বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৩২ / ৮১ · ৩,১০১৩,২০০ / ৮,১৭১

৩,১০১.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - 
  1. উরগ
  2. বর্হী
  3. ভুজগ
  4. মৃগেন্দ্র
ব্যাখ্যা

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী, কেকী, শিখী , শিখণ্ডী, বর্হী, বর্হিণ।

অন্যদিকে, 
'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,১০২.
’মৃতের মতো অবস্থা যার’ এর বাক্য সংকোচন কী?
  1. মুমূর্ষু
  2. আজন্ম
  3. মরমর
  4. জীবনস্মৃত
ব্যাখ্যা
’মৃতের মতো অবস্থা যার’ এক কথায় প্রকাশ =  মুমূর্ষু।
---------------
অন্যদিকে,
- ’জীবিত থেকেও যে মৃত’ এক কথায় প্রকাশ = জীবনস্মৃত
- ’জন্ম থেকে আরম্ভ করে‘ এক কথায় প্রকাশ = আজন্ম।

• মরমর /বিশেষণ পদ/ মরণাপন্ন; মুমূর্ষু; মৃতপ্রায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি বোর্ড বই (২০১৮ সালের সংস্করণ)।
৩,১০৩.
‘উইয়ের ঢিবি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ঊর্ণনাভ
  2. খ) বাল্মীক
  3. গ) লূতা
  4. ঘ) বাল্মীকি
ব্যাখ্যা
বাল্মীক [বাল্‌মিক্‌]
- তৎসম বা সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [বল্মীক+অ(অণ্‌)]
অর্থ/সমার্থক শব্দ : উইয়ের ঢিবি/ উইপোকার ঢিবি।

• বাল্মীকি [বাল্‌মিকি]
- তৎসম বা সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [বল্মীক+অ(অণ্‌)+ই(ইঞ্‌)]
 অর্থ/সমার্থক শব্দ: সংস্কৃত রামায়ণ রচয়িতা কবি ও মুনি; আদিকবি।

• ঊর্ণনাভ, ঊর্ণনাভি (বিশেষ্য): মাকড়সা (ঊর্ণনাভ জাল বুনে চলে-আহসান হাবীব)।
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [√ঊর্ণ+অহমিয়া(অচ্‌) = ঊর্ণ+নাভি; বহুব্রীহি সমাস]
অর্থ/সমার্থক : মাকড়সা, লূতা ইত্যাদি।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।।
৩,১০৪.
'ডাকাবুকো' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. একগুঁয়ে
  2. চাটুকারিতা
  3. দুরন্ত
  4. ভন্ডসাধু
ব্যাখ্যা
'ডাকাবুকো' বাগ্‌ধারাটির অর্থ দুরন্ত

অন্যদিকে,
- ঠ্যাটা = একগুঁয়ে ।
- ধামাধরা = চাটুকারিতা।
- বিড়াল তপস্বী = ভণ্ড সাধু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,১০৫.
'উচ্চ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পতন
  2. অস্ত
  3. নীচ
  4. নামা
ব্যাখ্যা
• 'উচ্চ' শব্দের বিপরীতার্থক শব্দ - নীচ। 

অন্যদিকে, 
• উত্থান - পতন। 
• উদয় - অস্ত। 
• ওঠা - নামা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,১০৬.
Apartheid শব্দের বাংলা পরিভাষা হলো-
  1. ক) স্বজনপ্রীতি
  2. খ) দুর্ভিক্ষ
  3. গ) বর্ণবৈষম্য
  4. ঘ) দারিদ্র্য
ব্যাখ্যা
Apartheid শব্দের বাংলা পরিভাষা হলো বর্ণবৈষম্য বা বর্ণবাদ নীতি। অন্যদিকে Poverty, Famine এবং Nepotism এর বাংলা পরিভাষা হলো যথাক্রমে দারিদ্র্য, দুর্ভিক্ষ এবং স্বজনপ্রীতি।
(সূত্রঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন এবং বাংলা একাডেমি ডিকশনারি)
৩,১০৭.
'সামান্য ইঙ্গিত' কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
  1. হারহদ্দ
  2. ঘুণাক্ষর
  3. দক্ষিণ হস্ত
  4. ঘোল খাওয়ানো
ব্যাখ্যা
ঘুণাক্ষর বাগধারাটির অর্থ সামান্য ইঙ্গিত। 
উদাহরণ: এমনভাবে কাজটা করবে যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে। 
- 'ঘোল খাওয়ানো' বাগধারাটির অর্থ জব্দ করা।
- 'দক্ষিণ হস্ত' বাগধারাটির অর্থ প্রধান সহযোগী। 
-  'হারহদ্দ' বাগধারাটির অর্থ সবকিছ।
উৎস: ভাষা -শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৩,১০৮.
"ব্যাঙের সর্দি" বাগ্‌ধারার সমার্থক কোনটি?
  1. ভিজে বিড়াল
  2. বাঘের দুধ
  3. কুয়োর ব্যাঙ
  4. কৈ মাছের প্রাণ
ব্যাখ্যা
ব্যাঙের সর্দি বাগ্‌ধারার সমার্থক হচ্ছে বাঘের দুধ।
- ব্যাঙের সর্দি (অসম্ভব বন্ধু)-দশ বছর যে জেল খাটল তাকে দেখাচ্ছ জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি?
- বাঘের দুধ (অসম্ভব বস্তু): টাকায় কী না হয়? বাঘের দুধ মেলে।

• অন্যান্য অপশন:
- ভিজে বিড়াল (কপট ব্যক্তি): সাবধান, আমাদের চারদিকে ভিজে বিড়ালের অভাব নেই।
- কুয়োর ব্যাঙ (সংকীর্ণমনা লোক): ও রকম কুয়োর ব্যাঙ দিয়ে নতুন কিছু করা যাবে না।
- কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না): শত প্রতিকূল পরিবেশেও এরা কৈ মাছের প্রাণ হয়ে বাঁচে।

উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
২। ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১০৯.
'লিপ্সা' বলতে কী বোঝায়?
  1. লাভ করার ইচ্ছা
  2. দেখবার ইচ্ছা
  3. ভোজন করার ইচ্ছা
  4. বলবার ইচ্ছা
ব্যাখ্যা

• 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা

অন্যদিকে, 
- বলবার ইচ্ছা - বিবক্ষা।
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা।
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,১১০.
'ঝানু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সাধু
  2. আনাড়ি
  3. ঠুনকো
  4. ঠগ
ব্যাখ্যা
• 'ঝানু' শব্দের বিপরীতার্থক শব্দ - আনাড়ি। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো-
ঝুনা - কাঁচা/কচি। 
ঝটিতি - বিলম্ব। 
ঝলমলে - মিটমিটে/ম্যাড়মেড়ে। 
ঝঞ্ঝাট - নির্ঝঞ্ঝাট। 
ঝাল - মিষ্টি। 
ঠকা- জেতা। 
ঠান্ডা - গরম। 
ঠুনকো - মজবুত। 
ঠগ - সাধু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৩,১১১.
'এঁটোপাত না যায় স্বর্গে' প্রবাদটি কী অর্থ প্রকাশ করেছে? 
  1. জন্মগত অভ্যাস পরিত্যাগ করা দুঃসাধ্য
  2. এক পক্ষ বিবাদ সৃষ্টি করে না
  3. পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না
  4. স্বজন বা সগোত্রের প্রতি অনুরাগ
ব্যাখ্যা

• 'এঁটোপাত না যায় স্বর্গে' অর্থ- পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না। 
বাক্য: মালিকের দয়ায় চাকরি পেয়েছ, আবার ধরনা দিচ্ছ পদোন্নতির জন্যে— এঁটোপাত না যায় স্বর্গে।

