বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ২৭ / ৮১ · ২,৬০১২,৭০০ / ৮,১৭১

২,৬০১.
কোনটি 'বন' শব্দের সমার্থক শব্দ?
  1. অরণ্য
  2. সরোজ
  3. পাদপ
  4. শিখরী
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৬০২.
নিমন্ত্রণ না করা সত্বেও যিনি উপস্থিত এর এক কথায় প্রকাশ-
  1. ক) নীরদ
  2. খ) হীনমন্য
  3. গ) নবোঢ়া
  4. ঘ) অনাহুত
ব্যাখ্যা
নিমন্ত্রণ না করা সত্বেও যিনি উপস্থিত এর এক কথায় প্রকাশ- 'অনাহুত'

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ-
'নৌকা চালায় যে' এর এক কথায় প্রকাশ– নাবিক।
'নৌ বা নৌকা চলাচলের যোগ্য' এর এক কথায় প্রকাশ– নাব্য।
'নিজেকে হীন মনে করে যে' এর এক কথায় প্রকাশ– হীনমন্য
'নিজেকে হত্যা করে যে' এর এক কথায় প্রকাশ– আত্মঘাতী।
'নিজেকে সামলাতে পারে না যে' এর এক কথায় প্রকাশ– অসংযমী।
'নতুন বিবাহিত স্ত্রী' এর এক কথায় প্রকাশ– নবোঢ়া।
'নেই রদ (দাঁত) যার' এর এক কথায় প্রকাশ– নীরদ।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৬০৩.
'নীরদ' শব্দের অর্থ কী?
  1. ধূলিশূন্য
  2. দরদহীন
  3. সমুদ্র
  4. মেঘ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নীরদ' শব্দের অর্থ — মেঘ, যা জল ধারণ করে।

আবার,
নীরদ শব্দের অন্য একটি অর্থ রয়েছে- দন্তহীন।

অন্যদিকে,
'নীরজ' শব্দের অর্থ — ধূলিশূন্য।
'নীরধি' শব্দের অর্থ — সমুদ্র। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৬০৪.
'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
  1. সপ্তাংশু
  2. কৃশানু
  3. দিননাথ
  4. ক্ষণপ্রভা
ব্যাখ্যা

• 'সূর্য' এর প্রতিশব্দ দিননাথ ।

• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

অন্যদিকে,
• 'অগ্নি’ শব্দের কিছু প্রতিশব্দ হলো:
আগুন, বহ্নি, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

• বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ:
বিজলি, ক্ষণপ্রভা, সৌদামিনী, চিকুর, চপলা, চঞ্চল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৬০৫.
'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বিশিষ্ট ব্যক্তি
  2. অপদার্থ
  3. গুরুত্বহীন লোক
  4. ব্যক্তিত্বহীন
ব্যাখ্যা

• 'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন। 

অন্যদিকে, 
• 'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি।
• 'ঊনপাঁজরে' অর্থ - অপদার্থ।
• 'উলুখাগড়া' অর্থ- গুরুত্বহীন লোক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৬০৬.
যে নারী শিশু সন্তানসহ বিধবা-
  1. ক) বালপুত্রিকা
  2. খ) বারাঙ্গনা
  3. গ) খাণ্ডানী
  4. ঘ) অসূর্যম্পশ্যা
ব্যাখ্যা
বালপুত্রিকা - যে নারী শিশু সন্তানসহ বিধবা। অসূর্যম্পশ্যা - যে নারী সূর্যকে দেখে না৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২,৬০৭.
নীচের কোনটি 'খন্ড কপাল' বাগধারার বিপরীতার্থক?
  1. চাঁদ কপালে
  2. ঘর ভাঙ্গা
  3. গঙ্গা পাওয়া
  4. ডামাডোল
ব্যাখ্যা
• 'খন্ড কপাল' বাগধারাটির অর্থ - দুর্ভাগ্য।
- এর বিপরীতার্থক অর্থ প্রকাশ করে - চাঁদ কপালে - সৌভাগ্যের বিষয়।

- অন্যান্য অপশন গুলো হলো - 

• ঘর ভাঙ্গা বাগধারাটির অর্থ - ঐক্য নষ্ট করা।
• গঙ্গা পাওয়া বাগধারাটির অর্থ - মারা যাওয়া।
• ডামাডোল বাগধারাটির অর্থ - গোলযোগ। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর
২,৬০৮.
'অনিল' শব্দের অর্থ কি?
  1. যা নীল নয়
  2. একজন মানুষের নাম
  3. কোকিল
  4. বাতাস
ব্যাখ্যা
• অনিল (বিশেষ্য পদ),
- তৎসম বা সংস্কৃত।
অর্থ:
 -  বায়ু;
- বাতাস।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬০৯.
Fund এর বাংলা পরিভাষা কী?
  1. ক) ত্রাণ
  2. খ) উৎসব
  3. গ) তহবিল
  4. ঘ) ক ও খ দুইটিই
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে - Fund - তহবিল।
২,৬১০.
Tenancy শব্দের বাংলা পরিভাষা-
  1. তাবু টানানো
  2. বাড়ির মালিক
  3. স্বাধীনতা
  4. প্রজাস্বত্ব
ব্যাখ্যা

• Tenancy শব্দের বাংলা পরিভাষা- প্রজাস্বত্ব।

গুরুত্বপূর্ণ: পারিভাষিক শব্দ:
- Tenacious - সংসক্ত।
- Tenacity - সংসক্তি।
- Tenancy - প্রজাস্বত্ব।
- Tenancy Act - প্রজাস্বত্ব আইন।
- Tenancy law - প্রজাস্বত্ব আইন।
- Tenant - প্রজা; ভাড়াটে।
- Tenat-at-will-  ইচ্ছাধীন প্রজা।
- Tenant right - প্রজাস্বত্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

২,৬১১.
'কেতাদুরস্ত' বাগধারাটির অর্থ -
  1. গোড়ায় গলদ
  2. মূর্খ
  3. অপদার্থ
  4. পরিপাটি
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'কেতাদুরস্ত' বাগধারাটির অর্থ — পরিপাটি। 
বাক্য গঠন: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।

অন্যদিকে, 
• কেঁচোগণ্ডূষ - পুনরায় আরম্ভ করা, 
• গোবর গণেশ - মূর্খ, 
• আমরা কাঠের ঢেকি - অপদার্থ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬১২.
'ভুঁইফোঁড়' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বিশিষ্ট ব্যক্তি
  2. অর্বাচীন
  3. সামান্য ব্যাক্তি
  4. তোষামুদে
ব্যাখ্যা
• 'ভুঁইফোঁড়' বাগ্‌ধারাটির অর্থ - অর্বাচীন/ অপরিণত বুদ্ধিসম্পন্ন।

অন্যদিকে,
'চুনোপুঁটি' অর্থ - সামান্য ব্যাক্তি।
'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি
‘ঢাকের কাঠি’ অর্থ - তোষামুদে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬১৩.
‘বাতাসে চরে যে’ এক কথায় বলে-
  1. কপোত
  2. খচর
  3. খপোত
  4. খ-ধূপ
ব্যাখ্যা
• ‘বাতাসে চরে যে’ এক কথায় বলে - কপোত।
- ‘কপোত’ শব্দের অর্থ: পায়রা, কবুতর ও শস্যভোজী ডিম্বাজ ছোট পাখি বিশেষ।

