভাষিক, দ্বিভাষী।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
• 'ভিটায় ঘুঘু চড়ানো' বাগ্ধারাটির অর্থ- সর্বনাশ করা, নিঃস করা।
বাক্য গঠন: ও হুমকি দিয়ে বলেছে, আমার ভিটায় নাকি ঘুঘু চড়াবে।
অন্যদিকে,
• 'ঘোল খাওয়ানো' অর্থ - জব্দ করা।
- 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ- অসাবধান
- 'কান ভাঙ্গানো' বাগ্ধারাটির অর্থ - কুপরামর্শ।
• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
- চাঁদের হাট বাগধারাটির অর্থ - সুখের সংসার,
- যক্ষের ধন বাগধারাটির অর্থ- কৃপণের ধন,
- 'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ- 'বাইরে পরিপাটি',
- 'হাতেখড়ি' বাগধারাটির অর্থ- 'শিক্ষার শুরু',
- 'ছা- পোষা' বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরিব'।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২০ সংস্করণ)।
• 'জবরজং' বাগ্ধারার অর্থ - জমকালো কিন্তু বেমানান।
অন্যদিকে,
জগদ্দল পাথর - গুরুভার।
টুপ ভুজঙ্গ - নেশাগ্রস্ত।
জোর-কপাল - সুপ্রসন্ন ভাগ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'উপকারীর অপকার করে যে' তাকে এক কথায় বলে- কৃতঘ্ন।
অনদিকে,
- উপকারীর উপকার যে স্বীকার করে – কৃতজ্ঞ।
- উপকারীর উপকার যে স্বীকার করে না – অকৃতজ্ঞ।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
- আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস নেই যার – নাস্তিক।
- ইতিহাস রচনা করেন যিনি -ঐতিহাসিক।
- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি – ইতিহাসবেত্তা।
- ইন্দ্রিয়কে জয় করেছে যে - জিতেন্দ্রিয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ - সংস্কারণ)।
• 'ষট্পদ' শব্দের অর্থ - ভ্রমর, ছারপোকা, উকুন।
অন্যদিকে,
'বানর' শব্দের অর্থ - বাঁদর, শাখামৃগ, মর্কট।
'ময়ূর' শব্দের অর্থ - কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী।
'কচ্ছপ' শব্দের অর্থ - কাছিম, কৃর্ম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা- শিক্ষানবিশ।
আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Mass Education’ - গণশিক্ষা।
- ‘Phonetics’ - ধ্বনিবিজ্ঞান।
- ‘Plebiscite’ - গণভোট।
- ‘Pledge’ - বন্দক।
- ‘Orion’ - কালপুরুষ।
- ‘Hostage’ - জিম্মি।
- ‘Honorary’ - অবৈতনিক।
- ‘Distorted’ - বিকৃত।
উৎস : প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি।
সঠিক উত্তর - ক) ব্যাঙের আবার সর্দি
ব্যাঙের আবার সর্দি প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে - অবিশ্বাস্য ব্যাপার।
অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ:
- 'আগুন পোহাতে ধোঁয়ায় কষ্ট' প্রবাদ প্রবচনটির অর্থ - কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।
- 'মরা হাতি লাখ টাকা' প্রবাদ প্রবচনটির অর্থ - প্রকৃত গুণিজন দুর্দশায় পড়লেও মর্যাদা অক্ষুণ্ণ থাকে।
- 'ওঠ ছুঁড়ি তোর বিয়ে' প্রবাদ প্রবচনটির অর্থ - আকস্মিকভাবে বড় বিষয় সম্পন্নের চেষ্টা।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
• 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - সংযত।
উল্লেখ্য,
'উদ্ধত' শব্দের অর্থ - ধৃষ্ট, দুর্বিনীত, স্পর্ধিত, গর্বিত, দুরন্ত, উগ্র, গোঁয়ার।
'বিনীত' শব্দের অর্থ - বিনয়যুক্ত (বিনীত অনুরোধ), সংযত (বিনীত কণ্ঠ)।
অন্যদিকে,
'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিরত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।
অন্যদিকে,
- 'তুরগ' শব্দের অর্থ - ঘোড়া বা অশ্ব।
- 'সর্বভুক' শব্দের অর্থ - খাওয়ার ব্যাপারে বাছবিচার মানে না এমন, কোনোকিছু অবশিষ্ট না রেখে সবটুকু খায় এমন।
- 'চিকুর' শব্দের অর্থ - চুল, কেশ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।