অন্যদিকে, 
• 'এক হাতে তালি বাজে না' অর্থ - এক পক্ষ বিবাদ সৃষ্টি করে না।
• 'রং যায় না ধুলে স্বভাব যায় না মনে' অর্থ - জন্মগত অভ্যাস পরিত্যাগ করা দুঃসাধ্য। 
• 'কাকের মাংস কাকে খায় না' অর্থ - স্বজন বা সগোত্রের প্রতি অনুরাগ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।

৩,১১২.
‘হাত-ভারি' বাগধারটির অর্থ কী?
  1. ক) দাতা
  2. খ) কম খরচে
  3. গ) দরিদ্র
  4. ঘ) কৃপন
ব্যাখ্যা
• 'হাত-ভারি' বাগধারার অর্থ কৃপণ।

আরও কিছু বাগ্‌ধারা এবং এর অর্থ- 
- 'হাত ধরা' বাগধারার অর্থ বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগধারার অর্থ হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগধারার অর্থ দক্ষতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১১৩.
'তাম্বূল' শব্দের অর্থ কী?
  1. ক) পান
  2. খ) ঠোঁট
  3. গ) লাল
  4. ঘ) বচন
ব্যাখ্যা
'তাম্বূল' শব্দের অর্থ = পান 

তাম্বূল (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √তম্‌+ঊল 
অর্থ: পান, নাগলতা, নাগবল্লী, নাগবল্লরী

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,১১৪.
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ কী হবে?
  1. পূর্বাহ্ণ
  2. অপরাহ্ণ
  3. মধ্যাহ্ন
  4. অহহ্ণা
ব্যাখ্যা
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ = অপরাহ্ণ।

অন্যদিকে,
- ”অহনের পূর্বাংশ” একথায় প্রকাশ = পূর্বাহ্ণ।
- ”অহনের মধ্য অংশ” একথায় প্রকাশ = মধ্যাহ্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১১৫.
'আষাঢ়ে মেঘ আসার নামে'- এ বাক্যে 'আসার' শব্দের অর্থ কি?
  1. জলধারা
  2. জলকণা
  3. জলধর
  4. জলঝড়
ব্যাখ্যা
প্রায়-সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ:

আষাঢ়- বাংলা মাসের নাম।

আসার- জলকণা, বৃষ্টি, প্রবল বৃষ্টিপাত, প্রবল বর্ষণ।

জলধারা- জলস্রোত, বারিধারা।

জলধর- সাগর, বারীন্দ্র, জলনিধি, বারিশ, জলধি, মেঘ।
৩,১১৬.
'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ-
  1. বিপন্ন
  2. প্রকাশিত
  3. প্রতিপন্ন
  4. বিষণ্ন
ব্যাখ্যা

• 'প্রসন্ন' এর বিপরীত শব্দ 'বিষণ্ন'।

• প্রসন্ন (বিশেষণ)  অর্থ: সন্তুষ্ট; সদয় ; নির্মল, পবিত্র।

• বিষণ্ন (বিশেষণ) অর্থ:
১) দুঃখিত; দুঃখপ্রাপ্ত; ক্ষুণ্ন।
২) ম্লান; মলিন (একাকী বিষণ্ন তরুচ্ছায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
৩) বিষাদযুক্ত; অপ্রসন্ন।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩,১১৭.
দ্বন্দ্ব সমাসে 'দ্বন্দ্ব' শব্দের অর্থ হল-
  1. ক) যুদ্ধ
  2. খ) জোড়া
  3. গ) সমোচ্চারিত
  4. ঘ) যুক্ত
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস।
- যেমনছেলে ও মেয়ে = ছেলেমেয়ে, স্বর্গ ও নরক = স্বর্গ-নরক ইত্যাদি
- দ্বন্দ্ব মানে জোড়া।
- এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বােঝানাের জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযােজক হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১১৮.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ -
  1. কেশরী
  2. আশীবিষ
  3. কেকী
  4. উরগ
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক শব্দ - আশীবিষ, উরগ
'সিংহ' শব্দের সমার্থক শব্দ - কেশরী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১১৯.
‘আনত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিনীত
  2. অবনত
  3. নত
  4. অবিনত
ব্যাখ্যা
• ‘আনত’ বিশেষণ পদ।
‘আনত’ শব্দের অর্থ:
- প্রণত;
- নম্র;
- বিনীত;
- অবনত;
- ঈষৎ নত।

অন্যদিকে,
• ‘অবিনত’ বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়।
‘অবিনত’ শব্দের অর্থ:
- বিনয়হীন ব্যক্তি;
- অবিনয়ী,
- উদ্ধত।

• সুতরাং ‘আনত’ শব্দের বিপরীতার্থক শব্দ - অবিনত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,১২০.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ -
  1. শিখণ্ডী
  2. মৃগরাজ
  3. কেশরী
  4. পশুরাজ
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে:
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১২১.
যেখানে মাছিও প্রবেশ করতে পারে না - তাকে এক কথায় কি বলে?
  1. ক) নির্মক্ষিক
  2. খ) তমোহা
  3. গ) ভাগাড়
  4. ঘ) তুলট
ব্যাখ্যা
নির্মক্ষিক - মক্ষিকার অভাব; মশা মাছি থেকে মুক্ত; জনপ্রাণীহীন; নির্জন।
- অর্থাৎ, যেখানে মাছিও প্রবেশ করতে পারে না - তাকে এক কথায় “নির্মক্ষিক” বলে।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৩,১২২.
"যা সহজে দমন কর যায় না" এর এক কথায়?
  1. দুর্গম
  2. দুস্তর
  3. দুর্দম
  4. দুর্মর
ব্যাখ্যা
• "যা সহজে দমন করা যায় না" এর এক কথায় – দুর্দম।

অন্যদিকে,
যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম।
যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।
যা সহজে মরে না- দুর্মর।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,১২৩.
'খণ্ড প্রলয়' বাগ্‌ধারাটির অর্থ -
  1. ভূমিকা
  2. অবাস্তব কল্পনা
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. তুমুল কাণ্ড
ব্যাখ্যা
• 'খণ্ড প্রলয়' বাগ্‌ধারাটির অর্থ - তুমুল কাণ্ড / ভীষণ ব্যাপার।
 
অন্যদিকে,
- 'আকাশ কুসুম' বাগ্‌ধারাটির অর্থ - অবাস্তব কল্পনা।
- 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ - ভূমিকা।
- 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
 
উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩,১২৪.
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নির্দিষ্ট
  2. প্রস্থিত
  3. বিরত
  4. নিবিষ্ট
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ — 'প্রস্থিত'।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রবিষ্ট' শব্দের অর্থ- প্রবেশ করেছে এমন।

অন্যদিকে,
'প্রস্থিত' শব্দের অর্থ- চলে গেছে এমন।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' - বিরক্ত, 
'অনুমেয়' - অননুমেয়, 
'নিয়ত'-  বিরত, 
'প্রবিষ্ট' - প্রস্থিত, 
'দরদি'- নির্দয়, 
'উদ্ধত' -বিনীত, 
'উগ্র' -মৃদু / সৌম্য, 
'ঔদ্ধত্য' -বিনয়। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৩,১২৫.
Waste not, want not এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ক) অপচয় করলে অভাবে পড়তে হয়
  2. খ) অপচয় অভাবের মূল কারণ
  3. গ) অপচয় করোনা অভাবও হবে না
  4. ঘ) অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরী
ব্যাখ্যা
- Waste not, want not এটি একটি প্রবাদবাক্য
- এর অর্থ 'অপচয় করোনা অভাবও হবে না'