অন্যদিকে,
• ‘আকাশে চরে যে’ এক কথায় বলে - খেচর/খচর।
• ‘আকাশে ওড়ে যে বাজি’ এক কথায় বলে - খ-ধূপ।
• ‘খপোত’ শব্দের অর্থ: বাতাসে ভর করে চলে এমন সম আয়তনের বাতাসের চেয়ে ভারী যন্ত্রচালিত যাত্রী বা পন্যবাহী পোত; বিমান, উড়োজাহাজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৬১৪.
'ছকড়া নকড়া' বাগ্‌ধারাটির অর্থ-
  1. কৌশলে কার্যোদ্ধার
  2. সস্তা দর
  3. অপব্যয়
  4. নষ্ট করা
ব্যাখ্যা
• 'ছকড়া নকড়া' বাগ্‌ধারাটির অর্থ- 'সস্তা দর'।
বাক্য গঠন: ছকড়া নকড়া দামে পুরনো গাড়িটা বিক্রি করে দিলাম।

অন্যদিকে,
- 'ধরি মাছ না ছুঁই পানি' বাগ্‌ধারাটির অর্থ - কৌশলে কার্যোদ্ধার।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।
- 'ছিনিমিনি খেলা' বাগ্‌ধারাটির অর্থ - নষ্ট করা।

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,৬১৫.
'বাবুয়ানি' অর্থে কোন বাগ্‌ধারারটি ব্যবহৃত হয়েছে?
  1. ডামাডোল 
  2. চশমখোর 
  3. ধোপদুরস্ত
  4. ধামাধরা 
ব্যাখ্যা

• 'ধোপদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাবুয়ানি

অন্যদিকে,
চশমখোর - নির্লজ্জ । 
ধামাধরা - তোষামুদে।
ডামাডোল - গোলযোগ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৬১৬.
'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রত্যয়
  2. খ) নির্ভয়
  3. গ) বিস্ময়
  4. ঘ) দ্বিধা
ব্যাখ্যা
সংশয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো প্রত্যয়। ভয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো নির্ভয়।
২,৬১৭.
‘ওড়ম্বা’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. হতভাগ্য
  2. নিরেট বোকা
  3. নিষ্কর্মা
  4. ভাগ্যবান
ব্যাখ্যা
• ওড়ম্বা (বিশেষণ পদ),
- এটি একটি বাংলা শব্দ।
অর্থ:
- নিষ্কর্মা,
- অমিতব্যয়ী,
- লম্পট প্রকৃতির।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৬১৮.
'বিলাপ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রলাপ
  2. অপলাপ
  3. হাস্য
  4. রোদন
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'বিলাপ' শব্দের অর্থ:
- কাতরোক্তি, খেদোক্তি; শোকপ্রকাশ; ক্রন্দন
• 'বিলাপ' শব্দের বিপরীতার্থক শব্দ 'হাস্য'।

অন্যদিকে,
- 'প্রলাপ' অর্থ: ১. অর্থহীন কথা; অসংলগ্ন উক্তি। ২. মিথ্যা; ছলনা
- 'অপলাপ' অর্থ: ১. মিথ্যা উক্তি (সত্যের অপলাপ)। ২. গোপন। ৩. অস্বীকার।
- 'রোদন' অর্থ: ক্রন্দন, কান্না।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২,৬১৯.
কোনটি ‘পানি’ শব্দের সমার্থক শব্দ?
  1. বারি
  2. বারিদ
  3. বারিধি
  4. বারীন্দ্র
ব্যাখ্যা
• ‘পানি’ শব্দের সমার্থক শব্দ - বারি

‘পানি’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

অন্যদিকে,
• ‘বারিদ’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।
• ‘বারিধি ও বারীন্দ্র’ শব্দের প্রতিশব্দ - সমুদ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৬২০.
'Public Servant' শব্দের পরিভাষিক শব্দ কোনটি?
  1. ক) জন-কৃত্যক
  2. খ) জন-মাধ্যম
  3. গ) রাজভৃত্য
  4. ঘ) সরকারি অভিযোক্তা
ব্যাখ্যা
Public Servant  শব্দের পরিভাষিক শব্দ - রাজভৃত্য, সরকারি কর্মচারি। 
Public Service  শব্দের পরিভাষিক শব্দ - জন-কৃত্যক । 
Public media  শব্দের পরিভাষিক শব্দ - জন-মাধ্যম। 
Public Prosecutor শব্দের পরিভাষিক শব্দ - সরকারি অভিযোক্তা। 
 
উৎস: প্রশাসনিক পরিভাষা; বাংলা একাডেমি।
 
২,৬২১.
'ঠুঁটো জগন্নাথ' বাগ্‌ধারার অর্থ -
  1. নির্বোধ লোক
  2. চির রুগ্‌ণ
  3. অভাব চাপা রাখা
  4. অকর্মণ্য
ব্যাখ্যা
• 'ঠুঁটো জগন্নাথ' বাগ্‌ধারার অর্থ - অকর্মণ্য

অন্যদিকে,
- 'ঠাঁট বজায় রেখে চলা' বাগ্‌ধারার অর্থ - অভাব চাপা রাখা।
- 'ডিমে রোগা' বাগ্‌ধারার অর্থ - চির রুগ্‌ণ।
- ঢেঁকি অবতার' বাগ্‌ধারার অর্থ - নির্বোধ লোক।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬২২.
'মগের মল্লুক' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অনিষ্টে ইষ্ট লাভ
  2. অরাজক দেশ
  3. চির অশান্তি
  4. সামান্য কিছু দিয়ে ঝগড়া লাগানো
ব্যাখ্যা
• 'মগের মল্লুক' বাগ্‌ধারার অর্থ- অরাজক দেশ।

অন্যদিকে, 
• 'শাপে বর' অর্থ - অনিষ্টে ইষ্ট লাভ।
• 'রাবণের চিতা' অর্থ - চির অশান্তি।
• 'ফটো পয়সার লড়াই' অর্থ- সামান্য কিছু দিয়ে ঝগড়া লাগানো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২,৬২৩.
"কৃশানু" এর সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য 
  2. রশ্মি 
  3. বৃক্ষ 
  4. অগ্নি
ব্যাখ্যা
• কৃশানু,
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ। 

অর্থ:
- আগুন,
- অনল। 

• 'অগ্নি' এর সমার্থক শব্দ:
অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, আগুন, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, বিভাবসু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২,৬২৪.
'খদ্দের' শব্দের অর্থ-
  1. বিপদ
  2. কাপড় বিশেষ
  3. ক্রেতা
  4. ক্ষণকাল
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'খদ্দের' শব্দের অর্থ- 'ক্রেতা'।

অন্যদিকে,
'খতর' শব্দের অর্থ- বিপদ।
'খদ্দর' শব্দের অর্থ- কাপড় বিশেষ।
'খনেক' শব্দের অর্থ- 'ক্ষণকাল'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৬২৫.
‘Arson’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অস্ত্রশস্ত্র
  2. আগ্নেয়াস্ত্র
  3. অগ্নিসংযোগ
  4. অগ্নিসহ
ব্যাখ্যা
• ‘Arson’ এর বাংলা পরিভাষা: অগ্নিসংযোগ

অন্যদিকে, 
‘Arms’ এর বাংলা পরিভাষা - অস্ত্রশস্ত্র।
‘Firearm’ এর বাংলা পরিভাষা - আগ্নেয়াস্ত্র।
‘Fire-proof’ এর বাংলা পরিভাষা - অগ্নিসহ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৬২৬.
'Manual’ শব্দের বাংলা পরিভাষা কী?
  1. সংস্করণ
  2. সারগ্রন্থ
  3. ঘোষণাপত্র
  4. সংবিধান
ব্যাখ্যা

• 'Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।

অন্যদিকে,
- Constitution শব্দের বাংলা পরিভাষা - সংবিধান।
- ‘Edition’ শব্দের বাংলা পরিভাষা - সংস্করণ।
- Gazette শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