এছাড়াও আরও কিছু প্রবাদবাক্য-  
• To be too ambitious in one’s plans; beggars on horseback will ride to the devil.— কাঙালের ঘোড়া রোগ।
• To break a butterfly on a wheel.— মশা মারতে কামান দাগা।
• To err is human.— মানুষ মাত্রই মতিভ্রম হয় / “মুনিনাঞ্চ মতিভ্রমঃ “।
• To kill two birds with one stone. — এক ঢিলে দুই পাখি মারা।
• To make a mountain of a molehill. — তিলকে তাল বানানো।
• To put the cart before the horse. — ঘোড়ার আগে গাড়ি জোড়া / নিয়মের বাইরে কাজ করা।
• To the pure all things are pure. — আপনি ভাল তো জগৎ ভাল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩,১২৬.
নিম্মের কোন শব্দগুচ্ছটির সবগুলোই সমার্থক?
  1. ক) মহীধর, ক্ষিতিধর, পয়োধর।
  2. খ) পাবক, সমীর, অনিল
  3. গ) বিটপী, বনানী, কান্তার
  4. ঘ) ভুজঙ্গ, অহি, নাগ
ব্যাখ্যা
- 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: মহীধর, ক্ষিতিধর,মোদিনীধর, অবনীধর, ধরাধর, বসুধাধর ইত্যাদি। 
- 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর, পয়োধর, অম্বুধর, নীরধর ইত্যাদি।
- 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ: অনল, বহ্নি, পাবক, হুতাশন ইত্যাদি।
- 'বায়ু' শব্দের সমার্থক শব্দ: পবন, বাতাস, হাওয়া, বাত, সমীর, মরুত, অনিল ইত্যাদি।
- 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ: তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী ইত্যাদি।
- 'বন' শব্দের সমার্থক শব্দ: জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।
- 'সাপ' শব্দের সমার্থক শব্দ: ভুজঙ্গ, অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী, নাগ, ফণী, আশীবিষ, বিষধর ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,১২৭.
'কন্যা' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. ভার্যা
  2. আত্মজা
  3. তনয়া
  4. দুহিতা
ব্যাখ্যা
'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- মেয়ে, দুহিতা, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি।

অন্যদিকে,
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩,১২৮.
'Envoy' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক্ষণস্থায়ী
  2. মহামারী
  3. দূত
  4. পরিবর্ধক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Envoy' এর বাংলা পরিভাষা - দূত।

উল্লেখ্য, 
- 'Messenger' এর বাংলা পরিভাষা - বার্তাবহ / সংবাদ-বাহক / দূত।
- 'Ambassador' এর বাংলা পরিভাষা - রাষ্ট্রদূত।

অন্যদিকে,
- 'Ephimeral' এর বাংলা পরিভাষা - ক্ষণস্থায়ী, 
- 'Epidemic' এর বাংলা পরিভাষা - মহামারী,
- 'Enlarger' এর বাংলা পরিভাষা - পরিবর্ধক।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,১২৯.
'বৃক্ষ' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. মহীরুহ
  2. পাদপ
  3. মহীধর
  4. দ্রুম
ব্যাখ্যা
'মহীধর' শব্দের অর্থ 'পর্বত'

'পর্বত' শব্দের সমার্থক শব্দ = মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী, পণী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,১৩০.
’শকুনি মামা' অর্থ কী?
  1. কুৎসিত মামা
  2. সৎ মামা
  3. পাতানো মা
  4. কুচক্রী লোক
ব্যাখ্যা
শকুনি মামা - এর অর্থ - কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়।
উদাহরণ: শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল।

কতিপয় গুরুত্বপূর্ণ বাগধারা:
'হস্তিমূর্খ' বাগধারাটির অর্থ - নিরেট মূর্খ
'দুধের মাছি' বাগধারাটির অর্থ - সুসময়ের বন্ধু
'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - অত্যন্ত অলস
'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৩১.
‘Assonance ‘ এর বাংলা পরিভাষা কী?
  1. ক) অনুপ্রাস
  2. খ) স্বরানুপ্রাস
  3. গ) বিদ্রুপ
  4. ঘ) সম্বোধন অলঙ্কার
ব্যাখ্যা
Assonance এর বাংলা পরিভাষা হল স্বরানুপ্রাস। Alliteration – অনুপ্রাস, Irony- বিদ্রুপ, Apostrophe- সম্বোধন অলঙ্কার। রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর। শীকর বাংলা প্রশ্ন পাঠ- মোহসীনা নাজিলা।
৩,১৩২.
"বিড়ালের আড়াই পা" বাগ্‌ধারাটির অর্থ-
  1.  আনন্দ প্রকাশ করা
  2. ক্ষণস্থায়ী রাগ
  3. ভান করা
  4. অতিরিক্ত চালবাজি
ব্যাখ্যা

• বিড়ালের আড়াই পা - ক্ষণস্থায়ী রাগ।
বাক্য গঠন: তাঁর কাছে যেতে ভয় পাচ্ছ কেন? তাঁর রাগ তো বিড়ালের আড়াই পা।

অন্যদিকে,
• বগল বাজানো - আনন্দ প্রকাশ করা।
বাক্য গঠন: পরকে বিপদে পড়তে দেখলে বগল বাজিয়ো না। 

• ‘ভেক ধরা’ বাগ্‌ধারাটির অর্থ - ভান করা।
বাক্য গঠন: কোনো কাজ ভালো ভাবে না পারলেও সে ভেক ধরে যে সব পারে।

• ‘ফোঁপর দালালি' বাগধারাটির অর্থ- অতিরিক্ত চালবাজি।
বাক্য গঠন: সবসময় ফোঁপর দালালি করাই মোহিতের অভ্যাস। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ,বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩,১৩৩.
'সরোবর' শব্দের অর্থ -
  1. রাস্তা
  2. বাগান
  3. জলাশয়
  4. চন্দ্র
ব্যাখ্যা
• 'সরোবর' শব্দের সমার্থক শব্দ:
- জলাশয়,
- পুষ্করিণী,
- পুকুর,
- দিঘী,
- জলাধার,
- জলা ইত্যাদি।

উৎস: ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,১৩৪.
‘ধুয়া ধরা' বাগধারার প্রকৃত অর্থ কি?
  1. ক) বৃথা চেষ্টা করা
  2. খ) বজায় থাকা
  3. গ) বাজে অভ্যাস ধরা
  4. ঘ) আবদার বা ছুতো করা
ব্যাখ্যা
• ধুয়া 
[ধুয়া, ধূয়া, ধুয়ো](বিশেষ্য)
অর্থ:
১ গানের যে অংশ দোহারগণ বার বার গায়; chorus (গানের ধুয়া)। 
২ (আলঙ্কারিক) যে উক্তি বার বার করা হয় (তাদের একই ধুয়া)। 
আবদার; ছল; ছুতা (ধুয়া ধরা)। 
ধুয়া তোলা (ক্রিয়া) ছল করা; অছিলা করা। 
ধুয়া ধরা (ক্রিয়া) ধুয়া তোলা; গানের ধুয়া ধরা। 

উৎস: অভিগম্য অভিধান।
৩,১৩৫.
Q 6-10 শব্দের অর্থ নির্ণয় করুন: কিরীট
  1. কীট পতঙ্গ
  2. ছুরি
  3. তলোয়ার
  4. মুকুট
ব্যাখ্যা
• কিরীট (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: 
- মুকুট,
- শিরভূষণ,
- পাগড়ি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,১৩৬.
নিচের কোন শব্দগুচ্ছের প্রতিটিই ‘পৃথিবী’ শব্দের সমার্থক?
  1. মহী, মেদিনী, পাথার
  2. জলধি, সিন্ধু, ক্ষিতি
  3. ভূধর, ভুবন, পৃথ্বী
  4. বসুধা, অবনী, ধরিত্রী
ব্যাখ্যা

বসুধা, অবনী, ধরিত্রী - শব্দগুচ্ছের প্রতিটিই ‘পৃথিবী’ শব্দের সমার্থক 

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে,
'পাহাড়' শব্দের সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
-সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,১৩৭.
'বাতাস' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সমীর
  2. মারুত
  3. অগ্নিসখ
  4. মহি
ব্যাখ্যা
• 'বাতাস' এর সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

অন্যদিকে, 
• 'পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ - মহি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৩৮.
'আট কপালে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বুদ্ধির পরিপক্বতা
  2. হতবুদ্ধি
  3. হতভাগ্য
  4. অত্যন্ত প্রিয়জন
ব্যাখ্যা
• 'আট কপালে' অর্থ - হতভাগ্য।
বাক্য: আট কপালে মেয়েটার প্রথমে স্বামী, তারপর একমাত্র ছেলেটাও মারা গেল।

অন্যদিকে, 
• 'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি হওয়া।
• 'আঁধার ঘরের মানিক' অর্থ - অত্যন্ত প্রিয়জন। 
• 'আক্কেল দাঁত' - বুদ্ধির পরিপক্বতা। 

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩,১৩৯.
'কর্মে ক্লান্তি নেই যার'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) কর্মঠ
  2. খ) অক্লান্ত
  3. গ) অক্লান্তকর্মা
  4. ঘ) অক্লান্ত কর্মী
ব্যাখ্যা
'কর্মে ক্লান্তি নেই যার' - অক্লান্ত কর্মী।
অক্লান্তকর্মা - পরিশ্রমে/কর্মে ক্লান্ত নয় এমন।
ক্লান্তিহীনভাবে চলে যা - অক্লান্ত / অবিশ্রাম।
কর্ম সম্পাদনে পরিশ্রমী - কর্মঠ।
কোনো কাজের নয় এমন - অকর্মা।
নিষ্ঠার সঙ্গে কাজ করে এমন - কর্মন্য।

তথ্যসূত্র:- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,১৪০.
অর্ধচন্দ্র:গলাধাক্কা : : গৌরচন্দ্রিকা: ?
  1. ক) পূর্ণচন্দ্র
  2. খ) ভূমিকা
  3. গ) পলায়ণ
  4. ঘ) পক্ষপাত
ব্যাখ্যা
'অর্ধচন্দ্র' বাগ্‌ধারাটির অর্থ: গলাধাক্কা 
'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ: ভূমিকা 
উদাহরণ: এত গৌরচন্দ্রিকা না করে আসল কথায় বলে ফেলো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৪১.
'জয় করার ইচ্ছা' - এর বাক্য সংকোচন কোনটি?
  1. জিজীবিষা
  2. জিতেন্দ্রিয়
  3. জুগুপ্সা
  4. জিগীষা
ব্যাখ্যা

• "জয় করার ইচ্ছা" এর বাক্য সংকোচন- 'জিগীষা'। 

অন্যদিকে,
- নিন্দা করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - জুগুপ্সা।
- 'ইন্দ্রিয়কে জয় করেন যে' এর বাক্য সংকোচন- 'জিতেন্দ্রিয়'।
- জীবিত থাকার ইচ্ছা এর বাক্য সংকোচন- 'জিজীবিষা'। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 

৩,১৪২.
Blank Verse অর্থ-
  1. ক) অনুপ্রাস
  2. খ) অমিত্রাক্ষর
  3. গ) পয়ার
  4. ঘ) মহাকাব্য
ব্যাখ্যা
Blank verse - verse without rhyme, especially that which uses iambic pentameters; অমিত্রাক্ষর ছন্দ।
৩,১৪৩.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ভুবন
  2. ধরা
  3. মর্ত্য
  4. নীর
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে, 
• ‘নীর’ শব্দের অর্থ: পানি।

• 'পানি'-এর সমার্থক শব্দ:
জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,১৪৪.
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. জিজীবিষা
  2. জিগমিষা
  3. জিগীষা
  4. বিজিগীষা
ব্যাখ্যা

• 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

• এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,১৪৫.
‘দুষ্কৃতি’ -এর বিপরীতার্থক শব্দ কি?
  1. সৎ
  2. ধার্মিক
  3. সদয়
  4. সুকৃতি
ব্যাখ্যা
• 'দুষ্কৃতি' - এর বিপরীত শব্দ = সুকৃতি

অন্যদিকে,
• 'ধার্মিক' - এর বিপরীত শব্দ = অধার্মিক, পাপিষ্ঠ।
• 'সদয়' - এর বিপরীত শব্দ = নির্দয়।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• তাপ - শৈত্য / নিস্তাপ।
• তিমির - আলোক।
• দৃঢ় - শিথিল।
• দ্যুলোক - ভূলোক।

অভিসম্বন্ধ: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৪৬.
'স্তাবক' - এর বিপরীত শব্দ কোনটি?
  1. অস্তাবর
  2. নির্লিপ্ত
  3. নিকৃষ্ট
  4. নিন্দুক
ব্যাখ্যা

• 'স্তাবক' এর বিপরীতার্থক শব্দ - নিন্দুক।

উল্লেখ্য,
- 'স্তাবক' শব্দের অর্থ - চাটুকার।

অন্যদিকে,
- 'প্রকৃষ্ট' এর বিপরীত শব্দ - নিকৃষ্ট।
- 'মত্ত' শব্দের বিপরীত শব্দ - নির্লিপ্ত।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- মত্ত = নির্লিপ্ত।
- মৃত = জীবিত।
- সাকার = নিরাকার।
- বিষাদ = প্রসাদ।
- তোয়াজ = তাচ্ছিল্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,১৪৭.
'কত ধানে কত চাল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. হিসাব করে চলা
  2. মনোযোগী হওয়া
  3. নগদ উপার্জন
  4. দীর্ঘসূত্রতা
ব্যাখ্যা

• 'কত ধানে কত চাল' বাগ্‌ধারার অর্থ - হিসাব করে চলা। 
বাক্য: নিজেকে তো আর উপার্জন করতে হয় না, কত ধানে কত চাল হয় বুঝবে কেমন করে।

অন্যদিকে, 
• 'কাঁচা পয়সা' অর্থ - নগদ উপার্জন। 
• 'কান খাড়া করা' অর্থ- মনোযোগী হওয়া। 
• 'আঠার মাসে বছর' অর্থ- দীর্ঘসূত্রতা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

৩,১৪৮.
'কুঁড়ি' শব্দের অর্থ কী?
  1. কুল
  2. কায়া
  3. কোরক
  4. কর
ব্যাখ্যা
• 'কুঁড়ি' শব্দের অর্থ:
- কোরক, মুকুল, কলিকা।

অন্যদিকে,
'কুল' শব্দের অর্থ:
- গোত্র, গোষ্ঠী, কৌলীন্য।

'কিরণ' শব্দের অর্থ:
- কর, প্রভা, দীপ্তি, জ্যোতি।

'দেহ' শব্দের অর্থ:
- কায়া, কলেবর, গা, গাত্র, তনু শরীর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,১৪৯.
‘Imperialism’ শব্দের সঠিক পারিভাষিক শব্দ কি?
  1. ক) সামন্তবাদ
  2. খ) ফ্যাসিবাদ
  3. গ) সাম্রাজ্যবাদ
  4. ঘ) সাম্যবাদ
ব্যাখ্যা

Imperialism - সাম্রাজ্যবাদ
Feudalism - সামন্তবাদ
Fascism - ফ্যাসিবাদ
Communism - সাম্যবাদ

উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি এবং বাংলা একাডেমী অভিধান।

৩,১৫০.
'নথ নাড়া' বাগ্‌ধারার অর্থ-
  1. ক্ষোভ প্রকাশ
  2. অহংকার প্রকাশ
  3. সন্তুষ্টি প্রকাশ
  4. আনন্দ প্রকাশ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'নথ নাড়া' বাগ্‌ধারার অর্থ - অহংকার প্রকাশ।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- মেনিমুখো - লাজুক,
- মিছরির ছুরি - মুখে মধু অন্তরে বিষ।
- কথার তুবড়ি - অনর্গল কথা।
- পত্রপাঠ - তৎক্ষণাৎ।
- বিড়ালের আড়াই পা - বেহায়াপনা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৫১.
'গুপ্ত' এর বিপরীত শব্দ- 
  1. অপরিজ্ঞাত
  2. মুক্ত
  3. ব্যক্ত
  4. জাগ্রত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'গুপ্ত' অর্থ: 
- গূঢ়; লু্ক্কায়িত।
- লুকিয়ে বা গোপন রাখা হয়েছে এমন (গুপ্ত বৃত্তান্ত)।
- অপরিজ্ঞাত; অদৃশ্য।