২,৬২৭.
'সলিল-সলীল' শব্দজোড়ের অর্থ কী?
  1. জল - লীলাযুক্ত
  2. জল - মাটি
  3. ইচ্ছা - জল
  4. লীলাযুক্ত - মাটি
ব্যাখ্যা
'সলিল' শব্দের অর্থ - জল। 
'সলীল' শব্দের অর্থ - লীলাযুক্ত। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো:
সাক্ষর -  অক্ষরজ্ঞানসম্পন্ন। 
স্বাক্ষর - সই, দস্তখত।
 
সমর্থক - সমর্থনকারী। 
সমার্থক - একই অর্থবিশিষ্ট। 

সমীহ - সম্মান প্রদর্শন। 
সমীহা - চেষ্টা, ইচ্ছা। 

সংসদ - আইনসভা। 
সাংসদ - সংসদ-সদস্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬২৮.
'সৌম্য' এর বিপরীত শব্দ-
  1. শান্ত
  2. উগ্র
  3. কঠিন
  4. উদ্ধত
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
অনুরক্ত - বিরক্ত।
অনুমেয় - অননুমেয়।
দরদি - নির্দয়।
উদ্ধত - বিনীত।
ঔদ্ধত্য - বিনয়।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬২৯.
'আরক্ত' শব্দের অর্থ -
  1. অনুরোধ
  2. জলকণা
  3. লালচে
  4. গতিশীল
ব্যাখ্যা
• 'আরক্ত' শব্দের অর্থ - লালচে

অন্যদিকে,
- 'নিমিত্তে' শব্দের অর্থ - অনুরোধ।
- 'শীকর' শব্দের অর্থ - জলকণা।
- 'চলমান' শব্দের অর্থ - গতিশীল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৬৩০.
নিচের কোনটি 'ঢেউ' এর প্রতিশব্দ নয়?
  1. ক) তটিনী
  2. খ) বীচি
  3. গ) হিল্লোল
  4. ঘ) ঊর্মি
ব্যাখ্যা

ঢেউ শব্দের সমার্থক শব্দ - ঊর্মি, বীচি, কল্লোল, হিল্লোল, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

২,৬৩১.
'উপকারীর উপকার যে স্বীকার করে না' এক কথায় কী বলে?
  1. কৃতজ্ঞ
  2. কৃতঘ্ন
  3. উপচিকীর্ষা
  4. অকৃতজ্ঞ
ব্যাখ্যা
• 'উপকারীর উপকার যে স্বীকার করে না' এক কথায় বলে- অকৃতজ্ঞ।

অন্যদিকে, 
• উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ।
• উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন। 
• উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৬৩২.
'ঋজু' এর বিপরীতার্থক শব্দ 
  1. গরল 
  2. হর্ষ
  3. কুটিল
  4. সংযত
ব্যাখ্যা

• 'ঋজু' এর বিপরীতার্থক শব্দ - কুটিল/জটিল/বক্র।

অন্যদিকে,
• 'গরল' - অমৃত। 
• 'হর্ষ' - বিষাদ।
• 'সংযত' - অসংযত।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৬৩৩.
'Apparatus' এর বাংলা পরিভাষা -
  1. পদবি
  2. যন্ত্রপাতি
  3. জামিন
  4. স্থিতাবস্থা
ব্যাখ্যা

• 'Apparatus' এর বাংলা পরিভাষা -  যন্ত্রপাতি।

কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা :

- Appreciation of evidence - সাক্ষ্য-পর্যালোচনা।
- Apprehend - আশঙ্কা করা; (আইনে) সন্দেহবশে গ্রেপ্তার করা।
- Apprentice - শিক্ষানবিস, শিক্ষাধীন।
- Apprentice clerk - শিক্ষাধীন কেরানি।
- Apprenticeship - শিক্ষানবিসী, শিক্ষাধীনতা।
- Approach - প্রবেশমুখ, প্রবেশপথ।
- Approbation - অনুমোদন, সম্মতি।
- Appropriate - যথোপযুক্ত, যথাযোগ্য, নির্ধারিত।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

২,৬৩৪.
‘অনন্যোপায়’ অর্থ বোঝাতে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) অকালের বাদলা
  2. খ) আগড়ম বাগড়ম
  3. গ) অকাল বোধন
  4. ঘ) অগত্যা মধুসূদন
ব্যাখ্যা
‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ - অনন্যোপায় হয়ে
উদাহরণ:  তার অনুরোধ এড়াতে পারলাম না; অগত্যা মধুসূদন, যেতেই হলো।

এছাড়া’
• ‘অকাল বোধন’ বাগ্‌ধারার অর্থ - অসময়ে আবির্ভাব।
উদাহরণ: তার আসার কথা আগামী কাল, আজ এসেছে; এমন অকাল বোধনের কারণ কী?

• ‘আগড়ম বাগড়ম’ বাগ্‌ধারার অর্থ - অর্থহীন কথা।
উদাহরণ: তোমরা আগড়ম বাগড়ম বন্ধ করো, আসল কথা বলো।

• ‘অকালের বাদলা’ বাগ্‌ধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।
উদাহরণ: অকালের বাদলার মতো বৈদ্যুতিক আলো চলে গিয়ে সমস্ত আনন্দটাই নষ্ট করে দিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৩৫.
'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় বলে-
  1. নশ্বর
  2. উদ্বাস্তু
  3. ক্ষণস্থায়ী
  4. অস্থায়ী
ব্যাখ্যা
• 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু।

অন্যদিকে,  
• 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর।
• 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী। 
• 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৩৬.
'কড়ি' - শব্দের অর্থ কী?
  1. বাসগৃহ
  2. নির্দেশ
  3. কপর্দক
  4. বাসস্থান
ব্যাখ্যা

• 'কড়ি' শব্দের অর্থ - কপর্দক, অর্থ, ধন।

অন্যদিকে,
'আজ্ঞা' শব্দের অর্থ - আদেশ, অনুজ্ঞা, হুকুম, নির্দেশ
'ধাম' শব্দের অর্থ - বাসগৃহ, আলয়, আগার, বাসস্থান

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৬৩৭.
‘জুগুপ্সা’ এর অর্থ নিচের কোনটি ?
  1. ক) জানার ইচ্ছা
  2. খ) জয় করার ইচ্ছা
  3. গ) গোপন করার ইচ্ছা
  4. ঘ) ক্ষমা করার ইচ্ছা
ব্যাখ্যা

- জয় করার ইচ্ছা - জিগীষা 
- জানার ইচ্ছা - জিজ্ঞাসা 
- গোপন করার ইচ্ছা -জুগুপ্সা 
- ক্ষমা করার ইচ্ছা - তিতিক্ষা 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