• ব্যক্ত অর্থ: প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত।

• ‘গুপ্ত’ এর বিপরীত শব্দ: ব্যক্ত / প্রকাশিত।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• গোপন - প্রকাশ।
• চড়াই - উৎরাই।
• ঘুমন্ত - জাগ্রত।
• আবদ্ধ  - মুক্ত।
• চিরায়ত - সাময়িক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; অভিগম্য অভিধান।

৩,১৫২.
কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?
  1. সমাস
  2. কারক
  3. বাগ্‌ধারা
  4. প্রত্যয়
ব্যাখ্যা
বাগ্‌ধারা:
- বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগ্‌ধারা বলে।
- বাগ্‌ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে।
- বাগ্‌ধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগ্‌ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা-ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়।
- বাগ্‌ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩,১৫৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. সর্বাঙ্গীণ
  2. সর্বাঙ্গীন
  3. সর্বাঙ্গিন
  4. সর্ব্বাঙ্গিন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'সর্বাঙ্গীণ'।
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: সর্বাঙ্গ + ঈন।
 অর্থ:
- সর্বাঙ্গব্যাপী,
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,১৫৪.
'উধার' শব্দের অর্থ কি?
  1. ক) মহৎ
  2. খ) সংগীতের নিম্ন সপ্তকের সুর
  3. গ) কর্জ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- 'উধার' শব্দের অর্থ হচ্ছে কর্জ

• প্রায় সমোচ্চারিত শব্দ:
- উদার = মহৎ।
- উদারা = সংগীতের নিম্ন সপ্তকের সুর।
- উধার = কর্জ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৩,১৫৫.
"ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি" প্রবাদটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
  2. বাইরে থেকে দেখে বিচারের ফল ঠিক হয় না
  3. কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
  4. সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া
ব্যাখ্যা
• 'ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি' প্রবাদের অর্থ - আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত। 

অন্যদিকে, 
• 'চকচক করলেই সোনা হয় না' অর্থ - বাইরে থেকে দেখে বিচারের ফল ঠিক হয় না। 
• 'ধারে না হলে ভারে কাটে' অর্থ - কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি। 
• 'ছুঁচো মেরে হাত গন্ধ' অর্থ - সামান্য প্রাপ্তির জন্যে বড় ধরনের দুষ্কর্মে লিপ্ত হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৫৬.
Arbitration শব্দের বাংলা পরারিভাষিক শব্দ কোনটি?
  1. ছায়াযুদ্ধ
  2. সালিসি
  3. সশস্ত্র আক্রমণ
  4. অস্ত্রাগার
ব্যাখ্যা
• Arbitration শব্দের বাংলা পরারিভাষিক শব্দ - সালিসি।

• কিছু গুরুত্বপূর্ণ  বাংলা পারিভাষিক শব্দ:
- Accused- অভিযুক্ত। 
- Acquittal- খালাস। 
- Adjournment- মুলতবি। 
- Allegation- অভিযোগ। 
- Appeal- উত্তরবিচার প্রার্থনা।
- Bail- জামিন। 
- Capital punishment- মৃত্যুদণ্ড। 
- Census- আদমশুমারি, জনগণনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩,১৫৭.
'Catalogue' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দূষিত
  2. সংকলন
  3. গ্রন্থতালিকা
  4. প্রচারাভিযান
ব্যাখ্যা
• 'Catalogue' এর বাংলা পরিভাষা - গ্রন্থতালিকা

অন্যদিকে,
- 'Compilation' এর বাংলা পরিভাষা - সংকলন।
- 'Campaign' এর বাংলা পরিভাষা - প্রচারাভিযান।
- 'Polluted' এর বাংলা পরিভাষা - দূষিত।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৩,১৫৮.
'ভূত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. মানব
  2. মৃত
  3. ভাবী
  4. নিখুঁত
ব্যাখ্যা
• ভাবী শব্দের অর্থ:
- ভবিষ্যৎ,
- অনাগত কাল,
- ভবিষ্যতে হবে এমন।
 
আবার,
ভূত শব্দের অর্থ:
- অতীত,
- বিদ্যমান রয়েছে এমন।
 
• সুতরাং 'ভূত' শব্দের বিপরীত শব্দ - ভবিষ্যৎ/ভাবী।

অন্যদিকে,
‘খুঁত’ এর বিপরীতার্থক শব্দ - নিখুঁত।
'জীবিত' শব্দের  বিপরীতার্থক শব্দ - মৃত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,১৫৯.
‘শ্লেষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. হর্ষ
  2. ইচ্ছা
  3. উপহাস
  4. টান
ব্যাখ্যা
• ‘শ্লেষ’ শব্দের সমার্থক শব্দ -উপহাস।

‘ঠাট্টা’ শব্দের সমার্থক শব্দ: 
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা।

অন্যদিকে,
‘আনন্দ’ শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছা, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা।

‘আকর্ষণ’ শব্দের সমার্থক শব্দ:
- ঝোঁক, টান, প্রবণতা।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩,১৬০.
হরদম শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. হঠাৎ
  2. ব্যর্থ
  3. সমস্ত
  4. সর
ব্যাখ্যা

• ‘হরদম’ শব্দের অর্থ: নিয়ত, সর্বদা, অনবরত।

• ‘হরদম’ শব্দের বিপরীতার্থক শব্দ - হঠাৎ।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ,
- 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা',
- 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির',
- 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস',
- 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ',
- 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২- সংস্করণ); ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

৩,১৬১.
'মারো আর কাটো ও যাবে না।'- এখানে 'আর' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. এবং
  2. অথবা 
  3. অধিক
  4. এরপর
ব্যাখ্যা

আর /আর্‌/ (অব্য.): 
১. এবং, ও (তুমি আর আমি)।
২. এরপর (আমি আর ওখানে যাচ্ছি না)।
৩. অথবা (মারো আর কাটো ও যাবে না)।
৪. তদুপরি (আর কষ্ট দিয়ে কী লাভ)।
৫. এখন (সেই দিন কি আর আছে)।
6. কাজেই (সেখানে আর যাওয়ার প্রশ্ন ওঠে না)।
৭. আক্ষেপ অবসাদ হতাশা ক্রোধ বিস্ময় বিরক্তি প্রভৃতিবোধক শব্দ (ওর কথা আর বোলো না)।

আর /আর্‌/ (বিণ.):
১. দ্বিতীয় (এই বিষয়ে ওঁর চেয়ে ভালো শিক্ষক আর নেই)।
২. বিগত (আর বছরে ভালো ফলন হয়েছিল)।
৩. আগামী (আর বুধবারে আমিও যাব)।
৪. অপর , অন্য (আর কেউ জানে না)।
৫. অধিক, এর বেশি (এরপর আর কী বলব)।
৬. অভিন্ন (উনিশ আর বিশ)।

আর /আর্‌/ (ক্রিবিণ.):
১. ভবিষ্যতে (আর এমন কাজ করো না)।
২. যুগপৎ (দেখি আর অবাক হই)।
৩. পরপর (আমি কেবল যাব আর আসব)।
৪. পক্ষান্তরে (ও খেটে মরছে আর তোমরা বসে আছ)।
৫. অব্যবহিত পরেই (তুমিও গেলে আর বৃষ্টিও থামলো)। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩,১৬২.
অভিনিবেশ শব্দটির অর্থ কী?
  1. ক) মনােযােগ
  2. খ) নিস্পৃহ
  3. গ) বিশেষভাবে
  4. ঘ) অভিরুচি
ব্যাখ্যা
অভিনিবেশ - মনোযোগ, একাগ্রতা, প্রণিধান।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
৩,১৬৩.
'চপল' এর বিপরীত শব্দ কোনটি?
  1. গম্ভীর
  2. সাধু
  3. বোকা
  4. কপট
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'চপল' শব্দের অর্থ-  চঞ্চল, অস্থির।

• 'চপল' এর বিপরীতার্থক শব্দ - গম্ভীর।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- অনুরক্ত - বিরক্ত।
- নিয়ত - বিরত।
- চাপল্য- গাম্ভীর্য।
- ঔদার্য - কার্পণ্য।
- ঔদ্ধত্য - বিনয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৬৪.
“Clemency” এর বাংলা পরিভাষা কোনটি? 
  1. কঠোর শাস্তি 
  2. অনুকম্পা
  3. ন্যায়বিচার 
  4. কম্পন 
ব্যাখ্যা

“Clemency” মানে হলো কাউকে শাস্তি থেকে মুক্তি দেওয়া বা দয়া দেখানো।
- “Clemency” এর বাংলা পরিভাষা হচ্ছে- অনুকম্পা বা ক্ষমাশীলতা।

• কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা-
- Notification : প্রজ্ঞাপন;
- Clemency : অনুকম্পা;
- Null and Void : বাতিল;
- Custom : প্রথা;
- Excise Duty : আবগারি শুল্ক;
- Obligatory - বাধ্যতামূলক;
- Quarterly : ত্রৈমাসিক;
- Anatomy : শরীরবিদ্যা;
- Gratuity : আনুতোষিক;
- Polycentric : বহুকেন্দ্রিক;
- Referendum : গণভোট;
- Forgery : জালিয়াতি;
- Lease : ইজারা;
- Phonology - ভাষার ধ্বনিবিজ্ঞান;
- Aboriginal - আদিবাসী;
- Civil Society - সুশীল সমাজ;
- Postage - ডাকমাশুল;
- Cease fire - অস্ত্র - সংবরণ;
- Treasurer - কোষাধ্যক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৩,১৬৫.
'অর্ক' অর্থ কী?
  1. সূর্য
  2. চাঁদ
  3. কিরণ
  4. গাছ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অর্ক' অর্থ: সূর্য।

• 'সূর্য' এর প্রতিশব্দ:
- রবি, সবিতা, দিবাকর, আদিত্য, দিনমনি,
- দিননাথ, দিবাবসু,অর্ক, ভানু, তপন, ভাস্কর,
- মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ,
- মিহির, দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,১৬৬.
'শর' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) তির
  2. খ) মদন
  3. গ) দুধের সর
  4. ঘ) শব্দ
ব্যাখ্যা
শর (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √শৃ + অ

অর্থ:
- তির, বাণ, শায়ক। নলখাগড়া উদ্ভিদ।

অন্যদিকে,
• 'সর' শব্দের অর্থ: দুধের সর
• 'স্বর' শব্দের অর্থ: শব্দ
• 'স্মর' শব্দের অর্থ: মদন

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,১৬৭.
'সৌম্য' এর বিপরীতার্থক শব্দ -
  1. করাল
  2. মনোহর
  3. প্রশান্ত
  4. সিক্ত 
ব্যাখ্যা

'সৌম্য' এর বিপরীতার্থক শব্দ - করাল

উল্লেখ্য,
'সৌম্য' শব্দের অর্থ - প্রশান্ত, ধীর, স্থির, মনোরম, মনোহর
'করাল' শব্দের অর্থ - ভীষণ-দর্শন, ভয়ংকর, ভীতিপ্রদ।

অন্যদিকে,
সিক্ত - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,১৬৮.
সঠিক বিপরীত শব্দযুগল কোনটি?
  1. ক) নিগ্রহ - আগ্রহ
  2. খ) নম্রতা - ভদ্রতা
  3. গ) নিমীলিত - উন্মীলিত
  4. ঘ) নিন্দিত - নান্দনিক
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দযুগল- নিমীলিত - উন্মীলিত

নিন্দিত - নন্দিত
নিগ্রহ - অনুগ্রহ 
নম্রতা - ঔদ্ধত্য 

উৎস:
ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,১৬৯.
কোনটি পবন–এর একার্থবোধক শব্দ নয়?
  1. ক) অনিল
  2. খ) অহ্ন
  3. গ) সমীরণ
  4. ঘ) মরুৎ
ব্যাখ্যা
বাতাস - অনিল, পবন, সমীরণ, মরুৎ, বায়ু, গন্ধবহ, প্রভঞ্জন।
দিন - অহ্ন, দিবস, দিবা, অহ, অষ্টপ্রহর, আটপ্রহর।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৩,১৭০.
'ঊর্মি' শব্দটির সমার্থক শব্দ কোনটি? 
  1. লহর 
  2. পাথার
  3. সরিৎ
  4. মারুত   
ব্যাখ্যা

'ঊর্মি' এর সমার্থক শব্দ:
বীচি, উল্লোল, লহর, লহরী, দোলা 

'নদী' শব্দের সমার্থক শব্দ:
তস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী

'সমুদ্র' এর সমার্থক শব্দ:
পাথার, পারাবার, সায়র, অর্ণব 

'বাতাস' এর সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

৩,১৭১.
'জাতে মাতাল তালে ঠিক' প্রবাদ প্রবচনটির অর্থ কী?
  1. অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা
  2. অপরাধের তুলনায় অধিক সাজা
  3. স্বার্থসচেতন
  4. অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই
ব্যাখ্যা

• 'জাতে মাতাল তালে ঠিক' প্রবাদ প্রবচনটির অর্থ - স্বার্থসচেতন

অন্যদিকে, 
- 'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ = অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই। 
- 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ = অপরাধের তুলনায় অধিক সাজা। 
- 'গরিবের ঘোড়া রোগ' প্রবাদ প্রবচনটির অর্থ = অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,১৭২.
নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
  1. ক) ঐহিক – পারত্রিক
  2. খ) উত্তপ্ত -শৈত
  3. গ) আবাহন- বিসর্জন
  4. ঘ) ইদানিং – তদানিং
ব্যাখ্যা
উত্তপ্ত- এর বিপরীত শব্দ শীতল। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৩,১৭৩.
'শ্রবণ ও স্রবণ' শব্দের অর্থ কী?
  1. কান ও পাথর
  2. শোনা ও স্বর্ণ
  3. শোনা ও পবিত্র
  4. কান ও ক্ষরণ
ব্যাখ্যা
• 'শ্রবণ' শব্দের অর্থ - কান। 
• 'স্রবণ' শব্দের অর্থ - ক্ষরণ। 

অন্যদিকে, 
• শিল - পাথর। 
• শীল - চরিত্র। 

• শুচি - পবিত্র। 
• সূচি - তালিকা। 

• শোনা - শ্রবণ করা। 
• সোনা - স্বর্ণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৭৪.
'প্রবাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কুবাস
  2. স্ববাস
  3. নির্বাস
  4. স্বদেশ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'প্রবাস' শব্দের বিপরীত শব্দ স্বদেশ।

• 'প্রবাস' শব্দের অর্থ:

১। বিদেশে অবস্থান।
২ বিদেশ।

• 'স্বদেশ' শব্দের অর্থ:
- নিজের দেশ, জন্মভূমি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩,১৭৫.
‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি ?
  1. ক) কান্ত
  2. খ) দয়িত
  3. গ) নাথ
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

স্বামী শব্দের প্রতিশব্দ গুলি হল:কান্ত, নাথ, পতি, অধিপতি, দয়িত, প্রভু, মালিক, মনিব।
উৎস : ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