২,৬৩৮.
ডাক্তার সাহেবের হাত যশ ভাল। এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে?
  1. ক) বশ অর্থে
  2. খ) অধিকার অর্থে
  3. গ) নিপুনতা অর্থে
  4. ঘ) অভ্যাস অর্থে
ব্যাখ্যা
হাত আভিধানিক বা সাধারণ অর্থ : হস্ত শরীরের একটি অঙ্গ
বিশেষ অর্থ:
১. হাত আসা (অভ্যাস হওয়া/রপ্ত হওয়া) কাজটিতে তার হাত এসেছে। ২. হাত করা (বশীভূত করা) চাকরটাকে হাত করে চোর ঘরে ঢুকেছে।
৩. হাত থাকা (প্রস্তাব)। এ ব্যাপারে আমার হাত নেই।
৪. হাত পাতা (অনুগ্রহ চাওয়া/ভিক্ষা করা)। আমি তার কাছে হাত পাততে পারবাে না।
৫. হাত দেওয়া (কাজ করতে চাওয়া) এক সপ্তাহ ধরে কাজটিতে হাত দিতে পারি না।
৬. হাতটান (চুরির অভ্যাস) হাতটানের জন্য চাকরটাকে বিদায় দেওয়া হয়েছে।
৭. হাত তােলা (প্রহার করা) গরিবের গায়ে হাত তােলা ভাল নয়।
৮. হাত দেখা (ভাগ্য গণনা করা) জ্যোতিষী তার হাত দেখেছে।
৯. হাত যশ (সুখ্যাতি) ডা. রফিকের হাত যশ আছে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৩৯.
'আকাশ' শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) ব্যোম
  2. খ) নভঃ
  3. গ) অম্বর
  4. ঘ) হুতাশন
ব্যাখ্যা
আকাশ শব্দটির সমার্থক শব্দ হলো ব্যোম, নভঃ, অম্বর, গগন ইত্যাদি। হুতাশন শব্দটির সমার্থক শব্দ হলো আগুন, অনল, পাবক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২,৬৪০.
‘ঋষির ন্যায়’ এক কথায় বলে-
  1. ঋষিকল্প
  2. দেউলিয়া
  3. অধমর্ণ
  4. উত্তমর্ণ
ব্যাখ্যা
• ‘ঋষির ন্যায়’ এক কথায় বলে - ঋষিকল্প।

অন্যদিকে:
- 'ঋণ নেয় যে’ এক কথায় বলে - অধমর্ণ
- ‘ঋণ দেয় যে’ এক কথায় বলে - উত্তমর্ণ।
- ‘ঋণশোধে অসমর্থ’ এক কথায় - দেউলিয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৪১.
'ক্রোড়-ক্রোর' শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. লক্ষসংখ্যক-পত্র
  2. পত্র-দলিল 
  3. দৌড়-টাকা 
  4. কোল-কোটি
ব্যাখ্যা

'ক্রোড়' অর্থ - কোল। 
'ক্রোর'  অর্থ - কোটি। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় হলো-
খড় - তৃণ। 
খর - তীব্র। 

খদ্দর - কাপড়। 
খদ্দের - গ্রাহক। 

খরা - রৌদ্র। 
ক্ষরা - ক্ষরণ। 

খুর - পশুর পায়ের অংশ। 
ক্ষুর - কামানোর অস্ত্র। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 

২,৬৪২.
‘হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় কী বলে?
  1. করতল
  2. মণিবন্ধ
  3. প্রকোষ্ঠ
  4. অঙ্গুষ্ঠ
ব্যাখ্যা
• ‘হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় বলে - প্রকোষ্ঠ।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
• হাতের তালু - করতল।
• হাতের কব্জি - মণিবন্ধ।
• হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।
• হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা।
• হাতের চতুর্থ আঙুল - অনামিকা।
• হাতের তৃতীয় আঙুল - মধ্যমা।
• হাতের দ্বিতীয় আঙুল - তর্জনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৪৩.
'শিখণ্ডিক' শব্দের অর্থ কি?
  1. ময়ূর
  2. মোরগ
  3. কবুতর
  4. কোকিল
  5. খরগোশ
ব্যাখ্যা
- ময়ূরের সমার্থক শব্দ কলাপী, শিখী, শিখণ্ডী, বর্হী।
- শিখণ্ডিক অর্থ মোরগ।
- কবুতরের সমার্থক শব্দ কপোত, নোটন, পায়রা, পারাবত।
- কোকিলের সমার্থক শব্দ অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক।
- খরগোশ এর সমার্থক শব্দ শশক।
উৎসঃ বাংলা একাডেমির প্রমিত বাংলা অভিধান।
২,৬৪৪.
’পাশ্চাত্য’ শব্দের বিপরীত শব্দ -
  1. ক) প্রতীচ্য
  2. খ) প্রাচ্য
  3. গ) পশ্চিমা
  4. ঘ) পূর্ব-পশ্চিম
ব্যাখ্যা
’পাশ্চাত্য’ শব্দের বিপরীত শব্দ-প্রাচ্য
আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
অনুরক্ত- বিরক্ত
অর্বাচীন-প্রাচীন
আসক্ত-বিরক্ত
তস্কর- সাধু
তাপ-শৈত্য
তামসিক- রাজসিক

তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৪৫.
'Terminology' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অনুবাদ
  2. বিদেশী ভাষা
  3. পরিভাষা
  4. ভাষাবিদ্যা
ব্যাখ্যা
Terminology এর বাংলা পারিভাষিক অর্থ = পরিভাষা, পারিভাষিক শব্দ। 

অন্যদিকে, 
Translation = অনুবাদ, ভাষান্তর। 
Foreign language = বিদেশী ভাষা।
Linguistics = ভাষাবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
২,৬৪৬.
'ঝাড়েবংশে' বাগ্‌ধারাটির অর্থ -
  1. গম্ভীর
  2. প্রচুর
  3. সবসুদ্ধ
  4. পাগলামি
ব্যাখ্যা
• 'ঝাড়েবংশে' বাগ্‌ধারাটির অর্থ - সবসুদ্ধ।

অন্যদিকে,
- 'তোলা হাঁড়ি' বাগ্‌ধারাটির অর্থ - গম্ভীর।
- 'চোদ্দবুড়ি' বাগ্‌ধারাটির অর্থ - প্রচুর।
- 'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্‌ধারাটির অর্থ - পাগলামি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৪৭.
কোনটি ‘চন্দ্র’ শব্দের প্রতিশব্দ নয়?
  1. অর্ক
  2. শশধর
  3. হিমাংশু
  4. সুধাকর
ব্যাখ্যা
• ‘চন্দ্র’ শব্দের প্রতিশব্দ নয় - অর্ক
- 'সূর্য' শব্দের প্রতিশব্দ - অর্ক।

• ‘চন্দ্রশব্দের আরো কিছু প্রতিশব্দ:
- চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশু, সুধানিধি, কলানিধি, হিমকর, ইন্দু, চন্দ্রমা, নিশাপতি, দ্বিজরাজ, নিশাকান্ত, মৃগাঙ্ক, কলাধর, কলাভৃৎ, কুমুদনাথ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৪৮.
'Fraudulent' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. জাল 
  2. প্রতারণামূলক
  3. জালিয়াতি
  4. বাজেয়াপ্ত করা
ব্যাখ্যা

• 'Fraudulent' এর বাংলা পারিভাষিক শব্দ- প্রতারণামূলক। 

এরূপ কিছু পারিভাষিক শব্দ হলো- 
'Forfeit' অর্থ- বাজেয়াপ্ত করা, অধিকার খোয়ানো। 
'Forfeiture'  অর্থ- বাজেয়াপ্ত হওয়া, অধিকারহানি। 
'Forged' অর্থ- জাল।  
'Furgery' অর্থ-  জালিয়াতি

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।  

২,৬৪৯.
'আগুন' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. হুতাশন
  2. অংশু
  3. বৈশ্বানর
  4. কৃশানু
ব্যাখ্যা

• 'আগুন' এর সমার্থক শব্দ নয়- অংশু।

• অংশু(বিশেষ্য পদ), 
অর্থ: কিরণ, দীপ্তি, রশ্মি।

• 'আগুন' এর সমার্থক শব্দ:
অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।

অন্যদকে,
-------------
• 'কিরণ' এর সমার্থক শব্দ:
প্রভা, আলো, বিভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, ময়ূখ, ভাতি, রেশন, রশ্মী, কিরণ, নুর, উদ্ভাস, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৬৫০.
'প্রাতিস্বিক' শব্দটির অর্থ
  1. স্বকীয়
  2. স্বীয়
  3. স্বোপার্জিত
  4. স্বনির্মিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'প্রাতিস্বিক' শব্দের অর্থ-
- স্বকীয়;
- ব্যক্তিগত; 
- অসামান্য।