৩,১৭৬.
সংস্কারের ইংরেজি পরিভাষা কি ?
  1. ক) Sabotage
  2. খ) Sacrament
  3. গ) Rebate
  4. ঘ) prerogative
ব্যাখ্যা

সংস্কারের ইংরেজি পরিভাষা Sacrament।
- Rebate অর্থ বার্তা।
- Sabotage শব্দের অর্থ অন্তর্ঘাত।
-prerogative শব্দের অর্থ বিশেষ অধিকার।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা)

৩,১৭৭.
'Memorandum' এর বাংলা পারিভাষিক শব্দ?
  1. স্মারকলিপি
  2. প্রেরিতক-সূচি
  3. কৃত্যসূচি
  4. পাণ্ডুলিপি
ব্যাখ্যা
• 'Memorandum' অর্থ - স্মারকলিপি।

অন্যদিকে, 
• Invoice - চালান, প্রেরিতক-সূচি।
• Agenda - কৃত্যসূচি। 
• Manuscript - পাণ্ডুলিপি। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩,১৭৮.
'দুষ্কর' এর বিপরীতার্থক শব্দ -
  1. পরস্ব
  2. সবল
  3. কাছে
  4. সুকর
ব্যাখ্যা
• 'দুষ্কর' এর বিপরীতার্থক শব্দ - সুকর

উল্লেখ্য,
- 'দুষ্কর' শব্দের অর্থ - দুরূহ, দুঃসাধ্য।
- 'সুকর' শব্দের অর্থ - সহজে করা যায় এমন।

অন্যদিকে,
দূরে - কাছে,
দুর্বল - সবল,
নিজস্ব - পরস্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৭৯.
'হাড়হদ্দ' বাগ্‌ধারাটি কোন অর্থ নির্দেশ করে?
  1. কাণ্ডজ্ঞানহীন
  2.  নষ্ট হওয়া
  3. সবকিছু
  4. আশায় নৈরাশ্য
ব্যাখ্যা

• 'হাড়হদ্দ' বাগ্‌ধারাটির অর্থ- সবকিছু।
 
অন্যদিকে,
• চুলোয় যাওয়া - নষ্ট হওয়া।
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
• তানকানা - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ

৩,১৮০.
'ছেলেটার কাঁচা বয়েস।' বাক্যে 'কাঁচা' শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. অদক্ষ
  2. অল্প জ্ঞান
  3. অপ্রাপ্ত বয়স্ক
  4. অপূর্ণ
ব্যাখ্যা
অর্থভেদে বাক্য 'কাঁচা' শব্দের বিভিন্ন প্রয়োগ-  
• অপূর্ণ অর্থে: কাঁচা ঘুমে জাগিয়ো না।
• অদক্ষ অর্থে: ছেলেটার বুদ্ধি কাঁচা।
অপ্রাপ্ত বয়স্ক অর্থে:ছেলেটার কাঁচা বয়েস।
• মাটির তৈরি অর্থে: কাঁচা রাস্তায় বর্ষাকালে কাদা হয়।
• নতুন করে শুরু করা অর্থে: গুটিটা কাঁচালে কেন?
• অল্প জ্ঞান অর্থে: মেয়েটা অঙ্কে কাঁচা।
• কালো অর্থে: বৃদ্ধলোকদের চুল কাঁচা থাকে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৮১.
এমন কাঁচা কথা বলো না। - বাক্যে ব্যবহৃত ‘কাঁচা’ কী অর্থ প্রকাশ করে?
  1. অপরিপক্ক
  2. অপরিণত
  3. গুরুত্বহীন
  4. খাঁটি
ব্যাখ্যা
• এমন কাঁচা কথা বলো না। - এখানে ‘কাঁচা’ শব্দটি গুরুত্বহীন কথা অর্থ বোঝাকে ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে,
• মেয়েটির একেবারেই কাঁচা বয়স। - এখানে ‘কাঁচা’ শব্দটি অপরিণত বয়স বোঝাতে ব্যবহৃত হয়েছে।
• কাঁচা আমগুলো গাছে ঝুলছে।- এখানে ‘কাঁচা’ শব্দটি অপরিপক্ক আম বোঝাতে ব্যবহৃত হয়েছে।
• গহনাটি একেবারেই কাঁচা সোনা দিয়ে তৈরি।- এখানে ‘কাঁচা’ শব্দটি খাঁটি অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন (২য় খণ্ড)।
৩,১৮২.
'প্রত্যয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিস্ময়
  2. নির্ভয়
  3. সংশয়
  4. নিশ্চয়
  5. ক ও গ
ব্যাখ্যা
• 'প্রত্যয়' এর বিপরীতার্থক শব্দ- সংশয়।

• 'প্রত্যয়' শব্দের অর্থ- প্রতীতি, বিশ্বাস, নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা।
• 'সংশয়' শব্দের অর্থ - সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।

অন্যদিকে,
'বিস্ময়' -  স্বাভাবিক।
'ভয়' - নির্ভয়।
'দ্বিধা' - নির্দ্বিধা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৮৩.
'খয়ের খা' বাগ্‌ধারা সমর্থক বাগধারা কোনটি?
  1. ঢাকের কাঠি
  2. গোঁয়ার গোবিন্দ
  3. গোবর গণেশ
  4. ঘাটের মড়া
ব্যাখ্যা
'• ঢাকের কাঠি' বাগ্‌ধারাঅর্থ-  মোসাহেব , তোষামুদে ব্যক্তি।
যেমন: 
- তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি,তিনি যা বলেন,তুমি তাই বলো।

অন্যদিকে,
• গোবর গণেশ' বাগ্‌ধারার অর্থ - 'গোবর গণেশ ' অর্থ 'নিরেট মূর্খ। 
• গোঁয়ার গোবিন্দ বাগ্‌ধারাটির অর্থ - নির্বোধ অথচ হঠকারী।
• ঘাটের মড়া বাগ্‌ধারাটির অর্থ -  অতি বৃদ্ধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।
৩,১৮৪.
নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কোনটি?
  1. Nature
  2. Value
  3. Morality
  4. Liberty
ব্যাখ্যা
অপশনগুলোর অর্থ:
ক) Nature:  প্রকৃতি; নিসর্গ।
খ) Value: উপকারিতা; মূল্য; দাম।
গ) Morality:  সদাচরণ; সদাচরণের মান, মূলসূত্র ইত্যাদি; নৈতিকতা।
ঘ) Liberty: স্বাধীনতা; বন্দিদশা, দাসত্ব, বৈদেশিক শাসন বা নিপীড়ন থেকে মুক্তি; স্ব-ইচ্ছায় কাজকর্ম বা চলাফেরা করার অধিকার।
 
অপশনগুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ - Morality.
 
Source: Accessible Dictionary.
৩,১৮৫.
"ধোপদুরস্ত" বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কথাসর্বস্ব
  2. বাবুগিরি
  3. তোষামুদে
  4. তুচ্ছ জ্ঞান করা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

 • 'ধোপদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাবুগিরি।

অন্যদিকে,
- 'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ - তোষামুদে।
- 'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
- 'পথে বসা' বাগ্‌ধারার অর্থ - সর্বস্বান্ত হওয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,১৮৬.
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ-
  1. ক) বন্ধুভাবাপন্ন
  2. খ) শত্রু
  3. গ) রাবণের ভাই
  4. ঘ) যে গৃহবিবাদ করে
ব্যাখ্যা
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ- অভ্যন্তরীণ শত্রু/যে গৃহবিবাদ করে
উদাহরণ: আত্মীয় স্বজনরাই আমার নামে বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে, জান না ঘরের শত্রু বিভীষণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৮৭.
'ইন্দিবর' শব্দের অর্থ কী?
  1. ক) চাঁদ
  2. খ) নীলপদ্ম
  3. গ) জলাশয়
  4. ঘ) ইন্দ্রদেবের বর
ব্যাখ্যা
ইন্দিবর = নীল বর্ণের পদ্ম বা নীলপদ্ম। 
ইন্দিবর (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ইন্দি+বর
অর্থ: নীলপদ্ম, নীলোৎপল

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,১৮৮.
'Corrigendum' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. নির্ঘণ্ট
  2. সুপারিশ
  3. অধ্যাদেশ
  4. শুদ্ধিপত্র
ব্যাখ্যা
• 'Corrigendum' শব্দের বাংলা পরিভাষা : 'শুদ্ধিপত্র'।

অন্যদিকে, 
• Recommendation এর বাংলা পরিভাষা - সুপারিশ। 
• ‘Index’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - নির্ঘণ্ট, সূচিপত্র।
•  Ordinance এর বাংলা পরিভাষা – অধ্যাদেশ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩,১৮৯.
বজ্র শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) দম্বোলি
  2. খ) অশনি
  3. গ) কুলিশ
  4. ঘ) হুতাশন
ব্যাখ্যা
বজ্র শব্দের সমার্থক শব্দ-দম্ভোলি, বাজ, অশনি, কুলিশ ইত্যাদি। অন্যদিকে বিদ্যুৎ তড়িৎ বা বিজলী। আগুন অর্থ অগ্নি। তলোয়ার অর্থ মসী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩,১৯০.
নিচের বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ -
  1. ক) খাতক-মহাজন
  2. খ) আসমান-জমিন
  3. গ) সিক্ত-রিক্ত
  4. ঘ) স্বপ্ন-বাস্তব
ব্যাখ্যা
সিক্ত অর্থ আর্দ্র, ভেজা।
অন্যদিকে রিক্ত অর্থ শূন্য, খালি সম্বলহীন, নিঃস্ব ইত্যাদি।

- সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক
- রিক্ত শব্দের বিপরীত শব্দ - পূর্ণ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩,১৯১.
'যা কোথাও উঁচু কোথাও নিচু' এর এক কথায় প্রকাশ -
  1. নীয়মান
  2. বন্ধুর
  3. বর্ধিষ্ণু
  4. অধঃকায়
ব্যাখ্যা
• 'যা কোথাও উঁচু কোথাও নিচু' এর এক কথায় প্রকাশ - বন্ধুর

অন্যদিকে,
- 'যা ক্রমশ বর্ধিত হচ্ছে' এর এক কথায় প্রকাশ - বর্ধিষ্ণু।
- 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এর এক কথায় প্রকাশ - অধঃকায়।
- 'যা বহন করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - নীয়মান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ব্যাকরণব ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৩,১৯২.
'সিন্ধু' শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
  1. রত্নাকর
  2. পারাবার
  3. তটিনী
  4. বারিধি
ব্যাখ্যা
তটিনী শব্দটির সমার্থক শব্দ হলো নদী, স্রোতস্বতী, স্রোতস্বিনী ইত্যাদি।
বাকি অপশনগুলো হলো সিন্ধু বা সমুদ্র'র সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩,১৯৩.
নিচের কোনটি বিপরীতার্থক শব্দযুগল নয়?
  1. নির্মল - সমল
  2. বিজন - জনবহুল
  3. নিরক্ষর - স্বাক্ষর
  4. বিপন্নতা - নিরাপত্তা
ব্যাখ্যা
নিরক্ষর  শব্দের বিপরীতার্থক শব্দ হলো সাক্ষর। 
সাক্ষর  (বিশেষণ)
১ অক্ষরযুক্ত; অক্ষরজ্ঞান সম্পন্ন।
২ অল্পশিক্ষিত; শিক্ষাপ্রাপ্ত; literate।

স্বাক্ষর (বিশেষ্য)
সই; দস্তখত।
{(তৎসম বা সংস্কৃত) স্ব+অক্ষর}

মূল শব্দ - বিপরীতার্থক শব্দ 
    নির্মল - সমল / পঙ্কিল 
  বিজন - জনবহুল 
 বিপন্নতা - নিরাপত্তা 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৯৪.
'গণনার যোগ্য নয় যা' -এককথায় কী বলে?
  1. অগণ্য
  2. নগণ্য
  3. অপরিমিত
  4. অসংখ্য
ব্যাখ্যা

অভিগম্য অভিধান অনুসারে, 
• নগণ্য (বিশেষণ পদ),
অর্থ:
১. গণনীয় নয় এমন।
২. ধর্তব্য নয় এমন; তুচ্ছ; বাজে।
৩. সামান্য (নগণ্য ক্ষতি, নগণ্য লোক)।
৪. গণনার অযোগ্য; শ্রদ্ধার অযোগ্য।

অন্যদিকে, 
---------------
• 'অগণ্য' অর্থ- অসংখ্য, অনেক।
• 'অপরিমিত' অর্থ- সীমা বা সংখ্যা করা যায় না এমন, প্রচুর।
• 'অসংখ্য' অর্থ-  অগণ্য, অগণিত, প্রচুর।

[অপশন অনুসারে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর অপশন (খ) নগণ্য।]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,১৯৫.
"সবিত্রী" শব্দের অর্থ কী?
  1. নিজপত্নী
  2. সূর্য
  3. জননী
  4. সতিন
ব্যাখ্যা
• সবিত্রী (বিশেষ্য পদ),
অর্থ:
- জননী;
- প্রসূতি।

অন্যদিকে, 
• স্বপত্নী - নিজপত্নী। 
• সপত্নী - সতিন। 
• সবিতৃ - সূর্য। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৯৬.
'সওগাত' শব্দের অর্থ কী?
  1. উপহার
  2. আহ্বান 
  3. পণ্য 
  4. বার্তা 
ব্যাখ্যা

• সওগাত। 
- তুর্কি ভাষার শব্দ।
- শব্দটি বিশেষ্য পদ।
অর্থ:
- উপহার,
- ভেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩,১৯৭.
'চয়' এর বিপরীতার্থক শব্দ -
  1. অপচয়
  2. সঞ্চয়
  3. আহরণ
  4. রাশি
ব্যাখ্যা
- 'চয়' এর বিপরীতার্থক শব্দ - অপচয়

উল্লেখ্য,
'চয়' শব্দের অর্থ:
- রাশি,
- আহরণ,
- পুঞ্জ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,১৯৮.
'ঢক্কা নিনাদ' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. শ্রমকাতুরে
  2. অকর্মণ্য
  3. গোপনে কাজ করা
  4. উচ্চ কণ্ঠে ঘোষণা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'ঢক্কা-নিনাদ' বাগ্‌ধারাটির অর্থ - উচ্চ কণ্ঠে ঘোষণা।
বাক্য গঠন: কাজটা করতে পারবে কি না আরেকবার ভাবো, তারপর ঢক্কা নিনাদ করো।

অন্যদিকে,
• 'ঠুঁটো জগন্নাথ' বাগ্‌ধারাটির অর্থ - অকর্মণ্য।
• 'ডুবে ডুবে জল খাওয়া' বাগ্‌ধারাটির অর্থ - গোপনে কাজ করা।
• 'চিনির পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - শ্রমকাতুরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,১৯৯.
'Adolescence' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নবযুবক
  2. অবলম্বন
  3. নবযৌবন
  4. পরিশোষণ
ব্যাখ্যা
• 'Adolescence' এর বাংলা পরিভাষা - নবযৌবন।

অন্য অপশনের পারিভাষিক অর্থ:
• Adolescent - নবযুবক,
• Adoption - অবলম্বন,  
• Adsorption - পরিশোষণ। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,২০০.
মার্তণ্ড-
  1. স্বর্গ
  2. পৃথিবী
  3. সূর্য
  4. পর্বত
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• মার্তণ্ড (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সূর্য,
- দিবাকর,
- ভানু,
- তপন,
- প্রভাকর,
- দিনমণি,
- বিবস্বান,
- বিভাবসু,
- মিহির, 
- সবিতা,
- ভাস্কর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।