আরো কয়েকটি শব্দার্থ:
• চূড়া - ডগা।
• মমতা- আসক্তি।
• ডালা - ঢাকনা।
• 'কৌমুদী' - চাঁদের আলো, জ্যোৎস্না।
• কুমুদ - পদ্ম।
• কুমুদিনী - পদ্মের ঝাড়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৬৫১.
'Leaflet' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) ক্রোড়পত্র
  2. খ) সাময়িক পত্র
  3. গ) ছাড়পত্র
  4. ঘ) প্রচারপত্র
ব্যাখ্যা
Annex = ক্রোড়পত্র 
Magazine = সাময়িক পত্র, পত্রিকা; অস্ত্রাগার, বারুদখানা
Leaflet = প্রচারপত্র
Document = দলিল, দস্তাবেজ, লেখ্য

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৬৫২.
‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-
  1. গিরি
  2. পাহাড়
  3. শৈল
  4. শিলা
ব্যাখ্যা
‘পর্বত’ এর সমার্থক শব্দ:
- পাহাড়,
- অদ্রি, 
- ভূধর,
- গিরি,
- শৈল,
- অচল ইত্যাদি।

‘পাথর’ এর সমার্থক শব্দ:
- পাষাণ,
- প্রস্তুর,
- শিলা,
- উপল,
- অশ্ম,
- শঙ্কর ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৬৫৩.
‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শিখাবৎ
  2. বৈশ্বানর
  3. বিশ্বপা
  4. শাখী
ব্যাখ্যা
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়- ‘শাখী’।

• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:

অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৫৪.
‘অনুকম্পা’ অর্থে কোন শব্দটি সঠিক?
  1. প্রবণতা
  2. দয়া
  3. ক্লেশ
  4. পিল
ব্যাখ্যা

সমার্থক শব্দ:
অনুকম্পা = দয়া, করুণা, কৃপা, মায়া, অনুগ্রহ।
ক্লেশ = দুঃখ, আয়াস, কষ্ট, পরিশ্রম।
পিল = হাতি, হস্তী, দ্বিপ, গজ।
প্রবণতা = ঝোঁক, টান, আকর্ষন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

২,৬৫৫.
'ঘাট' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সাধারণ
  2. অঘাট
  3. প্রতিঘাত
  4. হাঘাট
ব্যাখ্যা

ঘাট এর বিপরীত শব্দ অঘাট।
- ঘাট এর সমার্থক শব্দ সমস্যা:অপরাধ, অন্যায়, ত্রুটি, দোষ, কমতি, অল্পতা, ন্যূনতা।
- ঘাত এর বিপরীত শব্দ প্রতিঘাত।
- রাজসিক এর বিপরীত শব্দ সাধারণ।

উৎস: ভাষা শিক্ষা হায়াত মামুদ

২,৬৫৬.
নিচের কোন বাগধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. উড়োকথা - উড়োচিঠি
  2. কালে ভদ্রে - নমাসে ছমাসে
  3. চিনির পুতুল - চিনির বলদ
  4. কানখড়কে - কানকাটা
ব্যাখ্যা
সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• ‘কালে ভদ্রে’ বাগধারার অর্থ - কদাচিৎ।
• ‘নমাসে ছমাসে’ বাগধারার অর্থ - কদাচিৎ।

অন্যান্য বাগধারাগুলোর অর্থ হলো:
• ‘উড়ো কথা’ বাগধারার অর্থ - গুজব।
• ‘উড়ো চিঠি’ বাগধারার অর্থ - বেনামি পত্র।

• ‘কানখড়কে’ বাগধারার অর্থ - যার কান খুব সজাগ।
• ‘কানকাটা’ বাগধারার অর্থ - নিলজ্জ।

• ‘চিনির পুতুল’ বাগধারার অর্থ - শ্রমকাতুরে।
• ‘চিনির বলদ’ বাগধারার অর্থ - ভারবাহী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৫৭.
‘অনেকের মধ্যে এক' এর সঠিক বাক্য সংকোচন হলো -
  1. ক) অনন্য
  2. খ) অসাধারণ
  3. গ) অন্যতম
  4. ঘ) শ্রেষ্ঠ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
অনেকের মধ্যে একজন - অন্যতম
দুয়ের মধ্যে একটি - অন্যতর


[উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।]
২,৬৫৮.
'পেটে খেলে পিঠে সয়' প্রবাদ প্রবচনটির অর্থ কী?
  1. উভয় পক্ষের স্বার্থে জড়িত
  2. মুখে আড়ম্বর
  3. সুবিধে পেতে হলে কষ্ট স্বীকারে অসুবিধে হয় না
  4. সংকোচবশত মনের ইচ্ছে প্রকাশ না করা
ব্যাখ্যা
• 'পেটে খেলে পিঠে সয়' প্রবাদ প্রবচনটির অর্থ - সুবিধে পেতে হলে কষ্ট স্বীকারে অসুবিধে হয় না

অন্যদিকে,
- 'পেটে খিদে চোখে লাজ' প্রবাদ প্রবচনটির অর্থ - সংকোচবশত মনের ইচ্ছে প্রকাশ না করা।
- 'ফেন দিয়ে ভাত খায় গল্প মারে দই' প্রবাদ প্রবচনটির অর্থ - মুখে আড়ম্বর।
- 'বরের ঘরের পিসি কনের ঘরের মাসি' প্রবাদ প্রবচনটির অর্থ - উভয় পক্ষের স্বার্থে জড়িত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৫৯.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. অহিংস - সহিংস
  2. প্রসন্ন - বিষণ্ণ
  3. দোষী - নির্দোষী
  4. নিষ্পাপ - পাপিনী
ব্যাখ্যা
• 'দোষী-নির্দোষী' এটি অশুদ্ধ।
• শুদ্ধ রূপ হবে: দোষী এর বিপরীত শব্দ - নির্দোষ।

অন্যদিকে,
- প্রসন্ন এর বিপরীত শব্দ - বিষন্ন।
- অহিংস এর বিপরীত শব্দ - সহিংস।
- নিষ্পাপ এর বিপরীত শব্দ - পাপি/পাপিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আাধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৬০.
'অমাবস্যার চাঁদ'- বাগধারাটির অর্থ কোনটি?
  1. দুর্লভ বস্তু
  2. অকালপক্ব
  3. একমাত্র অবলম্বন
  4. অত্যন্ত প্রিয়জন
ব্যাখ্যা
- 'অমাবস্যার চাঁদ'- বাগধারাটির অর্থ- দুর্ল্ভ বস্তু।
বাক্য গঠন: কি হে, চাকরি পেয়ে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেলে নাকি, তোমার তো দেখাই যায়না।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'অন্ধের যষ্টি' বাগধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
২,৬৬১.
'বিভাবরী' অর্থ -
  1. ক) আলোকস্নাতা
  2. খ) নদী
  3. গ) নারী
  4. ঘ) রাত্রি
ব্যাখ্যা

রাত্রি = নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২,৬৬২.
'জরিমানা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. পুরস্কার
  2. বেতন
  3. বকশিশ
  4. সম্মান
ব্যাখ্যা
'জরিমানা' শব্দের বিপরীত শব্দ - বকশিশ।
'বকশিশ' অর্থ - কোনো কাজের জন্য খুশি হয়ে প্রদত্ত পুরস্কার।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজন' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৬৩.
'গম্ভীর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. শান্ত
  2. সহাস্য
  3. সাধু
  4. হাঁদা
ব্যাখ্যা
• 'গম্ভীর' এর বিপরীত শব্দ - চপল / সহাস্য

অন্যদিকে,
• 'শান্ত' এর বিপরীত শব্দ - ছটফটে।
• 'সাধু' এর বিপরীত শব্দ - চোর।
• 'হাঁদা' এর বিপরীত শব্দ - চৌকস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৬৪.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) মহান যে কীর্তি = মহাকীর্তি
  2. খ) মৃগীর শিশু = মৃগশিশু
  3. গ) মহান আত্মা যার = মহাত্মা
  4. ঘ) পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক
ব্যাখ্যা
মহতী যে কীর্তি = মহাকীর্তি (কর্মধারয়)।
মৃগীর শিশু = মৃগশিশু (ষষ্ঠী তৎপুরুষ)।
মহান আত্মা যার = মহাত্মা (বহুব্রীহি)।
পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক (অব্যয়ীভাব)।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
২,৬৬৫.
'Watery grave'-এর অর্থ কী?
  1. পানির নালা
  2. সলিল সমাধি
  3. পানিযুক্ত কবর
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
'Watery grave'-এর অর্থ = সলিল সমাধি।

সলিল (noun) water.
সলিল সমাধি (noun) watery grave; drowning; (figurative) utter/ irrevocable loss.

'সলিল' 'পানি' এর প্রতিশব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৬৬৬.
'শুক্ল' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বৃদ্ধ
  2. জ্ঞানী
  3. ধবল
  4. সুবর্ণ
ব্যাখ্যা
• 'শুক্ল ' এর সমার্থক শব্দ 'ধবল'।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'শুক্ল' অর্থ: শুভ্র বা স্বেত বর্ণ।

অন্যদিকে,
'সুবর্ণ' অর্থ স্বর্ণ।

• 'সাদা' এর সমার্থক শব্দ:
শ্বেত, শুভ্র, সিত, ধবল, সফেদ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৬৬৭.
'নির্বেদ' এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) নিবেদন করা হয়েছে যা
  2. খ) সন্ন্যাস গ্রহণ পদ্ধতি
  3. গ) সাপের খোলস
  4. ঘ) সংসারের প্রতি বিরাগ
ব্যাখ্যা
 'নির্বেদ' এর পূর্ণরূপ = সংসারের প্রতি বিরাগ

সাপের খোলস = নির্মোক 
সন্নাসীর আশ্রম = আখড়া 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৬৮.
'জবড়জং' বাগধারাটির অর্থ কী?
  1. ক) ধ্বংস হওয়া
  2. খ) নষ্ট করা
  3. গ) এলোমেলো
  4. ঘ) অপচয়
ব্যাখ্যা
'জবড়জং' বাগধারা টির এলোমেলো,
ছয়কে নয় নয়কে ছয় বাগধারার অর্থ অপচয় করা,
ছিনিমিনি খেলা বাগধারার অর্থ নষ্ট করা,
ছারেখারে যাওয়া বাগধারার অর্থ ধ্বংস হওয়া।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৬৯.
'কান্ডারি, তুমি ভুলিবে কি পথ?' এখানে 'কান্ডারি' শব্দের অর্থ কী?
  1. পথিক 
  2. নাবিক 
  3. তরুণ 
  4. পুত্র
ব্যাখ্যা

• 'কান্ডারি, তুমি ভুলিবে কি পথ?' এখানে 'কান্ডারি' শব্দের অর্থ - নাবিক। 



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২,৬৭০.
'রসাতল' শব্দের অর্থ-
  1. রসে ভরা
  2. ধ্বংস
  3. হাসির বিষয়
  4. অভাব
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'রসাতল' তৎসম বা সংস্কৃত শব্দ। 

• 'রসাতল' শব্দের অর্থ:
- অধোগতি; ধ্বংস; বিনাশ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২,৬৭১.
কোনটি 'কদাচিৎ' শব্দের বিপরীত শব্দ?
  1. অনবরত
  2. কখনোই না
  3. অনায়াসে
  4. মাঝে মাঝে
ব্যাখ্যা
• 'কদাচিৎ' শব্দের অর্থ - দৈবাৎ; কখনো কখনো। 

• 'কদাচিৎ' এর বিপরীত শব্দ হল 'অনবরত', যার অর্থ অবিরাম, নিরন্তর বা সর্বদা।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত, 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৬৭২.
'উষ্মা' শব্দের অর্থ কী?
  1. কান্না
  2. আকাশ
  3. আনন্দ
  4. ক্রোধ
ব্যাখ্যা

• 'উষ্মা' শব্দের অর্থ - তাপ, ক্রোধ, ক্ষোভ, উত্তেজনা।

অন্যদিকে,
'আনন্দ' শব্দের অর্থ - আহলাদ, আমোদ, খুশি, পুলক।
'আকাশ' শব্দের অর্থ - অন্তরীক্ষ, অম্বর, অভ্র, অনন্ত, আসমান।
'কান্না' শব্দের অর্থ - কাঁদা, রোদন, রোনাজারি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৬৭৩.
'ঢাকের বাঁয়া' বাগধারাটির অর্থ-
  1. ক) অদৃশ্য বস্তু
  2. খ) দুরন্ত
  3. গ) অকেজো
  4. ঘ) ভণ্ড
ব্যাখ্যা
'ঢাকের বাঁয়া' বাগধারাটির অর্থ-  'অকেজো'।
বাক্য গঠন: দায়িত্ব দ'জনের ওপর থাকলে কী হবে, মামুন তো ঢাকের বাঁয়া। 

তাছাড়া,
'ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ-  অদৃশ্য বস্তু। 
'ডাকাবুকো' বাগধারাটির অর্থ-  'দুরন্ত'। 
'তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ- 'ভণ্ড'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
২,৬৭৪.
নিচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) গিরি
  2. খ) শৈল
  3. গ) পাথার
  4. ঘ) অচল
ব্যাখ্যা
পর্বত শব্দের সমার্থক শব্দসমূহ হলো: গিরি, শৈল, অচল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ ইত্যাদি।
অন্যদিকে, পাথার অর্থ সমুদ্র।
(সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ)
২,৬৭৫.
‘দক্ষিণ হস্ত’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সবকিছু
  2. নেতৃত্ব গ্রহণ
  3. গুরুভার
  4. প্রধান সহযোগী
ব্যাখ্যা
• ‘দক্ষিণ হস্ত’ বাগ্‌ধারার অর্থ - প্রধান সহযোগী।

অন্যদিকে
• ‘হাড়হদ্দ’ বাগ্‌ধারার অর্থ - সবকিছু।
• 'জগদ্দল পাথর' অর্থ - গুরুভার।
• ‘হাল ধরা’ অর্থ - নেতৃত্ব গ্রহণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৭৬.
Q14 to 18: নিচের বাগধারাগুলোর অর্থ নির্ণয় করুন।
14. রামগরুড়ের ছানা:
  1. কাল্পনিক জন্তু
  2. গোমড়ামুখো লোক
  3. দুষ্ট বালক
  4. ছাগলের ছানা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'রামগরুড়ের ছানা' বাগ্‌ধারার অর্থ - গোমড়ামুখো লোক

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'গায়ে পড়া' বাগধারাটির অর্থ - অযাচিত।
'লগন চাঁদা' - ভাগ্যবান।
'কালে ভদ্রে' - কদাচিৎ।
'ঝিঙেফুল ফোটা' - 'আয়ু ফুরিয়ে আসা'
'গয়ংগচ্ছ' - 'ঢিলেমি।
'বুদ্ধির ঢেঁকি' - নির্বোধ লোক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাগধারা বাগবিধি মুহাম্মদ আসাদুজ্জামান।

২,৬৭৭.
‘অর্বাচীন’ শব্দের অর্থ কী?
  1. ক) বোকা
  2. খ) মূর্খ
  3. গ) নির্বোধ
  4. ঘ) সরল
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
‘অর্বাচীন’ শব্দের অর্থ: 'অপরিণত বুদ্ধিসম্পন্ন, অপরিপক্ব, বিবেচনা শক্তিহীন, মূর্খ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২,৬৭৮.
নিম্নের কোনটি অপরগুলো থেকে ভিন্নার্থক?
  1. ক) খড়্‌গ
  2. খ) খগ
  3. গ) খেচর
  4. ঘ) বিহগ
ব্যাখ্যা
'পাখি' এর সমার্থক শব্দ = বিহগ, খগ, খেচর, বিহঙ্গ, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, খচর, চিড়িয়া, পক্ষী ইত্যাদি।
'খড়্‌গ' = অসি/তরবারি এর সমার্থক শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৬৭৯.
'আভরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. খোলক
  2. ভূষণ
  3. আস্তরণ
  4. আবরণ
ব্যাখ্যা
• আভরণ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভূষণ,
- অলংকার,
- গহনা। 

অন্যদিকে, 
• 'খোসা' শব্দের সমার্থক শব্দ:
আবরণ, খোলক, আস্তরণ, খোলা, চামড়া, ছাল, বাকল, চাম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৬৮০.
'স্বকীয়' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. ক) পরকীয়
  2. খ) সার্থক
  3. গ) রাশভারী
  4. ঘ) কর্মঠ
ব্যাখ্যা
'স্বকীয়' শব্দের সঠিক বিপরীত শব্দ পরকীয়। ব্যর্থ শব্দের বিপরীত শব্দ সার্থক।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২,৬৮১.
‘Matron’ শব্দের বাংলা পরিভাষা -
  1. বিবাহ
  2. মাতৃকা
  3. মাতৃত্ব
  4. মাতৃসদন
ব্যাখ্যা
• ‘Matron’ শব্দের বাংলা পরিভাষা - মাতৃকা

অন্যদিকে, 
• ‘Matrimony’ শব্দের বাংলা পরিভাষা - বিবাহ।
• ‘Maternity’ শব্দের বাংলা পরিভাষা - মাতৃত্ব।
• ’Maternity center' শব্দের বাংলা পরিভাষা - মাতৃসদন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৬৮২.
'নাড়াবুনেদের স্বর্গে ধর্মের কথার মূল্য নেই'- বাক্যে 'নাড়াবুনে' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অলস
  2. অপব্যয়ী
  3. তোষামোদকারী
  4. মূর্খ
ব্যাখ্যা
• 'নাড়াবুনেদের স্বর্গে ধর্মের কথার মূল্য নেই'- বাক্যে 'নাড়াবুনে' বাগ্‌ধারাটির অর্থ 'মূর্খ'।
--------------------
আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• ধামাধরা- তোষামোদকারী,
• নেই আঁকড়া- একগুঁয়ে স্বভাবের, 
• তাল পাতার সেপাই- ক্ষীণজীবী,
• তোলা হাঁড়ি- গম্ভীর,
• গোঁফ খেজুরে - অত্যন্ত কুঁড়ে,
• চড়কগাছ- অত্যন্ত দীর্ঘকায়,
• চশমখোর- সম্পূর্ণ বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২,৬৮৩.
‘ভেক ধরা’ বাগধারার অর্থ কী?
  1. ক) ভন্ড
  2. খ) ভান করা
  3. গ) নির্বোধ
  4. ঘ) ভুল কাজ
ব্যাখ্যা
- ‘ভেক ধরা’ বাগধারার ভান করা।

অন্যদিকে,
• বর্ণচোরা বাগধারা অর্থ- ভন্ড
•  দিবাস্বপ্ন বাগধারা অর্থ- অলীক কল্পনা
•  বুদ্ধির ঢেঁকি বাগধারা অর্থ- নির্বোধ
•  খামকাজ বাগধারা অর্থ- ভুল কাজ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৬৮৪.
‘অশ্ব’ এর প্রতিশব্দ কোনটি?
  1. দ্বিপ
  2. বাজী
  3. কেশরী
  4. সারঙ্গ
ব্যাখ্যা
• ‘অশ্ব’ এর সমার্থক শব্দ: বাজী, বাহ, ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হ্রেষী, বামী।

অন্যান্য শব্দগুলোর প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ
• ‘সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, পারীন্দ্র, মৃগরাজ।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৬৮৫.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'কচু বনে কালা চাঁদ'
  1. অপদার্থ
  2. গৃহহীন
  3. হতভাগ্য
  4. দুরন্ত
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

'কচু বনে কালা চাঁদ' বাগ্‌ধারার অর্থ- অপদার্থ/  দুশ্চরিত্র/ লম্পট ব্যক্তি।
- এটি সাধারণত এমন একজন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, যে নিজের স্বার্থ হাসিল বা নারীদের প্রলুব্ধ করার জন্য গোপনে বা অন্ধকারে লুকিয়ে থাকে।
--------------------- 
অন্যদিকে,
- হা ঘরে - ঘরহীন/গৃহহীন,
- হাড় হাভাতে - হতভাগ্য,
- ডাকাবুকো- দুরন্ত। 
-----------------------
- কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
শকুনী মামা - কুচক্রী লোক,
কংস মামা - নির্মম আত্মীয়,
মাছের মা- নিষ্ঠুর,
ম্যাও ধরা - দায়িত্ব নেওয়া/দুরুহ কাজে ঝুকি নেওয়া,
ভুঁই ফোড়- নতুন আগমন,
বক দেখান - অশোভন বিদ্রুপ করা,
পায়াভারি - অহংকারী,
আট প্রহরে - সারা দিন,
অষ্টরম্ভা - ফাকি, মাথায় হাত বোলানো -ফাকি দেওয়া,
শৃগালবৃত্তি - সুযোগ সন্ধানী,
বাঘের মাসি- আরামপ্রিয় ব্যক্তি,
ধর্মের ষাড়- অকর্মণ্য,
ধর্মের কল- সত্য,
ধর্মপুত্র যুধিষ্ঠির- অতি ধার্মিক,
গোবর গণেষ - মূর্খ,
চক্ষু দান করা - চুরি করা,
চোখের চামড়া/পর্দা - চক্ষুলজ্জা,
চোখ পাকান - ক্রোধ দেখান,
ঢাকের বায়া - অপ্রয়োজনীয়,
ঢাকের কাঠি - তোষামুদে,
ধামাধরা- তোষামোদ করা,
ছ কড়া ন কড়া - সস্তা দর,
খোদার খাসি - নাদুস নুদুস / মোটাসোটা,
কানকাটা - বেহায়া,
ঠোঁট কাটা - স্পষ্টভাষী,
গাছ পাথর - হিসাব নিকাশ,
জগদ্দল পাথর - গুরুভার,
ছুঁচোর কেত্তন - অবিরাম কলহ,
ভষ্মে ঘি ঢালা - নিরার্থক অপব্যায়,
উলুখাগড়া - গুরুত্বহীন লোক,
শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ,
আঠারো আনা - বাড়াবাড়ি,
আঠারো পর্ব- দীর্ঘ কাহিনী,
সাতকাহন- প্রচুর পরিমাণে,
ঠুঁটো জগন্নাথ - অপদার্থ,
ঝিঙে ফুল ফোটা - আয়ু ফুরিয়ে আসা,
ছাই চাপা আগুন - লুকোনো প্রতিভা,
চিনির বলদ - একটানা খাটুনি খেটেও ফল পায় না,
গণেশ উল্টানো - ব্যাবসায় ব্যর্থ হওয়া,
কেউকেটা - সামান্য,
ঊনপনচাশের বায়ু - পাগলামি,
ঊনকোটি চৌষট্টি - প্রায় সম্পূর্ণ। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ);
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

২,৬৮৬.
'যার বাসস্থান নেই' -এর এক কথায় প্রকাশ-
  1. ক্ষণস্থায়ী
  2. অনিকেত
  3. অস্থায়ী
  4. উদ্বাস্তু
ব্যাখ্যা

- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত।

অন্যদিকে,
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,

- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

২,৬৮৭.
'রদ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. মওকুফ
  2. বিস্তার
  3. বহাল
  4. পরিবর্তিত
ব্যাখ্যা

• 'রদ' এর বিপরীতার্থক শব্দ - বহাল

উল্লেখ্য,
'রদ' শব্দের অর্থ - বাতিল, খারিজ, মওকুফ, বর্জিত, পরিবর্তিত
'বলবৎ' শব্দের অর্থ - বহাল; প্রচলিত; কার্যকর।

অন্যদিকে,
সংক্ষেপ - বিস্তার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২,৬৮৮.
'বলবৎ' এর বিপরীতার্থক শব্দ -
  1. বহাল
  2. কার্যকর
  3. বিস্তার
  4. বর্জিত
ব্যাখ্যা

• 'বলবৎ' এর বিপরীতার্থক শব্দ - বর্জিত

উল্লেখ্য,
'রদ' শব্দের অর্থ - বাতিল, খারিজ, মওকুফ, বর্জিত, পরিবর্তিত।
'বলবৎ' শব্দের অর্থ - বহাল; প্রচলিত; কার্যকর।

অন্যদিকে,
সংক্ষেপ - বিস্তার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২,৬৮৯.
Nepotism শব্দের যথার্থ বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) পক্ষপাত
  2. খ) স্বজনপ্রীতি
  3. গ) দুর্নীতি
  4. ঘ) পাণ্ডুলিপি
ব্যাখ্যা
Nepotism অর্থ স্বজনপ্রীতি
- Corruption অর্থ দুর্নীতি
- Bias অর্থ পক্ষপাত
- Manuscript অর্থ পাণ্ডুলিপি।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি: ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি ডিকশনারি)
২,৬৯০.
'তোমার মত বা তোমার তুল্য' এর এক কথায় প্রকাশ -
  1. তদৃশ
  2. সদৃশ
  3. অনুরূপ
  4. ত্বাদৃশ
ব্যাখ্যা
• 'তোমার মত বা তোমার তুল্য' এর এক কথায় প্রকাশ - ত্বাদৃশ

আরও কিছু এক কথায় প্রকাশ:

• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
• 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'সিসৃক্ষা'।
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'যদৃচ্ছা'।
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'।
• ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
• 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিৎসা'।
• 'বিহায়সে ( আকাশে ) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ = বিহগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৬৯১.
'কেউকেটা’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. শৃঙ্খলাহীন
  2. বন্ধুবান্ধব
  3. তুচ্ছ
  4. সহজলভ্য
ব্যাখ্যা
• ‘কেউকেটা’ বাগ্‌ধারাটির অর্থ - তুচ্ছ।
উদাহরণ: এমন কেউকেটা  লোকের সাথে ঝামেলায় জড়াতে নেই।

অন্যদিকে,
ইঁদুর দৌড় - শৃঙ্খলাহীন।
ইয়ারবকসি - বন্ধুবান্ধব।
উজানের কৈ - সহজলভ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাগধারা ও বাগবিধি- মুহাম্মদ আসাদুজ্জামান।
২,৬৯২.
'প্রত্যয়'- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) দ্বিধা
  2. খ) বিস্ময়
  3. গ) নির্ভয়
  4. ঘ) সংশয়
ব্যাখ্যা
'প্রত্যয়'- এর বিপরীতার্থক শব্দ-'সংশয়'

 
প্রত্যয় অর্থ - প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা   
সংশয় অর্থ - সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ।
২,৬৯৩.
'Security' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. আমানত
  2. জামানত
  3. বন্ধক
  4. ইজারা
ব্যাখ্যা
• 'Security' এর পারিভাষিক শব্দ - জামানত।

অন্যদিকে, 
• 'Mortgage' অর্থ - বন্ধক।
• 'Deposit' অর্থ - আমানত।
• 'Lease' অর্থ - ইজারা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৬৯৪.
'ধোঁয়া' শব্দের অর্থ -
  1. প্রক্ষালন
  2. ধৌত
  3. ধূম্র
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
'ধোঁয়া' শব্দের অর্থ - ধূম্র।
 
অন্যদিকে,
- 'ধোয়া' শব্দের অর্থ - ধৌত, প্রক্ষালন।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৬৯৫.
'Interpreter' এর বাংলা পরিভাষা -
  1. অপভাষা
  2. দোভাষী
  3. উপভাষা
  4. উপভাষাতত্ত্ব
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী

অন্যদিকে,
Obscene - অপভাষা।
Dialect - উপভাষা।
Dialectology - উপভাষাতত্ত্ব।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা; অভিগম্য অভিধান।

২,৬৯৬.
'গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. সংসারী
  2. সঞ্চয়ী
  3. সংস্থিতি
  4. সন্ন্যাসী
ব্যাখ্যা
• গৃহী অর্থ - গৃহস্থ বা সংসারী।

আর,
• সন্ন্যাসী অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে।

• 'গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ - সন্ন্যাসী। 

কিছু বিপরীতার্থক শব্দের উদাহরণ-
এঁড়ে - বকনা। 
কৃষ্ণ - শুক্ল। 
গলগ্রহ - প্রতিপাল্য। 
গৃহীত - বর্জিত। 
গুরু - লঘু। 
গরিমা - লঘিমা। 
অন্ধ - চক্ষুষ্মান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৬৯৭.
'আজিজ থেকে সাবধান- ও হচ্ছে নীলবর্ণ শৃগাল'- এখানে 'নীলবর্ণ শৃগাল' বাগধারাটির অর্থ কি?
  1. ক) স্বেচ্ছাচারী ব্যক্তি
  2. খ) ছদ্মবেশী লোক
  3. গ) অত্যন্ত সত্যবাদী
  4. ঘ) বাবুয়ানি
ব্যাখ্যা
• 'নীলবর্ণ শৃগাল' বাগধারাটির অর্থ হচ্ছে ছদ্মবেশী লোক
বাক্য গঠন: 'আজিজ থেকে সাবধান- ও হচ্ছে নীলবর্ণ শৃগাল'।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
ধর্মের ষাঁড় (স্বেচ্ছাচারী ব্যক্তি): এতদিন তো ধর্মের ষাঁড় হয়েই কাটালে, এবার একটু সংসারী হও।
ধর্মপুত্র যুধিষ্ঠির (অত্যন্ত সত্যবাদী): তুমি কেমন ধর্মপুত্র যুধিষ্ঠির তা আমার ঢের জানা আছে।
ধোপদুরস্ত (বাবুয়ানি): লেখাপড়া জানে না, অথচ সবসময় ধোপদুরস্ত হয়ে চলে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২,৬৯৮.
'সিতাংশু' শব্দের অর্থ কী?
  1. বরফ
  2. চাঁদ
  3. রাত
  4. মেঘ
ব্যাখ্যা
• সিতাংশু (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- চাঁদ। 
- কপূর।

• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৬৯৯.
সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) প্রাচী - প্রাচ্য
  2. খ) তেজস্বী - রাজস্বী
  3. গ) প্রত্যর্থী - অর্থী
  4. ঘ) দার - দারকা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোড় = প্রত্যর্থী - অর্থী

অন্যদিকে, 
তেজস্বী - তেজোহীন 
দার - স্বামী
প্রাচী - প্রতীচী 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৭০০.
'সাপ' শব্দের সমার্থক শব্দ -
  1. পন্নগ
  2. কেশরী
  3. কলাপী
  4. শিখী
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।